বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমান্তর ধারা

মোট প্রশ্ন১,৪৩৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমান্তর ধারা

PrepBank · পাতা ১৩ / ১৫ · ১,২০১১,৩০০ / ১,৪৩৮

১,২০১.
৫ + ৯ + ১৩ + ১৭ +........................... ধারাটিতে কততম পদ ১৬৯?
  1. ৪০ তম
  2. ৪১ তম
  3. ৪২ তম
  4. ৪৩ তম
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৯ + ১৩ + ১৭ +........................... ধারাটিতে কততম পদ ১৬৯?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ, a = ৫
সাধারণ অনুপাত, d = ৯ - ৫ = ৪
n তম পদ = ১৬৯

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d
⇒ ১৬৯ = ৫ + (n - ১)৪
⇒ ১৬৯ = ৫ + ৪n - ৪
⇒ ৪n = ১৬৮
⇒ n = ১৬৮/৪
∴ n = ৪২
১,২০২.
কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে ধারাটি নির্ণয় করুন।
  1. ক) 1 + 3 + 5 +……
  2. খ) 1.2 + 2.2 + 3.2 +……
  3. গ) 1 + 2 + 3 +……
  4. ঘ) 2 + 4 + 6 +…..
ব্যাখ্যা
n = 1 হলে, ধারাটির ১ম পদ (a) /১ম পদের সমষ্টি (s) = 1(1 + 1) = 2

n = 2 হলে, ধারাটির ১ম দুটি পদের সমষ্টি (s) = 2(2 + 1) = 6
∴ ধারাটির ২য় পদ = 6 – 2 = 4

n = 3 হলে, ধারাটির ১ম তিনটি পদের সমষ্টি = 3(3 + 1) = 12
∴ ধারাটির ৩য় পদ = 12 – (2 + 4) = 6

তাহলে, ধারাটি 2 + 4 + 6 +………………………
১,২০৩.
কোনো সমান্তর ধারার প্রথম দুটি সংখ্যা যথাক্রমে 5, 19 হলে তৃতীয় পদ কত?
  1. 43
  2. 66
  3. 53
  4. 33
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার প্রথম দুটি সংখ্যা যথাক্রমে 5, 19 হলে তৃতীয় পদ কত?

সমাধান:
প্রথম পদ = 5
দ্বিতীয় পদ = 19
অন্তর = 19 - 5 = 14
∴ তৃতীয় পদ = 19 + 14 = 33
১,২০৪.
5 + 8 + 11 + 14 + 17 +..........................ধারাটির কোন পদ 362?
  1. 112 তম
  2. 115 তম
  3. 117 তম
  4. 120 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + 17 +..........................ধারাটির কোন পদ 362?

সমাধান: 
দেওয়া আছে, ধারাটির প্রথম পদ, a = 5;
সাধারণ অন্তর, d = 8 - 5
= 11- 8
= 14 - 11
= 3; সুতরাং ইহা একটি সমান্তর ধারা।

মনে করি, ধারাটির n তম পদ = 362
আমরা জানি, n তম পদ = a + ( n - 1 ) d
সুতরাং a + ( n - 1 ) d = 362
বা, 5 + (n - 1 ) 3 = 362
বা, 5 + 3n - 3 = 362
বা, 3n + 2 = 362
বা, 3n = 360
বা, n =120
সুতরাং প্রদত্ত ধারার 120 তম পদ = 362
১,২০৫.
কোন ধারার n তম পদ 2n + 1 হলে, ধারটি হবে- 
  1. 1, 2, 3, 4, .......
  2. 2, 4, 6, 8, .......
  3. 1, 3, 5, 7, .......
  4. 3, 5, 7, 9, .......
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ধারার n তম পদ 2n + 1 হলে, ধারটি হবে- 

সমাধান:
কোনো ধারার n তম পদ 2n + 1 হলে,
ধারাটির ১ম পদ = 2 × 1 + 1 = 2 + 1  = 3
ধারাটির ২য় পদ = 2 × 2 + 1 = 4 + 1  = 5
ধারাটির ৩য় পদ = 2 × 3 + 1 = 6 + 1 = 7
ধারাটির ৪র্থ পদ = 2 × 4 + 1 = 8 + 1 = 9
ধারাটির ৫ম পদ = 2 × 5 + 1 = 10 + 1 = 11
........................................................................
ধারাটিঃ  3, 5, 7, 9,.........................
১,২০৬.
কোনো ধারার n তম পদ 2n - 4 হলে, ধারাটি -
  1. ক) - 2, 0, 2, 4, --- --- ----
  2. খ) 0, 2, 4, 6, --- --- ----
  3. গ) 2, 4, 6, 8, --- --- ----
  4. ঘ) 4, 6, 8, 10, --- --- ----
ব্যাখ্যা
কোনো ধারার n তম পদ 2n - 4 হলে,
ধারাটির ১ম পদ = 2 × 1 - 4 = 2 - 4 = - 2
ধারাটির ২য় পদ = 2 × 2 - 4 = 4 - 4 = 0
ধারাটির ৩য় পদ = 2 × 3 - 4 = 6 - 4 = 2
ধারাটির ৪র্থ পদ = 2 × 4 - 4 = 8 - 4 = 4
----------------------------------------
ধারাটিঃ - 2, 0, 2, 4, --- --- ----
১,২০৭.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 10 এবং পঞ্চম পদ 60 হলে 12 তম পদটি কত?
  1. 80
  2. 90
  3. 110
  4. 130
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 10 এবং পঞ্চম পদ 60 হলে 12 তম পদটি কত?

সমাধান:
ধরি, ধারাটির প্রথম পদ = a
সাধারণ অন্তর, d = 10
আমরা জানি, কোনো সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d
সুতরাং, 5ম পদ = a + (5 - 1)d
বা, 60 = a + 4 × 10
বা, 60 = a + 40
বা, a = 60 - 40
∴ a = 20

এখন, 12তম পদ = a + (12 - 1)d
= 20 + 11 × 10
= 20 + 110
= 130
সুতরাং, ধারাটির 12তম পদ হলো 130।

১,২০৮.
১১ + ১৫ + ১৯ + ২৩ + ....................... + ৮৭ ধারাটির পদসংখ্যা কত?
  1. ২৩ টি
  2. ২০ টি
  3. ১৯ টি
  4. ২৭ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১১ + ১৫ + ১৯ + ২৩ + ....................... + ৮৭ ধারাটির পদসংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর ধারাটির প্রথম পদ, a = ১১
সাধারণ অন্তর, d = ১৫ - ১১ = ৪
শেষ পদ = ৮৭

মনে করি,
সমান্তর ধারাটির n তম পদ = শেষ পদ = ৮৭

আমরা জানি,
সমান্তর ধারাটির n তম পদ =a + (n - ১) ×d

প্রশ্নমতে,
a + (n - ১) ×d = ৮৭
⇒ ১১ + (n - ১) ×৪ = ৮৭
⇒ (n - ১) ×৪ = ৮৭ - ১১
⇒ (n - ১) ×৪ = ৭৬
⇒ (n - ১) = ৭৬/৪
⇒ n - ১ = ১৯
⇒ n = ১৯ + ১
∴ n = ২০

∴ ধারাটির পদসংখ্যা ২০ টি।

১,২০৯.
একটি সমান্তর ধারার ষষ্ঠ এবং ১৫তম পদের সমষ্টি ৮৫ হলে, এই ধারাটির প্রথম ২০টি পদের যোগফল কত?
  1. ৭৫৮
  2. ৮৫০
  3. ৬৯৮
  4. ৯৫৩
ব্যাখ্যা
১ম পদ = a এবং সাধারন অন্তর = d
∴ ৬ষ্ঠ পদ = a (৬ - ১)d = a + ৫d এবং
১৫তম পদ = a + (১৫ - ১)d = a + ১৪d
∴ (a + ৫d) + (a + ১৪d) = ৮৫
বা, ২a + ১৯d = ৮৫
∴ প্রথম ২০টি পদের সমষ্টি = (২০/২){২a + (২০ - ১)d}
= ১০(২a + ১৯d)
= ১০ × ৮৫ [২a + ১৯d = ৮৫ বসিয়ে]
= ৮৫০
১,২১০.
13 + 23 + 3+ ...... + 103 = কত?
  1. 3025
  2. 3125
  3. 2228
  4. 4025
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 3+ ...... + 103 = কত?

সমাধান:
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = {n(n + 1)/2}2
= {10(10 + 1)/2}2
= {(10 × 11)/2}2
= (110/2)2
= 3025
১,২১১.
log9 + log81 + log729 +................ ধারাটির প্রথম 20 টি পদের সমষ্টি কত? 
  1. 560log3
  2. 210log3
  3. 410log3
  4. 420log3
ব্যাখ্যা

প্রশ্ন: log9 + log81 + log729 +................ ধারাটির প্রথম 20 টি পদের সমষ্টি কত?

সমাধান:
log9 + log81 + log729 +................
= log9 + log92 + log93 +................ 
= log9 + 2log9 + 3log9 +................ 
= (1 + 2 + 3.............) log9

এখন, (1 + 2 +3.............) ধারাটির প্রথম 20 টি পদের সমষ্টি 
= {20 × (20 + 1)}/2
= 420/2
= 210

∴ ধারাটির প্রথম 20 টি পদের সমষ্টি =  210log9 = (210 × 2)log3 
= 420log3

১,২১২.
8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 401?
  1. ক) 99 তম পদ
  2. খ) 112 তম পদ
  3. গ) 131 তম পদ
  4. ঘ) 132 তম পদ
ব্যাখ্যা

এখানে,ধারাটির প্রথম পদ a = 8, সাধারণ অন্তর d = 11 - 8 = 3
ধরি, n তম পদ = 401
আমরা জানি, n তম পদ = a + (n - 1) d
বা, 8 + (n - 1) 3 = 401
বা, n = 132
∴ ধারাটির 132-তম পদ 401 হবে।

১,২১৩.
2, 4, 6, 8,..... অনুক্রমটির 20 তম পদ কোনটি?
  1. 38
  2. 40
  3. 42
  4. 36
ব্যাখ্যা

প্রশ্ন: 2, 4, 6, 8,..... অনুক্রমটির 20 তম পদ কোনটি?

সমাধান:
2, 4, 6, 8, ... এটি একটি সমান্তর ধারা।
প্রথম পদ, a = 2
সাধারণ অন্তর, d = 4 - 2 = 2
আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
∴ 20 তম পদ = 2 + (20 - 1) × 2
= 2 + (19) × 2
= 2 + 38
= 40

১,২১৪.
log2+ log4 + log8 + .............. ধারাটির প্রথম পাঁচটি পদের সমষ্টি কত? 
  1. 5 log2
  2. 10 log2
  3. 15 log2
  4. 8 log2
ব্যাখ্যা

প্রশ্ন: log2+ log4 + log8 + .............. ধারাটির প্রথম পাঁচটি পদের সমষ্টি কত?

সমাধান:
log2 + log4 + log8 + ............... + প্রথম পাঁচটি পদের সমষ্টি
= log2 + log4 + log8 + ............... + প্রথম পাঁচটি পদের সমষ্টি
= log21 + log22 + log23 +............... + প্রথম পাঁচটি পদের সমষ্টি
= 1 log2 + 2 log2 + 3 log2 +  ............... + প্রথম পাঁচটি পদের সমষ্টি
= log2 (1 + 2 + 3 + 4 + 5)
= log2 × 15
= 15 log2

১,২১৫.
১+২+৩+৪+ ………………………. +৯০ = কত?
  1. ক) ৪৯৫০
  2. খ) ৫০৫০
  3. গ) ৪০৯৫
  4. ঘ) ৪০৪৯
ব্যাখ্যা

{( শেষ পদ + ১ম পদ)/২} x {(শেষ পদ-১ম পদ)/পদের অন্তর}+১
= (৯০+১)/২ x ((৯০-১)/১) +১
= ৪৫.৫ x ৯০
= ৪০৯৫

১,২১৬.
১,৫,৯,১৩………………. অনুক্রমটির ১৫ তম পদ কোনটি?
  1. ক) ৬১
  2. খ) ৫৭
  3. গ) ৫৩
  4. ঘ) ৪৯
ব্যাখ্যা

অনুক্রমটি হলো ১+৫+৯+১৩+ ………………
প্রথম পদ a = ১
সাধারন অনুপাত d = (৫-১) = ৪
১৫ তম পদ = a+(n-1)d
= 1+(15-1)4
= 1+56
= 57

১,২১৭.
1 + 3 + 5 + ............ ধারাটির কোন পদ 385 হবে?
  1. 189
  2. 193
  3. 191
  4. 192
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 + ............ ধারাটির কোন পদ 385 হবে?

সমাধান:
ধারাটির,
প্রথম পদ = 1
সাধারণ অন্তর = 2

∴ পদসংখ্যা = (শেষ পদ + 1)/2
= (385 + 1)/2
= 193

∴ ধারাটির 193 তম পদ 385 হবে।
১,২১৮.
১ + ৩ + ৫ + ....... ধারাটির ৪১তম পদ কত?
  1. ৮১
  2. ৯১
  3. ১১৩
  4. ১১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৩ + ৫ + ....... ধারাটির ৪১তম পদ কত?

সমাধান: 
১ + ৩ + ৫ + .......
ধারাটির,
প্রথম পদ, a = 1
সাধারন অন্তর, d = 3 - 1 = 2

41তম পদ = a + (41 - 1)d
= 1 + (41 - 1)2
= 1 + 80
= 81
১,২১৯.
একটি সমান্তর ধারার 7তম পদ 22 এবং 16তম পদ 49 হলে ধারাটির প্রথম পদ কত?
  1. 4
  2. 3
  3. 2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 7তম পদ 22 এবং 16তম পদ 49 হলে ধারাটির প্রথম পদ কত?

সমাধান: 
মনে করি, 
সমান্তর ধারার ১ম পদ = a 
সাধারণ অন্তর = d 

আমরা জানি, 
7তম পদ = a + (7 - 1)d = a + 6d = 22 ................ (1)
16তম পদ = a + (16 - 1)d = a + 15d = 49 .................. (2)

(2) - (1) হতে পাই,
a + 15d - a - 6d = 49 - 22
9d = 27
d = 3

সাধারণ অন্তর, d = 3 

(1) নং হতে পাই,
22 = a + 6d
বা, 22 = a + (6 × 3)
বা, a = 22 - 18
∴ a = 4
১,২২০.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৭ এবং ৯তম পদ ৫৯ হলে ১৭তম পদটি কত?
  1. ক) ১১২
  2. খ) ১১৫
  3. গ) ১২২
  4. ঘ) ১২৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৭ এবং ৯তম পদ ৫৯ হলে ১৭তম পদটি কত?

সমাধান:
সমান্তর ধারার প্রথম পদ = a 
সাধারণ অন্তর = d হলে

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
এখানে, ৯তম পদ, ৫৯ = a + (৯ - ১)৭
বা, ৫৯ = a + ৫৬
বা, a = ৩

সুতরাং, ১৭তম পদ = ৩ + (১৭ - ১) × ৭
= ৩ + (১৬ × ৭)
= ৩ + ১১২
= ১১৫
১,২২১.
1 + 3 + 5 + --- --- --- + (2p - 1) = ?
  1. ক) p(p + 1)/2
  2. খ) p(p - 1)/2
  3. গ) p(p + 1)
  4. ঘ) p2
ব্যাখ্যা
1 + 3 + 5 + --- --- --- + (2p - 1) = p2
1 + 2 + 3 + --- --- --- + p = p(p + 1)/2
12 + 22 + 32 + --- --- --- + p2 = p(p + 1)(2p + 1)/6
13 + 23 + 33 + --- --- --- + p3 = {p(p + 1)/2}2
2 + 4 + 6 + --- --- -- + 2p = p2 + p
12 + 32 + 52 + --- --- --- + (2p - 1)2 = p(2p + 1)(2p - 1)/3
১,২২২.
একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 11 এবং প্রথম 5টি পদের যোগফল 35 হলে, ১ম পদটি কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 11 এবং প্রথম 5টি পদের যোগফল 35 হলে, ১ম পদটি কত?

সমাধান:
মনে করি,
প্রথম পদ = a

দেওয়া আছে, 
5ম পদ = 11
∴ a + (n - 1)d = 11
⇒ a + 4d = 11

এখন,
5টি পদের যোগফল = 35
⇒ (5/2){2a + (5 - 1)d} = 35
⇒ 2a + 4d = 14
⇒ a + (a + 4d) = 14
⇒ a + 11 = 14
⇒ a = 3
 
১,২২৩.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৮ এবং ৭তম পদ ৬০ হলে ১২তম পদটি কত?
  1. ১০০
  2. ১০৫
  3. ১১০
  4. ১১৫
ব্যাখ্যা

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং
সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n-1)d

সুতরাং,
৭তম পদ, ৬০ = a + (৭-১)৮
বা, ৬০ = a + ৪৮
বা, a = ১২

সুতরাং,
১২তম পদ = ১২ + (১২-১) ৮
= ১২ + ১১ × ৮
= ১২ + ৮৮
= ১০০

১,২২৪.
1 থেকে 49 পর্যন্ত সংখ্যার যোগফল হলো-
  1. ক) 1255
  2. খ) 1245
  3. গ) 1235
  4. ঘ) 1225
ব্যাখ্যা
আমরা জানি,
1 + 2 + 3 + .......... + n = n(n+1)/2

1 + 2 + 3 + .......... + 49 = 49(49 + 1)/2
                                     = (49 × 50)/2
                                     = 49 × 25
                                     = 1225
১,২২৫.
কোন ধারার n তম পদ 3n + 1 হলে, ধারাটি নিচের কোনটি?  
  1. ক) 3, 6, 9, 13, 16, .........................
  2. খ) 4, 7, 10, 13, 16, .........................
  3. গ) - 1, - 2, 1, 4, 7, .........................
  4. ঘ) 2, 5, 8, 11, 14, .........................
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ধারার n তম পদ 3n + 1 হলে, ধারাটি নিচের কোনটি?  

সমাধান: 
কোন ধারার n তম পদ 3n + 1 হলে
ধারাটির ১ম পদ = 3 × 1 + 1 = 3 + 1 = 4
ধারাটির ২য় পদ = 3 × 2 + 1= 6 + 1 = 7
ধারাটির ৩য় পদ = 3 × 3 + 1 = 9 + 1 = 10
ধারাটির ৪র্থ পদ = 3 × 4 + 1 = 12 + 1 = 13
ধারাটির ৫ম পদ = 3 × 5 + 1 = 15 + 1 = 16
........................................................................
ধারাটি:  4, 7, 10, 13, 16, .........................
১,২২৬.
রশিদ তার বেতন  থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন । তিনি 18তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
  1. ক) 2500 টাকা
  2. খ) 3600 টাকা
  3. গ) 3200 টাকা
  4. ঘ) 2900 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রশিদ তার বেতন  থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন । তিনি 18তম মাসে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান: 
ধারাটির প্রথম পদ a = 1200
সাধারণ অন্তর d = 100  

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
18তম পদ = a + (18 - 1)d
= 1200 + 17 × 100
= 1200 + 1700
= 2900
১,২২৭.
প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?
  1. 1466
  2. 1470
  3. 1482
  4. 1496
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম 16টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n + 1)(2n + 1)}/6

∴ 16টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {16(16 + 1)(2 × 16 + 1)}/6
= {16 × 17 × 33}/6
= 8976/6
= 1496
১,২২৮.
একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 11 এবং প্রথম 5টি পদের যোগফল 35 হলে, ১ম পদটি কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন- একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 11 এবং প্রথম 5টি পদের যোগফল 35 হলে, ১ম পদটি কত?

সমাধান-
মনে করি,
প্রথম পদ = a

দেওয়া আছে, 
5ম পদ = 11
∴ a + (n - 1)d = 11
⇒ a + 4d = 11

এখন,
5টি পদের যোগফল = 35
⇒ (5/2){2a + (5 - 1)d} = 35
⇒ 2a + 4d = 14
⇒ a + (a + 4d) = 14
⇒ a + 11 = 14
⇒ a = 3
১,২২৯.
যদি - 5, p, q 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে-
  1. - 2, 9
  2. - 2, - 9
  3. 2, 9
  4. 2, - 9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি - 5, P, Q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে P ও Q এর মান হবে যথাক্রমে-

সমাধান: 
এখানে,
১ম পদ a = - 5
সাধারণ অন্তর =  d

এখন,
৪র্থ পদ = a + (4 - 1)d
বা, 16 =  - 5 + 3d
বা, 16 + 5 = 3d
বা, 21 = 3d
∴ d = 7

২য় পদ, p = a + (2 - 1)d = - 5 + 7 = 2
৩য় পদ, q = a + (3 - 1)d = - 5 + (2 × 7) = - 5 + 14 = 9
∴ p = 2, q = 9
১,২৩০.
5 + 8 + 11 + 14 +.......... ধারাটির 100 তম পদ কত? 
  1. 301
  2. 302
  3. 308
  4. 310
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 +.......... ধারাটির 100 তম পদ কত? 

সমাধান: 
এখানে,
ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 8 - 5 = 3 
পদ সংখ্যা, n = 100

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 100 তম পদ = 5 + {(100 - 1) × (3)}
= 5 + (99 × 3)
= 5 + 297
= 302
১,২৩১.
একটি সমান্তর অনুক্রমে সাধারন অন্তর ১০ এবং ৬তম পদটি ৫২ হলে ১৬ তম পদটি কত?
  1. ১৪২
  2. ১৫০
  3. ১৫২
  4. ১৫৬
ব্যাখ্যা

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে
n তম পদ = a + (n - 1)d।
এখানে, ৬তম পদ ৫২।
সুতরাং a + (৬ - ১) × ১০ = ৫২
বা, a + ৫০ = ৫২
বা, a = ২
সুতরাং,
১৬ তম পদ = ২ + (১৬ - ১) × ১০
= ২ + ১৫০
= ১৫২

১,২৩২.
3 + 6 + 9 + ............. ধারাটির কততম পদ 33?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 11
  4. ঘ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 9 + ............. ধারাটির কততম পদ 33?

সমাধান: 
এখানে
১ম পদ a = 3,
সাধারণ অন্তর d =6 - 3 = 3

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)3
বা, 33 = 3 +(n - 1) × (3)
বা, 33 =3 + 3n - 3
বা, 33 = 3n 
বা 3n = 33 
বা  3n = 33
বা n = 33/3
   n  = 11
১,২৩৩.
একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3 এবং সাধারণ অনুপাত 2। অষ্টম পদ কত? 
  1. 284
  2. 384
  3. 484
  4. 524
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3 এবং সাধারণ অনুপাত 2। অষ্টম পদ কত? 

সমাধান:
দেওয়া আছে, 
প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত = 2

গুণোত্তর ধারার n তম পদ, an = a × rn - 1
অষ্টম পদ a8 = 3 × 28 - 1
= 3 × 27
​= 3 × 128
= 384

∴ অষ্টম পদ 384

১,২৩৪.
কোনো সমান্তর ধারার 10 তম পদ 80 হলে, এর প্রথম 19টি পদের সমষ্টি কত?
  1. 1420
  2. 1580
  3. 1250
  4. 1520
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 10 তম পদ 80 হলে, এর প্রথম 19টি পদের সমষ্টি কত?

সমাধান: 
ধরি,
সমান্তর ধারার ১ম পদ, a 
সাধারণ অন্তর, d 

সমান্তর ধারার 10 তম পদ 80 হলে,
a + 9d = 80

প্রথম 19টি পদের সমষ্টি = (19/2) {2a + (19 - 1)d}
= (19/2) {2a + 18d)
= (19/2) × 2(a + 9d)
= 19 × 80
= 1520
১,২৩৫.
২৫ + ২১ + ১৭ + …….. - ২৭ =?
  1. - ১৪
  2. ৩২
  3. - ২৮
  4. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ + ২১ + ১৭ + …….. - ২৭ =?

সমাধান:
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + ১
= {(- ২৭ - ২৫)/- ৪} + ১
= (- ৫২/- ৪) + ১
= ১৩ + ১
= ১৪

∴ নির্ণেয় সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/২} × পদ সংখ্যা
= {(- ২৭ + ২৫)/২} × ১৪
=(- ২/২) × ১৪
= - ১৪
১,২৩৬.
কোনো সমান্তর ধারার ১ম পদ 3 এবং সাধারণ অন্তর 2 হলে ধারাটির n তম পদ কত?
  1. ক) 2n - 1
  2. খ) 2n + 2
  3. গ) 2n + 1
  4. ঘ) 2n - 2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার ১ম পদ 3 এবং সাধারণ অন্তর 2 হলে ধারাটির n তম পদ কত?

সমাধান:
সমান্তর ধারার ১ম পদ a = 3
সাধারণ অন্তর d = 2

∴ n তম পদ = a + (n - 1)d
= 3 + (n - 1)2
= 3 + 2n - 2
= 2n + 1
১,২৩৭.
7 + 13 + 19 + 25 + --- --- --- ধারাটির 15-তম পদ কত?
  1. ক) 85
  2. খ) 91
  3. গ) 97
  4. ঘ) 104
ব্যাখ্যা
ধারাটির 15-তম পদ
= 7 + (15 - 1)(13 - 7)  [ ১ম পদ, a = 7 এবং সাধারণ অন্তর, d = 13 - 7 ]
= 7 + 14 × 6
= 91
১,২৩৮.
1 + 2 + 3 +.....................+ 65 = কত?
  1. 2086
  2. 2098
  3. 2122
  4. 2145
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 +.....................+ 65 = কত?

সমাধান:
এখানে,
ধারাটির প্রথম পদ = 1
ধারাটির শেষ পদ = 65 

∴ নির্ণেয় সমষ্টি = {(শেষ পদ + প্রথম পদ) × পদসংখ্যা}/2
= {(65 + 1) × 65}/2
= (66 × 65)/2
= 4290/2
= 2145
১,২৩৯.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6 তম পদটি 52 হলে 15 তম পদটি-
  1. 140
  2. 142
  3. 148
  4. 150
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6 তম পদটি 52 হলে 15 তম পদটি-

সমাধান:
প্রথম পদ a
সাধারণ অন্তর d  = 10
n তম পদ = a + (n - 1)d

∴ 6 তম পদ = a + (n - 1)d
বা, 52 = a + (6 - 1)10
বা, a = 52 - 50
∴ a = 2

∴ 15 তম পদ =  a + (n - 1)d
= 2 + (15 - 1)10
= 2 + (14 × 10)
= 2 + 140
= 142
১,২৪০.
log11 + log121 + log1331 +................ ধারাটির প্রথম ৮ টি পদের সমষ্টি কত?
  1. 55 log11
  2. 36 log11
  3. 45 log11
  4. 66 log11
ব্যাখ্যা
প্রশ্ন: log11 + log121 + log1331 +................ ধারাটির প্রথম ৮ টি পদের সমষ্টি কত?

সমাধান:
log11 + log121 + log1331 +................
=log11 + log112 + log113 +................ 
= log11 + 2log11 + 3log11 +................ 
= (1 + 2 +3.............) log11

এখন, (1 + 2 +3.............) ধারাটির প্রথম ৮ টি পদের সমষ্টি 
= {8 × (8 + 1)}/2
= 36

∴ ধারাটির প্রথম ৮ টি পদের সমষ্টি = 36 log11
১,২৪১.
একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 15-তম পদটি--
  1. ক) 140
  2. খ) 142
  3. গ) 148
  4. ঘ) 150
ব্যাখ্যা
প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে,
n তম পদ = a + (n - 1)d
∴ 6 তম পদ = a + (n - 1)d
⇒ 52 = a + (6 - 1)10
⇒ a = 52 - 50
∴ a = 2
∴ 16 তম পদ = 2 + (15 - 1)10
= 2 + 140
= 142
১,২৪২.
7 + 11 + 15 + ................ ধারাটির কোন পদ 263?
  1. 58 তম
  2. 65 তম
  3. 68 তম
  4. 73 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 11 + 15 + ................ ধারাটির কোন পদ 263?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 11 - 7 = 4
ধারাটির n তম পদ = 263

আমরা জানি,
n তম পদ = a + (n - 1) d.
a + (n - 1)d = 263
বা, 7 + (n - 1)4 = 263
বা, 4(n - 1) = 263 - 7
বা, 4(n - 1) = 256
বা, n - 1= 260/4
বা, n - 1 = 64
বা, n = 64 + 1
∴ n = 65 
১,২৪৩.
একটি সমান্তর অনুক্রমে ৪র্থ পদটি 35 এবং প্রথম 4টি পদের যোগফল 110 হলে, প্রথম পদটি কত? 
  1. 10
  2. 15
  3. 25
  4. 20
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে ৪র্থ পদটি 35 এবং প্রথম 4টি পদের যোগফল 110 হলে, প্রথম পদটি কত? 

সমাধান: 
ধরি, 
ধারাটির প্রথম পদ = a
সাধারন অন্তর = d
∴ a + (4 - 1)d = 35
⇒ a + 3d = 35 .......... (1)

আবার, 
4টি পদের যোগফল = (4/2){2a + (4 - 1)d} = 110
⇒ 2{2a + 3d} = 110
⇒ 2a + 3d = 55 ........... (2)

(2) নং - (1) নং হতে পাই,
(2a + 3d) - (a + 3d) = 55 - 35
⇒ 2a + 3d - a - 3d = 20
∴ a = 20 

∴ ধারাটির প্রথম পদ = 20  ।

১,২৪৪.
২ + ৬ + ১০ + ........ + ৭৮ = কত?
  1. ৮৪০
  2. ৮০০
  3. ৭৮০
  4. ৮২০
ব্যাখ্যা

প্রশ্ন: ২ + ৬ + ১০ + ........ + ৭৮ = কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = ২
সাধারণ অন্তর, d = ৬ − ২ = ৪

প্রশ্নমতে,
n-তম পদ = ৭৮
⇒ a + (n − ১)d = ৭৮
⇒ ২ + (n − ১) × ৪ = ৭৮
⇒ (n − ১) × ৪ = ৭৬
⇒ n − ১ = ৭৬/৪
⇒ n − ১ = ১৯
∴ n = ২০

∴ সমষ্টি Sn = (n/2){2a + (n − 1)d}
= (২০/২){২ × ২ + (২০ − ১) × ৪}
= ১০ × (৪ + ৭৬)
= ১০ × ৮০
= ৮০০

১,২৪৫.
৭ + ১১ + ১৫ + ১৯ + ২৩ +  ...... ধারাটির কোন পদ ১৯৯?
  1. ৪৭
  2. ৪৯
  3. ৫১
  4. ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ১১ + ১৫ + ১৯ + ২৩ +  ...... ধারাটির কোন পদ ১৯৯?

সমাধান:
ধারার ১ম পদ a = ৭
সাধারণ অন্তর d = ১১ - ৭ = ৪
ধারার n তম পদ = ১৯৯

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
৭+ (n - ১) × ৪ = ১৯৯
⇒ ৭ + ৪n - ৪ = ১৯৯
⇒ ৪n = ১৯৬
⇒ n = ১৯৬/৪
⇒ n = ৪৯

∴ ৪৯ তম পদটি হলো ১৯৯
১,২৪৬.
3 + 7 + 11 + 15 + ...... ধারাটির n তম পদ কত?
  1. 4n + 3
  2. 3n - 4
  3. 4n - 3
  4. 4n - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 7 + 11 + 15 + ...... ধারাটির n তম পদ কত?

সমাধান: 
২য় পদ - ১ম পদ = 7 - 3 = 4
৩য় পদ - ১ম পদ = 11 - 7 = 4
∴ ইহা একটি সমান্তর ধারা।

এখানে,
প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 4

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
= 3 + (n - 1)× 4
= 3 + 4n - 4
= 4n - 1
১,২৪৭.
11 + 14 + 17 + ..... ধারাটির কোন পদ 302?
  1. ক) 97
  2. খ) 98
  3. গ) 99
  4. ঘ) 100
ব্যাখ্যা

১ম পদ (a) = 11,
সাধারণ অন্তর (d) = 14 - 11 = 3
মনে করি,
n-তম পদ = a + (n - 1)d
বা, 302 = 11 + (n - 1)3
বা, (n - 1)3 = 291
বা, n - 1 = 97
∴ n = 98

১,২৪৮.
একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 30 এবং প্রথম 5টি পদের যোগফল 100 হলে, প্রথম পদটি কত?
  1. 5
  2. 8
  3. 10
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 30 এবং প্রথম 5টি পদের যোগফল 100 হলে, প্রথম পদটি কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ = a
সাধারন অন্তর = d
∴ a + (5 - 1)d = 30
⇒ a + 4d = 30 .......... (1)

এবং(5/2){2a + (5 - 1)d} = 100
⇒ 2a + 4d = 40 ..............(2)

(2) নং - (1) নং ⇒ হতে পাই,
2a + 4d - a - 4d = 40 - 30
∴ a = 10
১,২৪৯.
(y - x), y, (y + x), (y + 2x)...... ধারাটির ১২ তম পদ কত?
  1. y + 9x
  2. y + 10x
  3. y + 11x
  4. y + 12x
ব্যাখ্যা
প্রশ্ন: (y - x), y, (y + x), (y + 2x)...... ধারাটির ১২ তম পদ কত?

সমাধান:
(y - x), y, (y + x), (y + 2x)......
a = (y - x)
d = (y - y + x) = x

১২ তম পদ = a + (n - 1)d
= (y - x) + 11x
= y + 10x
১,২৫০.
একটি সমান্তর ধারাতে 4তম পদটি প্রথম পদের দ্বিগুণের চেয়ে 3 বেশি, এবং প্রথম 12টি পদ-এর যোগফল 474। তাহলে 20 তম পদটি কত?
  1. 95
  2. 100
  3. 107
  4. 112
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারাতে 4তম পদটি প্রথম পদের দ্বিগুণের চেয়ে 3 বেশি, এবং প্রথম 12টি পদ-এর যোগফল 474। তাহলে 20 তম পদটি কত?
সমধান:
প্রথম পদ a, 
সাধারণ অন্তর =  d

তাহলে,
a4 = a + 3d
3d = a + 3
a = 3d - 3

আবার,
S12 = 474
⇒ (12/2)(2a + 11d) = 474
⇒ 6(2a + 11d) = 474
⇒ 2a + 11d = 79
⇒ 2(3d - 3) + 11d = 79 [a = 3d - 3]
⇒ 6d - 6 + 11d = 79
⇒ 17d = 85
⇒ d = 5

তাহলে,
a = (3 × 5) - 3
= 15 - 3
= 12

20 তম পদ, a20 = a + 19d
= 12 + 19 × 5
= 107

১,২৫১.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
14 + 23 + 32 + _____ +  50
  1. 39
  2. 41
  3. 44
  4. 45
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
14 + 23 + 32 + _____ +  50

সমাধান:
১ম পদ = 14
২য় পদ = 14 + 9 = 23
৩য় পদ = 23 + 9 = 32
৪র্থ পদ = 32 + 9 = 41
৫ম পদ = 41 + 9 = 50
এটি একটি সমান্তর ধারা।
১,২৫২.
log4 + log16 + log64 + ......... ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?
  1. 10log4
  2. 55log4
  3. log10000
  4. 40log4
ব্যাখ্যা

প্রশ্ন: log4 + log16 + log64 + ......... ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?

সমাধান:
log4 + log16 + log64 + ......... প্রথম 10টি পদের সমষ্টি
= log4 + log42 + log43 + ......... + log410
= log4 + 2log4 + 3log4 + ......... + 10log4
= (1 + 2 + 3 + ......... + 10)log4
= {10(10 + 1)/2} log4 [n সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল = n(n + 1)/2]
= {(10 × 11)/2} log4
= 55 × log4
= 55log4

১,২৫৩.
প্রথম ৩০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ৪০৫
  2. খ) ৪৩৫
  3. গ) ৪৪৫
  4. ঘ) ৪৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ৩০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
সুতরাং প্রথম ৩০টি স্বাভাবিক সংখ্যার যোগফল = ৩০(৩০ + ১)/২
= (৩০ × ৩১)/2
= ৯৩০/২
=৪৬৫
১,২৫৪.
কোন সমান্তর ধারার প্রথম দুটি পদ 7 ও 19 তবে তৃতীয় পদটি কত? 
  1. ক) 29
  2. খ) 31
  3. গ) 33
  4. ঘ) 35
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার প্রথম দুটি পদ 7 ও 19 তবে তৃতীয় পদটি কত? 

সমাধান: 
সমান্তর ধারার প্রথম দুটি পদ 7 ও 19 হলে,
সাধারণ অন্তর = (19 - 7) = 12
∴ তৃতীয় পদ = দ্বিতীয় পদ + সাধারণ অন্তর 
= 19 + 12 
= 31
১,২৫৫.
13 + 20 + 27 + 34 +..................+ 104 ধারাটির পদ সংখ্যা কত? 
  1. 11
  2. 12
  3. 13
  4. 14
ব্যাখ্যা

প্রশ্ন: 13 + 20 + 27 + 34 +..................+ 104 ধারাটির পদ সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = 13
সাধারণ অন্তর, d = 20 - 13 = 7
ধরি,
পদসংখ্যা = n
এবং n-তম পদ = 104

আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d 

সুতরাং,
a + (n - 1)d  = 104
⇒ 13 + (n - 1)7 = 104
⇒ 13 + 7n - 7 = 104
⇒ 7n + 6 = 104
⇒ 7n = 104 - 6
⇒ 7n = 98
⇒ n = 98/7
⇒ n = 14

অর্থাৎ ধারাটির পদসংখ্যা = 14 

১,২৫৬.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ৯ এবং ৫তম পদটি ৪৩ হলে ১০ম পদটি -
  1. ৮৮
  2. ৮১
  3. ৯৭
  4. ১০৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ৯ এবং ৫তম পদটি ৪৩ হলে ১০ম পদটি - 

সমাধান: 
ধরি, 
ধারাটির প্রথম পদ = a
সাধারণ অন্তর = d
পদসংখ্যা = n

আমরা জানি, 
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d

সুতরাং
a + (n - 1)d = 43
বা, a + (5 - 1)9 = 43
বা, a + 45 - 9 = 43
বা, a = 43 - 36 
∴ a = 7 

তাহলে,
10ম পদ = a + (n - 1)d 
= 7 + (10 - 1)9
= 7 + 81
= 88
১,২৫৭.
৬ + ১১ + ১৬ + ২১ + ............. ধারাটির কোন পদ ১৪৬?
  1. ২৪ তম
  2. ২৬ তম
  3. ২৯ তম
  4. ৩১ তম
ব্যাখ্যা

প্রশ্ন: ৬ + ১১ + ১৬ + ২১ + ............. ধারাটির কোন পদ ১৪৬?

সমাধান:
এখানে, ধারার ১ম পদ, a = ৬
সাধারণ অন্তর, d = ১১ - ৬ = ৫
n তম পদ = ১৪৬

আমরা জানি,
n তম পদ = a + (n - ১) × d

প্রশ্নমতে,
৬ + (n - ১) × ৫ = ১৪৬
⇒ ৬ + ৫n - ৫ = ১৪৬
⇒ ৫n + ১ = ১৪৬
⇒ ৫n = ১৪৫
⇒ n = ২৯

∴ ১৪৬ হলো ধারাটির ২৯ তম পদ।

১,২৫৮.
20, 23, 26, 29,............ধারাটির 33 তম পদ কত? 
  1. 116
  2. 120
  3. 114
  4. 121
ব্যাখ্যা

প্রশ্ন: 20, 23, 26, 29,............ধারাটির 33 তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটি 20, 23, 26, 29,........... 

এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 20 
সাধারণ অন্তর, d = (দ্বিতীয় পদ - প্রথম পদ) 
= (23 - 20) 
= 3 
এবং পদসংখ্যা, n = 33 

∴ ধারাটির 33 তম পদ = a + (n - 1) d 
= 20 + (33 - 1) × 3 
= 20 + (32 × 3) 
= 20 + 96
= 116

১,২৫৯.
1 + 2 + 3 + 4 + ------ + 20 = কত?
  1. ক) 170
  2. খ) 190
  3. গ) 200
  4. ঘ) 210
ব্যাখ্যা
আমরা জানি,
সমষ্টি S = {n(n+1) / 2}
= {20(21 + 1) / 2}
= 210
১,২৬০.
যদি - 3, p, q, 9 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে-
  1. - 1, 4
  2. 0, 3
  3. 1, 5
  4.  2, 6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি - 3, p, q, 9 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে-

সমাধান: 
আমরা জানি, 
সমান্তর ধারাটি, a + (a + d) + (a + 2d) + (a + 3d) + .......
দেওয়া আছে, 
১ম পদ, a = - 3
২য় পদ, p = a + d = - 3 + d
৩য় পদ, q = a + 2d = - 3 + 2d
এবং 
৪র্থ = a + 3d
⇒ 9 = - 3 + 3d
⇒ 3d = 9 + 3 
⇒ 3d = 12 
⇒ d = 12/3
∴ d = 4

সুতরাং, ২য় পদ, p = - 3 + d = - 3 + 4 = 1
৩য় পদ, q = - 3 + 2d = - 3 + 8 = 5

∴ p এবং q মান 1, 5

১,২৬১.
একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 20 এবং প্রথম 5টি পদের যোগফল 60 হলে, প্রথম পদটি কত?
  1. 3.5
  2. 3
  3. 4
  4. 4.5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 20 এবং প্রথম 5টি পদের যোগফল 60 হলে, প্রথম পদটি কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ = a
সাধারন অন্তর = d
∴ a + (5 - 1)d = 20
⇒ a + 4d = 20 ..........(1)

এবং
(5/2){2a + (5 - 1)d} = 60
⇒ 2a + 4d = 24 ..............(2)

(2) - (1) হতে পাই,
2a + 4d - a - 4d = 24 - 20
∴ a = 4
১,২৬২.
5 + 8 + 11 + 14 +.......... ধারাটির 100 তম পদ কত? 
  1. 301
  2. 302
  3. 305
  4. 308
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 8 + 11 + 14 +.......... ধারাটির 100 তম পদ কত? 

সমাধান: 
এখানে,
ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = (8 - 5) = 3 
পদ সংখ্যা, n = 100

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 100 তম পদ = 5 + {(100 - 1) × (3)}
= 5 + (99 × 3)
= 5 + 297
= 302

১,২৬৩.
7 + 13 + 19 + 25 + ……….ধারাটির 15 তম পদ কোনটি?
  1. 91
  2. 84
  3. 77
  4. 90
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 13 + 19 + 25 + ……….ধারাটির 15 তম পদ কোনটি? 

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
∴ 15 তম পদ= 7 + (15 - 1) × 6
= 7 + 14 × 6
= 7 + 84
= 91
১,২৬৪.
6 + 9 + 12 + .............. ধারাটির n-তম পদ কত? 
  1. ক) 2n + 2
  2. খ) n + 3
  3. গ) 3n + 3
  4. ঘ) 3n + 1
ব্যাখ্যা
এখানে,
১ম পদ a  = 6
সাধারণ অন্তর d = 9 - 6 = 3

আমরা জানি 
n-তম পদ = a + (n - 1)d
                =  6 +(n - 1)3
                 = 6 + 3n - 3
                = 3n + 3
১,২৬৫.
৫ + ৯ + ১৩ + ১৭ +........................... ধারাটিতে কততম পদ ১৬১?
  1. ৩৭
  2. ৩৮
  3. ৪০
  4. ৪১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৯ + ১৩ + ১৭ +........................... ধারাটিতে কততম পদ ১৬১?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ, a = ৫
সাধারণ অনুপাত, d = ৯ - ৫ = ৪
n তম পদ = ১৬১

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d
⇒ ১৬১ = ৫ + (n - ১)৪
⇒ ১৬১ = ৫ + ৪n - ৪
⇒ ৪n = ১৬০
⇒ n = ১৬০/৪
∴ n  = ৪০
১,২৬৬.
১ থেকে ৫৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ১৮৭০
  2. ১৭৭০
  3. ১২৭০
  4. ১৫৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৫৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৫৯ × (৫৯ + ১)}/২
= (৫৯× ৬০)/২
= ৫৯ × ৩০
= ১৭৭০
১,২৬৭.
১৩, ১৭, ২১….. ১৬৫ ধারার পদ সংখ্যা-
  1. ক) ৩৮
  2. খ) ৩৯
  3. গ) ৪০
  4. ঘ) ৪১
ব্যাখ্যা

১ম পদ a = ১৩,
সাধারণ অন্তর d = ৪
পদ সংখ্যা n হলে n তম পদ = a + (n - ১)d = ১৬৫
বা, ১৩ + (n - ১)৪ = ১৬৫
(n - ১)৪ = ১৫২
n - ১ = ৩৮
∴ n = ৩৯

১,২৬৮.
2 + 4 + 8 + 16 + ............... ধারাটির কততম পদের মান 256?
  1. 4
  2. 5
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 + ............. ধারাটির কততম পদের মান 256?

সমাধান:
2 + 4 + 8 + 16 +............. 

ধারাটির ১ম পদ, a = 2 
সাধারণ অনুপাত, r = 4/2 = 2 
∴ n তম পদ = arn - 1 
বা, 2. 2n - 1 = 256
বা, 2n - 1 + 1 = 256
বা, 2n = 256
বা, 2n = 28
∴ n = 8
১,২৬৯.
কোনো সমান্তর ধারার ২য় ও ৪র্থ পদের অনুপাত 4 : 7 । যদি ধারার ৬ষ্ঠ পদ 20 হয় তাহলে ধারার ১৫ম পদ কত?
  1. 57
  2. 47
  3. 49
  4. 39
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার ২য় ও ৪র্থ পদের অনুপাত 4 : 7 । যদি ধারার ৬ষ্ঠ পদ 20 হয় তাহলে ধারার 15ম পদ কত?

সমাধান:
ধরি,
সমান্তর ধারার ১ম পদ = a
সাধারণ অন্তর = d
∴ ধারার ২য়= a + d
ধারার ৪র্থ = a + 3d

প্রশ্নমতে,
⇒ (a + d)/(a + 3d) = 4/7
⇒ 7a + 7d = 4a + 12d
⇒ 3a = 5d
⇒ a = (5d)/3 ........... (1)

আবার,
ধারার ৬ষ্ঠ পদ, a + 5d = 20
(5d)/3 + 5d = 20
(5d + 15d)/3 = 20
20d = 60
d = 60/20
d = 3

(1) নং হতে পাই,
∴ a = (5d)/3 = 15/3 = 5

∴ 15ম পদ = a + 14d = 5 + 14 × 3 = 47
১,২৭০.
7 + 13 + 19 + 25 + ..... ধারাটির 15 তম পদ কোনটি?
  1. 104
  2. 97
  3. 91
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 13 + 19 + 25 + ..... ধারাটির 15 তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 7
সাধারণ অন্তর d = 13 -7 = 6
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n-1) d
= 7+ (15 -1) x 6
= 7 + 14 x 6
= 91
১,২৭১.
5 + 8 + 11 + ......... ধারাটির কততম পদ 302?
  1. ক) 99
  2. খ) 100
  3. গ) 101
  4. ঘ) 98
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + ......... ধারাটির কততম পদ 302?

সমাধান: 
এখানে, ধারার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 11 - 8 = 8 - 5 = 3
ধরি, 
nতম পদ = 302
বা, a + (n - 1)d = 302
বা, 5 + (n - 1)3 = 302
বা, 3n + 2 = 302
বা, 3n = 300
বা, n = 300/3
∴ n = 100
১,২৭২.
২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫ …… ধারাটির পরবর্তী পদ কি হবে?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা

এখানে,
দু'টি ধারা,
(i) ২, ৩, ৪, ৫
(ii) ৪, ৭, ১০, ১৩
∴ পরবর্তী পদ = ১৩

১,২৭৩.
৭, ১০, ১৩…...ধারাটির ৩১ তম পদ কত?
  1. ৯৪
  2. ১০০
  3. ৯৭
  4. ১০৩
ব্যাখ্যা

a = ৭,
d = ১০ - ৭ = ৩,
∴ ৩১ তম পদ = a + (৩১ - ১)d
= ৭ + ৩০.৩
= ৭ + ৯০
= ৯৭

১,২৭৪.
একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 4 এবং 9তম পদটি 37 হলে 20 তম পদটি কত ?
  1. ক) 81
  2. খ) 85
  3. গ) 77
  4. ঘ) 89
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 4 এবং 9তম পদটি 37 হলে 20 তম পদটি কত ?

সমাধান: 
ধরি 
 সমান্তর অনুক্রমের প্রথম পদ a এবং
        সাধারণ অন্তর d 

আমরা জানি,
n তম পদ = a + (n-1)d 

এখানে, 9তম পদ 37
সুতরাং a + (9 - 1)×4= 37
        বা, a + 32 = 37
             a = 5

সুতরাং, 20তম পদ = 5 + (20 - 1)× 4
                               = 5 + 76
                               = 81
১,২৭৫.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৫ম পদ ৪১ হলে, ১১তম পদ কত?
  1. ৯৫
  2. ৯৯
  3. ৮৭
  4. ৯৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৫ম পদ ৪১ হলে, ১১তম পদ কত?

সমাধান: 
এখানে,
d = 9
ধরি,
প্রথম পদ = a

∴ 41 = a + (n - 1)d
বা, 41 = a + 36
বা, a = 41 - 36
∴ a = 5

১১তম পদ = a + (11 - 1)d
= 5 + (10)9
= 95
১,২৭৬.
৫, ৯, ১৩, ১৭, --- --- --- ধারাটিতে ১৬৫ কত তম পদ?
  1. ক) ৪১
  2. খ) ৪৩
  3. গ) ৪৪
  4. ঘ) ৩৯
ব্যাখ্যা
প্রথম পদ = ৫
সাধারণ অন্তর = ৯ - ৫ = ৪
n তম পদ ১৬৫ হলে, 
n তম পদ = a + (n - 1)d
⇒ ১৬৫ = ৫ + (n - ১)৪
⇒ n - ১ = ১৬০/৪ = ৪০
⇒ n = ৪১
------------------------
সংক্ষেপে, 
নির্ণেয় পদ = (শেষ পদ - ১ম পদ)/সাধারন অন্তর + ১ =  (১৬৫ - ৫)/৪ + ১ = ১৬০/৪ + ১ = ৪০ + ১ = ৪১
১,২৭৭.
1 + 2 + 3 + ............. + 100 = কত?
  1. ক) 950
  2. খ) 4850
  3. গ) 5050
  4. ঘ) 5060
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + ............. + 100 = কত?

সমাধান:
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
1 + 2 + 3 + ............. + n =n(n + 1)/2
1 + 2 + 3 + ............. + 100 =100(100 + 1)/2
= 50 × 101
= 5050
১,২৭৮.
1 + 4 + 7 + 10 + .......... ধারাটির 16 তম পদ কত?
  1. 38
  2. 40
  3. 46
  4. 48
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 4 + 7 + 10 + .......... ধারাটির 16 তম পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 1
সাধারণ অন্তর, d = (4 - 1) = 3
এবং n তম পদ = a + (n - 1)d

∴ 16 তম পদ = 1 + (16 - 1)3
= 1 + (15 × 3)
= 1 + 45
= 46
১,২৭৯.
১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ক) ৫০৫০
  2. খ) ৫০০১
  3. গ) ৪৯৯৯
  4. ঘ) ৫৫০১
ব্যাখ্যা

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = ১০০ × (১০০ + ১)/২
= ১০০ × ১০১/২
= ৫০ × ১০০
= ৫০৫০

১,২৮০.
কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
  1. ২২
  2. ২৫
  3. ২৯
  4. ৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হয় তবে তৃতীয় পদটি কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হলে -
সাধারণ অন্তর = (১৭ - ৫)
= ১২

∴ তৃতীয় পদ = দ্বিতীয় পদ + সাধারণ অন্তর
= ১৭ + ১২
= ২৯
১,২৮১.
কোনো সমান্তর ধারার 12 তম পদ 50 হলে, এর প্রথম 23 টি পদের সমষ্টি কত?
  1. ক) 1250
  2. খ) 1350
  3. গ) 1150
  4. ঘ) 1450
ব্যাখ্যা
সমান্তর ধারার ১ম পদ a
সাধারণ অন্তর d

সমান্তর ধারার12 তম পদ 50 হলে, 
a + (12 - 1)d = 50
a + 11d = 50

প্রথম 23 টি পদের সমষ্টি
= (23/2){2a + (23 - 1)d}
= (23/2){2a + 22d)
= (23/2) × 2(a + 11d)
= 23 × (50)
= 1150
১,২৮২.
একটি সমান্তর ধারার ৮ম পদ ৪২ হলে, তার প্রথম ১৫ পদের সমষ্টি কত?
  1. ৬০০
  2. ৬২০
  3. ৬৩০
  4. ৬৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার ৮ম পদ ৪২ হলে, তার প্রথম ১৫ পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি, ধারাটির প্রথম পদ = a
সাধারণ অন্তর = d

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d
∴ ৮ম পদ = a + (৮ - ১)d
= a + ৭d

প্রশ্নমতে,
a + ৭d = ৪২

আমরা জানি,
প্রথম nটি পদের সমষ্টি, Sn = (n/২){২a + (n - ১)d}

∴ প্রথম ১৫টি পদের সমষ্টি, S১৫ = (১৫/২){২a + (১৫ - ১)d}
= (১৫/২)(২a + ১৪d)
= (১৫/২) × ২(a + ৭d)
= ১৫ × (a + ৭d)
= ১৫ × ৪২
= ৬৩০

১,২৮৩.
5 + 8 + 11 + 14 + .................. ধারাটির 8 তম পদ কত?
  1. 20
  2. 29
  3. 26
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + .................. ধারাটির 8 তম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 8 - 5 = 3

আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d
∴ 8-তম পদ = 5 + (8 - 1)3
= 5 + (7 × 3)
= 5 + 21
= 26
১,২৮৪.
১১ + ১৩ + ১৫ +......... + ৪৫ =?
  1. ৫০০
  2. ৪০৪
  3. ৫৭৫
  4. ৬২৫
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ + ১৩ + ১৫ +......... + ৪৫ =?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা 
যার ১ম পদ = ১১
শেষ পদ = ৪৫ এবং সাধারণ অন্তর = ২
∴ পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + ১
= {(৪৫ - ১১)/২} + ১
= (৩৪/২) + ১
= ১৭ + ১
= ১৮

∴ সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/২} × পদ সংখ্যা
= {(৪৫ + ১১)/২} × ১৮
= (৫৬/২) × ১৮
= ২৮ × ১৮
= ৫০৪

∴ ধারাটির সমষ্টি ৫০৪।
১,২৮৫.
3 + 6 + 9 + ..... ধারাটির কততম পদের মান 33?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 11
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 9+ ..... ধারাটির কততম পদের মান 33?

সমাধান: 
এখানে,
প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 3
ধরি,
ধারার n তম পদের মান 33
শর্তমতে,
a + (n - 1)d = 33
বা, 3 + (n - 1)3 = 33
বা, (n - 1)3 = 30
বা, n - 1 = 10
∴ n = 11
১,২৮৬.
12 + 22 + 32 + --- --- --- + x2 = ?
  1. ক) x(x - 1)/2
  2. খ) x(x + 1)/2
  3. গ) {x(x + 1)/2}2
  4. ঘ) x(x + 1)(2x + 1)/6
ব্যাখ্যা
12 + 22 + 32 + --- --- --- + x2 = x(x + 1)(2x + 1)/6
১,২৮৭.
5 + 8 + 11 + 14 + ............ ধারাটির কোন পদ 383?
  1. 125
  2. 127
  3. 144
  4. 150
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + ............ ধারাটির কোন পদ 383?

সমাধান:
ধরি,
n তম পদ = 383
এখানে,
১ম পদ, a = 5,
সাধারণ অন্তর, d = (8 - 5) = 3

প্রশ্নমতে,
{a + (n - 1)d} = 383
⇒ {5 + (n - 1) × 3} = 383
⇒ 5 + 3n - 3 = 383
⇒ 3n + 2 = 383
⇒ 3n = 383 - 2
⇒ 3n = 381
⇒ n = 381/3
∴ n = 127
১,২৮৮.
3 + 6 + 9 + ............. ধারাটির কততম পদ 33?
  1. 10
  2. 12
  3. 11
  4. 13
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 9 + ............. ধারাটির কততম পদ 33?

সমাধান: 
এখানে
১ম পদ a = 3,
সাধারণ অন্তর d =6 - 3 = 3

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)3
বা, 33 = 3 +(n - 1) × (3)
বা, 33 =3 + 3n - 3
বা, 33 = 3n 
বা 3n = 33 
বা  3n = 33
বা n = 33/3
   n  = 11
১,২৮৯.
5 + 8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 302?
  1. 60 তম পদ
  2. 70 তম পদ
  3. 90 তম পদ
  4. 100 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 302?

সমাধান:
5 + 8 + 11 + 14 + ............................
এটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর d = 8 - 5 = 3 

ধরি,
ধারাটির n তম পদ 302

n তম পদ = a + (n - 1)d
⇒ 302 = 5 + (n - 1)3
⇒ 302 = 5 + 3n - 3
⇒ 3n + 2 = 302
⇒ 3n = 302 - 2
⇒ 3n = 300
⇒ n = 300/3
∴ n = 100
১,২৯০.
একটি সমান্তর ধারার ২৫তম পদ এবং ২০তম পদের মানের পার্থক্য ৪৫ হলে, ধারাটির সাধারণ অন্তর কত?
  1. ১১
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার ২৫তম পদ এবং ২০তম পদের মানের পার্থক্য ৪৫ হলে, ধারাটির সাধারণ অন্তর কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হলে,
২৫তম পদ = a + 24d
এবং ২০তম পদ = a + 19d

প্রশ্নমতে,
⇒ a + 24d - a - 19d = 45
⇒ 5d = 45
⇒ d = 9
১,২৯১.
5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
  1. 520
  2. 550
  3. 600
  4. 620
ব্যাখ্যা
প্রশ্ন: 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 

সমাধান: 
পদসংখ্যা = (35 - 5) + 1 = 30 + 1 = 31 

সমষ্টি = (35 + 5) × 31/2
= 20 × 31
= 620
১,২৯২.
কোন সমান্তর ধারার ১৬ তম পদ -২০ হলে, এর প্রথম ৩১ তম পদের সমষ্টি কত?
  1. ক) 1445
  2. খ) -512
  3. গ) -620
  4. ঘ) 718
ব্যাখ্যা

১৬ তম পদ = ‍a + (n -1)d = -20
= a + 15d = -20
৩১ তম পদের সমষ্টি = n/2{2a + (n -1)d}
= 31/2 {2a + 30d}
= 31/2 (2 x -20)
= -620

১,২৯৩.
একটি সমান্তর অনুক্রমে 7ম পদটি 35 এবং প্রথম 7টি পদের যোগফল 140 হলে প্রথম পদটি কত? 
  1. 3
  2. 5
  3. 7
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে 7ম পদটি 35 এবং প্রথম 7টি পদের যোগফল 140 হলে প্রথম পদটি কত?

সমাধান:
মনে করি,
প্রথম পদ = a

দেওয়া আছে, 
7ম পদ = 35
∴ a + (7 - 1)d = 35
⇒ a + 6d = 35

এখন,
7টি পদের যোগফল = 140
⇒ (7/2){2a + (7 - 1)d} = 140
⇒ 2a + 6d = (140 × 2)/7
⇒ a + (a + 6d) = 40
⇒ a + 35 = 40
⇒ a = 40 - 35
∴ a = 5

সুতরাং, প্রথম পদটি 5

১,২৯৪.
৩ + ৭ + ১১ + ১৫ + ...... ধারাটির প্রথম ২০টি পদের সমষ্টি কত?
  1. ৮২০
  2. ৭৬০
  3. ১২৩৫
  4. ৯৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ + ৭ + ১১ + ১৫ + ...... ধারাটির প্রথম ২০টি পদের সমষ্টি কত?

সমাধান:
এটি সমান্তর ধারা। যার,
প্রথম পদ, a = ৩
সাধারণ অন্তর, d = ৭ - ৩ = ৪

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদের সমষ্টি, Sn​ = (n​/২) × {২a + (n - ১)d}
∴ ২০ তম পদের সমষ্টি, S​২০ = (২০​/২) × {(২ × ৩) + (২০ - ১)৪}
= ১০ × (৬ + ৭৬)
= ১০ × ৮২
= ৮২০
১,২৯৫.
২-২+২-২+…………… ধারাটির ১ম (2n+2) পদের সমষ্টি কত?
  1. ক) -২
  2. খ) ২
  3. গ) ০
  4. ঘ) ২n
ব্যাখ্যা

ধারাটি একটি গুনোত্তর ধারা
১ম পদ a = ২
সাধারন অনুপাত r = -২/২ = -১ < ১
(2n+2) পদের সমষ্টি = a(1-rn)/(1-r)
= 2(1-(-1)(2n+2))/(1-(-1))
= 0/2
= 0

১,২৯৬.
- 5 - 1 + 3 + 7 + 11 + ................ ধারাটির 15তম পদ কত?
  1. 39
  2. 47
  3. 51
  4. 61
ব্যাখ্যা
প্রশ্ন: - 5 - 1 + 3 + 7 + 11 + ................ ধারাটির 15তম পদ কত?

সমাধান: 
ধারাটির,
প্রথম পদ, a = - 5
সাধারন অন্তর, d = - 1 + 5 = 4

15তম পদ = a + (n - 1)d
= - 5 + (15 - 1)4
= 51
১,২৯৭.
1 + 4 + 7 + 10 + ......... ধারাটির প্রথম 25টি পদের যোগফল কত? 
  1. ক) 925 
  2. খ) 955 
  3. গ) 935 
  4. ঘ) 905 
ব্যাখ্যা
ধরি,
১ম পদ = 1 
সাধারণ অন্তর d = 4 - 1 = 3 

আমরা জানি 
n পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}  
25 পদের সমষ্টি =(25/2){2a + (25 - 1)d}  
                        = (25/2){2 × 1 + 24 × 3}
                        =(25/2) × 74
                        = 925
১,২৯৮.
log 11 + log 121 + log 1331 + ............... ধারাটির প্রথম এগারোটি পদের সমষ্টি কত?
  1. ক) 35 log 11
  2. খ) 46 log 11
  3. গ) 55 log 11
  4. ঘ) 66 log 11
ব্যাখ্যা

log 11 + log 121 + log 1331 + .........
= log11 + log112 + log113 + .........
= log11 + 2log11 + 3log11 + .........
= (1 + 2 + 3 + ......... ) × log11
∴ ১ম ১১টি পদের সমষ্টি = [{11(11+1)}/2] × log11
= 66 log11

১,২৯৯.
4 + 10 + 16 + 22 + ..................  ধারাটির 15তম পদ কত? 
  1. ক) 86
  2. খ) 88
  3. গ) 84
  4. ঘ) 90
ব্যাখ্যা
 প্রশ্ন: 4 + 10 + 16 + 22 + ..................  ধারাটির 15তম পদ কত? 

সমাধান: 
এখানে,
১ম পদ a = 4
সাধারণ অন্তর d = 10 - 4 = 6

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d 
15তম পদ = a + (15 - 1)d 
                 = 4 + 14 (6)
                 = 4 + 84
                 = 88
১,৩০০.
কোনাে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n+1) হলে, ধারাটির 10 টি পদের সমষ্টি কত?
  1. ক) 99
  2. খ) 100
  3. গ) 110
  4. ঘ) 115
ব্যাখ্যা
ধারাটির 10 টি পদের সমষ্টি
= 10(10 + 1)
= 10 × 11
= 110