বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ১৩১ / ২০১ · ১৩,০০১১৩,১০০ / ২০,২০৭

১৩,০০১.
a + a- 1 = 2 হলে a203 + a209 মান নিচের কোনটি?
  1. 1
  2. 0
  3. 2
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: a + a- 1 = 2 হলে a203 + a209 মান নিচের কোনটি?

সমাধান:
a + a- 1 = 2
⇒ a + 1/a = 2
⇒ (a2 + 1)/a = 2
⇒ a2 + 1 = 2a
⇒ a2 - 2a + 1 = 0
⇒ (a - 1)2 = 0
⇒ a - 1 = 0
∴ a = 1

∴ a203 + a209 = 1203 + 1209
= 1 + 1 = 2
১৩,০০২.
১ + ৫ + ৯ + ..............+ ৮১ = ?
  1. ৯৬১
  2. ৮৬১
  3. ৭৬১
  4. ৬৬১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৫ + ৯ + ..............+ ৮১ = ?

সমাধান: 
১ম পদ a = ১,
সাধারণ অন্তর d= ৯ - ৫ = ৪

∴ n-তম পদ = a + (n - 1)d = ৮১
বা, ১ + (n - ১)৪ = ৮১
বা, (n - ১)৪ =.৮০
বা, n - ১ = ২০
∴ n = ২১

∴ সমষ্টি (s) = (n/2){2a + (n - 1)d}
= (২১/২){২ × ১ + (২১ - ১)৪}
= (২১/২)(২ + ৮০)
= (২১/২)× ৮২
= ৮৬১
১৩,০০৩.
1 + 4 + 7 + 10 + ..........… ধারার 29তম পদ কত?
  1. 79
  2. 82
  3. 85
  4. 88
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 4 + 7 + 10 + ..........… ধারার 29তম পদ কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ a = 1
সাধারন অন্তর d = 3

আমরা জানি
n তম পদ = a + (n - 1)d
২৯ তম পদ = 1 + (29 - 1)3
= 85
১৩,০০৪.
চাকরি পাওয়ার সম্ভাবনা ৩/৫ হলে, চাকরি না পাওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৫
  2. ১/২
  3. ৫/৩
ব্যাখ্যা
প্রশ্ন: চাকরি পাওয়ার সম্ভাবনা ৩/৫ হলে, চাকরি না পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
চাকরি পাওয়ার সম্ভাবনা = ৩/৫

∴ P(চাকরি না পাওয়ার সম্ভাবনা) = ১ - (৩/৫) = ২/৫

সুতরাং, চাকরি না পাওয়ার সম্ভাবনা ২/৫
১৩,০০৫.
৬, ১২, ৭, ১২, ১১, ১২, ১১, ৭, ১১ এর প্রচুরক কোনটি?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১১ ও ১২
  4. ঘ) ৭
ব্যাখ্যা
কোন উপাত্তে যে সংখ্যাটি সবথেকে বেশীবার থাকে তাকে প্রচুরক বলে।
প্রদত্ত উপাত্তে ১১ সংখ্যাটি ৩ বার এবং ১২ সংখ্যাটিও ৩ বার আছে। এজন্য প্রচুরক হলো ১১ ও ১২।
১৩,০০৬.
রবিন তার বেতন থেকে প্রথম মাসে 1500 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 150 টাকা বেশি সঞ্চয় করেন, তিনি 20 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
  1. 4200 টাকা
  2. 4350 টাকা
  3. 4500 টাকা
  4. 4650 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রবিন তার বেতন থেকে প্রথম মাসে 1500 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 150 টাকা বেশি সঞ্চয় করেন, তিনি 20 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
এখানে,
ধারাটির প্রথম পদ a = 1500
সাধারণ অন্তর d = 150

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 20 তম পদ = a + (20 - 1)d
= 1500 + (19 × 150)
= 1500 + 2850
= 4350

∴ রবিন 20 তম মাসে সঞ্চয় করেন 4350 টাকা।

১৩,০০৭.
একটি হল রুমের ৫টি দরজা রয়েছে। আপনি কত উপায়ে একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে পারবেন?
  1. ২০
  2. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি হল রুমের ৫টি দরজা রয়েছে। আপনি কত উপায়ে একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে পারবেন?
 
সমাধান:
যেহেতু অন্য দরজা দিয়ে বের হতে হবে, তাই যে দরজা দিয়ে ঢুকবে সে দরজা দিয়ে বের হতে পারবে না।
অর্থাৎ ঢুকার সময় দরজা সংখ্যা ৫টি এবং বের হওয়ার সময় দরজা সংখ্যা ৪টি।
∴ উপায় সংখ্যা ৫ × ৪ = ২০
১৩,০০৮.
একটি জ্যামিতিক সিরিজের তৃতীয় পদ 3 হলে প্রথম পাঁচটি পদের গুণফল কত?
  1. 276
  2. 243
  3. 224
  4. 307
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জ্যামিতিক সিরিজের তৃতীয় পদ 3 হলে প্রথম পাঁচটি পদের গুণফল কত?

সমাধান: 
ধরি,
১ম পদ = a
সাধারণ অনুপাত = r
তৃতীয় পদ, ar2 = 3

প্রথম পাঁচ পদের গুণফল S হলে,
S = a × ar × ar2 × ar3 × ar4
= a5r10
= (ar2)5
= 35
= 243

∴ প্রথম পাঁচ পদের গুণফল 243

১৩,০০৯.
একটি গুনোত্তর অনুক্রমের ২য় পদ ২১ এবং ৩য় পদ ৬৩ হলে ৪র্থ পদ কত?
  1. ১৮৯
  2. ১০৫
  3. ৮৪
  4. ১২৬
ব্যাখ্যা

মনে করি,
১ম পদ = a
সাধারণ অনুপাত = r
∴ ২য় পদ ar = ২১,
৩য় পদ ar2 =৬৩
∴ ar2/ar = ৬৩/২১
বা, r = ৩
∴ a = ২১/৩ = ৭
∴ ৪র্থ পদ = ar
= ৭ × ২৭
= ১৮৯

১৩,০১০.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩৫ । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৪০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ৫০
  3. ৪০
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩৫ । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৪০ হলে, তৃতীয় সংখ্যাটি কত? 

সমাধান: 
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় = ৩৫
∴ প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = (৩৫ × ২)
= ৭০ 

আবার, 
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় = ৪০
∴ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = (৪০ × ৩)
= ১২০ 

∴ তৃতীয় সংখ্যাটি = (১২০ - ৭০) 
= ৫০ ।
১৩,০১১.
A = {x ∈ N : 2 < x ≤ 10} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 11} হলে, A \ B = কত?
  1. {3, 4, 5, 6, 7, 8}
  2. {1, 3, 5, 7, 9}
  3. {4, 6, 8, 10}
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 10} এবং B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 11} হলে, A \ B = কত?

সমাধান:
A = {x ∈ N : 2 < x ≤ 10}
এখানে x হলো স্বাভাবিক সংখ্যা, এবং x এর মান 2-এর চেয়ে বড় ও 10-এর সমান বা ছোট হতে পারে।
A = {3, 4, 5, 6, 7, 8, 9, 10}

B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 11}
অর্থাৎ, 11-এর চেয়ে ছোট বা সমান সকল বিজোড় সংখ্যার সেট ।
B = {1, 3, 5, 7, 9, 11}

সুতরাং, A \ B = {3, 4, 5, 6, 7, 8, 9, 10} - {1, 3, 5, 7, 9, 11}
= {4, 6, 8, 10}
১৩,০১২.
কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 35 হবে?
  1. 11
  2. 15
  3. 18
  4. 21
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 35 হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি = a
প্রশ্নমতে,
(a - 4) × 5 = 35
⇒ 5a - 20 = 35
⇒ 5a = 55
⇒ a = 55/5 = 11

∴ সংখ্যাটি = 11

১৩,০১৩.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 2 ও 3 হলে, সমীকরণটি - 
  1. ক) 2x2 - 3x + 6 = 0
  2. খ) 2x2 - 5x + 3 = 0
  3. গ) 3x2 - 5x + 6 = 0
  4. ঘ) x2 - 5x + 6 = 0
ব্যাখ্যা
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 2 ও 3 হলে, সমীকরণটি নিম্নরুপঃ
x2 - (মুলদ্বয়ের যোগফল)x + মুলদ্বয়ের গুণফল = 0 
⇒ x2 - (2 + 3)x + 2 × 3 = 0
⇒ x2 - 5x + 6 = 0
১৩,০১৪.
(x + y), (x2 - y2), x3 - y3 এর গ.সা.গু কত?
  1. ক) 1
  2. খ) x + y
  3. গ) x - y
  4. ঘ) x3 - y3
ব্যাখ্যা
প্রশ্ন: (x + y), (x2 - y2) , x3 - y3 এর গ.সা.গু কত? 

সমাধান: 
১ম রাশি = (x + y)
২য় রাশি = (x2 - y2)
               = (x + y)(x - y)
৩য় রাশি = x3 - y3
               = (x - y)(x2 + xy + y2)
নির্ণেয় গ.সা.গু =  1
১৩,০১৫.
একজন শিক্ষার্থীকে ১২টি প্রশ্ন থেকে ৬টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম ৫টি থেকে ঠিক ৪টি প্রশ্ন বাছাই করে কত প্রকারে ৬টি প্রশ্ন উত্তর করা যাবে?
  1. ৮৪
  2. ১০৫
  3. ২১০
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষার্থীকে ১২টি প্রশ্ন থেকে ৬টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম ৫টি থেকে ঠিক ৪টি প্রশ্ন বাছাই করে কত প্রকারে ৬টি প্রশ্ন উত্তর করা যাবে?

সমাধান:
পরীক্ষার্থীকে প্রথম ৫টি থেকে ৪টি এবং অবশিষ্ট (১২ - ৫) = ৭টি থেকে ২টি প্রশ্ন বাছাই করে উত্তর করতে হবে।

প্রথম ৫টি প্রশ্ন থেকে ৪টি বাছাই করা যায়, C= ৫!/৪!(৫ - ৪)! = ৫ উপায়ে
আবার,
৭টি থেকে ২টি বাছাই করা যায় C= ৭!/২!(৭ - ২)! = (৭ × ৬ ×৫!)/(২ × ৫!) = ২১ উপায়ে।

∴ মোট প্রশ্ন বাছাই করা যায় = ৫ × ২১ = ১০৫ উপায়ে
১৩,০১৬.
a, a + 2, a + 4, a + 6 এবং a + 8 এর গড় 13 হলে, শেষের তিনটি সংখ্যার গড় কত?
  1. ক) 17
  2. খ) 15 
  3. গ) 19
  4. ঘ) 21
ব্যাখ্যা
প্রশ্ন: a, a + 2, a + 4, a + 6 এবং a + 8 এর গড় 13 হলে, শেষের তিনটি সংখ্যার গড় কত?

সমাধান: 
 (a + a + 2 + a + 4 + a + 6 + a + 8)/5 = 13 
5a + 20 = 65
5a = 65- 20
5a = 45
a = 9 

শেষের তিনটি সংখ্যা = 13, 15, 17 

শেষের তিনটি সংখ্যার গড় = (13 + 15 + 17)/3
= 45/3
= 15 
১৩,০১৭.
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের দুই-তৃতীয়াংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত কোনটি? 
  1. 3 : 4
  2. 5 : 1
  3. 2 : 3
  4. 3 : 5
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের দুই-তৃতীয়াংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত কোনটি? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাদ্বয় যথাক্রমে x এবং y, যেখানে x > y

শর্তমতে, 
x - y = (x + y) × 2/3 
বা, 3x - 3y = 2x + 2y 
বা, 3x - 2x = 2y + 3y 
বা, x = 5y
বা, x/y = 5/1
∴ x : y = 5 : 1  ।
১৩,০১৮.
3x - 2y = 2; 5x - 3y = 5 হলে (x, y) এর মান কত?
  1. ক) (5, 4)
  2. খ) (4, 5)
  3. গ) (4/3, 5)
  4. ঘ) (1, 4)
ব্যাখ্যা

3x - 2y = 2 ........(1)
∴ x = (2 + 2y)/3 .....(3)
5x - 3y = 5 .........(2)
বা,(5(2 + 2y))/3 - 3y = 5 [(3) এর x মান বসিয়ে]
বা,10 + 10y - 9y = 15
বা,y = 15 - 10
বা,y = 5
y এর মান (3) নং এ বসিয়ে পাই,
x = (2 + 10)/3 = 12/3 = 4
∴ (x, y) = (4, 5)

১৩,০১৯.
log4x = 2 হলে, x এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 8
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন:log4x = 2 হলে, x এর মান কত?

সমাধান:
log4x = 2 
⇒ x = 42
∴ x = 16
১৩,০২০.
x - 1/x = 2 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. ক) 14
  2. খ) 6
  3. গ) 12
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 2 হলে x3 - 1/x3 এর মান কত?

সমাধান: 
x - 1/x = 2

এখন 
 x3 - 1/x3
= (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= 23 + 3.2
= 8 + 6
= 14
১৩,০২১.
৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলোর যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/৫
  2. ৫/১১
  3. ৩/১০
  4. ৬/১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলোর যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
৩০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭
৩০ থেকে ৪০ পর্যন্ত ৩ এর গুণিতক = ৩০, ৩৩, ৩৬,৩৯ 

৩০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ১১ টি
মৌলিক সংখ্যা অথবা ৩ এর গুণিতক = ২ + ৪ = ৬টি

∴ সংখ্যাটি মৌলিক অথবা ৩ এর গুণিতক হওয়ার সম্ভাবনা = ৬/১১
১৩,০২২.
x3 - 7x - 6 এর উৎপাদক কত?
  1. ক) (x - 1) (x + 2) (x - 3)
  2. খ) (x + 1) (x - 2) (x - 3)
  3. গ) (x + 1) (x + 2) (x - 3)
  4. ঘ) (x - 1) (x - 2) (x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 7x - 6 এর উৎপাদক কত?

সমাধান:
 x3 - 7x - 6
= x3 + x2 - x2 - x - 6x - 6
= x2 (x + 1) -x (x + 1) -6 (x + 1) 
= (x + 1) (x2 - x - 6)
= (x + 1) (x2 - 3x + 2x - 6)
= (x + 1) {x (x - 3) + 2 (x -3)}
= (x + 1) (x - 3) (x + 2)

∴ নির্ণেয় উৎপাদক = (x + 1) (x + 2) (x - 3) ।
১৩,০২৩.
U = {a, b, c, d, e, f, g, h}, P = {a, b, c, d, e}, Q = {b, d, f, h} হলে, P´ ∩ Q´ হবে?
  1. {e}
  2. {g}
  3. {e, g}
  4. {}
ব্যাখ্যা

প্রশ্ন: U = {a, b, c, d, e, f, g, h}, P = {a, b, c, d, e}, Q = {b, d, f, h} হলে, P´ ∩ Q´ হবে?

সমাধান:
P´ = U - P
= {a, b, c, d, e, f, g, h} - {a, b, c, d, e}
= {f, g, h}

Q´ = U - Q
= {a, b, c, d, e, f, g, h} - {b, d, f, h}
= {a, c, e, g}

∴ P´ ∩ Q´ = {f, g, h} ∩ {a, c, e, g}
= {g}

১৩,০২৪.
একজন পরীক্ষার্থীকে ১৪ টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম ৭ টি থেকে অবশ্যই ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?
  1. ক) ৩৫২৮০
  2. খ) ৭৩৫
  3. গ) ৩০০৩
  4. ঘ) ৭৩০
ব্যাখ্যা

প্রশ্ন বাছাই করার উপায় c × c = ৩৫ × ২১ = ৭৩৫

১৩,০২৫.
2 + 5 + 8 + .......... ধারাটির কোন পদ 50?
  1. 13তম
  2. 15তম
  3. 17তম
  4. 19তম
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 5 + 8 + .......... ধারাটির কোন পদ 50?

সমাধান:
১৩,০২৬.
কোন পরীক্ষায় ১০০ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ৮০। যদি ২০% ছাত্রকে বাদ দেয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে ৯০। ২০% ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত?
  1. ক) ৩২
  2. খ) ৩৬
  3. গ) ৪০
  4. ঘ) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ১০০ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ৮০। যদি ২০% ছাত্রকে বাদ দেয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে ৯০। ২০% ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত?

সমাধান: 
 ১০০ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ৮০
 ১০০ জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর = ৮০ × ১০০ = ৮০০০ 

২০% ছাত্রকে বাদ দেওয়ার পর 
বাকি ছাত্র = ১০০ - ২০ = ৮০ জন 

৮০ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ৯০
৮০ জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর = ৯০ × ৮০ = ৭২০০

২০% ছাত্রের প্রাপ্ত মোট নম্বর = ৮০০০ - ৭২০০ = ৮০০
২০% ছাত্রের প্রাপ্ত গড় নম্বর = ৮০০/২০ = ৪০
১৩,০২৭.
যদি p - q = 5 এবং pq = 84, তবে p2 - q2 = ?
  1. 120
  2. 60
  3. 75
  4. 95
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p - q = 5 এবং pq = 84, তবে p2 - q2 = ?

​সমাধান:
​দেওয়া আছে,
​p - q = 5 এবং pq = 84

​আমরা জানি,
​(p + q)2 = (p - q)2 + 4pq
⇒ ​(p + q)2 ​= (5)2 + 4 × 84
⇒ ​​(p + q)2 = 25 + 336
⇒ ​​(p + q)2 = 361
⇒ ​p + q = √361 = 19
∴ ​​p + q = 19​

​এখন,
​ p2 - q2 = (p + q)(p - q) = 19 × 5 = 95

১৩,০২৮.
যদি P = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} এবং Q = {x ∈ N : 2 < x ≤ 8} হয়, তবে P ∪ Q এর মান কত?
  1. {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9}
  2. {1, 3, 4, 7, 8, 9}
  3. {1, 3, 5, 7, 9}
  4. {1, 3, 4, 5, 6, 7, 8, 9}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} এবং Q = {x ∈ N : 2 < x ≤ 8} হয়, তবে P ∪ Q এর মান কত?

সমাধান:
P = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9}
= {1, 3, 5, 7, 9}

Q = {x ∈ N : 2 < x ≤ 8}
= {3, 4, 5, 6, 7, 8}

সুতরাং, P ∪ Q = {1, 3, 5, 7, 9} ∪ {3, 4, 5, 6, 7, 8} 
= {1, 3, 4, 5, 6, 7, 8, 9}

১৩,০২৯.
x = √3 + √2 হলে, x + (1/x) =?
  1. ক) √3 - √2
  2. খ) √3
  3. গ) 2√3
  4. ঘ) 2√2
ব্যাখ্যা
প্রশ্ন: x = √3 + √2 হলে, x + (1/x) =?

সমাধান: 
১৩,০৩০.
|x + 3| ≤ 4 হলে, p এবং q এর কোন মানের জন্য p ≤ 5x + 2 ≤ q হবে?
  1. p = - 14 এবং q = 11
  2. p = - 9 এবং q = 13
  3. p = - 22 এবং q = 10
  4. p = - 33 এবং q = 7
ব্যাখ্যা

প্রশ্ন: |x + 3| ≤ 4 হলে, p এবং q এর কোন মানের জন্য p ≤ 5x + 2 ≤ q হবে?

সমাধান:
|x + 3| ≤ 4
 ⇒ - 4 ≤ x + 3 ≤ 4
⇒ - 7 ≤ x ≤ 1
⇒ - 35 ≤ 5x ≤ 5
⇒ - 33 ≤ 5x + 2 ≤ 7

∴ p = - 33 এবং q = 7

১৩,০৩১.
​৫২টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস নেয়া হলো। তাসটি হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩
  2. ১/২৬
  3. ১/২
  4. ১/৪
ব্যাখ্যা

প্রশ্ন: ​​৫২টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস নেয়া হলো। তাসটি হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কত?

​সমাধান:
​মোট তাস = ৫২
​হরতন আছে = ১৩ টি
​রুইতন আছে = ১৩ টি

∴ হরতন বা ​রুইতন = ১৩ + ১৩ = ২৬টি 

​P(হরতন বা ​রুইতন) = অনুকূল ফলাফল/মোট ফলাফল
​= ২৬/৫২
​= ১/২

১৩,০৩২.
একটি সংখ্যার তিনগুণের সাথে তার দ্বিগুণের দুই-তৃতীয়াংশ যোগ করলে যোগফল 65 হয়। সংখ্যাটি কত?
  1. 21
  2. 15
  3. 12
  4. 24
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে তার দ্বিগুণের দুই-তৃতীয়াংশ যোগ করলে যোগফল 65 হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = x

প্রশ্ন অনুসারে,
3x + 2x এর (2/3) = 65
⇒ 3x + (4x/3) = 65
⇒ (9x + 4x)/3 = 65
⇒ 13x/3 = 65
⇒ x = (65 × 3)/13
∴ x = 15

সুতরাং, সংখ্যাটি হলো 15

১৩,০৩৩.
A = {21, 22, 23, 24, 25, 26} হলে, এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 60
  2. 63
  3. 59
  4. 55
ব্যাখ্যা
প্রশ্ন: A = {21, 22, 23, 24, 25, 26} হলে, এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
এখানে, 
A সেটের মোট উপাদান = 6
A সেটের সর্বমোট উপসেট = 26 = 64

∴ প্রকৃত উপসেট = 64 - 1 
= 63
১৩,০৩৪.
x2 - y2, 2(x + y) এবং 2x2y + 2xy2 এর ল.সা.গু কত?
  1. xy(x2 - y2)
  2. 2xy(x + y)(x - y)
  3. 2xy(x - y)
  4. xy(x + y)(x - y)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - y2, 2(x + y) এবং 2x2y + 2xy2 এর ল.সা.গু কত? 

সমাধান:
১ম রাশি,
x2 - y2
= (x - y)(x + y)

২য় রাশি, 
2(x + y)

৩য় রাশি,
2x2y + 2xy2
= 2xy(x + y)

সুতরাং, রাশি তিনটি ল.সা.গু = 2xy(x + y)(x - y)

১৩,০৩৫.
যদি ax = b, by = c এবং cz = a হয়, তবে xyz এর মান কত হবে?
  1. 1
  2. 2
  3. - 2
  4. - 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ax = b, by = c এবং cz = a হয়, তবে xyz এর মান কত হবে?

সমাধান:
cz = a
⇒ (by)z = a
⇒ (ax)yz = a
⇒ axyz = a
∴ xyz = 1
১৩,০৩৬.
x - (1/x) = 7 হলে, x2 + (1/x2) এর মান হবে -
  1. 42
  2. 47
  3. 51
  4. 54
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 7 হলে, x2 + 1/x2 এর মান হবে -

সমাধান: 
দেওয়া আছে
x - 1/x = 7

এখানে
x2 + 1/x2 = (x - 1/x)2 + 2.x.1/x
= 72 + 2 
= 49 + 2
= 51 
১৩,০৩৭.
তন্ময় পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নটি না পড়ে চারটির মধ্যে তিন নম্বর অপশনে টিক চিহ্ন দিল। তার উত্তরটি সঠিক সম্ভাবনা কত?
  1. ৩/৪ 
  2. ১/৪
  3. ১/২ 
  4. ১ 
ব্যাখ্যা

প্রশ্ন: তন্ময় পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নটি না পড়ে চারটির মধ্যে তিন নম্বর অপশনে টিক চিহ্ন দিল। তার উত্তরটি সঠিক সম্ভাবনা কত?

সমাধান:
৪টি অপশনের মধ্যে ঠিক ১টিই সঠিক।
তন্ময় এলোমেলোভাবে ১টি বেছে নিয়েছে।

∴ সম্ভাবনা = ১/৪ 

১৩,০৩৮.
15 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?
  1. 1001
  2. 1365
  3. 11
  4. 286
ব্যাখ্যা
প্রশ্ন: 15 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?

সমাধান:
সর্বদা একজনকে নির্দিষ্ট রেখে 11 জনের দল বাছাই করার উপায়,
= 15 - 1C11 - 1
= 14C10
= 1001
১৩,০৩৯.
a + b = 6 এবং a - b = 4 হলে ab এর মান কত?
  1. ক) 5
  2. খ) 9
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা

4ab = (a + b)2 - (a - b)2
= 62 - 42
= 20
Or, ab = 20/4 = 5

১৩,০৪০.
কোন দলের ১২ জন শিক্ষার্থীর পরীক্ষার নম্বর যথাক্রমে ৫৫, ৬০, ৭৫, ৭০, ৬৫, ৮০, ৮৫, ৭২, ৬২, ৭৮, ৮২, ৭৬। শ্রেণিব্যাপ্তি ৫ হলে উপাত্তগুলোর শ্রেণি সংখ্যা কত?
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ৭ টি
  4. ৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দলের ১২ জন শিক্ষার্থীর পরীক্ষার নম্বর যথাক্রমে ৫৫, ৬০, ৭৫, ৭০, ৬৫, ৮০, ৮৫, ৭২, ৬২, ৭৮, ৮২, ৭৬। শ্রেণিব্যাপ্তি ৫ হলে উপাত্তগুলোর শ্রেণি সংখ্যা কত?

সমাধান:
উপাত্তসমূহ: ৫৫, ৬০, ৭৫, ৭০, ৬৫, ৮০, ৮৫, ৭২, ৬২, ৭৮, ৮২, ৭৬
সর্বোচ্চ উপাত্ত = ৮৫
সর্বনিম্ন উপাত্ত = ৫৫
উপাত্তগুলোর পরিসর = (৮৫ - ৫৫) + ১ = ৩১
শ্রেণিব্যাপ্তি = ৫
∴ শ্রেণি সংখ্যা = ৩১/৫ = ৬.২

কিন্তু শ্রেণি সংখ্যা পূর্ণসংখ্যা হতে হবে, তাই ৭টি শ্রেণি তৈরি করতে হবে।
সুতরাং, উপাত্তগুলোর শ্রেণি সংখ্যা হবে ৭।
১৩,০৪১.
৪, ৮, ১৩, ১৯, ২৬, ....... ধারাটির ৭ম পদ কত?
  1. ক) ৩৯
  2. খ) ৪০
  3. গ) ৪৩
  4. ঘ) ৩৮
ব্যাখ্যা

৪ + ৪ = ৮
৮+ ৫ = ১৩
১৩ + ৬ = ১৯
১৯ + ৭ = ২৬
২৬ + ৮ = ৩৪
৩৪ + ৯ = ৪৩
অর্থাৎ প্রতিটি পদের ব্যবধান পূর্ববর্তী ব্যবধান থেকে ১ করে বৃদ্ধি পেয়েছে।
∴ ৭ম পদ = ৪৩

১৩,০৪২.
কোনো সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং সপ্তম পদটি 55 হলে, দশম পদটি কত হবে?
  1. 70
  2. 64
  3. 75
  4. 60
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং সপ্তম পদটি 55 হলে, দশম পদটি কত হবে?

সমাধান:
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a
এবং সাধারণ অন্তর, d হলে
n তম পদ = a + (n - 1)d

এখানে,
পঞ্চম পদ = 55
∴ a + (7 - 1)5 = 55
⇒ a + 30 = 55
⇒ a = 55 - 30
⇒ a = 25

∴ নবম পদ = 25 + (10 - 1) × 5
= 25 + 45
= 70

১৩,০৪৩.
9 ব্যক্তির একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে?
  1. ক) 246
  2. খ) 256
  3. গ) 320
  4. ঘ) 380
ব্যাখ্যা

দলটির ভ্রমণ করার উপায় নিম্নে দেখান হলো-
প্রথম যানবাহন ------ দ্বিতীয় যানবাহন
(১) 7 -------------- 2
(২) 6 -------------- 3
(৩) 5 -------------- 4
সুতরাং ভ্রমণ করার উপায় = 9C7 + 9C6 + 9C5 = 9C2 + 9C3 + 9C4
= 36 + 84 + 126
= 246

১৩,০৪৪.
নিচের কোনটি a3 - a - 24 এর একটি উৎপাদক?
  1. a - 3
  2. a + 4
  3. a + 5
  4. a - 6
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a3 - a - 24 এর একটি উৎপাদক?

সমাধান:
ধরি, f(a) = a3 - a -24
f(3) = 33 - 3 - 24
= 27 - 27
= 0

ভাগশেষ উপপাদ্য অনুসারে a – 3, f(3) এর একটি উৎপাদক।
প্রদত্ত রাশি = a3 - a - 24
= a3 - 3a2 + 3a2 - 9a + 8a - 24
= a2(a - 3) + 3a(a - 3) + 8(a - 3)
= (a - 3)(a2 + 3a + 8)
১৩,০৪৫.
log102 + log10(1/2) এর মান কত?
  1. ক) log104
  2. খ) log102.5
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: log102 + log10(1/2) এর মান কত? 

সমাধান: 
log102 + log10(1/2)
= log10{2 × (1/2)}
= log101
= 0
১৩,০৪৬.
20 থেকে 40 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/5
  2. 5/21
  3. 1/4
  4. 4/21
ব্যাখ্যা
প্রশ্ন: 20 থেকে 40 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
20 থেকে 40 পর্যন্ত সংখ্যা= 21 টি
20 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা = 23, 29, 31, 37 = 4 টি

মৌলিক হওয়ার সম্ভাবনা = 4/21
১৩,০৪৭.
(a – b + c)2 = কত?
  1. ক) a2 + b2 + c2 + 2ab – 2bc + 2ac
  2. খ) a2 - b2 + c2 - 2ab – 2bc + 2ac
  3. গ) a2 + b2 + c2 - 2ab – 2bc + 2ac
  4. ঘ) a2 + b2 + c2 - 2ab + 2bc + 2ac
ব্যাখ্যা
(a – b + c)2 = a2 + b2 + c2 - 2ab – 2bc + 2ac (সূত্র)
১৩,০৪৮.
একটি গুণোত্তর ধারার প্রথম ছয়টি পদের যোগফল তার প্রথম তিনটি পদের যোগফলের 9 গুণ। সাধারণ অনুপাত হবে-
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ছয়টি পদের যোগফল তার প্রথম তিনটি পদের যোগফলের 9 গুণ। সাধারণ অনুপাত হবে-

সমাধান: 
প্রথম 6 টি পদের সমষ্টি = a.(r6-1)/(r - 1)
প্রথম 3 টি পদের সমষ্টি = a. (r3-1)/(r - 1)

শর্তানুসারে,
a. (r6 - 1)/(r - 1) = 9× {a.(r3 - 1)/(r - 1)}
⇒ r6 - 1 = 9 × (r3 - 1)
⇒ (r3)2 - 12 = 9 × (r3 - 1)
⇒ (r3 - 1) (r3 + 1) = 9 × (r3 - 1)
⇒ r3 + 1 = 9
⇒ r3 = 8 =23 
∴ r = 2
১৩,০৪৯.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2√3 হলে ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত?
  1. ক) 14√3
  2. খ) 30√3
  3. গ) 66√3
  4. ঘ) 18√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2√3 হলে ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত?

সমাধান: 
দেওয়া আছে,
x + 1/x = 2√3

এখন, 
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3x . (1/x) (x + 1/x)
= (2√3)3 - 3 . (2√3)
= 24√3 - 6√3
= 18√3
১৩,০৫০.
2 + √7 এবং 2 - √7 মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
  1. ক) x2 - 3x - 4
  2. খ) x2 + 3x - 7
  3. গ) x2 - 3x + 7
  4. ঘ) x2 - 4x - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + √7 এবং 2 - √7 মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?

সমাধান: 
a = 2 + √7
b = 2 - √7

মূলদ্বয়ের যোগফল a + b = 2 + √7 + 2 - √7 = 4
মূলদ্বয়ের গুণফল ab = (2 + √7)(2 - √7)
                                 = 22 - (√7)2
                                = 4 - 7 
                                 = - 3
নির্ণেয় সমীকরণ = x2 - (a + b)x + ab
= x2 - 4x - 3
১৩,০৫১.
x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত? 
  1. 0
  2. 2
  3. 1
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
xy = 2 
বা, y = 2/x 

এখন, 
x + 2y = 4
বা, x + 2 × 2/x = 4 
বা, x + 4/x = 4 
বা, x2 + 4 = 4x
বা, x2 - 4x + 4 = 0
বা, (x)2 - 2. x. 2 + (2)2 = 0
বা, (x - 2)2 = 0
বা, x - 2 = 0
বা, x = 2
∴ x = 2
১৩,০৫২.
a = 2c, a/b = c/d এবং d = 3 হলে, b এর মান কত?
  1. 6
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: a = 2c, a/b = c/d এবং d = 3 হলে, b এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
 a/b = c/d
বা, 2c/b = c/3 [a = 2c এবং d = 3 মান বসিয়ে]
বা, bc = 6c
বা, b = 6c/c
∴ b = 6 
১৩,০৫৩.
একটি গাড়িতে 2টি সামনের ও 3টি পেছনের সিট আছে। 5 জন যাত্রী মোট কতভাবে বসতে পারে?
  1. 120
  2. 140
  3. 160
  4. 180
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়িতে 2টি সামনের ও 3টি পেছনের সিট আছে। 5 জন যাত্রী মোট কতভাবে বসতে পারে?

সমাধান:
দেওয়া আছে,
মোট যাত্রী = 5 জন
সামনের সিট = 2টি
পেছনের সিট = 3টি

∴ 5 জন থেকে 2 জন বেছে নেওয়ার উপায় = 5P2
 = 5!/(5 - 2)!
= (5 × 4 × 3!)/3!
= 20

বাকি 3 জনকে পেছনের 3 সিটে বসানোর উপায় = 3! = 6

∴ মোট বসানোর উপায় = 20 × 6 = 120

১৩,০৫৪.
দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে (1+(2/x))5 এর ৪র্থ পদটি কত হবে?
  1. ক) 20/x³
  2. খ) 40/x5
  3. গ) 80/x4
  4. ঘ) 80/x³
ব্যাখ্যা
দ্বিপদী বিস্তৃতির সমীকরনটি হলোঃ (1+x)n = 1+(nx/1!)+((n(n-1)x²)/2!)+...
(1+(2/x))5 = 1+(10/x)+(40/x²)+(80/x³)+(80/x4)+(32/x5)
তাহলে, ৪র্থ পদটি হল 80/x³.
১৩,০৫৫.
8 জন ও 10 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 8 জনের দল থেকে কমপক্ষে 7 জন খেলোয়াড় ঐ টিমে থাকবে। ক্রিকেট টিমটি কত উপায়ে গঠন করা যাবে? 
  1. ক) 1200
  2. খ) 1350
  3. গ) 1680
  4. ঘ) 1800
ব্যাখ্যা
প্রশ্ন: 8 জন ও 10 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 8 জনের দল থেকে কমপক্ষে 7 জন খেলোয়াড় ঐ টিমে থাকবে। ক্রিকেট টিমটি কত উপায়ে গঠন করা যাবে? 

সমাধান: 
১ম দল (8 জন)  ২য় দল(10জন)
১)     8                      3
২)    7                      4 

১) নং ক্ষেত্রে টিম গঠনের উপায় = 8C8 × 10C3 = 1 × 120 = 120
২)নং ক্ষেত্রে টিম গঠনের উপায় = 8C7 × 10C4 = 8 × 210 = 1680

টিম গঠনের উপায় = 120 + 1680  = 1800
১৩,০৫৬.
1²+2²+3²+…………………………….+n² ধারাটির সমষ্টি কত?
  1. ক) {n(n+1)}²/6
  2. খ) {n(n+1)(2n+1)}/2
  3. গ) {n(n+1)(2n+1)}/6
  4. ঘ) {(n+1)(2n+1)}/6
ব্যাখ্যা
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n+1)(2n+1)}/6
১৩,০৫৭.
a - b = 3 এবং 2ab = 20 হলে, (a + b)2 এর মান কত?
  1. 16
  2. 25
  3. 36
  4. 49
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 3 এবং 2ab = 20 হলে, (a + b)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - b = 3
2ab = 20

আমরা জানি,
(a + b)2 = (a - b)2 + 4ab
= (3)2 + 2 × 2ab
= 9 + 2 × 20
= 9 + 40
= 49
১৩,০৫৮.
√(2n) = 32 হলে n এর মান কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 10
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: √(2n) = 32 হলে n এর মান কত?

সমাধান: 
√(2n) = 32 
⇒ (2n)1/2 = 32
⇒ 2n/2 = 25
⇒ n/2 = 5
 n = 10
১৩,০৫৯.
x = 5 এবং y = 2 হলে 16x2 - 56xy + 49y2 এর মান কত?
  1. 72
  2. 49
  3. 36
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: x = 5 এবং y = 2 হলে 16x2 - 56xy + 49y2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x = 5
y = 2

এখন,
16x2 + 56xy + 49y2
= (4x)2 - 2 . 4x . 7y + (7y)2
= (4x - 7y)2
= (4 . 5 - 7 . 2)2
= (20 - 14)2
= 62
= 36
১৩,০৬০.
a - 1/a = 3 হলে a2 + (1/a2) = ?
  1. 11
  2. 14
  3. 15
  4. 18
ব্যাখ্যা

প্রশ্ন: a - 1/a = 3 হলে a2 + (1/a2) = ?

সমাধান:
দেওয়া আছে, a - 1/a = 3

এখন,
a2 + 1/a2
= (a - 1/a)2 + 2 . a . (1/a)
= (3)2 + 2
= 9 + 2
= 11

১৩,০৬১.
একটি সভায় এ ১৬ জন ব্যক্তি উপস্থিত আছেন। প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করমর্দন করলে মোট কতগুলো করমর্দনের ঘটনা ঘটবে?
  1. ১৬০
  2. ১৯৬
  3. ৬৬
  4. ১২৪
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সভায় এ ১৬ জন ব্যক্তি উপস্থিত আছেন। প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করমর্দন করলে মোট কতগুলো করমর্দনের ঘটনা ঘটবে?

সমাধান:
আমরা জানি,
প্রতি ২ জনে ১ টি করে করমর্দন হয়। 

সুতরাং,
মোট করমর্দনের সংখ্যা,
= ১৬C
= ১৬!/{২! × (১৬ - ২)!}
= ১৬!/(২! × ১৪!)
= (১৬ × ১৫ × ১৪!)/(২! × ১৪!)
= (১৬ × ১৫)/২
= ১২০

১৩,০৬২.
x + y = 14 এবং x - y = 2 হলে xy এর মান কত?
  1. ক) 35
  2. খ) 40
  3. গ) 48
  4. ঘ) 54
ব্যাখ্যা

x + y + x - y = 14 + 2
বা, 2x = 16
বা, x =8
∴ y = 6
So, xy = 48

১৩,০৬৩.
যদি x + (1/x) = - 2 হয়, তবে x11 - (1/x13) এর মান কত?
  1. 2
  2. 1
  3. 0
  4. - 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + (1/x) = - 2 হয়, তবে x11 - (1/x13) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x + (1/x) = - 2
⇒ (x2 + 1)/x = - 2
⇒ x2 + 1 = - 2x 
⇒ x2 + 2. x. 1 + (1)2 = 0
⇒ (x + 1)2 = 0
⇒ x + 1 = 0
∴ x = - 1

এখন, 
x11 - (1/x13)
= (- 1)11 - {1/(- 1)13}
= - 1 + 1 
= 0
১৩,০৬৪.
২ + ৪ + ৮ + ১৬ + ----------- ধারাটির প্রথম 9 পদের মান কত?
  1. ক) ১০২৪
  2. খ) ৫১২
  3. গ) ২৫৬
  4. ঘ) ১২৮
ব্যাখ্যা

n-তম পদ = arn - 1

এখানে,
a = 2
r = 4/2 = 2
n = 9

10তম পদ = 2 × 29 - 1
= 2 × 28
= 512

১৩,০৬৫.
5√5 × 53 ÷ 5-3/2 = 5a + 2 হলে, a এর মান কত?
  1. 5
  2. 7
  3. 4
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: 5√5 × 53 ÷ 5-3/2 = 5a + 2 হলে, a এর মান কত?

সমাধান:
১৩,০৬৬.
কোনো পরীক্ষণের S নমুনাক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, কোনটি সঠিক?
  1. 0 < P(E) < 1
  2. 0 ≤ P(E) ≤ 1
  3. 0 ≤ P(E) < 1
  4. 0 < P(E) ≤ 1
ব্যাখ্যা
কোনো পরীক্ষণের S নমুনাক্ষেত্রের অধীনে E একটি ঘটনা হলে, 0 ≤ P(E) ≤ 1 
সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে।
নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 1 এবং অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 0।
তাই সকল ঘটনা ঘটার সম্ভাবনার মান 0 বা 0 থেকে বড় হতে পারে অথবা 1 বা 1 থেকে ছোট হতে পারে।
কোন ঘটনা ঘটার সম্ভাবনার মান কখনোই 0 থেকে ছোট হতে পারে না এবং 1 থেকে বড় হতে পারে না। 
একটা কাজ বা ঘটনা অবশ্যই ঘটলে, তার সম্ভাবনা = ১০০% = ১
একটা কাজ বা ঘটনা কখনোই না ঘটলে, তার সম্ভাবনা = ০% =০
১৩,০৬৭.
Q = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 16} হলে, Q এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
  1. 15
  2. 16
  3. 8
  4. 13
ব্যাখ্যা
প্রশ্ন: Q = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 16} হলে, Q এর প্রকৃত উপসেট সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
Q = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 16}
⇒ Q = {4, 8, 12, 16}

∴ Q এর উপাদান সংখ্যা = 4

অতএব, Q এর প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
= 24 - 1
= 16 - 1
= 15
১৩,০৬৮.
(1/√2) + 1 + √2 + ....... ধারাটির কোন পদ 16√2 হবে?
  1. 9 তম
  2. 12 তম
  3. 8 তম
  4. 11 তম
ব্যাখ্যা

প্রশ্ন: (1/√2) + 1 + √2 + ....... ধারাটির কোন পদ 16√2 হবে? 

সমাধান:
এটি একটি গুণোত্তর ধারা। 
যার প্রথম পদ, a = 1/√2
সাধারণ অনুপাত, r = 1/(1/√2) = √2

আমরা জানি, 
n-তম পদ, an = arn - 1

প্রশ্নমতে, 
(1/√2)(√2)n - 1 = 16√2
⇒ (√2)n - 1 = 16√2 × √2
⇒ (√2)n - 1 = 32 = 25
⇒ (√2)n - 1 = (√2)10
⇒ n - 1 = 10
⇒ n = 10 + 1
∴ n = 11

অতএব, ধারাটির 11 তম পদ 16√2 হবে। 

১৩,০৬৯.
(a/b)(q - 3) = (b/a)(q - 5) হয় , তবে q এর মান কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: (a/b)(q - 3) = (b/a)(q - 5) হয় , তবে q এর মান কত?

সমাধান: 
(a/b)(q - 3) = (b/a)(q - 5)
⇒ (a/b)(q - 3) = (a/b)(5 - q)   [ (a/b)n = (b/a)- n]
⇒ q - 3 = 5 - q
⇒ q + q = 5 + 3
⇒ 2q = 8
∴ q = 4
১৩,০৭০.
|x + 2| < 7 অসমতাটির সমাধান কোনটি? 
  1. S = {x ∈ R: - 5 < x < 7}
  2. S = {x ∈ R: 5 < x < - 5}
  3. S = {x ∈ R: - 9 < x < 5}
  4. S = {x ∈ R: 9 < x < - 5}
ব্যাখ্যা

প্রশ্ন: |x + 2| < 7 অসমতাটির সমাধান কোনটি? 

সমাধান:
প্রদত্ত অসমতাটি হলো,
|x + 2| < 7
⇒ - 7 < x + 2 < 7
⇒ (- 7 - 2) < (x + 2 - 2) < (7 - 2) [উভয়পক্ষে (- 2) যোগ করে]
⇒ - 9 < x < 5

∴ অসমতাটির সমাধান, S = {x ∈ R: - 9 < x < 5}

১৩,০৭১.
log10(0.000001) = কত?
  1. 6
  2. 1/6
  3. -6
  4. -1/6
ব্যাখ্যা

log10(0.000001)
= log10(1/1000000)
= log1010-6
= - 6 log1010
= - 6 × 1
= - 6

১৩,০৭২.
{(x - a)/(x - b)} + {(x - b)/(x - a)} = (a/b) + (b/a) হলে , x = ?
  1. a - b
  2. b - a
  3. a + b
  4. ab
ব্যাখ্যা
প্রশ্ন: (x - a)/(x - b) + (x - b)/(x - a) = a/b + b/a হলে , x = ?

সমাধান: 
(x - a)/(x - b) + (x - b)/(x - a) = a/b + b/a 
⇒ (x - a)/(x - b) - a/b = b/a - (x - b)/(x - a)
⇒ (bx- ab - ax + ab)/b(x - b) = (bx- ab - ax + ab)/a(x - a)
⇒ b(x - b) = a(x - a)
⇒ bx - b2 = ax - a2
⇒ bx - ax = b2 - a2
⇒ x(b-a) = (b+a)(b-a)
∴ x = a + b
১৩,০৭৩.
নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 25 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
17, x, 24, x + 7, 35, 36, 46
  1. 17
  2. 18
  3. 19
  4. 20
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 25 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
17, x, 24, x + 7, 35, 36, 46

সমাধান:
17, x, 24, x + 7, 35, 36, 46
এখানে মোট ৭টি উপাত্ত রয়েছে যা বিজোড় সংখ্যক।
∴ মধ্যক হবে (৭ + ১)/২ = ৪ তম পদ

∴ মধ্যক = x + 7

প্রশ্নমতে,
x + 7 = 25
∴ x = 18
১৩,০৭৪.
x + y = 4 এবং xy = 3 হলে, x3 + y3 এর মান কত?
  1. 16
  2. 28
  3. 36
  4. 49
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 4 এবং xy = 3 হলে, x3 + y3 এর মান কত?

সমাধান:
এখন,
x3 + y3 
= (x + y)3 - 3 ⋅ x ⋅ y(x + y)
= 43 - 3 ⋅ 3 ⋅ 4
= 64 - 36
= 28
১৩,০৭৫.
3x2 -7x - 6 এর উৎপাদক সমূহ হলো- 
  1. (x - 4) (3x + 2)
  2. (x - 3) (3x - 2)
  3. (x + 3) (3x + 2)
  4. (x - 3) (3x + 2)
ব্যাখ্যা
3x2 -7x - 6 
= 3x2 - 9x + 2x -6 
= 3x(x -3) + 2(x -3)
= (x - 3) (3x + 2)
১৩,০৭৬.
একজন লোকের ঢাকা হতে কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৭ এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮। লোকটি কুমিল্লায় বাসে এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ২৫/৫৬
  2. খ) ১/৫৬
  3. গ) ১০/৩৬
  4. ঘ) ১৫/৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের ঢাকা হতে কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৭ এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮। লোকটি কুমিল্লায় বাসে এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
ঢাকা হতে কুমিল্লা  বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৭
ঢাকা হতে কুমিল্লা  বাসে না যাওয়ার সম্ভাবনা (১ - ৫/৭) বা ২/৭

কুমিল্লা  থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৮
কুমিল্লা  থেকে চট্টগ্রাম ট্রেনে না যাওয়ার সম্ভবনা (১- ৫/৮) বা ৩/৮

∴ কুমিল্লা  বাসে এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা ৫/৭ x ৩/৮
= ১৫/৫৬
১৩,০৭৭.
যদি x4 - x2 + 1= 0 হয়, তবে x3 + 1/x3 =?
  1. 0
  2. 1
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x4 - x2 + 1= 0 হয়, তবে x3 + 1/x3 =?

সমাধান:
x4 - x2 + 1= 0
বা, X4 + 1 = x2
বা, x2 + 1/x2 = 1
বা, (x + 1/x)2 - 2.x.(1/x) = 1
বা, (x + 1/x)2 = 3
∴ (x + 1/x) = √3

এখন,
x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.(1/x) (x + 1/x)
= (√3)3 - 3(√3)
= 3√3 - 3√3
= 0
১৩,০৭৮.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা তোলা হলে সেটি ৮ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ১১/৯০
  2. ১/২
  3. ৩/৮
  4. ৫/৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা তোলা হলে সেটি ৮ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দুই অংক বিশিষ্ট সংখ্যা হলো ১০ থেকে ৯৯ পর্যন্ত সব সংখ্যা।
তাহলে, দুই অংক বিশিষ্ট মোট সংখ্যা = ৯৯ - ১০ + ১ = ৯০ টি ।

∴ ৮ এর গুণিতক সংখ্যাগুলো হলো - ১৬, ২৪, ৩২, ৪০, ৪৮, ৫৬, ৬৪, ৭২, ৮০, ৮৮, ৯৬
৮ এর গুণিতক সংখ্যা = ১১টি

এখন,
৮ এর গুণিতক হওয়ার সম্ভাবনা হবে,

সম্ভাবনা = ৮ এর গুণিতক সংখ্যা/​মোট সংখ্যা
= ১১/৯০ = ১১/৯০
১৩,০৭৯.
৩, ৫, ৮, ৭, ৫, ৯, ১, ৯, ৫ উপাত্তগুলোর প্রচুরক কত?
ব্যাখ্যা

• কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয়, সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক।
• ৩, ৫, ৮, ৭, ৫, ৯, ১, ৯, ৫ উপাত্তগুলোর মধ্যে ৫ সর্বাধিক ৩ বার আছে।
• সুতরাং প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক = ৫

১৩,০৮০.
f(x) = (4x - 7)/(x - 2) হলে f(2) কত?
  1. ক) অসজ্ঞায়িত
  2. খ) ০
  3. গ) ১/০
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা

f(x) = (4x - 7)/(x - 2)
= (4.2 - 7)/(2 – 2)
= 1/0
= অসজ্ঞায়িত

১৩,০৮১.
P = {1, 2, 3} এবং Q = {2, 3, 4} হলে P ∩ (Q - P) এর মান কত?
  1. {1, 2, 3, 4}
  2. {1, 2, 3}
  3. {4}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {1, 2, 3} এবং Q = {2, 3, 4} হলে P ∩ (Q - P) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {1, 2, 3}
Q = {2, 3, 4}

এখন,
Q - P = {2, 3, 4} - {1, 2, 3} = {4}

∴ P ∩ (Q - P) = {1, 2, 3} ∩ {4} = ∅
১৩,০৮২.
x2 - xy + y2 ও x2 + xy + y2 রাশি দুইটির গুণফল কত?
  1. ক) x4 - x2y2 + y4
  2. খ) x4 + x2y2 - y4
  3. গ) - x4 + x2y2 + y4
  4. ঘ) x4 + x2y2 + y4
ব্যাখ্যা
x2 - xy + y2 ও x2 + xy + y2 রাশি দুইটির গুণফল
= (x2 - xy + y2)(x2 + xy + y2)
= x2(x2 + xy + y2) - xy(x2 + xy + y2) + y2(x2 + xy + y2)
= x4 + x3y + x2y2 - x3y - x2y - xy3 + x2y2 + xy3 + y4
= x4 + x2y2 + y4
১৩,০৮৩.
PEOPLE শব্দটিকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে?
  1. 72
  2. 98
  3. 68
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: PEOPLE শব্দটিকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে?

সমাধান:
PEOPLE শব্দটিতে মোট অক্ষর 6 টি যাদের মধ্যে 3 টি (E, O, E) স্বরবর্ণ এবং বাকী 3 টি ব্যাঞ্জনবর্ণ।

স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে সাজানোর উপায় 4!/2! = 12 [P দুইটি]
আবার স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজানো যায় = 3!/2! = 3 উপায়ে [E দুইটি]

∴ সাজানোর মোট উপায় = 12 × 3
= 36
১৩,০৮৪.
x + y = √7 এবং x - y = √5 হলে, 8xy(x2 + y2) =?
  1. 32
  2. 20
  3. 22
  4. 24
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = √7 এবং x - y = √5 হলে, 8xy(x2 + y2) =?

সমাধান: 
8xy(x2 + y2)
= 4xy × 2(x2 + y2)
= {(x + y)2 - (x - y)2}{(x + y)2 + (x - y)2}
= {(√7)2 - (√5)2}{(√7)2 + (√5)2}
= (7 - 5)(7 + 5)
= 2 × 12
= 24

১৩,০৮৫.
একটি আবাসিক এলাকায় ৯০% লোকের একটি গাড়ি আছে। ১৫% লোকের একটি মোটর সাইকেল আছে। প্রত্যেকের একটি গাড়ি অথবা একটি মোটর সাইকেল অথবা উভয়ই আছে। কত শতাংশ গাড়ি মালিকের মোটর সাইকেল আছে?
  1. ক) ৫.৫৬%
  2. খ) ৬.৫৬%
  3. গ) ৩৩%
  4. ঘ) ৩৩.৩৩%
ব্যাখ্যা
গাড়ি অথবা মোটর সাইকেল আছে = (৯০ + ১৫) = ১০৫%
∴ উভয় বাহন আছে = (১০৫ - ১০০)% = ৫%
∴ মোটর সাইকেল থাকা গাড়ি মালিকের হার = ((৫ × ১০০)/৯০)% = ৫.৫৬%
১৩,০৮৬.
8টি ব্যঞ্জনবর্ণ ও 5টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?
  1. 58300
  2. 60780
  3. 63900
  4. 65450
  5. 67200
ব্যাখ্যা
প্রশ্ন: 8টি ব্যঞ্জনবর্ণ ও 5টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যায়?

সমাধান:
8টি ব্যঞ্জনবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায় = 8C3 = 56
5টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করার উপায় = 5C2 = 10
∴ মোট বর্ণ বাছাই করার উপায় = (56 × 10)
= 560

এখন,
প্রতিটি শব্দে বর্ণ থাকবে 5টি এদের সাজানোর উপায় = 5!
= 120

সুতরাং, মোট শব্দ সংখ্যা = (560 × 120)
= 67200
১৩,০৮৭.
x4 + x2 + 1 এর একটি উৎপাদক-
  1. ক) (x2 + x + 2)
  2. খ) (x4 + x + 1)
  3. গ) (x2 + 2x + 1)
  4. ঘ) (x2 + x + 1)
ব্যাখ্যা
x4 + x2 + 1
= (x2)2 + 2x2 + 1 – x2
= (x2+1)2 – x2
= (x2 + x + 1)( x2 - x + 1)
১৩,০৮৮.
যদি x - y = 2 এবং xy = 24 হলে, x + y এর মান কত?
  1. 12
  2. 10 
  3. 22
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x - y = 2 এবং xy = 24 হলে, x + y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - y = 2
xy = 24

আমরা জানি,
⇒ (x + y)2 = (x - y)2 + 4xy
⇒ (x + y)2 = 22 + 4 ×24
⇒ (x + y)2 = 4 + 96
⇒ (x + y)2 = 100
⇒ (x + y)  = √100
⇒ (x + y) = 10 
∴ x + y = 10
১৩,০৮৯.
logx(1/9) = - 2 হলে, x এর মান কত?
  1. 1
  2. - 2
  3. 3
  4. - 4
ব্যাখ্যা
প্রশ্ন: logx(1/9) = - 2 হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ logx(1/9) = - 2
⇒ 1/9 = x- 2
⇒ 1/9 = 1/x2
⇒ x2 = 9
⇒ x2 = 32
∴ x = 3
১৩,০৯০.
যদি x4 - x2 + 1 = 0 হয়, তবে,  = কত?
  1. 3√3
  2. 1
  3. 3
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x4 - x2 + 1 = 0 হয়, তবে, = কত?
সমাধান:
x4 - x2 + 1 = 0
⇒ x4 + 1 = x2
⇒ (x4 + 1)/x2 = 1
⇒ x2 + 1/x2 = 1
⇒ (x + 1/x)2 - 2 . x . 1/x = 1
⇒ (x + 1/x)2 = 2 + 1
∴ x + (1/x) = √3

প্রদত্ত রাশি = √3(x6 + 1)/x3
= √3{x3 + (1/x3)}
= √3[{x + (1/x)}3 - 3 . x . (1/x) {x + (1/x)}]
= √3{(√3)3 - 3 . √3}
= √3(3√3 - 3√3)
= √3 × 0
= 0
১৩,০৯১.
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 50। তাদের পার্থক্যের এক-তৃতীয়াংশ সমান 10 হলে, বড় সংখ্যাটি কত?
  1. 87
  2. 76
  3. 35
  4. 65
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 50। তাদের পার্থক্যের এক-তৃতীয়াংশ সমান 10হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
বড় সংখ্যাটি x
এবং ছোট সংখ্যাটি y

১ম শর্তমতে,
(x/2) + (y/2) = 50
⇒ (x + y)/2 = 50
∴ x + y = 100 ............... (1)

২য় শর্তমতে
(x - y)/3 = 10
∴ x - y = 30 ..............(2)

(1) নং + (2) নং
x + y + x - y = 100 + 30
⇒ 2x = 130
∴ x = 65

∴ বড় সংখ্যাটি 65
১৩,০৯২.
৫২টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড টানা হলো। কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৩
  2. ২/১৩
  3. ৩/১৩
  4. ৪/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড টানা হলো। কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৫২টি কার্ডের মধ্যে রাজা ও রানী আছে মোট ৮টি

∴ কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা = ৮/৫২ 
= ২/১৩
১৩,০৯৩.
x + 1/x = 2 হলে, x5 + 1/x5 = কত?
  1. ক) 10
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 2 হলে, x5 + 1/x5 = কত?

সমাধান: 
x +1/x = 2
x2 + 1 = 2x
x2 - 2x + 1 = 0
(x - 1) = 0
∴ x = 1

x5 + 1/x5 = 15 + 1/15
= 1 + 1
= 2
১৩,০৯৪.
২০, ২৫, ৩০, ........., ১৫০ ধারাটিতে মোট কতটি পদ রয়েছে?
  1. ২৫
  2. ২৬
  3. ২৭
  4. ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ২০, ২৫, ৩০, ........., ১৫০ ধারাটিতে মোট কতটি পদ রয়েছে?

সমাধান:
এখানে,
২৫ - ২০ = ৫
৩০ - ২৫ = ৫
∴ ইহা একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = ২০
সাধারণ অন্তর, d = ৫

ধরি,
ধারার n তম পদ ১৫০
a + (n - ১)d = ১৫০
বা, ২০ + (n - ১) × ৫ = ১৫০
বা, ২০ + ৫n - ৫ = ১৫০
বা, ৫n = ১৩৫
∴ n = ২৭

∴ ধারাটিতে মোট ২৭টি পদ রয়েছে।
১৩,০৯৫.
x + y = 8, x - y = 6 হলে, {2(x2 + y2)}1/2 = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 10
  4. ঘ) 100
ব্যাখ্যা

লাইভ পরীক্ষায় টাইপের ভুলে রুট দ্বিতীয় বন্ধনীর ভেতরে ছিল। তবে, উত্তর বাতিল হবে না। অপশনে যেহেতু 'কোনটিই নয়' ছিল না তাই উত্তর কোনটি হতে পারে বুঝতে সমস্যা হওয়ার কথা না।

2(x2 + y2)
= (x + y)2 + (x - y)2
= 82 + 62
= 64 + 36
= 100

√{2(x2 + y2)}
= √100
= 10

১৩,০৯৬.
30 জন ছাত্রের একটি শ্রেণি থেকে একজন সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক কতভাবে নির্বাচন করা যাবে?
  1. 720
  2. 870
  3. 960
  4. 1020
ব্যাখ্যা

প্রশ্ন: 30 জন ছাত্রের একটি শ্রেণি থেকে একজন সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক কতভাবে নির্বাচন করা যাবে?

সমাধান:
প্রথমে 30 জন ছাত্র থেকে 1 জন সভাপতি নির্বাচন করা যায়,
30C1 
= 30

সভাপতি নির্বাচনের পর বাকি থাকে ২৯ জন।

∴ 29 জন থেকে 1 জন সাধারণ সম্পাদক নির্বাচন করা যায়,
= 29C1
= 29

∴ মোট বাছাই সংখ্যা = 30 × 29 = 870

১৩,০৯৭.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর । যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর । পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) ১৮
  2. খ) ১২
  3. গ) ১৬
  4. ঘ) ১৪
ব্যাখ্যা

ধরি,
পুত্রের বয়স = x বছর
এবং পিতার বয়স = y বছর।
প্রশ্নমতে,
x + y = 50 -------- (1)
এবং y + {y + (y - x)} = 102
বা, 3y - x = 102 ---------- (2)
সমীকরণ (1) এবং (2) যোগ করে পাই,
4y = 152
∴ y = 38
এখন, y এর মান প্রথম সমীকরণে বসিয়ে পাই,
x + 38 = 50
বা, x = 50 - 38
∴ x = 12

১৩,০৯৮.
n(P) = 40, n(P ∩ Q) = 10 এবং n(P ∪ Q) = 50 হলে n(Q) = ? 
  1. 40
  2. 30
  3. 20
  4. 50
ব্যাখ্যা

প্রশ্ন: n(P) = 40, n(P ∩ Q) = 10 এবং n(P ∪ Q) = 50 হলে n(Q) = ? 

সমাধান:
দেওয়া আছে,
n(S) = 100,

n(P) = 40,
n(P ∩ Q) = 10
এবং n(P ∪ Q) = 50

আমরা জানি,
n(P ∪ Q) = n(P) + n(Q) - n(P ∩ Q)
⇒ 50 = 40 + n(Q) - 10
⇒ 50 = n(Q) + 30
⇒ n(Q) = 50 - 30
⇒ n(Q) = 20

১৩,০৯৯.
2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য 1600 টাকা। সমপরিমাণ টাকা দিয়ে 1টি টেবিল ও 6টি চেয়ার কেনা যায়। 1টি চেয়ারের মূল্য কত?
  1. 200
  2. 400
  3. 600
  4. 800
ব্যাখ্যা
প্রশ্ন: 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য 1600 টাকা। সমপরিমাণ টাকা দিয়ে 1টি টেবিল ও 6টি চেয়ার কেনা যায়। 1টি চেয়ারের মূল্য কত?

সমাধান:
ধরি,
1টি টেবিলের মূল্য = x টাকা
1টি চেয়ারের মূল্য = y টাকা

১ম শর্তানুসারে,
2x + 4y = 1600
বা, x + 2y = 800 …..(i) [উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে]

২য় শর্তানুসারে,
x + 6y = 1600 …..(ii)

(ii) নং থেকে (i) নং বিয়োগ করে পাই,
x + 6y - x - 2y = 1600 - 800
বা, 4y = 800
বা, y = 800/4
∴ y = 200

∴ 1টি চেয়ারের মূল্য 200 টাকা।
১৩,১০০.
x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
  1. বাস্তব ও অসমান
  2. অবাস্তব ও অসমান
  3. অবাস্তব ও সমান
  4. বাস্তব ও সমান
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? 

সমাধান: 
x2 - x - 6 = 0

b2 - 4ac = (- 1)2 - 4.1.(- 6)
= 25

যেহেতু,
b2 - 4ac > 0 সেহেতু, মূলদ্বয়ের প্রকৃতি বাস্তব ও অসমান।

প্রমান:
x2 - x - 6 = 0
or, x2 - 3x + 2x - 6 = 0
or, x(x - 3) + 2(x - 3) = 0
or, (x - 3) (x + 2) = 0

∴ x - 3 = 0
x = 3 

or, 
x + 2 = 0
x = - 2