বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

মোট প্রশ্ন১,২১৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

PrepBank · পাতা / ১৩ · ৫০১৬০০ / ১,২১৫

৫০১.
'উত্তর দিক সম্পর্কিত' এর বাক্য সংকোচন কোনটি?
  1. উদ্গীর্ণ
  2. উদীচ্য
  3. উত্তাপিত 
  4. ঊর্ধ্বগতি 
ব্যাখ্যা
- উত্তর দিক সম্পর্কিত - উদীচ্য
-উদগিরণ করা হয়েছে এমন - উদ্গীর্ণ
- উত্তপ করা হয়েছে - উত্তাপিত 
- ঊর্ধ্ব দিকে গতি যার -  ঊর্ধ্বগতি   


[উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
৫০২.
'পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. সপত্নীক
  2. অধিবেদন
  3. পরিবেদন
  4. পরিব্রাজন
ব্যাখ্যা
• 'পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ' এর এক কথায় প্রকাশ: অধিবেদন। 
---------------------
অন্য অপশনের বাক্য সংকোচন,
পত্নীর সাথে বর্তমান = সপত্নীক।
বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে = পরিবেদন। 
ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন = পরিব্রাজন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫০৩.
'উদন্যা' বলতে কী বোঝায়?
  1. দেখবার ইচ্ছা
  2. হরণ করার ইচ্ছা
  3. জল পানের ইচ্ছা
  4. নিজের খেয়ালখুশি
ব্যাখ্যা

• 'জল পানের ইচ্ছা' এক কথায় প্রকাশ - উদন্যা

অন্যদিকে,
নিজের খেয়ালখুশি - যদৃচ্ছা।
হরণ করার ইচ্ছা - জিহীর্ষা।
দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫০৪.
এককথায় প্রকাশ করুন: ‘যা অবশ্যই ঘটবে’ -
  1. সম্ভাবনাময়
  2. দুর্নিবার
  3. অবশ্যম্ভাবী
  4. সম্ভাব্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অবশ্যই ঘটবে এমন - অবশ্যম্ভাবী।

অন্যদিকে,
• ঘটা সম্ভব এমন - সম্ভাব্য।
• ভবিষ্যতে ঘটতে পারে এমন লক্ষণযুক্ত - সম্ভাবনাময়।
• নিবারণ করা কষ্টসাধ্য এমন - দুর্নিবার।
৫০৫.
'সৌপ্তিক' শব্দের অর্থ কী?
  1. ক) দিনের সায় (অবসান) ভাগ
  2. খ) রাত্রির তিনভাগ একত্রে
  3. গ) রাত্রিকালীন যুদ্ধ
  4. ঘ) যুদ্ধের বিজয় অর্জন করা দল
ব্যাখ্যা
সৌপ্তিক (বিশেষ্য) 
অর্থ :
- নৈশ যুদ্ধ (রাত্রিকালীন যুদ্ধ )।
- মহাভারতের একটি যুদ্ধবিশেষ।

রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক
দিনের সায় (অবসান) ভাগ - সায়াহ্ন 
রাত্রির তিনভাগ একত্রে - ত্রিযামা

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫০৬.
'যা সহজে করা যায় না' এক কথায় কী বলে?
  1. দুর্লঙ্ঘ্য
  2. দুষ্কর
  3. দুষ্কার্য
  4. দুষ্ক্রিয়
ব্যাখ্যা
• 'যা সহজে করা যায় না' এর এক কথায় প্রকাশ- দুষ্কর।

অন্যদিকে, 
• 'র্লঙ্ঘ্য' অর্থ - যা সহজে লঙ্ঘন করা যায় না, সাধন করা কষ্টসাধ্য।
• 'দুষ্কার্য' অর্থ - খারাপ কাজ, দুষ্কর্ম।
• 'দুষ্ক্রিয়' অর্থ - কুকর্মে আসক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫০৭.
'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে?
  1. অপূর্ব
  2. ভূতপূর্ব
  3. অভূতপূর্ব
  4. অদৃষ্টপূর্ব
ব্যাখ্যা

• 'যা পূর্বে ছিল এখন নেই' এর এক কথায় প্রকাশ - ভূতপূর্ব

অন্যদিকে,
- 'যা পূর্বে দেখা যায় নি এমন' এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
- 'পূর্বে ঘটেনি এমন' এক কথায় প্রকাশ - অভূতপূর্ব।

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ:
'যা পূর্বে শোনা যায় নি' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় প্রকাশ - অধীত।
'যা বলা হয় নি' এক কথায় প্রকাশ - অনুক্ত।
'যা বলার যোগ্য নয়' এক কথায় প্রকাশ অকথ্য।
'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫০৮.
'দুস্তর' শব্দের অর্থ কী?
  1. যা সহজে পার হওয়া যায় না
  2. যা সহজে পাওয়া যায় না
  3. যা কোথাও উঁচু কোথাও নিচু
  4. যা পার হওয়া যায় না
ব্যাখ্যা

• 'যা সহজে পার হওয়া যায় না - দুস্তর।

• কিছু গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশ:
- যা কষ্টে নিবারণ করা যায় - দুর্নিবার।
- যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।
- যা সহজে পাওয়া যায় না - দুষ্প্রাপ্য।
- যা সহ্য করা যায় না - দুর্বিষহ।
- যা সহজে দমন কর যায় না - দুর্দম।
- যাহাতে সহজে গমন করা যায় না - দুর্গম।
- যা মুছে ফেলা যায় না - দুর্মোচ্য।
- যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
- যা সহজে মরে না - দুর্মর।
- যা কষ্টে অর্জন করা যায় - কষ্টার্জিত।
- যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
- যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫০৯.
‘যে নারীর স্বামীও নেই সন্তানও নেই’ এক কথায় বলে-
  1. অবীরা
  2. অনন্যা
  3. বীরাঙ্গনা
  4. শুচিস্মিতা
ব্যাখ্যা
• ‘যে নারীর স্বামীও নেই সন্তানও নেই’ এক কথায় বলে - অবীরা।

নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
- ‘যে নারী বীর’ এক কথায় বলে = বীরাঙ্গনা।
- ‘যে নারীর বিয়ে হয়নি’ এক কথায় বলে = অনূঢ়া।
- ‘যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না’ এক কথায় বলে = অনন্যা।
- ‘যে নারী কখনো সূর্যকে দেখে নাই’ এক কথায় বলে = অসূর্যম্পশ্যা।
- ‘যে নারীর হাসি সুন্দর’ এক কথায় বলে = সুস্মিতা/সুহাসিনী।
- ‘যে নারীর হাসি কুটিলতাবর্জিত’ এক কথায় বলে = শুচিস্মিতা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫১০.
‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় কী বলে?
  1. ক্ষমাপ্রদ
  2. তিতিক্ষু
  3. ক্ষমার্হ
  4. তিতিক্ষা
ব্যাখ্যা

• ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় প্রকাশ - তিতিক্ষু।

আরও কিছু এক কথায় প্রকাশ:
• 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
• ‘ক্ষমা করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
• ‘প্রশংসার যোগ্য’ এক কথায় প্রকাশ - প্রশংসার্হ।
• ‘স্মরণের যোগ্য’ এক কথায় প্রকাশ - স্মরণার্হ।
• ‘ধন্যবাদের যোগ্য’ এক কথায় প্রকাশ - ধন্যবাদার্হ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫১১.
'এক থেকে আরম্ভ করে' বাক্যটির সংকোচিত রূপ কী? 
  1. ক) একাদিক্রমে
  2. খ) অধিক
  3. গ) একাধিক
  4. ঘ) বহু
ব্যাখ্যা
একাদিক্রমে (ক্রিয়াবিশেষণ) 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়
অর্থ - প্রথম থেকে শুরু করে পরপর, ক্রমানুসারে
       - একনাগাড়ে, নিরন্তর। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫১২.
'ধীরে যে গমন করে' এক কথায় কী বলে?
  1. ধিরগামী
  2. ধীমান
  3. অনুগামী
  4. মন্দগামী
ব্যাখ্যা
• 'ধীরে যে গমন করে' এক কথায় বলে - ধীরগামী, মন্দগামী।

উল্লেখ্য, অপশনে প্রদত্ত 'ধিরগামী' বানানটি অশুদ্ধ। 

অন্যদিকে, 
• ধী (বুদ্ধি) আছে যার- ধীমান।
• ধী-শক্তির অধিকারী- ধীমান।
• পশ্চাতে গমন করে যে - অনুগামী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫১৩.
'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. পন্নগ
  2. প্লবগ
  3. প্লবন
  4. প্লবচর
ব্যাখ্যা
• 'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ - প্লবগ। 

অন্য অপশনে,
- 'পা দিয়ে যে চলে না' এর এক কথায় প্রকাশ - পন্নগ।
- ‘প্লবন’ শব্দের অর্থ: ভাসন, সন্তরণ, লাফ দিয়ে গমন।
- ‘প্লবচর’ শব্দের অর্থ: হাঁস ডাহুক প্রভৃতি উভচর পাখি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১৪.
ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব কে এক কথায় বলে-
  1. প্লাটিনাম জয়ন্তী
  2. হীরক জয়ন্তী
  3. রজত জয়ন্তী
  4. সুবর্ণ জয়ন্তী
ব্যাখ্যা
• কিছু এক কথায় প্রকাশ: 
- ৫০ বছর পূর্তিতে অনুষ্ঠিত হয়- 'গোল্ডেন জুবলি'/ সুবর্ণ জয়ন্তী।
- ২৫ বছর পূর্তিতে অনুষ্ঠিত হয় রজত জয়ন্তী/ Silver Jubilee।
- ৬০ বছর পূর্তিতে অনুষ্ঠিত হয় হীরক জয়ন্তী/Diamond Jubilee।
- ৭৫ বছর পূর্তিতে অনুষ্ঠিত হয় প্লাটিনাম জয়ন্তী/ Platinum Jubilee।
- ১০০ বছর পূর্তিতে অনুষ্ঠিত হয় শতবর্ষ জয়ন্তী/Centenary jubilee।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৫১৫.
'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ঋষিপ্রোক্ত
  2. ঋদ্ধ
  3. ঋত্বিক
  4. ঋষভ
ব্যাখ্যা
• 'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' এক কথায় বলে - ঋত্বিক।

অন্যদিকে, 
• 'ঋদ্ধ' অর্থ - সমৃদ্ধ, উন্নত, ধনবান, সৌভাগ্যশালী।
• 'ঋষিপ্রোক্ত' অর্থ - ঋষি কর্তৃক উচ্চারিত।
• 'ঋষভ' অর্থ - বৃষ, শ্রেষ্ঠজন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১৬.
"যা অপনয়ন করা কষ্টকর" এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. অনপনেয়
  2. দূরপনেয়
  3. অনুভূয়মান
  4. নীয়মান
ব্যাখ্যা
• "যা অপনয়ন করা কষ্টকর" এর এক কথায় প্রকাশ - দূরপনেয়

অন্যদিকে,
'যা অপনয়ন করা যায় না' এর এক কথায় প্রকাশ- অনপনেয়।
'যা অনুভব করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - অনুভূয়মান।
'যা বহন করা যাচ্ছে' এর এক কথায় প্রকাশ- নীয়মান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫১৭.
'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. ঈপ্সা
  2. লিপ্সা
  3. বুভুক্ষা
  4. জিগীষা
ব্যাখ্যা
• 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - ঈপ্সা

অন্যদিকে,
জয় লাভ করার ইচ্ছা - জিগীষা।
আহারের ইচ্ছা - বুভুক্ষা।
প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা - লিপ্সা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১৮.
‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ কী?
  1. হ্রেষা
  2. বৃংহিত
  3. কূজন
  4. হুংকার
ব্যাখ্যা
• ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।

অন্যদিকে,
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
- ‘পাখির কলতান’ এর এক কথায় প্রকাশ - কূজন।
- ‘বাঘের ডাক’ এর এক কথায় প্রকাশ - হুংকার।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ময়ূরের ডাক - কেকা।
- গম্ভীর ধ্বনি - মন্দ্র।
- ধনুকের ধ্বনি - টঙ্কার।
- বাদ্যযন্ত্রের ধ্বনি - ঝংকার।
- অলঙ্কারের ধ্বনি - শিঞ্জন।
- নূপুরের ধ্বনি - নিক্বণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫১৯.
'ঈষৎ হাস্য' এক কথায় প্রকাশ -
  1. আধুত
  2. কবোষ্ণ
  3. স্মিত
  4. ঈপ্সিত
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'ঈষৎ হাস্য' এক কথায় প্রকাশ - 'স্মিত'।

অন্যদিকে, 
• ঈষৎ কম্পিত এক কথায় প্রকাশ - আধুত।
• 'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -ঈপ্সিত। 
• ঈষৎ উষ্ণ এক কথায় প্রকাশ - কবোষ্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
৫২০.
"বিরুদ্ধমত পোষণকারী।" এর বাক্য সংকোচন কোনটি?
  1. বিবিক্ষা
  2. বিবদমান
  3. বিবক্ষা
  4. বিবমিষা
ব্যাখ্যা

• "বিরুদ্ধমত পোষণকারী।" এর বাক্য সংকোচন - বিবদমান।

অন্যদিকে,
• ‘প্রবেশ করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবিক্ষা।
• ‘বলার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবক্ষা।
• ‘বমন করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বিবমিষা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫২১.
'পূর্বে গণ্য হওয়ার যোগ্যতা' - এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. পূর্বাচল
  2. পূর্বাশা
  3. পূর্বিতা
  4. পূর্বাবধি
ব্যাখ্যা
- পূর্বে গণ্য হওয়ার যোগ্যতা - পূর্বিতা। 
- যে কল্পিত পর্বতের আড়াল থেকে সূর্য উদিত হয় - পূর্বাচল 
- পূর্বদিক - পূর্বাশা 
- আগে থেকে - পূর্বাবধি 
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫২২.
'কথায় যা প্রকাশ করা যায় না' এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
  1. অকথ্য
  2. অনির্বচনীয়
  3. অবক্তব্য
  4. অবাচ্য
ব্যাখ্যা
• 'কথায় যা প্রকাশ করা যায় না' এক কথায় বলে - অনির্বচনীয়। 

অন্যদিকে, 
• 'বলা উচিত নয় যা' এক কথায় বলে - অকথ্য/ অবক্তব্য/অবাচ্য। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো-
• কেউ যা জানে না - অজ্ঞাত/ অজানা।
• কখনো যা চিন্তা করা যায় না - অচিন্ত্য/অচিন্তনীয়।
• কথা যে বলতে পারে না - অবলা।
• কী করতে হবে যে স্থির করতে পারে না - কিংকর্তব্যবিমূঢ়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫২৩.
"আধুত" বলতে কী বোঝায়?
  1. ইষৎ রক্তবর্ণ
  2. ইষৎ কম্পিত
  3. ইষৎ উষ্ণ
  4. ঈষৎ নীলবর্ণ
ব্যাখ্যা

• 'ইষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ - আধুত

অন্যদিকে,
ইষৎ রক্তবর্ণ - আরক্ত।
ইষৎ উষ্ণ - কবোষ্ণ।
ঈষৎ নীলবর্ণ - নীলাভ

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৫২৪.
'জিজীবিষা' শব্দের প্রসারিত রূপ- 
  1. জানার ইচ্ছা
  2. বাঁচার ইচ্ছা
  3. জয়ের ইচ্ছা
  4. হননের ইচ্ছা 
ব্যাখ্যা

• জিজীবিষা (বিশেষ্য পদ):
অর্থ-
- বেঁচে থাকার ইচ্ছা; বাঁচার ইচ্ছা;
- জীবনের আকাঙ্খা (তখনকার মরণাতঙ্ক নিরুপম জিজীবিষার উত্তরসাক্ষ্য নয়-সুধীন্দ্রনাথ দত্ত)।

অন্যদিকে,
• ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫২৫.
'আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস নেই যার' এক কথায় প্রকাশ কী হবে?
  1. অকৃতজ্ঞ
  2. আস্তিক
  3. নাস্তিক
  4. পাটনী
ব্যাখ্যা

'আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস নেই যার' এক কথায় প্রকাশ- 'নাস্তিক'।

অন্যদিকে,
- আল্লাহ্ অস্তিত্বে বিশ্বাস আছে যার – আস্তিক।
- উপকারীর উপকার যে স্বীকার করে না – অকৃতজ্ঞ।
- খেয়া পার করে যে- পাটনী।

• আরও কিছু এক কথায় প্রকাশ:
- উপকারীর উপকার যে স্বীকার করে – কৃতজ্ঞ।
- উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন।
- নৌকা চালায় যে- মাঝি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ - সংস্কারণ)।

৫২৬.
'বসন আগলা যার' এক কথায় প্রকাশ -
  1. অবিসংবাদী
  2. অভেদ
  3. অসংবৃত
  4. অবিদীর্ণ
ব্যাখ্যা

• 'বসন আগলা যার' এক কথায় প্রকাশ - অসংবৃত

অন্যদিকে,
যে বিষয়ে কোনো বিতর্ক নেই -  অবিসংবাদী।
ভেদের অভাব - অভেদ।
ভেদ করা হয়নি এমন - অবিদীর্ণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫২৭.
'হৃতসর্বস্ব' - বলতে কী বোঝায়?
  1. যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত
  2. যার সর্বস্ব চুরি গেছে
  3. যা হৃদয়ে গমন করে
  4. যা হৃদয় বিদীর্ণ করে
ব্যাখ্যা
• 'যার সর্বস্ব চুরি গেছে' এর এক কথায় প্রকাশ - হৃতসর্বস্ব

অন্যদিকে,
যা হৃদয়ে গমন করে - হৃদয়ঙ্গম।
যা হৃদয় বিদীর্ণ করে - হৃদয়বিদারক।
যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত - নৈয়ায়িক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫২৮.
উল্লেখ করা হয় না যা তাকে এক কথায় কী বলে?
  1. অনুক্ত
  2. ঊহ্য
  3. অব্যক্ত
  4. উল্লিখিত
ব্যাখ্যা

উল্লেখ করা হয় না যা তাকে এক কথায় বলে ঊহ্য

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশঃ
কাঁচের তৈরি ঘর = শিশমহল।
গমন করতে পারে যে = জঙ্গম।
ঊর্ধ্ব থেকে নেমে আসা = অবতরণ
চক্ষুর সম্মুখে সংঘটিত = চাক্ষুষ।
এক থেকে আরাম্ভ করে = একাদিক্রমে।

উৎসঃ ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।

৫২৯.
'যার কোন অবলম্বন নাই' এক কথায় কি হবে?
  1. ক) প্রত্নুৎপন্নমতি
  2. খ) নিরবলম্বন
  3. গ) অনন্যোপায়
  4. ঘ) অকুতোভয়
ব্যাখ্যা
 'যার কোন অবলম্বন নাই' এক কথায় হবে- 'নিরবলম্বন'


আরও কিছু এক কথায় প্রকাশ- 

'যার অন্য উপায় নাই' এর এক কথায়-- 'অনন্যোপায়'
'যা আঘাত পায়নি' এর এক কথায়-- 'অনাহত'
'যার কোন উপায় নেই' - এক কথায়: 'নিরুপায়' 
'যার উপস্থিত বুদ্ধি আছে' এর এক কথায়-- 'প্রত্নুৎপন্নমতি'
'যার কোন কিছুতেই ভয় নেই' এর এক কথায়- 'অকুতোভয়'
৫৩০.
'চক্ষুর সম্মুখে সংঘটিত' এর এক কথায় প্রকাশ -
  1. চশমখোর
  2. প্রত্যক্ষ
  3. অন্বেষা
  4. চাক্ষুষ
ব্যাখ্যা
• 'চক্ষুর সম্মুখে সংঘটিত' এর এক কথায় প্রকাশ - চাক্ষুষ

অন্যদিকে,
- 'অন্বেষণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - অন্বেষা।
- 'চোখে দেখা যায় যা' এর এক কথায় প্রকাশ - প্রত্যক্ষ।
- 'চক্ষুলজ্জাহীন ব্যক্তি' এর এক কথায় প্রকাশ- চশমখোর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৫৩১.
'অনুগমন' শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
  1. ক) গমনের পশ্চাৎ
  2. খ) গমনের অগ্র
  3. গ) অনুরূপ গমন
  4. ঘ) পরস্পর গমন
ব্যাখ্যা
অব্যয়ীভাব সমাস:
পশ্চাৎ (অনু) অর্থে :
অনুগমন= পশ্চাৎ গমন
অনুধাবন = পশ্চাৎ ধাবন
অনুসরণ = পশ্চাৎ সরণ
অনুতাপ = পশ্চাৎ তাপ

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৫৩২.
'অক্ষি পত্রের লোম' এর এক কথায় প্রকাশ -
  1. অপাঙ্গ
  2. অক্ষিপক্ষ্ম
  3. কামাক্ষী
  4. পুণ্ডরীকাক্ষ
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'অক্ষি পত্রের লোম' এর এক কথায় প্রকাশ - অক্ষিপক্ষ্ম

অন্যদিকে,
- 'চোখের কোণ' এর এক কথায় প্রকাশ - অপাঙ্গ।
- 'অক্ষিতে কাম যার' এর এক কথায় প্রকাশ - কামাক্ষী।
- 'পদ্মের ন্যায় অক্ষি বা চোখ' এর এক কথায় প্রকাশ - পুণ্ডরীকাক্ষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৩৩.
'একের পরিবর্তে অপরের সই'-কে এক কথায় কী বলে?
  1. ক) বিকল্প
  2. খ) বকলম
  3. গ) বুকনি
  4. ঘ) দ্বৈরথ
ব্যাখ্যা
একের পরিবর্তে অপরের সই = বকলম 
এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ = বুকনি 
একের পরিবর্তে অনেক = বিকল্প 
দুরথীর যুদ্ধ = দ্বৈরথ 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫৩৪.
'যিনি ভালো ব্যাকরণ জানেন' তিনি হলেন-
  1. ব্যাকরণ বিশেষজ্ঞ
  2. ব্যাকরণবিদ
  3. বৈয়াকরণ
  4. বৈয়াকরণিক
ব্যাখ্যা
'ব্যাকরণ জানেন যিনি' তাকে এক কথায় বলে = বৈয়াকরণ।

কিছু এক কথায় প্রকাশ:
- 'যা আঘাত পায়নি' - অনাহত।
- 'যা আহুত হয় নি' - অনাহুত।
- 'যে সকল অত্যাচারই সয়ে যায়' - সর্বংসহা।
- 'বেশি কথা বলে যে' - বাচাল।
- ‘বচনে কুশল’ - বাগ্মী।
- 'বাক্যের দ্বারা কৃতকলহ' - বচসা।
- 'হাতির গর্জন' - বৃংহিত।
- 'নূপুরের ধ্বনি' - নিক্বণ।
- 'হরিণের চামড়া' - অজিন।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৩৫.
'ক্ষুদ্র জাতীয় বকের শ্রেণী' এর এক কথায় প্রকাশ-
  1. করতল
  2. বলাকা
  3. নুড়ি
  4. উপাঙ্গ
ব্যাখ্যা
• 'ক্ষুদ্র জাতীয় বকের শ্রেণী' এর এক কথায় প্রকাশ- 'বলাকা'।

অন্য অপশনে,
'হাতের তালু' এর এক কথায় প্রকাশ - 'করতল'। 
'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর এক কথায় প্রকাশ - 'নুড়ি'।
'ক্ষুদ্র অঙ্গ' এর এক কথায় প্রকাশ - 'উপাঙ্গ'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৩৬.
‘হরিণের চামড়ার আসন’ এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) অজিনাসন
  2. খ) কৃত্তি
  3. গ) অজিন
  4. ঘ) নির্মোক
ব্যাখ্যা
• হরিণের চামড়ার আসন - অজিনাসন

• কয়েকটি বাক্য সংকোচন:
- হরিণের চামড়া: অজিন।
- বাঘের চামড়া: কৃত্তি।
- সাপের চামড়া: নির্মোক।
- হাতির শাবক: করভ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৩৭.
‘ক্ষুদ্র জাতীয় বক’ এর সংক্ষেপণ -
  1. বলাক
  2. বাগিচা
  3. বিন্দু
  4. ভাঁড়
ব্যাখ্যা
• ‘ক্ষুদ্র জাতীয় বক’ এর সংক্ষেপণ - বলাক

অন্যদিকে, 
- ‘ক্ষুদ্র বাগান’ এর সংক্ষেপণ - বাগিচা।
-  'ক্ষুদ্র চিহ্ন’ এর সংক্ষেপণ - বিন্দু।
- ‘ক্ষুদ্র মৃৎপাত্র’ এর সংক্ষেপণ - ভাঁড়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৩৮.
'নারীর লীলাময়ী নৃত্য' এর এককথায় প্রকাশ -
  1. মহাশ্বেতা
  2. পুণ্ডরীক
  3. চিত্রার্পিতা
  4. লাস্য
ব্যাখ্যা
• 'নারীর লীলাময়ী নৃত্য' এর এককথায় প্রকাশ - লাস্য

অন্যদিকে, 
- ‘যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা’ এর এককথায় প্রকাশ - চিত্রার্পিতা।
- ‘যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা’ এর এককথায় প্রকাশ - মহাশ্বেতা।
- ‘শ্বেত বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - পুণ্ডরীক।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৩৯.
'অনিমেষ' কোন শব্দগুচ্ছের এক কথায় প্রকাশ?
  1. প্রত্যক্ষ করে এমন
  2. চোখের নিমেষ না ফেলিয়া
  3. সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত
  4. জ্বল জ্বল করছে যা
ব্যাখ্যা
• 'চোখের নিমেষ না ফেলিয়া' এর বাক্য সংকোচন - অনিমেষ।

অন্যদিকে,
• ‘প্রত্যক্ষ করে এমন’ এর বাক্য সংকোচন - প্রত্যক্ষী।
• ‘সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত’ এর বাক্য সংকোচন - আসমুদ্রহিমাচল।
• ‘জ্বল জ্বল করছে যা’ এর বাক্য সংকোচন - জাজ্বল্যমান।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং বাংলা একাডেমি, আধুনি বাংলা অভিধান।
৫৪০.
'ভ্রমরের শব্দ' এর এক কথায় প্রকাশ -
  1. মন্দ্র
  2. হুঙ্কার
  3. গুঞ্জন
  4. ঊর্মি
ব্যাখ্যা
• 'ভ্রমরের শব্দ' এর এক কথায় প্রকাশ - গুঞ্জন

অন্যদিকে,
- 'সমুদ্রের ঢেউ' এর এক কথায় প্রকাশ - ঊর্মি।
- 'বীরের গর্জন' এর এক কথায় প্রকাশ - হুঙ্কার।
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ - মন্দ্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৪১.
‘রাত্রিকালীন যুদ্ধ’ কে এক কথায় কী বলে?
  1. ত্রিযামা
  2. সৌপ্তিক
  3. তমিস্রা
  4. তামসী
ব্যাখ্যা

- ‘রাত্রিকালীন যুদ্ধ’ এক কথায় বলে - সৌপ্তিক।

আরো কিছু গুরুত্বপুর্ণ বাক্য সংকোচন:
- ‘রাত্রির প্রথম ভাগ’ এক কথায় বলে -পূর্বরাত্র।
- ‘রাত্রির মধ্যভাগ’ এক কথায় বলে - মহানিশা। 
- ‘রাত্রির তিনভাগ একত্রে' এক কথায় বলে - ত্রিযামা। 
- ‘ঘোর অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তমিস্রা।
- ‘অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তামসী।
- ‘কৃষ্ণপক্ষের শেষ তিথি’ এক কথায় বলে - অমাবস্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫৪২.
’যা হৃদয় বিদীর্ণ করে’-এর এক কথায় প্রকাশ-
  1. হৃদয়ঙ্গম
  2. হৃতসর্বস্ব
  3. হৃদয়বিদারক
  4. বিদীর্নহৃদয়
ব্যাখ্যা
- ’যা হৃদয় বিদীর্ণ করে’-এর এক কথায় প্রকাশ- হৃদয়বিদারক।

অন্যদিকে,
- ’যা হৃদয় বিদীর্ণ হয়েছে’-এর এক কথায় প্রকাশ- বিদীর্নহৃদয়।
- ’যা হৃদয়ে গমন করে’-এর এক কথায় প্রকাশ- হৃদয়ঙ্গম।
- ’যার সর্বস্ব চুরি গেছে ’-এর এক কথায় প্রকাশ- হৃতসর্বস্ব।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
৫৪৩.
"অধিবিন্না" - বলতে কী বোঝায়? 
  1. যে নারী অপরের দ্বারা পালিত।
  2. যে নারী নিজে বর বরণ করে নেয়
  3. যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে
  4. যে নারী সূর্যকিরণও স্পর্শ করেনি।
ব্যাখ্যা

• ‘অধিবিন্না’ শব্দের অর্থ - যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে

অন্যদিকে,
পরভৃতা - যে নারী অপরের দ্বারা পালিত।
স্বয়ংবরা - যে নারী নিজে বর বরণ করে নেয়।
অসূর্যম্পশ্যা - যে নারী সূর্যকিরণও স্পর্শ করেনি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৪৪.
'আসন গ্রহণ করেছে'-তাকে এক কথায় কী বলে?
  1. ক) বচসা
  2. খ) উপ্ত
  3. গ) উপাসীন
  4. ঘ) উপবিষ্ট
ব্যাখ্যা
'আসন গ্রহণ করেছে'-তাকে এক কথায় বলে = উপবিষ্ট, আসীন 

উপবিষ্ট (বিশেষণ) 
অর্থ: আসন গ্রহণ করেছে এমন, আসীন 

অন্যদিকে, 
বাক্যের দ্বারা কৃতকলহ = বচসা 
বপন করা হয়েছে = উপ্ত
বলা হয়েছে যা = উক্ত 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫৪৫.
‘যা প্রকাশ করা হয়নি’- এক কথায় কী হবে?
  1. অকথ্য
  2. অশ্রুতপূর্ব
  3. অনুক্ত
  4. অব্যক্ত
ব্যাখ্যা

• ‘যা প্রকাশ করা হয়নি’ এক কথায় বলে - অব্যক্ত।

অন্যদিকে,
- 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

৫৪৬.
‘যে উপকারীর উপকার স্বীকার করে না’ -এর এককথায় প্রকাশ হলো -
  1. কৃতজ্ঞ
  2. অকৃতজ্ঞ
  3. কৃতঘ্ন
  4. কৃতদার
ব্যাখ্যা
• যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতজ্ঞ।

এছাড়া,
- যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন।
- উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৪৭.
'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
  1. ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
  2. যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
  3. ভূমিতে প্রোথিত তরুমূল
  4. যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
ব্যাখ্যা
• 'যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে' এক কথায় বলে - প্রোষিতভর্তৃকা। 

নারী বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• যে নারী স্বয়ং পতি বরণ করে = স্বয়ংবরা। 
• যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। 
• যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা। 
• যে নারী সুন্দরী = রামা। 
• যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা। 
• যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা = পরভৃতা বা পরভৃতিকা। 
• যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। 
• যে নারীর (মেয়ের) বিয়ে হয় নি = কুমারী। 
• যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৪৮.
"শক্রকে দমন করে যে"- এর বাক্য সংকোচন কোনটি?
  1. শত্রুঘ্ন
  2. অরিন্দম
  3. কূজন
  4. নির্ভীক
ব্যাখ্যা

• শক্রকে দমন করে যে- বাক্য সংকোচন হলো- অরিন্দম।

অন্যদিকে,
→ শত্রুকে বধ করে যে - শত্রুঘ্ন;
→ পাখির ডাক - কূজন;
→ ভয় নাই যার - নির্ভীক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৫৪৯.
’উপকার করার ইচ্ছা’- এর এক কথায় প্রকাশ -
  1. উদীচ্য
  2. উপচিকীর্ষা
  3. ঊহ্য
  4. উদ্‌গীর্ণ
ব্যাখ্যা

• ’উপকার করার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - উপচিকীর্ষা

অন্যদিকে,
উল্লেখ করা হয় না যা - ঊহ্য।
উদ্‌গিরণ করা হয়েছে এমন - উদ্‌গীর্ণ।
উত্তর দিক সম্পর্কিত - উদীচ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৫০.
'ধনুকের ধ্বনি’ – এর বাক্য সংকোচন কোনটি?
  1. শিঞ্জন
  2. টঙ্কার
  3. মন্দ্র
  4. ঝংকার
ব্যাখ্যা
• 'ধনুকের ধ্বনি' এর বাক্য সংকোচন - টঙ্কার।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন: 
• ‘গম্ভীর ধ্বনি’ - এর বাক্য সংকোচন - 'মন্দ্র'।
• 'অলঙ্কারের ধ্বনি' এর বাক্য সংকোচন - শিঞ্জন।
• 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর বাক্য সংকোচন - ঝংকার।
• 'নূপুরের ধ্বনি' এর বাক্য সংকোচন - নিক্বণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৫১.
বাক্য সংকোচন করুন: 'যে গাছ কোন কাজে লাগে না'।
  1. পরগাছা
  2. আগাছা
  3. নাগাছা
  4. নৃগাছা
ব্যাখ্যা
• 'যে গাছ কোন কাজে লাগে না' এর কথায় প্রকাশ - আগাছা

কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়' এর বাক্যসংকোচন - কুম্ভীলক।
- 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এর বাক্যসংকোচন - অবিমৃষ্যকারী।
- 'যার বাসস্থান নেই' এর বাক্যসংকোচন- অনিকেত।
- ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ এর বাক্যসংকোচন - অবিসংবাদিত।
- ‘যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না’ এর বাক্যসংকোচন - বনস্পতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৫২.
'বিবিক্ষা' শব্দটির সম্প্রসারিত বাক্য কোনটি?
  1. বমন করার ইচ্ছা
  2. প্রবেশ করার ইচ্ছা
  3. ভোজন করার ইচ্ছা
  4. বাস করার ইচ্ছা
ব্যাখ্যা

• 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবিক্ষা। 

অন্যদিকে, 
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবৎসা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫৫৩.
'জাহাজের খালাশি'কে এক কথায় কী বলে?
  1. ক) পন্নগ
  2. খ) লস্কর
  3. গ) যুগপৎ
  4. ঘ) যাযাবর
ব্যাখ্যা
'জাহাজের খালাশি' কে এক কথায় বলে = লস্কর 

অন্যদিকে,
- পায়ে হেঁটে যে গমন করে না = পন্নগ 
- যাদের নির্দিষ্ট কোন বাসস্থান নেই - যাযাবর।
- একই সময়ে = যুগপৎ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৫৪.
'পশ্চাতে জন্মছে যে' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনুজ
  2. অজ
  3. দ্বিজ
  4. অগ্রজ
ব্যাখ্যা

- অনুতে বা পশ্চাতে / জন্মেছে যে - অনুজ। 

• এর সাথে সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- দুবার জন্মে যা-  দ্বিজ। 
- জন্মে নাই যা - অজ। 
- পঙ্কে জন্মে যা - পঙ্কজ। 
- যে ভূমিতে ফসল জন্মায় না - ঊষর। 
- শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা। 
- সরোবরে জন্মায় যা - সরোজ। 
- অগ্রে জন্মেছে যে - অগ্রজ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৫৫.
"প্যাঁচার ডাক" এর এক কথায় প্রকাশ-
  1. বুক্কন
  2. কেকা
  3. ঘূৎকার
  4. কুহু
ব্যাখ্যা
"প্যাঁচার ডাক" এর এক কথায় প্রকাশ- 'ঘূৎকার'।

অন্যদিকে,
কুকুরের ডাক - বুক্কন;
ময়ূরের ডাক - কেকা;
কোকিলের ডাক - কুহু।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৫৬.
"যা পূর্বে দেখা যায়নি এমন" এক কথায় কী বলে?
  1. ভূতপূর্ব
  2. অনুক্ত
  3. অদৃষ্টপূর্ব
  4. অশ্রুতপূর্ব
ব্যাখ্যা
- 'যা পূর্বে দেখা যায়নি এমন' এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।

অন্যদিকে,
- যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
- যা বলা হয় নি এক কথায় প্রকাশ - অনুক্ত।
- যা পূর্বে শোনা যায় নি এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৫৭.
"অনাহত" বলতে কী বোঝায়?
  1. যা ডাকা হয়নি
  2. যা বলা হয়নি এমন
  3. যা আঘাত পায়নি
  4. যা পূর্বে শোনা যায়নি
ব্যাখ্যা

• ‘যা আঘাত পায়নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত

অন্যদিকে,
যা আহুত (ডাকা) হয়নি - অনাহুত।
যা বলা হয়নি এমন - অনুক্ত।
যা পূর্বে শোনা যায়নি এমন - অশ্রুতপূর্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫৫৮.
যে নারী শিশুসন্তানসহ বিধবা- এর এক কথায় প্রকাশ-
  1. ক) বীরপ্রসূ
  2. খ) অঙ্গনা 
  3. গ) বালপুত্রিকা
  4. ঘ) চিরন্টী 
ব্যাখ্যা
যে নারী শিশুসন্তানসহ বিধবা =  বালপুত্রিকা

তাছাড়া, 
যে নারি চিরকাল পিতৃগৃহবাসিনী=চিরন্টী
যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা
যে নারী বীর সন্তান প্রসব করে =  বীরপ্রসূ

আরো কিছু বাক্য সংকোচনঃ
 যে নারী সহবাসে মৃত্যু হয় = বিষকন্যকা
 যে নারী বীর = বীরাঙ্গনা 
যে নারী বার (সমূহ) গামিনী=বারাঙ্গনা
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী =অঘটনঘটনপটিয়সী
যে নারী একবার সন্তান প্রসব করেছে =কাকবন্ধ্যা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল।=অন্যপূর্বা
যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) =অসূর্যম্পশ্যা
যে নারী চিত্রে অর্পিতা বা নিবন্ধা = চিত্রার্পিতা
যে নারী (বা গাভী) দুগ্ধবতী = পয়স্বিনী
যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা
যে নারী স্বয়ং পতি বরণ করে = স্বয়ংবরা
যে নারী সুন্দরী = রামা


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড.সৌমিত্র শেখর
৫৫৯.
'উন্নাসিক' শব্দের অর্থ কী?
  1. অনু কে দেখে যে।
  2. অবজ্ঞায় নাক উচু করে যে।
  3. অহংকারে যার মাটিতে পা পড়ে না।
  4. অন্য দিকে ছোটে যে।
ব্যাখ্যা
অবজ্ঞায় নাক উচু করে যে - উন্নাসিক
অন্তর্গত অপ যার - অন্তরীপ 
অগ্র - পশ্চাৎ ক্রম অনুযায়ী - আনুপূর্বিক
অনু কে দেখা যায় যার দ্বারা - অনুবীক্ষণ
অর্থহীন উক্তি - প্রলাপ 
অন্ধকার রাত্রি - তামসি

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬০.
'যে নারীর সন্তান বাঁচে না' এক কথায় কী বলে?
  1. কাকবন্ধ্যা
  2. বন্ধ্যা
  3. বীরপ্রসূ
  4. মৃতবৎসা
ব্যাখ্যা
• 'যে নারীর সন্তান বাঁচে না' এক কথায় বলে - মৃতবৎসা।

অন্যদিকে, 
• 'যে নারী বীর সন্তান প্রসব করে' এক কথায় বলে - বীরপ্রসূ।
• 'যে নারীর কোনো সন্তান হয় না' এক কথায় বলে-  বন্ধ্যা।
• 'যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে' এক কথায় বলে - কাকবন্ধ্যা।

উৎস: বাংলা ভাষার ব্যকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
৫৬১.
'বাঘের চামড়া' এক কথায় বলে-
  1. নির্মোক
  2. কৃত্ত
  3. অজিন
  4. অজিত
ব্যাখ্যা
অজিন (বিশেষ্য পদ),
অর্থ:
- মৃগচর্ম;
- ছাগচর্ম;
- বাঘছাল;
- পশুচর্ম। 

আবার, 
- বাঘের চামড়া - কৃত্তি।
- হরিণের চামড়া - অজিন।

অন্যদিকে,
- 'সাপের খোলস' এর এক কথায় প্রকাশ = নির্মোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৬২.
'যে স্ত্রীর বশীভূত' এর এক কথায় প্রকাশ -
  1. যশস্বী
  2. স্ত্রৈণ
  3. যুবজানি
  4. অনসূয়া
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যে স্ত্রীর বশীভূত' এর এক কথায় প্রকাশ - স্ত্রৈণ।

অন্যদিকে,
যুবতী জায়া যার - যুবজানি।
যে নারীর হিংসা নেই - অনসূয়া।
যার যশ আছে - যশস্বী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৬৩.
‘যা প্রমাণ করা যায় না’ এক কথায় বলে-
  1. অপ্রমানিত
  2. অপ্রমত্ত
  3. অপ্রমেয়
  4. অপ্রকাশ্য
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘যা প্রমাণ করা যায় না’ এক কথায় বলে - অপ্রমেয়।

অন্যদিকে,
• ‘অপ্রমত্ত’ অর্থ: মাদকের প্রভাবমুক্ত, কর্তব্য সম্পর্কে অবহিত।
• ‘অপ্রকাশ্য’ অর্থ: প্রকাশযোগ্য নয় এমন, গোপনীয়।

• অপশনে প্রদত্ত ‘অপ্রমানিত’ বানানটি অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৬৪.
'অনূঢ়া' কোনটির বাক্য সংকোচন?
  1. যে মেয়ের বিয়ে হয়নি
  2. যে নারীর সন্তান বাঁচে না
  3. যে নারী বীর সন্তান প্রসব করে
  4. যে নারীর কোন সন্তান হয় না
ব্যাখ্যা
• 'যে নারীর বিয়ে হয়নি' এর এক কথায় প্রকাশ - অনূঢ়া

অন্যদিকে,
যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
যে নারীর কোনো সন্তান হয় না - বন্ধ্যা।
যে নারী একবার সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৬৫.
'উরস (বক্ষ) দিয়ে হাটে যে' এর বাক্য সংকোচন কোনটি?
  1. প্লবগ
  2. কপোত
  3. উরগ
  4. পন্নগ
ব্যাখ্যা
• 'উরস (বক্ষ) দিয়ে হাটে যে' এর বাক্য সংকোচন — উরগ।

অন্য অপশন,
• 'লাফিয়ে চলে যে' - প্লবগ।
• 'পা দিয়ে যে চলেনা' - পন্নগ।
• ‘বাতাসে চরে যে’ - কপোত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫৬৬.
'সর্বজন সম্বন্ধীয়' এর এক কথায় প্রকাশ -
  1. সার্বজনীন
  2. সর্বজনীন
  3. প্রত্যুদ্গমন
  4. কোনোটি নয়
ব্যাখ্যা
→ 'সর্বজনের হিতকর' এর এক কথায় প্রকাশ - সর্বজনীন।
→ 'সকলের জন্য প্রযোজ্য' এর এক কথায় প্রকাশ - সর্বজনীন।
→ 'সর্বজন সম্বন্ধীয়' এর এক কথায় প্রকাশ - সর্বজনীন।

অন্যদিকে,
- 'সকলের দ্বারা অনুষ্ঠিত' এর এক কথায় প্রকাশ - সার্বজনীন।
- 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এর এক কথায় প্রকাশ - প্রত্যুদ্গমন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৬৭.
'বসন আগলা যার' এক কথায় কী বলে?
  1. অসংবৃত
  2. অসংযত
  3. অসংযম
  4. অসংযমী
ব্যাখ্যা

• 'বসন আগলা যার' এক কথায় বলে- অসংবৃত।

অন্যদিকে, 
• 'অসংযত' অর্থ- সংযমহীন, উচ্ছৃঙ্খল, উদ্দাম।
• 'অসংযম' অর্থ- সংযমের অভাব, যথেচ্ছাচার, উচ্ছৃঙ্খলতা।
• 'অসংযমী' অর্থ- অশংজোমি, অসংযত, যথেচ্ছাচারী, অমিতাচারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৫৬৮.
‘যে পুরুষের দাড়িগোঁফ গজায়নি’ তাকে কী বলে?
  1. অজাতশ্মশ্রু
  2. অজাতমিত্র
  3. বর্ণচোরা
  4. অজাতশত্রু
ব্যাখ্যা
- ‘যে পুরুষের দাড়িগোঁফ গজায়নি’ তাকে 'অজাতশ্মশ্রু' বলে।

অন্য অপশনগুলো হলো:
- যার শত্রু জন্মায় নি = অজাতশত্রু।
- যার প্রকৃত বর্ণ ধরা যায় না = বর্ণচোরা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)। 
৫৬৯.
'শুভ ক্ষণে জন্ম যার' এক কথায় কী বলে?
  1. ক্ষণপ্রভা
  2. ক্ষণজন্মা
  3. ক্ষণদ্যুতি
  4. ক্ষণদা
ব্যাখ্যা

• 'শুভ ক্ষণে জন্ম যার' এক কথায় বলে- ক্ষণজন্মা।

অন্যদিকে, 
• 'ক্ষণপ্রভা' শব্দের অর্থ- বিদ্যুৎ, দামিনী।
• 'ক্ষণদা' শব্দের অর্থ- রাত্রি, নিশি, শর্বরী, যামিনী।
• 'ক্ষণদ্যুতি' শব্দের অর্থ- বিজলি, বিদ্যুৎ, ক্ষণপ্রভা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 

৫৭০.
'মোটাও নয়, রোগাও নয়' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. দোহারা
  2. দোপড়া
  3. দোদেল
  4. দোকতা
  5. দোপট্টি
ব্যাখ্যা
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - শ্বাপদসংকুল।
মোটাও নয়, রোগাও নয় - দোহারা।
যার দুই হাত সমানে চলে - সব্যসাচী।
হস্তী, অশ্ব, রথ ও পদাতিক সৈন্যের সমাহার - চতুরঙ্গ।
যে মেঘে প্রচুর মেঘ হয় - সংবর্ত।
উপস্থিত বুদ্ধি আছে যার - প্রত্যুৎপন্নমতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি অভিধান।
৫৭১.
'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ -
  1. অশোক
  2. কুলপি
  3. চরিত্র
  4. কুশীলব
ব্যাখ্যা

• 'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ - কুশীলব।

অন্যদিকে,
- নলের আকারে জমানো বরফ - কুলপি।
- নেই শোক যার - অশোক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৭২.
‘হত্যা করার ইচ্ছা’ বাক্যটির এক কথায় প্রকাশ কী?  
  1. জিজ্ঞাসা
  2. জিঘাংসু 
  3. জিহীর্ষা 
  4. জিঘাংসা
ব্যাখ্যা
বাক্য সংকোচন: 
♠ হত্যা/হনন করার ইচ্ছা = জিঘাংসা;

♣♣
- হত্যা করতে ইচ্ছুক যে = জিঘাংসু; 
- চুরি/হরণের ইচ্ছা = জিহীর্ষা;
- জানার ইচ্ছা = জিজ্ঞাসা।  

উৎস: ভাষা-শিক্ষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৭৩.
"অদৃষ্টপূর্ব" বলতে কী বোঝায়?
  1. যা উচ্চারণ করা যায় না
  2. যা পূর্বে কখনো হয়নি
  3. যা পূর্বে দেখা যায়নি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'যা পূর্বে দেখা যায়নি' এর এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব

অন্যদিকে,
যা উচ্চারণ করা যায় না = অনুচ্চার্য।
যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫৭৪.
'সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ' এর সংক্ষেপণ - 
  1. অয়নাংশ
  2. নিয়তাংশ
  3. প্রত্যয়নাংশ
  4. ভ্রমণাংশ
ব্যাখ্যা
• 'সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ' এর সংক্ষেপণ - অয়নাংশ

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এর সংক্ষেপণ - অশ্রুতপূর্ব।
- ‘যা উচ্চারণ করা যায় না’ এর সংক্ষেপণ - অনুচ্চার্য।
- ‘যা উচ্চারণ করা কঠিন’ এর সংক্ষেপণ - দুরুচ্চার্য।
- ‘যা অনুভব করা হচ্ছে’ এর সংক্ষেপণ - অনুভূয়মান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৭৫.
'যা বলা হবে' এক কথায় কী বলে?
  1. উক্ত
  2. বক্তব্য
  3. বক্ষ্যমাণ
  4. অব্যক্ত
ব্যাখ্যা
• 'যা বলা হবে' এক কথায় বলে - বক্তব্য।

এমন আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
•'যা বলা হয়েছে' এক কথায় বলে - উক্ত।
• 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
• 'যা বলা হচ্ছে' এক কথায় বলে - বক্ষ্যমাণ।
• 'যা প্রকাশ করা হয়নি' এক কথায় বলে - অব্যক্ত।
• 'যা পূর্বে শোনা যায় নি' এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
• 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৭৬.
এক কথায় প্রকাশ করুন: 'যে নারীর হিংসা নেই'
  1. অনসূয়া
  2. সূয়া
  3. অনূঢ়া
  4. উঢ়া
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• যে নারীর হিংসা নেই = অনসূয়া।

• নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
- যে নারী বীর = বীরাঙ্গনা।
- যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
- যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা ।
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
- যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা।
- যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা।
- যে নারীর নতুন বিয়ে হয়েছে = নবোঢ়া।
- যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৭৭.
'ময়ুরের ডাক' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. শিঞ্জন
  2. হ্রেষা
  3. কেকা
  4. কূজন
ব্যাখ্যা
• 'ময়ূরের ডাক' এর এক কথায় প্রকাশ: 'কেকা'। 

অন্য অপশন,
• ‘অলঙ্কারের ধ্বনি’ এর এক কথায় প্রকাশ - শিঞ্জন।
• ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
• ‘পাখির ডাক’ এর এক কথায় প্রকাশ - কূজন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৭৮.
'সকলের জন্য প্রযোজ্য' এর সংক্ষিপ্ত রূপ কী হবে?
  1. সার্বজনীন
  2. সর্বজনীন
  3. সর্বজ্ঞ
  4. সর্বভুক
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'সর্বজনীন' অর্থ: সকলের জন্য প্রযোজ্য; সকলের জন্য মঙ্গলজনক বা কল্যাণকর।

অন্যদিকে,
- সার্বজনীন অর্থ: সকলের মধ্যে প্রবীণ; সর্বশ্রেষ্ঠ।
- সর্বজ্ঞ অর্থ: যিনি সবকিছু জানেন।
- সর্বভুক অর্থ: কোনো কিছু অবশিষ্ট না রেখে সব কিছু খায়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭৯.
"যা পূর্বে শোনা যায় নি এমন" এর এক কথায় প্রকাশ -
  1. অবক্তব্য
  2. অনাহত
  3. অশ্রুতপূর্ব
  4. প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।
• "একই গুরুর শিষ্য" এর এক কথায় প্রকাশ– সতীর্থ।
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৮০.
'মহানিশা' বলতে কী বোঝায়?
  1. রাত্রির প্রথম ভাগ
  2. রাত্রির মধ্য ভাগ
  3. রাত্রির শেষ ভাগ
  4. রাত্রির তিন ভাগ একত্রে
ব্যাখ্যা
• রাত্রির মধ্য ভাগ - মহানিশা।

• এর সাথে সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- রাত্রির প্রথম ভাগ - পূর্বরাত্র।
- গভীর রাত্রি - নিশীথ।
- রাত্রির মধ্য ভাগ - মহানিশা।
- রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক।
- রাত্রির শেষ ভাগ - পররাত্র।
- দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন - গোধূলি।
- রাতের শিশির - শবনম।
- রাত্রির তিন ভাগ একত্রে - ত্রিযামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৮১.
‘যে নারী কলহপ্রিয়’ তাকে এক কথায় কী বলে?
  1. ক) খাণ্ডানী
  2. খ) চিরণ্টী
  3. গ) বিষকন্যকা
  4. ঘ) পুরন্ধ্রী
ব্যাখ্যা
‘যে নারী কলহপ্রিয়’ তাকে এক কথায় বলা হয় খাণ্ডানি। যে নারী চিরকাল পিতৃগৃহবাসিনী তাকে বলা হয় চিরণ্টী। যে নারীর সহবাসে মৃত্যু হয় তাকে বলা হয় বিষকন্যকা। যে নারীর স্বামী ও পুত্র জীবিত -বীরা বা পুরন্ধ্রী।
(সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা- ড. সৌমিত্র শেখর)
৫৮২.
'বক্ষ্যমাণ' - বলতে কী বোঝায়?
  1. বাক্যের দ্বারা কৃতকলহ
  2. বচনে কুশল
  3. বেশি কথা বলে যে
  4. বলা হতে যাচ্ছে বা হবে
ব্যাখ্যা

• ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এর এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ

অন্যদিকে,
বেশি কথা বলে যে - বাচাল।
বচনে কুশল - বাগ্মী।
বাক্যের দ্বারা কৃতকলহ - বচসা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৮৩.
'যা পূর্বে দেখা যায় নি এমন' এর এক কথায় প্রকাশ -
  1. অভূতপূর্ব
  2. ভূতপূর্ব
  3. অদৃষ্টপূর্ব
  4. অশ্রুতপূর্ব
ব্যাখ্যা

• 'যা পূর্বে দেখা যায়নি এমন' এর এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব

অন্যদিকে,
'পূর্বে ঘটেনি এমন' এক কথায় প্রকাশ - অভূতপূর্ব।
'যা পূর্বে ছিল এখন নেই' এর এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
'যা পূর্বে শোনা যায় নি' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৮৪.
শোক দূর হয়েছে যার- এর বাক্য সংকোচন
  1. ক) ভীতশোক
  2. খ) শোকদূর
  3. গ) নিঃশোক
  4. ঘ) বীতশোক
ব্যাখ্যা
শোক দূর হয়েছে যার- বীতশোক।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:

যা শল্য-ব্যাথা দূরীকৃত করে- বিশল্যকরণী।
যা ক্রমশ বর্ধিত হচ্ছে - বর্ধিষ্ণু।
মাসের শেষ দিন - সংক্রান্তি।
ঘরের অভাব - হা-ঘর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৮৫.
'কি করতে হবে ভেবে পায় না' তার এই অবস্থাকে বলা হয় -
  1. বিস্মিত
  2. কিংকর্তব্যবিমূঢ়
  3. সুভাষিত
  4. লজ্জিত
ব্যাখ্যা
• 'কি করতে হবে ভেবে পায় না' তার এই অবস্থাকে বলা হয় - কিংকর্তব্যবিমূঢ়

গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ:
- যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
- যে ভবিষ্যতের চিন্তা করে না/পরিণাম ভাবে না = অপরিণামদর্শী।
- যে বন হিংস্র জন্তুতে পরিপুর্ণ = শ্বাপদসংকুল
- উড়নচন্ডী (বাগধারা) = অমিতব্যয়ী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৮৬.
‘যা প্রকাশ করা হয়নি’ এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. অবক্তব্য
  2. অব্যক্ত
  3. অনুক্ত
  4. অশ্রুতপূর্ব
ব্যাখ্যা

• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় প্রকাশ - অব্যক্ত। 

অন্যদিকে,
• ’যা বলা হয় নি এমন’ এক কথায় প্রকাশ - অনুক্ত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫৮৭.
"মর্মন্তুদ" বলতে কী বোঝায়?
  1. মন হরণ করে যা
  2. মরতে বসেছে যে
  3. মুক্তি পেতে ইচ্ছুক
  4. মর্মে বেদনা দেয় যা
ব্যাখ্যা
• 'মর্মে বেদনা দেয় যা' এর এক কথায় প্রকাশ - মর্মান্তিক / মর্মন্তুদ

অন্যদিকে,
মুক্তি পেতে ইচ্ছুক - মুমুক্ষু।
মরতে বসেছে যে - মুমূর্ষু।
মন হরণ করে যা - মনোহর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৮৮.
"দাড়ি জন্মেনি যার" এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক্ষণজন্মা
  2. পয়স্বিনী
  3. অজাতশ্মশ্রু
  4. বর্ণচোরা
ব্যাখ্যা

 • 'দাড়ি জন্মেনি যার' এর বাক্য সংকোচন - অজাতশ্মশ্রু।

অন্যদিকে,
• 'যার শুভক্ষণে জন্ম' এর এক কথায় প্রকাশ - ক্ষণজন্মা।
• 'দুগ্ধবতী গাভী' এর এক কথায় প্রকাশ - পয়স্বিনী।
• 'যার প্রকৃত বর্ণ ধরা যায় না' এর এক কথায় প্রকাশ - বর্ণচোরা।

উৎস: বাংলা একাডেমি অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৮৯.
'অপকার করার ইচ্ছা' এর বাক্য সংকোচন কী হবে?
  1. অপচিকীর্ষা
  2. অনুচিকীর্ষা
  3. প্রতিচিকীর্ষা
  4. অনুসন্ধিৎসা
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'অপকার করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - অপচিকীর্ষা।

অন্যদিকে,
অনুসন্ধান করার ইচ্ছা-অনুসন্ধিৎসা,
অনুকরণ করার ইচ্ছা- অনুচিকীর্ষা,
প্রতিকার করার ইচ্ছা- প্রতিচিকীর্ষা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৯০.
'ইন্দ্রিয়কে জয় করেন যিনি' - এর এক কথায় প্রকাশ -
  1. ঐন্দ্রজালিক
  2. জিতেন্দ্রিয়
  3. জয়ন্দর
  4. পরঞ্জয়
ব্যাখ্যা

• 'ইন্দ্রিয়কে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ - জিতেন্দ্রিয়

অন্যদিকে:
- ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী = ঐন্দ্রজালিক।
- শত্রুকে জয় করেন যিনি = পরঞ্জয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৫৯১.
”ঘোড়ার গাড়ির চালক”-এক কথায় প্রকাশ কী?
  1. হ্রেষা
  2. ঘোলাটে
  3. আস্তাবল
  4. কোচওয়ান
ব্যাখ্যা

”ঘোড়ার গাড়ির চালক”-এক কথায় প্রকাশ- কোচওয়ান।

অন্যদিকে,
- ঘোড়ার ডাক- হ্রেষা।
- ঘোড়া থাকার স্থান- ঘোড়াশাল/আস্তাবল।
- ঘোলার ভাব- ঘোলাটে।

উৎস: ভাষা-শিক্ষা. ড.হায়াৎ মামুদ।

৫৯২.
'পরিশ্রমে ক্লান্ত নয় এমন' এর সংক্ষেপণ কোনটি?
  1. অক্লান্ত
  2. অক্লান্তকর্মা
  3. অক্লান্ত কর্মী
  4. অবিশ্রাম
ব্যাখ্যা
• 'পরিশ্রমে / কর্মে ক্লান্ত নয় এমন' এর সংক্ষেপণ - অক্লান্তকর্মা

অন্যদিকে,
• 'ক্লান্তিহীনভাবে চলে যা' এর সংক্ষেপণ - অক্লান্ত / অবিশ্রাম।
• 'কর্মে ক্লান্তি নেই যার' এর সংক্ষেপণ - অক্লান্ত কর্মী।

উৎসঃ বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
৫৯৩.
'বিহায়সে গমন করে যে' এর বাক্য সংকোচন কোনটি?
  1. তুরঙ্গম
  2. জঙ্গম
  3. মৃদঙ্গ
  4. বিহঙ্গ
ব্যাখ্যা
- বিহায়সে গমন করে যে- বিহঙ্গ
- ত্বরায় গমন করে যে - তুরঙ্গম
 -গমন করতে পারে যে - জঙ্গম
- মৃৃৎ অঙ্গ যার - মৃদঙ্গ


[ উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
৫৯৪.
'নিন্দা করার ইচ্ছা' এক কথায় কী বলে?
  1. জিগমিষা
  2. জুগুপ্সা
  3. জিঘাংসা
  4. জিগীষা
ব্যাখ্যা
• 'নিন্দা করার ইচ্ছা' এক কথায় বলে - জুগুপ্সা।

অন্যদিকে, 
• গমন করার ইচ্ছা - জিগমিষা।
• হনন করার ইচ্ছা - জিঘাংসা।
• জয় করার ইচ্ছা - জিগীষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৯৫.
'যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না' এক কথায় কী বলে?
  1. শ্বাপদসংকুল
  2. অবিসংবাদিত
  3. অপরিণামদর্শী
  4. খ ও গ উভয়ই
ব্যাখ্যা
• 'যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না' এক কথায় বলে - অপরিণামদর্শী।

আবার,
• যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে - অবিমৃষ্যকারী।

অন্যদিকে, 
• যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিসংবাদ) নেই - অবিসংবাদিত।
• যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - শ্বাপদসংকুল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৫৯৬.
"যে বাস্তু থেকে উৎখাত হয়েছে।" - এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক্ষণস্থায়ী
  2. উদ্বাস্তু
  3. সর্বহারা
  4. অনিকেত
ব্যাখ্যা
• ‘যে বাস্তু থেকে উৎখাত হয়েছে’ এর এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।

অন্যদিকে,
- 'যে সব হারিয়েছে' এর এক কথায় প্রকাশ - সর্বহারা।
- 'যার বাসস্থান নেই' এর এক কথায় প্রকাশ - অনিকেত।
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৯৭.
'ঈষৎ হাস্য' এক কথায় প্রকাশ - 
  1. আধুত
  2. কবোষ্ণ
  3. স্মিত
  4. রবাহুত
ব্যাখ্যা

• 'ঈষৎ হাস্য' এক কথায় প্রকাশ - স্মিত।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• ঈষৎ উষ্ণ এক কথায় প্রকাশ - কবোষ্ণ,
• ঈষৎ কম্পিত এক কথায় প্রকাশ - আধুত,
• 'যে রব শুনে এসেছে' এর এক কথায় প্রকাশ - রবাহুত।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

৫৯৮.
‘পালের গোদা'- অর্থ কী?
  1. ক) নৌকার পাল
  2. খ) সচল ব্যক্তি
  3. গ) সর্দার
  4. ঘ) দলের শক্তিশালী লোক
ব্যাখ্যা
• 'পালের গোদা' এক কথায় প্রকাশ - সর্দার।

গুরত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
ভূষণ্ডির কাক এক কথায় প্রকাশ - দীর্ঘজীবী।
বুদ্ধির ঢেঁকি এক কথায় প্রকাশ - নিরেট মূর্খ।
বক ধার্মিক/ বিড়াল তপস্বী এক কথায় প্রকাশ - ভণ্ড সাধু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৯৯.
'শুচিস্মিতা' বলা হয় কাকে?
  1. যে নারীর হাসি সুন্দর
  2. যে নারীর হাসি কুটিলতাবর্জিত
  3. যে নারীর বিয়ে হয় না
  4. যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না
ব্যাখ্যা

যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- যে নারী বীর = বীরাঙ্গনা।
- যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
- যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
- নারীর (হিংসা) নেই = অনসূয়া
- যে নারীর বিয়ে হয় না - অনূঢ়া।
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী। ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬০০.
নিজেকে সামলাতে পারে না যে তাকে এক কথায় কি বলে?
  1. ক) অদম্য
  2. খ) আত্মঘাতী
  3. গ) অসংযমী
  4. ঘ) অশোক
ব্যাখ্যা

নিজেকে সামলাতে পারে না যে তাকে এক কথায় বলে অসংযমী

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশঃ
নিজেকে হত্যা করে যে = আত্মঘাতী
দমন করা যায় না যাকে = অদম্য
নিবারন করা যায় না যা = অনিবার্য
নিন্দার যোগ্য নয় যা = অনিন্দনীয়, অনিন্দ্য
গমন করতে পারে যে = জঙ্গম।
কেউ যা জানে না = অজ্ঞাত/অজানা।
উৎসঃ ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ।