বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ৫৮ / ২০১ · ৫,৭০১৫,৮০০ / ২০,২০৭

৫,৭০১.
5 + (5/6) + (5/36) + . . . . ধারাটির সাধারণ অনুপাত কত?
  1. 3
  2. 1/3
  3. 1/6
  4. 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + (5/6) + (5/36) + . . . . ধারাটির সাধারণ অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ = 5
২য় পদ = 5/6

∴ ধারাটির সাধারণ অনুপাত = ২য় পদ/১মপদ
= (5/6)/5
= (5/6) × (1/5)
= 1/6
৫,৭০২.
একটি নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ ১৫ কিমি/ঘণ্টা এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ ৫ কিমি/ঘণ্টা। স্রোতের গতিবেগ কত?
  1. ৫ কিমি/ঘণ্টা
  2. ২.৫ কিমি/ঘণ্টা
  3. ১০ কিমি/ঘণ্টা
  4. ৮ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ ১৫ কিমি/ঘণ্টা এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ ৫ কিমি/ঘণ্টা। স্রোতের গতিবেগ কত?

সমাধান: 
প্রশ্নমতে,
x + y = 15   --- (১)
x - y = 5   --- (২)
(১) ও (২) যোগ করে পাই,
⇒ 2x = 20
⇒ x = 10

(১) থেকে পাই,
⇒ y = 15 - 10 = 5
৫,৭০৩.
দুইটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে ২৮ এবং ৪। বড় সংখ্যাটি কত?
  1. ১৬
  2. ১৮
  3. ২০
  4. ২২
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন দুইটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে ২৮ এবং ৪। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যা x
ছোট সংখ্যা y 

শর্তমতে,
x + y = 28
x - y = 4

x + y + x - y = 28 + 4
2x = 32
x = 16
৫,৭০৪.
কোন গুণোত্তর ধারার পঞ্চম পদ 1/16 এবং সাধারণ অনুপাত 1/2 হলে ধারাটির প্রথম পদ কত?
  1. 1/2
  2. 1
  3. 2
  4. 1/4
ব্যাখ্যা

প্রশ্ন: কোন গুণোত্তর ধারার পঞ্চম পদ 1/16 এবং সাধারণ অনুপাত 1/2 হলে ধারাটির প্রথম পদ কত?

সমাধান:
ধরি 
গুণোত্তর ধারার ১ম পদ = a

দেওয়া আছে, 
পঞ্চম পদ ar4 = 1/16
সাধারণ অনুপাত r = 1/2

এখন
a(1/2)4 =  1/16
⇒ a (1/16) = 1/16
⇒ a/16 = 1/16
⇒ a = 1

∴ প্রথম পদ a = 1

৫,৭০৫.
যদি x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত?
  1. 0
  2. 12
  3. 1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত?

সমাধান:
দেওয়া আছে
x + 2y = 4...............(1)
আবার
xy = 2
y = 2/x

y এর মান (1) নং এ বসিয়ে পাই
x + 2y = 4
x + (2/x) . 2 = 4
x + 4/x = 4
(x2 + 4)/x = 4
x2 + 4 = 4x
x2 - 4x + 4 = 0
x2 - 2.x.2 + 22 = 0
(x - 2)2 = 0
x - 2 = 0
x = 2
৫,৭০৬.
a3 + 2a2 - 5a - 6 এর একটি উৎপাদক নয় কোনটি?
  1. (a - 3)
  2. (a + 1)
  3. (a + 3)
  4. (a - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + 2a2 - 5a - 6 এর একটি উৎপাদক নয় কোনটি?

সমাধান:
f(a) = a3 + 2a2 - 5a - 6
∴ f(-1) = (- 1)3 + 2(- 1)2 - 5(-1) - 6
= - 1 + 2 + 5 - 6
= 0
∴ (a + 1), f(a) এর একটি উৎপাদক

এখন, f(a) = a3 + 2a2 - 5a - 6
= a3 + a2 + a2 - 5a - 6
= a2(a + 1) + a(a - 5) - 6
= (a + 1)(a2 + a - 6)
= (a + 1)(a2 + 3a - 2a - 6)
= (a + 1){a(a + 3) - 2(a + 3)]
= (a + 1)(a + 3)(a - 2)
৫,৭০৭.
  1. 0.244
  2. 2.44
  3. 24.4
  4. 0.0244
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
সমাধান:
(244/0.244) = (24.4/x)
⇒ x = (24.4 × 0.244)/244
= (24.4 × 244)/(1000 × 244)
= 24.4/1000
= 0.0244
৫,৭০৮.
যদি n(A ∪ B) = 27, n(B) = 18 এবং n(A ∩ B) = 7 হয়, n(A) তাহলে  এর মান কত?
  1. 16
  2. 12
  3. 18
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A ∪ B) = 27, n(B) = 18 এবং n(A ∩ B) = 7 হয়, n(A) তাহলে  এর মান কত?

সমাধান:
আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
n(A) = n(A ∪ B) - n(B) + n(A ∩ B)
= 27 - 18 + 7
= 16
৫,৭০৯.
তিন অঙ্কের সকল ধনাত্মক সংখ্যা থেকে দৈবভাবে একাট সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটির মধ্যে "৭" এক বা একের অধিকবার পাওয়ার সম্ভাবনা কত?
  1. ৬৩/৯০০
  2. ৭/২৫
  3. ৭০/১২৫
  4. ৭৭৮/৯০০
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অঙ্কের সকল ধনাত্মক সংখ্যা থেকে দৈবভাবে একাট সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটির মধ্যে "৭" এক বা একের অধিকবার পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৩ অঙ্কের সংখ্যার সীমা  ১০০ থেকে ৯৯৯
∴ মোট সংখ্যা = ৯৯৯ - ১০০ + ১ = ৯০০ টি

এখন, যেসব সংখ্যায় "৭" নেই
শতকের অঙ্ক = ১০ - ৯ থেকে যেকোনো সংখ্যা, কিন্তু ৭ বাদে,
⇒ {১, ২, ৩, ৪, ৫, ৬, ৮, ৯} = মোট 8টি 
দশকের অঙ্ক = ০ - ৯, কিন্তু ৭ বাদে = ৯টি সংখ্যা
এককের অঙ্ক = ০ - ৯, কিন্তু ৭ বাদে = ৯টি সংখ্যা

∴ যেসব সংখ্যায় ৭ নেই = ৮ × ৯ × ৯ = ৬৪৮ টি

∴ যেসব সংখ্যায় "৭" একবার বা একাধিকবার আছে = ৯০০ - (যেখানে ’৭’ নেই)
= ৯০০ - ৬৪৮ = ২৫২ টি

∴  সম্ভাবনা = অনুকূল সংখ্যা/মোট সংখ্যা = ২৫২/৯০০ = ৭/২৫
৫,৭১০.
3 - 6 + 12 - 24 + ........ ধারাটির প্রথম ৭টি পদের সমষ্টি কত? 
  1. ক) 86
  2. খ) 43
  3. গ) 129
  4. ঘ) 128
ব্যাখ্যা
3 - 6 + 12 - 24 + ........ 
প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = - 6/3=- 2
পদ সংখ্যা, n = 7
আমরা জানি,
গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি a(1 - rn)/(1- r)
গুণোত্তর ধারার ৭টি পদের সমষ্টি 
= 3{1 - (- 2)7}/{1 - (- 2)}
= 3{1 + 128}/{1 + 2}
= 3 × 129/3
= 129
৫,৭১১.
৮, ৭, ১২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ৯, ৭, ৪, ১০, ৯, ১১, ৭ উপাত্তগুলোর প্রচুরক কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ৭
ব্যাখ্যা
কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয়, সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক।
৮, ৭, ১২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ৯, ৭, ৪, ১০, ৯, ১১, ৭ উপাত্তগুলোর মধ্যে ৭ সর্বাধিক ৪ বার আছে।
সুতরাং প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক = ৭।
৫,৭১২.
x = 2, y = 3 হলে 2x + 4y এর সাথে 3x2 + x - 2y যোগ করলে যোগফল কত হবে?
  1. 23
  2. 24
  3. 25
  4. 26
ব্যাখ্যা
প্রশ্ন: x = 2, y = 3 হলে 2x + 4y এর সাথে 3x2 + x - 2y যোগ করলে যোগফল কত হবে?

সমাধান:
 2x + 4y এবং 3x2 + x - 2y এর যোগফল = 2x + 4y + 3x2 + x - 2y
= 3x + 2y + 3x2

x = 2, y = 3 হলে
3 × 2 + 2 × 3 + 3 × 22
= 6 + 6 + 12
= 24
৫,৭১৩.
A = {-1,0,2,3}, B = {-3,3,4,5} হলে, A ∪ B এর মান নিচের কোনটি?
  1. ক) {-1, 0, 2, 3, 4, 5}
  2. খ) {-1, 0, 2, 3, -3, 4, 5}
  3. গ) {3}
  4. ঘ) {-1, 0, 2, 3, 4, 5}
ব্যাখ্যা
∴ A ⋃ B = {-1,0,2,3} ∪ {-3,3,4,5} = {-1, 0, 2, 3, -3, 4, 5}
৫,৭১৪.
(p2/q2) + 2(p/q) এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে?
  1. q/p
  2. p/q
  3. - 2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: (p2/q2) + 2(p/q) এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে?
 
সমাধান:
(p2/q2) + 2(p/q)
= (p/q)2 + 2.(p/q).1 + 12 - 1
= {(p/q) + 1}2 - 1
 
∴ (p2/q2) + 2(p/q) এর সাথে 1 যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে।
৫,৭১৫.
x3 - 3x2, x2 - 9, xy - 3y রাশিগুলোর গ.সা.গু. (H.C.F) কত?
  1. 1
  2. (x - 3)
  3. xy
  4. (x + 3)
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 3x2, x2 - 9, xy - 3y রাশিগুলোর গ.সা.গু. (H.C.F) কত? 

সমাধান:
১ম রাশি = x3 - 3x2 
= x2(x - 3)

২য় রাশি = x2 - 9
= x2 - 32 
= (x + 3)(x - 3)

৩য় রাশি = xy - 3y
= y(x - 3)

∴ নির্ণেয় গ.সা.গু = (x - 3)

৫,৭১৬.
যদি x2 + y2 + z2 + 3 = 2(x + y + z) হয়, তাহলে (x + y + z) = ?
  1. 11
  2. 7
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x2 + y2 + z2 + 3 = 2(x + y + z) হয়, তাহলে (x + y + z) = ?

সমাধান: 
দেওয়া আছে, 
x2 + y2 + z2 + 3 = 2(x + y + z)
⇒ x2 + y2 + z2 + 3 = 2x + 2y + 2z
⇒ (x2 - 2x + 1) + (y2 - 2y + 1) + (z2 - 2z + 1) = 0
⇒ (x - 1)2 + (y - 1)2 + (z - 1)2 = 0

আমরা জানি, 
কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে প্রত্যেক পদের বর্গও শূন্য হবে। অর্থাৎ, 
(x - 1)2 = 0
⇒ x - 1 = 0
∴ x = 1 
একইভাবে, y = 1, z = 1

প্রদত্ত রাশি, 
x + y + z = 1 + 1 + 1 = 3
∴ x + y + z = 3

৫,৭১৭.
9a2 + 16b2 রাশিটির সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. ক) 12ab
  2. খ) 24ab
  3. গ) 36ab
  4. ঘ) 144ab
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 16b2 রাশিটির সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান: 
9a2 + 16b2
= (3a)2 + 2.3a.4b + (4b)2 - 24ab
= (3a + 4b)2 - 24ab

অতএব, 9a2 + 16b2 রাশিটির সাথে 24ab যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে।
৫,৭১৮.
x - 2y = 5 এবং xy = 3 হলে y = ?
  1. ক) {-3, 1/2}
  2. খ) {3, 1/2}
  3. গ) {-2, 1/3}
  4. ঘ) {2, 1/3}
ব্যাখ্যা

এখানে,
x - 2y = 5
বা, x = 2y + 5
আবার,
xy = 3
বা, (2y + 5)y = 3
বা, 2y2 + 5y - 3 = 0
বা, 2y2 + 6y - y - 3 = 0
বা, 2y(y + 3) - 1(y + 3) = 0
বা, (y + 3)(2y - 1) = 0
হয়,
y + 3 = 0
∴ y = -3
অথবা,
2y - 1 = 0
বা, 2y = 1
∴ y = 1/2
∴ y = -3, 1/2

৫,৭১৯.
নিম্নে প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক চিহ্নের (?) স্থানে কী হবে?
৩, ৫, ১৬, ৬০, ২৬০ ?
  1. ক) ১১১০
  2. খ) ১৩৩০
  3. গ) ১৩০৩
  4. ঘ) ১২০৩
  5. ঙ) ১২৩০
ব্যাখ্যা

3×1+1×2 = 3+2 = 5
5×2+2×3 = 10+6 = 16
18×3+3×4 = 48+12 = 60
60×4+4×5 = 240+20 = 260
260×5+5×6 = 1300+30 = 1330

৫,৭২০.
3-3 এর মান কত?
  1. ক) 1/9
  2. খ) 1/3
  3. গ) 1/27
  4. ঘ) √3
ব্যাখ্যা

3-3
= 1/33
= 1/27

৫,৭২১.
52 টি তাসের একটি প্যাকেট হতে একটি তাস তোলা হলো। তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/52
  2. খ) 1/26
  3. গ) 3/52
  4. ঘ) 1/13
ব্যাখ্যা
52 টি তাসের মধ্যে টেক্কা 4 টি।
∴ উত্তোলিত তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা = 4/52 = 1/13
৫,৭২২.
নিচের কোন সমীকরণটি সরলরেখা প্রকাশ করে না?
  1. y(4 - x) = - 5
  2. 5y + 3x - 8 = 0
  3. y - 7x + 7 = 0
  4. y = 2x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সমীকরণটি সরলরেখা প্রকাশ করে না?

সমাধান:
y = 2x + 1, 5y + 3x - 8 = 0 এবং, y - 7x + 7 = 0
সমীকরণ তিনটিতে xy সংবলিত পদ নেই।

কিন্তু y(4 - x) = - 5 বা 2x - xy = 3 এই সমীকরনে আছে তাই এটি সরলরেখা হবে না।
৫,৭২৩.
n(A) = 40, n(A ∩ B) = 10 এবং n(A ∪ B) = 50 হলে n(B) = ? 
  1. 20
  2. 50
  3. 70
  4. 80
ব্যাখ্যা

প্রশ্ন: n(A) = 40, n(A ∩ B) = 10 এবং n(A ∪ B) = 50 হলে n(B) = ? 

সমাধান:
দেওয়া আছে,
n(S) = 100,
n(A) = 40,
n(A ∩ B) = 10
এবং n(A ∪ B) = 50

আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
⇒ 50 = 40 + n(B) - 10
⇒ 50 = n(B) + 30
⇒ n(B) = 50 - 30
⇒ n(B) = 20



৫,৭২৪.
x2 - √6x + 1 = 0 হলে x2 - (1/x)2 এর মান কত?
  1. ক) 6√3
  2. খ) 4√3
  3. গ) 3√3
  4. ঘ) 2√3
ব্যাখ্যা
দেওয়া আছে, 
    x2 − √6x + 1=0
⇒ x2 + 1 =√6x
⇒ x2/x + 1/x = √6
⇒ x + 1/x = √6

এখন 
(x - 1/x)2 = (x  + 1/x)2 - 4.x.1/x
(x - 1/x)2 = (√6)2 - 4 
(x - 1/x)2 = 6 - 4 
(x - 1/x)2 = 2 
x - 1/x =√2

x2 - (1/x)2 = (x + 1/x)(x - 1/x)
                 = √6 × √2 
                 = √12
                 = 2√3
৫,৭২৫.
x2 + 4y2 + 4y - 4xy - 2x - 8 এর উৎপাদক- 
  1. (x - 2y + 1) (x - 2y - 1)
  2. (x - y + 2) (x - 2y - 4)
  3. (x + 2y + 2) (x + 2y - 4)
  4. (x - 2y + 2) (x - 2y - 4)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 4y2 + 4y - 4xy - 2x - 8 এর উৎপাদক- 

সমাধান: 
x2 + 4y2 + 4y - 4xy - 2x - 8
= x2 - 4xy + 4y2- 2x + 4y - 8 
= (x - 2y)2 - 2(x - 2y) - 8
=  (x - 2y)2 - 4(x - 2y) + 2(x - 2y) - 8
= (x - 2y) (x - 2y - 4) + 2 (x - 2y - 4)
= (x - 2y + 2) (x - 2y - 4)

৫,৭২৬.
১ থেকে ২৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১৫
  2. ২০
  3. ১৮
  4. ১৭.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
 
সমাধান:
১ থেকে ২৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো ৫, ১০, ১৫, ২০, ২৫

∴ ১ থেকে ২৭ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক = ১৫
৫,৭২৭.
নিচের কোনটি গুণোত্তর ধারা?
  1. ১ + ৩ + ৫ + ৭ +......
  2. ৮ + ৪ + ২ + ১ + ১/২ + ...
  3. ১০ + ১২ + ১৪ + ১৬ +......
  4. ১০০ + ৯০ + ৮০ + ৭০ +...
ব্যাখ্যা
 প্রশ্ন: নিচের কোনটি গুণোত্তর ধারা?

সমাধান: 
প্রথম টির ক্ষেত্রে, সাধারণ অন্তর = ৩ - ১
= ২

দ্বিতীয় টির ক্ষেত্রে, সাধারণ অনুপাত = ৪/৮
= ১/২ 

তৃতীয়টির ক্ষেত্রে, সাধারণ অন্তর = ১২ - ১০ 
= ২

চতুর্থটির ক্ষেত্রে, সাধারণ অন্তর = ৯০ - ১০০ 
= - ১০ 

অতএব, সঠিক উত্তর খ। 
৫,৭২৮.
x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল কত?
  1. ক) x2y2(x + y)
  2. খ) xy(x2 + y2)
  3. গ) x2y(x + y)2
  4. ঘ) xy2(x2 + y)
ব্যাখ্যা
প্রশ্ন: x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল কত? 

সমাধান: 
১ম রাশি =  x2y + xy2
= xy(x + y)

২য় রাশি = x2 + xy
= x(x + y)

 x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু = xy(x + y)
x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের গ.সা.গু = x(x + y)

নির্ণেয় গুণফল = x(x + y) × xy(x + y)
= x2y(x + y)2
৫,৭২৯.
১, ৪, ৩, ৭,...........ধারাটির ৮ম পদ হবে-
  1. ক) ৭
  2. খ) ১৩
  3. গ) ৯
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৪, ৩, ৭,...........ধারাটির ৮ম পদ হবে-

সমাধান: 
এখানে একটি ধারার ভিতরে দুটি ধারা আছে।
১ম ধারা= ১, ৩,......[যা ২ করে বাড়ছে]
২য় ধারা= ৪, ৭, ১০, ১৩ ....[যা ৩ করে বাড়ছে]
৫,৭৩০.
2 + 6 + 18 +.............ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?
  1. ক) 38 - 1
  2. খ) 311 - 1
  3. গ) 310 - 1
  4. ঘ) 39 - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 18 +.............ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
ধরি, প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 6/2 = 3 > 1
পদ সংখ্যা, n = 10

আমরা জানি,
প্রথম 10 টি পদের সমষ্টি ‍S10 = a(rn - 1)/(r - 1)
= 2 (310 - 1)/(3 - 1)
= 2 × (310 - 1)/2
= 310 - 1
৫,৭৩১.
যদি 8x + 4 = 48 হয় তাহলে 2x + 1 এর মান কত?
  1. 12
  2. 14
  3. 16
  4. 18
ব্যাখ্যা

দেওয়া আছে, 8x + 4 = 48
বা, 4(2x + 1) = 48
বা, (2x + 1) = 48/4
বা, (2x + 1) = 12

৫,৭৩২.
x2 + 5x + 6 এর উৎপাদক কী কী?
  1. (x + 3)(x + 3)
  2. (x - 2)(x - 3)
  3. (x + 2)(x + 3)
  4. (x - 4)(x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন:  x2 + 5x + 6  এর উৎপাদক কী কী?

সমাধান:
= x2 + 5x + 6 
= x2 + 2x + 3x + 6 
= x(x + 2) + 3(x + 2) 
= (x + 2)(x + 3) )
৫,৭৩৩.
একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 
  1. 60 জন 
  2. 50 জন
  3. 80 জন
  4. 90 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 

সমাধান: 
ধরি,
ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = x জন

১ম ক্ষেত্রে, 
4 জন বসে = 1 টি বেঞ্চে
∴ x জন বসে = x/4 টি বেঞ্চে
∴ ১ম ক্ষেত্রে, মোট বেঞ্চ সংখ্যা = (x/4) + 3 টি 

২য় ক্ষেত্রে,
3 জন বসে = 1 টি বেঞ্চে
∴ (x - 6) জন বসে = (x - 6)/3 টি বেঞ্চে

প্রশ্নমতে, 
(x/4) + 3 = (x - 6)/3
বা, (x + 12)/4 = (x - 6)/3
বা, 4x - 24 = 3x + 36
বা, 4x - 3x = 36 + 24
∴ x = 60

∴ ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = 60 জন।

৫,৭৩৪.
3 + 1.5 + 0.75 + 0.375 + ......... ধারার অসীমতক সমষ্টি কত?
  1. 6
  2. 8
  3. 5
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 1.5 + 0.75 + 0.375 + ......... ধারার অসীমতক সমষ্টি কত?

সমাধান:
3 + 1.5 + 0.75 + 0.375 + .........
এখানে,
1.5/3 = 0.5
0.75/1.5 = 0.5
সুতরাং ধারাটি একটি গুণোত্তর ধারা, যার সাধারণ অনুপাত r = 0.5 < 1 [অসীমতক সমষ্টি আছে]
প্রথম পদ a = 3
অসীমতক সমষ্টি S∞ = a/(1 - r)
= 3/(1 - 0.5)
= 3/0.5
= 6
৫,৭৩৫.
কোনো সমান্তর ধারার 9 তম পদ 58 হলে, এর প্রথম 17 টি পদের সমষ্টি কত?
  1. 872
  2. 1280
  3. 986
  4. 1132
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর ধারার 9 তম পদ 58 হলে, এর প্রথম 17 টি পদের সমষ্টি কত?

সমাধান: 
দেওয়া আছে, 
9 তম পদ = 58 

ধরি,
ধারাটির প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r 

আমরা জানি, 
n তম পদ = a + (n - 1)d
∴ 9 তম পদ = a + (9 - 1)d
= a + 8d

শর্তমতে, 
a + 8d = 58 

এখন, 
প্রথম n পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d} 
∴ প্রথম 17 টি পদের সমষ্টি = (17/2){2a + (17 - 1)d} 
= (17/2)(2a + 16d) 
= (17/2) × {2(a + 8d)}
= (17/2) × 2 × 58 [∴ a + 8d = 58]
= 17 × 58
= 986

∴  সমান্তর ধারাটির প্রথম 17 টি পদের সমষ্টি = 986.

৫,৭৩৬.
7x2 - 27x + 20 এর উৎপাদক কোনটি?
  1. (x - 1)
  2. (x + 1)
  3. (7x + 20)
  4. (9x - 20)
ব্যাখ্যা
প্রশ্ন: 7x2 - 27x + 20 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
7x2 - 27x + 20
= 7x2 - 20x - 7x + 20
= x(7x - 20) - 1(7x - 20)}
= (7x - 20)(x - 1)
৫,৭৩৭.
যদি
  1. 52
  2. 64
  3. 84
  4. 76
ব্যাখ্যা
প্রশ্ন: যদি

সমাধান:

৫,৭৩৮.
a ≠ 0 হলে, a0 এর মান কত?
  1. 0
  2. a
  3. 1
  4. 1/a
ব্যাখ্যা
প্রশ্ন: a ≠ 0 হলে, a0 এর মান কত? 

সমাধান: 
সাধারণভাবে, am ÷ an = am-n যেখানে m ও n স্বাভাবিক সংখ্যা এবং m >n, a ≠ 0. এই প্রক্রিয়াকে ভাগের সূচক বিধি বলা হয়। 
লক্ষ্য করলে দেখা যায় যে, 
a ≠ 0 হলে, 
am ÷ a
= am/a
= am-m 
= a

আবার, 
am ÷ a
= am/am 
= 1 
∴ a0 = 1 (a ≠ 0). 
৫,৭৩৯.
3 ≤ x ≤ 7 কে অসমতার মাধ্যমে প্রকাশ করলে হবে-
  1. ক) ।x - 5। ≤ 1
  2. খ) ।x - 5। ≤ 2
  3. গ) ।x - 5। ≤ 3
  4. ঘ) ।x - 5। ≤ 4
ব্যাখ্যা
প্রশ্ন: 3 ≤ x ≤ 7 কে অসমতার মাধ্যমে প্রকাশ করলে হবে-

সমাধান:
উভয়পক্ষ হতে,  (3 + 7)/2 বা 5 বিয়োগ করে পাই, 
3 - 5 ≤ x - 5 ≤ 7 - 5
⇒ - 2 ≤ x - 5 ≤ 2
∴ ।x - 5। ≤ 2
৫,৭৪০.
৫২টি তাসের একটি প্যাকেট হতে যেমন খুশি টেনে ধারাবাহিকভাবে চারটি টেক্কা পাওয়ার সম্ভাব্যতা -
  1. ক) ৪/৫২
  2. খ) ১/৫২
  3. গ) ১/৫১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

৫২টি তাসের মধ্যে মোট টেক্কা আছে ৪টি
সুতরাং, প্রথম সুযোগে টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ৪/৫২
পরে একটি টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ৩/৫১
এরপরে একটি টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ২/৫০
সর্বশেষ টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ১/৪৯
পূরণ সূত্র অনুসারে ৪টি টেক্কা ধারাবাহিকভাবে পাওয়ার সম্ভাব্যতা=
৪/৫২X৩/৫১X২/৫০X১/৪৯ = ১/২৭০৭২৫ [ক্যালকুলেটরের প্রয়োজন নেই যেহেতু উত্তরে 'কোনটিই নয় এই অপশন আছে']

৫,৭৪১.
উৎপাদকে বিশ্লেষণ করুন: 9a4 - 34a²x² + 25x4
  1. ক) (3a + 5x) (3a – 5x) (a - x)2
  2. খ) (3a + 5x) (3a – 5x) (a + x)2
  3. গ) (5a + 3x) (5a – 3x) (a + x)(a - x)
  4. ঘ) (3a + 5x) (3a – 5x) (a + x)(a - x)
ব্যাখ্যা

9a4 - 34a²x² + 25x4
= 9a4 -9a²x² - 25a²x² + 25x4
= 9a²( a² - x²) - 25x²( a² - x²)
= (9a² - 25x²)( a² - x²)
= (3a + 5x) (3a – 5x) (a + x)(a - x)

৫,৭৪২.
দুইটি সংখ্যার পার্থক্য ১৪ এবং তাদের যোগফল পার্থক্যের ৫ গুণ। সংখ্যা দুইটি কত?
  1. ৫৪ এবং ৪০
  2. ৪৬ এবং ৩২
  3. ৪২ এবং ২৮
  4. ৬০ এবং ৪৬
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার পার্থক্য ১৪ এবং তাদের যোগফল পার্থক্যের ৫ গুণ। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y
প্রশ্নমতে,
x − y = ১৪ ……………(1)
এবং
x + y = ৫(x − y)
⇒ x + y = ৫×১৪ [সমীকরণ (1) থেকে মান বসিয়ে]
⇒ x + y = ৭০ ……………(2)

এখন (1) ও (2) নং সমীকরণ যোগ করলে পাই,
(x − y) + (x + y) = ১৪ + ৭০
⇒ ২x = ৮৪
⇒ x = ৮৪/২
⇒ x = ৪২

এবার x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
৪২ + y = ৭০
⇒ y = ৭০ − ৪২
⇒ y = ২৮

অতএব, সংখ্যা দুইটি হলো ৪২ এবং ২৮

৫,৭৪৩.
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন।
  1. {x = n2 : n ∈ N এবং n < 5}
  2. {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং ≤ 20}
  3. {x = 4n : n ∈ N এবং n < 5}
  4. {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং < 20}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করুন।

সমাধান:
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18}
A এর সকল সদস্য জোড় স্বাভাবিক সংখ্যা এবং 20 অপেক্ষা ছোট।
∴ সেট গঠন পদ্ধতি অনুসারে, A = {x : x ∈ N, x জোড় সংখ্যা এবং < 20}

৫,৭৪৪.
1 + 2 + 3 + ......... + n = 66 হলে, n এর মান কত? 
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 11
  4. ঘ) 12
ব্যাখ্যা
    1 + 2 + 3 + ......... + n = 66
⇒ n(n + 1)/2 = 66
⇒ n(n + 1) = 132
⇒ n2 +  n = 132
⇒ n2 + n - 132 = 0
⇒ n2 + 12n - 11n - 132 = 0
⇒ n(n + 12) - 11(n + 12) = 0

হয়                         অথবা
n - 11 = 0                n + 12 = 0 
n = 11                     n = - 12 [গ্রহণযোগ্য নয়, কেননা n এর মান ঋণাত্মক হতে পারে না]
৫,৭৪৫.
a > b এবং c > 0 হলে কোনটি অবশ্যই সত্য?
  1. ক) ac > b2
  2. খ) ac > bc
  3. গ) -ac > -bc
  4. ঘ) 1/ac > 1/bc
ব্যাখ্যা

ধরি, a = 7, b = 4 এবং c = 5
ac = 35 এবং bc = 20
∴ ac > bc

৫,৭৪৬.
'LEADING' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. ক) 730
  2. খ) 720
  3. গ) 1440
  4. ঘ) 1460
ব্যাখ্যা
'LEADING' শব্দটিতে মোট বর্ণ আছে 7টি 
Vowel আছে 3টি 
Vowel তিনটিকে একটি ধরে মোট বর্ণ 5টি 
5টি বর্ণকে সাজানো যায় = 5!
Vowel  তিনটিকে সাজানো যায় =3!

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 5! × 3! 
                                                                           =120 × 6 
                                                                            = 720
৫,৭৪৭.
ছয় বাহু বিশিষ্ট বহুভূজে কয়টি কর্ণ আছে?
  1. ক) 6
  2. খ) 9
  3. গ) 10
  4. ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: ছয় বাহু বিশিষ্ট বহুভূজে কয়টি কর্ণ আছে?

সমাধান: 
বিহুভূজের বাহু n = 6 

কর্ণের সংখ্যা = 6c2 - 6 
= 15 - 6
= 9 
৫,৭৪৮.
2x + 3y = 31, 2x - 3y = - 23 হলে (x, y) এর মান কত?
  1. ক) (2,3) 
  2. খ) (3,3) 
  3. গ) (2,2) 
  4. ঘ) (2,1) 
ব্যাখ্যা
দেয়া আছে, 
2x + 3y = 31..............(1)
2x - 3y = - 23..............(2)
(1) নং এবং (2)নং যোগ করে পাই, 
2x + 3y + 2x - 3y =31 - 23 
2.2x = 8
2x = 4 
2x = 22
x = 2 

(1) নং এ x  এর মান বসিয়ে পাই 
2x + 3y = 31
22 + 3y = 31 
4 + 3y = 31 
3y = 31 - 4
3y = 27
3y = 33 
y = 3 

নির্ণেয় সমাধান (x, y) =(2,3) 
৫,৭৪৯.
কোন শর্তে a0 = 1 হয়?
  1. ক) a = 0
  2. খ) a ≠ 0
  3. গ) a > 0
  4. ঘ) a ≠ 1
ব্যাখ্যা
a ≠ 0 শর্তে a0 = 1 হয়।
৫,৭৫০.
log232 + log28 এর মান কত? 
  1. 8
  2. 2
  3. 5
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: log232 + log28 এর মান কত? 

সমাধান: 
log232 + log28
= log225 + log223
= 5log22 + 3log22 [∵ logamn = nlogam]
= (5 × 1) + (3 × 1) [∵ logaa = 1]
= 5 + 3
= 8

৫,৭৫১.
x2 - √3x + 1 = 0 হলে x3 + (1/x)3 এর মান কত ?
  1. ক) 6√3
  2. খ) 3√3
  3. গ) 7
  4. ঘ) 0
ব্যাখ্যা
x2 - √3x + 1 = 0
or, x2 + 1 = √3x
or, x + 1/x = √3
প্রদত্ত রাশি, x3 + (1/x)3
{ x3 + (1/x)3
= {x + (1/x)} – 3 x.(1/x){ x + (1/x)}
= 3√3 - 3√3
= 0
৫,৭৫২.
log4X = 1/2 হলে X = ?
  1. 0
  2. 4
  3. 2
  4. 1/2
ব্যাখ্যা

log4X = 1/2
বা, X = 41/2
= √4
= 2

৫,৭৫৩.
1/(x−y) এবং 1/(x+y) এর যোগফলের সাথে কত বিয়োগ করলে বিয়োগফল 2 হবে?
  1. ক) 2−2/(x2−y2)
  2. খ) 2−2x/(x2−y2)
  3. গ) 2/(x2−y2)−2
  4. ঘ) 2x/(x2−y2)−2
ব্যাখ্যা

ধরি, m বিয়োগ করতে হবে।
প্রশ্নমতে,
1/(x - y) + 1/(x + y) - m = 2
বা, m = 1/(x - y) + 1/(x + y) - 2
বা, m = (x + y + x - y)/(x2 - y2) - 2
বা, m = 2x/(x2−y2)−2

৫,৭৫৪.
3 + 7 + 11 + 15 + ...... সমান্তর ধারাটির n তম পদটি কত?
  1. 4n + 2
  2. 4n - 1
  3. 2n + 3
  4. 3n - 2
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 7 + 11 + 15 + ...... সমান্তর ধারাটির n তম পদটি কত?

সমাধান:
সমান্তর ধারাটির,
১ম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 7 - 3 = 4
∴ ধারাটির n তম পদ = {a + (n - 1)d}
= {3 + {n - 1} × 4}
= 3 + 4n - 4
= 4n - 1

৫,৭৫৫.
৩ জন ব্যক্তিকে ৬টি সিটের সারিতে বসানোর কতটা উপায় রয়েছে?(একটি সিটে একজনই বসবে)
  1. ১০০ উপায়
  2. ১২০ উপায়
  3. ১৪০ উপায়
  4. ১৬০ উপায়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন ব্যক্তিকে ৬টি সিটের সারিতে বসানোর কতটা উপায় রয়েছে? (একটি সিটে একজনই বসবে)

সমাধান:
প্রথম ব্যক্তি ৬টি উপায়ে বসতে পারে, দ্বিতীয় ব্যক্তি ৫টি উপায়ে বসতে পারে এবং তৃতীয় ব্যক্তি ৪টি উপায়ে বসতে পারে।

এখন, মৌলিক নিয়ম অনুযায়ী, তিনটি ব্যক্তি ৬টি সিটে এক সারিতে বসানোর মোট উপায় হবে (৬ × ৫ × ৪) উপায়
= ১২০ উপায়।
৫,৭৫৬.
log2256 = কত?
  1. 5
  2. 7
  3. 8
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: log2256 = কত?

সমাধান:
log2256
= log228
= 8log22
= (8 × 1)
= 8
৫,৭৫৭.
  1. x = 3 বা x = 1/2
  2. x = 3 বা x = 3
  3. x = 2 বা x = 1/3
  4. x = - 2 বা x = 1/2
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৫,৭৫৮.
99 + 98 + 97 + ............. + 40 ধারাটির সমষ্টি কত? 
  1. 4150 
  2. 4170 
  3. 4270 
  4. 4180 
ব্যাখ্যা
প্রশ্ন: 99 + 98 + 97 + ............. + 40 ধারাটির সমষ্টি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটির প্রথম পদ = 99 
ধারাটির শেষ পদ = 40 
ধারাটির সাধারণ অন্তর = 98 - 99 = - 1 

এখন, 
99 থেকে 40 পর্যন্ত পদসংখ্যা = {(শেষপদ - প্রথম পদ)/ সাধারণ অন্তর} + 1 
= {(40 - 99)/ -1} + 1 
= (- 59/ -1) + 1 
= 59 + 1 
= 60 

∴ 99 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = {(40 + 99)/2} × 60 
= 139 × 30 
= 4170
৫,৭৫৯.
১-১৫ সংখ্যা গুলো থেকে একটিকে নির্বাচন করলে তা মৌলিক বা জোড় বা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১
  2. খ) ১৪/১৫
  3. গ) ১৩/১৫
  4. ঘ) ১১/১৫
ব্যাখ্যা
১-১৫ এর মধ্যে মোট সংখ্যা = ১৫টি
১-১৫ এর মধ্যে মৌলিক সংখ্যা = {২, ৩, ৫, ৭, ১১, ১৩} = ৬টি
১-১৫ এর মধ্যে জোড়া বা ২ এর গুণিতক = {২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪} = ৭টি
১-১৫ এর মধ্যে জোড়া বা ৩ এর গুণিতক = {৩, ৬, ৯, ১২, ১৫} = ৫টি
∴ মৌলিক বা জোড় বা ৩ এর গুণিতক এরূপ সংখ্যা = {২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫} = ১৪টি
∴ সম্ভাবনা = ১৪/১৫
৫,৭৬০.
a3 + 1 এর উৎপাদক কোনটি?
  1. ক) (a + 1)(a + 1)
  2. খ) (a + 1)(a2 - a + 1)
  3. গ) (a + 1)(a2 + a + 1)
  4. ঘ) (a - 1)(a2 - a + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + 1 এর উৎপাদক কোনটি?

সমাধান

 a3 + 1
= (a)3 + (1)3 
= (a + 1) {(a)2 - a × 1 + (1)2}
= (a + 1) (a2 - a + 1)
৫,৭৬১.
12 + 22 + 32 + ........... + 522 = ?
  1. 44384
  2. 38420
  3. 52520
  4. 48230
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ........... + 522 = ?

সমাধান:
আমরা জানি,
স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি,
12 + 22 + 32 + 42 + ...... + n2 = n(n + 1)(2n + 1)/6
∴ 12 + 22 + 32 + ........ + 522 = [52(52 + 1){2 × 52) + 1}]/6
= (52 × 53 × 105)/6
= 48230
৫,৭৬২.
নিচের কোন উপাত্তসমূহের গড়, মধ্যক, প্রচুরক একই?
  1. ৬, ২, ৫, ৪, ৩, ৪, ১
  2. ৪, ২, ২, ১, ৩, ২, ৩
  3. ৪, ৩, ৪, ৩, ৪, ৬, ৪
  4. ২, ৩, ৭, ৩, ৮, ৩, ২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন উপাত্তসমূহের গড়, মধ্যক, প্রচুরক একই? 

সমাধান:
৪, ৩, ৪, ৩, ৪, ৬, ৪ এর গড় = (৪ + ৩ + ৪ + ৩ + ৪ + ৬ + ৪)/ ৭ 
= ২৮/৭ 
= ৪ 

প্রচুরক = ৪ 

উর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই, ৩, ৩, ৪, ৪, ৪, ৪, ৬ 
মধ্যক = ৪ 
৫,৭৬৩.
x চলকের জন্য a2x + b = 0 সমীকরণের ঘাত কত?
  1. -1
  2. 0
  3. 1
  4. 2
ব্যাখ্যা

a2x + b = 0 সমীকরণের x এর সর্বোচ্চ ঘাত = 1
∴ সমীকরণের ঘাত = 1

৫,৭৬৪.
81 এর √3 ভিত্তিক লগ কত?
  1. 8
  2. 3
  3. 4
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: 81 এর √3 ভিত্তিক লগ কত?

সমাধান:
log√381
= log√3(3)4
= log√3{(√3)2}4
= log√3(√3)8
= 8 × log√3(√3)
= 8 × 1
= 8
৫,৭৬৫.
5 + 8 + 11 + 14 +...................ধারাটির কোন পদ 302? 
  1. ক) 100
  2. খ) 101
  3. গ) 102
  4. ঘ) 103
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 +...................ধারাটির কোন পদ 302? 

সমাধান
ধারাটির প্রথম পদ, a = 5 
সাধারণ অন্তর, d = 8 - 5 = 3 
r তম পদ = 302 
সমান্তর ধারার সূত্রমতে, 
r তম পদ = a + (r - 1) d  
প্রশ্নমতে,
 a + (r - 1) d = 302
বা, 5 + (r - 1) 3 = 302 
বা,  (r - 1) 3 = 302 - 5
বা,  (r - 1) 3 = 297 
বা, r - 1 = 297/3 
বা, r - 1 = 99 
বা, r = 99 + 1 
∴ r = 100 

∴ ধারাটির 100 তম পদ 302 ।
৫,৭৬৬.
6 + 18 + 54 + …........... গুণোত্তর ধারাটির কত তম পদ 4374 হবে?
  1. 9 তম
  2. 10 তম
  3. 7 তম
  4. 8 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 6 + 18 + 54 + …............ গুণোত্তর ধারাটির কত তম পদ 4374 হবে?

সমাধান:
দেওয়া আছে,
ধারাটির ১ম পদ, a = 6
সাধারণ অনুপাত, r = 18/6 = 3

ধরি,
n তম পদ = 4374
⇒ arn - 1 = 4374
⇒ 6 × 3n - 1 = 4374
⇒ 3n - 1 = 729
⇒ 3n - 1 = 36
⇒ n - 1 = 6
⇒ n = 6 + 1
⇒ n = 7

∴ ধারাটির 7 তম পদ 4374 হবে।
৫,৭৬৭.
80 + 74 + 68 + …… - 16 = ?
  1. 456
  2. 444
  3. 544
  4. 524
ব্যাখ্যা

প্রশ্ন: 80 + 74 + 68 + …… - 16 = ?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর ধারাটির প্রথম পদ, a = 80
সাধারণ অন্তর, d = 74 - 80 = - 6
প্রশ্নমতে,
a + (n - 1)d = - 16
⇒ 80 + (n - 1)(- 6) = - 16
⇒ 80 - 6n + 6 = - 16
⇒ 86 - 6n = - 16
⇒ 6n = 86 + 16
⇒ 6n = 102
⇒ n = 102/6
∴ n = 17

আমরা জানি,
n-সংখ্যক পদের সমষ্টি = (17/2){2a + (n - 1)d}
= (17/2){2 × 80 + (17 - 1)(-6)}
= (17/2){160 + (- 96)}
= (17/2)(160 - 96)
= (17/2) × 64
= 17 × 32
= 544

৫,৭৬৮.
a - (1/a) = 5 হলে, a3 - (1/a3) এর মান কত?
  1. 130
  2. 140
  3. 120
  4. 150
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 5 হলে, a3 - (1/a3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - (1/a) = 5

∴ প্রদত্ত রাশি, a3 - (1/a3)
= {a - (1/a)}3 + 3·a·(1/a){a - (1/a)}
= (5)3 + 3 × 5
= 125 + 15
= 140
৫,৭৬৯.
a এবং b এর বয়সের সমষ্টি ৪০ বছর। b এবং c এর বয়সের সমষ্টি ৫০ বছর। c এবং a এর বয়সের সমষ্টি ৬০ বছর হলে a, b, c এর গড় বয়স কত বছর?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
a + b = ৪০
b + c = ৫০
c + a = ৬০
∴ 2(a + b + c) = ৪০ + ৫০ + ৬০ = ১৫০
∴ a + b + c = ৭৫
∴ a, b, c এর বয়সের গড় = ৭৫/৩
= ২৫
৫,৭৭০.
15 জন খেলোয়াড়ের মধ্যে 11 জনকে নিয়ে একটি ক্রিকেট টিম গঠন করতে হবে। কিন্তু প্রথম সারির 6 ব্যাটসম্যানের মধ্যে অবশ্যই 4 জন কে নিয়ে কত উপায়ে টিম গঠন করা যাবে?
  1. ক) 224 উপায়ে
  2. খ) 310 উপায়ে
  3. গ) 460 উপায়ে
  4. ঘ) 540 উপায়ে
ব্যাখ্যা

প্রথম 6 জন থেকে 4 জন নিয়ে টিম গঠন করা যাবে = 6C4
= 6!/(4! × 2!)
= 15 উপায়ে।

পরের 9 জন থেকে 7 জন নিয়ে টিম গঠন করা যাবে = 9C7
= 9!/(7! × 2!)
= 36 উপায়ে।

টিম গঠন করা যাবে = 6C4 × 9C7
= 15×36
= 540 উপায়ে।

৫,৭৭১.
5 + 5√3 + 15 + 15√3 + .......... ধারাটির কোন পদ 1215 হবে?
  1. 8 তম
  2. 9 তম
  3. 10 তম
  4. 11 তম
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 5√3 + 15 + 15√3 + .......... ধারাটির কোন পদ 1215 হবে?

সমাধান:
ধারাটি গুণোত্তর ধারা।
কারণ এদের সাধারণ অনুপাত r = ২য় পদ/১ম পদ
= 5√3/5 = √3
১ম পদ a = 5
∴ n তম পদ = arn - 1

শর্তমতে,
arn - 1 = 1215
⇒ 5 × (√3)n - 1 = 1215
⇒ (√3)n - 1 = 243
⇒ (31/2)n - 1 = 35
⇒ 3(n - 1)/2 = 35
⇒ (n - 1)/2 = 5
⇒ n - 1 = 10
⇒ n = 10 + 1
⇒ n = 11
৫,৭৭২.
যদি (125)2/3 + (49)1/2 = 3k হয় তবে k = কত?
  1. 12
  2. 10.67
  3. 7
  4. 12.33
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (125)2/3 + (49)1/2 = 3k হয় তবে k = কত?

সমাধান:
(125)2/3 + (49)1/2 = 3k
⇒ (53)2/3 + (72)1/2 = 3k
⇒ 5{3 × (2/3)} + 7{2 × (1/2)} = 3k
⇒ 52 + 7 = 3k
⇒ 25 + 7 = 3k
⇒ 32 = 3k
∴ k = 32/3
∴ k = 10.67
৫,৭৭৩.
দুইটি সংখ্যার গুণফল 45 এবং বর্গের যোগফল 106। সংখ্যা দুইটির যোগফল কত?
  1. 24
  2. 18
  3. 16
  4. 14
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল 45 এবং বর্গের যোগফল 106। সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুইটি = x ও y
দেওয়া আছে, xy = 45 এবং x2 + y2 = 106

আমরা জানি,
(x + y)2 = x2 + y2 + 2xy
 ⇒ (x + y)2 = 106 + 2 × 45
 ⇒ (x + y)2 = 106 + 90
 ⇒ (x + y)2 = 196
⇒ x + y = √196
∴ x + y = 14

∴ সংখ্যা দুইটির যোগফল = 14

৫,৭৭৪.
3x - 3 = 9ax - 5 হলে x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 5
ব্যাখ্যা
3x - 3 = 9ax - 5 
⇒ 3x - 3/9 = ax - 5
⇒ 3x - 3/32 = ax - 5
⇒ 3x - 5 = ax - 5
⇒ 3x - 5/ax - 5= 1
⇒ (3/a)x - 5 = (3/a)0
⇒ x - 5 = 0
∴ x = 5
৫,৭৭৫.
পরমমান চিহ্ন ব্যবহার করে নিম্নের অসমতাটি প্রকাশ করুন।
- 3 < x < 2
  1. |x - 1| < 5
  2. |x + 1| < 5
  3. |2x + 1| < 5
  4. |2x - 1| < 5
ব্যাখ্যা
প্রশ্ন: পরমমান চিহ্ন ব্যবহার করে নিম্নের অসমতাটি প্রকাশ করুন। 
- 3 < x < 2 

সমাধান: 
- 3 < x < 2 
বা, - 3 ও 2 এর গড় = (- 3 + 2)/2 = - 1/2 

∴ - 3 + 1/2 < x + 1/2 < 2 + 1/2
⇒ - 5/2 < (2x + 1)/2 < 5/2
⇒ - 5 < 2x + 1 < 5
∴ |2x + 1| < 5
৫,৭৭৬.
রাফি ৩৮০ টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?
  1. ১৮টি
  2. ১৯টি
  3. ২০টি
  4. ২১টি
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি ৩৮০ টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?

সমাধান:
ধরি,
সে কলম কিনেছিলো x টি
∴ ১টি কলমের দাম= ৩৮০/x টাকা

আবার,
১ টি কলম বেশি পেলে ১টি কলমের দাম হত = ৩৮০/(x + ১) টাকা

প্রশ্নমতে,
{৩৮০/x} - {৩৮০(x + ১)} = ১
⇒ (৩৮০x + ৩৮০ - ৩৮০x)/{x(x + ১)} = ১
⇒ x + x = ৩৮০
⇒ x + ২০x - ১৯x - ৩৮০ = ০
⇒ x(x + ২০) - ১৯(x + ২০) = ০
⇒ (x - ১৯)(x + ২০) = ০

হয়
x - ১৯ = ০ 
∴ x = ১৯ 

অথবা
x + ২০= ০
x = - ২০ [যা গ্রহণযোগ্য নয়]

∴ সে ১৯টি কলম কিনেছিলো।
৫,৭৭৭.
a8 + 1/a8 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. ক) 2
  2. খ) 2a4
  3. গ) 2a8
  4. ঘ) 2/a4
ব্যাখ্যা

a8 + 1/a8 + 2 . a4 . 1/a4
= (a4 + 1/a4)2 যা পূর্ণবর্গ

৫,৭৭৮.
যদি a3 + b3 = 341 এবং a + b = 11 হয় তবে ab এর মান কত?
  1. 30
  2. 36
  3. 42
  4. 45
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a3 + b3 = 341 এবং a + b = 11 হয় তবে ab এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
a3 + b3 = 341 এবং a + b = 11

আমরা জানি,
a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
⇒ 341 = 113 - 3ab × 11
⇒ 341 = 1331 - 33ab
⇒ 33ab = 1331 - 341
⇒ 33ab = 990
⇒ ab = 990/33
∴ ab = 30

৫,৭৭৯.
a(b - a) = b2 হলে, a3 + b3 এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: a(b - a) = b2 হলে, a3 + b3 এর মান কত? 

সমাধান: 
a(b - a) = b2
⇒ ab - a2 = b2 
∴ a2 + b2 = ab 

a3 + b3 
= (a + b)(a2 - ab + b2)
= (a + b)(ab - ab)
= (a + b) × 0
= 0
৫,৭৮০.
। 2a + 4। < 8 অসমতাটির সমাধান কত?
  1. - 3 < a < - 2
  2. - 6 < a < 2
  3. - 6 < a < - 3
  4. - 4 < a < 2
ব্যাখ্যা

প্রশ্ন: । 2a + 4। < 8 অসমতাটির সমাধান কত?

সমাধান:
। 2a + 4। < 8
⇒ - 8 < 2a + 4 < 8
⇒ - 8 - 4 < 2a + 4 - 4 < 8 - 4
⇒ - 12 < 2a < 4
⇒ - 6 < a < 2

৫,৭৮১.
একটি ব্যাগে 4টি সাদা এবং 5টি কালো বল আছে, নিরপেক্ষভাবে 3টি বল তোলা হলো, বলগুলো ভিন্ন রংয়ের হওয়ার সম্ভাবনা-
  1. 2/6
  2. 3/6
  3. 5/6
  4. 4/6
ব্যাখ্যা

ব্যাগটিতে,
সাদা বল সংখ্যা = 4টি
কালো বল সংখ্যা = 5টি
মোট বল সংখ্যা = 9টি

বলগুলো ভিন্ন রংয়ের হওয়ার সম্ভাবনা
= {(4c2 × 5c1)/9c3}+ {(4c1 × 5c2)/9c3}
= {(6 × 5)/84} + {(4 × 10)/84}
= (30 + 40)/84
= 70/84
= 5/6

৫,৭৮২.
x + y = 4, x2 + y2 = 10 হলে x3 + y3 = ?
  1. 16
  2. 32
  3. 28
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 4, x2 + y2 = 10 হলে x3 + y3 = ?

সমাধান:
(x + y)2 = x2 + y2 + 2xy
⇒ 42 = 10 + 2xy
⇒ 16 = 10 + 2xy
⇒ 2xy = 6
∴ xy = 3

∴ x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
= 43 - (3 × 3 × 4)
= 64 - 36
= 28
৫,৭৮৩.
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুইটির গুণফল 90 হলে, সংখ্যা দুইটি কত?
  1. 5, 18
  2. 10, 9
  3. 2, 45
  4. 6, 15
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুইটির গুণফল 90 হলে, সংখ্যা দুইটি কত?

সমাধান:
মনেকরি,
 সংখ্যা দুটি x  ও  y 

প্রশ্নমতে
x2 + y2 = 181
xy = 90

আমরা জানি
(x + y)2 = x2 + y2 + 2xy
(x + y)2 = 181 + 2 × 90
(x + y)2 = 181 + 180
(x + y)2 = 361
(x + y)2 = 192
(x + y) = 19..................(1)

আবার
(x - y)2 = x2 + y2 - 2xy
(x - y)2 = 181 - 2 × 90
(x - y)2 = 1
x - y = 1......................(2)

(1) + (2) ⇒
x + y + x - y = 19 + 1
2x = 20
x = 10

(1) ⇒
x + y = 19
10 + y = 19
y = 9

সংখ্যা দুইটি 10, 9
৫,৭৮৪.
log8x = 25 এবং log2y = 5 হলে, নিচের কোনটি সঠিক?
  1. x3 = y11
  2. x = y15
  3. x = y5
  4. x3 = y2
ব্যাখ্যা

প্রশ্ন: log8x = 25 এবং log2y = 5 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
log8x = 25 এবং log2y=5
⇒ x = 825 এবং y = 25
⇒ x = (23)25 এবং y = 25 
⇒ x = 275 এবং y = 25 
⇒ x = (25)15 এবং y = 25
 x = y15

৫,৭৮৫.
x2 - kx - 24 এর একটি উৎপাদক x - 6 হলে k এর মান কত?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন:  x2 - kx - 24 এর একটি উৎপাদক x - 6 হলে k এর মান কত?

সমাধান: 
ধরি,
f(x) = x2 - kx - 24 

(x  - 6), f(x) এর একটি উৎপাদক হলে f(6) = 0 হবে 

f(6) = 62 - k6 - 24
      = 36 - 6k - 24
      = 12 - 6k 

তাহলে 
12 - 6k = 0
6k = 12 
k = 12/6
k = 2 
৫,৭৮৬.
32x - 3 = 273x + 6 হলে, x = ?
  1. ক) -3
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 3
ব্যাখ্যা

32x - 3 = 273x + 6
বা, 32x - 3 = (33)3x + 6
বা, 32x - 3 = 39x + 18
বা, 2x - 3 = 9x + 18
বা, 7x = -21
∴ x = -3

৫,৭৮৭.
x2 + x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় হলো-
  1. ক) - 2, - 3
  2. খ) 2, - 3
  3. গ) 2, 3
  4. ঘ) - 2, 3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় হলো-

সমাধান: 
x2 + x - 6 = 0 সমীকরণকে ax2 + bx + c = 0 এর সহিত তুলনা করে পাই,
a = 1; b = 1; c =- 6

আমরা জানি,
x = {- b ±√(b2 - 4ac)}/2a
x =  [- 1 ±√{12 - 4.1.(- 6)}]/2 .1
x = {- 1 ± √(1 + 24)}/2
x = (- 1 ± 5)/2

এখানে 
x1 = (- 1 + 5)/2,  x2 = (- 1 - 5)/2 
x1 = 2 , x2 = - 3

সমীকরণের মূলদ্বয় হবে = 2, - 3
৫,৭৮৮.
∫x-1dx = কত?
  1. ক) ∞
  2. খ) lnx
  3. গ) x°
  4. ঘ) ln |x|
ব্যাখ্যা

∫x-1 dx
=∫1/x dx
= ln |x| + c

৫,৭৮৯.
সমাধান করুন: |3 + 2x| ≤ 7
  1. ক) - 2 ≤ x ≤ 2
  2. খ) - 5 ≤ x ≤ 5
  3. গ) - 2 ≤ x ≤ 5
  4. ঘ) - 5 ≤ x ≤ 2
ব্যাখ্যা
প্রশ্ন- সমাধান করুন: |3 + 2x| ≤ 7

সমাধান- 
|3 + 2x| ≤ 7
⇒ - 7 ≤ 3 + 2x ≤ 7
⇒ - 7 - 3 ≤ 3 + 2x - 3 ≤ 7 - 3
⇒ - 10 ≤ 2x ≤ 4
⇒ - 5 ≤ x ≤ 2
৫,৭৯০.
x3 - 2x2 + 3x - 2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হবে-
  1. ক) (x - 1)(x2 - x + 2)
  2. খ) (x - 2)(x2 + x + 2)
  3. গ) (x - 3)(x2 - x + 1)
  4. ঘ) (x + 1)(x2 - 3x - 2)
ব্যাখ্যা
প্রশ্ন:  x3 - 2x2 + 3x - 2 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হবে-

সমাধান: 
ধরি,
f(x)=  x3 - 2x2 + 3x - 2
f(1)= 13 - 2 .12 + 3. 1 - 2
     = 1 - 2 + 3 - 2
     = 4 - 4 
     = 0 

 x3 - 2x2 + 3x - 2
= x3 - x2  - x2 + x  + 2x - 2
=x2(x - 1) - x (x - 1) + 2(x - 1) 
= (x - 1)(x2 - x + 2)
৫,৭৯১.
একটি হল রুমের ৫ টি দরজা রয়েছে। এক ব্যক্তি কত উপায়ে একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে পারবেন? 
  1. ১৬
  2. ২৪
  3. ২০
  4. ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি হল রুমের ৫ টি দরজা রয়েছে। এক ব্যক্তি কত উপায়ে একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে পারবেন? 
 
সমাধান: 
যেহেতু অন্য দরজা দিয়ে বের হতে হবে, তাই যে দরজা দিয়ে ঢুকবে সে দরজা দিয়ে বের হতে পারবে না। 
অর্থাৎ, ঢুকার সময় দরজা সংখ্যা ৫ টি এবং বের হওয়ার সময় দরজা সংখ্যা ৪ টি
∴ উপায় সংখ্যা = ৫ × ৪
= ২০  । 
৫,৭৯২.
  1. ক) 11
  2. খ) 1/11
  3. গ) - 1/11
  4. ঘ) - 11
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান: 
৫,৭৯৩.
কোন ধারার n তম পদ 2n - 4 হলে, ধারটি হবে- 
  1. ক) - 2, 0, 2, 4,.........................
  2. খ) 2, 4, 6, 8.........................
  3. গ) 1, 2, 3, 4,...................
  4. ঘ) 5, 7, 8, 9,.............
ব্যাখ্যা
কোনো ধারার n তম পদ 2n - 4 হলে,
ধারাটির ১ম পদ = 2 × 1 - 4 = 2 - 4 = - 2
ধারাটির ২য় পদ = 2 × 2 - 4= 4 - 4 = 0
ধারাটির ৩য় পদ = 2 × 3 - 4 = 6 - 4= 2
ধারাটির ৪র্থ পদ = 2 × 4 - 4 = 8 - 4 = 4
ধারাটির ৫ম পদ = 2 × 5 - 4 = 10 - 4 = 6
........................................................................
ধারাটিঃ  -2, 0, 2, 4,.........................
৫,৭৯৪.
log4256 + log381 এর মান কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: log4256 + log381 এর মান কত? 

সমাধান: 
  log4256 + log381 
= log444 + log334
= 4 log44 + 4 log33
= 4 × 1 + 4 × 1 
= 4 + 4 
= 8
৫,৭৯৫.
৫, ৯, ১৩, ১৭ … ধারাটির কততম পদ = ১৬১?
  1. ক) ৩৯
  2. খ) ৪০
  3. গ) ৪১
  4. ঘ) ৪২
ব্যাখ্যা

প্রথম পদ a = ৫
সাধারণ অন্তর d = ৪
nতম পদ = ১৬১
∴ a + (n - ১)d = ১৬১
বা, ৫ + (n - ১)৪ = ১৬১
বা, ৫ + ৪n - ৪ = ১৬১
বা, ৪n = ১৬০
∴ n = ৪০

৫,৭৯৬.
x2 + 2x - 3 এর উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. (x - 3)(x - 1)
  2. (x + 3)(x - 1)
  3. (x + 3)(x + 1)
  4. (x - 3)(x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 2x - 3 এর উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান:
x2 + 2x - 3
= x2 + 3x - x - 3
= x(x + 3) - 1(x + 3)
= (x + 3)(x - 1)
৫,৭৯৭.
নিচের কোনটি 56x3 + 189y3 এর একটি উৎপাদক?
  1. (2x + 9y)
  2. (3x - 2y)
  3. (2x + 3y)
  4. (3x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 56x3 + 189y3 এর একটি উৎপাদক?

সমাধান:
56x3 +189y3
= 7(8x3 + 27y3)
=7{(2x)3+ (3y)3}
=7(2x + 3y) {(2x)2 - 2x × 3y + (3y)2
= 7(2x + 3y)(4x2 - 6xy + 9y2)
৫,৭৯৮.
(x + 5) + 8 = 4(x + 1) হলে x এর মান কত?
  1. - 4
  2. 2
  3. - 1
ব্যাখ্যা

প্রশ্ন: (x + 5) + 8 = 4(x + 1) হলে x এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
(x + 5) + 8 = 4(x + 1)
⇒ x + 13 = 4x + 4
⇒ 4x - x = 13 - 4
⇒ 3x = 9
⇒ x = 9/3
∴ x = 3

৫,৭৯৯.
252x - 3 = 1252x + 1 হলে, x এর মান কত?
  1. - 9/2
  2. - 7/2
  3. - 3
  4. 5/2
ব্যাখ্যা
প্রশ্ন: 252x - 3 = 1252x + 1 হলে, x এর মান কত?

সমাধান:
252x - 3 = 1252x + 1
বা, (52)2x - 3 = (53)2x + 1
বা, 54x - 6 = 56x + 3
বা, 4x - 6 = 6x + 3
বা, 2x = - 9
∴ x = - 9/2
৫,৮০০.
একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো, ১ম টসে হেড পাওয়ার পর ২য় টসে পরপর টেল পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 0
  2. খ) 1/4
  3. গ) 1/2
  4. ঘ) 3/4
ব্যাখ্যা
মুদ্রা নিক্ষেপে প্রাপ্ত নমুনা ক্ষেত্র = {HH, HT, TH, TT} = মোট 4 টি
১ম মুদ্রায় H এবং ২য় মুদ্রায় টেল পাওয়ার অনুকূলে নমুনা বিন্দু = {HT} = 1 টি
এক্ষেত্রে সম্ভাবনা = 1/4