বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোট প্রশ্ন৫,০২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

PrepBank · পাতা ২১ / ৫১ · ২,০০১২,১০০ / ৫,০২৮

২,০০১.
প্রথম Web browser কোনটি? 
  1. Netscape Navigator
  2. World Wide Web 
  3. Internet Explorer
  4. Safari
সঠিক উত্তর:
World Wide Web 
উত্তর
সঠিক উত্তর:
World Wide Web 
ব্যাখ্যা
• WWW (World Wide Web) হলো পৃথিবীর প্রথম ব্রাউজার।

• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.
২,০০২.
কোনটি মাইক্রোসফটের মালিকানাধীন ই-মেইল সেবা?
  1. ফক্সমেইল
  2. মালবেরি
  3. আউটলুক
  4. ইএম ক্লায়েন্ট
সঠিক উত্তর:
আউটলুক
উত্তর
সঠিক উত্তর:
আউটলুক
ব্যাখ্যা
• মাইক্রোসফটের মালিকানাধীন ইমেইল সেবা হলো - আউটলুক।

• ই-মেইল (E-mail):
- ইলেকট্রনিক মেইল (Electronic mail)-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-মেইল (E-mail)।
- ই-মেইল বলতে কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস দিয়ে নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল তথ্য বিনিময় করাকে বোঝায়।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন। তাই তাকে ই-মেইলের জনক বলা হয়।

• ই-মেইল এর জন্য ব্যবহৃত সাধারণ সফটওয়্যারসমূহ:
- ওয়েব ভিত্তিক ই-মেইল এর বাইরে ই-মেইলের জন্য নির্দিষ্ট কিছু প্রোগ্রামও ব্যবহার করা যায়।
- এদের কিছু বিনামূল্যে পাওয়া যায় আবার কিছু কিনে ব্যবহার করতে হয়।
- মাইক্রোসফটের মালিকানাধীন ইমেইল সেবা হলো - আউটলুক (Outlook)।

• ই-মেইল ক্লায়েন্টগুলোর মধ্যে রয়েছে-
- জি-মেইল (Gmail)
- ইয়াহু মেইল (Yahoo Mail)
- মোজিলা থান্ডারবার্ড (Mozilla Thunderbird)
- ইএম ক্লায়েন্ট (eM Clent)
- ক্লজ মেইল (Claws Mail)
- ফক্সমেইল (Foxmail)
- অপেরা এমটু মেইল ক্লায়েন্ট (Opera M2 Mail Client)
- পেগাসাস মেইল (Pegasus Mail)
- ইনক্রেডিমেইল (Incredimail)
- মালবেরি (Mulberry)
- ড্রিম মেইল (Dream Mail)
- সিলফিড (SyIpheed) ইত্যাদি।
- আউটলুক (Outlook)
- জিমব্রা (Zimbra)
- পোস্টবক্স (Portbox) ইত্যাদি।

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২. বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২,০০৩.
কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. সুইডেন
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• ইন্টারনেট:
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- ARPANET এর পূর্ণরূপ হলো ‘Advanced Research Projects Agency Network’ 
- মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার করেন।
- ভিনটন জি কার্ফ কে ইন্টারনেটের জনক বলা হয়।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
২,০০৪.
যেকোন লজিক গেট কোন দুটি গেট দিয়ে বানানো সম্ভব?
  1. ক) NAND এবং NOR
  2. খ) AND এবং OR
  3. গ) NOT এবং OR
  4. ঘ) AND এবং NOT
সঠিক উত্তর:
ক) NAND এবং NOR
উত্তর
সঠিক উত্তর:
ক) NAND এবং NOR
ব্যাখ্যা
যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে। NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়। কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
২,০০৫.
ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?
  1. বায়োইনফরমেটিক্স
  2. বায়ো মেট্রিক্স
  3. ন্যানোটেকনোলজি
  4. রোবটিক্স
সঠিক উত্তর:
বায়ো মেট্রিক্স
উত্তর
সঠিক উত্তর:
বায়ো মেট্রিক্স
ব্যাখ্যা
 বায়োমেট্রিক্স: 
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়। 
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্স পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। 

বায়োমেট্রিক্সের ব্যবহার: 
১. কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে, 
২. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে, 
৩. পাসপোর্ট তৈরিতে, 
৪. মোবাইল সিম ক্রয়ে গ্রাহককে সহায়তা করে, 
৫. পরিচয়পত্র তৈরিতে, 
৬. বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট ইত্যাদিতে ব্যবহার হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ ও দ্বাদশ শ্রেণি।
২,০০৬.
Which of the following is a microblogging platform? 
  1. X
  2. Facebook 
  3. Youtube 
  4. LinkedIn
সঠিক উত্তর:
X
উত্তর
সঠিক উত্তর:
X
ব্যাখ্যা

Twitter/X is a microblogging platform.

Twitter/X:
- এটি একটি অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এবং মাইক্রোব্লগিং সেবা।
- এটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই প্ল্যাটফর্মে ২৮০ অক্ষরের বেশি নয় – এমন ছোট বার্তা বা টুইট পাঠানো হয়।
- ২১শ শতকের শুরুর দিকে রাজনীতি ও সংস্কৃতি গঠনে Twitter/X-এর গুরুত্বপূর্ণ প্রভাব ছিল।
- Twitter-এর উত্তরসূরি X Corp.
- X Corp. এর মালিকানা রয়েছে X Holdings Corp.-এর কাছে।
- X Holdings Corp.-এর মালিক হলেন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী আমেরিকান উদ্যোক্তা Elon Musk.
- এটি ব্যবহারকারীদের মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানে সহায়ক একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়।

উৎস: ব্রিটানিকা।

২,০০৭.
ক্লাউডফ্লেয়ার মূলত কোন সেবার জন্য পরিচিত?
  1. ভিডিও স্ট্রিমিং
  2. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  3. কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এবং DDoS সুরক্ষা
  4. ওয়েব হোস্টিং
সঠিক উত্তর:
কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এবং DDoS সুরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এবং DDoS সুরক্ষা
ব্যাখ্যা

• ক্লাউডফ্লেয়ার মূলত কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) এবং DDoS সুরক্ষার জন্য পরিচিত। এটি একটি ইন্টারনেট নিরাপত্তা এবং অবকাঠামো কোম্পানি যা ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনগুলোর দ্রুততা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে। ক্লাউডফ্লেয়ারের CDN ব্যবহারকারীর নিকটবর্তী সার্ভার থেকে কনটেন্ট সরবরাহ করে লোড সময় কমায়, আর DDoS আক্রমণ প্রতিরোধ করে ওয়েবসাইটকে অফলাইনে যাওয়া থেকে রক্ষা করে। এছাড়া এটি SSL, ফায়ারওয়াল এবং অন্যান্য সাইবার নিরাপত্তা ফিচার প্রদান করে। তাই মূলত ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটের পারফরম্যান্স উন্নত করা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়, শুধুমাত্র ভিডিও স্ট্রিমিং বা সার্চ ইঞ্জিনের জন্য নয়।

- সঠিক উত্তর: গ) কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এবং DDoS সুরক্ষা।

- সম্প্রতি বিশ্বব্যাপী (অক্টোবর - নভেম্বর, ২০২৫) এ, AWS outage এবং Cloudflare outage জনিত সমস্যা দেখা যায়। 
- AWS outage → যে অ্যাপ বা ওয়েবসাইট AWS (Amazon Web Services)-এ হোস্ট করা, সেগুলো সাময়িকভাবে কাজ না করে।
- Cloudflare outage → Cloudflare-এর মাধ্যমে যেসব সাইট চলে, অনেকগুলো একসাথে সমস্যা করে।

• Cloudflare এবং কনটেন্ট ডেলিভারি ও ওয়েব সিকিউরিটি (Content Delivery & Web Security):
- Cloudflare মূলত একটি CDN (Content Delivery Network) ও ওয়েব সিকিউরিটি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
- এটি ওয়েবসাইটের কনটেন্ট দ্রুত ডেলিভারি করে, সার্ভারের লোড কমায় এবং DDoS, বট এটাক ও অন্যান্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষা দেয়।
- Cloudflare বিভিন্ন সার্ভিস দেয় যেমন CDN, DNS সার্ভিস, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল (WAF), SSL/TLS সাপোর্ট, এবং পারফরম্যান্স অপটিমাইজেশন।
- ফলে Cloudflare ওয়েব পারফরম্যান্স ও নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত।

উৎস:
- Cloudflare website.

২,০০৮.
Distributed Denial of Service (DDoS) আক্রমণ কী?
  1. ডাটাবেজ থেকে তথ্য চুরি করা
  2. সিস্টেমের সার্ভিস স্থগিত করা
  3. কম্পিউটারের পাসওয়ার্ড হ্যাক করা
  4. ফিশিং ইমেইল পাঠানো
সঠিক উত্তর:
সিস্টেমের সার্ভিস স্থগিত করা
উত্তর
সঠিক উত্তর:
সিস্টেমের সার্ভিস স্থগিত করা
ব্যাখ্যা

◉ DDoS (Distributed Denial of Service) আক্রমণ হলো একটি সাইবার আক্রমণের ধরন, যেখানে একাধিক কম্পিউটার বা বটনেটের মাধ্যমে একটি সার্ভার, নেটওয়ার্ক, বা ওয়েবসাইটকে অত্যাধিক ট্রাফিকের মাধ্যমে অকার্যকর করা হয়।

DDoS Attack:
- DDoS এর পূর্ণরূপ Distributed Denial of Service.
- DDoS Attack হলো এক ধরণের সাইবার অপরাধ।
- DoS হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
- DoS দ্বারা একটি নেটওয়ার্ককে আক্রমন করা যায় এবং DDoS দ্বারা একাধিক নেটওয়ার্কেকে আক্রমন করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,০০৯.
Wi-Fi প্রযুক্তিতে ডেটা আদান-প্রদানের জন্য কী ব্যবহৃত হয়?
  1. ইনফ্রারেড রশ্মি
  2. রেডিও তরঙ্গ
  3. আলোক তরঙ্গ
  4. তারযুক্ত সংকেত
সঠিক উত্তর:
রেডিও তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
রেডিও তরঙ্গ
ব্যাখ্যা

• Wi-Fi তারবিহীন যোগাযোগের জন্য রেডিও তরঙ্গ ব্যবহার করে ডেটা ট্রান্সমিশন করে।

• ওয়াই-ফাই(Wi-Fi):
- ওয়াই-ফাই(Wi-Fi)–এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- এটি একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি, যা রেডিও তরঙ্গ ব্যবহার করে ডেটা আদান-প্রদান করে।
- ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, প্রিন্টার ইত্যাদি ডিভাইস ইন্টারনেট বা লোকাল নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে।
- ওয়াই-ফাইয়ের মান নির্ধারণ করেছে IEEE 802.11 স্ট্যান্ডার্ড।
 
• ওয়াই-ফাইয়ের ব্যবহারক্ষেত্র:
- বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও পাবলিক স্থানে তারবিহীন ইন্টারনেট সংযোগ।
- স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইসে নেটওয়ার্ক সুবিধা প্রদান।
- হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার।
 
• ওয়াই-ফাইয়ের সুবিধাসমূহ:
- তার ছাড়াই নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা।
- স্থাপন ও ব্যবহার সহজ।
- একাধিক ডিভাইস একসাথে সংযুক্ত করা যায়।
- কম খরচে নেটওয়ার্ক সুবিধা প্রদান করে।
- চলমান অবস্থায়ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ।
 
• ওয়াই-ফাইয়ের সীমাবদ্ধতা:
- তারযুক্ত নেটওয়ার্কের তুলনায় গতি কম হতে পারে।
- কভারেজ এলাকা সীমিত।
- নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে।
- দেয়াল বা প্রতিবন্ধকের কারণে সিগন্যাল দুর্বল হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান।

২,০১০.
5G মোবাইল নেটওয়ার্কে ডেটা স্থানান্তর গতি -
  1. ক) ১ গিগাবিট/সেকেন্ড
  2. খ) ১০ গিগাবিট/সেকেন্ড
  3. গ) ১৫ গিগাবিট/সেকেন্ড
  4. ঘ) ২০ গিগাবিট/সেকেন্ড
সঠিক উত্তর:
ঘ) ২০ গিগাবিট/সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০ গিগাবিট/সেকেন্ড
ব্যাখ্যা
5G মোবাইল নেটওয়ার্কে ডেটা স্থানান্তর গতি ২০ গিগাবিট/সেকেন্ড । 

- 4G মোবাইল নেটওয়ার্কে ডেটা স্থানান্তর গতি ১ গিগাবিট/সেকেন্ড। 
- মোবাইল ফোনের পঞ্চম জেনারেশন ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় ফাইভ জি; যেখানে অনেক দ্রুত গতিতে ইন্টারনেট তথ্য ডাউন লোড এবং আপলোড করা যাবে। 

- 5G এর বৈশিষ্ট্যসমূহ- 
১. 5G নেটওয়ার্ক থেকে পাওয়া গতি 4G এর চেয়ে বহুগুণ বেশি।
২. এই নেটওয়ার্কে লেটেন্সি টাইম খুব কম হবে যা রিয়েল টাইম এক্সপেরিয়েন্সকে আরও ভালো করে তোলে।
৩. 5G থেকে 20 Gbps পর্যন্ত সর্বোচ্চ গতি অর্জন করা যেতে পারে। কিন্তু ডিভাইস অনুযায়ী গতির তারতম্য হতে পারে।
৪. 5G ব্যবহার করে উচ্চ মানের ভিডিও সহজেই স্ট্রিম করা যায়।
৫. 5G ব্যবহার করে মোবাইল ফোন দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়।
৬. 5G শক্তি সঞ্চয় করতেও সাহায্য করে। কারণ, এতে নেটওয়ার্কের শক্তির ব্যবহার 90% পর্যন্ত কমে যায়।
৭. 4G এর তুলনায়, 5G এর মাধ্যমে প্রতি ইউনিট এলাকায় 100 গুণ বেশি ডিভাইস সংযুক্ত করা যেতে পারে।
৮. 5G 4G এর থেকে বেশি নিরাপদ।
৯. 5G-তে ব্যাটারি খরচ কম।
১০. এটি 100% কভারেজ প্রদান করে।  

সূত্র- CISCO Website [লিঙ্ক]
২,০১১.
করোনা মহামারির সময়ে কোনটি ভিডিও কনফারেন্স এবং ক্লাসের জন্য বহুলভাবে ব্যবহৃত হচ্ছে?
  1. ক) Youtube
  2. খ) Zoom
  3. গ) Google
  4. ঘ) Lively
সঠিক উত্তর:
খ) Zoom
উত্তর
সঠিক উত্তর:
খ) Zoom
ব্যাখ্যা
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে Zoom and Google Meet সহ অন্যান্য ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারগুলোর ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে, ই-লার্নিং পেয়েছে এক নতুন মাত্রা।
২,০১২.
ওয়েবসাইট পেজ কয় ধরণের হয়?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা
হোম পেজ, মূলধারা পেজ ও উপধারার পেজগুলো বিভিন্ন ভাবে সাজানো থাকতে পারে। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী উহার বিভিন্ন পেজগুলোকে নিম্নোক্ত চার ভাবে সাজানো যায়। যথা-
১. ট্রি বা হায়ারারকিক্যাল (Hierarchical)
২.ওয়েব লিংকড বা নেটওয়ার্ক (Network)
৩. সিকুয়েন্স বা লিনিয়ার (Linear )
৪. হাইব্রিড বা কম্বিনেশন (Combination)

ট্রি বা হায়ারারকিক্যাল (Hierarchical):
• হায়ারার্কিক্যাল ওয়েব সাইট কাঠামোতে ব্যবহারকারী হোম পেজে ল্যান্ড করে।
• হোম পেজে সাব মেনু ও অন্যান্য পেজের লিংক থাকে। এই পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইটকে বিভিন্ন অংশে ভাগ করা যায় যার মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। 

ওয়েব লিংকড বা নেটওয়ার্ক (Network):
এখানে সবগুলো পেজেরই একে অপরের সাথে লিংক থাকে অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের যেমন লিংক থাকে ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেইন পেজের লিংক থাকে। 

সিকুয়েন্স বা লিনিয়ার (Linear):যখন কোন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয় তখন সিকুয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোন পেজের পর কোন পেজ আসবে তা ওয়েবটেকনোলজি ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এই ধরণের পেজগুলোতে সাধারণত Next, Previous, Last, First ইত্যাদি লিংক ব্যবহার করা হয়।

হাইব্রিড বা কম্বিনেশন (Combination):  যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে Combination স্ট্রাকচার বলে। শুধুমাত্র হায়ারারকিক্যাল স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইট খুব সুন্দর হয় না এবং শুধুমাত্র নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার করলে অতিরিক্ত ডিস্কস্পেস প্রয়োজন হয়। তাই একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় তেমনি ভিজিটরদের জন্য ভিজিট করাও সহজ হয়।

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২,০১৩.
IPv4-এর প্রথম কোয়াড্রেন্টের মান যদি ১৯২ থেকে ২২৩ এর মধ্যে হয়, তাহলে এটি কোন ক্লাসের IP হবে?
  1. Class A
  2. Class B
  3. Class C
  4. Class D
সঠিক উত্তর:
Class C
উত্তর
সঠিক উত্তর:
Class C
ব্যাখ্যা
যদি IPv4-এর প্রথম কোয়াড্রেন্টের মান ১৯২ থেকে ২২৩ এর মধ্যে হয়, তাহলে এটি Class C IP অ্যাড্রেস হবে। IPv4 অ্যাড্রেস চারটি কোয়াড্রেন্ট বা অংশে বিভক্ত থাকে, প্রতিটি ০ থেকে ২৫৫ পর্যন্ত মান ধারণ করতে পারে। IP অ্যাড্রেসগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয় - A, B, C, D এবং E। এর মধ্যে Class C সাধারণত ছোট ও মাঝারি আকারের নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়। Class C IP অ্যাড্রেসের প্রথম কোয়াড্রেন্ট বা অষ্টক (octet) ১৯২ থেকে শুরু হয়ে ২২৩ পর্যন্ত থাকে, যেমন ১৯২.১৬৮.০.১। এই ক্লাসে নেটওয়ার্ক আইডি তিনটি অংশ পর্যন্ত থাকে এবং শেষ অংশটি হোস্ট আইডি হিসেবে ব্যবহৃত হয়। অতএব, সঠিক উত্তর হচ্ছে: গ) Class C.

• আইপি অ্যাড্রেস (IP Address):
- কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে প্রতিটি ডিভাইসকে সনাক্ত করতে ব্যবহৃত একটি একক শনাক্তকারী নম্বর।
- আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়: IPv4 (Internet Protocol version 4) এবং IPv6 (Internet Protocol version 6)।
- IPv4 আইপি অ্যাড্রেস ৩২-বিট সংখ্যা দ্বারা গঠিত এবং এটি চারটি ৮-বিট অংশে বিভক্ত, প্রতিটি অংশের মান ০ থেকে ২৫৫ এর মধ্যে থাকে (যেমন: 192.168.1.1)

- IPv4 এর রেঞ্জ এর উপর ভিত্তি করে IP address গুলোকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Class A: প্রথম ৮ বিটের মান ০ - ১২৭ পর্যন্ত।
2. Class B: প্রথম ৮ বিটের মান ১২৮ - ১৯১ পর্যন্ত।
3. Class C: প্রথম ৮ বিটের মান ১৯২ - ২২৩ পর্যন্ত।
4. Class D: প্রথম ৮ বিটের মান ২২৪ - ২৩৯ পর্যন্ত।
5. Class E: প্রথম ৮ বিটের মান ২৪০ - ২৫৫ পর্যন্ত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মুজিবুর রহমান স্যার, ব্রিটানিকা।
২,০১৪.
কোনটি অনলাইন ভিডিও মিটিং প্লাটফর্ম নয়?
  1. গুগল মিট
  2. হোয়াটস অ্যাপ
  3. ওয়েবএক্স
  4. জুম
সঠিক উত্তর:
হোয়াটস অ্যাপ
উত্তর
সঠিক উত্তর:
হোয়াটস অ্যাপ
ব্যাখ্যা
[ওয়েবএক্স, জুম, গুগল মিট ডেডিকেটেড ভিডিও মিটিং প্লাটফর্ম। Whatsapp মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের অন্তর্ভুক্ত সেবা যা মেসেজিং এবং ভিডিও কলিং সুবিধা প্রদান করে তবে ডেডিকেটেড ভিডিও মিটিং প্লাটফর্ম নয়।]

- ভিডিও কমিউনিকেশন সফটওয়্যার 'জুম' (Zoom) ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: এরিক ইউয়ান (চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা)
- সদরদপ্তর: ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ১০০ জন ভিডিও কানফারেন্সিং-এ জয়েন করতে পারে।
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ৪০ মিনিট ভিডিও কানফারেন্সিং চালু রাখা যায়।
- Google Meet গুগলের একটি পরিষেবা যা ভিডিও যোগাযোগ করতে ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা এবং সংশ্লিষ্ট ওয়েব সাইট।
২,০১৫.
সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয়?
  1. ক) হোস্ট
  2. খ) ওয়ার্কস্টেশন
  3. গ) ক্লায়েন্ট
  4. ঘ) ইন্টারপ্রিটার
সঠিক উত্তর:
খ) ওয়ার্কস্টেশন
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়ার্কস্টেশন
ব্যাখ্যা
সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় - ওয়ার্কস্টেশন। ওয়ার্কষ্টেশন হল একটি বিশেষ কম্পিউটার যা নকশা করা হয়েছে কারিগরি অথবা বৈজ্ঞানিক ব্যবহারিক কাজে প্রয়োগের জন্য। সাধারনভাবে এগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে সংযুক্ত থাকে।
২,০১৬.
ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী?
  1. ক) সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকতে না দেওয়া।
  2. খ) সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকার অনুমতি দেওয়া।
  3. গ) আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
  4. ঘ) সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করা।
সঠিক উত্তর:
গ) আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
উত্তর
সঠিক উত্তর:
গ) আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
ব্যাখ্যা
ফায়ারওয়াল 
- ফায়ারওয়াল হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়।
- ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের মিলিত প্রয়াস।
- কম্পিউটার ফায়ারওয়ালের কাজ- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।

- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়। অর্থাৎ ফায়ারওয়াল আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০১৭.
TIN বোঝায়-
  1. ক) ট্রান্সফার অব ইনফরমেশন নেটওয়ার্ক
  2. খ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক
  3. গ) ট্যাক্স ইনডেক্স নাম্বার
  4. ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার
সঠিক উত্তর:
ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার
ব্যাখ্যা

A Tax Identification Number (TIN) is a unique combination of letters or numbers assigned by a jurisdiction to an individual and is used to identify the individual for the purpose of administering tax laws of such jurisdiction.

২,০১৮.
প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?
  1. হার্ডডিস্ক
  2. রম
  3. র‍্যাম
  4. ক্লিপবোর্ড
সঠিক উত্তর:
ক্লিপবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
ক্লিপবোর্ড
ব্যাখ্যা
ক্লিপবোর্ড কমান্ড:
- প্রোগ্রাম থেকে কপি করা ডেটা ক্লিপবোর্ডে সংরক্ষিত থাকে। 
- ক্লিপবোর্ড র‌্যামের একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে।
- ক্লিপবোর্ড কমান্ড তিনটি – cut, copy, paste।
- যখন কোনো প্রোগ্রামের এডিট মেনু থেকে cut বা copy কমান্ড দিয়ে কোনো টেক্সট, ইমেজ বা অন্য কোনো ধরনের ডেট ফাইল সিলেক্ট করা হয়, তখন তা ক্লিপবোর্ডে জমা হয়।

তথ্যসূত্র - Computer Hope Website
২,০১৯.
নেটওয়ার্ক কার্ড ব্যবহারের জন্য নিচের কোন স্লটটি উপযুক্ত?
  1. ক) ISA
  2. খ) PCI
  3. গ) AGP
  4. ঘ) PCI Express
সঠিক উত্তর:
খ) PCI
উত্তর
সঠিক উত্তর:
খ) PCI
ব্যাখ্যা

নেটওয়ার্ক কার্ড ব্যবহারের জন্য PCI স্লটটি উপযুক্ত। 

পিসিআই কার্ডসমূহ সংযোজনের জন্য ব্যবহার করা হয় যেগুলো আইএসএ কার্ডগুলো থেকে বহুগুণ দ্রুতগতির এবং ৩২ বিটে চলে। এই ধরনের স্লটে Sound Card, Network Card, Modem সংযোজন করা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

২,০২০.
IoT সিস্টেমে প্রধান চ্যালেঞ্জ হিসেবে কোনটি বিবেচিত হয়?
  1. সিকিউরিটি ও প্রাইভেসি
  2. হার্ডওয়্যারের রঙ
  3. নেটওয়ার্কের স্পিড
  4. অ্যাপ ডিজাইন
সঠিক উত্তর:
সিকিউরিটি ও প্রাইভেসি
উত্তর
সঠিক উত্তর:
সিকিউরিটি ও প্রাইভেসি
ব্যাখ্যা

• IoT (ইন্টারনেট অফ থিংস) সিস্টেমে প্রধান চ্যালেঞ্জ হিসেবে সাধারণত সিকিউরিটি ও প্রাইভেসি (ক) বিবেচিত হয়। কারণ এই সিস্টেমগুলোতে সংযুক্ত ডিভাইসগুলি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এবং সংবেদনশীল ডেটা সংগ্রহ করে, যা সাইবার হামলা বা তথ্য চুরির শিকার হতে পারে। নিরাপত্তাহীনতা হলে হ্যাকিং, ডেটা লিক বা অবাঞ্ছিত প্রবেশাধিকার সহজ হয়। এছাড়াও, IoT ডিভাইসের সংখ্যা এবং ভিন্ন ভিন্ন প্রটোকলের কারণে সিস্টেমের নিরাপত্তা বজায় রাখা কঠিন হয়। তাই IoT সিস্টেম ডিজাইন করার সময় শক্তিশালী এনক্রিপশন, অথেনটিকেশন এবং প্রাইভেসি নীতি প্রয়োগ করা অপরিহার্য। হার্ডওয়্যারের রঙ, নেটওয়ার্ক স্পিড বা অ্যাপ ডিজাইন তুলনামূলকভাবে প্রধান চ্যালেঞ্জ নয়।
 
 ইন্টারনেট অফ থিংস (Internal of things - IoT):
- ইন্টারনেট অফ থিংস (IoT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
- একাধিক প্রযুক্তি যেমন মেশিন লার্নিং, কমোডিটি সেন্সর, এমবেডেড সিস্টেম এবং রিয়েল-টাইম অ্যানালিটিকস, একত্রিত করার কারণে ইন্টারনেট অফ থিংস বাস্তবায়িত হয়েছে।

IoT ডিভাইসের বৈশিষ্ট্য:
- কম শক্তি ব্যবহার করে কাজ করে, 
- ছোট আকারের কম্পিউটার চিপ ব্যবহার করে, 
- নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করা হয়, 
- সেন্সর, একচুয়েটর এবং ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকে। 

উৎস:
১। Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। আইবিএম ওয়েবসাইট।

২,০২১.
কোন নেটওয়ার্ক টপােলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
  1. বাস টপােলজি
  2. রিং টপােলজি
  3. স্টার টপােলজি
  4. ট্রি টপােলজি
সঠিক উত্তর:
স্টার টপােলজি
উত্তর
সঠিক উত্তর:
স্টার টপােলজি
ব্যাখ্যা
• স্টার নেটওয়ার্ক টপােলজিতে হাব ব্যবহার করা হয়।

• স্টার টপোলজি:
- এ ধরনের সংগঠনে একটি কেন্দ্রিয় ডিভাইস এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে।-
- কেন্দ্রিয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ।
- হাব বা সুইচ এর মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ ।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এ ডাটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রিয় ডিভাইসে প্রেরণ করতে হয়।
- এরপর কেন্দ্রিয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়।

• রিং টপোলজি:
- এ ধরনের সংগঠনে কম্পিউটারগুলো পরস্পর বৃত্তাকারে যুক্ত নেটওয়ার্ক গড়ে তোলে।
- প্রতিটি কম্পিউটার দুই দিকের দুইটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
- কম্পিউটারগুলোকে এমনভাবে সংযোগ দেয়া হয় যেন রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে।

• বাস টপোলজি:
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।

• ট্রি টপোলজি:
- যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার মতো বিন্যস্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলা হয়।
- ট্রি টপোলজি প্রকৃতপক্ষে স্টার টপোলজিরই একটি সম্প্রসারিত রূপ।
- এ টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
- অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০২২.
SaaS-এ সফটওয়্যার কোথায় হোস্ট করা হয়?
  1. সিডি-রোমে
  2. ইউএসবি ড্রাইভে
  3. ব্যবহারকারীর কম্পিউটারে
  4. ক্লাউড/সার্ভারে
সঠিক উত্তর:
ক্লাউড/সার্ভারে
উত্তর
সঠিক উত্তর:
ক্লাউড/সার্ভারে
ব্যাখ্যা

• SaaS (Software as a Service) হলো একটি মডেল যেখানে সফটওয়্যার ব্যবহারকারীরা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারে, সফটওয়্যারটি তাদের কম্পিউটার বা কোনো ফিজিক্যাল ডিভাইসে ইনস্টল করার প্রয়োজন নেই। SaaS-এ সফটওয়্যার সাধারণত ক্লাউড বা সার্ভারে হোস্ট করা হয়, যা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সময় এবং যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। এটি ব্যবহারকারীর জন্য সুবিধাজনক, কারণ তারা সফটওয়্যার আপডেট, রক্ষণাবেক্ষণ বা ব্যাকআপ নিয়ে চিন্তিত হতে হয় না। সিডি-রোম, ইউএসবি ড্রাইভ বা ব্যক্তিগত কম্পিউটারে সফটওয়্যার হোস্ট করার প্রয়োজন নেই, সব কিছুই ক্লাউডে সংরক্ষিত থাকে এবং সার্ভার থেকে সরাসরি ডেলিভারি করা হয়। তাই সঠিক উত্তর হলো: ঘ) ক্লাউড/সার্ভারে।
 
• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেলকে সেবার ধরণ অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. অবকাঠামোগত সেবা (laaS: Infrastructure as a service):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। 

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে।
- অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

৩. সফটওয়্যার সেবা (SaaS: Software as a service):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,০২৩.
CTR -এর নাম পরিবর্তন করে IBM রাখা হয় কত সালে?
  1. ১৯২৩
  2. ১৯২৪
  3. ১৯২২
  4. ১৯২৫
সঠিক উত্তর:
১৯২৪
উত্তর
সঠিক উত্তর:
১৯২৪
ব্যাখ্যা
আইবিএম (IBM): 
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। 
- IBM এর পুরো নাম International Business Machines Corporation. 
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। 
- প্রথমে নাম ছিল Computing-Tabulating-Recording Company (CTR),পরবর্তীতে ১৯২৪ সালে IBM নামকরণ করা হয়। 
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়। 
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ। 
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150. 
- বিশেষ উল্লেখযোগ্য আবিষ্কার - ATM, Hard Disk, Floppy disc. 
- Hyperledger হলো IBM এর একটি ব্লকচেইন প্ল্যাটফর্ম। 
- হাইপারলেজার হল একটি ওপেন সোর্স সহযোগিতামূলক ক্রস-ইন্ডাস্ট্রি ব্লকচেইন প্রযুক্তি। 

উৎস: IBM Website. 
২,০২৪.
কোন প্রকল্পের আওতায় প্রতিটি জেলা ও উপজেলায় তথ্য অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ স্থাপনের কাজ চালু হয়েছে?
  1. ক) a2i
  2. খ) a3i
  3. গ) i2a
  4. ঘ) i3a
সঠিক উত্তর:
ক) a2i
উত্তর
সঠিক উত্তর:
ক) a2i
ব্যাখ্যা
- আমাদের দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য একসেস টু ইনফরমেশন (a2i) প্রকল্পের আওতায় প্রতিটি জেলা ও উপজেলায় তথ্য অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ স্থাপনের কাজ চালু হয়েছে
- এতে করে তৃণমূল পর্যায়ের প্রশাসনিক ও স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে শক্তিশালী করার পাশাপাশি সরকারি সবধরনের পরিষেবার তথ্য প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে।
- প্রতিটি ইউনিয়ন পরিষদ অফিস, সাব-পোস্ট অফিসে তথ্য ও সেবা কেন্দ্র চালু করে সরকারি সবধরনের ডিজিটাল সার্ভিস সেবা প্রদান অব্যাহত রয়েছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
২,০২৫.
Big Data ব্যবস্থাপনায় কোন প্রতিষ্ঠান সবচেয়ে এগিয়ে? 
  1. Microsoft
  2. Google
  3. Intel
  4. IBM
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা

• Google এর প্রযুক্তি উদ্ভাবন, বিশাল ডেটা প্রক্রিয়াকরণের সক্ষমতা, এবং ক্লাউড-ভিত্তিক বিশ্লেষণ টুলের কারণে তারা Big Data ব্যবস্থাপনায় অন্যান্য প্রতিষ্ঠানগুলোর চেয়ে অনেক এগিয়ে।

• Big Data ব্যবস্থাপনা:

- Big Data ব্যবস্থাপনা হলো বিশাল পরিমাণের ডেটা সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং প্রক্রিয়াকরণের প্রক্রিয়া।
- এই ধরনের ডেটা প্রায়শই প্রচলিত ডেটাবেস সিস্টেম দিয়ে সহজে প্রক্রিয়াকরণ সম্ভব নয়।
- Big Data থেকে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ, কাস্টমার আচরণ বোঝা, নতুন পণ্য পরিকল্পনা এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি (insights) পাওয়া যায়।

• Google এর অবদান ও নেতৃত্ব:
- প্রযুক্তি উদ্ভাবন: Google File System (GFS) ও MapReduce প্রযুক্তির মাধ্যমে তারা বড় ডেটা দ্রুত প্রক্রিয়াকরণের সক্ষমতা তৈরি করেছে।
- BigQuery: Google এর ক্লাউড-ভিত্তিক ডেটা বিশ্লেষণ টুল BigQuery ব্যবহার করে বিশাল ডেটা সেটের উপর বাস্তবসময় বিশ্লেষণ সম্ভব।
- ডেটা সেন্টার স্কেল: Google এর ডেটা সেন্টার বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, যা তাদের বিশাল পরিমাণ ডেটা দ্রুত ও নিরাপদভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের সুবিধা দেয়।
- AI এবং Machine Learning: Google এর TensorFlow এবং অন্যান্য AI টুলের মাধ্যমে ডেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্দৃষ্টি ও পূর্বাভাস তৈরি করা যায়।

• অন্যান্য প্রতিষ্ঠানের অবস্থান:
- Microsoft: Azure ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে Big Data সমাধান দেয়। কিন্তু Google এর তুলনায় প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিশ্লেষণ স্কেল সীমিত।
- Intel: এটি চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা মূলত চিপ উৎপাদন নিয়ে গবেষণা করে। গুগলের তুলনের তাদের কাজ ভিন্ন।
- IBM: Watson এবং অন্যান্য বিশ্লেষণাত্মক টুল রয়েছে, কিন্তু Google-এর তুলনায় বৃহৎ ডেটা প্রক্রিয়াকরণে প্রভাব সীমিত।

উৎস:
- ব্রিটানিকা [লিংক]

২,০২৬.
যদি কোনো ডেটাবেজের কোনো একটি ফাইলের একটি রেকর্ড অপর এক বা একাধিক ফাইলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কিত থাকে তবে তা-
  1. Many to Many
  2. Many to One
  3. One to Many
  4. One to One
সঠিক উত্তর:
One to One
উত্তর
সঠিক উত্তর:
One to One
ব্যাখ্যা
• ডেটাবেজ রিলেশনের প্রকারভেদ:
একাধিক ডেটা ফাইলের মধ্যে উপাত্ত প্রক্রিয়াকরণের প্রয়োজনে প্রাইমারি কী ফিল্ডের ভিত্তিতে রিলেশন স্থাপন করা যায়। ডাটাবেজের অন্তর্গত ডাটা ফাইলের মধ্যকার রিলেশনকে চার ভাগে ভাগ করা যায়। যেমন:

♦ One to One রিলেশন:
যদি কোনো ডেটাবেজের কোনো একটি ফাইলের একটি রেকর্ড অপর এক বা একাধিক ফাইলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যে যে রিলেশন স্থাপন করা যায় তাকে বলা হয় One to One রিলেশন। 

♦ One to Many রিলেশন:
যদি কোনো ডেটাবেজের কোনো একটি ফাইলের একটি রেকর্ড অন্য এক বা একাধিক ফাইলের একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যে One to Many রিলেশন তৈরি করা সম্ভব। 

♦  Many to One রিলেশন:
যদি কোনো একটি ফাইলের একাধিক রেকর্ড অপর এক বা একাধিক ফাইলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কিত হয় তখন তাদের মধ্যকার রিলেশনকে Many to One রিলেশন বলা হয়। 

♦  Many to Many রিলেশন:
যদি কোনো ডেটাবেজের অন্তর্গত একাধিক ডেটা ফাইলের প্রত্যেকটির একটি রেকর্ড অপর কোনো ফাইলের একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্কিত হয় তবে তাদের মধ্যে যে রিলেশন সৃষ্টি হয় তাকে Many to Many রিলেশন বলা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০২৭.
Google drive কী?
  1. ক) রাস্তার ম্যাপ
  2. খ) ক্লাউড সেবা
  3. গ) সামাজিক যোগাযোগ মাধ্যম
  4. ঘ) গাড়ি চালানোর কৃত্রিম বুদ্ধিমত্তা
সঠিক উত্তর:
খ) ক্লাউড সেবা
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্লাউড সেবা
ব্যাখ্যা
Google Drive is a cloud storage service, and like any cloud storage service its main purpose is to expand your ability to store files beyond the limits of your hard drive.
২,০২৮.
বৈধ হ্যাকাররা সাধারণত কী নামে পরিচিত?
  1. রেড হ্যাট হ্যাকার
  2. ব্ল্যাক হ্যাট হ্যাকার
  3. হোয়াইট হ্যাট হ্যাকার
  4. গ্রিন হ্যাট হ্যাকার
সঠিক উত্তর:
হোয়াইট হ্যাট হ্যাকার
উত্তর
সঠিক উত্তর:
হোয়াইট হ্যাট হ্যাকার
ব্যাখ্যা
• হোয়াইট হ্যাট হ্যাকার:
- বৈধ হ্যাকার সাধারণত হোয়াইট হ্যাট হ্যাকার নামে পরিচিত।
- তারা কম্পিউটারে কোন অসাধু কোন উদ্দেশ্যে কম্পিউটারে প্রবেশ করে না।
- কম্পিউটারের নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করে তা সংশোধন করে।
- বর্তমানে অনেক প্রতিষ্ঠান হোয়াইট হ্যাট হ্যাকার নিয়োগ দিয়ে থাকে, তাদের কম্পিউটার ডাটার নিরাপত্তা বজায় রাখার জন্য।
- তারা কোম্পানির নেটওইয়ার্কে ম্যালওয়ার ছড়িয়ে দিয়ে দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. Kaspersky Antivirus [লিঙ্ক]
২,০২৯.
ই-মেইল প্রেরণের জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়?
  1. IMAP
  2. SMTP
  3. POP3
  4. FTP
সঠিক উত্তর:
SMTP
উত্তর
সঠিক উত্তর:
SMTP
ব্যাখ্যা

SMTP হলো ই-মেইল প্রেরণের জন্য ব্যবহৃত প্রধান প্রোটোকল।

• ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ:
- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP প্রোটোকল ব্যবহার করে ই-মেইল ক্লায়েন্ট থেকে আউটগোয়িং সার্ভারে এবং পরবর্তীতে সেই সার্ভার থেকে প্রাপকের সার্ভারে ই-মেইল পাঠানো হয়।
- SMTP প্রোটোকল পোর্ট 25 এর মাধ্যমে সংযোগ করা হয়।

• অন্যান্য অপশনসমূহ:
- IMAP: এটি এমন একটি প্রোটোকল যা ই-মেইল সার্ভারে থাকা অবস্থাতেই ই-মেইল দেখতে ও পরিচালনা করতে সহায়তা করে। এটি একই অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহারের জন্য সুবিধাজনক।
- FTP: এটি ইন্টারনেটে ফাইল আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- POP3: একটি প্রোটোকল যা ই-মেইল সার্ভার থেকে বার্তা ডাউনলোড করে ডিভাইসে সংরক্ষণ করে। একবার ডাউনলোড হয়ে গেলে এটি সাধারণত সার্ভার থেকে বার্তাটি মুছে ফেলে।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

২,০৩০.
নিচের কোনটি META-র অন্তর্গত নয়?
  1. Snapchat
  2. Facebook
  3. Messenger
  4. Oculus VR
সঠিক উত্তর:
Snapchat
উত্তর
সঠিক উত্তর:
Snapchat
ব্যাখ্যা

• META হল সেই কোম্পানি যা পূর্বে ফেসবুক কর্পোরেশন নামে পরিচিত ছিল। এটি সামাজিক যোগাযোগ, ভার্চুয়াল রিয়েলিটি, এবং মেসেজিং সেবা পরিচালনা করে। Facebook, Messenger, এবং Oculus VR- এই তিনটি পরিষেবা META-এর মালিকানাধীন। Facebook হলো প্রধান সামাজিক প্ল্যাটফর্ম, Messenger হলো তার মেসেজিং অ্যাপ, আর Oculus VR হলো ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট এবং সফটওয়্যার ব্র্যান্ড। অন্যদিকে, Snapchat হলো একটি স্বতন্ত্র সামাজিক মিডিয়া অ্যাপ, যা Snap Inc. কোম্পানির অন্তর্গত এবং META-এর অংশ নয়। তাই প্রশ্নের সঠিক উত্তর হলো ক) Snapchat, কারণ এটি META-এর অন্তর্গত নয়।
 
• Meta/Facebook:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ।
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪। 
- বাণিজ্যিক নাম: মেটা।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 
- মেটার অধীনস্ত সেবাসমূহ হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,০৩১.
কোনো কম্পিউটারের সফটওয়‍্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে কোনটি তৈরি করা হয়?
  1. রাউটার
  2. ম্যালওয়ার
  3. ফায়ারওয়াল
  4. এক্সেস পয়েন্ট
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
উত্তর
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
ব্যাখ্যা
ফায়ারওয়াল: 
- Unauthorized ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall)ব্যবহার করা হয়। 
- অননুমোদিত ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে। 
- কোনো কম্পিউটারের সফটওয়‍্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়। 
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে। 
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে। 
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
২,০৩২.
ওরাকলের কর্পোরেশনের সাথে সম্পর্কিত নয় কে?
  1. ল্যারি এলিসন
  2. ল্যারি পেইজ
  3. এড ওয়াটিস
  4. বব মিনার
সঠিক উত্তর:
ল্যারি পেইজ
উত্তর
সঠিক উত্তর:
ল্যারি পেইজ
ব্যাখ্যা
• ওরাকলের কর্পোরেশনের সাথে সম্পর্কিত নয় ল্যারি পেইজ।
- 'গুগল ইনকর্পোরেটেড' এর প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ।

• ওরাকল কর্পোরেশন (Oracle Corporation):

- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- Headquarters: Austin, Texas, United States
- CEO: Safra Catz
- ওরাকলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি এলিসন, বব মিনার ও এড ওয়াটিস।
- কোম্পানিটি কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যে পারদর্শী-বিশেষভাবে নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্রান্ডে।
- ১৯৭৭ সালের ১৬ জুন ওরাকল যাত্রা শুরু করে।

উৎস:
১. ব্রিটানিকা।
২. Oracle Corporation Website.
২,০৩৩.
বাংলাদেশে প্রথম Very Small Aperture Terminal (VSAT) স্থাপন করা হয় কখন?
  1. ক) ১৯৯৩
  2. খ) ১৯৯৫
  3. গ) ১৯৯৬
  4. ঘ) ১৯৯০
সঠিক উত্তর:
গ) ১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৬
ব্যাখ্যা
বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহারঃ
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৩ সালে প্রথম সরকারিভাবে ইন্টারনেট ব্যবহার শুরু হয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইল (offline e-mail)-এর মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয় (ডায়াল-আপের সাহায্যে)।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।

উৎসঃ বাংলাপিডিয়া।
২,০৩৪.
ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কোন প্রটোকল ব্যবহৃত হয়?
  1. FTP
  2. IMAP
  3. HTTP
  4. TCP
সঠিক উত্তর:
HTTP
উত্তর
সঠিক উত্তর:
HTTP
ব্যাখ্যা
ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য HTTP প্রটোকল ব্যবহৃত হয়।

• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web: WWW)
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার (যা ওয়েব সার্ভার হিসেবে বিবেচিত হয়) সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- ইন্টারনেট ইউজারদের যেকোনো ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম।
- টিম বার্নাস লী (Tim Berners-Lee) কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়।
- তিনি ১৯৮৯ সালে এই ওয়েব ব্যবস্থাটি উদ্ভাবন করেন।
- এটি সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি অনেকগুলো ওয়েব সার্ভার ও ওয়েব পেজ নিয়ে গঠিত একটি বিস্তৃত তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বৈশিষ্ট্য হলো বিশেষ ধরনের ভাষা বা যোগাযোগ মাধ্যম, যাকে বলে http বা Hyper Text Transfer Protocol.
- http হলো ইন্টারনেটে টিসিপি/আইপি প্রটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবহৃত প্রটোকল।

উৎস: ১। মৌলিক কম্পিউটার দক্ষতা, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ বিএড।
২। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৩৫.
টুইস্টেড পেয়ার ক্যাবলে সাধারণত কয় জোড়া তাঁর ব্যবহৃত হয়?
  1. ১ জোড়া
  2. ৩ জোড়া
  3. ৪ জোড়া
  4. ২ জোড়া
সঠিক উত্তর:
৪ জোড়া
উত্তর
সঠিক উত্তর:
৪ জোড়া
ব্যাখ্যা
• টুইস্টেড পেয়ার ক্যাবল:
- দুটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার তৈরি করা হয়।
- পেঁচানো পরিবাহী তার দুটিকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে।
- এ ধরনের ক্যাবলে সাধারণত ৪ জোড়া তার ব্যবহৃত হয়।
- প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন রংয়ের (সাদা) তার থাকে।
- অপর তারগুলো হয় ভিন্ন রংয়ের। তার সমূহ সংযোজনের সময় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়।
- জোড়ার তার দুটির এক একটির পুরুত্ব হয় 0.4 মিঃ মিঃ থেকে 0.9 মিঃ মিঃ।
- টুইস্টেড পেয়ার ক্যাবল দুই প্রকার। যথা:
১। ইউটিপি (UTP-Unshielded Twisted pair):
- ইউটিপি ক্যাবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ার সমষ্টি যা প্লাস্টিক আবরনে মোড়ানো থাকে।
- তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে।
২। এসটিপি (STP-Shield Twisted pair):
- এসটিপি ক্যাবলের বাইরে জ্যাকেট বা ফেসিং থাকে এবং তারের মধ্যে একটি শিল্ড (Shield) বা শক্ত আবরণ থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,০৩৬.
নিচের কোনটি গুগলের (Google) সার্ভিস নয়?
  1. Android
  2. YouTube
  3. AdSense
  4. Siri
সঠিক উত্তর:
Siri
উত্তর
সঠিক উত্তর:
Siri
ব্যাখ্যা

• Android (অপারেটিং সিস্টেম), YouTube (ভিডিও শেয়ারিং সাইট) এবং AdSense (বিজ্ঞাপন প্রোগ্রাম) এই তিনটিই গুগলের অত্যন্ত সুপরিচিত ও মালিকানাধীন সার্ভিস।
- অন্যদিকে, Siri হলো অ্যাপল (Apple Inc.)-এর তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তিগত ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা মূলত আইফোন, আইপ্যাড এবং ম্যাক ডিভাইসে ব্যবহৃত হয়।
- গুগলের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্টের নাম হলো Google Assistant।

• Google: 
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন। 
- গুগলের পুরাতন নাম ব্যাকরাব (BackRub)। 
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম। 
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স। 
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি। 

উৎস: ব্রিটানিকা এবং গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।

২,০৩৭.
Blockchain Technology-এর মূল বৈশিষ্ট্য কোনটি?
  1. কেন্দ্রীয় ব্যবস্থাপনা দ্বারা নিয়ন্ত্রিত 
  2. বিকেন্দ্রীকরণ ও স্বচ্ছতা
  3. তথ্য সহজেই পরিবর্তন করা সম্ভব 
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
বিকেন্দ্রীকরণ ও স্বচ্ছতা
উত্তর
সঠিক উত্তর:
বিকেন্দ্রীকরণ ও স্বচ্ছতা
ব্যাখ্যা

Blockchain হলো একটি বিকেন্দ্রীভূত (Decentralized) লেজার সিস্টেম, যেখানে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ (Bank বা Govt.) সরাসরি নিয়ন্ত্রণ করে না। একবার তথ্য ব্লকে যুক্ত হলে সেটি পরিবর্তন করা প্রায় অসম্ভব। 

ব্লকচেইন:
- এই সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি একাউন্ট যার প্রতিটি লেনদেন ব্যবস্থাপনা চেইন আকারে পরিচালিত হয়।
- প্রত্যেকটি ব্লক হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে যার ফলে কেউই এখানে হস্তক্ষেপ করতে পারে না।
- এটি তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি।
- এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়।
- একটি সাধারণ Block এ ৩টি অংশ থাকে। যথা-
১. A hash pointer to the previous block,
২. Timestamp এবং
৩. List of transactions.
- একমাত্র জেনেসিস ব্লক ছাড়া সব ব্লকেই A hash pointer to the previous block থাকে।
- ব্লকচেইনের প্রথম ব্লকটিকে জেনেসিস ব্লক বলা হয় এবং এটি 2009 সালে তৈরি করা হয়েছিল।

Blockchain-এর মূল বৈশিষ্ট্যগুলো হলো:

Decentralization – নিয়ন্ত্রণ ছড়িয়ে থাকে নেটওয়ার্কের অংশগ্রহণকারীদের মাঝে।
Transparency – সবাই লেনদেন যাচাই করতে পারে।
Security – Cryptographic hashing ব্যবহৃত হয়।
Immutability – একবার যুক্ত হলে ব্লক পরিবর্তন করা যায় না।

উৎস: Unlocking Digital Cryptocurrencies 1st Edition by Andreas M. Antonopoulos. [Chapter 7. The Blockchain]

২,০৩৮.
মডেমের ডিমডুলেটর কী ধরণের কাজ করে থাকে?
  1. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে
  2. তথ্য মুছে দেয়
  3. অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে
  4. ওয়্যারলেস সিগন্যাল ট্রান্সমিট করে
সঠিক উত্তর:
অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে
উত্তর
সঠিক উত্তর:
অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে
ব্যাখ্যা

• মডেমের ডিমডুলেটর সাধারণত অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে।

• মডেম:
- মডেম শব্দটি মডুলেটর-ডিমডুলেটরের (Modulator Demodulator) সংক্ষিপ্ত রূপ।
- মডেম একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহৃত হয়।
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তন করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক (DAC - Digital to Analog Converter) নামক চিপ বা সার্কিট থাকে।
- অনুরূপভাবে ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক (ADC Analog to Digital Converter) নামক চিপ বা সার্কিট থাকে।
- মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে।
- তথ্য গ্রহণ এবং প্রদানকারী উভয় কম্পিউটারের সাথে মডেম সংযুক্ত করতে হয়।
- টেলিফোন লাইনের তারটি সংযুক্ত করতে হয় মডেমের সাহায্যে এবং মডেমের তারটি সংযুক্ত করতে হয় কম্পিউটারের সাথে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,০৩৯.
ক্লায়েন্ট-সার্ভার মডেলে সার্ভার সাধারণত কোন ধরনের কম্পিউটার?
  1. সুপার কম্পিউটার
  2. পার্সোনাল কম্পিউটার
  3. মেইনফ্রেম
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মেইনফ্রেম
উত্তর
সঠিক উত্তর:
মেইনফ্রেম
ব্যাখ্যা

ক্লায়েন্ট-সার্ভার মডেলে সার্ভার সাধারণত একটি শক্তিশালী কম্পিউটার হয়, যা একাধিক ক্লায়েন্টকে সেবা প্রদান করে। মেইনফ্রেম কম্পিউটার সাধারণত উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং একসঙ্গে অনেক ব্যবহারকারীকে পরিষেবা দিতে পারে, তাই এটি সার্ভারের জন্য উপযুক্ত।

• ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client Server Network) বা সার্ভার বেসড নেটওয়ার্ক: 
- ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে অন্তত একটি কম্পিউটারকে সার্ভার হিসাবে ব্যবহার করা হয়।
- এই সার্ভারের সাথে একাধিক কম্পিউটারের সংযোগ দেওয়া হয়।
- এই সংযোগকৃত কম্পিউটারগুলোকে ওয়ার্কস্টেশন বা ক্লায়েন্ট বলে।
- সার্ভার ক্লায়েন্টকে সেবা প্রদান করে।
- বিভিন্ন ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন থেকে একই সঙ্গে একাধিক ব্যবহারকারী সার্ভারের রিসোর্স শেয়ার করতে পারে।
- অর্থাৎ একই সঙ্গে একাধিক ব্যবহারকারী সার্ভার থেকে ডেটা ফাইল, প্রিন্টার, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- এই পদ্ধতির নেটওয়ার্কিং-এর জন্য সার্ভার কম্পিউটারে নেটওয়ার্ককেন্দ্রিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার প্রয়োজন হয়।
- নেটওয়ার্ককেন্দ্রিক অপারেটিং সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য উদাহরণ হলো উইন্ডোজ এনটি/২০০০ সার্ভার, ওএস/২ সার্ভার, ইউনিক্স বা লিনাক্স সার্ভার ইত্যাদি।

অন্যান্য অপশনসমূহ, 
(ক) পার্সোনাল কম্পিউটার → পার্সোনাল কম্পিউটার (PC) সাধারণত একক ব্যবহারকারীর জন্য ডিজাইন করা হয় এবং এটি সার্ভার হিসেবে কার্যকরী নয়।
(খ) সুপার কম্পিউটার → সুপার কম্পিউটার সাধারণত জটিল গণনা, বিজ্ঞান গবেষণা, এবং সিমুলেশন তৈরির জন্য ব্যবহৃত হয়, এটি সাধারণ সার্ভার হিসেবে ব্যবহৃত হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,০৪০.
ChatGPT is best described as-
  1. A search engine
  2. An AI-based language model
  3. A database management system
  4. An operating system
সঠিক উত্তর:
An AI-based language model
উত্তর
সঠিক উত্তর:
An AI-based language model
ব্যাখ্যা

• ChatGPT একটি AI–ভিত্তিক ভাষা মডেল (AI-based Language Model).

ChatGPT:
-ChatGPT হলো OpenAI কর্তৃক উন্নত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর ভাষা মডেল।
- এটি মানুষের মতো স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দেওয়া, লেখা তৈরি, ব্যাখ্যা দেওয়া ও আলোচনায় অংশগ্রহণ করতে পারে।

• Language Model হিসেবে ChatGPT:
-ChatGPT মূলত GPT (Generative Pre-trained Transformer) আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি।
- এটি বিপুল পরিমাণ টেক্সট ডেটা ব্যবহার করে প্রশিক্ষণপ্রাপ্ত।
- পূর্ববর্তী শব্দের ধারাবাহিকতার ওপর ভিত্তি করে পরবর্তী শব্দ অনুমান করে উত্তর তৈরি করে।

• NLP প্রযুক্তির ব্যবহার:
- ChatGPT Natural Language Processing (NLP) প্রযুক্তি ব্যবহার করে মানুষের ভাষা বোঝে ও তৈরি করে।
- এজন্য এটি প্রশ্নোত্তর, কনটেন্ট তৈরি, গবেষণা সহায়তা ও প্রোগ্রামিং সহযোগিতায় কার্যকরভাবে ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশন:
- Search engine (যেমন Google) মূলত ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য ব্যবহৃত হয়।
- Database management system (যেমন MySQL বা Oracle) ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।
- Operating system (যেমন Windows, Linux) কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণ করে।

উৎস: OpenAI ও Britannica [Link]

২,০৪১.
বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয় কত সালে?
  1. ১৯৯৫
  2. ১৯৯৬
  3. ১৯৬৯
  4. ১৯৭৫
সঠিক উত্তর:
১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬
ব্যাখ্যা
• বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালে।

• ইন্টারনেট: 
- আরপানেট (ARPANET) দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। 
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৩ সালে প্রথম সরকারিভাবে ইন্টারনেট ব্যবহার শুরু হয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইলের মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।
- ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ।

উৎস: ব্রিটানিকা ।
২,০৪২.
হোয়াইট হ্যাট হ্যাকাররা হ্যাক করে-
  1. অবৈধ কাজ করতে
  2. সিকিউরিটি বৃদ্ধি করতে
  3. ইনফরমেশন চুরি করতে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সিকিউরিটি বৃদ্ধি করতে
উত্তর
সঠিক উত্তর:
সিকিউরিটি বৃদ্ধি করতে
ব্যাখ্যা
• সাধারণত হ্যাকার তিন ধরনের হয়। যথা-
১. হোয়াইট হ্যাট হ্যাকার: এই ধরনের হ্যাকার কোন অবৈধ কাজ করে না। এরা সিকিউরিটি বৃদ্ধি করতে হ্যাক করে।
২. ব্ল্যাক হ্যাট হ্যাকার: ই ধরনের হ্যাকাররা অবৈধ কাজ করে এবং ইনফরমেশন চুরি করে সাইবার অপরাধ করে থাকে।
৩. গ্রে হ্যাট হ্যাকার: এই ধরনের হ্যাকাররা অবৈধ ও বৈধ উভয় কাজই করে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।
২,০৪৩.
নিচের কোনটি ওয়েব ব্রাউজারের উদাহরণ? 
  1. Google 
  2. Bing
  3. Mozilla Firefox
  4. Yahoo
সঠিক উত্তর:
Mozilla Firefox
উত্তর
সঠিক উত্তর:
Mozilla Firefox
ব্যাখ্যা

ওয়েব ব্রাউজার (Web Browser): 
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটরে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়। 
- যে সফটওয়‍্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। 
- পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Brwosing বলে। 
- Web Brwosing করে বিভিন্ন তথ্য ব্যবহারকারীর কম্পিউটারে নিয়ে আসা যায়। 
- Web Brwosing করার জন্য বিভিন্ন ধরনের সফ্টওয়‍্যার রয়েছে। 
- এই সকল ওয়েব ব্রাউজার সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত ওয়েব সার্ভার কম্পিউটারগুলোতে যে সকল ওয়েব পেইজ (Web page) সংরক্ষিত রয়েছে তা প্রদর্শনের ব্যবস্থা করে। 
- ১৯৯০ সালে টিম বার্নাস লি WorldWide Web নামে সর্বপ্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন। 
উল্লেখ্য যে, World Wide Web ই বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত। 
- বর্তমান সময়ে জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) অথবা মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox), সাফারি (Safari), ওপেরা (Opera), Chrome, Firefox, Internet Explorer, গুগল ক্রোম (Google chrome) ইত্যাদি। 

সার্চ ইঞ্জিন (Search Engine): 
- সার্চ ইঞ্জিন একটি সফটওয়‍্যার টুল যা ওয়াল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে। 
যেমন- Google (গুগল), Yahoo, Bing, MSN ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

২,০৪৪.
এইচটিএমএল নিম্নের কোনটিতে ব্যবহৃত হয়?
  1. ক) জটিল গ্রাফ প্লট আকঁতে
  2. খ) ওয়েবপেজ তৈরিতে
  3. গ) এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে
  4. ঘ) সমীকরণ সমাধানে
সঠিক উত্তর:
খ) ওয়েবপেজ তৈরিতে
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়েবপেজ তৈরিতে
ব্যাখ্যা
- বিশ্বের বেশিরভাগ ওয়েবপেইজ HTML দ্বারা চালিত। HTML ওয়েবপেইজ তৈরিতে ব্যবহৃত হয়।
 
- HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
-  HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত। 
- জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস-লী (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন। 
- HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,০৪৫.
ই কমার্সের প্রধান ধরণ নয় কোনটি?
  1. ক) B2B
  2. খ) C2B
  3. গ) C2C
  4. ঘ) G2C
সঠিক উত্তর:
ঘ) G2C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) G2C
ব্যাখ্যা
কে কাকে পণ্য বা সেবা বিক্রয় করবে বাজারের এই পারস্পরিক সম্পর্কের প্রকৃতির উপর ভিত্তি করে ই-কমার্সকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে - B2B, B2C, C2B, C2C।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী
২,০৪৬.
মাইক্রোসফট সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
  1. ক্লাউড ফ্লাটফর্ম: One Drive
  2. সার্চ ইঞ্জিন: Brave
  3. প্রতিষ্ঠাকাল: 1970
  4. প্রতিষ্ঠাতা: Bill Gates
সঠিক উত্তর:
প্রতিষ্ঠাতা: Bill Gates
উত্তর
সঠিক উত্তর:
প্রতিষ্ঠাতা: Bill Gates
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure।
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS।
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।

উৎস: Microsoft.
২,০৪৭.
কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সঙ্গে সার্ভার ও ক্লায়েন্ট হিসেবে কাজ করে?
  1. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক
  2. হাইব্রিড নেটওয়ার্ক
  3. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
  4. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
সঠিক উত্তর:
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
ব্যাখ্যা

 পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সঙ্গে সার্ভার ও ক্লায়েন্ট হিসেবে কাজ করে।

• নিয়ন্ত্রণ কাঠামো ও সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ:
- নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ধরন অনুযায়ী কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা—
১. ক্লায়েন্ট–সার্ভার নেটওয়ার্ক (Client–Server Network),
২. পিয়ার–টু–পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network),
৩. হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network)।
 
• ১. ক্লায়েন্ট–সার্ভার নেটওয়ার্ক (Client–Server Network):
- কেন্দ্রীয়ভাবে ডাটা সংরক্ষণ, নিরাপত্তা প্রদান ও বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য ক্লায়েন্ট–সার্ভার নেটওয়ার্ক অত্যন্ত উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স সংরক্ষিত থাকে, এবং অন্যান্য কম্পিউটার সেই রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে তাকে সার্ভার বলা হয়।
- যেসব কম্পিউটার সার্ভারের রিসোর্স ব্যবহার করে, তাদের ক্লায়েন্ট বলা হয়।
- সকল রিসোর্স সার্ভারে সংরক্ষিত থাকায় রিসোর্স ম্যানেজমেন্ট তুলনামূলকভাবে সহজ হয়।
 
• ২. পিয়ার–টু–পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network):
- পিয়ার–টু–পিয়ার নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার থেকেই রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সঙ্গে সার্ভার ও ক্লায়েন্ট হিসেবে কাজ করে।
- সকল কম্পিউটার রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে।
- এখানে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না।
- ফলে কম্পিউটারগুলোর মধ্যে কোনো শ্রেণীবিন্যাস থাকে না।
 
• ৩. হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network):
- হাইব্রিড নেটওয়ার্ক হলো ক্লায়েন্ট–সার্ভার ও পিয়ার–টু–পিয়ার নেটওয়ার্কের সমন্বিত রূপ।
- সাধারণত এই নেটওয়ার্কে ক্লায়েন্ট–সার্ভার অংশের প্রাধান্য বেশি থাকে।
- পাশাপাশি সীমিত পরিসরে পিয়ার–টু–পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্যও বিদ্যমান থাকে।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,০৪৮.
NFC কোন প্রযুক্তি ব্যবহার করে?
  1. ক) LaMDA
  2. খ) HTML
  3. গ) RFID
  4. ঘ) IDTP
সঠিক উত্তর:
গ) RFID
উত্তর
সঠিক উত্তর:
গ) RFID
ব্যাখ্যা
NFC 
- NFC এর পূর্ণরুপ Near Field Communications.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
২,০৪৯.
৪র্থ শিল্প বিপ্লবের ভিত্তি কী?
  1. প্রযুক্তি
  2. উৎপাদনের নতুন গতিসঞ্চার
  3. উৎপাদন ব্যবস্থা
  4. বর্নিত সবগুলো
সঠিক উত্তর:
প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্রযুক্তি
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- বর্তমান বিশ্ব টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর।
- বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে।
- এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট তিনটি শিল্পবিপ্লব ঘটেছে।

⇒ ১ম শিল্প বিপ্লব:
- ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব।
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।

⇒ ২য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৮৭০ সাল।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানিসরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়।
- এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়।
- বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার হতে থাকে যা সেনাবাহিনীর আধুনিকায়নে সাহায্য করে।

⇒ ৩য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট।
- শুরু হয় ইন্টারনেটভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব।
- তৃতীয় শিল্পবিপ্লবের সময় তথ্যপ্রযুক্তির সহজ ও দ্রুত বিনিময় শুরু হলে সারা বিশ্বের গতি কয়েকগুণ বেড়ে যায়।
- ম্যানুয়াল জগৎ ছেড়ে যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের।

⇒ ৪র্থ শিল্প বিপ্লব:
- প্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
- যেখানে মানুষের আয়ত্তে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট, যা সম্পূর্ণ রূপেই মানবসম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।
- ৪র্থ শিল্প বিপ্লবের ভিত্তি প্রযুক্তি।
- চতুর্থ শিল্পবিপ্লব–এর উৎপত্তি ২০১১ সালে জার্মান সরকারের একটি হাইটেক প্রকল্প থেকে।
- মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লানিং, রোবোটিক্স, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডেটা অ্যানালাইটিক, হরিজন্টাল ও ভার্টিক্যাল সিস্টেম ইন্টিগ্রেশন, জিন প্রযুক্তি ও প্রকৌশল ইত্যাদির সমন্বয়ে আজকের বিশ্বে যে দ্রুত পরিবর্তন আমরা লক্ষ্য করছি তাই হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।

উৎস: Britannica.
২,০৫০.
অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা -
  1. ক) স্টিভ জবস
  2. খ) জেফ অ্যান্ডারসন
  3. গ) স্টিভ ওজনিয়াক
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েন মিলে ১৯৭৬ সালের ১লা এপ্রিল প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান এপল প্রতিষ্ঠা করেন। উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
২,০৫১.
Zigbee কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করতে ব্যবহৃত হয়?
  1. MAN
  2. LAN
  3. WAN
  4. PAN
সঠিক উত্তর:
PAN
উত্তর
সঠিক উত্তর:
PAN
ব্যাখ্যা

• Zigbee মূলত PAN (Personal Area Network) স্থাপনের জন্য ব্যবহৃত হয়, তাই সঠিক উত্তর হলো ঘ) PAN। Zigbee একটি স্বল্প শক্তি খরচকারী, কম ডেটা রেটের ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি, যা স্বল্প দূরত্বে ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। এটি সাধারণত স্মার্ট হোম, সেন্সর নেটওয়ার্ক, শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং IoT ডিভাইসে ব্যবহৃত হয়। Zigbee নেটওয়ার্কে ডিভাইসগুলো খুব কাছাকাছি অবস্থানে থাকে এবং কম বিদ্যুৎ ব্যবহার করে দীর্ঘ সময় কাজ করতে পারে। MAN, LAN বা WAN-এর মতো বড় পরিসরের নেটওয়ার্ক স্থাপনে Zigbee উপযোগী নয়, কারণ এর কভারেজ সীমিত এবং এটি ব্যক্তিগত বা ক্ষুদ্র পরিসরের যোগাযোগের জন্য নকশা করা হয়েছে।

• Zigbee:
- জিগবি (Zigbee) একটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যা (PAN) তৈরি করার IEEE ৮০২.১৫.৪-ভিত্তিক আদর্শমানের প্রযুক্তি।
- এটি কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ডিজিটাল রেডিও যোগাযোগের সাহায্যে উচ্চ স্তরের যোগাযোগের প্রোটোকলগুলির জন্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান তৈরি করে।
- জিগবি একটি কম বিদ্যুৎ শক্তির, স্বল্প তথ্য হার বা ডেটারেট এবং ব্যক্তিগত এলাকার বেতার অ্যাড-হক নেটওয়ার্ক।
- এটি অন্যান্য বেতার বা ওয়ারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) যেমন ব্লুটুথ বা ওয়াই-ফাই থেকে সহজ এবং কম ব্যয়বহুল।
- এই নেটওয়ার্কগুলি ১২৮ বিট সিমেট্রিক এনক্রিপশন কী দ্বারা সুরক্ষিত থাকে।
- জিগবি নেটওয়ার্ক থেকে বিরতিহীন ২৫০ kbit/s ডেটা ট্রান্সমিশন হতে পারে।
- জিগবি ১৯৯৮ সালে প্রণীত, ২০০৩ সালে প্রমীতকরণ, এবং ২০০৬ সালে সংশোধিত হয়েছিল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,০৫২.
বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া
  2. সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া
  3. সিয়াটল, ওয়াশিংটন
  4. ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর:
মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া
উত্তর
সঠিক উত্তর:
মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা

• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের পূর্ব নাম হল ব্যাকরাব।

• অন্যান্য অপশন আলোচনা:
- ইউটিউব এর সদর দপ্তর - সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া।
- মেটা বা ফেসবুকের সদর দপ্তর - ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া।
- অ্যামাজন (Amazon) এবং মাইক্রোসফটের সদর দপ্তর - সিয়াটল, ওয়াশিংটন।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।

২,০৫৩.
নিচের কোন কাজে রোবট ব্যবহৃত হয়?
  1. মহাশূন্যের ছবি সংগ্রহ করতে
  2. ক্ষতিকর বিস্ফোরক সনাক্তকরণে
  3. শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি করতে
  4. উল্লিখিত সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
ব্যাখ্যা
• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার।

- বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে রোবটকে ব্যবহার করা হচ্ছে। যেমন-
• শিল্পের বিপজ্জনক ও কঠিন কাজ করা।
• বৃহৎ মেশিনের কষ্টদায়ক যন্ত্রপাতির সংযোজন।
• খনি হতে বিভিন্ন বিষাক্ত পদার্থ উত্তোলন।
• মহাকাশ গবেষণায় রোবট ব্যবহৃত হচ্ছে।
মহাশূন্যের ছবি সংগ্রহ
ক্ষতিকর বিস্ফোরক সনাক্তকরণে
• গৃহস্থালীর কাজে রোবট ব্যবহৃত হচ্ছে।
• গভীর অরণ্য কিংবা বহুদূরত্বে শত্রুর উপস্থিতির প্রমাণে।
শিল্প কারখানায় দ্রুত উৎপাদন কার্য হাসিলে রোবটের ব্যবহার হচ্ছে; ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৫৪.
Spread Spectrum পদ্ধতিতে ডাটা আদান প্রদান করে কোন টেকনোলজি?
  1. ক) LTE
  2. খ) GPRS
  3. গ) CDMA
  4. ঘ) HSPA
সঠিক উত্তর:
গ) CDMA
উত্তর
সঠিক উত্তর:
গ) CDMA
ব্যাখ্যা
CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে।CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় বলে একে Green Phone বলে৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
২,০৫৫.
একটি শহরে ব্যাংকের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগ এর জন্য নিচের কোন নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়?
  1. WAN
  2. MAN
  3. LAN
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
MAN
উত্তর
সঠিক উত্তর:
MAN
ব্যাখ্যা
• মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক(MAN):
- এর পূর্ণ অর্থ হচ্ছে Metropoliton Area Network.
- একটি শহরে বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ তাকে MAN বলে।
- এই ধরনের নেটওয়ার্কের জন্য মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম ও আনুসঙ্গিক যন্ত্রপাতির প্রয়োজন হয়।
- ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগ এর জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়।
- ১০ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৫৬.
VR টেকনোলোজিতে ব্যবহৃত সফটওয়্যার কোনটি?
  1. Vtool
  2. Maya
  3. Adobe
  4. Both A and C
সঠিক উত্তর:
Maya
উত্তর
সঠিক উত্তর:
Maya
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolKit, 3D Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভবপর হয়।
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথাইয় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে একটি ডাটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট পড়তে হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।
- ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক হলেন জ্যারন ল্যানিয়ার। [Jaron Lanier; পূর্ণ নাম Jaron Zepel Lanier]

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৫৭.
মেশ টপোলজির প্রধান সুবিধা কী?
  1. এটি তৈরি করা তুলনামূলক ব্যয়বহুল নয়
  2. এটি সর্বোচ্চ রিডান্ডেন্সি এবং নির্ভরযোগ্যতা প্রদান করে
  3. এটি একটি সাধারণ ক্যাবলিং স্ট্রাকচার ব্যবহার করে
  4. এটি কেন্দ্রীয় নেটওয়ার্ক ডিভাইসের ওপর নির্ভর করে
সঠিক উত্তর:
এটি সর্বোচ্চ রিডান্ডেন্সি এবং নির্ভরযোগ্যতা প্রদান করে
উত্তর
সঠিক উত্তর:
এটি সর্বোচ্চ রিডান্ডেন্সি এবং নির্ভরযোগ্যতা প্রদান করে
ব্যাখ্যা

◉ মেশ টপোলজিতে (Mesh Topology) প্রতিটি নোড (ডিভাইস) অন্য সমস্ত নোডের সাথে সংযুক্ত থাকে। এটি নেটওয়ার্কে সর্বোচ্চ রিডান্ডেন্সি এবং নির্ভরযোগ্যতা প্রদান করে, কারণ কোনো একটি সংযোগ ব্যর্থ হলে ডেটা অন্য পথে পাঠানো যায়।

মেশ টপোলজি (Mesh Topology):
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কমপিউটারকে প্রতিটি কমপিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়।
- একে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1)টি সংযোগের প্রয়োজন হয়। ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n-1)/2.

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২। লেনোভো ওয়েবসাইট। [লিংক] 

২,০৫৮.
প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে-
  1. Compaq
  2. IBM
  3. Epson
  4. DOEL
সঠিক উত্তর:
Epson
উত্তর
সঠিক উত্তর:
Epson
ব্যাখ্যা
• ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুৎ এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)।
- দোয়েল ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস: dw.com এবং Live MCQ লেকচার শীট।
২,০৫৯.
ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় -
  1. ফিশিং
  2. স্প্যামিং
  3. স্নিফিং
  4. স্নিকিং
সঠিক উত্তর:
স্নিফিং
উত্তর
সঠিক উত্তর:
স্নিফিং
ব্যাখ্যা

বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• স্নিফিং (Sniffing):
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং।

• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,০৬০.
'অফিস টুলস' কোন ধরনের ক্লাউড কম্পিউটিং সেবার অন্তর্ভুক্ত
  1. অবকাঠামোগত সেবা
  2. প্ল্যাটফর্মভিত্তিক সেবা
  3. সফটওয়‍্যার সেবা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সফটওয়‍্যার সেবা
উত্তর
সঠিক উত্তর:
সফটওয়‍্যার সেবা
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স। যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
 
• সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. অবকাঠামোগত সেবা (Infrastructure-as-a-Service - IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
- উদাহরণ: আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2).

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service - PaaS):

- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে।
অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় -চালাতে পারেন।
- উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন, Microsoft Azure.

৩. সফটওয়‍্যার সেবা (Software-as-a-Service - SaaS):
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
উদাহরণ: ইমেইল, ক্যালেন্ডারিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, Slack, (Collaboration and Messaging), অফিস টুলস (যেমন: মাইক্রোসফট ৩৬৫), Google Docs ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২,০৬১.
ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা প্রদানের পদ্ধতিকে কী বলা হয়? 
  1. ই-হেলথ 
  2. ই-মেডিসিন 
  3. মেডিক্যাল সার্ভিস
  4. টেলিমেডিসিন 
সঠিক উত্তর:
টেলিমেডিসিন 
উত্তর
সঠিক উত্তর:
টেলিমেডিসিন 
ব্যাখ্যা

• টেলিমেডিসিন:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানের রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে।
- মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যাপক প্রচলনের ফলে এ প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
- এ সেবার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে মতবিনিময়, চিকিৎসা শিক্ষা আদান-প্রদান, রোগীর চিকিৎসাসেবার তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়।
- টেলিমেডিসিনের সাহায্যে ডাক্তার রোগীকে চাক্ষুষভাবে দেখার জন্য তাকে সশরীরে উপস্থিত করার পরিবর্তে ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সহায়তা পরামর্শপত্রগুলো ই-মেইলের মাধ্যমে আদান-প্রদান করা হয়ে থাকে এবং রোগীর বিভিন্ন রিপোর্ট বা ডাক্তারের পরামর্শপত্রগুলো ই-মেইলের মাধ্যমে আদান-প্রদান করা হয়ে থাকে।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

২,০৬২.
কী আবিষ্কারের মধ্য দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি ধারনার উদ্ভব হয়?
  1. ক) Sensorama
  2. খ) Enigma machine
  3. গ) Digital convergence
  4. ঘ) ARPANET
সঠিক উত্তর:
ক) Sensorama
উত্তর
সঠিক উত্তর:
ক) Sensorama
ব্যাখ্যা
1962 সালে মর্টন হেইলিগ Sensorama আবিষ্কারের মধ্য দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি ধারনার সূত্রপাত করেন। ১৯৮৯ সালে জেরন লেইনার সর্বপ্রথম “virtual reality” শব্দটির প্রচলন করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
২,০৬৩.
What does the second part of an email address indicate?
  1. User name
  2. Server name
  3. Domain name
  4. Password
সঠিক উত্তর:
Domain name
উত্তর
সঠিক উত্তর:
Domain name
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Domain name

ই-মেইল (E-mail)
- ই-মেইল (Electronic Mail) হলো ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বার্তা পাঠানোর একটি মাধ্যম।
- এর সাহায্যে টেক্সট, ছবি, ফাইল, ভিডিও ইত্যাদি খুব দ্রুত একজন থেকে আরেকজনের কাছে পাঠানো যায়।
- প্রত্যেক ই-মেইল অ্যাকাউন্ট গোপন পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে।

ই-মেইল অ্যাড্রেসের গঠন
- একটি ই-মেইল ঠিকানার দুইটি অংশ থাকে –
  1. প্রথম অংশ → ব্যবহারকারীর পরিচিতি (Username),
  2. শেষ অংশ → ডোমেইন নেম (Domain name),
- এ দুটি অংশকে @ চিহ্ন দ্বারা আলাদা করা হয়।

 উদাহরণ: faria123@gmail.com
- faria123 → ব্যবহারকারীর নাম (Username),
- gmail.com → ডোমেইন নেম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

২,০৬৪.
কোনটি বিশ্বের বৃহত্তম মুক্ত পেশাজীবীদের মার্কেটপ্লেস?
  1. ক) oDesk
  2. খ) Upwork
  3. গ) Fiverr
  4. ঘ) Google
সঠিক উত্তর:
খ) Upwork
উত্তর
সঠিক উত্তর:
খ) Upwork
ব্যাখ্যা
২০১৫ সালে ওডেস্ক ও ইল্যান্স ডট কম-এই দুটি সাইটের সমন্বয়ে অনলাইনে কাজ খোঁজার সবচেয়ে বৃহত্তম মার্কেট প্লেস ‘Upwork.com’ যাত্রা করে।
২,০৬৫.
SpaceX-এর প্রতিষ্ঠাতা কে?
  1. মার্ক জাকারবার্গ
  2. সুন্দর পিচাই
  3. ইলন মাস্ক
  4. মুখেশ আম্বানি
সঠিক উত্তর:
ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা
• SpaceX:
- ২০০২ সালে ইলন মাস্ক SpaceX প্রতিষ্ঠা করেন।
- স্পেস এক্সের প্রধান কার্যালয় রয়েছে ক্যালিফোর্নিয়ার হোথর্নে।
- SpaceX এর পূর্ণরূপ Space Exploration Technologies Corporation.
- এটি একটি আমেরিকান এয়ার স্পেস কোম্পানি যা বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের যুগের উদ্বোধনে সহায়তা করেছিল।
- এটি প্রথম বেসরকারি কোম্পানি যা সফলভাবে একটি মহাকাশ যানবাহন উৎক্ষেপণ নিয়ে কাজ করে।

উৎস: ব্রিটানিকা।
২,০৬৬.
ক্লাউড কম্পিউটিং-এ কোন মডেলে একাধিক সংস্থা একটি ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করে?
  1. হাইব্রিড ক্লাউড
  2. কমিউনিটি ক্লাউড
  3. ডিস্ট্রিবিউটেড ক্লাউড
  4. প্রাইভেট ক্লাউড
সঠিক উত্তর:
কমিউনিটি ক্লাউড
উত্তর
সঠিক উত্তর:
কমিউনিটি ক্লাউড
ব্যাখ্যা
◉ কমিউনিটি ক্লাউড হলো এমন একটি ক্লাউড মডেল যেখানে একই রকম চাহিদা বা নিরাপত্তা নীতি থাকা একাধিক সংস্থা মিলে একটি ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করে। যেমন: ব্যাংকিং সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠান মিলে একটি নিরাপদ ক্লাউড ব্যবহার করতে পারে।

ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ:
- ক্লাউড ব্যবহারকারী কারা, তার ওপরে ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ:

• পাবলিক ক্লাউড (Public Cloud):
- পাবলিক ক্লাউড হলো এমন ক্লাউড যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। যে টাকা দেবে, সেই সার্ভিস পাবে, এমন ক্লাউডকে বলা হয় পাবলিক ক্লাউড।
- যেমন: আমাজনের EC2.
- এসব ক্লাউডের সুবিধা হলো যে কেউ এর সেবা নিতে পারে।

• প্রাইভেট ক্লাউড (Private Cloud):
- যখন বড় কোনো সংস্থা নিজেদের অভ্যন্তরীণ বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য ক্লাউড সিস্টেম ডেভোলাপ করে তখন তাকে প্রাইভেট ক্লাউড বলে।
- এটি সাধারণত একটি সংস্থায় অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
- এতে খরচ অনেক বেশি হয়, নিজস্ব ডেটা সেন্টার বসাতে হয় এবং রক্ষণাবেক্ষণের জন্য নিজস্ব জনবল রাখার প্রয়োজন হয়।

• হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud):
- হাইব্রিড ক্লাউড হলো পাবলিক আর প্রাইভেটের সংমিশ্রণ।
- এখানে প্রাইভেট ক্লাউড দিয়ে প্রাথমিক চাহিদা মেটানো হয়, আর প্রাইভেট ক্লাউডের ধারণক্ষমতা অতিক্রান্ত হয়ে গেলে পাবলিক ক্লাউডের সাহায্য নেয়া হয়।
- পাবলিক ক্লাউডের চেয়ে হাইব্রিড ক্লাউডের খরচ বেশি।

• কমিউনিটি ক্লাউড (Community Cloud):
- সাধারণত কোনো বিশেষ কমিউনিটির জন্য যে ক্লাউড ডেভেলোপ করা হয় সেটি হলো কমিউনিটি ক্লাউড।
- কমিউনিটি ক্লাউডের সুবিধা হলো কমিউনিটির মধ্যে ইউজার সীমাবদ্ধ থাকে বলে এখানে সিকিউরিটির কোনো সমস্যা নেই।
- আর অসুবিধা হলো এখানে ক্লায়েন্টের সংখ্যা সীমিত বলে খরচ বেশি হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২,০৬৭.
নিচের কোনটি volatile memory?
  1. ক) RAM
  2. খ) BIOS
  3. গ) PROM
  4. ঘ) ROM
  5. ঙ) SROM
সঠিক উত্তর:
ক) RAM
উত্তর
সঠিক উত্তর:
ক) RAM
ব্যাখ্যা

- RAM is known as read/write memory.
- RAM is much faster to read from and write to than the other kinds of storage in a computer, such as the hard disk or removable media.
- RAM is used as a short memory because it is Volatile.
- RAM is called 'volatile' memory by analogy because if the computer loses power, all the data stored in RAM (or other volatile memory) is lost or 'evaporates'. 

২,০৬৮.
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? 
  1. সফটওয়্যার
  2. ডেটা বা ইনফরমেশন
  3. ভৌগোলিক সীমাবদ্ধতা
  4. কানেকটিভিটি
সঠিক উত্তর:
ভৌগোলিক সীমাবদ্ধতা
উত্তর
সঠিক উত্তর:
ভৌগোলিক সীমাবদ্ধতা
ব্যাখ্যা

• বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়- ভৌগোলিক সীমাবদ্ধতা। 

• বিশ্বগ্রাম: 
- বর্তমানে Global শব্দটির সাথে Village শব্দটি ব্যবহৃত হয়ে Global Village নামক একটি নতুন ধারণা প্রচলিত হয়েছে যার অর্থ হলো বৈশ্বিক গ্রাম বা বিশ্বায়ন। 
- বিভিন্ন ধরনের মিডিয়া বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ব্যাপক ব্যবহার ও প্রভাবে আজ বিশ্বের যে কোন দেশের মানুষ অন্য দেশের মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারাই হচ্ছে মূলত বিশ্বগ্রামের ধারণা। 
- কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মারশেল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম কথাটি ব্যবহার করেন। 
- তাঁর মতে, ' ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হলো বিশ্বগ্রাম'। 

• বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ: 
- বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উপাদানসমূহ হলো- 
১। হার্ডওয়্যার (Hardware): 
- বিশ্বগ্রামে যে কোন ধরনের তথ্য আদান-প্রদানের জন্য প্রয়োজন উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রীর। 
- হার্ডওয়্যারের মধ্যে রয়েছে কম্পিউটার এবং এর সাথে যুক্ত পেরিফেরাল যন্ত্রপাতি, মোবাইল ফোন, স্যাটেলাইট, অডিও-ভিডিও রেকর্ডার, রেডিও, টেলিভিশন ইত্যাদি। 

২। সফটওয়্যার (Software): 
- বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়‍্যারের পাশাপাশি প্রয়োজন সফটওয়্যার। 
- সফটওয়‍্যারের মধ্যে রয়েছে বিভিন্ন সিস্টেম সফটওয়‍্যার, এ্যাপ্লিকেশন সফটওয়‍্যার, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা ইত্যাদি। 

৩। কানেকটিভিটি (Connectivity): 
- বিশ্বগ্রামের প্রতিটি মানুষ যাতে নিরাপদে তথ্য ও উপাত্ত আদান-প্রদান করতে পারে এবং পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে সেজন্য প্রয়োজন নেটওয়‍্যার্ক বা কানেকটিভিটি। 
- বিশ্বের তথ্য ভান্ডারের সাথে সার্বক্ষণিকভাবে বা প্রয়োজনে যুক্ত থেকে তথ্য প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে কানেকটিভিটি মূল ভূমিকা পালন করে। 

৪। উপাত্ত ও তথ্য (Data and Information): 
- উপাত্তকে প্রসেসিং বা প্রক্রিয়াকরণের মাধ্যমেই ব্যবহারযোগ্য তথ্যে পরিণত করা হয়। 
- বিশ্বগ্রামে উপাত্ত ও তথ্যকে মানুষের প্রয়োজনে একে অপরের সাথে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে শেয়ার করতে হয়। 

৫। সক্ষমতা (Capacity): 
- বিশ্বগ্রামের উপাদানগুলোর মধ্যে মানুষের সক্ষমতা অন্যতম। 
- যেহেতু বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর তাই এ বিষয়ে মানুষের সচেতনতা, স্বাক্ষরতা ও সক্ষমতা ইত্যাদির উপর এর প্রয়োগ অনেকাংশে নির্ভর করছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,০৬৯.
কোনটি OpenAI দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল?
  1. DALL·E 
  2. Watson
  3. AlphaGo
  4. BERT
সঠিক উত্তর:
DALL·E 
উত্তর
সঠিক উত্তর:
DALL·E 
ব্যাখ্যা

• OpenAI দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল হলো DALL·E। DALL·E হলো একটি বিশেষ ধরণের AI মডেল যা ছবি তৈরি করতে সক্ষম। ব্যবহারকারী যে কোনো লেখা বা বর্ণনা দিলে, এটি সেই বর্ণনার ভিত্তিতে নতুন, সৃজনশীল ছবি তৈরি করে।
অন্যদিকে,
- Watson হলো IBM-এর তৈরি একটি AI সিস্টেম, যা মূলত তথ্য বিশ্লেষণ ও প্রশ্নোত্তরে ব্যবহার করা হয়।
- AlphaGo হলো Google DeepMind-এর তৈরি একটি AI, যা বিশেষভাবে গো খেলার জন্য ডিজাইন করা হয়েছে।
- BERT হলো Google-এর NLP (Natural Language Processing) মডেল, যা ভাষা বোঝার কাজের জন্য ব্যবহৃত হয়।
- তাই, শুধুমাত্র DALL·E OpenAI-এর তৈরি।

• OpenAI:
- OpenAI হলো যুক্তরাষ্ট্রের একটি AI গবেষণা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান।
- এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান।
- চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান OpenAI.
- OpenAI-এর লক্ষ্য হলো কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নিশ্চিত করা এবং মানুষের উপকার করা।
- এআই সিস্টেম যা সাধারণত মানুষের চেয়ে বেশি স্মার্ট, যা সমস্ত মানবতার উপকার করে তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
- OpenAI-এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান।
- ২০১৫ সালে অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান এবং বর্তমান বোর্ড সদস্য ইলিয়া সুটস্কেভার, টেসলার সিইও ইলন মাস্ক সহ অন্যান্য অংশীদারদের সাথে, একটি AI গবেষণা ল্যাব হিসাবে OpenAI চালু করেন।
- ১৮ নভেম্বর, ২০২৩ তারিখে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক পণ্য চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল স্যাম অল্টম্যানকে।
- তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। 

উৎস: OpenAI Website.

২,০৭০.
আইবিএম কোন ব্লকচেইন প্ল্যাটফর্ম তৈরি করেছে?
  1. Ethereum
  2. Binance Chain
  3. Ripple
  4. Hyperledger
সঠিক উত্তর:
Hyperledger
উত্তর
সঠিক উত্তর:
Hyperledger
ব্যাখ্যা

◉ আইবিএম (IBM) Hyperledger Fabric নামক একটি এন্টারপ্রাইজ-গ্রেড ব্লকচেইন প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা লিনাক্স ফাউন্ডেশনের Hyperledger প্রকল্পের অধীনে বিকশিত হয়েছে। এটি মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য ডিজাইন করা হয়েছে।

আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- প্রথমে নাম ছিল Computing - Tabulating - Recording Company (CTR), পরবর্তীতে ১৯২৪ সালে IBM নামকরণ করা হয় ৷
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.
- বিশেষ উল্লেখযোগ্য আবিষ্কার - ATM, Hard Disk, Floppy disc.

অন্যান্য অপশনসমূহ, 
Ethereum: একটি পাবলিক ব্লকচেইন, আইবিএমের তৈরি নয়। 
Binance Chain: বিনান্স এক্সচেঞ্জের তৈরি ব্লকচেইন। 
Ripple: একটি ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক, আইবিএমের সাথে সম্পর্কিত নয়। 

উৎস: IBM Website.

২,০৭১.
Cloudflare প্রধানত কী জন্য সুপরিচিত?
  1. ক্রিপ্টোকরেন্সি এক্সচেঞ্জ
  2. অপারেটিং সিস্টেম ডিজাইন
  3. মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট
  4. কনটেন্ট ডেলিভারি ও ওয়েব সিকিউরিটি
সঠিক উত্তর:
কনটেন্ট ডেলিভারি ও ওয়েব সিকিউরিটি
উত্তর
সঠিক উত্তর:
কনটেন্ট ডেলিভারি ও ওয়েব সিকিউরিটি
ব্যাখ্যা

• Cloudflare প্রধানত কনটেন্ট ডেলিভারি ও ওয়েব সিকিউরিটি সেবার জন্য সুপরিচিত। এটি বিশ্বজুড়ে থাকা সার্ভার নেটওয়ার্কের মাধ্যমে ওয়েবসাইটকে দ্রুত লোড হতে সাহায্য করে এবং বিভিন্ন সাইবার আক্রমণ, বিশেষত DDoS আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে। Cloudflare-এর CDN প্রযুক্তি ব্যবহারকারীর নিকটবর্তী সার্ভার থেকে কনটেন্ট সরবরাহ করে, ফলে লেটেন্সি কমে এবং পারফরম্যান্স বাড়ে। পাশাপাশি Web Application Firewall (WAF), DNS ম্যানেজমেন্ট, SSL/TLS এনক্রিপশনসহ আরও নানা নিরাপত্তা ফিচার প্রদান করে। এসব কারণে Cloudflare আধুনিক ইন্টারনেট অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যাপকভাবে পরিচিত।
- সুতরাং সঠিক উত্তর: কনটেন্ট ডেলিভারি ও ওয়েব সিকিউরিটি।

- সম্প্রতি বিশ্বব্যাপী (অক্টোবর - নভেম্বর, ২০২৫) এ, AWS outage এবং Cloudflare outage জনিত সমস্যা দেখা যায়। 
- AWS outage → যে অ্যাপ বা ওয়েবসাইট AWS (Amazon Web Services)-এ হোস্ট করা, সেগুলো সাময়িকভাবে কাজ না করে।
- Cloudflare outage → Cloudflare-এর মাধ্যমে যেসব সাইট চলে, অনেকগুলো একসাথে সমস্যা করে।

• Cloudflare এবং কনটেন্ট ডেলিভারি ও ওয়েব সিকিউরিটি (Content Delivery & Web Security):
- Cloudflare মূলত একটি CDN (Content Delivery Network) ও ওয়েব সিকিউরিটি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
- এটি ওয়েবসাইটের কনটেন্ট দ্রুত ডেলিভারি করে, সার্ভারের লোড কমায় এবং DDoS, বট এটাক ও অন্যান্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষা দেয়।
- Cloudflare বিভিন্ন সার্ভিস দেয় যেমন CDN, DNS সার্ভিস, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল (WAF), SSL/TLS সাপোর্ট, এবং পারফরম্যান্স অপটিমাইজেশন।
- ফলে Cloudflare ওয়েব পারফরম্যান্স ও নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত।

অপশন আলোচনা:
• ক্রিপ্টোকরেন্সি এক্সচেঞ্জ (Cryptocurrency Exchange):
- ক্রিপ্টোকরেন্সি এক্সচেঞ্জ হলো সেই প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা বিটকয়েন, ইথেরিয়াম ইত্যাদি ক্রিপ্টো মুদ্রা কিনে-বিক্রি করে।
- এই ধরনের সেবা ট্রেডিং, ওয়ালেট ম্যানেজমেন্ট এবং লিকুইডিটি প্রদান করে।

• অপারেটিং সিস্টেম ডিজাইন (Operating System Design):
- অপারেটিং সিস্টেম (OS) ডিজাইন হল হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে ইন্টারফেস তৈরির কাজ, যেমন ফাইল সিস্টেম, প্রসেস ম্যানেজমেন্ট এবং ড্রাইভার ইত্যাদি।
- এটি সাধারণত মাইক্রোসফট, লিনাক্স কমিউনিটি বা অ্যাপল-এর মতো প্রতিষ্ঠানগুলোর মূল কার্যক্রমের সাথে সম্পর্কিত।

• মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (Mobile App Development):
- মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বলতে অ্যাপ ডিজাইন, কোডিং, টেস্টিং ও প্লে/অ্যাপ স্টোরে প্রকাশ অন্তর্ভুক্ত।
- অনেক কোম্পানি মোবাইল অ্যাপ তৈরি করে, কিন্তু Cloudflare প্রধানত অ্যাপ ডেভেলপার হিসেবে পরিচিত নয়।
- Cloudflare কিছু SDK ((Software Development Kit)) বা সার্ভিস দিতে পারে যা ডেভেলপারদের জন্য সুবিধাজনক, তবে এটি মোবাইল অ্যাপ নির্মাণ কোম্পানি নয়।
- সুতরাং, ওয়েব কনটেন্ট দ্রুত পরিবহন ও ওয়েব সিকিউরিটির জন্য Cloudflare সবচেয়ে বেশি পরিচিত।

উৎস:
১। cloudflare. [link]
২। prothom-alo. [link]

২,০৭২.
নিচের কোনটি AI মডেল নয়?
  1. DALL-E
  2. AlphaGo
  3. ChatGPT
  4. Canva
সঠিক উত্তর:
Canva
উত্তর
সঠিক উত্তর:
Canva
ব্যাখ্যা
Canva AI মডেল নয়।
Canva একটি অস্ট্রেলিয়ান মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি, যা গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম সরবরাহ করে।

• Artificial intelligence (AI):
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো কম্পিউটারের এমন দক্ষতা, যা সাধারণত মানুষের বুদ্ধির সঙ্গে সম্পর্কিত কাজ করতে ব্যবহৃত হয়।
- AI যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, অর্থ আবিষ্কার করতে পারে, সাধারণীকরণ করতে পারে এবং অতীত অভিজ্ঞতা থেকে শিখতে পারে।
- ১৯৪০-এর দশকে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং প্রথম AI-এর তাত্ত্বিক কাজ করেন; ১৯৫০-এর দশকে প্রথম AI প্রোগ্রাম তৈরি হয়।
- আজকের দিনে AI চিত্র শ্রেণিবিন্যাস করতে (যেমন: PReLU-net), গেমে পারদর্শিতা দেখাতে (যেমন: AlphaZero), কথা বলতে (যেমন: ChatGPT) এবং টেক্সট থেকে ছবি তৈরি করতে (যেমন: DALL-E) সক্ষম।
- চিকিৎসা নির্ণয়, সার্চ ইঞ্জিন, কণ্ঠস্বর বা হাতের লেখার স্বীকৃতি, এবং চ্যাটবটের মতো ক্ষেত্রে AI মানুষের দক্ষতার সমতুল্য হয়ে উঠেছে।
এখনো কোনো AI প্রোগ্রাম মানুষের মতো সর্বাঙ্গীন নমনীয়তা বা দৈনন্দিন জ্ঞানের বিস্তৃত ক্ষেত্র অর্জন করতে পারেনি; একে বলা হয় কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI)।

Source: Britannica.
২,০৭৩.
নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল স্টোরেজ রিসোর্সসমূহ ভাড়া দেওয়া কোন ধরণের ক্লাউড কম্পিউটিং সেবার অন্তর্ভুক্ত?
  1. সফটওয়্যার সেবা
  2. প্লাটফর্মভিত্তিক সেবা
  3. অবকাঠামোগত সেবা
  4. সবগুলোই
সঠিক উত্তর:
অবকাঠামোগত সেবা
উত্তর
সঠিক উত্তর:
অবকাঠামোগত সেবা
ব্যাখ্যা
• ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-
১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে। 
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২,০৭৪.
ই-মেইল টার্মিনোলজিতে “স্প্যাম” এর অর্থ কী?
  1. অনিচ্ছাকৃত বা জাঙ্ক ই-মেইল
  2. সরকারি বিজ্ঞপ্তি
  3. সংযুক্তি সহ ই-মেইল
  4. গুরুত্বপূর্ণ ই-মেইল
সঠিক উত্তর:
অনিচ্ছাকৃত বা জাঙ্ক ই-মেইল
উত্তর
সঠিক উত্তর:
অনিচ্ছাকৃত বা জাঙ্ক ই-মেইল
ব্যাখ্যা

• ই-মেইল টার্মিনোলজিতে “স্প্যাম” বলতে সাধারণত অনিচ্ছাকৃত বা জাঙ্ক ই-মেইলকে বোঝানো হয়। এসব ই-মেইল ব্যবহারকারীর অনুমতি ছাড়াই পাঠানো হয় এবং অধিকাংশ ক্ষেত্রে এর কোনো বাস্তব প্রয়োজনীয়তা থাকে না। স্প্যাম ই-মেইলে প্রায়ই ভুয়া বিজ্ঞাপন, প্রতারণামূলক অফার, অপ্রয়োজনীয় প্রচারমূলক বার্তা বা ক্ষতিকর লিংক থাকতে পারে, যা ব্যবহারকারীর জন্য ঝুঁকিপূর্ণ। তাই ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো স্প্যাম শনাক্ত করে আলাদা ফোল্ডারে রাখে, যাতে গুরুত্বপূর্ণ ই-মেইল ব্যবহারকারীর নজর এড়িয়ে না যায়। সঠিক উত্তর হলো: ক) অনিচ্ছাকৃত বা জাঙ্ক ই-মেইল।

• ই-মেইল (E-mail): 
- ই-মেইল বা ইলেকট্রনিক মেইল আজকাল বহুল ব্যবহৃত একটি যোগাযোগ মাধ্যম। 
- কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগ স্থাপন করে যে কোনো ডকুমেন্ট, চিঠি-পত্র, চিত্র বা গ্রাফিক্স এবং যে কোনো তথ্য আদান প্রদান করা যায়। 
- টেলিফোন লাইন ও মোডেম ব্যবহার করে এ সংযোগ স্থাপন করা যায়। 
- প্রেরণকৃত তথ্য প্রাপক গ্রহণ না করা পর্যন্ত নেটওয়ার্কের একটি স্টোরেজে (সার্ভার) জমা থাকে। 
- বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ফ্রি ই-মেইল পরিষেবা প্রদান করে। 
- ব্যবহারকারীরা এসব সাইটে বিনামূল্যে ই-মেইল একাউন্ট খুলতে পারেন। 
- একাউন্ট তৈরির জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে সাইন আপ বা ক্রিয়েট একাউন্ট অপশনে গিয়ে নির্দিষ্ট তথ্য পূরণ করতে হয়। 
- একাউন্ট তৈরি হলে সেটির মাধ্যমে ই-মেইল আদান-প্রদান করা যায়। 
- ই-মেইল ঠিকানায় সেবাদাতা প্রতিষ্ঠানের ডোমেইন থাকে, যেমন @gmail.com, @yahoo.com ইত্যাদি। 
- প্রতিটি একাউন্টের জন্য পৃথক পাসওয়ার্ড নির্ধারিত থাকে। 
- ওয়েবসাইটের ডোমেইন এক্সটেনশন থেকে তার ধরন চেনা যায়, যেমন .com (কমার্শিয়াল), .org (সংস্থা), .net (নেটওয়ার্ক), এবং .edu (শিক্ষা প্রতিষ্ঠান)। 

উৎস: 
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,০৭৫.
In Generative AI, what is 'Hallucination'?
  1. Reducing output length
  2. Generating images instead of text
  3.  Refusing unsafe answers
  4. Generating false information confidently
সঠিক উত্তর:
Generating false information confidently
উত্তর
সঠিক উত্তর:
Generating false information confidently
ব্যাখ্যা

Generative AI তে Hallucination মানে হলো মডেল যখন ভুল বা কল্পিত তথ্য আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করে।

Generative AI:
- Generative AI এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা নতুন কনটেন্ট (যেমন লেখা, ছবি, অডিও, ভিডিও) তৈরি করতে পারে।
- এটি মানুষের মতো উত্তর তৈরি করে, কারণ এটি ডেটা থেকে ভাষার ধরন ও প্যাটার্ন শেখে। উদাহরণ: ChatGPT, DALL·E, Gemini, Claude ইত্যাদি।
- এটি large language model (LLM) বা deep neural network ব্যবহার করে।
- এই মডেলগুলো বিশাল এবং বহুমুখী ডেটাসেটের উপর প্রশিক্ষিত।
- LLM মূলগতভাবে একটি পরবর্তী-শব্দ পূর্বাভাসকারী (Next-Word Predictor) হিসাবে কাজ করে।

AI Hallucination:
- যখন এই মডেলটি বাস্তব তথ্যের পরিবর্তে ভুল, কল্পিত বা বানানো তথ্য দেয়, তখন সেটি AI Hallucination বলে।
- এটি এমনভাবে উত্তর দেয় যেন সেটি সত্য, যদিও তথ্যটি ভিত্তিহীন বা সম্পূর্ণ ভুল।

Hallucination ঘটার কারণ:
- যখন মডেল বাস্তব ডাটাবেস বা ইন্টারনেট থেকে তথ্য যাচাই করতে পারে না, 
- নিশ্চিত উত্তর না থাকলে মডেলটি শূন্য আউটপুট দেওয়ার চেয়ে একটি সম্ভাব্য অনুমান তৈরি করে, যা প্রায়শই ভুল হয়।
- ডেটাসেটে ভুল, অসম্পূর্ণতা বা অসঙ্গতি থাকলে মডেল সেগুলোকে সঠিক প্যাটার্ন হিসেবে শিখে নেয়।
- আউটপুট দীর্ঘ হওয়ার সাথে সাথে একটি ছোট পরিসংখ্যানগত ভুল ক্রমশ বাড়তে থাকে (Error Cascade), ফলে Hallucination-এর সম্ভাবনা বাড়ে।

উৎস:
১। গুগল ক্লাউড ওয়েবসাইট (লিঙ্ক),
২। আইবিএম ওয়েবসাইট (লিঙ্ক)।

২,০৭৬.
কোনো কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন?
  1. ক) বায়োস
  2. খ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
  3. গ) রম
  4. ঘ) কাপলার
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
ব্যাখ্যা
কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক কার্ড বলা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,০৭৭.
WiMAX -কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
  1. IEEE 802.11
  2. IEEE 802.18
  3. IEEE 802.15
  4. IEEE 802.16
সঠিক উত্তর:
IEEE 802.16
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802.16
ব্যাখ্যা
ওয়াইম্যাক্স (WiMAX): 
- WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে।
- এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- স্পীড প্রায় 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর Frequency প্রায় 2-66 GHz পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর IEEE standard হচ্ছে IEEE 802.16  । 

অন্যদিকে, 
-  Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15  । 
- Wi-fi এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11   । 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
২,০৭৮.
মেটার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. মিশিগান
  3. ওয়াশিংটন
  4. ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর:
ক্যালিফোর্নিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
• মেটা প্ল্যাটফর্মস, ইনকর্পোরেটেড:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪
- বাণিজ্যিক নাম: মেটা
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক, ম্যাসেঞ্জার ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।
২,০৭৯.
ইমেইলের "Subject" অপশনের উদ্দেশ্য কী?
  1. ইমেইলের বিষয়বস্তুর সারসংক্ষেপ দেওয়ার জন্য
  2. বার্তাটি এনক্রিপ্ট করার জন্য
  3. প্রাপকের ঠিকানা অন্তর্ভুক্ত করার জন্য
  4. একটি ফাইল সংযুক্ত করার জন্য
সঠিক উত্তর:
ইমেইলের বিষয়বস্তুর সারসংক্ষেপ দেওয়ার জন্য
উত্তর
সঠিক উত্তর:
ইমেইলের বিষয়বস্তুর সারসংক্ষেপ দেওয়ার জন্য
ব্যাখ্যা
• ইমেইলের "Subject" অপশনের উদ্দেশ্য হলো - ইমেইলের বিষয়বস্তুর সংক্ষিপ্ত এবং স্পষ্ট সারসংক্ষেপ প্রদান করা। এটি প্রাপককে ইমেইলের মূল বিষয় বুঝতে সাহায্য করে এবং ইমেইল খুলে পড়ার আগেই বার্তার গুরুত্ব বা উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেয়। ফলে, প্রাপক সহজেই গুরুত্বপূর্ণ মেইলগুলি আলাদা করতে পারে এবং দ্রুত সাড়া দিতে পারে। "Subject" অপশন ইমেইলকে আরো সংগঠিত ও কার্যকর করে তোলে। অন্যদিকে, ইমেইল এনক্রিপ্ট করা, প্রাপকের ঠিকানা অন্তর্ভুক্ত করা বা ফাইল সংযুক্ত করার জন্য আলাদা ফিচার থাকে। তাই, সঠিক উত্তর হলো - ক) ইমেইলের বিষয়বস্তুর সারসংক্ষেপ দেওয়ার জন্য।

• ই-মেইল: 
- ১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন। 
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। 
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়। 
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত। 
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম। 
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
২,০৮০.
প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
  1. ক) গুগলিয়েলমো মার্কনী
  2. খ) রেমন্ড স্যামুয়েল টমলিনসন
  3. গ) স্টিভ জবস
  4. ঘ) টিম বার্নাস লি
সঠিক উত্তর:
খ) রেমন্ড স্যামুয়েল টমলিনসন
উত্তর
সঠিক উত্তর:
খ) রেমন্ড স্যামুয়েল টমলিনসন
ব্যাখ্যা
•বিশ শতকের ষাট-সত্তর দশকে ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে আরপানেটের আবিষ্কার করা হয় ।  
•বলা হয় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্ত:সংযোগ বিকিশিত হতে থাকে ।আর বিকাশের ফলে ইন্টারনেট তৈরি হয়।
•১৯৭১ সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন । তিনিই প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন। 

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ ও দ্বাদশ শ্রেণি
২,০৮১.
নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়?
  1. Google
  2. Opera
  3. Mozilla Firefox
  4. Internet Explorer
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা
• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web. 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।  
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। 
-  WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোয়ার, মজিলা ফায়ারফক্স, নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

Google একটি সার্চ ইঞ্জিন। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং WWW Foundation.
২,০৮২.
নিচের কোনটি স্মার্ট ওয়াচের সুবিধা নয়?
  1. জিপিএস ট্র্যাকিং
  2. রক্তচাপ পরিমাপ
  3. ক্রায়ো সার্জারি
  4. ডিজিটাল ওয়ালেট অ্যাপ্লিকেশন
সঠিক উত্তর:
ক্রায়ো সার্জারি
উত্তর
সঠিক উত্তর:
ক্রায়ো সার্জারি
ব্যাখ্যা
স্মার্ট ওয়াচ:
- স্মার্ট ওয়াচ হলো সাধারণ হাত ঘড়ির মত হাতে পরিধান করার উপযোগী এক ধরণের কম্পিউটিং ডিভাইস। 
- সময় বলার পাশাপাশি স্মার্ট ওয়াচগুলো ব্লুটুথ ক্ষমতা সম্পন্ন। প্রতিটি স্মার্ট ওয়াচ ব্লুটুথ অ্যাডাপ্টার হিসেবে কাজ করে এবং যা পরিধানকারীর স্মার্টফোনের ক্ষমতা তাঁর ঘড়িতে প্রসারিত করতে সক্ষম।
- ব্যবহারকারী স্মার্ট ওয়াচ ব্যবহার করে ফোনের কল রিসিভ করতে পারে এবং কল দিতেও পারে। তাছাড়াও, ইমেইল পড়তে, আবহাওয়ার প্রতিবেদন পেতে, সঙ্গীত শুনতে, ডিজিটাল এসিস্ট্যান্টকে প্রশ্ন জিজ্ঞাসা করতে ঘড়ির ইন্টারফেস ব্যবহার করতে পারেন।

• স্মার্ট ওয়াচগুলি ১৯৭০ এর দশকের গোড়ার দিকে আবিষ্কৃত হতে থাকে। 'হ্যামিল্টন পালসার' ছিল প্রথম ডিজিটাল ঘড়িগুলির মধ্যে একটি, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়েছিল। 

স্মার্ট ওয়াচের ব্যবহার:
- বিভিন্ন স্বাস্থ্য তথ্য যেমন হৃদস্পন্দন, রক্তের অক্সিজেনের মাত্রা, রক্তচাপ এবং তাপমাত্রা পর্যবেক্ষণ করতে পারে।
- ডিজিটাল ওয়ালেট অ্যাপ্লিকেশন সুবিধা প্রদান করেন।
- স্মার্টফোনের মতোই মেসেজিং এবং কলিং ফিচার।
- ব্যবহারকারী কোন বিপদে পড়লে জরুরি বার্তা প্রদান করতে পারে।
- মানচিত্র, কম্পাস, altimeter এবং জিপিএস ট্র্যাকিং এর সুবিধা প্রদান করার মাধ্যমে অবস্থান শনাক্তকরনে ব্যবহৃত হয়।

উৎস: www.techtarget.com.
২,০৮৩.
ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষদেশ-
  1. চীন
  2. জার্মানী
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ:
1. চীন,
2. ভারত,
3. যুক্তরাষ্ট্র
4. ইন্দোনেশিয়া,
5. ব্রাজিল।

উৎস: Statistica.
২,০৮৪.
ইন্টারনেটে অনাকাঙ্ক্ষিত, অপ্রাসঙ্গিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে পাঠানো বিপুল পরিমাণ ইমেল বা বার্তাকে কী বলা হয়?
  1. Phishing
  2. Hacking
  3. Spamming
  4. Spoofing
সঠিক উত্তর:
Spamming
উত্তর
সঠিক উত্তর:
Spamming
ব্যাখ্যা

স্প্যামিং (Spamming) হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো ব্যক্তির অনুমতি ছাড়াই তাকে বারবার অপ্রাসঙ্গিক বার্তা বা বিজ্ঞাপন পাঠানো হয়। এটি মূলত ইমেল, এসএমএস বা সোশ্যাল মিডিয়া মেসেজের মাধ্যমে করা হয়। অনেক সময় স্প্যাম বার্তার মাধ্যমে ক্ষতিকারক লিঙ্ক বা ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হয়।

• সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

২,০৮৫.
ওয়্যারলেস পারসোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) এর স্ট্যান্ডার্ড কত?
  1. ক) IEEE 802.11
  2. খ) IEEE 802.15
  3. গ) IEEE 802.16
  4. ঘ) IEEE 802.19
সঠিক উত্তর:
খ) IEEE 802.15
উত্তর
সঠিক উত্তর:
খ) IEEE 802.15
ব্যাখ্যা
IEEE 802.15 হলো তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN এর স্ট্যান্ডার্ড। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক স্বল্প দূরত্বের একটি নেটওয়ার্ক যার ব্যাসার্ধ ১০ থেকে ২০ মিটার হয়ে থাকে। প্যান তারের মাধ্যমে অথবা তারবিহীন হতে পারে। ব্লুটুথ কিংবা জিগবি WPAN এর উদাহরণ।
(সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)
২,০৮৬.
কোন কোম্পানি "LLaMA" মডেলটি তৈরি করেছে?
  1. Anthropic 
  2. OpenAI
  3. Google
  4. Meta
সঠিক উত্তর:
Meta
উত্তর
সঠিক উত্তর:
Meta
ব্যাখ্যা

• LLama (Large Language Model Meta AI) হলো একটি ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যা Meta (সাবেক ফেসবুক) ডেভেলপ করেছে। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI গবেষণার জন্য তৈরি করা হয়েছে।
- অন্যদিকে, OpenAI তৈরি করেছে GPT মডেল (ChatGPT), Google তৈরি করেছে Gemini এবং Anthropic তৈরি করেছে Claude ।

• LLM চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ:
- LLM (Large Language Model) চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল Graphics Card (GPU). 

• LLama (Large Language Model Meta AI):
- LLama হলো একটি বড় ভাষা মডেল যা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- এটি মূলত ভাষার বোঝাপড়া, টেক্সট জেনারেশন এবং ভাষা সম্পর্কিত বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয়েছে।
- LLama মডেলটি Meta কোম্পানি দ্বারা ডেভেলপ করা হয়েছে।
- Meta তাদের এই মডেলে "Responsible AI" ফ্রেমওয়ার্ক যুক্ত করেছে যা ক্ষতিকর উত্তর প্রদান প্রতিরোধে সাহায্য করে।
- LLama বিভিন্ন NLP (Natural Language Processing) কাজের জন্য গবেষণা এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়।

সূত্র: 
- LLama [link]

২,০৮৭.
ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি?
  1. রেকর্ড > ফিল্ড > তথ্য > ডেটাবেজ
  2. রেকর্ড > ফিল্ড > বর্ণ > ডেটাবেজ
  3. বর্ণ > ফিল্ড > রেকর্ড > ডেটাবেজ
  4. ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ
সঠিক উত্তর:
ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ
উত্তর
সঠিক উত্তর:
ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ
ব্যাখ্যা
• ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম- ফিল্ড > রেকর্ড > টেবিল > ডেটাবেজ।

• ফিল্ড:
ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলা হয়। ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।

• রেকর্ড:
সম্পর্কযযুক্ত ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয়। অনেকগুলো ফিল্ডের ডেটার সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড।

• ডেটা টেবিল:
সমজাতীয় সকল ডেটাকে এক একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়। এক বা একাধিক রেকর্ড নিয়ে ডেটা টেবিল গঠিত হয়।

• ডেটাবেজ:
ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল নিয়ে ডেটাবেজ গঠিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২,০৮৮.
কোন ধরনের নেটওয়ার্কে WiMAX-এর ব্যবহার সর্বাধিক?
  1. CAN
  2. WAN
  3. MAN
  4. LAN
সঠিক উত্তর:
MAN
উত্তর
সঠিক উত্তর:
MAN
ব্যাখ্যা

• ওয়াইম্যাক্স (WiMAX) একটি ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি যা প্রধানত মাঝারি আকারের নেটওয়ার্কে ব্যবহৃত হয়, বিশেষ করে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) এ। তাই, ওয়াইম্যাক্স সবচেয়ে বেশি MAN নেটওয়ার্কে ব্যবহৃত হয়।

• ওয়াইম্যাক্স (WIMAX):
- ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি হলো বর্তমান সময়ের সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রটোকল সার্ভিস, যা তারবিহীন ব্যবস্থায় ১০ থেকে ৫০ কি.মি. পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে।
- ওয়াইম্যাক্স এর পূর্ণ অর্থ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি প্রচলিত DSL (Digital Subscriber Line) প্রযুক্তি এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সুবিধা প্রদান করে।
- উঁচু-নিচু-পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropoliton Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

২,০৮৯.
নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়?
  1. WhatsApp
  2. Instagram
  3. Sina Weibo
  4. Trello
সঠিক উত্তর:
Trello
উত্তর
সঠিক উত্তর:
Trello
ব্যাখ্যা

• Trello হলো একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ও টাস্ক অর্গানাইজেশন টুল, সামাজিক যোগাযোগ মাধ্যম নয়।

• সামাজিক যোগাযোগের মাধ্যম: 
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয়, এবং কার্যকরী করে তুলেছে। 
- শুধু তা নয়, এর বাইরেও নানানভাবে আমাদের সামাজিক ব্যাপারগুলো ইন্টারনেটে উঠে এসেছে। 
- এখন ইন্টারনেটে গড়ে উঠেছে বেশকিছু সামাজিক যোগাযোগের সম্পূর্ণ সাইট। 
- নিজের ভালো-লাগা মন্দলাগা, অনুষ্ঠানাদি, চাকরিতে প্রমোশন, সন্তানাদির বিয়ে ইত্যাদি নানা বিষয়ের তথ্য, ছবি কিংবা ভিডিও বিনিময় করা যায় এগুলোর যে কোনো একটি থেকে। 
- বর্তমানে প্রায় শতাধিক এরকম সামাজিক যোগাযোগের মাধ্যম রয়েছে। 
- যেমন- Facebook, LinkedIn, Twitter, WhatsApp, Instagram, Snapchat, TikTok, Sina Weibo (চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম), ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি। ব্রিটানিকা।

২,০৯০.
কোনটির সাহায্যে ডোমেইন নেইমের বিভিন্ন অংশ পৃথক করে রাখা হয়?
  1. কমা
  2. কোলন
  3. পিরিয়ড
  4. হাইফেন
সঠিক উত্তর:
পিরিয়ড
উত্তর
সঠিক উত্তর:
পিরিয়ড
ব্যাখ্যা
ডোমেইন নেইম: 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। 
যথা- রুট লেভেল (root level), সেকেন্ড লেভেল (second level) ইত্যাদি । 

- ডোমেইন নেইমের রুট লেভেল অংশ থেকে ডোমেইনের ধরন বুঝা যায়। 
যেমন- .com থাকলে কমার্শিয়াল প্রতিষ্ঠান, .edu থাকলে শিক্ষা প্রতিষ্ঠান, .net থাকলে নেটওয়ার্ক, .org থাকলে প্রতিষ্ঠান ইত্যাদি। 

- ডোমেইন নেইমের দ্বিতীয় অংশে ঐ ডোমেইনের পরিচিতিমূলক নিজস্ব নাম থাকে। 
যেমন-শিক্ষা (shikkha), মাইক্রোসফট্ (microsoft), ওরাকল (oracle), ইন্টেল (intel) ইত্যাদি। 
- পিরিয়ড(.) দিয়ে ডোমেইন নেইমের বিভিন্ন অংশ পৃথক করে রাখা হয়। 
- নিচে ডোমেইন নেইমের বিভিন্ন অংশ দেখানো হলো-
http://www.shikkha.org 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 
২,০৯১.
ইউটিউব সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. Parent organization: Microsoft
  2. Headquarters: San Bruno, California
  3. CEO: Neal Mohan
  4. Founded: 2005
সঠিক উত্তর:
Parent organization: Microsoft
উত্তর
সঠিক উত্তর:
Parent organization: Microsoft
ব্যাখ্যা
• Youtube:
- ইউটিউব হলো একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট।
- ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- Parent organization: Google
- Founders: Jawed Karim, Chad Hurley, Steve Chen
- Headquarters: San Bruno, California, United States
- CEO: Neal Mohan (Feb 16, 2023 - present)

উৎস: ব্রিটানিকা।
২,০৯২.
মোবাইল ফোনের প্রজন্মকে কয় ভাগে ভাগ করা হয়?
  1. ক) ২ ভাগে
  2. খ) ৩ ভাগে
  3. গ) ৪ ভাগে
  4. ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর:
ঘ) ৫ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ ভাগে
ব্যাখ্যা

মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. প্রথম প্রজন্ম (1st Generation-1G)
২. দ্বিতীয় প্রজন্ম (2nd Generation-2G)
৩. তৃতীয় প্রজন্ম (3rd Generation -3G)
৪. চতুর্থ প্রজন্ম (4th Generation-4G)
৫. পঞ্চম প্রজন্ম (5th Generation-5G)

২,০৯৩.
Which protocol is used to receive emails from a server?
  1. FTP
  2. HTTP
  3. POP3
  4. SMTP
সঠিক উত্তর:
POP3
উত্তর
সঠিক উত্তর:
POP3
ব্যাখ্যা

• ইমেল রিসিভ বা গ্রহণ করার জন্য মূলত দুটি প্রোটোকল ব্যবহৃত হয়—POP3 (Post Office Protocol version 3) এবং IMAP (Internet Message Access Protocol)। POP3 প্রোটোকলটি সার্ভার থেকে ইমেল ডাউনলোড করে স্থানীয় ডিভাইসে (যেমন কম্পিউটার বা ফোন) নিয়ে আসে এবং সাধারণত ডাউনলোড শেষে সার্ভার থেকে ইমেলটি মুছে ফেলে। অন্যদিকে, SMTP প্রোটোকলটি ইমেল পাঠানোর জন্য ব্যবহৃত হয়।

• ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ:
- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ই-মেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP প্রটোকল ব্যবহার করা হয়
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP হলো ইমেল গ্রহণের অন্য একটি উন্নত প্রোটোকল যা সার্ভারের সাথে ডেটা সিঙ্ক্রোনাইজ করে রাখে।

উল্লেখ্য:
- FTP: এটি ফাইল আদান-প্রদান বা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়, ইমেল গ্রহণের জন্য নয়।
- HTTP: এটি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যা ওয়েব ব্রাউজার ও ওয়েব সার্ভারের মধ্যে ডেটা বিনিময়ে কাজ করে।

উৎস: মাইক্রোসফট।

২,০৯৪.
LAN কোন ধরণের নেটওয়ার্ক?
  1. জাতীয়
  2. স্থানীয় এলাকার
  3. আন্তর্জাতিক
  4. বিস্তৃত এলাকার
সঠিক উত্তর:
স্থানীয় এলাকার
উত্তর
সঠিক উত্তর:
স্থানীয় এলাকার
ব্যাখ্যা
LAN (Local Area Network) হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যা সীমিত বা স্থানীয় কোনো এলাকা — যেমন একটি ঘর, অফিস, স্কুল, কলেজ, বা বিল্ডিং-এর মধ্যে ব্যবহৃত হয়। এটি তুলনামূলকভাবে ছোট পরিসরে কাজ করে এবং কম খরচে দ্রুতগতির সংযোগ প্রদান করে।

Local Area Network:
- LAN এর অপর নাম নেটওয়ার্ক ইন্তারফেস কার্ড
-১ কিমি বা তার কম দূরত্ব পর্যন্ত কার্যকর।
- Wi-Fi router এর মাধ্যমে অফিসে কম্পিউটার সংযোগ।
-তারবিহীন প্রযুক্তির সাহায্যে ল্যান তৈরি করা গেলে তাকে WLAN বলে।
-এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ড অনুসরণ করে।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, রিং কিংবা ব্রডকাস্ট চ্যানেল মেথোডে হয়ে থাকে।

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২,০৯৫.
কোন প্রযুক্তি কোম্পানি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার অংশ হিসেবে 'Gemini' নামক এআই মডেল তৈরি করেছে?
  1. OpenAI
  2. Meta
  3. Google DeepMind
  4. Microsoft
সঠিক উত্তর:
Google DeepMind
উত্তর
সঠিক উত্তর:
Google DeepMind
ব্যাখ্যা

"Gemini" হলো একটি বহুমুখী (multimodal) বৃহৎ ভাষা মডেল (Large Language Model-LLM) যা গুগল ডিপমাইন্ড (Google DeepMind) দ্বারা ডেভেলপ করা হয়েছে।
- এটি একটি শক্তিশালী এবং নমনীয় এআই মডেল, যা শুধুমাত্র টেক্সট নয়, বরং ছবি, অডিও, ভিডিও এবং কোডও বুঝতে ও প্রক্রিয়া করতে সক্ষম।
- জেমিনি মডেলের তিনটি সংস্করণ রয়েছে: জেমিনি আল্ট্রা (Gemini Ultra), যা সবচেয়ে শক্তিশালী; জেমিনি প্রো (Gemini Pro), যা বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়; এবং জেমিনি ন্যানো (Gemini Nano), যা মোবাইলের মতো ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। [তথ্য: জুলাই, ২০২৫ পর্যন্ত]
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- Google + হলো একটি সামাজিক নেটওয়ার্কিং সেবা।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. গুগল অফিসিয়াল ওয়েবসাইট।

২,০৯৬.
কোন পোর্ট নম্বর HTTP (HyperText Transfer Protocol)-এর জন্য ব্যবহৃত হয়?
  1. ২১
  2. ২৫
  3. ৮০
  4. ৪৪৩
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা

◉ যখন কোনো URL-এ পোর্ট নম্বর উল্লেখ করা হয় না, ব্রাউজার স্বতঃস্ফূর্তভাবে পোর্ট-৮০ ব্যবহার করে HTTP অনুরোধ পাঠায়। 

​HTTP:
- HTTP এর পূর্ণরূপ হচ্ছে "Hyper Text Transfer Protocol".
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।

অন্যান্য অপশনসমূহ, 
​২১ — FTP (File Transfer Protocol)-এর জন্য ব্যবহৃত পোর্ট।
২৫ — SMTP (Simple Mail Transfer Protocol)-এ ইমেইল পাঠানোর জন্য ব্যবহৃত পোর্ট।
৪৪৩ — HTTPS (HTTP Secure), অর্থাৎ HTTP এর এনক্রিপ্টেড ভার্সনের জন্য সর্বত্র ব্যবহৃত পোর্ট।

​উৎস: 
​১। ব্রিটানিকা। 
​২। ওরাকল ওয়েবসাইট। [লিংক] 

২,০৯৭.
নিরাপদ ওয়েবসাইটের URL শুরু হয় সাধারণত কী দিয়ে?
  1. http://
  2. https://
  3. ftp://
  4. mail://
সঠিক উত্তর:
https://
উত্তর
সঠিক উত্তর:
https://
ব্যাখ্যা

- URL (Uniform Resource Locator) হলো ইন্টারনেটে কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজের ঠিকানা।
- যেমন: https://www.educationboard.gov.bd.

- HTTP (Hyper Text Transfer Protocol):
- এটি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত একটি সাধারণ প্রোটোকল।
- http:// দিয়ে শুরু ওয়েবসাইটে ডেটা এনক্রিপশন থাকে না, অর্থাৎ তৃতীয় পক্ষ সহজেই তথ্য চুরি করতে পারে।

- HTTPS (Hyper Text Transfer Protocol Secure):
- এটি HTTP-এর নিরাপদ সংস্করণ।
- এখানে “S” মানে Secure, অর্থাৎ ডেটা এনক্রিপশন (Encryption) পদ্ধতিতে প্রেরণ করা হয়।
- এর মাধ্যমে ব্রাউজার ও সার্ভারের মধ্যে তথ্য SSL/TLS (Secure Sockets Layer / Transport Layer Security) ব্যবহার করে এনক্রিপ্ট করা হয়।

- ftp:// (File Transfer Protocol) ব্যবহার করা হয় ফাইল আদান-প্রদানের জন্য, এটি ওয়েবসাইট ব্রাউজিংয়ের জন্য নয়।
- mail:// ইমেইল সংযোগের জন্য ব্যবহৃত হয়।

উৎস: Encyclopedia britannica. [লিংক]।

২,০৯৮.
Google Workspace মূলত কোন ধরণের ক্লাউড পরিষেবার অংশ?
  1. CaaS
  2. IaaS
  3. SaaS
  4. PaaS
সঠিক উত্তর:
SaaS
উত্তর
সঠিক উত্তর:
SaaS
ব্যাখ্যা

• Google Workspace মূলত SaaS (Software as a Service) এর অংশ। এটি ব্যবহারকারীদের ওয়েব-ভিত্তিক সফটওয়্যার সরবরাহ করে, যা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। ব্যবহারকারীদের নিজস্ব সার্ভার বা হার্ডওয়্যার পরিচালনার প্রয়োজন নেই; তারা সরাসরি Google-এর সার্ভারে হোস্ট করা অ্যাপ্লিকেশন যেমন Gmail, Google Docs, Google Sheets এবং Google Drive ব্যবহার করতে পারে। SaaS মডেলে সফটওয়্যার এবং তার আপডেটগুলি ক্লাউডে সংরক্ষিত থাকে, ফলে ব্যবহারকারীরা সহজে যেকোনো ডিভাইস থেকে কাজ চালিয়ে যেতে পারে। এটি প্রতিষ্ঠানগুলিকে আইটি অবকাঠামো পরিচালনার ঝামেলা ছাড়া উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। তাই Google Workspace স্পষ্টভাবে SaaS এর উদাহরণ।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. Infrastructure-as-a Service (IaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং সিস্টেম ভাড়া দেয়।
- উদাহরণ: অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2)।

২. Platform-as-a- Service (PaaS):
- এই পদ্ধতিতে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা।
- উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন।

৩. Software-as-a Service (SaaS):
- সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারে।
- উদাহরণ: Google Workspace.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
২. মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট।

২,০৯৯.
মানবাকৃতি রোবট সোফিয়ার নির্মাণে কোন কোম্পানির অবদান রয়েছে?
  1. Google
  2. Tesla
  3. Hanson Robotics
  4. Boston Dynamics
সঠিক উত্তর:
Hanson Robotics
উত্তর
সঠিক উত্তর:
Hanson Robotics
ব্যাখ্যা

⚪ সোফিয়া (Sophia) হল একটি অত্যাধুনিক হিউম্যানয়েড রোবট, যা Hanson Robotics নামক হংকং ভিত্তিক একটি রোবোটিক কোম্পানি তৈরি করেছে। সোফিয়া রোবটটি মানুষের মতো চেহারা এবং আচরণ প্রদর্শন করতে সক্ষম। এটি বিশেষ করে তার সুনির্দিষ্ট মুখাবয়ব এবং মানুষের মতো অনুভূতি প্রকাশ করার ক্ষমতার জন্য পরিচিত।

এখানে কিছু বিস্তারিত তথ্য:

1. সোফিয়া প্রথম ২০১৬ সালে প্রকাশিত হয়। এটি তৈরি করেছিলেন ডেভিড হ্যানসন, যিনি Hanson Robotics-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান উদ্ভাবক। সোফিয়া একটি উদ্ভাবনী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং সিস্টেমের সঙ্গে কাজ করে, যা তাকে মানুষের মতো কথা বলতে, ভাবনাচিন্তা করতে এবং আবেগ প্রকাশ করতে সাহায্য করে।

2. ফিচার এবং ক্ষমতা:

  • সোফিয়া বিভিন্ন ধরনের অনুভূতি যেমন হাসি, দুঃখ, রাগ ইত্যাদি প্রকাশ করতে পারে।
  • এটি বেশ কিছু ভাষায় কথা বলতে সক্ষম, এবং এটি সাধারণ কথোপকথনে অংশ নিতে পারে।
  • সোফিয়া সঠিকভাবে মুখাবয়ব এবং শারীরিক ভাষা (body language) বিশ্লেষণ করতে পারে, যা তাকে আরও বাস্তবসম্মত করে তোলে।

3. বিশ্ববিদ্যালয় এবং সরকারী অনুষ্ঠানে উপস্থিতি: সোফিয়া অনেক আন্তর্জাতিক সম্মেলন এবং টক শোতে অংশগ্রহণ করেছে, যেখানে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স সম্পর্কে আলোচনা করেছে। সোফিয়াকে ২০১৭ সালে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হয়, যা রোবটদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল।

4. সোফিয়া এবং মানব-রোবট সম্পর্ক: সোফিয়া সমাজে রোবট এবং মানবের সম্পর্ক নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি করেছে। এটি তুলে ধরে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটগুলোর জন্য মানবিক মর্যাদা এবং সামাজিক গ্রহণযোগ্যতার কি প্রভাব হতে পারে।

- Hanson Robotics-এর লক্ষ্য হলো রোবটের মাধ্যমে মানবতার উন্নতি সাধন করা এবং সোফিয়ার মতো রোবটের মাধ্যমে ভবিষ্যতের প্রযুক্তির একটি মানবিক রূপ উপস্থাপন করা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,১০০.
কোনো প্রতিষ্ঠান, কোম্পানি’র বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে কী বলে?
  1. হোম পেইজ
  2. ওয়েব পেইজ
  3. ওয়েবসাইট
  4. ওয়েব এড্রেস
সঠিক উত্তর:
ওয়েবসাইট
উত্তর
সঠিক উত্তর:
ওয়েবসাইট
ব্যাখ্যা
- কোনো প্রতিষ্ঠান, কোম্পানি’র বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে ওয়েবসাইট বলে। 

ওয়েবসাইট: 

- একটি ওয়েবসাইট মূলত কতগুলো ওয়েব পেইজের সমষ্টি। 
- ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকে তাই হল ওয়েবসাইটের কাঠামো।
- অন্যভাবে বলা যায়, একটি ওয়েবসাইটের সকল বিষয়বস্তু ও উপস্থাপনার অবকাঠামো হচ্ছে ঐ ওয়েবসাইটের কাঠামো। 
- সাধারণত একটি ওয়েবসাইটের কাঠামোতে তিনটি অংশ থাকে। 
যথা - 
১. হোম পেজ (Home Page), 
২. প্রধান অংশ (Main Section) ও 
৩. উপশাখা (Subsection). 

হোম পেজ: 
- হোম পেইজ হলো ওয়েবসাইটে প্রবেশের প্লাটফর্ম। 
- এটি সুন্দর ও আকর্ষনীয় হওয়া উচিৎ। 
- ওয়েব ব্রাউজার শুরুতে এই পেইজটি লোড করে। 
- এখানে ওয়েবসাইটের অন্যান্য সকল পেইজের তথ্য সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে। 
- একটি ওয়েবসাইট কোন ধরনের তথ্য বহন করছে তা হোম পেইজ থেকেই জানা যায়। 
- অন্যান্য পেইজ ব্রাউজ করার জন্য এই পেইজে লিংক দেওয়া থাকে। 

প্রধান অংশ: 
- হোম পেইজের পরের ওয়েব পেজগুলোকে প্রধান অংশ বা মূল সেকশন বলে। 
- ওয়েবসাইটের প্রধান অংশটি কয়েকটি ওয়েব পেজ নিয়ে গঠিত হতে পারে। 
- সাধারণত হোম পেজের বিষয়গুলোর উপর বিস্তারিত তথ্য এখানে সন্নিবেশ করা থাকে। 

উপশাখা: 
- প্রধান অংশে অন্তর্ভুক্ত পেইজ আবার এক বা একাধিক পেইজের সাথে যুক্ত থাকে যাদেরকে উপশাখা বা সাব সেকশন পেইজ বলে। 
- এই পেইজগুলোতে বিস্তারিত তথ্য এবং লিংক যুক্ত করে তথ্যের সমন্বয় করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।