বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ১২০ / ২০১ · ১১,৯০১১২,০০০ / ২০,২০৭

১১,৯০১.
(1 - 1/a2) ÷ (1/a + 1) = ?
  1. ক) a/(a - 1)
  2. খ) (a - 1)/a
  3. গ) a(a - 1)
  4. ঘ) a(a + 1)
ব্যাখ্যা

(1 - 1/a2) ÷ (1/a + 1)
= (1 - 1/a2)/(1/a + 1)
= {(1 + 1/a)(1 - 1/a)}/(1 + 1/a)
= 1 - 1/a
= (a - 1)/a

১১,৯০২.
P = {1, e} হলে P(P) কোনটি?
  1. {{1}, {e}, {1, e}}
  2. { }
  3. {∅, {1}, {e}, {1, e}}
  4. অসংজ্ঞায়িত
ব্যাখ্যা
প্রশ্ন: P = {1, e} হলে P(P) কোনটি?

সমাধান: 
দেওয়া আছে,
 P = {1, e}
∴ P(P) = {∅, {1}, {e}, {1, e}}

উল্লেখ্য যে, 
n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n 
১১,৯০৩.
3(a + 6) = 9(a + 4) হলে, a এর মান কত?
  1. - 2
  2. 4
  3. - 6
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: 3(a + 6) = 9(a + 4) হলে, a এর মান কত?

সমাধান:
3(a + 6) = 9(a + 4)
⇒3(a + 6) = 32(a+ 4)
⇒ a + 6 = 2(a + 4)
⇒ a + 6 = 2a + 8
⇒ 2a - a = 6 - 8
⇒ a = - 2

১১,৯০৪.
log2√5 400 এর মান কত?
  1. ক) 5
  2. খ) 4
  3. গ) 25
  4. ঘ) 50
ব্যাখ্যা
প্রশ্ন: log2√5 400 এর মান কত?

সমাধান
ধরি,
log2√5 400 = x 
বা, (2√5)x = 400
বা, (2√5)x = 24 .52
বা, (2√5)x = {(2√5)2}2
বা, (2√5)x = (2√5)4
∴ x = 4
১১,৯০৫.
12 + 22 + 32 + ……… + 122 = কত?
  1. 580
  2. 650
  3. 675
  4. 698
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ……… + 122 = কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n + 1)(2n + 1)}/6
= {12(12 + 1)(2 · 12 + 1)}/6
= (12 · 13 · 25)/6
= 650
১১,৯০৬.
62x - 1= 216 হলে, x এর মান কত?
  1. 3
  2. 5
  3. 2
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: 62x - 1= 216 হলে, x এর মান কত?

সমাধান:
62x - 1= 216
বা, 62x - 1= 63
বা, 2x - 1 = 3
বা, 2x = 3 + 1
বা,  2x = 4
বা, x = 4/2
∴ x = 2

১১,৯০৭.
1 + 2 + 3 +............+ 19 = কত? 
  1. 160
  2. 180
  3. 190
  4. 210
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 +............+ 19 = কত? 

সমাধান: 
পদসংখ্যা, n = 19 
প্রথম পদ, a = 1 
সাধারণ অন্তর, d = 2 - 1 = 1 

∴ 19টি পদের সমষ্টি = n/2 {2a + (n - 1)d} 
= 19/2 {2 × 1 + (19 - 1) × 1}
= 19/2 (2 + 18)
= (19/2) × 20
= 190
১১,৯০৮.
একটি মুদ্রাকে একবার টস করলে head এবং একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 4 আসার সম্ভাবনা কত?
  1. 1/8
  2. 1/9
  3. 1/10
  4. 1/12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রাকে একবার টস করলে head এবং একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 4 আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি মুদ্রাকে একবার টস করলে head আসার সম্ভাবনা 1/2

একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 4 আসার সম্ভাবনা 1/6

∴ একটি মুদ্রাকে একবার টস করলে head এবং একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 4 আসার সম্ভাবনা (1/2) × (1/6)
= 1/12 
১১,৯০৯.
9 জন ব্যক্তিকে একটি গোলটেবিলে কতভাবে বসানো যেতে পারে?
  1. 40420
  2. 40320
  3. 50320
  4. 40720
ব্যাখ্যা

প্রশ্ন: 9 জন ব্যক্তিকে একটি গোলটেবিলে কতভাবে বসানো যেতে পারে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে একটি গোলটেবিলে বসানোর উপায় = (n - 1)!

∴ 9 জন ব্যক্তিকে একটি গোলটেবিলে বসানোর উপায় = (9 - 1)!
= 8! = 40320

১১,৯১০.
(x2 - y2 - z2 - 2yz) এবং (z2 - x2 - y2 - 2xy) রাশিদ্বয়ের সাধারণ উৎপাদক কোনটি?
  1. (x - y - z)
  2. (x + y + z)
  3. (x - y + z)
  4. (x + y - z)
ব্যাখ্যা

প্রশ্ন: (x2 - y2 - z2 - 2yz) এবং (z2 - x2 - y2 - 2xy) রাশিদ্বয়ের সাধারণ উৎপাদক কোনটি?

সমাধান:

প্রথম রাশি = x2 - y2 - z2 - 2yz
= x2 - (y2 + z2 + 2yz)
= x2 - (y + z)2
= {x - (y + z)}{x + (y + z)}
= (x - y - z)(x + y + z)

দ্বিতীয় রাশি = z2 - x2 - y2 - 2xy
= z2 - (x2 + y2 + 2xy)
= z2 - (x + y)2
= {z - (x + y)}{z + (x + y)}
= (z - x - y)(z + x + y)
= - (x + y - z)(x + y + z)

প্রথম রাশি = (x - y - z)(x + y + z)
দ্বিতীয় রাশি = - (x + y - z)(x + y + z)

∴ সাধারণ উৎপাদক = x + y + z 

১১,৯১১.
একটি ছক্কা নিক্ষেপ করলে ৩ এর গুণিতক আসার সম্ভাবনা কত? 
  1. ১/২
  2. ১/৩
  3. ২/৩
  4. ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করলে ৩ এর গুণিতক আসার সম্ভাবনা কত? 

সমাধান
ছক্কার নমুনাক্ষেত্র ={1, 2, 3, 4, 5, 6} 

৩ এর গুণিতক = {3, 6} 

৩ এর গুণিতক আসার সম্ভাবনা= 2/6 = 1/3
১১,৯১২.
যদি nPr = 720 এবং nCr = 120 হয়, তাহলে r এর মান কত?
  1. 8
  2. 3
  3. 6
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: যদি nPr = 720 এবং nCr = 120 হয়, তাহলে r এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
nPr = 720 এবং nCr = 120

আমরা জানি,
nPr​ = nCr​ × r!
⇒ 720 = 120 × r!
​⇒ r! = 720/120
⇒ r! = 6
⇒ r! = 3!
∴ r = 3

১১,৯১৩.
৩টি ঘোড়ার দাম ৫টি গরুর দামের সমান এবং ৩টি গরুর দাম ৫টি গাধার দামের সমান। ১৫টি ঘোড়ার দাম মোট ৯০০০ টাকা হলে ১০টি ঘোড়া, ১০টি গরু ও ১০টি গাধার দাম একত্রে কত?
  1. ৯৬০০ টাকা
  2. ১০০৪০ টাকা
  3. ১১৭৬০ টাকা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ৩টি ঘোড়ার দাম ৫টি গরুর দামের সমান এবং ৩টি গরুর দাম ৫টি গাধার দামের সমান। ১৫টি ঘোড়ার দাম মোট ৯০০০ টাকা হলে ১০টি ঘোড়া, ১০টি গরু ও ১০টি গাধার দাম একত্রে কত?

সমাধান:
১৫ টি ঘোড়ার দাম = ৯০০০ টাকা
১ টি ঘোড়ার দাম = ৯০০০/১৫ = ৬০০ টাকা

যেহেতু
 ৫ টি গরুর দাম = ৩ টি ঘোড়ার দাম
= ৬০০ × ৩ টাকা
= ১৮০০ টাকা

 ∴ ১ টি গরুর দাম = ১৮০০/৫
= ৩৬০ টাকা

আবার,
৫টি গাধার দাম = ৩টি গরুর দাম
= ৩ × ৩৬০ টাকা
 ∴ ১টি গাধার দাম = {(৩ × ৩৬০)/৫}টাকা
= ২১৬ টাকা

∴ ১০ টি ঘোড়া, ১০টি গরু ও ১০টি গাধার মোট দাম ={( ১০ × ৬০০) + (১০ × ৩৬০) + (১০ × ২১৬)} টাকা
= (৬০০০ + ৩৬০০ + ২১৬০) টাকা
= ১১৭৬০ টাকা

১১,৯১৪.
52টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1টি তাস টানা হলে, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/13
  2. 1/12
  3. 12/13 
  4. 4/13
ব্যাখ্যা
প্রশ্ন: 52টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1টি তাস টানা হলে, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
তাসের সংখ্যা = 52 টি
একটি তাসের প্যাকেটে টেক্কার সংখ্যা = 4 টি

∴ তাসটি  টেক্কা হওয়ার সম্ভাবনা = (4/52)
= 4/52
= 1/13

∴ তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা = 1 - (1/13)
= (13 - 1)/13
= 12/13 
১১,৯১৫.
নিচের কোনটি যেকোনো সেটের উপসেট?
  1. Ø
  2. (Ø)
  3. {Ø}
  4. {0}
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি যেকোনো সেটের উপসেট?

সমাধান:
- কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ঐ সেটের উপসেট বলা হয়। 
-  প্রত্যেকটি সেট নিজের উপসেট। 
- Ø (ফাঁকা সেট) যেকোনো সেটের উপসেট।

ধরি
A = {x, y} একটি সেট।
এই সেটের উপাদান থেকে {x, y}, {x}, {y} সেটগুলো গঠন করা যায়।
আবার, কোনো উপাদান না নিয়ে Ø সেট গঠন কর যায়।
এখানে, গঠিত {x, y}, {x}, {y}, Ø প্রত্যেকটি A সেটের উপসেট।
১১,৯১৬.
যদি x + (1/x) = 5 হয় তবে x/(x2 - 3x + 1) এর মান কত?
  1. 2/3
  2. 2
  3. 1
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + (1/x) = 5 হয় তবে x/(x2 - 3x + 1) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ x + (1/x) = 5
⇒ (x2 + 1)/x= 5
∴ x2 + 1 = 5x .......(1)

প্রদত্ত রাশি,
x/(x2 - 3x + 1)
= x/(x2 + 1 - 3x)
= x/(5x - 3x) [1 নং হতে]
= x/2x
= 1/2
১১,৯১৭.
logba2.logcb2.logac2 এর মান কত?
  1. ক) 6
  2. খ) 3
  3. গ) 1
  4. ঘ) 8
ব্যাখ্যা

logba2.logcb2.logac2
= 2logba.2logcb.2logac
= 8 × logba(logcb × logac)
= 8 × logba × logab [যেহেতু, logbm × logab = logam]
= 8 × 1 
= 8

১১,৯১৮.
৮ জন বালক ও ৬ জন বালিকা থেকে ৩ জন বালক ও ৩ জন বালিকা কত উপায়ে বেছে নেয়া যায়?
  1. ক) 76
  2. খ) 720
  3. গ) 1120
  4. ঘ) 1220
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন বালক ও ৬ জন বালিকা থেকে ৩ জন বালক ও ৩ জন বালিকা কত উপায়ে বেছে নেয়া যায়?

সমাধান:
8 জন বালক হতে প্রতিবারে 3 জন বালক বেছে নেয়া যায় = 8C3 = 56 উপায়ে
8 জন বালিকা হতে প্রতিবারে 3 জন বালিকা বেছে নেয়া যায় = 6C3 = 20 উপায়ে

∴ মোট বেছে নেয়া যায় = 56 × 20
= 1120
১১,৯১৯.
3x + 2y = 7, x - y = - 1 হলে, xy = ?
  1. ক) - 2
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 2y = 7, x - y = - 1 হলে, xy = ?

সমাধান: 
দেওয়া আছে,
3x + 2y = 7 . . . . .(i)
x - y = - 1 . . . . .(ii)

(ii) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে (i) নং সমীকরণের সাথে যোগ করে পাই।
3x + 2y + 2x - 2y = 7 - 2
5x = 5
x = 1

(ii) নং সমীকরণ থেকে পাই 
∴ 1 - y = -1
y = 2

∴ xy = 2
১১,৯২০.
কোনো সমান্তর ধারার 15 তম পদ 60 হলে, এর প্রথম 29 টি পদের সমষ্টি কত?
  1. 1540
  2. 1640
  3. 1740
  4. 1840
ব্যাখ্যা
সমান্তর ধারার ১ম পদ a
সাধারণ অন্তর d

সমান্তর ধারার15 তম পদ 60 হলে, 
a + (15 - 1)d = 60
a + 14d = 60

প্রথম 29 টি পদের সমষ্টি
= (29/2){2a + (29 - 1)d}
= (29/2){2a + 28d)
= (29/2) × 2(a + 14d)
= 29 × (60)
= 1740
১১,৯২১.
  1. (x - 3)/(x + 1)
  2. (x + 3)/(x - 4)
  3. (x + 1)/(x - 3)
  4. (x + 3)/(x - 1)
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১১,৯২২.
কোনো সংখ্যার পাঁচগুণ থেকে ১৫ বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ৬ বেশি হয়। সংখ্যাটি কত?
  1. ১১
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার পাঁচগুণ থেকে ১৫ বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ৬ বেশি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৫ক - ১৫ = ২ক + ৬
বা, ৫ক - ২ক = ৬ + ১৫
বা, ৩ক = ২১
বা, ক = ২১/৩
∴ ক = ৭

∴ সংখ্যাটি = ৭

১১,৯২৩.
যদি 
  1. 110
  2. 125
  3. 115
  4. 130
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 

সমাধান:

১১,৯২৪.
3/x + 4/(x+1) = 2 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা

3/x + 4/(x+1) = 2
⇒ (3x + 3 + 4x)/x(x+1) = 2
⇒ 7x + 3 = 2x2 + 2x
⇒ 2x2 + 2x - 7x - 3 = 0 
⇒ 2x2 - 5x -3 = 0
⇒ 2x2 - 6x + x - 3 = 0
⇒ 2x(x -3) + 1(x - 3) = 0
⇒ (x - 3)(2x + 1) = 0
∴ x = 3 [As, x ≠ -1/2]

১১,৯২৫.
x2 - 9x - 36 এর উৎপাদক নিচের কোনটি?
  1. x + 3
  2. x - 3
  3. x - 4
  4. x + 12
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 9x - 36 এর উৎপাদক নিচের কোনটি? 

সমাধান:
x2 - 9x - 36
= x2 - 12x + 3x - 36
= x(x - 12) + 3(x - 12) 
= (x - 12) (x + 3) 
১১,৯২৬.
nC9 = nC5 হলে, n এর মান কত?
  1. 12
  2. 4
  3. 11
  4. 14
ব্যাখ্যা

প্রশ্ন: nC9 = nC5 হলে, n এর মান কত?

সমাধান:
nC9 = nC5
nC9 = nCn - 5  [nCr = nCn - r সূত্র প্রয়োগ]
⇒ 9 = n - 5
⇒ n = 9 + 5
∴ n = 14

১১,৯২৭.
স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে বসিয়ে 'CAMBRIDGE' শব্দটির অক্ষরগুলো কত রকমে সাজানো যায়?
  1. ৭৮০
  2. ১৪৪০
  3. ১৮০০
  4. ৪৩২০০
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে বসিয়ে 'CAMBRIDGE' শব্দটির অক্ষরগুলো কত রকমে সাজানো যায়?

সমাধান:
CAMBRIDGE শব্দটিতে স্বরবর্ণ আছে A, I, E এই তিনটি
বিজোড় স্থান আছে ৫টি
৫টি বিজোড় স্থানে ৩টি স্বরবর্ণ সাজানো যায় P = ৬০ উপায়ে

বাকি ২টি বিজোড় স্থান ও ৪টি জোড় স্থানে বাকি ৬টি বর্ণ সাজানো যাবে ৬! = ৭২০ উপায়ে

∴ মোট সাজানো যাবে = ৬০ × ৭২০ = ৪৩২০০ উপায়ে
১১,৯২৮.
রকিবুল সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর? 
  1. ৫০ বছর
  2. ৬০ বছর
  3. ৬৫ বছর
  4. ৭০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রকিবুল সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর? 

সমাধান:
ধরি,
তাঁর বর্তমান বয়স = ক বছর

প্রশ্নমতে,
{(ক/৪) + (ক/৫) + (ক/৩)} + ১৩ = ক
বা, (১৫ক + ১২ক + ২০ক)/৬০} + ১৩ = ক
বা, (৪৭ক + ৭৮০)/৬০ = ক
বা, ৬০ক = ৪৭ক + ৭৮০
বা, ৬০ক - ৪৭ক = ৭৮০
বা, ১৩ক = ৭৮০
বা, ক = ৭৮০/১৩
∴ ক = ৬০

∴ তাঁর বর্তমান বয়স = ৬০ বছর
১১,৯২৯.
১০ জন ছাত্রকে সমান সংখ্যক দু’টি গ্রুপে কতভাবে বিভক্ত করা যায়?
  1. ক) ২৫২
  2. খ) ৫০৪
  3. গ) ১২৬
  4. ঘ) ৩০২৪০
ব্যাখ্যা

১০ জন থেকে সমানসংখ্যক অর্থ্যাৎ, ৫ জন করে নিয়ে দল গঠন করার মোট উপায় = ১০!/(৫!)
= ৩৬২৮৮০০/১৪৪০০
= ২৫২

এখন, সমান সংখ্যক বা ৫ জন করে দুটি দলে বিভক্ত করার উপায় = ২৫২/২
= ১২৬

উৎসঃ উচ্চতর গণিত প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।

১১,৯৩০.
x3 + 2x2 + ax - 12 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?
  1. 3
  2. - 4
  3. 5
  4. - 2
ব্যাখ্যা

প্রশ্ন: x3 + 2x2 + ax - 12 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?

সমাধান:
ধরি, f(x) = x3 + 2x2 + ax - 12
যেহেতু (x - 2) রাশিটির একটি উৎপাদক, সেহেতু x = 2 হলে f(x) = 0 হবে।

এখন, f(2) নির্ণয় করি,
f(2) = (2)3 + 2(2)2 + a(2) - 12
⇒ f(2) = 8 + 8 + 2a - 12
⇒ f(2) = 2a + 4

শর্তমতে, f(2) = 0
⇒ 2a + 4 = 0
⇒ 2a = - 4
∴ a = - 2

১১,৯৩১.
দুটি সমান্তরাল রেখা সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. দুইটি
  2. চারটি
  3. তিনটি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সমান্তরাল রেখা সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।
১১,৯৩২.
9 টি বিন্দু ‍দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করা যায়?
  1. 76
  2. 84
  3. 96
  4. 120
ব্যাখ্যা
প্রশ্ন: 9 টি বিন্দু ‍দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করা যায়?

সমাধান:
তিনটি বিন্দু দিয়ে গঠিত হয় ত্রিভুজ।

∴ 9 টি বিন্দু ‍দিয়ে ত্রিভুজ গঠন করা যায় = 9C3
= 84
১১,৯৩৩.
512 + 513 = ?
  1. ক) 525
  2. খ) 1012
  3. গ) 6(5)12
  4. ঘ) None
ব্যাখ্যা
512 + 513= 512 + 512.51
= 512(1 + 5)
= 6.(5)12
১১,৯৩৪.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৬৩ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ৯ হলে সংখ্যাটি কত?
  1. ক) ২৭
  2. খ) ১৮
  3. গ) ৩৬
  4. ঘ) ৮১
ব্যাখ্যা
ধরি একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = ১০y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y
প্রশ্নমতে,
১০y + x + ৬৩ = ১০x + y
⇒৯x - ৯y = ৬৩
⇒৯(x - y) = ৬৩
∴ x - y = ৭
এবং x + y = ৯
এখন,
২x = ১৬
x = ৮
এবং y = ১
∴ সংখ্যাটি = ১০×১ + ৮
= ১৮
১১,৯৩৫.
একটি বক্সে x টি লাল বল এবং y টি নীল বল আছে। যদি মোট বলের সংখ্যা 50 হয় এবং লাল বলের সংখ্যা নীল বলের তুলনায় দ্বিগুণ হয়, তবে x এবং y এর সম্পর্ক কোনটি?
  1. x + y = 50 এবং x = 2y
  2. x - y = 50 এবং x = y + 2
  3. x = 50 + y এবং x = 2y
  4. x = y - 50 এবং x + y = 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বক্সে x টি লাল বল এবং y টি নীল বল আছে। যদি মোট বলের সংখ্যা 50 হয় এবং লাল বলের সংখ্যা নীল বলের তুলনায় দ্বিগুণ হয়, তবে x এবং y এর সম্পর্ক কোনটি?

সমাধান:
একটি বক্সে x টি লাল বল এবং y টি নীল বল আছে।
মোট বলের সংখ্যা 50 হয়
∴ x + y = 50

লাল বলের সংখ্যা নীল বলের তুলনায় দ্বিগুণ হয়
∴ x = 2y
১১,৯৩৬.
1 + 3 + 5 + 7 + --- --- --- + (2p - 1) = কত?
  1. ক) p(p + 1)
  2. খ) p(p + 1)/2
  3. গ) p2
  4. ঘ) p3
ব্যাখ্যা
1 + 3 + 5 + 7 + --- --- --- + (2p - 1) = p2
১১,৯৩৭.
একটি বইয়ের মূল্য একটি কলমের মূল্য অপেক্ষা 7 টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য 43 টাকা হলে বইটির মূল্য কত টাকা? 
  1. 18
  2. 20
  3. 22
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য একটি কলমের মূল্য অপেক্ষা 7 টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য 43 টাকা হলে বইটির মূল্য কত টাকা? 

সমাধান: 
ধরি, 
কলমের মূল্য = x টাকা 
∴ বইয়ের মূল্য = (x - 7) টাকা 

প্রশ্নমতে, 
x + x - 7 = 43 
বা, 2x = 43 + 7 
বা, 2x = 50 
বা, x = 50/2 
∴ x = 25 

∴ বইয়ের মূল্য = (25 - 7) টাকা 
= 18 টাকা। 
১১,৯৩৮.
3log2(8) + 4log3(27) + 5log5(25) এর মান কত?
  1. 30
  2. 35
  3. 27
  4. 31
ব্যাখ্যা

প্রশ্ন: 3log2(8) + 4log3(27) + 5log5(25) এর মান কত?

সমাধান:
3log2(8) + 4log3(27) + 5log5(25)
= 3 × log2(23) + 4 × log3(33) + 5 × log5(52)
= 3 × 3 × log2(2) + 4 × 3 × log3(3) + 5 × 2 × log5(5) [∵loga(Mn) = nloga(M)]
= (3 × 3 × 1) + (4 × 3 × 1) + (5 × 2 × 1)   [∵loga(a) = 1]
= 9 + 12 + 10
= 31

১১,৯৩৯.
6 থেকে 66 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?
  1. 2082
  2. 2155
  3. 2196
  4. 2210
ব্যাখ্যা
প্রশ্ন: 6 থেকে 66 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান:
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/(সাধারণ অন্তর) + 1}
= {(66 - 6)/(1) + 1}
= 60 + 1
= 61

আবার,
সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/2} × পদসংখ্যা
= {(66 + 6)/2} × 61
= (72/2) × 61
= 36 × 61
= 2196
১১,৯৪০.
৩ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
  1. ১৮ টি
  2. ১৬ টি
  3. ২৪ টি
  4. ৩৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?

সমাধান:
৩ জন পুরুষ এবং ৪ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
C × C
= ৩ × ৬
= ১৮ টি উপায়ে 
১১,৯৪১.
4 + 9 + 14 + 19 + ...... ধারাটির কোন পদ 169?
  1. 26 তম
  2. 30 তম
  3. 34 তম
  4. 27 তম
ব্যাখ্যা

প্রশ্ন: 4 + 9 + 14 + 19 + ...... ধারাটির কোন পদ 169?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 9 - 4 = 5

আমরা জানি, n তম পদ = a + (n - 1) × d

প্রশ্নমতে,
4 + (n - 1) × 5 = 169
⇒ (n - 1) × 5 = 169 - 4
⇒ (n - 1) × 5 = 165
⇒ n - 1 = 165/5
⇒ n - 1 = 33
⇒ n = 33 + 1
∴ n = 34

∴ ধারাটির 34 তম পদ হচ্ছে 169।

১১,৯৪২.
m3 - 7m + 6 এর উৎপাদক কত?
  1. (m - 1)(m + 2)(m + 3)
  2. (m - 1)(m - 2)(m + 3)
  3. (m + 1)(m - 2)(m + 3)
  4. (m + 1)(m - 2)(m - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: m3 - 7m + 6 এর উৎপাদক কত?

সমাধান:
f(m) = m3 - 7m - 6

ধরি, m = 1
f(1) = (1)3 - 7 (1) + 6
f(1) = 1 - 7 + 6
f(1) = 7 - 7
f(1) = 0

এখন
 m3  - 7m + 6 
= m3 - m2 + m2 - m - 6m + 6
= m2(m - 1) + m(m - 1) - 6(m - 1) 
= (m - 1)(m2 + m - 6)
=(m - 1)(m2 + 3m - 2m - 6)
= (m - 1){m(m + 3) - 2(m + 3)}
= (m - 1)(m - 2)(m + 3)

∴ নির্ণেয় উৎপাদক = (m - 1)(m - 2)(m + 3)
১১,৯৪৩.
2a + 5 > 13 অসমতাটির সমাধান সেট কোনটি?
  1. {a ∈ R: a < 2}
  2. {a ∈ R: a > 4}
  3. {a ∈ R: a > 8}
  4. {a ∈ R: a < 8/3}
ব্যাখ্যা
প্রশ্ন: 2a + 5 >13 অসমতাটির সমাধান সেট কোনটি?

সমাধান:
2a + 5 > 13
⇒ 2a + 5 - 5 > 13 - 5
⇒ 2a > 8
⇒ 2a/2 > 8/2
⇒ a > 4

∴ নির্ণেয় সমাধান: a > 4
এবং সমাধান সেট, S = {a ∈ R: a > 4}
১১,৯৪৪.
12 + 24 + 48 + ...... + 768 ধারাটির পদ সংখ্যা কত?
  1. 5
  2. 7
  3. 8
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 24 + 48 + ...... + 768 ধারাটির পদ সংখ্যা কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 12
অনুপাত, r = (24/12) = 2

এখন,
n তম পদ = 768
⇒ arn - 1 = 768
⇒ 12 × 2n - 1 = 768
⇒ 2n - 1 = 768/12
⇒ 2n - 1 = 64
⇒ 2n - 1 = 26
⇒ n - 1 = 6
∴ n = 7
১১,৯৪৫.
একটি বাস্কেটবল টুর্নামেন্টে প্রতিটি দল কেবল একবার অন্য প্রতিটি দলের সাথে খেলবে। যদি মোট খেলার সংখ্যা 91 হয়, তাহলে টুর্নামেন্টে কতগুলো দল ছিল?
  1. 11 টি
  2. 12 টি
  3. 14 টি
  4. 17 টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাস্কেটবল টুর্নামেন্টে প্রতিটি দল কেবল একবার অন্য প্রতিটি দলের সাথে খেলবে। যদি মোট খেলার সংখ্যা 91 হয়, তাহলে টুর্নামেন্টে কতগুলো দল ছিল?

সমাধান:
মনে করি, ঐ টুর্নামেন্টে n সংখ্যক দল ছিল।

প্রশ্নমতে,
nC2 = 91
⇒ n!/{2!(n - 2)!} = 91
⇒ {n(n - 1)(n - 2)!}/{2 × 1 × (n - 2)!} = 91
⇒ n(n - 1)/2 = 91
⇒ n(n - 1) = 182
⇒ n2 - n - 182 = 0
⇒ n2 - 14n + 13n - 182 = 0
⇒ n(n - 14) + 13(n - 14) = 0
⇒ (n - 14)(n + 13) = 0

হয়,
n - 14 = 0 ⇒ n = 14
অথবা,
n + 13 = 0 ⇒ n = - 13 (ঋণাত্মক দলের সংখ্যা গ্রহণযোগ্য নয়)

∴ ঐ টুর্নামেন্টে 14 টি দল ছিল।

১১,৯৪৬.
  1. ক) 14
  2. খ) 52
  3. গ) 76
  4. ঘ) 64
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১১,৯৪৭.
1 + 5 + 9 + 13 + ........... ধারাটির n তম পদ কত? 
  1. 4n - 3
  2. 4n + 1
  3. 4n - 1
  4. 3n - 3 
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 5 + 9 + 13 + ........... ধারাটির n তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = 1  
সাধারণ অন্তর, d = 5 - 1 =  4
পদসংখ্যা = n

∴ ধারাটির n তম পদ = a + (n - 1) d
= 1 + {(n - 1) × 4}
= 1 + (4n - 4) 
= 1 + 4n - 4 
= 4n - 3
১১,৯৪৮.
x2 - 2xy - z2 + 2yz এর একটি উৎপাদক (x - z) হলে অপরটি-
  1. (x - 2y + z)
  2. (x - 2y - z)
  3. (x + 2y + z)
  4. (x + 2y - z)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 2xy - z2 + 2yz এর একটি উৎপাদক (x - z) হলে অপরটি-

সমাধান: 
দেওয়া আছে, 
x2 - 2xy - z2 + 2yz
= x2 - z2 - 2xy + 2yz
= (x - z)(x + z) - 2y(x - z)
= (x - z)(x + z - 2y)
= (x - z)(x - 2y + z)

১১,৯৪৯.
1 + 3 + 5 + 7 + ধারাটির n পদের সমষ্টি কত?
  1. n2
  2. n3
  3. (n + 1)2
  4. n
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 + 7 + ধারাটির n পদের সমষ্টি কত?

সমাধান:
১ম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3 - 1 = 2
আমরা জানি,
সমান্তর ধারার ১ম n সংখ্যক পদের সমষ্টি,
Sn = (n/2){2a + (n - 1)d}
= (n/2){(2 × 1) + (n - 1)2}
= (n/2)(2 + 2n - 2)
= (n/2) × 2n = n2
১১,৯৫০.
6a2 - 7a - 5 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. (3a - 2)
  2. (2a + 3)
  3. (3a - 5)
  4. (3a + 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 6a2 - 7a - 5 এর একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান: 
6a2 - 7a - 5
= 6a2 - 10a + 3a - 5
= 2a(3a - 5) + 1(3a - 5)
= (3a - 5)(2a + 1)
১১,৯৫১.
নিচের কোন শর্তে গুণোত্তর ধারার সমষ্টি সত্য?
  1. ক) r > 1
  2. খ) r < 1
  3. গ) r = 1
  4. ঘ) r ≥ 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শর্তে গুণোত্তর ধারার সমষ্টি সত্য?

প্রশ্ন: 
গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত r হলে n তম পদের সমষ্টি,

এবং
১১,৯৫২.
১২ + ২৪ + ৪৮ + .....+ ৭৬৮ ধারাটির সমষ্টি কত?
  1. ১৭২৪
  2. ১৭২২
  3. ১৫২৪
  4. ১৬২৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ + ২৪ + ৪৮ + .....+ ৭৬৮ ধারাটির সমষ্টি কত? 

সমাধান:
ধারাটি গুণিতক ধারা
প্রথম পদ a = 12
গুণনীয়ক r = 24/ 12 = 2

পদসংখ্যা, 
l = a × rn - 1  
⇒  768 = 12 × 2n - 1
⇒ 2n - 1 = 768/12
⇒ 2n - 1 = 64
⇒ 2n - 1 = 26
⇒ n - 1 = 6
n = 7

n তম পদের সমষ্টি:
Sn​ = a × (rn - 1/ r - 1)​
⇒ S7 = 12 × (27 - 1/ 2 - 1)
⇒ S7 = 12 × (27- 1)
⇒ S7 = 12 × (128 - 1)
⇒ S7 = 12 × (127)
= 1524

∴ ১২ + ২৪ + ৪৮ + .....+ ৭৬৮ ধারাটির সমষ্টি = ১৫২৪

১১,৯৫৩.
৪, ৮, ১৩, ১৯, ২৬,....... ধারাটির ৬ষ্ঠ পদ কত?
  1. ক) ৩৮
  2. খ) ৩৪
  3. গ) ৩২
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮, ১৩, ১৯, ২৬,....... ধারাটির ৬ষ্ঠ পদ কত?

সমাধান: 
১ম পদ = ৪
২য় পদ =৪ + ৪ = ৮
৩য় পদ =৮ + ৫ = ১৩
৪র্থ পদ =১৩ + ৬ = ১৯
৫ম পদ = ১৯ + ৭ = ২৬
৬ষ্ঠ পদ =২৬ + ৮ = ৩৪

অর্থাৎ প্রতিটি পদের ব্যবধান পূর্ববর্তী ব্যবধান থেকে ১ করে বৃদ্ধি পেয়েছে।
১১,৯৫৪.
  1. 84
  2. 18√5
  3. 34√5
  4. 42√5
  5. 76
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১১,৯৫৫.
A, B যেকোন দু’টি সেট এর ক্ষেত্রে, কোনটি সত্য?
  1. A ∪ B = A ∩ B
  2. (A ∪ B)′ = A′ ∪ B′
  3. (A ∪ B)′ = (A ∩ B)′
  4. (A ∩ B)′ = A′ ∪ B′
ব্যাখ্যা

দ্যা মরগানের সুত্রানুসারে (A ∩ B)′ = A′ ∪ B′

১১,৯৫৬.
12 + 22 + 32 + 42 + ........... + 302 = কত?
  1. ক) 9255
  2. খ) 9455
  3. গ) 9355
  4. ঘ) 9555
ব্যাখ্যা
আমরা জানি, 
12 + 22 + 32 + 42 + ........... + n2 = (1/6){n(n + 1)(2n + 1)} 

12 + 22 + 32 + 42 + ........... + 302 = (1/6){30(30 + 1)(2 × 30 + 1)}
                                                    = (30 × 31 × 61)/6
                                                    = 5 × 31 × 61
                                                    = 9455
১১,৯৫৭.
a2 - 1 + 2b - b2 কে উৎপাদকে বিশ্লেষন করুন।
  1. (a + b - 1)(a + b + 1)
  2. (a + b - 1)(a - b - 1)
  3. (a - b - 1)(a + b + 1)
  4. (a + b - 1)(a - b + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 1 + 2b - b2 কে উৎপাদকে বিশ্লেষন করুন।

সমাধান: 
a2 - 1 + 2b - b2
= a2 - (1 - 2b + b2)
= a2 - (1 - b)2
= (a + 1 - b) (a - 1 + b)
= (a + b - 1)(a - b + 1)
১১,৯৫৮.
logx3 + logx9 + logx27 + logx81 = 10 হলে, x এর মান কত?
  1. 9
  2. 3
  3. 27
  4. 81
ব্যাখ্যা
প্রশ্ন: logx3 + logx9 + logx27 + logx81 = 10 হলে, x এর মান কত?

সমাধান:
logx3 + logx9 + logx27 + logx81 = 10
⇒ logx(3 × 9 × 27 × 81) = 10
⇒ logx(31 × 32 × 33 × 34) = 10
⇒ logx310 = 10
⇒ 10logx3 = 10
⇒ logx3 = 1
⇒ x1 = 3
∴ x = 3
১১,৯৫৯.
3/(y + 1) = 4/(y - 2) সমীকরণটিতে y এর মান কত?
  1. - 12
  2. 12
  3. - 10
  4. 10
ব্যাখ্যা

প্রশ্ন: 3/(y + 1) = 4/(y - 2) সমীকরণটিতে y এর মান কত?

সমাধান:
3/(y + 1) = 4/(y - 2)
⇒ 3(y - 2) = 4(y + 1)
⇒ 3y - 6 = 4y + 4
⇒ 4y - 3y = - 6 - 4
⇒ y = - 10

১১,৯৬০.
x + 2/x = 3 হলে x3 + 8/x3 এর মান কত?
  1. ক) 1
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 16
ব্যাখ্যা

x+ 8/x3
= x3 + (2/x)3
= (x+2/x)3 - 3.x.(2/x).(x+2/x)
= 33 - 3×2×3
= 27 - 18
= 9

১১,৯৬১.
(x/2) + 3 = (x/3) + 4 এই সমীকরণে x এর মান কত?
  1. 7
  2. 6
  3. 5
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (x/2) + 3 = (x/3) + 4 এই সমীকরণে x এর মান কত?

সমাধান: 
(x/2) + 3 = (x/3) + 4
বা, (x/2) - (x/3) = 4 - 3 
বা, (3x - 2x)/6 = 1 
বা, x/6 = 1
∴ x = 6
১১,৯৬২.
MILLENNIUM শব্দটির প্রথমে ও শেষে M রেখে বাকি বর্ণগুলোকে মোট কত প্রকারে সাজানো যাবে?
  1. ক) ২২৬৮০০
  2. খ) ৫০৬০
  3. গ) ২২৬৯০০
  4. ঘ) ৫০৪০
ব্যাখ্যা

MILLENNIUM শব্দটিতে মোট বর্ণ আছে ১০ টি
প্রথমে ও শেষে M রাখলে বর্ণ থাকে (১০ - ২) বা ৮ টি তার মধ্যে L = 2, I = 2, N = 2
তাহলে সাজানো যাবে ৮!/ (২! ২! ২!)
= ৮.৭.৬.৫.৩ = ৫০৪০

১১,৯৬৩.
x3 - 3x2 + ax - 6 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?
  1. 2
  2. 9
  3. - 2
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 3x2 + ax - 6 বহুপদীর একটি উৎপাদক x - 2 হলে, a এর মান কত?

সমাধান:
ধরি, f(x) = x3 - 3x2 + ax - 6
যেহেতু (x - 2) রাশিটির একটি উৎপাদক, সেহেতু x = 2 হলে f(x) এর মান শূন্য হবে।

এখন, f(2) এর মান নির্ণয় করি,
f(2) = (2)3 - 3(2)2 + a(2) - 6
= 8 - 3(4) + 2a - 6
= 8 - 12 + 2a - 6
= -4 + 2a - 6
= 2a - 10

শর্তমতে,
f(2) = 0
বা, 2a - 10 = 0
বা, 2a = 10
∴ a = 5

১১,৯৬৪.
'DETAIL' শব্দটি কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলো বিজোড় অবস্থানে থাকে?
  1. ৬০
  2. ৩৬
  3. ৪৮
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: 'DETAIL' শব্দটি কত উপায়ে সাজানো যাবে যেন স্বরবর্ণগুলো বিজোড় অবস্থানে থাকে?

সমাধান:
DETAIL শব্দটিতে মোট স্বরবর্ণ আছে (E, A, I) ৩টি
বিজোড় স্থান আছে ১ম, ৩য়, ৫ম মোট ৩টি

৩টি ঘরে ৩টি স্বরবর্ণ সাজানো যায় = P = ৩! = ৬

শব্দটিতে ব্যঞ্জনবর্ণ আছে ৩টি এবং জোড় স্থান আছে ৩টি
৩টি ঘরে ৩টি ব্যঞ্জনবর্ণ সাজানো যায় = P = ৩! = ৬

∴ মোট সাজানোর উপায় = ৬ × ৬ = ৩৬
১১,৯৬৫.
2x2 - x -15 এর উৎপাদক হচ্ছে -
  1. ক) (x + 6) (x –5)
  2. খ) (x + 3) (2x -5)
  3. গ) (2x + 5) (x - 3)
  4. ঘ) (x –6) (x – 5)
ব্যাখ্যা
2x2 – 6x + 5x – 15
=2x(x – 3) + 5(x – 3)
= (x -3) (2x + 5)
১১,৯৬৬.
x2 – 11x + 30 এবং x3 – 4x2 – 2x – 15-এর গ.সা.গু. কত?
  1. ক) x - 5
  2. খ) x - 6
  3. গ) x2 + x + 3
  4. ঘ) x2 - x + 3 
ব্যাখ্যা
  x2 - 11x + 30 
= x2 – 6x – 5x + 30
= x(x - 6) - 5( x - 6) 
=(x - 6)(x - 5) 
 
আবার, x2 – 4x2 – 2x – 15 
x = 5 বসালে, উক্ত রাশিটির মান শূন্য হয়। 
অতএব,  x2 – 4x2 – 2x – 15 (x – 5) এর একটি উৎপাদক হলো (x - 5)
 
x3 - 5x2 + x2 - 5x + 3x -15 
= x2(x - 5) + x(x - 5) + 3 (x - 5) 
= (x – 5)(x2 + x + 3) 
 
নির্ণেয় গ.সা.গু. = (x - 5)
১১,৯৬৭.
x < 0 হলে নিচের কোনটি অবশ্যই ঋণাত্মক?
  1. ক) -1/x
  2. খ) 1/x2
  3. গ) -x3
  4. ঘ) 1/x3
ব্যাখ্যা

x < 0
∴ x3 < 0
বা, 1/x3 < 0

১১,৯৬৮.
log102 + 2log105 - log103 - 2log107 = ?
  1. log10(50/47)
  2. log10(25/147)
  3. log10(50/21
  4. log10(50/147)
ব্যাখ্যা

প্রশ্ন: log102 + 2log105 - log103 - 2log107 = ?

সমাধান: 
দেওয়া আছে, 
log102 + 2log105 - log103 - 2log107
= log102 + log1052 - log103 - log1072
= log102 + log1025 - log103 - log1049
= (log102 + log1025) - (log103 + log1049)
= log10(2 × 25) - log10(3 × 49)  ; [logxa + logxb = logxab]
= log1050 - log10147
= log10(50/147)  ; [logxa - logxb = logx(a/b)]

১১,৯৬৯.
(x/3) - (x/5) = 1/3 এর সমাধান কোনটি?
  1. 1.5
  2. 2.5
  3. 3.5
  4. 4.5
ব্যাখ্যা
প্রশ্ন: (x/3) - (x/5) = 1/3 এর সমাধান কোনটি?

সমাধান:
(x/3) - (x/5) = 1/3
⇒ (5x - 3x)/15 = 1/3
⇒ 2x/15 = 1/3
⇒ 2x = 15/3
⇒ 2x = 5
⇒ x = 5/2
∴ x = 2.5
১১,৯৭০.
7 - 2[ - 6 + 3{ - 5 + 2(4 - 3)}] এর মান কত?
  1. ক) 35
  2. খ) 37 
  3. গ) 0
  4. ঘ) - 37
ব্যাখ্যা
7 - 2[ - 6 + 3 { - 5 + 2(4 - 3)}] 
⇒7 - 2[ - 6 + 3 { - 5 + 2×1}]
⇒7 - 2[ - 6 + 3 { - 5 + 2}]
⇒7 - 2[ - 6 + 3 {- 3}]
⇒7 - 2[ - 6 - 9]
⇒7 - 2[ - 15]
⇒7 + 30 
∴ 37
১১,৯৭১.
প্রশ্নবোধক স্থানে কত বসবে?
6, 12, 21, ?, 48
  1. 33
  2. 38
  3. 42
  4. 45
ব্যাখ্যা
এখানে, 
 6 + 6 = 12 
12 + 9 = 21
21 + 12 = 33 
33 + 15 = 48
১১,৯৭২.
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 1296 হলে, n এর মান কত?
  1. ক) 7
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 1296 হলে, n এর মান কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2

প্রশ্নমতে,
{n(n + 1)/2}2 = 1296
⇒ n(n + 1)/2 = 36
⇒ n2 + n = 72
⇒ n2 + n - 72 = 0
⇒ n2 + 9n - 8n - 72 = 0
⇒ n(n + 9) - 8(n + 9) = 0
⇒ (n + 9)(n - 8) = 0

হয়, n - 8 = 0  অথবা, n + 9 = 0
∴ n = 8           অথবা, n = - 9 [গ্রহণযোগ্য নয়]
১১,৯৭৩.
x2 - 2x -1 = 0 হলে, x + 1/x = কত?
  1. 4
  2. 4√2
  3. 2√2
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 2x -1 = 0 হলে, x + 1/x = কত?

সমাধান: 
 x2 - 2x -1 = 0
x2 - 1 = 2x 
x2/x - 1/x = 2
x - 1/x = 2

এখন 
(x + 1/x)2 = (x - 1/x)2 + 4 x.1/x
⇒ (x + 1/x)2 = 22 + 4
⇒ (x + 1/x)2 = 4 + 4 
⇒ (x + 1/x)2 = 8 
⇒ (x + 1/x) = √8
⇒ (x + 1/x) = √(4 × 2)
∴ (x + 1/x) = 2√2
১১,৯৭৪.
রায়হান একটি কারখানাতে প্রথম দিনে 7টি পণ্য, দ্বিতীয় দিনে 14টি পণ্য, তৃতীয় দিনে 28টি পণ্য তৈরি করে। এভাবে সে প্রথম এক সপ্তাহে মোট কতটি পণ্য তৈরি করবে?
  1. 755 টি
  2. 889 টি
  3. 796 টি
  4. 835 টি
ব্যাখ্যা

প্রশ্ন: রায়হান একটি কারখানাতে প্রথম দিনে 7টি পণ্য, দ্বিতীয় দিনে 14টি পণ্য, তৃতীয় দিনে 28টি পণ্য তৈরি করে। এভাবে সে প্রথম এক সপ্তাহে মোট কতটি পণ্য তৈরি করবে?

সমাধান:
দেওয়া আছে,
পণ্য তৈরি করার অনুক্রম: 7, 14, 28, . . . ., n

এখানে,
অনুক্রমটির মোট পদ, n = 7
১ম পদ, a = 7
অনুপাত, r = 14/7 = 2

∴ 7টি পদের সমষ্টি = a × {(rn - 1)/(r - 1)}
= 7 × {(27 - 1)/(2 - 1)}
= 7 × 127
= 889

∴ রায়হান 7 দিনে মোট 889 টি পণ্য তৈরি করবে।

১১,৯৭৫.
(x - 3) (5x + 4) এর গুণফল কত?
  1. ক) 6x2 - 11x - 10
  2. খ) 5x2 - 11x - 12
  3. গ) 5x2 + 11x - 12
  4. ঘ) 5x2 + 11x + 12
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 3) (5x + 4) এর গুণফল কত? 

সমাধান:
(x - 3) (5x + 4)
= 5x2 + 4x - 15x - 12
= 5x2 - 11x - 12
১১,৯৭৬.
(a + b) = √7 এবং (a - b) = √5 হলে, 8ab(a2 + b2) এর মান কত?
  1. ক) 24
  2. খ) 28
  3. গ) 32
  4. ঘ) 40
ব্যাখ্যা
প্রশ্ন: (a + b) = √7 এবং (a - b) = √5 হলে, 8ab(a2 + b2) এর মান কত?

সমাধান: 
দেয়া আছে,
(a + b) = √7 
(a - b) = √5 

প্রদত্ত রাশি = 8ab(a2 + b2
=4ab. 2(a2 + b2)
= {(a + b)2- (a - b)2}.{(a + b)2 + (a - b)2}
={(√7)2- (√5)2}.{(√7)2 + (√5)2
= (7 - 5).(7 + 5)
= 2 × 12
= 24
১১,৯৭৭.
'SCHOOL' শব্দটির বিন্যাস সংখ্যা 'CLASS' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. 3 গুণ
  2. 2.5 গুণ
  3. 1.5 গুণ
  4. 6 গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: 'SCHOOL' শব্দটির বিন্যাস সংখ্যা 'CLASS' শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান:
'SCHOOL' শব্দটিতে বর্ণ সংখ্যা 6 টি (S, C, H, O, O, L)
যেখানে, O দুইবার আছে, বাকি বর্ণ (S, C, H, L) প্রতিটি একবার করে আছে।

∴ বিন্যাস সংখ্যা = 6!/2! = (6 × 5 × 4 × 3 × 2 × 1)/(2 × 1) ​= 360
 
আবার, 
'CLASS' শব্দটিতে বর্ণ সংখ্যা 5 টি (C, L, A, S, S)
যেখানে, S দুইবার আছে, বাকি বর্ণ (C, L, A) প্রতিটি একবার করে আছে।

∴ বিন্যাস সংখ্যা = 5!/2! = (5 × 4 × 3 × 2 × 1)/(2 × 1) ​= 60

∴ 'SCHOOL' শব্দটির বিন্যাস সংখ্যা 'CLASS' শব্দটির বিন্যাস সংখ্যার = 360/60 = 6 গুণ।

১১,৯৭৮.
Q = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 ≤ 22}; Q সেটের উপাদানগুলো হবে-
  1. {1, 2, 3, 4}
  2. {- 2, - 4, - 6, - 8}
  3. {- 1, - 2, - 3, - 4}
  4. {1, 3, 5, 7}
ব্যাখ্যা

প্রশ্ন: Q = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 ≤ 22}; Q সেটের উপাদানগুলো হবে-

সমাধান: 
দেওয়া আছে,
C = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2 < 22}
এবং ঋণাত্মক পূর্ণসংখ্যা মানে, …, - 4, - 3, - 2, - 1

এখন, 
Q সেটের উপাদানগুলো হবে সেইসব ঋণাত্মক পূর্ণসংখ্যা (negative integers) যাদের বর্গ 22 এর চেয়ে ছোট বা সমান।
আমরা প্রতিটি ঋণাত্মক পূর্ণসংখ্যার বর্গ করে দেখি,
(- 1)2 = 1 (যা 22 এর চেয়ে ছোট)
(- 2)2 = 4 (যা 22 এর চেয়ে ছোট)
(- 3)2 = 9 (যা 22 এর চেয়ে ছোট)
(- 4)2 = 16 (যা 22 এর চেয়ে ছোট)
(- 5)2 = 25 (যা 22 এর চেয়ে বড়) ; যা গ্রহণযোগ্য নয় 
সুতরাং, যে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর বর্গ 22 এর চেয়ে ছোট বা সমান, সেগুলো হলো - 1, - 2, - 3, এবং - 4।

অতএব, Q = {- 1, - 2, - 3, - 4}।

১১,৯৭৯.
১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/২২
  2. ১/৪৮
  3. ১/২৪
  4. ১/২২
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ৪৪০ পর্যন্ত মোট সংখ্যা = ৪৪০ টি 

১ থেকে ৪৪০ পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা = অনুকূল ঘটনা,
=  ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯০, ২২৩, ২৫৬, ২৮৯, ৩২৪, ৩৭১, ৪০০ অর্থাৎ ২০ টি 

∴ নির্ণেয় সম্ভাবনা = ২০/৪৪০ 
= ১/২২ 

১১,৯৮০.
APPLE শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবার 3টি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দ সংখ্যা কত?
  1. 32
  2. 33
  3. 34
  4. 35
ব্যাখ্যা

APPLE শব্দটিতে মোট 5টি বর্ণ আছে যাদের মধ্যে 2টি p
প্রতিক্ষেত্রে 3টি বর্ণ নিয়ে শব্দগঠন করার ক্ষেত্রে,
(a) দু'টি একই, বাকিগুলো ভিন্ন ভিন্ন
(b) সবগুলো ভিন্ন ভিন্ন
(a) এর ক্ষেত্রে সাজানোর উপায় = 1×3c1 × 3!/2!
= 3×3 = 9
(b) এর ক্ষেত্রে সাজানোর উপায় = 4p3 = 24
∴ মোট সাজানোর উপায় = 9+24 = 33

১১,৯৮১.
A = {3, 6, 9} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 6 টি
  2. 7 টি
  3. 8 টি
  4. 9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {3, 6, 9} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
• উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট।

• প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন U = {a, b, c} সেটটি থেকে গঠিত উপসেটসমূহ {a, b, c}, {a, b}, {a, c}, { b, c }, {a }, {b}, {c}, এখানে U উপসেট থেকে প্রাপ্ত উপসেটসমূহের মধ্যে U এর সম সংখ্যক উপাদানসমৃদ্ধ উপসেট {a, b, c} ব্যতীত বাকি সব উপসেটসমূহ হচ্ছে U এর প্রকৃত উপসেট।

দেওয়া আছে,
A = {3, 6, 9}
উপাদানের সংখ্যা, n = 3
আমরা জানি,
প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
= 23 - 1
= 8 - 1
= 7
১১,৯৮২.
x ও y গড় 9 এবং z = 5x + 2 হলে, y ও z এর গড় কত?
  1. ক) x + 8
  2. খ) 2x + 6
  3. গ) 4x + 8
  4. ঘ) 2x + 10
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y গড় 9 এবং z = 5x + 2 হলে, y ও z এর গড় কত?

সমাধান: 
 x ও y গড় 9 হলে, 
(x + y)/2 = 9
⇒ x + y = 18
∴ y = 18 - x

অতএব, 
y ও z এর গড়
= (y + z)/2 
= (18 - x + 5x + 2)/2 
= (4x + 20)/2 
= 2(2x + 10)/2
= 2x + 10

সুতরাং y ও z এর গড় 2x + 10
১১,৯৮৩.
a + b = 11 এবং a - b = 7 হলে, ab = কত?
  1. 16
  2. 17
  3. 18
  4. 19
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 11 এবং a - b = 7 হলে, ab = কত?

সমাধান:
ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
= (11/2)2 - (7/2)2
= (121/4) - (49/4)
= (121 - 49)/4
= 72/4
= 18
১১,৯৮৪.
কোনো সমান্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 7 হলে, ধারাটির (2p + 1) তম পদ কত?
  1. 5p + 14
  2. 12p + 5
  3. 14p + 5
  4. 5p + 12
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 7 হলে, ধারাটির (2p + 1) তম পদ কত?

সমাধান: 
এখানে
ধারাটির প্রথম পদ a = 5
সাধারণ অন্তর d = 7

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ (2p + 1) তম পদ =a + (2p + 1 - 1) d
= 5 + (2p + 1 - 1) × 7
= 5 + 2p × 7
= 14p + 5
১১,৯৮৫.
একটি ক্লাসে ছাত্র ও ছাত্রী অনুপাত ৫ : ৩। যদি ৪ জন ছাত্র এবং ৬ জন ছাত্রী নতুন ভর্তি হয়, তাহলে অনুপাত হয়ে যায় ৩ : ২। প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল?
  1. ৫০ জন
  2. ৬০ জন
  3. ৬৫ জন
  4. ৭০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ছাত্র ও ছাত্রী অনুপাত ৫ : ৩। যদি ৪ জন ছাত্র এবং ৬ জন ছাত্রী নতুন ভর্তি হয়, তাহলে অনুপাত হয়ে যায় ৩ : ২। প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল?

সমাধান:
দেওয়া আছে,
ছাত্র ও ছাত্রী অনুপাত ৫ : ৩

ধরি,
ছাত্র ও ছাত্রী সংখ্যা যথাক্রমে = ৫ক ও ৩ক

এখন,
৪ জন ছাত্র নতুন ভর্তি হলে ছাত্র সংখ্যা হবে = (৫ক + ৪)
৬ জন ছাত্রী নতুন ভর্তি হলে ছাত্রী সংখ্যা হবে = (৩ক + ৬)

প্রশ্নমতে,
(৫ক + ৪) : (৩ক + ৬) = ৩ : ২
⇒ (৫ক + ৪)/(৩ক + ৬) = ৩/২
⇒ ২(৫ক + ৪) = ৩(৩ক + ৬)
⇒ ১০ক + ৮ = ৯ক + ১৮
⇒ ১০ক - ৯ক = ১৮ - ৮
⇒ ক = ১০

সুতরাং, প্রথমে ছাত্র সংখ্যা ছিল = ৫ক = (৫ × ১০) = ৫০ জন।

১১,৯৮৬.
(a + 4) নিচের কোনটির একটি উৎপাদক?
  1. 2a2 - a - 3
  2. a2 + a - 20
  3. (a - 1)2 - 25
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (a + 4) নিচের কোনটির একটি উৎপাদক?

সমাধান:
a + 4 = 0 হলে, a = - 4

ক) 2a2 - a - 3
= 2(- 4)2 - (- 4) - 3
= 32 + 4 - 3
= 33 ≠ 0

খ) a2 + a - 20
= (- 4)2 + (- 4) - 20
= 16 - 4 - 20
= - 8 ≠ 0

গ) (a - 1)2 - 25
= (- 4 - 1)2 - 25
= (- 5)2 - 25
= 25 - 25
= 0
১১,৯৮৭.
একটি পরিক্ষায় ৭৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫ জন মহিলা। মহিলাদের তিন ভাগের এক ভাগ এবং পুরুষদের এক-পঞ্চমাংশের বয়স ত্রিশ বছরের কম। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/২৫
  2. ১১/২৭
  3. ৯/৩৫
  4. ৫/৩২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরিক্ষায় ৭৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫ জন মহিলা। মহিলাদের তিন ভাগের এক ভাগ এবং পুরুষদের এক-পঞ্চমাংশের বয়স ত্রিশ বছরের কম। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
দেওয়া আছে,
পরিক্ষায় ৭৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫ জন মহিলা
∴ পুরুষের সংখ্যা (৭৫ - ৪৫)= ৩০ জন

মহিলাদের তিন ভাগের এক ভাগ = ৪৫/৩ = ১৫ জন
পুরুষদের এক-পঞ্চমাংশ = ৩০/৫ = ৬ জন

∴ ত্রিশ বছরের কম অংশগ্রহণকারী = ১৫ + ৬ = ২১ জন

∴ নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা = ২১/৭৫ = ৭/২৫
১১,৯৮৮.
x + y = 4 এবং xy = 3 হলে, x3 + y3 এর মান কত?
  1. 49
  2. 16
  3. 36
  4. 28
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 4 এবং xy = 3 হলে, x3 + y3 এর মান কত?

সমাধান:
এখন,
x3 + y3 
= (x + y)3 - 3 ⋅ x ⋅ y(x + y)
= 43 - 3 ⋅ 3 ⋅ 4
= 64 - 36
= 28
১১,৯৮৯.
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান 18। বড় সংখ্যাটি কত?
  1. 96
  2. 64
  3. 78
  4. 76
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান 18। বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
বড় সংখ্যাটি x
এবং ছোট সংখ্যাটি y

১ম শর্তমতে,
(x/2) + (y/2) = 40
⇒ (x + y)/2 = 40
∴ x + y = 80 ............... (1)

২য় শর্তমতে
(x - y)/4 = 18
∴ x - y = 72 ..............(2)

(1) নং + (2) নং
x + y + x - y = 80 + 72
⇒ 2x = 152
∴ x = 76
১১,৯৯০.
কোনো স্থানে যতজন লোক ছিলো প্রত্যেকে তত 5 টাকা করে চাঁদা দেয়ায় মোট 6125 টাকা আদায় হলো। এখানে লোকসংখ্যা কত? 
  1. ক) 25
  2. খ) 28
  3. গ) 32
  4. ঘ) 35
ব্যাখ্যা
মনেকরি 
লোকসংখ্যা x জন 

প্রশ্নমতে,
5x × x = 6125 
5x2 = 6125
x2 = 1225
x2 = 352 
x = 35
১১,৯৯১.
a2 + (1/a2) এর কোন মানের জন্য a3 - (1/a3) = 0 হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + (1/a2) এর কোন মানের জন্য a3 - (1/a3) = 0 হবে?

সমাধান:
দেওয়া আছে,
a3 - (1/a3) = 0
⇒ (a6 - 1)/a3 = 0
⇒ a6 - 1 = 0
⇒ a6 = 1
⇒ a6 = 16
∴ a = 1

প্রদত্ত রাশি = a2 + (1/a2)
= 12 + (1/16)
= (1 + 1)
= 2
১১,৯৯২.
একটি সমান্তর ধারার 7ম পদ 24 এবং 7টি পদের যোগফল 105 হলে, দ্বিতীয় পদ কত?
  1. 3
  2. 6
  3. 9
  4. 12
ব্যাখ্যা

প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হলে,
a + (7 - 1)d = 24
a + 6d = 24
আবার, 7/2{2a + (7 - 1)d} = 105
7/2(2a + 6d) = 105
(a + a + 6d) = 30
a + 24 = 30
a = 6
d = 3
দ্বিতীয় পদ = a + d = 6 + 3 = 9

১১,৯৯৩.
যদি সেট A = {3,43,13,15,23,37} এবং B = {3,5,13,33,18,23} হয় তবে নিচের কোনটি A∩B নির্দেশ করবে?
  1. ক) {3,43,33}
  2. খ) {3,18,23,37}
  3. গ) {3,13,23}
  4. ঘ) {3,18,23,37,43}
ব্যাখ্যা
A∩B = {3,43,13,15,23,37} ∩ {3,5,13,33,18,23} = {3,13,23}
১১,৯৯৪.
a - b = 2 হলে, a3 - b3 - 6ab এর মান কত?
  1. 8
  2. 10
  3. 18
  4. 24
ব্যাখ্যা

প্রশ্ন: a - b = 2 হলে, a3 - b3 - 6ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
 a - b = 2

প্রদত্ত রাশি, a3 - b3 - 6ab
= (a - b)3 + 3ab(a - b) - 6ab
= (2)3 + 3ab ×2 - 6ab
= 8 + 6ab - 6ab
= 8

১১,৯৯৫.
p > 2 ও q > - 3 হলে নিচের কোনটি সব সময় সত্য হবে?
  1. ক) pq < - 6
  2. খ) - p < 6q
  3. গ) pq > - 6
  4. ঘ) p < 6q
ব্যাখ্যা
p > 2 --- --- --- (1)
q > - 3 --- --- ---- (2)

(1) × (2) ⇒ pq > - 6
১১,৯৯৬.
log√24 × log√39 এর মান কত?
  1. 8
  2. 16
  3. 12
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: log√24 × log√39 এর মান কত?

সমাধান:
log√24 × log√39
=log√2(√2)4 × log√3(√3)4
= 4log√2(√2)  × 4log√3(√3)
= 4 × 4
= 16
১১,৯৯৭.
1 + (1/3) + (1/9) + (1/27) + ........ ধারাটির অসীম পদের সমষ্টি কত?
  1. 2
  2. 1/2
  3. 3
  4. 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + (1/3) + (1/9) + (1/27) + ........ ধারাটির অসীম পদের সমষ্টি কত?

সমাধান:
ধারার ১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (1/3)/1 = 1/3

আমরা জানি,
ধারার অসীমতক সমষ্টি, S∞ = a/(1 - r)
= 1/{1 - (1/3)}
= 1/{(3 - 1)/3}
= 1/(2/3)
= 3/2
১১,৯৯৮.
log2√6 + log2√(2/3) = কত? 
  1. 2
  2. √2
  3. 0
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: log2√6 + log2√(2/3) = কত? 

সমাধান: 
log2√6 + log2√(2/3)
= log2{√6 × √(2/3)} 
= log2{(√6 × √2)/√3}
= log2{(√3 × √2 × √2)/√3}
= log2(√2 × √2)
= log2(√2)2
= log22
= 1

১১,৯৯৯.
১৭. কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. ক) ৭০
  2. খ) ৪০
  3. গ) ৯০
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
x এর 40%+42 = x
⇒ 40x/100 + 42 = x
⇒ (40x+4200)/100 = x
⇒ 40x+4200 = 100x
⇒ 100x - 40x = 4200
⇒ 60x = 4200
∴ x = 70

১২,০০০.
3 + 6 + 9 + ........... ধারাটির কততম পদ 36? 
  1. 13 তম
  2. 12 তম
  3. 11 তম
  4. 10 তম
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 6 + 9 + ........... ধারাটির কততম পদ 36? 

সমাধান: 
এখানে, 
​প্রথম পদ, a = 3 
সাধারণ অন্তর, d = 6 - 3 = 3 

ধরি, 
​ধারার n তম পদ = 36 

শর্তমতে,
a + (n - 1)d = 36
বা, 3 + (n - 1)3 = 36
বা, (n - 1)3 = 33
বা, n - 1 = 11
∴ n = 12

​∴ ধারাটির 12 তম পদ 36  ।