প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় 30 কি.মি. বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছাল। ট্রেনটির বেগ ঘণ্টায় 25 কি.মি. হলে 10 মিনিট সময় বেশি লাগত। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত?
সমাধান:
ধরি, কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব = d কি.মি.
তাহলে, বেগ ৩০ কি.মি./ঘণ্টা হলে, সময় লাগে = d/30 ঘণ্টা
এবং বেগ ২৫ কি.মি./ঘণ্টা হলে, সময় লাগে = d/25 ঘণ্টা
আবার,
25 কি.মি./ঘণ্টা বেগে চললে 10 মিনিট বেশি সময় লাগে।
∴ 10 মিনিট = 10/60 = 1/6 ঘণ্টা
প্রশ্নানুসারে,
(d/25) - (d/30) = 1/6
⇒ (6d - 5d)/150 = 1/6
⇒ d/150 = 1/6
⇒ d = 150 × (1/6)
∴ d = 25 কি.মি.
সুতরাং, দুই স্টেশনের মধ্যে দূরত্ব 25 কিলোমিটার।