বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ৩৩ / ১৩১ · ৩,২০১৩,৩০০ / ১৩,০৮৮

৩,২০১.
DoS আক্রমণের প্রধান উদ্দেশ্য কী?
  1. বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে  সিস্টেম ক্র্যাশ করা
  2. সংবেদনশীল তথ্য চুরি করা
  3. ম্যালওয়্যার ইনস্টল করা
  4. নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণ করা
সঠিক উত্তর:
বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে  সিস্টেম ক্র্যাশ করা
উত্তর
সঠিক উত্তর:
বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে  সিস্টেম ক্র্যাশ করা
ব্যাখ্যা
• DoS (Denial of Service) আক্রমণের প্রধান উদ্দেশ্য হলো কোনো সিস্টেম বা সার্ভারকে অতিরিক্ত পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে তার স্বাভাবিক কাজ করতে বাধা দেয়া। এর ফলে সিস্টেম ক্র্যাশ হয়ে যায় বা ধীরগতি ঘটায়, যা ব্যবহারকারীদের জন্য পরিষেবা গ্রহণ অসম্ভব করে তোলে। অর্থাৎ, DoS আক্রমণ মূলত সার্ভার বা নেটওয়ার্ককে অকার্যকর করে দিয়ে পরিষেবা বন্ধ করার লক্ষ্য রাখে। এই আক্রমণ সংবেদনশীল তথ্য চুরি করা, ম্যালওয়্যার ইনস্টল করা বা নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণের জন্য নয়, বরং সিস্টেমের ক্ষমতা অতিরিক্ত ব্যবহার করে সেটিকে ক্ষতিগ্রস্ত করা হয়। তাই সঠিক উত্তর হলো (ক) বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।

• সাইবার অপরাধ:
- বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অনাকান্তিকত ব অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস:
১) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,২০২.
ক্রায়োসার্জারিতে সাধারণত কোন পদার্থ ব্যবহৃত হয় না?
  1. তরল কার্বন ডাই-অক্সাইড
  2. তরল নাইট্রোজেন
  3. ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন
  4. তরল ক্লোরিন
সঠিক উত্তর:
তরল ক্লোরিন
উত্তর
সঠিক উত্তর:
তরল ক্লোরিন
ব্যাখ্যা
ক্রায়োসার্জারিতে সাধারণত তরল ক্লোরিন ব্যবহৃত হয় না।

• ক্রায়োসার্জারি-
ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা (সাধারণত তরল নাইট্রোজেন) ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়।

• এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিন্মে দেওয়া হলো:
- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,২০৩.
নিচের কোনটি কম্পিউটার মেমোরির সবচেয়ে বড় ইউনিট?
  1. ক) কিলোবাইট
  2. খ) পেটাবাইট
  3. গ) টেরাবাইট
  4. ঘ) গিগাবাইট
সঠিক উত্তর:
খ) পেটাবাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) পেটাবাইট
ব্যাখ্যা

১ পেটাবাইট = ১০ টেরাবাইট
১ টেরাবাইট = ১০ গিগাবাইট
১ গিগাবাইট = ১০ কিলোবাইট
১ কিলোবাইট = ১০ বাইট

৩,২০৪.
এমবেডেড সিস্টেমে সাধারণত কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়?
  1. DOS 6.0
  2. Linux (RTOS)
  3. macOS
  4. Windows 11
সঠিক উত্তর:
Linux (RTOS)
উত্তর
সঠিক উত্তর:
Linux (RTOS)
ব্যাখ্যা

• এমবেডেড সিস্টেমে সাধারণত Linux (Embedded/RTOS) ব্যবহার করা হয়। এমবেডেড সিস্টেম হলো একটি নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা কম্পিউটার সিস্টেম, যা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ, নজরদারি বা ডেটা প্রক্রিয়াকরণ করে। এই ধরনের সিস্টেমে সম্পূর্ণ ডেস্কটপ অপারেটিং সিস্টেম যেমন Windows 11 বা macOS ব্যবহার করা অকার্যকর ও ভারী হয়ে যায়। DOS 6.0 অনেক পুরনো এবং সীমিত ফিচারের কারণে আধুনিক এমবেডেড ডিভাইসে কার্যকর নয়। অন্যদিকে, Linux ভিত্তিক এমবেডেড বা রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম (RTOS) হালকা, স্থিতিশীল এবং বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্মে অভিযোজিত করা যায়। এছাড়া RTOS নির্ভুল সময়ে কাজ সম্পাদনের সুবিধা দেয়, যা সেন্সর বা নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, এমবেডেড সিস্টেমে Linux বা RTOS সর্বাধিক ব্যবহৃত হয়।

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি কেবল সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্ করে থাকে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

উৎস: ব্রিটানিকা।

৩,২০৫.
Pierre Omidyar নিম্নের কোন ইকমার্স সাইট এর প্রতিষ্ঠাতা?
  1. ক) OLX
  2. খ) Daraz
  3. গ) eBay
  4. ঘ) Flipkart
সঠিক উত্তর:
গ) eBay
উত্তর
সঠিক উত্তর:
গ) eBay
ব্যাখ্যা
- eBay হলো অনলাইনে নিলাম ও কেনাকাটার ওয়েবসাইট।
- eBay এর প্রতিষ্ঠাতা  Pierre Omidyar 
- eBay প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। 

উৎস: eBay ওয়েবসাইট 
৩,২০৬.
কোন টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সবকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে?
  1. ট্রি টপোলজি
  2. রিং টপোলজি
  3. বাস টপোলজি
  4. স্টার টপোলজি
সঠিক উত্তর:
বাস টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
বাস টপোলজি
ব্যাখ্যা
• বাস টপোলজি (Bus Topology):
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)।
- মূল ক্যাবলের উভয় প্রান্তে দুটি টার্মিনেটর থাকে।
- এখানে কোন কেন্দ্রীয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে।

 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২০৭.
কোন মাইক্রোপ্রসেসরটি উচ্চতর ভাষায় প্রোগ্রামিং এর জন্য বেশি উপযোগী?
  1. ক) CISC
  2. খ) RISC
  3. গ) SPP
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) RISC
উত্তর
সঠিক উত্তর:
খ) RISC
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর কে সাধারন ভাবে ৩ ভাগে ভাগ করা যায়:

1) CISC Processor : Complex Instruction Set Computing. তুলনামূলক কঠিন ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। এসেম্বলি ভাষায় প্রোগ্রাম করার জন্য বেশি উপযোগী। যেমন: Intel Pentium, AMD ইত্যাদি।

2) RISC Processor : Reduced Instruction Set Computing. সরল ও ছোট প্রোগ্রাম এর জন্য ব্যবহৃত হয়। উচ্চতর ভাষায় প্রোগ্রামিং এর জন্য বেশি উপযোগী। যেমন: Motorola Power PC - 601, DEC Alpha- 21064 ইত্যাদি।

3) Special Purpose Processor: বিশেষ কোনো কাজের উদ্ধেশ্যে বা মূল কম্পিউটারের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত প্রসেসরগুলোকেই Special Purpose Processor.

উৎস: ব্রিটানিকা।
৩,২০৮.
WiMax সাধারণত কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়?
  1. PAN (Personal Area Network)
  2. LAN (Local Area Network)
  3. WAN (Wide Area Network)
  4. VPN (Virtual Private Network)
সঠিক উত্তর:
WAN (Wide Area Network)
উত্তর
সঠিক উত্তর:
WAN (Wide Area Network)
ব্যাখ্যা

◉ WiMax (Worldwide Interoperability for Microwave Access) মূলত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)-এ ব্যবহৃত হয়, যা শহর বা দেশব্যাপী বিস্তৃত ওয়্যারলেস কভারেজ প্রদান করে।
এটি উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয় এবং টেলিকম অপারেটররা সাধারণত এটিকে লাস্ট মাইল কানেক্টিভিটি (গ্রাহকদের শেষ প্রান্তে ইন্টারনেট পৌঁছানোর জন্য) হিসাবে ব্যবহার করে।

WiMax:
- WiMAX এর পূর্ণরূপ হলো - Worldwide Interoperability for Microwave Access.
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMAX তারবিহীন উচ্চগতির ব্রডব্যান্ড সেবা প্রদান করে থাকে যার IEEE নাম 802.16
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে।
- WiMAX এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- WiMAX এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,২০৯.
ভার্চুয়াল রিয়েলিটি কি তৈরি করে?
  1. কৃত্রিমভাবে বাস্তব জগৎ
  2. বাস্তবভাবে কৃত্রিমজগৎ
  3. বাস্তবভাবে কাল্পনিক জগৎ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কৃত্রিমভাবে বাস্তব জগৎ
উত্তর
সঠিক উত্তর:
কৃত্রিমভাবে বাস্তব জগৎ
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি: 
- ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- এটি বাস্তব নয়, তবে কৃত্রিমভাবে বাস্তব জগৎ অনুভূতি প্রদান করে।​
- মূল ভিত্তি: ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।​

• প্রধান উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (HMD): ব্যবহারকারীর চোখের সামনে পরিধানযোগ্য ডিসপ্লে যা ত্রিমাত্রিক দৃশ্য উপস্থাপন করে।​
- ডেটা গ্লোভ (Data Glove): হাতের গ্লোভস যা ব্যবহারকারীর হাতের গতিবিধি শনাক্ত করে এবং ভার্চুয়াল পরিবেশে প্রতিক্রিয়া সৃষ্টি করে।​
- বডি স্যুইট (Body Suit): পূর্ণাঙ্গ পোশাক যা শরীরের বিভিন্ন অংশে সেন্সরযুক্ত, যা স্পর্শ ও গতির অনুভূতি প্রদান করে।

• ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব:
- শিক্ষা ও প্রশিক্ষণ: চিকিৎসা, সামরিক প্রশিক্ষণ, বিমানচালনা ইত্যাদিতে বাস্তব অভিজ্ঞতা ছাড়াই প্রশিক্ষণ প্রদান।​
- বিনোদন: গেমিং ও সিনেমায় বাস্তবসম্মত অভিজ্ঞতা।​
- গবেষণা ও উন্নয়ন: নতুন প্রযুক্তি ও ধারণার পরীক্ষা-নিরীক্ষা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২১০.
ক্রায়োসার্জারি হলো - 
  1. অতিরিক্ত ঠাণ্ডা প্রয়োগ করে অস্বাভাবিক কোষ ধ্বংস
  2. লেজার ব্যবহার করে অস্ত্রোপচার
  3. তাপ ব্যবহার করে টিস্যু ধ্বংস
  4. রেডিয়েশন চিকিৎসা
সঠিক উত্তর:
অতিরিক্ত ঠাণ্ডা প্রয়োগ করে অস্বাভাবিক কোষ ধ্বংস
উত্তর
সঠিক উত্তর:
অতিরিক্ত ঠাণ্ডা প্রয়োগ করে অস্বাভাবিক কোষ ধ্বংস
ব্যাখ্যা

• ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা (সাধারণত তরল নাইট্রোজেন) ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়।

• এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিম্নে দেওয়া হলো:
- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি

• ক্রায়োসার্জারির ব্যবহার:
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,২১১.
OCR সফটওয়্যার ডকুমেন্টের বিটম্যাপ ইমেজকে নিচের কোনটিতে রূপান্তরিত করে?
  1. বাইনারি ইমেজে
  2. ASCII টেক্সট-এ
  3. ভিডিও ফাইলে
  4. অডিও সিগন্যালে
সঠিক উত্তর:
ASCII টেক্সট-এ
উত্তর
সঠিক উত্তর:
ASCII টেক্সট-এ
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) ASCII টেক্সট-এ

• OCR (Optical Character Reader):
- OCR হলো Optical Character Reader এর সংক্ষিপ্ত রূপ।
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস।
- OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে সক্ষম।
- এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, শুধু মুদ্রিত লেখা নয়, হাতের লেখাও পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- প্রথমে OCR যন্ত্রটি ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে। এরপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সট-এ রূপান্তরিত করে, ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, সংখ্যা ও বিশেষ ক্যারেক্টার চিনতে পারে

• OCR এর ব্যবহার:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ পড়া,
- চিঠির পিনকোড শনাক্তকরণ,
- ক্যাশ রেজিস্টার,
- ইলেকট্রিক বিল প্রক্রিয়াকরণ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২১২.
ক্লাউড কম্পিউটিং Software as a Service (SaaS) কোন সেবা প্রদান করে?
  1. কেবল ডেটা স্টোরেজ
  2. হার্ডওয়্যার ভাড়া
  3. সরাসরি সফটওয়্যার ব্যবহার ইন্টারনেটের মাধ্যমে
  4. প্রোগ্রামিং শেখানো
সঠিক উত্তর:
সরাসরি সফটওয়্যার ব্যবহার ইন্টারনেটের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
সরাসরি সফটওয়্যার ব্যবহার ইন্টারনেটের মাধ্যমে
ব্যাখ্যা

• ক্লাউড কম্পিউটিং: 
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে। 
- ১৯৬০ সালে জন ম্যাকর্থি সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন। 
- ২০০৫ সাল থেকে আমাজন ডট কম ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 ব্যবহার শুরু করে। 
- ২০০৬ সালে আমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে। 

• ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল: 
- ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS): 
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। 

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 

৩. সফটওয়্যার সেবা (Software/application as a services-SaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন
- কয়েকটি ক্লাউড কম্পিউটিং এর প্রোভাইডার হচ্ছে- Amazon Web Services (AWS), Microsoft Azure, Google Cloud Platform (GCP), IBM Cloud, Oracle Cloud, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২১৩.
মডিফাইয়ার কী হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) Ctrl
  2. খ) F1
  3. গ) A
  4. ঘ) 7
সঠিক উত্তর:
ক) Ctrl
উত্তর
সঠিক উত্তর:
ক) Ctrl
ব্যাখ্যা
মডিফাইয়ার কী
- কী বোর্ডের যে সকল বোতাম চেপে কোন অক্ষর বা বর্ণ টাইপ করা হয় না কিন্তু অক্ষর বা বর্ণ বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ করা হয় সে সব বোতামকে বলা হয় মডিফাইয়ার কী। যেমন:
- Shift,
- Ctrl,
- Alt,
- Option,
- Command ইত্যাদি।

====================
- ফাংশন কী: (F1 - F12) ১২টি ফাংশন কী রয়েছে। যেগুলো দিয়ে তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদান করা হয়।
- আলফানিউমেরিক কী: (A - Z) এবং (0 -9) এগুলো টাইপ রাইটারের মতো সাজানো থাকে। এগুলোকে আলফানিউমেরিক কী বলে।
- নিউমেরিক কী: (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে। ১৭ টি নিউমেরিক কী  রয়েছে।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২১৪.
মাদারবোর্ডের স্লট নয় কোনটি?
  1. AGP slot
  2. RAM slot
  3. PCI slot
  4. VGA slot
সঠিক উত্তর:
VGA slot
উত্তর
সঠিক উত্তর:
VGA slot
ব্যাখ্যা
• "VGA slot" মাদারবোর্ডের স্লট নয়।

• মাদারবোর্ড:

- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন- কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।
- কম্পিউটারে যেকোনো যন্ত্রাংশ স্থাপন করা হোক না কেন প্রতিটি তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযোজিত।
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় সার্কিট বোর্ড।
- বর্তমানে বাজারে Intel, GIGABYTE, ASUS, MSI ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ড জনপ্রিয়।

• মাদারবোর্ডের স্লট:
১. AGP slot,
২. RAM slot,
২. PCI slot ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২১৫.
নিচের কোনটি ডিস্ককে ট্র্যাক এবং সেক্টরে ভাগ করার প্রক্রিয়া?
  1. ক) Tracking
  2. খ) Formatting
  3. গ) Deleting
  4. ঘ) Allotting
সঠিক উত্তর:
খ) Formatting
উত্তর
সঠিক উত্তর:
খ) Formatting
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩,২১৬.
সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে কয়টি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
চারটি
উত্তর
সঠিক উত্তর:
চারটি
ব্যাখ্যা
• ই-কমার্স:
- ই- কমার্স হল ইলেকট্রনিক কমার্স যা এমন একটি মাধ্যম যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/বিক্রয় হয়ে থাকে।
- অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে ই-কমার্স বলে।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়।
যথা-
১। ব্যবসা থেকে ব্যবসা (Business to Business B2B)
২। ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer B2C)
৩। ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business C2B)
৪। ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer C2C)

ই-কমার্সের সুবিধাসমূহ:
১. ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়।
২. ই কমার্সের সাহায্যে যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসায়কে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে করানো যায়।
৩. তথ্যের বিনিময় ও ব্যবসায়িক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়।
৪. ব্যবসায়িক কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায়।
৫. ক্রেতা বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩,২১৭.
NTFS এর পূর্ণরূপ -
  1. ক) Non-Technical File System
  2. খ) New Technology File System
  3. গ) New Technology File Sharing
  4. ঘ) Network Transfer File System
সঠিক উত্তর:
খ) New Technology File System
উত্তর
সঠিক উত্তর:
খ) New Technology File System
ব্যাখ্যা
NTFS
- NTFS এর পূর্ণ অর্থ হলো New Technology File System.
- এ ধরনের সিস্টেমে প্রতিটি ফাইল বা ফোল্ডারের জন্য অ্যাকসেস কন্ট্রোল করা যায় এবং একই ড্রাইভে অধিক পরিমাণ ডেটা সংরক্ষণ করা যায়।
- এটিতে UNIX বা UNIX সমর্থিত অপারেটিং সিস্টেম চালানো যায়।
- তাছাড়া এতে Windows NT এবং Windows 2000 অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়।
- DOS কোনোভাবেই NTFS পার্টিশনকে সমর্থন করে না।
- NTFS সিস্টেমের অন্যতম সুবিধা হলো প্রত্যেক ব্যবহারকারী কী পরিমাণ স্পেস ব্যবহার করবে, তা কন্ট্রোল করা যায়।
- NTFS পার্টিশনের সর্বোচ্চ ডেটা সংরক্ষণ ক্ষমতা হলো 8GB।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২১৮.
কোন ধরণের নেটওয়ার্কে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়? 
  1. LAN
  2. MAN
  3. PAN
  4. WAN
সঠিক উত্তর:
WAN
উত্তর
সঠিক উত্তর:
WAN
ব্যাখ্যা
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক: 
- এই ধরনের নেটওয়ার্কে কম্পিউটারগুলো বিশাল জায়গা জুড়ে বিস্তৃত থাকে। 
যেমন- একই দেশের বিভিন্ন শহরের এবং এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত থাকে। 
- এ ধরনের নেটওয়ার্কে একাধিক LAN, MAN সংযুক্ত থাকতে পারে। 
- WAN কে ইন্টারনেট বলা হয়। 
- এই ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, বেতার তরঙ্গ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। 
- তথ্য আদানপ্রদানের জন্যে এই ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২১৯.
ক্যাশ মেমোরির ধারণ ক্ষমতা -
  1. ক) 3 MB
  2. খ) 3 GB
  3. গ) 3 TB
  4. ঘ) NONE
সঠিক উত্তর:
ক) 3 MB
উত্তর
সঠিক উত্তর:
ক) 3 MB
ব্যাখ্যা
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়।
-  এটি এক ধরণের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমরি। 
- যেসব নির্দেশ ও ডেটা সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে ক্যাশ মেমরিতে রাখা হয়। 
- এর ধারণক্ষমতা ২৫৬ কিলোবাইট হতে কয়েক মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। 
- ক্যাশে মেমরির কর্মক্ষমতা Hit ratio এককে পরিমাপ করা হয়।
 
৩,২২০.
ফ্লপি ডিস্ক হচ্ছে-
  1. ক) একটি পরিবাহী স্মৃতি
  2. খ) একটি প্রধান স্মৃতি
  3. গ) হার্ডডিস্কের চেয়ে ছোট
  4. ঘ) একটি শুধু গঠন স্মৃতি
সঠিক উত্তর:
গ) হার্ডডিস্কের চেয়ে ছোট
উত্তর
সঠিক উত্তর:
গ) হার্ডডিস্কের চেয়ে ছোট
ব্যাখ্যা
ফ্লপি ডিস্ক হচ্ছে একটি সহায়ক স্মৃতি। এটি হার্ডডিস্কের চেয়ে ছোট। ১৯৭৩ সালে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়। এটি ডিসকেট নামেও পরিচিতি। গানের রেকর্ডের মতো দেখতে এই স্মৃতি প্লাস্টিকের উপর চৌম্বক পদার্থের প্রলেপ দিয়ে তৈরি করা হয়। এর ধারন ক্ষমতা খুবই কম।
৩,২২১.
টেম্পোরারি ফাইল ও কুকিজ কোথায় জমা হয়?
  1. ক) হার্ডডিস্ক
  2. খ) ক্যাশ মেমোরি
  3. গ) র‍্যাম
  4. ঘ) রম
সঠিক উত্তর:
খ) ক্যাশ মেমোরি
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যাশ মেমোরি
ব্যাখ্যা
- টেম্পোরারি ফাইল ও কুকিজ ক্যাশ মেমোরিতে জমা হয়। 

• ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক টেম্পোরারি ফাইল ও কুকিজ জমতে থাকে।
- এতে কম্পিউটারে কাজের গতি হ্রাস পায়।
- সফ্টওয়্যারের সাহায্যে ক্যাশ মেমোরি পরিস্কার করা যায়। 

উৎস: বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম।
৩,২২২.
একটি ইমেইল ঠিকানায় থাকে -
  1. ইউজার আইডি
  2. ডোমেইন নেম
  3. @
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- ইমেইল এর ঠিকানায় ২ টি অংশ থাকে প্রথমটি ইউজারনেম এবং পরেরটি ডোমেইননেম। এই দুটির মাঝখানে @ চিহ্ন দ্বারা পৃথক করা থাকে।
- abc@xyz.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- একটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে @ চিহ্নটি।
- ১৯৭২ সালে সর্বপ্রথম ই-মেইল ঠিকানায় @ চিহ্ন ব্যবহার করা হয়।
- যেমনঃ robithakur@gmail.com.
- Email(Electronic mail) গ্রহণ করার প্রটোকল হল POP3 (Post Office Protocol)। এই প্রটোকল ইমেইল গ্রহণ করে সার্ভারে জমা করে রাখার জন্য ব্যবহৃত হয়।

উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
৩,২২৩.
কোন গেইটের আউটপুটকে নট গেইট দিয়ে প্রবাহিত করলে এক্স-নর গেইট পাওয়া যায়?
  1. ক) নট
  2. খ) অর
  3. গ) এক্স-অর
  4. ঘ) ন্যান্ড
সঠিক উত্তর:
গ) এক্স-অর
উত্তর
সঠিক উত্তর:
গ) এক্স-অর
ব্যাখ্যা
এক্স-অর এবং এক্স-নর নামে দুইটি লজিক গেইট রয়েছে যা বিশেষ গেইট নামে পরিচিত। এক্স-অর গেইটের আউটপুটকে নট গেইট দিয়ে প্রবাহিত করলে এক্স-নর গেইট পাওয়া যায়।
৩,২২৪.
নিচের কোনটি আলফানিউমেরিক কোড?
  1. ক) ইউনিকোড
  2. খ) ইবিসিডিক কোড
  3. গ) অ্যাসকি কোড
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
কতগুলো জনপ্রিয় আলফানিউমেরিক কোড হলো- ইউনিকোড, ইবিসিডিক কোড ও অ্যাসকি কোড।
৩,২২৫.
নিচের কোনটি ই-কমার্সের ক্ষেত্রে অসুবিধা?
  1. লেনদেন নিরাপত্তা সমস্যা হওয়া
  2. দ্রুত্ব ক্রয় ও বিক্রয় না হওয়া
  3. যোগাযোগ খরচ কমায়
  4. পণ্য ও সেবার মান উন্নয়ন করা সহজ হয় না
সঠিক উত্তর:
লেনদেন নিরাপত্তা সমস্যা হওয়া
উত্তর
সঠিক উত্তর:
লেনদেন নিরাপত্তা সমস্যা হওয়া
ব্যাখ্যা
→ লেনদেন নিরাপত্তা সমস্যা হওয়া।

• ই-কমার্স:

- ই-কমার্স এর পূর্ণ অর্থ হচ্ছে ইলেকট্রনিক কমার্স।
- ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকেই বলা হয় ই-কমার্স (E-commerce)।
-  ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবার লেনদেন সম্পূর্ণ হয়ে থাকে।
- আধুনিক ই-কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্যিক কাজ পরিচালনা করে।
- এছাড়াও মোবাইল কমার্স, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও অন্যান্য আরো কিছু মাধ্যম ব্যবহৃত হয়।

• ই-কমার্সের সুবিধাসমূহ হলো:
- ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়।
- ই-কমার্স কোন প্রতিষ্ঠানকে জাতীয় এবং আর্ন্তজাতিক বাজারে প্রবেশ করতে সাহায্য করে।
- তালিকা তৈরী, বিতরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ ইত্যাদি কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায়।
- ক্রেতা-বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরী করে।
- ই-কমার্স সময় বাঁচায় এবং অতি দ্রুত ভোক্তার কাছে পণ্য পৌঁছায়।
- যোগাযোগ খরচ কমায়।
- পণ্য ও সেবার মান উন্নয়ন করা সহজ হয়।

• ই-কমার্সের অসুবিধাসমূহ হলো:
- লেনদেনের নিরাপত্তা সমস্যা;
- দক্ষ লোকের অভাব;
- উন্নত প্রযুক্তি প্রয়োগ ব্যয়বহুল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২২৬.
(97)10 বাইনারি সংখ্যায় রূপান্তর করুন।
  1. ক) 1100001
  2. খ) 11001001
  3. গ) 1100011
  4. ঘ) 1000011
সঠিক উত্তর:
ক) 1100001
উত্তর
সঠিক উত্তর:
ক) 1100001
ব্যাখ্যা

সুতরাং, (97)10 = (1100001)2
৩,২২৭.
2510 = (?)2
  1. 11011
  2. 11001
  3. 11101
  4. 1000011
সঠিক উত্তর:
11001
উত্তর
সঠিক উত্তর:
11001
ব্যাখ্যা

ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরঃ

পূর্ণ সংখ্যার ক্ষেত্রে-

ধাপ-১ঃ সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।

ধাপ-২ঃ ধাপ-১ ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে।

ধাপ-৩ঃ ধাপ-১ এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।

ধাপ-৪ঃ ধাপ-৩ এর ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে।

এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শুন্য (0) হয়। অতঃপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণসংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।

যেমন ২৫ এর ক্ষেত্রে,

২৫ / ২ = ১২ ভাগশেষ -

১২ / ২ = ৬ ভাগশেষ -

৬ / ২ = ৩ ভাগশেষ -

৩ / ২ = ১ ভাগশেষ -

১ / ২ = ০ ভাগশেষ -

অর্থাৎ, দশমিক সংখ্যা ২৫-এর বাইনারি রূপ = ১১০০১

৩,২২৮.
অ্যামাজন ডাইনামোডিবি (Amazon DynamoDB) কোন ধরনের ডাটাবেজ?
  1. অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেজ
  2. NoSQL ডাটাবেজ
  3. টাইম সিরিজ ডাটাবেজ
  4. রিলেশনাল ডাটাবেজ
সঠিক উত্তর:
NoSQL ডাটাবেজ
উত্তর
সঠিক উত্তর:
NoSQL ডাটাবেজ
ব্যাখ্যা

• অ্যামাজন ডাইনামোডিবি (Amazon DynamoDB) হলো একটি পুরোপুরি ম্যানেজড NoSQL ডাটাবেজ সার্ভিস, যা মূলত কী-ভ্যালু (Key-value) এবং ডকুমেন্ট ডাটা মডেল সমর্থন করে।
-
এটি প্রথাগত রিলেশনাল ডাটাবেজের মতো টেবিল রিলেশন বা ফিক্সড স্কিমা অনুসরণ করে না। এটি অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন এবং যেকোনো পরিমাণ ডাটা স্কেল করতে সক্ষম, যা বড় বড় অ্যাপ্লিকেশন বা গেমিং প্ল্যাটফর্মের জন্য আদর্শ।

• ডাটাবেজ প্রোগ্রাম: 
- ডাটা বা তথ্য ব্যবস্থপনার জন্য সর্বোকৃষ্ট প্রোগ্রাম হল ডাটাবেজ। বড় বড় কোম্পানি, শিল্প-কারখানা, অফিস আদালত ইত্যাদিতে কর্মচারীদের নাম, ঠিকানা, পদবী, বেতন ইত্যাদি বিস্তারিত বিবরণ, আমদানী, রপ্তানী ইত্যাদি তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে করা হয়।
- অর্থাৎ যে কোন বড় ধরনের তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে অতি সহজে, সুষ্ঠুভাবে এবং নির্ভুলভাবে করা যায়।
- ডিবেজ থ্রি (Debase III), ডিবেজ থ্রি প্লাস (Debase III+), ডিবেজ ফোর (Debase IV), ফক্সবেজ (Foxbase), ফক্সপ্রো (Fox Pro) ইত্যাদি ডাটাবেজ সংক্রান্ত বহুল ব্যবহুত প্যাকেজ সফট্ওয়্যার।
- মাইক্রোসফট ভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম হল মাইক্রোসফট একসিস (Microsoft Access)।

• NoSQL ডাটাবেজ:
- NoSQL ডাটাবেজগুলি নন-রিলেশনাল ডাটাবেজ, যা রিলেশনাল ডাটাবেজ (যেমন: MySQL, Oracle, SQL Server) থেকে ভিন্ন।
- এগুলি স্কিমা-লেস ডিজাইন এবং স্কেলেবিলিটির জন্য উপযোগী।
- NoSQL ডাটাবেজের উদাহরণগুলির মধ্যে রয়েছে MongoDB, Cassandra, Redis, Amazon DynamoDB, Couchbase ইত্যাদি। 

উৎস: 
১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২। Amazon ওয়েবসাইট। 

৩,২২৯.
'Robotics' শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
  1. ক) robo
  2. খ) robot
  3. গ) robota
  4. ঘ) robote
সঠিক উত্তর:
গ) robota
উত্তর
সঠিক উত্তর:
গ) robota
ব্যাখ্যা
রোবট  হল কম্পিউটার প্রোগ্রাম নিয়ন্ত্রিত এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা  মানুষ যেভাবে কাজ করতে বলে ঠিক সেভাবেই কাজ করে এবং এর কাজ দেখে মনে হয় যেন এর বুদ্ধিমত্তা রয়েছে।

প্রযুক্তির যে শাখা  রোবটের ডিজাইন, নির্মাণ এবং এর প্রয়োগ বিধি নিয়ে আলোচনা করে তাকেই রোবটিক্স বলে। অন্যভাবে বলা যায়, রোবটিক্স হল বিজ্ঞানের সেই শাখা, যেখানে  রোবট তৈরি এবং এর ডিজাইন সহ আমরা কিভাবে রোবটকে আমাদের কাজে ব্যবহার করতে পারি তাই  নিয়ে আলোচনা এবং গবেষণা করা হয়।

রোবটিক্স (Robotics) শব্দটির উৎপত্তি হয়েছে স্লাভিক শব্দ 'robota' থেকে যার অর্থ হলো শ্রমিক, দাস বা কর্মী। চেক(Czech) লেখক ক্যারেল ক্যাপেক ১৯২১ সালে Rossumovi Univerzalni Roboti নামে একটি সাইন্স ফিকশন গল্প লিখেন যাতে তিনি শ্রমিক বা কর্মী অর্থে সর্বপ্রথম 'robota' শব্দের পরিচয় করেন।
৩,২৩০.
What is Spoofing in the context of computer security?
  1. Creating fake social media profiles.
  2. Sending unsolicited emails.
  3. Manipulating or falsifying information to deceive.
  4. Encrypting sensitive data.
সঠিক উত্তর:
Manipulating or falsifying information to deceive.
উত্তর
সঠিক উত্তর:
Manipulating or falsifying information to deceive.
ব্যাখ্যা
• সাইবার অপরাধ:
→ ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগিতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।
→ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ:
- হ্যাকিং,
- স্প্যামিং,
- সাইবার বুলি,
- স্পুফিং,
- ফিশিং,
- স্নিকিং,
- Cyberstalking,
- DDoS Attacks প্রভৃতি।

প্রতারণা বা স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমণ হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে ।
- ইন্টারনেটে বিভিন্ন ভাবে স্পুফিং হয়ে থাকে। যথা- ই-মেইল স্পুফিং, গেটওয়ে স্পুফিং, আইপি স্পুফিং ইত্যাদি।

আরো কিছু সাইবার অপরাধের বর্ণনা:

ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বলে।

ফিশিং (Phishing):
- ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় বা ইন্টারনেটে কোন নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য সত্তার ছদ্মবেশ ধারণ করে বিদ্বেষপরায়ণ হয়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের বিস্তারিত তথ্য, ইউজার নেম ও পাসওয়ার্ডের মত সংবেদনশীল তথ্য চুরির প্রচেষ্টাকে ফিশিং (Phishing) বলে।

স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,২৩১.
UNIVAC কোন প্রজন্মের কম্পিউটার?
  1. প্রথম প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. চতুর্থ প্রজন্ম
  4. দ্বিতীয় প্রজন্ম
সঠিক উত্তর:
প্রথম প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
প্রথম প্রজন্ম
ব্যাখ্যা
প্রথম প্রজন্মের কম্পিউটার: 
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়। 
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। 
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন। 
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না। 
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল। 
- প্রথম প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো। 
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ: 
১. বায়ুশূন্য টিউবের ব্যবহার। 
২. আকারে অনেক বড়। 
৩. সীমিত তথ্য ধারণক্ষমতা। 
৪. মেশিন ভাষার (0/1) মাধ্যমে নির্দেশ প্রদান ৷ 
৫. ইনপুট-আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার। 
৬. সহজে স্থানান্তর যোগ্য ছিল না। 
৭. অত্যধিক বিদ্যুৎ শক্তির প্রয়োজন। 
৮. অনুন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৩২.
HTML ফাইলের প্রধান উপাদান (Element) কি?
  1. ক) এট্রিবিউট
  2. খ) ট্যাগ
  3. গ) ভ্যালু
  4. ঘ) ফিল্ড
সঠিক উত্তর:
খ) ট্যাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্যাগ
ব্যাখ্যা
টেকনিক্যালি বললে, একটি HTML Element এর ৪টি অংশ থাকতে পারে - a start tag, attributes, end tag, এবং content. তবে, HTML ফাইলের প্রধান অংশই হচ্ছে ট্যাগ। এই ট্যাগগুলোই ওয়েব পেজের কন্টেন্ট কিরকম হবে সেটা নির্ধারণ করে।
৩,২৩৩.
'Machine Learning' এর সাথে সম্পৃক্ত কোনটি?
  1. Blended learning
  2. Wireless Communication
  3. Artificial intelligence
  4. Cloud Computing
সঠিক উত্তর:
Artificial intelligence
উত্তর
সঠিক উত্তর:
Artificial intelligence
ব্যাখ্যা
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর কয়েকটি ক্ষেত্র হলো:
১. মেশিন লার্নিং (ডিপ লার্নিং)
২. NLP (অনুবাদ/তথ্য সমন্বয়)
৩. স্পিচ (স্পিচ টু টেক্সট/স্পিচ টু স্পিচ)
৪. রোবটিক্স
৫. ভিশন (ইমেজ প্রসেসিং)
 
উৎস: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আলিম)।
৩,২৩৪.
ইনপুট ডিভাইস (Input Device) কোনটি? 
  1. প্রিন্টার 
  2. প্রজেক্টর
  3. মনিটর 
  4. ওএমআর
সঠিক উত্তর:
ওএমআর
উত্তর
সঠিক উত্তর:
ওএমআর
ব্যাখ্যা

পেরিফেরালস: 
- পেরিফেরাল হলো কম্পিউটার সংযুক্ত অতিরিক্ত ডিভাইস যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। 
- পেরিফেরালের সাহায্যে কম্পিউটারে উপাত্ত ও নির্দেশ প্রদান, কম্পিউটার হতে ফলাফল গ্রহণ এবং ফলাফল সংরক্ষণ করা হয়। 
যেমন: প্রিন্টার, প্লটার ডিস্ক, ডিস্ক ড্রাইভ, সিডি-রম ইত্যাদি। 

ইনপুট ডিভাইস (Input Device): 
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। 
যেমন- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR ও OCR ইত্যাদি। 

আউটপুট ডিভাইস (Output Device): 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
যেমন- মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার ও প্লটার ইত্যাদি। 

ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device): 
- কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। 
যেমন- হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম ও টাচস্ক্রিন ইত্যাদি। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৩৫.
সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করতে পারে কোনটি? 
  1. অ্যাসেম্বলার
  2. কম্পাইলার
  3. ইন্টারপ্রেটর
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কম্পাইলার
উত্তর
সঠিক উত্তর:
কম্পাইলার
ব্যাখ্যা
অনুবাদক প্রোগ্রাম: 
- উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয়, তাকে বলা হয় অনুবাদক সফটওয়্যার। 
- কম্পিউটার কেবল মেশিনের ভাষা বোঝে। 
- সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্য কোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়। 
- অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। 
যথা- 
১। কম্পাইলার, 
২। ইন্টারপ্রেটার এবং 
৩। অ্যাসেম্বলার। 

১) কম্পাইলার: 
- সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সব ভুল এক সাথে দেখায় ডিবাগিং করার জন্য। 

২) ইন্টারপ্রেটর: 
- লাইন ধরে ধরে অনুবাদ করে এবং কোথাও বাগ খুঁজে পেলে সাথে সাথে অনুবাদ বন্ধ হয়ে যায়। ডিবাগ করে তারপর পরবর্তী লাইন থেকে অনুবাদ শুরু হয়। 

৩) অ্যাসেম্বলার: 
- শুধু মাত্র অ্যাসেম্বলি ভাষার জন্য প্রযোজ্য। 

উৎস: উচ্চ মাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩,২৩৬.
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে প্রধান মেমরি হিসেবে কী ব্যবহৃত হতো?
  1. ম্যাগনেটিক ড্রাম
  2. ফ্লপি ডিস্ক
  3. ম্যাগনেটিক কোর মেমরি
  4. অপটিক্যাল ডিস্ক
সঠিক উত্তর:
ম্যাগনেটিক কোর মেমরি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাগনেটিক কোর মেমরি
ব্যাখ্যা

• দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার:
- ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সময় কালকে কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম বলে ধরা হয়।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল।
- টিউবের তুলনায় ট্রানজিস্টর আকারে ছোট, বিদ্যুৎ খরচ কম, দামে সস্তা এবং দ্রুত গতিসম্পন্ন হওয়ায় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো আকৃতিতে ছোট, দ্রুতগতি ও অধিক নির্ভরযোগ্য ছিল।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো অত্যন্ত দ্রুতগতিতে কাজ করলেও স্থায়িত্ব ছিল অনেক বেশি।
- এ প্রজন্মের কম্পিউটারে সর্বপ্রথম হাইলেভেল ভাষার ব্যবহার শুরু হয়।
- আবার চুম্বকীয় কোর মেমরি এবং উচ্চগতিসম্পন্ন ইনপুট-আউটপুট ব্যবস্থাও এ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়।
- IBM 1401, CDC 1604, RCA 301, RCA 501, BCR 300, GE 200, Honey well 200, 1600 IBM 1620 ইত্যাদি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।

• দ্বিতীয় প্রজন্মে কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১। ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার।
২। ম্যাগনেটিক কোর মেমরির ব্যবহার
৩। আকৃতির সংকোচন ও অধিক নির্ভরযোগ্যতা।
৪। উচ্চগতিসম্পন্ন ও উন্নতমানের ইনপুট-আউটপুট ব্যবস্থার প্রচলন।
৫। অপেক্ষাকৃত বেশি তথ্য ধারণক্ষমতা।
৬। উচ্চস্তরের ভাষার ব্যবহার (যেমন- COBOL, FORTRAN)।
৭। টেলিফোন লাইন ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা; ইত্যাদি।

• ম্যাগনেটিক কোর মেমরি:
- ম্যাগনেটিক কোর মেমরি হলো কম্পিউটারের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভাবন, যা মূলত ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত কম্পিউটারের প্রধান মেমরি বা RAM হিসেবে ব্যবহৃত হতো। এটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 
- এটি দেখতে অনেকটা ক্ষুদ্রাকার ডোনাট বা রিংয়ের মতো, যেগুলোকে 'ফেরাইট কোর' (Ferrite Cores) বলা হয়। এই রিংগুলো অত্যন্ত ছোট (প্রায় ১ মিমি ব্যাস) এবং এগুলো সিরামিক ও আয়রন অক্সাইডের মিশ্রণে তৈরি।এই কোরগুলোকে জালের মতো সাজানো তারের গ্রিডে গেঁথে রাখা হতো। 
 - প্রতিটি কোর ১-বিট ডেটা ধারণ করতে পারে। তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে এই কোরগুলোকে চুম্বকীয় করা হয়। কোরটি ঘড়ির কাঁটার দিকে (Clockwise) চুম্বকীয় হলে তাকে '১' এবং বিপরীত দিকে হলে '০' ধরা হয়।
- এর সবচেয়ে বড় সুবিধা হলো, বিদ্যুৎ চলে গেলেও এতে থাকা তথ্য মুছে যায় না। কারণ চুম্বকত্ব একবার সেট হয়ে গেলে তা স্থায়ীভাবে থেকে যায়।
- তথ্য পড়ার সময় মেমরি থেকে তা মুছে যেত (Destructive Read), তাই পড়ার পরপরই স্বয়ংক্রিয়ভাবে তথ্যটি আবার সেখানে লিখতে হতো।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Benchmark-software [Link]

৩,২৩৭.
(111011)2 - এর দশমিক সমকক্ষ মান কত?
  1. 59
  2. 69
  3. 49
  4. 79
সঠিক উত্তর:
59
উত্তর
সঠিক উত্তর:
59
ব্যাখ্যা
সঠিক উত্তর - ক) 59

• পূর্ণ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর: 

১। বাইনারি সংখ্যার প্রত্যেকটি অংককে বাইনারি সংখ্যার বেজ 2 দ্বারা গুণ করতে হবে।
২। গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী 2-এর ঘাত 0 হতে বাড়াতে হবে। যেমন- একক স্থানীয় অংকটিকে 20 দ্বারা, দশক স্থানীয় অংকটিকে 21 দ্বারা, শতক স্থানীয় অংকটিকে 22,..... দ্বারা গুণ করতে হবে।
৩। প্রাপ্ত গুণফলকে যোগ করলে দশমিকের সমতুল্য মান পাওয়া যাবে।


সুতরাং, (111011)2 = (59)10

উৎস: বিবিএ প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৩৮.
কোন প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের ব্যবহার ছিল?
  1. ১ম প্রজন্ম
  2. ২য় প্রজন্ম
  3. ৩য় প্রজন্ম
  4. ৪র্থ প্রজন্ম
সঠিক উত্তর:
১ম প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
১ম প্রজন্ম
ব্যাখ্যা
কম্পিউটারের প্রথম প্রজন্ম
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে বিদ্যুৎ খরচ বেশি হতো এবং প্রচুর তাপ উৎপন্ন হতো।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল।
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৩৯.
নিম্নলিখিত কোনটি LAN-এর উদাহরণ?
  1. একটি অফিসের কম্পিউটার ল্যাব
  2. শহরের বিভিন্ন অফিসের নেটওয়ার্ক
  3. ব্লুটুথ ডিভাইসের সংযোগ
  4. ইন্টারনেট
সঠিক উত্তর:
একটি অফিসের কম্পিউটার ল্যাব
উত্তর
সঠিক উত্তর:
একটি অফিসের কম্পিউটার ল্যাব
ব্যাখ্যা

সঠিক উত্তর - একটি অফিসের কম্পিউটার ল্যাব।

লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN): 
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। 
- ছোট পরিসরে ব্যবহৃত হয়। 
- একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকে। 
- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ইত্যাদি LAN-এর উপযোগী ডিভাইস ব্যবহার হয়। 
- দ্রুত গতির ডেটা ট্রান্সফার সম্ভব। 
- উদাহরণ: একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীন নেটওয়ার্ক।

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,২৪০.
EMTS এর পূর্ণরূপ কী?
  1. Electronic Money Transfer Service
  2. Emergency Money Transfer Service
  3. Electronic Money Transaction System
  4. Emergency Money Transfer System
সঠিক উত্তর:
Electronic Money Transfer Service
উত্তর
সঠিক উত্তর:
Electronic Money Transfer Service
ব্যাখ্যা
• ইএমটিএস: 
- EMTS এর পূর্ণরূপ Electronic Money Transfer Service.
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- ২৬ মার্চ ২০১০ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ইলেকট্রনিক মানি ট্রন্সফার সার্ভিস (ইএমটিএস) এর উদ্বোধন করেন
- বর্তমানে এ সার্ভিসের মাধ্যমে খুবই স্বল্প কমিশনের (০.৫০%) বিনিময়ে লেনদেন করা যায়।
-বাংলাদেশ ডাক বিভাগে ২৮১১ টি পোস্ট অফিসে এ সার্ভিস চালু রয়েছে।
- ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) National Digital Innovation Award ২০১১ তে অংশগ্রহণ করে বাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস e-Finance ক্যাটাগরীতে Champion হয়।
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।
- এক হাজার টাকা পাঠানোর খরচ ১০ টাকা। পরবর্তী ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি হাজারে খরচ ৫ টাকা।

উৎস:
১. ডাক অধিদপ্তর।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৪১.
ডাটাবেজে ইন্ডেক্সের প্রধান উদ্দেশ্য কী?
  1. ডাটা স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধি করা
  2. কোয়েরির পারফরম্যান্স উন্নত করা
  3. ডাটা ডিলিট করা
  4. টেবিলের সাইজ কমানো
সঠিক উত্তর:
কোয়েরির পারফরম্যান্স উন্নত করা
উত্তর
সঠিক উত্তর:
কোয়েরির পারফরম্যান্স উন্নত করা
ব্যাখ্যা

◉ ডাটাবেজে ইন্ডেক্স এর মূল উদ্দেশ্য হলো ডাটা রিট্রিভাল (Data Retrieval) এর গতি বৃদ্ধি করা, অর্থাৎ কোয়েরি দ্রুত সম্পাদন করতে সাহায্য করে।

ইনডেক্সিং:
- ডাটা ফাইলে ইনপুটকৃত ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে বলা হয় ইনডেক্সিং।
- কোন ফাইলের ডাটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) অনুসারে সাজানো।
- ডাটা ফাইল থেকে কোন নির্দিষ্ট ডাটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য ফাইলের রেকর্ডসমূহকে ইনডেক্স করে রাখতে হয়।
- সর্ট করে ডাটাবেজের রেকর্ডসমূহকে কোন ফিল্ডের ভিত্তিতে উচ্চক্রমানুসারে অথবা নিম্নক্রমানুসারে সাজানো যায়।
- এটি মূলত B-Tree, B+ Tree, Hash Indexing ইত্যাদি ব্যবহার করে কার্যক্রম সম্পন্ন করে।

ইনডেক্সিং-এর মাধ্যমে রেকর্ড সাজানোর সুবিধাগুলো হলো:
১। ডাটা সাজানোর জন্য সময় কম লাগে।
২। ডাটা ফাইলকে ইনডেক্স করার পর নতুন রেকর্ড যুক্ত করা হলে তা নিজে থেকেই সাজানো হয়ে যায়।
৩। ডাটা ফাইলকে ইনডেক্স করার পর একটি ইনডেক্স ফাইল তৈরি হয় এবং মূল টেবিল ফাইল অপরিবর্তিত থাকে।
৪। একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক তৈরি সহজ হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৪২.
The extension of a file 'pdf' stands for:
  1. Public document file
  2. Portable document file
  3. public distribution file
  4. public distribution folder
সঠিক উত্তর:
Portable document file
উত্তর
সঠিক উত্তর:
Portable document file
ব্যাখ্যা
PDF:
- PDF এর পূর্ণরূপ Portable Document Format.
- একটি পিডিএফ-ভিউয়ার প্রোগ্রামের সাহায্যে যেকোনো অপারেটিং সিস্টেমে পিডিএফ দেখা যায়।
- পিডিএফ হল Camelot Project এর ফলাফল, Adobe Inc, দ্বারা শুরু করা একটি উদ্যোগ।
- Cofounder: John Warnock,
- PDF এর মাধ্যমে বিভিন্ন টেক্সট ডকুমেন্ট, ইমেজ সহ অন্যান্য কনটেন্ট সহজেই কমপ্রেস করে একই জায়গায় সংরক্ষিত রাখা যায়।
- PDF ডকুমেন্ট গুলা বর্তমানে পাসওয়ার্ড-প্রটেক্টেড করে অতিরিক্ত সিকিউরিটি দেওয়া যায়।
- 15 জুন, 1993 সালে ক্যামেলট প্রোডাকশন টিম আনুষ্ঠানিকভাবে পিডিএফ এবং এর সংশ্লিষ্ট স্যুট অফ প্রোগ্রাম প্রকাশ করে, যা সম্মিলিতভাবে অ্যাডোব অ্যাক্রোব্যাট নামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা।
৩,২৪৩.
OCR ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?
  1. ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ পড়তে
  2. ইলেকট্রিক বিলের তথ্য প্রক্রিয়াকরণে
  3. চিঠির পিনকোড চিনতে
  4. উল্লিখিত সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
ব্যাখ্যা
অপশনে উল্লিখিত সকল ক্ষেত্রে OCR ব্যবহৃত হয়।

• OCR (Optical Character Recognition):

- OCR হলো এমন একটি প্রযুক্তি যা টেক্সট, চিহ্ন, এবং আলফানিউমেরিক ক্যারেক্টারকে পড়তে এবং ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে ব্যবহৃত হয়।
- OCR-এর পূর্ণরূপ হলো Optical Character Reader.
- এটি মূলত ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে।

OCR এর বৈশিষ্ট্যসমূহ:
- OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে সক্ষম।
- এটি ছবি থেকে টেক্সট আলাদা করতে এবং সেই টেক্সটকে ডিজিটাল ফর্মে রূপান্তর করতে পারে।
- OCR প্রযুক্তি এমনভাবে তৈরি যে, ছাপার লেখা ছাড়াও পরিষ্কার ও সুনির্দিষ্ট হাতের লেখা পড়তে পারে।
- হাতের লেখা সঠিকভাবে চিনতে হলে তা পরিষ্কার এবং নির্দিষ্ট গঠনে লেখা থাকা প্রয়োজন।
- OCR ডিভাইসটি প্রথমে একটি ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- এরপর, OCR সফটওয়্যার সেই বিটম্যাপ ইমেজকে ASCII টেক্সটে রূপান্তর করে।
- ফলে, কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্ন চিনতে এবং প্রক্রিয়াকরণ করতে পারে।

• OCR এর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।যেমন:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ পড়া,
- চিঠির পিনকোড চিনতে,
- ক্যাশ রেজিস্টারের তথ্য,
- ইলেকট্রিক বিলের তথ্য প্রক্রিয়াকরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৪৪.
Yahoo এর প্রতিষ্ঠাতা কে?
  1. Ronald Wayne
  2. Bill gates
  3. Lawrence j. Ellison
  4. Jerry Yang
সঠিক উত্তর:
Jerry Yang
উত্তর
সঠিক উত্তর:
Jerry Yang
ব্যাখ্যা
• ইয়াহু (Yahoo):
- আমেরিকার একটি বৃহৎ ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠাকাল: January 1994
- সদরদপ্তর: Sunnyvale, California, United States
- প্রতিষ্ঠাতা: Jerry Yang, David Filo

উৎস: Yahoo Official website.
৩,২৪৫.
কোনটি অপারেটিং সিস্টেম-
  1. Oracle
  2. Ms-Word
  3. Firmware
  4. Windows
সঠিক উত্তর:
Windows
উত্তর
সঠিক উত্তর:
Windows
ব্যাখ্যা

Windows হলো একটি অপারেটিং সিস্টেম যা Microsoft-এর তৈরি।

• অপারেটিং সিস্টেম:
-অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

• সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
- একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।
- যেমন- CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

• মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
- একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- যেমন- Windows NT Server, Android,
- Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

অন্যদিকে,
-Ms-Word একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অপারেটিং সিস্টেম নয়।
- Firmware একটি সফটওয়্যার যা হার্ডওয়্যারে স্থায়ীভাবে এমবেড করা থাকে।
- Oracle একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, অপারেটিং সিস্টেম নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৪৬.
ই-মেইল ঠিকানায় @ এর পরের অংশটিকে কী বলে?
  1. ক) ডোমেইন নেম
  2. খ) ডোমেইন নেম এলার্ট
  3. গ) ডোমেইন
  4. ঘ) ইউজার নেম
সঠিক উত্তর:
ক) ডোমেইন নেম
উত্তর
সঠিক উত্তর:
ক) ডোমেইন নেম
ব্যাখ্যা
• ই-মেইল (E-mail):
- ই-মেইলের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক মেইল।
- ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস এর মধ্যে নির্ভরযোগ্যভাবে ডিজিটাল তথ্য আদান-প্রদান ব্যবস্থাকে ই-মেইল বলে।
- ই-মেইল তথ্য আদান-প্রদানে আইপি বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে থাকে এবং এতে টেক্সট বার্তার সাথে অ্যাটাচমেন্ট আকারে নানা ফাইলও (ডকুমেন্ট, ছবি, অডিও, ভিডিও সহ যে কোনো ডিজিটাল ফাইল) পাঠানো যায়।
- ই-মেইলের জন্য একটি নির্দিষ্ট ই-মেইল অ্যাড্রেস ব্যবহৃত হয়, যা প্রত্যেক ব্যবহারকারীর জন্য ইউনিক হয়ে থাকে।
- নিরাপত্তার জন্য গোপন পাসওয়ার্ড দ্বারা প্রত্যেকের ই-মেইল অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা হয়।
- একটি ই-মেইল অ্যাড্রেসের দুটি অংশ থাকে; যার প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিত এবং শেষ অংশটি ডোমেইন নেম হিসেবে পরিচিত। যেমন: mrahman@gmail.com একটি ই-মেইল অ্যাড্রেস; যার mrahman অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং @ এর পরে gmail.com অংশটি ডোমেইন নেম হিসেবে চিহ্নিত হবে
- ই-মেইল অ্যাড্রেসের এ দুই অংশকে @ চিহ্ন দ্বারা পৃথক করা হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৩,২৪৭.
IP Address কী?
  1. ক) তথ্য আদান-প্রদানের জন্য কম্পিউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস
  2. খ) নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারের ফিজিক্যাল অ্যাড্রেস
  3. গ) ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর
  4. ঘ) ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরের অ্যাড্রেস
সঠিক উত্তর:
ক) তথ্য আদান-প্রদানের জন্য কম্পিউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস
উত্তর
সঠিক উত্তর:
ক) তথ্য আদান-প্রদানের জন্য কম্পিউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস
ব্যাখ্যা
এটি তথ্য আদান-প্রদানের জন্য কম্পিউটারের নেটওয়ার্ক ঠিকানা যার মাধ্যমে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য যেমন- ইমেইল, ডেটা এবং ছবি ইত্যাদি সুনির্দিষ্টভাবে গ্রাহকের ঠিকানায় প্রেরিত হয়। IPv4 32 বিট ঠিকানা দেয়।
৩,২৪৮.
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে, তাকে কী বলে? 
  1. ফ্লপি ডিস্ক
  2. সিস্টেম ডিস্ক
  3. কম্প্যাক্ট ডিস্ক
  4. স্টার্টআপ ডিস্ক
সঠিক উত্তর:
স্টার্টআপ ডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
স্টার্টআপ ডিস্ক
ব্যাখ্যা
- হার্ডডিস্ক কম্পিউটারের স্টার্টআপ ডিস্ক হিসাবে কাজ করে। 
- কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফট্ওয়্যার থাকে সেই ডিস্ককেই স্টার্টআপ ডিস্ক বলে। 
- বর্তমানে কম্পিউটারের হার্ডডিস্কে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার থাকে। 
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের হার্ডডিস্ক ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাঝখানে অবস্থান করে এবং এ্যাপ্লিকেশন প্রোগ্রামের কাজগুলো করার ব্যাপারে সমন্বয়কারীর ভূমিকা পালন করে। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৪৯.
প্লটারে প্রিন্ট করার পদ্ধতি কোনটি?
  1. লেজার
  2. ইলেকট্রনিক
  3. ইঙ্কজেট
  4. ডট মেট্রিক্স
সঠিক উত্তর:
ডট মেট্রিক্স
উত্তর
সঠিক উত্তর:
ডট মেট্রিক্স
ব্যাখ্যা

প্লটার এক ধরনের প্রিন্টার। এর প্রিন্ট করার পদ্ধতি ডট ম্যাট্রিক্সের মত। এখানে প্রিন্ট হয় পেনের সাহায্যে। চিকন, মোটা বিভিন্ন ধরনের পেন ব্যবহার করা যায়।
প্লটারের সাহায্যে বিভিন্ন ধরনের নকশা, মানচিত্র ইত্যাদি রেখার মাধ্যমে সুক্ষ্ম ও সঠিকভাবে অঙ্কন করা যায়। প্লটারে অনেক চওড়া কাগজে প্রিন্ট নেয়া যায়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

৩,২৫০.
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম কি?
  1. ক) আই লিপ
  2. খ) আই সাইট
  3. গ) আই ডট
  4. ঘ) আই লাইট
সঠিক উত্তর:
খ) আই সাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) আই সাইট
ব্যাখ্যা

বাংলা বিজয় কী-বোর্ডের উদ্ভাবক হলেন- মোস্তফা জব্বার।
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যার হল- আই সাইট।
উৎসঃ দৈনিক যুগান্তর 

৩,২৫১.
র‍্যানসমওয়্যার আক্রমণের শিকার হলে কম্পিউটারে কী ঘটতে পারে?
  1. ইন্টারনেট গতি বৃদ্ধি পায়
  2. সফটওয়্যার আপডেট বন্ধ হয়ে যায়
  3. কম্পিউটারকে ধীর গতির করে দেয়
  4. কম্পিউটারের ডেটা অ্যাক্সেস করা যায় না
সঠিক উত্তর:
কম্পিউটারের ডেটা অ্যাক্সেস করা যায় না
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটারের ডেটা অ্যাক্সেস করা যায় না
ব্যাখ্যা
• র‍্যানসমওয়্যার আক্রমণের ফলে কম্পিউটারের ডেটা অ্যাক্সেস করা যায় না।

• র‍্যানসমওয়্যার:
- ইহা হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের দখল নেয় যাতে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ না করা পর্যন্ত ঢুকতে দেয় না।
- র‍্যানসমওয়্যার নামটিই প্রকাশ করে যে, কম্পিউটারের ফাইল আটকে অর্থ নেওয়ার জন্য এটা করা হয়।
- কম্পিউটারে যত ফাইল পায় সব এনক্রিপ্ট করে ফেলে একটি বার্তা দেখানো শুরু করে।
- যদি ওই ফাইল উদ্ধার করে চান তবে অর্থ পরিশোধ করতে হবে।
- সাধারণত একটি এনক্রিপশন কি বা প্রোগ্রাম চাবি ব্যবহার করে ফাইল আটকানো হয়।
- ওই চাবি সম্পর্কে তথ্য কেবল আক্রমণকারীর জানা থাকে।
- যদি অর্থ পরিশোধ করা না হয় তখন তথ্য পুরোপুরি মুছে ফেলার ঘটনা ঘটতে দেখা যায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণি। [ভােকেশনাল, ২০২১ সংস্করণ]
৩,২৫২.
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিসের ওপর নির্ভরশীল?
  1. সিপিইউ
  2. মাদারবোর্ড
  3. হার্ডডিস্ক
  4. অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার:
- ব্যবহারকারী দ্বারা সর্বাধিক ব্যবহৃত সফটওয়‍্যার হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- এটি কম্পিউটার সিস্টেম পরিচালনার কাজে ব্যবহৃত হয় না।
- এটি শুধুমাত্র ব্যবহারকারীর প্রয়োজনীয় নির্দিষ্ট কাজগুলি সম্পাদন করতে ব্যবহৃত হয়।
- যে কোনও ব্যবহারকারী শুধুমাত্র কম্পিউটার সিস্টেমের অ্যাপ্লিকেশন সফটওয়্যারই ব্যবহার করে থাকেন।
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়‍্যারের (অপারেটিং সিস্টেম)ওপর নির্ভরশীল।
- একটি সিস্টেম সফটওয়্যার একজন ব্যবহারকারী এবং কম্পিউটার হার্ডওয়‍্যারের মধ্যে একটি ইন্টারফেস হিসাবে কাজ করে।
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীর নির্দিষ্ট করা কাজগুলি সম্পাদন করে।
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়‍্যার দ্বারা নিয়ন্ত্রিত হয়।

উৎস: Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৫৩.
অলাভজনক প্রতিষ্ঠানসমূহ কোন জেনেরিক ডোমেইন নেম ইউজ করে?
  1. ক) .com
  2. খ) .gov
  3. গ) .org
  4. ঘ) .net
সঠিক উত্তর:
গ) .org
উত্তর
সঠিক উত্তর:
গ) .org
ব্যাখ্যা
বর্তমানে প্রচলিত কয়েকটি জনপ্রিয় ডোমেন নামের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলোঃ
.net - নেটওয়ার্ক সার্ভিস প্রতিষ্ঠান
.com - বাণিজ্যিক প্রতিষ্ঠান
.edu - শিক্ষাপ্রতিষ্ঠান
.int - আন্তর্জাতিক সংগঠন
.org - অলাভজনক প্রতিষ্ঠান
.gov - রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৩,২৫৪.
"GCP" মূলত কী হিসেবে ব্যবহৃত হয়?
  1. অফিস স্যুট
  2. ওয়েব ব্রাউজার
  3. অপারেটিং সিস্টেম
  4. ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম
সঠিক উত্তর:
ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম
উত্তর
সঠিক উত্তর:
ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম
ব্যাখ্যা
• "GCP" বা Google Cloud Platform হলো একটি ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, যা গুগল দ্বারা পরিচালিত। এটি মূলত ঘ) ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়। GCP বিভিন্ন ধরণের ক্লাউড-ভিত্তিক সেবা যেমন ডেটা স্টোরেজ, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, ওয়েব হোস্টিং এবং ভার্চুয়াল মেশিন সরবরাহ করে। ব্যবসা প্রতিষ্ঠান ও ডেভেলপাররা তাদের অ্যাপ্লিকেশন তৈরি, ডিপ্লয় ও পরিচালনার জন্য GCP ব্যবহার করে। এতে স্কেলেবল অবকাঠামো এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকায় এটি অত্যন্ত জনপ্রিয়। অফিস স্যুট, ওয়েব ব্রাউজার বা অপারেটিং সিস্টেম নয়, বরং GCP মূলত ক্লাউড পরিষেবা প্রদানের জন্য ব্যবহৃত হয়।

• Google:
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগল শব্দটির উৎপত্তি 'গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস: ব্রিটানিকা।
৩,২৫৫.
নিচের কোনটি প্রাইমারি স্টোরেজ মিডিয়া?
  1. ক) Floppy Disk
  2. খ) Hard Disk
  3. গ) Optical Disk
  4. ঘ) EEPROM
সঠিক উত্তর:
ঘ) EEPROM
উত্তর
সঠিক উত্তর:
ঘ) EEPROM
ব্যাখ্যা
- উপাত্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত ভৌত মাধ্যমকে স্টোরেজ মিডিয়া বলে। যেমন: সিডি, ডিভিডি, হার্ডডিস্ক ইত্যাদি।
- স্টোরেজ মিডিয়া প্রধানত দুই প্রকার। যথা: 
ক। প্রাইমারি স্টোরেজ মিডিয়া এবং
খ। সেকেন্ডারি স্টোরেজ মিডিয়া।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি।
৩,২৫৬.
Which of the following is a Spreadsheet Package Program?
  1. Word Note
  2. MS Excel
  3. FoxPro
  4. WordStar
সঠিক উত্তর:
MS Excel
উত্তর
সঠিক উত্তর:
MS Excel
ব্যাখ্যা
MS Excel is a Spreadsheet Package Program.

Application Software: 
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।

যেমন-
১। Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access.
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৫৭.
নিচের কোনটি ইমেজ ফাইল ফরম্যাট?
  1. ক) .wmv
  2. খ) .aif
  3. গ) .avi
  4. ঘ) .tiff
সঠিক উত্তর:
ঘ) .tiff
উত্তর
সঠিক উত্তর:
ঘ) .tiff
ব্যাখ্যা

TIFF এর পূর্ণরূপ Tagged Image File Format
TIFF হল বিটম্যাপ ছবি সংরক্ষণ করার একটি সাধারণ উপায়।
IBM এবং Apple Macintosh উভয় কম্পিউটারেই এই ইমেজ ফাইল ফরম্যাট ব্যবহৃত হয়।
TIFF ফাইলের এক্সটেনশন হলো .tiff বা .tif ।

ছবির ফাইল এক্সটেনসমূহ-
.ai - Adobe Illustrator file
.bmp - Bitmap image
.gif - GIF image
.ico - Icon file
.jpeg or .jpg - JPEG image
.png - PNG image
.ps - PostScript file
.psd - PSD image
.svg - Scalable Vector Graphics file
.tif or .tiff - TIFF image

অপরদিকে,
.wmv ও .avi উভয়ই ভিডিও ফাইলের এক্সটেনশন।
.aif অডিও ফাইলের এক্সটেনশন ।

উৎস : ব্রিটানিকা, মাইক্রোসফট ওয়েবসাইট, কম্পিউটার হোপ ওয়েবসাইট

৩,২৫৮.
নিম্নলিখিত অপশন গুলোর মধ্যে কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু সিস্টেম সফটওয়্যার নয়?
  1. Windows 10
  2. Microsoft PowerPoint
  3. macOS
  4. Linux Kernel
সঠিক উত্তর:
Microsoft PowerPoint
উত্তর
সঠিক উত্তর:
Microsoft PowerPoint
ব্যাখ্যা
• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে।

- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে এবং কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।

• সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ হলো:
- DOS,
- Windows Xp,
- Windows 10,
- Linux Kernel,
- Unix,
- macOS,
- Solaris ইত্যাদি।

• Microsoft PowerPoint একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৫৯.
এনটিটির প্রতিটি ফিল্ডকে কী নামে সংজ্ঞায়িত করা হয়?
  1. এট্রিবিউট
  2. এনটিটি সেট
  3. ভ্যালু
  4. রেকর্ড
সঠিক উত্তর:
এট্রিবিউট
উত্তর
সঠিক উত্তর:
এট্রিবিউট
ব্যাখ্যা

• তথ্যপ্রযুক্তিতে বা ডাটাবেস ডিজাইন পরিপ্রেক্ষিতে, একটি এনটিটি হলো কোনো বাস্তব বা ধারণাগত বস্তুর প্রতিনিধিত্ব। প্রতিটি এনটিটির ফিল্ডকে সাধারণত এট্রিবিউট (Attribute) নামে সংজ্ঞায়িত করা হয়। এট্রিবিউট হলো সেই বৈশিষ্ট্য বা গুণ যা এনটিটির তথ্য প্রকাশ করে, যেমন “নাম”, “ঠিকানা” বা “বয়স” ইত্যাদি। অন্য বিকল্পগুলো যেমন এনটিটি সেট হলো একই ধরনের এনটিটিগুলোর সমষ্টি, ভ্যালু হলো ফিল্ডের নির্দিষ্ট মান এবং রেকর্ড হলো একটি সম্পূর্ণ এনটিটির তথ্যের সারি। তাই প্রতিটি ফিল্ডের সঠিক সংজ্ঞা হলো এট্রিবিউট, যা এনটিটির তথ্যের নির্দিষ্ট দিক বা বৈশিষ্ট্য বোঝায়।

বিস্তারিত আলোকপাত: 
- কোন ডাটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাকে ডাটার এনটিটি বলে।
- একই জাতীয় এনটিটিকে এনটিটি সেট বলা হয়।
- এনটিটির অন্তর্ভূক্ত প্রত্যেকটি ফিল্ডকে এট্রিবিউট বলে।
- প্রত্যেকটি এট্রিবিউটের যে মান থাকে তাকে বলা হয় ভ্যালু।
- পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় একটি রেকর্ড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৬০.
Paypal is a
  1. Bank
  2. Online Money Transfer Service
  3. Currier Service
  4. Mobile Banking Service
সঠিক উত্তর:
Online Money Transfer Service
উত্তর
সঠিক উত্তর:
Online Money Transfer Service
ব্যাখ্যা
PayPal: 
- PayPal যুক্তরাষ্ট্র ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান। 
- এটি Online Money Transfer সার্ভিস প্রদান করে থাকে। 
- President: Dan Schulman 
- CEO: Alex Chriss 
- Headquarters: San Jose, California, United States 
- Founded: Palo Alto, California, United States 

উৎস: সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট।
৩,২৬১.
প্রোগ্রামে কয় ধরনের ভুল হতে পারে?
  1. দুই ধরনের
  2. তিন ধরনের
  3. চার ধরনের
  4. পাঁচ ধরনের
সঠিক উত্তর:
তিন ধরনের
উত্তর
সঠিক উত্তর:
তিন ধরনের
ব্যাখ্যা
• প্রোগ্রামের ভুল:
- প্রোগ্রামের ভুলকে বলে বাগ (Bug)।
- প্রোগ্রামে তিন ধরনের ভুল হতে পারে। যথা-
১। সিনট্যাক্স ভুল,
২। লজিক ভুল ও
৩। রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল।


- সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। 
- প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে তাকে বলে লজিক ভুল। 
- কম্পিউটারকে ভুল ডেটা জানালে বা ডেটার ফরমেট ঠিক না থাকলে রান টাইম এরোর ছাপায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান। 
৩,২৬২.
সম্প্রতি জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি?
  1. Reimei
  2. El Captain
  3. Tong Tong
  4. Al-Munther
সঠিক উত্তর:
Reimei
উত্তর
সঠিক উত্তর:
Reimei
ব্যাখ্যা

• বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার – Reimei:
- সম্প্রতি জাপানে বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করা হয়েছে যার নাম Reimei
- এটি কোয়ান্টাম কম্পিউটার এবং ক্লাসিক্যাল সুপারকম্পিউটারের সমন্বয়ে তৈরি একটি হাইব্রিড সিস্টেম।
- জাপানের গবেষণা প্রতিষ্ঠান RIKEN এই সুপারকম্পিউটারটি উন্নয়ন করেছে।
- এটি বিখ্যাত সুপারকম্পিউটার Fugaku-এর সাথে সমন্বয় করে কাজ করার জন্য তৈরি করা হয়েছে।
- জটিল বৈজ্ঞানিক গবেষণা, কোয়ান্টাম কেমিস্ট্রি, এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে এই কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- তাই জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম Reimei

• El Capitan:
- El Capitan হলো যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সুপারকম্পিউটার।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের Lawrence Livermore National Laboratory-এ তৈরি করা হয়েছে।
- এর মূল উদ্দেশ্য হলো পারমাণবিক গবেষণা এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কিত জটিল গণনা সম্পন্ন করা।
- এটি একটি এক্সাস্কেল (Exascale) সুপারকম্পিউটার হিসেবে ডিজাইন করা হয়েছে।
- তবে এটি হাইব্রিড কোয়ান্টাম সুপারকম্পিউটার নয় এবং জাপানে চালু হয়নি।

• Tong Tong:
- Tong Tong চীনের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ডিজিটাল শিশু সিস্টেম।
- এটি মানুষের শিশুর মতো আচরণ অনুকরণ করার জন্য তৈরি করা হয়েছে।
- গবেষণার উদ্দেশ্যে এর মাধ্যমে AI-এর সামাজিক আচরণ ও শেখার ক্ষমতা পরীক্ষা করা হয়।
- এটি সুপারকম্পিউটার বা কোয়ান্টাম কম্পিউটারের সাথে সরাসরি সম্পর্কিত নয়।
- তাই এটি জাপানের হাইব্রিড কোয়ান্টাম সুপারকম্পিউটারের নাম নয়।

• Al-Munther:
- Al-Munther নামটি মূলত মধ্যপ্রাচ্যের একটি প্রযুক্তি বা সামরিক প্রকল্পের সাথে সম্পর্কিত।
- এটি কোনো কোয়ান্টাম সুপারকম্পিউটার প্রকল্প নয়।
- জাপানে চালু হওয়া হাইব্রিড কোয়ান্টাম কম্পিউটার ব্যবস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই।
- তাই এটি সঠিক উত্তর নয়।

সুতরাং, সম্প্রতি জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম হলো Reimei
সঠিক উত্তর: ক) Reimei

সূত্র: livescience. [link]

৩,২৬৩.
স্টার টপোলজিতে কেন্দ্রীয় সংযোগ পয়েন্ট হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইস কোনটি?
  1. Switch
  2. Bridge
  3. Repeater
  4. Router
সঠিক উত্তর:
Switch
উত্তর
সঠিক উত্তর:
Switch
ব্যাখ্যা
স্টার টপোলজি (Star Topology)-তে প্রতিটি কম্পিউটার বা নোড একটি কেন্দ্রীয় ডিভাইস এর সাথে সরাসরি সংযুক্ত থাকে। এই কেন্দ্রীয় ডিভাইসটির মাধ্যমেই সব ডেটা আদান-প্রদান হয়।
- এই কেন্দ্রীয় ডিভাইস হিসেবে Switch সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ:
- এটি ডেটা প্যাকেটগুলোকে গন্তব্য অনুযায়ী সঠিকভাবে ফরওয়ার্ড করে।
- এটি প্রতিটি ডিভাইসকে একটি আলাদা সংযোগ দেয়, ফলে নেটওয়ার্কের গতি ও নিরাপত্তা বাড়ে।

⚪ অপশন আলোচনা:

Bridge: দুটি নেটওয়ার্ক সেগমেন্ট সংযুক্ত করতে ব্যবহৃত হয়, কিন্তু স্টার টপোলজির কেন্দ্রীয় পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয় না।

Repeater: সিগনাল বুস্ট করার জন্য ব্যবহৃত হয়, কেন্দ্রীয় সংযোগ পয়েন্ট নয়।

Router: বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা রাউট করতে ব্যবহৃত হয়, কিন্তু স্টার টপোলজির জন্য আদর্শ নয়।

⚪ স্টার টপোলজি:
- কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব (hub)/সুইচ (switch)-এর সাথে যুক্ত থাকে, তাহলে সেটিকে বলে স্টার টপোলজি।
- এটি তুলনামূলকভাবে একটি সহজ টপোলজি। 
- কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায়, তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে।
- এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে।
- কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় হাব/সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্কটিই অচল হয়ে পড়বে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৩,২৬৪.
EDSAC কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য কোন ধরনের মেমোরি ব্যবহার করা হতো?
  1. ক) Read only Delay Lines
  2. খ) Memory Delay Lines
  3. গ) Mercury Delay Lines
  4. ঘ) Random Delay Lines
সঠিক উত্তর:
গ) Mercury Delay Lines
উত্তর
সঠিক উত্তর:
গ) Mercury Delay Lines
ব্যাখ্যা
১৯৪৯ সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলকিস এর নেতৃত্বধীন একদল বিজ্ঞানী নিউম্যানের ধারণা কে কাজে লাগিয়ে EDSAC তৈরি করেন ।
- এতে ডেটা সংরক্ষণের জন্য প্রথম Mercury Delay Lines মেমোরি ব্যবহৃত হয় ।
- EDSAC প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।

উৎস: ব্রিটানিকা
৩,২৬৫.
Google launched its Gmail service in -
  1. ক) 2004
  2. খ) 2006
  3. গ) 2005
  4. ঘ) 2002
সঠিক উত্তর:
ক) 2004
উত্তর
সঠিক উত্তর:
ক) 2004
ব্যাখ্যা
- গুগলের ইমেইলভিত্তিক সেবার নাম হলো জিমেইল (Gmail)। 
- গুগল জিমেইল সেবা চালু করে - ২০০৪ সালের ১ এপ্রিল।

উৎস: গুগল ওয়েবসাইট। 
৩,২৬৬.
কোন উদ্ভাবনী প্রযুক্তিগত উদ্যোগে ইলন মাস্ক জড়িত?
  1. Infosys
  2. Alibaba 
  3. Neuralink 
  4. Blue Origin
সঠিক উত্তর:
Neuralink 
উত্তর
সঠিক উত্তর:
Neuralink 
ব্যাখ্যা

• ইলন মাস্কের সঙ্গে সরাসরি সংযুক্ত উদ্ভাবনী প্রযুক্তিগত উদ্যোগ হলো Neuralink. ইলন মাস্ক প্রতিষ্ঠিত এই কোম্পানি মূলত মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের দিকে কাজ করে। Neuralink উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কে ক্ষুদ্র ইলেকট্রোড ইমপ্ল্যান্ট করার মাধ্যমে মানুষের স্নায়ুতন্ত্রের কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ সম্ভব করছে। এর লক্ষ্য হলো বিভিন্ন স্নায়ুবিক রোগ যেমন প্যারালাইসিস বা আলঝেইমার চিকিৎসায় সাহায্য করা এবং ভবিষ্যতে মানব-বুদ্ধিমত্তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সংযুক্ত করা। অন্যদিকে Infosys, Alibaba বা Blue Origin মাস্কের সঙ্গে সরাসরি জড়িত নয়; তারা আলাদা প্রযুক্তি বা ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তাই মাস্কের উদ্ভাবনী উদ্যোগ হিসেবে Neuralink চিহ্নিত করা যায়।

• ইলন মাস্ক:
- ইলন মাস্ক একজন আমেরিকান উদ্যোক্তা।
- তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়াতে।
- তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা আর অর্থনীতিতে পড়ালেখা করেন।
- তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
- টেসলা ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক সংস্থা ওপেনএআই প্রতিষ্ঠা করেন।
- ২০১৬ সালে তিনি নিউরালিংক এবং বোরিং কোম্পানি প্রতিষ্ঠান করেন।

• Neuralink:
- Brain-computer interface technology - Neuralink উদ্ভাবিত এমন
একটি প্রযুক্তি তৈরি করছে যা মানুষের মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের সংযোগ স্থাপন করবে।
- এর মাধ্যমে, মস্তিষ্কের চিন্তা বা সংকেত সরাসরি কম্পিউটারে পাঠানো সম্ভব হবে, যা বিভিন্ন ধরণের চিকিৎসা, নতুন প্রযুক্তি বা উন্নত মানবিক সক্ষমতা তৈরি করতে সহায়ক হতে পারে।
- Neuralink মূলত মস্তিষ্ক-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি তৈরি করার জন্য কাজ করছে, যা মানুষের মস্তিষ্ক এবং প্রযুক্তির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করবে।

অপশন আলোচনা:
- Blue Origin: এটি হলো জেফ বেজোসের (Jeff Bezos) প্রতিষ্ঠিত একটি মহাকাশ গবেষণা এবং মহাকাশ ফ্লাইট কোম্পানি।
- Alibaba: এটি চীনের একটি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যার প্রতিষ্ঠাতা হলেন জ্যাক মা (Jack Ma)।
- Infosys: এটি ভারতের একটি বহুজাতিক তথ্য প্রযুক্তি পরিষেবা কোম্পানি, যার সহ-প্রতিষ্ঠাতাদের মধ্যে এন. আর. নারায়ণ মূর্তি (N. R. Narayana Murthy) অন্যতম।

উৎস: ব্রিটানিকা।

৩,২৬৭.
কম্পিউটার ভাইরাসের আনুষ্ঠানিক সংজ্ঞা দেন কে?
  1. জন ভন নিউম্যান
  2. অ্যালান টুরিং
  3. ফ্রেড কোহেন
  4. জন ম্যাক্যাফি
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
ব্যাখ্যা

◉ 1980 সালে, ফ্রেড কোহেন তার গবেষণায় কম্পিউটার ভাইরাসের আনুষ্ঠানিক সংজ্ঞা প্রদান করেন। তিনি ভাইরাসকে এমন একটি প্রোগ্রাম হিসেবে সংজ্ঞায়িত করেন যা অন্যান্য প্রোগ্রামকে সংক্রমিত করে এবং নিজেকে অনুলিপি করতে পারে। তিনি প্রথমবারের মতো একটি ভাইরাস তৈরি করে প্রদর্শন করেন এবং এটি কম্পিউটার সিস্টেমে কীভাবে ছড়িয়ে পড়তে পারে তা দেখান।

ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ১৯৮০ সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”.
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।

• কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। যেমন:
- বুট সেক্টর ভাইরাস,
- ট্রোজান হর্স ভাইরাস,
- ফাইল সংক্রামক ভাইরাস,
- ম্যাক্রো ভাইরাস,
- ওভার রাইটিং ভাইরাস,
- মেমোরি রেসিডেন্ট ভাইরাস ,
- মিউটেটিং ভাইরাস,
- স্টোন ভাইরাস,
- ভিয়েনা ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৬৮.
নিচের কোনটি Spyware এর উদাহরণ?
  1. Key loggers 
  2. Avast
  3. Norton
  4. Kasparasky
সঠিক উত্তর:
Key loggers 
উত্তর
সঠিক উত্তর:
Key loggers 
ব্যাখ্যা
Malware (ম্যালওয়ার): 
- Malware (ম্যালওয়ার) এর পূর্ণরূপ হলো Malicious Software. 
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়ারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে- 
• অ্যাডওয়্যার (Adware),
• স্পাইওয়্যার (Spyware),
• ট্রোজান হর্স (Trojan Horse),
• র‍্যানসমওয়্যার (Ransomware), 
• Rootkits এবং 
• ওয়ার্ম (Worms) প্রভৃতি। 

- Key loggers হচ্ছে এক ধরনের স্পাইওয়্যার (Spyware), যেটা সাধারণত keystroke logger নামেও পরিচিত। এটি কম্পিউটারের কীবোর্ডে টাইপিং ডাটা ট্র্যাক এবং রেকর্ড করে। 
- র‍্যামসমওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার আক্রমনের করে তথ্য কুক্ষিগত করে মুক্তিপণ দাবি করা হয়। 
- বিজ্ঞাপন সম্পর্কিত ম্যালওয়্যার হলো অ্যাডওয়্যার (Adware)। 

উৎস: 
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
২. মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট [লিঙ্ক]।
৩,২৬৯.
কোন সফটওয়্যারের সাহায্যে ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায়?
  1. উইন্ডোজ মিডিয়া প্লেয়ার
  2. অপারেটিং সিস্টেম
  3. ডেটাবেজ সফটওয়্যার
  4. স্প্রেডশিট সফটওয়্যার
সঠিক উত্তর:
ডেটাবেজ সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ডেটাবেজ সফটওয়্যার
ব্যাখ্যা
ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে ডেটা সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায়।

ডেটাবেজ সফটওয়্যার:
যে সফটওয়‍্যারের সাহায্যে কোনো ডেটা সংরক্ষণ করে প্রয়োজন অনুসারে ঐগুলো সাজানো বা অন্য কাজে লাগানো যায়, তাকে ডেটাবেজ সফটওয়‍্যার বলা হয়।

- স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার হয় সংখ্যা বিশ্লেষণ, হিসাব-নিকাশ, চার্ট তৈরি, ও ফর্মুলা ব্যবহারে।
- অপারেটিং সিস্টেম (OS) হলো কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সমন্বয় করা।
- উইন্ডোজ মিডিয়া প্লেয়ার হলো মাল্টিমিডিয়া প্লেয়ার সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
৩,২৭০.
Digital Device এ Multiplexer ব্যবহারের উদ্দেশ্য কী?
  1. Signal Amplification করা
  2. Noise Reduction করা
  3. একাধিক ইনপুটের মধ্যে একটি নির্বাচন করে আউটপুট প্রদান করা
  4. Analog signal পরিবর্তন করা
সঠিক উত্তর:
একাধিক ইনপুটের মধ্যে একটি নির্বাচন করে আউটপুট প্রদান করা
উত্তর
সঠিক উত্তর:
একাধিক ইনপুটের মধ্যে একটি নির্বাচন করে আউটপুট প্রদান করা
ব্যাখ্যা

• Multiplexer (MUX) হলো একটি ডিজিটাল সুইচিং ডিভাইস, যা একাধিক ইনপুটের মধ্যে থেকে শুধুমাত্র একটি ইনপুট নির্বাচন করে আউটপুটে প্রেরণ করে।

কর্মপ্রক্রিয়া:
- Multiplexer এ থাকে n সংখ্যক ইনপুট, একটি আউটপুট, এবং k সংখ্যক সিলেকশন লাইনের মাধ্যমে ইনপুট নির্ধারণ করা হয়।
- যেমন 4 to 1 MUX এ 4টি ইনপুট থাকে, কিন্তু কেবল একটি ইনপুট সিলেকশন বিটের মাধ্যমে নির্বাচিত হয় এবং আউটপুটে প্রেরণ করা হয়।

প্রয়োগ:
- ডেটা রাউটিং: একাধিক সেন্সর বা ডিভাইসের ডেটা শুধুমাত্র প্রয়োজনীয় সময়ে নির্বাচিত করে প্রেরণ করা।
- ডিজিটাল কমিউনিকেশন: একাধিক ডেটা লাইনকে একটি চ্যানেলের মাধ্যমে প্রেরণ করা।
- ডেটা সিলেকশন সার্কিট: CPU এবং মেমোরি ইন্টারফেসে তথ্য নির্বাচন করতে ব্যবহৃত।

গুরুত্ব:
- Multiplexer ডিজিটাল সার্কিটে ডেটা ব্যবস্থাপনা এবং রাউটিং সহজ করার জন্য অপরিহার্য।
- এটি কমপ্লেক্স লজিক সার্কিট এবং ডিজিটাল সিস্টেমে সিগন্যাল লাইন এবং হার্ডওয়্যার সংরক্ষণে সাহায্য করে।

তথ্যসূত্র:
- NCTB, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি। 

৩,২৭১.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে ভিন্ন?
  1. ক) Microsoft Edge
  2. খ) Bing
  3. গ) Safari
  4. ঘ) Mozilla Firefox
সঠিক উত্তর:
খ) Bing
উত্তর
সঠিক উত্তর:
খ) Bing
ব্যাখ্যা
Bing হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। অন্যগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার।
৩,২৭২.
নিম্নের কোনটি বিশ্বগ্রাম এর উপাদান?
  1. ক) হার্ডওয়্যার
  2. খ) সফট্ওয়্যার
  3. গ) মানুষের সক্ষমতা
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা সহজেই বাস্তবায়ন ও এর প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। নিচে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদানসমূহ উল্লেখ করা হলো। যথা:
১. হার্ডওয়্যার (Hardware)
২. সফট্ওয়্যার (Software)
৩. নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেকটিভিটি (Connectivity)
৪. ডেটা (Data) এবং
৫. মানুষের সক্ষমতা (Capacity)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী
৩,২৭৩.
BCD কোডে বিটের সংখ্যা -
  1. ক) ৮টি
  2. খ) ৬টি
  3. গ) ৪টি
  4. ঘ) ২টি
সঠিক উত্তর:
গ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪টি
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - ৪টি

• BCD:

 - BCD কোডের পূর্ণরূপ Binary Coded Decimal।
- দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে।
- দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে এই কোড ব্যবহৃত হয়।
- ৪টি বিট দিয়ে BCD কোড গঠিত।
- ৪টি বিট দ্বারা ২^৪ বা ১৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,২৭৪.
WWW ______ গবেষকদের দ্বারা উদ্ভাবিত সিস্টেম।
  1. সুইজারল্যান্ডের
  2. যুক্তরাষ্ট্রেরর
  3. ডেনমার্কের
  4. যুক্তরাজ্যের
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডের
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডের
ব্যাখ্যা
• WWW: 
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web. 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।  
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। 
-  WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.
৩,২৭৫.
What does WiMAX stand for?
  1. Worldwide International Standard for Microwave Access
  2. Wireless Maximum Communication
  3. Worldwide Interoperability for Microwave Access
  4. Wireless Interconnection for Mobile Access
সঠিক উত্তর:
Worldwide Interoperability for Microwave Access
উত্তর
সঠিক উত্তর:
Worldwide Interoperability for Microwave Access
ব্যাখ্যা

• ওয়াইম্যাক্স (WiMAX):
- ওয়াইম্যাক্স (WiMAX)–এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।
- ওয়াইম্যাক্স প্রযুক্তির IEEE মান (Standard) হলো IEEE 802.16।
- “WiMAX” নামটি প্রদান করে WiMAX Forum, যা ২০০১ সালের জুন মাসে গঠিত হয়।
- ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তারবিহীন (Wireless) পদ্ধতিতে বিস্তৃত এলাকাজুড়ে প্রদান করা যায়।
- এর মাধ্যমে ব্যবহারকারীরা বৃহৎ ভৌগোলিক এলাকায় সহজেই ইন্টারনেট অ্যাকসেস সুবিধা পায়।
 
• ওয়াইম্যাক্সের সুবিধাসমূহ:
- ওয়াইম্যাক্সের মাধ্যমে ওয়াই-ফাই হটস্পটে ইন্টারনেট সেবা প্রদান করা যায়।
- ক্যাবল ও DSL-এর বিকল্প হিসেবে তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাকসেস করা সম্ভব।
- প্রত্যন্ত অঞ্চলেও ওয়াইম্যাক্সের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করা যায়, এমনকি যেখানে টেলিফোন সংযোগ পৌঁছায়নি সেখানেও।
- ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে তথ্য ও টেলিযোগাযোগ সেবা একসাথে প্রদান করা যায়।
- এটি নিরাপদ (Secure) ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৭৬.
একটি প্যারেন্ট রেকর্ডের সঙ্গে একাধিক চাইল্ড রেকর্ড যুক্ত করার জন্য রিলেশনাল ডাটাবেজে কোন সম্পর্ক ব্যবহৃত হয়?
  1. One-to-one
  2. Many-to-many
  3. One-to-many
  4. Self-referencing
সঠিক উত্তর:
One-to-many
উত্তর
সঠিক উত্তর:
One-to-many
ব্যাখ্যা

• রিলেশনাল ডাটাবেজে যখন একটি প্যারেন্ট রেকর্ডের সাথে একাধিক চাইল্ড রেকর্ড যুক্ত থাকে, তখন এটি One-to-many (এক থেকে বহু) সম্পর্ক হিসেবে পরিচিত। এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে প্যারেন্ট টেবিলের প্রতিটি রেকর্ড একাধিক চাইল্ড টেবিলের রেকর্ডের সাথে সংযুক্ত থাকতে পারে, কিন্তু চাইল্ড রেকর্ড শুধুমাত্র এক প্যারেন্ট রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে। উদাহরণস্বরূপ, একটি “বিভাগ” টেবিলের প্রতিটি বিভাগে অনেক “কর্মচারী” থাকতে পারে, কিন্তু প্রতিটি কর্মচারী শুধুমাত্র একটি বিভাগে থাকে। এই সম্পর্ক তৈরি করতে সাধারণত চাইল্ড টেবিলে প্যারেন্ট টেবিলের প্রাইমারি কী ব্যবহার করে ফরেন কী কলাম সংযুক্ত করা হয়। তাই, প্যারেন্ট-চাইল্ড সম্পর্ক বোঝাতে One-to-many সবচেয়ে উপযুক্ত।

• ডাটাবেজ রিলেশন:
- বিভিন্ন ডাটা ফাইল থেকে ডাটা নিয়ে কাজ করার জন্য এরূপ সংযোগ স্থাপন করানোকে ডাটাবেজ রিলেশন বলা হয়।

• রিলেশনের প্রকারভেদ:
- একাধিক ডাটা ফাইলের মধ্যে উপাত্ত প্রক্রিয়াকরণের প্রয়োজনে প্রাইমারি কী ফিল্ডের ভিত্তিতে রিলেশন স্থাপন করা যায়।
- ডাটাবেজের অন্তর্গত ডাটা ফাইলের মধ্যকার রিলেশনকে চার ভাগে ভাগ করা যায়। যেমন-

• Many to One রিলেশন:
- যদি কোন একটি ফাইলের একাধিক রেকর্ড অপর এক বা একাধিক ফাইলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কিত হয় তখন তাদের মধ্যকার রিলেশনকে Many to One রিলেশন বলা হয়।
- যেমন- Home ডাটাবেজের Child ফাইলের একাধিক রেকর্ড Parent ফাইলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে। ফলে Child এবং Parent ফাইলের মধ্যে প্রয়োজনে Many to One রিলেশন তৈরি।

• One to One রিলেশন:
- যদি কোন ডাটাবেজের কোন একটি ফাইলের একটি রেকর্ড অপর এক বা একাধিক ফাইলের একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যে যে রিলেশন স্থাপন করা যায় তাকে বলা হয় One to One রিলেশন।
- যেমন: কলেজ ডাটাবেজের Exam ফাইলের একটি রেকর্ড Personal ফাইলের কেবল একটি রেকর্ডের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে।

• One to Many রিলেশন:
- যদি কোন ডাটাবেজের কোন একটি ফাইলের একটি রেকর্ড অন্য এক বা একাধিক ফাইলের একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্কিত থাকে তবে তাদের মধ্যে One to Many রিলেশন তৈরি করা সম্ভব।
- যেমন- Business Center নামক ডাটাবেজের বিক্রেতাদের তথ্যের জন্য Sales ফাইলের একটি রেকর্ড, ক্রেতাদের তথ্যের জন্য ব্যবহৃত Customer ফাইলের একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

• Many to Many রিলেশন:
- যদি কোন ডাটাবেজের অন্তর্গত একাধিক ডাটা ফাইলের প্রত্যেকটির একটি রেকর্ড অপর কোন ফাইলের একাধিক রেকর্ডের সঙ্গে সম্পর্কিত হয় তবে তাদের মধ্যে যে রিলেশন সৃষ্টি হয় তাকে Many to Many রিলেশন বলা হয়।
- Many to Many রিলেশন তৈরি করতে হলে তৃতীয় একটি টেবিল তৈরি করতে হয়।
- এই তৃতীয় টেবিলটিকে জাংশন টেবিল বলা যায়।
- জাংশন টেবিলটি One to Many এর মতো কাজ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৭৭.
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 এবং 1 অংক দুটিকে সংক্ষেপে কী বলা হয়?
  1. নিবল
  2. বাইট
  3. বিট
  4. ওয়ার্ড
সঠিক উত্তর:
বিট
উত্তর
সঠিক উত্তর:
বিট
ব্যাখ্যা

• বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 এবং 1 এই দুটি অংককে সংক্ষেপে বিট (Bit) বলা হয়; Bit শব্দটি Binary এবং Digit শব্দের সমন্বয়ে গঠিত।

• সংখ্যা পদ্ধতির প্রকারভেদ:
- সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে চার ধরনের সংখ্যা পদ্ধির প্রচলন রয়েছে।
- প্রধান চারটি সংখ্যা পদ্ধতি হলো: দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System), বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System), অক্ট্যাল সংখ্যা পদ্ধতি (Octal Number System), হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System)।

• দশমিক সংখ্যা পদ্ধতি:
- মানুষ দৈনন্দিন জীবনে গণনা ও হিসাব-নিকাশের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়।
- এ পদ্ধতির বেজ বা ভিত্তি 10।
- কারণ এতে মোট 10টি মৌলিক অংক ব্যবহৃত হয়।
- ব্যবহৃত অংকসমূহ: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
- উদাহরণ: (101)10, 12310, (98.73)10
- সাধারণ হিসাব-নিকাশে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও কম্পিউটারের অভ্যন্তরীণ প্রসেসিংয়ে সরাসরি ব্যবহৃত হয় না।

• বাইনারি সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি অংক 0 এবং 1 ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- এই পদ্ধতির বেজ বা ভিত্তি 2।
- 0 এবং 1 এই দুটি অংককে সংক্ষেপে বিট (Bit) বলা হয়।
- Bit শব্দটি Binary থেকে Bi এবং Digit থেকে t নিয়ে গঠিত।
- 0 এবং 1-কে বিভিন্নভাবে সাজিয়ে যে কোনো সংখ্যাকে বাইনারি পদ্ধতিতে প্রকাশ করা যায়।
- উদাহরণ: (101)2, 100012, (1000.111)2
- উদাহরণ: দশমিক সংখ্যা 127 বাইনারি পদ্ধতিতে 10000011।

• অক্ট্যাল সংখ্যা পদ্ধতি:
- অক্ট্যাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 8।
- এতে মোট 8টি মৌলিক অংক ব্যবহৃত হয়।
- ব্যবহৃত অংকসমূহ: 0, 1, 2, 3, 4, 5, 6, 7।
- উদাহরণ: (101)8, (731)8, (645.103)8

• হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি:
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 16।
- এতে মোট 16টি মৌলিক অংক ব্যবহৃত হয়।
- ব্যবহৃত অংকসমূহ: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F।
- A, B, C, D, E, F এর দশমিক মান যথাক্রমে 10, 11, 12, 13, 14, 15।
- বর্ণ ও সংখ্যা উভয়ের ব্যবহার থাকার কারণে এটিকে আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- উদাহরণ: (151)16, (1B)16, (ABC.B)16

• অন্যান্য অপশন:
- নিবল (Nibble) → 4 বিটের সমষ্টিকে নিবল বলা হয়।
- বাইট (Byte) → 8 বিটের সমষ্টিকে বাইট বলা হয়।
- ওয়ার্ড (Word) → কম্পিউটারের স্থাপত্যভেদে নির্দিষ্ট সংখ্যক বিটের সমষ্টিকে ওয়ার্ড বলা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৭৮.
Android operating system is—
  1. Closed source
  2. Open source
  3. Proprietary only
  4. Hardware-based
সঠিক উত্তর:
Open source
উত্তর
সঠিক উত্তর:
Open source
ব্যাখ্যা

• Android একটি Open Source অপারেটিং সিস্টেম।

• Open Source:
- Open Source সফটওয়্যারের সোর্স কোড উন্মুক্ত থাকে।
- যে কেউ প্রয়োজন অনুযায়ী কোড দেখতে, পরিবর্তন করতে এবং উন্নয়ন করতে পারে।

• Android কেন Open Source:
- Android অপারেটিং সিস্টেম Linux Kernel–এর ওপর ভিত্তি করে তৈরি।
- Linux নিজেই একটি Open Source অপারেটিং সিস্টেম হওয়ায় Android–ও Open Source হিসেবে বিকশিত হয়েছে।

• Open Source হওয়ার সুবিধা:
- বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন অনুযায়ী Android কাস্টমাইজ করতে পারে।
- বিভিন্ন ধরনের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসে Android ব্যবহৃত হচ্ছে।
- ডেভেলপাররা সহজে অ্যাপ্লিকেশন তৈরি ও উন্নয়ন করতে পারে।

• ব্যবহারকারীর জন্য সুবিধা:
- Open Source হওয়ার কারণে Android–এ বিভিন্ন ধরনের অ্যাপ ও ফিচার পাওয়া যায়।
- নতুন প্রযুক্তি দ্রুত যুক্ত করা সম্ভব হয়।

• অন্যান্য অপশন:
- Closed source সফটওয়্যারের সোর্স কোড উন্মুক্ত থাকে না।
- Proprietary software নির্দিষ্ট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে।
- Hardware-based অপারেটিং সিস্টেম নয়, Android একটি সফটওয়্যারভিত্তিক সিস্টেম।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৩. অ্যান্ড্রয়েড ওয়েবসাইট।

৩,২৭৯.
লিংকড ইন এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক্যালিফোর্নিয়া
  2. নিউইয়র্ক
  3. জর্জিয়া
  4. টেক্সাস
সঠিক উত্তর:
ক্যালিফোর্নিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
LinkedIn:
- LinkedIn একটি বিজনেস ওরিয়েন্টেড সামাজিক যোগাযোগ মাধ্যম।
- ২০০২ সালে রেইড হফম্যান LinkedIn উদ্ভাবন করেন।
- বর্তমানে ২০০টিরও বেশি দেশে ৯৩০ মিলিয়নেরও বেশি মানুষ LinkedIn ব্যবহার করে।
- সদর দপ্তর: Sunnyvale, California, United States.
- Parent organization: Microsoft Corporation.
- CEO: Ryan Roslansky.
- Founders: Reid Hoffman, Jean-Luc Vaillant, Eric Ly, Konstantin Guericke, Allen Blue.

উৎস: লিংকড ইন অফিসিয়াল ওয়েবসাইট।
৩,২৮০.
কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়?
  1. এনকোডার
  2. ডিকোডার
  3. রেজিস্টার
  4. অ্যাডার
সঠিক উত্তর:
এনকোডার
উত্তর
সঠিক উত্তর:
এনকোডার
ব্যাখ্যা
• এনকোডার:
- এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। 
- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা সর্বাধিক 2n টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যদি 24 = 16টি ইনপুট হয় তাহলে 4টি আউটপুট হবে।
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুট 0 থাকে।
- এনকোডার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: 4 থেকে 2 এনকোডার, 8 থেকে 3 এনকোডার ইত্যাদি।

• ডিকোডার:
- ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে n টি ইনপুট থেকে সর্বাধিক 2n টি আউটপুট লাইনের একটিতে 1 ও বাকি সবকটিতে 0 আউটপুট পাওয়া যায়।
- কখন কোন আউটপুট লাইনে 1 পাওয়া যাবে তা নির্ভর করে ইনপুটগুলোর মানের উপর।
- ডিকোডার হলো এমন এক ধরনের ইলেক্ট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।

• রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী।
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট (Bit) তথ্য সংরক্ষণ করতে পারে।
- একটি n-bit রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা বাইনারি n-bit তথ্য সংরক্ষণ করতে পারে। 

• অ্যাডার:
- কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয়।
- গুণ হলো বার বার যোগ করা এবং ভাগ হলো বার বার বিয়োগ করা। আবার পূরক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়।
- কম্পিউটার সিস্টেমে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায়, তাকে বলে অ্যাডার। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৮১.
নিম্নলিখিত কোনটি এন্টিভাইরাসের অন্তর্ভুক্ত নয়?
  1. Informix
  2. AVG
  3. AVAST
  4. Norton
সঠিক উত্তর:
Informix
উত্তর
সঠিক উত্তর:
Informix
ব্যাখ্যা

• চারটি সফটওয়্যার থেকে “Informix” এন্টিভাইরাস সফটওয়্যার নয়। Norton, AVAST এবং AVG তিনটি সফটওয়্যারই কম্পিউটারকে ভাইরাস, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক প্রোগ্রাম থেকে সুরক্ষা দেয়ার জন্য ব্যবহৃত হয়। 

• এন্টিভাইরাস সফটওয়্যার: 
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে। 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো - 
AVG, AVAST, Norton, Panda, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

• Sybase, Informix এবং MySQL হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভোকেশনাল।

৩,২৮২.
নভোযান নিয়ন্ত্রণে কোন ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়?
  1. ক) সুপার কম্পিউটার
  2. খ) মেইনফ্রেম কম্পিউটার
  3. গ) হাইব্রিড কম্পিউটার
  4. ঘ) মাইক্রো কম্পিউটার
সঠিক উত্তর:
গ) হাইব্রিড কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
গ) হাইব্রিড কম্পিউটার
ব্যাখ্যা
হাইব্রিড কম্পিউটার নভোযান নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। 

হাইব্রিড কম্পিউটার হল এমন কম্পিউটার যা এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য প্রদর্শন করে। এর ডিজিটাল উপাদানটি সাধারণত নিয়ন্ত্রণকারী হিসাবে কাজ করে এবং যৌক্তিক ও সংখ্যাসূচক ক্রিয়াকলাপের ফলাফল প্রদান করে। অ্যানালগ উপাদানটি প্রায়শই পার্থক্যমূলক সমীকরণ এবং অন্যান্য গাণিতিক জটিল সমীকরণগুলোর সমাধানে কাজ করে।

হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ- 
১. অ্যানালগ ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি।
২. ইনপুট অ্যানালগ প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল পদ্ধতির।
৩. বিশেষ বিশেষ কাজে ব্যবহার করা হয়।
৪. গঠন জটিল প্রকৃতির।
৫. তুলনামূলকভাবে দাম বেশি।

হাইব্রিড কম্পিউটারের ব্যবহার- 
১. পেট্রোল পাম্পে জ্বালানীর পরিমানকে মুদ্রার হারে রূপান্তর করতে।
২. রোগীর হার্টবিট পরিমাপে
৩. বৈজ্ঞানিক পরীক্ষাগারে
৪. শিল্প প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ ইউনিটে।
৫. প্রতিরক্ষা খাতে।  
৬. এয়ারলাইন্স সেক্টরে চাপ, তাপ, গতি ইত্যাদির ফলাফল প্রকাশ করতে।
৭. জাহাজে দিক নির্ণয় ও নিয়ন্ত্রণে। 
৮. সিমেন্ট প্ল্যান্ট। 
৯. গ্যাস পাম্প স্টেশনে। 
১০. রাডার সিস্টেম নিয়ন্ত্রণে। 
১১. বৈজ্ঞানিক গণনায় 
১২. আবহাওয়া সিস্টেম গণনায় 
১৩. পারমাণবিক চুল্লি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণে।  

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
৩,২৮৩.
ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে নিচের কোনটি হাফ-ডুপ্লেক্স মোডের উদাহরণ?
  1. রেডিও
  2. ওয়াকিটকি
  3. মোবাইল ফোন
  4. টেলিভিশন
সঠিক উত্তর:
ওয়াকিটকি
উত্তর
সঠিক উত্তর:
ওয়াকিটকি
ব্যাখ্যা

• হাফ-ডুপ্লেক্স মোডে তথ্য উভয় দিকে প্রবাহিত হতে পারে, তবে তা একই সময়ে সম্ভব নয়। একজন কথা বলা শেষ করার পর অন্যজন কথা বলতে পারেন। ওয়াকিটকির ক্ষেত্রে এক পক্ষ কথা বলে 'ওভার' (Over) না বলা পর্যন্ত অন্য পক্ষ কথা পাঠাতে পারে না।

• ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. সিমপ্লেক্স (Simplex),
২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex).

• সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

• হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সযোগ থাকে, তবে একই সময়ে উভয় দিক থেকে ডেটা প্রেরণ সম্ভব না।
- উদাহরণ: ওয়াকি টকি, ফ্যাক্স।

• ফুল-ডুপ্লেক্স:
- ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে একইসাথে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
- উদাহরণ: টেলিফোন, মোবাইল ফোন।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Computer & ICT Cloud (Live Publications)।

৩,২৮৪.
১ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত চ্যানেল অ্যাকসেস পদ্ধতি কোনটি ছিল?
  1. TDMA
  2. CDMA
  3. FDMA
  4. OFDMA
সঠিক উত্তর:
FDMA
উত্তর
সঠিক উত্তর:
FDMA
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) FDMA

প্রথম প্রজন্মের মোবাইল (1G : 1979-1990)
- যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো Motorola DynaTAC হ্যান্ডহেল্ড মোবাইল ফোন চালু করা হয়, যা Total Access Communication System (TACS) নামে পরিচিত।
 - ১৯৭০-এর দশকের শেষ দিকে 1G মোবাইল ফোনগুলো সেলুলার নেটওয়ার্কের উপর ভিত্তি করে এবং অ্যানালগ প্রযুক্তি ব্যবহার করে কাজ করত।
- ১৯৭৯ সালে জাপানের NTT (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করে, যা 1G প্রযুক্তির সূচনা করে।
- ১৯৯০-এর দশকের শুরু পর্যন্ত এই প্রজন্মের সিস্টেম ব্যবহার হয়।
- এই সময়ের রোমিং সুবিধা সীমিত ছিল।
- উদাহরণস্বরূপ: AMPS (Advanced Mobile Phone System), TACS (Total Access Communication System) ইত্যাদি।

১জি মোবাইল সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য
১. রেডিও সিগন্যালের জন্য অ্যানালগ প্রযুক্তি ব্যবহার করা হতো।
২. প্রথমবারের মতো সেলুলার নেটওয়ার্কের প্রয়োগ দেখা যায়।
৩. বেজ স্টেশন এবং মোবাইল ফোন দুটি আলাদা ফ্রিকোয়েন্সি ব্যবহার করত।
৪. ব্যবহৃত হতো অর্ধপরিবাহী মেমোরি ও মাইক্রোপ্রসেসর।
৫. চ্যানেল অ্যাকসেস পদ্ধতি ছিল FDMA (Frequency Division Multiple Access)।
৬. ডিভাইসের আকার বড় ও ওজন বেশি ছিল।
৭. কল চলাকালীন ব্যবহারকারীর অবস্থান পরিবর্তন হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতো।

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান। 

৩,২৮৫.
ফেসবুকের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের নাম কী?
  1. ক) Daydream
  2. খ) Hololens
  3. গ) PlayStation VR
  4. ঘ) Oculus Rift
সঠিক উত্তর:
ঘ) Oculus Rift
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Oculus Rift
ব্যাখ্যা
- Oculus Rift হল একটি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট যা ফেসবুকের একটি সহযোগী প্রতিষ্ঠান ওকুলাস ভিআর দ্বারা উদ্ভাবিত এবং মালিকানাধীন।
- এটি ব্যবহারকারীদেরকে ভার্চুয়াল পরিবেশের অভিজ্ঞতা প্রধান করে থাকে।

উৎস : www.oculus.com
৩,২৮৬.
যেকোনো শব্দ বা বাক্য খুজার জন্য কোন শর্টকাট কী ব্যবহার করা হয়?
  1. Ctrl + A
  2. Ctrl + D
  3. Ctrl + F
  4. Ctrl + G
সঠিক উত্তর:
Ctrl + F
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + F
ব্যাখ্যা
এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ:
- Ctrl + A: ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
- Ctrl + B: টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
- Ctrl + C: সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
- Ctrl + D কী দিয়ে কোন ওয়েবপেজকে বুকমার্ক করবার জন্য ব্যবহৃত হয়।
- Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)।
- Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খুজার জন্য।
- Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।

তথ্যসূত্র - Computer Hope.
৩,২৮৭.
"আলীবাবা” ই-কমার্স প্রতিষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৯৮ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ২০০০ সালে
  4. ঘ) ২০০৬ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৯ সালে
ব্যাখ্যা
• চীনের বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা একটি বহুজাতিক ই-কমার্স, পাইকারি, ইন্টারনেট, প্রযুক্তি বিক্রয়কারী কোম্পানি।
- এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা জ্যাক মা।
- এর সদর দপ্তর: হাঞ্জো, যেজিয়াং, চীন। 

উৎস: আলিবাবা ওয়েবসাইট।
৩,২৮৮.
প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক?
  1. ক) ডাচ বাংলা ব্যাংক
  2. খ) এবি ব্যাংক
  3. গ) ব্র‍্যাক ব্যাংক
  4. ঘ) মার্কেন্টাইল ব্যাংক
সঠিক উত্তর:
ক) ডাচ বাংলা ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ক) ডাচ বাংলা ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ২০১১ সালের ৩১ মার্চ রকেট চালুর মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং সেবা প্রচলন করে। প্রথম এজেন্ট ব্যাকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।
৩,২৮৯.
কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিন 'ওয়াটসন' কোন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান উদ্ভাবন করে?
  1. Microsoft
  2. IBM
  3. Sony
  4. Google
সঠিক উত্তর:
IBM
উত্তর
সঠিক উত্তর:
IBM
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিন 'ওয়াটসন' এর নির্মাতা প্রতিষ্ঠান হলো IBM.
 
IBM Watson is AI for business. Watson helps organizations predict future outcomes, automate complex processes, and optimize employees' time.
 
উৎস: আইবিএম ওয়েবসাইট। 
৩,২৯০.
নিচের কোনটি সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে?
  1. ক) ইন্টারপ্রেটার
  2. খ) ইমুলেটর
  3. গ) কম্পাইলার
  4. ঘ) অ্যাসেম্বলার
সঠিক উত্তর:
গ) কম্পাইলার
উত্তর
সঠিক উত্তর:
গ) কম্পাইলার
ব্যাখ্যা
অনুবাদক সফটওয়্যার
উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে বলা হয় অনুবাদক সফটওয়্যার। কম্পিউটার কেবল মেশিনের ভাষা বুঝে। সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্য কোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়।

> অনুবাদক সফটওয়্যার তিন প্রকার। যথা- কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার।

• কম্পাইলার - পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে।
• ইন্টারপ্রেটার - প্রোগ্রামের লাইন বাই লাইন অনুবাদ করে এবং ফলাফল দেখায়।
• অ্যাসেম্বলার - অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রাম অনুবাদ করতে ব্যবহৃত হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণী, শাহ্ শাজাহান সজীব।
৩,২৯১.
দশমিক সংখ্যা 25 এর বাইনারি সংখ্যা কোনটি?
  1. ক) 10110
  2. খ) 11001
  3. গ) 10101
  4. ঘ) 10001
সঠিক উত্তর:
খ) 11001
উত্তর
সঠিক উত্তর:
খ) 11001
ব্যাখ্যা
25 এর সমতুল্য বাইনারি হলো 11001

৩,২৯২.
নিচের কোনটি উচ্চ স্তরের পোগ্রামিং ভাষা নয়?
  1. PROLOG
  2. Oracle
  3. JAVA
  4. BASIC
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা
• Oracle উচ্চ স্তরের ভাষা নয়।

• উচ্চ স্তরের ভাষা:

- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়।
- মেশিন বা অ্যাসেম্বলি ভাষার প্রধান অসুবিধা হলো, এক ধরনের কম্পিউটারের জন্য প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না।
- তাছাড়া মেশিন ও অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখা অনেক কষ্টকর ও শ্রমসাধ্য ব্যাপার।
- এছাড়া মানুষের পক্ষে লো-লেভেল ভাষা বোঝা সহজসাধ্য নয়।
- এই অসুবিধা দুর করার জন্য উচ্চ স্তরের ভাষার উদ্ভব হয়।
- এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়।
- ফলে কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে:
- BASIC,
- COBOL,
- FORTRAN,
- PASCAL,
- C++,
- JAVA,
- PROLOG ইত্যাদি।

• উচ্চ স্তরের ভাষার সুবিধা:
- এ ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়।
- এ ভাষায় প্রোগ্রাম রচনা সহজ ও যুক্তিনির্ভর।
- প্রোগ্রামের ভুল নির্ণয় ও সংশোধন অপেক্ষাকৃত সহজ।
- উচ্চ স্তরের ভাষায় অসংখ্য লাইব্রেরি ফাংশনের সুবিধা আছে।
- প্রোগ্রাম লেখার সময় কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণার প্রয়োজন নেই।

• অপশন আলোচনা:
- Oracle হলো ডাটাবেজ মেনেজমেন্ট সিস্টেম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,২৯৩.
কম্পিউটারের মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি?
  1. ক) মেগাবাইট
  2. খ) বিট
  3. গ) কিলোবাইট
  4. ঘ) বাইট
সঠিক উত্তর:
খ) বিট
উত্তর
সঠিক উত্তর:
খ) বিট
ব্যাখ্যা
বিট (Bit):
- বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট।
- মেমোরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।

বাইট (Byte):
- ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ।

• ৪ বিট = 1 বাইট = 1 অক্ষর
1024 বাইট = 1 কিলোবাইট (1 KB)
1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1 MB)
1024 মেগাবাইট = 1 গিগাবাইট (1 GB)
1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1 TB)
1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1 PB)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৯৪.
যদি একটি CPU-র ক্লক স্পিড ৩ GHz হয়, এটি প্রতি সেকেন্ডে কতটি সাইকেল সম্পন্ন করে?
  1. ৩০০ বিলিয়ন
  2. ৩ লাখ
  3. ৩ বিলিয়ন
  4. ৩ মিলিয়ন
সঠিক উত্তর:
৩ বিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
৩ বিলিয়ন
ব্যাখ্যা

• একটি CPU-র ক্লক স্পিড বলতে বোঝায়, প্রতি সেকেন্ডে প্রসেসর কতবার সিগন্যাল বা সাইকেল সম্পন্ন করে। যদি একটি CPU-র ক্লক স্পিড ৩ GHz হয়, তবে এখানে "GHz" মানে হলো "গিগাহার্টজ"। ১ হার্টজ মানে প্রতি সেকেন্ডে ১ সাইকেল। ১ GHz সমান ১ বিলিয়ন (১০) সাইকেল প্রতি সেকেন্ডে। সুতরাং, ৩ GHz মানে ৩ × ১০ সাইকেল, অর্থাৎ ৩ বিলিয়ন সাইকেল প্রতি সেকেন্ডে। তাই সঠিক উত্তর হলো গ) ৩ বিলিয়ন, যা CPU-র গতির মানকে নির্দেশ করে।

- প্রসেসরের স্পিড (Clock Speed - GHz): যত বেশি GHz, তত দ্রুত কম্পিউটার ডাটা প্রসেস করতে পারে।
- কোর সংখ্যা (Cores): একাধিক কোর থাকলে প্রসেসিং ক্ষমতা বাড়ে (যেমন: Dual-core, Quad-core, Octa-core)।
- ক্যাশ মেমোরি (Cache Memory): দ্রুত ডাটা অ্যাক্সেস করতে সাহায্য করে।

সিপিইউ:
- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
- সিপিইউ বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে।
- এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়।
- সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।

সূত্র: 
১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Intel [link]

৩,২৯৫.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) অপারেটিং সিস্টেম
  2. খ) কম্পাইলার
  3. গ) ইউটিলিটি প্রােগ্রাম
  4. ঘ) স্প্রেডশিট সফটওয়্যার
সঠিক উত্তর:
ঘ) স্প্রেডশিট সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্প্রেডশিট সফটওয়্যার
ব্যাখ্যা
সিস্টেম সফটওয়্যার
Operating system, Compiler, Utilities - এই তিনটিই সিস্টেম সফটওয়্যার। 
- Operating system হলো সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার। 
- Utilities হলো সিস্টেম সাপাের্ট সফটওয়্যার। 
- Compiler হলো সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার। 
 
সিস্টেম সফটওয়্যারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১) সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।
২) সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।
৩) সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।

সিস্টেম ম্যনেজমেন্ট সফটওয়্যার
সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম দিয়ে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায়। সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম নিম্মলিখিত ইউনিটগুলাে নিয়ে গঠিত। যথা-
১) অপারেটিং সিস্টেম (Operating System)
২) ডেটাবেস ম্যনেজমেন্ট (Database Management) সিস্টেম ও
৩) নেটওয়ার্ক ম্যানেজমেন্ট (Network Management) প্রােগ্রাম।

সিস্টেম সাপাের্ট সফটওয়্যার
সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম দিয়ে কম্পিউটার ব্যবহারকারী সার্ভিস প্রােগ্রাম, নিরাপত্তা প্রদানের প্রােগ্রাম এবং কাজের হিসাব-নিকাশসহ ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে। সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম নিম্নলিখিত প্রােগ্রামগুলাে নিয়ে গঠিত। যথা-
১) সিস্টেম ইউটিলিটি প্রােগ্রাম
২) সিস্টেম পারফরমেন্স (Performance) মনিটর প্রােগ্রাম ও
৩) সিস্টেম সিকিউরিটি মনিটর প্রােগ্রাম।

সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার
ব্যবহারিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রােগ্রাম উন্নয়নের জন্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। যথা-
১) প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা অনুবাদক প্রােগ্রাম।
   - অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই তিন ধরনের হয়ে থাকে।
২) প্রােগ্রামিং এডিটর এবং টুলস

______________________________
- স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)
৩,২৯৬.
ইথারনেটে কোন ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়?
  1. ফুল-ডুপ্লেক্স
  2. সিমপ্লেক্স
  3. হাফ ডুপ্লেক্স
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ফুল-ডুপ্লেক্স
উত্তর
সঠিক উত্তর:
ফুল-ডুপ্লেক্স
ব্যাখ্যা
• ফুল-ডুপ্লেক্স (Full-Duplex) হল একটি ডাটা ট্রান্সমিশন মোড যেখানে ডাটা একসাথে দুটো দিকেই পাঠানো এবং গ্রহণ করা যায়। অর্থাৎ, একে অপরের সাথে এক সময়ে যোগাযোগ করা সম্ভব। ইথারনেট সাধারণত ফুল-ডুপ্লেক্স মোডে কাজ করে, যেখানে দুটি ডিভাইস একে অপরের সাথে ডাটা আদান-প্রদান করতে পারে একই সময়ে, কোনো বাধা ছাড়াই।

- ইথারনেট একটি কম্পিউটার নেটওয়ার্ক প্রযুক্তি যা স্থানীয় এলাকা নেটওয়ার্ক (LAN) তৈরি করতে ব্যবহৃত হয়। এটি প্রাথমিকভাবে ডাটা ট্রান্সমিশন বা তথ্য আদান-প্রদান করে থাকে।
- ইথারনেটের মাধ্যমে ডিভাইসগুলি একে অপরের সাথে যোগাযোগ করে এবং নেটওয়ার্কে ডাটা পাঠানোর জন্য বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়। এখন, ইথারনেটে ব্যবহৃত 
- ইথারনেটের ক্ষেত্রে: আধুনিক ইথারনেটের প্রযুক্তি যেমন Gigabit Ethernet (১০/১০০/১০০০ এমবিপিএস) এবং 10-Gigabit Ethernet এই মোড ব্যবহার করে থাকে।

• ডাটা ট্রান্সমিশন মোড:
- ডাটা ট্রান্সমিশন মোডের উপর ভিত্তি করে মোবাইল কমিউনিকেশন সিস্টেমকে ৩ ভাগে ভাগ করা হয়। যথা-

১. সিমপ্লেক্স মোড:
- ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে।
- সিমপ্লেক্সের উদাহরণ- রেডিও-টিভি, PABX, কীবোর্ড, মাউস, পেজার ইত্যাদি।

২. ফুল-ডুপ্লেক্স মােড:
- ফুল-ডুপ্লেক্স মােডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।
- ফুল-ডুপ্লেক্সের উদাহরণ- মোবাইল ফোন, টেলিফোন, ম্পিউটার নেটওয়ার্ক, ইথারনেট ইত্যাদি।

৩. হাফ-ডুপ্লেক্স মোড:
- যখন এক প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন অপর প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় , আবার যখন অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন প্রথম প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে।
- হাফ ডুপ্লেক্সের উদাহরণ- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৯৭.
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরিকৃত সফটওয়্যার অনুমতি ব্যতিত নকল করাকে কী বলে?
  1. সফটওয়্যার কপি
  2. সফটওয়্যার স্ক্যানিং
  3. সফটওয়্যার পাইরেসি
  4. সফটওয়্যার এনালাইসিস
সঠিক উত্তর:
সফটওয়্যার পাইরেসি
উত্তর
সঠিক উত্তর:
সফটওয়্যার পাইরেসি
ব্যাখ্যা
সফটওয়্যার পাইরেসি:
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরিকৃত সফটওয়্যার অনুমতি ব্যতিত নকল করাকে সফটওয়্যার পাইরেসি বলে ।
- পাইরেসি সৃজনশীল কাজের অন্যতম প্রধান অন্তরায়।
- কম্পিউটারের বেলায় যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি করা খুবই সহজ কাজ। এ কারণে কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটারে করা সৃজনশীল কর্ম যেমন ছবি, এনিমেশন ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণ করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে হবে।
- বিশ্বব্যাপী বড় বড় কোম্পানিগুলো তাদের মেধাসত্ত্ব সংরক্ষণ ও পাইরেসি নজরদারির জন্য বিজনেস সফটওয়্যার এলায়েন্স(BSA) নামে একটি সংস্থা তৈরী করেছে৷
- যখনই এরূপ কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুন্ন হয় তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই ( এইচ এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৯৮.
ক্লাউড কম্পিউটিং কোন্ পরিষেবা প্রদান করে?
  1. শুধুমাত্র লোকাল স্টোরেজ
  2. ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস
  3. শুধুমাত্র ভার্চুয়াল স্টোরেজ
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস
উত্তর
সঠিক উত্তর:
ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস
ব্যাখ্যা

• ক্লাউড কম্পিউটিং মূলত ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস প্রদান করে, তাই সঠিক উত্তর হলো (খ)।
ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে ব্যবহারকারী ইন্টারনেটের সাহায্যে সার্ভার, স্টোরেজ, ডেটাবেস, নেটওয়ার্কিং, সফটওয়্যার ইত্যাদি ভার্চুয়ালি ব্যবহার করতে পারে। এটি শুধু লোকাল স্টোরেজ বা শুধু ভার্চুয়াল স্টোরেজের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং প্রয়োজন অনুযায়ী কম্পিউটিং শক্তি বাড়ানো বা কমানো সম্ভব হয়। ফলে খরচ কমে, কাজের গতি বাড়ে এবং ডেটা নিরাপদভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায়। এজন্য আধুনিক প্রযুক্তিতে ক্লাউড কম্পিউটিং খুবই গুরুত্বপূর্ণ।

 
• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ১৯৬০ সালে জন ম্যাকর্থি সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন।
- ২০০৫ সাল থেকে আমাজন ডট কম ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 ব্যবহার শুরু করে।
- ২০০৬ সালে আমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং এর ৩টি বৈশিষ্ট্য থাকবে। যথা-
১. Resource Flexibility/Scalability:
- ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।
২. On Demand:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা যখন খুশি তার ইচ্ছায় তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।
৩. Pay as you go:
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে, কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

• ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল: 
- ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS): 
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। 

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 

৩. সফটওয়্যার সেবা (Software/application as a services-SaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। 

• কয়েকটি ক্লাউড কম্পিউটিং এর প্রোভাইডার:
- Amazon Web Services (AWS),
- Microsoft Azure,
- Google Cloud Platform (GCP),
- IBM Cloud,
- Oracle Cloud, ইত্যাদি।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৯৯.
The ASCII code of 'b' is?
  1. 66
  2. 97
  3. 98
  4. 67
সঠিক উত্তর:
98
উত্তর
সঠিক উত্তর:
98
ব্যাখ্যা

• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলাে American Standard Code for Information Interchange.
- এটি কম্পিউটারে ব্যবহৃত একটি অত্যন্ত জনপ্রিয় আলফানিউমেরিক কোড।
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যােগ করলে ASCII-8 কোড তৈরি হয়। ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
• ইংরেজি ছোট হাতের অক্ষরগুলোর ডেসিমাল মান 97 থেকে 122 পর্যন্ত।
-  উদাহরণস্বরূপ: a = 97, b = 98, c = 99, d = 100 … z = 122।
• ইংরেজি বড় হাতের অক্ষরগুলোর ডেসিমাল মান 65 থেকে 90 পর্যন্ত।
উদাহরণস্বরূপ: A = 65, B = 66, C = 67 … Z = 90।

'A' এর ASCII code = 65
'B' এর ASCII code = 66
'C' এর ASCII code = 67
'a' এর ASCII code = 97
'b' এর ASCII code = 98
'c' এর ASCII code = 99

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৩০০.
মাইক্রোপ্রোগ্রামড কন্ট্রোল ইউনিট কীভাবে কাজ করে?
  1. কন্ট্রোল সিগন্যালের মান মেমরিতে সংরক্ষণ করে
  2. লজিক সার্কিট ব্যবহার করে সিগন্যাল তৈরি করে
  3. নির্দেশাবলী মাইক্রোফ্লপে রূপান্তর করে
  4. সিস্টেম বাসের মাধ্যমে ডেটা স্থানান্তর করে
সঠিক উত্তর:
কন্ট্রোল সিগন্যালের মান মেমরিতে সংরক্ষণ করে
উত্তর
সঠিক উত্তর:
কন্ট্রোল সিগন্যালের মান মেমরিতে সংরক্ষণ করে
ব্যাখ্যা

মাইক্রোপ্রোগ্রামড কন্ট্রোল ইউনিট কন্ট্রোল সিগন্যালের মান মেমরিতে সংরক্ষণ করে থাকে।

• কন্ট্রোল ইউনিট (CU)
- কম্পিউটারের নিয়ন্ত্রণ অংশ হল কন্ট্রোল ইউনিট (CU)। 
- এটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের (CPU) একটি সাবকম্পোনেন্ট, যা কম্পিউটারের কার্যক্রম পরিচালনা করে।

• কাজের ধরণ:
- কন্ট্রোল ইউনিট CPU-এর মেমরি থেকে নির্দেশাবলী গ্রহণ করে, যেগুলোকে বাইনারি (বিটস) আকারে প্রকাশ করা হয়।
- এরপর সেই নির্দেশাবলীকে কন্ট্রোল সিগনালে অনুবাদ করা হয়, যা কম্পিউটারের অন্যান্য অংশ অনুসরণ করে।
- এটি নির্দেশাবলী নির্বাচন ও পুনরুদ্ধার করে সঠিক ক্রমে ব্যাখ্যা করে, যাতে সিস্টেমের অন্যান্য উপাদান সঠিক সময়ে তাদের কার্যক্রম সম্পাদন করতে পারে।
- ইনপুট ও আউটপুট ডিভাইসের বিভিন্ন অপারেটিং স্পিডকে অ্যারিথমেটিক-লজিক ইউনিট (ALU) এর সাথে সিঙ্ক্রোনাইজ করে, যাতে ডেটা সঠিকভাবে পুরো সিস্টেমে প্রবাহিত হয়।

• কন্ট্রোল ইউনিটের ধরন:
১। হার্ডওয়্যার্ড কন্ট্রোল ইউনিট:
- মেমরি থেকে প্রাপ্ত নির্দেশাবলীকে লজিক সার্কিট ব্যবহার করে কন্ট্রোল সিগনালে রূপান্তর করে।

২। মাইক্রোপ্রোগ্রামড কন্ট্রোল ইউনিট:
- কন্ট্রোল সিগন্যালের মান মেমরিতে সংরক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে।

উৎস: ব্রিটানিকা।