বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

মোট প্রশ্ন১,২১৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

PrepBank · পাতা ১২ / ১৩ · ১,১০১১,২০০ / ১,২১৫

১,১০১.
'ফুলের মতো অগ্নিকণা' এর এক কথায় প্রকাশ-
  1. ক) ফুলেল
  2. খ) স্ফুলিঙ্গ
  3. গ) পুষ্পাভরণ
  4. ঘ) ফাঁসুড়ে
সঠিক উত্তর:
খ) স্ফুলিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্ফুলিঙ্গ
ব্যাখ্যা
'ফুলের মতো অগ্নিকণা' এর এক কথায় প্রকাশ- 'স্ফুলিঙ্গ'। 

অন্য অপশনে, 
'ফুল হতে জাত' এর এক কথায় প্রকাশ- 'ফুলেল'। 
'ফুল দিয়ে তৈরি গয়না' এর এক কথায় প্রকাশ- 'পুষ্পাভরণ'।  
'ফাঁস দিয়ে যে মানুষ মরে' এর এক কথায় প্রকাশ- 'ফাঁসুড়ে' 

• আরো কিছু এক কথায় প্রকাশ: 
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু,
- 'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ- অবিনশ্বর
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ- অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী,
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ- অনিকেত,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ- নশ্বর,

উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১,১০২.
'তিতিক্ষু' বলতে কী বোঝায়?
  1. গোপন করার ইচ্ছা
  2. ক্ষমার যোগ্য
  3. ক্ষমা করার ইচ্ছা
  4. ক্ষমা করতে ইচ্ছুক
সঠিক উত্তর:
ক্ষমা করতে ইচ্ছুক
উত্তর
সঠিক উত্তর:
ক্ষমা করতে ইচ্ছুক
ব্যাখ্যা
• 'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষু

অন্যদিকে,
ক্ষমা করার ইচ্ছা = তিতিক্ষা।
ক্ষমার যোগ্য = ক্ষমার্হ।
গোপন করার ইচ্ছা = জুগুপ্সা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১০৩.
'বেদান্ত জানেন যিনি' -এর বাক্য সংকোচন কোনটি?
  1. বেদান্তিক
  2. বৈদান্তিক
  3. বেদৈন্তিক
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বৈদান্তিক
উত্তর
সঠিক উত্তর:
বৈদান্তিক
ব্যাখ্যা

• 'বৈদান্তিক' শব্দের অর্থ - বেদান্তদর্শনসংক্রান্ত; বেদান্তসম্মত, বেদান্তদর্শনের অন্তর্গত, বেদান্তদর্শনে পণ্ডিত ব্যক্তি
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

• সুতারাং: 'বেদান্ত জানেন যিনি' -এর বাক্য সংকোচন - বৈদান্তিক

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,১০৪.
'জিঘাংসা'র সম্প্রসারিত প্রকাশ কোনটি?
  1. বেঁচে থাকার ইচ্ছা
  2. জয়লাভ করার ইচ্ছা
  3. হনন করার ইচ্ছা
  4. জানার ইচ্ছা
সঠিক উত্তর:
হনন করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
হনন করার ইচ্ছা
ব্যাখ্যা
• জিঘাংসা (বিশেষ্য) - বধ/হনন করার ইচ্ছা। 

গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দের সম্প্রসারিত রূপ:
• জিগীষা (বিশেষ্য) - জয়লাভ করার ইচ্ছা। 
• জিজীবিষা (বিশেষ্য) - বেঁচে থাকার ইচ্ছা। 
• জিজ্ঞাসা (বিশেষ্য) - জানার ইচ্ছা/কৌতুহল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১০৫.
'হাতের প্রথম আঙুল' এর এক কথায় প্রকাশ -
  1. অনামিকা
  2. মধ্যমা
  3. তর্জনী
  4. অঙ্গুষ্ঠ
সঠিক উত্তর:
অঙ্গুষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
অঙ্গুষ্ঠ
ব্যাখ্যা
• 'হাতের প্রথম আঙুল' এর এক কথায় প্রকাশ - অঙ্গুষ্ঠ

অন্যদিকে,
- 'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - তর্জনী।
- 'হাতের তৃতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - মধ্যমা।
- 'হাতের চতুর্থ আঙুল' এর এক কথায় প্রকাশ - অনামিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১০৬.
'যে মেয়ের বয়স দশ বছর' এক কথায় বলে-
  1. কঙ্কণী
  2. কানীন
  3. কন্যকা
  4. কনক
সঠিক উত্তর:
কন্যকা
উত্তর
সঠিক উত্তর:
কন্যকা
ব্যাখ্যা
• 'যে মেয়ের বয়স দশ বছর' এক কথায় বলে - কন্যকা। 

অন্যদিকে,
• 'যে পুত্রের মাতা কুমারী' এক কথায় বলে - কানীন। 
• 'স্বর্ণের ন্যায় উজ্জ্বল' এক কথায় বলে - কনক। 
• 'কঙ্কণী' শব্দের অর্থ - নুপূর; ছোট ঘুঙুর; কিঙ্কিণী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১০৭.
'ব্যয়কুণ্ঠ' কোন শব্দগুচ্ছের বাক্য সংকোচন?
  1. ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না যে
  2. আয় অনুসারে ব্যয় করে না যে
  3. আয় অনুসারে ব্যয় করে যে
  4. অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করে যে
সঠিক উত্তর:
অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করে যে
উত্তর
সঠিক উত্তর:
অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করে যে
ব্যাখ্যা
• 'অধিক ব্যয় করতে কুন্ঠাবোধ করেন যিনি' এর বাক্য সংকোচন - ব্যয়কুণ্ঠ।

অন্যদিকে,
• হিসাব করে ব্যয় করেন যিনি - মিতব্যয়ী;
• যিনি হিসাব করে ব্যয় করে না - অমিতব্যয়ী;
• যিনি আয় বুঝে ব্যয় করেন - হিসাবি;
• হিসাব জ্ঞান নেই যার – বেহিসেবি;
• যিনি ব্যয় না করে শুধু সঞ্চয় করতে চায় - কৃপণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১০৮.
"বলার যোগ্য বা বলা উচিত এমন" এর এক কথায় প্রকাশ-
  1. অব্যক্ত
  2. অকথ্য
  3. কথ্য
  4. অনুক্ত
সঠিক উত্তর:
কথ্য
উত্তর
সঠিক উত্তর:
কথ্য
ব্যাখ্যা
• "বলার যোগ্য বা বলার উচিত এমন" এর এক কথায় প্রকাশ- কথ্য।


এছাড়া,
- যা বলার যোগ্য নয় = অকথ্য;
- যা প্রকাশ করা হয় নি = অব্যক্ত;
- যা বলা হয় নি = অনুক্ত।
 
 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; সংসদ বাংলা অভিধান।
১,১০৯.
'যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল' - তাকে এক কথায় কী বলে?
  1. অসূর্যম্পশ্যা
  2. অভিসারিণী
  3. পরভৃতিকা
  4. অন্যপূর্বা
সঠিক উত্তর:
অন্যপূর্বা
উত্তর
সঠিক উত্তর:
অন্যপূর্বা
ব্যাখ্যা
• 'যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল' এর এক কথায় প্রকাশ - অন্যপূর্বা

অন্যদিকে,
- 'যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা' এর এক কথায় প্রকাশ - পরভৃতিকা।
- 'যে যে নারীর স্বামী বিদেশ থাকে' এর এক কথায় প্রকাশ - প্রোষিতভর্তৃকা।
- ‘যে নারী কখনো সূর্যকে দেখে নাই’ এর এক কথায় প্রকাশ - অসূর্যম্পশ্যা ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১,১১০.
'বেদ সম্বন্ধীয়' এক কথায় বলে-
  1. বৈয়াকরণ
  2. বিদ্বান
  3. বৈদিক
  4. বিবদমান
সঠিক উত্তর:
বৈদিক
উত্তর
সঠিক উত্তর:
বৈদিক
ব্যাখ্যা
• 'বেদ সম্বন্ধীয়' এক কথায় বলে - বৈদিক।

অন্যদিকে, 
বিবাদ করে যে - বিবদমান।
বিদ্যা আছে যার - বিদ্বান।
ব্যাকরণ জানেন যিনি - বৈয়াকরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১১১.
"মোটাও নয়, রোগাও নয়" এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. পৌষালি
  2. অপাঙ্‌ক্তেয়
  3. দোহারা
  4. মেটে
সঠিক উত্তর:
দোহারা
উত্তর
সঠিক উত্তর:
দোহারা
ব্যাখ্যা

• "মোটাও নয়, রোগাও নয়" এর এক কথায় প্রকাশ - দোহারা

অন্যদিকে,
মাটির মত রং যার - মেটে।
পৌষ মাসে উৎপন্ন ফসল - পৌষালি।
একসারিতে বসার অযোগ্য - অপাঙ্‌ক্তেয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,১১২.
‘কৃষ্ণপক্ষের শেষ তিথি’ এর বাক্য সংকোচন কোনটি?
  1. মহানিশা
  2. তমিস্রা
  3. অমাবস্যা
  4. তামসী
সঠিক উত্তর:
অমাবস্যা
উত্তর
সঠিক উত্তর:
অমাবস্যা
ব্যাখ্যা
• ‘কৃষ্ণপক্ষের শেষ তিথি’ এর বাক্য সংকোচন - অমাবস্যা।

অন্যদিকে,
- ‘ঘোর অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তমিস্রা।
- ‘অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তামসী।
- ‘রাত্রির মধ্যভাগ’ এক কথায় বলে - মহানিশা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১১৩.
'পরিব্রাজকের ভিক্ষা' এর এক কথায় প্রকাশ -
  1. পান্থশালা
  2. মিতাহারী
  3. রাকা
  4. মাধুকরী
সঠিক উত্তর:
মাধুকরী
উত্তর
সঠিক উত্তর:
মাধুকরী
ব্যাখ্যা
• 'পরিব্রাজকের ভিক্ষা' এর এক কথায় প্রকাশ - মাধুকরী।

অন্যদিকে,
পূর্ণিমার চাঁদ - রাকা।
পরিমিত আহার করে যে - মিতাহারী।
পথিকদের আহারাদি করার গৃহ - পান্থশালা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১১৪.
'যা অধ্যয়ন করা হয়েছে' এর এক কথায় প্রকাশ -
  1. দুর্জয়
  2. দুর্লভ
  3. অনুক্ত
  4. অধীত
সঠিক উত্তর:
অধীত
উত্তর
সঠিক উত্তর:
অধীত
ব্যাখ্যা
• ‘যা অধ্যয়ন করা হয়েছে’ এর এক কথায় প্রকাশ - অধীত

অন্যদিকে,
- 'যা কষ্টে জয় করা যায়' এর এক কথায় প্রকাশ - দুর্জয়।
- 'যা কষ্টে লাভ করা যায়' এক কথায় প্রকাশ - দুর্লভ।
- 'যা বলা হয়নি' এক কথায় প্রকাশ - অনুক্ত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১১৫.
‘কী করতে হবে স্থির করতে না পারা’ - এর বাক্য সংকোচন কী?
  1. ক) কিংকর্তব্যবিমূঢ়
  2. খ) অচিন্ত্য
  3. গ) একাগ্রচিত্ত
  4. ঘ) হীনম্মন্যতা
সঠিক উত্তর:
ক) কিংকর্তব্যবিমূঢ়
উত্তর
সঠিক উত্তর:
ক) কিংকর্তব্যবিমূঢ়
ব্যাখ্যা
• ‘কী করতে হবে স্থির করতে না পারা’ এক কথায় - কিংকর্তব্যবিমূঢ়।

অন্যদিকে,
• ‘নিজেকে হীন মনে করা’ এক কথায় বলে - হীনম্মন্যতা।
• ‘এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট’ এক কথায় বলে - একাগ্রচিত্ত।
• ‘কখনও যা চিন্তা করা যায় না’ এক কথায় বলে - অচিন্ত্য।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,১১৬.
'শত্রুকে হত্যা করেন যিনি' এক কথায় বলে-
  1. শত্রুজয়ী
  2. শত্রুসংকুল
  3. শত্রুজিৎ
  4. শত্রুঘ্ন 
  5. খ ও গ
সঠিক উত্তর:
শত্রুঘ্ন 
উত্তর
সঠিক উত্তর:
শত্রুঘ্ন 
ব্যাখ্যা
• 'শত্রুকে হত্যা করেন যিনি' এক কথায় বলে- শত্রুঘ্ন। 

অন্যদিকে, 
• শত্রুকে জয় করেন যিনি - পরঞ্জয় বা শত্রুজিৎ। 
• শত্রুকে জয় করে যে - শত্রুজয়ী , অরিজিৎ। 
• 'শত্রুপূর্ণ' এক কথায় বলে - শত্রুসংকুল।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
১,১১৭.
‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় কী বলে?
  1. অনির্বচনীয়
  2. অব্যক্ত
  3.  দুরুচ্চার্য
  4. দুরাচরণীয়
সঠিক উত্তর:
অনির্বচনীয়
উত্তর
সঠিক উত্তর:
অনির্বচনীয়
ব্যাখ্যা
• ‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় বলে - অনির্বচনীয়।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ-
• ‘পালন করা কষ্টসাধ্য এমন’ এক কথায় বলে - দুরাচরণীয়।
• ‘বাক্যে প্রকাশ করা যায় না এমন’ এক কথায় বলে - অনির্বাচ্য।
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় বলে - অব্যক্ত। 
• ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে - অনুচ্চার্য।
• ‘যা উচ্চারণ করা কঠিন’ এক কথায় বলে - দুরুচ্চার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১১৮.
'বলার ইচ্ছা'- এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. জিজীবিষা
  2. বক্তব্য
  3. বিবক্ষা
  4. বিবিক্ষা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিবক্ষা
উত্তর
সঠিক উত্তর:
বিবক্ষা
ব্যাখ্যা
• 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

অন্যদিকে,
• ‘বেঁচে থাকার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।
• যা বলা হবে এর এক কথায় প্রকাশ- বক্তব্য।
• 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
১,১১৯.
'যা আহুত (ডাকা) হয় নি' এর এক কথায় প্রকাশ কী?
  1. অনাহুত
  2. অনাহত
  3. অনহুত
  4. অনহূত
সঠিক উত্তর:
অনাহুত
উত্তর
সঠিক উত্তর:
অনাহুত
ব্যাখ্যা

• 'যা আহুত (ডাকা) হয় নি' এর এক কথায় প্রকাশ - অনাহুত।

অন্যদিকে, 
• 'যা আঘাত পায় নি' এর এক কথায় প্রকাশ - অনাহত।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি।
• 'যার কোন কিছু থেকেই ভয় নেই' এক কথায বলে - অকুতোভয়।
• 'কথায় প্রকাশ করার অযোগ্য' এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• 'যা পূর্বে শোনা যায় নি এমন' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• 'যা কখনো নষ্ট হয় না এমন' এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,১২০.
'যা সহজে অতিক্রম করা যায় না' - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
  1. অনতিক্রম্য
  2. অলঙ্ঘ্য
  3. দুরতিক্রম্য
  4. দুর্গম
সঠিক উত্তর:
দুরতিক্রম্য
উত্তর
সঠিক উত্তর:
দুরতিক্রম্য
ব্যাখ্যা
- 'যা সহজে অতিক্রম করা যায় না' এক কথায় বলে - দুরতিক্রম্য।

অন্যদিকে,
- যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
- যাওয়া কষ্টসাধ্য - দুর্গম।
- গমনের অযোগ্য - অগম্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১২১.
'অনুস্বাক্ষর' শব্দের অর্থ কী?
  1. পূর্ণ স্বাক্ষরের পর প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
  2. পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
  3. আংশিক স্বাক্ষরের পর প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
  4. অনুমোদনের পর প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
সঠিক উত্তর:
পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর
ব্যাখ্যা
অনুস্বাক্ষর (বিশেষ্য)
অর্থ: পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে প্রদত্ত সংক্ষিপ্ত স্বাক্ষর। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১২২.
'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ-
  1. দিৎসা
  2. যদৃচ্ছা
  3. সিসৃক্ষা
  4. দিদৃক্ষা
সঠিক উত্তর:
যদৃচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
যদৃচ্ছা
ব্যাখ্যা
• 'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - যদৃচ্ছা।

অন্য অপশনে,
- 'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - সিসৃক্ষা। 
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা। 
- 'দান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিৎসা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ: 
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা। 
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১২৩.
'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় কি বলে?
  1. ক) গভীর জলের মাছ
  2. খ) বুদ্ধির ঢেঁকি
  3. গ) বিড়াল তপস্বী
  4. ঘ) ভূষণ্ডির কাক
সঠিক উত্তর:
ক) গভীর জলের মাছ
উত্তর
সঠিক উত্তর:
ক) গভীর জলের মাছ
ব্যাখ্যা

গভীর জলের মাছ- চালাক লোক; যার অনেক বুদ্ধি আছে।
বুদ্ধির ঢেঁকি- নিরেট মূর্খ, নির্বোধ।
বক ধার্মিক/বিড়াল তপস্বী- ভন্ড সাধু।
কাক ভেজা - সম্পূর্ণ ভেজা।
ভূষণ্ডির কাক/কাক ভূষণ্ডি - বিচক্ষণ ব্যক্তি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,১২৪.
'পদ্মের নাল/ডাটা' এর এক কথায় প্রকাশ -
  1. মৃণাল
  2. মৃণালিনী
  3. ইন্দিবর
  4. কোকনদ
সঠিক উত্তর:
মৃণাল
উত্তর
সঠিক উত্তর:
মৃণাল
ব্যাখ্যা
• 'পদ্মের নাল/ডাটা' এর এক কথায় প্রকাশ - মৃণাল

অন্যদিকে,
- 'পদ্মের ঝাড়' এর এক কথায় প্রকাশ - মৃণালিনী।
- 'নীল বর্ণের পদ্ম' এর এক কথায় প্রকাশ - ইন্দিবর।
- 'লাল বর্ণের পদ্ম' এর এক কথায় প্রকাশ - কোকনদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১২৫.
'আদি নেই যার' এর বাক্য সংকোচন-
  1. ক) ইদানীং
  2. খ) অনাদি
  3. গ) মাদৃশ
  4. ঘ) অনন্ত
সঠিক উত্তর:
খ) অনাদি
উত্তর
সঠিক উত্তর:
খ) অনাদি
ব্যাখ্যা
- 'আদি নেই যার' কে এক কথায় 'অনাদি' বলে।

• অন্যান্য অপশন:
- ‘অন্ত নেই যার’ এক কথায় বলে - অনন্ত।
- ‘ইতি মধ্যকার ঘটনা’ এক কথায় বলে - ইদানীং।
- ‘আমার সদৃশ’ এক কথায় বলে - মাদৃশ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১,১২৬.
'রাত্রির মধ্য ভাগ' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. মহানিশা
  2. সৌপ্তিক
  3. শবনম
  4. ত্রিযামা
সঠিক উত্তর:
মহানিশা
উত্তর
সঠিক উত্তর:
মহানিশা
ব্যাখ্যা

• 'রাত্রির মধ্য ভাগ' এর এক কথায় প্রকাশ - মহানিশা

অন্যদিকে,
রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক।
রাতের শিশির - শবনম।
রাত্রির তিন ভাগ একত্রে - ত্রিযামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১২৭.
'ভ্রমণ করা স্বভাব যার' এক কথায় বলে-
  1. ভূয়োদর্শী
  2. ভ্রমর
  3. বিহগ
  4. দূরদর্শী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ভ্রমর
উত্তর
সঠিক উত্তর:
ভ্রমর
ব্যাখ্যা
• 'ভ্রমণ করা স্বভাব যার' এক কথায় বলে- ভ্রমর।

অন্যদিক, 
• বহু দেখেছে যে- ভূয়োদর্শী, বহুদর্শী।
• বিহায়সে (আকাশে) গমন করে যে- বিহগ, বিহঙ্গ।
• ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে- দূরদর্শী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১২৮.
'আচারে নিষ্ঠা আছে যার' এর এক কথায় প্রকাশ -
  1. নিষ্ঠাবান
  2. সৎ
  3. আচারনিষ্ঠ
  4. ধৈর্যশীল
সঠিক উত্তর:
আচারনিষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
আচারনিষ্ঠ
ব্যাখ্যা
• 'আচারে নিষ্ঠা আছে যার' এর এক কথায় প্রকাশ - আচারনিষ্ঠ

এরূপ কিছু এক কথায় প্রকাশ হলো:
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয়।
• 'যার আকার কুৎসিত' এর এক কথায় প্রকাশ - কদাকার।
• ‘যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১২৯.
‘যাহা কষ্টে অর্জন করা য়ায়’ তাকে এক কথায় বলে-
  1. দুর্জয়
  2. অদম্য
  3. কষ্টার্জিত
  4. পরিশ্রমলব্ধ
সঠিক উত্তর:
কষ্টার্জিত
উত্তর
সঠিক উত্তর:
কষ্টার্জিত
ব্যাখ্যা
• ‘যাহা কষ্টে অর্জন করা য়ায়’ তাকে এক কথায় বলে - কষ্টার্জিত

অন্যদিকে,
- যা কষ্টে জয় করা য়ায় = দুর্জয়।
- দমন করা যায় না যাকে = অদম্য।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘অরিকে দমন করে যে’ এর এককথায় প্রকাশ - অরিন্দম।
- ‘আয়ুর পক্ষে হিতকর’ এর এককথায় প্রকাশ - আয়ুষ্য।
- ‘বিশ্বজনের হিতকর’ এর এককথায় প্রকাশ - বিশ্বজনীন।
- ‘যা অতি দীর্ঘ নয়’ এর এককথায় প্রকাশ - নাতিদীর্ঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৩০.
"ঐন্দ্রজালিক" - বলতে কী বোঝায়?
  1. শত্রুকে জয় করেন যিনি
  2. ইন্দ্রিয়কে জয় করেন যিনি
  3. ইন্দ্রকে জয় করেন যিনি
  4. ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী
উত্তর
সঠিক উত্তর:
ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী
ব্যাখ্যা
• 'ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী' এর এক কথায় প্রকাশ - ঐন্দ্রজালিক

অন্যদিকে,
ইন্দ্রকে জয় করেন যিনি - ইন্দ্রজিৎ।
ইন্দ্রিয়কে জয় করেন যিনি - জিতেন্দ্রিয়।
শত্রুকে জয় করেন যিনি - পরঞ্জয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১,১৩১.
'শত্রুকে হনন করে যে' এক কথায় প্রকাশ -
  1. ক) কৃতঘ্ন
  2. খ) শত্রু হত্যা
  3. গ) শত্রুঘ্ন
  4. ঘ) অরিন্দম
সঠিক উত্তর:
গ) শত্রুঘ্ন
উত্তর
সঠিক উত্তর:
গ) শত্রুঘ্ন
ব্যাখ্যা
'শত্রুকে হনন করে যে' এর এক কথায় প্রকাশ- 'শত্রুঘ্ন'।

তাছাড়া,
উপকারীর অপকার করে যে এর এক কথায়- 'কৃতঘ্ন' 
‘শত্রুকে দমন করে যে’ এক কথায় প্রকাশ - 'অরিন্দম'

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৩২.
'ঋণ দেয় যে' এর এক কথায় প্রকাশ -
  1. অধমর্ণ
  2. উত্তমর্ণ
  3. ঋণক
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উত্তমর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উত্তমর্ণ
ব্যাখ্যা

• 'ঋণ দেয় যে' এর এক কথায় প্রকাশ - উত্তমর্ণ।

অন্যদিকে,
- 'ঋষির ন্যায়' এর এক কথায় প্রকাশ - ঋষিকল্প।
- 'ঋণ নেয় যে' এর এক কথায় প্রকাশ - অধমর্ণ।
- 'ঋষির তুল্য' এর এক কথায় প্রকাশ - ঋষিতুল্য।

উৎস: ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১৩৩.
'স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি’- এর এক কথায় প্রকাশ কোনটি? 
  1. নৈয়ায়িক
  2. স্মার্ত
  3. শাস্ত্রকার
  4. শাস্ত্রজ্ঞ
সঠিক উত্তর:
শাস্ত্রজ্ঞ
উত্তর
সঠিক উত্তর:
শাস্ত্রজ্ঞ
ব্যাখ্যা

• ‘স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি’- এর এক কথায় প্রকাশ হচ্ছে- ‘শাস্ত্রজ্ঞ’।
--------------------------------------
অন্যদিকে, 
- ন্যায়শাস্ত্রে পণ্ডিত যিনি = নৈয়ায়িক।
- যিনি স্মৃতি শাস্ত্র জানেন = স্মার্ত।
- স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি = শাস্ত্রকার।
-----------------------------------------
• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- যে নারী নিয়ন্ত্রণ করে = নিয়ন্তা;
- যে নারীর হিংসা নেই = অনসূয়া;
- যে নারীর স্বামী ও সন্তান নেই = অবীরা;
- যে নারীর স্বামী বর্তমান = সধবা;
- হিরণ্য (স্বর্ণ) দ্বারা নির্মিত = হিরন্ময়;
- বাতাসে চরে যে = কপোত;
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার = জাতিস্বর;
- যাহা সহজে লঙ্ঘন করা যায় না = অলঙ্ঘনীয়;
- যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না = দুস্তর;
- যা বলা হয়েছে = বক্ষ্যমাণ;
- যা পূর্বে চিন্তা করা যায় নি = অচিন্তিতপূর্ব;
- যা পূর্বে কখনও আস্বাদিত হয় নাই = অনাস্বাদিতপূর্ব;
- যা পূর্বে শোনা যায় নি = অশ্রুতপূর্ব;
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে = জাজ্বল্যমান;
- যে ব্যক্তি এক ঘর হতে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় = মাধুকর;
- যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব;
- যা পূর্বে দেখা যায় নি = অদৃষ্টপূর্ব;
- যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১৩৪.
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
  1. ক্লান্তিহীন
  2. অক্লান্ত
  3. অক্লান্ত কর্মী
  4. অবিশ্রাম
সঠিক উত্তর:
অক্লান্ত কর্মী
উত্তর
সঠিক উত্তর:
অক্লান্ত কর্মী
ব্যাখ্যা
• ‘কর্মে যার ক্লান্তি নাই' এর এক কথায় প্রকাশ - অক্লান্ত কর্মী।

অন্যদিকে,
• 'যাহার কোন কিছুতে ক্লান্তি নাই' এর এক কথায় প্রকাশ- ক্লান্তিহীন।
• 'ক্লান্তিহীন ভাবে চলে যা' এর এক কথায় প্রকাশ- 'অক্লান্ত/অবিশ্রাম'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৩৫.
‘রোদসী’ শব্দটি দিয়ে বােঝায় –
  1. ক) রোদন করছে যে
  2. খ) রোদেলা দিন
  3. গ) পৃথিবী ও স্বর্গ
  4. ঘ) আলোকোজ্জ্বল আকাশ
সঠিক উত্তর:
গ) পৃথিবী ও স্বর্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) পৃথিবী ও স্বর্গ
ব্যাখ্যা

- রোদসী (বিশেষ্য) - পৃথিবী ও স্বর্গ; ক্রন্দসী।
- এটি একটি তৎসম বা সংস্কৃত শব্দ।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১,১৩৬.
নারী সংবাদ বাহক-কে কি বলে?
  1. দূত
  2. নারীদূত
  3. দ্যুতি
  4. দূতী
সঠিক উত্তর:
দূতী
উত্তর
সঠিক উত্তর:
দূতী
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) দূতী।

ব্যাখ্যা:
দূত → সংবাদ বহনকারী ব্যক্তি (পুংলিঙ্গ);
- এর স্ত্রীলিঙ্গ রূপ হলো → দূতী।
অর্থাৎ,
- নারী সংবাদ বাহক = দূতী।

বাংলা ভাষায় নারীদের জন্য স্ত্রীলিঙ্গ রূপ হিসেবে “দূতী” শব্দটিই প্রমিত ও সঠিকভাবে ব্যবহৃত হয়।
উদাহরণ:
রামায়ণ-মহাভারতে “দূতী” শব্দটি নারী সংবাদবাহক হিসেবে ব্যবহৃত হয়েছে।
সাহিত্যে: “দূতী পাঠালেন রাজা” (নারী দূত)।

উল্লেখ্য,
দ্যুতি → এর অর্থ “আলো/জ্যোতি/উজ্জ্বলতা”, সংবাদবাহকের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,১৩৭.
এক কথায় প্রকাশ করুন: একই গুরুর শিষ্য-
  1. সহোদর
  2. সহযাত্রী
  3. সতীর্থ
  4. ঋত্বিক
সঠিক উত্তর:
সতীর্থ
উত্তর
সঠিক উত্তর:
সতীর্থ
ব্যাখ্যা
• ’একই গুরুর শিষ্য’ এক কথায়- সতীর্থ।

অন্যদিকে,
- ’একই মায়ের সন্তান’ এক কথায়- সহোদর।
- ’একসঙ্গে যারা যাত্রা করে’ এক কথায়- সহযাত্রী
- ’ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন ‍যিনি’ এক কথায়- ঋত্বিক।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১,১৩৮.
'যা আঘাত পায়নি' এর এক কথায় প্রকাশ - 
  1. অনঘাত
  2. অনাঘাত
  3. অনাহুত
  4. অনাহত
সঠিক উত্তর:
অনাহত
উত্তর
সঠিক উত্তর:
অনাহত
ব্যাখ্যা
• 'যা আঘাত পায়নি' এর এক কথায় প্রকাশ - অনাহত
• 'যা আহুত হয় নি' এর এক কথায় প্রকাশ - অনাহুত।

কতিপয় এক কথায় প্রকাশ:
- যা বলা হয়নি - অনুক্ত।
- যা প্রকাশ করা হয়নি - অব্যক্ত।
- যা পূর্বে শুনা যায় নি - অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৩৯.
‘বিদেশে থাকে যে’ -
  1. ক) বিদেশী
  2. খ) প্রবাসী
  3. গ) অভিবাসি
  4. ঘ) শরণার্থী
সঠিক উত্তর:
খ) প্রবাসী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রবাসী
ব্যাখ্যা
‘বিদেশে থাকে যে’ - তাকে এক কথায় বলা হয় প্রবাসী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১,১৪০.
'জানবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. প্রেপ্সু
  2. বিবিক্ষা
  3. বিবৎসা
  4. জিজ্ঞাসা
সঠিক উত্তর:
জিজ্ঞাসা
উত্তর
সঠিক উত্তর:
জিজ্ঞাসা
ব্যাখ্যা
• 'জানবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিজ্ঞাসা

অন্যদিকে,
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা।
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবিক্ষা।
- 'পেতে ইচ্ছুক' এর বাক্য কথায় প্রকাশ - প্রেপ্সু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদো ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৪১.
'যিনি অতিশয় হিসাবি' এর এক কথায় প্রকাশ -
  1. পীড্যমান
  2. পাটোয়ারি
  3. কুম্ভীলক
  4. আদ্রিয়মাণ
সঠিক উত্তর:
পাটোয়ারি
উত্তর
সঠিক উত্তর:
পাটোয়ারি
ব্যাখ্যা
• 'যিনি অতিশয় হিসাবি' এর এক কথায় প্রকাশ - পাটোয়ারি

অন্যদিকে,
- 'যাকে পীড়া দেয়া হয়েছে' এর এক কথায় প্রকাশ - পীড্যমান।
- 'যাকে আদর করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - আদ্রিয়মাণ।
- 'যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়' এর এক কথায় প্রকাশ - কুম্ভীলক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৪২.
'বরনের যোগ্য যিনি' বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন।
  1. ক) বরনীয়
  2. খ) বরেণ্য
  3. গ) বীরপুরুষ
  4. ঘ) বীর
সঠিক উত্তর:
খ) বরেণ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বরেণ্য
ব্যাখ্যা
বরেণ্য = বরণ করার যোগ্য যিনি; শ্রেষ্ঠ; প্রার্থনীয়।
আবার 'বরণীয়' = বরণের উপযুক্ত; যাচ্ঞার যোগ্য; প্রার্থনীয়।
অর্থ অনুসারে তাই 'বরেণ্য' আর 'বরণীয়' প্রায় সমার্থক।
তবে, বাংলা একাডেমি অভিধানে, 'বরনীয়' বলতে কোন শব্দ নেই।
তাই সঠিক উত্তর - বরেণ্য।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,১৪৩.
কোনটি হাতির ডাক?
  1. কূজন
  2. ক্রেঙ্কার
  3. হ্রেষা
  4. বৃংহিত
সঠিক উত্তর:
বৃংহিত
উত্তর
সঠিক উত্তর:
বৃংহিত
ব্যাখ্যা
• হাতির ডাক - বৃংহিত।

অন্যদিকে,
• পাখির ডাক - কূজন।
• অশ্বের ডাক - হ্রেষা। 
• 'রাজহাঁসের ডাক - ক্রেঙ্কার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৪৪.
'হাতির গর্জন' এর এক কথায় প্রকাশ কী?
  1. হ্রেষা
  2. কেকা
  3. বৃংহিত
  4. কূজন
সঠিক উত্তর:
বৃংহিত
উত্তর
সঠিক উত্তর:
বৃংহিত
ব্যাখ্যা
• ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।

অন্যদিকে,
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
- ‘পাখির কলতান’ এর এক কথায় প্রকাশ - কূজন।
- 'ময়ূরের ডাক' এর এক কথায় প্রকাশ - কেকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৪৫.
‘রাত্রির তিনভাগ একত্রে' এর এক কথায় প্রকাশ কোনটি?  
  1. ত্রিযামা
  2. মহানিশা
  3. পূর্বরাত্র
  4. পররাত্র
সঠিক উত্তর:
ত্রিযামা
উত্তর
সঠিক উত্তর:
ত্রিযামা
ব্যাখ্যা
- ‘রাত্রির তিনভাগ একত্রে' এর এক কথায় প্রকাশ ত্রিযামা।  

• অন্যদিকে: 
- রাত্রির প্রথম ভাগ = পূর্বরাত্র, 
- রাত্রির মধ্যভাগ = মহানিশা, 
- রাত্রির শেষভাগ = পররাত্র, 

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:  
- দিনের সায় (অবসান) ভাগ = সায়াহ্ন, 
- প্রায় প্রভাত হয়েছে এমন = প্রভাতকল্পা, 
- রাত্রিকালীন যুদ্ধ = সৌপ্তিক, 
- যার ঈহা (চেষ্টা) নেই = নিরীহ, 
- যার বেশবাস সংবৃত নয় = অসংবৃত, 
- যার অন্য কোনো উপায় নেই = অনন্যোপায়, 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৪৬.
‘পালন করা কষ্টসাধ্য এমন’ এক কথায় বলে-
  1. দুরুচ্চার
  2. দুরুচ্চার্য
  3. দুরাচার
  4. দুরাচরণীয়
সঠিক উত্তর:
দুরাচরণীয়
উত্তর
সঠিক উত্তর:
দুরাচরণীয়
ব্যাখ্যা
• ‘পালন করা কষ্টসাধ্য এমন’ এক কথায় বলে - দুরাচরণীয়।

অন্যদিকে
‘দুরাচার’ শব্দের অর্থ- দুর্বৃত্ততা, কদাচার।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ-
• ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে - অনুচ্চার্য।
• ‘বাক্যে প্রকাশ করা যায় না এমন’ এক কথায় বলে - অনির্বাচ্য।
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় বলে - অব্যক্ত। 
• ‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় বলে - অনির্বচনীয়। 
• ‘যা উচ্চারণ করা কঠিন’ এক কথায় বলে - দুরুচ্চার্য।
• ‘উচ্চারণ করা কষ্টকর এমন’ এক কথায় বলে - দুরুচ্চার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১৪৭.
'তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা'কে কী বলে?
  1. ক) মায়াকানন
  2. খ) দেবী
  3. গ) দূর্গা
  4. ঘ) তিলোত্তমা
সঠিক উত্তর:
ঘ) তিলোত্তমা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিলোত্তমা
ব্যাখ্যা
'তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা' - কে এককথায় বলে = তিলোত্তমা 

তনুর ভাব = তনিমা 
তাজ আছে যার = তেজস্বী 
তল স্পর্শ করা যায় না যার = অতলস্পর্শী

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৪৮.
যা কষ্টে নিবারণ করা যায়
  1. অনিবার্য
  2. দুর্নিবার
  3. অনির্বাণ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দুর্নিবার
উত্তর
সঠিক উত্তর:
দুর্নিবার
ব্যাখ্যা
• 'যা কষ্টে নিবারণ করা যায়' এর এককথায় প্রকাশ - দুর্নিবার

অন্যদিকে,
• 'কোনো ভাবেই যা নিবারণ করা যায় না' এর এককথায় প্রকাশ - অনিবার্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৪৯.
‘শিক্ষা করছে যে’ কে এককথায় বলে-
  1. শিক্ষানবিশ
  2. শিক্ষার্থী
  3. শিষ্য
  4. সতীর্থ
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
ব্যাখ্যা
• ‘শিক্ষা করছে যে’এর এককথায় প্রকাশ - শিক্ষানবিশ

অন্যদিকে, 
- ‘শিক্ষা লাভ উদ্দেশ্য যার’ এর এককথায় প্রকাশ - শিক্ষার্থী।
- ‘শাসন করা যায় যাকে’ এর এককথায় প্রকাশ - শিষ্য।
- ‘একই গুরুর শিষ্য’ এর এককথায় প্রকাশ - সতীর্থ।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘মুগ্ধ করে যে নারী’ এর এককথায় প্রকাশ - মোহিনী।
- ‘ক্ষমার যোগ্য’ এর এককথায় প্রকাশ - ক্ষমার্হ।
- ‘যে সব জানে’ এর এককথায় প্রকাশ - সর্বজ্ঞ।
- ‘থেমে থেমে চলার যে ভঙ্গি’ এর এককথায় প্রকাশ - ঠমক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৫০.
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে কী বলা হয়?
  1. নির্বাচকমন্ডলী
  2. নির্বাচকমণ্ডলি
  3. নির্বাচকমণ্ডলী
  4. নির্বাচকমন্ডলি
সঠিক উত্তর:
নির্বাচকমণ্ডলী
উত্তর
সঠিক উত্তর:
নির্বাচকমণ্ডলী
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো - গ) নির্বাচকমণ্ডলী।

অর্থ্যাৎ,
সকল নির্বাচককে একত্রে "নির্বাচকমণ্ডলী" বলা হয়।



অপশনের অন্যান্য বানানগুলো ভুল রয়েছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,১৫১.
'যে সমস্তই সহ্য করে' এর এক কথায় প্রকাশ -
  1. সুহাসিনী
  2. সর্বংসহা
  3. সধবা
  4. শুচিস্মিতা
সঠিক উত্তর:
সর্বংসহা
উত্তর
সঠিক উত্তর:
সর্বংসহা
ব্যাখ্যা
• 'যে সমস্তই সহ্য করে' এর এক কথায় প্রকাশ - সর্বংসহা। 

অন্যদিকে,
যে নারীর স্বামী বর্তমান - সধবা।
যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।
যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৫২.
'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এক কথায় কী বলে?
  1. প্রত্যুদ্‌গমন
  2. প্রত্যুত্থান
  3. প্রত্যুগম 
  4. প্রথানুগ
সঠিক উত্তর:
প্রত্যুদ্‌গমন
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুদ্‌গমন
ব্যাখ্যা

• 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এক কথায় বলে - প্রত্যুদ্‌গমন। 

অন্যদিকে, 
• 'প্রত্যুত্থান' অর্থ- আগত মান্য ব্যক্তির উদ্দেশে দাঁড়িয়ে সৌজন্য প্রদর্শন।
• 'প্রথানুগ' অর্থ- প্রথার অনুবর্তী।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
• যিনি বক্তৃতা দানে পটু - বাগ্মী।
• যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা।
• যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ।
• যে নারীর কোনো সন্তান হয় না - বন্ধ্যা।
• যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা।
• যে পুরুষের চেহারা দেখতে সুন্দর - সুদর্শন।
• যে রব শুনে এসেছে - রবাহুত।
• লাভ করার ইচ্ছা - লিপ্সা।
• শুভ ক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা।
• সকলের জন্য প্রযোজ্য - সর্বজনীন।
• হনন করার ইচ্ছা - জিঘাংসা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১,১৫৩.
‘স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে’ এর এক কথায় প্রকাশ-
  1. স্বেচ্ছাচারী
  2. স্বৈরাচারী
  3. অনাচারী
  4. অত্যাচারী
সঠিক উত্তর:
স্বৈরাচারী
উত্তর
সঠিক উত্তর:
স্বৈরাচারী
ব্যাখ্যা
• ‘স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে’ এর এক কথায় প্রকাশ - স্বৈরাচারী।

অন্যদিকে,
• ‘নিজ ইচ্ছা অনুযায়ী আচরণকারী’ এক কথায় বলে - স্বেচ্ছাচারী।
• ‘গর্হিত আচরণকারী’ এক কথায় বলে - অনাচারী।
• ‘অত্যাচার করে যে’ এক কথায় বলে - অত্যাচারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৫৪.
'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ -
  1. অপস্রিয়মাণ
  2. অভূতপূর্ব
  3. অপ্রতর্ক্য
  4. অপ্রমেয়
সঠিক উত্তর:
অপ্রমেয়
উত্তর
সঠিক উত্তর:
অপ্রমেয়
ব্যাখ্যা
• 'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অপ্রমেয়

অন্যদিকে,
ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন - অপস্রিয়মাণ।
পুর্বে ঘটেনি এমন - অভূতপূর্ব।
তর্ক দ্বারা স্থির করা যায় না এমন - অপ্রতর্ক্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১৫৫.
মাটির হাঁড়িপাতিল তৈরি করা যার পেশা -
  1. ক) কুম্ভিপাক
  2. খ) কুম্ভিলক
  3. গ) কুম্ভকার
  4. ঘ) কুম্ভিকা
সঠিক উত্তর:
গ) কুম্ভকার
উত্তর
সঠিক উত্তর:
গ) কুম্ভকার
ব্যাখ্যা
কুম্ভকার - মাটির হাঁড়িপাতিল তৈরি করা যার পেশা। 
কুম্ভিলক - যে ব্যক্তি অন্যের রচনার ভাব বা ভাষা নিজের নামে চালায়।
কুম্ভিকা - ছোট কলসি।
কুম্ভিপাক - পুরাণোক্ত নরকবিশেষ।
 
উৎসঃ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
১,১৫৬.
এক কথায় প্রকাশ করুনঃ ‘এক মায়ের সন্তান যারা’।
  1. ক) ভাই-বোন
  2. খ) ভাতৃ
  3. গ) সহোদর
  4. ঘ) যুগপৎ
সঠিক উত্তর:
গ) সহোদর
উত্তর
সঠিক উত্তর:
গ) সহোদর
ব্যাখ্যা
 ‘এক মায়ের সন্তান যারা’- এক কথায় প্রকাশ: 'সহোদর' 

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- একই গুরুর শিষ্য = সতীর্থ 
- একই মাতার উদরে জার যারা = সহোদর
- একই সময়ে বর্তমান = সমসাময়িক 
- একই সঙ্গে যাত্রা করে যারা = সহযাত্রী
- এক মতের ভাব = ঐকমত্য
- এ পর্যন্ত যার শত্রু জন্মায় নি = অজাতশত্রু
- এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় যে = যাযাবর
- একই সময়ে = যুগপৎ 
- এক দিকে দৃষ্টি যার = একচোখা 
- এক স্থানে স্থিত = একত্র 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৫৭.
'ধুলার মতো যার রং' এর এক কথায় প্রকাশ -
  1. কুবের
  2. পাংশুল
  3. ধীমান
  4. ধ্যানস্থ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পাংশুল
উত্তর
সঠিক উত্তর:
পাংশুল
ব্যাখ্যা
• 'ধুলার মতো যার রং' এর এক কথায় প্রকাশ - পাংশুল।

অন্যদিকে,
- 'ধী-শক্তির অধিকারী' এর এক কথায় প্রকাশ - ধীমান।
- 'ধ্যানে যিনি মগ্ন' এর এক কথায় প্রকাশ - ধ্যানস্থ।
- 'ধনের দেবতা' এর এক কথায় প্রকাশ - কুবের।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৫৮.
'গান্ধর্ববিদ্যা' বলতে কি বোঝায়?
  1. ক) দর্শন বিষয়ক শাস্ত্র
  2. খ) কৃষি বিষয়ক শাস্ত্র
  3. গ) নৃত্য বিষয়ক শাস্ত্র
  4. ঘ) সংগীত বিষয়ক শাস্ত্র
সঠিক উত্তর:
ঘ) সংগীত বিষয়ক শাস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংগীত বিষয়ক শাস্ত্র
ব্যাখ্যা
'গান্ধর্ববিদ্যা'
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = গান্ধর্ব + √বিদ্‌ + য + আ (টাপ্‌) 
- অর্থ = সংগীত বিষয়ক শাস্ত্র

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,১৫৯.
'হাতের তালু' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনামিকা
  2. মণিবন্ধ
  3. অঙ্গুষ্ঠ
  4. করতল
সঠিক উত্তর:
করতল
উত্তর
সঠিক উত্তর:
করতল
ব্যাখ্যা

• 'হাতের তালু' এর এক কথায় প্রকাশ - করতল

অন্যদিকে,
হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) - অঙ্গুষ্ঠ।
হাতের কব্জি - মণিবন্ধ।
হাতের চতুর্থ আঙুল - অনামিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,১৬০.
'কনুই থেকে মুষ্টবদ্ধ হাতের প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য' এর এক কথায় কী বলে?
  1. করতল
  2. রত্নি
  3. মণিবন্ধ
  4. পাণি
সঠিক উত্তর:
রত্নি
উত্তর
সঠিক উত্তর:
রত্নি
ব্যাখ্যা
• 'কনুই থেকে মুষ্টবদ্ধ হাতের প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য' এর এক কথায় : রত্নি। 

• সঠিক উত্তর - রত্নি।
- ‘রত্নি’ শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- ‘রত্নি’ অর্থ: কনুই থেকে মুষ্টিবদ্ধ হাতের প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য।
==================
'হাতের তেলো বা তালু' এর এক কথায় : করতল।
'হাতের কব্জি' এর এক কথায় : মণিবন্ধ। 
'হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত' এর এক কথায় :পাণি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান,  বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
১,১৬১.
'অনূঢ়া' বলতে কী বোঝায়?
  1. যে নারীর কোনো সন্তান হয় না
  2. যে নারী বীর সন্তান প্রসব করে
  3. যে নারীর বিয়ে হয়নি
  4. যে নারীর স্বামী ও পুত্র জীবিত
সঠিক উত্তর:
যে নারীর বিয়ে হয়নি
উত্তর
সঠিক উত্তর:
যে নারীর বিয়ে হয়নি
ব্যাখ্যা
• 'যে নারীর বিয়ে হয়নি' = অনূঢ়া।

• আরো নারী সংক্রান্ত কতিপয় এক কথায় প্রকাশ:
- যে নারী নিজে বর বরণ করে নেয় - স্বয়ংবরা।
- যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
- যে নারীর কোনো সন্তান হয় না - বন্ধ্যা।
- যে নারীর বিয়ে হয় নি - অনূঢ়া।
- যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) - অসূর্যম্পশ্যা।
- যে নারী একবার সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা।
- যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না - অঙ্গনা।
- যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ।
- যে নারীর স্বামী ও পুত্র জীবিত - বীরা বা পুরন্ধ্রী।
- যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে - অধিবিন্না।
- যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা।
- যে নারীর হাসি কুটিলতাবর্জিত - শুচিস্মিতা

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৬২.
'ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে' এক কথায় কী বলে?
  1. দূরগামী
  2. ভবিতব্য
  3. দূরদর্শী
  4. দূরদর্শন
সঠিক উত্তর:
দূরদর্শী
উত্তর
সঠিক উত্তর:
দূরদর্শী
ব্যাখ্যা

• 'ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে' এক কথায় বলে- দূরদর্শী।

অন্যদিকে, 
• দূরে গমন করে এমন - দূরগামী।
• ঘটবেই এমন - ভবিতব্য।

উল্লেখ্য, 
• 'দূরদর্শন' শব্দের অর্থ- বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গবাহিত ছবি ও শব্দ গ্রাহক যন্ত্রবিশেষI

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,১৬৩.
'ঋণ দেয় যে' এক কথায় কী বলে?
  1. উত্তমর্ণ
  2. অধমর্ণ
  3. খাতক 
  4. ঋণিক
  5. পিনাক
সঠিক উত্তর:
উত্তমর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উত্তমর্ণ
ব্যাখ্যা

• 'ঋণ দেয় যে' এক কথায় বলে - উত্তমর্ণ।

​অন্যদিকে, 
- 'ঋণ নেয় যে' -অধমর্ণ/খাতক/ঋণিক ।
পিনাক অর্থ:
১) শিবের ধনুক, হরধনু।
২) ধনুকসদৃশ বাদ্যযন্ত্রবিশেষ।
৩) শূল; ত্রিশূল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,১৬৪.
দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা,সেগুলােকে কী বলে?
  1. ক) বর্গ
  2. খ) প্রবাদ
  3. গ) শব্দজোড়
  4. ঘ) শব্দ দ্বৈত
সঠিক উত্তর:
গ) শব্দজোড়
উত্তর
সঠিক উত্তর:
গ) শব্দজোড়
ব্যাখ্যা
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন;এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বােঝা যায়।

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০২১]
১,১৬৫.
'যা পূর্বে কখনো হয়নি'- এর সঠিক বাক্য সংকোচন হলো-
  1. অভূতপূর্ব
  2. অশ্রুতপূর্ব
  3. ভূতপূর্ব
  4. অদৃষ্টপূর্ব
সঠিক উত্তর:
অভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
অভূতপূর্ব
ব্যাখ্যা

- ’যা পূর্বে কখনো হয় নি’ এর সঠিক বাক্য সংকোচন হল- অভূতপূর্ব। 
----------- 
অন্যদিকে, 
- যা পূর্বে শোনা যায়নি -অশ্রুতপূর্ব।
- যা পূর্বে দেখা ছিল এখন নেই--ভূতপূর্ব।
- যা পূর্বে দেখা যায়নি এমন-অদৃষ্টপূর্ব। 
-----------------
- গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- যে নারী নিয়ন্ত্রণ করে = নিয়ন্তা;
- যে নারীর হিংসা নেই = অনসূয়া;
- যে নারীর স্বামী ও সন্তান নেই = অবীরা;
- যে নারীর স্বামী বর্তমান = সধবা;
- হিরণ্য (স্বর্ণ) দ্বারা নির্মিত =হিরন্ময়;
- বাতাসে চরে যে = কপোত;
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার = জাতিস্বর;
- যাহা সহজে লঙ্ঘন করা যায় না = অলঙ্ঘনীয়;
- যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না = দুস্তর;
- যা বলা হয়েছে = বক্ষ্যমাণ;
- যা পূর্বে চিন্তা করা যায় নি = অচিন্তিতপূর্ব;
- যা পূর্বে কখনও আস্বাদিত হয় নাই = অনাস্বাদিতপূর্ব;
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে = জাজ্বল্যমান;
- যে ব্যক্তি এক ঘর হতে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় = মাধুকর;
- যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,১৬৬.
"ক্ষুদ্র নদী" এর এক কথায় প্রকাশ -
  1. উপাঙ্গ
  2. নালি
  3. সারণি
  4. নুড়ি
সঠিক উত্তর:
সারণি
উত্তর
সঠিক উত্তর:
সারণি
ব্যাখ্যা
• "ক্ষুদ্র নদী" এর এক কথায় প্রকাশ - 'সারণি'।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• 'ক্ষুদ্র বিন্দু' এর এক কথায় প্রকাশ- 'ফুটকি'। 
• 'ক্ষুদ্র ফোঁড়া' এর এক কথায় প্রকাশ- 'ফুসকুড়ি'। 
• 'ক্ষুদ্র নালা' এর এক কথায় প্রকাশ- 'নালি'।
• 'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর এক কথায় প্রকাশ - 'নুড়ি'।
• 'ক্ষুদ্র কূপ' এর এক কথায় প্রকাশ- 'পাতকুয়া'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,১৬৭.
‘জানার যোগ্য’ এক কথায় বলে-
  1. ক) জ্ঞাতব্য
  2. খ) জিজ্ঞাসু
  3. গ) জিজ্ঞাসা
  4. ঘ) জিগীষা
সঠিক উত্তর:
ক) জ্ঞাতব্য
উত্তর
সঠিক উত্তর:
ক) জ্ঞাতব্য
ব্যাখ্যা
• ‘জানার যোগ্য’ এক কথায় বলে - জ্ঞাতব্য

অন্যদিকে,
- ‘জানার ইচ্ছা’ এক কথায় - জিজ্ঞাসা।
- ‘জানতে ইচ্ছুক’ এক কথায় - জিজ্ঞাসু।
- ‘জয় করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - জিগীষা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,১৬৮.
'যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না।' - বাক্যটির সংকুচিত রূপ কোনটি?
  1. ক) অপরিণামদর্শী
  2. খ) কুম্ভলীক
  3. গ) অবিমৃষ্যকারী
  4. ঘ) অকৃতদার
সঠিক উত্তর:
ক) অপরিণামদর্শী
উত্তর
সঠিক উত্তর:
ক) অপরিণামদর্শী
ব্যাখ্যা
বাক্য সংকোচন:
- যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায় - কুম্ভীলক।
- যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে - অবিমৃষ্যকারী।
- যে ভবিষ্যতের চিন্তা করে না - অপরিণামদর্শী।
- যে পুরুষ বিয়ে করে নি - অকৃতদার।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,১৬৯.
'যে নারীর হিংসা নেই' এর এক কথায় প্রকাশ -
  1. প্রিয়ংবদা
  2. অনুসূরা
  3. অনসূয়া
  4. অসূয়াবতী
সঠিক উত্তর:
অনসূয়া
উত্তর
সঠিক উত্তর:
অনসূয়া
ব্যাখ্যা
• 'যে নারীর হিংসা নেই' এর এক কথায় প্রকাশ - অনসূয়া

অন্যদিকে,
- ‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় প্রকাশ - প্রিয়ংবদা।

নারী বিষয়ক কিছু এক কথায় প্রকাশ নিম্নরূপ:
- যে নারীর স্বামী বর্তমান এক কথায় প্রকাশ - সধবা।
- ‘যে নারীর স্বামীও নেই সন্তানও নেই’ এক কথায় প্রকাশ - অবীরা।
- ‘যে নারীর স্বামী বিদেশে থাকে’ এক কথায় প্রকাশ - প্রোষিতভর্তৃকা।
- ‘যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে’ এক কথায় প্রকাশ - ভিখারিনী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,১৭০.
'দামি জিনিস পত্র রাখা হয় যেখানে' তাকে এক কথায় বলা হয়-
  1. ক) তোসাখানা
  2. খ) তোশকানা
  3. গ) তোশখানা 
  4. ঘ) তোশাখানা 
সঠিক উত্তর:
ঘ) তোশাখানা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তোশাখানা 
ব্যাখ্যা
দামি জিনিস পত্র রাখা হয় যেখানে - তোশাখানা 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১,১৭১.
'যা বলার যোগ্য নয়' এক কথায় কী বলে?
  1. অকথ্য
  2. অকথিত
  3. অধীত
  4. অনুক্ত
সঠিক উত্তর:
অকথ্য
উত্তর
সঠিক উত্তর:
অকথ্য
ব্যাখ্যা

• 'যা বলার যোগ্য নয়' এক কথায় প্রকাশ - অকথ্য।

অন্যদিকে,  
• বলা হয়নি এমন - অকথিত/ অনুক্ত/ অনুচ্চারিত/ অব্যক্ত।
• যা অধ্যয়ন করা হয়েছে - অধীত।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
- যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব।
- যা পূর্বে দেখা যায় নি এমন - অদৃষ্টপূর্ব।
- যা পূর্বে শোনা যায় নি - অশ্রুতপূর্ব।
- যা কখনো নষ্ট হয় না - অবিনশ্বর। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,১৭২.
'ঈশ্বরের ভাব' - এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) ঐশ্বরিক
  2. খ) স্মিত
  3. গ) আধুত
  4. ঘ) ঐশ্বর্য
সঠিক উত্তর:
ঘ) ঐশ্বর্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঐশ্বর্য
ব্যাখ্যা
'ঈশ্বরের ভাব' - এক কথায় প্রকাশ - ঐশ্বর্য।

এছাড়া,
• ঈষৎ কম্পিত এক কথায় প্রকাশ - আধুত।
• ঈষৎ হাস্য এক কথায় প্রকাশ - স্মিত।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• ঈষৎ উষ্ণ এক কথায় প্রকাশ - কবোষ্ণ,
• ঈষৎ কৃষ্ণ এক কথায় প্রকাশ - কালচে,
• ঈষৎ নীলবর্ণ এক কথায় প্রকাশ - নীলাভ।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,১৭৩.
"ভূতপূর্ব" বলতে কী বোঝায়?
  1. যা পূর্বে ছিল এখন নেই
  2. যা পূর্বে দেখা যায়নি এমন
  3. যা পূর্বে শোনা যায়নি
  4. যা কখনো নষ্ট হয় না
সঠিক উত্তর:
যা পূর্বে ছিল এখন নেই
উত্তর
সঠিক উত্তর:
যা পূর্বে ছিল এখন নেই
ব্যাখ্যা

- যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব

অন্যদিকে,
- যা পূর্বে দেখা যায়নি এমন - অদৃষ্টপূর্ব।
- যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।
- যা কখনো নষ্ট হয় না - অবিনশ্বর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,১৭৪.
'আকাশ ও পৃথিবীর অন্তরাল'-এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?
  1. স্ফুলিঙ্গ
  2. রোদসী
  3. পীতাভ
  4. আরক্ত
সঠিক উত্তর:
রোদসী
উত্তর
সঠিক উত্তর:
রোদসী
ব্যাখ্যা

• 'আকাশ ও পৃথিবীর অন্তরাল' এর এক কথায় প্রকাশ - রোদসী।

অন্যান্য অপশনের অর্থ:
ক) স্ফুলিঙ্গ-
অর্থ: অগ্নিকণা, ছোট আগুনের কণা, চিনগারি

গ) পীতাভ- 
অর্থ: হলুদ বর্ণ, হলদে আভাযুক্ত।

ঘ) আরক্ত- 
অর্থ: ঈষৎ রক্তবর্ণ।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
• 'যে ভবিষ্যতের চিন্তা করে না/পরিণাম ভাবে না' - অপরিণামদর্শী।
• 'কী করতে হবে ভেবে পায় না' - কিংকর্তব্যবিমূঢ়।
• 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' - শ্বাপদসংকুল।
• 'যা পূর্বে ছিল এখন নেই এমন' - ভূতপূর্ব।
• 'যা পূর্বে শোনা যায় নি এমন' - অশ্রুতপূর্ব।
• 'যা বলার যোগ্য নয় এমন' - অকথ্য।
• 'যা পূর্বে দেখা যায় নি এমন' - অদৃষ্টপূর্ব।
• 'যা অধ্যয়ন করা হয়েছে এমন' - অধীত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,১৭৫.
'চক্ষুর দ্বারা গৃহীত' ____ এক কথায় প্রকাশ কী?
  1. চক্ষুম্নান
  2. দর্শনীয়
  3. চাক্ষুস
  4. গোচর
সঠিক উত্তর:
গোচর
উত্তর
সঠিক উত্তর:
গোচর
ব্যাখ্যা
• ‘চোখের দ্বারা গৃহীত’ এক কথায় বলে - গোচর।

তাছাড়া,
- 'চক্ষুর সম্মুখে সংঘটিত' এর এক কথায় প্রকাশ - চাক্ষুষ।
- 'অন্বেষণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - অন্বেষা।
- 'চোখে দেখা যায় যা' এর এক কথায় প্রকাশ- প্রত্যক্ষ।
- 'চক্ষুলজ্জাহীন ব্যক্তি' এর এক কথায় প্রকাশ- চশমখোর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১,১৭৬.
'যার নাম পরিচয় জানা নেই' এক কথায় বলে-
  1. অজ্ঞেয়
  2. অজেয়
  3. অজানা
  4. অজ্ঞাত
সঠিক উত্তর:
অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
অজ্ঞাত
ব্যাখ্যা
• 'যার নাম পরিচয় জানা নেই' এক কথায় বলে - অজ্ঞাত। 

অন্যদিকে, 
• 'অজ্ঞেয়' অর্থ -  জানা যায় না এমন; জ্ঞানের অতীত।
• 'অজানা' অর্থ - অবিদিত; অজ্ঞেয়, অপরিচিত ব্যক্তি, 
• 'অজেয়'অর্থ - জয়করা যায় না এমন: আয়ত্তে আনা যায় না এমন।

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১৭৭.
'কুৎসা বা অপবাদ রটানোর ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. জগুপ্সা
  2. জিগমিষা
  3. জঙ্গম
  4. গেছো
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
জগুপ্সা
উত্তর
সঠিক উত্তর:
জগুপ্সা
ব্যাখ্যা
• 'কুৎসা বা অপবাদ রটানোর ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জগুপ্সা

অন্যদিকে,
- 'গমনের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'গমন করতে পারে যে' এর এক কথায় প্রকাশ -জঙ্গম।
- 'গাছে উঠতে পটু যে' এর এক কথায় প্রকাশ - গেছো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক, বাংলা অভিধান।
১,১৭৮.
এক কথায় প্রকাশ করুন: যা অতি দীর্ঘ নয়-
  1. ক) নদীর্ঘ
  2. খ) নাতিদীর্ঘ
  3. গ) অতিদীর্ঘ
  4. ঘ) অপাক্ষ
সঠিক উত্তর:
খ) নাতিদীর্ঘ
উত্তর
সঠিক উত্তর:
খ) নাতিদীর্ঘ
ব্যাখ্যা
• ‘যা অতি দীর্ঘ নয়’ এক কথায় বলে - নাতিদীর্ঘ।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘যা বলার যোগ্য নয়’ এক কথায় বলে - অকথ্য।
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ - অস্থায়ী। 
- 'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ - অবিনশ্বর।
১,১৭৯.
'বেঁচে থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. জিগমিষা
  2. বিজিগীষা
  3. জিজীবিষা
  4. জিগীষা
সঠিক উত্তর:
জিজীবিষা
উত্তর
সঠিক উত্তর:
জিজীবিষা
ব্যাখ্যা

• 'বেঁচে থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিজীবিষা

অন্যদিকে,
- গমন করার ইচ্ছা = জিগমিষা।
- বিজয় লাভের ইচ্ছা = বিজিগীষা।
- জয় করার ইচ্ছা = জিগীষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,১৮০.
'যা বাক্য ও মনের অগোচরে' এর এক কথায় প্রকাশ -
  1. অনাস্বাদিত
  2. বিবমিষ
  3. অবাঙ্মানসগোচর
  4. মনসিজ
সঠিক উত্তর:
অবাঙ্মানসগোচর
উত্তর
সঠিক উত্তর:
অবাঙ্মানসগোচর
ব্যাখ্যা
• 'যা বাক্য ও মনের অগোচরে' এর এক কথায় প্রকাশ - অবাঙ্মানসগোচর

অন্যদিকে,
- ‘বমনের ইচ্ছা’ এক কথায় বলে - বিবমিষ।
- 'মনে যার জন্ম' এক কথায় বলে - মনসিজ।
- ‘স্বাদ গ্রহণ করা হয়নি এমন’ এক কথায় বলে - অনাস্বাদিত।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,১৮১.
"ত্রিযামা" বলতে কী বোঝায়?
  1. রাত্রিকালীন যুদ্ধ
  2. রাত্রির তিনভাগ একত্রে
  3. রাত্রির প্রথম ভাগ
  4. রাত্রির শেষ ভাগ
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
রাত্রির তিনভাগ একত্রে
উত্তর
সঠিক উত্তর:
রাত্রির তিনভাগ একত্রে
ব্যাখ্যা

• 'রাত্রির তিনভাগ একত্রে' এর এক কথায় প্রকাশ - ত্রিযামা

অন্যদিকে,
রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক।
রাত্রির প্রথম ভাগ - পূর্বরাত্র।
রাত্রির শেষ ভাগ - পররাত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,১৮২.
'বলা হয়েছে যা' এক কথায় বলে-
  1. উপ্ত
  2. ব্যক্ত
  3. উক্ত
  4. নক্ত
সঠিক উত্তর:
উক্ত
উত্তর
সঠিক উত্তর:
উক্ত
ব্যাখ্যা
• 'বলা হয়েছে যা' এক কথায় বলে - উক্ত।

অন্যদিকে,
• বপন করা হয়েছে - উপ্ত।
• প্রকাশ পেয়েছে এমন - ব্যক্ত। 
• 'নক্ত' অর্থ - নিশি; ছিন্নবস্ত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১৮৩.
’যা বার বার দুলছে’- এর বাক্য সংকোচন কী?
  1. দোদুল্যমান
  2. দুর্গম
  3. দেদীপ্যমান
  4. দুস্তর
সঠিক উত্তর:
দোদুল্যমান
উত্তর
সঠিক উত্তর:
দোদুল্যমান
ব্যাখ্যা
• ’যা বার বার দুলছে’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ = দোদুল্যমান।
---------------
অন্যদিকে,
• ’যা দীপ্তি পাচ্ছে’ এক কথায় প্রকাশ =  দেদীপ্যমান।
• ’যাহাতে সহজে গমন করা যায় না’ এক কথায় প্রকাশ = দুর্গম।
• ’যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না’ এক কথায় প্রকাশ = দুস্তর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি বোর্ড বই।
১,১৮৪.
‘পাখির ডাক’ কথাটি এক কথায় প্রকাশ করলে হবে—
  1. ক) কেকা
  2. খ) কূজন
  3. গ) ঝংকার
  4. ঘ) বৃংহতি
সঠিক উত্তর:
খ) কূজন
উত্তর
সঠিক উত্তর:
খ) কূজন
ব্যাখ্যা
‘পাখির ডাক' এর এক কথায় প্রকাশ - কূজন

কিছু এক কথায় প্রকাশ:
বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার  
হাতির ডাক - বৃংহতি
পাখির কলতান - কূজন
ঘোড়ার ডাক - হ্রেষা
বাঘের ডাক - হুংকার
হস্তী রাখার স্থান - বারী/পিলখানা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,১৮৫.
"জিঘৃক্ষা" শব্দের সম্প্রসারিত প্রকাশ কোনটি?
  1. গমনের ইচ্ছা
  2. জয়লাভ করতে ইচ্ছুক
  3. গ্রহণ করার ইচ্ছা
  4. জয়লাভ করার ইচ্ছা
সঠিক উত্তর:
গ্রহণ করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
গ্রহণ করার ইচ্ছা
ব্যাখ্যা
• 'গ্রহণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘৃক্ষা

অন্যদিকে,
- 'গমনের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'জয়লাভ করতে ইচ্ছুক'এর এক কথায় প্রকাশ - জিগীষু।
- 'জয়লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১৮৬.
রক্ত বর্ণের পদ্মকে এক কথায় কি বলে?
  1. ক) পুন্ডরীক
  2. খ) কোকনাদ
  3. গ) ইন্দিবর
  4. ঘ) মৃণাল
সঠিক উত্তর:
খ) কোকনাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) কোকনাদ
ব্যাখ্যা

কোকনদ ((বিশেষ্য):
১. রক্তপদ্ম (ধরার পঙ্কে ফুটিল গো আজ কোটি -দল কোকনদ-নাই)।
২. লাল শালুক; রাঙা সুঁদি।

- নীল বর্ণের পদ্মকে ইন্দীবর বলে।
- শ্বেত বর্ণের পদ্মকে পুন্ডরীক বলে।

সুত্রঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ & বাংলা একাডেমি অভিধান।

১,১৮৭.
'জুগুপ্সা' শব্দের প্রসারিত রূপ কোনটি?
  1. জয় করার ইচ্ছা। 
  2. নিন্দা করার ইচ্ছা। 
  3. লাভ করার ইচ্ছা। 
  4. বাঁচতে ইচ্ছা। 
সঠিক উত্তর:
নিন্দা করার ইচ্ছা। 
উত্তর
সঠিক উত্তর:
নিন্দা করার ইচ্ছা। 
ব্যাখ্যা

• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।

অন্যদিকে, 
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা।
- 'বাঁচতে ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিজীবিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,১৮৮.
'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ঐতিহাসিক
  2. ইতিহাসবেত্তা
  3. ইতিহাসবিদ
  4. ইতিহাসকার
সঠিক উত্তর:
ইতিহাসবেত্তা
উত্তর
সঠিক উত্তর:
ইতিহাসবেত্তা
ব্যাখ্যা
• 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এক কথায় প্রকাশ - ইতিহাসবেত্তা। 

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক। 
- স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি - শাস্ত্রজ্ঞ। 
- যিনি ভালো ব্যাকরণ জানেন - বৈয়াকরণ। 
- যিনি ব্যাকরণ রচনা করেন - ব্যাকরণবিদ। 
- ব্যাকরণে পণ্ডিত যিনি  - বৈয়াকরণ। 
- স্মৃতিশাস্ত্র রচনা করেন যিনি - শাস্ত্রকার। 
- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৮৯.
নিচের যে বাক্য সংকোচনটি অশুদ্ধ -
  1. ক) আকাশ ও পৃথিবী = ক্রন্দসী
  2. খ) অপূর্ব সৃষ্টিশিল ক্ষমতা = প্রতিভা
  3. গ) অতি উচ্চ ক্রূর হাসি = দৃপ্ত হাসি
  4. ঘ) পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক
সঠিক উত্তর:
গ) অতি উচ্চ ক্রূর হাসি = দৃপ্ত হাসি
উত্তর
সঠিক উত্তর:
গ) অতি উচ্চ ক্রূর হাসি = দৃপ্ত হাসি
ব্যাখ্যা

• ক্রন্দসী - পৃথিবী ও আকাশ
• দৃপ্ত হাসি - অহংকার বা গর্বের হাসি
• প্রতিভা - তীক্ষ্ণবুদ্ধি; অনন্যসাধারণ বুদ্ধি।
প্রত্যুৎপন্নমতিত্ব।
নির্মাণক্ষম বুদ্ধি বা প্রজ্ঞা; উদ্ভাবনী বুদ্ধি।
অসাধারণ সৃজনীশক্তি
• আপাদমস্তক - পা থেকে মাথা পর্যন্ত 

উৎসঃ বাংলা একাডেমী এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,১৯০.
যে নারীর স্বামী ও পুত্র জীবিত - এক কথায় প্রকাশ কি?
  1. ক) পুরন্ধ্রী
  2. খ) অবীরা
  3. গ) বালপুত্রিকা
  4. ঘ) মৃতবৎসা
সঠিক উত্তর:
ক) পুরন্ধ্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) পুরন্ধ্রী
ব্যাখ্যা

যে নারীর স্বামী ও পুত্র মৃত - অবীরা।
যে নারীর স্বামী ও পুত্র জীবিত - বীরা বা পুরন্ধ্রী।
যে নারী শিশু সন্তানসহ বিধবা - বালপুত্রিকা।
যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১,১৯১.
'বাদ্যযন্ত্রের ধ্বনি' - এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
  1. মর্মর
  2. টঙ্কার
  3. ঝংকার
  4. ঝনৎকার
সঠিক উত্তর:
ঝংকার
উত্তর
সঠিক উত্তর:
ঝংকার
ব্যাখ্যা

• 'বাদ্যযন্ত্রের ধ্বনি' - এর সঠিক বাক্য সংকোচন - ঝংকার।

অন্যদিকে,
• ‘ধনুকের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - টঙ্কার।
• ‘ঝন্‌ঝন শব্দ’ এর এককথায় প্রকাশ - ঝনৎকার।
• ‘শুকনো পাতার শব্দ’ এর এককথায় প্রকাশ - মর্মর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,১৯২.
‘৬০ দিনে পাকে এমন (ধান)’ এক কথায় বলে-
  1. ষান্মাসিক
  2. ষষ্টিক
  3. ছান্দসিক
  4. ষষ্টিধা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ষষ্টিক
উত্তর
সঠিক উত্তর:
ষষ্টিক
ব্যাখ্যা
• ‘৬০ দিনে পাকে এমন (ধান)’ এক কথায় - ষষ্টিক।

অন্যদিকে,
• ‘ছয় মাস অন্তর’ এক কথায় বলে- ষান্মাসিক।
• ‘ছন্দে নিপুন যিনি’ এক কথায় - ছান্দসিক।
• ‘৬০ প্রকার বা ৬০ বার’ এক কথায় - ষষ্টিধা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১৯৩.
"অপরাধের জন্য পূর্বে দণ্ডিত হয়েছে এমন" এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. আরক্ত
  2. ঈদৃশ
  3. দাগি
  4. বর্ণচোরা
সঠিক উত্তর:
দাগি
উত্তর
সঠিক উত্তর:
দাগি
ব্যাখ্যা
• "অপরাধের জন্য পূর্বে দণ্ডিত হয়েছে এমন" এর এক কথায় প্রকাশ — দাগি।

অন্যদিকে,
• 'ঈষৎ রক্ত' এর এক কথায় প্রকাশ - আরক্ত।
• 'ইহার তুল্য' এর এক কথায় প্রকাশ - ঈদৃশ।
• ‘আপনার রং লুকায় যে’ এক কথায় প্রকাশ - বর্ণচোরা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,১৯৪.
'যে সমস্তই সহ্য করে' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. সর্বসহা
  2. সর্বংসহা
  3. সর্বসংহা
  4. সর্বসহ্যা
সঠিক উত্তর:
সর্বংসহা
উত্তর
সঠিক উত্তর:
সর্বংসহা
ব্যাখ্যা
• 'যে সমস্তই সহ্য করে' এর এক কথায় প্রকাশ - সর্বংসহা।



অন্যদিকে, 
সর্বসহা, সর্বসংহা ও সর্বসহ্যা বানানগুলো অশুদ্ধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১৯৫.
ব্যয় করতে কুন্ঠাবোধ করেন যিনি -
  1. কৃপণ
  2. মিতব্যয়ী
  3. ব্যয়কুণ্ঠ
  4. হিসাবি
  5. অমিতব্যয়ী
সঠিক উত্তর:
ব্যয়কুণ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ব্যয়কুণ্ঠ
ব্যাখ্যা

ব্যয় করতে কুন্ঠাবোধ করেন যিনি - ব্যয়কুণ্ঠ।
হিসাব করে ব্যয় করেন যিনি - মিতব্যয়ী
যিনি হিসাব করে ব্যয় করে না - অমিতব্যয়ী
যিনি আয় বুঝে ব্যয় করেন - হিসাবি
যিনি ব্যয় না করে শুধু সঞ্চয় করতে চায় - কৃপণ

১,১৯৬.
'অক্ষির সমক্ষে বর্তমান' এর বাক্য সংকোচন কোনটি?
  1. প্রত্যুৎপন্নমতি
  2. প্রত্যক্ষ
  3. প্রতীচ্য
  4. প্রতীক্ষ্য
সঠিক উত্তর:
প্রত্যক্ষ
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যক্ষ
ব্যাখ্যা

'অক্ষির সমক্ষে বর্তমান' বাক্য সংকোচন - প্রত্যক্ষ।

অন্যদিকে, 
'যার উপস্থিত বুদ্ধি আছে' - প্রত্যুৎপন্নমতি।
'পশ্চিম দিকস্থ' - প্রতীচ্য। 
'প্রতীক্ষার উপযুক্ত' - প্রতীক্ষ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,১৯৭.
‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ -
  1. জিগমিষা
  2. বিজিগীষা
  3. জিগীষা
  4. জিজীবিষা
সঠিক উত্তর:
জিজীবিষা
উত্তর
সঠিক উত্তর:
জিজীবিষা
ব্যাখ্যা

• ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা

অন্যদিকে,
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,১৯৮.
‘প্রাণত্যাগের ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ-
  1. মুমূর্ষু
  2. মুমুক্ষা
  3. মুমূর্ষা
  4. মুমুক্ষু
সঠিক উত্তর:
মুমূর্ষা
উত্তর
সঠিক উত্তর:
মুমূর্ষা
ব্যাখ্যা
• মুমূর্ষা শব্দের অর্থ: প্রাণত্যাগের ইচ্ছা।

অন্যদিকে,
• মুমূর্ষু শব্দের অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মনণাপন্ন মৃতপ্রায়।
• মুমুক্ষা শব্দের অর্থ: মুক্তি বা পরিত্রাণ লাভের ইচ্ছা।
• মুমুক্ষু শব্দের অর্থ: মোক্ষলাভে ইচ্ছুক, মুক্তিকামী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,১৯৯.
'কৃত্তি' কী?
  1. ক) হরিণের চামড়া
  2. খ) হাতির চামড়া
  3. গ) সাপের খোলস
  4. ঘ) বাঘের চামড়া
সঠিক উত্তর:
ঘ) বাঘের চামড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাঘের চামড়া
ব্যাখ্যা
বাঘের চামড়া- কৃত্তি,
হরিণের চামড়া- অজিন,
হরিণের চামড়ার আসন- অজিনাসন,
সাপের খোলস- নির্মোক,
হাতির শাবক- করভ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২০০.
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কী বলে?
  1. প্রোষিতভর্তৃকা
  2. প্রবাসিনী
  3. প্রোষিতপত্নীক
  4. প্রোষিতা
সঠিক উত্তর:
প্রোষিতপত্নীক
উত্তর
সঠিক উত্তর:
প্রোষিতপত্নীক
ব্যাখ্যা

• যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলে - প্রোষিতপত্নীক।

উল্লেখ্য,
- প্রোষিত অর্থ:বিদেশগত, প্রবাসী। স্ত্রী. প্রোষিতা/প্রোশিতা।
- প্রবাসিনী অর্থ: নিজ দেশ ভিন্ন অন্য দেশে বাস করে এমন। 
- প্রোষিতভর্তৃকা অর্থ: যে নারীর স্বামী প্রবাসে থাকে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।