বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ৬৩ / ১৩১ · ৬,২০১৬,৩০০ / ১৩,০৮৮

৬,২০১.
নিচের কোনটি আউটপুট হার্ডওয়্যার নয়?
  1. ক) ফিল্ম রেকর্ডার
  2. খ) প্লটার
  3. গ) এমআইসিআর
  4. ঘ) ইমেজ সেটার
সঠিক উত্তর:
গ) এমআইসিআর
উত্তর
সঠিক উত্তর:
গ) এমআইসিআর
ব্যাখ্যা
কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট হার্ডওয়্যার নামে পরিচিত।
অর্থাৎ কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করায় সেগুলোকে আউটপুট যন্ত্রাংশ বা আউটপট হার্ডওয়্যার বলা হয়।

উল্লেখযোগ্য আউটপট হার্ডওয়্যারসমূহ হলো:
- মনিটর (Monitor)
- প্রিন্টার (Printer)
- প্লটার (Ploter)
- স্পিকার (Speaker)
- মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-  ইমেজ সেটার (Image Setter)
- ফিল্ম রেকর্ডার (Flim Recoder)
- হেড ফোন (Headphone) ইত্যাদি।

অপরদিকে, এমআইসিআর (MICR) হলো ইনপুট ডিভাইস। 

উৎস : মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২০২.
অ্যাভাস্ট নিচের কোন ফিচার প্রদান করে?
  1. রিয়েল-টাইম ভাইরাস সুরক্ষা
  2. গ্রাফিক ডিজাইন সরঞ্জাম
  3. শুধুমাত্র ক্লাউড স্টোরেজ
  4. ওয়েব হোস্টিং সেবা
সঠিক উত্তর:
রিয়েল-টাইম ভাইরাস সুরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
রিয়েল-টাইম ভাইরাস সুরক্ষা
ব্যাখ্যা

• অ্যাভাস্ট একটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা প্রধানত ব্যবহারকারীর কম্পিউটার ও ডিভাইসকে সাইবার হুমকি থেকে সুরক্ষা দিতে ব্যবহৃত হয়। এটি রিয়েল-টাইম ভাইরাস সুরক্ষা প্রদান করে, যার অর্থ এটি ব্যাকগ্রাউন্ডে ক্রমাগত কাজ করে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার ও অন্যান্য অননুমোদিত সফটওয়্যার শনাক্ত ও ব্লক করতে পারে। ব্যবহারকারী যখন কোনো ফাইল ডাউনলোড করে বা কোনো প্রোগ্রাম চালায়, তখন অ্যাভাস্ট তা স্ক্যান করে নিরাপদ কিনা যাচাই করে। অ্যাভাস্ট গ্রাফিক ডিজাইন, ক্লাউড স্টোরেজ বা ওয়েব হোস্টিং সরাসরি প্রদান করে না। তাই সঠিক উত্তর হলো ক) রিয়েল-টাইম ভাইরাস সুরক্ষা। এটি ব্যবহারকারীর সাইবার নিরাপত্তা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,২০৩.
নিচের কোনটি বড় মাপের আর্কিটেকচারাল নকশা বা মানচিত্র প্রিন্ট করার জন্য সবচেয়ে উপযোগী?
  1. লেজার প্রিন্টার
  2. ডট ম্যাট্রিক্স প্রিন্টার
  3. থার্মাল প্রিন্টার
  4. প্লটার
সঠিক উত্তর:
প্লটার
উত্তর
সঠিক উত্তর:
প্লটার
ব্যাখ্যা

• প্লটার (Plotter):
- প্লটার হলো বিশেষ ধরনের কম্পিউটার আউটপুট ডিভাইস বা প্রিন্টার, যা মূলত ভেক্টর গ্রাফিক্স ব্যবহার করে বড় আকারের নকশা, ম্যাপ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বিলবোর্ড বা ব্যানার অত্যন্ত নিখুঁতভাবে প্রিন্ট করতে ব্যবহৃত হয়।
- এটি কলম, পেনসিল বা লেজার প্রযুক্তির মাধ্যমে চওড়া কাগজে বা বিভিন্ন মাধ্যমে উচ্চমানের গ্রাফিক্স তৈরি করে
- মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়। তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ণ যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়।
- পিক্সেলের পরিবর্তে ভেক্টর বা রেখা ব্যবহার করায়, জ্যামিতিক নকশা অত্যন্ত সূক্ষ্ম হয়।
- কিছু প্লটার কাগজ বা ভিনাইল কাটার (Cutting) জন্যও ব্যবহৃত হয়।
- প্লটার সাধারণত ২ প্রকার। যথা-
১। ফ্ল্যাটবেড (Flat bed) প্লটার ও
২। ড্রাম (Drum) প্লটার

উৎস:
১। Lenovo [Link]
২। মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,২০৪.
মানুষকে অদ্বিতীয়ভাবে (ইউনিকভাবে) শনাক্ত করার পদ্ধতিকে কী বলে?
  1. ক) জেনেটিক্স
  2. খ) রোবটিক্স
  3. গ) বায়োমেট্রিক্স
  4. ঘ) বায়োইনফরমেটিক্স
সঠিক উত্তর:
গ) বায়োমেট্রিক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়োমেট্রিক্স
ব্যাখ্যা
বায়োমেট্রিক্স 
- ইউনিকভাবে মানুষকে শনাক্ত করবার পদ্ধতিকে বায়োমেট্রিক্স বলে। 
- বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়।
- বায়োমেট্রিক্স সিস্টেমে ব্যক্তি সনাক্তকরণে যেসব বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয় তা হলো- মুখমন্ডল, হাতের আঙ্গুল, হাতের রেখা, রেটিনা ও আইরিস, স্বাক্ষর, শিরা এবং কণ্ঠস্বর।

বায়োমেট্রিক্সের ব্যবহার
১. কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে
২. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে
৩. পাসপোর্ট তৈরিতে
৪. মোবাইল সিম ক্রয়ে গ্রাহককে সহায়তা করে
৫. পরিচয়পত্র তৈরিতে
৬. বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট ইত্যাদিতে ব্যবহার হয়।
___________________________________
-টেকনোলজির যে শাখায় রোবটের নকশা গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলে।
- বায়োইনফরমেটিক্স বিজ্ঞানের এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, যেখানে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হয়।
- জীবের বংশগতি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স (Genetics) বা বংশগতিবিদ্যা।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬,২০৫.
ব্লুটুথের কাভারেজ এরিয়া কত মিটার?
  1. ক) ৪ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ৯ মিটার
  4. ঘ) ১০ মিটার
সঠিক উত্তর:
ঘ) ১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ মিটার
ব্যাখ্যা
ব্লুটুথের কভারেজ এরিয়া ১০ মিটার।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৬,২০৬.
নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের একটি পেমেন্ট সিস্টেম?
  1. ক) BDPMS
  2. খ) RTGS
  3. গ) RTBDT
  4. ঘ) BDTGS
সঠিক উত্তর:
খ) RTGS
উত্তর
সঠিক উত্তর:
খ) RTGS
ব্যাখ্যা
RTGS এর পূর্ণরূপ - Real Time Gross Settlement.

নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমকে সহজতর করার জন্য, বাংলাদেশ ব্যাংক তার ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে ২৯ অক্টোবর ২০১৫ তারিখে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS) সিস্টেম চালু করেছে। 
 
RTGS হল একটি ইলেকট্রনিক সেটেলমেন্ট সিস্টেম যেখানে একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কে রিয়েল-টাইমে তহবিল স্থানান্তর করা হয়।
 
উৎস : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট
৬,২০৭.
Which one is a multiprogramming operating system?
  1. MS-DOS
  2. MS Windows 3.1
  3. Mac OS
  4. None of the above
সঠিক উত্তর:
Mac OS
উত্তর
সঠিক উত্তর:
Mac OS
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Mac OS

মাল্টিপ্রোগ্রামিং বা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম:
- এই ধরনের অপারেটিং সিস্টেমে একটি কম্পিউটার একসাথে একাধিক প্রোগ্রাম চালাতে বা ডেটা প্রক্রিয়াকরণ করতে সক্ষম।
- ব্যাচ প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে একটি প্রোগ্রাম সম্পন্ন হওয়ার পর পরবর্তী প্রোগ্রাম প্রক্রিয়াকরণ করা হয়, কিন্তু মাল্টিপ্রোগ্রামিং-এ একাধিক প্রোগ্রাম একসাথে র‍্যামে সংরক্ষিত থাকে।
- সিপিইউ যখন একটি প্রোগ্রাম প্রক্রিয়াকরণ করছে, তখন ইনপুট-আউটপুট ডিভাইস একই প্রোগ্রাম বা অন্য কোনো প্রোগ্রামের জন্য ইনপুট নেওয়া বা আউটপুট দেওয়ার কাজ করতে পারে।
- একই সময়ে চার থেকে পাঁচটি প্রোগ্রাম প্রধান মেমোরিতে থাকতে পারে, তাই মেমোরিকে কয়েকটি অংশে ভাগ করা হয়, যাকে পার্টিশন বলা হয়।
- প্রতিটি পার্টিশনে আলাদা প্রোগ্রাম রাখা হয় যাতে একই স্থানে একাধিক প্রোগ্রাম না থাকে, ফলে মেমোরি প্রোটেকশন নিশ্চিত হয়।
- প্রোগ্রামের প্রক্রিয়াকরণ প্রায়ই প্রাইরিটি বা অগ্রাধিকার অনুযায়ী হয়।
- উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রোগ্রামগুলো ফোরগ্রাউন্ড পার্টিশনে থাকে এবং ফোরগ্রাউন্ড প্রোগ্রাম হিসেবে পরিচিত।
- নিম্ন অগ্রাধিকারপ্রাপ্ত প্রোগ্রামগুলো ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম হিসেবে কাজ করে।
- উদাহরণ: IBM/VM, VM/SPCMS, Mac OS, UNIX, LINUX।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৬,২০৮.
ASCII কোড প্রাথমিকভাবে কোথায় ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল?
  1. ক্যালকুলেটর
  2. কম্পিউটার
  3. টেলিপ্রিন্টার
  4. টেবুলেটিং মেশিন
সঠিক উত্তর:
টেলিপ্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
টেলিপ্রিন্টার
ব্যাখ্যা
• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলো American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরো কতকগুলো বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যোগ করলে ASCII-8 কোড তৈরি হয়। ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরো কতকগুলো বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- ASCII কোড প্রথমে টেলিপ্রিন্টারে ব্যবহারের জন্য তৈরি করা হয়, পরবর্তীতে তা কম্পিউটারের জন্য সমন্বয় করা হয়।
 
উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬,২০৯.
ওয়ার্কশীটে ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বারে কোন চিহ্ন টাইপ করতে হয়?
  1. ক) =
  2. খ) <
  3. গ) >
  4. ঘ) +
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) =
উত্তর
সঠিক উত্তর:
ক) =
ব্যাখ্যা

ওয়ার্কশীটে ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বারে (=) চিহ্ন টাইপ করতে হয়।
যেমনঃ =sum(C9,C12) and =sum (C9:C12) দুইটাই sum এর সঠিক ফর্মুলা।
=sum(C9,C12) -- এটা শুধু C9 এবং C12 সেল দুটির যোগ করবে।
=sum(C9:C12) -- এভাবে লিখলে C9 থেকে C12 পর্যন্ত সকল সেলকে যোগ করবে।

৬,২১০.
'SIM' এর পূর্ণরূপ কী?
  1. Spot identity module
  2. Small initiative module
  3. Single intenssive module
  4. Subscriber identity module
সঠিক উত্তর:
Subscriber identity module
উত্তর
সঠিক উত্তর:
Subscriber identity module
ব্যাখ্যা
- 'SIM'- এর পূর্ণরূপ হলো Subscriber Identity Module।
- SIM একটি সমন্বিত বর্তনী যা নিরাপদে আন্তর্জাতিক মােবাইল গ্রাহকের পরিচয় (আইএমএসআই) সংরক্ষণ করে।
- এটি একটি Portable মেমরি চিপ যা আপনাকে বিশ্বকে কল করতে সক্ষম করে যেখানে গ্রাহকের Network উপলব্ধ।
- সিএমটি সাধারণত GSM জিএসএম নেটওয়ার্কের উপর পরিচালিত MOBILE ফোনগুলিতে ব্যবহৃত হয়।

উৎস:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।
৬,২১১.
টুইটার বর্তমানে কী নামে পরিচিত?
  1. মেটা
  2. ইন্সটা
  3. এক্স
  4. লিংকডইন
সঠিক উত্তর:
এক্স
উত্তর
সঠিক উত্তর:
এক্স
ব্যাখ্যা
• X:
- Twitter এর বর্তমান নাম X
- X হচ্ছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- X-এর বর্তমান মালিক ইলন মাস্ক।
- CEO: Linda Yaccarino (Jun 5, 2023 – present).
- Founders: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass.
- X চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- সদর দপ্তর: San Francisco, California, United States.
- X-এ ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- X-এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট।
৬,২১২.
সেলুলার নেটওয়ার্কে কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়?
  1. রেডিও
  2. ইনফ্রারেড
  3. ইলেক্ট্রিক
  4. মাইক্রোওয়েভ
সঠিক উত্তর:
রেডিও
উত্তর
সঠিক উত্তর:
রেডিও
ব্যাখ্যা
- সেলুলার নেটওয়ার্কে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়।
- সেলুলার রেডিও সিস্টেমে রেডিও সার্ভিসের সাথে ভূমি এলাকায় সিগন্যাল বা সংকেত সরবরাহ করা হয় যা নিয়মিত আকারের সেলে বিভক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬,২১৩.
A microprocessor is mainly made of—
  1. Plastic and metal
  2. Silicon
  3. Copper
  4. Aluminum
সঠিক উত্তর:
Silicon
উত্তর
সঠিক উত্তর:
Silicon
ব্যাখ্যা

• একটি microprocessor মূলত Silicon দিয়ে তৈরি করা হয়।
- Silicon একটি semiconductor material, যা বিদ্যুৎ পরিবাহিতা নিয়ন্ত্রণ করতে সক্ষম।
- এই উপাদান দিয়েই transistor, diode, register এবং অন্যান্য electronic component তৈরি করা হয়।

• মাইক্রোপ্রসেসর বা প্রসেসর (Microprocessor or Processor):
- কম্পিউটারের সামগ্রিক কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে যে হার্ডওয়্যারটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর বলা হয়।
 
• গঠন ও প্রকৃতি:
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকন দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের VLSI (Very Large Scale Integration) চিপ।
- একটি একক VLSI সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ইলেকট্রনিক উপাদান—যেমন:  ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূতভাবে সংযোজিত থাকে।
 
• কার্যাবলি ও ভূমিকা:
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- এটি ডেটা প্রক্রিয়াকরণ, নির্দেশনা নিয়ন্ত্রণ এবং গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পাদন করে।

• গুরুত্ব:
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক (Brain) বলা হয়, কারণ সমস্ত প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণ এর মাধ্যমেই সম্পন্ন হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৬,২১৪.
সর্বপ্রথম সিস্টেম সফটওয়্যার কোন ধরনের কম্পিউটারে ব্যবহৃত হয়?
  1. সুপার কম্পিউটার
  2. মেইনফ্রেম কম্পিউটার
  3. মাইক্রো কম্পিউটার
  4. মিনি কম্পিউটার
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম:

• অপারেটিং সিস্টেম বলতে কোনো কিছুকে পরিচালনার পদ্ধতিকে বোঝানো হয়।
• অপারেটিং সিস্টেম অনেক রকম জটিল সূক্ষ্ম প্রোগ্রামের সমন্বয়ে গঠিত একটি সমন্বিত প্রোগ্রাম।
• এটি ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কম্পিউটারের অভ্যন্তরে হার্ডওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোর মধ্যে কাজের সমন্বয় সাধন করে। 
• অপারেটিং সিস্টেমকে সিস্টেম সফটওয়্যারও বলা হয়।
• আবিষ্কার: ১৯৫১ সালে।
• মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক IBM কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয়।
• অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার সর্বপ্রথম মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হয়।
• ১৯৭১ সাল হতে পিসিতে অপারেটিং সিস্টেমের ব্যবহার শুরু হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২১৫.
প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
  1. ডেনিস রিচি
  2. জেমস গসলিং
  3. গুইডো ভ্যান রোসাম
  4. অ্যাডা লাভলেস
সঠিক উত্তর:
অ্যাডা লাভলেস
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডা লাভলেস
ব্যাখ্যা

◉ অ্যাডা লাভলেস (১৮১৫-১৮৫২)কে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়। তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য অ্যালগরিদম লিখেন, যা আধুনিক প্রোগ্রামিংয়ের ভিত্তি স্থাপন করে।

অ্যাডা লাভলেস:
- গণনার কাজ কীভাবে আরও কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস (Ada Lovelace) (১৮১৫-১৮৫২)।
- ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য 'প্রোগ্রামিং'-এর ধারণা সামনে নিয়ে আসেন।
- এ কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়।
- ১৮৪০ সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তাঁর ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন।
- সে সময় অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন।
- তাঁর মৃত্যুর ১০০ বছর পর ১৯৫৩ সালে সেই নোট আবারো প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন, অ্যাডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই প্রকাশ করেছিলেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

৬,২১৬.
আপনার পারসোনাল কম্পিউটারে (পিসি) কোন একটি প্রোগ্রাম এর কর্মদক্ষতা (performance) বৃদ্ধির জন্য কোন্ কাজটি করা সর্বোত্তম হবে বলে আপনি মনে করেন?
  1. প্রোগ্রামটির জন্য এমন একটা এলগরিদম তৈরি করা যা asymptotically faster 
  2. পিসির Configuration উন্নত করা
  3. খুব দ্রুত গতির I/O devices লাগানো
  4. খ এবং গ উভয়েই
সঠিক উত্তর:
প্রোগ্রামটির জন্য এমন একটা এলগরিদম তৈরি করা যা asymptotically faster 
উত্তর
সঠিক উত্তর:
প্রোগ্রামটির জন্য এমন একটা এলগরিদম তৈরি করা যা asymptotically faster 
ব্যাখ্যা

• আপনার পারসোনাল কম্পিউটারে কোনো প্রোগ্রামের কর্মদক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে কার্যকর উপায় হলো প্রোগ্রামের জন্য এমন একটি এলগরিদম তৈরি করা যা asymptotically faster। কারণ একটি কার্যকর এলগরিদম প্রোগ্রামের মূল লজিক ও কাজের ধারা পরিবর্তন করে, ফলে প্রোগ্রাম বড় ডেটা সেটেও দ্রুত কার্যকর হয়। পিসির কনফিগারেশন উন্নত করা বা দ্রুত I/O ডিভাইস ব্যবহার করলেও পারফরম্যান্স কিছুটা বাড়বে, তবে তা প্রোগ্রামের এলগরিদমের সীমাবদ্ধতার বাইরে যায় না। এলগরিদম উন্নয়ন একবার করা হলে, এটি যেকোনো হার্ডওয়্যারেও কার্যকর থাকে এবং দীর্ঘমেয়াদে সবচেয়ে স্থায়ী ও ব্যয়-সাশ্রয়ী সমাধান। তাই মূল ফোকাস হওয়া উচিত দ্রুত এবং দক্ষ এলগরিদম তৈরিতে।

• প্রোগ্রামের কর্মদক্ষতা বৃদ্ধির উপায়: 
- একটি প্রোগ্রামের কর্মদক্ষতা (performance) বৃদ্ধি করার মূল লক্ষ্য হলো প্রোগ্রামটি কম সময়ে এবং কম সম্পদ ব্যবহার করে কাজ শেষ করা। 

• এলগরিদম উন্নয়ন (Algorithm Improvement):
- প্রোগ্রামের জন্য এমন একটি এলগরিদম তৈরি করা যা asymptotically faster, অর্থাৎ বড় ইনপুটের ক্ষেত্রে কম সময়ে কাজ সম্পন্ন করে, তা কর্মদক্ষতা বৃদ্ধির সবচেয়ে কার্যকর উপায়। 
- এলগরিদম উন্নয়নের ফলে প্রোগ্রামের রUNTIME সরাসরি কমে যায়। 
- উদাহরণ: O(n2) এলগরিদমকে O(n log n) এ রূপান্তর করা। 
- এটি শুধু হার্ডওয়্যার আপগ্রেডের উপর নির্ভরশীল নয়। 

• পিসির কনফিগারেশন উন্নয়ন (Hardware Upgrade):
- পিসির RAM, CPU, বা GPU উন্নত করলে কিছু পরিমাণে প্রোগ্রামের কর্মদক্ষতা বৃদ্ধি পেতে পারে। 
- তবে, যদি এলগরিদম খুব ধীর হয়, তাহলে হার্ডওয়্যার আপগ্রেড সীমিত প্রভাব ফেলবে। 
- এটি মূলত প্রোগ্রামের পারফরম্যান্সের সীমা বাড়ায় কিন্তু সমস্যার মূল সমাধান নয়। 

• দ্রুত I/O ডিভাইস ব্যবহার:
- দ্রুত SSD বা উন্নত I/O ডিভাইস ব্যবহার করলে ডাটা লোডিং এবং সঞ্চয় দ্রুত হয়। 
- এটি প্রোগ্রামের জন্য কিছু বিশেষ ক্ষেত্রে সাহায্য করতে পারে, যেমন বড় ডাটাবেস বা ফাইল প্রসেসিং। 
- কিন্তু কোডের লজিক বা এলগরিদমের ধীরতা ঠিক হবে না। 

সুতরাং, প্রোগ্রামের কর্মদক্ষতা বৃদ্ধির সবচেয়ে কার্যকর উপায় হলো - প্রোগ্রামের জন্য এমন একটি এলগরিদম তৈরি করা যা asymptotically faster.  
- সঠিক উত্তর: ক) এলগরিদম উন্নয়ন।

সূত্র: MIT news. [link]

৬,২১৭.
Note Pad কী ধরনের সফটওয়্যার?
  1. Spread Sheet Analysis
  2. Database Management System
  3. Graphics Design
  4. Word Processing
সঠিক উত্তর:
Word Processing
উত্তর
সঠিক উত্তর:
Word Processing
ব্যাখ্যা
• ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার (Word Processing Software):
- কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনই হলো ওয়ার্ড প্রসেসিং।
- ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়।
- মূলত লেখালেখির কাজ করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামকেই ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বলা হয়ে থাকে।

• ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামসমূহ হলো:
- মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word),
- ওয়ার্ডস্টার (Wordstar),
- ওয়ার্ডপারফেক্ট (Wordperfect),
- ল্যাটেক্স (Latex),
- নোড প্যাড (Note Pad),
- ম্যাকরাইট (MacWrite),
- ওয়ার্ড প্যাড (Word Pad) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২১৮.
ই-লার্নিংয়ের জন্য নিচের কোন উপাদানটি প্রয়োজন-
  1. ক) ইন্টারনেট স্পিড
  2. খ) প্রয়োজনীয় অবকাঠামো
  3. গ) শিক্ষণ সামগ্রী
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

ই-লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ। মূলত প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্ধতিই ই-লার্নিং নামে পরিচিত। এ পদ্ধতিতে ঘরে বসে সুবিধাজনক সময়ে পছন্দ মতো বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব। যেহেতু এখানে ধারাবাঁধা ক্লাসের ব্যাপারটি থাকে না, তাই সুবিধামতো সময়ে শেখার কাজটি চালিয়ে নেওয়ার সুযোগ থাকে।
বাংলাদেশে ই-লার্নিংয়ের অনেক বড় সুযোগ রয়েছে। সেজন্য ইন্টারনেটের স্পীড, প্রয়োজনীয় অবকাঠামো এবং ইলার্নিংয়ের শিখন সামগ্রীগুলো তৈরি করার প্রয়োজন রয়েছে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,২১৯.
নিচের কোনটি জনপ্রিয় ডেটাবেজ ম্যানেজম্যান্ট প্রোগ্রাম?
  1. QUEL
  2. QBE
  3. MySQL
  4. SQL
সঠিক উত্তর:
MySQL
উত্তর
সঠিক উত্তর:
MySQL
ব্যাখ্যা
মাইক্রোসফট কর্পোরেশনের জনপ্রিয় ডেটাবেজ সফটয়্যার হচ্ছে - MS Access.
আবার MS Excel হচ্ছে মাইক্রোসফটেরই Spreadsheet সফটওয়্যার।
অন্যদিকে,
MySQL - হচ্ছে MySQL AB ও Oracle Corporation - এর ডাটাবেজ ম্যানেজম্যান্ট প্রোগ্রাম।
''SQL'' = Structured Query Language.

ডেটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় ডেটা অনুসন্ধান বা প্রদর্শনের পদ্ধতি হলো কুয়েরি (Query)। ডাটা অনুসন্ধানের জন্যে কুয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। QUEL, QBE, SQL (Structured Query Language) ইত্যাদি হলো কয়েকটি বহুল ব্যবহৃত কুয়েরি ল্যাঙ্গুয়েজ।
৬,২২০.
প্লটার হলো এক ধরনের - 
  1. প্রিন্টার
  2. ইমেজ
  3. প্রোগ্রাম
  4. লেজার জেট
সঠিক উত্তর:
প্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
প্রিন্টার
ব্যাখ্যা
প্লটার (Ploter): 
- প্লটার এক ধরনের বিশেষ ধরনের আউটপুট ডিভাইস যা প্রিন্টারের মতোই কাজ করে। 
- মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়। 
- তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ম যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়। 
- প্লটার সাধারণত ২ প্রকার। 
যথা: 
১. ফ্ল্যাটবেড (Flatbed) প্লটার ও 
২. ড্রাম (Drum) প্লটার। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২২১.
কমান্ড পুনরাবৃত্তি করার জন্য কোন ফাংশন কী ব্যবহার করা হয়?
  1. ​F4
  2. F5
  3. ​F1
  4. F3
সঠিক উত্তর:
​F4
উত্তর
সঠিক উত্তর:
​F4
ব্যাখ্যা

◉ Microsoft Word বা Excel-এর মতো অফিস অ্যাপ্লিকেশনে, F4 কী ব্যবহার করা হয় সর্বশেষ কমান্ড বা কাজটি পুনরাবৃত্তি (Repeat) করার জন্য। 

ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কী-বোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2......F12 নম্বরযুক্ত কী গুলোকে ফাংশন কী বলা হয়।
- কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে।
- ফাংশন কী গুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজ সহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয় ।
- F4 last action performed repeat করা যায় এবং কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহৃত হয়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যাকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৬,২২২.
একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখাকে বলা হয়-
  1. ক) সর্টিং
  2. খ) ইন্ডেক্সিং
  3. গ) মাল্টিটাস্কিং
  4. ঘ) প্যারামিটার
সঠিক উত্তর:
গ) মাল্টিটাস্কিং
উত্তর
সঠিক উত্তর:
গ) মাল্টিটাস্কিং
ব্যাখ্যা
মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম:
- মাল্টিপ্রোগ্রামিং বা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমে একটি কম্পিউটার একসাথে অনেকগুলো প্রোগ্রাম চালাতে পারে বা ডেটা প্রসেসিং করতে পারে।
- IBM/VM, VM/SPCMS, Mac OS, UNIX, LINUX ইত্যাদি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের উদাহরণ।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, নবম-দশম শ্রেণি (ভোকেশনাল)। 
৬,২২৩.
Where is the Boot Straping Program stored?
  1. RAM
  2. ROM
  3. CD
  4. Hard Disk
সঠিক উত্তর:
ROM
উত্তর
সঠিক উত্তর:
ROM
ব্যাখ্যা
Bootstrap Memory:
- Many microcomputers and most larger computers do not have their operating system programs stored in ROM.
- Instead, these programs are stored in external mass memory, usually a magnetic disk.
- A relatively small program, called a bootstrap program, is stored in ROM.
- When the computer is powered on, it will execute the instructions that are in this bootstrap program.

উৎস: Diploma in Computer Science & Application, Bangladesh Open University
৬,২২৪.
বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন কোনটি? 
  1. ০ এবং ২
  2. ০ এবং ১
সঠিক উত্তর:
০ এবং ১
উত্তর
সঠিক উত্তর:
০ এবং ১
ব্যাখ্যা
- কম্পিউটারে ব্যবহৃত বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন দুটি অংক হচ্ছে ০ এবং ১। 
- প্রতীক, মৌলিক চিহ্ন দ্বারা কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা number system বলে। 
- যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ২টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। 
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ০ এবং ১ এই দুইটি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয়। 
- বাইনারির সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ২। 

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট। 
৬,২২৫.
নিচের কোনটি ডাটা পরিবহনের জন্য সুবিধাজনক?
  1. ক) স্পিকার
  2. খ) পেনড্রাইভ
  3. গ) প্রসেসর
  4. ঘ) পাওয়ার সাপ্লাই
সঠিক উত্তর:
খ) পেনড্রাইভ
উত্তর
সঠিক উত্তর:
খ) পেনড্রাইভ
ব্যাখ্যা
A USB flash drive is a data storage device that includes flash memory with an integrated USB interface. It is typically removable, re writable and much smaller than an optical disc.
৬,২২৬.
সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিট হয়ে থাকে?
  1. ক) আইসােক্রোনাস ট্রান্সমিশন (Isochronous Transmission)
  2. খ) অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন (Asynchronous Transmission)
  3. গ) সিনক্রোনাস ট্রান্সমিশন (Synchronous Transmission)
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) আইসােক্রোনাস ট্রান্সমিশন (Isochronous Transmission)
উত্তর
সঠিক উত্তর:
ক) আইসােক্রোনাস ট্রান্সমিশন (Isochronous Transmission)
ব্যাখ্যা
আইসােক্রোনাস ট্রান্সমিশন (Isochronous transmission):
অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস -এর একটি মিশ্র পদ্ধতি হচ্ছে আইসােক্রোনাস ট্রান্সমিশন। এ প্রক্রিয়ায় অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয়।
যেহেতু পুরােটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই যখন প্রয়োজন তখন সেই ডেটা ট্রান্সমিট করা যায়।

- সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এর প্রচলন বেশি।
- বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন, অডিও বা ভিডিও কল -এর ক্ষেত্রে এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৬,২২৭.
সাধারণত কয়টি বিট নিয়ে একটি অক্ষর গঠিত হয়?
  1. ক) ৪টি
  2. খ) ৮টি
  3. গ) ১৬ টি
  4. ঘ) ৩২ টি
সঠিক উত্তর:
খ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮টি
ব্যাখ্যা
ডেটা হায়ারার্কি বিট, বাইট, ফিল্ড, রেকর্ড এবং ফাইল নিয়ে গঠিত যা ডেটাবেসের উপাদান। অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্ন কি অক্ষর বলে। অ, গ, a, b, 2 ইত্যাদি এক একটি অক্ষর। সাধারণত ৮টি বিট নিয়ে একটি অক্ষর গঠিত হয়।
৬,২২৮.
ক্লাউড কম্পিউটিং এ HaaS-এর উদ্দেশ্য কী?
  1. ব্যবহারকারীদের প্রসেসিং ক্ষমতা এবং ডেটা স্টোরেজ দেওয়া
  2. ব্যবহারকারীদের সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল দেওয়া
  3. ব্যবহারকারীদের নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করা
  4. ব্যবহারকারীদের ওয়েব অ্যাপ্লিকেশন চালানোর সুবিধা দেওয়া
সঠিক উত্তর:
ব্যবহারকারীদের প্রসেসিং ক্ষমতা এবং ডেটা স্টোরেজ দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
ব্যবহারকারীদের প্রসেসিং ক্ষমতা এবং ডেটা স্টোরেজ দেওয়া
ব্যাখ্যা

সঠিক উত্তর : ক) ব্যবহারকারীদের প্রসেসিং ক্ষমতা এবং ডেটা স্টোরেজ দেওয়া।

ক্লাউড কম্পিউটিং (Cloud Computing):
ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস সরবরাহের পদ্ধতি। 

যেমন:
SaaS (Software as a Service) – সফটওয়্যার সেবা:
ব্যবহারকারীদের বাইরে সফটওয়্যার অ্যাপ্লিকেশন সরবরাহ করা হয়। এটি ব্যবসায়িক বা সাধারণ ব্যবহারকারীর জন্য হতে পারে।

HaaS (Hardware as a Service) – হার্ডওয়্যার সেবা:
ব্যবহারকারীদের কম্পিউটার প্রসেসিং এবং ডেটা সংরক্ষণ সুবিধা দেওয়া হয়। ব্যবহারকারী তাদের নিজের অ্যাপ্লিকেশন চালাতে এবং ডেটা সংরক্ষণ করতে পারে।

PaaS (Platform as a Service) – প্ল্যাটফর্ম সেবা:
সফটওয়্যার ডেভেলপারদের জন্য রিমোট কম্পিউটিং ক্যাপাসিটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল সরবরাহ করা হয়।

সোর্সঃ ব্রিটানিকা। 

৬,২২৯.
LinkedIn এর বর্তমান সিইও কে? (নভেম্বর, ২০২৪)
  1. Elon Musk
  2. Ryan Roslansky
  3. Mark Zuckerberg
  4. Bill Gates
সঠিক উত্তর:
Ryan Roslansky
উত্তর
সঠিক উত্তর:
Ryan Roslansky
ব্যাখ্যা
Ryan Roslansky হচ্ছে LinkedIn এর বর্তমান সিইও (Jun 1, 2020 - present)।

• LinkedIn:

- LinkedIn সবার কাছেই সুপরিচিত একটি নাম। পেশাদারদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে এই লিংকডইন।
- পেশাজীবীদের কাছে কাজের এক সামাজিক যোগাযোগের মাধ্যম হলো লিংকডইন।
- বর্তমানে করপোরেট জগতে নিয়োগকর্তারা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন।
- এটি ২০০২ সালে রেইড হফম্যান প্রতিষ্ঠা করেন।
- LinkedIn এর সদর দপ্তর সানিভেল, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- Parent organization: Microsoft Corporation

• অন্যান্য অপশন আলোচনা:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা হচ্ছেন বিল গেটস।
- ফেসবুকের বর্তমান নাম ‘মেটা' এর প্রতিষ্ঠাতা।
- সোশ্যাল নেটওয়ার্কিং টুইটারের বর্তমান নাম "X" এর সিইও ইলন মাস্ক।

উৎস: ব্রিটানিকা।
৬,২৩০.
Firewall protects a computer or network from—
  1. Unauthorized access
  2. Hardware failure
  3. Power fluctuation
  4. Data duplication
সঠিক উত্তর:
Unauthorized access
উত্তর
সঠিক উত্তর:
Unauthorized access
ব্যাখ্যা

• Firewall কম্পিউটার বা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ (Unauthorized access) থেকে রক্ষা করে।

• Firewall:
- Firewall হলো একটি নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম।
- এটি কম্পিউটার বা নেটওয়ার্ককে অননুমোদিত ব্যবহারকারী ও ক্ষতিকর নেটওয়ার্ক ট্রাফিক থেকে সুরক্ষা প্রদান করে।
- Firewall নির্দিষ্ট নিরাপত্তা নীতিমালা (Security Rules) অনুসারে ইনকামিং ও আউটগোয়িং ডেটা ট্রাফিক নিয়ন্ত্রণ করে।
- এটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং ইন্টারনেটের মধ্যে একটি প্রতিরক্ষামূলক দেয়াল (Protective Barrier) হিসেবে কাজ করে।
- Firewall হার্ডওয়্যার, সফটওয়্যার অথবা উভয় রূপেই ব্যবহৃত হতে পারে।
- নেটওয়ার্কে প্রবেশকারী ডেটা প্যাকেটকে Firewall Allow বা Block করে।
- Firewall সাধারণত IP address, port number ও protocol অনুযায়ী ডেটা যাচাই করে।
- Firewall ভাইরাস ধ্বংস করে না, তবে ভাইরাস বা ক্ষতিকর ট্রাফিক প্রবেশ প্রতিরোধ করতে পারে।
- নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করতে Firewall একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।

• অন্যান্য অপশন:
- Hardware failure হার্ডওয়্যারজনিত ত্রুটি।
- Power fluctuation বিদ্যুৎ সরবরাহজনিত সমস্যা।
- Data duplication ডেটাবেজ বা স্টোরেজ ব্যবস্থাপনার বিষয়।
 
উৎস:  Britannica & CISCO [Link].

৬,২৩১.
নিচের কোনটি জিএসএম এর বৈশিষ্ট্য নয়?
  1. ক) ব্যান্ডউইথকে টাইম স্লটে ভাগ করে।
  2. খ) কলের খরচ বেশি।
  3. গ) হ্যান্ডসেটগুলোর ব্যাটারীর আয়ু বেশী।
  4. ঘ) রোমিং সুবিধা পাওয়া যায়।
সঠিক উত্তর:
গ) হ্যান্ডসেটগুলোর ব্যাটারীর আয়ু বেশী।
উত্তর
সঠিক উত্তর:
গ) হ্যান্ডসেটগুলোর ব্যাটারীর আয়ু বেশী।
ব্যাখ্যা
জিএসএম এর বৈশিষ্ট্য
১. ব্যান্ডউইথকে টাইম স্লটে ভাগ করে।
২. কলের খরচ বেশি।
৩. রোমিং সুবিধা পাওয়া যায়। ।
৪. জিএসএম হ্যান্ডসেটগুলোর ব্যাটারীর আয়ু কম।

সিডিএমএ এর বৈশিষ্ট্য
১.আলাদা কোড সহ ব্যান্ডউইথ বরাদ্দ করে।
২. কলের খরচ কম।
৩. রোমিং সুবিধা পাওয়া যায় না।
৪. সিডিএমএ হ্যান্ডসেটগুলোর ব্যাটারীর আয়ু বেশী।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেনী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৩২.
নিচের কোনটি পাওয়ার ব্যাকআপ সিস্টেমের নাম নয়?
  1. IPS
  2. UPS
  3. LCD
  4. EPS
সঠিক উত্তর:
LCD
উত্তর
সঠিক উত্তর:
LCD
ব্যাখ্যা
LCD পাওয়ার ব্যাকআপ সিস্টেম নয়।

• পাওয়ার ব্যাকআপ সিস্টেম
- মেইন পাওয়ার সাপ্লাই লাইনের পাওয়ার চলে গেলে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরবিচ্ছিন্নভাবে চালু রাখার জন্য ব্যাটারি ব্যাংক যা চার্জ হয়ে পাওয়ার ধরে রাখে তাকে পাওয়ার ব্যাকআপ বলা হয়।
- পাওয়ার ব্যাকআপ পদ্ধতি বা ইনভার্টার হলো এমন একটি ডিভাইস যা ব্যাটারির সাহায্যে ডিসি সাপ্লাইকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স লোডের উপযোগী এসি পাওয়ার সাপ্লাই এ রূপান্তর করতে পারে।
- কার্য ও স্থানভেদে এ ধরনের পাওয়ার ব্যাকআপ পদ্ধতিকে IPS (Instant Power Supply), UPS (Uninterrupted Power Supply), EPS (Emergency Power Supply), QPS (Quick Power Supply) বলা হয়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) - নবম-দশম শ্রেণি।
৬,২৩৩.
PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে-
  1. ক) হার্ডওয়্যার
  2. খ) সফটওয়্যার
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) শেয়ারওয়্যার
সঠিক উত্তর:
গ) ফার্মওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
গ) ফার্মওয়্যার
ব্যাখ্যা
সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে। এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না।
যেমনঃ PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
৬,২৩৪.
নিম্নলিখিত কোনটি ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেল নয়?
  1. DaaS (Database as a Service)
  2. PaaS (Platform as a Service)
  3. SaaS (Software as a Service)
  4. IaaS (Infrastructure as a Service)
সঠিক উত্তর:
DaaS (Database as a Service)
উত্তর
সঠিক উত্তর:
DaaS (Database as a Service)
ব্যাখ্যা

• সঠিক উত্তর - ঘ) IaaS (Infrastructure as a Service).
 
ক্লাউড কম্পিউটিং সাধারণত বিভিন্ন সার্ভিস মডেলের মাধ্যমে সরবরাহ করা হয়, যার মধ্যে সবচেয়ে পরিচিত হলো IaaS (Infrastructure as a Service), PaaS (Platform as a Service), এবং SaaS (Software as a Service)। IaaS ব্যবহারকারীদের ভার্চুয়ালাইজড কম্পিউটিং রিসোর্স যেমন সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক সুবিধা প্রদান করে। PaaS ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরি ও চালানোর জন্য প্ল্যাটফর্ম সরবরাহ করে, যেখানে হার্ডওয়্যার বা সফটওয়্যারের ম্যানেজমেন্ট প্রয়োজন হয় না। SaaS হলো সম্পূর্ণ সফটওয়্যার অ্যাপ্লিকেশন অনলাইনে ব্যবহার করার সুবিধা। তবে DaaS (Database as a Service) মূল তিনটি সার্ভিস মডেলের অংশ নয়; এটি একটি বিশেষায়িত ডাটাবেস-ভিত্তিক সেবা, যা ক্লাউড কম্পিউটিং-এর মূল ধারার মধ্যে গণ্য করা হয় না। তাই, সঠিক উত্তর হলো ক) DaaS.

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী সার্ভার থেকে ডাটা, সফটওয়্যার এবং বিভিন্ন কম্পিউটিং রিসোর্স ব্যবহার করার প্রযুক্তি।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।

• ক্লাউড কম্পিউটিং সার্ভিসদাতা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। এ সব সার্ভিস মডেলকে তিনভাগে ভাগ করা যায়। যথা:

১। অবকাঠামোগত সেবা (IaaS: Infrastructure as a service):
- এই মডেলে অবকাঠামো ভাড়া দেওয়া হয়। অ্যামাজন-এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) এরকম একটি মডেল। EC2-এর প্রতিটি সার্ভারে 1 থেকে 4 টি ভার্চুয়াল মেশিনে চলে, ক্রেতারা এগুলোই ভাড়া নিয়ে থাকেন। ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছেমতো অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজের নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে
পারেন।

২। প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service):
- এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম, যার মধ্যে অন্তর্ভুক্ত অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার ইত্যাদি। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী স্বল্প ব্যয়ে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়ন করতে পারেন। Google -এর App Engine এই মডেলের উদাহরণ।

৩। সফটওয়্যারভিত্তিক সেবা (SaaS: Software as a service):
- এই মডেলে ব্যবহারকারীরা সার্ভিসদাতা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সফটওয়‍্যার ও ডেটাবেজে অ্যাকসেস এবং ব্যবহারে সুযোগ পায়। এর ফলে ব্যবহারকারীকে সিপিইউ বা স্টোরেজের অবস্থান, কনফিগারেশন ইত্যাদি জানা বা রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ (আলিম শ্রেণি)।

৬,২৩৫.
What is the main basis of digital computers?
  1. Optical fiber
  2. Electric pulses
  3. Binary digits
  4. Analog voltage
সঠিক উত্তর:
Binary digits
উত্তর
সঠিক উত্তর:
Binary digits
ব্যাখ্যা
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি হলো বাইনারী ডিজিট (০ এবং ১)।

• গাণিতিক ভিত্তিতে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। এনালগ কম্পিউটার (Analog Computer),
২। ডিজিটাল কম্পিউটার (Digital Computer),
৩। হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)।

• ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
- ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি হলো বাইনারী ডিজিট (০ এবং ১)।
- এ কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক কাজ বাইনারী ডিজিট এর মাধ্যমে সম্পন্ন হয়।
- প্রক্রিয়াকরণের ফলাফল লিখিত আকারে দেয়া হয়।
- ইনপুট ও আউটপুট অংশ আমাদের বোধগম্যতার জন্য বর্ণ, অক্ষর ও অংক দিয়ে প্রকাশ করা হয়।
- এ কম্পিউটারের গতি বেশ দ্রুত ও নির্ভরশীলতা বেশি। উপাত্ত সংরক্ষণের জন্য এতে বৃহৎ মেমোরি থাকে।
- আজকাল আমাদের ব্যবহৃত সকল কম্পিউটারই ডিজিটাল কম্পিউটার।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৩৬.
কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনার ভিত্তি প্রস্তর স্থাপন করে-
  1. ক) এনিগমা মেশিন
  2. খ) টুরিং টেস্ট
  3. গ) এআই সিমুলেশন টেস্ট
  4. ঘ) সিমুলেটর মেশিন
সঠিক উত্তর:
খ) টুরিং টেস্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) টুরিং টেস্ট
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ এলান টুরিং। ১৯৫০ সালে তার আবিষ্কৃত 'টুরিং টেস্ট' কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনার ভিত্তি প্রস্তর স্থাপন করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান এবং Britannica
৬,২৩৭.
নিচের কোন ধরনের নেটওয়ার্কের পরিসর বা কভারেজ এরিয়া সবচেয়ে বেশি? 
  1. MAN 
  2. PAN 
  3. LAN
  4. WAN
সঠিক উত্তর:
WAN
উত্তর
সঠিক উত্তর:
WAN
ব্যাখ্যা

সবচেয়ে বিস্তৃত কভারেজের নেটওয়ার্ক হলো WAN.

• WAN:
- WAN এর পূর্ণরূপ Wide Area Network.
- অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত LAN, MAN, কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসের সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে WAN বলা হয়।
- WAN এর বিস্তৃতি সারা দেশ বা সমগ্র পৃথিবী জুড়ে হতে পারে।
- পৃথিবীর সবচেয়ে বর WAN এর উদাহরণ হলো ইন্টারনেট।
- এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে ই-মেইল আদান-প্রদান করা, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা, ফাইল ডাউনলোড, অনলাইন শপিং ইত্যাদি করা যায়।
- উদাহরণ: ইন্টারনেট, ব্যাংকের আন্তর্জাতিক নেটওয়ার্ক, মোবাইল অপারেটরের নেটওয়ার্ক।

• LAN:
- LAN এর পূর্ণরূপ হলো Local Area Network.
- LAN এর মাধ্যমে 1Km বা তার কম দূরত্বের ডিভাইসগুলো সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয়।
- উদাহরণ: স্কুলের কম্পিউটার ল্যাব নেটওয়ার্ক।

• PAN:
PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network.
- কোনো ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- PAN এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে।
- ব্যক্তিগত ডিভাইসের মধ্যে যোগাযোগ (যেমন: ব্লুটুথ, ইনফ্রারেড)।

• MAN:
- MAN এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network
- একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহ বিভিন্ন ডিভাইস ও LAN গুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে MAN বলা হয়।
- MAN এর ক্ষেত্রে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়।
- উদাহরণ: ঢাকা শহরের ক্যাবল টিভি নেটওয়ার্ক।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৬,২৩৮.
এমএস ওয়ার্ডে "টেক্সট বা লিখা গুলি মধ্যখানে আনার জন্য" কোন কমান্ড ব্যবহার করা হয়?
  1. Ctrl + B
  2. Ctrl + E
  3. Ctrl + K
  4. Ctrl + O
সঠিক উত্তর:
Ctrl + E
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + E
ব্যাখ্যা
• এমএস ওয়ার্ডে ব্যবহৃত কী-বোর্ডের বিভিন্ন কমান্ডের পরিচিত:
Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
Ctrl + B: টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
Ctrl + C: সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যখানে আনার জন্য।
Ctrl + F: যেকোনো শব্দ বা বাক্য খোঁজার জন্য।
Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।
Ctrl + K : সিলেক্ট করা টেক্সট (text) এ hyperlink (URL web address) বা ওয়েবসাইটের অ্যাড্রেস যোগ করার জন্য।
Ctrl + L: Left alignment বা আপনার লেখা গুলি বামদিকে নিয়ে নেয়ার জন্য।
Ctrl + N : নতুন word document খোলার জন্য।
Ctrl + O: আগের থেকে বানানো word file খোলার জন্য।
Ctrl + S: বানানো ওয়ার্ড ফাইল সেভ করার জন্য।
Ctrl + U : টেক্সট বা লেখাতে underline করার জন্য।
Ctrl + V : কপি করা টেক্সট (text) সহজে পেস্ট করার জন্য।
Ctrl + X: যেকোনো সিলেক্ট করা টেক্সট এর অংশ cut করার জন্য।
Ctrl + Z : ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয়, তাহলে ও শর্টকাট ব্যবহার করে আবার আগের অবস্থায় যেতে পারবেন।

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৬,২৩৯.
কোন সফটওয়্যার স্লাইডশো এবং প্রেজেন্টেশন তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে?
  1. Evernote
  2. Visual Studio
  3. Google Slides
  4. Audacity
সঠিক উত্তর:
Google Slides
উত্তর
সঠিক উত্তর:
Google Slides
ব্যাখ্যা
• স্লাইডশো এবং প্রেজেন্টেশন তৈরি করার জন্য ডিজাইন করা সফটওয়্যার হলো Google Slides. এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীরা সহজেই টেক্সট, ছবি, ভিডিও, এবং অন্যান্য মাল্টিমিডিয়া উপাদান দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে পারে। Google Slides ব্যবহার করে একাধিক ব্যক্তি একই সময়ে একটি প্রেজেন্টেশন সম্পাদনা করতে পারে, যা দলগত কাজের জন্য খুবই উপযোগী। এর পাশাপাশি, এটি ক্লাউডভিত্তিক হওয়ার কারণে যেকোনো জায়গা থেকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে প্রেজেন্টেশন অ্যাক্সেস এবং শেয়ার করা যায়।
- অন্যদিকে, Evernote নোট নেওয়ার জন্য ব্যবহৃত হয়, Visual Studio প্রোগ্রামিংয়ের জন্য এবং Audacity অডিও এডিটিংয়ের জন্য ব্যবহৃত হয়।
- তাই সঠিক উত্তর হলো গ) Google Slides।

• সফটওয়্যারের প্রকারভেদ:
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা:

১.  সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- MS DOS, LINUX, UNIX, MS WINDOWS 98, MS WINDOWS, MAC OS, SYMBIAN, ANDROID, PC DOS, XENIX, AIX, ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন:
- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার: Word Pad, Note Pad, MS Word, Latet.
- ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার: Oracle, Ms Access, Poxpro.
- প্রেজেন্টেশন সফটওয়্যার: Microsoft Powerpoint, Macromedia Flash.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৪০.
নিচের কোনটি সার্বজনীন গেইট নয়?
  1. NAND
  2. AND
  3. NOR
  4. উভয় ক ও গ
সঠিক উত্তর:
AND
উত্তর
সঠিক উত্তর:
AND
ব্যাখ্যা
AND সার্বজনীন গেইট নয়। এটি একটি মৌলিক গেইট।

সার্বজনীন গেইট:
- যে সকল গেইটের মাধ্যমে অ্যান্ড, অর ও নট গেইটের ফাংশনকে প্রতিস্থাপন করা যায় তাদেরকে সার্বজনীন গেইট বলা হয়।
- অর, অ্যান্ড এবং নট এই তিনটি মৌলিক গেইটের সমন্বয়ে সকল প্রকার লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
- আবার শুধুমাত্র ন্যান্ড গেইট ব্যবহার করেই যে কোন লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
- এর কারণ ন্যান্ড গেইট দিয়ে অর, অ্যান্ড এবং নট গেইট বাস্তবায়ন সম্ভব।
- একইভাবে শুধু নূর গেইট দিয়েই অর, অ্যান্ড এবং নট গেইট তথা যে কোন লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা সম্ভব।

NAND এবং NOR গেইট - এই দুটি গেইটকেই সার্বজনীন গেইট বলা হয়, কারণ এদের দিয়ে বাকি সব গেইটের কাজ করা যায়।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৪১.
Firewall কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?
  1. ক) Fire attacks
  2. খ) Unauthorized access
  3. গ) Virus attacks
  4. ঘ) Data - driven attack
সঠিক উত্তর:
খ) Unauthorized access
উত্তর
সঠিক উত্তর:
খ) Unauthorized access
ব্যাখ্যা

What does a firewall do?

A firewall acts as a gatekeeper. It monitors attempts to gain access to your operating system and blocks unwanted traffic or unrecognized sources.

Source: Norton.

৬,২৪২.
Which of the following circuit is used as a 'Memory device' in computers?
  1. ক) Flip Flop
  2. খ) Rectifier
  3. গ) Comparator
  4. ঘ) Attenuator
সঠিক উত্তর:
ক) Flip Flop
উত্তর
সঠিক উত্তর:
ক) Flip Flop
ব্যাখ্যা
ফ্লিপ-ফ্লপ বা Latch 
- ফ্লিপ-ফ্লপ লজিক গেইট দ্বারা তৈরি এক ধরনের মেমরি উপাদান যা একটি বাইনারি বিট সংরক্ষণ করতে পারে।
- ফ্লিপ ফ্লপের দুটি স্থায়ী অবস্থা (0,1) আছে এবং ফ্লিপ ফ্লপ দুটি স্থায়ী অবস্থার যে কোন একটিতে থাকতে পারে । 
- ফ্লিপ-ফ্লপের একটি আউটপুট অপর আউটপুটের বিপরীত হয়।

ফ্লিপ-ফ্লপের ব্যবহার
১। বিভিন্ন রেজিস্টার তৈরিতে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
২। সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমরি উপাদান হিসেবে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
৩। ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদিতে ফ্লিপ-ফ্লপ ব্যবহৃত হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৪৩.
নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ক) Bing
  2. খ) Baidu
  3. গ) Google Chrome
  4. ঘ) Yahoo
সঠিক উত্তর:
গ) Google Chrome
উত্তর
সঠিক উত্তর:
গ) Google Chrome
ব্যাখ্যা
Google Chrome সামঞ্জস্যপূর্ণ নয়।
- Google Chrome হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। 
- অপরদিকে Bing, Baidu, Yahoo হলো সার্চ ইঞ্জিন।

ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো একটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বিষয়বস্তু উপস্থাপন করার জন্য একটি সফ্টওয়্যার প্রোগ্রাম যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো: Google Chrome, Mozilla Firefox, Opera ইত্যাদি।

সার্চ ইঞ্জিন:
- সার্চ ইঞ্জিন মূলত একটি ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফট্‌ওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে এবং প্রয়োজনের সময় সেই তথ্য ব্যবহারকারীর প্রশ্ন অনুসারে প্রদান করে একটি তালিকা প্রদান ডাটাবেজে অনুসন্ধান করে।
- জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন হলো: Google, Bing, Yahoo, Baidu ইত্যাদি।

উৎস: Computerhope website.
৬,২৪৪.
Which protocol is primarily used by an email client to download messages from a remote mail server?
  1. HTTP
  2. SMTP
  3. POP3
  4. FTP
সঠিক উত্তর:
POP3
উত্তর
সঠিক উত্তর:
POP3
ব্যাখ্যা

• ই-মেইল ক্লায়েন্ট (যেমন: Outlook, Gmail) দ্বারা দূরবর্তী সার্ভার থেকে মেসেজ ডাউনলোড করার জন্য প্রধানত POP3 প্রোটোকলটি ব্যবহৃত হয়।

ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@gmail.com এ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• POP:
- POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ব্যবহারকারীর মেইল ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করে।
- ইনবক্সে থাকা ইমেইল ক্লায়েন্ট ডিভাইসে ডাউনলোড করে।
মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

• HTTP:
- HTTP এর পূর্ণরূপ হলো Hyper Text Transfer Protocol.
- HTTP হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ডেটা যোগাযোগের জন্য ব্যবহৃত প্রোটোকল।
- এটি ওয়েবসাইট ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয়।

• FTP:
- FTP এর পূর্ণরূপ হলো File Transfer Protocol.
- ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।

৬,২৪৫.
কত সালে অ্যাপল কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭৯
  3. গ) ১৯৭৮
  4. ঘ) ১৯৭৬
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৬
ব্যাখ্যা
- ১৯৭৬ সালের ১ লা এপ্রিল স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েনে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন।
- প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান।
- অ্যাপলের হাতেই বর্তমান কম্পিউটারের নানান পর্যায় বিকশিত হয়েছে।

তথ্যসূত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম - দশম শ্রেণি। 
৬,২৪৬.
নিচের কোনটি অক্টাল নাম্বার?
  1. 188
  2. 627
  3. 591
  4. 823
সঠিক উত্তর:
627
উত্তর
সঠিক উত্তর:
627
ব্যাখ্যা
- 627 এটি অক্টাল নাম্বার। অক্টাল পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6 ও 7 এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়।
- 188, 591 ও 823 এই সংখ্যাগুলো অক্টাল নাম্বার নয় কারণ অক্টাল পদ্ধতিতে 8 ও 9 ব্যবহার করা হয় না।
৬,২৪৭.
নিচের কোন মেমরিটি বিদ্যুৎ না থাকলে ডেটা ধরে রাখতে পারে না?
  1. RAM
  2. HDD
  3. SSD
  4. ROM
সঠিক উত্তর:
RAM
উত্তর
সঠিক উত্তর:
RAM
ব্যাখ্যা

• বিদ্যুৎ না থাকলে যে মেমরি ডেটা ধরে রাখতে পারে না, সেটি হলো RAM (Random Access Memory)। RAM একটি অস্থায়ী বা ভোলাটাইল মেমরি, যা কম্পিউটার চালু থাকা অবস্থায়ই শুধু তথ্য সংরক্ষণ করে। কম্পিউটার বন্ধ হয়ে গেলে বা বিদ্যুৎ চলে গেলে RAM-এ থাকা সব ডেটা মুছে যায়। বর্তমানে চলমান প্রোগ্রাম, সফটওয়্যার ও প্রসেসিং-এর জন্য প্রয়োজনীয় তথ্য RAM-এ সাময়িকভাবে রাখা হয়, যাতে দ্রুত কাজ করা যায়। অন্যদিকে HDD, SSD ও ROM হলো নন-ভোলাটাইল মেমরি, যেগুলো বিদ্যুৎ না থাকলেও ডেটা সংরক্ষণ করতে পারে। তাই সঠিক উত্তর হলো ক) RAM.
 
• ভোলাটাইল মেমরি:
- যে সকল মেমরিতে সংরক্ষিত ডাটা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে মুছে. যায় তাকে ভোলাটাইল মেমরি বলে।

• RAM:
- RAM-এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory. র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়। তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়। 
- কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
- কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। তাই একে ভোলাটাইল স্মৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়।

• RAM-এর বৈশিষ্ট্যসমূহ হলো-
- র‍্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি (Volatile Memory) ।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়।
- র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।
- কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,২৪৮.
অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না তা কোথায় স্টোর করা হয়?
  1. ইনপুট ইউনিট
  2. সেকেন্ডারি স্টোরেজ
  3. আউটপুট ইউনিট
  4. সিপিইউ
সঠিক উত্তর:
সেকেন্ডারি স্টোরেজ
উত্তর
সঠিক উত্তর:
সেকেন্ডারি স্টোরেজ
ব্যাখ্যা
• অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না তা সেকেন্ডারি স্টোরেজে স্টোর করা হয়।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যার সমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হলো স্টোরেজ ডিভাইস যা কম্পিউটারের প্রাথমিক স্টোরেজ, র‍্যাম এবং ক্যাশ মেমরির পাশাপাশি কাজ করে।
- এই ডিভাইসগুলি প্রায় সব ধরণের প্রোগ্রাম এবং আ্যাপ্লিকেশন সংরক্ষণ করে।
- এতে অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, অ্যাপ্লিকেশন এবং ব্যবহারকারী ডেটা আইটেম থাকতে পারে।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৪৯.
M-Commerce নিচের কোন টেকনোলজী ব্যবহার করে?
  1. SMTP
  2. UDP
  3. POP
  4. WAP
সঠিক উত্তর:
WAP
উত্তর
সঠিক উত্তর:
WAP
ব্যাখ্যা
- এম-কমার্স Wireless Application Protocol (WAP) টেকনোলজী ব্যবহার করে।
- UDP দ্বারা বোঝায় User Datagram Protocol.
- SMTP এবং POP প্রটোকল দুইটি ই-মেইলে ব্যবহৃত হয়।

• এম-কমার্স (M-commerce):
- এম কমার্স বা মোবাইল কমার্স (Mobile-Commerce) হলো এমন একটি ব্যবসায়িক সিস্টেম যা তারবিহীন বা ওয়ারলেস (Wireless) পরিবেশে সংঘটিত হয়।
- আধুনিকায়নের যুগে মোবাইল, ট্যাবলেট ইত্যাদি ডিভাইসের মাধ্যমে তারবিহীন প্রযুক্তির ব্যবহার করে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় সিস্টেমকেই এম-কমার্স বলে অভিহিত করা হয়।
- মোবাইল কমার্সের ফলে বিভিন্ন মোবাইল ব্যবহারকারীরা বিভিন্ন প্রকার প্রয়োজনীয় তথ্যাবলী যেমন- ক্রেডিট সেবা, বিভিন্ন টিকেট, মেডিকেল রেকর্ড ইত্যাদি এবং অর্থ সংরক্ষিত করে রাখার জন্য ওয়ালেট (Wallet) ব্যবহার করছে যা ইলেকট্রনিক ফরমেটে সংরক্ষিত হয়।
- ফলে এম কমার্সের ব্যবহারকারীরা বাটন ক্লিকের সাহায্যে মুহুর্তের মধ্যে বিভিন্ন ইনফরমেশন আপডেট করতে পারে এবং পরস্পরের সাথে শেয়ার করতে পারে।
- অর্থাৎ যথাসময়ে প্রয়োজনীয় তথ্য বা সেবা আদান- প্রদানের সুবিধা বাড়ছে।
- এম কমার্স প্রধানত ব্যাংকিং, টিকেট ক্রয়, আবহাওয়া ও ভ্রমণ তথ্য প্রাপ্তি, বিভিন্ন দ্রব্যের মূল্য শেয়ার করা, ই-মেইল ইত্যাদি সুবিধা প্রদান করে থাকে।

উৎস:
১. ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Tachtarget [Link]
৬,২৫০.
নিচের কোনটি জনপ্রিয় ই-কমার্স সাইট?
  1. Facebook
  2. Wikipedia
  3. Amazon
  4. YouTube
সঠিক উত্তর:
Amazon
উত্তর
সঠিক উত্তর:
Amazon
ব্যাখ্যা
Amazon একটি জনপ্রিয় ই-কমার্স সাইট।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে।

• জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো-
- www.alibaba.com,
- www.amazon.com,
- www.daraz.com,
- www.bikroy.com,
- www.ebay.com.

• বাকি অপশনগুলো-
- Facebook একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
- Wikipedia একটি মুক্ত বিশ্বকোষ।
- YouTube একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৬,২৫১.
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) PROGOL
  2. খ) SQL
  3. গ) QUEL
  4. ঘ) CLISP
সঠিক উত্তর:
ঘ) CLISP
উত্তর
সঠিক উত্তর:
ঘ) CLISP
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেমনঃ PROLOG, LISP, CLISP, Java, C/C++ ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬,২৫২.
WWW এর প্রথম ডেভেলপমেন্ট হয় কোন দেশে?
  1. সুইজারল্যান্ড
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. রাশিয়া
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• WWW: 
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web. 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।  
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। 
-  WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.
৬,২৫৩.
ChatGPT-এ টেক্সট প্রম্পট বোঝার জন্য কোন এনকোডার ব্যবহার করা হয়?
  1. Transformer-based Encoder
  2. CLIP Text Encoder
  3. VAE Encoder
  4. CNN Encoder
সঠিক উত্তর:
Transformer-based Encoder
উত্তর
সঠিক উত্তর:
Transformer-based Encoder
ব্যাখ্যা

• ChatGPT মূলত ট্রান্সফরমার (Transformer) আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।
- এটি মানুষের দেওয়া প্রম্পট বা টেক্সট বিশ্লেষণ করার জন্য ট্রান্সফরমার এনকোডিং মেকানিজম এবং সেলফ-অ্যাটেনশন (Self-attention) ব্যবহার করে, যা প্রতিটি শব্দের মধ্যকার প্রেক্ষাপট ও গুরুত্ব বুঝতে সাহায্য করে।

• ChatGPT (চ্যাটজিপিটি):
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- বর্তমানে GPT- 5 ভার্সন চলছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

• Transformer-based Encoder এর বৈশিষ্ট্য:
- এটি শব্দের ক্রম বা অবস্থান বোঝার জন্য পজিশনাল এনকোডিং ব্যবহার করে।
- সেলফ-অ্যাটেনশন এর মাধ্যমে এটি বাক্যের অনেক দূরের শব্দের সাথেও সম্পর্ক স্থাপন করতে পারে।
- এটি মূলত টেক্সট-টু-টেক্সট রূপান্তরের জন্য সবচেয়ে শক্তিশালী আর্কিটেকচার।

অন্যান্য অপশন:
- CLIP Text Encoder: ইমেজ এবং টেক্সটের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় যা সাধারণত Stable diffusion বা DALL-E মডেলে দেখা যায়।
- VAE Encoder: ডেটাকে সংকুচিত করে ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন তৈরি করতে ব্যবহৃত হয় যা মূলত ইমেজ বা অডিও প্রসেসিংয়ের সাথে যুক্ত।
- CNN Encoder: গ্রাফিক্স বা ছবির বৈশিষ্ট্য শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে যা টেক্সট প্রসেসিংয়ের জন্য আদর্শ নয়।

উৎস:
১। ব্রিটানিকা।
২। IBM website [link]

৬,২৫৪.
CD-ROM is a
  1. ক) Semiconductor memory
  2. খ) Memory register
  3. গ) Magnetic memory
  4. ঘ) None of the above
সঠিক উত্তর:
ঘ) None of the above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) None of the above
ব্যাখ্যা
Compact Disc Read-Only Memory (CD-ROM) is a mass storage medium utilizing an optical laser technology. That is why the answer is none.
৬,২৫৫.
নিচের কোনটি output device নয়?
  1. ক) Monitor
  2. খ) Printer
  3. গ) OCR
  4. ঘ) Speaker
সঠিক উত্তর:
গ) OCR
উত্তর
সঠিক উত্তর:
গ) OCR
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
৬,২৫৬.
নিচের কোনটি ওয়েব সার্ভার?
  1. ক) Gmail ও Apache
  2. খ) Apache ও IIS
  3. গ) Chromium ও Apache
  4. ঘ) IIS ও Mozilla
সঠিক উত্তর:
খ) Apache ও IIS
উত্তর
সঠিক উত্তর:
খ) Apache ও IIS
ব্যাখ্যা
- Apache ও IIS উভয়ই হচ্ছে ওয়েব সার্ভার। 
- Apache হচ্ছে একটি ওপেন সোর্স ওয়েব সার্ভার। 
- IIS হচ্ছে মাইক্রোসফট কর্তৃক উদ্ভাবিত ওয়েব সার্ভার। 
 
উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট। 
৬,২৫৭.
একটি ALU দ্বারা সম্পাদিত লজিক্যাল অপারেশনগুলির মধ্যে রয়েছে:
  1. Boot, Load, Shutdown
  2. Read, Write, Store
  3. Fetch, Decode, Execute
  4. AND, OR, NOT
সঠিক উত্তর:
AND, OR, NOT
উত্তর
সঠিক উত্তর:
AND, OR, NOT
ব্যাখ্যা

• একটি ALU (Arithmetic Logic Unit) মূলত গাণিতিক ও লজিক্যাল অপারেশন সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। ALU-এর লজিক্যাল অপারেশনগুলি হলো এমন কাজ যা বাইনারি ডেটার উপর লজিক্যাল সিদ্ধান্ত নেয়। উদাহরণস্বরূপ, AND, OR, NOT অপারেশনগুলি ALU দ্বারা সরাসরি সম্পন্ন করা যায়, যেখানে AND দুটি বিটকে একত্রিত করে এবং ফলাফল নির্ধারণ করে, OR দুটি বিটের মধ্যে যেকোনো একটির উপস্থিতি দেখায়, আর NOT বিটের মান উল্টে দেয়। অন্যদিকে, Boot, Load, Shutdown, Read, Write, Store, Fetch, Decode, Execute এইগুলো ALU-র কাজ নয়; এগুলো মূলত প্রসেসরের নিয়ন্ত্রণ, মেমরি অ্যাক্সেস বা প্রোগ্রামের কার্যপ্রণালীর অংশ। সুতরাং, ALU-এর লজিক্যাল অপারেশন হলো AND, OR, NOT.

অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ:
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ডাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৬,২৫৮.
Arduino কী?
  1. একটি মোবাইল অ্যাপ্লিকেশন
  2. একটি নেটওয়ার্ক প্রোটোকল
  3. একটি মাইক্রোকন্ট্রোলার বোর্ড
  4. একটি অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
একটি মাইক্রোকন্ট্রোলার বোর্ড
উত্তর
সঠিক উত্তর:
একটি মাইক্রোকন্ট্রোলার বোর্ড
ব্যাখ্যা

Arduino হলো একটি ওপেন-সোর্স মাইক্রোকন্ট্রোলার ডেভেলপমেন্ট বোর্ড, যা ইলেকট্রনিক প্রকল্প তৈরি ও প্রোগ্রামিং শেখার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Arduino: 
- ওপেন-সোর্স ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম যা সহজে ব্যবহারযোগ্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের উপর ভিত্তি করে তৈরি।
- এটি বিভিন্ন সেন্সর, মোটর এবং অন্যান্য ডিভাইসের সাথে সংযুক্ত হয়ে অটোমেশন, রোবোটিক্স, এবং IoT প্রকল্পে ব্যবহৃত হয়।
- বিভিন্ন ইনপুট পড়তে সক্ষম, যেমন: সেন্সরে আলো পড়া, বোতামে আঙুলের চাপ, টুইটার মেসেজ গ্রহণ ইত্যাদি। 
- প্রোগ্রামিংয়ের জন্য Arduino IDE সফটওয়্যার ব্যবহার করা হয়।
- বহুমুখী প্রয়োগ— রোবোটিক্স, IoT (Internet of Things), অটোমেশন, শিক্ষা, প্রোটোটাইপ ডেভেলপমেন্ট, এবং গবেষণা।

উৎস: Arduino ওয়েবসাইট। 

৬,২৫৯.
ক্লায়েন্ট-টু-ক্লায়েন্ট সংযোগের জন্য কোন মোডে ওয়াই-ফাই ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায়?
  1. পাস-থ্রু মোড
  2. সিস্টেম মোড
  3. রিপিটার মোড
  4. এড-হক মোড
সঠিক উত্তর:
এড-হক মোড
উত্তর
সঠিক উত্তর:
এড-হক মোড
ব্যাখ্যা

• ওয়াই-ফাই প্রযুক্তিতে এড-হক (Ad-hoc) মোড হলো এমন একটি বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে কোনো কেন্দ্রীয় রাউটার বা এক্সেস পয়েন্ট ছাড়াই ডিভাইসগুলো সরাসরি একে অপরের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। একে পিয়ার-টু-পিয়ার (P2P) নেটওয়ার্কও বলা হয়।
- অন্যদিকে, পাস-থ্রু বা রিপিটার মোড মূলত বিদ্যমান সিগন্যাল ব্যবস্থাপনা বা পরিধি বাড়ানোর জন্য ব্যবহৃত হয়।

• ওয়াই-ফাই (Wi-Fi): 
- বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে তারবিহীন উপায়ে সংযুক্ত করার একটি কৌশল হলো ওয়াই-ফাই (Wi-Fi)। 
অর্থাৎ, ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়‍্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি যা তারবিহীন উচ্চ গতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহের জন্য বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে। 
- অনেকেই ওয়াই-ফাই (Wi-Fi) কে "wireless fidelity' এর সংক্ষিপ্তরূপ মনে করে থাকেন যা আসলে ভুল। 
- এটি 'ওয়াই-ফাই অ্যালায়েন্স (Wi-Fi Alliance)' এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম। 

• ওয়াই-ফাই এর বৈশিষ্ট্য: 
- ওয়াই-ফাই এর কভারেজ সীমিত পরিসর থেকে নিয়ে বিস্তৃত পরিসরেও পাওয়া সম্ভব। 
- ওয়াই-ফাই আওতার মধ্যে সকল ডিভাইসগুলোতে তারবিহীন উপায়ে কিংবা তারের মাধ্যমে ইন্টারনেট অ্যাকসেস ও ইন্টারনেটওয়ার্কিং সরবরাহ করে। 
- আইফোন, অ্যানড্রয়েড, বাদা এবং সিম্বিয়ান অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলো ওয়্যারলেস সংযোগ তৈরি করতে পারে। 
- ক্লায়েন্ট-টু-ক্লায়েন্ট সংযোগগুলোর জন্য রাউটার ছাড়াও এড-হক মোডে ওয়াই-ফাই ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,২৬০.
আইবিএম কোন এন্টারপ্রাইজ-গ্রেড ব্লকচেইন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য পরিচিত?
  1. Corda
  2. Hyperledger Fabric
  3. Stellar
  4. EOS
সঠিক উত্তর:
Hyperledger Fabric
উত্তর
সঠিক উত্তর:
Hyperledger Fabric
ব্যাখ্যা
• আইবিএম এন্টারপ্রাইজ-গ্রেড ব্লকচেইন প্ল্যাটফর্ম তৈরি করার জন্য বিশেষভাবে পরিচিত Hyperledger Fabric এর জন্য। Hyperledger Fabric একটি ওপেন সোর্স ব্লকচেইন ফ্রেমওয়ার্ক যা বিশেষভাবে ব্যবসায়িক ও এন্টারপ্রাইজ ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এটি একটি মডুলার এবং স্কেলেবল আর্কিটেকচার প্রদান করে, যা বিভিন্ন শিল্পখাতে নিরাপদ এবং বিশ্বস্ত লেনদেন পরিচালনা করতে সক্ষম। Hyperledger Fabric স্মার্ট কন্ট্রাক্ট বা চেইনকোড সমর্থন করে এবং অনুমোদিত ব্লকচেইন হিসেবে কাজ করে, যেখানে অংশগ্রহণকারীরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী লেনদেন করতে পারে। আইবিএম এর মাধ্যমে এই প্ল্যাটফর্মটি উন্নত করে বড় বড় সংস্থা তাদের ব্যবসায়িক প্রক্রিয়া ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় ও নিরাপদ করতে পারে।
সুতরাং, সঠিক উত্তর হলো: খ) Hyperledger Fabric.

• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- প্রথমে নাম ছিল Computing - Tabulating - Recording Company (CTR), পরবর্তীতে ১৯২৪ সালে IBM নামকরণ করা হয় ৷
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ। (জুন, ২০২৫)
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.
- বিশেষ উল্লেখযোগ্য আবিষ্কার - ATM, Hard Disk, Floppy disc.

উৎস: IBM Website.
৬,২৬১.
রোগ-বালাইয়ের কারণ হিসেবে জীনের প্রভাব সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে কোনটি?
  1. বায়োমেট্রিক্স
  2. বায়োইনফরমেটিক্স
  3. রোবোটিক্স
  4. ক্রায়োসার্জারি
সঠিক উত্তর:
বায়োইনফরমেটিক্স
উত্তর
সঠিক উত্তর:
বায়োইনফরমেটিক্স
ব্যাখ্যা
বায়োইনফরমেটিক্স হলো একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা অধিক এবং জটিল বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি এবং সফটওয়্যার বা টুলস উন্নয়ন করে।
এর উদ্দেশ্য হলো জীন বিষয়ক তথ্যানুসন্ধান করে জ্ঞান তৈরি করা, রোগ-বালাইয়ের কারণ হিসেবে জীনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা, ঔষধের গুণাগুণ উন্নত ও নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি
৬,২৬২.
কোনটি মেটার অধীনস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম?
  1. ইন্সট্রাগ্রাম
  2. লিঙ্কডইন
  3. টুইটার
  4. জুম
সঠিক উত্তর:
ইন্সট্রাগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ইন্সট্রাগ্রাম
ব্যাখ্যা
• মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড:
- ফেসবুক ইনকর্পোরেটেড এর বর্তমান নাম মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪
- বাণিজ্যিক নাম: মেটা
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
 - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক , ম্যাসেঞ্জার ইত্যাদি মেটার অধীনস্ত।

উৎস: ব্রিটানিকা।
৬,২৬৩.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং প্রয়োগ মডেল নয়?
  1. পাবলিক ক্লাঊড
  2. প্রাইভেট ক্লাউড
  3. সিকিউরিটি ক্লাউড
  4. হাইব্রিড ক্লাউড
সঠিক উত্তর:
সিকিউরিটি ক্লাউড
উত্তর
সঠিক উত্তর:
সিকিউরিটি ক্লাউড
ব্যাখ্যা

ক্লাউড কম্পিউটিং: 
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া। 
- ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্টান্ডার্ডস এন্ড টেকনোলজির (NIST) সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশ সরকার ক্লাউড কম্পিউটিংকে নিম্নরুপে সংজ্ঞায়িত করেছে:
"ক্লাউড কম্পিউটিং হল সর্বব্যাপী, সুবিধাজনক, চাহিদা অনুযায়ী নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারযোগ্য, সহজে পরিবর্তনীয় অংশীদারি (shared) কম্পিউটার রিসোর্সের (যেমন নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, এপ্লিকেশন ও ডিজিটাল পরিষেবা) সামস্টিক মডেল যা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ন্যূনতম প্রচেষ্টায় দ্রুততম সময়ে প্রস্তুত ও ব্যবহার করা সম্ভব।"

ক্লাউড কম্পিউটিং-এর বৈশিষ্ট্য:
- NIST এর মতে ক্লাউড কম্পিউটিং-এর ৩টি বৈশিষ্ট্য থাকবে। যথা: 
১. রিসোর্স স্কেলেবিলিটি: ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।
২. অন-ডিমান্ড: ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।
৩. পে-অ্যাজ-ইউ-গো:  এটা একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে। 

ক্লাউড কম্পিউটিং প্রয়োগ মডেল (Deployment Models): 
১. পাবলিক ক্লাউড (Public Cloud) – এই ক্লাউড অবকাঠামো সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত। এটি ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান অথবা এই তিন ধরণের সংস্থার যৌথ মালীকানায় পরিচালিত হতে পারে। এটি ক্লাউড পরিষেবা প্রদানকারীর নিজস্ব স্থাপনায় থাকে।

২. প্রাইভেট ক্লাউড (Private Cloud) – এই ক্লাউড অবকাঠামো একটি সংস্থার বিভিন্ন গ্রাহকদের (উদাঃ ব্যবসায়িক - ইউনিটসমূহ) একচেটিয়া ব্যবহারের জন্য তৈরি করা হয়। এটি উক্ত সংস্থা বা তৃতীয় পক্ষ অথবা দুইয়ের যৌথ মালীকানায় পরিচালিত হতে পারে এবং একই স্থাপনায় অথবা দূরবর্তী স্থানে থাকতে পারে।

৩. কমিউনিটি ক্লাউড (Community Cloud) – এই ক্লাউড অবকাঠামোটি সংস্থার স্বার্থ সংশ্লিষ্ট (উদাঃ লক্ষ্য, সুরক্ষার বাধ্যবাধকতা, নীতিমালা, এবং এর পরিপালন বিবেচনায়) একটি নির্দিষ্ট ভোক্তাগোষ্ঠীকে স্বতন্ত্রভাবে ব্যবহারের জন্য প্রদান করা হয়। এটি গোষ্ঠীভুক্ত এক বা একাধিক সংস্থা, তৃতীয় পক্ষ বা এর যৌথ মালীকানায় পরিচালিত হতে পারে এবং একই স্থাপনায় অথবা দূরবর্তী স্থানে থাকতে পারে।

৪. হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud) – তথ্য ও এপ্লিকেশন বিভিন্ন প্লাটফর্মে সঠিকভাবে পরিচালনার নিমিত্তে মানদণ্ড বা বানিজ্যিক প্রযুক্তি দ্বারা যুক্ত দুই বা ততোধিক স্বতন্ত্র ক্লাউড অবকাঠামোর (পাব্লিক, প্রাইভেট অথবা কমিউনিটি) সমন্বয়ে এই ক্লাউড অবকাঠামো গঠিত (যেমন, ভিন্ন ক্লাউডের মধ্যে কার্যভারের ভারসাম্য রক্ষার্থে ব্যবহৃত ক্লাউড বাস্টিং (Bursting))।

ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল: 
সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS): ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফ্টওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়‍্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়‍্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

৩. সফ্টওয়্যার সেবা (Software/application as a services-SaaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ক্লাউড কম্পিউটিং নীতিমালা, ২০২০ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। [লিংক] 

৬,২৬৪.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. Opera
  2. Mac OS
  3. Linux
  4. Windows
সঠিক উত্তর:
Opera
উত্তর
সঠিক উত্তর:
Opera
ব্যাখ্যা
• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।  

ম্যাক ওএস (Mac OS):
- Mac OS এর পূর্ণরূপ হচ্ছে Macintosh Operating System.
- ১৯৮০ সালে অ্যাপল(Apple) কোম্পানি তাদের অ্যাপল মেকিনটোশ কম্পিউটারসমূহে ব্যবহারের জন্য Mac OS তৈরি করেন। 

উইন্ডোজ (Windows):
- উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
- উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- এটি আইবিএম বা আইবিএম কম্পাটিবল কম্পিউটারে ব্যবহৃত হয়। 

• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো একটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বিষয়বস্তু উপস্থাপন করার জন্য একটি সফ্টওয়্যার প্রোগ্রাম যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো: Google Chrome, Mozilla Firefox, Opera ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৬৫.
একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে কোন ডিভাইসটি?
  1. Point-of-sale
  2. Pendrive
  3. Mouse
  4. Plotter
সঠিক উত্তর:
Pendrive
উত্তর
সঠিক উত্তর:
Pendrive
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে  তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৬৬.
'CPU' এর কোন অংশকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
  1. ক) Control Unit
  2. খ) ALU
  3. গ) Register
  4. ঘ) RAM
সঠিক উত্তর:
খ) ALU
উত্তর
সঠিক উত্তর:
খ) ALU
ব্যাখ্যা
কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে। এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়। সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা- গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট, রেজিস্টার স্মৃতি। এই সিপিইউ'র গাণিতিক যুক্তি ইউনিটকে (ALU) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
৬,২৬৭.
Which of the following is a generative AI model developed by Google?
  1. Gemini
  2. Copilot
  3. DALL-E
  4. LLaMA
সঠিক উত্তর:
Gemini
উত্তর
সঠিক উত্তর:
Gemini
ব্যাখ্যা

Gemini হলো Google দ্বারা তৈরি একটি জেনারেটিভ এআই মডেল (Generative AI Model)। এটি একটি মাল্টিমোডাল মডেল যা টেক্সট, ছবি, অডিও, ভিডিও এবং কোড বুঝতে এবং তৈরি করতে সক্ষম।
 
• Gemini:
- এটি একটি শক্তিশালী এবং নমনীয় এআই মডেল, যা শুধুমাত্র টেক্সট নয়, বরং ছবি, অডিও, ভিডিও এবং কোডও বুঝতে ও প্রক্রিয়া করতে সক্ষম।
- জেমিনি মডেলের তিনটি সংস্করণ রয়েছে: জেমিনি আল্ট্রা (Gemini Ultra), যা সবচেয়ে শক্তিশালী; জেমিনি প্রো (Gemini Pro), যা বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়; এবং জেমিনি ন্যানো (Gemini Nano), যা মোবাইলের মতো ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub) I
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। [তথ্য: আগস্ট, ২০২৫ পর্যন্ত]
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- Google + হলো একটি সামাজিক নেটওয়ার্কিং সেবা।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. গুগল অফিসিয়াল ওয়েবসাইট।

৬,২৬৮.
ডোমেইন নেমকে আইপি ঠিকানায় রূপান্তর করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. TCP
  2. Browser
  3. DNS server
  4. IP Translator
সঠিক উত্তর:
DNS server
উত্তর
সঠিক উত্তর:
DNS server
ব্যাখ্যা

DNS সার্ভার: 
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,২৬৯.
AND গেইটের আইসি নম্বর -
  1. ক) IC-7432
  2. খ) IC-7408
  3. গ) IC-7404
  4. ঘ) IC-7400
সঠিক উত্তর:
খ) IC-7408
উত্তর
সঠিক উত্তর:
খ) IC-7408
ব্যাখ্যা
বিভিন্ন লজিক গেইটের আইসি নং - 
• OR - IC-7432
AND - IC-7408
• NOT - IC-7404
• NAND - IC-7400
• NOR -  IC-7402

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬,২৭০.
বিজনেস সফটওয়্যার এলায়েন্স(BSA) এর কাজ কী?
  1. ক) পাইরেসি নজরদারী
  2. খ) সফটওয়ার কোম্পানিকে ভাতা প্রদান
  3. গ) মেধাসত্ত্ব সংরক্ষণ
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
বিশ্বব্যাপী বড় বড় কোম্পানিগুলো তাদের মেধাসত্ত্ব সংরক্ষণ ও পাইরেসি নজরদারির জন্য বিজনেস সফটওয়্যার এলায়েন্স(BSA) নামে একটি সংস্থা তৈরী করেছে৷
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৬,২৭১.
চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে ডাটা ট্রান্সফার রেট সর্বোচ্চ কত?
  1. ক) 15Mbps
  2. খ) 20Mbps
  3. গ) 17Mbps
  4. ঘ) 10Mbps
সঠিক উত্তর:
খ) 20Mbps
উত্তর
সঠিক উত্তর:
খ) 20Mbps
ব্যাখ্যা

চতুর্থ প্রজন্ম (২০০৯ - বর্তমান সময় পর্যন্ত):
২০০৯ সালের অক্টোবর মাসে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়। চতুর্থ প্রজন্মের মোবাইলের প্রধান বৈশিষ্ট্য হলো প্যাকেট স্যুইচিং বা সার্কিট স্যুইচিং ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিকনেটওর্য়াকের ব্যবহার।
ইন্টারনেট প্রটোকল ব্যবহারের ফলে LAN, WAN, VOIP, Internet ইত্যাদি সিস্টেমে প্যাকেট সুইচিং এর পরিবর্তে প্রটোকল ভিত্তিক ভয়েস ডাটা ট্যান্সফার করা সম্ভব হচ্ছে। এটি 2G ও 3G এর চেয়ে অধিক উন্নত প্রযুক্তি। চতুর্থ প্রজন্মের (৪এ) উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে WiMax, Flash-OFDM (Orthogonal frequency Division Multiple Access), 3GPP LTE (3rd Generation Partnership Project Long Term Evolution) ব্যবহৃত হচ্ছে।
চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
1.ডাটা ট্রান্সফার রেট হবে সর্বোচ্চ প্রায় ২০Mbps।
2.উচ্চ গতির ফ্রিকোয়েন্সি।
3.ত্রি-মাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা।
4.USB পোর্টের মাধ্যমে সরাসরি কম্পিউটারে ব্যবহার করা যায়।
5. ইন্টারনেট মডেম ও সিম কার্ড ব্যবহার করে সরাসরি কম্পিউটারে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ তৈরি হয়।
6. ওয়ারলেস ইন্টারনেট সুবিধা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৬,২৭২.
Vizard সফটওয়্যার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. VR পরিবেশ তৈরি
  2. টেক্সট এডিটিং
  3. ডেটা মাইনিং
  4. প্রিন্টার কনফিগারেশন
সঠিক উত্তর:
VR পরিবেশ তৈরি
উত্তর
সঠিক উত্তর:
VR পরিবেশ তৈরি
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) VR পরিবেশ তৈরি

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।

• প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- ব্যবহারকারী যেন সেই পরিবেশে আছেন এমন অনুভূতি দেয়।

• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

৬,২৭৩.
কোনটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি?
  1. ভয়েস রিকোগনিশন
  2. টাইপিং কীস্ট্রোক
  3. ফেইস রিকোগনিশন
  4. সিগনেচার ভেরিফিকেশন
সঠিক উত্তর:
ফেইস রিকোগনিশন
উত্তর
সঠিক উত্তর:
ফেইস রিকোগনিশন
ব্যাখ্যা

ফেইস রিকোগনিশন হচ্ছে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতির উদাহরণ।

বায়োমেট্রিক্স (Biometrics):
- মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে।

• বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই ধরনের। যথা-

১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙ্গুলের ছাপ শনাক্তকরণ (ফিঙ্গার প্রিন্ট),
- হাতের রেখা শনাক্তকরণ (হ্যান্ড জিওমিট্রি), 
- আইরিশ এবং রেটিনা শনাক্তকরণ, 
- মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ (ফেইস রিকোগনিশন), 
- ডিএনএ পর্যবেক্ষণ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
- হাতে করা স্বাক্ষর যাচাইকরণ (সিগনেচার ভেরিফিকেশন),
- কণ্ঠস্বর যাচাইকরণ (ভয়েস রিকোগনিশন)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৬,২৭৪.
স্প্যামিং কী?
  1. অনাকাঙ্ক্ষিত মেইল বা বার্তা পাঠানো।
  2. পরোক্ষভাবে সিস্টেমে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেওয়া।
  3. বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।
  4. অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া
সঠিক উত্তর:
অনাকাঙ্ক্ষিত মেইল বা বার্তা পাঠানো।
উত্তর
সঠিক উত্তর:
অনাকাঙ্ক্ষিত মেইল বা বার্তা পাঠানো।
ব্যাখ্যা
স্প্যামিং হচ্ছে অনাকাঙ্ক্ষিত মেইল বা বার্তা পাঠানো।

• সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৬,২৭৫.
নিচের কোনটি অক্টাল সংখ্যা (২৪) এর সঠিক বাইনারি রূপ?
  1. (111 101)2
  2. (010 100)2
  3. (111 100)2
  4. (101 010)2
সঠিক উত্তর:
(010 100)2
উত্তর
সঠিক উত্তর:
(010 100)2
ব্যাখ্যা
অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর:
- যে সংখ্যা পদ্ধতিতে ৮টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি অক্টাল অংক কে তিন বিট বিশিষ্ট বাইনারি রূপান্তর করলে বাইনারি সংখ্যা পাওয়া যায়। যেমন-
১ = ০০১
২ = ০১০
৩ = ১০১
৪ = ১০০

∴ (২৪) = (010 100)2

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৭৬.
একটি সুপারকম্পিউটারের কর্মক্ষমতার জন্য কোন উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
  1. অপারেটিং সিস্টেমের থিম
  2. কীবোর্ডের লেআউট
  3. প্রসেসরের গতি ও কোর সংখ্যা 
  4. মনিটরের আকার
সঠিক উত্তর:
প্রসেসরের গতি ও কোর সংখ্যা 
উত্তর
সঠিক উত্তর:
প্রসেসরের গতি ও কোর সংখ্যা 
ব্যাখ্যা

• সুপারকম্পিউটারের কর্মক্ষমতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রসেসরের গতি ও কোর সংখ্যা। প্রসেসর বা সিপিইউ হল কম্পিউটারের মস্তিষ্ক, যা সকল গণনা ও নির্দেশাবলী সম্পাদন করে। যত বেশি কোর থাকবে এবং গতি দ্রুত হবে, সুপারকম্পিউটার তত দ্রুত এবং বড় পরিমাণের তথ্য প্রক্রিয়া করতে পারবে। অপারেটিং সিস্টেমের থিম, কীবোর্ডের লেআউট বা মনিটরের আকার কেবল ব্যবহারকারীর সুবিধা বা ইন্টারফেসকে প্রভাবিত করে, কিন্তু কর্মক্ষমতায় তাদের প্রভাব নেই। তাই গণনা ও তথ্য প্রক্রিয়াকরণের জন্য প্রসেসরের শক্তি ও দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপারকম্পিউটার যত শক্তিশালী হবে, জটিল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কাজ তত দ্রুত করা সম্ভব।

- সঠিক উত্তর: গ) প্রসেসরের গতি ও কোর সংখ্যা। 

• সুপার কম্পিউটার (Super Computer):
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- আবার এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
- ইন্টেল কর্পোরেশনের প্যারাগন, জাপানের নিপ্পন ইলেকট্রনিক কোম্পানির Super SX II, CRAY-I, CRAY - XMP, CYBER 205, ETA-D2P ইত্যাদি সুপার কম্পিউটারের উদাহরণ।
- যুক্তরাষ্ট্র নির্মিত সামিট (Summit) অন্যতম একটি শক্তিশালী সুপার কম্পিউটার। এই কম্পিউটারে ৯,২১৬টি ২২ কোরের IBM মাইক্রোপ্রসেসর আছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৬,২৭৭.
ALU এর পূর্ণরূপ কি?
  1. Arithmetic Lock Unit
  2. Arithmetic Logic Unit
  3. Application Logic Unit
  4. Array Logic Unit
সঠিক উত্তর:
Arithmetic Logic Unit
উত্তর
সঠিক উত্তর:
Arithmetic Logic Unit
ব্যাখ্যা
ALU (গাণিতিক যুক্তি অংশ): 
- ALU এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে। 
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি। 
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়। 
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে। 
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৭৮.
B বিটবিশিষ্ট W টি শব্দ ধারণে সক্ষম কোনো মেমরির ধারণক্ষমতা-
  1. B বিট
  2. (W × B) বিট
  3. (W × B)/2 বিট
  4. W × (B/2) বিট
সঠিক উত্তর:
(W × B) বিট
উত্তর
সঠিক উত্তর:
(W × B) বিট
ব্যাখ্যা
মেমরির ধারণক্ষমতা বা ক্যাপাসিটি (Capacity): 
- কম্পিউটারের মেমরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়। - মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
- B বিটবিশিষ্ট W টি শব্দ ধারণে সক্ষম কোনো মেমরির ধারণক্ষমতা W × B বিট। যেমন- ৪ বিটের 1024টি শব্দ ধারণে সক্ষম মেমরির ধারণক্ষমতা হলো (1024 × ৪)টি বিট = 8192 বিট।
- মেমরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৭৯.
NVIDIA কোন দেশভিত্তিক টেক কোম্পানি?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য 
  3. চীন 
  4. রাশিয়া 
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• NVIDIA একটি দেশভিত্তিক প্রযুক্তি কোম্পানি যা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। এটি মূলত গ্রাফিক্স প্রসেসর ইউনিট (GPU) এবং চিপসেট তৈরি করে যা গেমিং, এআই, ডেটা সেন্টার এবং পেশাদার ভিজ্যুয়ালাইজেশনে ব্যবহৃত হয়। ১৯৯৩ সালে জেন-হুয়াং এবং তার সহকর্মীরা প্রতিষ্ঠানটি স্থাপন করেন, এবং তখন থেকে এটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। NVIDIA-এর সদর দফতর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অবস্থিত। প্রতিষ্ঠানটি উদ্ভাবনী প্রযুক্তি এবং GPU আর্কিটেকচারের জন্য বিশ্বব্যাপী পরিচিত, বিশেষ করে GeForce, Quadro এবং Tesla সিরিজের জন্য। সুতরাং, সঠিক উত্তর হলো: ক) যুক্তরাষ্ট্র।

• এনভিডিয়া (NVIDIA):

- বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলার তথা ৪ লাখ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া।
- মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় এই কোম্পানির শেয়ারদরও বেশ বেড়েছে। 
- যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানিটি ২০২৩ সালের জুনে প্রথমবার ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছায়।
- তারপর থেকে তাদের শেয়ারের দাম দ্রুত বাড়তে থাকে।

উল্লেখ্য,
- NVIDIA ১৯৯৩ সালে জেনসেন হুয়াং (Jensen Huang), ক্রিস মালাকোভস্কি (Chris Malachowsky), এবং কার্টিস প্রিয়েম (Curtis Priem) দ্বারা প্রতিষ্ঠিত।
- এটি বিশ্বব্যাপী কম্পিউটার গ্রাফিক্স, গেমিং, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) ক্ষেত্রে একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
- NVIDIA-এর সবচেয়ে জনপ্রিয় পণ্য হলো GPU (Graphics Processing Unit), যা মূলত গ্রাফিক্স প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র-
- NVIDIA website.

৬,২৮০.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়?
  1. Unix
  2. FoxPro
  3. Solaris
  4. Windows
সঠিক উত্তর:
FoxPro
উত্তর
সঠিক উত্তর:
FoxPro
ব্যাখ্যা
• সিস্টেম সফটওয়্যার: 
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি
রাখে।
- আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটার সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রক্রিয়া।
- কয়েকটি প্রোগ্রামকে সাধারণকরণের মাধ্যমে এ প্রক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করা হয়।
- উদাহরণস্বরূপ বলা যায়, central processor, communications links peripheral devices-এর সুষ্ঠ ব্যবস্থা সিস্টেম সফটওয়্যার নিশ্চিত করে।
- Unix, Linux, Ubuntu, Windows, Solaris হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। 

FoxPro অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ

উৎস:
১. সফটওয়্যার এবং প্রোগ্রামিং, এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৮১.
"Encapsulation" কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রতিনিধিত্ব করে?
  1. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
  2. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
  3. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  4. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ:
- C++,
- Java,
- C#,
- Python ইত্যাদি।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যথা:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৮২.
ওয়াই-ম্যাক্সে কোন ধরনের মোড ব্যবহার করা হয়? 
  1. মাল্টিকাস্ট
  2. ফুল ডুপ্লেক্স
  3. সিমপ্লেক্স
  4. হাফ ডুপ্লেক্স
সঠিক উত্তর:
ফুল ডুপ্লেক্স
উত্তর
সঠিক উত্তর:
ফুল ডুপ্লেক্স
ব্যাখ্যা
ওয়াই-ম্যাক্স (Wi-Max): 
- ওয়াই-ম্যাক্স এর আওতা বা কাভারেজ বিশাল জায়গা জুড়ে থাকে, প্রায় ৫০ কিলোমিটার জুড়ে। 
- ইন্টারনেটে প্রবেশ করতে লাইসেন্সকৃত অথবা লাইসেন্সবিহীন স্পেকট্রাম ব্যবহার করে। 
- ওয়াই-ম্যাক্সের খরচ অপেক্ষাকৃত বেশি। 
- ওয়াই-ম্যাক্সের গতি অনেক বেশি। দূরত্বের উপর নির্ভর করে ১০-১০০ মেগাবিট/সেকেন্ড হতে পারে। 
- ওয়াই-ম্যাক্সে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়। 
- ওয়াই-ম্যাক্সের কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চিত করা হয়। 
- ওয়াই-ম্যাক্স আইইইই-৮০২.১৬ (IEEE 802.16) স্ট্যান্ডার্ড নামে পরিচিতি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৬,২৮৩.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. সিআইএইচ
  2. কোবল
  3. ভিয়েনা
  4. পিকাচু
সঠিক উত্তর:
কোবল
উত্তর
সঠিক উত্তর:
কোবল
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- পিকাচু
- সিআইএইচ ইত্যাদি।

- COBOL হলো একটি প্রোগ্রামিং ভাষা। 

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৮৪.
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট কয়টি প্রধান অংশ নিয়ে গঠিত?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৩ টি
উত্তর
সঠিক উত্তর:
৩ টি
ব্যাখ্যা
• CPU:
- CPU এর পূর্ণরূপ Central Processing Unit.
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
- CPU কে কম্পিউটারের ব্রেইন বলা হয়।
- তিনটি প্রধান অংশ নিয়ে CPU বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট গঠিত। যথা-
১. Arithmatic Logic Unit
২. Control Unit
৩. Register

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৮৫.
কোন সফটওয়্যার এর মাধ্যমে সার্চ ইঞ্জিন সমূহ তাদের কর্মকান্ড সম্পন্ন করে থাকে?
  1. ক) Web Crawler
  2. খ) Index Software
  3. গ) Query Software
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
প্রতিটি সার্চ ইঞ্জিনের কাজ করার নিজস্ব ধরন রয়েছে।
তবে প্রায় সব সার্চ ইঞ্জিনই তাদের কর্মপদ্ধতির জন্য একই উপকরণ ব্যবহার করে।
মূলত ৩ টি প্রধান সফটওয়্যার এর মাধ্যমে সার্চ ইঞ্জিন সমূহ তাদের কর্মকান্ড সম্পন্ন করে থাকে।
সফটওয়্যারগুলো হলো
১। ওয়েব ক্রোলার (Web Crawler) বা স্পাইডার সফটওয়্যার (Spider Software)
২। ইনডেক্স সফটওয়্যার (Index Software)
৩। কুয়েরি সফটওয়্যার (Query Software)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ,একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬,২৮৬.
'মেটা' এর অধীন নয় কোনটি?
  1. ক) Instagram
  2. খ) Workplace
  3. গ) WhatsApp
  4. ঘ) LinkedIn
সঠিক উত্তর:
ঘ) LinkedIn
উত্তর
সঠিক উত্তর:
ঘ) LinkedIn
ব্যাখ্যা
• ফেসবুক ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। 
- এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
- ফেসবুক কোম্পানির নতুন নাম মেটা (Meta)
- মেটা নামকরণ হয় ২০২১ সালের ২৮ অক্টোবর।
- মেটা এর অধীন সার্ভিসগুলো হলো - Facebook, Messenger, Instagram, WhatsApp, Workplace.

• LinkedIn ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষায়িত ভাবে তৈরিকৃত।
- এটি ২০০২ সালের ডিসেম্বর মাসে রেইড হফম্যান এবং পে-প্যালের অনেক মেম্বার মিলে তৈরি করেন।
- ২০১৬ সালে মাইক্রোসফট প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট লিংকড-ইনকে কিনে নেয়।

উৎস - মেটা ও লিংকড-ইন ওয়েবসাইট  
৬,২৮৭.
কম্পিউটারের Heart বলা হয় কোনটিকে?
  1. Memory
  2. Monitor
  3. CPU
  4. Disc
সঠিক উত্তর:
CPU
উত্তর
সঠিক উত্তর:
CPU
ব্যাখ্যা
CPU: 
- CPU এর পূর্ণরূপ হচ্ছে Central Processing Unit. 
- কম্পিউটার ব্রেইন বা হার্ট বলতে CPU কে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে বুঝায়। 
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে। 
- এটিই কম্পিউটারের সবকিছুর নিয়ন্ত্রক। 
- তিনটি প্রধান অংশ নিয়ে CPU গঠিত। 
• ALU (Arithmetic Logic Unit), 
• Control Unit এবং 
• Memory/Register. 

উৎস: ব্রিটানিকা।
৬,২৮৮.
কোনটি ই-কমার্স সাইট নয়?
  1. Bing.com
  2. Olx.com
  3. Amazon.com
  4. সবগুলোই 
সঠিক উত্তর:
Bing.com
উত্তর
সঠিক উত্তর:
Bing.com
ব্যাখ্যা
ইলেকট্রনিক কমার্স (ই-কমার্স): 
- ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স হলো এমন একটি বাণিজ্যিক পদ্ধতি যেখানে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয় করা হয়।
- আধুনিক ই-কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) এর মাধ্যমে পরিচালিত হয়।
- ই-কমার্সের সুবিধার কারণে ক্রেতারা ঘরে বসেই কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্বের বাজারজাতকারীদের পণ্য ও সেবা সার্চ করতে পারে এবং অর্ডার দিতে পারে।
- অর্ডার প্রদান ও পণ্য ডেলিভারি গ্রহণে স্বল্পতম সময় ব্যয় হয়।
- বাজারজাতকারী এবং ক্রেতা উভয়ই ব্যাপকভাবে উপকৃত হয়।
- ই-কমার্স হচ্ছে ডিজিটাল ডাটা প্রসেসিং এবং এর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তথ্যের আদান-প্রদান করে।
- তথ্য ট্রান্সমিশনের কাজটি সবার ব্যবহার উপযোগী উন্মুক্ত নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে সম্পাদিত হয়।
- ইন্টারনেটের মাধ্যমে বই, কম্পিউটারসহ বিভিন্ন দ্রব্যের বিক্রয় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
- Amazon.com, Olx.com ই-কমার্স সাইটগুলোর মধ্যে অন্যতম, যেখানে অনলাইনে কেনাবেচা করা যায়।

অন্যদিকে, 
- Bing.com হলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন

উৎস: ইলেকট্রনিক কমার্স, এমবিএ প্রোগ্রাম।
৬,২৮৯.
কিউয়ার্টি কীবোর্ডে 'T' বর্ণের ঠিক ডান পাশে কোন বর্ণটি আছে?
  1. Y
  2. U
  3. R
  4. S
সঠিক উত্তর:
Y
উত্তর
সঠিক উত্তর:
Y
ব্যাখ্যা
• কিউয়ার্টি (QWERTY) কীবোর্ড হলো ইংরেজি টাইপিং কীবোর্ডের একটি প্রচলিত বিন্যাস, যার নামকরণ হয়েছে উপরের সারির প্রথম ছয়টি বর্ণ (Q, W, E, R, T, Y) অনুসারে। এই বিন্যাসে প্রতিটি বর্ণ একটি নির্দিষ্ট স্থানে সাজানো থাকে যেন টাইপ করার সময় আঙুলের গতি দ্রুত হয় ও হাতের অবস্থান স্বাভাবিক থাকে। এখন, প্রশ্ন অনুযায়ী দেখা যাচ্ছে—'T' বর্ণের ঠিক ডান পাশে কোন বর্ণটি অবস্থান করে? যদি কীবোর্ডের উপরের সারি পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাই যে ‘T’-এর ঠিক ডান পাশে আছে 'Y' বর্ণটি। অর্থাৎ, বাম থেকে ডানে সাজানো বর্ণগুলোর ক্রম হলো: Q, W, E, R, T, Y, U, I, O, P। অতএব, সঠিক উত্তর: ক) Y.

• QWERTY:
- সবচেয়ে প্রচলিত লে-আউট।
- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, বাংলাদেশ সহ অনেক দেশে ব্যবহৃত হয়।
- নাম এসেছে প্রথম ছয়টি অক্ষর থেকে: Q-W-E-R-T-Y

• AZERTY:
- এই লেআউট টি ফ্রান্স, বেলজিয়ামে ব্যবহৃত হয়।
- এখানে A এবং Z দিয়ে শুরু হয়।

• QWERTZ:
- এই লেআউট টি জার্মানি ও মধ্য ইউরোপে ব্যবহৃত হয়।
- এখানে কীবোর্ডে  Y ও Z এর অবস্থান অদলবদল হয়।

তথ্যসূত্র: 
- KeyBoard layout, Microsoft.
- Introduction to Computers by Peter Norton.
৬,২৯০.
CIH ভাইরাসটি এই উপনাম পেয়েছিল কারণ এটি:
  1. একটি ওয়ার্ম ছিল যা সার্ভারগুলোকে সংক্রমিত করেছিল
  2. ইমেইল সংযুক্তির মাধ্যমে ছড়িয়েছিল
  3. উইন্ডোজ রেজিস্ট্রি ক্ষতিগ্রস্ত করেছিল
  4. চেরনোবিল পারমাণবিক দুর্যোগের তারিখের সঙ্গে সম্পর্কিত ছিল
সঠিক উত্তর:
চেরনোবিল পারমাণবিক দুর্যোগের তারিখের সঙ্গে সম্পর্কিত ছিল
উত্তর
সঠিক উত্তর:
চেরনোবিল পারমাণবিক দুর্যোগের তারিখের সঙ্গে সম্পর্কিত ছিল
ব্যাখ্যা
• CIH ভাইরাসটি "চেরনোবিল ভাইরাস" নামেও পরিচিত, কারণ এটি ২৬ এপ্রিল তারিখে সক্রিয় হতো - যে দিনটি ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার বার্ষিকী। এই কারণেই ভাইরাসটি এই উপনাম পেয়েছিল। এটি ছিল একটি ধ্বংসাত্মক ভাইরাস যা উইন্ডোজ-ভিত্তিক কম্পিউটারে আক্রমণ করে BIOS মুছে দিতে পারত, যার ফলে সিস্টেম চালু হতো না। ভাইরাসটি ইমেইলের মাধ্যমে ছড়ায়নি এবং এটি কোনো ওয়ার্ম ছিল না, বরং এটি মূলত এক্সিকিউটেবল ফাইলের মাধ্যমে ছড়াত।
- তাই, সঠিক উত্তর হলো: ঘ) চেরনোবিল পারমাণবিক দুর্যোগের তারিখের সঙ্গে সম্পর্কিত ছিল।


• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম, যা বাইরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে। এটি মেমোরিতে গোপনে বিস্তার লাভ করে এবং মূল্যবান প্রোগ্রাম ও তথ্য নষ্ট করার পাশাপাশি অনেক সময় কম্পিউটারকে সম্পূর্ণ অচল করে দিতে পারে।
- CIH ভাইরাস-এর রচয়িতা হলেন Chen Ing-hau (চেন ইং-হাও), যিনি তাইওয়ানের Tatung University-এর ছাত্র ছিলেন। তার নামের আদ্যাক্ষর নিয়ে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে Chen Ing-hau (CIH)।
- এই ভাইরাসটি চেরনোবিল ভাইরাস নামেও পরিচিত। এটিকে Chernobyl বা Spacefiller নামেও ডাকা হয়।
- ১৯৯৯ সালের ২৬ এপ্রিল, CIH বা চেরনোবিল ভাইরাসের আক্রমণে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার বিপর্যয়ের সম্মুখীন হয়। 

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৯১.
বাইনারি সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান (Place Value) কোন ভিত্তিতে বৃদ্ধি পায়?
  1. ২ এর ঘাত
  2. ৮ এর ঘাত
  3. ১০ এর ঘাত
  4. ১৬ এর ঘাত
সঠিক উত্তর:
২ এর ঘাত
উত্তর
সঠিক উত্তর:
২ এর ঘাত
ব্যাখ্যা

• বাইনারি সংখ্যায় স্থানীয় মান হয় 20 , 21, 22, 23… অর্থাৎ দুই এর ঘাতের ভিত্তিতে বৃদ্ধি পায় ।

• বাইনারি সংখ্যাঃ

- বাইনারি সংখ্যাতেও প্রত্যেকটি অঙ্কের একটি স্থানীয় মান রয়েছে।
- দশমিক সংখ্যায় স্থানীয় মান 100, 101, 102 … এভাবে বেড়ে যায়।
- বাইনারি সংখ্যায় 20, 21, 22, 23 … এভাবে বেড়ে যায়।
- ভগ্নাংশ প্রকাশ করার জন্য দশমিক বিন্দুর পর অঙ্কগুলো 10-1, 10-2, 10-3 … এভাবে কমে।
- ঠিক সেরকম বাইনারি সংখ্যায় বাইনারি বিন্দুর পর অঙ্কগুলো 2-1, 2-2, 2-3 … এভাবে কমে।

উৎস: একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

৬,২৯২.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. ক) Sun Solaries
  2. খ) XENIX
  3. গ) MAC OS
  4. ঘ) COBOL
সঠিক উত্তর:
ঘ) COBOL
উত্তর
সঠিক উত্তর:
ঘ) COBOL
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেমসমূহ হলাে-
- MS-DOS or PC-DOS,
- WINDOWS 95 / 98 / 2000 / XP / 7 /10 ,
- OS/2,
- UNIX,
- LINUX,
- MAC OS,
- Sun Solaries,
- XENIX,
- WINDOWS NT ইত্যাদি।
- COBOL কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]
৬,২৯৩.
কম্পিউটারে গণনার একক কোনটি?
  1. ক) সেন্টিমিটার
  2. খ) বাইট
  3. গ) ডেসিবল
  4. ঘ) মিটার
সঠিক উত্তর:
খ) বাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) বাইট
ব্যাখ্যা
বাইনারি পদ্ধতিতে কম্পিউটার গণনার একক বাইট। উৎসঃ দৈনিক প্রথম আলো
৬,২৯৪.
ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. On-demand self service
  2. Own hardware ownership
  3. Rapid Elasticity
  4. Pay-as-you-go
সঠিক উত্তর:
Own hardware ownership
উত্তর
সঠিক উত্তর:
Own hardware ownership
ব্যাখ্যা

• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো— সেবা গ্রহণের জন্য অন-ডিম্যান্ড সেলফ সার্ভিস (On-demand self service), চাহিদা অনুযায়ী দ্রুত রিসোর্স কমানো বা বাড়ানোর জন্য র‍্যাপিড ইলাস্টিসিটি (Rapid Elasticity) এবং শুধুমাত্র ব্যবহারের ওপর ভিত্তি করে বিল পরিশোধের জন্য পে-অ্যাজ-ইউ-গো (Pay-as-you-go) পদ্ধতি যা খরচ সাশ্রয় করে।
- তাই Own hardware ownership ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয়।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী সার্ভার থেকে ডাটা, সফটওয়্যার এবং বিভিন্ন কম্পিউটিং রিসোর্স ব্যবহার করার প্রযুক্তি।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।

• ক্লাউড কম্পিউটিং সার্ভিসদাতা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। এ সব সার্ভিস মডেলকে তিনভাগে ভাগ করা যায়। যথা:

১। অবকাঠামোগত সেবা (IaaS: Infrastructure as a service):
- এই মডেলে অবকাঠামো ভাড়া দেওয়া হয়। অ্যামাজন-এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) এরকম একটি মডেল।
- EC2-এর প্রতিটি সার্ভারে 1 থেকে 4 টি ভার্চুয়াল মেশিনে চলে, ক্রেতারা এগুলোই ভাড়া নিয়ে থাকেন।
- ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছেমতো অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজের নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে পারেন।

২। প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service):
- এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম, যার মধ্যে অন্তর্ভুক্ত অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার ইত্যাদি।
- এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী স্বল্প ব্যয়ে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়ন করতে পারেন।
- Google -এর App Engine এই মডেলের উদাহরণ।

৩। সফটওয়্যারভিত্তিক সেবা (SaaS: Software as a service):
- এই মডেলে ব্যবহারকারীরা সার্ভিসদাতা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সফটওয়‍্যার ও ডেটাবেজে অ্যাকসেস এবং ব্যবহারে সুযোগ পায়।
- এর ফলে ব্যবহারকারীকে সিপিইউ বা স্টোরেজের অবস্থান, কনফিগারেশন ইত্যাদি জানা বা রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ (আলিম শ্রেণি)। ব্রিটানিকা।

৬,২৯৫.
Cc এবং Bcc এর মধ্যে পার্থক্য কী?
  1. Cc-তে গ্রাহকের তালিকা লুকানো থাকে, Bcc-তে থাকে না
  2. Cc-তে প্রাপকের তালিকা দৃশ্যমান, Bcc-তে লুকানো থাকে
  3. Cc শুধুমাত্র এক গ্রাহকের জন্য, Bcc একাধিকের জন্য
  4. কোনো পার্থক্য নেই
সঠিক উত্তর:
Cc-তে প্রাপকের তালিকা দৃশ্যমান, Bcc-তে লুকানো থাকে
উত্তর
সঠিক উত্তর:
Cc-তে প্রাপকের তালিকা দৃশ্যমান, Bcc-তে লুকানো থাকে
ব্যাখ্যা
• E-mail:
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
- মেইল পাঠানোর জন্য SMTP (Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3 (Post Office Protocol), IMAP (Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

• ই-মেইলের কিছু গুরুত্বপূর্ণ অংশ:
To
- এখানে যার কাছে মেইল পাঠানো হবে তার মেইল এড্রেস লিখতে হয়।
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়।

Cc (Carbon Copy)
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, এইক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা সকল গ্রাহক দেখতে পারে।

Bcc(Blind carbon copy)
- একাধিক এড্রেসে মেইল পাঠাতে হলে কমা(,) দিয়ে একাধিক এড্রেস লিখতে হয়, তবে এক্ষেত্রে মেইলটি কাদেরকে পাঠানো হয়েছে তা গ্রাহকের কাছে প্রদর্শিত হয় না।

Attachment
- ই-মেইলে টেক্সট এর পাশাপাশি বিভিন্ন ফাইল পাঠানোর জন্য Attachment অংশে অ্যাটাচ করে দিতে হয়।

উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৯৬.
What is the correct definition of BUG?
  1. A type of computer virus
  2. A logical error in a program
  3. Documenting programs
  4. All of the above
সঠিক উত্তর:
A logical error in a program
উত্তর
সঠিক উত্তর:
A logical error in a program
ব্যাখ্যা

• কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোনো ভুল বা ত্রুটিকে 'Bug' (বাগ) বলা হয়।
- এটি মূলত প্রোগ্রামের এমন একটি ত্রুটি যার ফলে প্রোগ্রামটি ভুল ফলাফল দেয় বা অপ্রত্যাশিতভাবে আচরণ করে। সহজভাবে বলতে গেলে, প্রোগ্রামের যুক্তিতে (Logic) ভুল থাকাই হলো বাগ।

• প্রোগ্রাম ডিবাগিং:
- প্রোগ্রাম তৈরির সময় বিভিন্ন কারণে প্রোগ্রামে ভুল হতে পারে, প্রোগ্রামের ভুলকে বাগ (Bug) বলে।
- প্রোগ্রামের ভুল-ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করাকে ডিবাগিং (Debugging) বলা হয়।
- সব ভুল-ত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোনো প্রোগ্রামই ব্যবহার করা যায় না।

• প্রোগ্রামে তিন ধরনের ভুল হতে পারে। যথা:
- লজিক্যাল এরর (Logical Error): প্রোগ্রামের যুক্তিতে ভুল, যা ডিটেক্ট করা সবচেয়ে কঠিন।
- সিনট্যাক্স এরর (Syntax Error): প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল।
- রান-টাইম এরর (Run-time Error) ও এক্সিকিউশন টাইম ভুল: মেমোরি বা অন্য কোনো সীমাবদ্ধতার কারণে প্রোগ্রাম চলাকালীন ত্রুটি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৬,২৯৭.
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কোনটি?
  1. C#
  2. Python
  3. COBOL
  4. C++
সঠিক উত্তর:
COBOL
উত্তর
সঠিক উত্তর:
COBOL
ব্যাখ্যা
• COBOL অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যথা:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,২৯৮.
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণের নাম কি?
  1. ক) অ্যানড্রয়েড কিউ
  2. খ) অ্যানড্রয়েড পাই
  3. গ) অ্যানড্রয়েড ওরিও
  4. ঘ) অ্যানড্রয়েড ১১
সঠিক উত্তর:
ক) অ্যানড্রয়েড কিউ
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যানড্রয়েড কিউ
ব্যাখ্যা
অ্যানড্রয়েড কিউ হল অ্যানড্রয়েডের দশম প্রধান সংস্করণ।
৬,২৯৯.
প্রোগ্রাম রচনার প্রথম ধাপ কোনটি?
  1. ক) সমস্যা বিশ্লেষণ
  2. খ) প্রোগ্রাম উন্নয়ন
  3. গ) সমস্যা নির্দিষ্টকরণ
  4. ঘ) প্রোগ্রাম ডিজাইন
সঠিক উত্তর:
গ) সমস্যা নির্দিষ্টকরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) সমস্যা নির্দিষ্টকরণ
ব্যাখ্যা
প্রোগ্রাম তৈরির ধাপসমূহ:
- কম্পিউটার প্রোগ্রাম তৈরির সময় পরিকল্পিত কিছু ধাপ অনুসরণ করতে হয়। এই ধাপসমূহ হলো: 

১. সমস্যা নির্দিষ্টকরণ:
- এটি প্রোগ্রাম রচনার প্রথম ধাপ।
- কোন সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামটি রচনা করা হবে তা পরিষ্কারভাবে বর্ণনা ও চিহ্নিত করা প্রয়োজন। এজন্য সব রকম তথ্যানুসন্ধান করতে হয়।

২. সমস্যা বিশ্লেষণ:
- সমস্যা নির্দিষ্ট করার পর সমস্যা সংশ্লিষ্ট সকল ডাটা বিশ্লেষণ করতে হবে।
- ডাটা বিশ্লেষণ করার জন্য চার্ট, গ্রাফ, তালিকা ইত্যাদির সাহায্য নিয়ে সমস্যাকে ছোট ছোট ভাগে বিভক্ত করে নিতে হয়। 

৩. প্রোগ্রাম ডিজাইন:
- প্রোগ্রাম ডিজাইন হলো সমস্যা সমাধানের জন্য বর্তমান সিস্টেমের প্রয়োজনীয় সংশোধন করে নতুন সিস্টেমের মূল রূপরেখা প্রণয়ন।

৪. প্রোগ্রাম বাস্তবায়ন:
- প্রোগ্রাম রচনার পর প্রথমে প্রোগ্রামের প্রতিটি অংশ এবং পরে সম্পূর্ণ প্রোগ্রাম পরীক্ষা করে দেখতে হয়।
- এ সময় প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রোগ্রামকে প্রক্রিয়াকরণের জন্য উপযুক্ত করে সম্পূর্ণভাবে তৈরি করে নেয়া হয়। 

৫. প্রোগ্রাম ডকুমেন্টেশন:
- ভুল সংশোধনের পর প্রোগ্রাম সঠিকভাবে কাজ করলে তাকে Run programme বলা হয় এবং এ প্রোগ্রামকে ভবিষ্যতে সংরক্ষণের জন্য লিপিবদ্ধ করতে হয়। এ লিপিবদ্ধ প্রোগ্রামকে ডকুমেন্টেশন বলে। 

৬. প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ:
- বিভিন্ন প্রয়োজনে ও প্রোগ্রামের উন্নতিকল্পে প্রোগ্রামের আধুনিকীকরণ, পরিবর্তন, পরিবর্ধন, প্রোগ্রামের ভুল সংশোধন ইত্যাদি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কাজের অন্তর্ভুক্ত। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৩০০.
নিচের কোনটি ভাইরাস নয়?
  1. সিআইএইচ
  2. স্টোন
  3. এভিজি
  4. ট্রোজান হর্স
সঠিক উত্তর:
এভিজি
উত্তর
সঠিক উত্তর:
এভিজি
ব্যাখ্যা

• সিআইএইচ, স্টোন, এবং ট্রোজান হর্স—সবই কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার হিসেবে পরিচিত। সিআইইচ ভাইরাস মূলত ফাইল এবং হার্ড ড্রাইভের ডেটা ক্ষতি করতে পারে, আর স্টোন একটি বুট ভাইরাস যা সিস্টেম বুটের সময় সক্রিয় হয়। ট্রোজান হর্স ভাইরাসের মতো আচরণ করে, তবে এটি ব্যবহারকারীকে বিশ্বাস করতে সাহায্য করে এবং তারপর ক্ষতি বা তথ্য চুরি করে। অন্যদিকে, এভিজি (AVG) হলো একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যা ভাইরাস সনাক্ত এবং নির্মূল করার জন্য ব্যবহৃত হয়। তাই এভিজি ভাইরাস নয়, বরং ভাইরাস প্রতিরোধের সফটওয়্যার।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।