বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ৪৯ / ১৩১ · ৪,৮০১৪,৯০০ / ১৩,০৮৮

৪,৮০১.
ওসিআরে (OCR) ইমেজ ট্রান্সলেশনের জন্য কোন ধরনের কোড ব্যবহৃত হয়?
  1. ইবিসিডিক কোড
  2. বিসিডি কোড
  3. অ্যাসকি কোড
  4. ইউনিকোড
সঠিক উত্তর:
অ্যাসকি কোড
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসকি কোড
ব্যাখ্যা

◉ OCR (Optical Character Recognition) হলো একটি প্রযুক্তি যা ইমেজের টেক্সটকে ডিজিটাল টেক্সটে রূপান্তর করে।
OCR সফটওয়্যার ইমেজে থাকা অক্ষরগুলোকে স্ক্যান করে এবং তাদের ASCII (American Standard Code for Information Interchange) কোডে রূপান্তরিত করে।

ওসিআর (OCR):
- OCR-এর পূর্ণ নাম হলো Optical Character Recognition.
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৪,৮০২.
শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য কোনটি সঠিক? 
  1. কেবল সংখ্যা ব্যবহার করা
  2. শব্দ, বাক্য, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সমন্বয় করা
  3. শুধু ছোট হাতের অক্ষর ব্যবহার করা
  4. শুধু বড় হাতের অক্ষর ব্যবহার করা
সঠিক উত্তর:
শব্দ, বাক্য, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সমন্বয় করা
উত্তর
সঠিক উত্তর:
শব্দ, বাক্য, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সমন্বয় করা
ব্যাখ্যা
অনলাইন পরিচিতি ও নিরাপত্তা: 
- একজন ব্যক্তির অনলাইন পরিচিতি নিম্নোক্ত পরিচয় জ্ঞাপকের যেকোনো একটি বা তাদের সমন্বিত হতে পারে। 
(ক) ই-মেইল ঠিকানা এবং 
(খ) সামাজিক যোগাযোগের সাইটে তার প্রোফাইলের নাম। 
- ই-মেইল কিংবা ফেসবুকে নিজের একাউন্ট যেন অন্যে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকা প্রয়োজন। 
- এক্ষেত্রে প্রত্যেক সাইটে ঢোকার ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি ব্যবহার করা হয়, সেটির গোপনীয়তা রক্ষা করাও জরুরি। 
- পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কয়েকটি টিপস বা কৌশল দেওয়া হলো- 
১। দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার: সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা অধিক নিরাপদ। প্রয়োজনে প্রিয় বাক্য বা বাক্যাংশও পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে, সহজ পাসওয়ার্ড যেমন- 123456, abcdef, qwerty, asdfghjkl, password ইত্যাদি ব্যবহার করা উচিত নয়।
২। বিভিন্ন ধরনের অক্ষর ব্যবহার: কেবল ছোট হাতের অক্ষর নয়, বড় হাতের এবং ছোট হাতের অক্ষরের পাশাপাশি সংখ্যা এবং প্রতীকও ব্যবহার করা উচিত। এটি পাসওয়ার্ডের শক্তিমত্তা বাড়ায়।
৩। শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা: শক্তিশালী পাসওয়ার্ডের মধ্যে শব্দ, বাক্য, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সমন্বয় করা উচিত। যেমন: Z26a1$alr18a1@gmail.com।
৪। পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই করা: বেশিরভাগ অনলাইন সাইটে পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই করার একটি সুযোগ থাকে। নিয়মিতভাবে এই সুযোগ ব্যবহার করে পাসওয়ার্ডের শক্তিমত্তা পরীক্ষা করা এবং যদি প্রয়োজন হয়, সেটি আরও শক্তিশালী করে তোলা উচিত।
৫। সামাজিক জায়গায় ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন: সাইবার ক্যাফে বা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মতো পাবলিক কম্পিউটারে অনলাইন ব্যবহারের সময়, ব্যবহার শেষে সংশ্লিষ্ট সাইট থেকে লগ আউট করা অত্যন্ত জরুরি।
৬। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার: অনেক ব্যবহারকারী পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন যেমন- LastPass, KeePass ইত্যাদি। এইসব টুলস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডগুলো নিরাপদে রাখতে পারেন।
৭। পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন: একটি নিরাপদ অভ্যাস হিসেবে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন, যেন আপনার অ্যাকাউন্টগুলি সর্বদা সুরক্ষিত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৪,৮০৩.
কোনটি মৌলিক লজিক গেইট নয়? 
  1. OR Gate
  2. XNOR Gate
  3. AND Gate
  4. NOT Gate
সঠিক উত্তর:
XNOR Gate
উত্তর
সঠিক উত্তর:
XNOR Gate
ব্যাখ্যা

• সার্বজনীন গেইট: 
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে। 
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়। 
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। 

• মৌলিক লজিক গেইট: 
- OR Gate, 
- AND Gate, 
- NOT Gate. 

• সার্বজনীন লজিক গেইট: 
- NAND Gate, 
- NOR Gate. 

• বিশেষ লজিক গেইট: 
- XOR Gate, 
- XNOR Gate. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৮০৪.
স্টোরেজ যা পাওয়ার বন্ধ হওয়ার পরেও ডেটা সঞ্চয় করে বা ধরে রাখে ____।
  1. Volatile Storage
  2. Non-volatile Storage
  3. Sequential Storage
  4. Direct Storage
সঠিক উত্তর:
Non-volatile Storage
উত্তর
সঠিক উত্তর:
Non-volatile Storage
ব্যাখ্যা

বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার অফ/বন্ধ করলে যেটার তথ্য মুছে যায় না তাকে Non-volatile Memory/Storage বলা হয়।
যেমন- ROM। ROM -এর পূর্ণরূপ হলো Read Only Memory। এটি নন-ভোলাইটল মেমরি (Non-volatile Memory) হওয়ার ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না।
সাধারণত রমে নতুন কিছু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না। কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ও হার্ডওয়্যারের অভ্যন্তরীণ কার্যাবলি সম্পাদনের প্রোগ্রাম রমে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৮০৫.
প্রথম এনালগ কম্পিউটার আবিষ্কার করেন-
  1. ক) চালর্স ব্যাবেজ
  2. খ) হাওয়ার্ড এইকেন
  3. গ) জন ভন নিউম্যান
  4. ঘ) প্রেসপার একার্ট
সঠিক উত্তর:
ক) চালর্স ব্যাবেজ
উত্তর
সঠিক উত্তর:
ক) চালর্স ব্যাবেজ
ব্যাখ্যা
ব্রিটিশ গণিতবিদ চালর্স ব্যাবেজ প্রথম কম্পিউটার তৈরির ধারণা দেন বলে তাঁকে কম্পিউটারের জনক বলা হয়। তিনি ১৮৩০ সালে প্রথম এনালগ কম্পিউটার আবিষ্কার করেন।
- এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘হাউয়ার্ড একিন একটি ম্যাকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- পরবর্তীতে ডিজিটাল কম্পিউটার আবিস্কৃত হয় যা ম্যাকানিক্যাল কম্পিউটারের থেকে ২০০ গুণ গতিসম্পন্ন।
[উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)]
৪,৮০৬.
কম্পিউটারে ক্যাশ মেমোরির প্রধান উদ্দেশ্য কী?
  1. সিস্টেম বুট করা
  2. তথ্য পুনরুদ্ধার করা
  3. স্ক্রিন রিফ্রেশ করা
  4. প্রসেসরের কাজ দ্রুত করা
সঠিক উত্তর:
প্রসেসরের কাজ দ্রুত করা
উত্তর
সঠিক উত্তর:
প্রসেসরের কাজ দ্রুত করা
ব্যাখ্যা
◉ Cache Memory হলো প্রসেসর (CPU) ও প্রধান মেমোরি (RAM)-এর মধ্যে অবস্থিত একটি মেমোরি। CPU বারবার যেসব ডেটা ও নির্দেশনা ব্যবহার করে, সেগুলো ক্যাশে সংরক্ষিত থাকে। এর ফলে CPU সরাসরি দ্রুত ডেটা পায় এবং প্রসেসিং স্পিড বেড়ে যায়।

ক্যাশ মেমোরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- ক্যাশ মেমোরি থাকে EPROM-এ।
- যখন CPU কোনো ডেটা প্রয়োজন করে, তখন এটি প্রথমে ক্যাশ মেমোরিতে খোঁজে। যদি সেখানে ডেটা পাওয়া যায় (যাকে ক্যাশ হিট বলে), CPU-কে ধীরগতির RAM বা অন্যান্য স্টোরেজ থেকে ডেটা আনতে হয় না, ফলে সামগ্রিক প্রসেসিং গতি বৃদ্ধি পায়।
- ক্যাশ মেমোরি CPU-এর কাছাকাছি অবস্থান করে এবং এটি RAM-এর তুলনায় অনেক দ্রুতগতির হওয়ায় ডেটা অ্যাক্সেসের সময় কমে যায়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৪,৮০৭.
কোথায় Cookies জমা থাকে?
  1. ক্যাশ মেমোরি
  2. র‍্যাম
  3. হার্ড ডিস্ক
  4. রেজিস্টার
সঠিক উত্তর:
ক্যাশ মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
ক্যাশ মেমোরি
ব্যাখ্যা
• কুকিজ ক্যাশ মেমোরিতে জমা হয়।

• কুকিজ:
- Internet Information File Cookies ব্রাউজিং তথ্য ব্যবহারকারীর ব্রাউজারের ক্যাশ মেমোরিতে সংরক্ষণ করে।
- Internet Information File Cookies এক ধরনের টেক্সট ফাইল, যা কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজার ডাইরেক্টরিতে জমা করে যখন ব্যবহারকারী সেই ওয়েবসাইটটি ব্রাউজ করে।
- এটি ওয়েবসাইটকে ব্যবহারকারীর ডিভাইসে প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ করতে সহায়তা করে, ফলে ব্যবহারকারী যখন পুনরায় ওয়েবসাইটটি ভিজিট করেন, তখন তাকে সহজেই শনাক্ত করা যায় এবং ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত হয়।
- যখন ব্যবহারকারী একটি ওয়েবসাইট পরিদর্শন করেন, ওয়েবসাইটটি কম্পিউটারের হার্ড ডিস্কে ভিজিট সম্পর্কিত কিছু তথ্য সংরক্ষণ করে।
- ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক অস্থায়ী ফাইল এবং কুকিজ জমতে থাকে, যা কম্পিউটারের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে।
- সফ্টওয়্যারের মাধ্যমে এই ক্যাশ মেমোরি এবং কুকিজ সহজেই পরিস্কার করা যায়, যা কম্পিউটারের গতি বাড়াতে সহায়ক।

• অন্যান্য অপশন আলোচনা:
- RAM-এর পুরো অর্থ হচ্ছে Random Access Memory।
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- রেজিস্টার হলো কম্পিউটারের প্রসেসর এর ভিতর অনেক গতিসম্পন্ন বিশেষ ধরনের স্টোরেজ বা মেমোরি।
হার্ড ডিস্ক - কম্পিউটারের সহায়ক মেমরী।

উৎস: 
১. ব্রিটানিকা।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. Microsoft website.
৪,৮০৮.
বিসিডি কোডে বিটের সংখ্যা কতটি?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৮
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা
BCD এর পূর্ণ রূপ হলো 'Binary Coded Decimal '। ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে (০ থেকে ৯ পর্যন্ত) সমতুল্য চার-বিট বাইনারি দ্বারা প্রতিস্থাপন করার পর প্রাপ্ত কোডকে BCD কোড বলে। অন্যকথায় BCD কোড একটি ৪-বিট বাইনারি ভিত্তিক কোড। সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,৮০৯.
অপারেটিং সিস্টেম ডস পরিচালনা করা হয় কোন কমান্ডের সাহায্যে?
  1. ক) বর্ণভিত্তিক
  2. খ) চিত্রভিত্তিক
  3. গ) উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) বর্ণভিত্তিক
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্ণভিত্তিক
ব্যাখ্যা

অপারেটিং সিস্টেম পরিচালনা করা হয় বর্ণভিত্তিক (Text) বা চিত্রভিত্তিক (Graphical User Interface = GUI) কমান্ডের সাহায্যে।
- ডস ও ইউনিক্স হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ও এস-২ বর্ণভিাত্তক অপারেটিং সিস্টেম হলেও গ্রাফিক্স ইন্টারফেস সফট্ওয়্যার ব্যবহার করে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা যায়।
- ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেম চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- তদ্রুপ উইন্ডোজ অপারেটিং সিস্টেম চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
সূত্রঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ড বই।

৪,৮১০.
নিচের কোনটি ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
  1. স্ক্যানার
  2. প্রজেক্টর
  3. OMR
  4. টাচ স্ক্রিন
সঠিক উত্তর:
টাচ স্ক্রিন
উত্তর
সঠিক উত্তর:
টাচ স্ক্রিন
ব্যাখ্যা

• ইনপুট ডিভাইস (Input Device):
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে।
যেমন: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।

• আউটপুট ডিভাইস (Output Device): 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে।
যেমন: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device): 
- এছাড়াও আরও কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে।
যেমন: হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 

৪,৮১১.
রেজিস্টার সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?
  1. ইন্টারনেট সংযোগের জন্য
  2. ডাটা সাময়িকভাবে সংরক্ষণের জন্য
  3. ইনপুট ডিভাইস নিয়ন্ত্রণের জন্য
  4. সফটওয়্যার ইনস্টল করার জন্য
সঠিক উত্তর:
ডাটা সাময়িকভাবে সংরক্ষণের জন্য
উত্তর
সঠিক উত্তর:
ডাটা সাময়িকভাবে সংরক্ষণের জন্য
ব্যাখ্যা

রেজিস্টার সাধারনত ডাটা সাময়িকভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।

• প্রসেসর বা CPU এর সংগঠন এর প্রধানত তিনটি অংশ থাকে-

১) নিয়ন্ত্রণ অংশ
২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (গাণিতিক যুক্তি অংশ)
৩) রেজিস্টার বা মেমোরি (স্মৃতি)

• নিয়ন্ত্রণ অংশ
- কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রন করে এ নিয়ন্ত্রণ অংশ।
- এ অংশ সিপিইউ, মেমোরি, এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- কন্ট্রোল একক ROM ও RAM এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করতে কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।
- তাছাড়া বাইনারি কোডের ইন্সট্রাকশনকে স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।

• অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ডাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

• রেজিস্টার বা মেমোরি/স্মৃতি
- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
- কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। 
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৪,৮১২.
ইলেকট্রনিক কমিউনিকেশনের জন্য মিডিয়া হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. রেডিও
  2. স্যাটেলাইট
  3. ফাইবার অপটিক
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম:

• ইলেকট্রনিক কমিউনিকেশন:
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে যোগাযোগ প্রতিষ্ঠা করা হয় তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন বলে।
- ইলেকট্রনিক কমিউনিকেশনের জন্য মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়- রেডিও, টেলিভিশন, ফাইবার অপটিকস, ফ্যাক্স, স্যাটেলাইট ইত্যাদি।

• টেলিকমিউনিকেশন:
- দূরবর্তী যোগাযোগের জন্য টেলিফোন ব্যবহার করার মাধ্যমে যে যোগাযোগ প্রতিষ্ঠা করা হয় তাকে টেলিকমিউনিকেশন বলে।
- উদাহরণ- মোবাইল ফোনে দুই জনের মধ্যে কথোপকথোন।

• বায়োলজিক্যাল কমিউনিকেশন সিস্টেম:
- শরীরের বিভিন্ন অংশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থাকে বায়োলজিক্যাল কমিউনিকেশন সিস্টেম বলে।
- উদাহরণ- মস্তিষ্ক, স্বরযন্ত্র, কান, হাত ইত্যাদি অঙ্গের মধ্যে যোগাযোগ করা হয়।

• গ্রাফিক কমিউনিকেশন সিস্টেম:
- গ্রাফিক কমিউনিকেশন সিস্টেমে সকল ধরনের যোগাযোগ ছবি ও চিহ্নের মাধ্যমে ভিজুয়ালী প্রেরণ ও গ্রহণ করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪,৮১৩.
বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি?
  1. Archie
  2. Google
  3. Microsoft
  4. Bing
সঠিক উত্তর:
Archie
উত্তর
সঠিক উত্তর:
Archie
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন হলো Archie.
- Archie ১৯৯০ সালের  চালু করা হয়। 
- কানাডা McGill University এর তিনজন তরুণ Alan Emtage, Bill Heelan and Peter Deutsch এই সার্চ ইন্জিন তৈরি করে। 
- এই প্রথম সার্চ ইঞ্জিনের সাথে বর্তমান ইন্টারেক্টিভ ইন্টারফেস ভিত্তিক সার্চ ইঞ্জিনের কোন সম্পর্ক ছিল না। 
- এটি FTP আর্কাইভগুলিকে ইন্ডেক্স করার একটি টুল, যা ব্যবহারকারীদের আরও সহজে নির্দিষ্ট ফাইলগুলি সনাক্ত করতে সাহাযয করে।

উৎস: Britannica.
৪,৮১৪.
1D. 2C এর সমতুল্য অক্টাল সংখ্যা কত?
  1. ক) 35.14
  2. খ) 35.13
  3. গ) 35.17
  4. ঘ) 33.21
সঠিক উত্তর:
খ) 35.13
উত্তর
সঠিক উত্তর:
খ) 35.13
৪,৮১৫.
কোন ই-মেইল সার্ভিসটি মাইক্রোসফটের অধীনে পরিচালিত হয়?
  1. আউটলুক
  2. ইএম ক্লায়েন্ট
  3. মালবেরি
  4. ফক্সমেইল
সঠিক উত্তর:
আউটলুক
উত্তর
সঠিক উত্তর:
আউটলুক
ব্যাখ্যা

• মাইক্রোসফটের অধীনে পরিচালিত ই-মেইল সার্ভিস হল আউটলুক (Outlook)। আউটলুক একটি জনপ্রিয় ই-মেইল ক্লায়েন্ট এবং ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা সফটওয়্যার, যা মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা তৈরি ও পরিচালিত হয়। এটি কেবল ই-মেইল পাঠানো এবং গ্রহণ করার সুবিধা দেয় না, বরং এতে ক্যালেন্ডার, কন্টাক্ট, টাস্ক ম্যানেজমেন্ট এবং নোট ফিচারও রয়েছে। আউটলুক ব্যবহারকারীদের পেশাদার ও ব্যক্তিগত জীবন সহজভাবে পরিচালনা করতে সাহায্য করে। অন্যদিকে, ইএম ক্লায়েন্ট, মালবেরি, এবং ফক্সমেইল মাইক্রোসফটের প্রোডাক্ট নয়; এগুলি অন্য কোম্পানি বা ডেভেলপারদের তৈরি বিভিন্ন ই-মেইল ক্লায়েন্ট। তাই মাইক্রোসফটের অধীনে পরিচালিত একমাত্র ই-মেইল সার্ভিস আউটলুক।
 
 • ই-মেইল (E-mail):
- ইলেকট্রনিক মেইল (Electronic mail)-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-মেইল (E-mail)।
- ই-মেইল বলতে কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস দিয়ে নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল তথ্য বিনিময় করাকে বোঝায়।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন। তাই তাকে ই-মেইলের জনক বলা হয়।

• ই-মেইল এর জন্য ব্যবহৃত সাধারণ সফটওয়্যারসমূহ:
- ওয়েব ভিত্তিক ই-মেইল এর বাইরে ই-মেইলের জন্য নির্দিষ্ট কিছু প্রোগ্রামও ব্যবহার করা যায়।
- এদের কিছু বিনামূল্যে পাওয়া যায় আবার কিছু কিনে ব্যবহার করতে হয়।
- মাইক্রোসফটের মালিকানাধীন ইমেইল সেবা হলো - আউটলুক (Outlook)।

• ই-মেইল ক্লায়েন্টগুলোর মধ্যে রয়েছে-
- জি-মেইল (Gmail),
- ইয়াহু মেইল (Yahoo Mail),
- মোজিলা থান্ডারবার্ড (Mozilla Thunderbird),
- ইএম ক্লায়েন্ট (eM Clent),
- ক্লজ মেইল (Claws Mail),
- ফক্সমেইল (Foxmail),
- অপেরা এমটু মেইল ক্লায়েন্ট (Opera M2 Mail Client),
- পেগাসাস মেইল (Pegasus Mail),
- ইনক্রেডিমেইল (Incredimail),
- মালবেরি (Mulberry),
- ড্রিম মেইল (Dream Mail),
- সিলফিড (SyIpheed),
- আউটলুক (Outlook),
- জিমব্রা (Zimbra),
- পোস্টবক্স (Portbox), ইত্যাদি।

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২. বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪,৮১৬.
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়?
  1. C#
  2. XML
  3. Python
  4. Java
সঠিক উত্তর:
XML
উত্তর
সঠিক উত্তর:
XML
ব্যাখ্যা
• Extensible Markup Language (XML) হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা যেকোনো ডেটা সংজ্ঞায়িত করার নিয়ম প্রদান করে।

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,৮১৭.
কোনটি ম্যালওয়্যার বা ভাইরাস হিসেবে গণ্য হয় না?
  1. Blaster
  2. ILoveYou
  3. Melissa
  4. BIOS
সঠিক উত্তর:
BIOS
উত্তর
সঠিক উত্তর:
BIOS
ব্যাখ্যা

• Melissa, ILoveYou এবং Blaster - এই তিনটি হলো কম্পিউটার ভাইরাস বা ওয়ার্ম, যা ব্যবহারকারীর ডেটা নষ্ট করতে বা ছড়িয়ে পড়তে পারে। তাই BIOS কোনো ক্ষতিকর সফটওয়্যার নয়; এটি কম্পিউটারের একটি অপরিহার্য অংশ।

• কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে। 
- ১৯৮০ সালে প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন ভাইরাসের নামকরণ করেছেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে। 
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”. 
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়।
যেমন- বুট সেক্টর ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, ফাইল সংক্রামক ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস, মেমোরি রেসিডেন্ট ভাইরাস, মিউটেটিং ভাইরাস এবং স্টোন ভাইরাস ইত্যাদি।  

• কম্পিউটার এন্টি-ভাইরাস: 
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায় যেগুলোকে বলা হয় এন্টি-ভাইরাস বা এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার। 
- বেশিরভাগ এন্টি-ভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে এন্টি-ভাইরাস সফটওয়্যার নামে পরিচিত। 
- এন্টি-ভাইরাস সফটওয়‍্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো- নরটন, অ্যাভাস্ট, প্যান্ডা, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

৪,৮১৮.
ইয়াহু এর প্রতিষ্ঠাতা কে?
  1. ডেভিড ফিলো
  2. সত্য নাদেলা
  3. পল অ্যালেন
  4. স্টিভ জবস
সঠিক উত্তর:
ডেভিড ফিলো
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড ফিলো
ব্যাখ্যা
• ইয়াহু.কম:
- ইয়াহু একটি বৃহৎ ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান।
- Headquarters: Sunnyvale, California, United States
- Founded: January 1994
- Founders: Jerry Yang, David Filo. 
- ইয়াহুর ওয়েব সাইট ছাড়াও বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন- সার্চ ইঞ্জিন, ইয়াহু মেইল, ইয়াহু নিউজ, ইয়াহু ভিডিও, সাশ্যোল মিডিয়া ইত্যাদি সেবা রয়েছে।

উৎস: yahoo.com
৪,৮১৯.
নিচের কোনটি Operating system নয়? 
  1. Unix
  2. Mac OS
  3. Linux
  4. Sheets
সঠিক উত্তর:
Sheets
উত্তর
সঠিক উত্তর:
Sheets
ব্যাখ্যা
• Sheets বা Google Sheets- Operating system নয়, এটি একটি স্প্রেডশিট সফটওয়্যার। 

অপারেটিং সিস্টেম: 
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। 
যথা- 

১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System): 
• Linux, 
• Unix, 
• MS-DOS, 
• PC DOS, 
• CP/M ইত্যাদি। 

২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating Sysatem): 
• Windows 95/98/Xp/2000/7, 
• Mac OS ইত্যাদি। 

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি
২) কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮২০.
চতুর্থ জেনারেশনের মোবাইল প্রযুক্তির অংশ বলা হয় কোনটিকে?
  1. ক) Bluetooth
  2. খ) WiMax
  3. গ) Wifi
  4. ঘ) Radiowave
সঠিক উত্তর:
খ) WiMax
উত্তর
সঠিক উত্তর:
খ) WiMax
ব্যাখ্যা
ওয়াই ম্যাক্স (WiMax):
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গঠিত হয়।
- এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access (WiMax)।
- ওয়াই ম্যাক্স হচ্ছে একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃ ভৌগলিক অঞ্চলে দ্রুত গতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে।
- বর্তমানে এটি আইইইই-৮০২.১৬ (IEEE. 802.16) স্ট্যান্ডার্ড নামে পরিচিতি।
- ২০০৫ সালে ওয়াই ম্যাক্স রিভিশন ৪০ মেগাবিট/সেকেন্ড পর্যন্ত বিট রেট প্রদান করে যা ২০১১ সালে তাত্ত্বিকভাবে ১ গেগাবিট/সেকেন্ড পর্যন্ত প্রদান করতে সক্ষম হয়। - কার্যতঃ ওয়াই-ম্যাক্স ৭৫ মেগাবিট/সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সফার রেট প্রদান করে যা সাধারণ ক্যাবল-মডেম (Cable-Modem) এর তুলনায় অপেক্ষাকৃত দ্রুত।
- একে চতুর্থ জেনারেশনের মোবাইল প্রযুক্তির অংশ বা তারবিহীন যোগাযোগ প্রযুক্তির 4G ও বলা হয়

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৪,৮২১.
মেমোরি বাফার রেজিস্টার নামে পরিচিত -
  1. ক) Memory Address Register
  2. খ) Instruction Register
  3. গ) Flag Register
  4. ঘ) Memory Data Register
সঠিক উত্তর:
ঘ) Memory Data Register
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Memory Data Register
ব্যাখ্যা
মেমোরি ডাটা রেজিস্টারকে মেমোরি বাফার রেজিস্টারও বলা হয়। 

- মেমোরি ডাটা রেজিস্টারে মূল ডেটা এ ধরনের রেজিস্টারে জমা থাকে।
- এ ধরনের রেজিস্টার ডেটা বাসের সঙ্গে সংযুক্ত থাকে।
- স্মৃতিতে উপাত্ত লেখনের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ রেজিস্টারে জমা থাকে।
- এ ধরনের রেজিস্টার সিপিইউ ও প্রধান মেমরির মধ্যে মধ্যবর্তী স্মৃতি রেজিস্টার হিসেবে কাজ করে। 


মেমরি অ্যাড্রেস রেজিস্টার (Memory Address Register):  প্রধান মেমরির কোন ঠিকানায় উপাত্ত বা নির্দেশ পাওয়া যাবে বা লিখতে হবে তার ঠিকানা মেমরি অ্যাড্রেস রেজিস্টারে থাকে। অর্থাৎ মাইক্রোপ্রসেসর মেমরি অ্যাড্রেস রেজিস্টারের সাহায্যে মেমরি হতে ডেটা বা নির্দেশসমূহ পড়া ও লেখার কাজ সম্পন্ন করে।

ইনস্ট্রাকশন রেজিস্টার (Instruction Register): Instruction বা নির্দেশ সংরক্ষণের জন্য ইনস্ট্রাকশন রেজিস্টার ব্যবহৃত হয়। নির্বাহের প্রয়োজনে প্রসেসর কোনো ইনস্ট্রাকশন যখন মেমরি থেকে তুলে আহরণ করে তখন তাৎক্ষণিকভাবে তা ইনস্ট্রাকশন রেজিস্টারে রাখা হয়।

ফ্ল্যাগ রেজিস্টার (Flag Register/ Status Register):  ফ্ল্যাগ রেজিস্টারকে কন্ডিশন কোড বা স্ট্যাটাস রেজিস্টারও বলা হয়। মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের সময় বিভিন্ন অবস্থা নির্দেশ করার জন্য ব্যবহৃত রেজিস্টারকে ফ্ল্যাগ রেজিস্টার বলা হয়। এ ধরনের রেজিস্টারে অনেক কয়টি Flag রেজিস্টার থাকে। যেমন- শূন্য Flag গাণিতিক বা যুক্তিমূলক অংশের কোনো অপারেশনের ফলাফল শূন্য হলে শূন্য Flag-এ 'এক' হয়। আর তা না হলে '০' হয়। অন্যান্য Flag bit গুলো হলো Carry Flag, Parity Flag, Sign Flag. Overflow Flag ইত্যাদি ।

সূত্র:  ৯৬ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮২২.
কোন ব্যাংক সর্বপ্রথম Cash Dispenser (CD) স্থাপন করে?
  1. Barclays bank
  2. Bangladesh bank
  3. Lloyds Bank
  4. State bank
সঠিক উত্তর:
Barclays bank
উত্তর
সঠিক উত্তর:
Barclays bank
ব্যাখ্যা
• ই-ব্যাংকিং:
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং এর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তাকে ই-ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলে।
- ১৯৬১ সালে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ‘The National City Bank of New York’ ই-ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করে EFTS (Electronic Fund Transfer System) নামে।
- ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ‘Barclays bank’ প্রথম Cash Dispenser (CD) স্থাপন করে।
- সুইডেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড প্রথম “National Cash Dispenser Network” ব্যবহার শুরু করে।
- জাপান ও আমেরিকা ১৯৬৯ সালে CD মেশিন ব্যবহার করা শুরু করে।
- Lloyds Bank ১৯৭২ সালে প্রথম Cashpoint বসিয়ে আধুনিক অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- ই-ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকগণ সাধারণ ব্যাংকিং এর পাশাপাশি ATM কার্ড, ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড, Online Banking, SMS ব্যাংকিং, Home ব্যাংকিং ইত্যাদি সেবা গ্রহণ করে থাকে।
- ব্যাংকের সার্ভারে নিরাপত্তামূলক ব্যবস্থার জন্য Firewall ব্যবহার করা হয়।

উৎস: ফিনান্স, ব্যাংকিং ও বিমা, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮২৩.
দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোনটির সাথে সংযুক্ত হবে?
  1. SEA-ME-WE-8
  2. SEA-ME-WE-7
  3. SEA-ME-WE-6
  4. SEA-ME-WE-3
সঠিক উত্তর:
SEA-ME-WE-6
উত্তর
সঠিক উত্তর:
SEA-ME-WE-6
ব্যাখ্যা
- দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে - কক্সবাজারে।
- দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-6 এর সাথে সংযুক্ত হবে।
- এটি বাস্তবায়িত হবে ২০২৪ সালে।
- এর আগে  ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-5 এর সাথে সংযুক্ত হয়।
- ২০০৬ সালে বাংলাদেশ প্রথম  সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-4 এর সাথে সংযুক্ত হয়।
- SEA-ME-WE এর পূর্নরূপ South East Asia-Middle East-Western Europe। 

উৎস: প্রথম আলো।
৪,৮২৪.
রোবটের অনুভূতি তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় ?
  1. ক) অ্যাকচুয়েটর
  2. খ) ম্যানিপুলেশন
  3. গ) সেন্সিং
  4. ঘ) রিপ্রোগ্রামেবল ব্রেইন
সঠিক উত্তর:
গ) সেন্সিং
উত্তর
সঠিক উত্তর:
গ) সেন্সিং
ব্যাখ্যা

সেন্সিং: মানুষের মত অনুভুতি তৈরিতে সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয় । সেন্সরের মাধ্যমে রোবট এর মধ্যে মানুষের মত অনুভূতি তৈরি করা যায় ।

অ্যাকচুয়েটর: অ্যাকচুয়েটর হল রোবটের হাত-পা অথবা বিশেষভাবে তৈরি কোন অঙ্গপ্রত্যঙ্গের নাড়াচাড়া করার জন্য কতকগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা।

ম্যানিপুলেশন: রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটিকে পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন।

রিপ্রোগ্রামেবল ব্রেইন: রোবট এর মধ্যে অবস্থিত প্রোগ্রাম কৃত মস্তিষ্ক যা কম্পিউটারের সবকিছু নিয়ন্ত্রণ করে।
যদি কোন কারনে রোবটের আচরণ পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে এর ভেতরে থাকা কম্পিউটার টিভি প্রোগ্রাম করা হলেই চলে।

উৎস: মাধ্যমিক কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি ( প্রকৌশলী মুজিবুর রহমান)

৪,৮২৫.
এনক্যাপসুলেশন নিচের কোন ভাষার বৈশিষ্ট্য নয়?
  1. Python
  2. Java
  3. C
  4. C#
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।

যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮২৬.
কোন কোম্পানিকে Big Blue বলা হয়?
  1. Meta
  2. IBM
  3. Google
  4. Microsoft
সঠিক উত্তর:
IBM
উত্তর
সঠিক উত্তর:
IBM
ব্যাখ্যা
আইবিএম (IBM): 
- IBM হচ্ছে একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। 
- IBM এর পুরো নাম International Business Machines Corporation. 
- IBM ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। 
- প্রথমে নাম ছিল Computing - Tabulating - Recording Company (CTR), পরবর্তীতে ১৯২৪ সালে IBM নামকরণ করা হয় ৷ 
- IBM কোম্পানিকে Big Blue (বিগ ব্লু) বলা হয়। 
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার হলো- IBM 5150. 
- IBM কোম্পানির বিশেষ উল্লেখযোগ্য আবিষ্কার হলো- ATM, Hard Disk, Floppy disc. 
- Hyperledger হলো IBM এর একটি ব্লকচেইন প্ল্যাটফর্ম। 
- হাইপারলেজার হলো একটি ওপেন সোর্স সহযোগিতামূলক ক্রস-ইন্ডাস্ট্রি ব্লকচেইন প্রযুক্তি। 

উৎস: IBM Website.
৪,৮২৭.
বিশ্বগ্রাম (Global Village)- প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উপাদান নয় কোনটি?
  1. ক) কানেকটিভিটি
  2. খ) মানুষের সক্ষমতা
  3. গ) রাজনৈতিক প্রভাব
  4. ঘ) ডাটা
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক প্রভাব
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজনৈতিক প্রভাব
ব্যাখ্যা
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রধান উপাদান গুলো হচ্ছে - হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেকটিভিটি, ডাটা, মানুষের সক্ষমতা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান
৪,৮২৮.
নিম্নলিখিত কোনটি JSON এর সঠিক পূর্ণরূপ?
  1. JavaScript Object Notation
  2. Java Standard Object Notation
  3. JavaScript Oriented Notation
  4. Java Structured Object Notation
সঠিক উত্তর:
JavaScript Object Notation
উত্তর
সঠিক উত্তর:
JavaScript Object Notation
ব্যাখ্যা

JSON এর পূর্ণরূপ হলো JavaScript Object Notation।

• JSON:
- JSON এর পূর্ণরূপ হলো JavaScript Object Notation.
- একটি হালকা ডেটা-ইন্টারচেঞ্জ ফরম্যাট। এটি মানুষের কাছে সহজে পাঠযোগ্য এবং লেখার উপযোগী, এবং কম্পিউটারের কাছে সহজে পার্স ও জেনারেট করার উপযোগী।
- এটি মূলত ডেটার কাঠামো বজায় রাখার জন্য একটি টেক্সট বেইজড ডেটা বিনিময় বিন্যাস।
- JSON হলো JSON-এ XML ডেটা এক্সচেঞ্জ ফরম্যাটের প্রতিস্থাপন।
- JSON একটি ল্যাঙ্গুয়েজ ইনডিপেন্ডেন্ট ফরম্যাট যা জাভাস্ক্রিপ্ট থেকে উদ্ভূত।
- JSON-এর অফিসিয়াল মিডিয়া টাইপ হল application/json এবং .json এক্সটেনশনে ফাইল সংরক্ষণ করে।
- JSON প্রাথমিকভাবে 2000 এর দশকের গোড়ার দিকে ডগলাস ক্রকফোর্ড দ্বারা তৈরি করা হয়েছিল।

উৎস: ব্রিটানিকা।

৪,৮২৯.
HTTPS এ ‘S’ দ্বারা কী বোঝায়?
  1. Server
  2. Secure
  3. System
  4. Software
সঠিক উত্তর:
Secure
উত্তর
সঠিক উত্তর:
Secure
ব্যাখ্যা

• HTTPS এর পূর্ণরূপ হচ্ছে- Hyper Text Transfer Protocol Secure.

• HTTPS:
 - https এর পূর্ণরূপ হচ্ছে- Hyper Text Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- HTTPS (Hyper Text Transfer Protocol Secure) মূলত ডেটা এনক্রিপশন নিশ্চিত করে, যা ব্যবহারকারী এবং ওয়েবসাইটের মধ্যে আদান-প্রদানকৃত তথ্য (যেমন-লগইন ক্রেডেনশিয়াল, ব্যক্তিগত ডেটা, পেমেন্ট তথ্য) নিরাপদে রাখে।
- ই-কমার্সে যখন গ্রাহক অনলাইনে টাকা পরিশোধ করেন বা ব্যক্তিগত তথ্য (পাসওয়ার্ড, কার্ড নম্বর ইত্যাদি) দেন, তখন সেই ডেটাকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এজন্য ব্যবহৃত হয় HTTPS (Hyper Text Transfer Protocol Secure). 
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।

৪,৮৩০.
GSM-এ নিচের চ্যানেলগুলোর মধ্যে কোনটি ব্যবহৃত হয়?
  1. FDMA
  2. CDMA
  3. TDMA
  4. ক ও গ উভয়
সঠিক উত্তর:
ক ও গ উভয়
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়
ব্যাখ্যা

• GSM বা Global System for Mobile Communications হলো একটি সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি যা মূলত ভয়েস এবং ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়। GSM সিস্টেমে চ্যানেল ব্যবস্থাপনা করার জন্য FDMA (Frequency Division Multiple Access) এবং TDMA (Time Division Multiple Access) এই দুইটি প্রযুক্তি একত্রে ব্যবহার করা হয়। FDMA ব্যবহার করে সিস্টেম বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে চ্যানেল ভাগ করে দেয়, যাতে একাধিক ব্যবহারকারী একই সময়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করতে পারে। আর TDMA ব্যবহার করে প্রতিটি ফ্রিকোয়েন্সি চ্যানেলকে বিভিন্ন টাইম স্লটে ভাগ করা হয়, যার ফলে একই ফ্রিকোয়েন্সি একাধিক ব্যবহারকারী দ্বারা সময় ভাগ করে ব্যবহার করা যায়। ফলে, GSM-এ চ্যানেল ব্যবস্থাপনার জন্য FDMA এবং TDMA উভয়ই ব্যবহৃত হয়।

জিএসএম (GSM-Global System for Mobile communication):

- ১৯৮২ সালে প্রথম নামকরণ করা হয় Group Speciale Mobile (GSM)।
- এর পর নামের ডেফিনেশন পরিবর্তন করে রাখা হয় Global System for Mobile Communications (GSM)।
- জিএসএম প্রযুক্তির তৃতীয় প্রজন্মের (Third generation) ভার্সনকে Universal Mobile Telecommunication System (UMTS) দ্বারা প্রমিতকরণ করা হয়।
- জিএসএম হচ্ছে FDMA (Frequency Division Multiple Access) এবং TDMA (Time Division Multiple Access) এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- জিএসএম সর্বপ্রথম মোবাইল রেডিও সিস্টেমের জন্য TDMA এর উন্নয়ন সাধন করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৮৩১.
বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সুপার কম্পিউটার কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. ফ্রন্টিয়ার
  2. সামিট
  3. সাইবার ২০৫
  4. এল ক্যাপিটান
সঠিক উত্তর:
এল ক্যাপিটান
উত্তর
সঠিক উত্তর:
এল ক্যাপিটান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সুপার কম্পিউটার:

- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতির সুপারকম্পিউটার হলো ‘এল ক্যাপিটান’।
- এটি ডিজাইন ও তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই) কোম্পানি।
- ২০২৪ সালের নভেম্বরে চালু করা হয় এটি।
- এই সুপারকম্পিউটার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোরে অবস্থিত লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে স্থাপন করা হয়েছে।
- এটি ডিজাইন ও তৈরিতে ব্যয় হয়েছে ৬০০ মিলিয়ন ডলারের বেশি।

উল্লেখ্য,
- ২০২২ সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ছিল ফ্রন্টিয়ার।
- ফ্রন্টিয়ারের গতি ছিল ১.৫ এক্সাফ্লপ এবং ক্যাপিটান সুপারকম্পিউটিং সিস্টেমের গতি ২.৭৪৬৩ এক্সাফ্লপ।

তথ্যসূত্র: সিবিএস নিউজ।
৪,৮৩২.
কম্পিউটারে Run কমান্ড চালু করতে শর্টকাট কী হচ্ছে -
  1. Ctrl + Alt + Delete
  2. Windows + R
  3. Alt + R
  4. FN + R
সঠিক উত্তর:
Windows + R
উত্তর
সঠিক উত্তর:
Windows + R
ব্যাখ্যা

উইন্ডোজ শর্টকাট কী: 
- কীবোর্ডে এক সাথে উইন্ডোজ ও আর (Windows +R) চেপে Run Command চালু করা হয়। 
- আবার, Ctrl + Alt + Delete চেপে সাধারণত কম্পিউটার reboot/restart করা হয়। 

আরো কিছু উইন্ডোজ শর্টকাট কী - 

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মাইক্রোসফট সাপোর্ট ওয়েবসাইট। [লিঙ্ক] 

৪,৮৩৩.
সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন মেমোরি কোনটি?
  1. ক) রেজিস্টার
  2. খ) ক্যাশ মেমোরি
  3. গ) র‍্যাম
  4. ঘ) সিডি
সঠিক উত্তর:
ক) রেজিস্টার
উত্তর
সঠিক উত্তর:
ক) রেজিস্টার
ব্যাখ্যা

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪,৮৩৪.
ডেটাকে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠায় কে?
  1. রাউটার
  2. হাব
  3. গেটওয়ে
  4. সুইচ
সঠিক উত্তর:
সুইচ
উত্তর
সঠিক উত্তর:
সুইচ
ব্যাখ্যা
• রাউটার:
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং কে সংযুক্ত করতে পারে।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• হাব:
- হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে।
- হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা।
- হাবে মাল্টিপল পোর্ট থাকে।

• সুইচ:
- সুইচ একটি ডিভাইস যা নেটওয়ার্কের ডেটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়। 
- তবে হাব প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর একই সাথে প্রত্যেকটি কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারে পাঠায়। 

• গেটওয়ে:
- গেটওয়ে ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- গেটওয়ে এবং রাউটার ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়। 
- গেটওয়ে বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮৩৫.
http প্রথম ব্যবহৃত হয় কখন?
  1. ক) ১৯৬৯
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৮০
  4. ঘ) ১৯৮৯
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৯
ব্যাখ্যা
• হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http):
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে স্যার টিমোথি জন ‘টিম বার্নার্স-লি (Tim Berners Lee ) (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি (বোর্ড বই)। 
৪,৮৩৬.
মাদারবোর্ড কী?
  1. কম্পিউটারের প্রসেসর ইউনিট
  2. কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড
  3. কম্পিউটারের মনিটর
  4. কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভ
সঠিক উত্তর:
কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড
ব্যাখ্যা
মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড।

• মাদারবোর্ড
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• অবস্থান ও আকার
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেসের (casing) ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

• গঠন ও উপাদান
- ভিত্তি (Base): শক্ত, non-conductive (বিদ্যুৎ না পরিবাহিত) প্লাস্টিকের শীট।
- ট্রেস (Traces): পাতলা কপার বা অ্যালুমিনিয়ামের রেখা, যা সার্কিট গঠন করে।
- স্লট ও সকেট:
• CPU (Central Processing Unit),
• RAM (Random Access Memory),
• Expansion Cards (যেমন: গ্রাফিক্স কার্ড)।
- পোর্ট ও সংযোগ: হার্ডড্রাইভ, ডিস্কড্রাইভ, ফ্রন্ট প্যানেল, মনিটর, কীবোর্ড, মাউসের সঙ্গে সংযোগ।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।
৪,৮৩৭.
গুগলের পুরাতন নাম কী ছিল? 
  1. ব্যাকরাব
  2. ডুডল
  3. গুগলপ্লেক্স
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ব্যাকরাব
উত্তর
সঠিক উত্তর:
ব্যাকরাব
ব্যাখ্যা

গুগল (Google): 
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন। 
- গুগলের পুরাতন নাম ব্যাকরাব (BackRub)। 
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম। 
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স। 
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি। 

উৎস: ব্রিটানিকা এবং গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।

৪,৮৩৮.
SSD এবং HDD এর মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে?
  1. SSD-তে ম্যাগনেটিক ডিস্ক বেশি থাকে
  2. HDD-র ডাটা ট্রান্সফার রেট SSD-র চেয়ে বেশি
  3. SSD-তে মুভিং পার্ট নেই, কিন্তু HDD-তে আছে
  4. SSD শুধু বুট ড্রাইভ হিসেবে ব্যবহার করা যায়
সঠিক উত্তর:
SSD-তে মুভিং পার্ট নেই, কিন্তু HDD-তে আছে
উত্তর
সঠিক উত্তর:
SSD-তে মুভিং পার্ট নেই, কিন্তু HDD-তে আছে
ব্যাখ্যা

• SSD (Solid State Drive) এবং HDD (Hard Disk Drive) হলো কম্পিউটারের দুই ধরনের স্টোরেজ ডিভাইস। মূল পার্থক্য হলো SSD-তে কোনো মুভিং পার্ট নেই, অর্থাৎ এতে ডাটা স্টোর হয় ফ্ল্যাশ মেমোরিতে, তাই এটি দ্রুত ডাটা রিড ও রাইট করতে সক্ষম। বিপরীতে, HDD-তে ম্যাগনেটিক ডিস্ক থাকে যা ঘূর্ণন করে এবং হেডের মাধ্যমে ডাটা পড়া/লিখা হয়, তাই এটি ধীর কিন্তু তুলনামূলক সস্তা। HDD-এর ডাটা ট্রান্সফার রেট SSD-এর তুলনায় কম। SSD শুধু বুট ড্রাইভ হিসেবে সীমাবদ্ধ নয়, এটি সাধারণ ডাটা স্টোরেজ হিসেবেও ব্যবহার করা যায়।
- সুতরাং সঠিক পার্থক্য হলো: SSD-তে মুভিং পার্ট নেই, HDD-তে আছে।

SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।
- HDD-তে ম্যাগনেটিক ডিস্ক ও স্পিনিং প্ল্যাটার থাকে, যা মেকানিক্যাল মুভমেন্টের মাধ্যমে ডাটা read ও write করে, ফলে এটি তুলনামূলকভাবে ধীরগতি সম্পন্ন।
- SSD-এর ডাটা ট্রান্সফার স্পিড HDD-এর চেয়ে অনেক বেশি, তাই অপারেটিং সিস্টেম চালানোর জন্য এটি অধিক কার্যকর।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Amazon Web Services (AWS) ওয়েবসাইট। 

৪,৮৩৯.
কোন প্রোগ্রামটি লাইন-বাই-লাইন কোড রূপান্তর করে তাৎক্ষণিক আউটপুট দেয়?
  1. ইন্টারপ্রেটার
  2. ডিবাগার
  3. কম্পাইলার
  4. অ্যাসেম্বলার
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার
ব্যাখ্যা

• যে প্রোগ্রামটি লাইন-বাই-লাইন কোড রূপান্তর করে এবং তাৎক্ষণিক আউটপুট প্রদান করে তাকে ইন্টারপ্রেটার বলা হয়। ইন্টারপ্রেটার সোর্স কোডকে একবারে সম্পূর্ণভাবে কম্পাইল না করে, প্রতিটি লাইন পড়ে বুঝে সরাসরি কার্যকর করে। এর ফলে প্রোগ্রাম চলাকালীন ত্রুটি দ্রুত ধরা যায় এবং ফলাফল অবিলম্বে দেখা যায়।
 
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রাম এর মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রুপান্তরিত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল এর ভাষা কে মেশিন ভাষায় রুপান্তরিত করার জন্য অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন পরে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা-

১. কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।

২. ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন, প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।

৩. অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৮৪০.
To paste the contents, which shortcut is used?
  1. Ctrl + V
  2. Ctrl + C
  3. Ctrl + P
  4. Shift + P
সঠিক উত্তর:
Ctrl + V
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + V
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) Ctrl + V

গুরুত্বপূর্ণ কিছু কমান্ড:
- Ctrl + E : Center the text.
- Alt + W : Adjust the zoom magnification.
- Ctrl + O : Open a document.
- Ctrl + N : Create a new document.
- Ctrl + L : Align the text to the left.
- Ctrl + R : Align the text to the right.
- Ctrl + Z : Undo the previous action.
- Ctrl + Y : Redo the previous action, if possible.
- Ctrl + S : Save the document.
- Ctrl + W : Close the document.
- Ctrl + C : Copy the selected content to the Clipboard.
- Ctrl + V : Paste the contents of the Clipboard.
- Ctrl + B : Apply bold formatting to text.
- Ctrl + I : Apply italic formatting to text.
- Ctrl + U : Apply underline formatting to text.
- Ctrl + Left bracket ( [ ) : Decrease the font size by 1 point.
- Ctrl + Right bracket ( ] ) : Increase the font size by 1 point.
- Esc : Cancel a command.

Source: মাইক্রোসফটের ওয়েবসাইট।

৪,৮৪১.
What is the process of converting plaintext into unreadable code to secure data?
  1. Encryption
  2. Validation
  3. Manipulation
  4. Decryption
সঠিক উত্তর:
Encryption
উত্তর
সঠিক উত্তর:
Encryption
ব্যাখ্যা

- মূল ডাটা কে অন্য ফরমেটে পরিবর্তন করার পদ্ধতি Encryption

- এনক্রিপশন
(Encryption) হলো মূল ডেটাকে নিরাপত্তার উদ্দেশ্যে একটি গোপন, অপাঠযোগ্য বা কোডযুক্ত ফরম্যাটে রূপান্তর করার পদ্ধতি যেখানে  ডেটা সুরক্ষিত থাকে এবং শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই তা ডিক্রিপ্ট বা পড়তে পারে।
- মেনিপুলেশন(Manipulation): ডেটা ম্যানিপুলেশন হলো ডেটাবেস বা স্প্রেডশিটে ডেটা সম্পাদনা, সাজানো বা পরিবর্তন করার প্রক্রিয়া, এটি সাধারণত ফরম্যাট পরিবর্তন করে না।
- ভ্যালিডেশন (Validation): ডেটা ভ্যালিডেশন হলো ডেটার সঠিকতা, গুণমান এবং বিশ্বস্ততা যাচাই করার প্রক্রিয়া, কোনো ফরম্যাট পরিবর্তনের পদ্ধতি নয়।
- ডিক্রিপশন (Decryption): ডিক্রিপশন হলো এনক্রিপশন পদ্ধতির বিপরীত প্রক্রিয়া; এটি এনক্রিপ্ট করা গোপন ডেটাকে আবার মূল পাঠযোগ্য ফরম্যাটে ফিরিয়ে আনে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণী।

৪,৮৪২.
A floppy disk contains
  1. ক) Circular tracks only
  2. খ) Sectors only
  3. গ) Both circular tracks and sector
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
গ) Both circular tracks and sector
উত্তর
সঠিক উত্তর:
গ) Both circular tracks and sector
ব্যাখ্যা
A floppy disk or floppy diskette (sometimes casually referred to as a floppy or diskette) is a type of disk storage composed of a thin and flexible disk of a magnetic storage medium in a square or nearly square plastic enclosure lined with a fabric that removes dust particles from the spinning disk.
৪,৮৪৩.
বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান Alibaba কতসালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৮ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৯ সালে
  4. ২০০১ সালে
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
ব্যাখ্যা
আলিবাবা (Alibaba):
- আলিবাবা একটি চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানি। 
- এটি খুচরা বিক্রেতাদের জন্য বড় প্লাটফর্ম।
- এই কোম্পানী ক্রেতা-বিক্রেতা, ক্রেতা-ক্রেতা, ব্যবসায়ি- ব্যবসায়িদের ওয়েব পোর্টাল এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে।
- আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
- এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি।

উৎস: Alibaba Group ওয়েবসাইট।
৪,৮৪৪.
MAC Address stand for-
  1. ক) Multimedia Access Control Address
  2. খ) Multiple Access Control Address
  3. গ) Media Access Circuit Address
  4. ঘ) Media Access Control Address
সঠিক উত্তর:
ঘ) Media Access Control Address
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Media Access Control Address
ব্যাখ্যা

MAC Address হচ্ছে Media Access Control Address.
কোন কম্পিউটারে ম্যাক এড্রেস হচ্ছে সেই কম্পিউটারটিতে ব্যবহার্য নেটওয়ার্ক ডিভাইসের জন্য একটি অনন্য পরিচিতি |
- কোন ডিভাইসের ম্যাক এড্রেস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সরবরাহ করে থাকে ।
- একেকটি নেটওয়ার্ক ডিভাইস এর জন্য একেকটি ম্যাক এড্রেস থাকে ।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

৪,৮৪৫.
প্রোগ্রাম নির্বাহের সময় কম্পিউটার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ কোন এড্রেস উৎপন্ন করে?
  1. POST Address
  2. Physical Address
  3. Logical Address
  4. খ + গ
সঠিক উত্তর:
Logical Address
উত্তর
সঠিক উত্তর:
Logical Address
ব্যাখ্যা
সিপিইউ দ্বারা প্রোগ্রাম নির্বাহের সময় সর্বদা Logical Adress generate করে।অন্যদিকে, ভৌত ঠিকানা (Physical Address) হচ্ছে, মেমরি ইউনিট দ্বারা প্রদর্শিত ঠিকানা এবং এটি ডেটা বাসকে প্রধান মেমরিরি একটি বিশেষ মেমরি সেল ব্যবহার করতে দেয়। কম্পিউটারে চলমান এপ্লিকেশন প্রোগ্রাম গুলো Physical Adress দেখতে পায় না। তারা সবসময় Logical Adress ব্যবহার করে কাজ করে।
৪,৮৪৬.
রোবোটিক্সের জনক কে?
  1. Joseph Engelberger
  2. John McCarthy
  3. Alan Turing
  4. Charles Babbage
সঠিক উত্তর:
Joseph Engelberger
উত্তর
সঠিক উত্তর:
Joseph Engelberger
ব্যাখ্যা

• Joseph Engelberger: Father of Robotics.
- John McCarthy: Father of Artificial Intelligence.
- Alan Turing: Father of Computer Science.
- Charles Babbage: Father of Modern Computer.

• রোবোটিক্স(Robotics):
- রোবোটিক্স হলো এমন একটি বিজ্ঞান ও প্রযুক্তির শাখা, যেখানে রোবটের নকশা, নির্মাণ, প্রোগ্রামিং ও ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
- রোবট হলো একটি স্বয়ংক্রিয় বা আধা-স্বয়ংক্রিয় যন্ত্র, যা নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী কাজ করতে সক্ষম।
- রোবোটিক্সের মূল উদ্দেশ্য হলো মানুষের কাজকে সহজ, দ্রুত, নির্ভুল ও ঝুঁকিমুক্ত করা।
 
• রোবোটিক্সের জনক(Father of Robotics):
- জোসেফ এঙ্গেলবার্গার(Joseph Engelberger)–কে রোবোটিক্সের জনক বলা হয়।
- তিনি শিল্পক্ষেত্রে প্রথম কার্যকর শিল্প রোবট “Unimate” উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
- আধুনিক শিল্প রোবোটিক্সের বিকাশে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
• রোবোটিক্সের প্রধান উপাদান:
- হার্ডওয়্যার: সেন্সর, মোটর, অ্যাকচুয়েটর, কন্ট্রোল ইউনিট।
- সফটওয়্যার: প্রোগ্রামিং নির্দেশনা ও কন্ট্রোল অ্যালগরিদম।
- সেন্সর: পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে।
- অ্যাকচুয়েটর: নির্দেশ অনুযায়ী যান্ত্রিক কাজ সম্পন্ন করে।
 
• রোবোটিক্সের ব্যবহার ক্ষেত্র:
- শিল্প কারখানা ও উৎপাদন ব্যবস্থা।
- চিকিৎসা ও সার্জারি।
- মহাকাশ গবেষণা।
- সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা।
- কৃষি ও স্বয়ংক্রিয় যন্ত্রপাতি।
 
• রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা:

- আধুনিক রোবোটিক্সে Artificial Intelligence(AI) ব্যবহৃত হয়।
- AI ব্যবহারের ফলে রোবট শেখা, সিদ্ধান্ত গ্রহণ ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
 
উৎস: Britannica.

৪,৮৪৭.
বিশ্বের প্রথম ব্যবহারযোগ্য এমবেডেড কম্পিউটার কোনটি?
  1. Intel 4004
  2. The Apollo Guidance Computer
  3. Microsoft Windows
  4. IBM PC
সঠিক উত্তর:
The Apollo Guidance Computer
উত্তর
সঠিক উত্তর:
The Apollo Guidance Computer
ব্যাখ্যা
বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হচ্ছে The Apollo Guidance Computer।

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- এমবেডেড কম্পিউটারে মনিটর থাকে না।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি কেবল সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্ করে থাকে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

উৎস: ব্রিটানিকা।
৪,৮৪৮.
মাইক্রোকম্পিউটারের জনক কে?
  1. জন বারডিন
  2. এডওয়ার্ড রবার্ট
  3. প্রেসপার একার্ট
  4. উইলিয়াম শেকলে
সঠিক উত্তর:
এডওয়ার্ড রবার্ট
উত্তর
সঠিক উত্তর:
এডওয়ার্ড রবার্ট
ব্যাখ্যা
♦ মাইক্রোকম্পিউটারের ইতিহাস: 
- ১৯৭৫ সালে MITS (Micro Instrumentation and Telemetry Systems) কোম্পানির প্রতিষ্ঠাতা প্রকৌশলী হেনরি এডওয়ার্ড রবার্টস ইন্টেলের মাইক্রোপ্রসেসর ভিত্তিক Altair-880 মাইক্রোকম্পিউটার তৈরি করেন।
-  এতে ইন্টেলের ৮০৮০ মাইক্রোপ্রসেসর ও ২৫৬ কিলোবাইট মেমোরি ব্যবহৃত হয়েছে।
- এটি হলো প্রথম মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার বা মাইক্রোকম্পিউটার।
-  সেজন্য হেনরি এডওয়ার্ড রবার্টসকে মাইক্রো কম্পিউটারের জনক বলা হয়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এস এসসি ও দাখিল, ভোকেশনাল।
৪,৮৪৯.
নিচের কোনটি 206(10) এর বাইনারী রূপ?
  1. ক) 01110011(2)
  2. খ) 11001100(2)
  3. গ) 11001110(2)
  4. ঘ) 1111 0000(2)
সঠিক উত্তর:
গ) 11001110(2)
উত্তর
সঠিক উত্তর:
গ) 11001110(2)
৪,৮৫০.
ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন ডিজাইন ও পরিচালনার জন্য মূলত কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
  1. MATLAB
  2. Blender
  3. VLC Media Player
  4. Audacity
সঠিক উত্তর:
Blender
উত্তর
সঠিক উত্তর:
Blender
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি (VR) সিমুলেশন ডিজাইন ও পরিচালনার জন্য মূলত Blender সফটওয়্যার ব্যবহার করা হয়। Blender একটি ওপেন সোর্স 3D মডেলিং ও অ্যানিমেশন সফটওয়্যার, যা 3D অবজেক্ট তৈরি, রেন্ডারিং এবং VR পরিবেশ তৈরি করতে সাহায্য করে। এটি ইউজারদের ভার্চুয়াল দুনিয়া ডিজাইন করতে, অ্যানিমেশন তৈরি করতে এবং ইন্টারঅ্যাকটিভ সিমুলেশন তৈরি করতে সক্ষম করে।
- MATLAB সাধারণত গণিত ও ইঞ্জিনিয়ারিং সমস্যার জন্য ব্যবহৃত হয়, VLC Media Player একটি মিডিয়া প্লেয়ার এবং Audacity একটি অডিও এডিটিং সফটওয়্যার।
- তাই VR সিমুলেশনের জন্য Blender সবচেয়ে উপযোগী।

• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality-VR) হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

• ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যারগুলো হলো:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৪,৮৫১.
XOR গেটকে সাধারণত বলা হয়:
  1. Exclusive OR gate
  2. AND gate
  3. NOR gate
  4. NAND gate
সঠিক উত্তর:
Exclusive OR gate
উত্তর
সঠিক উত্তর:
Exclusive OR gate
ব্যাখ্যা

• XOR গেটকে সাধারণত বলা হয় Exclusive OR gate. এটি একটি ডিজিটাল লজিক গেট যা দুটি ইনপুট নিয়ে কাজ করে এবং শুধু তখনই আউটপুট দেয়, যখন ইনপুট দুটি আলাদা থাকে। অর্থাৎ, যদি ইনপুট উভয়ই ০ বা উভয়ই ১ হয়, আউটপুট হবে ০, আর যদি একটি ইনপুট ১ এবং অন্যটি ০ হয়, আউটপুট হবে ১। এটি সাধারণ OR গেটের মতো নয়, কারণ সাধারণ OR গেট ইনপুট যেকোনো একটি ১ থাকলেই আউটপুট ১ দেয়। XOR গেট ডিজিটাল সার্কিট এবং কম্পিউটার লজিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন বাইনারি অ্যাডিশন এবং লজিক্যাল কন্ডিশন চেক করার কাজে।
- তাই সঠিক উত্তর হলো ক) Exclusive OR gate.

 
• এক্স অর গেইট (Exclusive OR (XOR) Gate):
-  XOR গেইট হল একটি লজিক গেইট, যা দুটি ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 দেয়, আর একই হলে আউটপুট 0 দেয়।
- অর্থাৎ, একটি ইনপুট 1 এবং অন্যটি 0 হলে আউটপুট 1 হবে। যদি উভয় ইনপুট একই হয় (উভয় 0 বা উভয় 1), তাহলে আউটপুট 0 হবে।



মৌলিক লজিক গেইট:
- ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট মূলত কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
- কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট। যথা:
১. অর গেইট (OR Gate),
২. অ্যান্ড গেইট (AND Gate) এবং
৩. নট গেইট (NOT Gate).

• সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধু NAND গেইট বা শুধু NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

• মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.

• সার্বজনীন লজিক গেইট:
- NAND Gate,
- NOR Gate.

• বিশেষ লজিক গেইট:
- XOR Gate,
- XNOR Gate.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৮৫২.
সংকেতকে ব্রডকাস্ট না করে সংঘর্ষ এড়ানোর জন্য কম্পিউটারের MAC অ্যাড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায় নিচের কোনটি?
  1. ক) মডেম
  2. খ) সুইচ
  3. গ) হাব
  4. ঘ) রাউটার
সঠিক উত্তর:
খ) সুইচ
উত্তর
সঠিক উত্তর:
খ) সুইচ
ব্যাখ্যা
নেটওয়ার্ক ডিভাইস (Network Devices):
- কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটারগুলো যুক্ত করতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে নেটওয়ার্ক ডিভাইস বলা হয়।
- এসব যন্ত্রপাতি মূলত নেটওয়ার্কে ডেটার প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং সংকেত ও ডেটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে।
- এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে-
• মডেম
• হাব
• রাউটার
• গেটওয়ে
• সুইচ
• নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।

সুইচ (Switch):
- নেটওয়ার্কিং করার জন্য বর্তমানে হারের পরিবর্তে ব্যাপকভাবে সুইচ ব্যবহৃত হয়।
- কার্যক্রমের দিক থেকে হাব এর সাথে সুইচের তেমন কোনো পার্থক্য নেই তবে সুইচেন্ন ৰুদ্ধিমত্তা রয়েছে।
- সুইচ কোনো সংকেতকে ব্রডকাস্ট করে না, সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারের MAC (Media Access Control) অ্যাড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠায়
- শুধু তাই নয় দুর্বল হয়ে পড়া সংকেতটিকে অ্যামপ্লিফাই (বর্ধিত) করে গন্তব্য কম্পিউটারের পোর্টে প্রেরণ করে। 
- সুইচে পোর্টের সংখ্যা ৪, 16, 24 থেকে 48 পর্যন্ত হয়ে থাকে।
- এতে ডেটা ফিল্টারিং (প্রকৃত সিগনাল থেকে নয়েজ সিগনাল বাদ দেয়া) করা সম্ভব তবে ব্যবহারের দিক থেকে একটু জটিল।
- একটি সুইচ দিয়ে একটি LAN তৈরি করা যায়, একাধিক LAN তৈরি সম্ভব নয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৪,৮৫৩.
দুটি কম্পিউটারের মধ্যে এনক্রিপ্টেড ডাটা ট্রান্সফার করার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়?
  1. FTP
  2. HTTP
  3. TELNET
  4. HTTPS
সঠিক উত্তর:
HTTPS
উত্তর
সঠিক উত্তর:
HTTPS
ব্যাখ্যা

HTTPS (HyperText Transfer Protocol Secure) হলো HTTP-এর একটি নিরাপদ সংস্করণ, যা SSL/TLS এনক্রিপশন ব্যবহার করে দুটি কম্পিউটারের (ক্লায়েন্ট ও সার্ভার) মধ্যে সুরক্ষিত ডাটা ট্রান্সফার নিশ্চিত করে। এটি সাধারণত ওয়েব ব্রাউজিং, লগইন তথ্য, পেমেন্ট ডাটা ইত্যাদি নিরাপদভাবে আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।

HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ।
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।
- তাই ওয়েব অ্যাড্রেসে এ অংশটি লিখা হয় না। www অংশ দিয়েই শুরু করা হয়।

অন্যান্য অপশনসমূহ, 
ক) FTP (File Transfer Protocol) – এটি ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়, তবে ডিফল্টভাবে এনক্রিপশন থাকে না।
খ) HTTP – এটি এনক্রিপশন ছাড়া ডাটা ট্রান্সফার করে, যা নিরাপদ নয়।
গ) TELNET – এটি রিমোট লগইনের জন্য ব্যবহৃত হয়, তবে এটি এনক্রিপশন ছাড়া ডাটা ট্রান্সফার করে, যা নিরাপদ নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৪,৮৫৪.
টুইটারের প্রতিষ্ঠাতা কে?
  1. জ্যাক ডর্সি
  2. মার্ক জাকারবার্গ
  3. রেডি হফম্যান
  4. জাওয়াদুল করীম
সঠিক উত্তর:
জ্যাক ডর্সি
উত্তর
সঠিক উত্তর:
জ্যাক ডর্সি
ব্যাখ্যা
টুইটার

- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- টুইটারের পরিবর্তিত নাম 'X'.
- টুইটারের বর্তমান সিইও Linda Yaccarino. তিনি ২০২৩ সালের ৫ জুন সিইও'র দায়িত্ব গ্রহণ করেন।
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস।
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

সূত্র: টুইটারের ওয়েবসাইট।
৪,৮৫৫.
Graphics-based operating systems include-
  1. PC-DOS
  2. Mac OS
  3. MS-DOS
  4. CP/M
সঠিক উত্তর:
Mac OS
উত্তর
সঠিক উত্তর:
Mac OS
ব্যাখ্যা
Mac OS এগুলো হচ্ছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।

• অপারেটিং সিস্টেম:
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System),
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating Sysatem).

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
৪,৮৫৬.
ধ্বংসাত্মক মেমরির উদাহরণ কোনটি?
  1. র‍্যাম
  2. রম
  3. চৌম্বক কোর মেমরি
  4. চৌম্বক টেপ
সঠিক উত্তর:
চৌম্বক কোর মেমরি
উত্তর
সঠিক উত্তর:
চৌম্বক কোর মেমরি
ব্যাখ্যা
• ভোলাটাইল বা উদ্বায়ী মেমরি:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় তাকে উদ্বায়ী স্মৃতি বা ভোলাটাইল মেমরি বলে। যেমন- RAM।

• নন-ভোলাটাইল মেমরি বা অনুদ্বায়ী:
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমরির তথ্য মুছে যায় না তাকে অনুদ্বায়ী স্মৃতি বা নন-ভোলাটাইল মেমরি বলে। যেমন- ROM।

• ধ্বংসাত্মক মেমরি:
- যদি কোনো মেমরি পঠনের পর সংরক্ষিত তথ্য মুছে যায় তাহলে তাকে ধ্বংসাত্মক মেমরি বলা হয়। যেমন- চৌম্বক কোর মেমরি।

• অধ্বংসাত্মক মেমরি:
- যদি পঠনের পর সংরক্ষিত তথ্য মুছে না যায় তাহলে তাকে অধ্বংসাত্মক মেমরি বলে। যেমন- চৌম্বক টেপ।

উৎস : মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮৫৭.
ISP এর পূর্ণ নাম কী?
  1. ক) Internet Super Power
  2. খ) Internet Server Provider
  3. গ) Internet Server Programmed
  4. ঘ) Internet Service Provider
সঠিক উত্তর:
ঘ) Internet Service Provider
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Internet Service Provider
ব্যাখ্যা
ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) বলতে একটি প্রতিষ্ঠানকে বুঝানো হয়, যারা ইন্টারনেটে প্রবেশ এবং ব্যবহার সংক্রান্ত সেবা প্রদান করে।
ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিভিন্ন রকমের হতে পারে। যেমন বাণিজ্যিক, সামাজিক মালিকানাধীন, অলাভজনক, বা অন্যথায় ব্যক্তিগতভাবে মালিকানাধীন।
৪,৮৫৮.
Windows কী ধরণের অপারেটিং সিস্টেম?
  1. বর্ণভিত্তিক
  2. চিত্রভিত্তিক
  3. সার্ভার ভিত্তিক 
  4. কমান্ড লাইন ভিত্তিক 
সঠিক উত্তর:
চিত্রভিত্তিক
উত্তর
সঠিক উত্তর:
চিত্রভিত্তিক
ব্যাখ্যা
Windows চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।

• উইন্ডোজ (Windows) অপারেটিং সিস্টেম
- পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারী এবং প্রতিষ্ঠানভিত্তিক ব্যবহারকারীদের প্রথম পছন্দের তালিকাতে আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
- ১৯৮৫ সালে মাইক্রোসফট কর্পোরেশন প্রথম চিত্রভিত্তিক ইন্টাফেস হিসেবে ব্যবহারকারীদের কাছে উইন্ডোজ ১.০ ভার্সন বাজারে ছাড়ে, পরবর্তীতে ১৯৯৫ সালে Windows 95 পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে বাজারে আসে।
- দ্রুত এই অপারেটিং সিস্টেম জনপ্রিয়তা পায় যার ভিত্তিতে আজ পর্যন্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন বাজারে বের হয়েছে।
- সেই রকম কয়েকটি ভার্সন হলো- Windows 2007, 2010, 2013 মুলত ব্যবহারকারীদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন নতুন নতুন ফিচার সংযুক্ত করে।

যেমন-
১। ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
২। ইউ.এস.বি. এবং ডিভিডি সার্পেটি।
৩। FAT32 এবং NTFS ফাইল সিস্টেম ব্যবহার।
৪। ইন্ট্যারাকটিভ গেম ও অনলাইন গেম খেলার সুবিধা।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, প্রথম ও দ্বিতীয় পত্র, নবম ও দশম শ্রেণি।
৪,৮৫৯.
কম্পিউটারের যন্ত্র বা যন্ত্রাংশকে কী বলে?
  1. মনিটর
  2. আউটপুট
  3. হার্ডওয়্যার
  4. সফটওয়্যার
সঠিক উত্তর:
হার্ডওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
হার্ডওয়্যার
ব্যাখ্যা
হার্ডওয়্যার:
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন। কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি।
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ।

সফটওয়্যার:
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker, Mac OS  ইত্যাদি হলো সফটওয়্যারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮৬০.
Readymade styles that can be used for a word document are called-
  1. ক) Presentations
  2. খ) Letters
  3. গ) Templates
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Templates
উত্তর
সঠিক উত্তর:
গ) Templates
ব্যাখ্যা
- মাইক্রোসফট ওয়ার্ডে Template হচ্ছে পূর্বে-ডিজাইনকৃত ডকুমেন্ট।
- যেকেউ এটাকে নিজের প্রয়োজনমত সম্পাদনা করতে পারে।
- Template টি বিজনেস কার্ড, Resume, প্রেজেন্টেশন যেকোন ধরনের হতে পারে।
৪,৮৬১.
What is the full form of FDMA?
  1. Frequency Division Multiple Area
  2. Frequency Division Multiple Access
  3. Frequency Division Medium Area
  4. Frequency Division Medium Array
সঠিক উত্তর:
Frequency Division Multiple Access
উত্তর
সঠিক উত্তর:
Frequency Division Multiple Access
ব্যাখ্যা
• FDMA এর পূর্ণরূপ- Frequency Division Multiple Access. 

১. প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যসমূহ-
২. রেডিও সিগন্যাল হিসেবে এনালগ সিগন্যালের ব্যবহার।
৩. অপেক্ষাকৃত কম ব্যান্ডের সিগন্যাল ফ্রিকোয়েন্সির ব্যবহার।
৪. FDMA (Frequency Division Multiple Access) পদ্ধতির ব্যবহার।
৫. সেমিকন্ডাক্টর ও মাইক্রোপ্রসেসর প্রযুক্তির ব্যবহার।
৬. আন্তর্জাতিক রোমিং সুবিধা না থাকা।
৭. কথা বলার সময় অবস্থান পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,৮৬২.
ইউটিউবের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে? [জানুয়ারি, ২০২৫]
  1. রেইড হফম্যান
  2. নীল মোহন
  3. চ্যাড হারলি
  4. স্টিভ চেন
সঠিক উত্তর:
নীল মোহন
উত্তর
সঠিক উত্তর:
নীল মোহন
ব্যাখ্যা
• ইউটিউব (YouTube):
- ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট।
- ইউটিউব ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল।
- আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা।
- জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত।
- গুগল ২০০৬ সালের ৯ অক্টোবর ইউটিউব কিনে নেয়।
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।
- Parent organization: Google
- CEO: Neal Mohan. [জানুয়ারি, ২০২৫]

উৎস:
১. ব্রিটানিকা.
২. ইউটিউব এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৮৬৩.
স্পুফিং কী?
  1. ভাইরাস ছড়ানোর একটি পদ্ধতি
  2. অন্য ব্যক্তি বা ডিভাইসের পরিচয় ধারণ করা
  3. ডাটা এনক্রিপশন পদ্ধতি
  4. নেটওয়ার্ক স্পীড বাড়ানোর একটি টেকনিক
সঠিক উত্তর:
অন্য ব্যক্তি বা ডিভাইসের পরিচয় ধারণ করা
উত্তর
সঠিক উত্তর:
অন্য ব্যক্তি বা ডিভাইসের পরিচয় ধারণ করা
ব্যাখ্যা

◉ স্পুফিং (Spoofing) হলো একটি সাইবার অপরাধ, যেখানে একজন আক্রমণকারী অন্য ব্যক্তি বা ডিভাইসের পরিচয় ধারণ করে (impersonate) এবং নিজেকে বৈধ ব্যবহারকারী বা ডিভাইস হিসেবে উপস্থাপন করে। এর মাধ্যমে আক্রমণকারী অননুমোদিত অ্যাক্সেস পেতে পারে, ডেটা চুরি করতে পারে বা অন্যান্য ক্ষতিকর কার্যক্রম চালাতে পারে।

সাইবার অপরাধ:
- ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।
- বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হচ্ছে-

স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমণ হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে ।
- ইন্টারনেটে বিভিন্ন ভাবে স্পুফিং হয়ে থাকে। যথা: ইমেইল স্পুফিং, গেটওয়ে স্পুফিং, আইপি স্পুফিং ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৮৬৪.
কোনটি বায়োমেট্রিক্সের দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের পদ্ধতি?
  1. ভয়েস রিকগনিশন
  2. হ্যান্ড জিওমিট্রি
  3. টাইপিং কীস্ট্রোক
  4. সিগনেচার ভেরিফিকেশন
সঠিক উত্তর:
হ্যান্ড জিওমিট্রি
উত্তর
সঠিক উত্তর:
হ্যান্ড জিওমিট্রি
ব্যাখ্যা

• বায়োমেট্রিক্স: 
- গ্রীক শব্দ metron অর্থ পরিমাপ এবং "bio" অর্থ জীবন, এ দু'টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি। 
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়। 
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। 
- দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। 
যথা- 
ক. দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি:
১. ফিংগার প্রিন্ট (Fingerprint), 
২. হ্যান্ড জিওমিট্রি (Hand geometry), 
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris and retina scan), 
৪. ফেইস রিকোগনিশন (Face recognition) এবং 
৫. ডিএনএ টেস্ট (DNA test) । 

খ. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি: 
১. ভয়েস রিকগনিশন (Voice recognition), 
২. সিগনেচার ভেরিফিকেশন (Signature verification) এবং 
৩. টাইপিং কীস্ট্রোক (Keystroke verification) । 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৮৬৫.
LAN এর IEEE স্ট্যান্ডার্ড কোনটি?
  1. IEEE 802
  2. IEEE 802.16
  3. IEEE 802.12
  4. IEEE 802.14
সঠিক উত্তর:
IEEE 802
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802
ব্যাখ্যা
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN-Local Area Network):
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network
- সাধারণত ১ কি.মি. বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস (যেমন- প্রিন্টার) সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে LAN বলা হয়। 
-LAN এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার করার জন্য রিপিটার ব্যবহার করতে হয়।
- LAN এর মালিকানা সাধারণত কোনো একক ব্যাক্তি বা কিছুসংখ্যক লোকের একটি গ্রুপের হতে পারে।
- ল্যানের IEEE স্ট্যন্ডার্ড: IEEE 802

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. IEEE
৪,৮৬৬.
Which Generative AI is used for creating images from text prompts?
  1. DALL-E
  2. AlphaGo
  3. Dropbox
  4. ElevenLabs
সঠিক উত্তর:
DALL-E
উত্তর
সঠিক উত্তর:
DALL-E
ব্যাখ্যা

• DALL-E হলো একটি বিশেষায়িত জেনারেটিভ এআই মডেল যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের দেওয়া লিখিত প্রম্পট বা বর্ণনা থেকে সম্পূর্ণ নতুন ছবি তৈরি করতে পারে। এটি কয়েক বিলিয়ন প্যারামিটার সমৃদ্ধ একটি নিউরাল নেটওয়ার্ক যা ভাষার গভীর অর্থ বুঝতে পারে এবং সেই অনুযায়ী শৈল্পিক বা বাস্তবসম্মত দৃশ্য ফুটিয়ে তোলে। 
- টেক্সট-টু-ইমেজ জেনারেট করার আরও কিছু জনপ্রিয় এআই মডেল: Midjourney, Stable Diffusion, Google Imagen, Nano Banana ইত্যাদি।

• Generative Al:
- Generative AI এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা নতুন কনটেন্ট (যেমন লেখা, ছবি, অডিও, ভিডিও) তৈরি করতে পারে।
- এটি মানুষের মতো উত্তর তৈরি করে, কারণ এটি ডেটা থেকে ভাষার ধরন ও প্যাটার্ন শেখে। উদাহরণ: ChatGPT, DALL-E, Gemini, Claude ইত্যাদি।
- এটি large language model (LLM) বা deep neural network ব্যবহার করে।
- এই মডেলগুলো বিশাল এবং বহুমুখী ডেটাসেটের উপর প্রশিক্ষিত।
- LLM মূলগতভাবে একটি পরবর্তী-শব্দ পূর্বাভাসকারী (Next-Word Predictor) হিসাবে কাজ করে।

• DALL-E এর বৈশিষ্ট্য:
- এটি ওপেনএআই (OpenAI) দ্বারা তৈরি একটি টেক্সট-টু-ইমেজ (Text-to-image) মডেল।
- এর সর্বশেষ সংস্করণ DALL-E 3 অত্যন্ত নিখুঁতভাবে প্রম্পট অনুসরণ করতে পারে।
- জিরো-শট লার্নিং (Zero-shot learning) ব্যবহার করে এমন সব ছবি তৈরি করতে পারে যা আগে কখনো দেখেনি।
- এটি জেনারেটিভ অ্যাডভারসারিয়াল নেটওয়ার্ক এবং ডিফিউশন মডেলের উন্নত প্রযুক্তির সংমিশ্রণ।

• অন্যান্য অপশন:
- AlphaGo: গুগল ডিপমাইন্ডের একটি বিশেষ এআই যা শুধুমাত্র বোর্ড গেম খেলার কৌশল নিয়ে কাজ করে।
- Dropbox: ফাইল সংরক্ষণের ক্লাউড স্টোরেজ সার্ভিস।
- ElevenLabs: এআই ভয়েস জেনারেটর যা শুধুমাত্র টেক্সটকে অডিওতে রূপান্তর রূপান্তর করে, ছবি নয়।

উৎস: ব্রিটানিকা। [link]

৪,৮৬৭.
উইচ্যাট কী?
  1. ফেসবুক মেসেঞ্জারের অংশ
  2. সামাজিক যোগাযোগ মাধ্যম
  3. টুইটের অংশ
  4. মোবাইল ফোন কোম্পানির নাম
সঠিক উত্তর:
সামাজিক যোগাযোগ মাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক যোগাযোগ মাধ্যম
ব্যাখ্যা
উইচ্যাট হলো চীনের সংক্ষিপ্ত টেক্সট ও ভয়েস মেসেজ আদানপ্রদানকারী সামাজিক যোগাযোগ মাধ্যম।
এটিকে চীনের ফেইসবুক বলা হয়।
এটি ২০১১ সালের ২১ জুন আত্মপ্রকাশ করে।
এর সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত।
এছাড়াও শেনজেন এবং আমস্টারডামে এটির অফিস রয়েছে।
এটির মালিকানা চীনা টেনসেন্ট কোম্পানি।
চীনে ফেইসবুক, ইউটিউভ, টুইটার সহ পশ্চিমা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ।

(সূত্রঃ উইচ্যাট)
৪,৮৬৮.
Oracle Corporation-এর প্রতিষ্ঠাতা কে?
  1. Bill Gates
  2. Tim Cook
  3. Andrew S Grove
  4. Lawrence J. Ellison
সঠিক উত্তর:
Lawrence J. Ellison
উত্তর
সঠিক উত্তর:
Lawrence J. Ellison
ব্যাখ্যা
Oracle Corporation: 
- ল্যারি এলিসন Oracle Corporation প্রতিষ্ঠা করেন। 
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান। 
- সফটওয়্যার নির্মাণে মাইক্রোসফট ও আইবিএম এর পরেই এর অবস্থান। 
- ১৯৭৭ সালে Larry Ellison, Bob Miner এবং Ed Oates যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৪,৮৬৯.
কোন ধরনের সফটওয়্যার ব্যবহারকারীর সিস্টেম লক করে এবং মুক্তিপণ চায়?
  1. র‍্যানসমওয়‍্যার
  2. ওয়ার্ম 
  3. স্পাইওয়্যার
  4. অ্যাডওয়্যার
সঠিক উত্তর:
র‍্যানসমওয়‍্যার
উত্তর
সঠিক উত্তর:
র‍্যানসমওয়‍্যার
ব্যাখ্যা

• র‍্যানসমওয়্যার হলো একটি ক্ষতিকর সফটওয়্যার যা ব্যবহারকারীর কম্পিউটার বা ডিভাইস লক করে ফেলে এবং মুক্তিপণ (ransom) দাবি করে। এটি সাধারণত ইমেল অ্যাটাচমেন্ট, সন্দেহজনক লিঙ্ক বা ডাউনলোড করা ফাইলের মাধ্যমে সিস্টেমে প্রবেশ করে। একবার ইনফেকশন ঘটলে, ব্যবহারকারী তার ফাইল বা পুরো সিস্টেমে প্রবেশাধিকার হারায়। র‍্যানসমওয়্যার ফাইল এনক্রিপ্ট করে রাখে এবং ব্যবহারকারীকে ফাইল খুলতে বা সিস্টেম পুনরুদ্ধার করতে অর্থ পরিশোধ করতে বাধ্য করে। এটি ওয়ার্ম, স্পাইওয়্যার বা অ্যাডওয়্যারের মতো অন্যান্য ম্যালওয়্যার থেকে আলাদা কারণ এর মূল উদ্দেশ্য হলো অর্থের বিনিময়ে ব্যবহারকারীর ডেটা মুক্ত করা। তাই এটি সাইবার নিরাপত্তায় এক গুরুতর হুমকি।

ম্যালওয়্যার:
- ম্যালওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলাে Malicious Software.
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলাের মধ্যে রয়েছে-
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- ওয়ার্ম (worms) প্রভৃতি।

র‍্যানসমওয়্যার:
- র‍্যানসমওয়‍্যার হলো এক ধরনের ম্যালওয়‍্যার যেটি একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা (Accessibility) সীমাবদ্ধ করে দেয়, গুরুত্বপূর্ণ ফোল্ডার নিজের নিয়ন্ত্রণে নেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ (Ransom) দাবি করে।
- যেহেতু এটি মুক্তিপণ আদায়কারী সফ্টওয়্যার হিসেবে পরিচিত তাই মুক্তিপণের ইংরেজি শব্দ Ransom এবং সফ্টওয়্যারের ইংরেজি শব্দ Software এর সংক্ষিপ্তরূপ থেকেই এই নামকরণ অর্থাৎ Ransom + Software = Ransomware.
- কিছু র‍্যানসমওয়‍্যার সিস্টেমের হার্ড ড্রাইভে অবস্থিত সকল ফাইল একটি বড় কী (Large Key) দিয়ে এনক্রিপ্ট (Encrypt) করে ফেলে।
- এনক্রিপশন কী এতটাই বড় হয় যে মুক্তিপণ না দিয়ে একে ভেঙে ফেলা প্রযুক্তিগত দিক থেকে প্রায় অসম্ভব।
- এছাড়াও কেউ কেউ সরল একটি প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীর সিস্টেম লক করে দেয় এবং ডিসপ্লেতে বার্তার মাধ্যমে ব্যবহারকারীকে মুক্তিপণ দিতে বাধ্য করে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।

৪,৮৭০.
টেবুলেটিং মেশিন কী কাজে ব্যবহৃত হয়?
  1. মুদ্রণ কাজ করা
  2. তথ্য সংরক্ষণ ও গণনা
  3. লেকট্রনিক মেইল প্রেরণ
  4. ডিজিটাল ছবি গ্রহণ
সঠিক উত্তর:
তথ্য সংরক্ষণ ও গণনা
উত্তর
সঠিক উত্তর:
তথ্য সংরক্ষণ ও গণনা
ব্যাখ্যা

টেবুলেটিং মেশিন তথ্য সংরক্ষণ ও গণনার কাজে ব্যবহৃত হয়। 

• সেন্সাস বা টেবুলেটিং মেশিন (Tabulating Machine):
- ১৮৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ড. হারম্যান হলিরিখ (Dr. Herman Hollerith) নামের একজন পরিসংখ্যানবিদ সেন্সাস মেশিন বা টেবুলেটিং মেশিন নামে একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন।
- তাঁর উদ্ভাবিত যন্ত্রে তিনি পাঞ্চ কার্ড ব্যবহার করে ১৮৯০ সালের শুমারি মাত্র তিন বছরে শেষ করেন। সেন্সাস মেশিন ব্যবহার করে অনেক দিন পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যেত।
- ড. হলিরিথ ১৮৯৬ সালে 'টেবুলেটিং মেশিন কোম্পানি' নাম দিয়ে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন।
- পরবর্তীতে তাঁর কোম্পানি আরো কয়েকটা কোম্পানির সঙ্গে একীভূত হয়ে IBM (International
Business Machine) কোম্পানি গঠন করে।
- টেবুলেটিং মেশিন উদ্ভাবিত হওয়ার পর হতেই ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে কম্পিউটার তৈরির যুগ শুরু হয়।

উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৪,৮৭১.
ভার্চুয়াল রিয়েলিটি মূলত কোন তত্ত্বের ওপর ভিত্তি করে কাজ করে?
  1. ডেটাবেজ তত্ত্ব
  2. কম্পাইলার তত্ত্ব
  3. নেটওয়ার্ক তত্ত্ব
  4. সিমুলেশন তত্ত্ব
সঠিক উত্তর:
সিমুলেশন তত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
সিমুলেশন তত্ত্ব
ব্যাখ্যা

• Simulation Theory: কৃত্রিম পরিবেশ ও বাস্তবসম্মত অভিজ্ঞতা সৃষ্টির ভিত্তি।

• ভার্চুয়াল রিয়েলিটি(Virtual Reality):
- ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন একটি প্রযুক্তি, যেখানে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবসম্মত ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়।
- এটি বাস্তব নয়, বরং বিজ্ঞানের কল্পনা ও পরিকল্পনার মাধ্যমে সৃষ্ট একটি কৃত্রিম বাস্তবতা।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে কাজ করে।
- এই প্রযুক্তির মাধ্যমে এমন একটি কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা হয়, যা ব্যবহারকারীর কাছে বাস্তব বলে মনে হয়।
- ত্রিমাত্রিক চিত্র ব্যবহারের ফলে বাস্তবে করা কঠিন বা ঝুঁকিপূর্ণ কাজ ভার্চুয়াল পরিবেশে সহজে সম্পন্ন করা সম্ভব।

• ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ:
- হেড-মাউন্টেড ডিসপ্লে(HMD),
- ডেটা গ্লাভস,
- বিশেষ বডি স্যুট।
- এসব উপাদানের মাধ্যমে ব্যবহারকারী শারীরিক ঝুঁকি ছাড়াই বাস্তবের মতো অভিজ্ঞতা লাভ করে।

• ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ক্ষেত্র:
- চিকিৎসাক্ষেত্রে,
- ট্রাফিক ব্যবস্থাপনায়,
- ফ্লাইট সিমুলেশনে,
- খেলাধুলা ও বিনোদনে।

• অন্যান্য অপশন:
- Database Theory: ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত।
- Compiler Theory: প্রোগ্রাম অনুবাদ ও কম্পাইলিংয়ের সাথে সম্পর্কিত।
- Network Theory: নেটওয়ার্ক যোগাযোগ ও ডেটা আদান-প্রদানের তত্ত্ব।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৮৭২.
জিওস্টেশনারি নির্মাণের জন্য ভূপৃষ্ঠ থেকে কত কি.মি উপরে স্যাটেলাইট স্থাপন করতে হয়?
  1. ক) ৩০০০০ কিমি
  2. খ) ৩৪০০০ কিমি
  3. গ) ৩১০০০ কিমি
  4. ঘ) ৩৩০০০ কিমি
সঠিক উত্তর:
খ) ৩৪০০০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৪০০০ কিমি
ব্যাখ্যা
- মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার ভেদ করে যেতে আসতে পারে বলে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মাইক্রোওয়েভে সিগন্যাল আদান-প্রদান করা শুরু হয়।
- একটি স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে ৩৪০০০ কিমি ঊর্ধ্বাকাশে স্থাপিত করা হলে সেটি জিওস্টেশনারি হয়, অর্থাৎ পৃথিবীর অক্ষে ঘূর্ণনের সমান গতিতে এই স্যাটেলাইট পৃথিবীকে পরিক্রমণ করে।
- পৃথিবী থেকে তখন এই স্যাটেলাইটকে আকাশের নির্দিষ্ট বিন্দুতে স্থির মনে হয়। 
- সেজন্য ভূমিতে স্থাপিত VSAT (Very Small Apeture Terminal) কে একটি নির্দিষ্ট দিকে আকাশমুখী করে স্থাপন করা হয়। 
- বঙ্গবন্ধু-১ একটি জিওস্টেশনারি স্যাটেলাইট এবং গ্রাউন্ড স্টেশন থেকে এন্টেনাগুলো আকাশের সেই বিন্দুর দিকে মুখ করে স্থাপন করা হয়। 
- বিশ্বব্যাপী টি.ভি চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার, প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান এবং আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহৃত হয়।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি। 
৪,৮৭৩.
অ্যান্ড্রয়েড (Android) অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক তৈরির জন্য প্রধানত কোন প্রোগ্রামিং ভাষাটি ব্যবহৃত হয়েছে?
  1. Fortran
  2. Java
  3. Python
  4. Objective-C
সঠিক উত্তর:
Java
উত্তর
সঠিক উত্তর:
Java
ব্যাখ্যা

• অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস এবং অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক মূলত জাভা (Java) প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

• Android OS:
- অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।
- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk ।
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

অন্যান্য অপশন:
- Fortran: বৈজ্ঞানিক ও গাণিতিক গণনার জন্য ব্যবহৃত ভাষা; মোবাইল অপারেটিং সিস্টেমের অ্যাপ ফ্রেমওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয় না।
- Python: ডেটা সায়েন্স ও এআই তে জনপ্রিয় হলেও অ্যান্ড্রয়েডের কোর অ্যাপ ফ্রেমওয়ার্ক তৈরিতে এটি ব্যবহৃত হয় না।
- Objective-C: অ্যাপলের আইওএস এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য বিশেষভাবে ব্যবহৃত ভাষা।

উৎস: গুগলের অফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা।

৪,৮৭৪.
কম্পিউটারের হার্ডওয়্যার বলতে বোঝানো হয় -
  1. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
  2. স্মৃতি অংশ
  3. শক্ত ধাতব অংশ
  4. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
সঠিক উত্তর:
কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ব্যাখ্যা
হার্ডওয়্যার: 
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন। 
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার। 
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি। 
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ। 

সফটওয়্যার: 
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়। 
অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। 
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়। 
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker, Mac OS  ইত্যাদি হলো সফটওয়্যারের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮৭৫.
ডেবিট কার্ড প্রদান করে-
  1. ক) এনবিআর
  2. খ) স্টক এক্সচেঞ্জ
  3. গ) ব্যাংক
  4. ঘ) দূতাবাস
সঠিক উত্তর:
গ) ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যাংক
ব্যাখ্যা
ডেবিট কার্ড এমন একধরনের কার্ড যার দ্বারা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক তার ব্যাংকে সঞ্চিত অর্থ যেকোনো সময় এটিএম বুথ হতে ওঠাতে পারেন। যেমন- বাংলাদেশের প্রচলিত এটিএম কার্ড গুলো মূলত ডেবিট কার্ড। ডেবিট কার্ড প্রদান করে ব্যাংক।
৪,৮৭৬.
কোন ট্রান্সমিশন পদ্ধতিতে স্টার্ট ও স্টপ বিটসহ ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়?
  1. আইসােক্রোনাস ট্রান্সমিশন
  2. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
  3. সিনক্রোনাস ট্রান্সমিশন
  4. প্যাকেট সুইচিং
সঠিক উত্তর:
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
ব্যাখ্যা
• অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে স্টার্ট ও স্টপ বিটসহ ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়। এই পদ্ধতিতে প্রতিটি অক্ষর বা ক্যারেক্টার আলাদাভাবে পাঠানো হয় এবং প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট ও শেষে একটি বা একাধিক স্টপ বিট যুক্ত থাকে। এর ফলে প্রাপক সহজেই প্রতিটি ক্যারেক্টারের সীমা নির্ধারণ করতে পারে, যদিও এতে অতিরিক্ত বিট যুক্ত হওয়ায় ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কিছুটা কমে যায়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের প্রধান সুবিধা হলো, এটি সিম্পল এবং কম জটিল ডিভাইস বা ছোট ব্যবস্থার জন্য উপযোগী। এই কারণে এটি সাধারণত কীবোর্ড, মাউস, অথবা সিরিয়াল পোর্টে ব্যবহৃত হয়।

• সিনক্রোনাস ট্রান্সমিশন:
- যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক (যাকে প্যাকেট ও বলা হয়) আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে।
- সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোন প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেয়া হয়।
- এ সিস্টেমে ব্লক বাই ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করা হয়।
- প্রতিটি ব্লকের মাঝের বিরতি সমান হয়ে থাকে।
- এ ধরনের ট্রান্সমিশনে দক্ষতা বেশি।
- এখানে তুলনামূলক সময় কম লাগে।
- এ ট্রান্সমিশন পদ্ধতিতে Start ও Stop বিটের প্রয়োজন হয় না।

• অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন:
- যে ট্রান্সমিশন সিস্টেম ক্যারেক্টার বাই-ক্যারেক্টার-ডাটা ট্রান্সমিট করে তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে।
- প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না।
- এখানে ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভেল বা বিরতি সমান হয় না।
- ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক কম।
- ট্রান্সমিশনের গতি কম।
- এই ট্রান্সমিশনে স্টার্ট বিট বা স্টপ বিট এর প্রয়োজন হয়।

• আইসােক্রোনাস ট্রান্সমিশন:
- অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস এর একটি মিশ্র পদ্ধতি হচ্ছে আইসােক্রোনাস ট্রান্সমিশন।
- এ প্রক্রিয়ায় অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয়।
- যেহেতু পুরােটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই যখন প্রয়ােজন তখন সেই ডেটা ট্রান্সমিট করা যায়।
- সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এর প্রচলন বেশি।
- বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন, অডিও বা ভিডিও কল -এর ক্ষেত্রে এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,৮৭৭.
সুইচ কোন নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় সংযোগ ডিভাইস হিসেবে কাজ করে?
  1. বাস টপোলজি
  2. মেশ টপোলজি
  3. স্টার টপোলজি
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
স্টার টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
স্টার টপোলজি
ব্যাখ্যা

• স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় হাব বা সুইচ থাকে যার মাধ্যমে নেটওয়ার্কের সকল কম্পিউটার বা নোড একে অপরের সাথে যোগাযোগ করে।
- বর্তমানে কর্মক্ষমতা বৃদ্ধির জন্য হাবের পরিবর্তে সুইচই বেশি ব্যবহৃত হয়।

• সুইচ:
- সুইচ একটি ডিভাইস যা নেটওয়ার্কের ডাটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়।
- হাব এবং সুইচ এর কাজ প্রায় একই। তবে হাব প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর একই সাথে প্রত্যেকটি কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারে পাঠায়।
- স্টার টপোলজিতে সুইচ একটি কেন্দ্রিয় কানেকটিভ ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।

• স্টার টপোলজি:
- যে টপোলজিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট বা হাব বা সুইচের সাথে অন্যান্য কম্পিউটার বা পেরিফেরালসমূহকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলে।
- এক্ষেত্রে সংযুক্ত নোডগুলো কেন্দ্রীয় কম্পিউটার বা হাব বা সুইচের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে থাকে।
- এ সংগঠনের কোনো একটি কম্পিউটার নষ্ট হলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়েনা।

• অন্যান্য অপশন:
বাস টপোলজি:
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।
- একে অনেক সময় লিনিয়ার টপোলজিও বলা হয়।
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন।
- এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে।

মেশ টপোলজি:
- মেশ টপোলজির প্রত্যেকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটারের একাধিক সংযোগ ব্যবস্থা থাকে এবং প্রতিটি কম্পিউটার আলাদা লিংক ব্যবস্থাধীন থাকে।
- এ ধরনের নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট লিংক বলে।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৮৭৮.
নিচের কোনটি Communication Hardware?
  1. ইমেজ সেটার
  2. পাওয়ার সাপ্লাই
  3. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
  4. লাইটপেন
সঠিক উত্তর:
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
উত্তর
সঠিক উত্তর:
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
ব্যাখ্যা

• Communication Hardware - নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।
• Output Hardware - ইমেজ সেটার।
• Processing Hardware - পাওয়ার সাপ্লাই।
• Input Hardware - লাইটপেন।

• কমিউনিকেশন হার্ডওয়্যার (Communication Hardware):

- কম্পিউটার শুধু ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে ফলাফল প্রদান করার কাজে নিয়োজিত থাকে না; পাশাপাশি বিশ্বের বিভিন্ন অবস্থানে অবস্থিত কম্পিউটার বা কম্পিউটারসমূহ অথবা অন্যান্য ডিজিটাল ডিভাইস বা ডিভাইসসমূহের মধ্যে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ব্যবহার করে ইনফরমেশন আদান-প্রদানও করে থাকে। এ সকল হার্ডওয়্যারকে বলা হয় কমিউনিকেশন হার্ডওয়্যার।

- অর্থাৎ এক কম্পিউটার হতে অন্য কম্পিউটার অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসের যোগাযোগ স্থাপন ও ডেটা আদান-প্রদান, শেয়ার ইত্যাদির জন্য যে সকল ডিভাইস বা হার্ডওয়্যার ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় কমিউনিকেশন হার্ডওয়্যার।

- ডেটা কমিউনিকেশনের কাজে ব্যবহৃত উল্লেখযোগ্য কমিউনিকেশন হার্ডওয়্যারগুলো হলো—

১) মডেম (Modem),
২) হাব (Hub),
৩) সুইচ (Switch),
৪) রিপিটার (Repeater),
৫) ব্রিজ (Bridge),
৬) রাউটার (Router),
৭) গেটওয়ে (Gateway),
৮) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (Network Interface Card), ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৪,৮৭৯.
কোন ইনপুটের ক্ষেত্রে ন্যান্ড গেইটের আউটপুট ০ হবে?
  1. ক) ১, ১
  2. খ) ০, ১
  3. গ) ১, ০
  4. ঘ) ০, ০
সঠিক উত্তর:
ক) ১, ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১, ১
ব্যাখ্যা
• ন্যান্ড গেইট (NAND Gate):
- ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ।
- অ্যান্ড গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তখন তাকে বলা হয় ন্যান্ড গেইট।
- অ্যান্ড গেইট যে কাজ করে ন্যান্ড গেইট তার বিপরীত কাজ করে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮৮০.
বিশ্বগ্রাম (Global Village)- প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি?
  1. ক) সফটওয়্যার
  2. খ) মানুষের সক্ষমতা
  3. গ) কানেকটিভিটি
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রধান উপাদান গুলো হলও - হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেকটিভিটি, ডাটা, মানুষের সক্ষমতা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,৮৮১.
কোনটি Input Device নয়?
  1. Mouse
  2. Key-board
  3. Joystick
  4. Monitor
সঠিক উত্তর:
Monitor
উত্তর
সঠিক উত্তর:
Monitor
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস:
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড,
- মাউস,
- অপটিকাল রিডার,
- জয়স্টিক,
- মাইক্রোফোন,
- স্ক্যানার,
- গ্রাফিক্স প্যাড,
- লাইট পেন,
- ওয়েবক্যাম,
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর,
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন। 

ইনপুট-আউটপুট ডিভাইস:
 কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ,
- টাচ স্ক্রিন,
- মডেম। 

সূত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম - দশম শ্রেণি ও কালের কণ্ঠ পত্রিকা। 
৪,৮৮২.
CRT মনিটরে টিউবের ভেতরের দিকে মৌলিক বর্ণের ফসফরাসের আবরণের যে প্রলেপ থাকে, এতে কোন রঙটি থাকেনা?
  1. লাল
  2. আসমানি
  3. সবুজ
  4. হলুদ
সঠিক উত্তর:
হলুদ
উত্তর
সঠিক উত্তর:
হলুদ
ব্যাখ্যা
• CRT মনিটর:
- CRT এর পূর্ণরূপ Cathod Ray Tube.
- সিআরটি মনিটরের প্রধান উপকরণ হলো পিকচার টিউব।
- টিউবের ভেতরের দিকে লাল, সবুজ ও আসমানি-এ তিনটি মৌলিক বর্ণের ফসফরাসের আবরণের প্রলেপ থাকে।
- পেছনের দিকে ইলেকট্রন বিম নিক্ষেপের জন্য একটি ইলেকট্রন গান থাকে।
- ইলেকট্রন বিম ফসফরাসের ওপরে পতিত হলে ফসফরাস উজ্জ্বল আলো নির্গত করে।
- ফসফরাসের ধরনের ভিত্তিতে মনিটরের পর্দায় প্রদর্শিত বিষয় এক রঙের বা বহু রঙের হতে পারে।
- ফসফরাসের আবরণটি অনেকগুলো বিন্দু বা ডটের সমন্বয়ে গঠিত।
- এদেরকে পিক্সেল বলা হয়।
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- পিক্সেলের সংখ্যার ওপর মনিটরের রেজুল্যশন নির্ভর করে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮৮৩.
সুপার কম্পিউটারের চেয়ে মেইনফ্রেম কম্পিউটার-
  1. ক) দ্রুতগতিসম্পন্ন
  2. খ) আকৃতিতে বড়
  3. গ) আকৃতিতে ছোট
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) আকৃতিতে ছোট
উত্তর
সঠিক উত্তর:
গ) আকৃতিতে ছোট
ব্যাখ্যা
• মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer):
- মাইক্রো ও মিনি কম্পিউটার অপেক্ষা মেইনফ্রেম কম্পিউটার আকৃতিতে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট।
- মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেক ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে এক বা একাধিক কেন্দ্রীয় প্রসেসর থাকে বিধায় অনেক দ্রুতগতিসম্পন্ন, তথ্য সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি।
- এ ধরনের কম্পিউটারে অনেক বড় বড় এবং জটিল ও সূক্ষ্ম কাজ করার ক্ষমতা রয়েছে।
- UNIVAC 1100, NCR 8000, IBM 4300 ইত্যাদি মেইনফ্রেম কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮৮৪.
CPU এর কোন অংশটি কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূপ কাজ করে?
  1. Control Unit
  2. Register
  3. ALU
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
ALU
উত্তর
সঠিক উত্তর:
ALU
ব্যাখ্যা
সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়।
যথা- গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট, রেজিস্টার স্মৃতি।
Arithmetic Logic Unit-ALU: এটি কম্পিউটারের গাণিতিক ও যুক্তিমূলক বা সিদ্ধান্তমূলক কাজ করে থাকে৷ ALU হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূপ৷
Control Unit: এটি সিপিউ-এর কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে৷ এটি ইনপুট, আউটপুট ও প্রসেসিং এর কাজ করে।
Register: ALU এর তথ্য প্রক্রিয়াকরণের সময় স্বল্পক্ষণ ডাটা সংরক্ষণের জন্য মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে রেজিস্টার মেমোরি থাকে৷
রেজিস্টারে দ্রুত ডাটা লিখন ও পঠন সম্ভব হয়৷
৪,৮৮৫.
DNS সার্ভারের প্রধান কাজ কী?
  1. নেটওয়ার্কের গতি মাপা
  2. ইন্টারনেট ট্রাফিক গোপন রাখা
  3. ফাইল সংরক্ষণ করা
  4. ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করা
সঠিক উত্তর:
ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করা
উত্তর
সঠিক উত্তর:
ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করা
ব্যাখ্যা

• DNS (Domain Name System) সার্ভারের মূল কাজ হলো ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করা। 

• DNS সার্ভার:
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।  

৪,৮৮৬.
কম্পিউটারের আগের অবস্থা বা প্রোগ্রামে ফিরে যাওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়?
  1. ডিস্ক ক্লিনআপ
  2. সিস্টেম রিস্টোর
  3. টাস্ক ম্যানেজার
  4. ব্যাক আপ
সঠিক উত্তর:
সিস্টেম রিস্টোর
উত্তর
সঠিক উত্তর:
সিস্টেম রিস্টোর
ব্যাখ্যা

সিস্টেম রিস্টোর প্রোগ্রাম, কম্পিউটারের আগের অবস্থা বা প্রোগ্রামে ফিরে যাওয়ার জন্য ব্যবহার হয়।

- System Restore হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ ইউটিলিটি প্রোগ্রাম।
- এর মাধ্যমে কম্পিউটারের পূর্বের স্থিতিশীল অবস্থায় ফিরে যাওয়া যায়।
- এটি সফটওয়্যার, ড্রাইভার বা সিস্টেম সেটিংসে সমস্যা হলে আগের অবস্থায় রিস্টোর করে।
- এটি সফটওয়্যার ত্রুটি, ড্রাইভার সমস্যা, বা ম্যালওয়্যার আক্রমণের কারণে সিস্টেম বাধাগ্রস্থ হলে ব্যবহৃত হয়।
- ব্যক্তিগত ফাইল (যেমন: ছবি, ডকুমেন্ট) এটি প্রভাবিত করে না।

উল্লেখ্য,
- ডিস্ক ক্লিনআপ: অপ্রয়োজনীয় ফাইল খালি করে, কিন্তু সিস্টেমকে আগের অবস্থায় ফিরিয়ে আনে না।
- টাস্ক ম্যানেজার: চলমান প্রোগ্রাম ও প্রসেস নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ করে।
- ফাইল কম্প্রেশন: ফাইলের আকার কমিয়ে স্টোরেজ সাশ্রয় করে।

উৎস: মাইক্রোসফট অফিসিয়াল সাপোর্ট ওয়েবসাইট। [link]

৪,৮৮৭.
কোনটি কম্পিউটারের অকটাল সংখ্যা?
  1. ক) 269
  2. খ) 478
  3. গ) 781
  4. ঘ) 763
সঠিক উত্তর:
ঘ) 763
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 763
ব্যাখ্যা

- যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- 0, 1, 2, 3, 4, 5, 6, 7।
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। যেমন- 763 কিন্তু 781, 478 ও 269 অকটাল সংখ্যা নয় কারণ 8 ও 9 অক্টাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,৮৮৮.
How many bits of information can each flip-flop of a register store?
  1. 1 bit
  2. 2 bit
  3. 3 bit
  4. 4 bit
সঠিক উত্তর:
1 bit
উত্তর
সঠিক উত্তর:
1 bit
ব্যাখ্যা

 রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট (Bit) তথ্য সংরক্ষণ করতে পারে। - একটি n-bit রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা বাইনারি n-bit তথ্য সংরক্ষণ করতে পারে।
- ফ্লিপ-ফ্লপ ছাড়াও রেজিস্টারে কম্বিনেশনাল (Combinational) গেইট থাকতে পারে যা কোন ডাটা প্রসেসিংয়ের কাজ করতে পারে।

রেজিস্টারের ব্যবহার:

১। রেজিস্টারে প্রোগ্রামার কোন কিছু জমা রাখতে পারে না, একমাত্র CPU-ই গণনার প্রয়োজনে রেজিস্টারে কোন কিছু সঞ্চিত রাখতে পারে।
২। রেজিস্টার প্রধান মেমরির অন্তর্গত না হলেও এর গঠন প্রধান মেমরির অনুরূপ হতে পারে। ক্যাশ মেমরি হিসেবে রেজিস্টার বহুল ব্যবহৃত হয়।
৩। তাছাড়া ক্যালকুলেটর এবং ঘড়িতেও রেজিস্টারের ব্যবহার দেখা যায়।

উৎস: এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৮৮৯.
Yahoo কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯০
  2. ১৯৯২
  3. ১৯৯৫
  4. ১৯৯৪
সঠিক উত্তর:
১৯৯৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৪
ব্যাখ্যা
• Yahoo:
- আমেরিকার একটি বৃহৎ ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান।
- স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের Jerry Yang, David Filo ১৯৯৪ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- সদরদপ্তর: Sunnyvale, California, United States.
- ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটি Verizon Communications এর মালিকানাধীন।
- Yahoo এর পূর্ণরূপ Yet Another Hierarchical Officious Oracle.
- বর্তমান CEO: Jim Lanzone.

উৎস: ব্রিটানিকা।
৪,৮৯০.
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি CLI (কমান্ড-লাইন ইন্টারফেস)-এর তুলনায় GUI-এর প্রধান সুবিধা?
  1. কোনো হার্ডওয়্যার প্রয়োজন নেই
  2. বিশেষজ্ঞরা দ্রুত কমান্ড চালাতে পারে
  3. কম মেমোরি ব্যবহার করে
  4. নতুন ব্যবহারকারীদের জন্য সহজ
সঠিক উত্তর:
নতুন ব্যবহারকারীদের জন্য সহজ
উত্তর
সঠিক উত্তর:
নতুন ব্যবহারকারীদের জন্য সহজ
ব্যাখ্যা

• GUI (Graphical User Interface) বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের প্রধান সুবিধা হলো এটি নতুন ব্যবহারকারীদের জন্য সহজ এবং বোধগম্য। CLI (Command-Line Interface)–তে ব্যবহারকারীদের কমান্ড লিখতে হয়, যা অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য দ্রুত এবং কার্যকর হলেও নতুনদের জন্য জটিল ও বিভ্রান্তিকর হতে পারে। GUI-তে আইকন, বাটন, মেনু ও অন্যান্য ভিজ্যুয়াল উপাদান থাকে, যা ব্যবহারকারীদের সহজে অপারেশন করতে সাহায্য করে। ফলে, কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ব্যবহারকারীরা প্রোগ্রাম চালানো, ফাইল ম্যানেজ করা বা সফটওয়্যার সেটিংস পরিবর্তন করা শিখতে পারে। তাই নতুনদের জন্য ব্যবহারবান্ধবতা GUI-এর সবচেয়ে বড় সুবিধা।

- সঠিক উত্তর: ঘ) নতুন ব্যবহারকারীদের জন্য সহজ।
 
• অপারেটিং সিস্টেম:
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System),
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System).

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

• GUI:
- GUI এর পূর্ণরূপ হলো Graphical User Interface.
- GUI হলো অপারেটিং সিস্টেমের কমান্ড প্রদানের একটি ধরন বা পদ্ধতি যেখানে কমান্ড প্রদানের জন্যে চিত্র ব্যবহার করা হয়।
- এটি একটি ব্যবহারকারীর চিত্রভিত্তিক ইন্টারফেস।
- GUI হল এমন এক ধরনের পদ্ধতি যা ব্যবহারকারীকে ইলেক্ট্রনিক যন্ত্রের সাথে পারস্পরিক ক্রিয়া বা মিথস্ক্রিয়া করার সুযোগ দেয় চিত্রের মাধ্যমে।
- চিত্রগুলো আইকন এবং দৃশ্যমান নির্দেশক যেমন গৌণ সংকেত হতে পারে, যা লেখা ভিত্তিক পদ্ধতির ঠিক উলটো।
- এটির প্রচলন করা হয় কমান্ড লাইন পদ্ধতির বিপুল কমান্ড মুখস্থ রাখার কষ্টের কথা বিবেচনা করে, যেখানে কিবোর্ডের মাধ্যমে নির্দেশগুলো লিখে দিতে হত।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,৮৯১.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) এভিজি
  2. খ) টুইটার
  3. গ) এভিরা
  4. ঘ) নরটন
সঠিক উত্তর:
খ) টুইটার
উত্তর
সঠিক উত্তর:
খ) টুইটার
ব্যাখ্যা
- টুইটার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট।
- অপশনের বাকিগুলো অ্যান্টি ভাইরাস।

কিছু এন্টিভাইরাস প্রোগ্রাম: 
- এভিজি
- এভিরা
- নরটন
- এভাস্ট
- ক্যাস্পারস্কি

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৪,৮৯২.
16 বিটের ডেটা বাসের মধ্য দিয়ে একক সময়ে কত বিট ডেটা চলাচল করতে পারে?
  1. 16 বিট
  2. 8 বিট
  3. 4 বিট
  4. 32 বিট
সঠিক উত্তর:
16 বিট
উত্তর
সঠিক উত্তর:
16 বিট
ব্যাখ্যা
সিস্টেম বাস (System Bus):
- যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।
- সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়।

সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
১। ডেটা বাস (Data Bus),
২। অ্যাড্রেস বাস (Address Bus),
৩। কন্ট্রোল বাস (Control Bus).

ডেটা বাস (Data Bus):
- কম্পিউটারের সিস্টেম ইউনিটের অভ্যন্তরের বিভিন্ন উপাদান যেমন মাইক্রোপ্রসেসর, হার্ডডিস্ক, র‍্যাম, ইনপুট/আউটপুট পোর্ট ইত্যাদির মধ্যে ডেটা আদান-প্রদানে যে বাস ব্যবহৃত বাসকে ডেটা বাস বলা হয়।
- ডেটা বাসের মাধ্যমে কম্পিউটার ইনপুট/আউটপুট ডিভাইস থেকে প্রসেসর এবং প্রসেসর থেকে মেমরি অথবা মেমরি থেকে প্রসেসর এবং মেমরি থেকে ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদান করে।
- এ ধরনের বাসের মধ্যে উভয় দিকেই ডেটা আদান-প্রদান করতে পারে।
- তাই ডেটা বাসকে দ্বিমুখী বা Bi-directional বাস বলা হয়।
- ডেটা বাস ৪ বিট, 16 বিট, 32 বিট, 64 বিট বা তারও বেশি ক্ষমতার হতে পারে।
- যেমন, 16 বিটের ডেটা বাসের মধ্য দিয়ে একক সময়ে 16 বিট ডেটা চলাচল করতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮৯৩.
স্থাপত্যবিদ্যায় নকশা প্রণয়নে কোন কম্পিউটার সফটওয়্যার ব্যবহৃত হয়?
  1. ক) Adobe Reader
  2. খ) AutoCAD
  3. গ) SPSS
  4. ঘ) Mycin
সঠিক উত্তর:
খ) AutoCAD
উত্তর
সঠিক উত্তর:
খ) AutoCAD
ব্যাখ্যা
Architectural Design Software List:1. SketchUp2. Revit3. 3D Studio Max4. Cedreo5. Autocad6. InDesign

Source: arch2o.com
৪,৮৯৪.
নিচের কোনটি strong password?
  1. PasSwOrD
  2. CDxY59*&
  3. ABCD1234
  4. A1B2C3D4
সঠিক উত্তর:
CDxY59*&
উত্তর
সঠিক উত্তর:
CDxY59*&
ব্যাখ্যা
Strong Password এর জন্য প্রয়োজনীয় শর্ত:
- ১২ থেকে ১৪ টি ক্যারেক্টার বা তার বেশি থাকবে।
- বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নম্বর, সংকেত থাকবে।
এমন পাসওয়ার্ড হতে হবে যাতে কোনো অভিধান, কোন প্রতিষ্ঠান, কোন ব্লগ এর কোথাও খুজে পাওয়া না যায়।
- পূর্বের পাসওয়ার্ডের সাথে যাতে না মিলে।
- নিজের জন্য মনে রাখা সহজ কিন্তু অপরের জন্য ধারণা করাই কঠিন হবে।

উৎস: Microsoft.
৪,৮৯৫.
কী-বোর্ডের ‘কন্ট্রোল(Ctrl)’ কোন ধরনের কী?
  1. ক) ফাংশন কী
  2. খ) নিউমেরিক কী
  3. গ) মডিফায়ার কী
  4. ঘ) স্পেস কী
সঠিক উত্তর:
গ) মডিফায়ার কী
উত্তর
সঠিক উত্তর:
গ) মডিফায়ার কী
ব্যাখ্যা
কী-বোর্ডের যে সমস্ত বোতামের সাহায্যে অক্ষর বিন্যাস ছাড়া অন্যান্য কাজ করা হয় তাদেরকে বলা হয় মডিফায়ার কী (Modifire Key)।
যেমন- কন্ট্রোল(Ctrl), অল্টার(Alt), শিফট(Shift) ইত্যাদি।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৪,৮৯৬.
ডিবাগিং শব্দটি উৎপত্তির সাথে কোন কম্পিউটারের নাম সম্পৃক্ত?
  1. ক) এবিসি
  2. খ) এনিয়াক
  3. গ) এডস্যাক
  4. ঘ) মার্ক-১
সঠিক উত্তর:
ঘ) মার্ক-১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মার্ক-১
ব্যাখ্যা
- প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং, এর আক্ষরিক অর্থ পোকা বাছা।
- 1945 সালে মার্ক 1 কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি।
- সব ভুলত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোন প্রোগ্রামই ব্যবহার করা যায় না।
- ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামের আগাগোড়া ভাল করে পরীক্ষা করে দেখা হয়।
- প্রয়োজন হলে কোন প্রোগ্রামিং বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়।
- প্রোগ্রামের ছোটখাট ভুল এতেই দূর হয়ে যায়।
- এরপরও যেসব ভুল থেকে যায় সেগুলো দূর করতে হলে প্রথমে সিনট্যাক্স ভুল দূর করে তারপর লজিক ভুল দূর করা

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি
৪,৮৯৭.
EDGE-এর পূর্ণরূপ কী?
  1. Enhanced Data Rates for Global Evolution
  2. Enter Data Ratio for Global Evolution
  3. Enhanced Data Ratio for Global Encoding
  4. Enhanced Data Ratio for Global Evolution
সঠিক উত্তর:
Enhanced Data Rates for Global Evolution
উত্তর
সঠিক উত্তর:
Enhanced Data Rates for Global Evolution
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য:
- ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতিই ব্যবহৃত হয়। তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান করা যায়।
- মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার এবং ডেটা আদান-প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।
- EDGE (Enhanced Data Rates for Global Evolution) পদ্ধতি কার্যকর হয়। ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর সম্ভব হয়।
- ডেটা স্থানান্তর উচ্চগতি সম্পন্ন।
- ডেটা রেট ২ এমবিপিএস এর অধিক।
- মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু সম্ভব হয়।
- এক্ষেত্রে GSM, EDGE, UTMS এবং CDMA 2000 প্রযুক্তি ব্যবহৃত হয়।
- রেডিও ফ্রিকোয়েন্সী W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড।
- চ্যানেল অ্যাকসেস বা সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো TD-SCDMA এবং TD-CDMA .
- উচ্চ স্পেকট্রাম কর্মদক্ষতা।
- আর্ন্তজাতিক রোমিং সুবিধা চালু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,৮৯৮.
Which language does the computer directly understand?
  1. High-Level Language
  2. Assembly Language
  3. Machine Language
  4. Object-Oriented Language
সঠিক উত্তর:
Machine Language
উত্তর
সঠিক উত্তর:
Machine Language
ব্যাখ্যা
কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে।

মেশিন ভাষা (Machine Language):
- কম্পিউটারে সবচেয়ে নিচের স্তরের ভাষা হলো মেশিন ভাষা।
- কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষা বলা হয়।
- কম্পিউটারের মৌলিক ভাষা হলো এই নিম্নস্তরের ভাষা।
- কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে।
- এ ভাষায় বাইনারি সংখ্যা (1) এবং 0) অথবা হেক্সাডেসিম্যাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়।
- মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না।
- অন্য কোনো ভাষায় প্রোগ্রাম রচনা করা হলে কম্পিউটার কার্যনির্বাহের আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিনের ভাষায় পরিণত করে নেয়া হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৮৯৯.
ই-পুর্জি কীসের সাথে সম্পর্কিত? 
  1. স্বাস্থ্যসেবা প্রদান
  2. জমি ক্রয়-বিক্রয়
  3. কৃষি উপকরণ বিক্রয়
  4. চিনিকলের ইক্ষু সরবরাহ ব্যবস্থাপনা
সঠিক উত্তর:
চিনিকলের ইক্ষু সরবরাহ ব্যবস্থাপনা
উত্তর
সঠিক উত্তর:
চিনিকলের ইক্ষু সরবরাহ ব্যবস্থাপনা
ব্যাখ্যা
- বর্তমানে দেশে অনেক নাগরিক সেবা খুব সহজে পাওয়া যায়। 
- এই গুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- 
১। ই-পর্চা: 
- জমি-জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো, বর্তমানে দেশের ৬৪টি জেলায় ই-সেবা কেন্দ্র থেকে তা সহজে সংগ্রহ করা যায়। 
- এজন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমি-জমা সংক্রান্ত বিভিন্ন দলিল এর সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে, এর ফলে জনগণ খুব সহজে সেবা পাচ্ছেন। 
- অন্যদিকে সেবা প্রদানের সময় তথ্যাদি ডিজিটালকৃত হয়ে যাচ্ছে ফলে ভবিষ্যতে তথ্য প্রাপ্তির পথ সহজ হচ্ছে। 

২। ই-বুক: 
- সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি ই-বুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে (www.ebook.gov.bd)। 
- এতে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তক ও সহায়ক পুস্তক রয়েছে। 

৩। ই-পুর্জি: 
- চিনিকলের পুর্জি (ইক্ষু সরবরাহের অনুমতিপত্র) স্বয়ংক্রিয়করণ করা হয়েছে এবং বর্তমানে মোবাইল ফোনে কৃষকরা তাদের পুর্জি পাচ্ছে। 
- ফলে এ সংক্রান্ত হয়রানির অবসান হওয়ার পাশাপাশি কৃষকও তাদের ইক্ষু সরবরাহ উন্নত করতে পেরেছেন। 

৪। ই-স্বাস্থ্যসেবা: 
- জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের অনেক স্থানে টেলিমিডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। 
- এ ছাড়া সরকারি হাসপাতালসমূহের ব্যবস্থাপনা সম্পর্কে মোবাইল ফোনে বা এসএমএসে অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে, এর ফলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। 

৫। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ: 
- বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। 

৬। অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ: 
- ঘরে বসেই এখন আয়করদাতারা তাদের আয়করের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরি ও দাখিল করতে পারেন। 

৭। টাকা স্থানান্তর: 
- পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ সহজ ও দ্রুত হয়েছে। 
- এছাড়া ইন্টারনেট ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে টাকা স্থানান্তরিত করা যায়। 

৮। পরিসেবার বিল পরিশোধ: 
- নাগরিক সুবিধার একটি বড়ো অংশ হলো বিদ্যুৎ, পানি কিংবা গ্যাস সরবরাহ। 
- এ সকল পরিসেবার বিল পরিশোধ করতে পূর্বে গ্রাহকের অনেক ভোগান্তি হতো। 
- বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে এ সকল বিল পরিশোধ করা যায়। 

৯। পরিবহন: 
- বর্তমান অনলাইনে বা মোবাইল ফোনে ট্রেন, বাস বা বিমানের টিকেট সংগ্রহ করা যায়। 

১০। অনলাইন রেজিস্ট্রেশন: 
- সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়নের উদাহরণ হিসেবে বাংলাদেশ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির স্বয়ংক্রিয়করণের একটি উদাহরণ দেওয়া হলো। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৪,৯০০.
Wi-Fi এর পূর্ণরূপ-
  1. Wireless Frequency
  2. Wide Fidelity
  3. Wireless Fidelity
  4. পূর্ণরূপ নেই
সঠিক উত্তর:
Wireless Fidelity
উত্তর
সঠিক উত্তর:
Wireless Fidelity
ব্যাখ্যা

- Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.

• Wi-Fi:
- Wi-Fi এর ওয়্যারলেস একসেস পয়েন্ট হলো রাউটার।
- Wi-Fi এর জনক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi (Wireless Fidelity) হলো এমন একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি। অর্থাৎ Wi-Fi ব্যবহার করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যা তার ছাড়া কাজ করে।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।