বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোট প্রশ্ন৫,০২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

PrepBank · পাতা ৩৫ / ৫১ · ৩,৪০১৩,৫০০ / ৫,০২৮

৩,৪০১.
মোবাইল ব্রডব্যান্ড ওয়্যারলেস একসেস (MBWA) এর স্ট্যান্ডার্ড কত?
  1. IEEE 802.11
  2. IEEE 802.15
  3. IEEE 802.16
  4. IEEE 802.20
ব্যাখ্যা
IEEE 802.20 standards, যা মোবাইল ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস হিসাবে পরিচিত। Local and metropolitan area networks এর Standards Committee হিসেবে ব্যবহৃত হয় এটি।
সূত্রঃ standards.ieee.org
৩,৪০২.
যে ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান প্লাটফর্মভিত্তিক সেবা দেয় তাদের কী বলে?
  1. SaaS
  2. PaaS
  3. IaaS
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা

• Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়।
- অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে।
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

• Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

•  Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়‍্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৪০৩.
অবৈধ হ্যাকারদের কী নামে ডাকা হয়? 
  1. ক্রেকার
  2. সিজার
  3. রাশার
  4. ক্রাশার
ব্যাখ্যা
হ্যাকার: 
- অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে ক্রেকার (Craker) বলা হয়। 
- অবৈধ হ্যাকার বা ক্রেকাররা ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা চুরি অথবা নষ্ট করে দেয়। 
- এদের কাছে সাধারণত বেশ কিছু টেকনিক থাকে যা ব্যবহার করে এরা ইন্টারনেটের মাধ্যমে সফট্ওয়্যার সিস্টেমের দুর্বলতা খুব সহজে খুঁজে বের করে পাসওয়ার্ড জেনে ফেলে। 
- এদেরকে ব্লাক হ্যাট হ্যাকার বলে। 
- গ্রে হ্যাট হ্যাকার নামে হোয়াইট হ্যাট হ্যাকার ও ব্লাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি এক ধরনের হ্যাকার রয়েছে যারা নেটওয়ার্কের দূর্বলতাগুলো খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে জানায় এবং দূর্বল দিকগুলো ঠিক করার মাধ্যমে নেটওয়ার্ক সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩,৪০৪.
দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট স্থাপন করা হয় কত সালে?
  1. ক) ১৯৯০
  2. খ) ১৯৯১
  3. গ) ১৯৯৫
  4. ঘ) ১৯৯৬
ব্যাখ্যা

 ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইল (offline e-mail)-এর মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং
- আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে। দেশে বর্তমানে ৫০-এর অধিক আই.এস.পি রয়েছে।

সোর্স: বাংলাপিডিয়া

৩,৪০৫.
বাস টপোলজিতে কোন উপাদানটি সাধারণত থাকে না? 
  1. মূল ক্যাবল
  2. টারমিনেটর
  3. কেন্দ্রীয় কম্পিউটার
  4. ব্যাকবোন
ব্যাখ্যা
নেটওয়ার্ক টপোলজি: 
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। 
অর্থাৎ, যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। 
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে। 

 বাস টপোলজি (Bus Topology): 
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। 
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়। 
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)। 
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪০৬.
টেবিলের রো তৈরিতে নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়?
  1. < TH >
  2. < TD >
  3. < TR >
  4. < BR >
ব্যাখ্যা
টেবিল ট্যাগসমূহ
⇒ < table > - একটি টেবিলকে নির্ধারণ করে।
⇒ < th >- টেবিলের হেডারকে নির্ধারণ করে ।
⇒ < tr > - টেবিলের রো নির্ধারণ করে।
⇒ < td > - টেবিলের সেল নির্ধারণ করে ।
⇒ < caption >- টেবিলের ক্যাপশন নির্ধারণ করে।
⇒ < tbody > - টেবিলের বডি নির্ধারণ করে ।
⇒ < tfoot > - টেবিলের ফুটার নির্ধারণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪০৭.
“অ্যাপল কম্পিউটার” কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
  1. ক) স্টিভ জবস
  2. খ) স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক
  3. গ) স্টিভ জবস, রোনাল্ড ওয়েনে ও স্টিভ ওজনিয়াক
  4. ঘ) স্যামুএল টমলিনসন
ব্যাখ্যা

“অ্যাপল কম্পিউটার” কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস, রোনাল্ড ওয়েনে ও স্টিভ ওজনিয়াক।
তথ্য সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, পৃষ্ঠা- ৫।

৩,৪০৮.
সুপার কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় -
  1. ক) MFLOP
  2. খ) GFLOPS
  3. গ) TFLOPS
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- সাধারণত মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MHz বা GHz এ।
- কিন্তু মিনি ও মেইনফ্রেম কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MIPS (Millions of Instructions per Second) বা BIPS (Billions of Instructions per Second) এ।
- আবার সুপার কম্পিউটারের প্রসেসরের গতি পরিমাপ করা হয় MFLOPS (Millions of Floating Point Operations per Second), GFLOPS (Giga of Floating Point Operations per Second), TFLOPS (Tera of Floating Point Operations per Second) ইত্যাদিতে।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩,৪০৯.
এনালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয় কোন প্রজন্মের মোবাইল ফোনে?
  1. ক) প্রথম প্রজন্ম
  2. খ) দ্বিতীয় প্রজন্ম
  3. গ) তৃতীয় প্রজন্ম
  4. ঘ) চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা
প্রথম প্রজন্ম (১৯৫০-১৯৮৯) :
১। এই প্রজন্মে এনালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়
২। সেল সিগন্যাল এনকোডিং হলো FDMA
৩। কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়।
৪। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু ছিলো না ।

উৎস: Live MCQ Lecture.
৩,৪১০.
ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা কী নামে পরিচিত?
  1. স্পুফিং
  2. বম্বিং 
  3. স্প্যামিং
  4. স্নিকিং
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) স্পুফিং

• সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অনাকান্তিকত ব অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৪১১.
প্রথম ওয়েবপেজ তৈরি করেন কে?
  1. ক) টিম বার্নার্স লি
  2. খ) থমাস মেরিল
  3. গ) লরেন্স রবার্ট
  4. ঘ) রে টোমলিনশন
ব্যাখ্যা
১৯৯১ সালের ৬ আগষ্ট সার্ন (CERN) এর বিজ্ঞানী টিম বার্নার্স লি প্রথম ওয়েবপেজ তৈরি করেন।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৩,৪১২.
রেডিও ফ্রিকোয়েন্সী UMTS স্ট্যান্ডার্ড কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহার করা হয়?
  1. দ্বিতীয় প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. প্রথম প্রজন্ম
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
তৃতীয় প্রজন্ম (Third Generation-3G):
- ২০০১ সালে জাপানের NTT DoCoMo প্রথম পরীক্ষামূলকভাবে ৩য় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু করেন।
- দ্বিতীয় প্রজন্মের স্ট্যান্ডার্ড CDMA টেকনোলজির এর পরিবর্তে W-CDMA (Wideband Code Division Multiple Access) টেকনোলজির ব্যবহার দিয়ে তৃতীয় প্রজন্মের সূচনা হয়।
- W-CDMA পদ্ধতি বর্তমানে UMTS ( Universal Mobile Telecommunication System) নামে পরিচিত।
- এই প্রজন্মেই আধুনিক মোবাইল টেকনোলজি HSPA (High Speed Packet Access) এর বাস্তবায়ন করা হয়।
তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে-
• ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতিই ব্যবহৃত হয় । তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান করা যায়।
• EDGE (Enhanced Data Rates for Global Evolution) পদ্ধতি কার্যকর হয়। ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর সম্ভব হয়।
• মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু সম্ভব হয় ।
• এক্ষেত্রে GSM, EDGE, UTMS এবং CDMA 2000 প্রযুক্তি ব্যবহৃত হয়।

উদাহরণ: UMTS (Universal Mobile Telecommunication System), IMT (International Mobile Telecommunication)-2000, MC-CDMA, TD-SCDMA, EDGE, HSPA ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩,৪১৩.
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সম্পর্কিত যে তথ্যটি সঠিক-
  1. স্টার্ট বিট বা স্টপ বিট এর প্রয়োজন হয় না।
  2. ট্রান্সমিশনের গতি বেশি।
  3. প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। 
  4. ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভেল বা বিরতি সবসময় সমান হয়।
ব্যাখ্যা
• ডাটা ট্রান্সমিশন মেথড:
- প্রেরক কম্পিউটার থেকে গ্রাহক কম্পিউটারে লাইন ইন্টারফেসের উপর ভিত্তি করে সিরিয়াল ও প্যারালাল এই দুই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়ে থাকে।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুই কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু ও শেষ বুঝতে পারে।
- বিটের শুরু ও শেষ বুঝতে না পারলে গ্রহণকারী কম্পিউটার সেই সিগন্যাল থেকে ডাটা পুনরুদ্ধার করতে পারে না।
- এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন।
- সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন- ১। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission) ও ২। সিনক্রোনাস ট্রান্সমিশন (Synchronous Transmission)।

• অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন:
- যে ট্রান্সমিশন সিস্টেম ক্যারেক্টার বাই-ক্যারেক্টার-ডাটা ১ ট্রান্সমিট করে তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে।
- প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। 
- এখানে ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভেল বা বিরতি সমান হয় না।
- ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক কম। 
- ট্রান্সমিশনের গতি কম। 
- এই ট্রান্সমিশনে স্টার্ট বিট বা স্টপ বিট এর প্রয়োজন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৪১৪.
ই-কমার্সের সুবিধা কোনটি?
  1. তথ্যের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়
  2. পণ্য ও সেবার মান উন্নয়ন করা যায়
  3. ক্রেতা-বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে
  4. সবগুলোই
ব্যাখ্যা
• ই-কমার্স:
- E-Commerce-এর পূর্ণ অর্থ হচ্ছে Electronic Commerce।
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় কার্যক্রম সম্পন্ন করাকে ই-কমার্স বলা হয়।
- ইন্টারনেট ব্রাউজ করে ক্রেতাগণ ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মান, মূল্য ইত্যাদি জানতে পারছে।
- আবার বিক্রেতাগণও তাদের পণ্যের বিপিণন সারা বিশ্ব জুড়ে করতে পারছে। 

• ই-কমার্সের সুবিধা:
১. ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়।
২. ই-কমার্সের সাহায্যে যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসায়কে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে করানো যায়।
৩. তথ্যের বিনিময় ও ব্যবসায়িক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়।
৪. ব্যবসায়িক কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায়।
৫. ক্রেতা-বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে।
৬. তথ্যের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়।
৭. দ্রুত পণ্য ভোক্তার কাছে পৌঁছায়।
৮. পণ্য ও সেবার মান উন্নয়ন করা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪১৫.
IEEE 802.16 সাধারণত কোন প্রযুক্তি হিসেবে পরিচিত?
  1. LTE
  2. Bluetooth
  3. Wi-Fi
  4. WiMAX
ব্যাখ্যা

• IEEE 802.16 সাধারণত WiMAX প্রযুক্তি হিসেবে পরিচিত। এটি একটি ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস মানদণ্ড যা দূরত্বের মধ্যে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করে। WiMAX দীর্ঘ-দূরত্বের ওয়ারলেস নেটওয়ার্ককে সমর্থন করে, যা শহর বা গ্রামীণ এলাকাতেও দ্রুত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সক্ষম। এটি ওয়াই-ফাই-এর চেয়ে অনেক বেশি দূরত্বে কাজ করতে পারে এবং বিভিন্ন ধরণের ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল ফোন বা রাউটারকে কানেক্ট করতে সাহায্য করে। WiMAX-এর লক্ষ্য ছিল উচ্চ ব্যান্ডউইথ এবং নির্ভরযোগ্য কানেক্টিভিটি নিশ্চিত করা, বিশেষ করে যেখানে তারযুক্ত সংযোগ কঠিন বা ব্যয়বহুল। তাই IEEE 802.16 মানটি WiMAX-এর সঙ্গে সরাসরি সম্পর্কিত।

- সঠিক উত্তর: ঘ) WiMAX.

• ওয়াইম্যাক্স (WiMAX):
- WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। 
- এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কি.মি. পর্যন্ত হয়ে থাকে। 
- স্পীড প্রায় 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর Frequency প্রায় 2-66 GHz পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর IEEE standard হচ্ছে IEEE 802.16

এছাড়াও,
- Wi-fi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.15

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

৩,৪১৬.
ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে কী বলে?
  1. HTML
  2. Email
  3. WWW
  4. DWS
ব্যাখ্যা
• ইন্টারনেট জগতে hyper-linked document গুলোর কালেকশানকে WWW বলে।

• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। এটি একটি বৃহৎ - সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লি'কে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. www foundation.
৩. University of washignton.
৪. TechTarget
৩,৪১৭.
কোন প্রযুক্তি বা ধারণার মাধ্যমে দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন বস্তু, যেমন গৃহস্থালি সরঞ্জাম ও যানবাহন, ইন্টারনেট ব্যবহার করে ডেটা আদান-প্রদান করতে পারে?
  1. ক্লাউড কম্পিউটিং
  2. মেশিন লার্নিং
  3. ইন্টারনেট অফ থিংস (IoT)
  4. সাইবার সিকিউরিটি
ব্যাখ্যা

IoT হল এমন একটি নেটওয়ার্ক যেখানে সেন্সর সমৃদ্ধ ডিভাইস, যন্ত্রপাতি ও উপকরণ ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকে এবং তথ্য সংগ্রহ, প্রেরণ ও গ্রহণ করে।

ইন্টারনেট:
- ইন্টারনেট হলো একটি বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থা, যা বিভিন্ন নেটওয়ার্ককে একত্রিত করে একটি "নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস” তৈরি করেছে।
- এটি প্রথম যুক্তরাষ্ট্রে ১৯৭০ এর দশকে শুরু হলেও সাধারণ মানুষের জন্য এটি পরিচিত হয় ১৯৯০ এর দশকের শুরুতে।
- ২০২০ সালের মধ্যে পৃথিবীর অর্ধেকের বেশি, প্রায় ৪.৫ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছিলেন।
- ইন্টারনেটের জনপ্রিয়তা বাড়ার একটি বড় কারণ হলো "স্মার্ট” ডিভাইস ও "ইন্টারনেট অফ থিংস” (IoT), যেখানে বিভিন্ন যন্ত্রপাতি যেমন স্মার্টফোন, যন্ত্র, থার্মোস্ট্যাট, নিরাপত্তা ক্যামেরা, গাড়ি, এমনকি পুরো শহর ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে।

• IoT (Internet of Things):
- IoT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে তাকে ইন্টানেট অব থিংস বা আইওটি (Internet of Things-IOT) বলে।
- আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতির ব্যবহার যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেট্রিক লক ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
- এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন: টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি ইন্টারনেট-এর সাথে সংযুক্ত করে এগুলোকে দুর থেকে নিয়ন্ত্রণ করা যায়।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

৩,৪১৮.
অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
  1. ক) মাইক্রোসফট
  2. খ) আইবিএম
  3. গ) অ্যাপল
  4. ঘ) গুগল
ব্যাখ্যা
- স্মার্টফোনে যে সকল অপারেটিং সিস্টেমে পরিচালিত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল: 
- গুগলের অ্যান্ড্রয়েড
- অ্যাপলের আইওএস (iOS)
- রিমের ব্ল্যাকবেরি
- মাইক্রোসফট উইন্ডোজ
- নকিয়ার সিম্বিয়ান (Symbian) ও
- স্যামসাংয়ের বাডা ।
৩,৪১৯.
নিম্নের কোনটি বৈধ IPv4 ঠিকানা নয়?
  1. 10.0.0.1
  2. 172.16.254.3
  3. 192.300.1.5
  4. 8.8.8.8
ব্যাখ্যা

◉ IPv4 ঠিকানায় চারটি অক্টেট (ডট দ্বারা বিভক্ত সংখ্যা) থাকে, যেখানে প্রতিটি অক্টেটের মান ০ থেকে ২৫৫-এর মধ্যে হতে বাধ্যতামূলক। এখানে ১৯২.৩০০.১.৫ ঠিকানাটির দ্বিতীয় অক্টেটে ৩০০ ব্যবহার করা হয়েছে, যা অনুমোদিত সীমা (২৫৫) অতিক্রম করে। ফলে এটি একটি অবৈধ IPv4 ঠিকানা।

আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।
- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-

১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation)
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation)
- উদাহরণ: CO.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation)
- উদাহরণ: 11000000.10101000.00001111.00000101

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4× ৪ বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6, যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৪২০.
হ্যাকাথন (Hackathon) কী?
  1. ক) কম্পিউটার হ্যাক করার সিস্টেম
  2. খ) এক ধরণের সাইবার অপরাধ
  3. গ) হ্যাকিং শেখার ওয়েবসাইট
  4. ঘ) কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা
ব্যাখ্যা

হ্যাকাথন হচ্ছে প্রোগ্রামিং প্রতিযোগিতা যেখানে সফটওয়্যার, কম্পিউটার কিংবা বাস্তব সমস্যা সমাধান করার উদ্দেশ্যে প্রোগ্রামারদেরকে নিয়ে দিন ব্যাপী বা সপ্তাহব্যাপী ইভেন্টের আয়োজন হয়ে থাকে।

৩,৪২১.
What is packet switching?
  1. ক) A method of transferring data between two computer systems
  2. খ) Word processing
  3. গ) The process of making the internet publicly accessible
  4. ঘ) The practice of long-distance networking
ব্যাখ্যা
Packet switching is a method of transferring data between two computer systems by separating information into smaller “packets” of data that are then transported across multiple different channels and reassembled at their destination. 
The packet-switching method is still the basis of data transfer today.
 
Source: Britannica
৩,৪২২.
টুইটার প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ২০০৪ সালে
  2. খ) ২০০৫ সালে
  3. গ) ২০০৬ সালে
  4. ঘ) ২০০৭ সালে
ব্যাখ্যা

- টুইটার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
- এটি আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট।
- যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন।
- ২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারের বর্তমান সিইও জ্যাক ডরসি।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো শহরে অবস্থিত।
উৎসঃ টুইটারের ওয়েবসাইট।

৩,৪২৩.
আইবিএম-এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মকে বলা হয়:
  1. Watson
  2. WatsonX
  3. BlueGene
  4. DeepBlue
ব্যাখ্যা

• আইবিএম-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্ল্যাটফর্মকে সাধারণভাবে Watson নামে বলা হয়। এটি ২০১১ সালে বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল, যখন Watson “Jeopardy!” খেলার চ্যালেঞ্জে মানুষকে পরাস্ত করেছিল। Watson কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ ব্যবহার করে বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে পারে এবং মানুষের মতো ভাষায় উত্তর দিতে পারে। পরবর্তীতে IBM আরও উন্নত সংস্করণ হিসেবে WatsonX চালু করেছে, যা আরও শক্তিশালী এবং ব্যবসায়িক AI সমাধান প্রদান করে। অন্যদিকে, BlueGene হলো সুপারকম্পিউটার এবং DeepBlue হলো বিশিষ্ট দাবার কম্পিউটার, যা Watson-এর AI প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
- তাই AI প্ল্যাটফর্মের নাম হলো Watson.

⚪ আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines.
- ১৯১১ সালে আইবিএম প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ। (জানুয়ারি, ২০২৫)
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৪২৪.
ইনস্টাগ্রামে প্রোফাইলে নীল টিক চিহ্ন থাকার অর্থ কী?
  1. ভেরিফায়েড অ্যাকাউন্ট
  2. সাবস্ক্রিপশন প্রদান করা হয়েছে
  3. ক্রিয়েটর মোড
  4. প্রিমিয়াম কনটেন্ট
ব্যাখ্যা
• ইনস্টাগ্রামে প্রোফাইলে নীল টিক চিহ্ন থাকলে সেটি মূলত ভেরিফায়েড অ্যাকাউন্ট বোঝায়। ভেরিফিকেশন হল একটি বিশেষ ব্যাজ, যা প্রমাণ করে যে ওই অ্যাকাউন্টটি আসল এবং নির্দিষ্ট ব্যক্তি, ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের অফিসিয়াল প্রোফাইল। অনেক সময় জনপ্রিয় ব্যক্তিত্ব, সেলিব্রিটি, সাংবাদিক, ক্রীড়াবিদ বা বড় কোনো প্রতিষ্ঠানকে নকল করে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়। তাই নীল টিক চিহ্ন ব্যবহারকারীদের নিশ্চিত করে যে এটি আসল এবং নির্ভরযোগ্য প্রোফাইল। তবে এটি সাবস্ক্রিপশন, ক্রিয়েটর মোড বা প্রিমিয়াম কনটেন্টের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। সুতরাং সঠিক উত্তর হলো ভেরিফায়েড অ্যাকাউন্ট (ক)।

সামাজিক যোগাযোগ মাধ্যম: 
- আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকেই বোঝায়। 
অর্থাৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান-প্রদান করে তাই সামাজিক যোগাযোগ। 
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে বর্তমানে এই যোগাযোগ হয়ে পড়েছে সহজ, সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রে নিরাপদ। 
- ইন্টারনেটের ব্যবহার, ই-মেইল, মোবাইল ফোন ও মেসেজিং সিস্টেম, ব্লগিং এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মসমূহ ব্যবহার করে বর্তমানে আইসিটিভিত্তিক সামাজিক যোগাযোগ অনেকাংশে সহজ। 
- ইন্টারনেটে গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম, যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। 
যেমন: ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হলো- ফেসবুক ও টুইটার। 

ইনস্টাগ্রাম (www.instragram.com): 
- ইনস্টাগ্রাম হলো একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ ব্যবস্থা। 
- এটা ২০১০ সালে চালু হয়েছিল। 
- এটাকে মূলত ছবি ও ভিডিয়ো শেয়ার করা হয়। 
- এতে ব্যবহারকারীগণ গল্প তৈরি করতে এবং হ্যাশট্যাগের (hashtag) মাধ্যমে বিষয়বস্তু অনুসন্ধান করতে পারে। 
- এতে রিল (reels) এবং কেনাকাটার সুযোগও রয়েছে, যার মাধ্যমে ব্র্যান্ড এবং প্রভাবশালীগণ তাদের অনুসারি বা ভিজিটরদের সাথে কার্যকরভাবে জড়িত হতে পারে। 
- এটিকে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্লাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। 

অন্যদিকে,
- ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে এটি চালু করেন। 
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে, তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে। 

উৎস: উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং টুইটারের ওয়েবসাইট।
৩,৪২৫.
নিম্নের কোনটি ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয়?
  1. ক) ডাটাবেজ সার্ভার ব্যবহার করা হয়
  2. খ) কন্টেন্ট যুক্ত, ডিলিট বা আপডেট করা যায়
  3. গ) নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে
  4. ঘ) কোড পরিবর্তন না করেই কন্টেন্ট যুক্ত করা যায়
ব্যাখ্যা
গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়-
স্ট্যাটিক ওয়েবসাইট: যে সকল ওয়েবপেজ পূর্ব থেকে তৈরিকৃত তথ্যপ্রদর্শন করে এবং কোড পরিবর্তন না করে তথ্য যুক্ত, ডিলিট করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। HTML , CSS ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি হয়।

ডায়নামিক ওয়েবসাইট: যে সকল ওয়েবপেজ আপডেটকৃত তথ্য প্রদর্শন করে এবং কোড পরিবর্তন না করে তথ্য যুক্ত, ডিলিট করা যায়  তাকে ডায়নামিক  ওয়েবসাইট বলা হয়। PHP, ASP, JSP  ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডায়নামিক  ওয়েবসাইট তৈরি হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩,৪২৬.
ই-কমার্সে পণ্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ করার পদ্ধতিকে কী বলে?
  1. ক) COC
  2. খ) POD
  3. গ) COD
  4. ঘ) DOP
ব্যাখ্যা

ই-কমার্সে পন্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ করার পদ্ধতিকে COD (Cash on Delivery) বলে।

৩,৪২৭.
4G বা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন স্ট্যান্ডার্ড কোনটি?
  1. ক) AMPS (Advanced Mobile Phone Service)
  2. খ) HSPA (High Speed Package Access)
  3. গ) RAT (Radio Access Technology)
  4. ঘ) LTE (Long Term Evolution)
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন স্ট্যান্ডার্ডঃ
1G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-AMPS
2G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-GSM, CDMA
3G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-HSPA,WCDMA, UTMS, 3GPP
4G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড- WiMAX 2, LTE
5G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-RAT, MIMO, 5G NR

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)
৩,৪২৮.
নিচের কোনটি SaaS (Software as a Service) মডেলের উদাহরণ নয়?
  1. Microsoft Azure
  2. Google Docs
  3. Salesforce
  4. Dropbox
ব্যাখ্যা

• Microsoft Azure হলো একটি ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম যা মূলত IaaS (Infrastructure as a Service) এবং PaaS (Platform as a Service) হিসেবে পরিচিত।
- এটি ডেভেলপারদের জন্য ভার্চুয়াল সার্ভার, স্টোরেজ এবং অ্যাপ্লিকেশন তৈরির প্ল্যাটফর্ম প্রদান করে।
- অন্যদিকে Google Docs, Salesforce এবং Dropbox হলো সরাসরি ব্যবহারযোগ্য সফটওয়্যার বা সার্ভিস, যা SaaS মডেলের অন্তর্ভুক্ত।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়:
১. IaaS (Infrastructure as a Service):
এটি ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামোগত সেবা।
এখানে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ইত্যাদি ভাড়া দেয়।
ব্যবহারকারী নিজে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ইনস্টল করে চালাতে পারেন।
উদাহরণ:
- Amazon EC2,
- Google Cloud Storage,
- Rackspace.

২. PaaS (Platform as a Service):
- এটি একটি প্ল্যাটফর্মভিত্তিক সেবা।
- এখানে ডেভেলপাররা নিজের অ্যাপ তৈরি ও চালাতে পারেন, কিন্তু সার্ভার/ওএস মেইনটেইন করতে হয় না।
- ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার, OS, ডেটাবেজ, ওয়েব সার্ভার ইত্যাদি সরবরাহ করে।
উদাহরণ:
- Google App Engine,
- Microsoft Azure App Services,
- Heroku.

৩. SaaS (Software as a Service):
- এটি একটি সম্পূর্ণ সফটওয়্যার সেবা।
- ব্যবহারকারী সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করেন।
- আলাদা করে ইনস্টল করার দরকার পড়ে না।
উদাহরণ:
- Google Docs,
- Microsoft 365,
- Lotus,
- Yahoo! mail,
- Dropbox,
- Salesforce Platform.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। ব্রিটানিকা।

৩,৪২৯.
একটি 'স্টেটফুল' ফায়ারওয়াল কী?
  1. একটি ফায়ারওয়াল যা শুধুমাত্র ওয়্যারলেস নেটওয়ার্কে কাজ করে
  2. একটি ফায়ারওয়াল যা ফাইলগুলি নিরাপদে সংরক্ষণ করতে ব্যবহার করা যেতে পারে
  3. একটি ফায়ারওয়াল যা পূর্ববর্তী সংযোগগুলি মনে রাখে না
  4. একটি ফায়ারওয়াল যা প্যাকেটগুলি পরিদর্শন করে এবং সংযোগগুলির অবস্থান ট্র্যাক করে
ব্যাখ্যা
• স্টেটফুল ফায়ারওয়াল:
- একটি "stateful" ফায়ারওয়াল হলো এমন একটি ফায়ারওয়াল যা নেটওয়ার্কের কানেকশনের স্থিতি (state) ট্র্যাক করে এবং প্যাকেটগুলো পর্যালোচনা করে।
- এর মাধ্যমে এটি আগের কানেকশনের তথ্য মনে রাখে, যা পরবর্তী প্যাকেটগুলোর অনুমোদন বা অবরোধের জন্য সাহায্য করে।
- এই ধরনের ফায়ারওয়াল সার্বিকভাবে আরও উন্নত সুরক্ষা প্রদান করতে পারে, কারণ এটি নেটওয়ার্কের সক্রিয় সংযোগের স্টেট বুঝে কাজ করে।

• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে।
- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস: sciencedirect [লিংক]
৩,৪৩০.
সিমপ্লেক্স মোডের উদাহরণ হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
  1. মোবাইল
  2. ওয়াকি-টকি
  3. রেডিও
  4. সবগুলোই
ব্যাখ্যা

• ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex),
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)।

• সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন - রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

• হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সংযোগ থাকে, তবে তা একই সময়ে সম্ভব না। যেমন- ওয়াকি-টকি।

• ফুল-ডুপ্লেক্স:
- ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
- যেকোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারে। যেমন- টেলিফোন, মোবাইল।

উৎস: একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৩,৪৩১.
কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমকে কী বলে?
  1. কম্পিউটার নেটওয়ার্কিং
  2. ক্লায়েন্ট-সার্ভার সিস্টেম
  3. ক্লাউড কম্পিউটিং
  4. ডেটাবেজ সিস্টেম
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ।
- ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।
- ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।
- যুক্তরাষ্ট্রের "ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)" এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে-
১. রিসোর্স স্কেলেবিলিটি:
- ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. অন-ডিমান্ড:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. পে-অ্যাজ-ইউ-গো:
- এটা একটি পেমেন্ট মডেল।
- ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

• এক কথায় বলা যায়, কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৩২.
ইন্টারনেটের প্রাথমিক পর্যায়কে কী বলে? 
  1. TCP/IP
  2. ALPHANET
  3. EXTRANET
  4. ARPANET
ব্যাখ্যা

• ইন্টারনেটের প্রাথমিক পর্যায় বা ভিত্তি হিসেবে যে নেটওয়ার্ককে ধরা হয় তা হলো ARPANET। এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অধীনে গড়ে ওঠা একটি গবেষণাধর্মী নেটওয়ার্ক, যার উদ্দেশ্য ছিল তথ্য আদান–প্রদানকে নিরাপদ ও নিরবচ্ছিন্ন করা। পরবর্তীতে এই নেটওয়ার্কেই TCP/IP প্রোটোকল ব্যবহার শুরু হয় এবং ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী নেটওয়ার্কে রূপ নেয়, যা আজকের ইন্টারনেটের ভিত্তি তৈরি করে। সুতরাং, ইন্টারনেটের সূচনা এবং এর প্রাথমিক পরীক্ষামূলক কাঠামো হিসেবে ARPANET–ই স্বীকৃত।
 
 • ARPANET:
- ARPANET এর পূর্ণরূপ হলো ‘Advanced Research Projects Agency Network’ 
- ১৯৬৯ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।
 
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।

৩,৪৩৩.
নিচের কোনটি মাল্টিমিডিয়া নয়?
  1. ইন্টারনেট
  2. চিত্র
  3. শব্দ
  4. বর্ণ
ব্যাখ্যা
• ইন্টারনেট মাল্টিমিডিয়া নয়।

মাল্টিমিডিয়ার প্রয়োগ:
• বর্ণ বা টেক্সট-
- সারা বিশ্বে টেক্সটের যাবতীয় কাজ এখন কম্পিউটারে হয়ে থাকে।
- টাইপরাইটার ও ফটোটাইপ সেটার দিয়ে যেসব কাজ করা হত, বর্তমানে অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সবখানেই এখন কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।

• চিত্র বা গ্রাফিক্স-
- গ্রাফিক্স ডিজাইন, ড্রয়িং বা কমার্শিয়াল কাজে গ্রাফিক্স ব্যবহার করা হয়।
- বিজ্ঞাপন, সাইনবোর্ড, স্থাপত্য সকল ক্ষেত্রেই গ্রাফিক্স ব্যবহার করা হচ্ছে।

• ভিডিও বা টিভি-
- ভিডিও কার্যত ভিডিও এক ধরনের গ্রাফিক্স। একে চলমান গ্রাফিক্সও বলা যায়।
- টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফ্টওয়্যার, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রেই ভিডিওর ব্যবহার ব্যাপক বেড়েছে।

• এনিমেশন-
- এনিমেশন এখন এক ধরনের গ্রাফিক্স।
- এটি চলমান বা স্থির হতে পারে আবার দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে।
- এনিমেশন কখনই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদির সম্পর্ক রয়েছে।

• শব্দ বা অডিও-
- শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা বিশ্বে এখন কম্পিউটারের উপর নির্ভর করে।
- সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ এনালগ পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
- যে কেউ ইচ্ছে করলেই একটি ভালো কম্পিউটার দিয়ে উন্নতমানের সাউন্ড রেকর্ডিং করতে পারে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৩৪.
ভার্চুয়াল রিয়েলিটির ধারণার উৎস কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত?
  1. কানেকটিভিটি তত্ত্ব
  2. সিমুলেশন তত্ত্ব
  3. শিক্ষণ তত্ত্ব
  4. অভিবাসন তত্ত্ব
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটির (VR) ধারণা মূলত সিমুলেশন তত্ত্ব থেকে উদ্ভূত। 
 
• ভার্চুয়াল রিয়েলিটি:
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৪৩৫.
'কিউরিও' রোবট কোন কোম্পানির তৈরি?
  1. হোন্ডা
  2. সনি
  3. গুগল
  4. স্যামসাং
ব্যাখ্যা
সনি কর্পোরেশনের রোবট হচ্ছে কিউরিও।

• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৪৩৬.
স্টার টপোলজিতে নেটওয়ার্কের সব ডিভাইস একত্রিত হয় কিসের মাধ্যমে?
  1. রাউটার
  2. হাব
  3. গেটওয়ে
  4. ব্রিজ
ব্যাখ্যা
• স্টার টপোলজি:
- স্টার টপোলজিতে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসসমূহ একটি হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে।
- হাব বা সুইচের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস সমূহ যোগাযোগ ও ডেটা আদান-প্রদান করে থাকে।
- হাব অচল হয়ে হয়ে গেলে সম্পূর্ন নেটওয়ার্ক অকেজো হয়ে যায়।
- যেকোন মুহূর্তে নতুন কম্পিউটার যুক্ত করা যায়।
- এই সিস্টেমে সমস্যা নির্ণয় করা তুলনামূলক সহজ।
- কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে ডেটা ট্রান্সফারে কোন সমস্যা সৃষ্টি হয়না।
- এই নেটওয়ার্ক সিস্টেমে খুব সহজেই সমস্যায় আক্রান্ত কম্পিউটারটিকে সরিয়ে নেওয়া যায়।
- এই সিস্টেমে অনেক বেশি ক্যাবল ব্যবহৃত হয় বলে খরচের পরিমান বেশি।
- কম্পিউটারে সংখ্যা খুব বেশি বৃদ্ধি করলে ডেটা ট্রান্সফার স্পীড কমে যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
৩,৪৩৭.
ইন্টারনেটে কোন প্রোটোকলটি ওয়েব পেজের ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়?
  1. SNMP
  2. HTTP
  3. POF
  4. SMTP
ব্যাখ্যা
• HTTP হলো ওয়েব পেজের জন্য মূল প্রোটোকল যা ওয়েব সার্ভার এবং ওয়েব ব্রাউজারের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।

• হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http):
- HTTP এর অর্থ হলো Hypertext Transfer Protocol.
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে স্যার টিমোথি জন ‘টিম বার্নার্স-লি (Tim Berners Lee ) (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• অন্যান্য অপশন আলোচনা:
- POF নামে কোনো প্রটোকল নেই তবে  ই-মেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
- SMTP (Simple Mail Transfer Protocol): ইমেইল পাঠানোর জন্য।
- SNMP (Simple Network Management Protocol): নেটওয়ার্ক মনিটরিং এর জন্য।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি। [২০২১ সংস্করণ]
৩,৪৩৮.
ডোমেইন নেমের ডট (.) এর পরের অংশটিকে কী বলা হয়?
  1. টপ লেভেল ডোমেইন
  2. টপ অ্যাড্রেস ডোমেইন
  3. টপ ওয়েব ডোমেইন
  4. টপ প্রোটোকল ডোমেইন
ব্যাখ্যা
• ডোমেইন নেম:
- আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত। আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়।
- ডোমেইন নেমের ডট (.) এর পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলা হয়।
- এটি দেখে সহজেই বোঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। 
- টপ লেভেল ডোমেইনের উদাহরণ:


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৪৩৯.
টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে অনৈতিক উদ্দেশ্যে হস্তক্ষেপ  করাকে কী বলা হয়?
  1. ফ্রেকিং
  2. ভিশিং
  3. ফিশিং
  4. ক্র্যাকিং
ব্যাখ্যা

• টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে অনৈতিক উদ্দেশ্যে হস্তক্ষেপ করার কাজকে ফ্রেকিং (Phreaking) বলা হয়। এটি মূলত ফোন বা টেলিফোন নেটওয়ার্কের সিগন্যালিং সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেওয়া বা সেবা ব্যবহার করার প্রক্রিয়া। ফ্রেকাররা সাধারণত ফ্রিকোয়েন্সি বা টেলিফোন সিস্টেমের ডিজিটাল কোড ব্যবহার করে নেটওয়ার্কে অনধিকার প্রবেশ করে, যা নেটওয়ার্কে ভুক্তভোগী বা অপারেটরের ক্ষতি করতে পারে। এটি হ্যাকিংয়ের একটি বিশেষ ধরনের উপায় হিসেবে ধরা হয়, যেখানে মূল লক্ষ্য টেলিফোন বা কমিউনিকেশন সিস্টেমের নিরাপত্তা ভঙ্গ করা। অন্যদিকে ভিশিং বা ফিশিং মূলত তথ্য চুরির জন্য ব্যবহৃত হয়, আর ক্র্যাকিং সফটওয়্যার বা সিস্টেম ভাঙার সাথে সম্পর্কিত। সুতরাং সঠিক উত্তর হলো: ক) ফ্রেকিং।
 
 • বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
- ফ্রেকিং (Phreaking): বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।
- হ্যাকিং (Hacking): কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।
- ফিশিং (Phishing): ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যম ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।
- ভিশিং (Vishing): মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

- স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- স্পুফিং (Spoofing): নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।
- স্নিকিং (Sneaking): গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।
- প্লেজিয়ারিজম (Plagiarism): অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৪৪০.
ব্যবহারকারীর চোখ এড়িয়ে নেটওয়ার্কে প্রবেশ করাকে কী বলে?
  1. স্ফুফিং
  2. ফিশিং
  3. স্নিকিং
  4. স্প্যামিং
ব্যাখ্যা
• নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্ফুফিং আক্রমণ হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।
• ই-মেইল বা টেক্সট ম্যাসেজ পাঠানোর মাধ্যমে লগ ইন বা অ্যাক্সেস ডেটা চুরি করার প্রক্রিয়াটিকে ফিশিং বলে।  ই-কমার্স বা ই-ব্যাংকিং সাইটগুলোতে অ্যাক্সেস বা ডেটা চুরি ফিশারদের প্রধান লক্ষ্য থাকে।
• যখন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন নির্দিষ্ট একটি ই-মেইল অ্যাড্রেসে অসংখ্য মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে, এই পদ্ধতিকে স্প্যামিং বলে।
• গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুতবপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৪৪১.
ওয়েব নিরাপত্তার ক্ষেত্রে 2FA কী?
  1. Two-Form Authentication
  2. Two Factor Agreement
  3. Two Form Access
  4. Two Factor Authentication
ব্যাখ্যা

◉ Two-Factor Authentication (2FA) হলো একটি নিরাপত্তা পদ্ধতি যেখানে ব্যবহারকারীকে দুইটি ভিন্ন ধাপে (ফ্যাক্টর) পরিচয় নিশ্চিত করতে হয়।

টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন (2FA):
- সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন অ্যাকাউন্টগুলোকে নিরাপদ রাখতে শুধুমাত্র পাসওয়ার্ডের ওপর নির্ভরশীলতা এখন পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। থেকে যায় হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকি। অনলাইনের এসব অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য প্রয়োজন টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা সংক্ষেপে টুএফএ সিস্টেম।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন সাধারণত দুটি ধাপে কাজ করে:
প্রথম স্তর: পাসওয়ার্ড বা পিন ইনপুট করা।
দ্বিতীয় স্তর:
- OTP (One-Time Password) মোবাইলে পাঠানো,
- Authenticator অ্যাপে কোড তৈরি,
- ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি,
- USB Security Key.

টু-ফ্যাক্টর অথেনটিকেশন গুরুত্বপূর্ণ, কারণ-
- পাসওয়ার্ড চুরি হলেও এক্সট্রা ভেরিফিকেশন থাকে,
- ফিশিং ও হ্যাকিং আক্রমণ থেকে রক্ষা করে,
- ব্যাংকিং, ইমেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুরক্ষিত রাখে,
- Unauthorized Access প্রতিরোধ করে।

উৎস:
১। ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট। 
২। Microsoft Security Documentation on 2FA.

৩,৪৪২.
WiMAX এর ফ্রিকুয়েন্সি কত?
  1. 1.0 - 200 GHz
  2. 1.0 - 100 GHz
  3. 1.4 - 50 GHz
  4. 2.0 - 66 GHz
ব্যাখ্যা
• WiMax এর ফ্রিকুয়েন্সি 2.0 - 66 GHz.

• WiMAX:
- উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- WiMax এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMax এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- Metropolition Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।
 
• WiMax এর প্রধান অংশ ২টি। যথা-
- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৪৪৩.
LTE-এর পূর্ণরূপ কী?
  1. Long Term Evolution
  2. Local Telephone Exchange
  3. Limited Technology Extension
  4. Light Terminal Equipment
ব্যাখ্যা

◉ LTE (Long Term Evolution) হলো 4G (Fourth Generation) মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির একটি উন্নত সংস্করণ, যা উচ্চগতির ইন্টারনেট ও উন্নত যোগাযোগ পরিষেবা প্রদান করে।
এটি 3G নেটওয়ার্কের তুলনায় দ্রুততর ডাটা ট্রান্সফার স্পিড এবং নিম্ন ল্যাটেন্সি (Low Latency) নিশ্চিত করে।

LTE-এর বৈশিষ্ট্য:
- 4G নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড হিসেবে পরিচিত। 4G এর প্রযুক্তি LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে।
- High-speed Data Transmission (ডাউনলোড স্পিড: 100 Mbps+, আপলোড: 50 Mbps+)।
- OFDM (Orthogonal Frequency-Division Multiplexing) প্রযুক্তি ব্যবহার করে।
- VoLTE (Voice over LTE) এর মাধ্যমে উন্নতমানের ভয়েস কল সেবা প্রদান করে।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। IEEE Communications on 4G LTE.

৩,৪৪৪.
অপটিক্যাল ফাইবারের আবরণকে কী বলে?
  1. কোর
  2. ক্ল্যাডিং
  3. জ্যাকেট
  4. বাফার
ব্যাখ্যা
• ফাইবার অপটিক ক্যাবল:
-  অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের আলোক পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি।
- অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী।
- অপটিক্যাল ফাইবারে ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোর পালস ব্যবহৃত হয়। 
- ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা এবং মাল্টি কমপোনেন্ট কাঁচ ব্যবহৃত হয়।
- অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে।
- ফাইবার অপটিকে তিনটি অংশ থাকে। যথা-

১. কোর
- ভিতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।

২. ক্ল্যাডিং
- কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণকে ক্ল্যাডিং বলে।

৩. জ্যাকেট
- অপটিক্যাল ফাইবারের আবরণকে জ্যাকেট বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৪৪৫.
কোন ধরনের সাইবার অপরাধে একজন আক্রমণকারী ব্যবহারকারীর ফাইল এনক্রিপ্ট করে এবং তার বিনিময়ে মুক্তিপণ দাবি করে?
  1. Phishing
  2. Debugging
  3. Ransomware
  4. Data diddling
ব্যাখ্যা

র‍্যানসমওয়্যার হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার (malware) যা কোনো কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে ফাইলগুলো এনক্রিপ্ট করে দেয়, যাতে ব্যবহারকারী সেগুলোতে প্রবেশ করতে না পারে।
- ফাইল এনক্রিপ্ট করার পর, আক্রমণকারী সেই ফাইলগুলোর অ্যাক্সেস ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবহারকারীর কাছে মুক্তিপণ (ransom) দাবি করে। 

ম্যালওয়্যার (Malware):
- ম্যালওয়্যার (Malware) একটি ইংরেজি শব্দ যার পূর্ণ শব্দরূপ হলো Malicious Software।
- সাধারণভাবে ম্যালওয়্যার বলতে সেই সমস্ত সফটওয়‍্যারকে বোঝানো হয়, যে সফটওয়্যারগুলো ডিজাইন করা হয় ব্যবহারকারীর অজান্তে কোনো কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ করে উক্ত কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধনের উদ্দেশ্যে।
- কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই কপি হতে পারে এবং এটি কম্পিউটার সিস্টেমে থাকা বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামকে আক্রান্ত করে থাকে।
- অপরপক্ষে ম্যালওয়‍্যার আরও অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- কম্পিউটার ভাইরাস ছাড়াও ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স, ওয়ার্ম প্রভৃতি।
- প্রত্যেকটি ম্যালওয়্যারের এক একটি টাইপ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এমনকি আর্থিক প্রতারণা বা অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়‍্যারগুলোকেও অ্যাডভান্স লেভেলের ম্যালওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যেমন: Ransomware.

উল্লেখ্য,
- Phishing: এটি এক ধরনের সাইবার অপরাধ যেখানে একজন প্রতারক ই-মেইল বা মেসেজের মাধ্যমে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে ব্যক্তিগত তথ্য, যেমন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের বিবরণ, হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
- Debugging: এটি কোনো অপরাধ নয়। এটি কম্পিউটার প্রোগ্রামিংয়ের একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে কোডের মধ্যে থাকা ভুল বা ত্রুটি (bugs) খুঁজে বের করে তা ঠিক করা হয়।
- Data diddling: এটি এমন একটি সাইবার অপরাধ যেখানে ডেটা ইনপুট হওয়ার সময় বা প্রক্রিয়াকরণের সময় তাতে অবৈধভাবে পরিবর্তন করা হয়। এটি ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ চাওয়ার মতো নয়।

তথ্যসূত্র:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২। ব্রিটানিকা।

৩,৪৪৬.
নিচের কোনটি P2P নেটওয়ার্কের সাধারণ ব্যবহার?
  1. গান বা ভিডিওর মতো ফাইল শেয়ার করা
  2. Gmail দিয়ে ই-মেইল পাঠানো
  3. ওয়েবসাইট হোস্ট করা
  4. Microsoft Word চালানো
ব্যাখ্যা

• P2P (Peer-to-Peer) নেটওয়ার্ক এমন একটি সিস্টেম যেখানে ব্যবহারকারীরা সরাসরি একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে ফাইল বা তথ্য শেয়ার করতে পারে, কোনো কেন্দ্রীয় সার্ভারের ওপর নির্ভর না করে। P2P নেটওয়ার্কের সাধারণ ব্যবহার হলো বড় ফাইল, যেমন গান, ভিডিও, সফটওয়্যার ইত্যাদি শেয়ার করা। এতে প্রতিটি ব্যবহারকারী একই সময়ে ফাইল আপলোড ও ডাউনলোড করতে পারে, যা দ্রুত এবং কার্যকর হয়। অন্যদিকে Gmail দিয়ে ইমেইল পাঠানো বা ওয়েবসাইট হোস্ট করা সাধারণত সার্ভার-ভিত্তিক ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক ব্যবহার করে, এবং Microsoft Word চালানো সম্পূর্ণরূপে ব্যক্তিগত ডিভাইসে হয়। তাই সঠিক উত্তর হলো ক) গান বা ভিডিওর মতো ফাইল শেয়ার করা।
 
• নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network),
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network)।

• ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক:
- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

• পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।
- এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
- ডেডিকেটেড সার্ভার না থাকায় কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই।

• হাইব্রিড নেটওয়ার্ক:
- হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে। তবে এর পাশাপাশি অল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৪৪৭.
আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
  1. অ্যাপেল
  2. গুগল
  3. মাইক্রোসফট
  4. আইবিএম
ব্যাখ্যা
• অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যেটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
- সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত।
- ১৯৭৬ সালের ১ এপ্রিল অ্যাপল প্রতিষ্ঠিত হয়।
- IOS মোবাইল অপারেটিং সিস্টেমটি বাজারপজাত করে অ্যাপল।
- Founders: Steve Jobs, Steve Wozniak, Ronald Wayne.
- Headquarters: Cupertino, California, United States.
- CEO: Tim Cook

উৎস: apple.com
৩,৪৪৮.
কোন টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন সংযুক্ত থাকে?
  1. বাস টপোলজি
  2. স্টার টপোলজি
  3. রিং টপোলজি
  4. ট্রি টপোলজি
ব্যাখ্যা
• বাস টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন সংযুক্ত থাকে। 

• বাস টপোলজি:
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।

- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)।
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়।
- এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৪৯.
টেলিফোন লাইন কোন ধরনের নেটওয়ার্কের উদাহরণ?
  1. WAN
  2. LAN
  3. PAN
  4. MAN
ব্যাখ্যা
ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়।
যথাঃ
১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN),
২. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN),
৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) এবং
৪. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)।

- টেলিফোন লাইন, মডেম, ক্যাবল টিভি নেটওয়ার্ক ম্যানের (MAN) উদাহরণ।
- ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইন্টারনেট।
- ল্যাপটপ, পিডিএ, মোবাইল প্যানের (PAN) উদাহরণ।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৪৫০.
খরচের দিক থেকে নিচের কোন ক্যাবলটি সবচেয়ে সস্তা?
  1. টুইস্টেড পেয়ার ক্যাবল
  2. অপটিক্যাল ফাইবার ক্যাবল
  3. কোঅ্যাাক্সিয়াল ক্যাবল
  4. এমটি কানেক্টর ক্যাবল
ব্যাখ্যা
- দুই বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য একটি ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন যা তারযুক্ত এবং তারবিহীন দুই ধরনেরই হতে পারে।
- নেটওয়ার্কে এই ডিভাইসগুলিকে শনাক্ত করার জন্য আমাদের বিভিন্ন প্রকার অ্যাড্রেস যেমন আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ইত্যাদি প্রযোজন হয়।
- অপটিক্যাল ফাইবার সবচেয়ে দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করতে পারে, কারণ এর মাধ্যমে ডেটা আলোক সিগন্যালে পরিনত হয়ে গন্তব্যে পৌঁছায়।
- অপটিক্যাল ফাইবারের পরই দ্রুত গতিসম্পন্ন ক্যাবল হল কোঅ্যাাক্সিয়াল ক্যাবল।
- টুইস্টেড পেয়ার ক্যাবল সবচেয়ে ধীর গতিসম্পন্ন।
- আবার খরচের দিক থেকে টুইস্টেড পেয়ার ক্যাবল সবচেয়ে সস্তা আর অপটিক্যাল ফাইবার সবচেয়ে ব্যয়বহুল।


উৎস: ডিজিটাল প্রযুক্তি, নবম-শ্রেণি। [২০২৩ সংস্করণ]
৩,৪৫১.
ক্লাউড কম্পিউটিং এ IaaS এর পূর্ণরূপ কী?
  1. Information as a service
  2. Information as a system
  3. Infrastructure as a service
  4. Infrastructure as a system
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল:
- ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a service - IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a service - PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে।
- অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

৩. সফটওয়্যার সেবা (Software as a service - SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৫২.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বাধুনিক প্রয়োগ কোনটি?
  1. ক) স্মার্টফোন
  2. খ) স্মার্টহোম
  3. গ) ভিডিও কনফারেন্স
  4. ঘ) ই-লার্নিং
ব্যাখ্যা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বাধুনিক প্রয়োগ হলো স্মার্ট হোম প্রযুক্তি। 
- এই প্রযুক্তিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে হোম অটোমেশন চালু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩,৪৫৩.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
  1. Google Chrome
  2. Bing 
  3. Opera
  4. Microsoft Edge
ব্যাখ্যা

• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।
 
• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়‍্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়।
- ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে।
- safari হলো অ্যাপলের মালিকানাধীন একটি ওয়েব ব্রাউজার।
- ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার।
- ২০১৩ সাল নাগাদ ক্রোম প্রভাবশালী ব্রাউজারে পরিণত হয়েছিল, জনপ্রিয়তায় মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলার ফায়ারফক্সকে ছাড়িয়ে যায়।
- কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের হলো Google Chrome, Mozilla Firefox, Safari, Opera, Microsoft Edge, Maxthon, Brave, UC Browser.


উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৩,৪৫৪.
ওয়াই-ফাই কোন ধরনের মাল্টিপ্লেক্সিং ব্যবহার করে?
  1. WDM
  2. OFDM
  3. TDM
  4. TCP
ব্যাখ্যা
- Wi-Fi uses Orthogonal Frequency Domain Multiplexing (OFDM). 

• ওয়াই-ফাই:
- Wi-Fi-এর পূর্ণরূপ হচ্ছে Wireless Fidelity
- Wi-Fi-এর অপর নাম হচ্ছে ওয়‍্যারলেস ইন্টারনেট এক্সেস।
- Wi-Fi হলো তারবিহীন এক ধরনের প্রযুক্তি, যা রেডিও ওয়েব ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টারনেট সেবা প্রদান করে।
- Wi-Fi প্রযুক্তিই বিশ্ব পর্যায়ে মানুষকে জোগাচ্ছে ব্রডব্যান্ড ওয়‍্যারলেস সার্ভিস।
- Wi-Fi-এ ২.৪ গিগাহার্টজ (GHz) ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েব ব্যবহার করা হয়।
- Wi-Fi-এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11b (Institute of Electrical and Electronics Engineers)।
- IEEE 802.11 হচ্ছে একটি ওয়‍্যারলেস বা তারবিহীন LAN স্ট্যান্ডার্ড।
- একটি Wi-Fi নেটওয়ার্কে দশটি বা তার অধিক কম্পিউটার বা অন্যান্য ডিভাইস সংযুক্ত করতে পারে।
- ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেসকে Wi-Fi-এর জনক বলা হয়।
- Wi-Fi-এর অন্য স্ট্যান্ডার্ডসমূহ হলো 802.11a, 802.11g, 802.11n ।
- বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে 802.11n স্ট্যান্ডার্ডটি।
- IEEE 802.11a স্ট্যান্ডার্ডটি অধিক ব্যয়বহুল হওয়ায় বর্তমানে এর Public access নেই।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Stanford University.
৩,৪৫৫.
নিচের কোনটি Wi-Fi নেটওয়ার্কিং প্রযুক্তি নামে পরিচিত?
  1. IEEE 802.11
  2. IEEE 802.15
  3. IEEE 802.16
  4. IEEE 802.3
ব্যাখ্যা

Wi-Fi:
- Wi-Fi এর পূর্ণরূপ Wireless Fidelity।
- এটি একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি।
- এর মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি।
- এর জনক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত।

অন্যদিকে,
- IEEE 802.3 হল ইথারনেট স্ট্যান্ডার্ড।
- IEEE 802.15 হল ব্লুটুথ স্ট্যান্ডার্ড।
- IEEE 802.16 হল WiMAX নেটওয়ার্কিং প্রযুক্তি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৩,৪৫৬.
মাইক্রোব্লগিং সাইট টুইটারের সিইও কে?
  1. সত্য নাদেলা
  2. জাওয়াদ করিম
  3. জ্যাক ডর্সি
  4. সুন্দর পিচাই
ব্যাখ্যা

টুইটার একটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট।
- এর সিইও জ্যাক ডর্সি।
- এটি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে।
- এর সদরদপ্তর সান ফ্রান্সিসকোতে অবস্থিত।

৩,৪৫৭.
মাউস থেকে প্রসেসর পর্যন্ত ডেটা প্রেরণের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
  1. Multiplex
  2. Half Duplex
  3. Simplex
  4. Full Duplex
ব্যাখ্যা
• মাউস থেকে প্রসেসর পর্যন্ত ডেটা প্রেরণের জন্য Simplex পদ্ধতি ব্যবহৃত হয়। Simplex হলো এমন একটি যোগাযোগ ব্যবস্থা যেখানে ডেটা কেবল একমুখীভাবে প্রবাহিত হয়। অর্থাৎ, প্রেরক (sender) শুধুমাত্র ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক (receiver) তা গ্রহণ করে, কিন্তু কোনো প্রতিক্রিয়া বা তথ্য ফেরত পাঠাতে পারে না। মাউস একটি ইনপুট ডিভাইস, যা ব্যবহারকারীর নির্দেশনা প্রসেসরের কাছে পাঠায়। প্রসেসর এই ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াজাত করে। এখানে প্রসেসর মাউসকে কোনো ডেটা পাঠায় না, বরং কেবলমাত্র মাউস থেকে ডেটা গ্রহণ করে। তাই এটি একমুখী ডেটা প্রবাহ, অর্থাৎ Simplex পদ্ধতির উৎকৃষ্ট উদাহরণ।

• ডাটা ট্রান্সমিশন মোড:
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়।
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-

১. সিমপ্লেক্স (Simplex):
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন- রেডিও, টিভি, কীবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ ইত্যাদি।

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- নিম্নের চিত্রে হাফ-ডুপ্লেক্স ব্যবস্থায় A যখন ডাটা প্রেরণ করবে B তখন ডাটা গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে না। যেমন-ওয়াকিটকি।

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
- ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। যেমন- টেলিফোন, মোবাইল ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩,৪৫৮.
কোনটি পাবলিক ক্লাউডের উদাহরণ?
  1. AWS
  2. Local Data Center
  3. HPE
  4. FortinCloud
ব্যাখ্যা

AWS (Amazon Web Services) পাবলিক ক্লাউডের অন্তর্ভুক্ত। অপরদিকে, Local Data Center, HPE, FortiCloud হচ্ছে প্রাইভেট ক্লাউড।

- পাবলিক ক্লাউডের সেবা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে।
- পাবলিক ক্লাউডে পাবলিক অ্যাপ্লিকেশন, স্টোরেজ, ও অন্যান্য রিসোর্সসমূহ বিনাখরচে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে।

• ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ-
১। যেকোনো স্থান থেকে যেকোন সময় ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সেবা গ্রহণ করা যায়।
২। বিভিন্ন ধরণের রিসোর্স (হার্ডওয়‍্যার ও সফটওয়্যার ইত্যাদি) শেয়ার করে কোন ব্যক্তি বা কোম্পানির খরচ কমানো যায়।
৩। কোম্পানির অপারেটিং খরচ তুলনামুলক কম।
৪। ক্লাউডে সংরক্ষিত তথ্য যেকোনো স্থান থেকে যেকোন সময় এক্সেস করা যায় এবং তথ্য কীভাবে প্রসেস বা সংরক্ষিত হয় তা জানার প্রয়োজন হয় না।
৫। সহজে কাজকর্ম মনিটরিং এর কাজ করা যায় ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকান্ড পরিচালনা করা যায়।
৬। অধিক নির্ভরযোগ্য ও নিরাপদ সিস্টেম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৪৫৯.
What is Rakuten?
  1. online game
  2. brand name
  3. e-commerce site
  4. software
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) e-commerce site.
- Rakuten একটি জাপানি ভিত্তিক বহুজাতিক ই-কমার্স কোম্পানি, যেটি অনলাইন শপিং, ফিনান্স, ডিজিটাল কনটেন্ট, এবং আরও অনেক খাতে সেবা দিয়ে থাকে। এটি অনেকটা Amazon বা Alibaba-এর মতোই একটি বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম।

এছাড়া Rakuten-এর রয়েছে:
- Rakuten Ichiba – জাপানের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস।
- Rakuten Viber – একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ।
- Rakuten Rewards (Ebates) – কুপন ও ক্যাশব্যাক সেবা।

তাই, Rakuten মূলত একটি e-commerce site হিসেবে পরিচিত।

সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩,৪৬০.
এক লাইন ফাঁকা করার জন্য টেক্সট ফরম্যাটিং এর কোন ট্যাগ ব্যবহৃত হয়?
  1. <br>
  2. <hr>
  3. <b>
  4. <i>
ব্যাখ্যা
টেক্সট ফরম্যাটিং (Text formatting): 
- ওয়েব ব্রাউজারে উপাত্ত ও তথ্যকে সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনার জন্য টেক্সটকে বিভিন্নভাবে ফরমেটিং করার প্রয়োজন হয়। 
- টেক্সটকে ছোট, বড়, আন্ডারলাইন করা বা হাইলাইট ইত্যাদি করার জন্য HTML এ বিভিন্ন ট্যাগ ব্যবহার করা যায়। 
- HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগের সংক্ষিপ্ত পরিচিতি- 

ট্যাগ ⇒ কাজ- 
• <b>..,</b> ⇒ টেক্সটকে বোল্ড (bold) করার জন্য। উদাহরণ- <b>This is text is bold</b> 
• <i>...</i> ⇒ টেক্সটকে italic করার জন্য। উদাহরণ- <i> This text is italid</i> 
<br> ⇒ এক লাইন ফাঁকা করার জন্য। উদাহরণ- <br> 
• <hr> ⇒ সমান্তরাল লাইন তৈরিতে ব্যবহৃত হয়। উদাহরণ- <hr> 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 

৩,৪৬১.
Who is the founder of Gmail?
  1. ক) Paul Buchheit
  2. খ) Elon Mark
  3. গ) Jerry Yang
  4. ঘ) Sergey Brin
ব্যাখ্যা
- গুগলের ইমেইলভিত্তিক সেবার নাম হলো জিমেইল (Gmail)। 
- গুগল জিমেইল সেবা চালু করে - ২০০৪ সালের ১ এপ্রিল।
- জিমেইল এর প্রতিষ্ঠাতা - Paul Buchheit.

উৎস: গুগল ওয়েবসাইট।
৩,৪৬২.
LAN কার্ডের অন্য নাম কি?
  1. Internet Card
  2. Net Connector
  3. NCI
  4. NIC
ব্যাখ্যা
• NIC (Network Interface Card):
- কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে।
- এ কার্ডকে ল্যান কার্ডও বলা হয়।
- এ কার্ড মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে। অধিকাংশ NIC কার্ড কম্পিউটারের সাথে বিল্ট-ইন থাকে।
- নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পিসি এবং ডেটা কেবলের মধ্যে সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে।
- LAN এর পূর্ণরূপ হলো Local Area Network।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়।
- যথা-ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী।
৩,৪৬৩.
WiMAX এর প্রধান অংশ কয়টি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
ব্যাখ্যা
• WiMAX এর প্রধান অংশ দুইটি।

• WiMAX:
- WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMAX তারবিহীন উচ্চগতির ব্রডব্যান্ড সেবা প্রদান করে থাকে যার IEEE নাম 802.16
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- WiMAX এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।

•  WiMAX এর প্রধান অংশ ২টি। যথা:
১. বেস স্টেশন:
- ইনডোর ডিভাইস এবং আউটডোর টাওয়ার নিয়ে গঠিত।
- প্রতিটি বেস স্টেশনের কাভারেজ এরিয়া 50 থেকে 80 km পর্যন্ত হয়ে থাকে।

২. অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার:
- এটি কম্পিউটারে সংযুক্ত করা হয় এবং ওয়্যারলেস নির্ভর হওয়ায় পরিবহনযোগ্য।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,৪৬৪.
অ্যাক্টিভ হাবের মূল কাজ কোনটি?
  1. কেবল ডিভাইসগুলোকে ফিজিক্যাল সংযোগ দেওয়া
  2. সিগন্যালকে বর্ধিত ও পুনর্গঠন করা
  3. সিগন্যাল বন্ধ করা
  4. ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করা
ব্যাখ্যা

• অ্যাক্টিভ হাবের মূল কাজ হলো সিগন্যালকে বর্ধিত ও পুনর্গঠন করা। এটি একটি নেটওয়ার্ক ডিভাইস যা কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের মধ্যে তথ্যের আদান-প্রদান নিশ্চিত করে। যখন একটি সিগন্যাল হাবে আসে, তখন অ্যাক্টিভ হাব সেই সিগন্যালকে শক্তিশালী করে এবং প্রয়োজনীয় ফরম্যাটে পুনর্গঠন করে, যাতে তা দূরবর্তী ডিভাইসগুলোতে সঠিকভাবে পৌঁছায়। শুধুমাত্র ফিজিক্যাল সংযোগ দেওয়া বা সিগন্যাল বন্ধ করা অ্যাক্টিভ হাবের কাজ নয়। এছাড়াও, এটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করতে ব্যবহার হয় না। তাই অ্যাক্টিভ হাব মূলত নেটওয়ার্কের ডেটা ট্রান্সমিশনের মান বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।

উত্তর: খ) সিগন্যালকে বর্ধিত ও পুনর্গঠন করা।

• হাব:
- হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে।
- হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা।
- স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।
- হাবে মাল্টিপল পোর্ট থাকে।
- যখন একটি প্যাকেট কোন একটি পোর্টে পৌঁছায়, এটি সেই প্যাকেটকে কপি করে হাবের সকল পোর্টে পাঠায়।

• কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার। যথা-
১. সক্রিয় হাব (Active HUB):
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে।
- আবার কোন কোন সক্রিয় হাব সংকেতকে অল্প মাত্রায় প্রসেসও করে থাকে।
- এই সকল হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে
প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে ।

২. নিষ্ক্রিয় হাব (Passive HUB):
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে ।
- এ সকল হাব শুধু তথ্য আদান প্রদানে সহায়তা করে মাত্র।
- এজন্য এই সকল হাবকে কোন সক্রিয় হাবের সাথে সংযুক্ত করে দেয়া হয়।

এছাড়াও, 
• গেটওয়ে:
- গেটওয়ে ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- গেটওয়ে এবং রাউটার ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে কিন্তু গেটওয়ে বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• ব্রিজ (Bridge):
- এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে।
- এর সাহায্যে ভিন্ন মাধ্যম অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায়।
- তবে এর সাহায্যে ভিন্ন প্রটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায় না।

- ব্রিজকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. লোকাল ব্রিজ (Local Bridge):
- এটি সরাসরি LAN এর সাথে যুক্ত থাকে।

২. রিমোট ব্রিজ (Remote Bridge):
- ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দু'টি অবস্থানের দু'টি ল্যান সেগমেন্টকে সংযুক্ত করে।

৩. ওয়‍্যারলেস ব্রিজ (Wireless Bridge):
- একাধিক LAN যুক্ত করা অথবা LAN এর দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার জন্য ওয়ারলেস ব্রিজ ব্যবহৃত হতে পারে।

• সুইচ:
- সুইচ একটি ডিভাইস যা নেটওয়ার্কের ডাটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়।
- হাব এবং সুইচ এর কাজ প্রায় একই। তবে হাব প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর একই সাথে প্রত্যেকটি কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারে পাঠায়।
- স্টার টপোলজিতে সুইচ একটি কেন্দ্রিয় কানেকটিভ ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।

• রাউটার:
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং কে সংযুক্ত করতে পারে।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৪৬৫.
কোনো তথ্য ডিজিটাল উপাত্ত আকারে থাকলে তাকে কী বলে?
  1. অ্যানালগ কনটেন্ট
  2. ডিজিটাল কনটেন্ট
  3. এফটিপি
  4. ইউআরএল
ব্যাখ্যা
ডিজিটাল কনটেন্ট: 
- কোনো কনটেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত-গৃহীত হয় তাহলে সেটিই ডিজিটাল কনটেন্ট। 
- তবে সেটি ডিজিটাল বা এনালগ যেকোনো পদ্ধতিতেই সংরক্ষিত হতে পারে। 
- ডিজিটাল কনটেন্ট কম্পিউটারের ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে। 
- লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কনটেন্ট হতে পারে। 
- ডিজিটাল কনটেন্ট ব্যবহারের ফলে তথ্য উপস্থাপন ও স্থানান্তর সহজতর হয়। 

ডিজিটাল কনটেন্ট-এর প্রকারভেদ: 
- ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য, ছবি, শব্দ কিংবা সবই ডিজিটাল কনটেন্ট। 
- কাজেই নানাভাবে ডিজিটাল কনটেন্টকে শ্রেণিকরণ করা যায়। 
- তবে ডিজিটাল কনটেন্টকে প্রধান চারটি ভাগে ভাগ করা যায়। 
যেমন- 
• টেক্সট বা লিখিত কনটেন্ট, 
• ছবি, 
• শব্দ বা অডিয়ো এবং 
• ভিডিয়ো ও এনিমেশন। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৩,৪৬৬.
প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কী বলে?
  1. ক) ফটোশপ
  2. খ) ডোমেইন
  3. গ) HTML
  4. ঘ) সাইট ডিজাইন
ব্যাখ্যা
প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে domain Name বলে। 

ডোমেইন নেইম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস যা কোন ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে প্রতিনিধিত্ব করে। উদাহরণ স্বরূপ ধরা যাক,  www.facebook.com এর পরিবর্তে 157.240.218.35 এই আইপি অ্যাড্রেস এর মাধ্যমেও Facebook এর ওয়েবসাইট ব্রাউজ করা যায়। অর্থাৎ www.facebook.com ডোমেইন নেইমটি, আইপি অ্যাড্রেস 157.240.218.35 কে প্রতিনিধিত্ব করছে।
৩,৪৬৭.
ওয়েব পেইজ তৈরি করার ভাষা কোনটি?
  1. ক) মার্কআপ ল্যাংগুয়েজ
  2. খ) মেশিন ল্যাংগুয়েজ
  3. গ) ন্যাচারাল ল্যাংগুয়েজ
  4. ঘ) এসেম্বলি ল্যাংগুয়েজ
ব্যাখ্যা
মার্কআপ ল্যাংগুয়েজ এই শব্দ দুইটি বর্তমানে ওয়েব পেইজ তৈরি করার ভাষা HTML এর জন্য ব্যবহার করা হয়। Mark-Up Language এর বাংলা আভিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত ভাষা।
আমরা ওয়েব পেইজে যে সকল বিষয় বস্তু দেখে থাকি এর চেয়ে অনেক বেশি বিষয় HTML লেখা হয়। আর এই অতিরিক্ত লেখা বা ভাষা-ই হচ্ছে মার্কআপ ল্যাংগুয়েজ।

মার্কআপ এ অতিরিক্ত তথ্য টেক্সটের কাঠামো বা উপস্থাপনাকে সংজ্ঞায়িত করে। মার্কআপ গুলো মূল টেক্সটের সাথে মিশে থাকে এবং ইন্টারনেট ব্রাউজার-এ তা প্রদর্শিত হয় না।
৩,৪৬৮.
Wi-Fi Means-
  1. Wireless Free
  2. World Wide Web
  3. Wireless Friendly
  4. Wireless Fidelity
ব্যাখ্যা

• Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.

Wi-Fi:
- Wi-Fi (Wireless Fidelity) হলো এমন একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি। অর্থাৎ Wi-Fi ব্যবহার করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যা তার ছাড়া কাজ করে।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- Wi-Fi এর জনক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত ।
- Wi-Fi এর ওয়্যারলেস একসেস পয়েন্ট হলো রাউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৩,৪৬৯.
fiverr.com কি?
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) ব্রাউজার
  3. গ) ফ্রিল্যান্স মার্কেটপ্লেস
  4. ঘ) ক্যাপিটাল মার্কেট
ব্যাখ্যা
ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হচ্ছে, Upwork, Freelancer.com, Fiverr and Guru.com ইত্যাদি।
বিঃদ্রঃ ২০১৫ সালে Elance and oDesk দুটি প্ল্যাটফর্ম একত্রিত হয়ে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস Upwork.com গঠিত হয়।
৩,৪৭০.
বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
  1. দুই ভাগে
  2. তিন ভাগে
  3. চার ভাগে
  4. পাঁচ ভাগে
ব্যাখ্যা
• সেলুলার বা মোবাইল ফোন প্রযুক্তি:
- মোবাইল ফোন বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।
- ১৯৪০ সালের দিকে যুক্তরাষ্ট্রে সর্ব প্রথম মোবাইল ফোন চালু হয়।
- তার বিহীন দুটি ডিভাইেেসর মধ্যে ডাটা ও তথ্য আদান-প্রদানের জন্য যে সিস্টেম ব্যবহৃত হয় তাকে মোবাইল যোগাযোগ বলে।
- বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা:

১. GSM:
- GSM হচ্ছে মূলত FDMA ও TDMA এর একটি সম্মিলিত চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- GSM প্রযুক্তির তৃতীয় প্রজন্মের ভার্সনকে UMTS বলে।
- UMTS এর পূর্ণরূপ- Universal Mobile Telecommunication System।

২. CDMA:
- CDMA এর পূর্ণরূপ- Code Division Multiple Access।
- ট্রান্সমিশন পাওয়ার কম হওয়ায় রেডিয়েশন কম থাকে।
- অপেক্ষাকৃত ভালো মানের কল পাওয়া যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৪৭১.
দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি?
  1. ক) টেলিফোন
  2. খ) টেলেক্স
  3. গ) ফ্যাক্স
  4. ঘ) টেলিপ্রিন্টিং
ব্যাখ্যা
ফ্যাক্স একটি ইলেক্ট্রনিক যন্ত্র যা কোন কাগজ বা দলিলের ছবি ডিজিটাল পদ্ধতির টেলিফোন তারের সহায়তায় দূরমুদ্রণে সক্ষম।
ফ্যাক্স মেশিন ছবি বা দলিলের ইলেক্ট্রনিক প্রতিচিত্র তৈরী, প্রেরণ, গ্রহণ ও মুদ্রণে সক্ষম একটি যন্ত্র।
১৮৪৩ সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ফ্যাক্স আবিস্কার করেন।
১৮৫০ সালে ইংল্যান্ডের বিজ্ঞানী ফেডরিক ব্ল্যাকওয়েল এবং
১৯০৭ সালে জার্মান বিজ্ঞানী আর্থার কর্ন এর উন্নত রূপ দান করেন।
৩,৪৭২.
১৯৯২ সালে 'কম্পিউটার ইথিকস ইন্সটিটিউট' কম্পিউটার ইথিকস এর বিষয়ে দশটি নির্দেশনা তৈরি করেছিল?
  1. আটটি
  2. নয়টি
  3. দশটি
  4. বারোটি
ব্যাখ্যা
• কম্পিউটার ইথিকস:
- কম্পিউটার ইথিকস বা কম্পিউটার নীতিশাস্ত্র হলো ব্যবহারিক দর্শনশাস্ত্রের একটি শাখা যা পেশা বা সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের বা ইনফরমেশন সিস্টেম বিভাগকে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে।
- বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. ওয়াল্টার ম্যানার সর্বপ্রথম কম্পিউটার ইথিকস টার্মটির সাথে পরিচয় করিয়ে দেন।
- ১৯৯২ সালে 'কম্পিউটার ইথিকস ইন্সটিটিউট' কম্পিউটার ইথিকস এর বিষয়ে দশটি নির্দেশনা তৈরি করেছিল।
- নির্দেশনাগুলো র‍্যামন সি. বারকুইন তাঁর গবেষণাপত্রে উপস্থাপন করেছিলেন। এই নির্দেশনা হলো-
১. অন্যের ক্ষতি করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করা
২. অন্য কোন ব্যক্তির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কাজের উপর হস্তক্ষেপ না করা
৩. অন্য ব্যক্তির ফাইলসমূহ হতে গোপনে তথ্য সংগ্রহ না করা।
৪. চুরির উদ্দেশ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করা।
৫. মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার না করা।
৬. নিজের নয় এরূপ অন্যের যে কোন ধরনের সফ্টওয়্যার কপি না করা।
৭. অনুমতি ব্যতিরেকে অন্যের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির রিসোর্স ব্যবহার না করা।
৮. অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফলকে আত্মসাৎ না করা।
৯. এমন কোন প্রোগ্রাম বা সফ্টওয়্যার তৈরি না করা যাতে সমাজের ক্ষতি হয়।
১০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ওই সব উপায়ে ব্যবহার করা উচিত নয় যা বিচার বিবেচনা ও শ্রদ্ধা প্রদর্শন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৪৭৩.
কোন ধরনের টপোলজিতে কয়েক প্রকার টপোলজির সংমিশ্রণ দেখা যায়?
  1. ক) রিং টপোলজি
  2. খ) বাস টপোলজি
  3. গ) স্টার টপোলজি
  4. ঘ) হাইব্রিড টপোলজি
ব্যাখ্যা
হাইব্রিড টপোলজিতে কয়েক প্রকার টপোলজির সংমিশ্রণ থাকে।
৩,৪৭৪.
দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু হয় কত সালে?
  1. ক) ১৯৭৯
  2. খ) ১৯৯৯
  3. গ) ১৯৯১
  4. ঘ) ১৯৯২
ব্যাখ্যা
১৯৯১ সালে GSM এর সুবিধা নিয়ে সর্বপ্রথম দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের যাত্রা শুরু হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী
৩,৪৭৫.
চ্যাটজিপিটি মূলত কোন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের ওপর ভিত্তি করে তৈরি?
  1. Transformer Neural Network 
  2. Convolutional Neural Network
  3. Recurrent Neural Network
  4. Support Vector Machine
ব্যাখ্যা

• চ্যাটজিপিটি মূলত Transformer Neural Network-এর উপর ভিত্তি করে তৈরি। Transformer মডেলটি ২০১৭ সালে পরিচিত হয় এবং এটি ভাষা প্রক্রিয়াকরণে বিপ্লব আনেছে। এই আর্কিটেকচারে Attention মেকানিজম ব্যবহার করা হয়, যা মডেলকে দীর্ঘ সময়ের মধ্যে থাকা শব্দগুলির মধ্যে সম্পর্ক ধরতে সাহায্য করে। Convolutional Neural Network সাধারণত ছবি বা ভিজ্যুয়াল ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়, আর Recurrent Neural Network সিকোয়েন্স ডেটার জন্য কাজ করলেও দীর্ঘ সিকোয়েন্সে কার্যকারিতা সীমিত। Support Vector Machine মূলত ক্লাসিফিকেশন বা রিগ্রেশন সমস্যার জন্য ব্যবহৃত হয়। তাই চ্যাটজিপিটি ও এর মত বড় ভাষা মডেল Transformer Neural Network-এর উপর ভিত্তি করে তৈরি।

- সঠিক উত্তর: ক) Transformer Neural Network.

• ChatGPT:
- ChatGPT হলো একটি সফটওয়্যার যা স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দেয়।
- এটি OpenAI নামে আমেরিকান প্রতিষ্ঠান ৩০ নভেম্বর ২০২২ সালে চালু করে।
- ChatGPT হচ্ছে GPT (Generative Pre-trained Transformer) আর্কিটেকচারে তৈরি একটি নিউরাল নেটওয়ার্ক।
- এর কাজ হলো মানুষের মতো স্বাভাবিক লেখা তৈরি করা, যেমন চ্যাটবট, কন্টেন্ট তৈরি, ভাষা অনুবাদে।
- ChatGPT শব্দের সম্ভাবনা হিসাব করে টেক্সট তৈরি করে, পূর্ববর্তী শব্দগুলোর ওপর নির্ভর করে।
- ChatGPT-র কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি করা ("হ্যালুসিনেশন")।

• GPT আর্কিটেকচার:
- GPT-এর পূর্ণরূপ হলো Generative Pre-trained Transformer। এটি এক ধরণের বৃহৎ নিউরাল নেটওয়ার্ক যা বিপুল পরিমাণ টেক্সচুয়াল ডেটার উপর প্রশিক্ষণ লাভ করে এবং মানুষের মতো বোধগম্য ভাষা তৈরি করতে সক্ষম।
- এই কাঠামোটি গুগল কর্তৃক উদ্ভাবিত ট্রান্সফরমার (Transformer) নামক বিশেষ নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারের ওপর ভিত্তি করে নির্মিত, যা ডেটার মধ্যে জটিল সম্পর্ক বুঝতে সাহায্য করে।
- ChatGPT-এর নামটিও এই মডেলের নাম থেকেই এসেছে (Chat + GPT)।

উৎস: ব্রিটানিকা, IBM website.

৩,৪৭৬.
VR সফটওয়্যারে, “6DoF” নিচের কোন শব্দের সংক্ষিপ্ত রূপ?
  1. Six Degrees of Freedom 
  2. Six Data Operations
  3. Six Devices of Fidelity
  4. Six Dimensions of Function
ব্যাখ্যা

• VR সফটওয়্যারের “6DoF” হলো “Six Degrees of Freedom” এর সংক্ষিপ্ত রূপ। এটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহারকারীর মুভমেন্ট বা অবস্থান বোঝায়। 6DoF ব্যবহারকারীর অবস্থা ছয়টি ভিন্ন দিক থেকে ট্র্যাক করতে সক্ষম: তিনটি অনুবর্তন (forward/backward, up/down, left/right) এবং তিনটি ঘূর্ণন (pitch, yaw, roll)। অর্থাৎ ব্যবহারকারী কেবল সামনে বা পিছনে নয়, উঁচু বা নিচে, বামে বা ডানে সরতে পারে, এবং একই সাথে তার মাথা বা দেহ ঘুরাতে পারে। এটি VR অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে এবং ব্যবহারকারীকে ভার্চুয়াল জগতে সম্পূর্ণ স্বাধীনভাবে নেভিগেট করার ক্ষমতা দেয়। তাই সঠিক উত্তর হলো ক) Six Degrees of Freedom.

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।

• প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- ব্যবহারকারী যেন সেই পরিবেশে আছেন এমন অনুভূতি দেয়।

• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

৩,৪৭৭.
কোন পদ্ধতি প্রয়োগ করে বিভিন্ন DNA এবং প্রোটিন ধারার মাধ্যমে সম্পর্ক বের করা হয়?
  1. ক) বায়োমেট্রিক্স
  2. খ) বায়োইনফরমেটিক্স
  3. গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  4. ঘ) ন্যানোটেকনোলজি
ব্যাখ্যা
•জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদ কোষে নতুন ডিএনএ (DNA) সংযোজন কৌশল।
জিন প্রাণীর বৈশিষ্ট্য নির্ধারণ করে।
 •এই প্রযুক্তির মাধ্যমে প্রতিকূল আবহাওয়ায় পোকা, রোগ, ছত্রাক ইত্যাদি প্রতিরোধী উদ্ভিদ জন্মাতে পারে।
•বিজ্ঞানীদের মতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা মানুষ যেমন উপকৃত হচ্ছে তেমনি অনেক বিজ্ঞানীর মতে এ প্রযুক্তি ব্যবহারের ফলে অনেক নতুন রোগ জীবাণুর জন্ম হতে পারে।
•বর্তমানে একবিংশ শতাব্দীকে তাই নিঃসন্দেহে বলা হচ্ছে The Century of Biological Science। এর কারণ ১৮৭২ সালে পল বার্গের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আবিষ্কার।
•জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেটিক (উন্নত বৈশিষ্টধারী) উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। নামের শেষে ইঞ্জিনিয়ারিং যোগ করার কারণ হচ্ছে জীববিজ্ঞানের কেবলমাত্র এ শাখাটিতেই নিজের ইচ্ছামত ডিজাইন করে এক একটি প্রাণী সৃষ্টি করা যায় ও ডিজাইন করা যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩,৪৭৮.
LAN কে WAN এর সাথে সংযুক্ত করার জন্য নিম্নোক্ত কোন নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করা হয়?
  1. Router
  2. Repeater
  3. Bridge
  4. Switch
ব্যাখ্যা

• Router হলো এমন একটি নেটওয়ার্ক ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্ককে (যেমন LAN ↔ WAN) একে অপরের সাথে সংযুক্ত করে। এটি IP Address ব্যবহার করে ডেটা প্যাকেটকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয় এবং একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা রাউটিং করে।

রাউটার (Router):
- রাউটার হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস, যা একই প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে।
- রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে ডেটা প্যাকেট (ডেটার সমষ্টি) পৌঁছে দেয় ।
- একই সাথে নেটওয়ার্কে ডেটার আধিক্য এবং ব্যস্ততা দেখতে পেলে রাউটার সেই রুট বা পাথ পরিহার করে অন্য রুট বা পাথ দিয়ে ডেটা পাঠাতে সক্ষম হয়।
- একাধিক LAN সংযুক্ত করতে বা WAN এর সাথে LAN-কে সংযুক্ত করতে রাউটার ব্যবহার করা হয়।
- এটি NAT (Network Address Translator) ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে।

অন্যান্য অপশনসমূহ, 
- সুইচ (Switch): একই LAN-এর ভেতরে একাধিক ডিভাইসকে সংযুক্ত করে, কিন্তু WAN-এর সাথে সংযুক্ত করতে পারে না।
- রিপিটার (Repeater): সিগন্যাল দুর্বল হলে সেটিকে পুনরায় শক্তিশালী করে, নেটওয়ার্ক বিস্তৃত করতে ব্যবহৃত হয়।
- ব্রিজ (Bridge): একই প্রোটোকল বিশিষ্ট দুটি আলাদা ল্যান (LAN) কে যুক্ত করে একটি বড় নেটওয়ার্ক তৈরি করতে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৩,৪৭৯.
ভিওআইপি কী?
  1. ক) ভয়েস ওভার ইন্টারনেট প্রোগ্রাম
  2. খ) ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
  3. গ) ভয়েস ওভার ইন্ট্রানেট প্রটোকল
  4. ঘ) ভিডি ও ওভার ইন্টারনেট প্রটোকল
ব্যাখ্যা
ভিওআইপি এর পূর্ণরূপ হলো Voice Over Internet Protocol (VoIP)। এটি ইন্টারনেটের মাধ্যমে কথা বলার এক ধরনের মাধ্যম।
৩,৪৮০.
টু-ফ্যাক্টর অথেনটিকেশন কেন গুরুত্বপূর্ণ?
  1. পাসওয়ার্ড চুরি হলেও অতিরিক্ত ভেরিফিকেশন প্রয়োজন হয়
  2. ফিশিং ও হ্যাকিং আক্রমণ থেকে সুরক্ষা দেয়
  3. ব্যাংকিং ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখে
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
◉ টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) হলো একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর, যা শুধুমাত্র পাসওয়ার্ডের ওপর নির্ভর না করে অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করে।
- যদি পাসওয়ার্ড চুরি হয়, তবুও OTP, ফিঙ্গারপ্রিন্ট, বা সিকিউরিটি কী ছাড়া লগইন সম্ভব নয়।
- এটি ফিশিং ও হ্যাকিং আক্রমণ প্রতিরোধ করে।
- বিশেষ করে ব্যাংকিং, ইমেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুরক্ষায় এটি অত্যন্ত কার্যকর।
তাই সবগুলো কারণেই 2FA গুরুত্বপূর্ণ।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) হলো একটি নিরাপত্তা ব্যবস্থা, যেখানে দুইটি ভিন্ন ধরণের ভেরিফিকেশন ফ্যাক্টর ব্যবহার করে একজন ব্যবহারকারীকে চিহ্নিত করা হয়। এটি পাসওয়ার্ড চুরির বিরুদ্ধে একটি বাড়তি সুরক্ষা ব্যবস্থা প্রদান করে।
- সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন অ্যাকাউন্টগুলোকে নিরাপদ রাখতে শুধুমাত্র পাসওয়ার্ডের ওপর নির্ভরশীলতা এখন পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। থেকে যায় হ্যাক হয়ে যাওয়ার ঝুঁকি। অনলাইনের এসব অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য প্রয়োজন টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা সংক্ষেপে টুএফএ সিস্টেম।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন সাধারণত দুটি ধাপে কাজ করে:
প্রথম স্তর: পাসওয়ার্ড বা পিন ইনপুট করা।
দ্বিতীয় স্তর:
- OTP (One-Time Password) মোবাইলে পাঠানো, 
- Authenticator অ্যাপে কোড তৈরি, 
- ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি, 
- USB Security Key.

টু-ফ্যাক্টর অথেনটিকেশন গুরুত্বপূর্ণ, কারণ- 
- পাসওয়ার্ড চুরি হলেও এক্সট্রা ভেরিফিকেশন থাকে, 
- ফিশিং ও হ্যাকিং আক্রমণ থেকে রক্ষা করে, 
- ব্যাংকিং, ইমেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুরক্ষিত রাখে, 
- Unauthorized Access প্রতিরোধ করে। 

উৎস: 
১। ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট। 
২। Microsoft Security Documentation on 2FA.
৩,৪৮১.
অ্যাসেম্বলি কোন প্রজন্মের ভাষা?
  1. তৃতীয় প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. প্রথম প্রজন্ম
  4. চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের ভাষা: 
১) প্রথম প্রজন্মের ভাষা(১৯৪৫ - ১৯৫০): Machine Language বা যান্ত্রিক ভাষা। 
২) দ্বিতীয় প্রজন্মের ভাষা(১৯৫০ - ১৯৬০): Assembly language বা অ্যাসেম্বলি ভাষা। 
৩) তৃতীয় প্রজন্মের ভাষা(১৯৬০ - ১৯৭০): High level language বা উচ্চস্তরের ভাষা। C++, BASIC, PASCAL, FORTRAN, Java, C, Ruby, Perl. 
৪) চতুর্থ প্রজন্মের ভাষা(১৯৭০ - ১৯৮০): Very high level language বা অতি উচ্চস্তরের ভাষা। SQL, NOMAD, FOCUS. 
৫) পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০ - বর্তমান): Natural language বা স্বাভাবিক ভাষা। Prolog, OPSS, Mercury. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি। 
৩,৪৮২.
অ্যাপলের পার্সোনাল এসিস্ট্যান্ট এর নাম কী?
  1. ক) Alexa
  2. খ) Siri
  3. গ) Bixby
  4. ঘ) Cortana
ব্যাখ্যা
- Siri হলো Apple কর্তৃক উদ্ভাবিত ব্যক্তিগত এসিস্টেন্ট সফটওয়্যার। 
- Cortana হলো মাইক্রোসফট কর্তৃক উদ্ভাবিত ব্যক্তিগত এসিস্টেন্ট সফটওয়্যার। 
- Google Assistant হলো Google উদ্ভাবিত ব্যক্তিগত এসিস্টেন্ট সফটওয়্যার। 

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩,৪৮৩.
ওরাকলের প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত নয় কে?
  1. ল্যারি এলিসন
  2. এড ওয়াটিস
  3. সের্গেই ব্রিন
  4. বব মিনার
ব্যাখ্যা
• ওরাকল কর্পোরেশন (Oracle Corporation):
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন।
- Headquarters: Austin, Texas, United States
- CEO: Safra Catz
- ওরাকলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি এলিসন, বব মিনার ও এড ওয়াটিস।
- কোম্পানিটি কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম এবং এন্টারপ্রাইজ সফটওয়্যার পণ্যে পারদর্শী-বিশেষভাবে নিজস্ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্রান্ডে।
- ১৯৭৭ সালের ১৬ জুন ওরাকল যাত্রা শুরু করে।
- Larry Page এবং Sergey Brin হলেন গুগলের মালিক।

- ১৯৯৮ সালে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্টা করেন।

উৎস:
১. ব্রিটানিকা।
২. Oracle Corporation Website.
৩,৪৮৪.
নিচের কোনটি ক্লাউড স্টোরেজ নয়?
  1. মেগা
  2. ওয়ান ড্রাইভ
  3. মাইক্রোসফট এক্সেল
  4. ড্রপবক্স
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকেই।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো:
- মেগা,
- ড্রপবক্স,
- ওয়ান ড্রাইভ,
- গুগল ড্রাইভ ইত্যাদি।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- অবকাঠামোগত সেবা,
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও
- সফটওয়্যার সেবা।

• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য তিনটি।যথা:
- Resource Scalability,
- On Demand এবং
- Pay as you go.

• অপশন আলোচনা:
- Microsoft Excel হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩,৪৮৫.
Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
  1. David Lipman
  2. Margaret Oakley Dayhoff
  3. Paulien Hogeweg
  4. Elvin A. Kabat
ব্যাখ্যা

 ১৯৭৮ সালে Paulien Hogeweg প্রথম জীববৈজ্ঞানিক তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে Bioinformatics শব্দটি ব্যবহার করেন।

• বায়োইনফরমেটিক্স (Bioinformatics):
- বায়োইনফরমেটিক্স একটি আন্তঃশাস্ত্রীয় (Interdisciplinary) বিজ্ঞানক্ষেত্র, যা জীববিজ্ঞান–সংক্রান্ত ডেটার
সংরক্ষণ, আহরণ, সাজানো ও বিশ্লেষণের জন্য বিভিন্ন পদ্ধতির উদ্ভাবন ও উন্নয়ন করে।
 
• উৎপত্তি ও পরিভাষার ব্যবহার:
- জীববৈজ্ঞানিক তথ্য প্রক্রিয়াকরণের গুরুত্ব স্বীকৃত হওয়ায় ১৯৭৮ সালে Paulien Hogeweg প্রথম Bioinformatics শব্দটি ব্যবহার করেন।
- তিনি তথ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে জীবন–সম্পর্কিত সিস্টেম গবেষণার ক্ষেত্রে এই শব্দটির প্রবর্তন করেন।
 
• সম্পর্কিত বিজ্ঞানক্ষেত্র:
- বায়োইনফরমেটিক্স গড়ে উঠেছে—
- প্রাণপদার্থবিদ্যা (Biophysics) এবং
- প্রাণরসায়ন (Biochemistry)–এর সাথে সমান্তরাল একটি ক্ষেত্র হিসেবে।
 
• প্রাথমিক অবদান:
- বায়োইনফরমেটিক্সের প্রাথমিক পর্যায়ে Elvin A. Kabat (১৯৮০–১৯৯১) অ্যান্টিবডি–সংক্রান্ত ধারাবাহিক গবেষণার মাধ্যমে জৈব অনুক্রম বিশ্লেষণ (Biological Sequence Analysis)–এর প্রবর্তন করেন।
 
• গুরুত্বপূর্ণ অগ্রদূত:
- National Center for Biotechnology Information (NCBI)–এর পরিচালক David Lipman, Margaret Oakley Dayhoff–কে তার অবদানের জন্য বায়োইনফরমেটিক্সের জনক–জননী (Father & Mother of Bioinformatics) হিসেবে অভিহিত করেন।
 
• Genomic Revolution ও ডেটাবেজ:
- Genomic Revolution–এর শুরুর দিকে— নিউক্লিওটাইড ক্রম (Nucleotide Sequence) এবং অ্যামিনো এসিড ক্রম (Amino Acid Sequence) সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য ডেটাবেজ তৈরিতে Bioinformatics শব্দটির পুনঃব্যবহার শুরু হয়।
 
• ওপেন সোর্স বায়োইনফরমেটিক্স সফটওয়্যার:
- বহুল ব্যবহৃত ওপেন সোর্স টুলসমূহ হলো—
- Bioconductor,
- BioPerl,
- Biopython,
- BioJava,
- BioRuby,
- Bioclipse,
- EMBOSS,
- Taverna Workbench,
- UGENE ইত্যাদি।
 
• ওপেন বায়োইনফরমেটিক্স ফাউন্ডেশন:
- ওপেন সোর্স বায়োইনফরমেটিক্স সফটওয়্যারের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে Open Bioinformatics Foundation ২০০০ সাল থেকে Bioinformatics Open Source Conference (BOSC)–এর পৃষ্ঠপোষকতা করে আসছে।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান।

৩,৪৮৬.
কোন উপাদানটি মূলত রোবটকে চলাচল করতে সাহায্য করে?
  1. সেন্সর
  2. প্রসেসর
  3. ব্যাটারি
  4. অ্যাকচুয়েটর
ব্যাখ্যা
• রোবটকে মূলত চলাচল করতে সাহায্য করে ঘ) অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর হল এমন একটি উপাদান, যা রোবটের নির্দেশ অনুযায়ী যান্ত্রিক শক্তি তৈরি করে চলাচল ঘটায়। এটি বৈদ্যুতিক, হাইড্রোলিক বা নিউমেটিক শক্তিকে গতিশীল শক্তিতে রূপান্তর করে রোবটের হাত, চাকা বা পা নড়াচড়া করায়। প্রসেসর কমান্ড দেয়, সেন্সর পরিবেশের তথ্য সংগ্রহ করে, ব্যাটারি শক্তি জোগায়, কিন্তু অ্যাকচুয়েটর সেই নির্দেশনা অনুযায়ী সরাসরি রোবটের অঙ্গপ্রত্যঙ্গ নাড়ায়। তাই রোবটকে চলাফেরায় সক্ষম করে তোলার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যাকচুয়েটর।

• রোবট:
- কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট।
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- জাপানের মুরাতা কোম্পানির রোবট 'মুরাতা বয়'।
- স্যামসাং কোম্পানির রোবট 'রোবোরো'।
- হংকং ভিত্তিক হ্যানসন রোবটিক্স কোম্পানির রোবট 'সোফিয়া'।
- সনি কর্পোরেশন কোম্পানির রোবট 'আইবো'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।

• বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে রোবটকে ব্যবহার করা হচ্ছে। যেমন-
- শিল্পের বিপজ্জনক ও কঠিন কাজ করা।
- বৃহৎ মেশিনের কষ্টদায়ক যন্ত্রপাতির সংযোজন।
- খনি হতে বিভিন্ন বিষাক্ত পদার্থ উত্তোলন।
- মহাকাশ গবেষণায় রোবট ব্যবহৃত হচ্ছে।
- মহাশূন্যের ছবি সংগ্রহ।
- ক্ষতিকর বিস্ফোরক সনাক্তকরণে।
- গৃহস্থালীর কাজে রোবট ব্যবহৃত হচ্ছে।
- গভীর অরণ্য কিংবা বহুদূরত্বে শত্রুর উপস্থিতির প্রমাণে।
- শিল্প কারখানায় দ্রুত উৎপাদন কার্য হাসিলে রোবটের ব্যবহার হচ্ছে; ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৮৭.
DDoS আক্রমণ বলতে কী বোঝায়?
  1. ক্ষতিকর সফটওয়্যার ছড়িয়ে দেওয়া
  2. একসাথে অনেক অনুরোধ পাঠিয়ে সার্ভার বন্ধ করা
  3. ব্যবহারকারীর লগইন তথ্য বা পাসওয়ার্ড চুরি করা
  4. সিস্টেম থেকে গুরুত্বপূর্ণ ফাইল ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা
ব্যাখ্যা

◉ DDoS (Distributed Denial of Service) আক্রমণ হলো এমন একটি সাইবার আক্রমণ যেখানে আক্রমণকারী একটি সার্ভার বা নেটওয়ার্কে প্রচুর পরিমাণে ট্রাফিক পাঠিয়ে তা অকার্যকর করে দেয়।

DDoS Attack:
- DDoS এর পূর্ণরূপ Distributed Denial of Service.
- DDoS Attack হলো এক ধরণের সাইবার অপরাধ।
- DoS হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
- DoS দ্বারা একটি নেটওয়ার্ককে আক্রমন করা যায় এবং DDoS দ্বারা একাধিক নেটওয়ার্কেকে আক্রমন করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৪৮৮.
Mother of all Virus বলা হয় কোনটি কে?
  1. ক) CIH
  2. খ) Trojan Horse
  3. গ) Folder
  4. ঘ) Stone
ব্যাখ্যা
১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলে আঘাত হানা ‘CIH’ ভাইরাসকে মাদার অব অল ভাইরাস বলা হয়।
CIH ভাইরাস বিশ্বব্যাপী কম্পিউটারে আক্রমণ করে ১৯৯৯ সালের ২৬ এপ্রিল।
৩,৪৮৯.
কোনটি সাইবার ক্রাইম?
  1. আপত্তিকর ই-মেইল বার্তা প্রেরণ
  2. কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণ করা
  3. হ্যাকিং এর মাধ্যমে অন্যের তথ্য হস্তগত করা
  4. সবগুলোই
ব্যাখ্যা
সাইবার ক্রাইম:
কম্পিউটার এবং কমিউনিকেশন টেকনোলজির বিকাশের সাথে সাথে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের ক্রাইম সংগঠিত হচ্ছে। এসব ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম। নিম্নে প্রচলিত কিছু সাইবার ক্রাইম বা কম্পিউটারে ইন্টারনেট ভিত্তিক ক্রাইমের নাম দেওয়া হলো - -
১. হ্যাকিং এর মাধ্যমে অন্যের তথ্য হস্তগত করা ।
২. অবৈধভাবে কোন সিস্টেমের সকল রিসোর্স ব্যবহার বা ধ্বংসের জন্য বাইরে থেকে সিস্টেমে প্রবেশ করা ।
৩. কোন সিস্টেমকে এমনভাবে পরিবর্তন করা যাতে ঐ সিস্টেম তার নির্ধারিত সার্ভিস প্রদান না করে ।
৪. আপত্তিকর ই-মেইল বার্তা প্রেরণ ।
৫. কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণ করা, ইত্যাদি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৯০.
GPRS-এর ‘R’-এর পূর্ণরূপ কী?
  1. Radar
  2. Range
  3. Router
  4. Radio
ব্যাখ্যা
GPRS:
- GPRS-এর পূর্ণরূপ: General Packet Radio Service।
- এখানে ‘R’ মানে Radio.
- এটি একটি প্যাকেট ওরিয়েন্টেড মোবাইল ডেটা সার্ভিস যা সাধারণত 2G সেলুলার Mobile Communication System ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়।
- GPRS এর মাধ্যমে মোবাইল টেলিফোন নেটওয়ার্ক জুড়ে তথ্য আদান প্রদান করা যায়।
- এর মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যায়।

উৎস: i) TechTarget.
ii) Britannica.
৩,৪৯১.
নিচের কোনটি বাংলাদেশি ই-কমার্স সাইট?
  1. Flipkart
  2. Shopup
  3. Shopify
  4. e-Bay
ব্যাখ্যা
E-Commerce অর্থ Electronik Commerce

Shopify - কানাডাভিত্তিক ই-কমার্স সাইট। 
Flipkart - ভারতের ই-কমার্স সাইট (মূল প্রতিষ্ঠান ওয়ালমার্ট)
Shopup - বাংলাদেশভিত্তিক ভিত্তিক ই-কমার্স সাইট (B2B)। এটি মূলত রিটেইল ব্যবসায়ীদের জন্য পণ্য কেনার অনলাইন প্লাটফর্ম।
৩,৪৯২.
নিচের কোনটি Network Topology নয়?
  1. Bus
  2. Star
  3. P2P
  4. Ring
ব্যাখ্যা
- P2P বলতে বোঝায় Peer-to-peer যা একটি distribution model.
- Bus, Star এবং Ring তিনটিই নেটওয়ার্ক টপোলজির অন্তর্ভুক্ত।

• নেটওয়ার্ক টপোলজি: 
- একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস (যেমন- ক্যাবল, পিসি, রাউটার ইত্যাদি) যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে টপোলজি বলা হয়।
- নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগস্থলকে নোড (Node) বলা হয়।
- কম্পিউটার নেটওয়ার্কে মূলত ছয় ধরণের টপোলজি থাকে। যথা:

১) বাস নেটওয়ার্ক টপোলজি (Bus Network Topology),
২) রিং নেটওয়ার্ক টপোলজি (Ring Network Topology),
৩) স্টার নেটওয়ার্ক টপোলজি (Star Network Topology),
৪) ট্রি নেটওয়ার্ক টপোলজি (Tree Network Topology),
৫) মেশ নেটওয়ার্ক টপোলজি (Mesh Network Topology) এবং
৬) হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি (Hybrid Network Topology)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩,৪৯৩.
কোনটি CDMA প্রযুক্তির একটি মূল সুবিধা?
  1. উচ্চ মাত্রার ইন্টারফেরেন্স
  2. ব্যবহারকারীর সংখ্যা সীমিত
  3. স্পেকট্রামের কার্যকর ব্যবহার
  4. নিম্ন নিরাপত্তা
ব্যাখ্যা
• CDMA (Code Division Multiple Access) প্রযুক্তির মূল সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো স্পেকট্রামের কার্যকর ব্যবহার। এটি একই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে একাধিক ব্যবহারকারীকে আলাদা কোড ব্যবহার করে তথ্য প্রেরণ করতে দেয়, ফলে ফ্রিকোয়েন্সি পুনঃব্যবহার এবং ব্যান্ডউইথের সর্বোত্তম ব্যবহার সম্ভব হয়। CDMA সিস্টেমে ব্যবহারকারীরা একে অপরের সিগন্যালকে “কোড” এর মাধ্যমে আলাদা করতে পারে, যা ইন্টারফেরেন্স কমায় এবং নেটওয়ার্কের ক্ষমতা বাড়ায়। অন্যদিকে, এটি উচ্চ নিরাপত্তা প্রদান করে এবং ব্যবহারকারীর সংখ্যা সীমিত করার মতো সমস্যা থাকে না। তাই স্পেকট্রামের কার্যকর ব্যবহার CDMA-এর অন্যতম প্রধান সুবিধা।

উত্তর: গ) স্পেকট্রামের কার্যকর ব্যবহার।

⚪ বর্তমানে মোবাইল ফোন প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-GSM এবং CDMA.
• GSM: 
- GSM হচ্ছে মূলত FDMA ও TDMA এর একটি সম্মিলিত চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- GSM প্রযুক্তির তৃতীয় প্রজন্মের ভার্সনকে UMTS বলে।
- UMTS এর পূর্ণরূপ- Universal Mobile Telecommunication System.

• CDMA: 
- CDMA এর পূর্ণরূপ- Code Division Multiple Access.
- ট্রান্সমিশন পাওয়ার কম হওয়ায় রেডিয়েশন কম থাকে।
- অপেক্ষাকৃত ভালো মানের কল পাওয়া যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৪৯৪.
উইকিপিডিয়া ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে কত সালে চালু করা হয়?
  1. ১৯৯৭
  2. ২০০১
  3. ২০০৩
  4. ২০০৫
ব্যাখ্যা
• উইকিপিডিয়া:
- উইকিপিডিয়া হলো ইন্টারনেট বিশ্বকোষ।
- 'Wikipedia' (উইকিপিডিয়া) শব্দটি এসেছে 'Wiki' (উইকি), যার অর্থ সহায়তামূলক কাজের দ্বারা তৈরি ওয়েবসাইট এবং 'Encyclopedia' (বিশ্বকোষ) শব্দ দুটি থেকে।
- উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা হলেন ল্যারি স্যাঙ্গার এবং জিমি ওয়েলস।
- আনুষ্ঠানিকভাবে ২০০১ সালের ১৫ জানুয়ারি শুধুমাত্র ইংরেজি ভাষার জন্য www.wikipedia.com ওয়েবসাইটটি চালু করা হয়।
- ২০০১ সালের মধ্যে উইকিপিডিয়ায় ১৮ ভাষার প্রায় ২০,০০০ নিবন্ধ তৈরি করা হয়।
- উইকিপিডিয়ায় বর্তমানে ৩৪৫টি ভাষা সংস্করণ রয়েছে।

[উল্লিখিত তথ্যগুলো ২৩ আগস্ট ২০২৪ পর্যন্ত আপডেট তথ্য অনুসারে দেওয়া হয়েছে।]
উৎস: উইকিপিডিয়া। 
৩,৪৯৫.
GSM কে কোন প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম বলা হয়?
  1. প্রথম প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম
  4. চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা
GSM কে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম বলা হয়।

• জিএসএম:
- Global System for Mobile Communication (GSM) হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড প্রযুক্তি।
- একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেব বিবেচনা করা হয়।
- মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যে কোন স্থান থেকে যেকোন ব্যক্তি জিএসএম এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারছে।
- স্বল্প মূল্যের শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস) এর বাস্তবায়নের ক্ষেত্রেও জিএমএস পথিকৃত।
- GSM, TDMA (Time division multiple access) ব্যবহার করে যেসব মোবাইল ফোন সার্ভিস দেয়া হয় সেগুলো হল- এসএমএম, কল ফরওয়ার্ডিং, আউটগোয়িং কল কন্ট্রোল, ইনকামিং কলকে নিয়ন্ত্রণ করা, কল হোডিং, কলার আইডি, কল ওয়েটিং, মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি।

• জিএসএম এর বৈশিষ্ট্য
- স্বল্প মূল্যের এসএমএস এর বাস্তবায়নের ক্ষেত্রে জিএসএম পথিকৃত।
- সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো জিএসএম এর সাথে সংযুক্ত হয়।
- সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার।
- অধিকাংশ টুজি জিএসএম নেটওয়ার্কগুলো 900 MHz বা 1800MHz ব্যান্ডে পরিচালিত হয়।
- হ্যান্ডসেটের ট্রান্সমিশন ক্ষমতা ২ বা ১ ওয়াট।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৯৬.
ট্রান্সমিশন লাইনের মাধ্যমে তথ্য আদান-প্রদানের সময় তথ্য চুরি করাকে কী বলা হয়?
  1. স্নিকিং
  2. স্নিফিং
  3. স্প্যামিং
  4. ফিশিং
ব্যাখ্যা

• ট্রান্সমিশন লাইনের মাধ্যমে তথ্য আদান-প্রদানের সময় গোপনে তথ্য সংগ্রহ বা চুরি করার প্রক্রিয়াকে স্নিফিং (Sniffing) বলা হয়। এই পদ্ধতিতে একজন আক্রমণকারী নেটওয়ার্কে চলমান ডেটা প্যাকেট পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ তথ্য যেমন ইউজারনেম, পাসওয়ার্ড বা ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে। সাধারণত এটি নেটওয়ার্ক সিকিউরিটির দুর্বলতা কাজে লাগিয়ে করা হয়। স্নিফিং বৈধভাবেও ব্যবহৃত হতে পারে, যেমন নেটওয়ার্ক ট্রাবলশুটিং বা মনিটরিংয়ের জন্য, তবে অনুমতি ছাড়া ব্যবহার করলে এটি সাইবার অপরাধ হিসেবে গণ্য হয়। তাই সঠিক উত্তর হলো খ) স্নিফিং।
 
বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• স্নিফিং (Sniffing):
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং।

• ফিশিং (Phishing):
ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৪৯৭.
IEEE 802.15-এর সাথে সাধারণত কোন প্রযুক্তি সম্পর্কিত?
  1. Bluetooth
  2. Wi-Fi
  3. LTE
  4. Zigbee
ব্যাখ্যা
• IEEE 802.15 সাধারণত Bluetooth প্রযুক্তির সাথে সম্পর্কিত। এটি একটি স্ট্যান্ডার্ড যা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) তৈরির জন্য ব্যবহৃত হয়। Bluetooth ডিভাইসগুলোর মধ্যে ছোট দূরত্বে ওয়্যারলেস যোগাযোগ সম্ভব করে, যেমন ফোন, হেডফোন, ল্যাপটপ ইত্যাদির মধ্যে ডাটা ট্রান্সফার। অন্যদিকে, Wi-Fi (IEEE 802.11) বড় এরিয়ায় ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন দেয়। LTE মোবাইল নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়, আর Zigbee (IEEE 802.15.4) কম পাওয়ার স্মল স্কেল নেটওয়ার্কের জন্য। তাই IEEE 802.15 এর মূল উদ্দেশ্য হলো Bluetooth-এর মাধ্যমে ছোট দূরত্বে ডিভাইসের মধ্যে দ্রুত এবং নিরাপদ ওয়্যারলেস যোগাযোগ নিশ্চিত করা।
সঠিক উত্তর: ক) Bluetooth.

• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

• Wifi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
• Wimax এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,৪৯৮.
কোনটি সাইবার অপরাধ নয়?
  1. ক) টেক্সট
  2. খ) স্প্যামিং
  3. গ) হ্যাকিং
  4. ঘ) স্পুফিং
ব্যাখ্যা
কিছু সাইবার অপরাধ-
১। হ্যাকিং 
২। স্প্যামিং 
৩। সাইবার থেপ্ট 
৪। সাইবার বুলি 
৫। স্পুফিং
৬। ফিশিং 
৭। ভিশিং 
৮। স্নিকিং 
৯। প্লেজিয়ারিজম, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩,৪৯৯.
অ্যাপল সম্প্রীতি কোন হ্যাকিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে?
  1. এনএসও গ্রুপ
  2. অ্যামাজন
  3. মাইক্রোসফট
  4. পেগাসাস স্পাইওয়্যার
ব্যাখ্যা
ইসরায়েলের আড়িপাতার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপের কাছ থেকে বিভিন্ন দেশের সরকার পেগাসাস নামের আড়িপাতার সফটওয়্যার কিনেছে। সম্প্রতি এসব তথ্য সামনে এসেছে। এরপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এনএসও গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এখন বলছে, তারা এনএসওর কাছ থেকে হ্যাকিং টুল কিনেছিল।

 রয়টার্সের খবরে বলা হয়েছে, এফবিআই এই হ্যাকিং সফটওয়্যারের পরীক্ষাও চালিয়েছিল। তবে ০২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বুধবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো তদন্তের জন্য এই সফটওয়্যার ব্যবহার করেনি।

ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার নিয়ে গত বছর অনুসন্ধান চালায় ১৭টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তাদের অনুসন্ধানে বলা হয়, এই সফটওয়্যার ব্যবহার করে আড়িপাতা হয়েছে বা পাতার চেষ্টা করা হয়েছে ৫০টির বেশি দেশে। এসব ব্যক্তির তালিকায় রাজনীতিবিদ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, লেখক, গবেষক, এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা, মন্ত্রী, প্রধানমন্ত্রী এমনকি প্রেসিডেন্টরাও রয়েছেন। এ ছাড়া অ্যাপলের আইফোনও হ্যাক করতে এই সফটওয়্যার ব্যবহার করা হয়।

এই ঘটনায় এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলাও করে অ্যাপল। প্রতিষ্ঠানটির অভিযোগ, প্রতিষ্ঠানের বিধি লঙ্ঘন করেছে এনএসও গ্রুপ। তবে এনএসওর পক্ষ থেকে বলা হচ্ছে, সন্ত্রাসী, অপরাধী ও শিশুদের যৌন হয়রানি করে এমন ব্যক্তিদের গ্রেপ্তারে সহায়তা করতে এই সফটওয়ার তৈরি করা হয়েছে।
 
এরপর গতকাল এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, একটি সফটওয়্যারের সীমিতসংখ্যক লাইসেন্স কিনেছে তারা। এ ছাড়া পরীক্ষা ও মূল্যায়নের জন্য এটি ব্যবহার করা হয়েছে। কোনো তদন্তের জন্য বা কোনো কাজের জন্য এটি ব্যবহার করা হয়নি। যে লাইসেন্সগুলো কেনা হয়েছিল, সেগুলোর মেয়াদও ফুরিয়েছে।

সূত্র - প্রথম আলো 
৩,৫০০.
Dropbox কীভাবে ফাইলের নিরাপত্তা নিশ্চিত করে?
  1. ক্লাউড এনক্রিপশন আর ব্যাকআপ দিয়ে
  2. পুরনো ফাইল ডিলেট করে
  3. শুধু কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে
  4. ফিজিক্যাল লক দিয়ে
ব্যাখ্যা

• Dropbox ফাইলের নিরাপত্তা প্রধানত ক্লাউড এনক্রিপশন এবং ব্যাকআপের মাধ্যমে নিশ্চিত করে। যখন আপনি কোনো ফাইল আপলোড করেন, তখন Dropbox সেটি ইন্টারনেটের মাধ্যমে তাদের সার্ভারে পাঠায় এবং সেখানে শক্তিশালী এনক্রিপশন ব্যবহার করে সংরক্ষণ করে। এর ফলে কেউ অনুমোদন ছাড়া ফাইল পড়তে বা চুরি করতে পারে না। এছাড়াও, Dropbox নিয়মিত ব্যাকআপ রাখে, যাতে হারানো বা ক্ষতিগ্রস্ত ফাইল সহজেই পুনরুদ্ধার করা যায়। অন্য কোনো অপশন যেমন পুরনো ফাইল মুছে ফেলা, কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া বা ফিজিক্যাল লক ব্যবহার করা শুধুমাত্র আংশিক বা স্থানীয় নিরাপত্তা দেয়, কিন্তু Dropbox-এর মূল নিরাপত্তা ব্যবস্থা হল ক্লাউড এনক্রিপশন এবং ব্যাকআপ।
- সুতরাং সঠিক উত্তর হলো ক) ক্লাউড এনক্রিপশন আর ব্যাকআপ দিয়ে।

 
• ক্লাউড কম্পিউটিং:
- Dropbox হলো একটি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান যার স্বত্ত্বাধিকারী ড্রপবক্স ইনকর্পোরেশন।
- এটি ক্লায়েন্ট বা গ্রাহকদের ফাইল স্টোরেজ, সফটওয়্যার শেয়ার, ফাইল সিনক্রোনাইজেশন সুবিধা ইত্যাদি প্রদান করে থাকে।
- এটি ২০০৮ সালে যাত্রা শুরু করে।
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো: মেগা, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
- অবকাঠামোগত সেবা,
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও
- সফটওয়্যার সেবা।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।