বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ৬০ / ১৩১ · ৫,৯০১৬,০০০ / ১৩,০৮৮

৫,৯০১.
Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
  1. Queue
  2. Stack
  3. Union
  4. Array
সঠিক উত্তর:
Stack
উত্তর
সঠিক উত্তর:
Stack
ব্যাখ্যা
• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, স্ট্যাকের (Stack) দুটি অপারেশন বা প্রক্রিয়া রয়েছে। যথা- Push এবং Pop.
- Stack কে বলা হয় LIFO (Last In First Out) ডেটা স্ট্রাকচার।
- এ যে ডেটা শেষে প্রবেশ করবে সেই ডেটাটি প্রথমে বের হবে, একে বলা হয় LIFO।
- প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, স্ট্যাকের (Stack) দুটি অপারেশন বা প্রক্রিয়া রয়েছে। যথা Push এবং Pop.
- স্ট্যাকের উপরে একটি আইটেম রাখাকে পুশ (Push) বলা হয়।
- স্ট্যাকের উপর থেকে একটি আইটেম অপসারণ করাকে পপ (Pop) বলা হয়।
- Queue এ যে ডেটা প্রথমে প্রবেশ করবে সেই ডেটাটি প্রথমে বের হবে, একে বলা হয় FIFO (First In First Out)।
- FIFO- Queue এর সাথে সম্পর্কিত।
- একই ধরনের ডাটা টাইপের গুচ্ছকে অ্যারে (Array) বলা হয়।

উৎস:
1. Computerhope Website.
2. geeksforgeeks website.
৫,৯০২.
বাণিজ্যিকভাবে কম্পিউটারে মাউস ব্যবহার শুরু হয় -
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৮ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৮৪ সালে
সঠিক উত্তর:
১৯৮৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৪ সালে
ব্যাখ্যা
- ১৯৬০ এর দশকে স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটের (SRI International) বিজ্ঞানী ডগলাস এঙ্গেলবার্ট সর্বপ্রথম মাউস এর নকশা (ডিজাইন) করেন।
- তার নকশা অবলম্বন করে ১৯৬৪ সালে SRI International এর প্রধান প্রকৌশলী বিল ইংলিশ প্রথম প্রটোটাইপ মাউস নির্মাণ করেন।
- ১৯৬৭ সালে মাউসের প্যাটেন্টের জন্য আবেদন করা হয় এবং ১৯৭০ সালে ডগলাস এঙ্গেলবার্টের নামে প্যাটেন্ট ইস্যু করা হয়।
- ১৯৮৪ সালে বাণিজ্যিকভাবে কম্পিউটারে মাউস ব্যবহার শুরু হয়।

উৎস: SRI International ওয়েবসাইট।

বিস্তারিত দেখার লিঙ্ক: [Link]
৫,৯০৩.
ই-মেইল সিস্টেম প্রথম চালু করেন কে?
  1. ভিনতন জি কার্ফ
  2. জন ম্যাকার্থি
  3. রেমন্ড টমলিনসন
  4. চার্লস ব্যবেজ
সঠিক উত্তর:
রেমন্ড টমলিনসন
উত্তর
সঠিক উত্তর:
রেমন্ড টমলিনসন
ব্যাখ্যা
• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ই-মেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, এনসিটিবি।
৫,৯০৪.
নিচের কোনটি RAM চিপ?
  1. ক) SRAID
  2. খ) DIMM
  3. গ) SRIM
  4. ঘ) rRAM
সঠিক উত্তর:
খ) DIMM
উত্তর
সঠিক উত্তর:
খ) DIMM
ব্যাখ্যা

DIMM এর পূর্ণরূপ Dual In-line Memory Module.
ইহা মাদারবোর্ড-এ অবস্থিত একটি RAM চিপ। 

একটি মাদারবোর্ড-এ সিপিউ, RAM চিপসমূহ (SIMM/DIMM), ROM চিপ (BIOS), DMA চিপ (Direct Memory Access), PIC চিপ (Programmable Intrupt Controller), PIT চিপ (Programmable Intrupt Timer), Expansion slotসমূহ ও DPI, কীবোর্ড সংযোগ পোর্ট, পাওয়ার সাপ্লাই পোর্ট, বিভিন্ন Jumper connection ও LED connection ইত্যাদি উপকরণসমূহ বিদ্যমান থাকে ।

 

উৎস : মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ – বি এড প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫,৯০৫.
৪র্থ প্রজন্মের মোবাইল ফোনে ____ এর পরিবর্তে ইন্টারনেট প্রটোকল এর ব্যবহার শুরু হয়।
  1. প্যাকেট সুইচিং
  2. মেসেজ সুইচিং
  3. মাল্টিলেয়ার সুইচিং
  4. ভার্চুয়াল সার্কিট সুইচিং
সঠিক উত্তর:
প্যাকেট সুইচিং
উত্তর
সঠিক উত্তর:
প্যাকেট সুইচিং
ব্যাখ্যা

চতুর্থ প্রজন্ম (২০০৯ - বর্তমান সময় পর্যন্ত):
২০০৯ সালের অক্টোবর মাসে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়। চতুর্থ প্রজন্মের মোবাইলের প্রধান বৈশিষ্ট্য হলো প্যাকেট স্যুইচিং বা সার্কিট স্যুইচিং ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওর্য়াকের ব্যবহার।
ইন্টারনেট প্রটোকল ব্যবহারের ফলে LAN, WAN, VOIP, Internet ইত্যাদি সিস্টেমে প্যাকেট সুইচিং এর পরিবর্তে প্রটোকল ভিত্তিক ভয়েস ডাটা ট্যান্সফার করা সম্ভব হচ্ছে। এটি 2G ও 3G এর চেয়ে অধিক উন্নত প্রযুক্তি। চতুর্থ প্রজন্মের উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে WiMax, Flash-OFDM (Orthogonal frequency Division Multiple Access), 3GPP LTE (3rd Generation Partnership Project Long Term Evolution) ব্যবহৃত হচ্ছে।
চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
1. ডাটা ট্রান্সফার রেট হবে সর্বোচ্চ প্রায় ২০Mbps।
2. উচ্চ গতির ফ্রিকোয়েন্সি।
3. ত্রি-মাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা।
4. USB পোর্টের মাধ্যমে সরাসরি কম্পিউটারে ব্যবহার করা যায়।
5. ইন্টারনেট মডেম ও সিম কার্ড ব্যবহার করে সরাসরি কম্পিউটারে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ তৈরি হয়।
6. ওয়ারলেস ইন্টারনেট সুবিধা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

 
৫,৯০৬.
1KB কত বিটের সমান?
  1. ক) 1000 bits
  2. খ) 1024 bits
  3. গ) 211 bits
  4. ঘ) 213 bits
সঠিক উত্তর:
ঘ) 213 bits
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 213 bits
ব্যাখ্যা
প্রশ্ন: 1KB কত বিটের সমান?

১ বিট(bit) হলো ০ বা ১ এবং এদেরকে 'b' দ্বারা প্রকাশ করা হয়।
১ বাইট (Byte) হলো ৮ বিট যাকে 'B' দ্বারা প্রকাশ করা হয়।

তাহলে,
1KB
= 1024 B
= 1024 × 8 bits 
= 210 × 23 bits
= 213 bits

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৫,৯০৭.
What component of a computer system temporarily stores data that you have copied or cut until you paste it elsewhere?
  1. Hard disk
  2. ROM
  3. Motherboard
  4. Clipboard
সঠিক উত্তর:
Clipboard
উত্তর
সঠিক উত্তর:
Clipboard
ব্যাখ্যা
প্রোগ্রাম থেকে কপি করা ডেটা ক্লিপবোর্ডে সংরক্ষিত থাকে। 
→ ক্লিপবোর্ড র‌্যামের একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে।
→ ক্লিপবোর্ড কমান্ড তিনটি – cut, copy, paste.
→ যখন কোনো প্রোগ্রামের এডিট মেনু থেকে cut বা copy কমান্ড দিয়ে কোনো টেক্সট, ইমেজ বা অন্য কোনো ধরনের ডেট ফাইল সিলেক্ট করা হয়, তখন তা ক্লিপবোর্ডে জমা হয়।

উৎস: Computerhope website.
৫,৯০৮.
যেই ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারী OS-এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে তাকে বলা হয়:
  1. Shell
  2. Scheduler
  3. API
  4. Command Prompt
সঠিক উত্তর:
Shell
উত্তর
সঠিক উত্তর:
Shell
ব্যাখ্যা

• যেই ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারী অপারেটিং সিস্টেমের (OS) সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারে তাকে Shell বলা হয়। Shell হলো একটি প্রোগ্রাম যা ব্যবহারকারীর কমান্ড গ্রহণ করে এবং তা অপারেটিং সিস্টেমকে বুঝিয়ে দেয়। এটি মূলত ব্যবহারকারী ও OS-এর মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। Shell আবার দুই ধরনের হতে পারে- Command Line Interface (CLI) এবং Graphical User Interface (GUI)। CLI-তে ব্যবহারকারী টেক্সট কমান্ড লিখে কাজ সম্পন্ন করে, আর GUI-তে আইকন, মেনু বা উইন্ডো ব্যবহার করে কাজ করা যায়। তাই OS-এর সাথে ইন্টারঅ্যাক্ট করার মূল মাধ্যম হলো Shell.
 
• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- এককথায় অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে।
- অপারেটিং সিস্টেমের উদাহরণ: CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98, Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

• অপশন আলোচনা:
- Scheduler:
- Scheduler হলো অপারেটিং সিস্টেমের একটি অংশ, যা প্রসেসগুলির মধ্যে CPU-র সময় ভাগ করে। এটি ব্যবহারকারীর সাথে সরাসরি যোগাযোগের জন্য নয়। এটি কাজ করে ব্যাকগ্রাউন্ডে।

- API (Application Programming Interface):
- API হলো এক ধরনের ইন্টারফেস যা সফটওয়্যার প্রোগ্রামগুলি অন্য সফটওয়্যার বা সিস্টেমের সাথে যোগাযোগ করতে ব্যবহার করে। এটি প্রোগ্রামারদের জন্য, ব্যবহারকারীর জন্য সরাসরি নয়।

- Shell:
- Shell হলো একটি ইন্টারফেস যা ব্যবহারকারীকে অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়। এটি ব্যবহারকারীর কমান্ডগুলো গ্রহণ করে এবং সেগুলো অপারেটিং সিস্টেমে প্রসেস করার জন্য পাঠায়। এটি গ্রাফিকাল (GUI) বা টেক্সট-ভিত্তিক (CLI) হতে পারে।

- Command Prompt:
- Command Prompt হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি নির্দিষ্ট প্রোগ্রাম যা ব্যবহারকারীর কাছ থেকে টেক্সট-ভিত্তিক কমান্ড গ্রহণ করে। যদিও এটি Shell-এর একটি উদাহরণ, প্রশ্নে নির্দিষ্টভাবে "ইন্টারফেস" সম্পর্কে বলা হয়েছে, এবং Shell একটি জেনেরিক শব্দ যা সব অপারেটিং সিস্টেমে প্রযোজ্য।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৫,৯০৯.
ড্রপবক্স মূলত কোন কাজে ব্যবহৃত হয়?
  1. ওয়েব হোস্টিং
  2. গ্রাফিক ডিজাইন
  3. ক্লাউড স্টোরেজ
  4. ভিডিও সম্পাদনা
সঠিক উত্তর:
ক্লাউড স্টোরেজ
উত্তর
সঠিক উত্তর:
ক্লাউড স্টোরেজ
ব্যাখ্যা

​• ড্রপবক্স মূলত ক্লাউড স্টোরেজের জন্য ব্যবহৃত হয়। এটি ব্যবহারকারীদের তাদের ফাইল অনলাইনে সংরক্ষণ, ব্যাকআপ এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে সহজে শেয়ার করার সুবিধা দেয়। ব্যবহারকারী একটি ফাইল ড্রপবক্সে আপলোড করলে তা ইন্টারনেটের মাধ্যমে যেকোনো কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায়। এছাড়াও ড্রপবক্স দলীয় কাজকে সহজ করে, কারণ একাধিক ব্যবহারকারী একই ফাইল বা ফোল্ডারে পরিবর্তন আনতে পারে এবং তা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। তাই ড্রপবক্স মূলত ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য সংরক্ষণ ও শেয়ার করার জন্য ব্যবহৃত হয়।

সঠিক উত্তর: গ) ক্লাউড স্টোরেজ। 

• Dropbox: 
- Dropbox হলো একটি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান যার স্বত্ত্বাধিকারী ড্রপবক্স ইনকর্পোরেশন।
- এটি ক্লায়েন্ট বা গ্রাহকদের ফাইল স্টোরেজ, সফটওয়্যার শেয়ার, ফাইল সিনক্রোনাইজেশন সুবিধা ইত্যাদি প্রদান করে থাকে।
- এটি ২০০৮ সালে যাত্রা শুরু করে।
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশক থেকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো: মেগা, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
- অবকাঠামোগত সেবা,
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও
- সফটওয়্যার সেবা।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৫,৯১০.
নিচের কোনটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ?
  1. Database Management System
  2. Word Processing Software
  3. Disk Defragmenter
  4. Operating System
সঠিক উত্তর:
Disk Defragmenter
উত্তর
সঠিক উত্তর:
Disk Defragmenter
ব্যাখ্যা
• Disk Defragmenter ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ।

• ইউটিলিটি প্রোগ্রাম (Utility Program):
- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা ইত্যাদি।
- Disk Defragmenter, ScanDisk, Drive Converter, Compression, System Monitor ইত্যাদি System Tools-এর ইউটিলিটি প্রোগ্রামের অন্তর্ভুক্ত।
- এ সমস্ত সফটওয়্যারকে মেইনটেন্যান্স টুলসও বলা হয়। 

• ডিস্ক ডিফ্রেগমেন্টার (Disk Defragmenter):
- ডিস্ক ডিফ্রেগমেন্টার শুধুমাত্র হার্ডডিস্কের ডেটাসমূহ বা তথ্যসমূহ সাজিয়ে রাখে। ফলে প্রক্রিয়াকরণের সময় কম্পিউটার তাড়াতাড়ি প্রয়োজনীয় ডেটাসমূহ খুঁজে পায়।
- এতে প্রোগ্রাম লোড হতে কম সময় লাগে এবং প্রোগ্রাম দ্রুত রান হয় বিধায় কম্পিউটারের স্পিড ঠিক থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯১১.
সিআরটি মনিটরের পিকচার টিউবে কয়টি মৌলিক বর্ণ থাকে?
  1. তিনটি
  2. দুইটি
  3. চারটি
  4. সাতটি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
• সিআরটি মনিটর:
- CRT এর পূর্ণরূপ হলো Cathod Ray Tube.
- সিআরটি মনিটরের প্রধান উপকরণ হলো পিকচার টিউব।
- টিউবের ভেতরের দিকে লাল, সবুজ ও আসমানি-এ তিনটি মৌলিক বর্ণের ফসফরাসের আবরণের প্রলেপ থাকে।
- পেছনের দিকে ইলেকট্রন বিম নিক্ষেপের জন্য একটি ইলেকট্রন গান থাকে।
- ইলেকট্রন বিম ফসফরাসের ওপরে পতিত হলে ফসফরাস উজ্জ্বল আলো নির্গত করে।
- ফসফরাসের ধরনের ভিত্তিতে মনিটরের পর্দায় প্রদর্শিত বিষয় এক রঙের বা বহু রঙের হতে পারে।
- ফসফরাসের আবরণটি অনেকগুলো বিন্দু বা ডটের সমন্বয়ে গঠিত। এদেরকে পিক্সেল বলা হয়।
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- মনিটরের পর্দায় একটি ইমেজ বা চিত্র তখনই পূর্ণাঙ্গভাবে অবলোকন করা যায়, যখন ইলেকট্রন বিম সম্পূর্ণ স্ক্রিনটিকে স্ক্যান করে এবং প্রতিটি পিক্সেলকে উজ্জ্বল করে দেয়।
- পিক্সেলের সংখ্যার ওপর মনিটরের রেজুল্যশন নির্ভর করে। বর্তমানে প্রচলিত মনিটরগুলো সাধারণত ৬৪০০০ থেকে ২ মিলিয়ন পিক্সেলবিশিষ্ট হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫,৯১২.
নিম্নোক্ত কোন ধরনের স্টোরেজ ডিভাইসটি অস্থায়ী মেমোরি হিসেবে পরিচিত?
  1. SSD 
  2. DVD-ROM
  3. DRAM
  4. Magnetic Tape
সঠিক উত্তর:
DRAM
উত্তর
সঠিক উত্তর:
DRAM
ব্যাখ্যা

•  DRAM (Dynamic Random Access Memory) হলো এক ধরনের ভোলাটাইল মেমোরি, যা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তার ডেটা হারিয়ে ফেলে।

• ভোলাটাইল মেমোরি:
- অস্থায়ী বা ভোলাটাইল মেমোরি হলো এমন এক ধরনের মেমোরি, যা ডেটা ধরে রাখতে বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল। 
- কম্পিউটার চালু থাকা অবস্থায় তথ্য সংরক্ষণ করার জন্য এটি ব্যবহৃত হয়।
- বিদ্যুৎ চলে গেলে এই মেমোরিতে সংরক্ষিত সকল ডেটা মুছে যায়।
- এর মধ্যে DRAM (Dynamic Random Access Memory) সবচেয়ে প্রচলিত। এটি প্রধান মেমোরি (main memory) বা RAM হিসাবে কম্পিউটারে ব্যবহৃত হয়।
- কম্পিউটার বন্ধ করলে, DRAM-এ থাকা সব তথ্য মুছে যায়।

উল্লেখ্য-
- SSD (Solid State Drive): এটি একটি নন-ভোলাটাইল স্টোরেজ ডিভাইস, যা বিদ্যুৎ ছাড়াই ডেটা সংরক্ষণ করতে পারে।
- DVD-ROM: এটি একটি অপটিক্যাল স্টোরেজ মাধ্যম যা ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে এবং এটিও নন-ভোলাটাইল।
- Magnetic Tape: এটি দীর্ঘমেয়াদী ডেটা ব্যাকআপের জন্য ব্যবহৃত নন-ভোলাটাইল স্টোরেজ।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৫,৯১৩.
HTML মূলত একটি-
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) ওয়েব সার্চ
  3. গ) মার্কআপ ল্যাংগুয়েজ
  4. ঘ) মেশিন ল্যাংগুয়েজ
সঠিক উত্তর:
গ) মার্কআপ ল্যাংগুয়েজ
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্কআপ ল্যাংগুয়েজ
ব্যাখ্যা
HTML মূলত একটি মার্কআপ ল্যাংগুয়েজ। 

HTML হলো একটি short from যার পূর্ণরূপ হলো hypertext markup language. 

HTML এর সুবিধাবলী- 
- এইচটিএমএল ব্যবহার করা খুবই সহজ।
- প্লেইন টেক্সট বিধায় এডিট করা সহজ।
- প্রায় সব ধরনের ব্রাউজার সমর্থন করে।
- XML এর সিনট্যাক্সের সাথে অনেক মিল রয়েছে যা ডেটা সংরক্ষরণের জন্য ব্যবহৃত হয়।
- এটি ইউজার ফ্রেন্ডলি। প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নেই এমন ব্যবহারকারীরাও সহজে শিখতে পারে।
- এটি একটি ওপেন টেকনোলজি।
- এইচটিএমএল এ করা যে কোন সাইটকে রক্ষণাবেক্ষণ এবং আপডেট করা সহজ।
- এইচটিএমএল এ করা ওয়েবপেজ লোড হতে কম সময় লাগে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৫,৯১৪.
কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান?
  1. ক) হাইব্রিড টপোলজি
  2. খ) ষ্টার টপোলজি
  3. গ) বাস টপোলজি
  4. ঘ) রিং টপোলজি
সঠিক উত্তর:
ঘ) রিং টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রিং টপোলজি
ব্যাখ্যা
রিং টপোলজি :
এ ধরনের সংগঠনে কম্পিউটারগুলো পরস্পর বৃত্তাকারে যুক্ত নেটওয়ার্ক গড়ে তোলে ।
প্রতিটি কম্পিউটার দুই দিকের দুইটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
কম্পিউটারগুলোকে এমনভাবে সংযোগ দেয়া হয় যেন রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে।
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো ডাটা বা সংকেত বৃত্তাকার পথে (একমুখী প্রবাহ) কম্পিউটারগুলোর মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত না নির্দিষ্ট কম্পিউটার ডাটা গ্রহণ করে।
রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান।
প্রত্যেকটি কম্পিউটার স্বাধীন।

[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ,এইচএসসি প্রোগ্রাম]
৫,৯১৫.
অত্যধিক নিম্ন তাপমাত্রা ব্যবহার করে অস্বাভাবিক কোষ ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কী বলা হয়?
  1. লেজার সার্জারি
  2. রেডিও সার্জারি
  3. মাইক্রো সার্জারি
  4. ক্রায়োসার্জারি
সঠিক উত্তর:
ক্রায়োসার্জারি
উত্তর
সঠিক উত্তর:
ক্রায়োসার্জারি
ব্যাখ্যা

• অত্যধিক নিম্ন তাপমাত্রা ব্যবহার করে অস্বাভাবিক বা ক্ষতিকর কোষ ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রায়োসার্জারি বলা হয়।

• ক্রায়োসার্জারি (Cryosurgery):
- ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রা ব্যবহার করে অস্বাভাবিক কোষ বা টিস্যু ধ্বংস করা হয়।
- এই পদ্ধতিতে সাধারণত তরল নাইট্রোজেন বা অন্য কোনো অত্যন্ত ঠান্ডা পদার্থ ব্যবহার করা হয়।
- নিম্ন তাপমাত্রার কারণে আক্রান্ত কোষ জমে যায় এবং ধ্বংস হয়ে যায়।
- ত্বকের বিভিন্ন রোগ, টিউমার বা অস্বাভাবিক কোষ অপসারণে এই পদ্ধতি ব্যবহৃত হয়।

• ক্রায়োসার্জারির বৈশিষ্ট্য:
- অস্ত্রোপচারের তুলনায় তুলনামূলকভাবে কম জটিল।
- দ্রুত এবং নির্দিষ্ট স্থানে চিকিৎসা প্রয়োগ করা যায়।
- অনেক ক্ষেত্রে রক্তপাত কম হয় এবং পুনরুদ্ধার সময় কম লাগে।

• চিকিৎসা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার:
- আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা করা হয়।
- ক্রায়োসার্জারি এমন একটি প্রযুক্তিনির্ভর চিকিৎসা পদ্ধতি যা অস্বাভাবিক কোষ ধ্বংসে ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশন:
- লেজার সার্জারি → লেজার রশ্মি ব্যবহার করে অস্ত্রোপচার করার পদ্ধতি।
- রেডিও সার্জারি → উচ্চশক্তির বিকিরণ ব্যবহার করে অস্বাভাবিক কোষ ধ্বংস করার পদ্ধতি।
- মাইক্রো সার্জারি → অত্যন্ত সূক্ষ্ম যন্ত্র ও মাইক্রোস্কোপ ব্যবহার করে সূক্ষ্ম অস্ত্রোপচার করার পদ্ধতি।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- Encyclopaedia Britannica,
- Computer & ICT CLOUD, Live Publications.

৫,৯১৬.
ডিজিটাল কপির অপর নাম কী?
  1. ক) ডিজিট কপি
  2. খ) প্রোগ্রামিং
  3. গ) সফট কপি
  4. ঘ) হার্ড কপি
সঠিক উত্তর:
গ) সফট কপি
উত্তর
সঠিক উত্তর:
গ) সফট কপি
ব্যাখ্যা
ডিজিটাল কপির অপর নাম সফট কপি।
৫,৯১৭.
GSM-1800 কোন প্রজন্মের মোবাইল ফোনের উদাহরণ?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
সঠিক উত্তর:
২য়
উত্তর
সঠিক উত্তর:
২য়
ব্যাখ্যা
১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।

দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো— 
১ । GSM প্রযুক্তিতে ভয়েস ও ডাটা প্রেরণ করা সম্ভব।
২। সিগনাল উন্নয়নের জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হয়।
৩।। পেজিং সিস্টেম ব্যবহার করা হয়।
৪ ৷ SMS (Short Message Service) ও MMS (Multimedia Message Service) সার্ভিস শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস চালু হয়।

উদাহরণ- GSM-900, GSM-1800 ইত্যাদি দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের উদাহরণ। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
৫,৯১৮.
ডিজিটাল কন্টেন্ট কী?
  1. ডিজিটাল ডাটা আকারে বিদ্যমান যে কোন কনটেন্ট
  2. তথ্য পুন:বিন্যাস
  3. তথ্য মূল্যায়ন
  4. তথ্য প্রবাহ
সঠিক উত্তর:
ডিজিটাল ডাটা আকারে বিদ্যমান যে কোন কনটেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল ডাটা আকারে বিদ্যমান যে কোন কনটেন্ট
ব্যাখ্যা
ডিজিটাল ডাটা:

- ডিজিটাল ডাটা আকারে বিদ্যমান যে কোন কনটেন্টকে ডিজিটাল কন্টেন্ট বলা হয়।
- এটা ডিজিটাল মিডিয়া নামেও পরিচিত।
- টেক্সট যেমন ডিজিটাল কন্টেন্ট এর আওতায় পড়ে তেমনি অডিও-ভিডিও ফাইল, গ্রাফিক্স, এমনকি ইমেজও এর আওতায় পড়ে।
- কন্টেন্ট শিল্পে নিয়োজিত অনেক বিশেষজ্ঞ এই সংজ্ঞার সাথে কিছুটা দ্বিমত পোষণ করেন।
- তাঁরা মনে করেন, যে কোন তথ্যই ডিজিটাল কন্টেন্ট যদি সেটা ডিজিটাল আকারে পাবলিশ করার পর ডাউনলোড ও বিতরণযোগ্য হয়।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯১৯.
সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও পাইরেসি নজরদারি করার জন্য কোন সংস্থা তৈরি করেছে?
  1. ক) BBS
  2. খ) BAS
  3. গ) BSA
  4. ঘ) BAA
সঠিক উত্তর:
গ) BSA
উত্তর
সঠিক উত্তর:
গ) BSA
ব্যাখ্যা
সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও পাইরেসি নজরদারি করার জন্য বিজনেস সফটওয়্যার এলায়েন্স (BSA) নামে একটি সংস্থা তৈরি করেছে।

সংস্থাটির ২০১১ সালের প্রতিবেদনে বলা হয়েছে- পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই পাইরেসিমুক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই ( নবম - দশম শ্রেণি )
৫,৯২০.
কোনটি গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম?
  1. ক) MS DOS
  2. খ) Unix
  3. গ) Windows XP
  4. ঘ) PC DOS
সঠিক উত্তর:
গ) Windows XP
উত্তর
সঠিক উত্তর:
গ) Windows XP
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য অপারেটিং সিস্টেম প্রয়োজন, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System):
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- তবে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ করতে হয় না।
- উদাহরণ: Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি।

• বর্ণ বা টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System):
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপন এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কী-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়।
- তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেকগুলো কমান্ড মুখস্থ করতে হয়।
- উদাহরণ: Unix, MS DOS, PC DOS ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯২১.
কোনটি ১ বাইটের সমান বিট নির্দেশ করে?
  1. ৩২ বিট
  2. ১৬ বিট
  3. ১২ বিট
  4. ৮ বিট
সঠিক উত্তর:
৮ বিট
উত্তর
সঠিক উত্তর:
৮ বিট
ব্যাখ্যা

• ১ বাইটের সমান বিট নির্দেশ করে: ৮ বিট। 

• বিট ও বাইট:
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।

- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।

৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৫,৯২২.
RAM ইনস্টল করার জন্য মাদারবোর্ডে কী ধরনের মেমরি স্লট থাকে?
  1. DIMM
  2. PCIe
  3. SATA
  4. HDMI
সঠিক উত্তর:
DIMM
উত্তর
সঠিক উত্তর:
DIMM
ব্যাখ্যা

• RAM ইনস্টল করার জন্য মাদারবোর্ডে DIMM (Dual Inline Memory Module) ধরনের মেমরি স্লট থাকে। DIMM স্লট হলো দীর্ঘ আকারের, যেখানে RAM মডিউল উল্লম্বভাবে বসানো হয়। এটি মাদারবোর্ডের প্রসেসরের সাথে সরাসরি ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে PCIe স্লট মূলত গ্রাফিক্স কার্ড বা অন্যান্য এক্সপ্যানশন কার্ডের জন্য, SATA পোর্ট স্টোরেজ ডিভাইস যেমন হার্ডড্রাইভ বা SSD সংযোগের জন্য, এবং HDMI পোর্ট ভিডিও আউটপুটের জন্য ব্যবহৃত হয়। তাই, মাদারবোর্ডে RAM স্থাপন করতে DIMM স্লটের উপস্থিতি অপরিহার্য। RAM ঠিকমতো কাজ করার জন্য স্লট এবং মডিউলের ধরণ মেলাতে হবে।

উত্তর: ক) DIMM.

মাদারবোর্ড:
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

​অবস্থান ও আকার:
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেসের (casing) ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা। 

৫,৯২৩.
Stack নিচের কোনটির সাথে সম্পর্কিত নয়?
  1. Push
  2. LIFO
  3. Pop
  4. FIFO
সঠিক উত্তর:
FIFO
উত্তর
সঠিক উত্তর:
FIFO
ব্যাখ্যা
- Stack কে বলা হয় LIFO (Last In First Out) ডেটা স্ট্রাকচার।
- এ যে ডেটা শেষে প্রবেশ করবে সেই ডেটাটি প্রথমে বের হবে, একে বলা হয় LIFO।
- প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, স্ট্যাকের (Stack) দুটি অপারেশন বা প্রক্রিয়া রয়েছে। যথা Push এবং Pop.
- স্ট্যাকের উপরে একটি আইটেম রাখাকে পুশ (Push) বলা হয়।
- স্ট্যাকের উপর থেকে একটি আইটেম অপসারণ করাকে পপ (Pop) বলা হয়।

- Queue এ যে ডেটা প্রথমে প্রবেশ করবে সেই ডেটাটি প্রথমে বের হবে, একে বলা হয় FIFO (First In First Out)।
- FIFO- Queue এর সাথে সম্পর্কিত।

উৎস: Computerhope Website.
৫,৯২৪.
নিম্নের কোনটি একটি প্রোগ্রামিং ভাষা?
  1. Windows
  2. MS Word
  3. HTML
  4. Python
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা

• Python → একটি পূর্ণাঙ্গ উচ্চতর প্রোগ্রামিং ভাষা, সমস্যা সমাধানে ব্যবহৃত হয়।
- Windows → এটি একটি অপারেটিং সিস্টেম; প্রোগ্রামিং ভাষা নয়।
- MS Word → এটি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার; প্রোগ্রামিং ভাষা নয়।
- HTML → এটি একটি মার্কআপ ভাষা; প্রোগ্রামিং ভাষা নয়।

• প্রোগ্রামিং ভাষা (Programming Language):

- কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যা সমাধানের জন্য যে সকল ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয়, সে সকল ভাষাকে প্রোগ্রামিং ভাষা বলা হয়।
- উদাহরণ: C, C++, Visual Basic, Java, Oracle, Algol, Fortran, Python ইত্যাদি।
 
• প্রোগ্রামিং ভাষার ইতিহাস ও শ্রেণিবিভাগ:

- ১৯৪৫ সাল থেকে এ যাবৎ বহু প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়েছে।
- বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষাগুলোকে প্রধানত পাঁচটি স্তর বা প্রজন্মে ভাগ করা যায়।
 
• প্রোগ্রামিং ভাষার প্রজন্মসমূহ:

• ১. প্রথম প্রজন্মের ভাষা (1945): মেশিন ভাষা (Machine Language)
• ২. দ্বিতীয় প্রজন্মের ভাষা (1950): অ্যাসেম্বলি ভাষা (Assembly Language)
• ৩. তৃতীয় প্রজন্মের ভাষা (1960): উচ্চতর ভাষা (High Level Language)
• ৪. চতুর্থ প্রজন্মের ভাষা (1970): অতি উচ্চতর ভাষা (Very High Level Language)
• ৫. পঞ্চম প্রজন্মের ভাষা (1980): স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)
 
• লো-লেভেল ও হাই-লেভেল ভাষা:

- মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষা–কে লো-লেভেল ভাষা বলা হয়।
- কারণ, এ ভাষাগুলো কম্পিউটারের নিজস্ব ভাষা অর্থাৎ ০ ও ১ (বাইনারি)–এর খুব কাছাকাছি।
- অন্যদিকে, হাই-লেভেল বা উচ্চতর ভাষা মানুষের ভাষার কাছাকাছি, যেমন—ইংরেজি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫,৯২৫.
Gmail-এর প্রতিষ্ঠাতা কোম্পানি কোনটি?
  1. ইয়াহু
  2. মাইক্রোসফট
  3. গুগল
  4. অ্যাপল
সঠিক উত্তর:
গুগল
উত্তর
সঠিক উত্তর:
গুগল
ব্যাখ্যা
Gmail-এর প্রতিষ্ঠাতা কোম্পানি গুগল।

• Google:
- Google একটি আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি, যা ১৯৯৮ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- ২০১৫ সাল থেকে গুগল Alphabet Inc. নামক একটি হোল্ডিং কোম্পানির অধীনস্থ।
- গুগল বর্তমানে বিশ্বব্যাপী ৭০% এর বেশি অনলাইন সার্চ রিকোয়েস্ট পরিচালনা করে, যা ইন্টারনেট ব্যবহারকারীদের অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে।
- গুগলের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।
- গুগল শুরুতে শুধুমাত্র অনলাইন সার্চ ফার্ম হিসেবে যাত্রা শুরু করেছিল।
- গুগল ম্যাপস এবং ইউটিউবের মতো পরিষেবাগুলো ব্যবহারকারীর ডেটা একত্রিত করে গুগলের সার্চ ইঞ্জিনকে আরও শক্তিশালী করেছে।
- গুগল ২০০৪ সালে Gmail চালু করে, যা ব্যবহারকারীদের বিনামূল্যে ওয়েব-ভিত্তিক ইমেল পরিষেবা প্রদান করে।
- গুগল ২০০৮ সালে Chrome ব্রাউজার চালু করে, যা ওয়েব প্রোগ্রাম চালানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
- গুগলের Chrome OS cloud computing ব্যবহারের মাধ্যমে কম সিস্টেম রিসোর্স ব্যবহার করে।

- বর্তমানে গুগল ৫০টিরও বেশি ইন্টারনেট পরিষেবা ও পণ্য সরবরাহ করে, যেমন:
• ইমেইল,
• অনলাইন ডকুমেন্ট তৈরি,
• মোবাইল ফোন ও ট্যাবলেটের জন্য সফটওয়্যার।
- ২০১২ সালে Motorola Mobility অধিগ্রহণের মাধ্যমে গুগল মোবাইল ফোনের মতো হার্ডওয়্যার বিক্রেতা হিসেবেও আত্মপ্রকাশ করে।

উৎস: ব্রিটানিকা।
৫,৯২৬.
কোনটি অনুবাদক সফটওয়্যার নয়?
  1. কম্পাইলার
  2. ইন্টারপ্রেটার
  3. পাইথন
  4. অ্যাসেম্বলার
সঠিক উত্তর:
পাইথন
উত্তর
সঠিক উত্তর:
পাইথন
ব্যাখ্যা
উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে বলে অনুবাদক সফটওয়্যার।
অনুবাদক সফটওয়্যার তিন প্রকার।
যথা-
- কম্পাইলার,
- ইন্টারপ্রেটার এবং
- অ্যাসেম্বলার।
এসেম্বলার ও কম্পাইলার উভয়েই গৌণ মেমোরিতে থাকে৷ প্রয়োজনের সময় তাদেরকে র‍্যামে আনা হয়৷
কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে
ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে।
অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে মেশিন ভাষার বস্তু প্রোগ্রামে অনুবাদ করতে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৫,৯২৭.
বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
  1. 2
  2. 8
  3. 10
  4. 16
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
• বাইনারি সংখ্যা পদ্ধতি:
- বাইনারি সংখ্যা পদ্ধতি একটি ২-ভিত্তিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ এ সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ ২।

• বাইনারি সংখ্যা পদ্ধতি হলো সরলতম গণনা পদ্ধতি। 
- বাইনারি পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি মাত্র অংক ব্যবহৃত হয়। এ জন্য এই পদ্ধতিকে দ্বিমিতিক সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- এটি একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যবহৃত ০ অথবা ১ অংককে সংক্ষেপে বিট (Bit বা Binary digit) বলা হয়।
- বিট হলো ডেটা ও তথ্য সংরক্ষণ, ডেটা কমিউনিকেশন ও ডিজিটাল কম্পিউটারের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্যও বিট ব্যবহৃত হয়। 

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি; প্রকৌশলী মুজিবুর রহমান।
৫,৯২৮.
নিচের কোনটির সদর দপ্তর ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া?
  1. X
  2. Facebook
  3. YouTube
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
Facebook
উত্তর
সঠিক উত্তর:
Facebook
ব্যাখ্যা
• ফেসবুকের সদর দপ্তর ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া।

এছাড়াও,
- WhatsApp - এর সদর দপ্তর মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া।
- ইন্সটাগ্রামের সদর দপ্তর ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া।
- এক্স/টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
- ইউটিউবের সদর দপ্তর সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া।
- লিংকডইনের সদর দপ্তর মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫,৯২৯.
প্রোটিনের গঠন পূর্বানুমানের জন্য তৈরীকৃত আলোড়ন সৃষ্টিকারী এআই মডেলটির নাম কী?
  1. AlphaFold2
  2. BetaFold
  3. GammaFold
  4. DeltaFold
সঠিক উত্তর:
AlphaFold2
উত্তর
সঠিক উত্তর:
AlphaFold2
ব্যাখ্যা
প্রোটিন গঠনের পূর্বানুমানের জন্য তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল- 

মডেল নাম: AlphaFold2.
উদ্ভাবক: DeepMind (Alphabet-এর একটি সহযোগী প্রতিষ্ঠান)।
প্রযুক্তির উদ্দেশ্য: প্রোটিন গঠনের ভবিষ্যদ্বাণী করা।
উদ্ভাবন: এ বছর রসায়নে নোবেল বিজয়ী বিজ্ঞানী জন এম. জাম্পার এবং ডেমিস হ্যাসাবিস  ২০২০ সালে AlphaFold2 নামে  এআই মডেলটি উদ্ভাবন করেন।
ব্যবহারকারী: ১৯০টি দেশের ২০ লাখের বেশি মানুষ ইতিমধ্যেই এই এআই মডেলটি ব্যবহার করেছেন।

সূত্র: প্রথম আলো।
৫,৯৩০.
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ নয় কোনটি?
  1. ডেটাবেজ তৈরি
  2. ডেটাবেজ রক্ষণাবেক্ষণ
  3. ডেটাবেজ মুদ্রণ
  4. ডেটাবেজ ইন্টারোগেশন
সঠিক উত্তর:
ডেটাবেজ মুদ্রণ
উত্তর
সঠিক উত্তর:
ডেটাবেজ মুদ্রণ
ব্যাখ্যা
ডেটাবেজ মুদ্রণ ডেটাবেজ ব্যবস্থাপনার কাজ নয়।

• ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
যে সফটওয়্যার ডেটা সংরক্ষণ, ব্যবহার ও ব্যবস্থাপনায় সাহায্য করে তা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।

• ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রধান ৩টি কাজ-
- ডেটাবেজ তৈরি,
- ডেটাবেজ ইন্টারোগেশন ও
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

• কয়েকটি DBMS উদাহরণ হচ্ছে-
- মাইএসকিউএল (MySQL),
- ওরাকল (Oracle),
- মাইক্রোসফট অ্যাকসেস (Micorsoft Access),
- মাইক্রোসফট এসকিউএল সার্ভার (Microsoft SQL Server),
- পোস্টগ্রি এসকিউএল (Postgre SQL),
- এসকিউলাইট (SQLite) ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
৫,৯৩১.
অ্যালগরিদমকে চিত্র আকারে দেখানোর পদ্ধতিকে কী বলা হয়?
  1. ছদ্ম-প্রােগ্রাম
  2. সুডােকোড
  3. ফ্লোচার্ট
  4. বেসিক কমান্ড
সঠিক উত্তর:
ফ্লোচার্ট
উত্তর
সঠিক উত্তর:
ফ্লোচার্ট
ব্যাখ্যা

• অ্যালগরিদমকে চিত্র আকারে দেখানোর পদ্ধতিকে ফ্লোচার্ট (Flowchart) বলা হয়। এটি একটি গ্রাফিকাল বা চিত্রমুখী উপায়, যেখানে বিভিন্ন ধাপ, সিদ্ধান্ত এবং প্রক্রিয়াগুলো প্রতীক ব্যবহার করে দেখানো হয়। ফ্লোচার্টে প্রতিটি ধাপকে বক্স বা আকার দিয়ে চিহ্নিত করা হয়, যেমন বর্গক্ষেত্র ধাপ, ডায়মন্ড আকার সিদ্ধান্ত বোঝায়। ধাপগুলোর মধ্যে সম্পর্ক বা প্রবাহ দেখাতে তীরচিহ্ন ব্যবহার করা হয়। এটি প্রোগ্রামার বা ব্যবহারকারীর জন্য অ্যালগরিদম বোঝা সহজ করে, কারণ লিখিত কোডের চেয়ে চিত্র আকারে ধাপগুলো দ্রুত বুঝা যায়। শিক্ষার্থী, সফটওয়্যার ডিজাইনার ও প্রকৌশলীরা এটি ব্যবহার করে প্রক্রিয়াগুলো পরিকল্পনা ও বিশ্লেষণ করতে পারে। তাই অ্যালগরিদমের ভিজ্যুয়াল উপস্থাপনার জন্য ফ্লোচার্ট সবচেয়ে প্রচলিত এবং কার্যকর মাধ্যম।

- সঠিক উত্তর: গ) ফ্লোচার্ট। 

• প্রবাহচিত্র/ফ্লোচার্ট:
- এটি অ্যালগরিদমের চিত্ররূপ।
- এই চিত্রে প্রােগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা দেয়া হল।
- ফ্লোচার্ট অনুসরণ করে প্রকৃত প্রােগ্রাম রচনা করা হয়।

• সুডােকোড:
- প্রােগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডােকোড বলা হয়।
- Pseudo অর্থ ছদ্ম।
- সুডোকোড অর্থ ছদ্ম-প্রােগ্রাম।

• বেসিক কমান্ড:
- বেসিক প্রােগ্রাম লেখার জন্য ব্যবহৃত শব্দ, যেমন- PRINT, LET, GOTo ইত্যাদি।

• বেসিক সংরক্ষিত শব্দ:
- এসব শব্দ বেসিক চলক হিসেবে ব্যবহার করা নিষেধ। যেমন- LIST, PRINT, READ ইত্যাদি।

• অ্যালগরিদম:
- সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী বর্ণনা। এই বর্ণনার ভিত্তিতে ফ্লোচার্ট অঙ্কন করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৯৩২.
নিচের কোনটি গুগল কর্তৃক উদ্ভাবিত একটি জেনারেটিভ এআই (Generative AI) মডেল?
  1. Gemini
  2. Claude
  3. ChatGPT
  4. LLaMA
সঠিক উত্তর:
Gemini
উত্তর
সঠিক উত্তর:
Gemini
ব্যাখ্যা

• Gemini হলো গুগল কর্তৃক তৈরি একটি অত্যন্ত শক্তিশালী এবং মাল্টিমোডাল জেনারেটিভ এআই (Generative AI) মডেল।
- এটি টেক্সট, ইমেজ, ভিডিও এবং অডিও নিয়ে কাজ করতে সক্ষম। আগে এটি 'Bard' নামে পরিচিত থাকলেও বর্তমানে উন্নত সংস্করণে এটি 'Gemini' হিসেবে পরিচিত।

• Gemini:
- এটি একটি শক্তিশালী এবং নমনীয় এআই মডেল, যা শুধুমাত্র টেক্সট নয়, বরং ছবি, অডিও, ভিডিও এবং কোডও বুঝতে ও প্রক্রিয়া করতে সক্ষম।
- জেমিনি মডেলের তিনটি সংস্করণ রয়েছে: জেমিনি আল্ট্রা (Gemini Ultra), যা সবচেয়ে শক্তিশালী; জেমিনি প্রো (Gemini Pro), যা বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়; এবং জেমিনি ন্যানো (Gemini Nano), যা মোবাইলের মতো ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub) I
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। [তথ্য: আগস্ট, ২০২৫ পর্যন্ত]
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- Google + হলো একটি সামাজিক নেটওয়ার্কিং সেবা।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

অন্যান্য অপশন:
- Claude: Anthropic নামক একটি এআই স্টার্টআপ কোম্পানি কর্তৃক উদ্ভাবিত মডেল।
গ) ChatGPT: বিশ্বের বহুল পরিচিত একটি এআই মডেল যা OpenAI কোম্পানি তৈরি করেছে।
ঘ) LLaMA: এটি একটি ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান Meta উদ্ভাবন করেছে।

উৎস:
১. ব্রিটানিকা।
২. গুগল অফিসিয়াল ওয়েবসাইট।

৫,৯৩৩.
Which type of ROM is used in pen drive?
  1. Mask ROM
  2. PROM
  3. CD ROM
  4. EE PROM
সঠিক উত্তর:
EE PROM
উত্তর
সঠিক উত্তর:
EE PROM
ব্যাখ্যা
EEPROM: 
- EEPROM-এর পূর্ণরূপ হলো Electrically Erasable Programmable Read Only Memory. 
- EPROM-এর অসুবিধা হলো এতে সংরক্ষিত তথ্য মুছতে বেশি সময়, অর্থাৎ প্রায় আধা-ঘন্টা সময় লাগে এবং আংশিকভাবে কোনো তথ্য মোছা যায় না। এ ধরনের অসুবিধা দূর করার জন্যই মূলত EEPROM ব্যবহার করা হয়। 
- এ ধরনের রমের আংশিক বা সম্পূর্ণ ডেটা মোছা যায়। তবে তথ্য মুছতে EEPROM কে সার্কিট থেকে খুলতে হয় না বরং প্রয়োজনীয় বিদ্যুৎ প্রবাহ চালিয়ে তথ্য মুছে ফেলা যায় এবং নতুন তথ্য সংযোজন করা যায়। 
- এটি এমন এক ধরনের রম যা আল্ট্রাভায়োলেট রশ্মির আলোর প্রয়োজন ছাড়াই ইলেকট্রনিকভাবে মুছে ফেলা এবং পুনরায় প্রোগ্রাম করা যায়। 
- এটি এমন অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয় যেখানে ডেটা ঘন ঘন পরিবর্তন করতে হয় যেমন- BIOS, স্মার্ট কার্ড এবং USB ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Techopedia website.
৫,৯৩৪.
X (পূর্বের Twitter) এর বর্তমান CEO কে?
  1. Parag Agarwal
  2. Linda Yaccarino
  3. Elon Musk
  4. Shou Zi Chew
সঠিক উত্তর:
Linda Yaccarino
উত্তর
সঠিক উত্তর:
Linda Yaccarino
ব্যাখ্যা

• X (পূর্বের Twitter) হলো একটি জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা টেক্সট , ছবি, ভিডিও শেয়ার করতে পারেন।

• টুইটার ২১ মার্চ ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় (চালু হয় ১৫ জুলাই ২০০৬ সালে)। 
• ২০২২ সালে ধনকুবের ইলন মাস্ক টুইটার কিনে নেন এবং এর নামকরণ করেন X ( এক্স)। 
- এর সদরদপ্তর স্যান ফ্রান্সিস্কো , ক্যালিফোর্নিয়া, USA .

• X এর বর্তমান CEO হলেন Linda Yaccarino। (2023 - বর্তমান)
- তিনি ২০২৩ সালের ৫ জুন এই পদে দায়িত্ব গ্রহণ করেন।
- এর আগে, তিনি NBCUniversal-এ গ্লোবাল অ্যাডভার্টাইজিং ও পার্টনারশিপ বিভাগের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন।

তথ্যসূত্র:
- X কর্পোরেট ব্লগ (জুন ২০২৩)। 
- ব্রিটানিকা।

৫,৯৩৫.
ডাটাবেজ ট্রানজ্যাকশনের ACID বৈশিষ্ট্যে “D” কী নির্দেশ করে?
  1. Dynamic Processing
  2. Data Validation
  3. Durability
  4. Data Integrity
সঠিক উত্তর:
Durability
উত্তর
সঠিক উত্তর:
Durability
ব্যাখ্যা

• ডাটাবেজ ট্রানজ্যাকশনের ACID বৈশিষ্ট্যে “D” নির্দেশ করে Durability। এটি নিশ্চিত করে যে একবার কোনো ট্রানজ্যাকশন সফলভাবে সম্পন্ন হলে তার দ্বারা করা সব পরিবর্তন স্থায়ীভাবে ডাটাবেজে সংরক্ষিত থাকবে, এমনকি সিস্টেম ক্র্যাশ বা পাওয়ার ফেইলিওরের পরও। অর্থাৎ, ডাটাবেজে একটি কমিট হওয়া ট্রানজ্যাকশন কোনোভাবেই হারানো যাবে না। Durability বাস্তবায়নের জন্য সাধারণত লগ ফাইল, ব্যাকআপ, এবং পুনরুদ্ধার ব্যবস্থা ব্যবহার করা হয়। এটি ডাটার স্থায়িত্ব ও ব্যবহারকারীর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। সুতরাং, ACID-এর D হলো Durability, যা ডাটাবেজ ট্রানজ্যাকশনের স্থায়িত্বের প্রতিশ্রুতি দেয়।

- সঠিক উত্তর: গ) Durability.

ACID বৈশিষ্ট্য:
- ACID হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে (DBMS) ট্রানজ্যাকশনের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য চারটি মূল বৈশিষ্ট্য:

A - Atomicity (অ্যাটমিসিটি): ট্রানজ্যাকশনটি সম্পূর্ণভাবে সম্পাদিত হয় বা একেবারেই হয় না।
C - Consistency (কনসিসটেন্সি): ট্রানজ্যাকশন ডাটাবেজকে একটিমাত্র বৈধ অবস্থা থেকে অন্য বৈধ অবস্থায় নিয়ে যায়।
I - Isolation (আইসোলেশন): একই সময়ে একাধিক ট্রানজ্যাকশন চলাকালে প্রতিটি ট্রানজ্যাকশন যেন অন্যগুলো থেকে আলাদা থাকে এবং একে অপরের ওপর প্রভাব না ফেলে।
D - Durability (ডুরাবিলিটি): ট্রানজ্যাকশন সম্পন্ন হওয়ার পর তার ফলাফল স্থায়ী হয়, এমনকি সিস্টেম ফেইলিয়ারের পরেও।

উৎস: MongoDB ওয়েবসাইট।

৫,৯৩৬.
বিভিন্ন ভাষায় লিখিত সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে কোনটি?
  1. কাউন্টার
  2. ডিকোডার
  3. রেজিস্টার
  4. এনকোডার
সঠিক উত্তর:
ডিকোডার
উত্তর
সঠিক উত্তর:
ডিকোডার
ব্যাখ্যা
• এনকোডারের ব্যবহার:
- বিভিন্ন ইনপুট ডিভাইস যেমন কী-বোর্ড, মাউস বিভিন্ন টেলিফোন সেট ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- এনকোডার আলফানিউমেরিক কোডকে ASCII ও EBCDIC কোডে রূপান্তর করে।
- এনকোডার অ্যানালগ অডিও ভিডিওকে ডিজিটাল অডিও ভিডিওতে কনভার্ট করে ।
- দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় ও বিভিন্ন কোডে রূপান্তর করে।
- রোবটিক্সে রোবট কন্ট্রোল করার ক্ষেত্রে (পজিশনাল অগ্রগণ্যতা নির্ণয়ে) এনকোডার ব্যবহৃত হয়।
- মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট রিকোয়েস্ট (IRQ) কন্ট্রোল করার ক্ষেত্রে এনকোডার ব্যবহৃত হয়।

• ডিকোডারের ব্যবহার:
- ডিকোডার একটি বহুল ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্র। 
- বিভিন্ন ধরনের ডিসপ্লেতে যেমন, মনিটরে প্রদর্শনের জন্য ভিডিও কার্ডে ডিকোডার বর্তনী ব্যবহার করা হয়।
- বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তর করে।
- বিভিন্ন ভাষায় লিখিত সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে।
- ASCII ও EBCDIC কোডকে আলফানিউমেরিক কোডে রূপান্তর করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫,৯৩৭.
'Inheritance' কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রতিনিধিত্ব করে?
  1. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  2. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
  3. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
  4. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
ব্যাখ্যা
• 'Inheritance' অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রতিনিধিত্ব করে।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়, একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ:
- C++,
- Java,
- C#,
- Python ইত্যাদি।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যথা:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৩৮.
কোন স্টোরেজ ডিভাইসে কম্পিউটারে ডেটা অ্যাক্সেসের স্পিড সবচেয়ে বেশি?
  1. Hard Disk
  2. RAM
  3. ROM
  4. Register
সঠিক উত্তর:
Register
উত্তর
সঠিক উত্তর:
Register
ব্যাখ্যা

• কম্পিউটারে ডেটা অ্যাক্সেসের গতি নির্ভর করে স্টোরেজ ডিভাইসের ধরন ও প্রযুক্তির উপর। সাধারণভাবে, Register হল CPU-এর ভিতরে থাকা ক্ষুদ্র কিন্তু অত্যন্ত দ্রুত স্টোরেজ, যা তাত্ক্ষণিকভাবে ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। এর পরে আসে RAM, যা CPU এবং অন্যান্য ডিভাইসের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। ROM হলো স্থায়ী মেমোরি, যা সাধারণত ধীর এবং শুধুমাত্র পড়ার জন্য ব্যবহৃত হয়। সবচেয়ে ধীর স্টোরেজ হলো Hard Disk, যা চুম্বকীয় বা মেকানিকাল প্রযুক্তির উপর নির্ভর করে। তাই দ্রুততম ডেটা অ্যাক্সেসের জন্য Register সবচেয়ে উপযুক্ত।

• কম্পিউটারের মেমোরির গতি অনুযায়ী যদি সাজাই, তাহলে ক্রম হবে:
Register > Cache > RAM > ROM > Hard Disk.

রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন: অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।

• মেমরির ধারণক্ষমতা ও গতির ক্রম:


- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।

এছাড়াও, 
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হলো অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হলো হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৯৩৯.
ISDN একসাথে কোন কোন তথ্য প্রেরণ করতে পারে?
  1. শুধুমাত্র ভিডিও
  2. শুধুমাত্র ডেটা
  3. ভয়েস এবং ডেটা একসাথে
  4. শুধুমাত্র ভয়েস
সঠিক উত্তর:
ভয়েস এবং ডেটা একসাথে
উত্তর
সঠিক উত্তর:
ভয়েস এবং ডেটা একসাথে
ব্যাখ্যা

• ISDN (Integrated Services Digital Network) একটি ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা যা ভয়েস ও ডেটা একসাথে প্রেরণ করতে সক্ষম। 

• ইন্টারনেটের সংযোগ পদ্ধতি:
- বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলো হলো-
১. ডায়াল আপ সিস্টেম (Dial-Up System),
২. আইএসডিএন (ISDN),
৩. ব্রডব্যান্ড (Broadband),
৪. ওয়াই-ফাই (Wi-Fi),
৫. ওয়াইম্যাক্স (WiMax).

• ISDN:
- ISDN-এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Service Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
- ISDN-এর সুবিধা হচ্ছে এটি নিয়মিত টেলিফোন লাইনের তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত ডেটা ট্রান্সমিশন বা আদান-প্রদান করতে পারে।
- তবে এটি সাধারণ টেলিফোন লাইনের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।
- বড় বড় প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান করেতে হয়, সেখানে এ ধরনের সার্ভিস ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৯৪০.
RAM ও CPU এর মাঝখানে কোন মেমরি থাকে?
  1. ক) ROM
  2. খ) Cache memory
  3. গ) DRAM
  4. ঘ) PROM
সঠিক উত্তর:
খ) Cache memory
উত্তর
সঠিক উত্তর:
খ) Cache memory
ব্যাখ্যা
Cashe Memory:
- কম্পিউটারের গতি বৃদ্ধি করার জন্য ব্যবহৃত একটি মেমরি।
- সাধারনত RAM ও CPU এর মাঝখানে অবস্থান করে।
- কম্পিউটার যেসব ডাটাগুলো বারংবার ব্যবহার করে সেই ডাটা গুলো RAM থেকে এসে Cache তে অবস্থান করে।
- Cache এর গতি বেশি হওয়ায় এখান থেকে ডাটা প্রোসেসিং এ যেতে সময় কম লাগে।

Cache ২ ধরনের হয়ে থাকে।
- অভ্যন্তরীণ ক্যাশে বা লেভেল 1 যা প্রসেসর এর অভ্যন্তরে থাকে।
- বহিঃস্থ ক্যাশে বা লেভেল 2 যা রেম এবং প্রসেসর এর মাঝখানে থাকে।

উৎস: ব্রিটানিকা।
৫,৯৪১.
মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে কোন ফাংশন কী ব্যবহার করা হয়?
  1. F3
  2. F6
  3. F7
  4. F9
সঠিক উত্তর:
F6
উত্তর
সঠিক উত্তর:
F6
ব্যাখ্যা
• ফাংশন কী:
- কম্পিউটারে মোট ১২ টি ফাংশন কী আছে।
- তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।]
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা।
৫,৯৪২.
বাংলাদেশের খাদ্য ঘাটতি মোকাবেলায় বহুল ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
  1. ক) ন্যানাে-প্রযুক্তি
  2. খ) বায়োইনফরমেট্রিক্স
  3. গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  4. ঘ) বায়োমেট্রিক প্রযুক্তি
সঠিক উত্তর:
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ব্যাখ্যা
বাংলাদেশের খাদ্য ঘাটতি মোকাবেলায় বহুল ব্যবহৃত প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
৫,৯৪৩.
এম্বেডেড সিস্টেমে স্থায়ী তথ্য সংরক্ষণের জন্য সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয়?
  1. রম
  2. র‍্যাম
  3. ক্যাশ মেমোরি
  4. রেজিস্টার মেমোরি
সঠিক উত্তর:
রম
উত্তর
সঠিক উত্তর:
রম
ব্যাখ্যা

​• এম্বেডেড সিস্টেমে স্থায়ী তথ্য সংরক্ষণের জন্য সাধারণত রম (ROM) ব্যবহার করা হয়। ROM হল রিড-অনলি মেমোরি, যা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকা সত্ত্বেও তথ্য সংরক্ষণ করতে সক্ষম। এতে সফটওয়্যার প্রোগ্রাম বা ফার্মওয়্যার সংরক্ষণ করা হয়, যা সিস্টেম চালু হওয়ার সময় সরাসরি পড়া যায়। অন্যদিকে র‌্যাম (RAM) অস্থায়ী মেমোরি, যা শুধুমাত্র চলমান প্রোগ্রামের ডেটা ধারণ করে এবং বিদ্যুৎ বন্ধ হলে তথ্য মুছে যায়। ক্যাশ মেমোরি এবং রেজিস্টার মেমোরি দ্রুত তথ্য অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়, কিন্তু স্থায়ী সংরক্ষণের জন্য নয়। তাই স্থায়ী তথ্য সংরক্ষণের জন্য ROM হলো সবচেয়ে উপযুক্ত।

উত্তর: ক) রম। 

• এমবেডেড কম্পিউটার:
- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- LED লাইটে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না।

​উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৯৪৪.
DALL·E মূলত কোন প্রযুক্তির উদাহরণ?
  1. সার্কিট সুইচিং
  2. ডাটাবেজ সফটওয়্যার
  3. মাইক্রোপ্রসেসর প্রযুক্তি
  4. কৃত্রিম বুদ্ধিমত্তা
সঠিক উত্তর:
কৃত্রিম বুদ্ধিমত্তা
উত্তর
সঠিক উত্তর:
কৃত্রিম বুদ্ধিমত্তা
ব্যাখ্যা
DALL·E হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি, যা টেক্সট ইনপুট থেকে ছবি তৈরি করতে পারে।
- এটি OpenAI দ্বারা তৈরি।

• Artificial intelligence (AI):
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো কম্পিউটারের এমন দক্ষতা, যা সাধারণত মানুষের বুদ্ধির সঙ্গে সম্পর্কিত কাজ করতে ব্যবহৃত হয়।
- AI যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, অর্থ আবিষ্কার করতে পারে, সাধারণীকরণ করতে পারে এবং অতীত অভিজ্ঞতা থেকে শিখতে পারে।
- ১৯৪০-এর দশকে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং প্রথম AI-এর তাত্ত্বিক কাজ করেন; ১৯৫০-এর দশকে প্রথম AI প্রোগ্রাম তৈরি হয়।
- আজকের দিনে AI চিত্র শ্রেণিবিন্যাস করতে (যেমন: PReLU-net), গেমে পারদর্শিতা দেখাতে (যেমন: AlphaZero), কথা বলতে (যেমন: ChatGPT) এবং টেক্সট থেকে ছবি তৈরি করতে (যেমন: DALL-E) সক্ষম।
- চিকিৎসা নির্ণয়, সার্চ ইঞ্জিন, কণ্ঠস্বর বা হাতের লেখার স্বীকৃতি, এবং চ্যাটবটের মতো ক্ষেত্রে AI মানুষের দক্ষতার সমতুল্য হয়ে উঠেছে।
এখনো কোনো AI প্রোগ্রাম মানুষের মতো সর্বাঙ্গীন নমনীয়তা বা দৈনন্দিন জ্ঞানের বিস্তৃত ক্ষেত্র অর্জন করতে পারেনি; একে বলা হয় কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI)।

উৎস: ব্রিটানিকা।
৫,৯৪৫.
পেন্সিলের দাগ শনাক্তকরণে নিচের কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
  1. ক) স্ক্যানার
  2. খ) প্লটার
  3. গ) ওএমআর
  4. ঘ) ম্যাগনেটিক টেপ
সঠিক উত্তর:
গ) ওএমআর
উত্তর
সঠিক উত্তর:
গ) ওএমআর
ব্যাখ্যা
পেন্সিলের দাগ শনাক্তকরণে ওএমআর নামক ডিভাইসটি ব্যবহার করা হয়। 

- ওএমআর (OMR)-এর পুরো অর্থ হলো অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader)।
- অপটিক্যাল মার্ক রিডার এমন একটি যন্ত্র যা পেন্সিল বা কালির দাগ (Mark) বুঝতে পারে।
- পেন্সিলের দাগ বোঝা যায় পেন্সিলের সীসের উপাদান গ্রাফাইটের বিদ্যুৎ-পরিবাহিতা বিচার করে।

OMR- এর ব্যবহার- 
- পরীক্ষার খাতার ফলাফল। 
- স্টুডেন্ট সমীক্ষা। 
- কোর্স অথবা টিচার এভালুয়েশন। 
- কোর্স রেজিস্ট্রেশন।

সূত্র- ৬৩ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫,৯৪৬.
Which of the following is an extension of spreadsheet files-
  1. ক) .bmp
  2. খ) .dll
  3. গ) .csv
  4. ঘ) .rtf
সঠিক উত্তর:
গ) .csv
উত্তর
সঠিক উত্তর:
গ) .csv
ব্যাখ্যা
- ফাইল এক্সটেনশন হচ্ছে ফাইলের ফরম্যাট নির্দেশকারী একটি সুচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে।

- আরও কিছু ফাইল এক্সটেনশন এর উদাহরণসমূহ- 
Picture files- 
.bmp
.gif
.jpg
.png

Music and sound files- 
.mp3
.wav

Operating system files
.dll
.exe

Text and word processing documents- 
.doc
.docx
.rtf
.txt

Spreadsheet files- 
.xls
.xlsx
.xlr
.csv

Web Page files- 
.htm
.html

সূত্র- Computer Hope Website
৫,৯৪৭.
প্রথম ফিল্মলেস ইলেকট্রনিক ক্যামেরা প্রকাশ্যে আনে-
  1. Eastman Kodak Company
  2. Microsoft Incorporation
  3. Texas Instruments Incorporated
  4. Sony Corporation
সঠিক উত্তর:
Texas Instruments Incorporated
উত্তর
সঠিক উত্তর:
Texas Instruments Incorporated
ব্যাখ্যা
• ডিজিটাল ক্যামেরা:
- সনাতনী ফিল্ম এর পরিবর্তে মেমরী চিপের মধ্যে ছবি ধারণ করে রাখার ব্যবস্থা।
- ডিজিটাল ক্যামেরার মান হিসাব করা হয় মেগা পিক্সেল দিয়ে।
- টেক্সাস ইন্সট্রুমেন্টস ইনকর্পোরেটেড (Texas Instruments Incorporated) 1972 সালে প্রথম ফিল্মলেস ইলেকট্রনিক ক্যামেরা প্রকাশ্যে আনে।
- 1981 সালে সনি কর্পোরেশন একটি বাণিজ্যিক ইলেকট্রনিক মডেল বের করে, যা একটি ভিডিও ক্যামেরা থেকে ধারণ করা তথ্য সংরক্ষণ করতে একটি "মিনি" কম্পিউটার ডিস্ক ড্রাইভ ব্যবহার করে।
- ইস্টম্যান কোডাক কোম্পানি (Eastman Kodak Company) 1991 সালে পেশাদার ডিজিটাল ক্যামেরা বিক্রি শুরু করে।

উৎস: britannica
৫,৯৪৮.
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোন দেশের গবেষকদের দ্বারা উদ্ভাবিত সিস্টেম?
  1. যুক্তরাষ্ট্র
  2. সুইজারল্যান্ড
  3. সুইডেন
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।

• WWW:

- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- WWW এর মান নির্ধারণ এবং মেইনটেইন করে থাকে: World Wide Web Consortium (W3C).
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লি'কে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research)-এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস:
১. University of Washington.
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৪৯.
বাসাবাড়িতে ব্যবহৃত পানির ট্যাংকের স্বয়ংক্রিয় ব্যবহার কোন লজিক গেইটের নিয়ন্ত্রন করা যায়?
  1. ক) NOR Gate
  2. খ) OR
  3. গ) AND Gate
  4. ঘ) NOT Gate
সঠিক উত্তর:
ঘ) NOT Gate
উত্তর
সঠিক উত্তর:
ঘ) NOT Gate
ব্যাখ্যা
নট গেইট (NOT Gate)
- এই গেইট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে।
- এই গেইটের ইনপুট 1 হলে আউটপুট হবে 0 এবং ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- বাসাবাড়িতে ব্যবহৃত পানির ট্যাংকের স্বয়ংক্রিয় ব্যবহার নট গেইটের নিয়ন্ত্রন করা যায়।



সূত্র:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৫০.
নিচের কোনটি প্রাইভেট ক্লাউড সেবার উদাহরণ নয়? 
  1. ক) HPE
  2. খ) Microsoft
  3. গ) Cisco
  4. ঘ) Amazon
সঠিক উত্তর:
ঘ) Amazon
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Amazon
ব্যাখ্যা
এমাজন ওয়েব সার্ভিসেস পাবলিক ক্লাউড সেবার উদাহরণ। অপরদিকে, HPE, Microsoft, Cisco প্রাইভেট ক্লাউড সেবার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

পাবলিক ক্লাউড হলো এমন একধরনের ক্লাউড কম্পিউটিং ব্যবস্থা যেটা সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে। যে অর্থ প্রদান করবে সেই সেবা নিতে পারবে এমন ক্লাউড ব্যবস্থাকে মূলত পাবলিক ক্লাউড কম্পিউটিং বলে।

একটি নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের একাধিক সেবা যখন একটি ক্লাউড ব্যবস্থা ব্যবহার করে পরিচালনা করা হয় তখন তাকে প্রাইভেট ক্লাউড বলে। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৫,৯৫১.
কম্পিউটারের ভাষাকে কি বলা হয়?
  1. ক) সাধুভাষা
  2. খ) চলিত ভাষা
  3. গ) লেখা ভাষা
  4. ঘ) যান্ত্রিক ভাষা
সঠিক উত্তর:
ঘ) যান্ত্রিক ভাষা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যান্ত্রিক ভাষা
ব্যাখ্যা
মেশিন ভাষা/যান্ত্রিক ভাষা (Machine Language)
- কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিমস্তরের ভাষা বলা হয়।
- কম্পিউটারের মৌলিক ভাষা হলাে এই নিমস্তরের ভাষা।
- এ ভাষায় বাইনারি সংখ্যা (1 এবং 0) অথবা হেক্সাডেসিমাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়।
- কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে।
- অন্য কোনাে ভাষায় প্রােগ্রাম রচনা করা হলে কম্পিউটার কার্যনির্বাহের আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিনের ভাষায় পরিণত করে নেয়।
৫,৯৫২.
Which domain extension usually represents a non-profit organization?
  1. .com
  2. .org
  3. .net
  4. .gov
সঠিক উত্তর:
.org
উত্তর
সঠিক উত্তর:
.org
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) .org

• ই-মেইল এ্যাড্রেস:
- ই-মেইল এ্যাড্রেস হলো প্রতিটি ই-মেইল ব্যবহারকারীর স্বতন্ত্র (Unique) পরিচয়।
- এটি User ID@Domain Name গঠন দ্বারা তৈরি হয়।
উদাহরণ: anik@bdonline.com.bd
- User ID হলো ই-মেইল ব্যবহারকারীর নিজস্ব নাম যা @ চিহ্নের আগে থাকে।
- User ID-তে ইংরেজি অক্ষর, সংখ্যা, চিহ্ন ব্যবহার করা যায়
- @ চিহ্ন ইউজার আইডি ও ডোমেইন নেমকে পৃথক করে।
- Domain Name হলো ই-মেইল প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচয়।
যেমন: bdonline.com.bd
- Domain Name আবার কয়েকটি অংশে বিভক্ত হয়, যা ডট (.) চিহ্ন দিয়ে আলাদা করা হয়।

• ডোমেইন নামের বিভিন্ন রকম পরিচয়:
.com - ব্যবসায়িক (Commercial) প্রতিষ্ঠান,
.org - অ-লাভজনক (Organization),
.gov - সরকারি (Government) প্রতিষ্ঠান
.mil - সামরিক (Military),
.edu - শিক্ষা প্রতিষ্ঠান (Educational),
.net - সাধারণ নেটওয়ার্ক/আইএসপি (Network provider).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫,৯৫৩.
অ্যাসেম্বলি ভাষায় ব্যবহৃত নির্দেশনাকে কী বলা হয়?
  1. অপকোড
  2. নেমোনিক কোড
  3. বাইনারি কোড
  4. টোকেন
সঠিক উত্তর:
নেমোনিক কোড
উত্তর
সঠিক উত্তর:
নেমোনিক কোড
ব্যাখ্যা

• অ্যাসেম্বলি ভাষায় নির্দেশগুলো সহজবোধ্য শব্দ বা সংক্ষিপ্ত রূপে লেখা হয়, যেগুলোকে নেমোনিক কোড বলা হয়।

• অ্যাসেম্বলার(Assembler):
- অ্যাসেম্বলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম, যা অ্যাসেম্বলি ভাষায় লেখা সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে।
- অ্যাসেম্বলি ভাষায় ব্যবহৃত নেমোনিক কোড অ্যাসেম্বলার দ্বারা সমতুল্য মেশিন নির্দেশে পরিণত হয়।
- অনুবাদের পর প্রোগ্রামটি অবজেক্ট প্রোগ্রাম হিসেবে তৈরি হয়।
 
• অ্যাসেম্বলার কীভাবে কাজ করে:
- অ্যাসেম্বলার প্রথমে সোর্স প্রোগ্রামের প্রতিটি নির্দেশ যাচাই করে।
- প্রতিটি নেমোনিক নির্দেশকে সংশ্লিষ্ট মেশিন ভাষার নির্দেশে রূপান্তর করে।
- কোনো ভুল থাকলে তা শনাক্ত ও জানায়।
- ভুল সংশোধনের পর পুনরায় অনুবাদ প্রক্রিয়া সম্পন্ন হয়।
 
• অ্যাসেম্বলার-এর প্রধান কাজ:
- নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করা।
- সব নির্দেশ ও ডেটা প্রধান মেমরিতে সংরক্ষণ করা।
- প্রোগ্রামে থাকা ভুল শনাক্ত ও প্রদর্শন করা।
- অনুবাদের সময় সব তথ্য ও নির্দেশ সঠিকভাবে সংগঠিত রাখা।
 
• অ্যাসেম্বলার-এর ভূমিকা:
- মানুষের বোধগম্য অ্যাসেম্বলি ভাষা ও কম্পিউটারের বোধগম্য মেশিন ভাষার মধ্যে সংযোগ স্থাপন করে।
- প্রোগ্রামকে নির্বাহযোগ্য করতে সহায়তা করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৯৫৪.
FLOPS দ্বারা সুপারকম্পিউটারের গতি পরিমাপ করা হয়। এর পূর্ণরূপ কী?
  1. Fixed Point Operations Per Second
  2. Fast Logical Operations Per Second
  3. Floating Line Operations Per Second
  4. Floating Point Operations Per Second
সঠিক উত্তর:
Floating Point Operations Per Second
উত্তর
সঠিক উত্তর:
Floating Point Operations Per Second
ব্যাখ্যা

• সঠিক উত্তর: ঘ) Floating Point Operations Per Second.

FLOPS-এর পূর্ণরূপ হলো Floating Point Operations Per Second। এটি সুপারকম্পিউটারের গতি বা গণনাক্ষমতা পরিমাপ করার একটি গুরুত্বপূর্ণ একক। FLOPS দ্বারা বোঝানো হয়, একটি কম্পিউটার প্রতি সেকেন্ডে কতগুলো ফ্লোটিং পয়েন্ট গাণিতিক অপারেশন সম্পন্ন করতে পারে। ফ্লোটিং পয়েন্ট অপারেশন সাধারণত জটিল বৈজ্ঞানিক গণনা, আবহাওয়ার পূর্বাভাস, মহাকাশ গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণে ব্যবহৃত হয়। কোনো সুপারকম্পিউটারের FLOPS যত বেশি হয়, তার গণনার গতি ও ক্ষমতাও তত বেশি হয়। তাই সুপারকম্পিউটারের কর্মক্ষমতা তুলনা করার ক্ষেত্রে FLOPS একটি মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।

• FLOPS:
- FLOPS (Floating Point Operations Per Second) হলো কম্পিউটারের গাণিতিক গণনা করার ক্ষমতা পরিমাপের একক।
- এটি বিশেষ করে বিজ্ঞানসম্মত ও ইঞ্জিনিয়ারিং গণনার জন্য ব্যবহৃত হয়, যেখানে ফ্লোটিং-পয়েন্ট গাণিতিক অপারেশন গুরুত্বপূর্ণ।
- এটি বিশেষত সুপারকম্পিউটার, হাই-পারফরম্যান্স কম্পিউটিং (HPC), এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত কম্পিউটারগুলোর কার্যক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।

উদাহরণ:
- আধুনিক সুপারকম্পিউটারের গতি পেটাফ্লপস (PFLOPS) বা এক্সাফ্লপস (EFLOPS) পরিমাপে হয়।
- যেমন, Fugaku সুপারকম্পিউটার (জাপান) প্রায় ৪৪ পেটাফ্লপস গতিতে কাজ করে।

উৎস: লেনোভো ওয়েবসাইট। 

৫,৯৫৫.
নিচের কোনটি গুগল প্রদত্ত সার্ভিস নয়?
  1. YouTube
  2. Google Assistant
  3. Chrome
  4. Instagram
সঠিক উত্তর:
Instagram
উত্তর
সঠিক উত্তর:
Instagram
ব্যাখ্যা
• গুগল:
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

• Instagram মেটার অধীনে পরিচালিত হয়।

উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৯৫৬.
ক্যাশ মেমরিকে কোন ধরণের কম্পিউটার মেমরি হিসেবে চিহ্নিত করা হয়?
  1. Dynamic Memory
  2. Magnetic Memory
  3. Optical Memory
  4. Static Memory
সঠিক উত্তর:
Static Memory
উত্তর
সঠিক উত্তর:
Static Memory
ব্যাখ্যা

• ক্যাশ মেমরি একটি দ্রুতগতির, ছোট আকারের মেমরি যা প্রসেসরের সঙ্গে সরাসরি কাজ করে এবং প্রধান মেমরি থেকে তথ্য দ্রুত আনা ও পাঠাতে সাহায্য করে। এটি Static Memory (ঘ) হিসেবে চিহ্নিত করা হয়, কারণ এটি তথ্য সংরক্ষণ করতে নিয়মিত রিফ্রেশের প্রয়োজন হয় না, যা Dynamic Memory-র ক্ষেত্রে প্রয়োজন হয়। ক্যাশ মেমরি সাধারণত RAM-এর তুলনায় দ্রুত এবং ছোট, এবং CPU-কে বারবার ধীর প্রধান মেমরি (যেমন DRAM) থেকে তথ্য আনার ঝামেলা থেকে মুক্ত রাখে। এই মেমরির সাহায্যে কম্পিউটার প্রোগ্রাম দ্রুত কার্যকর হয়, কারণ প্রায়শই ব্যবহৃত তথ্যকে ক্যাশে সংরক্ষণ করে প্রসেসর তা দ্রুত অ্যাক্সেস করতে পারে। তাই এটি দ্রুত এবং স্থায়ী তথ্য সংরক্ষণের জন্য Static Memory-এর উদাহরণ।
 
• ক্যাশ মেমরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৫,৯৫৭.
মাদারবোর্ডে কোন অংশ গ্রাফিক্স কার্ড-এর সংযোগ স্থাপন করে?
  1. Optical Drive
  2. Hard Drive
  3. Power Supply
  4. Expansion Slots
সঠিক উত্তর:
Expansion Slots
উত্তর
সঠিক উত্তর:
Expansion Slots
ব্যাখ্যা

• মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ড সংযোগ করার জন্য Expansion Slots ব্যবহার করা হয়। এগুলি সাধারণত PCI Express (PCIe) ধরণের হয়। গ্রাফিক্স কার্ড একটি উচ্চগতির ডেটা ট্রান্সফার ডিভাইস, যা প্রসেসর এবং মেমরির সাথে দ্রুত যোগাযোগ করতে পারে। Optical Drive বা Hard Drive ডেটা সংরক্ষণ বা অপটিক্যাল ডিস্ক পড়ার জন্য ব্যবহৃত হয়, আর Power Supply শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহ করে। তাই মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ড স্থাপনের জন্য Expansion Slotsই উপযুক্ত অংশ।

• মাদারবোর্ড:
- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন, কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।
- বর্তমানে Intel, GIGABYTE, ASUS, MSI ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো বাজারে পাওয়া যায়।
- মাদারবোর্ডে Expansion Slots উপাদানটি CPU এবং RAM সংযুক্ত করে।
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস বলে।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।
- কম্পিউটারে বর্ধিত সুবিধা পাবার জন্য মাদারবোর্ডে কোনো ডিভাইস (যেমন- নেটওয়াক কার্ড, সাউন্ড কার্ড, এজিপি কার্ড, টিভি কার্ড ইত্যাদি) যে স্লটে স্থাপন করা হয় তাকে এক্সপানশন স্লট বলে।
- গতির দিক থেকে সকল এক্সপানশন বাস একই রকম হয় না।
- মাইক্রোপ্রসেসর যে গতিতে ডেটা সঞ্চালন করতে পারে অধিকাংশ এক্সপানশন বাস তার চেয়ে অনেক কম গতির হয়ে থাকে।
- উল্লেখযোগ্য এক্সপানশন বাসগুলো হচ্ছে- ISA বাস, EISA বাস, Local বাস ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৯৫৮.
নিচের কোনটি হাই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. BASIC
  2. JAVA
  3. COBOL
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
• উচ্চ স্তরের ভাষা:
- যে প্রোগ্রামিং ভাষার প্রতীক এবং শব্দসমূহ সাধারনত গানিতিক ও ইংরেজি ভাষার মতো এবং যা মানুষের জন্য সহজে বোধগম্য, সে প্রোগ্রামিং ভাষাকে উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা বলে।
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়।
- এটি ইংরেজি ভাষার মতোই।
- এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
• উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে-
- BASIC,
- COBOL,
- FORTRAN,
- PASCAL,
- C++,
- JAVA,
- PROLOG ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৫৯.
১০২৪ পেটাবাইটের সমতুল্য-
  1. ১ এক্সাবাইট
  2. ১ ইয়োট্টাবাইট
  3. ১ টেরাবাইট
  4. ১ গিগাবাইট
সঠিক উত্তর:
১ এক্সাবাইট
উত্তর
সঠিক উত্তর:
১ এক্সাবাইট
ব্যাখ্যা
• কম্পিউটার মেমোরি পরিমাপের একক:
1 Bit = Binary Digit
8 Bits = 1 Byte
1024 Bytes = 1 KB (Kilo Byte)
1024 KB = 1 MB (Mega Byte)
1024 MB = 1 GB (Giga Byte)
1024 GB = 1 TB (Terra Byte)
1024 TB = 1 PB (Petabyte)
1024 PB = 1 EB (Exa Byte)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৬০.
Epson কোম্পানি কত সালে প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে?
  1. ১৯৬৯
  2. ১৯৭৩
  3. ১৯৭৭
  4. ১৯৮১
সঠিক উত্তর:
১৯৮১
উত্তর
সঠিক উত্তর:
১৯৮১
ব্যাখ্যা
• Epson কোম্পানি ১৯৮১ সালে প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।

• ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সারে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)।
- দোয়েল ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্রি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২.dw news report.
৫,৯৬১.
প্যারালাল পোর্ট কানেক্টরে সাধারণত কয়টি পিন থাকে?
  1. ক) ৯টি
  2. খ) ১৬টি
  3. গ) ২৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
গ) ২৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫টি
ব্যাখ্যা

প্যারালাল পোর্ট:
প্যারালাল পোর্টের মাধ্যমে একসাথে একাধিক বিট স্থানান্তরিত হয়। সাধারণত প্যারালাল পোর্ট ২৫ পিনবিশিষ্ট হয়।
এ ধরনের পোর্টে তথ্য সমান্তরালভাবে আদান-প্রদান করা হয়।
প্রিন্টার, স্ক্যানার, অপট্যিকাল ডিভাইস ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে যুক্ত করা যায়।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫,৯৬২.
একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয় কোনটির মাধ্যমে?
  1. প্রাইমারি কী
  2. ফরেন কী
  3. কম্পোজিট কী
  4. কম্পোজিট প্রাইমারি কী
সঠিক উত্তর:
ফরেন কী
উত্তর
সঠিক উত্তর:
ফরেন কী
ব্যাখ্যা
ডেটাবেজ সিস্টেমে কী ফিল্ড প্রধানত ৩ প্রকার। যথা- 
• প্রাইমারি কী, 
• কম্পোজিট কী এবং 
• ফরেন কী। 
 
প্রাইমারি কী: 
- যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়তাবে (Unique) সনাক্ত করে তাকে প্রাইমারি কী (Key) বলে। 
- প্রাইমারি কী এর সাহায্যে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে রিলেশনাল ডেটাবেজ তৈরি করা হয়।

ফরেন কী:
- কোন একটি টেবিলের প্রাইমারি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী-কে ফরেন কী বলে।
- ফরেন কী'র সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়। 

কম্পোজিট প্রাইমারি কী:
- যখন কোন ডেটাবেজ ফাইলে কোন সুনির্দিষ্ট প্রাইমারি কী থাকে না, সেসব ক্ষেত্রে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়।
- এ ধরনের প্রাইমারি কী ফিল্ডকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কী ফিল্ড। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৬৩.
Email service এর সাথে কোনটি সম্পর্কিত?
  1. ক) FTP
  2. খ) SMTP
  3. গ) Cymera
  4. ঘ) PDA
সঠিক উত্তর:
খ) SMTP
উত্তর
সঠিক উত্তর:
খ) SMTP
ব্যাখ্যা
SMTP এর পূর্ণরূপ হলো- Simple Mail Transfer Protocol। যেসব মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়। আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
উৎস: আইসিটি নবম-দশম শ্রেণি
৫,৯৬৪.
Which search engine is known for its "I'm Feeling Lucky" button?
  1. Bing
  2. Google
  3. Yahoo
  4. None of these
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা
• Search engine Google is known for its "I'm Feeling Lucky" button.


গুগল (Google):

• ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

উৎস: গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।


৫,৯৬৫.
নিচের কোনটি এনালগ কম্পিউটারের কাজের একটি উদাহরণ?
  1. জটিল গাণিতিক হিসাব সম্পন্ন করা
  2. ভোল্টেজের ওঠানামা পরিমাপ করা
  3. ডাটাবেস তৈরি করা
  4. ইন্টারনেট ব্রাউজিং করা
সঠিক উত্তর:
ভোল্টেজের ওঠানামা পরিমাপ করা
উত্তর
সঠিক উত্তর:
ভোল্টেজের ওঠানামা পরিমাপ করা
ব্যাখ্যা

• এনালগ কম্পিউটার:
- এনালগ কম্পিউটার হলো এমন এক ধরনের গণনাকারী যন্ত্র যা অবিচ্ছিন্ন ভৌত রাশি (যেমন- চাপ, তাপমাত্রা, ভোল্টেজ, বা গতির) পরিবর্তনের মাধ্যমে সরাসরি ডেটা পরিমাপ ও সমাধান করে।
- এগুলি সাধারণত বৈজ্ঞানিক ও শিল্পক্ষেত্রে, যেমন- রকেট বা ইঞ্জিনের গতি বিশ্লেষণে ব্যবহৃত হতো।
- ডিজিটাল কম্পিউটারের মতো এটি সংখ্যা ব্যবহার করে না, বরং দ্রুত Simulation বা মডেলিংয়ের জন্য পরিচিত।

• এনালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য:
কার্যপদ্ধতি: এটি বৈদ্যুতিক ভোল্টেজ বা যান্ত্রিক মুভমেন্ট ব্যবহার করে সমস্যার সমাধান করে।

উদাহরণ: স্লাইড রুল, স্পিডোমিটার, থার্মোমিটার, এবং পুরনো দিনের ডিফারেনশিয়াল অ্যানালাইজার।

সুবিধা: নিরবিচ্ছিন্ন ডেটা সরাসরি প্রক্রিয়া করে বলে দ্রুত ফলাফল প্রদান করতে পারে।

অসুবিধা: ডিজিটাল কম্পিউটারের তুলনায় কম নিখুঁত (precision কম) এবং এদের মেমোরি ক্ষমতা নেই।

বর্তমান অবস্থা: বর্তমানে দ্রুততর ও নির্ভুল ডিজিটাল কম্পিউটারের কারণে এনালগ কম্পিউটারের ব্যবহার কমে গেছে, তবে কিছু বিশেষ শিল্পক্ষেত্রে এখনো ব্যবহৃত হয়

উৎস: Britannica [Link]

৫,৯৬৬.
কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বলে-
  1. ক) ROM
  2. খ) RAM
  3. গ) Hard Disc
  4. ঘ) Compact Disc
সঠিক উত্তর:
ক) ROM
উত্তর
সঠিক উত্তর:
ক) ROM
ব্যাখ্যা
ROM কম্পিউটারের স্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। 

- ROM এ তথ্য শুধু পাঠ করা যায়, কিন্তু কোন নতুন তথ্য সংযোজন করা যায় না, তাই একে Read Only Memory বলে। 
- ROM এ স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করা যায়। 
- যখন বিদ্যুৎ চলে যায়, অথবা কম্পিউটার বন্ধ করা হয়, তখন ROM থেকে তথ্য মুছে যায় না। 

সূত্র- ৪৪ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫,৯৬৭.
নিচের কোন মেমােরিটিতে Access Time সবচেয়ে কম?
  1. Registers
  2. SSD
  3. RAM
  4. Cache memory
সঠিক উত্তর:
Registers
উত্তর
সঠিক উত্তর:
Registers
ব্যাখ্যা
• Register মেমোরিটিতে Access Time সবচেয়ে কম।


- চিত্রে, পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি। আবার পিড়ামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।
- CD, RAM এর চেয়ে Cach Memory তে সবচেয়ে দ্রুত অ্যাক্সেস করা যায়।

• রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে।
- একটি n-বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা বাইনারি n-বিট তথ্য সংরক্ষণ করতে পারে।
- কম্পিউটারের রেজিস্টার মেমোরি একসেস সবচেয়ে কম।
- কম্পিউটারের প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, তাই এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলক বেশি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৬৮.
কয়েকটি শহরের মাঝে নেটওয়ার্কিং করা হয় কোনটির মাধ্যমে?
  1. LAN
  2. MAN
  3. WAN
  4. PAN
সঠিক উত্তর:
MAN
উত্তর
সঠিক উত্তর:
MAN
ব্যাখ্যা
• কম্পিউটার নেটওয়ার্ক:
- বিভিন্ন দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটার যখন আন্তঃসংযোগের মাধ্যমে তথ্য আদান প্রদান এবং প্রক্রিয়াকরণ করতে পারে তখন সম্পূর্ণ সিস্টেমকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। 
- নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে তিনভাগে ভাগ করা হয়। যথা - 

১. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে যুক্ত করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। 
- একটি রুম, একটি বিল্ডিং, কয়েকটি রুম বা কয়েকটি বিল্ডিংয়ের কম্পিউটারের কাজের সমন্বয় সাধনের জন্য লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
- এধরনের নেটওয়ার্কে ল্যানের উপযোগী বিশেষ ডিভাইস যেমন- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি ব্যবহৃত হয়।

২. মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (MAN)
-লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিছুটা বৃহৎ অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক থাকে তাকে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলে।
- মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কের সমন্বয়ে গড়ে উঠে। এর মাধ্যমে একটি শহর বা কয়েকটি শহরের মাঝে নেটওয়ার্কিং করা হয়।

৩. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) 
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন সুবিধাগুলো হলো ই-মেইল, ইন্টারনেট ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৬৯.
লাইভ ক্লাসের জন্য কোন অ্যাপ ব্যবহৃত হয়?
  1. ক) Google meet
  2. খ) WebEx
  3. গ) Webinar
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা



সূত্র - ICT, একাদশ দ্বাদশ শ্রেণি, বোর্ড বই
৫,৯৭০.
In Windows Operating System, which keyboard shortcut is used to close any program?
  1. Esc
  2. Ctrl + F4
  3. Ctrl + Alt + Delete
  4. F4
  5. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা
• In Windows Operating System, Alt + F4 keyboard shortcut is used to close any program.

• Some important shortcut key:
- Shift+F4: repeats the last Find or Go To action.
- Ctrl + F4 to close an active window
- Alt + F4 to close a file
- Ctrl+Shift+F5: displays the Bookmark dialog.
- Ctrl+F6: switches to the next document window when more than one document is open.

Source: Microsoft Support
৫,৯৭১.
NOR গেইটের কোন ইনপুট সমন্বয়ে আউটপুট সত্য হবে?
  1. ক) 0, 0
  2. খ) 0, 1
  3. গ) 1, 0
  4. ঘ) 1, 1
সঠিক উত্তর:
ক) 0, 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0, 0
ব্যাখ্যা


অর্থাৎ, দুইটি সংকেত মিথ্যা হলে আউটপুট সত্য হবে।

∴ 0, 0 এর জন্য আউটপুট 1 বা সত্য হবে।
৫,৯৭২.
প্রেজেন্টেশন ফাইলের এক একটি পৃষ্ঠাকে কী বলে?
  1. কুয়েরি
  2. প্রেজেন্টেশন
  3. স্লাইড
  4. ডকুমেন্ট
সঠিক উত্তর:
স্লাইড
উত্তর
সঠিক উত্তর:
স্লাইড
ব্যাখ্যা
প্রেজেন্টেশন:
- সাধারণত প্রেজেন্টেশন বলতে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কোন বিষয়কে দর্শকদের সামনে প্রদর্শন করাকে বুঝায়।
- প্রযুক্তিগত ভাষায় প্রেজেন্টেশন বলতে পাওয়ারপয়েন্টের ফাইলকে বুঝায়।
- প্রেজেন্টেশনের এক একটি অংশ বা খন্ডের নাম স্লাইড।
- একটি প্রেজেন্টেশনে এক বা একাধিক স্লাইড থাকতে পারে। যেমন MS-Word এর ফাইলে থাকে এক বা একাধিক পৃষ্ঠা।
- কোন প্রেজেন্টেশনে কয়টি স্লাইড আছে তা জানা যায় Window এর স্ট্যাটাস বারে লক্ষ্য করলে। যেমন Slide 3 of 10 থাকলে বুঝা যায় চলমান প্রেজেন্টেশনে আছে দশটি স্লাইড এবং চলমান (Active) স্লাইড তিন নাম্বার স্লাইড।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৭৩.
'UNIVAC'-এর C দ্বারা কী বোঝায়?
  1. Central
  2. Calculator
  3. Computer
  4. Compiler
সঠিক উত্তর:
Computer
উত্তর
সঠিক উত্তর:
Computer
ব্যাখ্যা
• UNIVAC:
- UNIVAC এর পূর্ণরূপ Universal Automatic Computer.
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজিতে হোয়ার্লউইন্ড-১ কম্পিউটার নির্মাণের কাজ শেষ হয়।
- একই বছরে ENIAC- এর নির্মাতা ড. জন মউসলি ও প্রেসপার UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভ্যাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৭৪.
Dot Matrix is a ____
  1. printer
  2. Scanner
  3. Mouse
  4. Key-board
সঠিক উত্তর:
printer
উত্তর
সঠিক উত্তর:
printer
ব্যাখ্যা
• প্রিন্টার (Printer):
- প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। 
- উদাহরণ: ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার ইত্যাদি। 

• ডট ম্যাট্রিক্স প্রিন্টার (Dot matrix Printer): 
- এ ধরনের প্রিন্টারের প্রিন্টিং হেডের পিনের সাহায্যে কয়েকটি কালির ফোঁটা দিয়ে অক্ষর লেখা হয়।
- তবে প্রিন্টিং হেড ৯২,৪৪৮ পিন বা আরো বেশি পিনবিশিষ্ট হয়ে থাকে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৭৫.
সরকারি কার্যক্রমে ও প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির প্রয়ােগকে কী বলে?
  1. ই-গভর্নেন্স
  2. ই-সিস্টেম
  3. ই-সার্ভিস
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ই-গভর্নেন্স
উত্তর
সঠিক উত্তর:
ই-গভর্নেন্স
ব্যাখ্যা
ই-গভর্নেন্স (E-governance) এর পূর্ণরূপ হলাে- ইলেকট্রনিক গভর্নেন্স (Electronic Governance)।
এটা এমন একটি পদ্ধতি বা ব্যবস্থা যা সরকারের কর্মকান্ড ইলেকট্রনিক বা ডিজিটাইজড আকারে রূপান্তরিত করে এবং জনগণের সাথে সরকারের সরাসরি যােগসূত্র স্থাপন করে।
ডিজিটাইজড ইনফরমেশন তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যমের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার করতে পারে।
সরকারি কার্যক্রমে ও প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির প্রয়ােগই হচ্ছে ই-গভর্ন্যান্স।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫,৯৭৬.
গুগল প্রতিষ্ঠা করেন-
  1. ল্যারি পেইজ
  2. সার্জে ব্রেইন
  3. ক ও খ উভয়ই
  4. সুন্দর পিচাই
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
• গুগল:
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।
৫,৯৭৭.
মোবাইল ফোনের জনক হিসেবে কে পরিচিত?
  1. মার্টিন কুপার
  2. নিকোলা টেসলা
  3. চার্লস ব্যাবেজ
  4. আলেকজান্ডার গ্রাহাম বেল
সঠিক উত্তর:
মার্টিন কুপার
উত্তর
সঠিক উত্তর:
মার্টিন কুপার
ব্যাখ্যা

• মোবাইল ফোনের জনক হলেন মার্টিন কুপার (Martin Cooper)।
- তিনি মটোরোলা (Motorola) কোম্পানির একজন প্রকৌশলী ছিলেন এবং ১৯৭৩ সালের ৩ এপ্রিল বিশ্বের প্রথম হাতে বহনযোগ্য মোবাইল ফোন (Motorola DynaTAC 8000X) ব্যবহার করে প্রথম কলটি করেছিলেন।

• মোবাইল ফোন:
- মোবাইল ফোনের জনক মার্টিন কুপার।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।
- মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যথা - প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম,
চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৫,৯৭৮.
 নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়?
  1. Opera
  2. Safari
  3. Netscape Communicator
  4. Google Buzz
সঠিক উত্তর:
Google Buzz
উত্তর
সঠিক উত্তর:
Google Buzz
ব্যাখ্যা

• Google Buzz ওয়েব ব্রাউজার নয়।
- Google Buzz গুগলের একটি সোশ্যাল নেটওয়ার্কিং ও মাইক্রোব্লগিং পরিষেবা ছিল, যা ২০১০ সালের ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল এবং ২০১১ সালের ডিসেম্বর মাসে বন্ধ করে দেওয়া হয়।

• ওয়েব ব্রাউজার (Web Browser):

- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটারগুলোতে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়। 
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
- পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরে সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Browsing বলে। 
- Web Browsing করে বিভিন্ন তথ্য নিয়ে আসা যায়। Web Browsing করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। 
- এই সকল ওয়েব ব্রাউজার সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভার কম্পিউটারগুলোতে যে সকল ওয়েব পেজ (Web page) রয়েছে তা প্রদর্শনের ব্যবস্থা করে। 

নিচে জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজারের নাম দেওয়া হলো। যথা-
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer),
- মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox),
- নেটস্কেপ কমিউনিকেটর (Netscape Communicator),
- সাফারি (Safari),
- ওপেরা (Opera),
- গুগল ক্রোম  (Google chrome)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

৫,৯৭৯.
ওয়াইড এরিয়া নেটওয়ার্কের প্রকৃষ্ট উদাহরণ -
  1. ক) মোবাইল
  2. খ) ক্যাবল টিভি
  3. গ) মডেম
  4. ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর:
ঘ) ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্টারনেট
ব্যাখ্যা
• ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়। যথাঃ
১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN),
২. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN),
৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) এবং
৪. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)।
ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইন্টারনেট।
• ল্যাপটপ, পিডিএ, মোবাইল প্যানের (PAN) উদাহরণ।
• টেলিফোন লাইন, মডেম, ক্যাবল টিভি নেটওয়ার্ক ম্যানের (MAN) উদাহরণ।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫,৯৮০.
কোনটি 'এপ্লিকেশন সফটওয়্যার?
  1. ক) LINUX
  2. খ) MS-DOS
  3. গ) Power Point
  4. ঘ) MS Windows -98
সঠিক উত্তর:
গ) Power Point
উত্তর
সঠিক উত্তর:
গ) Power Point
ব্যাখ্যা
Microsoft Power Point একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম। ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। LINUX, MS- DOS ও MS Windows-98 হলো অপারেটিং সিস্টেম।
৫,৯৮১.
Which of the following is considered a storage device?
  1. Joystick
  2. Projector
  3. DVD
  4. Scanner
সঠিক উত্তর:
DVD
উত্তর
সঠিক উত্তর:
DVD
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) DVD

কম্পিউটার পেরিফেরালসমূহকে কাজের উপর ভিত্তি করে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট ডিভাইস (Input Device)
২. আউটপুট ডিভাইস (Output Device) ও
৩. স্টোরেজ ডিভাইস (Storage Device) ।

ক) ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস।
এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কীবোর্ড,
- মাউস,
- স্ক্যানার,
- মাইক্রোফোন,
- জয়স্টিক।

খ) আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর,
- প্রিন্টার,
- স্পিকার,
- প্রজেক্টর।

গ) স্টোরেজ ডিভাইস:
উপাত্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত ভৌত মাধ্যমকে স্টোরেজ মিডিয়া বলে। যেমন-
- হার্ডডিস্ক,
- ম্যাগনেটিক টেপ,
- রি-রাইটেবল সিডি,
- ফ্লপিডিস্ক,
- কমপ্যাক্ট ডিস্ক বা সিডি,
- ডিভিডি,
- ফ্লাশ মেমোরি বা পেন ড্রাইভ,
- মেমোরি কার্ড।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-2, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫,৯৮২.
হাইব্রিড ওয়েবসাইট কাঠামো কোন কোন কাঠামোর সমন্বয়ে গঠন করা যায়?
  1. ক) নেটওয়ার্ক এবং ট্রি স্ট্রাকচার
  2. খ) লিনিয়ার এবং নেটওয়ার্ক কাঠামো
  3. গ) লিনিয়ার এবং হায়ারারকিক্যাল কাঠামো
  4. ঘ) হায়ারারকিক্যাল এবং নেটওয়ার্ক কাঠামো
সঠিক উত্তর:
গ) লিনিয়ার এবং হায়ারারকিক্যাল কাঠামো
উত্তর
সঠিক উত্তর:
গ) লিনিয়ার এবং হায়ারারকিক্যাল কাঠামো
ব্যাখ্যা
হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো (Hybrid or Combination structure): একাধিক কাঠামো ব্যবহার করে ডিজাইন করা ওয়েবসাইটকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার বলা হয়।
- সাধারণভাবে লিনিয়ার কাঠামো এবং হায়ারারকিক্যাল কাঠামোর মাধ্যমে হাইব্রিড কাঠামো তৈরি করা যায়।
- এ ধরনের কাঠামোতে অনেক দিক থেকে লিংক করা থাকে। ফলে তথ্য খুঁজে পেতে সহজ হয়।
- এ ধরনের কাঠামো ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে।
- মেমোরি স্পেস কমানোর জন্য এ কাঠামো ব্যবহৃত হয়।
- ভিজিটরদের জন্য ভিজিট করা সহজ হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫,৯৮৩.
'ভিয়েনা' এক ধরণের-
  1. ক) ফায়ারওয়াল
  2. খ) বায়োস
  3. গ) ভাইরাস
  4. ঘ) এন্টিভাইরাস
সঠিক উত্তর:
গ) ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাইরাস
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে। কম্পিউটার ভাইরাস 
- ১৯৫০ খ্রিস্টাব্দে কম্পিউটারজনিত ভাইরাসের আগমন ঘটে।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
- VIRUS পুরো নাম হলো Vital Information Resources under Seize.
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কয়েকটি ভাইরাসের নাম হলো ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি। 

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৮৪.
BYD-এর প্রতিষ্ঠাতা কে?
  1. Zhang Ruimin
  2. Wang Chuanfu
  3. Li Shufu
  4. Elon Musk
সঠিক উত্তর:
Wang Chuanfu
উত্তর
সঠিক উত্তর:
Wang Chuanfu
ব্যাখ্যা

• BYD (Build Your Dreams) একটি চীনা বহুজাতিক কোম্পানি যা মূলত বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারি উৎপাদনের জন্য পরিচিত। BYD-এর প্রতিষ্ঠাতা হলেন Wang Chuanfu। তিনি ১৯৯৫ সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং ছোট আকারের ব্যাটারি তৈরি থেকে শুরু করে এটি বৈদ্যুতিক গাড়ি ও প্রযুক্তি ক্ষেত্রে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডে রূপান্তরিত করেছেন। Wang Chuanfu একজন উদ্ভাবনী উদ্যোক্তা এবং প্রযুক্তি-নির্ভর ব্যবসার উন্নয়নের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। BYD আজকের দিনে বৈদ্যুতিক যানবাহন এবং সোলার এনার্জি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং চীনের প্রযুক্তি শিল্পে বিশ্বমানের উদাহরণ হিসেবে বিবেচিত। সুতরাং সঠিক উত্তর হল খ) Wang Chuanfu.

- উল্লেখ্য, প্রথম আলো অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রিতে চীনের বিওয়াইডি (BYD)  প্রথমবারের মতো টেসলাকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে। টেসলার গাড়ি বিক্রি ৯% কমে ১৬.৪ লাখে নেমে গেলেও বিওয়াইডির বিক্রি ২৮% বেড়ে ২২.৫ লাখ ছাড়িয়েছে। টেসলার বিক্রি কমার পেছনে বাজারে নতুন পণ্যের মিশ্র প্রতিক্রিয়া, ইলন মাস্কের রাজনৈতিক ভূমিকা নিয়ে উদ্বেগ, চীনা নির্মাতাদের প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রে সরকারি ভর্তুকি প্রত্যাহার বড় কারণ।

অন্যদিকে, কম দামের গাড়ির কারণে বিওয়াইডি (BYD) দ্রুত বৈশ্বিক বাজার সম্প্রসারণ করছে, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাজ্যে। যদিও লাভের দিক থেকে এখনো টেসলা এগিয়ে, তবু ইভি বিক্রিতে নেতৃত্ব এখন বিওয়াইডির হাতে।
 
• BYD:
- BYD হলো চীনের একটি বহুজাতিক কোম্পানি যা ইলেকট্রিক গাড়ি, ব্যাটারি, এবং নবায়নযোগ্য শক্তি প্রযুক্তিতে কাজ করে।  
- BYD-এর পুরো নাম হলো "Build Your Dreams", যা কোম্পানির লক্ষ্য ও মিশনকে প্রতিফলিত করে।  
- কোম্পানিটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল Wang Chuanfu দ্বারা।  
- শুরুতে BYD মূলত ব্যাটারি উৎপাদন করত, বিশেষ করে মোবাইল ফোন ও ইলেকট্রনিক্সের জন্য।  
- 2003 সালে BYD গাড়ি শিল্পে প্রবেশ করে এবং ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি তৈরি করতে শুরু করে।  
- আজকের দিনে BYD বিশ্বজুড়ে ইলেকট্রিক যানবাহন উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে অন্যতম শীর্ষ কোম্পানি।  
- BYD শুধুমাত্র গাড়ি নয়, সৌর শক্তি, ব্যাটারি সংরক্ষণ, এবং পরিবেশ বান্ধব প্রযুক্তিতেও সক্রিয়।  

• সাফল্য ও বৈশিষ্ট্য:
- BYD-এর গাড়ি পরিবেশ বান্ধব এবং শক্তি খরচ কম।  
- কোম্পানি ইলেকট্রিক বাস, ট্রাক, এবং প্রাইভেট কার উভয় ক্ষেত্রেই বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে।  
- BYD বিশ্বজুড়ে Tesla, Nissan, এবং অন্যান্য ইভি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করছে।  

• অপশন আলোচনা:
- Zhang Ruimin হল Haier কোম্পানির প্রতিষ্ঠাতা।
- Li Shufu হল Geely গ্রুপের প্রতিষ্ঠাতা।
- Elon Musk হলো Tesla এবং SpaceX-এর প্রতিষ্ঠাতা, BYD-এর নয়।

সূত্র:
- Britannica. [link]
- prothom-alo. [link]

৫,৯৮৫.
“QWERTY” শব্দটি কী বোঝায়?
  1. একটি অপারেটিং সিস্টেম
  2. এক ধরনের প্রিন্টার
  3. একটি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা
  4. একটি কীবোর্ডের বিন্যাস
সঠিক উত্তর:
একটি কীবোর্ডের বিন্যাস
উত্তর
সঠিক উত্তর:
একটি কীবোর্ডের বিন্যাস
ব্যাখ্যা

• উত্তর: ঘ) একটি কীবোর্ডের বিন্যাস।

QWERTY হল কীবোর্ডের একটি জনপ্রিয় বিন্যাস যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর নাম আসে কীবোর্ডের প্রথম ছয়টি অক্ষর “Q-W-E-R-T-Y” থেকে। এটি মূলত টাইপরাইটারের জন্য ডিজাইন করা হয়েছিল, যাতে সাধারণভাবে ব্যবহৃত অক্ষরগুলো একে অপরের কাছাকাছি না থাকে এবং টাইপিং চলাকালীন কীগুলোর জ্যাম কমানো যায়। আজকের সময়ে কম্পিউটার কীবোর্ডেও এই বিন্যাসটি প্রায়শই ব্যবহৃত হয়। QWERTY বিন্যাস শিক্ষার জন্য সহজ এবং দ্রুত টাইপিং করার জন্য মানক ধরা হয়েছে, এবং এটি বিভিন্ন ভাষায় সামান্য পরিবর্তনসহ প্রয়োগ করা হয়।

• ফাংশন কী:
- একটি স্ট্যান্ডার্ড QWERTY কী-বোর্ডের একদম উপরের সারিতে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কী-গুলো সাজানো থাকে।

- QWERTY কী-বোর্ডে 'নিউমেরিক কী' থাকে ১৭ টি।
- ফাংশন কী থাকে ১২টি।
- অ্যারো কী থাকে ৪ টি।
- নেভিগেশন কী থাকে ১০টি।

উৎস:
১. কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), নবম-দশম শ্রেণি।
২. ব্রিটানিকা।

৫,৯৮৬.
CP/M, MS-DOS এবং PC-DOS কোন ধরনের অপারেটিং সিস্টেম?
  1. ক) ডেডিকেটেড অপারেটিং সিস্টেম
  2. খ) ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
  3. গ) টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম
  4. ঘ) রিয়েলটাইম অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
খ) ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
যে অপারেটিং সিস্টেম একটির পর আরেকটি প্রোগ্রাম পর্যায়ক্রমে পরিচালনা করে তাকে ব্যাচ প্রসেসিং সিস্টেম বলে। ব্যাচ প্রসেসিং-এর বৈশিষ্ট্য হলাে একটি নির্দিষ্ট সময়ে এটি শুধু একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে। এখানে মাল্টিপ্রোগ্রামিং বা টাইমশেয়ারিং-এর কোনাে সুযােগ নেই। এর আরেকটি বৈশিষ্ট্য হলো একটি প্রােগ্রাম যখন পরিচালনা করা শুরু হয়, তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রােগ্রাম তার কার্যক্রম শুরু করতে পারে না। এই অপারেটিং সিস্টেমটি মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে প্রাথমিক অপারেটিং সিস্টেম ছিল। মাইক্রোকম্পিটারে ব্যবহৃত CP/M, MS-DOS এবং PC-DOS গুলোও ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫,৯৮৭.
১ ন্যানো মিটার বলতে বোঝায়-
  1. ১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ
  2. ১ মিটারের ১০ লক্ষ ভাগের এক ভাগ
  3. ১০০ মিটারের ১ কোটি ভাগের এক ভাগ
  4. ১০ মিটারের ১ কোটি ভাগের এক ভাগ
সঠিক উত্তর:
১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ
উত্তর
সঠিক উত্তর:
১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ
ব্যাখ্যা
• ন্যানো টেকনোলজি:
- ১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগকে বলা হয় ১ ন্যানো মিটার।
অর্থাৎ 1nm = 10-9m.
- ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে।
- ন্যানো (Nano) শব্দটি  গ্রিক nanos শব্দ থেকে এসেছে যার আভিধানিক অর্থ dwarft (বামন বা জাদুকরী ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানুষ)।
- ন্যানো হলো একটি পরিমাপের একক। এটি কতটা ছোট তা কল্পনা করা কঠিন।
- আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার "There's Plenty of Room at the Bottom" আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৫,৯৮৮.
মাইক্রো (micro) শব্দটির অর্থ কী?
  1. বড়
  2. মাঝারি
  3. ক্ষুদ্র
  4. দ্রুত
সঠিক উত্তর:
ক্ষুদ্র
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুদ্র
ব্যাখ্যা
• মাইক্রো কম্পিউটার:
- মাইক্রো (micro) শব্দটির অর্থ হলো ক্ষুদ্র।
- মাইক্রো কম্পিউটার বলতে কম্পিউটারের ছোট বা ক্ষুদ্রাকৃতির কম্পিউটারগুলোকেই বোঝায়।
- এই কম্পিউটারগুলো ক্ষুদ্রাকৃতির মাইক্রো প্রসেসর চিপ দিয়ে তৈরি বলে একে মাইক্রো কম্পিউটার বলা হয়।
- একটি প্রধান মাইক্রো প্রসেসর, প্রধান মেমোরি, সহায়ক মেমোরি, এবং ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে একটি মাইক্রো কম্পিউটার গঠিত হয়।
- মাইক্রো কম্পিউটারগুলো সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যক্তিগত ব্যবহার, খেলাধুলা ও চিত্তবিনোদনের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
- মাইক্রো কম্পিউটারের কিছু উদাহরণ হল IBM PC, APPLE POWER ইত্যাদি।
- মাইক্রো কম্পিউটারকে চারটি ভাগে ভাগ করা যায়। যথা- ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, পামটপ কম্পিউটার এবং নোটবুক কম্পিউটার।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫,৯৮৯.
ক্রিপ্টোকারেন্সির জন্মদিন পালন করা হয় কবে?
  1. ৩ জানুয়ারি
  2. ৯ ফেব্রুয়ারি
  3. মার্চ মাসের প্রথম সোমবার
  4. সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার
সঠিক উত্তর:
৩ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
৩ জানুয়ারি
ব্যাখ্যা
• বিটকয়েন:
- বিটকয়েন হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা।
- এ ধরনের ডিজিটাল মুদ্রাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি।
- ২০০৯ সালের ৩ জানুয়ারি বিশ্বের প্রথম ও এখন পর্যন্ত বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ‘জেনেসিস ব্লক’ নামে চালু হয়েছিল।
- এটি এখন মাইনিং নামে পরিচিত। জেনেসিস ব্লক ‘ব্লক নম্বর জিরো’ বা শূন্য নামেও অভিহিত করা হয়।
- ২০০৯ সালের ৩ জানুয়ারি বিটকয়েনের স্রষ্টা বা নির্মাতা হিসেবে সাতোশি নাকামোটো নামের রহস্যময় এক ব্যক্তি বা কোনো দলের মাধ্যমে বিটকয়েন চালু হয়।
- ২০০৯ সালের ৩ জানুয়ারি বিটকয়েন মাইনিং শুরু হলে ৩ জানুয়ারি ক্রিপ্টোকারেন্সির জন্মদিন পালন করা হয়।
- ২০০৯ সালের ৯ জানুয়ারি বিটকয়েন সফটওয়্যার প্রথম প্রকাশ করা হয়। ১২ জানুয়ারি বিটকয়েন নেটওয়ার্কে প্রথম লেনদেনের নজির দেখা যায়।
- সাতোশি ও কিংবদন্তি সাইফারপাঙ্ক হ্যাল ফিনির মধ্যে ১৭০ নম্বর ব্লকে রেকর্ড করা হয়েছিল। প্রথমবার তখন সাতোশি ১০ বিটকয়েন পাঠান হ্যাল ফিনিকে।

উৎস: বিটকয়েন ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]
৫,৯৯০.
নিচের কোনটি ইমেজ ফাইল এক্সটেনশন নয়?
  1. .bmp
  2. .png
  3. .vcf
  4. .webp
সঠিক উত্তর:
.vcf
উত্তর
সঠিক উত্তর:
.vcf
ব্যাখ্যা
♦ ছবির ফাইল এক্সটেনসমূহ-

.vcf - E-mail contact file.

উৎস: Computerhope website.
৫,৯৯১.
অর গেইট ও নট গেইটের সমষ্টি কোনটি?
  1. NOR Gate
  2. AND Gate
  3. NAND Gate
  4. XNOR Gate
সঠিক উত্তর:
NOR Gate
উত্তর
সঠিক উত্তর:
NOR Gate
ব্যাখ্যা
• নর (NOR) গেইট:
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে। নিচে ২ ইনপুট বিশিষ্ট নর গেইটের সত্যক সারণি ও চিত্র দেখানো হলো :

                   চিত্র: নর গেইট


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৯২.
কোন সেবাটি ক্লাউড কম্পিউটিং এর অন্তর্ভুক্ত?
  1. IaaS
  2. PaaS
  3. SaaS
  4. All of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা। আমজান বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়।
যথা- অবকাঠামোগত সেবা (Infrastructure as a Service - IaaS), প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা (Platform as a service - PaaS) ও সফটওয়্যার সেবা (Software as a service - SaaS)।

ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়।
পাবলিক ক্লাঊড
প্রাইভেট ক্লাউড
মিশ্র বা হাইব্রিড ক্লাউড

নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠান সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়াকে ক্লাউড কম্পিউটিং বলে। ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু ১৯৬০ এর দশক থেকেই। ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
৫,৯৯৩.
কাজ করার প্রক্রিয়া অনুযায়ী কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা হয়?
  1. ৫ ভাগে
  2. ৩ ভাগে
  3. ২ ভাগে
  4. ৪ ভাগে
সঠিক উত্তর:
৩ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
৩ ভাগে
ব্যাখ্যা
• কম্পিউটারের শ্রেণীবিভাগ:
- কাজ করার প্রক্রিয়া অনুযায়ী কম্পিউটারকে সাধারণত তিনভাগে ভাগ করা যায়। যথা
১. এনালগ কম্পিউটার,
২. ডিজিটাল কম্পিউটার ও
৩. হাইব্রিড কম্পিউটার।

- আকার, আকৃতি, দক্ষতা, ক্ষমতা ও কার্যকারিতা প্রভৃতির ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে সাধারণত চার ভাগে ভাগ করা হয়। যথা
১. অতিবৃহৎ কম্পিউটার (Super Computer), 
২. বৃহৎ কম্পিউটার (Mainframe Computer), 
৩. ছােট কম্পিউটার (Mini Computer) ও
৪. ক্ষুদ্র কম্পিউটার (Micro Computer)।
- মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। যথা: সুপার মাইক্রো, ডেক্সটপ, ল্যাপটপ, নােটবুক ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৯৪.
Which of the following is not a type of hard disk drive?
  1. PATA
  2. SATA
  3. SCSI
  4. LCD
সঠিক উত্তর:
LCD
উত্তর
সঠিক উত্তর:
LCD
ব্যাখ্যা
LCD is not a type of hard disk drive.
LCD (Liquid Crystal Display) হলো একটি স্ক্রিন বা মনিটর প্রযুক্তি, এটি হার্ডডিস্ক ড্রাইভ বা স্টোরেজ ডিভাইস নয়।

হার্ডডিস্ক:
- হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্কে রক্ষিত তথ্যসমূহ সহজে নষ্ট হয় না বলে প্রয়োজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথাসমূহ হার্ডডিস্কে সংরক্ষণ করা হয়।
- ডিস্কটি অধিক ধারণক্ষম বিধায় এখানে অনেক তথ্য সংরক্ষণ করা যায়।
- যে ডিভাইসের সাহায্যে হার্ডডিস্ক চালনা করা হয় তাকে হার্ডডিস্ক ড্রাইভ (Hard disk drive) বা সংক্ষেপে এইচডিডি (HDD) বলে।
- হার্ডডিস্ক ড্রাইভ এর কাজ হলো তথ্য লিখন ও পঠন এবং এর পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।

- হার্ডডিস্ক ব্যবহারের জন্যে আলাদা ড্রাইভের প্রয়োজন হয় না।
- ডিস্ক এবং ড্রাইভ একসাথেই সংযোজিত থাকে।
- এক্ষেত্রে একাধিক ডিস্ক একসঙ্গে পর পর রেখে লিখন ও পঠনের কার্যাবলি সম্পাদন করা হয়।
- কেসিং-এর মধ্যে কয়েকটি ক্রু দ্বারা এটি স্থাপন করা হয় বিধায় ফ্লপি ডিস্কের ন্যায় এটিকে সহজে এক স্থান থেকে অন্যত্র স্থানান্তর করা যায় না।
- অন্যান্য ডিস্কের তুলনায় হার্ডডিস্ক অনেক দ্রুতগতিতে কার্যাবলি সম্পাদন করে।

হার্ডডিস্কের সাধারণ বৈশিষ্ট্য:
- ধারণক্ষমতা অন্য যে কোনো স্টোরেজ মিডিয়ার চেয়ে বেশি।
- এ্যালুমিনিয়ামের পাতের উপরে ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দিয়ে হার্ডডিস্কে ডাটা সংরক্ষণ করা হয়।
- হার্ডডিস্ক দীর্ঘস্থায়ী এবং প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণের ক্ষেত্রে অধিক নির্ভরশীল।
- ডেটা রিড এবং রাইট করার গতি অনেক বেশি।

বিভিন্ন ধরনের হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে:
কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. আইডিই বা পাটা (IDE/PATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
২. সাটা (SATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ,
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-2, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫,৯৯৫.
ইন্টারনেটের জনক কে?
  1. Vint Cerf
  2. Larry Page
  3. Sergey Brin
  4. Jeff Bezos
সঠিক উত্তর:
Vint Cerf
উত্তর
সঠিক উত্তর:
Vint Cerf
ব্যাখ্যা
• ইন্টারনেটের জনক সাধারণত ভিন্ট সার্ফ (Vint Cerf) কে বলা হয়। তিনি “ইন্টারনেট প্রোটোকল” বা TCP/IP বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা ইন্টারনেটের মূল ভিত্তি। ভিন্ট সার্ফ ও তার সহযোগী বব কান (Bob Kahn) ১৯৭০-এর দশকে এই প্রোটোকল তৈরি করেন, যা বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ককে সংযুক্ত করে তথ্য আদান-প্রদান সহজতর করে। এর মাধ্যমে ইন্টারনেট আজকের মত বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থায় পরিণত হয়। অন্যদিকে, ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন এবং জেফ বেজোস অ্যামাজন-এর প্রতিষ্ঠাতা, তবে তারা ইন্টারনেটের জনক নয়। তাই ইন্টারনেটের জনক হিসেবে ভিন্ট সার্ফকে গণ্য করা হয়।

• ইন্টারনেট এবং ইন্টারনেটের জনক:
- ইন্টারনেটের জনক Vinton Gray Cerf.
- তিনি একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী।
 - তিনি ইন্টারনেট এবং TCP/IP প্রোটোকল তৈরির সহ-পরিকল্পনা করেছিলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী রবার্ট কানের সাথে।
- ইন্টারনেট হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা হয়।

উৎস: ব্রিটানিকা।
৫,৯৯৬.
১৯৯৯ সালের ২৬শে এপ্রিল বাংলাদেশসহ সারাবিশ্বে লক্ষ লক্ষ কম্পিউটার কোন ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়?
  1. বুট সেক্টর
  2. ট্রোজান হর্স
  3. ভিবিএস
  4. চেরননোবিল
সঠিক উত্তর:
চেরননোবিল
উত্তর
সঠিক উত্তর:
চেরননোবিল
ব্যাখ্যা
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- ১৯৫০ খ্রিস্টাব্দে কম্পিউটারজনিত ভাইরাসের আগমন ঘটে।
- কম্পিউটার ভাইরাসের আবির্ভাব হওয়ার পর থেকেই একের পর এক ভাইরাস তৈরি করে যাচ্ছে প্রোগ্রামাররা।
- এসব ভাইরাসের অনেকগুলোই এতটাই ক্ষতিকর যে বিশ্বব্যাপী আলোড়ন সৃস্টি করেছে।
- ১৯৯৯ সালের ২৬শে এপ্রিল বাংলাদেশসহ সারাবিশ্বে লক্ষ লক্ষ কম্পিউটার CIH বা চেরননোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।
- টাইম বোমার মতো নির্দিষ্ট সময়ে এ ভাইরাসটি কম্পিউটারকে আক্রমণ করে।
- ঘড়ির কাটায় ২৬শে এপ্রিল, ১৯৯৯ হওয়ার সাথে সাথে কম্পিউটারে লুকায়িত সিআইএইচ ভাইরাস বিপর্যয়ের সৃষ্টি করে।
- পিটার্স বুর্গের মেলোন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিমের মুখপাত্র বিল পোলক বলেন, “যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৩৮২টি কম্পিউটার ক্ষতিগ্রস্থ হয়েছে”।
- সারা চীনে ১ লাখেরও বেশি কম্পিউটার CIH ভাইরাসের আক্রমণের শিকার হয।

উৎস: শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশবিদ্যালয়।
৫,৯৯৭.
কোন সাইবার আক্রমণ সব সম্ভাব্য কম্বিনেশন ব্যবহার করে পাসওয়ার্ড অনুমান করে?
  1. এসকিউএল ইনজেকশন
  2. ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক
  3. ম্যান-ইন-দ্য-মিডল অ্যাটাক
  4. ব্রুট ফোর্স অ্যাটাক
সঠিক উত্তর:
ব্রুট ফোর্স অ্যাটাক
উত্তর
সঠিক উত্তর:
ব্রুট ফোর্স অ্যাটাক
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো: ঘ) ব্রুট ফোর্স অ্যাটাক।

ব্রুট ফোর্স অ্যাটাক হলো একটি সাইবার আক্রমণের প্রকার যা পাসওয়ার্ড বা গোপন তথ্য পাওয়ার জন্য সব সম্ভাব্য কম্বিনেশন চেষ্টা করে। এই পদ্ধতিতে হ্যাকার বা আক্রমণকারী স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে পাসওয়ার্ডের সম্ভাব্য সব অক্ষর, সংখ্যা, ও প্রতীক মিশিয়ে চেষ্টা চালায় যতক্ষণ না সঠিক পাসওয়ার্ড পাওয়া যায়। এটি ধীরে ধীরে হলেও কার্যকরী, কারণ এটি নিশ্চিতভাবে সঠিক পাসওয়ার্ড খুঁজে পায় যদি তা যথেষ্ট সময় ও কম্পিউটিং ক্ষমতা থাকে।
- অন্য সাইবার আক্রমণ যেমন এসকিউএল ইনজেকশন, ডিনায়াল অফ সার্ভিস, বা ম্যান-ইন-দ্য-মিডল ভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে; তারা সরাসরি পাসওয়ার্ড অনুমানে কম্বিনেশন চেষ্টা করে না। তাই পাসওয়ার্ড অনুমানের জন্য ব্রুট ফোর্স অ্যাটাক সবচেয়ে প্রযোজ্য।

• অপশন আলোচনা:
ক) এসকিউএল ইনজেকশন (SQL Injection)
এটি একটা অ্যাটাক যেখানে অ্যাটাককারী ওয়েব অ্যাপ্লিকেশনের ডাটাবেসে ম্যালিশিয়াস SQL কোড ইনজেক্ট করে ডাটাবেসের তথ্য চুরি বা ম্যানিপুলেট করে। এটা পাসওয়ার্ড অনুমানের জন্য নয়, বরং ডাটাবেসের নিরাপত্তা ভঙ্গ করার জন্য।

খ) ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক (Denial of Service Attack)
এই আক্রমণের উদ্দেশ্য হলো সার্ভার বা নেটওয়ার্ককে এতটাই ব্যস্ত করে ফেলা যাতে সিস্টেম সঠিকভাবে কাজ করতে না পারে। এটা পাসওয়ার্ড অনুমানের সাথে সম্পর্কিত নয়।

গ) ম্যান-ইন-দ্য-মিডল অ্যাটাক (Man-in-the-Middle Attack)
এটি এমন একটি আক্রমণ যেখানে অ্যাটাককারী দুই পক্ষের যোগাযোগের মাঝে এসে তথ্য চুরি বা পরিবর্তন করতে পারে। এখানে পাসওয়ার্ড অনুমান করার জন্য সব সম্ভাব্য কম্বিনেশন ব্যবহার করা হয় না।

ঘ) ব্রুট ফোর্স অ্যাটাক (Brute Force Attack)
এটি হলো সেই আক্রমণ যেখানে কম্পিউটার প্রোগ্রাম সব সম্ভাব্য পাসওয়ার্ড কম্বিনেশন চেষ্টা করে সঠিক পাসওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করে। তাই, পাসওয়ার্ড অনুমানে সব কম্বিনেশন ব্যবহার করা হয়।

• সাইবার অপরাধ: 
- যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে হয়ে থাকে সেগুলোকে সাইবার অপরাধ বলে। 
- সাইবার অপরাধ সংঘটনে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট অবশ্যই ব্যবহৃত হয় আবার কথনো কখনো ডিভাইস বা নেটওয়ার্ক নিজেই সাইবার আক্রমণের শিকার হয়। 
- সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য চুরি করে জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে। তাই সাইবার অপরাধ এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার উপায় সম্পর্কে জানা সকলের জন্য অতীব জরুরি। 
- ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে, যার মাধ্যমে তথ্যের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। 

• ব্রুট ফোর্স অ্যাটাক (Brute Force Attack): 
- ব্রুট ফোর্স অ্যাটাক একটি সাইবার আক্রমণ পদ্ধতি, যেখানে আক্রমণকারী কোনো অ্যাকাউন্ট বা সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করতে পাসওয়ার্ড বা এনক্রিপশন কী-এর সম্ভাব্য সব সংমিশ্রণকে একে একে চেষ্টা করে। এটি একটি অনুমানভিত্তিক পদ্ধতি, যেখানে আক্রমণকারী পাসওয়ার্ড বা নিরাপত্তা তথ্য সঠিকভাবে জানতে ট্রায়াল এবং এরর (trial and error) পদ্ধতিতে কাজ করে।
- এ ধরনের আক্রমণে আক্রমণকারী সাধারণত স্বয়ংক্রিয় সফটওয়্যার বা স্ক্রিপ্ট ব্যবহার করে, যা ধারাবাহিকভাবে সমস্ত সম্ভাব্য পাসওয়ার্ড বা এনক্রিপশন কী পরীক্ষণ করে। একে একে বিভিন্ন সম্ভাবনার মাধ্যমে আক্রমণকারী সঠিক পাসওয়ার্ডটি খুঁজে বের করার চেষ্টা চালায়। এই প্রক্রিয়াটি অত্যন্ত সময়সাপেক্ষ হলেও, শক্তিশালী কম্পিউটার সিস্টেম বা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আক্রমণকারী অনেক সময় সফল হয়।
- ব্রুট ফোর্স অ্যাটাক সাধারণত কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি করতে ব্যবহার করা হয়। আক্রমণকারী যখন সফল হয়, তখন তারা পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করে এবং বিভিন্ন ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য চুরি করতে পারে। এই তথ্য চুরির মাধ্যমে তারা আরও সাইবার অপরাধ যেমন অর্থ লেনদেন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অপব্যবহার বা অন্যান্য ক্ষতিকর কাজ করতে পারে।
অর্থাৎ, ব্রুট ফোর্স অ্যাটাক হলো এক ধরনের সাইবার আক্রমণ, যেখানে অনুমানভিত্তিক পদ্ধতি ব্যবহার করে পাসওয়ার্ড বা নিরাপত্তা তথ্য চুরি করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৫,৯৯৮.
ডিজিটাল সার্কিটে Addition করার জন্য কোন Combinational Circuit কাজ করে?
  1. এনকোডার 
  2. ডিকোডার
  3. রেজিস্টার
  4. অ্যাডার
সঠিক উত্তর:
অ্যাডার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডার
ব্যাখ্যা

• ডিজিটাল সার্কিটে সংখ্যাগুলো যোগ করার জন্য অ্যাডার (Adder) নামক কম্বিনেশনাল সার্কিট ব্যবহার করা হয়। অ্যাডার দুটি বাইনারি সংখ্যা নিয়ে তাদের যোগফল তৈরি করে। এটি একটি মৌলিক কম্বিনেশনাল লজিক সার্কিট যা বিট ভিত্তিক গণনা করতে সক্ষম। এক বিট যোগফলের জন্য হাফ অ্যাডার (Half Adder) এবং একাধিক বিট যোগফলের জন্য ফুল অ্যাডার (Full Adder) ব্যবহার করা হয়। হাফ অ্যাডার শুধু দুটি ইনপুট বিটের যোগফল এবং ক্যারি বের করতে পারে, যেখানে ফুল অ্যাডার অতিরিক্ত ইনপুট ক্যারিও যোগ করতে পারে। অন্যদিকে, এনকোডার ইনপুট সিগন্যালকে কোডে রূপান্তর করে, ডিকোডার কোডকে আউটপুটে ভাঙে, আর রেজিস্টার ডেটা সংরক্ষণ করে। তাই যোগফলের জন্য সঠিক উত্তর: অ্যাডার।

অ্যাডার:
- কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয়।
- গুণ হলো বার বার যোগ করা এবং ভাগ হলো বার বার বিয়োগ করা।
- আবার পূরক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়।
- কাজেই যোগের মাধ্যমে গুণ, বিয়োগ, ভাগ ইত্যাদির কাজ করা যায়।

এছাড়াও, 
• রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী।
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে।

• এনকোডার:
- এনকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা আলফাবেট বা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।

• ডিকোডার:
- ডিকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৫,৯৯৯.
কোনটি কম্পিউটার ভাইরাসের উদাহরণ?
  1. ট্রোজান হর্স
  2. পান্ডা
  3. অ্যাভাস্ট
  4. এভিজি
সঠিক উত্তর:
ট্রোজান হর্স
উত্তর
সঠিক উত্তর:
ট্রোজান হর্স
ব্যাখ্যা
ট্রোজান হর্স একটি কম্পিউটার ভাইরাস। 

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস:
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,০০০.
কীবোর্ডে মোট কয়টি ফাংশন কী থাকে?
  1. ১২০
  2. ১২
  3. ১৫
  4. ১০৫
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
কী-বোর্ডে মোট ১২ টি ফাংশন কী থাকে।

- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• ফাংশন কী:
- ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়।
- সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।