বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিভিন্ন গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট এবং গোয়েন্দা সংস্থা

মোট প্রশ্ন৬৭৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিভিন্ন গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট এবং গোয়েন্দা সংস্থা

PrepBank · পাতা / · ১০১২০০ / ৬৭৬

১০১.
হামাস কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
  1. সিরিয়া
  2. লিবিয়া
  3. ফিলিস্তিন
  4. বাহরাইন
ব্যাখ্যা
হামাস:
- হামাসের পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল।
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
১০২.
কোন দেশ 'এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস' প্রতিবেদন প্রকাশ করে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
⇒ যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের প্রকাশিত “এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস' শীর্ষক প্রতিবেদন অনুসারে-
⇒ বায়ুদূষনে বিশ্বের শীর্ষ শহর - দিল্লি।
⇒ দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
⇒ তৃতীয় নাইজেরিয়ার কানো।
⇒ চতুর্থ পেরুর রাজধানী লিমা।
⇒ ঢাকার অবস্থান - পঞ্চম।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
১০৩.
AMAN কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা?
  1. সৌদি আরব
  2. ইরান
  3. মিশর
  4. ইসরায়েল
ব্যাখ্যা
• AMAN:
- ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (IDF)-এর গোয়েন্দা শাখা।
- এটি 1950 সালে প্রতিষ্ঠিত হয়।
- ইসরায়েলের সামরিক পরিকল্পনা ও কৌশলগত গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ইসরায়েলের অপর দুটি গোয়েন্দা সংস্থা হলো মোসাদ এবং শিনবেত।

উৎস: আইডিএফ ওয়েবসাইট ও ব্রিটানিকা। 
১০৪.
হামাস একটি স্বাধীনতাকামী সংগঠন হিসেবে আত্নপ্রকাশ করে কত সালে?
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৮৩ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৮৯ সালে
ব্যাখ্যা
হামাস:
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- এর পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- প্রতিষ্ঠাকাল ১৯৮৭ সাল।
- প্রতিষ্ঠাতা: শেখ আহমাদ ইয়াসিন।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল।
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
১০৫.
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসএ’র সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনকে কোন দেশ নাগরিকত্ব প্রদান করে?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
▪ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসএ’র সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে।
▪ এনএসএ’র কম্পিউটার গোয়েন্দা বৃত্তি সংক্রান্ত পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করতেন এডওয়ার্ড স্নোডেন।
▪ এনএসএ’র নজরদারি সংক্রান্ত একের পর এক গোপন নথি ফাঁস করে আলোচনায় আসেন তিনি।
▪ যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে ২০১৩ সালে রাশিয়ায় আশ্রয় নেন স্নোডেন। ৯ বছর ধরে সেখানেই আছেন তিনি।
▪ গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে রাশিয়ার কাছ থেকে স্নোডেনকে ফেরত চাইছে যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং যুগান্তর।
১০৬.
FBI কোন দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. ব্রিটেন
  4. ইসরায়েল
ব্যাখ্যা

FBI:
- FBI এর পুরো নাম - Federal Bureau of Investigation।
- ২৬ জুলাই, ১৯০৮ সালে এই গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাতা - মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডিসি।
- ডিসেম্বর, ২০২৪ সালে এফবিআই-এর পরবর্তী পরিচালক হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়াও,
- যুক্তরাষ্ট্র গোয়েন্দা সংস্থা CIA (Central Intelligence Agency)
- CIA মূলত বিদেশী গোয়েন্দাগিরি এবং সিক্রেট অপারেশন পরিচালনা করে।

উৎস: এফবিআই ওয়েবসাইট ও যুগান্তর পত্রিকার নিউজ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১০৭.
ইসলামিক স্টেটের এর খলিফা আবু বকর আল বাগদাদি কোন শহরে মারা যান?
  1. ক) আলেপ্পো
  2. খ) রাকা
  3. গ) ইদলিব
  4. ঘ) হোমস
ব্যাখ্যা
২৬ অক্টোবর ২০১৯ মার্কিন বাহিনীর অভিযানের সময় সিরিয়ার ইদলিব শহরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিহত হন ইসলামিক স্টেটের (আইএস) স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদি। ২০১৪ সালের দিকে আইএস সিরিয়া, ইরাক ও লিবিয়ার বিস্তৃর্ণ অঞ্চল দখল করে নিজেদের খিলাফত ঘোষণা করে। বাগদাদির পর আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশি আইএস এর খলিফা নিযুক্ত হন। (সূত্র: আল জাজিরা)
১০৮.
ISI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) পাকিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) সিরিয়া
ব্যাখ্যা
Inter Service Intelligence (ISI) পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা। এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালিন পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রবার্ট কাউথম এটি প্রতিষ্ঠা করেন। ISI মূলত দেশের বাহিরে পাকিস্তানের স্বার্থ সংরক্ষণে কাজে নিয়োজিত। তবে পাকিস্তানের অভ্যন্তীরণ রাজনীতিতেও এর ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে। ISI এর বর্তমান ডিরেক্টর জেনারেল ফাইজ হামিদ। উৎসঃ গ্লোবাল সিকিউরিটি সংস্থা ওয়েবসাইট।
১০৯.
’ডেল্টা ফোর্স’ কোন দেশের বিশেষায়িত ইউনিট?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. ফ্রান্স
  4. জার্মানি
ব্যাখ্যা

-  ডেল্টা ফোর্স মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট ।
এ ইউনিট মূলত সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, সরাসরি সামরিক হামলা ও বিশেষ গোয়েন্দা নজরদারি-সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষিত। চড়া মূল্যের লক্ষ্য পূরণে ডেল্টা ফোর্সকে ব্যবহার করা হয়।

- ডেল্টা ফোর্স প্রতিষ্ঠা হয় ১৯৭৭ সালে।
- এটি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (জেএসওসি) সরাসরি অধীনে কাজ করে।
- নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফোর্ট ব্র্যাগভিত্তিক ডেল্টা ফোর্সের মোট ৮টি অপারেশনাল ‘সেবরে স্কোয়াড্রন’ বা হামলা চালানোর উপযোগী স্বয়ংসম্পূর্ণ ইউনিট রয়েছে।

- এছাড়াও:
• আলফা গ্রুপ কেজিবির তত্ত্বাবধানে রাশিয়ার একটি স্পেশাল ফোর্স।
• ব্রিটিশ আর্মির বিশেষ রেজিমেন্ট হিসেবে গঠিত হওয়া স্পেশাল এয়ার সার্ভিস (SAS) বিশ্বের বুকে গড়ে ওঠা প্রথম স্পেশাল ফোর্সগুলোর একটি।

উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো।

১১০.
ফেয়ার ফ্যাক্স কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. ফ্রান্স
ব্যাখ্যা

ফেয়ার ফ্যাক্স (Fairfax):
- ফেয়ার ফ্যাক্স যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
-  এটি একটি নিরাপত্তা ও তদন্ত বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যারা বিভিন্ন ধরনের তথ্য অনুসন্ধান ও গোপন তদন্তের কাজ করে থাকে।

- যুক্তরাষ্ট্রের অন্যান্য গোয়েন্দা সংস্থা:
• Central Intelligence Agency (CIA),
• Defense Intelligence Agency (DIA),
• Federal Bureau of Investigation (FBI)।

উৎস: i) Britannica.
         ii) WorldAtlas.

১১১.
ইন্টারপোল কী?
  1. পুলিশ সংস্থা
  2. গোয়েন্দা সংস্থা
  3. সাংবাদিক সংস্থা
  4. সীমান্তরক্ষী বাহিনী
ব্যাখ্যা
Interpol:

- International Criminal Police Organisation হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৫টি দেশ।
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। 

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
১১২.
'Black September’ ঘটনার সঙ্গে সম্পর্কিত দেশ-
  1. লিবিয়া
  2. ফিলিস্তিন
  3. মিসর
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
ব্ল্যাক সেপ্টেম্বর:
- ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন।
- এটি ফিলিস্তিনের ফাতাহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ।
- ব্ল্যাক সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয় এবং ১৯৭৪ সালে বিলুপ্ত ঘোষিত হয়।
- নামকরণের কারণ: 
- ১৯৭০ সালের সেপ্টেম্বরে জর্ডানে সংঘর্ষে হাজারো ফিলিস্তিনি নিহত হয়  এই ঘটনাকে “Black September” বলা হয়।

উল্লেখ্য,
- বিখ্যাত ঘটনা: মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ড (১৯৭২)।
- ১১ জন ইসরায়েলি ক্রীড়াবিদ অপহরণ ও হত্যা
- অপারেশন ‘Wrath of God’ দ্বারা ইসরায়েলের প্রতিশোধ।
- জর্ডানের প্রধানমন্ত্রী ওয়াসফ আল-তেল-কে হত্যা (১৯৭১)।

উৎস: Britannica.
১১৩.
কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস কোন গেরিলা সংগঠনের সাথে শান্তিচুক্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ফার্ক
  2. টুপাক আমরু
  3. কন্ট্রা
  4. এলটিটিই
ব্যাখ্যা
জুয়ান ম্যানুয়েল সান্তোস:
- জুয়ান ম্যানুয়েল সান্তোস কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট।
- তিনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার রাষ্ট্রপতি ছিলেন।

উল্লেখ্য,
- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস মার্কসবাদী গেরিলা সংগঠন 'ফার্ক'-এর সাথে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- দীর্ঘ ৪ বছর ধরে আলোচনার পর তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
- কলম্বিয়ার পার্লামেন্ট ২০১৬ সালের ৩০ নভেম্বর এই শান্তি চুক্তিটি অনুমোদন করেছে।
- তিনি বামপন্থি ফার্ক বিদ্রোহীদের সঙ্গে ৫২ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানের প্রচেষ্টা চালানোর জন্য ২০১৬ দালে শান্তিতে নোবেল পেয়েছেন।

উৎস: Britannica.
১১৪.
FBI কোন দেশ ভিত্তিক গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. ইসরায়েল
ব্যাখ্যা
Federal Bureau of Investigation:
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল। (আগস্ট, ২০২৫)
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।
১১৫.
ব্ল্যাক ওয়াটার একটি-
  1. বিষাক্ত দ্রবণ
  2. বিষাক্ত প্রাণী
  3. ক্রীড়া সংস্থার নাম
  4. নিরাপত্তা সংস্থার নাম
ব্যাখ্যা
• Blackwater যুক্তরাষ্ট্রভিত্তিক Private Military And Security Company.

সূত্র: The New York Times
১১৬.
'ওয়াগনার গ্রুপ' কী ধরনের সংস্থা?
  1. ক) আধা-সামরিক সংস্থা
  2. খ) মানবিক সংস্থা
  3. গ) সরকারি সংস্থা
  4. ঘ) বামপন্থী সংস্থা
ব্যাখ্যা
ওয়াগনার গ্রুপ: 
- একটি রাশিয়ার আধাসামরিক সংস্থা
- এটি একটি প্রাইভেট মিলিটারি কোম্পানি।
- এটি ভাড়াটে সৈনিকদের একটি গ্রুপ।
- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাক্তন ঘনিষ্ঠ মিত্র ইয়েভগেনি প্রিগোশিন একটি ডি ফ্যাক্টো প্রাইভেট আর্মি।
- গ্রুপটি রাশিয়ায় আইনের বাইরে কাজ করে।

অন্যদিকে,
- যেহেতু এটি রুশ স্বার্থের সমর্থনে কাজ করে ও এটি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরঞ্জাম গ্রহণ এবং প্রশিক্ষণের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনা ব্যবহার করে, তাই ওয়াগনার গ্রুপকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বা রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা।
- ওয়াগনারের বিভিন্ন উপাদান নব্য-নাৎসিবাদ এবং উগ্র ডানপন্থী উগ্রবাদের সাথে যুক্ত।
- এটি ইউক্রেন এর বিরুদ্ধে যুদ্ধ করে। 
- ২৪ আগষ্ট ২০২৩ সালে বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধান ইয়েভগেনি ভিকতোরোভিচ প্রিগোজিন মৃত্যু হয়।

উৎস: DW ওয়েবসাইট এবং বিবিসি বাংলা নিউজ।
১১৭.
'আজভ ব্যাটালিয়ন’ কোন দেশের সশস্ত্র বাহিনী?
  1. লিবিয়া
  2. ইরান
  3. পোল্যান্ড
  4. ইউক্রেন
ব্যাখ্যা
আজভ ব্যাটালিয়ন:
- আজভ ব্যাটালিয়ন ইউক্রেনের একটি সশস্ত্র আধা-সামরিক গোষ্ঠী।
- এর সব সদস্যই স্বেচ্ছাসেবী।
- এই গোষ্ঠীটি অতি-জাতীয়তাবাদী।
- এরা নব্য-নাৎসিবাদ ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
- এরা নিজেদের নব্য-নাৎসি পরিচয় দিয়ে থাকে।
- ২০১৪ সালের মে মাসে স্বেচ্ছাসেবী গোষ্ঠী হিসেবে আজভ ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তা ছিল একদল ইউক্রেনীয় অতি-জাতীয়তাবাদী এবং নব্য-নাৎসি সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি (এসএনএ) গোষ্ঠী।
- পরে একে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 'ইনটারভেনশন ইউনিট' হিসেবে যুক্ত করা হয়।
- আজভ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাতা আন্দ্রেই বিলেতস্কি।

উল্লেখ্য,
- আজভ ব্যাটালিয়নের সদস্যসংখ্যা প্রায় ৯০০।
- তাদের অধিকাংশই প্যারামিলিটারি।
- এই ব্যাটালিয়নের সদস্যদের প্রশিক্ষণ দেয় ইসরায়েলি আর্মির কর্মকর্তারা।
- বর্তমানে আজভ ব্যাটালিয়নের খরচ বহন করেন অলিগার্ক ইগর কলোময়েস্কি (ইউক্রেনিয়ান বিদ্যুৎ গ্রিডের মালিক)।

⇒ ২০১৪ সালে ২ মে এই প্যারামিলিটারি বাহিনী ওডেসায় হাউস অভ ট্রেড ইউনিয়নসে হামলা চালিয়ে গণহত্যা চালায়।
- এছাড়া দনবাস (ইউক্রেনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল) অঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ওপর হামলা চালিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে এই আজভ গোষ্ঠী।
- ২০১৫ সালে এক ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার পর কুখ্যাত হয়ে ওঠে আজভ ব্যাটালিয়ন।
- ২০১৮ সালে আজভ ইউনিট রোমা সম্প্রদায়ের বিরুদ্ধে সুসংগঠিত লুণ্ঠন ও হত্যাকাণ্ড চালায়।

উৎস: i) ১ মার্চ, ২০২২, Al Jazeera।
ii) ১৭ মার্চ, ২০২২, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
১১৮.
'হুথি আনসারুল্লাহ' কোন দেশের মিলিশিয়া সংগঠন?
  1. ক) ইরান
  2. খ) ইয়েমেন
  3. গ) ইরাক
  4. ঘ) সুদান
ব্যাখ্যা
The Houthis were formed by Zaidite scholars, a Shia sect who have lived in Yemen for over a thousand years and also ruled the country for several centuries. Their rebellion against the Saudi-backed government began about a decade ago.
The Houthis are a small group of people who live in the north of Yemen, and they have been nursed by Iran to fight against Saudi Arabia and the Sanaa government as part of the Iranian project of planting regional agents similar to Hezbollah in Lebanon.
Over time, the Houthis became similar to other Iranian armed groups in the region who are trained in the use of arms, organization.
Ansarullah is the name of the Houthi militias.

Source: www.trtworld.com, arabnews.com
১১৯.
FARC গেরিলারা কোন আদর্শদ্বারা অনুপ্রাণিত?
  1. সুন্নি ইসলামী
  2. শিয়া ইসলামী
  3. মার্কসবাদ
  4. ইহুদীবাদ
ব্যাখ্যা
• FARC গেরিলারা মূলত মার্কসবাদী আদর্শে বিশ্বাসী। 

• ফার্ক (FARC):
- ফার্ক বা Revolutionary Armed Forces of Colombia হচ্ছে ল্যাটিন আমেরিকার একটি পুরনো গেরিলা সংগঠন।
- কলম্বিয়া কেন্দ্রিক এই গেরিলা সংগঠনটি ১৯৬৪ সালের পর থেকেই সশস্ত্র সংগ্রাম পরিচালনা করে আসছে।
- তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সানতোস ফার্ক গেরিলাদের সাথে ২০১৬ সালের ২৫ আগস্ট একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- এর মধ্যে দিয়ে অস্ত্রধারী ফার্ক সদস্যরা মূল ধারায় ফিরে আসবেন।

উৎস: ব্রিটানিকা।
১২০.
'ISI' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত
  3. পাকিস্তান
  4. রাশিয়া
ব্যাখ্যা

বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com

১২১.
'FBI' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইসরায়েল
  2. ইরান
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
FBI:
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল। (জুন, ২০২৫)
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।
১২২.
নিচের কোনটির সাথে 'ফেয়ার ফ্যাক্স' সম্পর্কিত?
  1. যুক্তরাষ্ট্রের টেলিফোন সংস্থা
  2. যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা
  3. যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
  4. যুক্তরাজ্যের সংবাদ সংস্থা
ব্যাখ্যা
ফেয়ার ফ্যাক্স:
- ফেয়ারফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত গোয়েন্দা সংস্থা।
- সংস্থাটি অর্থনৈতিক বিষয়ে গোয়েন্দা সংস্থা হিসাবে কাজ করে।
• যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা: সিআইএ, এফবিআই, এনজিএ, এনএসএ, আইএনআর ইত্যাদি।

উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
১২৩.
‘ড্রোন’ কী?
  1. ক) আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র
  2. খ) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
  3. গ) চালকবিহীন বিমান
  4. ঘ) বিমানবাহী রণতরী
ব্যাখ্যা
‘ড্রোন’ হলো এক প্রকার চালকবিহীন বিমান।
এটি Unmanned Aerial Vehicles(UAVs) কিংবা Remotely Piloted Aerial Systems (RPAS) নামেও পরিচিত।
এ ধরনের বিমান মনুষ্যচালিত বিমান থেকে আকারে ছোট হয়ে থাকে।
যেসব ক্ষেত্রে পাইলট চালিত বিমানের বিচরণ ঝুঁকিপূর্ণ কিংবা পাইলটের সংকট রয়েছে সেসব ক্ষেত্রে সাধারণত ড্রোন ব্যবহৃত হয়।
বর্তমান বিশ্বে সামরিক ক্ষেত্রে ড্রোনের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১২৪.
'Kosmos-1408' নামক গোয়েন্দা স্যাটেলাইটটি কোন দেশের?
  1. রাশিয়া
  2. ইসরায়েল
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
ব্যাখ্যা
সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) ১৯৮২ সালে Kosmos-1408 নামক গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপন করে।
- এটি ২ বছর চলার পর মহাকাশে অকার্যকর হয়ে যায়।
- সম্প্রতি রাশিয়া ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে নিজেদের এই স্যাটেলাইটটি মহাশূন্যে ধ্বংস করে দেয়।

উৎস: পত্রিকা রিপোর্ট ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১২৫.
'অপারেশন নেপচুন স্পিয়ার' কোন গোয়েন্দা সংস্থার সাথে জড়িত?
  1. মোসাদ
  2. MI6
  3. CIA
  4. ISI
ব্যাখ্যা

- ‘অপারেশন নেপচুন স্পিয়ার’ যুক্তরাষ্ট্রের সিআইএ এর গোয়েন্দা সহায়তায় পরিচালিত একটি গোপন সামরিক অভিযান এই অভিযানটি ২০১১ সালের ১ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে পরিচালিত হয়। এর লক্ষ্য ছিল ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে হত্যা করা।

​CIA:
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- CIA এর পূর্ণরূপ হলো Central Intelligence Agency.
- এর সদরদপ্তর ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত।
- CIA ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- CIA এর বর্তমান পরিচালক উইলিয়াম জে. বার্নস।

সূত্র: CIA ওয়েবসাইট ও পত্রিকা ওয়েবসাইট।

১২৬.
ভারতের গেরিলা সংগঠন JKLF কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৭ সালে
ব্যাখ্যা
JKLF:
- JKLF-এর পূর্ণরূপ: Jammu Kashmir Liberation Front.
- এটি ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
- JKLF-এর প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খান এবং মকবুল ভাট।
- ১৯৭৭ সালে ব্রিটেনের বার্মিংহামে এটি প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে JKLE বিভিক্ত হয়ে পড়ে।
- ইয়াছিন মালিক নেতৃত্বাধীন অংশটিই সর্বশেষ তৎপর ছিলো।

উল্লেখ্য,
- ২০১৯ সালে ভারত সরকার ইয়াছিন মালিককে গ্রেফতার ও JKLF কে নিষিদ্ধ ঘোষণা করে।

উৎস: South Asia Terrorism Portal.
১২৭.
আইএস সিরিয়া, ইরাক ও লিবিয়ার বিস্তৃর্ণ অঞ্চল দখল করে নিজেদের খিলাফত ঘোষণা করে-
  1. ক) ২০১১ সালে
  2. খ) ২০১২ সালে
  3. গ) ২০১৩ সালে
  4. ঘ) ২০১৪ সালে
ব্যাখ্যা
- ইসলামিক স্টেট (আইএস) মধ্যপ্রাচ্যের একটি জঙ্গি সংগঠন।
- ২০১৪ সালে আইএস সিরিয়া, ইরাক ও লিবিয়ার বিস্তৃর্ণ অঞ্চল দখল করে নিজেদের খিলাফত ঘোষণা করে।
- এর প্রথম খলিফা ছিলেন আবু বকর আল বাগদাদি।
- তিনি ২৬ অক্টোবর ২০১৯ সিরিয়ার ইদলিব শহরে মার্কিন অভিযানে নিহত হন।
- তার মৃত্যুর পর আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশি আইএস এর খলিফা নিযুক্ত হন।
- গত ৩ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আইএস প্রধানের গোপন আস্তানায় মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালায়। ওই অভিযানেই ইরাকি নাগরিক আবু ইব্রাহিম আল–কুরায়শি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন।

তথ্যসূত্র:- আল জাজিরা এবং প্রথম আলো।
১২৮.
নিচের কোনটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা?
  1. মোসাদ
  2. হামাস
  3. আমান
  4. ক ও গ
ব্যাখ্যা
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

অন্যদিকে -
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।

উৎস: i) Britannica.
         ii) ১৪ নভেম্বর, ২০২৩, Al Jazeera.
১২৯.
FSB কোন দেশের সংগঠন?
  1. রাশিয়া
  2. যুক্তরাজ্য
  3. ইউক্রেন
  4. ফ্রান্স
ব্যাখ্যা
FSB:
-  এর পূর্ণরূপ: Federal Security Service.
- Federalnaya Sluzhba Bezopasnosti
- সাবেক নাম: KGB → FSK → FSB.
- FSK (Federal Counterintelligence Service).
- বর্তমান নাম চালু করেন: Boris Yeltsin (রাশিয়ার প্রেসিডেন্ট, ১৯৯৫ সালে)।
- এটি রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা। 
- সদর দপ্তর: লুবিয়ানকা, মস্কো, রাশিয়া।

- মূল দায়িত্বসমূহ: 
• অভ্যন্তরীণ নিরাপত্তা,
• সীমান্ত নিয়ন্ত্রণ,
• চোরাচালান রোধ,
• ফেডারেল আইন লঙ্ঘনের তদন্ত,
• অপরাধী সনাক্তকরণ,
• সন্ত্রাসবিরোধী অভিযান,

উৎস: FSB অফিশিয়াল ওয়েবসাইট।
১৩০.
আন্তর্জাতিক পুলিশ সংস্থা (Interpol) এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৫)
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা

Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা।
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।

১৩১.
নিচের কোনটি জাপানের গোয়েন্দা সংস্থা?
  1. ক) SS
  2. খ) NIGA
  3. গ) AMAN
  4. ঘ) NAICHO
ব্যাখ্যা
The Cabinet Intelligence and Research Office, Naichō, is an intelligence agency of Japan, an agency of the Cabinet Secretariat, which reports directly to the Prime Minister. The agency is said to be an equal to the American Central Intelligence Agency.
১৩২.
মোসাদ প্রতিষ্ঠা করেন কে?
  1. ইয়েহুদা ওয়াইমান
  2. ডেভিড ফার্গুসন
  3. রবার্ট জিয়ুস
  4. ডেভিড বেনগুরিয়ন
ব্যাখ্যা
মোসাদ:
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- মোসাদ গঠিত হয়: ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন।
- বর্তমান প্রধান: ডেভিড বার্নিয়া। (২০২৪ সাল)
- সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল।

⇒ এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম।
- মোসাদ সাধারণভাবে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা, গুপ্তহত্যা, বৈদেশিক নীতি-নির্ধারণে সহায়তা, কাউন্টার টেররিজম, নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি, বিদেশি কূটনীতিকদের ওপর নজরদারি, শত্রু এজেন্টদের সন্ধান, সাইবার ওয়ারফেয়ার পরিচালনা, নতুন প্রযুক্তি সংগ্রহ, ক্ল্যান্ডেস্টাইন অপারেশন পরিচালনা, ড্রোন আক্রমণ, গুপ্ত কারাগার পরিচালনা, বিশ্বের বড় বড় করপোরেশনের নীতিনির্ধারণের চেষ্টা, ইন্ডাস্ট্রিয়াল স্পিওনাজ ইত্যাদি কাজ করে থাকে।

উৎস: i) Center for Israel Education ওয়েবসাইট।
ii) Britannica.
১৩৩.
ভারতের অভিজাত সন্ত্রাস দমনকারী বাহিনী- 
  1. MARCOS
  2. COBRA
  3. Black Cat
  4. Para SF
ব্যাখ্যা

• ব্ল্যাক ক্যাট: 
- ভারতের সবচেয়ে অভিজাত সন্ত্রাস দমনকারী বাহিনী হলো ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)।
- এদের সাধারণত “ব্ল্যাক ক্যাট” নামে ডাকা হয় তাদের বিশেষ কালো পোশাকের কারণে।
- ব্ল্যাক ক্যাট কমান্ডোরা হলো ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে শক্তিশালী স্তম্ভ।
- NSG হলো ভারতের একটি ফেডারেল অ্যান্টি-টেররিস্ট ইউনিট, যা সরাসরি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
- ১৯৮৪ সালে সংগঠনটি গঠিত হয়।
- এই কমান্ডো বাহিনী মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে :
• সন্ত্রাস দমন,
• জিম্মি উদ্ধার,
• হাইজ্যাকিং ও বিশেষ অপারেশন,
• গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (VVIP) নিরাপত্তা প্রদান, এবং
• দেশের কোনো উচ্চঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে NSG-ই প্রথম মোতায়েন হয়।
- NSG-এর মূলমন্ত্র হলো “সর্বত্র সর্বোত্তম সুরক্ষা”।

উৎস: National Security Guard Website.

১৩৪.
FARC সংগঠনটি কোন দেশে সক্রিয় ছিল?
  1. ভেনেজুয়েলা
  2. কিউবা
  3. কলম্বিয়া
  4. পেরু
ব্যাখ্যা

FARC:
- FARC-এর পূর্ণরূপ: Revolutionary Armed Forces of Colombia.
- এটি ল্যাটিন আমেরিকার একটি পুরনো গেরিলা সংগঠন।
- এটি কলম্বিয়ার কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে ফার্ক গঠিত হয়।
- ফার্কের প্রতিষ্ঠাতা ম্যানুয়েল মারুলেন্দা।
- এরা মূলত মার্কসবাদী আদর্শে বিশ্বাসী। 

উল্লেখ্য, 
- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সানতোস ফার্ক গেরিলাদের সাথে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- দীর্ঘ ৪ বছর ধরে আলোচনার পর তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
- কলম্বিয়ার পার্লামেন্ট ২০১৬ সালের ৩০ নভেম্বর এই শান্তি চুক্তিটি অনুমোদন করেছে।
- ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফার্ক গ্যারিলাদের একটি শান্তি এলাকায় রাখা হয়েছে, যাতে করে তাদেরকে পুনর্বাসন করা যায়।

উৎস: Britannica.

১৩৫.
বাংলাদেশ সরকার কর্তৃক মৃত্যুদণ্ড প্রাপ্ত 'পরেশ বড়ুয়া' ভারতের কোন অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সাথে যুক্ত?
  1. ক) ত্রিপুরা
  2. খ) আসাম
  3. গ) নাগাল্যান্ড
  4. ঘ) মণিপুর
ব্যাখ্যা
ULFA (আসাম, ভারত)

- পূর্ণনাম: United Liberation Front of Assam
- আসামের একটি বিদ্রোহী সংগঠন।
- ভারত ফেডারেশন থেকে আসামের সার্বভৌমত্ব দাবি করে।
- প্রতিষ্ঠা: ৭ এপ্রিল, ১৯৭৯।
- প্রতিষ্ঠাতা: পরেশ বড়ুয়া, অরবিন্দ রাজখোয়া, অনুপ চেটিয়া প্রমুখ।
- মহাসচিব: অনুপ চেটিয়া।
- ভারত সরকার ১৯৯০ সালে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করে।
- ২০১১ সালের ৩ সেপ্টেম্বর উলফার বিরুদ্ধে অভিযান পরিচালনা না করার জন্য ভারত সরকার, আসাম সরকার ও উলফার মধ্যে একটি ত্রিমুখী চুক্তি স্বাক্ষরিত হয়।

- ৩০ জানুয়ারি, ২০১৪ সালে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আদালত। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।


তথ্যসূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।
১৩৬.
বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ কোন দেশের মদদপুষ্ট?
  1. ইরান
  2. ইসরায়েল
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. তুরস্ক
ব্যাখ্যা

সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল:
- দক্ষিণ ইয়েমেনের প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)।
- বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ সংযুক্ত আরব আমিরাতের মদদপুষ্ট। 
- এটি ২০১৭ সালের ১১ মে গঠিত হয়।
- তাদের ঘোষিত লক্ষ্য ১৯৬৭–১৯৯০ সময়কালের মতো ‘দক্ষিণ রাষ্ট্র’ পুনঃপ্রতিষ্ঠা।

উল্লেখ্য, 
- সম্প্রতি ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বোমা হামলা চালিয়েছে সৌদি আরব।
- সৌদি আরবের দাবি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সেখানে বিচ্ছিন্নতাবাদী বাহিনীর জন্য অস্ত্রের একটি চালান পাঠানো হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে।
- ডিসেম্বর, ২০২৫ থেকে ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীর মাঝে তেলের কোটা ও এর উপর প্রভাব বিস্তার নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দ্বন্দ্বই বর্তমান উত্তেজনার মূল উৎস।
- আমিরাত দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি-কে সমর্থন করছে। এই গোষ্ঠী বিগত মাসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার থেকে দক্ষিণ ইয়েমেনের কিছু অংশ দখল করেছে।

উৎস: Al Jazeera.

১৩৭.
ইন্টারপোলের সর্বশেষ সদস্য দেশ কোনটি?[জানুয়ারি, ২০২৬]
  1. মালদ্বীপ
  2. পালাউ
  3. লিকটেনস্টাইন
  4. বাহামা
ব্যাখ্যা

• ইন্টারপোল:
- ইন্টারপোল হলো একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর  সদর দপ্তর ফ্রান্সের লিয়ঁ শহরে অবস্থিত।
- এটি বিশ্বব্যাপী পুলিশি সহযোগিতা এবং অপরাধ প্রতিরোধে কাজ করে।
- সংস্থাটি ১৯২৩ সালে আন্তর্জাতিক ক্রিমিনাল পুলিশ কমিশন (International Criminal Police Commission) নামে প্রতিষ্ঠিত হয় এবং
- ১৯৫৬ সাল থেকে ইন্টারপোল নামে পরিচিতি লাভ করে।
- বর্তমানে ইন্টারপোলের সদস্য সংখ্যা ১৯৬টি দেশ।
- এর মধ্যে সর্বশেষ সদস্য দেশ হলো পালাউ (Palau), যা ২৮ নভেম্বর, ২০২৩-এ ১৯৬তম সদস্যপদ লাভ করে। 
- সংস্থাটি বিশ্বের বৃহত্তম পুলিশ সংস্থা হিসেবে পরিচিত এবং
- আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ, তথ্য বিনিময় এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় সাধনে সক্রিয়।

উৎস: Britannica.

১৩৮.
'হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ' কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
  1. লেবানন
  2. ইরান
  3. ফিলিস্তিন
  4. সিরিয়া
ব্যাখ্যা
হামাস:
- হামাসের পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল। 
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
১৩৯.
RAW প্রতিষ্ঠিত হয়েছিল কোন বছর?
  1. ১৯৬৮ সালে
  2. ১৯৭০ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭৩ সালে
ব্যাখ্যা
RAW:
- RAW-এর পূর্ণরূপ: Research and Analysis Wing.
- এটি ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা। 
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬৮ সালে।
- প্রতিষ্ঠাকালিন পরিচালক ছিলেন: রামেশ্বর নাথ কাও।
- এর বর্তমান প্রধান: সামন্ত গোয়েল।
- প্রধান কার্যালয়: নয়াদিল্লি, ভারত।

⇒ প্রাথমিক কাজ:
- বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা;
- জাতীয় নিরাপত্তার জন্য বিশ্লেষণমূলক তথ্য প্রদান করা;
- সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতা করা;
- দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।

উল্লেখ্য,
- RAW প্রতিষ্ঠার পূর্বে Intelligence Bureau ভারতের অভ্যন্তরীন এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে তৎপরতা চালাতো।
- ১৯৬২ সালের যুদ্ধে চীনের নিকট ভারতের পরাজয়ের দুর্বলতার অনুসন্ধানে ভারত সরকার একটি স্বতন্ত্র ও কার্যকর বৈদেশিক গোয়েন্দা সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে।

উৎস: Britannica.
১৪০.
ইরানের গোয়েন্দা সংস্থা কোনটি?
  1. আমান
  2. মুখবরাত
  3. সাভাক
  4. মোসাদ
ব্যাখ্যা

সাভাক:
- পূর্ণরূপ- SAVAK (Organization of National Security and Information)।
- অর্গানাইজেশন অব ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি ওরফে সাভাক ছিল ইরানের গোয়েন্দা সংস্থা। 
- ১৯৫৭ সালে সিআইএ আর মোসাদের আদলে এটি গড়ে তোলা হয়। 
- ইরানের সবথেকে ভয়ংকর সংগঠন ছিল এই সাভাক।
- সাভাকের অত্যাচার আর জিজ্ঞাসাবাদের পদ্ধতি ছিল ভয়ংকর।
- সাভাক তেহরানের কুখ্যাত এভরিন কারাগারসহ দেশজুড়ে অনেকগুলো নিজস্ব কারাগার পরিচালনা করতো।
- ১৯৭৯ সালে সাভাক বিলুপ্ত করে দেওয়া হয়।
উল্লেখ্য, 
- ইরানের বর্তমান প্রধান গোয়েন্দা সংস্থার নাম - MOIS
- ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ (Mossad), আমান (Aman)।
- মুখবরাত মিশরের গোয়েন্দা সংস্থার নাম।

সূত্র: ব্রিটানিকা।

১৪১.
বোকো হারাম কোন দেশের উগ্রপন্থী সংগঠন? 
  1. ইয়েমেন 
  2. নাইজেরিয়া
  3. সুদান
  4. সোমালিয়া
ব্যাখ্যা

• বোকো হারাম:
- বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন।
- বোকো হারাম অর্থ- পশ্চিমা শিক্ষা পাপ। 
- তারা আল-কায়েদার মতোই পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে 'জিহাদ' ঘোষণা করেছে সশস্ত্র আক্রমণের মধ্য দিয়ে।
- সৌদি আরব ও যুক্তরাজ্যের কিছু গোষ্ঠী বোকো হারামের তহবিল সংগ্রহ করে থাকে।
- কানাম্মায় দলটির প্রধান কার্যালয় অবস্থিত।
- প্রদেশের রাজধানী মাইদুগুরির নিকটবর্তী শহর দাম্বোয়ায় বোকো হারাম প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বোকো হারামের নামের অর্থ পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ। 
- পশ্চিমা শিক্ষা-দীক্ষার বিরুদ্ধে তারা বরাবরই আক্রমণাত্মক ভাষায় কথা বলে।
- মানুষের তৈরি আইন ও আধুনিক বিজ্ঞানকে সংগঠনটি অস্বীকার করে।
- তাদের ভাষায়, পশ্চিমা শিক্ষা মুসলমানদের দুর্নীতিগ্রস্ত করে তোলে।
- বোকো হারামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-শরিয়া আইন প্রতিষ্ঠিত করা।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও কালের কন্ঠ।

১৪২.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের লক্ষ্য নিয়ে আন্দোলনরত ইসলামিস্ট গ্রুপ ‘হামাস’ কবে থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে?
  1. ক) ২০০৫ সাল
  2. খ) ২০০৬ সাল
  3. গ) ২০০৭ সাল
  4. ঘ) ২০০৯ সাল
ব্যাখ্যা
- হামাস ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন।
- শেখ আহমেদ ইয়াসিন ১৯৮৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- হামাসের বর্তমান প্রধান হলেন ইসমাইল হানিয়া। তিনি ২০১৭ সাল থেকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২১ সালে ইসমাইল হানিয়া দ্বিতীয়বারের মতো পুনঃনির্বাচিত হন।
- হামাস ২০০৬ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।
- হামাসের সামরিক শাখা হিসেবে ১৯৯১ সালে ইজ্জ আল দ্বীন আল কাসেম বিগ্রেড গঠিত হয়। এই বিগ্রেডের বর্তমান প্রধান হলেন মোহাম্মদ দায়েফ।
- গাজা উপত্যকায় হামাসের বর্তমান প্রধান হলেন ইয়াহিয়া সিনাওয়ার।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে আসছে।

তথ্যসূত্র: বিবিসি এবং আল জাজিরা রিপোর্ট।
১৪৩.
হিযবুত তাহ্‌রীর কে গড়ে তোলেন?
  1. ক) উসামা বিন লাদেন
  2. খ) তাকিউদ্দিন
  3. গ) শায়েখ আব্দুর রহমান
  4. ঘ) খমিনি
ব্যাখ্যা
হিযবুত তাহরীর:

- হিযবুত তাহ্‌রীর পশ্চিমাদের ইরাক আক্রমণের সূত্র ধরে ব্যাপক প্রচার-প্রচারণা চালায়।
- জেরুজালেমের বিচারক তাকিউদ্দিন আল-নাবানি ১৯৫৩ সালে হিযবুত তাহ্‌রীর গড়ে তোলেন।
- হিযবুত তাহ্‌রীর আরবি শব্দ, যার অর্থ মুক্তির দল।
- বর্তমানে ৪০টি দেশে এ সংগঠনের তৎপরতা রয়েছে।
- ২০০৯ সালে হিযবুত তাহরীরকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষনা করে।
- যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল, সেই হামলার আত্মঘাতী সদস্যদের প্রধানসহ তিনজন ছিলেন হিযবুত তাহ্‌রীরের কর্মী।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১১ ফেব্রুয়ারী ২০১৪।
১৪৪.
‘ফাইভ আইস’ কী ধরনের জোট?
  1. ক) চীনের আগ্রাসন মোকাবেলা
  2. খ) গোয়েন্দা তথ্য বিনিময়
  3. গ) জলবায়ু পরিবর্তন
  4. ঘ) ভ্যাকসিন বন্টন
ব্যাখ্যা
‘ফাইভ আইস’ হলো গোয়েন্দা তথ্য বিনিময় বিষয়ক পাঁচ দেশের একটি জোট।
জোভুটক্ত দেশগুলো হলো:
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
অস্ট্রেলিয়া
কানাডা
নিউজিল্যান্ড।
স্নায়ুযুদ্ধকালীন সময়ে এটি কমিউনিজমের বিস্তার রোধে কাজ করে।
সম্প্রতি এই জোটের পক্ষ থেকে হংকংয়ে চীনা আগ্রাসনের বিরুদ্ধে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
(সূত্র: দ্য গার্ডিয়ান ও বিবিসি ওয়ার্ল্ড)
১৪৫.
হামাস গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেয় কত সালে?
  1. ২০০৫ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০৭ সালে
  4. ২০০৮ সালে
ব্যাখ্যা

• হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৮৭।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।
- সামরিক শাখা: ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডস।
- গাজা উপত্যকা নিয়ন্ত্রণ নেয়: ২০০৭ সালে।

⇒ ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি দখলদারত্বের অবসানের দাবিতে ‘ইন্তিফাদা’ বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর ১৯৮৭ সালে হামাস গঠিত হয়।
- কট্টর ইসরায়েলবিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমাদ ইয়াসিনের নেতৃত্বে আবদেল আজিজ আল-রান্তিসি ও মাহমুদ জহর সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- শুরু থেকেই নীতিগতভাবে প্রয়াত ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের স্বাধীনতাপন্থী সংস্থা পিএলও এর বিরোধিতা করে আসছে দলটি।
- তাদের প্রথম উদ্দেশ্য এর সামরিক শাখা ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া। দ্বিতীয় উদ্দেশ্য ফিলিস্তিনে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা।

উল্লেখ্য,
- ২০০৬ সালের জানুয়ারিতে প্যালেস্টাইনের সাধারণ নির্বাচনে হামাস ফাতাহকে হারিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- ২০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে ফাতাহ হেরে যাওয়ার পর এবং হামাস যোদ্ধারা গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সহিংসতা শুরু হয়। ওই সংঘাতের ফলে ফিলিস্তিনের যৌথ সরকারের বিলুপ্তি ঘটে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে শাসনভার ভাগ হয়ে যায়। ফিলিস্তিনের দুই অংশ- পশ্চিম তীর ফাতাহ আর গাজা হামাসের শাসনে চলে যায়।
- ১০ জুন, ২০০৭ থেকে গাজায় হামাস এবং ফাতাহের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। তিন দিনের তীব্র সংঘর্ষের পর হামাস গাজা নিয়ন্ত্রণ নেয়।

তথ্যসূত্র:
i) Al Jazeera.
ii) Britannica.

১৪৬.
M-19 কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
  1. রাশিয়া
  2. নিকারাগুয়া
  3. পেরু
  4. কলম্বিয়া
ব্যাখ্যা

• এম-১৯ (M-19) গেরিলা দল:
- এম-১৯ ছিল কলম্বিয়ার একটি নগরমুখী মার্কসবাদী গেরিলা সংগঠন।
- এটি ১৯৭৩-৭৪ সালে প্রতিষ্ঠিত হয় ভিন্নমতাবলম্বী আনাপো সদস্য, অসন্তুষ্ট কমিউনিস্ট ও FARC গেরিলাদের মাধ্যমে। 
- ​দলটির নাম নেওয়া হয় ১৯৭০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ থেকে।
- অন্য গেরিলা গোষ্ঠীর মতো আন্তর্জাতিক মডেল অনুকরণ না করে এম-১৯ কলম্বিয়ার নিজস্ব ইতিহাসভিত্তিক সমাজতান্ত্রিক মতাদর্শ গ্রহণ করে।
-​ তারা দুঃসাহসিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসে—যেমন সিমন বলিভারের তরবারি চুরি, ১৯৭৮ সালে বোগোটা অস্ত্রাগারে সুড়ঙ্গ খনন করে অস্ত্র লুণ্ঠন, ও ১৯৮০ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের দূতাবাসে অতিথি অপহরণ।
- পরে আলোচনার মাধ্যমে ১৯৯০ সালের মার্চে এম-১৯ শান্তি চুক্তি স্বাক্ষর করে এবং এপ্রিলে তারা বৈধ রাজনৈতিক দল আলিয়াঞ্জা ডেমোক্র্যাটিকা এম-১৯-এ রূপান্তরিত হয়।

উৎস: ব্রিটানিকা।

১৪৭.
'সাভাক' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইরান
  2. ইসরায়েল
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
১৪৮.
ঘোষিত পারমানবিক শক্তিধর দেশ কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা

১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম পারমানবিক শক্তিধর দেশের পরিচয় পায় বিশ্ব । এরপর একে একে
রাশিয়া - ১৯৪৯ সালে,
যুক্তরাজ্য – ১৯৫২ সালে,
ফ্রান্স – ১৯৬০ সালে,
চীন – ১৯৬৪ সালে,
ভারত – ১৯৭৪ সালে,
পাকিস্তান - ১৯৯৮ সালে এবং
উত্তর কোরিয়া – ২০০৬ সালে পারমানবিক শক্তিধর দেশে পরিণত হয়।
তবে, অনেকেই ইসরাইলকেও পারমানবিক শক্তিধর দেশ দেশ হিসেবে মনে করে।
উৎসঃ স্ব-স্ব দেশের ওয়েবসাইট।

১৪৯.
হামাস কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৭ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯০ সালে
ব্যাখ্যা
হামাস:
- হামাসের পূর্ণরূপ হরকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল। 
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
১৫০.
'অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স' জোটের নেপথ্যে কোন সংঘাত?
  1. ইরাক-ইরান সংঘাত
  2. সিরিয়া - ফিলিস্তিন সংঘাত
  3. ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  4. রাশিয়া - ইউক্রেন সংঘাত
ব্যাখ্যা
'অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স'
- ইসরায়েলের প্রভাব ঠেকাতে ইরানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে গড়ে উঠেছে 'অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স' বা প্রতিরোধকারী পক্ষ।
- এই গ্রুপের অন্যতম সদস্য হলো ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমনের হুথি বিদ্রোহীরা, এবং ইরাক ও সিরিয়ার বেশ কিছু সশস্ত্র শিয়া গোষ্ঠী। বিভিন্ন সময় ইসরায়েলে হামলা চালিয়ে আসছে তারা।
- হিজবুল্লাহ ছিল প্রথম গ্রুপ যাদের ইরান সমর্থন করে এবং নিজেদেরকে প্রায়ই 'অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স' (প্রতিরোধকারী পক্ষ) হিসেবে আখ্যা দিয়ে থাকে হামাস ও হিজবুল্লাহ।
- ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের নেপথ্যে রয়েছে 'অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স'। 

সূত্র- বিবিসি রিপোর্ট।
১৫১.
ANZUS চুক্তি কতটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এই জোটের সদস্য দেশ: Australia, New Zealand ও United States.
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কমিউনিজম আগ্রাসন রোধে ANZUS গঠিত হয়।

উৎস: ANZUS এর ওয়েবসাইট।
১৫২.
রুয়ান্ডা গনহত্যা পরিচালিত হয় কোন সনে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯৪ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
- ১৯৯৪ সালের এপ্রিল মাসে হুতু মিলিশিয়াদের হাতে নিহত হয় প্রায় আট লাখ তুতসি ও মধ্যপন্থি হুতু।
- পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যায় ফ্রান্সের দায় ছিল বলে স্বীকার করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। একই সঙ্গে দেশটির জনগণের কাছে এ জন্য ক্ষমাও চান তিনি।
- রুয়ান্ডার বর্তমান প্রেসিডেন্ট পল কাগামের নেতৃত্বাধীন রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট (আরপিএফ) উগান্ডা থেকে এসে দেশটির নিয়ন্ত্রণ নিলে ১০০ দিন ধরে চলমান গণহত্যার অবসান ঘটে।
- তিনি বলেন, ‘বিনয় ও সম্মানের সঙ্গে আপনাদের পাশে দাঁড়িয়ে সেদিনের গণহত্যার দায় স্বীকার করতে আজ এখানে এসেছি। তবে ফ্রান্স ওই গণহত্যায় সহায়তা করেনি।’

উৎসঃ বিবিসি নিউজ।
১৫৩.
'থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ (Three Brotherhood Alliance) কোন দেশের সক্রিয় বিদ্রোহী সংগঠন?
  1. থাইল্যান্ড
  2. ভারত
  3. মিয়ানমার
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা
থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স:
- ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ মিয়ানমারের একটি সক্রিয় বিদ্রোহী সংগঠন।
- এটি তিনটি প্রধান জাতিগত সশস্ত্র গোষ্ঠী নিয়ে গঠিত, এগুলো হলো - এমএনডিএ, টিএনএলএ এবং আরাকান আর্মি।
- এই জোটটি সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে এবং
- মিয়ানমারের উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাপক সংঘর্ষে জড়িত।
- মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গণতন্ত্রপন্থী এবং স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো একত্রিত হয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে।
- পিডিএফ সহ আরও বহু বিদ্রোহী গোষ্ঠী জান্তা সরকারের বিরুদ্ধে সমন্বিত হামলা চালাচ্ছে।

সূত্র: রয়টার্স ও ব্রিটানিকা।
১৫৪.
মুখবরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. মিশর 
  2. ইসরায়েল 
  3. তুরস্ক
  4. পাকিস্তান
ব্যাখ্যা

মুখবরাত মিশরের গোয়েন্দা সংস্থা।

বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা:
- যুক্তরাষ্ট্র: সিআইএ, ফেয়ারফ্যাক্স, এনএসএ (NSA), এফবিআই (FBI)।
- যুক্তরাজ্য: এসআইএস (SIS), MI6, স্কটল্যান্ড ইয়ার্ড, ব্রিটিশ সিক্রেট সার্ভিস।
- রাশিয়া: এফএসবি (FSB), এসভিআর (SVR)।
- ফ্রান্স: DGSE.
- ভারত: RAW, CBI.
- ইসরায়েল: মোসাদ, আমান।
- জাপান: নাইচো।
- ইরান: ভিভাক।
- সৌদি আরব: এস পি এ (SPA)।
- চীন: এম এস এস (MSS)।
- পাকিস্তান: আইএসআই (ISI)।
- মিশর: মুখবরাত।

উৎস: Britannica.

১৫৫.
নিম্নোক্ত কোন দেশটি 'Five Eyes' ভুক্ত নয়?
  1. অস্ট্রেলিয়া
  2. ফ্রান্স
  3. নিউজিল্যান্ড
  4. কানাডা
ব্যাখ্যা

♦ 'Five Eyes' গোয়েন্দা জোটের অন্তর্ভুক্ত দেশ নয় ফ্রান্স। অন্যদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা Five Eyes-এর সদস্য।

Five Eyes:
- Five Eyes ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, যা FVEY নামেও পরিচিত।
- ‘এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা জোট।
- জোটটি UKUSA চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
- তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে একসাথে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করছে।
- সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত তথ্য তারা শেয়ার করে।

⇒ UKUSA চুক্তি:
- ১৯৪৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একটি সমবায় গোয়েন্দা চুক্তি গঠন করে যা BRUSA চুক্তি নামে পরিচিত।
- এই গোপন চুক্তিটি পরবর্তীতে UKUSA চুক্তি হিসাবে আনুষ্ঠানিক রূপ লাভ করে।
- এই চুক্তিটি ফাইভ আই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ভিত্তি স্থাপন করে।

উৎস: Five Eyes ওয়েবসাইট।

১৫৬.
সশস্ত্র গোষ্ঠী ‘হুতি’ কোন দেশভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী?
  1. সিরিয়া
  2. ইরান
  3. ইয়েমেন
  4. লেবানন
ব্যাখ্যা
⇒ সশস্ত্র গোষ্ঠী ‘হুতি’ ইয়েমেন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী।

সশস্ত্র গোষ্ঠী ‘হুতি’:

- হুতি হলো ইয়েমেনে ইরান-সমর্থিত একটি গোষ্ঠী।
- গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে আনসারুল্লাহ নামে পরিচিত, ২০০০ সালের গোড়ার দিকে ইয়েমেনে এটি গড়ে উঠে।
- ২০১৪ সালে ইয়েমেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে গোষ্ঠীটি নিজের অবস্থান জানান দেয়।
- উত্তর ইয়েমেনের শাদা শহরে হুতি বিদ্রোহের জন্ম।
- জাইদি শিয়া বাহিনী থেকে এর উৎপত্তি।
- তাদের নেতা নির্বাচন করা হতো হুতি উপজাতি থেকে।
- হুতি একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন।
- ১৯৯০ এর দশকে এই গোষ্ঠীটির উত্থান।
- তাদের নেতা হুসেইন আল-হুতি।
- হুথিরা ২০১৪ সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে।

উল্লেখ্য, 
- ইরান তাদের অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা করে।
- সম্প্রতি,কানাডা সম্প্রতি হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও প্রথম আলো।
১৫৭.
'আমান' কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা?
  1. ইরাক
  2. ইরান
  3. ইসরায়েল
  4. সিরিয়া
ব্যাখ্যা

• ​আমান:
- আমান হলো ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা, যা প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদর দপ্তরের অধীনে কাজ করে।
- এই সংস্থার মূল কাজ হলো তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সামরিক কমান্ডকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা।
- ইসরায়েলে গোয়েন্দা সংস্থার ইতিহাস ইসরায়েলের অস্তিত্বের চেয়েও পুরনো।

• ​মোসাদ:
- মোসাদ গঠিত হয় ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় দেড় বছর পর, ১৯৪৯ সালের ডিসেম্বরে।
- তাদের কাজ ছিল ইসরায়েলকে বাইরের হুমকি থেকে রক্ষা করা।
- এই সংস্থাটি প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল ইসরায়েলের অস্তিত্ব নিরাপদ রাখা।

• ​শাবাক বা শিন বেট:
- শাবাক বা শিন বেট গঠিত হয় ১৯৪৯ সালে।
- এই গোয়েন্দা সংস্থার দায়িত্ব হলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা।
- শিন বেট দাবি করে, তারা পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আসা হুমকির বিরুদ্ধে 'অদৃশ্য ঢাল' হিসেবে কাজ করে।

উৎস: বিবিসি এবং ব্রিটানিকা।

১৫৮.
FBI-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  2. লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
  3. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

FBI:
- FBI-এর পুর্ণরূপ: Federal Bureau of Investigation.
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- প্রতিষ্ঠা লাভ: ২৬ জুলাই, ১৯০৮। 
- প্রতিষ্ঠাতা: অ্যাটর্নি জেনারেল চার্লস জে. বোনাপার্ট। 
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।

⇒ FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংগঠিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশী যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

উৎস: FBI ওয়েবসাইট।

১৫৯.
'এমআই-৬' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
'এমআই-৬' যুক্তরাজ্যের সবচেয়ে সক্রিয় গোয়েন্দা সংস্থা। এ গোয়েন্দা সংস্থার কাহিনী নিয়ে জেমস বন্ড অনেক মুভি অভিনয় করেছেন।
১৬০.
মাওলানা মাসুদ আজহার কোন সংগঠনের নেতা?
  1. ক) লস্কর ই তইয়্যেবা
  2. খ) হিজবুল মুজাহেদীন
  3. গ) জয়শ ই মুহাম্মদ
  4. ঘ) ইসলামিক জিহাদ
ব্যাখ্যা
মাওলানা মাসুদ আজহার পাকিস্তান ভিত্তিক কাশ্মীরী উগ্রপন্থী সংগঠন জয়শ ই মুহাম্মদ এর নেতা। ১৯৯৯ সালে কাশ্মীরের কারাগার থেকে মুক্তি পেয়ে জয়শ ই মুহাম্মদ প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে পাকিস্তান সরকার জয়শ ই মুহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করে। ভারতের সংসদ ভবনে হামলা, পুলওয়ামা হামলা এবং পাঠানকোট বিমানঘাটিতে হামলার জন্যে জয়শ ই মুহাম্মদ কে দায়ী করা হয়। জাতিসংঘ ২০১৯ সালের ২ মে মাওলানা মাসুদ আজহারকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা করে। (সূত্রঃ বিবিসি এবং ডয়েচেভেলে)
১৬১.
নিচের কোনটি পেরুর গেরিলা সশস্ত্র সংগঠন?
  1. M -19
  2. শাইনিং পাথ
  3. টুপাক আমারু
  4. খ ও গ
ব্যাখ্যা
শাইনিং পাথ (Shining Path): 

• শাইনিং পাথ হলো পেরুর সশ্স্ত্র কমিউনিস্ট গেরিলা সংগঠন।
• কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে ১৯৭০ সালে শাইনিং পাথ প্রতিষ্ঠা লাভ করে।
• শাইনং পাথের প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান।

টুপাক আমারু:

• এটি পেরুর গেরিলা সংগঠন। 
• টুপাক আমারু রেভ্যুলেশনারী মুভমেন্ট (MRTA) হলাে পেরুর কমিউনিস্ট সশস্ত্র সংগঠন।
• এটি পেরুতে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র লড়াই শুরু করে।
• ২০০০ সালের দিকে এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে।

• অন্যদিকে: 
- 'M-19' কলম্বিয়ার গেরিলা সংগঠন। 
- গডস আর্মি মিয়ানমারের কারেন রাজ্যের একটি গেরিলা সংগঠন।
- JKLF (Jammu-Kashmir Liberation Front) হলো ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।

উৎস ব্রিটানিকা এবং দৈনিক যুগান্তর।
১৬২.
সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (STC) কোন দেশের একটি রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী?
  1. ওমান
  2. ইসরায়েল 
  3. ইয়েমেন
  4. ইরান
ব্যাখ্যা

সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (Southern Transitional Council বা STC):
- সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (STC) হলো ইয়েমেনের একটি রাজনৈতিক ও সামরিক সংগঠন।
- গঠিত হয়: ২০১৭ সালের ১১ মে।
- এর প্রধান নেতা ছিলেন আইদারুস আল-জুবাইদি (Aidarus al-Zubaydi)।
- এরা দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা বা বিচ্ছিন্নতার দাবিতে কাজ করে।
- এরা সংযুক্ত আরব আমিরাত (UAE)-এর সমর্থনপুষ্ট ছিল।

উল্লেখ্য,
- STC ইয়েমেনের গৃহযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে দক্ষিণাঞ্চলে। 
- সাম্প্রতিক সময়ে এটি একটি বড় অভিযান চালিয়ে দক্ষিণ ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণে নেয়, কিন্তু সৌদি-সমর্থিত সরকারের প্রত্যুত্তরে পরাজিত হয়।

উৎস: Britannica.

১৬৩.
নিচের কোনটি ইসরাইলের গোয়েন্দা সংস্থা?
  1. ক) NIB
  2. খ) M16
  3. গ) CIA
  4. ঘ) MOSSAD
ব্যাখ্যা
• মোসাদ: 
- এটি ইসরায়েলের তিনটি গোয়েন্দা সংস্থার মধ্যে এটি প্রধান গোয়েন্দা সংস্থা। 
- অন্য দুটি গোয়েন্দা সংস্থা হচ্ছে - Aman (military intelligence) ও Shin Bet (Internal security)।
- মোসাদ ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য তথ্য সংগ্রহের পাশাপাশি দেশ ও দেশের বাইরেও দুর্ধর্ষ অভিযান পরিচালনা করে থাকে।      
- ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বরে মোসাদ প্রতিষ্ঠিত হয়। 
- এর সদরদপ্তর ইসরায়েলের তেল-আবিবে অবস্থিত।
- মোসাদ প্রতিষ্ঠার প্রস্তাব করেন রুভেন শিলোহ এবং তিনি ছিলেন মোসাদের প্রথম/প্রতিষ্ঠাতা পরিচালক।  

• অন্যদিকে: 
- শ্রীলংকা - NIB.
- ব্রিটেন - M16.
- যুক্তরাষ্ট্র - CIA.

সূত্র:- ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।
১৬৪.
FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. রাশিয়া
ব্যাখ্যা
Federal Bureau of Investigation:
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল। (মে, ২০২৫)
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।
১৬৫.
’এফবিআই’(FBI) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. অস্ট্রেলিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য 
  4. কানাডা
ব্যাখ্যা

এফবিআই(FBI):
-পূর্ণরূপ: FBI-এর পূর্ণরূপ হলো Federal Bureau of Investigation.
- এটি একটি গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা সংস্থা।
- প্রতিষ্ঠা: ২৬ জুলাই, ১৯০৮ সালে।
- এফবিআই যুক্তরাষ্ট্র দেশের গোয়েন্দা সংস্থা।
- বর্তমান পরিচালক হলেন ক্রিস্টোফার রে।
- সদর দপ্তর: ওয়াশিংটন, ডি.সি.।
- এর উদ্দেশ্য হলো সবচেয়ে গুরুতর নিরাপত্তা হুমকি মোকাবিলা করা।

উৎস: FBI ওয়েবসাইট।

১৬৬.
'M-19' কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফিলিপাইন
  3. গ) কলম্বিয়া
  4. ঘ) ফিলিস্তিন
ব্যাখ্যা
'M-19' কলম্বিয়ার গেরিলা সংগঠন। অপরদিকে Force-17 ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
উৎসঃ সংশ্লিষ্ট দেশসমূহের সরকারি ওয়েবসাইট।
১৬৭.
‘MI6’ বলতে কোন গোয়েন্দা সংস্থাকে বোঝায়?  
  1. Federal Bureau of Investigation
  2. Secret Intelligence Service
  3. Central Intelligence Agency
  4. National Security Bureau
ব্যাখ্যা

• MI6:
- MI6 'Secret Intelligence Service' নামে পরিচিত।
- এটি যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্রিটিশ সরকারের কাছে প্রচারের জন্য দায়িত্বশীল।
- এটি ১৯০৯ সালে সিক্রেট সার্ভিস ব্যুরোর অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- সামরিক গোয়েন্দা (Military Intelligence) বিভাগের ছয় নম্বর সেকশন হিসেবে MI6 নামে পরিচিত।
- জার্মানিতে অ্যাডলফ হিটলারের ক্ষমতায় উত্থানের পর, MI6 ইউরোপ, লাতিন আমেরিকা এবং এশিয়ার বেশিরভাগ অংশে গুপ্তচরবৃত্তি কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য,
- এটি অ্যাডলফ হিটলারের ক্ষমতায় উত্থানের সময় ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ায় গুপ্তচরবৃত্তি কার্যক্রম পরিচালনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহে ভূমিকা, শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রমের জন্য বিখ্যাত।

তথ্যসূত্র: SIS (Secret Intelligence Service) ওয়েবসাইট।

১৬৮.
যুক্তরাজ্যের Secret Intelligence Service(SIS) কী নামে পরিচিত?
  1. MI3
  2. RI6
  3. FI6
  4. MI6
ব্যাখ্যা

Secret Intelligence Service(SIS)
​-  SIS, যুক্তরাজ্যের গোপন গোয়েন্দা পরিষেবা, যা MI6 নামে বেশি পরিচিত।
​- ১৯৯৪ সালের গোয়েন্দা পরিষেবা আইনে একটি বিধিবদ্ধ ভিত্তিতে এটি স্থাপন করা হয়েছিল।
​-  MI6-এর ১৭তম প্রধান- রিচার্ড মুর।
​- MI6 যুক্তরাজ্যে, গোয়েন্দা সম্প্রদায়ে, অন্যান্য সরকারি বিভাগ এবং শিল্পে অংশীদারদের সাথে কাজ করে।

​উৎস: Secret Intelligence Service(SIS).

১৬৯.
ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কী?
  1. এফবিআই
  2. মোসাদ
  3. কেজিবি
ব্যাখ্যা
মোসাদ (Mossad):
- ইসরায়েলের গোয়েন্দা/গুপ্তচর সংস্থা হচ্ছে মোসাদ। 
- হিব্রু: "গোয়েন্দা ও বিশেষ অভিযানের কেন্দ্রীয় সংস্থা"। 
- প্রতিষ্ঠা: ডিসেম্বর ১৯৪৯ সালে "ইনস্টিটিউট ফর কো-অর্ডিনেশন" নামে প্রতিষ্ঠিত।
- মূল কার্যক্রম:বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোয়েন্দা বিশ্লেষণ, গোপন অভিযান পরিচালনা। 
- প্রথম পরিচালক: রেউভেন শিলোয়াহ।
- উৎপত্তি: ব্রিটিশ ম্যান্ডেট আমলে হাগানাহ (ইহুদি সামরিক বাহিনী) এর গোয়েন্দা শাখা থেকে গঠিত।
- অন্য প্রধান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আমান (Aman): সামরিক গোয়েন্দা সংস্থা। 
- শিন বেত (Shin Bet): অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। 

এছাড়া,
- ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- ১৯৫৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রধান নিরাপত্তা সংস্থা ছিল কেজিবি।
- রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সংক্ষেপে র বা RAW ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা। 

উৎস: Britannica.
১৭০.
ফাইভ আইস (Five Eyes) কী ধরনের জোট?
  1. পরিবেশ বিষয়ক জোট
  2. মানবাধিকার বিষয়ক জোট
  3. প্রযুক্তি উন্নয়ন জোট
  4. গোয়েন্দা জোট
ব্যাখ্যা
Five Eyes:
- ফাইভ আইস একটি গোয়েন্দা জোট, এটা FVEY নামেও পরিচিত।
- এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড ৫টি দেশের একটি গোয়েন্দা জোট।
- জোটটি UKUSA চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করছে।
- সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত তথ্য তারা শেয়ার করে।
 
সূত্র: Five Eyes ওয়েবসাইট।
১৭১.
'টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট' কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
  1. কলম্বিয়া
  2. ইথিওপিয়া
  3. ইরাক
  4. উত্তর সাইপ্রাস
ব্যাখ্যা
টিপিএলএফ (টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট) হলো ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টিগ্রে অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী।
- অতীতে এই গোষ্ঠীটি ইথিওপিয়ার সরকার ও রাজনীতিতে সর্বাধিক প্রভাব বিস্তারকারী ছিলো।
- কিন্তু আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতা গ্রহণের পর তাদের প্রভাব হ্রাস পেতে শুরু করে। এতে করে টিগ্রে অঞ্চলে টিপিএলএফ নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সচেষ্ট হলে সরকারের সাথে তাদের সংঘর্ষ বাঁধে।
- টিগ্রে অঞ্চলে সাম্প্রতিক সময়ে সরকার ও টিপিএলফের মধ্যকার সংঘর্ষের ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্ট হয়েছে।

(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড প্রতিবেদন)
১৭২.
'শিনবেত' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইসরায়েল
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
'শিনবেত':

• 'শিনবেত' ইসরাইলের গোয়েন্দা সংস্থা।
• ইসরাইলের অপর দুটি গোয়েন্দা সংস্থা হলো মোসাদ এবং আমান।
• মধ্যপ্রাচ্যের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে 'শিনবেত' অনেক পুরোনো সংস্থা।

অপরদিকে, 
• CIA এবং FBI যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
• M16 যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা।
• জাপানের গোয়েন্দা সংস্থার নাম নাইচো।
• ভারতের গোয়েন্দা সংস্থার নাম RAW
• পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম ISI

উৎস: ব্রিটানিকা, আইডিএফ ওয়েবসাইট। 
১৭৩.
ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা -
  1. MI1
  2. MI3
  3. MI6
  4. MI9
ব্যাখ্যা
MI6:
- MI6 ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯১২ সালে বর্তমান রূপ লাভ করে।
- এর অফিশিয়াল নাম 'সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস।
- এর ছয়টি সেকশনের জন্যে এটি MI6 নামে পরিচিতি ' লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
১৭৪.
হামাসের প্রতিষ্ঠাতা কে?
  1. শেখ খাইরুল হাসিম
  2. শেখ আহমেদ ইয়াসিন
  3. ইয়াসির আরাফাত
  4. হাসান বিন জামাল
ব্যাখ্যা
হামাস:
- হামাস হলো ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন,
- এটা ১৯৮৭ সালে শেখ আহমেদ ইয়াসিন প্রতিষ্ঠা করেন।
- ২০০৬ সাল থেকে হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, 
- এর সামরিক শাখার নাম আল-কাসাম ব্রিগেড,
- এটা ফিলিস্তিনের প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো একে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে আসছে।

সূত্র: বিবিসি এবং আল জাজিরা, প্রথম আলো।
১৭৫.
'ব্ল্যাক সেপ্টেম্বর' কী?
  1. ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন
  2. ফিলিস্তিনের একটি রাজনৈতিক সংগঠন
  3. ইসরাইলের গুপ্ত বাহিনী
  4. হিটলারের গুপ্ত বাহিনী
ব্যাখ্যা
ব্ল্যাক সেপ্টেম্বর:
- ব্ল্যাক সেপ্টেম্বর ছিল একটি ফিলিস্তিনি গেরিলা সংগঠন, যা মূলত ফাতাহ সংগঠন থেকে বিচ্ছিন্ন একটি অংশ হিসেবে গঠিত হয়।
- ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সঙ্গে জড়িত ছিল।
- যদিও এর কার্যক্রম মাত্র কয়েক বছরের জন্য সক্রিয় ছিল, ১৯৭৪ সালে এটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
-  সংগঠনটি সবচেয়ে বেশি পরিচিত হয় ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে অংশগ্রহণকারী ১১ জন ইসরাইলি অ্যাথলেটকে অপহরণ করে।
- এই ঘটনার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্ল্যাক সেপ্টেম্বর ব্যাপক আলোচনার কেন্দ্রে আসে এবং সংগঠনটি বিশ্বব্যাপী নিন্দার পাত্র হয়।

উৎস: ব্রিটানিকা।
১৭৬.
'ব্ল্যাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
  1. ফ্রান্স 
  2. ভারত 
  3. ফিলিপাইন 
  4. মিয়ানমার 
ব্যাখ্যা

- 'ব্ল্যাক ক্যাট' ভারতের কমান্ডো বাহিনী।

• ব্ল্যাক ক্যাট (BLACK CAT):
- ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) সাধারণত 'ব্ল্যাক ক্যাট' নামে পরিচিত।
- এটি ভারতের কমান্ডো বাহিনী।
- এটা একটা কম্বাইন্ড কাউন্টার টেররিজম এলিট ফোর্স যেখানে সব বাহিনী থেকেই বাছাই করে লোক নেয়া হয়।
- এটি শুধু ভারতের অভ্যন্তরেই কাজ করে।
- এটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।
- প্রতিষ্ঠিত হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে।
- এর সদরদপ্তর: নয়াদিল্লি, ভারত।

তথ্যসূত্র: Indian National Security Guard Website.

১৭৭.
অপারেশন ব্লু স্টার পরিচালিত হয় কোন দেশে?
  1. ক) ইরাক
  2. খ) আফগানিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) সিরিয়া
ব্যাখ্যা
১৯৮৪ সালের ১-৮ জুন ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে অবস্থিত শিখ ধর্মাবলম্বীদের পবিত্র উপাসনালয় স্বর্ণমন্দিরে পরিচালিত অভিযান হলো অপারেশন ব্লু স্টার। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে শিখ অধ্যুষিত এলাকায় খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠায় তৎপর শিখ মিলিশিয়ারা স্বর্ণমন্দিরে অস্ত্র মজুদ ও অবস্থান নেওয়ার প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। এ অভিযানের প্রতিক্রিয়া হিসেবে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর শিখ দেহরক্ষীদের গুলিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী মারা যান। (সূত্রঃ ইন্ডিয়া টুডে)
১৭৮.
চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম-
  1. ক) কুর্দি
  2. খ) আফ্রিদি
  3. গ) তুর্কমেন
  4. ঘ) উইঘুর
ব্যাখ্যা
- উইঘুর চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত একটি জাতিগোষ্ঠী।
- এরা ইসলাম ধর্মাবলম্বী।
- চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন নির্যাতন চালিয়ে আসছে।
- জিনজিয়াং এর বাইরে উইঘুরদের সবচেয়ে বড় সম্প্রদায় দক্ষিণ মধ্য হুনান প্রদেশে রয়েছে।

চীনে সংখ্যালঘু উইঘুর জনগোষ্ঠীর প্রতি দেশটির সরকারের আচরণকে গণহত্যা বলে মনে করে কানাডার পার্লামেন্ট।
- হাউস অব কমন্সে ২২ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে এ বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
- বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, হাউস অব কমন্সে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৬৬। বিপরীতে ভোট শূন্য।
- এর আগে যুক্তরাষ্ট্র উইঘুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়।
- চীন উইঘুরদের প্রতি গণহত্যা চালিয়ে গেলে ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের আয়োজন বেইজিংয়ে না করার জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে আহ্বান জানানোর পক্ষে হাউস অব কমন্স।

তথ্যসূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড এবং ব্রিটানিকা।
১৭৯.
'আজভ ব্রিগেড' কোন দেশের সশস্ত্র বাহিনী?
  1. ইরাক
  2. সিরিয়া
  3. কেনিয়া
  4. ইউক্রেন
ব্যাখ্যা

আজভ ব্রিগেড:
- 'আজভ ব্রিগেড' ইউক্রেনের একটি সশস্ত্র বাহিনী।
- এর সব সদস্যই স্বেচ্ছাসেবী।
- ২০১৪ সালের মে মাসে স্বেচ্ছাসেবী গোষ্ঠী হিসেবে আজভ ব্রিগেড প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তা ছিল একদল ইউক্রেনীয় অতি-জাতীয়তাবাদী এবং নব্য-নাৎসি সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি (এসএনএ) গোষ্ঠী।
- অ্যান্ড্রি বিলেটস্কি সশস্ত্র বাহিনীটি প্রতিষ্ঠাতা নেতা ছিলেন।
- আজভ ব্যাটালিয়নের খরচ বহন করেন অলিগার্ক ইগর কলোময়েস্কি। তিনি ইউক্রেনিয়ান বিদ্যুৎ গ্রিডের মালিক।

তথ্যসূত্র - আল জাজিরা, ০১ মে, ২০২২।

১৮০.
ইসরায়েল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালায় কারা? [জানুয়ারি, ২০২৫]
  1. হিজবুল্লাহ
  2. হুথি
  3. হামাস
  4. ইসরায়েল
ব্যাখ্যা
হুথি আন্দোলন:
- হুথি আন্দোলন হলো ইয়েমেনের উত্তরাঞ্চলে একটি ইসলামী মৌলবাদী আন্দোলন। 
- হুথিরা ২০১৪ সাল থেকে চলমান ইয়েমেনি গৃহযুদ্ধের অন্যতম প্রধান পক্ষ।
- এটি জায়েদি মুসলমানদের মধ্যে একটি পুনরুজ্জীবনমূলক আন্দোলন থেকে উদ্ভূত হয়।
- জায়েদি মুসলমানরা শিয়া ইসলামের একটি ছোট সম্প্রদায়, যারা ইয়েমেনের উত্তরাঞ্চলে কেন্দ্রীভূত।
- আন্দোলনটি ইয়েমেনি সরকারের ওপর বিদেশি প্রভাবের বিরোধিতা করত।
- ২১ শতকের গোড়ার দিকে সরকারী দমন-নীতি আন্দোলনটিকে অস্ত্র হাতে নিতে বাধ্য করে।
- ইয়েমেনি গৃহযুদ্ধ চলাকালীন হুথি আন্দোলন ইরানের সহায়তায় শক্তিশালী সামরিক শক্তি হয়ে ওঠে।
- ২০২০ সালের মধ্যে হুথি যোদ্ধারা সংঘর্ষে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করে।
- ইসরায়েল-হামাস যুদ্ধের প্রতিক্রিয়ায় হুথি আন্দোলন ইসরায়েলের দিকে মিসাইল ও ড্রোন ছোঁড়ে।
- হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর আক্রমণ চালিয়ে বৈশ্বিক বাণিজ্য বিঘ্নিত করে।
- হুথি আন্দোলন ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতে একটি শক্তিশালী প্রভাবশালী দল এবং সাম্প্রতিক বছরগুলোতে এর কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

উৎস: Britannica.
১৮১.
হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম কী?
  1. গোলাম ই আনসার
  2. আনসার আল্লাহ
  3. বারিক আল্লাহ
  4. গোলাম ই রসুল
ব্যাখ্যা
• হুথি আন্দোলন:
- হুথি আন্দোলন (Houthi Movement), যা আনসার আল্লাহ (Ansar Allah) নামেও পরিচিত, ইয়েমেনের একটি শিয়া জায়েদি বিদ্রোহী গোষ্ঠী।
- এদের বাস মূলত উত্তর ইয়েমেনে।
- এদের প্রথম উথান ঘটে ১৯৮০ সালের দিকে।
- হুথি আন্দোলন ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় এবং ইয়েমেনের সরকার পতন ঘটায়।
- বর্তমানে এটি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে সংঘাতে লিপ্ত। এই সংঘাত ইয়েমেনের মানবিক সংকটকে গভীরতর করেছে।
- হুথিদের ইরানের সমর্থন রয়েছে বলে মনে করা হয়, যা এই সংঘর্ষকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার অংশ করে তুলেছে।

উৎস: ব্রিটানিকা
১৮২.
'MSS' কোন দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা?
  1. রাশিয়া 
  2. উত্তর কোরিয়া 
  3. চীন 
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

এমএসএস (MSS):
- 'MSS' কোন চীনের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- MSS-এর পূর্ণনাম: Ministry of State Security। 
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৩ সাল।

ইতিহাস ও ভূমিকা:
- চীনের প্রধান গোয়েন্দা সংস্থা MSS, দেশের আন্তর্জাতিক নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে।
- এটি বিশেষত বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করে।

কার্যক্রম:
- MSS চীনের অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি, কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় অত্যন্ত সক্রিয়।
- এটি বিশ্বের বিভিন্ন দেশে চীনা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: Britannica.

১৮৩.
ফরাসি বিপ্লবের মাধ্যমে কার পতন ঘটে?
  1. ক) চতুর্দশ লুই
  2. খ) পঞ্চদশ লুই
  3. গ) ষোড়শ লুই
  4. ঘ) এয়োদশ লুই
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব আধুনিক যুগের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ১৭৮৯ সালের ১৪ জুলাই সাম্য, মৈত্রী ও স্বাধীনতা'র মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ফরাসি জনগন কর্তৃক বাস্তিল কারাদূর্গ আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা ঘটে।
এই বিপ্লবের মাধ্যমে রাজা ষোড়শ লুই ক্ষমতাচ্যুত হন এবং এতে করে ফ্রান্সের বিদ্যমান রাজতন্ত্র ও সামন্তবাদের পতন ঘটে। ফ্রান্সকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেওয়া হয়।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
১৮৪.
ISI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ভারত
  2. আফগানিস্তান
  3. পাকিস্তান
  4. সিরিয়া 
ব্যাখ্যা

ISI বা Inter-Services Intelligence হলো পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা।

​Inter-Services Intelligence:
- ISI বা Inter-Services Intelligence পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা,
- এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি মূলত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষা করতে কাজ করে।
- আফগান যুদ্ধের সময়, ISI মার্কিন সহযোগিতায় মুজাহিদিনদের সহায়তা করেছিল।
- সংস্থাটি কাশ্মীর ইস্যু, আফগানিস্তানের রাজনীতি এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখে।

সূত্র: ব্রিটানিকা। 

১৮৫.
নিচের কোনটি ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা?
  1. Inter-Services Intelligence
  2. Research and Analysist Wing
  3. Ministry of State Security
  4. Research and Analysis Wing
ব্যাখ্যা
ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা (RAW):
- RAW এর পূর্ণরূপ- Research and Analysis Wing (RAW)।
- এটি প্রতিষ্ঠা লাভ করে-১৯৬৮ সালে।
- RAW প্রতিষ্ঠার পূর্বে Intelligence Bureau ভারতের অভ্যন্তরীন এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে তৎপরতা চালাতো।

অন্যদিকে,
- ISI (Inter-Services Intelligence) পাকিস্তানের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা।
- MSS (Ministry of State Security) চীন সিভিল গোয়েন্দা সংস্থা।
- FSB (Federal Security Service) রাশিয়ার সাবেক গোয়েন্দা সংস্থা কেজিবি এর উত্তরসূরী।

সূত্র: ব্রিটানিকা।
১৮৬.
লস্কর-ই-তৈইয়্যেবার প্রতিষ্ঠাতা-
  1. ক) হাফিজ সাঈদ
  2. খ) কাশেম বিন ওয়ালিদ
  3. গ) ওসামা বিন লাদেন
  4. ঘ) কাশেম সুলাইমানি
ব্যাখ্যা
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের কাশ্মির উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার জন্যে ভারত সরকার লস্কর-ই-তৈইয়েবাকে দায়ী করে থাকে।
- ইসলামিক স্টেটের স্বঘোষিত খলিফা ছিলেন আবু বকর আল বাগদাদি।

তথ্যসূত্র:- বিবিসি ওয়ার্ল্ড।
১৮৭.
লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গেরিলাদের প্রধান নেতা কে?
  1. মাহমুদ আহমাদিনেজাদ
  2. মুকতাদা আল সদর
  3. হাসান নাসরুল্লাহ
  4. শেখ ইয়াসিন
ব্যাখ্যা
হিজবুল্লাহ:
- হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও সশ্বস্ত্ৰ গোষ্ঠী।
- এর প্রধান নেতা শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৯২ সাল থেকে হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।

উল্লেখ্য,
- হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরাইলকে হঁশিয়ার করে দিয়েছেন।
- হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলায় হামাসের উপনেতা নিহত হওয়ার এক দিন পর তিনি এ সতর্ক বার্তা উচ্চারণ করলেন।

উৎস: i) Britannica.
         ii) ৪ জানুয়ারি, ২০২৪, বাংলাদেশ সংবাদ সংস্থা।
১৮৮.
তানজিম আল জিহাদ কোন দেশে তৎপর উগ্রপন্থী গোষ্ঠী?
  1. ইয়েমেন
  2. আফগানিস্তান
  3. ইরাক
  4. পাকিস্তান
ব্যাখ্যা
- তানজিম আল জিহাদ হলো ইরাকি আল কায়েদার একটি শাখা। ২০০৪ সালের অক্টোবরে এটি জামাত আল তৌহিদ ওয়াল জিহাদ থেকে জানজিম আল জিহাদ নাম ধারণ করে।
- এটির প্রধান ছিলেন আবু মুসাব আল জারাকায়ি। তিনি ২০০৬ সালে নিহত হলে আবু আইয়ুব আল মাসরি এটির নেতৃত্ব গ্রহণ করেন। তানজিম আল জিহাদ জাতিসংঘের কালো তালিকাভুক্ত সংগঠন।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৮৯.
কোন দেশের সেনাবাহিনী "অপারেশন রিস্টোর হোপ" পরিচালনা করেন?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. ইরান
  4. ইসরাইল
ব্যাখ্যা
অপারেশন রিস্টোর হোপ: 
- ১৯৯২ সালের ডিসেম্বর 'অপারেশন রিস্টোর হোপ' নামে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী সোমালিয়ায় অবতরণ করেছিল
- কিন্তু মার্কিন বাহিনীর 'জন্যে তা সুখের হয়নি। এতে করে সোমালিয়ার সার্বভৌমত্ব বিঘ্নিত হয়েছিল বলে তখন অভিযোগ উঠেছিল।
- একসময় সোমালিয়ার জনগণ মার্কিন সেনা সদস্যদের অবরুদ্ধ করে তাদের কাউকে কাউকে হত্যা করে।
- এরপর যুক্তরাষ্ট্র প্রতিবাদের মুখে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান।
১৯০.
'ফার্ক' কোন দেশের গেরিলা সংগঠন?
  1. কলম্বিয়া
  2. পেরু 
  3. জাপান
  4. কম্বোডিয়া 
ব্যাখ্যা

• ফার্ক কলম্বিয়ার কমিউনিস্ট গেরিলা সংগঠন।

• ফার্ক (FARC):
- FARC-এর পূর্ণরূপ: Revolutionary Armed Forces of Colombia.
- এটি কলম্বিয়ার কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে ফার্ক গঠিত হয়।
- ফার্কের প্রতিষ্ঠাতা ম্যানুয়েল মারুলেন্দা।
- এরা মূলত মার্কসবাদী আদর্শে বিশ্বাসী।

উৎস: ব্রিটানিকা। 

১৯১.
নিচের কোনটি কলম্বিয়ার গেরিলা সংগঠন ?
  1. নাসাকা
  2. আল-সাইকাহ
  3. কন্ট্রা
  4. M-19
ব্যাখ্যা

• এম-১৯ (M-19) গেরিলা দল:
- এম-১৯ ছিল কলম্বিয়ার একটি নগরমুখী মার্কসবাদী গেরিলা সংগঠন।
- এটি ১৯৭৩-৭৪ সালে প্রতিষ্ঠিত হয় ভিন্নমতাবলম্বী আনাপো সদস্য, অসন্তুষ্ট কমিউনিস্ট ও FARC গেরিলাদের মাধ্যমে। 
- ​দলটির নাম নেওয়া হয় ১৯৭০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ থেকে।
- অন্য গেরিলা গোষ্ঠীর মতো আন্তর্জাতিক মডেল অনুকরণ না করে এম-১৯ কলম্বিয়ার নিজস্ব ইতিহাসভিত্তিক সমাজতান্ত্রিক মতাদর্শ গ্রহণ করে।
-​ তারা দুঃসাহসিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসে—যেমন সিমন বলিভারের তরবারি চুরি, ১৯৭৮ সালে বোগোটা অস্ত্রাগারে সুড়ঙ্গ খনন করে অস্ত্র লুণ্ঠন, ও ১৯৮০ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের দূতাবাসে অতিথি অপহরণ।
- পরে আলোচনার মাধ্যমে ১৯৯০ সালের মার্চে এম-১৯ শান্তি চুক্তি স্বাক্ষর করে এবং এপ্রিলে তারা বৈধ রাজনৈতিক দল আলিয়াঞ্জা ডেমোক্র্যাটিকা এম-১৯-এ রূপান্তরিত হয়।

অন্যদিকে,
- মিয়ানমারের বিদ্রোহী সামরিক গ্রুপ- Nasaka (নাসাকা) ।
- আল-সাইকাহ হল- সিরিয়ার সরকার কর্তৃক স্পনসরিত সিরিয়ান গেরিলা বাহিনী যা সিরিয়ার ফিলিস্তিনি শাখার স্বার্থ প্রচারের উদ্দেশ্যে গঠিত।
- ’কন্ট্রা’ , নিকারাগুয়ার বামপন্থী স্যান্ডিনিস্তা সরকারকে উৎখাত করার চেষ্টাকারী গ্রুপ।

উৎস: ব্রিটানিকা।

১৯২.
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠায় কোন সংগঠনটি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে?
  1. ক) হুথি
  2. খ) তানজিম আল জিহাদ
  3. গ) পিকেকে
  4. ঘ) লস্কর - ই তৈইব্যা
ব্যাখ্যা
- PKK (Partiya Karkeren Kurdistan) বা কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি হলো তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুর্দিদের একটি মিলিশিয়া ও রাজনৈতিক সংগঠন।
- ১৯৭৮ সালে আব্দুল্লাহ ওচালান এটি প্রতিষ্ঠা করেন।
- পিকেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।
- তুরস্ক সরকার পিকেকে গোষ্ঠীকে নির্মূলের লক্ষ্যে সিরিয়া ও উত্তর ইরাকে সামরিক তৎপরতা চালিয়ে আসছে।

তথ্যসূত্র:- কুর্দিস্তান প্রজেক্ট এবং বিবিসি ওয়ার্ল্ড।
১৯৩.
পৃথিবীর কোন অঞ্চলে হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠীর অবস্থান র‍য়েছে?
  1. ইয়েমেন
  2. ফিলিস্তিন
  3. লেবানন
  4. ইসরাইল
ব্যাখ্যা
হিজবুল্লাহ:
- হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও সশস্ত্ৰ গোষ্ঠী।
- হিজবুল্লাহর অবস্থান র‍য়েছে লেবাননে।
- ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- বর্তমান ও তৃতীয় মহাসচিব শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৯২ সাল থেকে হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

উৎস: Britannica.com
১৯৪.
টুপাক আমারু কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮৪ সালে
ব্যাখ্যা
টুপাক আমারু:

- টুপাক আমারু রেভ্যুলেশনারী মুভমেন্ট (MRTA) হলো পেরুর কমিউনিস্ট সশস্ত্র সংগঠন।
- ভিক্টর পোলে ক্যাম্পোস ১৯৮৪ সালে এমআরটিএ সংগঠিত করেছিলেন। 
- এটি পেরুতে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র লড়াই শুরু করে।
- ২০০০ সালের দিকে এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে। শাইনিং পাথ পেরুর অপর একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন।

তথ্যসূত্র - এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং কাউন্সিল অন ফরেন রিলেশন এর ওয়েবসাইট।
১৯৫.
নিম্নের কোন গোয়েন্দা সংস্থা ‘অপারেশন র‍্যাথ অফ গড’ পরিচালনা করে?
  1. এমআই৬
  2. মোসাদ
  3. সিআইএ
  4. আইএসআই
ব্যাখ্যা

অপারেশন র‍্যাথ অফ গড (Operation Wrath of God):
- ‘অপারেশন র‍্যাথ অফ গড’ পরিচালনা করে গোয়েন্দা সংস্থা মোসাদ।
- এটি অপারেশন ‘বেয়োনেট’ নামেও পরিচিত।

⇒ ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ডের পর ‘অপারেশন র‍্যাথ অফ গড’ পরিচালনা করে মোসাদ।
- ১৯৭২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হয়েছিল জার্মানির মিউনিখ শহরে। মিউনিখ অলিম্পিকে অংশ নেওয়া ইসরায়েলের অ্যাথলেটকে অপহরণ করে ব্ল্যাক সেপ্টেম্বর। তাঁদের চাওয়া ছিল, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে, কিন্তু তা হয়নি। জার্মান পুলিশ অপহরণকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে। এর ফলে অপহরণকারীরা দুজন খেলোয়াড়কে হত্যা করেন।
- এর জবাবে মোসাদ অপারেশন র‌্যাথ অব গড অভিযান পরিচালনা করে।
- এ অপারেশনের উদ্দেশ্য ছিল মিউনিখ গণহত্যায় জড়িতদের হত্যা করা।  মূল টার্গেট ছিল ফিলিস্তিনের সশস্ত্র উগ্রপন্থি গ্রুপ ‘ব্লাক সেপ্টেম্বরের’ সদস্যরা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের অপারেটিভরা। এ অপারেশন অনুমোদন দিয়েছিলেন ১৯৭২ সালের শরতে তখনকার ইসরাইলি প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার।

উল্লেখ্য,
- ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। 
- মোসাদ-এর পূর্ণরূপ: Institute for Intelligence and Special Operations.
- প্রতিষ্ঠিত হয়: ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন।
- বর্তমান পরিচালক (Director): ডেভিড বার্নিয়া (David Barnea)।
- সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল।
- প্রথম পরিচালক: রুভেন শিলোয়াহ (Reuven Shiloah)।
- মোসাদ ইসরায়েলের মূল গোয়েন্দা সংস্থা এবং এটি আন্তর্জাতিক ক্ষেত্রেও অত্যন্ত প্রভাবশালী। সংস্থাটি প্রধানত সন্ত্রাসবিরোধী কার্যক্রম, বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। মোসাদ তার দক্ষ অপারেশন এবং অসাধারণ সাফল্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত।

উৎস: Britannica.

১৯৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনটি?
  1. CBI
  2. FBI
  3. FSB
  4. SIS
ব্যাখ্যা
• FBI:
- FBI এর পুরো নাম - Federal Bureau of Investigation।
- ২৬ জুলাই, ১৯০৮ সালে এই গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাতা - মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডিসি।
- ডিসেম্বর, ২০২৪ সালে এফবিআই-এর পরবর্তী পরিচালক হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়াও,
- FBI হল একটি অভ্যন্তরীণ আইন প্রয়োগকারী সংস্থা যা অপরাধ তদন্ত এবং জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত কাজ করে।
- যুক্তরাষ্ট্র গোয়েন্দা সংস্থা CIA (Central Intelligence Agency)
- CIA মূলত বিদেশী গোয়েন্দাগিরি এবং সিক্রেট অপারেশন পরিচালনা করে।

অন্যদিকে,
- CBI (Central Bureau of Investigation) হলো ভারতের অন্যতম প্রধান তদন্ত সংস্থা। 
- রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হল এফএসবি (FSB), যার পূর্ণরূপ Federal Security Service.
- বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা হল NSI (National Security Intelligence), 
- ভারত গোয়েন্দা সংস্থা RAW (Research and Analysis Wing), 
- পাকিস্তান গোয়েন্দা সংস্থা ISI (Inter-Services Intelligence), 
- ব্রিটেন গোয়েন্দা সংস্থা SIS/MI6 (Secret Intelligence Service/Military Intelligence Section 6),
- ইসরায়েল গোয়েন্দা সংস্থা MOSSAD (Institute for Intelligence and Special Operations).

উৎস:  এফবিআই ওয়েবসাইট ও যুগান্তর পত্রিকার নিউজ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১৯৭.
ইন্টারপোলের বর্তমান মহাসচিব কে?
  1. আহমেদ নাসের আল-রাইসি
  2. ভালডেসি উরকুইজা
  3. জুর্গেন স্টক
  4. রোনাল্ড কে. নোবেল
ব্যাখ্যা

ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- প্রতিষ্ঠাতা: জোহানেস স্কোবার (Dr Johannes Schober) [অস্ট্রিয়ার পুলিশ প্রধান]।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা (Valdecy Urquiza) [ব্রাজিল]।
- ইন্টারপোলের মূল লক্ষ্য হলো বিভিন্ন দেশের পুলিশ বাহিনীকে একত্রে কাজ করার সুযোগ করে দিয়ে বৈশ্বিক নিরাপত্তা হুমকি মোকাবেলা করা।

⇒ পূর্ব নাম: International Criminal Police Commission. বর্তমান নাম International Criminal Police Organization গ্রহণ করে ১৯৫৬ সালে।
- রেড নোটিস: আন্তর্জাতিক গ্রেফতারি অনুরোধ।

উৎস: Interpol ওয়েবসাইট।

১৯৮.
কত সালে হামাস ফিলিস্তিনের নির্বাচনে জয়লাভ করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়?
  1. ২০০৫ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০৭ সালে
  4. ২০০৮ সালে
ব্যাখ্যা

হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৮৭।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।
- সামরিক শাখা: ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডস।

⇒ ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি দখলদারত্বের অবসানের দাবিতে ‘ইন্তিফাদা’ বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর ১৯৮৭ সালে হামাস গঠিত হয়। কট্টর ইসরায়েলবিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমাদ ইয়াসিনের নেতৃত্বে আবদেল আজিজ আল-রান্তিসি ও মাহমুদ জহর সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- শুরু থেকেই নীতিগতভাবে প্রয়াত ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের স্বাধীনতাপন্থী সংস্থা পিএলও এর বিরোধিতা করে আসছে দলটি।
- দের প্রথম উদ্দেশ্য এর সামরিক শাখা ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া। দ্বিতীয় উদ্দেশ্য ফিলিস্তিনে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা।
- ২০০৬ সালে গাজার সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে হামাস।
- ২০০৭ সালে গোটা উপত্যকার নিয়ন্ত্রণ পায় দলটি।

উল্লেখ্য,
- আরব বিশ্বের প্রথম ব্যালট বাক্সের নির্বাচনে জিতেছে হামাস।
- গাজা, পশ্চিম তীর এবং অধিকৃত পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিরা ২০০৬ সালের ২৫শে জানুয়ারি ভোট দেয় কয়েক দশকের মধ্যে অনুষ্ঠিত প্রথম পার্লামেন্ট নির্বাচনে।
- সেবারই প্রথমবারের মত ফিলিস্তিনি গোষ্ঠী হামাস অংশ নেয় ফিলিস্তিনের কোন সংসদীয় নির্বাচনে।
- সংসদের ১৩২টি আসনের মধ্যে হামাস জয়লাভ করে ৭৪টি আসনে। 
- ক্ষমতাসীন ফাতাহ পার্টি পায় মাত্র ৪৫টি আসন।

উৎস: i) Al Jazeera.
ii) Britannica.
iii) CIA World Factbook.

১৯৯.
কোনটি পেরুর গেরিলা সংগঠন?
  1. গডস আর্মি
  2. শাইনিং পাথ 
  3. এম -১৯ 
  4. জে কে এল এফ
ব্যাখ্যা

 • শাইনিং পাথ:
- শাইনিং পাথ হলো পেরুর সশ্স্ত্র কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে ১৯৭০ সালে শাইনিং পাথ প্রতিষ্ঠা লাভ করে।
- শাইনং পাথের প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান।
- বর্তমানে এটির কর্মকাণ্ড স্তিমিত রয়েছে।

অন্যদিকে:
- 'M-19' কলম্বিয়ার গেরিলা সংগঠন।
- JKLF (Jammu-Kashmir Liberation Front) হলো ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
- গডস আর্মি মিয়ানমারের কারেন রাজ্যের একটি গেরিলা সংগঠন।

উৎস: ব্রিটানিকা ও জাতীয় পত্রিকা।

২০০.
Jammu-Kashmir Liberation Front এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) আফজাল গুরু
  2. খ) মকবুল বাট
  3. গ) মাসুদ আজহার
  4. ঘ) বুরহান ওয়ানি
ব্যাখ্যা
- JKLF (Jammu-Kashmir Liberation Front) হলো ভারতের কাশ্মীর রাজ্যের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
- এটির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খান এবং মকবুল ভাট। এটি ১৯৭৭ সালে ব্রিটেনের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান প্রধান ইয়াছিন মালিক।
- ভারত সরকার ২০১৯ সালে ইয়াছিন মালিককে গ্রেফতার ও JKLF কে নিষিদ্ধ ঘোষণা করে।
(তথ্যসূত্রঃ সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল)