বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোট প্রশ্ন৫,০২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

PrepBank · পাতা / ৫১ · ১০১২০০ / ৫,০২৮

১০১.
বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. মাইক্রোসফট
  2. ইনটেল কর্পোরেশন
  3. ওরাকল কর্পোরেশন
  4. অ্যাপল কর্পোরেশন
সঠিক উত্তর:
ইনটেল কর্পোরেশন
উত্তর
সঠিক উত্তর:
ইনটেল কর্পোরেশন
ব্যাখ্যা
• ইনটেল কর্পোরেশন:
- ইনটেল কর্পোরেশন একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
- এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
- Intel - 4004 হলো ইনটেল তৈরিকৃত এবং বানিজ্যিকভাবে প্রাপ্ত প্রথম মাইক্রোপ্রসেসর।
- এটি মাইক্রোপ্রসেসর এক্স ৮৬ সিরিজের প্রস্তুতকারক।
- যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে (PC) ব্যবহৃত হয়।
- ১৮ জুলাই, ১৯৬৮ খ্রি. ইন্টেল প্রতিষ্ঠিত হয়।
- এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত।

উৎস: ব্রিটানিকা।
১০২.
WiMax মূলত কী ধরনের প্রযুক্তি?
  1. 2G ওয়্যারলেস প্রযুক্তি 
  2. 4G ওয়্যারলেস প্রযুক্তি
  3. 3G মোবাইল প্রযুক্তি
  4. 1G মোবাইল প্রযুক্তি 
সঠিক উত্তর:
4G ওয়্যারলেস প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
4G ওয়্যারলেস প্রযুক্তি
ব্যাখ্যা

WiMax মূলত 4G ওয়্যারলেস প্রযুক্তি।

WiMAX
- WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।
- WiMax হলো 4G ওয়্যারলেস প্রযুক্তি, যা বড় এলাকা কভার করে উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করে।
- ওয়াইম্যাক্স হলো একটি আধুনিক তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তি, যা DSL ও তারযুক্ত ইন্টারনেটের বিকল্প হিসেবে ১০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট সুবিধা দেয়।
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে।
- WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড হলো 802.16।
- এর ডেটা স্থানান্তরের গতি 80 – 1000 Mbps।
- এর ব্যান্ডউইথ 30 – 75 Mbps।
- এর কভারেজ এরিয়া 10 – 50 কিলোমিটার।
- WiMAX এর প্রধান অংশ ২টি: বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৩। ব্রিটানিকা।

১০৩.
এমএস ওয়ার্ডে 'Ctrl + C' কী কাজে ব্যবহৃত হয়?
  1. টেক্সট সিলেক্ট করা
  2. টেক্সট কপি করা
  3. শব্দ খোঁজা
  4. টেক্সট বোল্ড করা
সঠিক উত্তর:
টেক্সট কপি করা
উত্তর
সঠিক উত্তর:
টেক্সট কপি করা
ব্যাখ্যা

এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ:
- Ctrl + A: ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
- Ctrl + B: টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
- Ctrl + C: সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
- Ctrl + D কী দিয়ে কোন ওয়েবপেজকে বুকমার্ক করবার জন্য ব্যবহৃত হয়।
- Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)।
- Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খুজার জন্য।
- Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।

তথ্যসূত্র - Computer Hope.

১০৪.
সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে?
  1. Oxford
  2. UCLA
  3. Cambridge
  4. Harvard
সঠিক উত্তর:
UCLA
উত্তর
সঠিক উত্তর:
UCLA
ব্যাখ্যা
ইন্টারনেটের ইতিহাস:
- সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয়েছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস (UCLA)-এ, ১৯৬৯ সালে।
- এটি ছিল ARPANET (Advanced Research Projects Agency Network) নামক প্রকল্পের অংশ, যা মার্কিন সরকারের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর অধীনে গবেষণা উদ্দেশ্যে তৈরি হয়েছিল।
- ARPANET ছিল ইন্টারনেটের পূর্বসূরি এবং এটি প্রথমবারের মতো কম্পিউটারগুলির মধ্যে তথ্য আদান-প্রদান করার ব্যবস্থা তৈরি করেছিল।
- ১৯৬৯ সালে, UCLA-এ প্রথমবারের মতো দুটি কম্পিউটারের মধ্যে ARPANET ব্যবহার করে ডেটা পাঠানো হয়। এর মাধ্যমে ইন্টারনেটের ধারণা শুরু হয়, যা পরবর্তীতে গ্লোবাল কম্পিউটার নেটওয়ার্কে পরিণত হয়।
- ARPANET এর মাধ্যমে প্রথম যোগাযোগটি ছিল একটি সিস্টেমে লগ ইন করার প্রচেষ্টা, যেখানে 'L' এবং 'O' অক্ষর সফলভাবে পাঠানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে সিস্টেম ক্র্যাশ হয়ে গিয়েছিল। তবে এটি ইতিহাসে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক সংযোগ হিসেবে গণ্য হয়।

উৎস: ব্রিটানিকা, ইন্টারনেট সোসাইটি।
১০৫.
Amazon Web Services (AWS) মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
  1. মোবাইল অ্যাপ্লিকেশন
  2. ডেস্কটপ সফটওয়্যার
  3. ক্লাউড কম্পিউটিং পরিষেবা
  4. ওয়েব ব্রাউজার
সঠিক উত্তর:
ক্লাউড কম্পিউটিং পরিষেবা
উত্তর
সঠিক উত্তর:
ক্লাউড কম্পিউটিং পরিষেবা
ব্যাখ্যা

• Amazon Cloud Platform (Amazon Web Services – AWS):
- Amazon Cloud Platform, যা সাধারণভাবে Amazon Web Services (AWS) নামে পরিচিত, হলো অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং পরিষেবা।
- এটি ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে সার্ভার, স্টোরেজ, ডাটাবেস, নেটওয়ার্ক এবং অন্যান্য কম্পিউটিং সুবিধা ব্যবহার করার সুযোগ দেয়।

• AWS এর মূল বৈশিষ্ট্য:
সার্ভার অন ডিমান্ড: ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী ভার্চুয়াল সার্ভার (EC2) চালাতে পারে।
স্টোরেজ সলিউশন: S3, EBS, Glacier-এর মাধ্যমে ডেটা সংরক্ষণ করা যায়।
ডাটাবেস সেবা: RDS, DynamoDB এর মাধ্যমে ক্লাউডে ডাটাবেস পরিচালনা।
নেটওয়ার্কিং ও নিরাপত্তা: Virtual Private Cloud (VPC), IAM, Security Groups।
স্কেলেবল ও ফ্লেক্সিবল: ব্যবসা বা অ্যাপ্লিকেশন বাড়ার সঙ্গে সঙ্গে রিসোর্স সহজে বৃদ্ধি বা হ্রাস করা যায়।
পেমেন্ট মডেল: Pay-as-you-go অর্থাৎ শুধু ব্যবহারের জন্যই খরচ।

উৎস: ব্রিটানিকা।

১০৬.
ভার্চুয়াল রিয়ালিটি তৈরিতে বা ব্যবহার করতে কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয় না?
  1. Microsoft Excel
  2. Unreal Engine
  3. Blender
  4. Google Earth VR
সঠিক উত্তর:
Microsoft Excel
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Excel
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়ালিটি (VR) তৈরিতে বা ব্যবহারে সাধারণত বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন Unreal Engine, Blender, এবং Google Earth VR. Unreal Engine একটি শক্তিশালী গেম ইঞ্জিন যা ৩ডি পরিবেশ ও এনিমেশন তৈরি করতে ব্যবহৃত হয়। Blender একটি ওপেন সোর্স ৩ডি মডেলিং ও অ্যানিমেশন সফটওয়্যার, যা VR কন্টেন্ট ডিজাইনের জন্য উপযোগী। Google Earth VR ব্যবহার করে ব্যবহারকারীরা ভৌগলিক স্থানগুলো ভার্চুয়ালি ঘুরে দেখতে পারেন। তবে Microsoft Excel একটি স্প্রেডশীট সফটওয়্যার, যা ডাটা বিশ্লেষণ এবং হিসাবরক্ষণে ব্যবহৃত হয়, VR তৈরি বা ব্যবহারের জন্য নয়। তাই ভার্চুয়াল রিয়ালিটি তৈরিতে বা ব্যবহার করতে Microsoft Excel ব্যবহার হয় না।

• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।
- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
- একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolkit, 3d Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- Adobe Illustrator হলো একটি পেশাদার গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, যা ভেক্টর গ্রাফিক্স ডিজাইন তৈরিতে ব্যবহৃত হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১০৭.
FOMA এর পূর্ণরূপ কী?
  1. Future-Oriented Mobile Application
  2. Freedom of Multimedia Access
  3. Fast Optical Media Access
  4. Flexible Online Multimedia Access
সঠিক উত্তর:
Freedom of Multimedia Access
উত্তর
সঠিক উত্তর:
Freedom of Multimedia Access
ব্যাখ্যা
• মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম (Third Generation-3G: 2001-2008):
- জাপানের DoCoMo কোম্পানি পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু করে।
- দ্বিতীয় হতে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত পার্থক্য হলো সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার।
- সার্কিট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন অংশ বা পার্টে বিভক্ত হয়ে একটি সুনির্দিষ্ট পথে গন্তব্যে পৌঁছে, যার ফলে এর নিরাপত্তা ব্যবস্থা কম।
- প্যাকেট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন প্যাকেটে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন পথে গন্তব্যে পৌঁছে এবং এর নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়। এতে অবশ্য উভয় সুইচিং পদ্ধতি চলে।
- ভিডিও কল, ইন্টারনেট, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, FOMA (Freedom of Multimedia Access) ইত্যাদি সুবিধা নিয়ে থ্রি-জি মোবাইল ফোন চালু হয়।
- পূর্বের তুলনায় উচ্চ ব্যান্ডের সিগন্যাল ফ্রিকোয়েন্সির ব্যবহার শুরু হয় (ডেটা ট্রান্সফার রেট 2 Mbps- এর বেশি)।

• মূলত এই প্রজন্মের ফোনে নিম্নের চারটি স্ট্যান্ডার্ড চালু হয়:
1. HSPA (High speed package Access),
2. WCDMA (Wide band code division multiple access),
3. 3GPP (3rd Generation Partnership Project )
4. UMTS (Universal Mobile Telecommunication System) I

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১০৮.
ক্লাউড কম্পিউটিংয়ে "মাল্টি-টেন্যান্সি" বলতে কী বুঝায়?
  1. শুধুমাত্র স্থানীয়ভাবে ডেটা সংরক্ষণ করা হয়
  2. একাধিক ক্লাউড সার্ভিস প্রদান করা
  3. একই ফিজিক্যাল সার্ভারে একাধিক ভার্চুয়াল মেশিন রান করা
  4. একাধিক অপারেটিং সিস্টেম রান করা
সঠিক উত্তর:
একই ফিজিক্যাল সার্ভারে একাধিক ভার্চুয়াল মেশিন রান করা
উত্তর
সঠিক উত্তর:
একই ফিজিক্যাল সার্ভারে একাধিক ভার্চুয়াল মেশিন রান করা
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিংয়ে "মাল্টি-টেন্যান্সি" বলতে বোঝায় একই ফিজিক্যাল সার্ভারে একাধিক ভার্চুয়াল মেশিন রান করা।

• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ২০০৬ সালে বিশ্ববিখ্যাত আ্যমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- মাইক্রোসফট ও গুগল ২০০৮ সালে এবং আলিবাবা ২০০৯ সালে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য তিনটি।যথা:
- Resource Scalability,
- On Demand,
- Pay as you go

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান 
২. ব্রিটানিকা।
১০৯.
IPv4 এড্রেসগুলো কী ফরম্যাটে লেখা হয়?
  1. শুধু বাইনারি
  2. অক্টাল
  3. হেক্সা
  4. ডটেড ডেসিমেল
সঠিক উত্তর:
ডটেড ডেসিমেল
উত্তর
সঠিক উত্তর:
ডটেড ডেসিমেল
ব্যাখ্যা

• IPv4 ঠিকানাগুলি সাধারণত ডটেড ডেসিমেল (dotted decimal) ফরম্যাটে লেখা হয়। এটি ৩২-বিটের ঠিকানাকে চারটি অংশে ভাগ করে, যেখানে প্রতিটি অংশ ৮-বিট বা ১ বাইটের সমান। প্রতিটি অংশকে দশমিক সংখ্যা (0 থেকে 255) আকারে প্রকাশ করা হয় এবং অংশগুলির মধ্যে ডট (.) ব্যবহার করে আলাদা করা হয়। উদাহরণস্বরূপ, 192.168.1.1 একটি IPv4 ঠিকানা। যদিও কম্পিউটারে এগুলো মূলত বাইনারি আকারে সংরক্ষিত থাকে, ব্যবহারকারীদের জন্য পড়া ও লিখা সহজ করার জন্য ডটেড ডেসিমেল ফরম্যাট ব্যবহার করা হয়। অন্যান্য ফরম্যাট যেমন অক্টাল বা হেক্সাডেসিমেল খুব কমই ব্যবহার হয়।
- সুতরাং সঠিক উত্তর হলো ঘ) ডটেড ডেসিমেল।

• আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।
- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-

১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation):
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation):
- উদাহরণ: CO.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation):
- উদাহরণ: 11000000.10101000.00001111.00000101

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6, যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১০.
কোথায় বাণিজ্যিকভাবে প্রথম প্রজন্মের মোবাইল ফোন চালু করে?
  1. ক) দক্ষিণ আমেরিকা
  2. খ) ইউরোপ
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) পূর্ব এশিয়া
সঠিক উত্তর:
গ) উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
১৯৮৩ সালে উত্তর আমেরিকায় বাণিজ্যিকভাবে প্রথম প্রজন্ম মোবাইল ফোন চালু করা হয় যার নাম ছিল AMPS. উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১১১.
নিচের কোনটি বিজনেস টু বিজনেস ওয়েবসাইট?
  1. Ebay
  2. Alibaba
  3. Amazon
  4. Walmart
সঠিক উত্তর:
Alibaba
উত্তর
সঠিক উত্তর:
Alibaba
ব্যাখ্যা
বিজনেস-টু বিজনেস (বি 2 বি): এই মডেলে একটি ব্যবসা যখন অন্য ব্যবসায় পণ্য বা পরিষেবা বিক্রয় করে।
আলিবাবা একটি শীর্ষস্থানীয় গ্লোবাল বি 2 বি মার্কেটপ্লেস, যা বিশ্বব্যাপী প্রস্তুতকারক ও বিক্রেতার সাথে তাত্ক্ষণিকভাবে সংযুক্ত করতে সহায়তা করে।
১১২.
Claude AI model is developed by —
  1. OpenAI
  2. Google DeepMind
  3. Anthropic
  4. Microsoft
সঠিক উত্তর:
Anthropic
উত্তর
সঠিক উত্তর:
Anthropic
ব্যাখ্যা

• Claude AI মডেলটি Anthropic কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে।

• মাল্টিমোেডাল AI মডেল:

-মাল্টিমোডাল মডেল হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। মানুষের মস্তিষ্ক যেমন একই সঙ্গে শোনা, দেখা এবং স্পর্শ করার মাধ্যমে চারপাশের জগতকে বুঝতে পারে, এই মডেলগুলিও ঠিক তেমনই বিভিন্ন ধরনের ডেটা (যাকে "মোডালিটি" বলা হয়) একসাথে প্রক্রিয়া করতে পারে।
মাল্টিমোডাল AI (Multimodal AI) হলো এমন ML মডেল যা একাধিক মোডালিটি (Types of Data) থেকে তথ্য প্রক্রিয়াকরণ এবং একীভূত (Integrate) করতে পারে।
-মোডালিটি বলতে তথ্যের বিভিন্ন রূপকে বোঝায়, যেমন- টেক্সট (Text), ছবি (Images), অডিও (Audio), ভিডিও (Video), কোড (Code), সেন্সর ডেটা (Sensor Data) I

• বিখ্যাত মাল্টিমোডাল AI মডেলসমূহ:
- Gemini, Claude, GPT- 4, DALL-E 3, Sora, ViT (Vision Transformer), ImageBind, Flamingo ইত্যাদি।

• অপশন আলোচনা:
- OpenAI কর্তৃক উদ্ভাবিত মডেল: ChatGPT, DALL-E.
- Anthropic কর্তৃক উদ্ভাবিত মডেল: Claude.
- Google (Google DeepMind) কর্তৃক উদ্ভাবিত মডেল: Gemini.
- Microsoft কর্তৃক উদ্ভাবিত মডেল: Microsoft Copilot 
- xAI কর্তৃক উদ্ভাবিত মডেল: Grok.
- Meta কর্তৃক উদ্ভাবিত মডেল: Llama.

উৎস: ব্রিটানিকা।

১১৩.
‘গ্লোবাল ভিলেজ’ ধারণাটি প্রথম প্রবর্তন করেন কে?
  1. মার্শাল ম্যাকলুহান
  2. বিল গেটস
  3. টিম বার্নার্স-লি
  4. স্টিভ জবস
সঠিক উত্তর:
মার্শাল ম্যাকলুহান
উত্তর
সঠিক উত্তর:
মার্শাল ম্যাকলুহান
ব্যাখ্যা

• গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রথম প্রবর্তন করেন কানাডিয়ান যোগাযোগ তত্ত্ববিদ মার্শাল ম্যাকলুহান।

• গ্লোবাল ভিলেজ (Global Village):
- গ্লোবাল ভিলেজ হলো এমন একটি ধারণা যেখানে আধুনিক যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থান দ্রুত সংযুক্ত হয়ে একটি ছোট গ্রামের মতো হয়ে যায়।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে।
- এর ফলে বিশ্বব্যাপী তথ্য আদান-প্রদান সহজ ও দ্রুত হয়েছে।

• গ্লোবাল ভিলেজ ধারণার উদ্ভব:
- গ্লোবাল ভিলেজ শব্দটি প্রথম ব্যবহার করেন কানাডিয়ান যোগাযোগ তত্ত্ববিদ মার্শাল ম্যাকলুহান।
- তিনি ১৯৬০-এর দশকে গণমাধ্যম ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব বোঝাতে এই ধারণা উপস্থাপন করেন।

• গ্লোবাল ভিলেজ বাস্তবায়নে প্রযুক্তি:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন গ্লোবাল ভিলেজ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে।
- ইন্টারনেট, মোবাইল যোগাযোগ, স্যাটেলাইট যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই ধারণাকে শক্তিশালী করেছে।

• গ্লোবাল ভিলেজের প্রভাব:
- বিশ্বব্যাপী দ্রুত তথ্য আদান-প্রদান সম্ভব হয়েছে।
- আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
- সংস্কৃতি, জ্ঞান এবং শিক্ষার আদান-প্রদান সহজ হয়েছে।

• অন্যান্য অপশন:
- বিল গেটস → মাইক্রোসফট প্রতিষ্ঠাতা এবং ব্যক্তিগত কম্পিউটার সফটওয়্যার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- টিম বার্নার্স-লি → World Wide Web (WWW) উদ্ভাবনের জন্য পরিচিত।
- স্টিভ জবস → অ্যাপল প্রতিষ্ঠাতা এবং আধুনিক স্মার্টফোন ও পার্সোনাল কম্পিউটার প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Encyclopaedia Britannica (Global Village, Marshall McLuhan).

১১৪.
প্রেজেন্টেশন ফাইলের এক একটি পৃষ্ঠাকে কী বলা হয়?
  1. ডকুমেন্ট
  2. স্লাইড
  3. প্রেজেন্টেশন
  4. কুয়েরি
সঠিক উত্তর:
স্লাইড
উত্তর
সঠিক উত্তর:
স্লাইড
ব্যাখ্যা
প্রেজেন্টেশন:
- সাধারণত প্রেজেন্টেশন বলতে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কোন বিষয়কে দর্শকদের সামনে প্রদর্শন করাকে বুঝায়।
- প্রযুক্তিগত ভাষায় প্রেজেন্টেশন বলতে পাওয়ারপয়েন্টের ফাইলকে বুঝায়।
- পাওয়ারপয়েন্টের এক একটি অংশ বা খন্ডের নাম স্লাইড।
- একটি প্রেজেন্টেশনে এক বা একাধিক স্লাইড থাকতে পারে। যেমন MS-Word এর ফাইলে থাকে এক বা একাধিক পৃষ্ঠা।
- কোন প্রেজেন্টেশনে কয়টি স্লাইড আছে তা জানা যায় Window এর স্ট্যাটাস বারে লক্ষ্য করলে। যেমন Slide 3 of 10 থাকলে বুঝা যায় চলমান প্রেজেন্টেশনে আছে দশটি স্লাইড এবং চলমান (Active) স্লাইড তিন নাম্বার স্লাইড।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৫.
কোন ই-কমার্স সাইটটি যুক্তরাষ্ট্রভিত্তিক?
  1. Flipkart
  2. Rokomari
  3. Amazon
  4. Alibaba
সঠিক উত্তর:
Amazon
উত্তর
সঠিক উত্তর:
Amazon
ব্যাখ্যা

• প্রশ্নে দেওয়া ই-কমার্স সাইটগুলোর মধ্যে Amazon হলো যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান। শুরুতে এটি অনলাইন বই বিক্রির মাধ্যমে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স ও প্রযুক্তি কোম্পানিতে পরিণত হয়েছে। অন্যদিকে Flipkart ভারতের, Rokomari বাংলাদেশের এবং Alibaba চীনের ই-কমার্স প্ল্যাটফর্ম। তাই সঠিক উত্তর হলো গ) Amazon.

• ই-কমার্স:
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে বাণিজ্যিক লেনদেনই হলো ই-কমার্স।
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।
- Amazon যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট।

• সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B),
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C) ও
৫. এম-কমার্স (M-commerce).

• ই-কমার্স এর বৈশিষ্ট্যসমূহ:
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
- ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই।
- আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
- মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে।
- ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
- ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।

• অন্যান্য অপশন আলোচনা:
- Flipkart - ভারতের ই-কমার্স সাইট।
- Rokomari - বাংলাদেশের ই-কমার্স সাইট।
- Alibaba চীনভিত্তিক ই-কমার্স সাইট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১১৬.
কোন নাম্বার ডায়াল করার মাধ্যমে কোনো মোবাইলের IMEI নাম্বার জানা সম্ভব?
  1. *#06#
  2. *#08#
  3. *#04#
  4. *#05#
সঠিক উত্তর:
*#06#
উত্তর
সঠিক উত্তর:
*#06#
ব্যাখ্যা
• IMEI:
- প্রতিটি স্বতন্ত্র ফোনের জন্য একটি করে স্বতন্ত্র IMEI নাম্বার থাকে যার সাহায্যে ওই ফোনটি সনাক্ত করা যায়।
- IMEI: IMEI-এর পূর্ণরূপ International Mobile Equipment Identity.
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।
১১৭.
টেলিপ্রিন্টার একটি-
  1. ক) গ্রহণমুখ যন্ত্র
  2. খ) নির্গমনমুখ যন্ত্র
  3. গ) টাইপরাইটার
  4. ঘ) টারমিনাল
সঠিক উত্তর:
গ) টাইপরাইটার
উত্তর
সঠিক উত্তর:
গ) টাইপরাইটার
ব্যাখ্যা
- টেলিপ্রিন্টার হলো এক ধরণের টাইপ রাইটার। 
- এটি টেক্সট বার্তা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। 
- টেলিপ্রিন্টারের কীবোর্ড থেকে টেক্সট লিখার পর  বার্তা হিসেবে টেলিফোন ক্যাবল বা রেডিও রিলে সিস্টেমের মাধ্যমে পাঠানো হয়।

উৎস : ব্রিটানিকা
১১৮.
নিচের কোনটি ডোমেইন নাম নির্দেশ করে?
  1. user.id
  2. gmail.com
  3. @user id
  4. .edu@
সঠিক উত্তর:
gmail.com
উত্তর
সঠিক উত্তর:
gmail.com
ব্যাখ্যা
gmail.com ডোমেইন নাম নির্দেশ করে।

• ই-মেইল এ্যাড্রেস:
- ই-মেইল এ্যাড্রেস হলো প্রতিটি ই-মেইল ব্যবহারকারীর স্বতন্ত্র (Unique) পরিচয়।
- এটি User ID@Domain Name গঠন দ্বারা তৈরি হয়।
উদাহরণ: anik@bdonline.com.bd
- User ID হলো ই-মেইল ব্যবহারকারীর নিজস্ব নাম যা @ চিহ্নের আগে থাকে।
- User ID-তে ইংরেজি অক্ষর, সংখ্যা, চিহ্ন ব্যবহার করা যায়
- @ চিহ্ন ইউজার আইডি ও ডোমেইন নেমকে পৃথক করে।
- Domain Name হলো ই-মেইল প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচয়।
যেমন: bdonline.com.bd
- Domain Name আবার কয়েকটি অংশে বিভক্ত হয়, যা ডট (.) চিহ্ন দিয়ে আলাদা করা হয়।

• ডোমেইন নামের বিভিন্ন রকম পরিচয়:
.com - ব্যবসায়িক (Commercial) প্রতিষ্ঠান,
.org - অ-লাভজনক (Organization),
.gov - সরকারি (Government) প্রতিষ্ঠান
.mil - সামরিক (Military),
.edu - শিক্ষা প্রতিষ্ঠান (Educational),
.net - সাধারণ নেটওয়ার্ক/আইএসপি (Network provider).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৯.
নিচের কোনটিতে সিমপ্লেক্স পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়?
  1. ওয়াকি টকি
  2. ফ্যাক্স
  3. টেলিভিশন
  4. টেলিফোন
সঠিক উত্তর:
টেলিভিশন
উত্তর
সঠিক উত্তর:
টেলিভিশন
ব্যাখ্যা
•  টেলিভিশনে Simplex পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়।

• ডাটা ট্রান্সমিশন মোড:
- ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়।
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়।
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. সিমপ্লেক্স (Simplex)
২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩. ফুল-ডুপ্লেক্স (Full - Duplex).

• সিমপ্লেক্স (Simplex):
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টিভি, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

• হাফ-ডুপ্লেক্স:
হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব না।
যেমন- ওয়াকি টকি, এস.এম.এস, ফ্যাক্স

• ফুল-ডুপ্লেক্স:
ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
- যেমন: টেলিফোন, মোবাইল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২০.
কোন কোম্পানি ২০০৬ সালে বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং শুরু করে?
  1. গুগল
  2. মাইক্রোসফট
  3. আমাজন ওয়েব সার্ভিস
  4. আইবিএম
সঠিক উত্তর:
আমাজন ওয়েব সার্ভিস
উত্তর
সঠিক উত্তর:
আমাজন ওয়েব সার্ভিস
ব্যাখ্যা

আমাজন ওয়েব সার্ভিস ২০০৬ সালে বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand,
- Resource scalability,
- Pay as you go.

• ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়:
- পাবলিক ক্লাউড,
- প্রাইভেট ক্লাউড ,
- মিশ্র বা হাইব্রিড ক্লাউড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১২১.
কোবট (Cobot) কী?
  1. কমপ্যাক্ট রোবট
  2. কলাবোরেটিভ রোবট
  3. কন্ট্রোল-বক্স রোবট
  4. ক্লাউড-বেজড রোবট
সঠিক উত্তর:
কলাবোরেটিভ রোবট
উত্তর
সঠিক উত্তর:
কলাবোরেটিভ রোবট
ব্যাখ্যা

"Cobot" শব্দটি Collaborative Robot এর সংক্ষিপ্ত রূপ। এটি এমন একধরনের রোবট যা মানুষের সঙ্গে সরাসরি কাজ করতে পারে এবং স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থায় সহায়তা করে।
- এটি মানুষের সাথে সহযোগিতা করে বিভিন্ন কাজ সম্পাদন করে, যেমন উৎপাদন, অ্যাসেম্বলি এবং অন্যান্য শিল্প কার্যক্রম। কোবটগুলি সাধারণত নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত হয়, যাতে তারা মানুষের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং দুর্ঘটনা এড়াতে পারে।

রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। Northwestern website. [লিংক] 

১২২.
'ইন্টারনেট' কোন শিল্প বিপ্লবের আবিষ্কার?
  1. ১ম শিল্প বিপ্লব
  2. ২য় শিল্প বিপ্লব
  3. ৩য় শিল্প বিপ্লব
  4. ৪র্থ শিল্প বিপ্লব
সঠিক উত্তর:
৩য় শিল্প বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
৩য় শিল্প বিপ্লব
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- বর্তমান বিশ্ব টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর।
- বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে।
- এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট তিনটি শিল্পবিপ্লব ঘটেছে।

⇒ ১ম শিল্প বিপ্লব:
- ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব।
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।

⇒ ২য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৮৭০ সাল।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানিসরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়।
- এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়।
- বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার হতে থাকে যা সেনাবাহিনীর আধুনিকায়নে সাহায্য করে।

⇒ ৩য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট।
- শুরু হয় ইন্টারনেটভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব।
- তৃতীয় শিল্পবিপ্লবের সময় তথ্যপ্রযুক্তির সহজ ও দ্রুত বিনিময় শুরু হলে সারা বিশ্বের গতি কয়েকগুণ বেড়ে যায়।
- ম্যানুয়াল জগৎ ছেড়ে যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের।

⇒ ৪র্থ শিল্প বিপ্লব:
- প্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
- যেখানে মানুষের আয়ত্তে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট, যা সম্পূর্ণ রূপেই মানবসম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।

উৎস: Britannica.
১২৩.
HTML এর পূর্ণরূপ কোনটি?
  1. Hyper Text Markup Language
  2. Hyper Transfer Markup Language
  3. High Text Markup Language
  4. Hyperlink Text Markup Language
সঠিক উত্তর:
Hyper Text Markup Language
উত্তর
সঠিক উত্তর:
Hyper Text Markup Language
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:
• HTML - Hyper Text Markup Language.
• ATM - Automated Teller Machine.
• WAN - Wide Area Network.
• MIMD - Multiple Instruction Multiple Data.
• DBMS - Database Management System.
• CPU - Central Processing Unit.
• RAM - Random Access Memory.
• ROM - Read Only Memory.
• OMR - Optical Mark Recognition.

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং ব্রিটানিকা।

১২৪.
নিচের কোনটিকে হায়ারার্কিক্যাল টপোলজি বলা হয়?
  1. বাস টপোলজি
  2. ট্রি টপোলজি
  3. রিং টপোলজি
  4. মেশ টপোলজি
সঠিক উত্তর:
ট্রি টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
ট্রি টপোলজি
ব্যাখ্যা

ট্রি টপোলজিকে হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়।

ট্রি টপোলজি:
- ট্রি টপোলজিতে মূল হোস্ট কম্পিউটার থেকে হায়ারার্কিক্যাল গঠনে বাকি কম্পিউটার গুলোর সংযোগ থাকে তাই একে হায়ারার্কিক্যাল টপোলজি বলে।
- ট্রি টপোলজি সংগঠনে ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারগুলো বিভিন্ন স্তরে সংযুক্ত থাকে।
- বিভিন্ন স্তরের কম্পিউটারগুলোকে হাবের মাধ্যমে একটির সঙ্গে অন্যটি সংযুক্ত থাকে।
- প্রথম স্তরের কম্পিউটারকে দ্বিতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- আবার দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোকে তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- মুল হোস্ট অবশ্যই শক্তিশালী কম্পিউটার হতে হয়।
- স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২৫.
কোন ই-মেইলে "CC" এর অর্থ কী?
  1. Close Circuit
  2. Carbon Copy
  3. Close Contact 
  4. Close Cope
সঠিক উত্তর:
Carbon Copy
উত্তর
সঠিক উত্তর:
Carbon Copy
ব্যাখ্যা

• ইমেইল আদান-প্রদানের ক্ষেত্রে CC-এর পূর্ণরূপ হলো Carbon Copy (কার্বন কপি)। যখন একই ইমেইল প্রধান প্রাপক (To) ছাড়াও অন্য কাউকে অবগতির জন্য পাঠানো হয়, তখন তাদের ঠিকানা CC ঘরে দেওয়া হয়।

• E-mail:
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
- মেইল পাঠানোর জন্য SMTP (Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3 (Post Office Protocol), IMAP (Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

• ই-মেইলের কিছু গুরুত্বপূর্ণ অংশ:
• To:
- এখানে যার কাছে মেইল পাঠানো হবে তার মেইল এড্রেস লিখতে হয়।
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়।

• Cc (Carbon Copy):
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, এইক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা সকল গ্রাহক দেখতে পারে।

• Bcc(Blind carbon copy):
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, তবে এক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা গ্রাহকের কাছে প্রদর্শিত হয় না।

• Attachment:
- ই-মেইলে টেক্সট এর পাশাপাশি বিভিন্ন ফাইল পাঠানোর জন্য Attachment অংশে অ্যাটাচ করে দিতে হয়।

উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২৬.
ফ্যাক্স মেশিনের আবিষ্কারক-
  1. স্টিফেনসন
  2. চার্লস ব্যাবেজ
  3. আলেকজেন্ডার বেইন
  4. স্যামুয়েল মোর্স
সঠিক উত্তর:
আলেকজেন্ডার বেইন
উত্তর
সঠিক উত্তর:
আলেকজেন্ডার বেইন
ব্যাখ্যা
• ফ্যাক্স মেশিনের আবিষ্কারক হলেন আলেকজেন্ডার বেইন।

• ফ্যাক্স (Fax):
- বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ১৮৪২ সালে ফ্যাক্স মেশিন আবিস্কার করেন।
- ফ্যাক্সের পুরো নাম হলো ফ্যাক্সিমিল (Facsimile)।
- কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
- প্রেরক যে ডকুমেন্ট যেমন দলিল, সার্টিফিকেট, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি প্রাপকের কাছে পাঠাতে চান সে ডকুমেন্ট তার ফ্যাক্স মেশিনের সাহায্যে হুবহু কপি তৎক্ষণাৎ প্রাপকের ফ্যাক্স মেশিনে পাঠাতে পারেন এবং প্রাপক তার মেশিন থেকে সেই ডকুমেন্টের প্রিন্ট কপি পেয়ে যান।

• রেল ইঞ্জিনের আবিষ্কারক- স্টিফেনসন।
• কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ
• টেলিগ্রাফের আবিষ্কারক - স্যামুয়েল মোর্স।

উৎস:
১. পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১২৭.
ওয়াই ম্যাক্স শব্দটি কত সালে গঠিত হয়?
  1. ক) ১৯৮৭
  2. খ) ১৯৯৯
  3. গ) ২০০১
  4. ঘ) ২০০৭
সঠিক উত্তর:
গ) ২০০১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০১
ব্যাখ্যা
ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গঠিত হয়। এর পূর্ণরূপ হলো- Worldwide Interoperability for Microwave Access (WiMax). উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২৮.
Which company owns Slack?
  1. Meta
  2. Microsoft
  3. Salesforce
  4. ByteDance
সঠিক উত্তর:
Salesforce
উত্তর
সঠিক উত্তর:
Salesforce
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Salesforce

Slack
- Slack হলো একটি ব্যবসার জন্য মেসেজিং অ্যাপ, যা Salesforce, একটি প্রযুক্তি কোম্পানির মালিকানায় রয়েছে।
- Slack চ্যানেল-ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, যা টিমের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে।
- Slack-এর প্রিভিউ রিলিজ হয় আগস্ট ২০১৩, এবং এর সরাসরি রিলিজ হয় ফেব্রুয়ারি ২০১৪।
- Salesforce ২০২১ সালে Slack অধিগ্রহণ করে।
- Salesforce জুলাই ২০২১-এ প্রায় ২৮ বিলিয়ন ডলারে Slack Technologies অধিগ্রহণ সম্পন্ন করে।

Salesforce
- Salesforce হলো একটি আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান, যা ১৯৯৯ সালে Marc Benioff, একজন প্রাক্তন Oracle নির্বাহীর দ্বারা প্রতিষ্ঠিত হয়।
- Salesforce ক্লাউড-ভিত্তিক ডেটা ম্যানেজমেন্ট সমাধান এবং সফটওয়্যার-অ্যাজ-এ-সার্ভিস (SaaS) সাবস্ক্রিপশন মডেল প্রদান করে Customer Relationship Management (CRM) শিল্পে বিপ্লব ঘটায়।
- Salesforce প্রতিষ্ঠার সময়, ক্লাউড-ভিত্তিক CRM প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হত না, কিন্তু Salesforce নিজেকে প্রতিদ্বন্দ্বীদের থেকে আলাদা করেছিল ক্লাউড-ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে, যা প্যাকেজড সফটওয়্যার এবং হার্ডওয়্যার সিস্টেমের বিকল্প হিসেবে কাজ করত।
- ২০০০ সালে, Salesforce তাদের প্রথম ক্লাউড-ভিত্তিক এবং SaaS CRM প্ল্যাটফর্ম চালু করে।

সূত্র: ব্রিটানিকা। 

১২৯.
কোন প্রজন্মের মোবাইল ফোন LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে?
  1. প্রথম প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. চতুর্থ প্রজন্ম
  4. পঞ্চম প্রজন্ম
সঠিক উত্তর:
চতুর্থ প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন: 
- উন্নয়নের এক একটি পর্যায় বা ধাপকে মোবাইল ফোনের প্রজন্ম নামে অভিহিত করা হয়। 
- প্রাথমিক পর্যায়ের মোবাইল ফোনের কার্যক্ষমতা ছিল খুবই কম; দুর্বল নেটওয়ার্কের দরুন সীমিত এলাকাভিত্তিতে ব্যবহার হতো। 
- 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করে। 
- এশিয়ার সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) বাণিজ্যিকভাবে মোবাইল ফোন বা সেলুলার ফোন উৎপাদন শুরু করে। 
- বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন থেকে বর্তমান পর্যন্ত মোবাইল ফোন উন্নতির সময়কালকে পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে। 
১। প্রথম প্রজন্ম (First Generation-1G: 1979-1990), 
২। দ্বিতীয় প্রজন্ম (Second Generation-2G: 1991-2000), 
৩। তৃতীয় প্রজন্ম (Third Generation-3G: 2001-2008), 
৪। চতুর্থ প্রজন্ম (Fourth Generation-4G: 2009-2020) এবং 
৫। পঞ্চম প্রজন্ম (Fifth Generation-5G: 2020-...). 

চতুর্থ প্রজন্ম (Fourth Generation-4G: 2009-2020): 
- চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। 
- ফলে LAN, WAN, VoIP, Internet প্রভৃতি সিস্টেমে প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে প্রটোকলভিত্তিক ভয়েস ডেটা ট্রান্সফার সম্ভব হচ্ছে। 
- দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে এই প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট 100 Mbps, ত্রিমাত্রিক এবং স্থির ডিভাইসের ক্ষেত্রে 1 Gbps পর্যন্ত হতে পারে। 
- এটি LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে। 
- মোবাইল ওয়েব অ্যাকসেস, আই.পি টেলিফোনিং, গেমিং সার্ভিসেস, হাই ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্সিং, থ্রিডি টিভি ইত্যাদি ক্ষেত্রে 4G প্রযুক্তি প্রয়োগ করা হয়। 
- এর গতি 3G'র চেয়ে 50 গুণ বেশি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
১৩০.
OTP এর মেয়াদ কীভাবে কাজ করে?
  1. OTP ২৪ ঘণ্টা পর্যন্ত বৈধ থাকে
  2. OTP কখনও মেয়াদ শেষ হয় না
  3. OTP একটি নির্দিষ্ট সময় পরে অকার্যকর হয়ে যায়
  4. OTP শুধু একবার ব্যবহারের পর পরে পুনরায় ব্যবহার করা যায়
সঠিক উত্তর:
OTP একটি নির্দিষ্ট সময় পরে অকার্যকর হয়ে যায়
উত্তর
সঠিক উত্তর:
OTP একটি নির্দিষ্ট সময় পরে অকার্যকর হয়ে যায়
ব্যাখ্যা
টু ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA): 
- টু ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) হল একটি নিরাপত্তা পদ্ধতি যেখানে ই-মেইল, সোশ্যাল মিডিয়া, বা অন্য অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে প্রথমে ব্যবহারকারীকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়, তারপর একটি এককালীন পাসওয়ার্ড (OTP), যা সাধারণত ৬ ডিজিটের হয়, ফোনে বা মেইলে পাঠানো হয়। 
- OTP সঠিকভাবে প্রদান করার পরই অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হয়, অন্যথায় এটি নিষিদ্ধ থাকে। 
- OTP সীমিত সময়ের জন্য বৈধ থাকে, একবার ব্যবহার করার পর OTP এর মেয়াদ শেষ হয়ে যায় এবং পুনরায় একই OTP ব্যবহার করা যায় না। 
- টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে সাইবার অপরাধীদের জন্য কোনো অ্যাকাউন্ট হ্যাক করা অনেক কঠিন হয়ে পড়ে। 
- সোশ্যাল মিডিয়ার বর্তমান সময়ে ব্যাপক ব্যবহার হওয়া সত্ত্বেও, ব্যবহারকারীকে খুব সতর্ক থাকতে হবে যে কোন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় এবং কোনগুলো করা উচিত নয়। 
- হ্যাকাররা সোশ্যাল মিডিয়া আপলোডকৃত কনটেন্টের মাধ্যমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থসম্পদ হাতিয়ে নিতে পারে, তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরি। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
১৩১.
নিচের কোনটি "একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম"?
  1. Computer Programming Language
  2. World Wide Web
  3. Search Engine
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
World Wide Web
উত্তর
সঠিক উত্তর:
World Wide Web
ব্যাখ্যা
• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব:
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। এ
- সব ওয়েব সার্ভার ইন্টারনেট ইউজারদের যেকোন ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম।
- ইন্টারনেটের বিশাল সমুদ্র থেকে নির্দিষ্ট কোন তথ্য দেখা বা খোঁজাকে ব্রাউজ করা বলা হয়, একে ইন্টারনেট ব্রাউজিংও বলা হয়।
- কোন তথ্য দ্রুত সার্চিংয়ের জন্য বেশ কিছু সার্চ ইঞ্জিন রয়েছে।
- ব্রাউজার উইন্ডোতে সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখে এন্টার কী চাপলে ঐ সার্চ ইঞ্জিনের ওয়েবপেজটি ওপেন হবে।
- সার্চ ইঞ্জিনের ফাইন্ড বক্সে ব্যবহারকারী যা লিখে এন্টার চাপলে সে সম্পর্কিত বিভিন্ন ওয়েবপেজের লিংকের তালিকা প্রদর্শিত হয় ।
বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন রয়েছে। যেমন, Yahoo, Google, AltaVista, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩২.
CDMA এর বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) কল খরচ কম
  2. খ) রোমিং সুবিধা পাওয়া যায়
  3. গ) আলাদা কোড সহ ব্যান্ডউইথ বরাদ্দ করে
  4. ঘ) রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়
সঠিক উত্তর:
খ) রোমিং সুবিধা পাওয়া যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) রোমিং সুবিধা পাওয়া যায়
ব্যাখ্যা
• সিডিএমএ (CDMA):
- সিডিএমএ এর পুরো অর্থ হলো Code Division Multiple Access.
- এটি একটি চ্যানেল অ্যাকসেস মেথড যা কিনা বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।

• সিডিএমএ এর বৈশিষ্ট্য:
- বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।
- এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
- এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।
- বেতার তরঙ্গ ব্যান্ডকে কতগুলো কেরিয়ারে বিভক্ত করা হয় যা ১.২৫ মেগাহার্টজ প্রশস্ত।
- আলাদা কোড সহ ব্যান্ডউইথ বরাদ্দ করে।
- কলের খরচ কম।
- রোমিং সুবিধা পাওয়া যায় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৩.
কাকে GIS এর জনক বলা হয়?
  1. ক) আলবার্ট শাকলিন
  2. খ) ডাস্টিন মস্কোভিটজ
  3. গ) রোজার টমলিনসন
  4. ঘ) এডওয়ার্ড সেভারিন
সঠিক উত্তর:
গ) রোজার টমলিনসন
উত্তর
সঠিক উত্তর:
গ) রোজার টমলিনসন
ব্যাখ্যা
GIS হচ্ছে এমন এক ব্যবস্থা যা ভৌগোলিক বা পারিসরিক তথ্য সমন্বয়, সংরক্ষণ, সম্পাদনা, বিশ্লেষণ এবং বিভিন্নভাবে তা উপস্থাপন করার কাজ করে থাকে। রোজার টমলিনসন সর্বপ্রথম ১৯৬৮ সালে Geographic Information Systemকথাটি ব্যবহার করেন। এইজন্য রোজার টমলিনসনকে GIS ব্যবস্থার জনক বলা হয়।
১৩৪.
কোনটি ই-কমার্স ওয়েবসাইটের উদাহরণ?
  1. Wikipedia
  2. YouTube
  3. Google
  4. Alibaba
সঠিক উত্তর:
Alibaba
উত্তর
সঠিক উত্তর:
Alibaba
ব্যাখ্যা
alibaba.com ই-কমার্স ওয়েবসাইটের একটি উদাহরণ।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or Commerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াসমূহ সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত।
- ১৯৯৫ সালে অ্যামাজন নামের ই-কমার্স ওয়েবসাইটের যাত্রা শুরুর মাধ্যমে ই-কমার্সের এক নতুন অধ্যায় শুরু হয়।

• জনপ্রিয় কিছু ওয়েবাসউট হলো,
- www.bikroy.com
- www.daraz.com.
- www.alibaba.com.
- www.ebay.com.

- Google যাচ্ছে একটি সার্চ ইঞ্জিন।
- Wikipedia হযমে একটি মুক্ত বিশ্বকোষ (জ্ঞানভাণ্ডার)।
- YouTube হচ্ছে একটি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। এখানে ভিডিও দেখা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
১৩৫.
সিস্টেমে ঢুকে আর্থিক বা তথ্যগত ক্ষতি সাধন করে-
  1. ডার্ক হ্যাট হ্যাকার
  2. হোয়াইট হ্যাট হ্যাকার
  3. গ্রে হ্যাট হ্যাকার
  4. ব্ল‍্যাক হ্যাট হ্যাকার
সঠিক উত্তর:
ব্ল‍্যাক হ্যাট হ্যাকার
উত্তর
সঠিক উত্তর:
ব্ল‍্যাক হ্যাট হ্যাকার
ব্যাখ্যা
যে হ্যাকার সিস্টেমে ঢুকে আর্থিক বা তথ্যগত ক্ষতি সাধন করে তাকে ব্ল‍্যাক হ্যাট হ্যাকার বলে।

• হ্যাকিং (Hacking):
প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।

• বর্তমানে প্রধানত তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়। যথা-
ক. হোয়াইট হ্যাট হ্যাকার: সাধারণত এরা ডেটা বা সিস্টেমের ক্ষতি করে না, তবে কাজের ক্ষেত্রে ভীষণ দক্ষ হয়।
খ. ব্ল‍্যাক হ্যাট হ্যাকার: বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।
গ. গ্রে হ্যাট হ্যাকার: এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোর ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৩৬.
নিচের কোনটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট–সেবাদাতা প্রতিষ্ঠান?
  1. অ্যামাজন
  2. স্টারলিংক
  3. আলিবাবা
  4. মাইক্রোসফট
সঠিক উত্তর:
স্টারলিংক
উত্তর
সঠিক উত্তর:
স্টারলিংক
ব্যাখ্যা
স্টারলিংক: 
- স্টারলিংক ইন্টারনেট–সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে।
- স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্সের তথ্য অনুযায়ী, তাদের ইন্টারনেট-সেবা জিওস্টেশনারি (ভূস্থির উপগ্রহ) থেকে আসে, যা ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার ওপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে।
- পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টারলিংক, যা পুরো বিশ্বকেই উচ্চগতির ইন্টারনেট–সেবা দিতে পারে।
- ৩০ জানুয়ারি পর্যন্ত হিসাবে, স্টারলিংকের ৬ হাজার ৯৯৪টি স্যাটেলাইট স্থাপিত হয়েছে।
- এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় ৩৪২ মাইল (৫৫০ কিলোমিটার) ওপরে কক্ষপথে ঘুরছে।
- স্পেসএক্সের স্টারলিংক প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে এবং ২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
- দক্ষিণ এশিয়ায় ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে।
- স্টারলিংকের ইন্টারনেটে ডাউনলোড গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)।
- তবে বেশির ভাগ ব্যবহারকারী ১০০ এমবিপিএসের বেশি গতি পান। স্টারলিংকে আপলোড গতি সাধারণত ৫ থেকে ২০ এমবিপিএসের মধ্যে থাকে।
- স্টারলিংক কিট এ থাকে একটি রিসিভার বা অ্যানটেনা, কিকস্ট্যান্ড, রাউটার, তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই, যার মূল্য ৩৪৯ থেকে ৫৯৯ ডলার পর্যন্ত (৪৩ থেকে ৭৪ হাজার টাকা)।

উৎস: প্রথম আলো (১৫ ফেব্রুয়ারি ২০২৫)
১৩৭.
'ক্রায়ো' কোন ধরনের শব্দ?
  1. গ্রিক
  2. স্লাভিক
  3. ল্যাটিন
  4. ইংরেজি
সঠিক উত্তর:
গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়। 
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৮.
ক্লাউড কম্পিউটিং এর অন্তর্ভুক্ত সেবা নয় কোনটি?
  1. IaaS
  2. PaaS
  3. SaaS
  4. BaaS
সঠিক উত্তর:
BaaS
উত্তর
সঠিক উত্তর:
BaaS
ব্যাখ্যা
• BaaS ক্লাউড কম্পিউটিং এর অন্তর্ভুক্ত সেবা নয়।

• ক্লাউড কম্পিউটিং:

- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
- অ্যামাজন বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল:
সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. অবকাঠামোগত সেবা (Infrastructure-as-a-Service - IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
- উদাহরণ: আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2).

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service - PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে।
- অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
- উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন, Microsoft Azure.

৩. সফটওয়্যার সেবা (Software-as-a-Service - SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
- উদাহরণ: Google Docs.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৯.
পেশাদার নেটওয়ার্কিং, ক্যারিয়ার গঠন এবং চাকরির আবেদনের জন্য মূলত কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়?
  1. YouTube
  2. Pinterest
  3. Instagram
  4. LinkedIn
সঠিক উত্তর:
LinkedIn
উত্তর
সঠিক উত্তর:
LinkedIn
ব্যাখ্যা

• ক্যারিয়ার উন্নয়ন এবং চাকরি খোঁজার জন্য <LinkedIn হলো প্রধান প্ল্যাটফর্ম।
- এটি এমন একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া যেখানে ব্যবহারকারীরা তাদের সিভি (CV) বা পোর্টফোলিও আপলোড করতে পারেন, নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি দেখে সরাসরি আবেদন করতে পারেন।

• LinkedIn: 
- LinkedIn একটি বিজনেস ওরিয়েন্টেড সামাজিক যোগাযোগ মাধ্যম ৷
- ২০০২ সালে রিড হফম্যান LinkedIn উদ্ভাবন করেন।
- ২০০৩ সালে LinkedIn অফিশিয়ালি চালু হয়।

• LinkedIn এর মাধ্যমে ব্যবহারকারীরা, 
- প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারে; 
- চাকরির সন্ধান করতে পারে এবং চাকরিদাতা পেতে পারে; 
- বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপার্টদের সাথে যোগাযোগ করতে পারে; 
- প্রফেশনাল স্কিল শেখার জন্য কোর্স করতে পারে (LinkedIn Learning); 
- বিজনেস নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে। 

উৎস: LinkedIn Official Website.

১৪০.
ওরাকলের প্রতিষ্ঠাতা নয় কে?
  1. Larry Ellison
  2. Larry Page
  3. Bob Miner
  4. Ed Oates
সঠিক উত্তর:
Larry Page
উত্তর
সঠিক উত্তর:
Larry Page
ব্যাখ্যা
• ওরাকল কর্পোরেশন (Oracle Corporation):
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- Headquarters: Austin, Texas, United States
- Founders: Larry Ellison, Bob Miner, Ed Oates 
- কোম্পানিটি কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যে পারদর্শী-বিশেষভাবে নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্রান্ডে।
- ১৯৭৭ সালের ১৬ জুন ওরাকল যাত্রা শুরু করে।

• Larry Page এবং Sergey Brin হলেন গুগলের মালিক।

উৎস: ব্রিটানিকা।
১৪১.
রেডিও ওয়েভ কোন ধরনের তরঙ্গ?
  1. শব্দ তরঙ্গ
  2. যান্ত্রিক তরঙ্গ
  3. আলোক তরঙ্গ
  4. ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ
সঠিক উত্তর:
ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ
ব্যাখ্যা

• রেডিও ওয়েভ হলো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ।

• রেডিও ওয়েভের সংজ্ঞা:
- ১০ কিলোহার্টজ (kHz) থেকে ১ গিগাহার্টজ (GHz) পর্যন্ত সীমাবদ্ধ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলা হয়।
- রেডিও ওয়েভ তারবিহীন ডাটা কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

• রেডিও ওয়েভের বৈশিষ্ট্য:
- রেডিও ওয়েভ সহজে উৎপন্ন করা যায়।
- এটি অনেক দূরত্ব পর্যন্ত চলাচল করতে পারে।
- বিল্ডিং ও অন্যান্য প্রতিবন্ধকতা ভেদ করে চলাচল করতে সক্ষম।
- যোগাযোগ ব্যবস্থায় রেডিও ওয়েভ ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশনসমূহ:
- যান্ত্রিক তরঙ্গ: মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না।
- শব্দ তরঙ্গ: এটি যান্ত্রিক তরঙ্গ।
- আলোক তরঙ্গ: এটি ইলেকট্রোম্যাগনেটিক হলেও রেডিও ওয়েভের অন্তর্ভুক্ত নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৪২.
A web browser is often called the gateway to—
  1. Databases
  2. Operating systems
  3. Websites
  4. Networks
সঠিক উত্তর:
Websites
উত্তর
সঠিক উত্তর:
Websites
ব্যাখ্যা

• ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা হয়, কারণ ব্রাউজারের মাধ্যমেই ব্যবহারকারী ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য দেখতে পারে।

• ওয়েব ব্রাউজার (Web Browser):
- ওয়েব ব্রাউজার হলো এক ধরনের application software.
- ইন্টারনেট থেকে তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে যে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয়, সেটিই ওয়েব ব্রাউজার।
 
• ওয়েব ব্রাউজার কেন Gateway বলা হয়:
- ইন্টারনেটে থাকা তথ্য সার্ভারে সংরক্ষিত থাকে।
- সার্ভারগুলো ব্যবহারকারীকে text, image, sound ইত্যাদি তথ্য সরবরাহ করে।
- এই তথ্যগুলো দেখার ও ব্যবহারের জন্য ব্যবহারকারীকে অবশ্যই ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হয়।
- তাই ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশের Gateway বলা হয়।
 
• ওয়েব ব্রাউজারের ভূমিকা:
- ব্যবহারকারী ও ওয়েব সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করে।
- সার্ভার থেকে প্রাপ্ত তথ্য ব্যবহারকারীর স্ক্রিনে প্রদর্শন করে।

• বর্তমানে বহুল ব্যবহৃত কয়েকটি ওয়েব ব্রাউজার হলো:
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer), 
- মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox), 
- সাফারি (Safari), 
- অপেরা (Opera), 
- গুগল ক্রম (Google Chrome), 
- নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

১৪৩.
নেটওয়ার্কের একটি কম্পিউটার যদি অন্যদের রিসোর্স ব্যবহার করার সুযোগ দেয়, তাকে বলে-
  1. ক) Server
  2. খ) Client
  3. গ) Mainframe
  4. ঘ) Fiber optic
সঠিক উত্তর:
ক) Server
উত্তর
সঠিক উত্তর:
ক) Server
ব্যাখ্যা
নেটওয়ার্কের একটি কম্পিউটার যদি অন্যদের রিসোর্স ব্যবহার করার সুযোগ দেয় তাকে সার্ভার বলে।
১৪৪.
কোন ধরনের ক্লাউড কম্পিউটিং মিশ্রিত অবকাঠামোর উপর ভিত্তি করে তৈরি হয়? 
  1. হাইব্রিড ক্লাউড
  2. প্রাইভেট ক্লাউড
  3. পাবলিক ক্লাউড
  4. কমিউনিটি ক্লাউড
সঠিক উত্তর:
হাইব্রিড ক্লাউড
উত্তর
সঠিক উত্তর:
হাইব্রিড ক্লাউড
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং (Cloud Computing): 
- ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট-ভিত্তিক প্রযুক্তি, যা ব্যবহারকারীদের দূরবর্তী বিশাল কম্পিউটার রিসোর্স ভাড়ায় ব্যবহারের সুযোগ দেয়। 
- এর মাধ্যমে তথ্য সংরক্ষণ ও কম্পিউটিং কার্যক্রম পরিচালনা করা যায়। আধুনিক প্রযুক্তি ও ব্যবসা এই ধারণার ওপর নির্ভরশীল। 
- বিনামূল্যে বা অর্থের বিনিময়ে পাওয়া এই সেবায় হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক সার্ভিসদাতা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে, আর ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে এসব সুবিধা গ্রহণ করেন। 
- এটি একটি সমন্বিত প্রযুক্তি, যা ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয়ের জন্য লাভজনক। 
- ক্লাউড কম্পিউটিং পদ্ধতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। 
যথা-
১। প্রাইভেট ক্লাউড (Private Cloud): 
- একক প্রতিষ্ঠান নিজস্ব মালিকানা ও ব্যবস্থাপনায় কিংবা থার্ড পার্টির ব্যবস্থাপনায় পরিচালিত হয় যাতে অভ্যন্তরীণ বা বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এ ধরনের ক্লাউডকে প্রাইভেট ক্লাউড বলে। 
- এ সব পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল, তবে অনেক বড় প্রতিষ্ঠানের অনেক শাখায় ডেটা সেন্টার না বসিয়ে একটিমাত্র ক্লাউড ডেটা সেন্টার স্থাপন করলে প্রতিষ্ঠানটির জন্য সাশ্রয়ী হয়। 

২। পাবলিক ক্লাউড (Public Cloud): 
- জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। 
- ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকলের বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য উন্মুক্ত অ্যাপ্লিকেশন, স্টোরেজ এবং অন্যান্য রিসোর্স ইত্যাদির সার্ভিসযুক্ত ক্লাউড-ই পাবলিক ক্লাউড। 
- Amazon, Microsoft এবং Google ইত্যাদি তাদের নিজস্ব ডেটা সেন্টারে পাবলিক ক্লাউডের অবকাঠামো স্থাপন ও পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। 

৩। হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud): 
- দুই বা ততোধিক ধরনের ক্লাউডের (প্রাইভেট, পাবলিক বা কমিউনিটি) সংমিশ্রণই হলো হাইব্রিড ক্লাউড। 
- বিভিন্ন ধরনের ক্লাউড পৃথক বৈশিষ্ট্যের হলেও এক্ষেত্রে একই সাথে সংঘবদ্ধভাবে কাজ করে। 
- ক্লাউড সার্ভিসের ক্ষমতাবৃদ্ধির জন্য একাধিক ক্লাউডকে একীভূত করা হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
১৪৫.
দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর মাধ্যম কোনটি?
  1. ই- লার্নিং
  2. ই- এমটিএস
  3. ই- কমার্স
  4. ই- পুর্জি
সঠিক উত্তর:
ই- এমটিএস
উত্তর
সঠিক উত্তর:
ই- এমটিএস
ব্যাখ্যা
• ইএমটিএস:
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- এটি  দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ই- এমটিএস।
-  এর পূর্ণরূপ: ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।

→ ই-লার্নিং:
- ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্ধতিকে ই-লার্নিং বলে।

→ ই-পুর্জি:
- চিনিকলসমূহের তথ্য ইলেকট্রনিক উপায়ে আখচাষি বা অন্যদের কাছে সরবরাহের পদ্ধতিকে ই-পুর্জি বলে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৬.
বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের কোন ক্ষেত্র মানব মস্তিষ্কের উপায় অবলম্বন করে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়?
  1. লার্নিং সিস্টেম
  2. ফাজি লজিক
  3. নিউরাল নেটওয়ার্ক
  4. জেনেটিক অ্যালগরিদম
সঠিক উত্তর:
নিউরাল নেটওয়ার্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউরাল নেটওয়ার্ক
ব্যাখ্যা
- নিউরাল নেটওয়ার্ক, একটি কম্পিউটার প্রোগ্রাম যা মস্তিষ্কের প্রাকৃতিক নিউরাল নেটওয়ার্ক দ্বারা অনুপ্রাণিতভাবে কাজ করে।
-
ফাজি লজিক হলো এমন একটি যুক্তি ব্যবস্থা যেখানে কোন সমস্যার সমাধান ১ অথবা ০ ছাড়াও আরো বিভিন্ন উপায়ে দেওয়া যায়।
- একটি সিস্টেমের পরিবর্তনগুলোকে নির্দেশ করে একই কাজ পরবর্তী সময়ে আরও ভালোভাবে সম্পাদন করার যোগ্যতা প্রদান করার প্রক্রিয়াটিকে লার্নিং সিস্টেম বলে।
- জেনেটিক অ্যালগরিদম হলো সমস্যা সমাধানের একটি পদ্ধতি।

• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):

- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। 
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থী সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং (সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচিত), রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি। 

 উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
১৪৭.
পাবলিক ক্লাউড ব্যবহার করলে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি কী হতে পারে?
  1. অন্যান্য ব্যবহারকারীর সাথে রিসোর্স ভাগ করা
  2. ইন্টারনেট সংযোগ না থাকা
  3. বেশি প্রাথমিক খরচ
  4. সীমিত স্কেলেবিলিটি
সঠিক উত্তর:
অন্যান্য ব্যবহারকারীর সাথে রিসোর্স ভাগ করা
উত্তর
সঠিক উত্তর:
অন্যান্য ব্যবহারকারীর সাথে রিসোর্স ভাগ করা
ব্যাখ্যা

• পাবলিক ক্লাউড ব্যবহারের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হলো অন্যান্য ব্যবহারকারীর সাথে রিসোর্স ভাগ করা। পাবলিক ক্লাউডে একাধিক গ্রাহক একই সার্ভার, স্টোরেজ বা নেটওয়ার্কের মতো রিসোর্স ব্যবহার করে, যা ‘মাল্টি-টেন্যান্সি’ নামে পরিচিত। এতে এক ব্যবহারকারীর ভুল বা দুর্বল নিরাপত্তা অন্য ব্যবহারকারীর ডেটা বা অ্যাপ্লিকেশনের ওপর প্রভাব ফেলতে পারে। যদিও ক্লাউড প্রদানকারীরা শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রাখে, তবুও হ্যাকিং, ডেটা লিক বা অ্যাক্সেস কন্ট্রোল সমস্যা ঘটার সম্ভাবনা থাকে। অন্য অপশন গুলো- ইন্টারনেট সংযোগ না থাকা, বেশি প্রাথমিক খরচ বা সীমিত স্কেলেবিলিটি- নিরাপত্তা ঝুঁকির সাথে সরাসরি সম্পর্কিত নয়, বরং ব্যবহার ও খরচ সংক্রান্ত। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকি হলো রিসোর্স ভাগাভাগি।

• ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ:
- ক্লাউডের অবস্থান বা বিস্তৃতি অনুসারে ক্লাউড কম্পিউটিং পদ্বতিকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. পাবলিক ক্লাউড:
- যে টাকা দিবে, সেই সার্ভিস পাবে, এমন ক্লাউডকে বলা হয় পাবলিক ক্লাউড। যেমন- আমাজনের EC2।
- এটি জনসাধারণের জন্য উন্মুক্ত।
- Amazon, Microsoft পাবলিক ক্লাউডের অন্তর্ভুক্ত।

২. প্রাইভেট ক্লাউড:
- কোনো বড় সংস্থার নিজের বিভিন্নরকম সার্ভিস চালানোর জন্য নিজের ডেটা সেন্টারকেই ক্লাউড মডেল হিসেবে ব্যবহার করে, তাকে প্রাইভেট ক্লাউড বলে। 

৩. হাইব্রিড ক্লাউড:
- দুই বা ততোধিক অর্থাৎ প্রাইভেট এবং পাবলিক ক্লাউডের সংমিশ্রণকে হাইব্রিড ক্লাউড বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১৪৮.
Who introduced the world’s first multicore processor?
  1. ক) Intel
  2. খ) IBM
  3. গ) Microsoft
  4. ঘ) Fujitsu
সঠিক উত্তর:
খ) IBM
উত্তর
সঠিক উত্তর:
খ) IBM
ব্যাখ্যা
In 2001, IBM introduced the world’s first multicore processor, a VLSI (very-large-scale integration) chip with two 64-bit microprocessors comprising more than 170 million transistors.

This breakthrough design in architecture and semiconductor engineering allowed these two processors to work together at a very high bandwidth with large on-chip memories, and with high-speed busses and input/output channels.

Source: IBM Website
১৪৯.
ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য কোন প্রোটোকলটি ব্যবহৃত হয়?
  1. HTTP
  2. FTP
  3. SMTP
  4. TCP/IP
সঠিক উত্তর:
HTTP
উত্তর
সঠিক উত্তর:
HTTP
ব্যাখ্যা

◉ HTTP (HyperText Transfer Protocol) হল ওয়েবসাইট ব্রাউজ করার জন্য ব্যবহৃত প্রধান প্রোটোকল, যা ওয়েব সার্ভার এবং ওয়েব ব্রাউজারের মধ্যে ডাটা ট্রান্সফার করে। নিরাপদ সংযোগের জন্য HTTPS (HyperText Transfer Protocol Secure) ব্যবহৃত হয়, যা SSL/TLS এনক্রিপশন সাপোর্ট করে।

HTTP:
- HTTP এর পূর্ণরূপ হচ্ছে "Hyper Text Transfer Protocol".
- এটি হলো একটি অ্যাপ্লিকেশন লেবেল প্রোটোকল যা ওয়েবে সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।

• HTTP এর কাজ:
- সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে।
- ব্রাউজারের যেকোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়।
- সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য, ইমেজ ব্রাউজারে নিয়ে আসে।

অন্যান্য অপশনসমূহ, 
FTP (File Transfer Protocol): ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়, ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য নয়।
SMTP (Simple Mail Transfer Protocol): ইমেইল প্রেরণের জন্য ব্যবহৃত হয়।
TCP/IP (Transmission Control Protocol/Internet Protocol): এটি একটি প্রোটোকল স্যুট যা ইন্টারনেটে ডেটা কমিউনিকেশনের ভিত্তি, কিন্তু এটি সরাসরি ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয় না।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।

১৫০.
গোপনে কম্পিউটার বা নেটওয়ার্কে প্রবেশ করা কোন সাইবার অপরাধের অন্তর্ভুক্ত?
  1. স্পুফিং
  2. স্নিকিং
  3. লজিক বম্ব
  4. ট্রোজান অ্যাটাক
সঠিক উত্তর:
স্নিকিং
উত্তর
সঠিক উত্তর:
স্নিকিং
ব্যাখ্যা
স্নিকিং হচ্ছে গোপনে কম্পিউটার বা নেটওয়ার্কে প্রবেশ করা।

• সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
১৫১.
NFC-এর প্রধান ব্যবহার ক্ষেত্র হলো:
  1. ইথারনেট সংযোগ
  2. এইচডি ভিডিও সম্প্রচার
  3. ওয়্যারলেস পেমেন্ট
  4. লং-ডিস্ট্যান্স ওয়াই-ফাই
সঠিক উত্তর:
ওয়্যারলেস পেমেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ওয়্যারলেস পেমেন্ট
ব্যাখ্যা

• NFC বা Near Field Communication একটি সংক্ষিপ্ত-দূরত্বের ওয়্যারলেস প্রযুক্তি যা ডিভাইসগুলোর মধ্যে মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বে তথ্য আদান-প্রদানে সক্ষম। এর প্রধান ব্যবহার ক্ষেত্র হলো ওয়্যারলেস পেমেন্ট। NFC প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন বা NFC-enabled কার্ড দিয়ে দ্রুত এবং নিরাপদে পেমেন্ট করতে পারে। এই পদ্ধতিতে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য সরাসরি প্রেরণ করা হয় না, বরং এনক্রিপ্টেড টোকেন ব্যবহার করে লেনদেন সম্পন্ন হয়। এছাড়াও NFC ট্যাগ স্ক্যান, পরিচয় যাচাই, এবং ছোট ডেটা ট্রান্সফারেও ব্যবহৃত হয়। অন্য অপশন যেমন ইথারনেট সংযোগ, এইচডি ভিডিও সম্প্রচার বা লং-ডিস্ট্যান্স ওয়াই-ফাই NFC-র কাজের সঙ্গে সম্পর্কিত নয়।

• NFC: 
- NFC এর পূর্ণরুপ Near Field Communication.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।

১৫২.
চেকে ব্যবহৃত বিশেষ কালি থেকে অক্ষর সনাক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার হয়?
  1. Magnetic Image Capture Reader
  2. Magnetic Ink Character Recognition
  3. Machine Input Character Reader
  4. Magnetic Identification Code Reader
সঠিক উত্তর:
Magnetic Ink Character Recognition
উত্তর
সঠিক উত্তর:
Magnetic Ink Character Recognition
ব্যাখ্যা

• চেকে ব্যবহৃত বিশেষ কালি থেকে অক্ষর সনাক্ত করতে Magnetic Ink Character Recognition (MICR) প্রযুক্তি ব্যবহার করা হয়। এই কালি বিশেষ চুম্বকীয় (magnetic) উপাদান দিয়ে তৈরি, যা মেশিন দ্বারা পড়া সম্ভব। চেকে লেখা সংখ্যা ও অক্ষরগুলি MICR রিডার দিয়ে স্ক্যান করা হয়, যা চুম্বকীয় সংকেত হিসেবে তথ্য গ্রহণ করে এবং তা ডিজিটাল আকারে রূপান্তরিত করে। এই প্রক্রিয়ায় চেকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক কোড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত ও নির্ভুলভাবে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যায়। MICR প্রযুক্তি ব্যাঙ্কিং লেনদেনে সময় সাশ্রয় এবং ভুল কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

- সঠিক উত্তর: খ) Magnetic Ink Character Recognition.

• MICR:
- MICR-এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition.
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

১৫৩.
গ্রে হ্যাট হ্যাকারদের বৈশিষ্ট্য-
  1. আর্থিক ক্ষতি করে
  2. নেটওয়ার্ক এর দুর্বল দিক ঠিক করে
  3. ক্ষতিকর উদ্দেশ্যে তথ্য চুরি করা
  4. সফটওয়্যার আপডেট করা
সঠিক উত্তর:
নেটওয়ার্ক এর দুর্বল দিক ঠিক করে
উত্তর
সঠিক উত্তর:
নেটওয়ার্ক এর দুর্বল দিক ঠিক করে
ব্যাখ্যা
নেটওয়ার্ক এর দুর্বল দিক ঠিক করা গ্রে হ্যাট হ্যাকারদের অন্যতম বৈশিষ্ট্য।

হ্যাকিং (Hacking):
প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।
বর্তমানে প্রধানত তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়। যথা-
ক. হোয়াইট হ্যাট হ্যাকার: সাধারণত এরা ডেটা বা সিস্টেমের ক্ষতি করে না, তবে কাজের ক্ষেত্রে ভীষণ দক্ষ হয়।
খ. ব্ল‍্যাক হ্যাট হ্যাকার: বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।
গ. গ্রে হ্যাট হ্যাকার: এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোর ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৫৪.
কোন মাধ্যমটি ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে রিয়েল টাইমে যোগাযোগের জন্য দীর্ঘকাল ধরে জনপ্রিয়?
  1. E-mail
  2. Telnet
  3. IRC
  4. FTP
সঠিক উত্তর:
IRC
উত্তর
সঠিক উত্তর:
IRC
ব্যাখ্যা

• রিয়েল টাইমে যোগাযোগের জন্য দীর্ঘদিন ধরে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো IRC (Internet Relay Chat)। এটি একটি চ্যাট প্রোটোকল যা ব্যবহারকারীদের ইন্টারনেটে লাইভ চ্যাট করার সুযোগ দেয়। IRC-এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন চ্যানেল বা রুমে যোগ দিয়ে একে অপরের সঙ্গে তাৎক্ষণিকভাবে লেখা বার্তা বিনিময় করতে পারে। এর প্রধান বৈশিষ্ট্য হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং গোষ্ঠীভিত্তিক আলাপচারিতা। যদিও ই-মেইল, টেলনেট বা FTP বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ, তবে সেগুলি রিয়েল টাইম চ্যাটের জন্য নয়। ই-মেইল ধীরে ধীরে বার্তা পৌঁছে দেয়, টেলনেট মূলত দূরবর্তী কম্পিউটার ব্যবস্থাপনার জন্য এবং FTP ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। তাই দীর্ঘকাল ধরে সরাসরি অনলাইনে কথোপকথনের জন্য IRC সবচেয়ে জনপ্রিয়।
 
• ইন্টারনেট রিলে চ্যার্ট (Internet Relay Chat-IRC):

- ইন্টারনেট রিলে চ্যার্ট হচ্ছে রিয়েল টাইমে, অর্থাৎ প্রকৃত সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম বা পদ্ধতি।
- রিয়েল টাইম যোগাযোগ বলতে বোঝায় ঘটমান বর্তমানে অন্য ব্যবহারকারীর সাথে যোগাযোগ।
- ই-মেইলের মতো চ্যাটে অপেক্ষা করতে হয় না।
- ই-মেইলের ক্ষেত্রে ম্যসেজ পাঠানো এবং সেই ম্যসেজটি অন্য কেউ পাওয়া এবং তার উত্তর দেওয়ার মধ্যে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়।
- IRC একটি মাল্টি-ইউজার সিস্টেম, যেখানে চ্যানেলে অংশগ্রহণ করে প্রকাশ্য বা গোপনে কথা বলতে পারে, চ্যানেল হচ্ছে একটি আলোচনার গ্রুপ, যেখানে চ্যাট ব্যবহারকারীরা কোনো বিষয়ে আলোচনা বা অংশগ্রহণ আহ্বান করতে পারে।
- এ ধরনের সিস্টেমে একজন ব্যবহারকারী ম্যসেজ টাইপ করে IRC চ্যানেলে পাঠিয়ে দেয়, ফলে চ্যানেলে অংশগ্রহণকারীরা ঐ ম্যসেজটি পড়তে বা উত্তর দিতে বা এগিয়ে যেতে পারে অথবা তাদের নিজেদের ম্যসেজ লিখতে পারে।
- অন্যদিকে চ্যাটরুম ওয়েবসাইটের আরেকটি জনপ্রিয় সংযোজন।
- ব্যবহারকারীরা বিশেষ কোনো চ্যাট সফটওয়্যার ইনস্টল না করে বা না চালিয়ে ওয়েব ব্রাউজারের মাধ্যমে সরাসরি কোনো চ্যাট সেশনে অংশগ্রহন করতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫৫.
মেটার সদরদপ্তর কোথায় অবস্থিত? 
  1. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
  3. ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
  4. লন্ডন, যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

মেটা (Meta): 
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড। 
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে। 
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন। 
- মেটার CEO হচ্ছেন: মার্ক জাকারবার্গ। 
- মেটার প্রতিষ্ঠাকাল: ৪ জানুয়ারি ২০০৪। 
- মেটার বাণিজ্যিক নাম: মেটা। 
- মেটার সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি। 

উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৫৬.
নিচের কোনটি OSI মডেলের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) Session Layer
  2. খ) Series Layer
  3. গ) Network Layer
  4. ঘ) Presentation Layer
সঠিক উত্তর:
খ) Series Layer
উত্তর
সঠিক উত্তর:
খ) Series Layer
ব্যাখ্যা
- OSI এর পূর্ণরূপ Open Systems Interconnection.

OSI Model হলো মোট ৭টি। এগুলো হলো :
- Physical Layer
- Data Link Layer
- Network Layer
- Transport Layer
- Session Layer
- Presentation Layer
- Application Layer
১৫৭.
ইনফরমেশন চুরি এবং অবৈধ কাজ করা হ্যাকারদের ধরন কী?
  1. পারপল হ্যাট হ্যাকার
  2. হোয়াইট হ্যাট হ্যাকার
  3. ব্ল্যাক হ্যাট হ্যাকার
  4. গ্রে হ্যাট হ্যাকার
সঠিক উত্তর:
ব্ল্যাক হ্যাট হ্যাকার
উত্তর
সঠিক উত্তর:
ব্ল্যাক হ্যাট হ্যাকার
ব্যাখ্যা
ইনফরমেশন চুরি এবং অবৈধ কাজ করা হ্যাকারদের ধরন হচ্ছে - তারা ব্ল্যাক হ্যাট হ্যাকার।

• হ্যাকিং:
- প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।
- বর্তমানে প্রধানত তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়। যথা:

১. ব্ল্যাক হ্যাট হ্যাকার:
- একজন Black hat hacker যখন কোন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে, তখন দ্রুত ঐ ত্রুটি কে নিজের স্বার্থে কাজে লাগায়।
- বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।

২. গ্রে হ্যাট হ্যাকার:
- এ ধরনের হ্যাকাররা দুই ধরনের বৈধ এবং অবৈধ দুই ধরনের কাজ করতে পারে।
- একজন গ্রে হ্যাট হ্যাকার যখন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো খুঁজে বের করে তখন সে তার মন মত কাজ করে।
- এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোকে ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

৩. হোয়াইট হ্যাট হ্যাকার:
- একজন হোয়াইট হ্যাট হ্যাকার একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করে এবং ঐ সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটির বিষয়ে দ্রুত অবহতি করে।
- সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, একটি কম্পিউটার নেটওয়ার্ক, একটি ওয়েবসাইট, একটি সফটওয়্যার ইত্যাদি।

• গ্রিন হ্যাট হ্যাকার নামে কোনো হ্যাকার গ্রুপের অস্থিত নেই।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৫৮.
বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ফায়ারওয়াল
  2. এক্সেস পয়েন্ট
  3. রাউটার
  4. ম্যালওয়ার
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
উত্তর
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
ব্যাখ্যা
• বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে ফায়ারওয়াল ব্যবহৃত হয়।

• ফায়ারওয়াল:

- Unauthorized ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall)ব্যবহার করা হয়।
- অননুমোদিত ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়‍্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
১৫৯.
ব্লুটুথ (Bluetooth) এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
  1. ক) সনি
  2. খ) এরিকসন
  3. গ) নোকিয়া
  4. ঘ) আইবিএম
সঠিক উত্তর:
খ) এরিকসন
উত্তর
সঠিক উত্তর:
খ) এরিকসন
ব্যাখ্যা
ব্লুটুথ (Bluetooth)
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে। ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর আওতায় সর্বোচ্চ ৮ (আট) টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান-প্রদান করতে পারে।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
১৬০.
"Distributed Computing"-এর প্রধান উদ্দেশ্য কী?
  1. একাধিক কম্পিউটার ব্যবহার করে সমস্যা দ্রুত সমাধান
  2. একটি মেশিনের মেমোরি ব্যবহার কমানো
  3. সিপিইউ ক্লক স্পিড বাড়ানো
  4. সব ক্লাউড সার্ভারকে একটি কম্পিউটারে প্রতিস্থাপন করা
সঠিক উত্তর:
একাধিক কম্পিউটার ব্যবহার করে সমস্যা দ্রুত সমাধান
উত্তর
সঠিক উত্তর:
একাধিক কম্পিউটার ব্যবহার করে সমস্যা দ্রুত সমাধান
ব্যাখ্যা

• "Distributed Computing" বা বিতরণকৃত কম্পিউটিং-এর প্রধান উদ্দেশ্য হলো জটিল সমস্যা সমাধান বা বড় ডেটা প্রসেসিং কাজকে একাধিক কম্পিউটারে ভাগ করে দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করা। এতে কাজগুলো সমান্তরালভাবে চলে, ফলে একটি একক কম্পিউটারের সীমাবদ্ধতা যেমন কম মেমোরি বা প্রক্রিয়াকরণ ক্ষমতার সমস্যা এড়ানো যায়। এছাড়া, সিস্টেমের নির্ভরযোগ্যতা ও স্কেলেবিলিটিও বৃদ্ধি পায়, কারণ কোনো একটি কম্পিউটার ব্যর্থ হলেও অন্যগুলো কাজ চালিয়ে যেতে পারে। তাই Distributed Computing-এর মূল লক্ষ্য হলো একাধিক কম্পিউটার ব্যবহার করে সমস্যা দ্রুত সমাধান করা, যা অপশন গুলোর মধ্যে ক) একাধিক কম্পিউটার ব্যবহার করে সমস্যা দ্রুত সমাধান।

ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি, যা ইন্টারনেট ও কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশনসমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল, যাতে ৩টি বৈশিষ্ট্য থাকবে। যথা:

১. Resurce Flexibility/Scalability (যত চাহিদা ক্ষত সার্ভিস):
- ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand (যখন চাহিদা তখন সার্ভিস):
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- ক্রেতা তার ইচ্ছায় যখন খুশি তার চাহিদা বাড়াতে কমাতে পারবে।

৩. Pay as you go (যখন ব্যবহার তখন মূল্যশোধ):
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে, শুধুমাত্র তার জন্য পেমেন্ট করতে হবে।
- বৈশিষ্ট থেকে বলা যায় গ্রাহকের চাহিদা অনুযায়ী, ইউটিলিটি-ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি Distributed Computing এর একটি দৃষ্টান্ত হলো ক্লাউড কম্পিউটিং।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. ব্রিটানিকা।

১৬১.
ChatGPT-এর পূর্ণরূপ কী?
  1. Chat Global Pre-trained Transformer
  2. Chat Generative Pre-trained Transformer
  3. Chat General Processing Technology
  4. Chat Guided Predictive Transformer
সঠিক উত্তর:
Chat Generative Pre-trained Transformer
উত্তর
সঠিক উত্তর:
Chat Generative Pre-trained Transformer
ব্যাখ্যা
ChatGPT (চ্যাটজিপিটি)
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- ChatGPT হলো একটি AI মডেল যা Natural Language Processing (NLP) প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে।
- এর মূল উদ্দেশ্য হলো মানুষের ভাষা বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী প্রাকৃতিকভাবে উত্তর প্রদান করা।
- NLP এর মাধ্যমে এটি টেক্সট বিশ্লেষণ, ভাষা অনুবাদ, সারসংক্ষেপ তৈরি, প্রশ্নোত্তর, ও কথোপকথন পরিচালনা করতে পারে।
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

উৎস:
১। ব্রিটানিকা।
2। ওপেন এআই ওয়েবসাইট।
১৬২.
ই-মেইল এর পূর্ণরূপ-
  1. Emergency Mail
  2. Essential Mail
  3. Electronical mail
  4. Electronic mail
সঠিক উত্তর:
Electronic mail
উত্তর
সঠিক উত্তর:
Electronic mail
ব্যাখ্যা
• ই-মেইল এর পূর্ণরূপ- ইলেকট্রনিক মেইল।

• ই-মেইল (E-mail):

- ইলেকট্রনিক মেইল (Electronic mail)-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-মেইল (E-mail)।
- ই-মেইল বলতে কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস দিয়ে নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল তথ্য বিনিময় করাকে বোঝায়।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন। তাই তাকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল পাঠানোর জন্য প্রথমেই যিনি পাঠাবেন এবং যিনি পাবেন দুজনেরই ই-মেইলের ঠিকানার দরকার হয়।
- ই-মেইল ঠিকানাটি @ বর্ণটি দিয়ে ভাগ করা হয়েছে।
- যদি abc@def.com একটি ই-মেইল ঠিকানা হয়ে থাকে তাহলে @ এর পরের অংশটুকু হচ্ছে ডোমেইন নেইম, যা দিয়ে বুঝানো হয় ব্যবহারকারী কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত। প্রথম অংশটুকু হচ্ছে ব্যবহারকারীর এক ধরনের পরিচয়।
- বর্তমানে ই-মেইল বিনিময় করার অনেক জনপ্রিয় উপায় হচ্ছে ইন্টারনেটের দেওয়া ই-মেইল সার্ভিস।
যেমন- Gmail, Yahoo, Hotmail ইত্যাদি ই-মেইলের সেবা শুধু যে বিনামূল্যে দেওয়া হয় তা নয়, ব্যবহারকারীর ই-মেইল সংরক্ষণ করার দায়িত্বও গ্রহণ করে থাকে।
- একটি ই-মেইল একাধিক গ্রাহকের কাছে পাঠানো যায়, প্রয়োজনে ই-মেইলকে অন্য একজনকে ‘কার্বন কপি’ (CC) হিসেবে পাঠানো যায়।
- ই-মেইলের শুরুতে বিষয় হিসেবে ই-মেইলের বক্তব্যটির একটি শিরোনাম লিখা যায়, শুধু তা-ই নয় ই-মেইলের বিষয়বস্তু লেখার পাশাপাশি তার সাথে অন্য কোনো ডকুমেন্ট, ছবি সংযুক্ত করে পাঠিয়ে দেওয়া যায়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৬৩.
IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে নিচের কোন প্রযুক্তি?
  1. Wi-Fi
  2. Bluetooth
  3. WiMAX
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Bluetooth
উত্তর
সঠিক উত্তর:
Bluetooth
ব্যাখ্যা
• IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে Bluetooth প্রযুক্তি Bluetooth.

• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

• Wifi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
• Wimax এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৬৪.
কোন ধরনের ক্লাউড কম্পিউটিং পরিষেবা ব্যবহারকারীকে চাহিদা অনুযায়ী ভার্চুয়াল মেশিনের ভাড়া প্রদান করে?
  1. ক) Infrastructure as a Service (IaaS)
  2. খ) Platform as a Service (PaaS)
  3. গ) Software as a Service (SaaS)
  4. ঘ) Storage as a Service (STaaS)
সঠিক উত্তর:
ক) Infrastructure as a Service (IaaS)
উত্তর
সঠিক উত্তর:
ক) Infrastructure as a Service (IaaS)
ব্যাখ্যা

সেবার মান অনুযায়ী ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 

সেবার ধরণ (Service Model) অনুসারে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস ৩ প্রকার। যথা-
১. Infrastructure as a Service-laaS
২. Platform as a Services-PaaS
৩. Software application as a Service-SaaS

১. Infrastructure as a Service-laaS
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক
কম্পিউটিং রিসাের্স ভাড়া দেয়, যেখানে ব্যবহারকারী তার প্রয়ােজনীয় অপারেটিং সিস্টেম ও
সফটওয়্যার চালাতে পারেন।

২. Platform as a Services-PaaS
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়ােজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম,
ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রােগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে। অ্যাপ্লিকেশন
ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 

৩. Software application as a Service-SaaS
ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারে।

=========

IaaS provides users with virtualized computing resources, such as virtual machines, storage, and networking, which can be rented and accessed over the internet on an as-needed basis.

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান; Massachusetts Institute of Technology (MIT)

১৬৫.
যদি IPv4-এর প্রথম কোয়াড্রেন্টের মান ১২৮ থেকে ১৯১ এর মধ্যে থাকে, তবে এটি কোন ক্লাসের IP?
  1. Class A
  2. Class B
  3. Class C
  4. Class D
সঠিক উত্তর:
Class B
উত্তর
সঠিক উত্তর:
Class B
ব্যাখ্যা

◉ IPv4 এর প্রথম কোয়াড্রেটের মান 128 থেকে 191 এর মধ্যে থাকলে এটি B ক্লাসের আইপি।

আইপি অ্যাড্রেস (IP Address):
- কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে প্রতিটি ডিভাইসকে সনাক্ত করতে ব্যবহৃত একটি একক শনাক্তকারী নম্বর।
- আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়: IPv4 (Internet Protocol version 4) এবং IPv6 (Internet Protocol version 6)।
- IPv4 আইপি অ্যাড্রেস ৩২-বিট সংখ্যা দ্বারা গঠিত এবং এটি চারটি ৮-বিট অংশে বিভক্ত, প্রতিটি অংশের মান ০ থেকে ২৫৫ এর মধ্যে থাকে (যেমন: 192.168.1.1)।
- IPv4 এর রেঞ্জ এর উপর ভিত্তি করে IP address গুলোকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Class A: প্রথম ৮ বিটের মান ০ - ১২৭ পর্যন্ত।
2. Class B: প্রথম ৮ বিটের মান ১২৮ - ১৯১ পর্যন্ত।
3. Class C: প্রথম ৮ বিটের মান ১৯২ - ২২৩ পর্যন্ত।
4. Class D: প্রথম ৮ বিটের মান ২২৪ - ২৩৯ পর্যন্ত।
5. Class E: প্রথম ৮ বিটের মান ২৪০ - ২৫৫ পর্যন্ত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মুজিবুর রহমান স্যার, ব্রিটানিকা।

১৬৬.
Search Engine কী?
  1. ইঞ্জিন খুঁজতে কাজে লাগে
  2. ইন্টারনেট এ তথ্য খুঁজতে কাজে লাগে
  3. ইঞ্জিনকে সঠিকভাবে পরিচালনা করে
  4. বিল গেটসের আবিষ্কৃত একটি যন্ত্রের নাম
সঠিক উত্তর:
ইন্টারনেট এ তথ্য খুঁজতে কাজে লাগে
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট এ তথ্য খুঁজতে কাজে লাগে
ব্যাখ্যা
সার্চ ইঞ্জিন: 
- একটি সার্চ ইঞ্জিন হল একটি সফ্টওয়্যার প্রোগ্রাম বা একটি ওয়েব-ভিত্তিক পরিসেবা যা ব্যবহারকারীদের ইন্টারনেটে বা একটি নির্দিষ্ট ডাটাবেসের মধ্যে তথ্য অনুসন্ধান করতে দেয়।
- এটি ব্যবহারকারীদের তাদের প্রশ্ন বা কীওয়ার্ডের উপর ভিত্তি করে প্রাসঙ্গিক এবং সংগঠিত সামগ্রী খুঁজে পেতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে।
- অনুসন্ধান ইঞ্জিনগুলি ওয়েব পৃষ্ঠাগুলি এবং অন্যান্য অনলাইন সামগ্রীগুলিকে সূচীকরণ এবং র‌্যাঙ্ক করতে জটিল অ্যালগরিদম ব্যবহার করে, ব্যবহারকারীদের জন্য তারা যে তথ্যগুলি খুঁজছেন তা অ্যাক্সেস করা সহজ করে তোলে৷

উৎস: ব্রিটানিকা। 
১৬৭.
ক্লাউড কম্পিউটিং এর প্রধান সার্ভিস মডেল নয় কোনটি?
  1. Infrastructure as a Service
  2. Platform as a Service
  3. Software as a Service
  4. Hardware as a Service
সঠিক উত্তর:
Hardware as a Service
উত্তর
সঠিক উত্তর:
Hardware as a Service
ব্যাখ্যা
• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-
১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে। 
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্ধাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৬৮.
আমাজনের ই-বুক রিডার কোনটি
  1. Bing
  2. Mobi
  3. B&N Nook
  4. Kindle
সঠিক উত্তর:
Kindle
উত্তর
সঠিক উত্তর:
Kindle
ব্যাখ্যা
• ই-বুক:
- ই-বুক হচ্ছে প্রচলিত মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ যা কম্পিউটার অথবা ই-বুক রিডার দিয়ে পড়া যায়।
- প্রচলিত বইয়ের মতই ই-বুক টেক্সট ও ছবির সমন্বয়ে তৈরি হয় যা আসলে মূল বইয়ের ডিজিটাল সংস্করণ।
- আমাজনের ই-বুক রিডার Kindle।
- দুই ধরণের ই-বুক বাজারে বিদ্যমান রয়েছে। যথা-

১. রিফ্লোয়েবল ই-বুক (Reflowable E-Book):
- Amozon এর Kindle প্রথম রিফ্লোয়েবল ই-বুক বাজারে সহজলভ্য ও বাণিজ্যিককরণ করে।
- রিফ্লোয়েবল ই-বুক ডিভাইসের স্ক্রীন সাইজ অনুযায়ী ট্যাক্সট ও ছবিকে সমন্বিত করে নেয়।
- ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী অক্ষরের আকার ছোট-বড়, লাইন স্পেস, মার্জিন ইত্যাদি পরিবর্তন করতে পারে। 
- রিফ্লোয়েবল ই-বুক দুই ধরণের ফরম্যাটে হয়ে থাকে। যথা- মবি (mobi) এবং ইপাব (epub)।
- Kindle ডিভাইসে মবি ফরম্যাট ব্যবহৃত হয় এবং ইপাব সাধারণত Apple, Android ও অন্যান্য যে কোন ডিভাইসে ব্যবহৃত হয়।

২. ফিক্সড ফরম্যাট ই-বুক (Fixed Format E-Book):
- এই ধরণের ই-বুকের সমস্ত কন্টেন্ট অপরিবর্তনশীল ও স্থায়ী।
- স্ক্রীনের সাইজ অনুযায়ী এই ধরণের ই-বুক সমন্বিত হয় না এবং এর অক্ষর কিংবা অক্ষরের আকারও পরিবর্তন করা সম্ভব নয়।
- এই ফরম্যাটের ই-বুক Kindle ডিভাইসে পড়া সম্ভব নয়।
- Barnes & Noble's Nook (B&N Nook) এবং Apple এর ipad এ এই ফরম্যাটের ই-বুক খুব সহজে ব্যবহার করা যায়।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬৯.
LinkedIn -এর ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
  2. এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
  3. ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
  4. উপরের সবগুলোই
সঠিক উত্তর:
উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলোই
ব্যাখ্যা
• LinkedIn:
- LinkedIn একটি বিজনেস ওরিয়েন্টেড সামাজিক যোগাযোগ মাধ্যম ৷
- ২০০২ সালে রেইড হফম্যান LinkedIn উদ্ভাবন করেন।
- ২০০৩ সালে LinkedIn অফিশিয়ালি চালু হয়।
- বর্তমান CEO: Ryan Roslansky
- ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক ছিল এবং বর্তমানে ২০০টিরও বেশি দেশে ১ বিলিয়নেরও বেশি মানুষ LinkedIn ব্যবহার করে।
- সদর দপ্তর: Sunnyvale, California, United States

উৎস: লিংকডইনের অফিসিয়াল ওয়েবসাইট। [Link]
১৭০.
IoT ডিভাইসগুলো মূলত কোন ধরনের কম্পিউটিং সিস্টেম ব্যবহার করে?
  1. মেইনফ্রেম কম্পিউটার
  2. এমবেডেড কম্পিউটার
  3. সুপার কম্পিউটার
  4. ওয়ার্কস্টেশন
সঠিক উত্তর:
এমবেডেড কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
এমবেডেড কম্পিউটার
ব্যাখ্যা

◉ এমবেডেড কম্পিউটার হল বিশেষ ধরনের কম্পিউটিং সিস্টেম, যা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়। IoT ডিভাইসগুলি সাধারণত ছোট, শক্তিশালী এবং কম শক্তি খরচ করে, যা এমবেডেড সিস্টেমের বৈশিষ্ট্য।
উদাহরণস্বরূপ, স্মার্ট হোম ডিভাইস (যেমন স্মার্ট থার্মোস্ট্যাট, স্মার্ট লাইট), ওয়্যারেবল ডিভাইস (যেমন ফিটনেস ট্র্যাকার), এবং শিল্প IoT ডিভাইসগুলি এমবেডেড কম্পিউটিং সিস্টেম ব্যবহার করে।

ইন্টারনেট অফ থিংস (Internal of things - IOT):
- ইন্টারনেট অফ থিংস (IOT) হলো পারস্পরিক সম্পর্কযুক্ত এমন একটি সনাক্তকারী কম্পিউটিং ডিভাইস, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে।
- একাধিক প্রযুক্তি যেমন মেশিন লার্নিং, কমোডিটি সেন্সর, এমবেডেড সিস্টেম এবং রিয়েল-টাইম অ্যানালিটিকস, একত্রিত করার কারণে ইন্টারনেট অফ থিংস বাস্তবায়িত হয়েছে।

IoT ডিভাইসের বৈশিষ্ট্য:
- কম শক্তি ব্যবহার করে কাজ করে, 
- ছোট আকারের কম্পিউটার চিপ ব্যবহার করে, 
- নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করা হয়, 
- সেন্সর, একচুয়েটর এবং ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকে। 

উৎস:
১। Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। আইবিএম ওয়েবসাইট। 

১৭১.
প্রথম স্মার্টফোন ডিজাইন করে কোন কোম্পানি?
  1. মাইক্রোসফট
  2. ব্ল্যাকবেরি
  3. আইবিএম
  4. অ্যাপল
সঠিক উত্তর:
আইবিএম
উত্তর
সঠিক উত্তর:
আইবিএম
ব্যাখ্যা

◉ প্রথম স্মার্টফোন ডিজাইন করে আইবিএম (IBM)। ১৯৯৩ সালে আইবিএম "Simon" নামে প্রথম স্মার্টফোন তৈরি করে, যা টাচস্ক্রিন এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন সমর্থন করত।

স্মার্টফোন:
- স্মার্টফোন হলো বিশেষ ধরনের মোবাইল ফোন যা মোবাইল কম্পিউটিং প্লাটফর্মের ওপর প্রতিষ্ঠিত।
- সর্বপ্রথম স্মার্টফোন ডিজাইন করে IBM প্রতিষ্ঠান।
- বেলসাউথ প্রতিষ্ঠান ১৯৯৩ সালে স্মার্টফোন বাজারে আনেন।
- এই স্মার্টফোনে ক্যালেন্ডার, ঠিকানা বই, ক্যালকুলেটর এবং অন্যান্য ফাংশন অ্যাক্সেস করার জন্য একটি টাচস্ক্রিন ইন্টারফেস অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- স্মার্টফোন ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- স্মার্টফোনে ডাটা স্থানান্তর উচ্চ গতিসম্পন্ন।

উৎস: ব্রিটানিকা।

১৭২.
কোনটি চীনভিত্তিক ই-কমার্স সাইট?
  1. Amazon
  2. Alibaba
  3. Flipkart
  4. Rokomari
সঠিক উত্তর:
Alibaba
উত্তর
সঠিক উত্তর:
Alibaba
ব্যাখ্যা
• Alibaba - চীনভিত্তিক ই-কমার্স।

• ই-কমার্স:
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে বাণিজ্যিক লেনদেনই হলো ই-কমার্স।
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা-
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B),
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C) ও
৫. এম-কমার্স (M-commerce).
উপরের শ্রেণিবিভাগ ছাড়াও নন-বিজনেস নামে একটি ই-কমার্স দেখা যায়।

• ই-কমার্স এর বৈশিষ্ট্যসমূহ:
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
- ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই।
- আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
- মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে।
- ই-কমার্সে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার খরচ অনেক কম। ফলে সুবিধা গ্রহণ করতে পারছে।
- ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
- ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।

• অন্যান্য অপশন আলোচনা:
- Amazon - যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স।
- Flipkart - ভারতের ই-কমার্স সাইট।
- Rokomari - বাংলাদেশের ই-কমার্স সাইট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১৭৩.
টুইটারে সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টর ব্যবহার করা যায়?
  1. ক) ১৩০
  2. খ) ১৪০
  3. গ) ২০০
  4. ঘ) ২৮০
সঠিক উত্তর:
ঘ) ২৮০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮০
ব্যাখ্যা
• টুইটার একটি সামাজিক যোগাযোগ ব্যাবস্থা।
• তবে মেটার সাথে এর মৌলিক পার্থক্য রয়েছে।  টুইটারে সর্বোচ্চ ২৮০ টি ক্যারেক্টর ব্যবহার করা যায়।
• ২৮০ অক্ষরের এই বার্তাকে টুইট বলে।
• একে মাইক্রোব্লগিং এর ওয়েবসাইট ও বলা হয়। 
• টুইটারের বর্তমান সিইও ইলন মাস্ক।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী এবং টুইটার ওয়েবসাইট
১৭৪.
Bluetooth নিচের কোন প্রযুক্তি ব্যবহার করে?
  1. Spread spectrum
  2. Direct Sequence spread spectrum
  3. Frequency-hopping spread spectrum
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
Frequency-hopping spread spectrum
উত্তর
সঠিক উত্তর:
Frequency-hopping spread spectrum
ব্যাখ্যা
Bluetooth utilizes frequency-hopping spread spectrum technology to avoid interference problems. The ISM 2.4 GHz band is 2400 to 2483.5 MHz, and Bluetooth uses 79 radio frequency channels in this band, starting at 2402 MHz and continuing every 1 MHz. It is these frequency channels that Bluetooth technology is "hopping" over. The signal switches carrier channels rapidly, at a rate of 1600 hops per second, over a determined pattern of channels. There are six defined types of hopping sequences.
Source: http://stanford.edu/
১৭৫.
মঙ্গলগ্রহে প্রেরিত নাসার প্রথম রোবটটির নাম কী?
  1. ক) Curiosity
  2. খ) Spirit & opportunity
  3. গ) Preseverance
  4. ঘ) Sojourner
সঠিক উত্তর:
ঘ) Sojourner
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Sojourner
ব্যাখ্যা
Sojourner হল নাসার প্রেরিত মঙ্গলগ্রহে প্রথম রোবট। রোবটটি ১৯৯৭ সালে মঙ্গল গ্রহে অবরতন করে। 

- Curiosity Rover হল নাসার প্রেরিত মঙ্গলগ্রহে চতুর্থ রোবট, ২০১২ সালে মঙ্গলগ্রহে অবতরণ করে। 
- Spirit & opportunity রোবটটি মঙ্গলগ্রহে ২০০৪ সালে অবতরণ করে।
- Preseverance রোবটটি ২০২১ সালে মঙ্গলগ্রহে অবতরণ করে। 

সূত্র: নাসা অফিশিয়াল ওয়েবসাইট।
১৭৬.
কোন নেটওয়ার্ক আওতাধীন সব গ্রাহক ডেটা গ্রহণ করতে পারে?
  1. ক) ব্রডকাস্ট
  2. খ) মাল্টিকাস্ট
  3. গ) ইউনিকাস্ট
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) ব্রডকাস্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রডকাস্ট
ব্যাখ্যা

ব্রডকাস্ট (Broadcast mode):
এ পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্ক আওতাধীন সব গ্রাহক ডেটা গ্রহণ করতে পারে। ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধু সিমপ্লেক্স হয়ে থাকে। রেডিও, টেলিভিশন ব্রডকাস্ট মোডের উদাহরণ।

মাল্টিকাস্ট (Multicast mode):
মাল্টিকাস্ট মোড অনেকটা ব্রডকাস্ট মোডের মতো হলেও এই মোডে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তা শুধু অনুমোদিত সদস্য গ্রহণ করতে পারে। মাল্টিকাস্ট ট্রান্সমিশন হাফ-ডুপ্লেক্স বা ফুল-ডুপ্লেক্স-এ হয়ে থাকে। ভিডিও কনফারেন্সিংয়ে, চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাট ইত্যাদি মাল্টিকাস্ট মােডের উদাহরণ।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

১৭৭.
সম্প্রতি কোন ভারতীয় আইবিএম এর নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন?
  1. ক) জিনি রমেটি
  2. খ) সত্য নাদেলা
  3. গ) অরভিন্দ কৃষ্ণা
  4. ঘ) সুন্দর পিচাই
সঠিক উত্তর:
গ) অরভিন্দ কৃষ্ণা
উত্তর
সঠিক উত্তর:
গ) অরভিন্দ কৃষ্ণা
ব্যাখ্যা
আইবিএম এর নতুন সিইও অরভিন্দ কৃষ্ণা, তিনি ভারতীয় নাগরিক ৷ বর্তমান সিইও জিনি রমেটি সম্প্রতি পদত্যাগ করেছেন।
উৎসঃ ফোর্বস
১৭৮.
কণ্ঠস্বর যাচাইকরণ কোন ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতির উদাহরণ?
  1. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি
  2. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
  3. ডিএনএ ভিত্তিক বায়োমেট্রিক্স পদ্ধতি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
ব্যাখ্যা
• বায়োমেট্রিক্স (Biometrics):
- মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে।
- একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য কখনোই একরকম হবে না।
- বৈশিষ্ট্যের ভিন্নতার বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই রকম। যথা-

১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
• আঙ্গুলের ছাপ শনাক্তকরণ
• হাতের রেখা শনাক্তকরণ
• আইরিশ শনাক্তকরণ
• মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ
• ডিএনএ পর্যবেক্ষণ

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
• কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
• হাতে করা স্বাক্ষর যাচাইকরণ,
কণ্ঠস্বর যাচাইকরণ

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৭৯.
ওয়াই-ফাই (Wi-Fi) প্রযুক্তি সাধারণত কোন ওয়‍্যারলেস কমিউনিকেশনে ব্যবহৃত হয়?
  1. WPAN
  2. WLAN
  3. WMAN
  4. WWAN
সঠিক উত্তর:
WLAN
উত্তর
সঠিক উত্তর:
WLAN
ব্যাখ্যা

• ওয়াই-ফাই (Wi-Fi) প্রযুক্তি সাধারণত ওয়‍্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN)-এ ব্যবহৃত হয়।

• ওয়‍্যারলেস কমিউনিকেশনের ধরন:
- কভারেজ এরিয়ার ভিত্তিতে ওয়‍্যারলেস কমিউনিকেশন চার প্রকার।
- WPAN, WLAN, WMAN ও WWAN.

• ওয়‍্যারলেস প্যান (WPAN):
- স্বল্প দূরত্বের মধ্যে অবস্থিত আইসিটি ডিভাইসগুলোর মধ্যে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা।
- ব্যক্তিগত ব্যবহারের জন্য সীমিত পরিসরে নেটওয়ার্ক গঠন করা হয়।
- উদাহরণ: মোবাইল ফোন, পিডিএ, ল্যাপটপ, মাউস, প্রজেক্টর ইত্যাদি।

• ওয়‍্যারলেস ল্যান (WLAN):
- একটি নির্দিষ্ট বিল্ডিং, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে স্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থা।
- WLAN সংযোগে সাধারণত ওয়াই-ফাই (Wi-Fi) প্রযুক্তি ব্যবহৃত হয়।

• ওয়‍্যারলেস ম্যান (WMAN):
- একটি শহর বা মহানগর এলাকার বিভিন্ন আইসিটি ডিভাইসের মধ্যে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা।
- শহরব্যাপী নেটওয়ার্ক কভারেজ প্রদান করে।

• ওয়‍্যারলেস ওয়ান (WWAN):
- বহু শহর বা বৃহৎ ভৌগোলিক এলাকার আইসিটি ডিভাইসগুলোর মধ্যে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা।
- দীর্ঘ দূরত্বে ডাটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- উদাহরণ: ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮০.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী অবস্থানে থাকা রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদানকে কী বলে? 
  1. টেলিমেডিসিন
  2. ই-ট্রিটমেন্ট
  3. ই-মেডিসিন
  4. ক্রায়োসার্জারি
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
উত্তর
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
ব্যাখ্যা
টেলিমেডিসিন: 
- টেলিমেডিসিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী অঞ্চলের রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান। এর মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো।
- বর্তমানে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও গ্রামাঞ্চলের ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এতে জনগণ সুফল ভোগ করছেন।
- বিশ্বব্যাপী এমন অনেক ওয়েবসাইট আছে যেমন- Teladoc, Maven Clinic, iCliniq, MDlive, Amwell, Doctor on Demand, এবং treatmentonline যার মাধ্যমে যে কোনো স্থান থেকে অনলাইনে চিকিৎসা সেবা পাওয়া যায়।
- সঠিক রোগ নির্ণয় হচ্ছে সঠিক চিকিৎসার পূর্বশর্ত।
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রোগ নির্ণয়ে সহায়ক হয়ে উঠছে, এর মাধ্যমে রোগ নির্ণয় আরও নিখুঁতভাবে করা সম্ভব।
- ইলেকট্রনিক হেলথ রেকর্ড (EHR) ব্যবস্থাপনায় রোগীর সব তথ্য একটি ডাটাবেজে সংরক্ষিত থাকে। ফলে রোগী তার EHR ব্যবহার করে যে কোনো স্থানে বসে নিজের রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট বা চিকিৎসার পরামর্শ পেতে পারেন।
- এই ধরনের কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে রয়েছে Therapy Notes, Epic Care, Next Gen Ambulatory EHR, Care 360 ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
১৮১.
ইন্টারনেট ব্রাউজ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়?
  1. WinZip
  2. নেভিগেটর
  3. ইউডোরা প্রো
  4. MIRC
সঠিক উত্তর:
নেভিগেটর
উত্তর
সঠিক উত্তর:
নেভিগেটর
ব্যাখ্যা
ইন্টারনেট ব্রাউজ করার জন্য নেভিগেটর সফটওয়্যারটি ব্যবহৃত হয়।

• ইন্টারনেট সংযোগে প্রয়োজনীয় সফটওয়্যার:

হার্ডওয়্যারকে কর্মক্ষম করে তোলার জন্য সফট্ওয়্যার প্রয়োজন। ইন্টারনেট ব্যবহার করার সময় কাজের ধরন অনুযায়ী বিভিন্ন রকমের সফট্ওয়্যার ব্যবহার করা হয়।
যেমন:
- ই-মেইল পাঠানো ও গ্রহণের জন্য ব্যবহৃত সফটওয়্যার: ইন্টারনেট মেইল, ইউডোরা প্রো।
- ওয়েব ব্রাউজিং করার জন্য ব্যবহৃত সফটওয়্যার: নেটস্কেপ, নেভিগেটর, নেভিগেটর গোল্ড, ইন্টারনেট এক্সপ্লোরার।
- চ্যাটিংয়ের জন্য ব্যবহৃত হয় MIRC (রিলে চ্যাট সফটওয়্যার)।
- FTP, Gopher ইত্যাদি বিভিন্ন প্রটোকলের জন্য আলাদা আলাদা সফট্ওয়্যার ব্যবহার করা হয়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮২.
অত্যাধিক ঠান্ডায় অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুর ওপর নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়?
  1. হোমোসার্জারি
  2. ক্রোমোসার্জারি
  3. বায়োসার্জারি
  4. ক্রায়োথেরাপি
সঠিক উত্তর:
ক্রায়োথেরাপি
উত্তর
সঠিক উত্তর:
ক্রায়োথেরাপি
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।
- মাইনাস ৪১ ডিগ্রী তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮৩.
নিচের কোনটি ইনপুট-আউটপুট ডিভাইস?
  1. গ্রাফিক্স প্যাড
  2. ওয়েবক্যাম
  3. হেডফোন
  4. পেনড্রাইভ
সঠিক উত্তর:
পেনড্রাইভ
উত্তর
সঠিক উত্তর:
পেনড্রাইভ
ব্যাখ্যা
- যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য সরবরাহ করা হয় বা কমান্ড দেয়া হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলে।
- বহুল ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম ইত্যাদি।

ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড,
- মাউস,
- অপটিকাল রিডার,
- জয়স্টিক,
- মাইক্রোফোন,
- স্ক্যানার,
- গ্রাফিক্স প্যাড,
- লাইট পেন,
- ওয়েবক্যাম,
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর,
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন।

ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ,
- টাচ স্ক্রিন,
- মডেম।

তথ্যসূত্র -উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা।
১৮৪.
একটি ই-মেইল অ্যাড্রেসে কয়টি অংশ থাকে?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
• ই-মেইল:
- ইলেকট্রনিক উপায়ে বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল মেসেজ বা বার্তা আদান-প্রদান করাকে ই-মেইল বলা হয়।
- ই-মেইল প্রেরণের জন্য সাধারণত একটি কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন, ইন্টারনেট সংযোগ এবং কিছু সফটওয়‍্যার প্রয়োজন হয়।
- ই-মেইল করার পর বা প্রেরণের পর প্রাপক যোগাযোগে উপস্থিত না থাকলে মেইলটি প্রাপকের চৌম্বক ডিস্কে জমা থাকে।
- প্রতিটি ই-মেইল ব্যবহারকারীর একটি ই-মেইল ঠিকানা বা অ্যাড্রেস থাকে।
- একটি ই-মেইল অ্যাড্রেসে দুটি অংশ থাকে।
- প্রথম অংশটি হলো user identity আর দ্বিতীয় অংশটি হলো domain name.
- যেমন- dulal03@gmail.com. এখানে dulal03 হলো user identity আর gmail.com হলো domain name.
- ই-মেইল সুবিধা-প্রাপ্তির জন্য অথবা ই-মেইল আদান-প্রদানের জন্য যে সমস্ত সফটওয়‍্যার ব্যবহৃত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- Microsoft explorer, Netscape, Eudoro, Mozilla Firefox, Google Chrome, Outlook Express ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮৫.
OCR প্রযুক্তির মূল উদ্দেশ্য কোনটি?
  1. ক) অডিওকে টেক্সটে রূপান্তর করা
  2. খ) ছবিকে টেক্সটে রূপান্তর করা
  3. গ) ভিডিওকে টেক্সটে রূপান্তর করা
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) ছবিকে টেক্সটে রূপান্তর করা
উত্তর
সঠিক উত্তর:
খ) ছবিকে টেক্সটে রূপান্তর করা
ব্যাখ্যা
-  OCR এর পূর্ণরূপ Optical Character Recognition.
-  এর মূল উদ্দেশ্য হল ছবি থেকে টেক্সট সনাক্ত করা। 
- স্ক্যানকৃত ডকুমেন্ট থেকে টেক্সটে রূপান্তর করা, টেক্সট ভিত্তিক ছবি থেকে টেক্সট সনাক্ত করার উদ্দেশ্যে OCR ব্যবহৃত হয়।

উৎস : ILLINOIS University Website
১৮৬.
এন্টি-এজিং ক্রিম তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. ক) ন্যানাে-প্রযুক্তি
  2. খ) বায়োইনফরমেট্রিক্স
  3. গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  4. ঘ) বায়োমেট্রিক প্রযুক্তি
সঠিক উত্তর:
ক) ন্যানাে-প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) ন্যানাে-প্রযুক্তি
ব্যাখ্যা
ন্যানােটেকনােলজি (Nanotechnology): 10-9 মিটারকে ন্যানােমিটার বলে এবং বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানােমিটার আকৃতির কোনাে কিছু তৈরি করা এবং ব্যবহার করাকে ন্যানােটেকনােলজি বলে।
প্রসাধনী শিল্পে : প্রসাধনীতে জিংক অক্সাইড-এর ন্যানাে পার্টিকেল যুক্ত হওয়ায় ত্বকের ক্যান্সাররােধ সম্ভব হয়েছে।
সেই সাথে সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরির কাজে ব্যবহার্য রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে এবং এন্টি-এজিং ক্রিম তৈরিতেও ন্যানাে-টেকনােলজি ব্যবহৃত হয়।
১৮৭.
কোন প্রটোকল ব্যবহার করে ই-মেইল ক্লায়েন্টরা কম্পিউটারে ই-মেইল ডাউনলোড করে?
  1. ক) POP
  2. খ) SMTP
  3. গ) IMAP
  4. ঘ) খ ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক) POP
উত্তর
সঠিক উত্তর:
ক) POP
ব্যাখ্যা
ই-মেইল সার্ভার থেকে কোন ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP- Post Office Protocol ব্যবহৃত হয়। SMTP প্রটোকল ব্যবহার করে মেইল সেন্ড করা হয়। IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।
১৮৮.
কোন পদ্ধতিতে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়?
  1. সিনক্রোনাস
  2. অ্যাসিনক্রোনাস
  3. আইসােক্রোনাস
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
• সিনক্রোনাস:
- যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক (যাকে প্যাকেট ও বলা হয়) আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে।
- সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোন প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেয়া হয়।
- এ সিস্টেমে ব্লক বাই ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করা হয়। 
- প্রতিটি ব্লকের মাঝের বিরতি সমান হয়ে থাকে।
- এ ধরনের ট্রান্সমিশনে দক্ষতা বেশি। 
- এখানে তুলনামূলক সময় কম লাগে।
- এ ট্রান্সমিশন পদ্ধতিতে Start ও Stop বিটের প্রয়োজন হয় না। 

• অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন:
- যে ট্রান্সমিশন সিস্টেম ক্যারেক্টার বাই-ক্যারেক্টার-ডাটা ট্রান্সমিট করে তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে।
- প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না।
- এখানে ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভেল বা বিরতি সমান হয় না।
- ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক কম।
- ট্রান্সমিশনের গতি কম।
- এই ট্রান্সমিশনে স্টার্ট বিট বা স্টপ বিট এর প্রয়োজন হয়।

• আইসােক্রোনাস ট্রান্সমিশন:
- অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস এর একটি মিশ্র পদ্ধতি হচ্ছে আইসােক্রোনাস ট্রান্সমিশন।
- এ প্রক্রিয়ায় অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয়।
- যেহেতু পুরােটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই যখন প্রয়ােজন তখন সেই ডেটা ট্রান্সমিট করা যায়।
- সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এর প্রচলন বেশি।
- বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন, অডিও বা ভিডিও কল -এর ক্ষেত্রে এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৮৯.
সাইবার নিরাপত্তায় কোনো সিস্টেমে গোপনে ও অনুমতি ছাড়া প্রবেশ করাকে কী বলে? 
  1. প্লেজিয়ারিজম
  2. স্পুফিং
  3. স্নিকিং
  4. স্প্যামিং
সঠিক উত্তর:
স্নিকিং
উত্তর
সঠিক উত্তর:
স্নিকিং
ব্যাখ্যা

সাইবার নিরাপত্তায় 'স্নিকিং' বলতে বোঝায় কারো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে গোপনে এবং অনুমতি ছাড়াই প্রবেশ করা।
- এটি হ্যাকিং বা ক্ষতিকর কার্যকলাপের একটি প্রাথমিক ধাপ।
- এটি তথ্য চুরি, সিস্টেম নিয়ন্ত্রণ গ্রহণ বা ক্ষতিকারক কাজ করার উদ্দেশ্যে করা হয়।
- অন্য ধরনের আক্রমণের মতো সরাসরি ক্ষতি বা সিস্টেম ক্র্যাশ না করেও এটি অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি গোপনে তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ দেয়।

সাইবার অপরাধ:
- বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং - বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা।
- Salami Attack - অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।
- Denial of Service Attack - বেশি পরিমাণেরিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব - ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা।
- ট্রোজান এ্যাটাক - পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১৯০.
TV Remote এর Carrier Frequency-র Range কত? 
  1. < 100 MHZ
  2. < 1 GHZ
  3. < 2 GHZ
  4. Infra-red range-এর 
সঠিক উত্তর:
Infra-red range-এর 
উত্তর
সঠিক উত্তর:
Infra-red range-এর 
ব্যাখ্যা
• ইনফ্রারেড:
- এটি এক ধরনের ওয়েভ যার ফ্রিকুয়েন্সি সীমা ৩০০ 300 GHz থেকে ৪০০ THz হয়ে থাকে।
- খুব কাছাকাছি অবস্থিত দুইটি ডিভাইসের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ইনফ্রারেড ব্যবহার করা হয়।
- এ ধরনের যোগাযোগে দুই প্রান্তে ট্রান্সমিটার ও রিসিভার থাকে।
- টেলিভিশন, ভিসিআর এ ব্যবহৃত রিমোট কন্ট্রোলে, বিভিন্ন ডিভাইস যেমন- কী-বোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদির ওয়্যারলেস কমিউনিকেশনে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯১.
নিচের কোনটির ক্ষেত্রে লাইসেন্সসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়?
  1. ওয়াই-ফাই
  2. ওয়াই-ম্যাক্স
  3. ব্লুটুথ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ওয়াই-ম্যাক্স
উত্তর
সঠিক উত্তর:
ওয়াই-ম্যাক্স
ব্যাখ্যা
- ব্লুটুথ একটি পার্সোনাল প্রটোকল, তাই লাইসেন্সের প্রয়োজন হয়না।
- ওয়াই-ফাই এর ক্ষেত্রে লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না।
- ওয়াই-ম্যাক্স এর ক্ষেত্রে লাইসেন্সসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়।
- ব্লুটুথের কভারেজ এরিয়া ৩ থেকে ১০ মিটার।
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার।
- ওয়াই-ম্যাক্স এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কিলোমিটার।
- ব্লুটুথের IEEE স্ট্যন্ডার্ড 802.15
- ওয়াই-ফাই এর IEEE স্ট্যন্ডার্ড 802.11
- ওয়াই-ম্যাক্স এর IEEE স্ট্যন্ডার্ড 802.16

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৯২.
প্রথম ইন্টারনেট এ কতটি কম্পিউটার যুক্ত ছিল?
  1. ক) ৩টি
  2. খ) ৭টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
গ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪টি
ব্যাখ্যা

১৯৬৯ সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ARPANET(Advanced Research Project Agency Network)নামক প্রোজেক্টর মাধ্যমে ইন্টারনেট এর পতন হয়।

১৯৬৯ সালে প্রথম ইন্টারনেট এ মাত্র চারটি কম্পিউটার যুক্ত ছিল কিন্তু বর্তমানে কোটি কোটি কম্পিউটার যুক্ত আছে

আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ভিনটন জি কার্ফ (Vinton Gray Cerf) কে ইন্টারনেটের জনক বলা হয়।

বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ হচ্ছে চীন ।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশের তালিকায় নবম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই ( ষষ্ঠ শ্রেণি )

১৯৩.
ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি কত?
  1. ৫০০ - ১০০০ মিটার
  2. ১ - ৫ কিলোমিটার
  3. ৫ - ১০ কিলোমিটার
  4. যেকনো দূরত্বে কাজ করতে সক্ষম
সঠিক উত্তর:
১ - ৫ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১ - ৫ কিলোমিটার
ব্যাখ্যা
• ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি সাধারণত ১ - ৫ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।

• CAN:
- CAN এর পূর্ণরূপ হলো Campus/Corporate Area Network.
- অনেকগুলো LAN সংযুক্ত করে তৈরি করা হয়।
- একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, আবাসিক হলসমূহ, একাডেমিক ভবন, স্টুডেন্ট সেন্টার, জিমনেসিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত LAN গুলোকে সংযুক্ত করতে CAN ব্যবহার করা হয়।
- এর বিস্তৃতি ১ থেকে ৫ কি.মি. দূরত্ব পর্যন্ত হতে পারে।
- বিশ্ববিদ্যালয়ের মতো বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে LAN ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারীর ব্যবহারের জন্য CAN ব্যবহার করা হয়। যেমন: Googleplex, মাইক্রোসফটের নেটওয়ার্ক।

• CAN এর বৈশিষ্ট্য:
- ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব ১ - ৫ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- শ্রেণি সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
- এ নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম।
- এ নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৪.
Which type of chart is most suitable to show trend over time in Excel?
  1. Pie Chart
  2. Bar Chart
  3. Line Chart
  4. Column Chart
সঠিক উত্তর:
Line Chart
উত্তর
সঠিক উত্তর:
Line Chart
ব্যাখ্যা

•  Excel-এ সময়ের সাথে পরিবর্তনশীল প্রবণতা (Trend over time) দেখানোর জন্য লাইন চার্ট (Line Chart) সবচেয়ে উপযুক্ত। 

• বিভিন্ন চার্টের ব্যবহার: 
১. Line Chart (রেখা চিত্র):
-
সময়ের সাথে সাথে ডেটার পরিবর্তন বা প্রবণতা (Trend) দেখাতে সবচেয়ে কার্যকর।
- যেমন: মাসিক বিক্রয়, তাপমাত্রার পরিবর্তন, শেয়ারের দাম ইত্যাদি।
- রেখা দিয়ে সংযুক্ত বিন্দুগুলো ডেটার ক্রমাগত পরিবর্তন স্পষ্টভাবে প্রদর্শন করে।

২. Pie Chart (পাই চার্ট):
- সম্পূর্ণ অংশের মধ্যে বিভিন্ন ভাগের অনুপাত দেখাতে ব্যবহৃত হয়।
- সময়ের প্রবণতা দেখানোর জন্য উপযুক্ত নয়।

৩. Bar Chart (দণ্ড চিত্র):
- বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।
- অনুভূমিক দণ্ড দিয়ে ডেটা প্রদর্শন করে।

৪. Column Chart (স্তম্ভ চিত্র):
- বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।
- উল্লম্ব স্তম্ভ দিয়ে ডেটা প্রদর্শন করে।
- সময়ভিত্তিক প্রবণতা দেখানো যায় তবে লাইন চার্টের মতো স্পষ্ট নয়।

উৎস: ব্রিটানিকা।

১৯৫.
ইমেইল পাঠানোর প্রোটোকল কোনটি?
  1. IMAP 
  2. SMTP
  3. POP3
  4. HTTP
সঠিক উত্তর:
SMTP
উত্তর
সঠিক উত্তর:
SMTP
ব্যাখ্যা

• ইমেইল পাঠানোর প্রোটোকল হচ্ছে SMTP। 
- যখন একজন ব্যবহারকারী মেইল পাঠান, তখন এই প্রোটোকলটি মেইলটিকে প্রেরকের কম্পিউটার থেকে মেইল সার্ভারে পৌঁছে দেয়।
- অন্যদিকে, মেইল সার্ভার থেকে মেইল গ্রহণের (Receiving) জন্য IMAP বা POP3 প্রোটোকল ব্যবহৃত হয়।
- HTTP (Hypertext Transfer Protocol): এটি মূলত ওয়েবসাইট ব্রাউজ করার জন্য ব্যবহৃত প্রোটোকল।

• Simple Mail Transfer Protocol (SMTP):
- ই-মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল ব্যবহৃত হয়।
- প্রোটোকল হলো একটি নিয়মাবলী যা ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে ডেটা প্রেরণ নিশ্চিত করে, তথ্য কীভাবে সংগঠিত হবে এবং প্রতিটি পক্ষ কীভাবে ডেটা পাঠাবে ও গ্রহণ করবে তা নিয়ন্ত্রণ করে।

• ই-মেইল (E-mail):
- ই-মেইল (Electronic Mail) হলো ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বার্তা পাঠানোর একটি মাধ্যম।
- এর সাহায্যে টেক্সট, ছবি, ফাইল, ভিডিও ইত্যাদি খুব দ্রুত একজন থেকে আরেকজনের কাছে পাঠানো যায়।
- প্রত্যেক ই-মেইল অ্যাকাউন্ট গোপন পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে।

• ই-মেইল অ্যাড্রেসের গঠন:
- একটি ই-মেইল ঠিকানার দুইটি অংশ থাকে –
  1. প্রথম অংশ → ব্যবহারকারীর পরিচিতি (Username),
  2. শেষ অংশ → ডোমেইন নেম (Domain name),
- এ দুটি অংশকে @ চিহ্ন দ্বারা আলাদা করা হয়।

 উদাহরণ: maria123@gmail.com
- maria123 → ব্যবহারকারীর নাম (Username),
- gmail.com → ডোমেইন নেম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১৯৬.
‘ডিজিট ৩৬০’ কী?
  1. সেন্সরযুক্ত রোবোটিক গাড়ি
  2. সেন্সরযুক্ত রোবোটিক হাত
  3. মহাকাশের একটি গ্রহ
  4. মহাকাশ অভিযানের একটি রকেট
সঠিক উত্তর:
সেন্সরযুক্ত রোবোটিক হাত
উত্তর
সঠিক উত্তর:
সেন্সরযুক্ত রোবোটিক হাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মেটার সেন্সরযুক্ত রোবোটিক হাত: 

- স্পর্শনির্ভর সেন্সরযুক্ত রোবোটিক হাত তৈরি করছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।
- ‘ডিজিট ৩৬০’ নামের রোবোটিক হাতটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর মডেলকে বিভিন্ন জিনিস স্পর্শ করার অনুভূতি দেবে।
- এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরও বাস্তব ভার্চ্যুয়াল পরিবেশ তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

- দক্ষিণ কোরিয়ার ওওনিক রোবোটিকসের সঙ্গে যৌথভাবে তৈরি করা হচ্ছে রোবোটিক হাতটি।
- রোবোটিক হাতটি মূলত গবেষকেরা ব্যবহার করতে পারবেন।
- হাতটিতে থাকা শক্তিশালী সেন্সর স্পর্শের অনুভূতি দ্রুত জানাবে, যা কাজে লাগিয়ে বিভিন্ন এআই মডেলকে সহজেই স্পর্শের অনুভূতি দেওয়া যাবে।
- রোবোটিক হাতের জন্য ‘ডিজিট প্লেক্সাস’ নামের সমন্বিত পদ্ধতিও তৈরি করেছে মেটা।
- নতুন এ পদ্ধতি রোবোটিক হাতের আঙুলে থাকা সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে দ্রুত কম্পিউটারে পাঠাবে।
- হাতটিতে মানুষের আঙুলের মতো গঠন এবং অনুভূতি থাকায় বিভিন্ন এআই মডেলগুলোর সক্ষমতা উন্নয়নে ব্যবহার করা যাবে।
- আগামী বছর রোবোটিক হাতটি বাজারজাত করা হবে।

তথ্যসূত্র:  প্রথম আলো।
১৯৭.
কোনো ই-মেইলে CC এর অর্থ কী?
  1. Close circuit
  2. Carbon Copy
  3. Close Contract
  4. Close Copy
সঠিক উত্তর:
Carbon Copy
উত্তর
সঠিক উত্তর:
Carbon Copy
ব্যাখ্যা
ই-মেইল কম্পোজ উইন্ডোর বিভিন্ন অংশ: 
To: 
- এখানে যার কাছে ই-মেইল পাঠানো হবে তার ই-মেইল ঠিকানা লিখতে হয়। 
- তবে একই মেইল একাধিক ঠিকানা পাঠাতে হলে প্রতিটি ঠিকানা কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। 

From: 

- এখানে প্রেরকের ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে আসবে। 
- তবে কনফিগারেশনের সময় যে ঠিকানাটি দেওয়া হবে সেটিই আসবে। 

CC: 
- CC এর পূর্ণরূপ Carbon Copy. 
- একই মেসেজ বিভিন্ন গ্রাহকের কাছে পাঠাতে চাইলে এখানে তাদের ঠিকানা কমা দিয়ে আলাদা আলাদা করে টাইপ করতে হবে। 
- তাহলে গ্রাহক তার মেইলটি গ্রহণ করার পর এখানে প্রদর্শিত ঠিকানাসমূহ দেখে জানতে পারবে একই মেইল আর কার কার কাছে পাঠানো হয়েছে। 

BCC: 
- BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy. 
- একই মেসেজ বিভিন্ন গ্রাহকের কাছে পাঠাতে চাইলে এখানে তাদের ঠিকানা কমা দিয়ে আলাদা আলাদা করে টাইপ করতে হবে। 
- CC এর মতো প্রাপকের নিকট এখানে ঠিকানাসমূহ প্রদর্শিত হবে না ফলে প্রাপক জানতে পারবে না একই মেইল আর কার কার কাছে পাঠানো হয়েছে। 

Subject: 
- Subject হলো ই-মেইলের বিষয়। 
- গ্রাহক যাতে সহজেই বুঝতে পারে সেজন্য ই-মেইলের সাথে সম্পর্কিত কোনো বিষয় এখানে লেখা হয়। 

Attach: 
- সাধারণভাবে ই-মেইল করে নরমাল টেক্সট পাঠানো যায়। 
- ই-মেইলের এটাচ কমান্ড ব্যবহার করে অন্য কোনো প্রোগ্রামে করা ফাইলকে ই-মেইলের সাথে অ্যাটাচ করে পাঠানো যায়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৮.
কোন সংস্থা আন্তর্জাতিকভাবে ডোমেইন নাম এবং আইপি ঠিকানা নিয়ন্ত্রণে রাখে?
  1. Google
  2. WWW
  3. W3C
  4. ICANN
সঠিক উত্তর:
ICANN
উত্তর
সঠিক উত্তর:
ICANN
ব্যাখ্যা

• আন্তর্জাতিকভাবে ডোমেইন নাম এবং আইপি ঠিকানা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে ICANN. ICANN-এর পূর্ণরূপ হলো Internet Corporation for Assigned Names and Numbers, যা একটি অ-লাভজনক প্রতিষ্ঠান। এটি ইন্টারনেটের কাঠামো এবং ঠিকানাগুলোর মান বজায় রাখে, যাতে পৃথক দেশ ও কোম্পানি নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারে। ICANN ডোমেইন নাম সিস্টেম (DNS) এবং IP ঠিকানার বরাদ্দ নিয়ন্ত্রণ করে, ফলে ইন্টারনেটের ঠিকানা দ্বন্দ্বমুক্ত থাকে। Google, WWW বা W3C ইন্টারনেট সংক্রান্ত অন্যান্য কার্যক্রম পরিচালনা করলেও, ডোমেইন এবং IP ঠিকানা বরাদ্দের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ICANN-এর হাতে। ICANN-এর কাজের মাধ্যমে ইন্টারনেটের গ্লোবাল সংযোগ ও স্থায়িত্ব নিশ্চিত হয়।
 
 • ICANN:
- ICANN এর পূর্ণরূপ হচ্ছে Internet Corporation for Assigned Names and Numbers.
- এই প্রতিষ্ঠানটি বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে।
- এর একটি অলাভজনক অনুবিভাগ হলো- Internet Assigned Numbers Authority (IANA).
- IANA ডোমেইন নেইম রেজিস্ট্রেশনের অনুমোদন দিয়ে থাকে।
- সকল ডোমেইন নেইমকে ICANN একটি ডেটাবেজ ফাইলে সংরক্ষণ করে থাকে।
- প্রচলিত কয়েকটি জনপ্রিয় জেনেরিক ডোমেইন হলো- com, net, edu, gov, int, mil, org.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১৯৯.
চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে?
  1. মার্ক জাকারবার্গ
  2. স্যাম অল্টম্যান
  3. বিল গেটস
  4. ল্যারিগেজ
সঠিক উত্তর:
স্যাম অল্টম্যান
উত্তর
সঠিক উত্তর:
স্যাম অল্টম্যান
ব্যাখ্যা
চ্যাটজিপিটি:
- চ্যাটজিপিটি হলো কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot)।
- ChatGPT এর পূর্ণরূপ: Chat Generative Pre-trained Transformer.
- এটি ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
- চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

⇒ এটির রয়েছে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য। যেমন:
• কম্পিউটার কোড তৈরি করতে পারে,
• সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে,
- টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে,
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।
- সম্প্রতি বিশ্বের ৪টি দেশে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন চালু হয়েছে।
- দেশগুলো হলো: বাংলাদেশ, ব্রাজিল, ভারত ও যুক্তরাষ্ট্র।
- এই চার দেশের বাসিন্দাদের যে কেউ এখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করে ওপেনএআইয়ের এ সেবা গ্রহণ করতে পারবেন।

উৎস: i) https://www.openai.com.
         ii) ২৬ জুলাই, ২০২৩, সমকাল।
২০০.
SSL এর পূর্ণরূপ কী এবং ই-কমার্সে এর ভূমিকা কী?
  1. Secure Socket Layer, ডাটা এনক্রিপশন এবং সিকিউরিটি প্রদান করে
  2. Safe Shopping Link, শুধুমাত্র সিকিউর পেমেন্ট গেটওয়ে প্রদান করে
  3. System Security License, ওয়েবসাইট সিকিউরিটি প্রদান করে
  4. Server Side Language, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়
সঠিক উত্তর:
Secure Socket Layer, ডাটা এনক্রিপশন এবং সিকিউরিটি প্রদান করে
উত্তর
সঠিক উত্তর:
Secure Socket Layer, ডাটা এনক্রিপশন এবং সিকিউরিটি প্রদান করে
ব্যাখ্যা

◉ SSL (Secure Socket Layer) হল একটি সিকিউরিটি প্রোটোকল, যা ওয়েবসাইট এবং ইউজারের মধ্যে ডাটা এনক্রিপশন নিশ্চিত করে। এটি HTTPS (HyperText Transfer Protocol Secure) এর মাধ্যমে নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করে, যাতে সাইবার অপরাধীরা ডাটা চুরি করতে না পারে।

SSL Certificate:
- SSL এর পূর্ণরূপ Secure Sockets Layer.
- SSL Certificate হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা একটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে।
- SSL একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিংক তৈরি করে।
- এটি অনলাইন লেনদেন সুরক্ষিত করার ক্ষেত্রে এবং গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে কোম্পানি এবং সংস্থাগুলোর ওয়েবসাইটে ব্যবহৃত হয়।

ই-কমার্সে SSL এর ভূমিকা:
- ক্রেডিট কার্ড তথ্য, পাসওয়ার্ড এবং পার্সোনাল ডাটা এনক্রিপ্ট করে।
- অনলাইন পেমেন্ট ট্রান্সাকশন সুরক্ষিত রাখে।
- গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য SSL সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ।
- SSL সাইটগুলিকে Google বেশি অগ্রাধিকার দেয়, ফলে SEO উন্নত হয়।

উৎস: Kaspersky website.