বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ১২ / ১৩১ · ১,১০১১,২০০ / ১৩,০৮৮

১,১০১.
নিজের কোনটি ক্লাউড স্টোরেজ নয়?
  1. গুগল ড্রাইভ
  2. ওয়ান ড্রাইভ
  3. হার্ড ড্রাইভ
  4. ড্রপবক্স
সঠিক উত্তর:
হার্ড ড্রাইভ
উত্তর
সঠিক উত্তর:
হার্ড ড্রাইভ
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো: মেগা, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা- অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও সফটওয়্যার সেবা।
• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য তিনটি।যথা- Resource Scalability, On Demand এবং Pay as you go.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,১০২.
সর্বপ্রথম আবিষ্কৃত কম্পিউটার ভাইরাসটির নাম কী?
  1. ক) The Rabbit Virus
  2. খ) The Brain Boot Sector Virus
  3. গ) Morris worm
  4. ঘ) The LoveLetter Virus
সঠিক উত্তর:
খ) The Brain Boot Sector Virus
উত্তর
সঠিক উত্তর:
খ) The Brain Boot Sector Virus
ব্যাখ্যা
সর্বপ্রথম আবিষ্কৃত কম্পিউটার ভাইরাসটির নাম হচ্ছে The Brain Boot Sector Virus. 

-The Brain Boot Sector Virus হচ্ছে প্রথম কম্পিউটার ভাইরাস যা ১৯৮৬ সালে শনাক্ত করা হয়েছিল। 
- সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস ধারণার প্রবক্তা হলেন John von Neumann (১৯৪৯)। 
- Morris worm নামক কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন Robert Morris, ১৯৮৮ সালের ২রা নভেম্বর। 

সূত্র- Kaspersky Antivirus Website [লিঙ্ক]
১,১০৩.
প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে কোন কোম্পানি?
  1. অ্যাপল
  2. এপসন
  3. আইবিএম
  4. মাইক্রোসফট
সঠিক উত্তর:
এপসন
উত্তর
সঠিক উত্তর:
এপসন
ব্যাখ্যা

ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সারে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)।
- দোয়েল ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস)।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং dw.com ওয়েবসাইট।

১,১০৪.
Which of the following is still useful for adding numbers?
  1. ক) EDSAC
  2. খ) ENIAC
  3. গ) Abacus
  4. ঘ) UNIVAC
সঠিক উত্তর:
গ) Abacus
উত্তর
সঠিক উত্তর:
গ) Abacus
ব্যাখ্যা
Abacus: An abacus is a manual aid to calculating that consists of beads or disks that can be moved up and down on a series of sticks or strings within a usually wooden frame. The abacus itself doesn't calculate; it's simply a device for helping a human being to calculate by remembering what has been counted.
Source: Dictionary of Computer & Information Technology
১,১০৫.
৫টি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি?
  1. ক) ৫টি
  2. খ) ২৫টি
  3. গ) ৩২টি
  4. ঘ) ৬৪টি
সঠিক উত্তর:
গ) ৩২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২টি
ব্যাখ্যা
ডিকোডার:
- ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে n টি ইনপুট থেকে সর্বাধিক 2n টি আউটপুট লাইনের একটিতে 1 ও বাকি সবকটিতে 0 আউটপুট পাওয়া যায়।
- কখন কোন আউটপুট লাইনে 1 পাওয়া যাবে তা নির্ভর করে ইনপুটগুলোর মানের উপর।

কাজ:
- n টি বিট দিয়ে 2n টি বাইনারি সংখ্যা লেখা যায়। যেমন, 3টি বিট দিয়ে 000(0) থেকে 111(7) পর্যন্ত 23 = 8 টি বাইনারি সংখ্যা লেখা সম্ভব।
- সুতরাং আউটপুট লাইনগুলোকে 0,1,2 .... ইত্যাদি নম্বর দিলে ডিকোডারের সাহায্যে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়।
- ৫টি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন হবে ৩২টি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১০৬.
প্রথম বাণিজ্যিক কম্পিউটার কোনটি?
  1. ENIAC
  2. UNIVAC
  3. MARK-II
  4. EDSAC
সঠিক উত্তর:
UNIVAC
উত্তর
সঠিক উত্তর:
UNIVAC
ব্যাখ্যা

UNIVAC (Universal Automatic Computer, 1951) → এটি ছিল প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত ও বিক্রি হওয়া কম্পিউটার। মার্কিন যুক্তরাষ্ট্রে সেন্সাস ব্যুরো ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যবহার শুরু করে।

UNIVAC:
- UNIVAC হলো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।
- এটি ১৯৫১ সালে J. Presper Eckert (প্রেসপার একার্ট) এবং John Mauchly (জন মউসলি) দ্বারা নির্মিত হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।
- ১৯৫২ সালে টমাস ওয়াটসন IBM-701 এবং ১৯৫৩ সালে IBM-650 কম্পিউটার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করেন।

অন্যান্য অপশনসমূহ, 
- ENIAC (Electronic Numerical Integrator and Computer) হল প্রথম প্রোগ্রামযোগ্য, ইলেকট্রনিক, ডিজিটাল কম্পিউটার।
- প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার হলো EDSAC.
- MARK-II ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১০৭.
নিচের কোন ডিভাইসের কাজের জন্য এম্বেডেড সিস্টেম প্রয়োগ করা হয়?
  1. হাই-অ্যান্ড সার্ভার
  2. সুপার কম্পিউটার
  3. মাইক্রোকন্ট্রোলার
  4. রাউটার
সঠিক উত্তর:
মাইক্রোকন্ট্রোলার
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোকন্ট্রোলার
ব্যাখ্যা

• প্রধানত এম্বেডেড সিস্টেম ব্যবহৃত হয় মাইক্রোকন্ট্রোলার-এ। 

• এমবেডেড কম্পিউটার:
এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশ হিসেবে ব্যবহৃত হয়। এটি সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং নির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম (ROM) নিয়ে গঠিত। আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার করা হয়।

• এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ:
- গাড়ি,
- সেলফোন ও স্মার্টফোন,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- এয়ার কন্ডিশন(এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস্,
- ভ্যাকুয়াম ক্লিনিং,
- ATM,
- সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১০৮.
The operating system creates _____ from the physical computer?
  1. ক) Virtual computers
  2. খ) Virtual space
  3. গ) Virtual device
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) Virtual computers
উত্তর
সঠিক উত্তর:
ক) Virtual computers
ব্যাখ্যা
• The operating system creates virtual computer from the physical computer.
- In computing, a virtual machine is an emulation of a computer system.
- Virtual machines are based on computer architectures and provide the functionality of a physical computer.
১,১০৯.
সম্প্রতি কোন ইউনিভার্সিটির গবেষকরা পানির তলদেশের ছবি তোলার জন্য স্বয়ংক্রিয় ক্যামেরা তৈরি করেন?
  1. ক) ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
  2. খ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  3. গ) মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজি
  4. ঘ) ইউনিভার্সিটি অব ওয়াশিংটন
সঠিক উত্তর:
গ) মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজি
উত্তর
সঠিক উত্তর:
গ) মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজি
ব্যাখ্যা
সম্প্রতি মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজির গবেষকরা পানির তলদেশের ছবি তোলার জন্য স্বয়ংক্রিয় ক্যামেরা তৈরি করেন। 

বিজ্ঞানীরা অনুমান করেছেন যে পৃথিবীর সমুদ্রের প্রায় ৯৫ শতাংশের বেশি কখনও পর্যবেক্ষণ করা হয়নি এবং  এখনো অজানা রয়ে গিয়েছে। এই সমস্যা সমাধানে মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজির গবেষকেরা একটি স্বয়ংক্রিয় ব্যাটারিবিহীন ক্যামেরা তৈরি করেন, যা সমুদ্রের অন্ধকার তলদেশের ছবি পর্যন্ত তুলা  সম্ভব। এই স্বয়ংক্রিয় ক্যামেরাটি শব্দ দ্বারা চালিত হয় এবং শব্দ তরঙ্গ এর মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত করে। 

সূত্র: Massachusetts Institute of Technology Website [লিঙ্ক]
১,১১০.
Which of these isn't a web browser?
  1. Microsoft Edge
  2. Microsoft Excel
  3. Mozilla Firefox
  4. Opera
সঠিক উত্তর:
Microsoft Excel
উত্তর
সঠিক উত্তর:
Microsoft Excel
ব্যাখ্যা
• Microsoft Excel is not a web browser.

• স্প্রেডশিট সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে ।


figure: Microsoft Excel (image source: microsoft.com)

স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ:
- Microsoft Excel,

- Google Sheets,
- iWork Numbers,
- LibreOffice Calc,
- Apache OpenOffice Calc,
- WPS Office Spreadsheets,
- Smartsheet,
- Calc (Calligra) ইত্যাদি।

• Browser:
- ব্রাউজার হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যেটি ব্যবহার করা হয় ইন্টারনেটে সক্রিয় ওয়েবসাইট গুলোর ওয়েব সার্ভার এর সাথে সংযোগ স্থাপন করা যায়।
- এর মাধ্যমে ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান করতে পারে, দেখতে পারে। 
কিছু উল্লেখযোগ্য ব্রাউজার হল:

- Google Chrome,
- Mozilla Firefox,
- Microsoft Edge,
- Apple Safari,
- Opera,
- Tor Browser,
- UC Browser,
- Waterfox,
- DuckDuckGo Browser (Known for its privacy features, it automatically blocks hidden third-party trackers.)

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,১১১.
MARK-1 কম্পিউটারটির নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
  1. মাইক্রোসফট
  2. আইবিএম
  3. গুগল
  4. অ্যাপল
সঠিক উত্তর:
আইবিএম
উত্তর
সঠিক উত্তর:
আইবিএম
ব্যাখ্যা
MARK-1 কম্পিউটারটির নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে আইবিএম।

• MARK-1:
- মার্ক-১ একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার যেটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইন্‌টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machine) কোম্পানীর যৌথ উদ্যোগে নির্মিত হয়।
- হাওয়ার্ড এইকিনের তত্ত্বাবধানে ১৯৪৪ সালে এটি নির্মিত হয়।
- মার্ক-১ ছিল পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় হিসাবকারী যন্ত্র।
- এটি দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি ত্রিকোণমিতিক হিসাবও করা যেত।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
১,১১২.
লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?
  1. ক) Manjaro
  2. খ) OS X 10.9
  3. গ) Windows XP
  4. ঘ) Windows 7
সঠিক উত্তর:
ক) Manjaro
উত্তর
সঠিক উত্তর:
ক) Manjaro
ব্যাখ্যা

Manjaro একটি লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম।

- উইন্ডোজভিত্তিক অপারেটিং সিস্টেম- Windows XP, Windows Vista ইত্যাদি।
- অ্যাপল ম্যাকভিত্তিক অপারেটিং সিস্টেম- OS X 10.8, OS X 10.9 ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

১,১১৩.
নিচের কোনটি বাইনারি সংখ্যা?
  1. ক) (১০৩)১০
  2. খ) (৯৮.৫)১০
  3. গ) (১০১)
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) (১০১)
উত্তর
সঠিক উত্তর:
গ) (১০১)
ব্যাখ্যা
(১০১) সংখ্যাটি একটি বাইনারি সংখ্যা। কারণ, এইখানে দুইটিমাত্র সংখ্যা (০,১) ব্যবহার করা হয়েছে। 

- অপরদিকে, (১০৩)১০ এবং (৯৮.৫)১০ হচ্ছে দশমিক সংখ্যার উদাহরণ। 
- যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ২টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন: (১০১০)
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ০ এবং ১ এই দুইটি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাই এর বেজ বা ভিত্তি হচ্ছে ২। 
- বাইনারি সংখ্যা পদ্ধতির ০ এবং ১ এই দুটি মৌলিক চিহ্নকে বিট বলে।
- আট বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় একটি বাইট।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি চিহ্ন থাকায় এর ভিত্তি ২। 
- যে সংখ্যা পদ্ধতিতে দশটি (১০টি) অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। 
- দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯।
- দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ১০।

সূত্র- ৮৩ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১১৪.
WiFi 6 নামে পরিচিত স্ট্যান্ডার্ড কোনটি?
  1. ক) IEEE 802.11B
  2. খ) IEEE 802.11G
  3. গ) IEEE 802.11ax
  4. ঘ) IEEE 802.11x
সঠিক উত্তর:
গ) IEEE 802.11ax
উত্তর
সঠিক উত্তর:
গ) IEEE 802.11ax
ব্যাখ্যা
- WiFi এর প্রাথমিক স্ট্যান্ডার্ড ছিলো IEEE 802.11B.
- এরপরের দ্রুততর সংস্করণের নাম ছিলো IEEE 802.11G এবং
- সর্বশেষ WiFi 6 নামে পরিচিত স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11ax ।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান এবং tp-link.com
১,১১৫.
কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (Hub) ব্যবহার করা হয়?
  1. স্টার টপোলজি
  2. ​ট্রি টপোলজি
  3. রিং টপোলজি
  4. বাস টপোলজি
সঠিক উত্তর:
স্টার টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
স্টার টপোলজি
ব্যাখ্যা

• স্টার টপোলজি:
-​ যে টপোলজিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট বা হাব বা সুইচের সাথে অন্যান্য কম্পিউটার বা পেরিফেরালসমূহকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তাকে স্টার টপোলজি বলে।
এক্ষেত্রে সংযুক্ত নোডগুলো কেন্দ্রীয় কম্পিউটার বা হাব বা সুইচের মাধ্যমে তথ্য আদান-প্রাদান করে থাকে।
- এ সংগঠনের কোনো একটি কম্পিউটার নষ্ট হলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়েনা।

​• ​ট্রি টপোলজি: 
​-যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা-প্রশাখার মতো বিন্যস্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলা হয়।
- ট্রি টপোলজি প্রকৃতপক্ষে স্টার টপোলজিরই একটি সম্প্রসারিত রূপ।
এ টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
- অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়।

​উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

১,১১৬.
এনকোডার দ্বারা ১২৮ টি ইনপুট থেকে কতটি আউটপুট পাওয়া যায়?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
• এনকোডার:
- এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে।

- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা সর্বাধিক 2n টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যদি 24 = 16টি ইনপুট হয় তাহলে 4টি আউটপুট হবে।
- যদি 25 = 32টি ইনপুট হয় তাহলে 5টি আউটপুট হবে।
- যদি 26 = 64টি ইনপুট হয় তাহলে 6টি আউটপুট হবে।
- যদি 27 = 128টি ইনপুট হয় তাহলে 7টি আউটপুট হবে।

- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 ও বাকি সব ইনপুট 0 থাকে।
- এনকোডার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: 4 থেকে 2 এনকোডার, 8 থেকে 3 এনকোডার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১১৭.
মাল্টিমিডিয়া কতটি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

মাল্টিমিডিয়া: 
- মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়।
- আমরা অন্তত বর্ণ, চিত্র এবং শব্দ (সাউন্ড) এই তিনটি মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করে থাকি। 
-  এই তিনটি মাধ্যম তাদের বিভিন্ন রূপ নিয়ে কখনো আলাদাভাবে, কখনো একসাথে আমাদের সামনে আবির্ভূত হয়।
- এসব মাধ্যমের প্রকাশকে আমরা কাগজের প্রকাশনা, রেডিও, টেলিভিশন, ভিডিও, সিনেমা, ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়‍্যার, ওয়েবপেজ ইত্যাদি নানা নামে চিনে থাকি।
- মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ বা পরিচালনা করা যায়। 
- এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে বা অন্যরূপে সরাসরি সম্প্রচারিতও হতে পারে। 
- মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার ইলেকট্রনিক যন্ত্রকেও মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। 
- কোনো একটি কর্মকাণ্ডে তিনটি মাধ্যমকেই একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে। 
- উনিশ শতকের শেষ প্রান্তে ১৮৯৫ সালে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হবার পর তাতে বর্ণ (Text), চিত্র (Graphics), শব্দ (Sound) এবং চলমানতা (Animation) যুক্ত হওয়ায় বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হবার ব্যাপারটি ঘটতে থাকে যা মাল্টিমিডিয়ার একটি রূপ। 
- আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে তাই সিনেমাকে স্মরণ করতে হবে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

১,১১৮.
ডাটা কমিউনিকেশনের প্রথম উপাদান কী? 
  1. তথ্য
  2. মাধ্যম
  3. প্রাপক
  4. গন্তব্য
সঠিক উত্তর:
তথ্য
উত্তর
সঠিক উত্তর:
তথ্য
ব্যাখ্যা
ডাটা কমিউনিকেশন: 
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটার আদান প্রদান বা তথ্য বিনিময়কে ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর বলা হয়। 
- ১৯৬০ সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডাটা স্থানান্তর প্রক্রিয়ার প্রচলন শুরু হয়। 
- পরবর্তীতে টার্মিনালের পরিবর্তে কম্পিউটার ব্যবহার করার মাধ্যমেই শুরু হয় ডাটা স্থানান্তরের প্রচলন। 

ডাটা কমিউনিকেশনের উপাদান: 
- ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬ টি উপাদান থাকে। 
যথা- 
১। ডাটা বা তথ্য (Information): 
- ডাটা কমিউনিকেশনের প্রথম উপাদান হচ্ছে ডাটা বা তথ্য। কমিউনিকেশনের জন্য ডাটা হতে পারে শব্দ, অক্ষর, সংখ্যা, ছবি ইত্যাদি। 

২। ডাটার উৎস (Source): 
- যে ডিভাইস থেকে ডাটা সংগ্রহ করা হয় তাকে উৎস বলা হয়। উৎস ডাটা বা তথ্য তৈরি করে। ডাটার উৎসের উদাহরণ হলো কম্পিউটার, টেলিফোন। 

৩। প্রেরক (Sender): 
- প্রেরক 'উৎস' হতে ডাটা নিয়ে কমিউনিকেশনের বাহককে বা মাধ্যমকে পাঠায়। প্রেরক নির্দিষ্ট একটি যন্ত্র ব্যবহার করে ডাটাকে ট্রান্সফরম এবং এনকোড করে প্রেরণ উপযোগী সিগন্যাল তৈরী করে। যেমন-মডেম। 

৪। মাধ্যম (Medium): 
- যার মাধ্যমে ডাটাসমূহ একস্থান থেকে অন্যস্থানে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তাকে ডাটা প্রবাহের বাহক বা মাধ্যম বলা হয়। যেমন- ক্যাবল, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার, টেলিফোন লাইন, মডেম ইত্যাদি। 

৫। প্রাপক (Receiver): 
- যে ডিভাইস ডাটা কমিউনিকেশন মাধ্যম থেকে ডাটা গ্রহণ করে তাকে প্রাপক বলে। 

৬। গন্তব্য (Destination): 
- উপাত্তের উৎস বা প্রেরক ডাটা কমিউনিকেশন মাধ্যম ব্যবহার করে যার নিকট বা যে ডিভাইস ডাটা গ্রহণ করে তাকে উপাত্তের গন্তব্য হিসেবে চিহ্নিত করা যায়। যেমন- কম্পিউটার, সার্ভার। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১১৯.
কোনটি পার্সোনাল কম্পিউটারের উদাহরণ?
  1. IBM-S/400
  2. NCR S/9290
  3. MACINTOSH
  4. IBM S/36
সঠিক উত্তর:
MACINTOSH
উত্তর
সঠিক উত্তর:
MACINTOSH
ব্যাখ্যা
কম্পিউটারে প্রকারভেদ:

• কম্পিউটার প্রধানত ৩ প্রকার। যথা: 
১. এনালগ কম্পিউটার,
২. ডিজিটাল কম্পিউটার,
৩. হাইব্রিড কম্পিউটার। 

• ডিজিটাল কম্পিউটার আবার ৪ ধরনের। যথা: 
১. সুপার কম্পিউটার
২. মাইনফ্রেম কম্পিউটার
৩. মিনি কম্পিউটার
৪. মাইক্রো কম্পিউটার

মাইক্রো কম্পিউটার (পার্সোনাল কম্পিউটার):


• মাইক্রো (micro) শব্দটির অর্থ হল ক্ষুদ্র।
• মূলত মাইক্রো কম্পিউটার বলতে কম্পিউটারের ছোট বা ক্ষুদ্রাকৃতির কম্পিউটারগুলোকেই বোঝায়।
• এই কম্পিউটারগুলো ক্ষুদ্রাকৃতির মাইক্রো প্রসেসর চিপ দিয়ে তৈরি বলে একে মাইক্রো কম্পিউটার বলা হয়।
• আকার ও ক্ষমতার বিচারে সুপার কম্পিউটারের তুলনায় ছোটো কম্পিউটার।
• এ কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলে।
• উদাহরণ: IBM 386, IBM Pentium, MACINTOSH

- মিনি কম্পিউটার:
• মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট আকারের কিন্তু পার্সোনাল কম্পিউটারের চেয়ে বড় আকারের কম্পিউটারকে মিনি কম্পিউটার বা মধ্যম সারির কম্পিউটার বা মিডরেঞ্জ কম্পিউটার বলা হয়।
• উদাহরন: IBM-S/400, NCR S/9290, IBM S/36, IBM S/34। উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

- মেইনফ্রেম কম্পিউটার:
• মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেক ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে।
• উদাহরন: IBM - 1620. 

- সুপার কম্পিউটার: 
• এই ধরনের কম্পিউটার আকার ও আকৃতিতে বেশ বড় এবং একই সংগে অসংখ্য কাজ সম্পন্ন করতে পারে। এই কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে।
• উদাহরণ: Sunway TaihuLight, পরম ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি এবং মৌলিক কম্পিউটার শিক্ষা বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১২০.
NOR গেইট গঠিত হয়-
  1. ক) AND এবং NOT নিয়ে
  2. খ) AND এবং OR নিয়ে
  3. গ) OR এবং NOT নিয়ে
  4. ঘ) AND, OR এবং NOT নিয়ে
সঠিক উত্তর:
গ) OR এবং NOT নিয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) OR এবং NOT নিয়ে
ব্যাখ্যা
নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।


 

 

উৎস:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১,১২১.
রোবট নির্মাতা প্রতিষ্ঠান নয় কোনটি?
  1. FANUC
  2. iRobot
  3. Yaskawa
  4. Roboray
সঠিক উত্তর:
Roboray
উত্তর
সঠিক উত্তর:
Roboray
ব্যাখ্যা
• উল্লেখযোগ্য কয়েকটি রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান হলো -
- FANUC (ফানুক),
- Yaskawa (ইয়াসকাওয়া),
- iRobot (আইরোবট),
- Boston Dynamics (বোস্টন ডাইনামিকস)।

• মানব-সদৃশ রোবট বা হিউমেনওয়েড (Humanoid) প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো–
- জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয় (Murata)'।
- সনি কর্পোরেশনের কিউরিও (QRIO) এবং আইবো।
- হোন্ডা কোম্পানির আসিমো (ASIMO)।
- স্যামসাংয়ের রোবোরে (Roboray)।
- হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের সোফিয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমানত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
১,১২২.
কোনটি ইন্টিগ্রেটেড প্যাকেজ সফটওয়্যার নয়?
  1. স্প্রেডশিট
  2. মাইক্রোসফট ওয়ার্ড
  3. মাইক্রোসফট এক্সেস
  4. ওরাকল
সঠিক উত্তর:
মাইক্রোসফট ওয়ার্ড
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোসফট ওয়ার্ড
ব্যাখ্যা
ব্যবহারিক ক্ষেত্রের উপর ভিত্তি করে প্যাকেজ প্রোগ্রামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় । যেমন-
১) ইন্টিগ্রেটেড প্যাকেজ সফটওয়্যার ।
২) একক প্রক্রিয়া প্যাকেজ সফটওয়্যার ।

ইন্টিগ্রেটেড প্যাকেজ সফটওয়্যার:
- একাধিক সমস্যা সমাধানের জন্য বাণিজ্যিকভাবে পাওয়া যায়। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই ধরনের প্যাকেজ সফটওয়্যারে বিভিন্ন ধরনের প্রোগ্রামের সমন্বয় সাধন করা হয়েছে ।
যেমন - 
- স্প্রেডশিট (মাইক্রোসফট এক্সেল),
- ডাটাবেজ ম্যানেজমেন্ট (ওরাকল, মাইক্রোসফট একসেস),
- ডেটা কমিউনিকেশন সফটওয়্যার প্রভৃতি।

একক প্রক্রিয়া প্যাকেজ সফটওয়্যার:
- একক প্রক্রিয়া প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে নির্দিষ্ট ধরনের সমস্যা সমাধান করা হয়।
যেমন - 
- ওয়ার্ড প্রসেসিং-এর জন্য মাইক্রোসফট ওয়ার্ড,
- ওয়ার্ড স্টার,
- ওয়ার্ড পারফেক্ট প্রভৃতি প্যাকেজ প্রোগ্রাম ব্যবহার করা হয়।  

উৎস: কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, এস এস সি ও দাখিল(ভোকেশনাল)।
১,১২৩.
স্মার্টফোন ডিজাইন করার ক্ষেত্রে প্রথম উদ্যোগ কোন প্রতিষ্ঠানের?
  1. BlackBerry
  2. Nokia
  3. IBM
  4. Samsung
সঠিক উত্তর:
IBM
উত্তর
সঠিক উত্তর:
IBM
ব্যাখ্যা

• স্মার্টফোন ডিজাইন করার ক্ষেত্রে প্রথম উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠান হলো IBM. IBM তাদের Simon Personal Communicator (SPC) নামে একটি ডিভাইস বাজারে আনে, যা আধুনিক স্মার্টফোনের প্রাথমিক রূপ হিসেবে বিবেচিত। এটি শুধু কল করার জন্য নয়, ইমেইল, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, টাচস্ক্রিন এবং নোট নেওয়ার সুবিধা প্রদান করত। যদিও পরবর্তীতে BlackBerry এবং Nokia স্মার্টফোনকে জনপ্রিয়তা এনে দেয়, IBM ছিল প্রথম যে কার্যকরভাবে মোবাইল কমিউনিকেশন এবং কম্পিউটিংকে একত্রিত করে। তাই স্মার্টফোনের উদ্ভাবনী যাত্রার সূচনা IBM-এর Simon ডিভাইসের মাধ্যমে হয়।

- সঠিক উত্তর: গ) IBM.

• স্মার্টফোন:
- স্মার্টফোন হলো একটি বিশেষ ধরনের মোবাইল ফোন যা মোবাইল কম্পিউটিং প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি।
- সর্বপ্রথম স্মার্টফোন ডিজাইন করে IBM প্রতিষ্ঠান।
- ১৯৯৩ সালে বেলসাউথ প্রতিষ্ঠান স্মার্টফোন বাজারে নিয়ে আসে।
- এই স্মার্টফোনে ক্যালেন্ডার, ঠিকানা বই, ক্যালকুলেটর এবং অন্যান্য ফাংশন অ্যাক্সেস করার জন্য একটি টাচস্ক্রিন ইন্টারফেস অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- স্মার্টফোন ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- এটি উচ্চ গতিসম্পন্ন ডেটা স্থানান্তর নিশ্চিত করে।
- ব্ল্যাকবেরি স্মার্টফোনের প্রথম নির্মাতা হচ্ছে - BlackBerry Limited এবং Research In Motion.

• স্মার্টফোনের বৈশিষ্ট্য:
- ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- ডাটা স্থানান্তর উচ্চ গতিসম্পন্ন।
- মডেম সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়।
- মেমোরি বেশি থাকে।

উৎস: ব্রিটানিকা।

১,১২৪.
What is the shortcut to close Microsoft Word document?
  1. ক) Ctrl + N
  2. খ) Ctrl + W
  3. গ) Ctrl + A
  4. ঘ) Ctrl + S
সঠিক উত্তর:
খ) Ctrl + W
উত্তর
সঠিক উত্তর:
খ) Ctrl + W
ব্যাখ্যা
মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকার্ট কী (key):
১. Ctrl + O = ডকুমেন্ট ওপেন করা
২. Ctrl + N = নতুন ডকুমেন্ট খোলা
৩. Ctrl + S = ডকুমেন্ট সংরক্ষণ করা
৪. Ctrl + W = ডকুমেন্ট বন্ধ করা 
৫. Ctrl + A = ডকুমেন্টের সব কন্টেন্ট সিলেক্ট করা।

উৎস: মাইক্রোসফট সাপোর্ট
১,১২৫.
কোন সফটওয়্যারটি VR ডেভেলপমেন্ট ও রিয়েল-টাইম 3D রেন্ডারিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত?
  1. Notepad++
  2. MySQL
  3. Microsoft Word
  4. Unity
সঠিক উত্তর:
Unity
উত্তর
সঠিক উত্তর:
Unity
ব্যাখ্যা
⚪ Unity একটি জনপ্রিয় গেম ইঞ্জিন যা ভার্চুয়াল রিয়েলিটি (VR) ডেভেলপমেন্ট ও রিয়েল-টাইম 3D রেন্ডারিং-এর জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি ইন্টার‍্যাকটিভ গেম, সিমুলেশন ও থ্রিডি অভিজ্ঞতা তৈরিতে সাহায্য করে।

⚪ অপশন আলোচনা:
- Notepad++ একটি সাধারণ টেক্সট এডিটর, কোড লেখা বা এডিট করার জন্য ব্যবহার হয়, তবে 3D বা VR ডেভেলপমেন্টে এটি ব্যবহৃত হয় না।

- MySQL একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যার কাজ তথ্য সংরক্ষণ ও পরিচালনা করা - এটি ভিজ্যুয়াল রেন্ডারিংয়ের সঙ্গে সম্পর্কিত নয়।

- Microsoft Word একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যেটি লেখালেখির জন্য ব্যবহৃত হয় - VR বা 3D ডেভেলপমেন্টে নয়।

⚪ ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality-VR) হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

⚪ ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যারগুলো হলো:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
১,১২৬.
NOR গেইটের বিপরীত গেইট কোনটি?
  1. ক) AND Gate
  2. খ) OR Gate
  3. গ) NOT Gate
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) OR Gate
উত্তর
সঠিক উত্তর:
খ) OR Gate
ব্যাখ্যা
নর গেইট:
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে। 



অর গেইট:
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে।
- কমপক্ষে একটি ইনপুট 1 হলে অর গেইটের আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট ০ হবে। 



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১২৭.
কোন দুটি মৌলিক অঙ্ককে বিট বলে?
  1. ০ এবং ৪
  2. ০ এবং ২
  3. ০ এবং ৩
  4. ০ এবং ১
সঠিক উত্তর:
০ এবং ১
উত্তর
সঠিক উত্তর:
০ এবং ১
ব্যাখ্যা

- বাইনারি সংখ্যা পদ্ধতি ০ এবং ১ এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলে।
- Binary Digit শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট (Bit)।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

১,১২৮.
X-এ সর্বোচ্চ কত অক্ষরের টুইট লেখা সম্ভব?
  1. ১৪০ অক্ষর
  2. ২৮০ অক্ষর
  3. ১৮০ অক্ষর
  4. ২২০ অক্ষর
সঠিক উত্তর:
২৮০ অক্ষর
উত্তর
সঠিক উত্তর:
২৮০ অক্ষর
ব্যাখ্যা
সামাজিক যোগাযোগ মাধ্যম: 
- আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকেই বোঝায়। 
অর্থাৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান-প্রদান করে তাই সামাজিক যোগাযোগ। 
- ইন্টারনেটের ব্যবহার, ই-মেইল, মোবাইল ফোন ও মেসেজিং সিস্টেম, ব্লগিং এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মসমূহ ব্যবহার করে বর্তমানে আইসিটিভিত্তিক সামাজিক যোগাযোগ অনেকাংশে সহজ। 
- ইন্টারনেটে গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম, যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। 
যেমন: ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হলো- ফেসবুক ও টুইটার। 

টুইটার (www.twitter.com) বা X: 
- টুইটারের পরিবর্তিত নাম 'X'. 
- 'X' (টুইটার) হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট। 
- টুইটারের বর্তমান সিইও Linda Yaccarino ২০২৩ সালের ৫ জুন সিইও'র দায়িত্ব গ্রহণ করেন। 
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস। 
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে, তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে। 
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন। 
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়। 
- 'X' (টুইটার ) এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর যা পূর্বে ১৪০ অক্ষর ছিল। 

উৎস: উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং টুইটারের ওয়েবসাইট।
১,১২৯.
ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন করার নিয়ম কোনটি? 
  1. ক্রিপ্টোগ্রাফি 
  2. স্টেগানোগ্রাফি
  3. ইনফরমেট্রিক্স
  4. ইনডেক্সিং
সঠিক উত্তর:
ক্রিপ্টোগ্রাফি 
উত্তর
সঠিক উত্তর:
ক্রিপ্টোগ্রাফি 
ব্যাখ্যা

- ডেটা বা তথ্যের এনক্রিপশন (encryption) এবং ডিক্রিপশন (decryption) হলো তথ্যকে নিরাপদ রাখার পদ্ধতি।
- এনক্রিপশন: মূল তথ্যকে একটি কোড বা সিক্রেট ফরম্যাটে রূপান্তর করা, যাতে অবাঞ্ছিত ব্যক্তি এটি পড়তে না পারে।
- ডিক্রিপশন: এনক্রিপ্ট করা তথ্যকে পুনরায় মূল বা পাঠযোগ্য ফরম্যাটে রূপান্তর করা।
- এই পুরো প্রক্রিয়াটিকে Cryptography বলা হয়। Cryptography মূলত তথ্য নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশন:
- স্টেগানোগ্রাফি (Steganography): তথ্যকে অন্য কোনো মিডিয়ার মধ্যে লুকানো, যেমন ছবি, অডিও বা ভিডিও।
- ইনফরমেট্রিক্স (Informetrics): তথ্যের পরিমাণ, প্রবাহ ও ব্যবহারের পরিসংখ্যান বিশ্লেষণ।
- ইনডেক্সিং (Indexing): ডাটাবেস বা তথ্য থেকে দ্রুত তথ্য অনুসন্ধানের জন্য ইনডেক্স তৈরি করা।

উৎস: Kurose, James F., and Keith W. Ross: Computer Networking.

১,১৩০.
1 কিলোবাইট সমান কত বাইট?
  1. 1000 বাইট
  2. 1024 বাইট
  3. 1008 বাইট
  4. 1016 বাইট
সঠিক উত্তর:
1024 বাইট
উত্তর
সঠিক উত্তর:
1024 বাইট
ব্যাখ্যা

◉ 1 কিলোবাইট (KB) সমান 1024 বাইট।
কম্পিউটারে ডেটা পরিমাপের ক্ষেত্রে বাইনারি সিস্টেম ব্যবহার করা হয়, তাই 1 কিলোবাইট = 210 বাইট = 1024 বাইট।

বিট ও বাইট:
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।

উল্লেখ্য, 
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।

১,১৩১.
ডেটাবেজ প্যাকেজ প্রোগ্রাম নয় কোনটি?
  1. Ms-Excel
  2. Informix
  3. Foxpro
  4. Oracle
সঠিক উত্তর:
Ms-Excel
উত্তর
সঠিক উত্তর:
Ms-Excel
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-

• Word Processing Package Program:
- Word Star,
- Word Perfect,
- Ms-Word,
- Word Note ইত্যাদি।

• Spreadsheet Package Program:
- Lotus 1-2-3,
- Ms-Excel,
- Quattro Pro ইত্যাদি।

• Database Package Program:
- dBase,
- Foxpro,
- Oracle,
- Informix,
- Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৩২.
নিচের কোনটি সত্য নয়?
  1. ক) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
  2. খ) ১০২৪ পেটাবাইট = ১ ইট্রাবাইট (EB)
  3. গ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
  4. ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
সঠিক উত্তর:
খ) ১০২৪ পেটাবাইট = ১ ইট্রাবাইট (EB)
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০২৪ পেটাবাইট = ১ ইট্রাবাইট (EB)
ব্যাখ্যা
বাইট (Byte) : ৮টি বিট মিলে ১ বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়। এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয় ।
কম্পিউটার মেমােরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট = ১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ১ ইট্রাবাইট (YB)
১,১৩৩.
মনিটরের পর্দায় ডিজাইনের কাজে ব্যবহৃত হয় -
  1. ক) লাইটপেন
  2. খ) ডার্কপেন
  3. গ) পেন্সিলপেন
  4. ঘ) লিঙ্কপেন
সঠিক উত্তর:
ক) লাইটপেন
উত্তর
সঠিক উত্তর:
ক) লাইটপেন
ব্যাখ্যা
- লাইটপেনও এক ধরনের ইনপুট ডিভাইস যা সাধারণত অফিশিয়াল কাজে ব্যবহৃত হয়। 
- এটি দেখতে অনেকটা কলমের মতো। এটিকে ইলেকট্রনিক কলমও বলা হয়।
- এর মাথায় লাইট সেন্সর থাকে, যা আলো অনুভব করতে পারে এবং অন্য প্রান্ত কম্পিউটারের সিস্টেম ইউনিটের সঙ্গে যুক্ত থাকে।
- মনিটরের পর্দায় কোনো বিন্দুতে লাইটপেনের মাথা নিয়ে এলে সেই বিন্দুর স্থানাঙ্ক CPU বুঝতে পারে।
- এছাড়া লাইটপেনের সাহায্যে বিভিন্ন ধরনের ছবি আঁকা যায়, মনিটরের পর্দায় ডিজাইনের কাজ ও মাউসের মতো মেন্যু কমান্ড সিলেক্ট করা যায়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
১,১৩৪.
কম্পিউটার সংগঠনের প্রধান অংশ কয়টি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
পাঁচটি
উত্তর
সঠিক উত্তর:
পাঁচটি
ব্যাখ্যা
• কম্পিউটারের সংগঠন:
- কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশকে পারস্পরিক সংযোগ দ্বারা সংযুক্ত করা অবস্থাকেই কম্পিউটার সংগঠন বলা হয়।
- কম্পিউটার সংগঠনের প্রধান অংশ পাঁচটি। যথা-
১. ইনপুট অংশ (Input Unit),
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit),
৩. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit),
৪. স্মৃতি অংশ (Memory Unit) ও
৫. আউটপুট অংশ (Output Unit)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৩৫.
ব্লকচেইন প্রযুক্তি প্রয়োগ করা প্রথম ক্রিপ্টোকারেন্সি কোনটি?
  1. Litecoin
  2. Ripple
  3. Ethereum
  4. Bitcoin
সঠিক উত্তর:
Bitcoin
উত্তর
সঠিক উত্তর:
Bitcoin
ব্যাখ্যা

• ব্লকচেইন প্রযুক্তি প্রথম প্রয়োগ করা ক্রিপ্টোকারেন্সি হলো Bitcoin। এটি ২০০৯ সালে সাটোশি নাকামোতো নামের একজন বা গোষ্ঠী দ্বারা তৈরি করা হয়। ব্লকচেইন হলো একটি বিকেন্দ্রীকৃত ডাটাবেস বা লেজার, যেখানে প্রতিটি লেনদেন ব্লকের আকারে সংরক্ষিত হয় এবং ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে নিরাপদ করা হয়। ব্লকগুলো ক্রমবর্ধমানভাবে একটি চেইনের মতো সংযুক্ত থাকে, যার ফলে কোনো একজনের নিয়ন্ত্রণ ছাড়া লেনদেনের ইতিহাস পরিবর্তন করা প্রায় অসম্ভব। Bitcoin-এর মাধ্যমে অর্থ স্থানান্তর করা যায় মধ্যস্থতাকারী ব্যাংক ছাড়াই, যা দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ। তাই এটি আধুনিক ক্রিপ্টোকারেন্সির জন্য পথপ্রদর্শক হিসেবে বিবেচিত।

উত্তর: ঘ) Bitcoin.

• ব্লকচেইন:
- ব্লকচেইন হলো একটি ডেটাবেজ প্রযুক্তি যা একটি লেজার বা রেকর্ডের উপর ভিত্তি করে কাজ করে এবং এই লেজারটি সম্পূর্ণ কম্পিউটার নেটওয়ার্কে বিতরণ করা থাকে।
- এই রেকর্ডগুলোকে ব্লক বলা হয়।
- ব্লকচেইন প্রযুক্তি সর্বপ্রথম তৈরি করেন সাতোশি নাকামোতো নামে পরিচিত এক গোপন পরিচয়ের প্রোগ্রামার বা প্রোগ্রামারদের একটি দল।
- ২০০৯ সালে তারা এই প্রযুক্তিটি বিটকয়েন নামক ক্রিপ্টোকারেন্সির কাঠামোর অংশ হিসেবে উদ্ভাবন করেন।
- লেনদেনগুলো ব্লক নামে পরিচিত গ্রুপে একত্রিত হয়।
- ব্লকগুলো একটি ক্রমানুসারী সিকোয়েন্সে সাজানো থাকে, যাকে ব্লকচেইন বলা হয়।
- ব্লকগুলো চেইনে যুক্ত করা হয় একটি গাণিতিক পদ্ধতির মাধ্যমে, যা একক ব্যবহারকারীর জন্য ব্লকচেইন পরিবর্তন করা অত্যন্ত কঠিন করে তোলে।

• বিটকয়েন (Bitcoin):
- বিটকয়েন হলো প্রথম, সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি।
- বিটকয়েনের মালিকরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এটি অন্য ক্রিপ্টোকারেন্সিতে, অথবা বাস্তব মুদ্রায় যেমন মার্কিন ডলার বা ইউরোতে বিনিময় করতে পারেন।
- এছাড়া বিভিন্ন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা কেনাও সম্ভব।

উৎস: ব্রিটানিকা।

১,১৩৬.
'McAfee' হলো একটি-
  1. Computer Virus
  2. Computer Antivirus
  3. Photo editing software
  4. ক + খ
সঠিক উত্তর:
Computer Antivirus
উত্তর
সঠিক উত্তর:
Computer Antivirus
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- AVG,
- AVAST,
- Norton,
- Panda,
- Avira,
- McAfee,
- Cobra,
- Kaspersky ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,১৩৭.
নিচের কোনটি CPU-এর অংশ নয়?
  1. Register
  2. Input Device
  3. ALU
  4. Control Unit
সঠিক উত্তর:
Input Device
উত্তর
সঠিক উত্তর:
Input Device
ব্যাখ্যা
CPU:
- CPU-এর পূর্ণরুপ: Central Processing Unit.
- কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয় CPU কে।
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে।
- CPU ই সব কিছুর নিয়ন্ত্রক।

⇒ CPU এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা:
1. গাণিতিক যুক্তি অংশ বা ALU (Arithmetic Logic Unit),
2. নিয়ন্ত্রণ অংশ বা Control Unit,
3. স্মৃতি অংশ বা Memory/Register.

উল্লেখ্য,
- Input Device CPU-এর অংশ নয়।

উৎস: i) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
১,১৩৮.
কম্পিউটার সফটওয়্যার বলতে কী বোঝানো হয়?
  1. ক) তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
  2. খ) যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
  3. গ) প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
  4. ঘ) কম্পিউটার তৈরির নকশা
সঠিক উত্তর:
গ) প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
ব্যাখ্যা
কম্পিউটার সফটওয়্যার:
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
- অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগাম বা প্রোগামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
- উদাহরণ: DOS, Windows, MS Office, Adobe Photoshop, Video Player ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৩৯.
ওয়াই-ম্যাক্স (WiMAX) কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করে?
  1. 1 থেকে 12 GHz
  2. 1.4 থেকে 5 GHz
  3. 5 থেকে 100 GHz
  4. 2 থেকে 66 GHz
সঠিক উত্তর:
2 থেকে 66 GHz
উত্তর
সঠিক উত্তর:
2 থেকে 66 GHz
ব্যাখ্যা
ওয়াই-ম্যাক্স (WiMAX): 
- এটি দ্রুতগতির একটি যোগাযোগ প্রযুক্তি, যেটি প্রচলিত DSL (Digital Subscriber Line) এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। 
- Worldwide Interoperability for Microwave Access-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে WiMAX  I 
- এটি সাধারণত 2 থেকে 66 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং 80 Mbps থেকে 1Gbps পর্যন্ত গতিতে ডেটা ট্রান্সফার রেট প্রদানে সক্ষম। 
- WiMAX এর প্রধান অংশ দুটি হচ্ছে- 
১. বেস স্টেশন, যেটি ইনডোর ডিভাইস এবং আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। প্রতিটি বেস স্টেশনের কভারেজ এরিয়া 10 থেকে 50 km পর্যন্ত হয়ে থাকে। 
২. অ্যান্টেনাযুক্ত WiMAX রিসিভার, যা কম্পিউটারে সংযুক্ত করা হয় যেটি ওয়‍্যারলেস নির্ভর হওয়ায় পরিবহনযোগ্য। 

- এই প্রযুক্তিতে একটি একক বেস স্টেশনের মাধ্যমে বিশাল ভৌগোলিক এলাকায় হাজার হাজার ব্যবহারকারীকে ওয়‍্যারলেস ইন্টারনেট সুবিধা দেয়া যায়।
- ওয়্যারলেস হওয়ায় পোর্টেবিলিটির সুবিধা পাওয়া যায় এবং এর রিসিভার সহজে বহনযোগ্য।
- বিভিন্ন ধরনের ডিভাইসের মাধ্যমে শহর এবং গ্রামে পোর্টেবল ব্রডব্যান্ড সংযোগ প্রদান করে।
- WiMAX নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয়।
- অনেক বিস্তৃত নেটওয়ার্ক হওয়ায় অন্যান্য নেটওয়ার্কের তুলনায় এটি ব্যয়বহল এবং এর রক্ষণাবেক্ষণ খরচ বেশি।
- Bluetooth, Wi-Fi এবং WIMAX- এই তিনটি ওয়্যারলেস প্রযুক্তির তুলনামূলক বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো- 


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
১,১৪০.
অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয় কোথায়?
  1. রাশিয়াতে
  2. জাপানে
  3. চীনে
  4. স্কটল্যান্ডে
সঠিক উত্তর:
চীনে
উত্তর
সঠিক উত্তর:
চীনে
ব্যাখ্যা
• অ্যাবাকাস:
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটি গুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যেত।
- অ্যাবাকাস শব্দটির অর্থ গণনাকারী বোর্ড।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাবাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া ( Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৪১.
ফায়ারওয়ালের প্রধান কাজ কী?
  1. ভাইরাস তৈরি করা
  2. নেটওয়ার্ক নিরাপত্তা প্রদান
  3. ডেটা মুছে ফেলা
  4. সফটওয়্যার ইনস্টল করা
সঠিক উত্তর:
নেটওয়ার্ক নিরাপত্তা প্রদান
উত্তর
সঠিক উত্তর:
নেটওয়ার্ক নিরাপত্তা প্রদান
ব্যাখ্যা

ফায়ারওয়াল (Firewall) হলো একটি নিরাপত্তা ব্যবস্থা যা নেটওয়ার্কে অননুমোদিত প্রবেশ রোধ করে এবং অনুমোদিত ডেটা প্রবাহ নিশ্চিত করে।

ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৪২.
ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৮৬৯
  2. ১৯৮২
  3. ১৯৮৭
  4. ১৯৯২
সঠিক উত্তর:
১৯৯২
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২
ব্যাখ্যা
• ইন্টারনেট:
- আরপানেট (ARPANET) দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আরপানেট।
- ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে।
- ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি/আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রোটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়।
- ১৯৮৩ সালের আরপানেটে টিসিপি/আইপি প্রোটোকল ব্যবহার শুরু হয়।
- ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক (NSFNET) প্রতিষ্ঠার ফলে আরপানেটের প্রভাব কমে যায় এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নেটওয়ার্ক উন্নয়নে শরীক হয়।
- অবশেষে ১৯৯০ সালে আরপানেটের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এটি ইন্টারনেট নামে পরিচিতি লাভ করে।
- ১৯৮৯ সালে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান (বা সার্ভিস প্রোভাইডার) চালুর ফলে সকলের জন্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,১৪৩.
ডিস্ক ডিফ্রাগমেনটেশন হলো-
  1. ফাইল কম্প্রেসর সফটওয়্যার
  2. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
  3. ইউটিলিটি সফটওয়্যার
  4. কম্পিউটারের ড্রাইভ ডিভাইডার
সঠিক উত্তর:
ইউটিলিটি সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ইউটিলিটি সফটওয়্যার
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপটিমাইজ বা কম্পিউটার এর সাথে সমন্বয় রাখার জন্য যে সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তাকে ইউটিলিটি সফটওয়্যার বলে।
- নিন্মোক্ত ধরনের সফটওয়্যারসমুহ ইউটিলিটি সফটওয়্যার:
◊ এন্টিভাইরাস,
◊  অনুবাদক সফটওয়্যার, 
◊  ফাইল কম্প্রেসর সফটওয়্যার,
◊  ব্যাক আপ/ ফাইল রিকোভারি সফটওয়্যার,
◊  ক্লিপবোর্ড ম্যানেজ সফটওয়্যার,
◊  ডিস্ক ডিফ্রাগমেনটেশন,
◊  সর্ট মার্জ প্রোগ্রাম,
◊  লিংকার প্রোগ্রাম ইত্যাদি।

- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা
ইত্যাদি।
- উইন্ডোজ প্রোগ্রামের আওতায় System Tools -এর সাথে কিছু ইউটিলিটি প্রোগ্রাম সংযোজন করা হয়েছে।
- সিস্টেমসংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৪৪.
MS DOS কী ধরনের অপারেটিং সিস্টেম?
  1. টাচভিত্তিক
  2. গ্রাফিক্যাল
  3. বর্ণভিত্তিক
  4. চিত্রভিত্তিক
সঠিক উত্তর:
বর্ণভিত্তিক
উত্তর
সঠিক উত্তর:
বর্ণভিত্তিক
ব্যাখ্যা
MS DOS হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

MS DOS:
- MS DOS-এর পূর্ণরূপ হচ্ছে Microsoft Disk Operating System.
- যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম কম্পিউটারের জন্য ১৯৮১ সালে প্রথম ডস অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন।
- ডস আইবিএম এবং আইবিএম উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক অপারেটিং সিস্টেম।
- ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৪৫.
র‍্যানসমওয়্যার (Ransomware) হল এক ধরনের -
  1. ক) ফায়ারওয়্যার
  2. খ) ম্যালওয়্যার
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) স্পাইওয়্যার
সঠিক উত্তর:
খ) ম্যালওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
খ) ম্যালওয়্যার
ব্যাখ্যা
- ম্যালওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলাে Malicious Software।
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলাের মধ্যে রয়েছে অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), ওয়ার্ম (worms) প্রভৃতি।
- আর্থিক প্রতারণা ও অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলােকেও অ্যাডভান্স লেভেল ম্যালওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
- যেমন: র‍্যানসমওয়্যার (Ransomware)।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)
১,১৪৬.
AGP এর পূর্ণরূপ কী?
  1. Accelerated Gaming Port
  2. Audio Graphics Processor
  3. Accelerated Graphics Port
  4. Advanced Graphics Port
সঠিক উত্তর:
Accelerated Graphics Port
উত্তর
সঠিক উত্তর:
Accelerated Graphics Port
ব্যাখ্যা

• AGP:
- AGP এর পূর্ণ অর্থ হলো Accelerated Graphics Port.
- উন্নতমানের ছবি দৃশ্যমান করার জন্য ব্যবহৃত পোর্ট বিশেষ।
- আধুনিককালের সকল মাদারবোর্ড ও এজিপির ব্যবহার করার জন্য পৃথক স্লট রয়েছে।
- উচ্চমানের গ্রাফিক্সকে দ্রুত ও নিখুঁতভাবে প্রদর্শনযোগ্য করার জন্য ইন্টেল AGP কার্ডের উন্নয়ন করে।
- বিশেষ করে ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের জন্য কম্পিউটারের গেমস ও কম্পিউটারের এইডেড ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত ছবির মান উন্নয়নের জন্য এ ধরনের পোর্টের উন্নতি ঘটেছিল।
- এটি গ্রাফিক্সের জন্য পিসিআই বাসের উন্নত সংস্করণ।
- কিন্তু পিসিতে এটি স্বাধীনভাবে গ্রাফিক্সের জন্য কাজ করে।
- 133.2 মেগাহার্টজ গতিতে এজন্য সঞ্চালন হার সর্বোচ্চ দাঁড়ায় 533 মেগাবিট/সেকেন্ড।
- মাদারবোর্ডে এজিপি কার্ড স্থাপনের জন্য একটিমাত্র এজিপি স্লট থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৪৭.
কোন সার্চ ইঞ্জিনটি তার প্রাইভেসি-কেন্দ্রিক নীতির জন্য পরিচিত?
  1. Yahoo
  2. Ask Jeeves
  3. DuckDuckGo
  4. Bing
সঠিক উত্তর:
DuckDuckGo
উত্তর
সঠিক উত্তর:
DuckDuckGo
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো গ) DuckDuckGo.
- DuckDuckGo একটি প্রাইভেসি-কেন্দ্রিক সার্চ ইঞ্জিন যা ব্যবহারকারীর অনলাইনে তথ্য গোপন রাখার উপর জোর দেয়। এটি ব্যবহারকারীর সার্চ ইতিহাস ট্র্যাক করে না এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা শেয়ার করে না। অন্যান্য জনপ্রিয় সার্চ ইঞ্জিন যেমন Google, Yahoo বা Bing প্রায়ই ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপন বা কাস্টমাইজড সার্চ ফলাফলের জন্য। DuckDuckGo ব্যবহারকারীদেরকে গোপনীয়তা রক্ষা করতে সাহায্য করে, যেমন IP ঠিকানা লুকানো এবং কুকি ট্র্যাকিং সীমিত করা। ফলে যারা অনলাইনে নিরাপদ ও ব্যক্তিগতভাবে অনুসন্ধান করতে চান, তাদের জন্য DuckDuckGo একটি নিরাপদ এবং প্রাইভেসি-সচেতন অপশন।
 
• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১,১৪৮.
ISA কম্পিউটার বাসে মোট কয়টি পিন থাকে?
  1. 36 টি
  2. 62 টি
  3. 30 টি
  4. 98 টি
সঠিক উত্তর:
98 টি
উত্তর
সঠিক উত্তর:
98 টি
ব্যাখ্যা
• আইএসএ বাস (ISA BUS):
- ISA-এর পুরো নাম Industry Standard Architecture.
- এটি একটি ধীরগতিসম্পন্ন বাস।
- ১৯৮১ সালে আইবিএম ইন্টেলের 8088 প্রসেসরে ISA বাস ব্যবহৃত হয়ে আসছে।
- তখন এটি ছিল ৪ বিট ডেটা বাস।
- এর কাজের গতি ছিল ৪ মেগাহার্টজ।
- 16 বিট ISA বাস স্লটের পয়েন্টগুলো 2 ভাগে বিভক্ত থাকে।
- এর প্রথম ভাগে 62টি পয়েন্ট এবং দ্বিতীয় ভাগে 36 পয়েন্ট থাকে।
নিচের ছকে ISA বাসের বৈশিষ্ট্য দেখানো হলো:

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৪৯.
কম্পিউটারকে নির্দেশনা দেয়ার প্রক্রিয়াকে কী বলে?
  1. প্রোগ্রামিং
  2. সফটওয়্যার
  3. হার্ডওয়্যার
  4. অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
প্রোগ্রামিং
ব্যাখ্যা
• কম্পিউটার প্রোগ্রামিং:
- কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশ বা কোড লেখা হয়। এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে।
- প্রোগ্রাম হলো ধারাবাহিকভাবে সাজানো কতগুলো নির্দেশের সমষ্টি যা কম্পিউটারের কাজে সহায়তা করে।
- প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই কোড যা দ্বারা কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। 
- মূলত কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম হলো কম্পিউটারের ভাষা।
- প্রোগ্রামের ভাষাকে আমরা নির্দেশ বা কোড হিসেবে চিহ্নিত করতে পারি। কারণ এটা কোনো কাজ কীভাবে করতে হয় তার নির্দেশনা দান করে।
- প্রোগ্রামের ভাষা হলো কিছু নির্দেশাবলী যা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে এবং কম্পিউটার কী ধরনের কাজ করবে, কোথায় ডাটাসমূহ রাখবে, ফলাফল কী হবে প্রভৃতি নির্ধারণ করবে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৫০.
নিচের কোনটি AI-তে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা নয়? 
  1. MATLAB
  2. HTML
  3. LISP
  4. PROLOG
সঠিক উত্তর:
HTML
উত্তর
সঠিক উত্তর:
HTML
ব্যাখ্যা
- AI-তে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা নয়- HTML । 

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence): 

- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। 
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে। 
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন। 
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে। 
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়। 
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, CLISP, MATLAB, Python, SHRDLU ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,১৫১.
নিচের কোনটি ভুল স্টেটমেন্ট?
  1. 'তথ্য' সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ব্যবহৃত হয়
  2. 'তথ্য' উপাত্তের উপর নির্ভর করে
  3. 'উপাত্ত' তথ্য তৈরি প্রক্রিয়ায় ব্যবহৃত হয়
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা



উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১,১৫২.
কোন প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য ‘Big Blue’ নামটি ব্যবহৃত হয়?
  1. IBM
  2. Yahoo
  3. Intel
  4. Microsoft
সঠিক উত্তর:
IBM
উত্তর
সঠিক উত্তর:
IBM
ব্যাখ্যা

• ‘Big Blue’ নামটি প্রযুক্তি জগতে আইবিএম বা IBM কোম্পানির জন্য ব্যবহৃত হয়। IBM দীর্ঘদিন ধরে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ক্লাউড সার্ভিস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নেতৃত্ব দিয়ে আসছে। এই সংস্থার নামের সাথে ‘Big Blue’ উপাধি জড়িয়ে যাওয়ার প্রধান কারণ হলো তাদের লোগোতে ব্যবহার করা নীল রঙ এবং কোম্পানির কর্পোরেট ভাবমূর্তির গুরুত্ব। ১৯৩০-এর দশক থেকে IBM বড় বড় মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত সেবা প্রদান করে আসছে। তাই প্রযুক্তি, উদ্ভাবন এবং বিশ্বস্ততার প্রতীক হিসেবে IBM-কে ‘Big Blue’ হিসেবে সম্বোধন করা হয়।

- সঠিক উত্তর: ক) IBM.

আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation.
- আইবিএম কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়।
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র‍্যানলেট ফ্লিন্ট।
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'।
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার।

উৎস: আইবিএম অফিসিয়াল ওয়েবসাইট।

১,১৫৩.
সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়?
  1. PAN
  2. LAN
  3. MAN
  4. WAN
সঠিক উত্তর:
WAN
উত্তর
সঠিক উত্তর:
WAN
ব্যাখ্যা
• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- WAN এর পূর্ণরূপ হচ্ছে Wide Area Network.
- এই ধরনের নেটওয়ার্কে কম্পিউটারগুলো বিশাল জায়গা জুড়ে যেমন- একই দেশের বিভিন্ন শহরের এবং এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত থাকে
- এ ধরনের নেটওয়ার্কে একাধিক LAN, MAN সংযুক্ত থাকতে পারে।
- WAN কে ইন্টারনেট বলা হয়।
- এই ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, বেতার তরঙ্গ ও আনুসঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
- তথ্য আদান- প্রদানের জন্যে এই ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়।

• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক:
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network.
- সাধারণত ১০ মিটার এর মধ্যে সীমাবদ্ধ কোনো ব্যক্তির বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে তৈরি নেটওয়ার্ককে PAN বলা হয়। 

• লোকাল এরিয়া নেটওয়ার্ক:
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- সাধারণত ১ কি.মি. বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা কোনো পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে LAN বলা হয়। 

• মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক:
- MAN এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network.
- একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহ, বিভিন্ন ডিভাইস ও LAN গুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে MAN  বলা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৫৪.
জাতীয়ভাবে সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কোনটি?
  1. বেসিস
  2. বিএসসিআইএস
  3. টেশিস
  4. সবগুলোই
সঠিক উত্তর:
বেসিস
উত্তর
সঠিক উত্তর:
বেসিস
ব্যাখ্যা
- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বাংলাদেশের সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি সেবা খাতের একটি বাণিজ্য সংগঠন।
- এটি জাতীয়ভাবে সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
- এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- বেসিসের প্রতিষ্ঠাকালীন সদস্যসংখ্যা ছিল ১৮।
- বর্তমানে ১ হাজার ১৭১টি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান বেসিসের সদস্য।
- বেসিসের মূল লক্ষ্য বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা প্রদর্শন।
- স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন অনুষ্ঠান, মেলা ও সম্মেলন আয়োজন করে বেসিস। 
- নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে বেসিসের আছে বেসিস উইমেন ফোরাম।
- প্রযুক্তি খাতে নারী উদ্যোক্তাদের সহায়তা করা এবং নতুন উদ্যোক্তা তৈরি এই ফোরামের অন্যতম কাজ। 

উৎস: প্রথম আলো।
১,১৫৫.
কোন প্ল্যাটফর্মটি অনলাইন শপিং-এর জন্য পরিচিত?
  1. eBay
  2. Instagram
  3. Pinterest
  4. Snapchat
সঠিক উত্তর:
eBay
উত্তর
সঠিক উত্তর:
eBay
ব্যাখ্যা

• অনলাইন শপিং-এর জন্য সবচেয়ে পরিচিত প্ল্যাটফর্ম হলো eBay। এটি একটি ই-কমার্স ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা নতুন এবং ব্যবহৃত পণ্য কিনতে ও বিক্রি করতে পারে। eBay-এর মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য যেমন ইলেকট্রনিক্স, পোশাক, গৃহসামগ্রী ইত্যাদি সহজেই কেনা যায়। অন্যদিকে Instagram, Pinterest, এবং Snapchat মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা ছবি, ভিডিও এবং আইডিয়া শেয়ার করে থাকে। যদিও সাম্প্রতিক সময়ে Instagram-এ শপিং ফিচার এসেছে, কিন্তু মূল পরিচিতি ও স্থিতিশীলতার দিক থেকে eBay অনলাইন শপিং-এর জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। তাই সঠিক উত্তর হলো ক) eBay.

ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে।

জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো-
- www.alibaba.com,
- www.amazon.com,
- www.daraz.com,
- www.bikroy.com,
- www.ebay.com.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

১,১৫৬.
What is the main purpose of data encryption?
  1. To protect data from unauthorized access
  2. To make the data run faster on computers
  3. To change data into random numbers for storage
  4. To convert all files into text format only
সঠিক উত্তর:
To protect data from unauthorized access
উত্তর
সঠিক উত্তর:
To protect data from unauthorized access
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) To protect data from unauthorized access

ডেটা এনক্রিপশন:
- ডেটা এনক্রিপশন হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে প্লেইন টেক্সট (Plain text) ডেটা এমনভাবে রূপান্তরিত করা হয় যাতে এটি অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বোঝা বা ব্যবহার করা সম্ভব না হয়। রূপান্তরিত ডেটাকে বলা হয় সাইফার টেক্সট (Cipher text)।
- হার্ড ডিস্ক বা অন্য কোনো মেমোরি ডিভাইসে ডেটা সংরক্ষণ, অথবা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদানের সময় ডেটার গোপনীয়তা বজায় রাখতে।
- ডেটাবেস ও তথ্য সঞ্চালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে।
- এনক্রিপশন করার জন্য ডেটা সিকুয়েন্স ব্যবহার করা হয়, যাকে বলা হয় এনক্রিপশন কী।
- উপযুক্ত ডিক্রিপ্ট বা ডিসাইফার কোড ছাড়া কেউ সাইফার টেক্সট ব্যবহার করতে পারে না।
- ডেটার এনক্রিপশন ও ডিক্রিপশন নিয়ে কম্পিউটার বিজ্ঞানে যে শাখায় গবেষণা ও কাজ করা হয়, তাকে ক্রিপ্টোগ্রাফি (Cryptography) বলা হয়।

প্রক্রিয়া:
1. মূল ডেটা বা প্লেইন টেক্সট এনক্রিপ্ট করা হয়।
2. এনক্রিপ্ট করার পর প্রাপ্ত ডেটা হলো সাইফার টেক্সট, যা প্রেরকের সিস্টেমে থাকে।
3. প্রাপক সিস্টেম সাইফার টেক্সট থেকে মূল ডেটা উদ্ধার করতে ডিক্রিপ্ট করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

১,১৫৭.
Which type of scanner is used in the banking industry?
  1. ক) OCR
  2. খ) OMR
  3. গ) MICR
  4. ঘ) NMR
সঠিক উত্তর:
গ) MICR
উত্তর
সঠিক উত্তর:
গ) MICR
ব্যাখ্যা
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।
১,১৫৮.
which port is most commonly used to connect a mouse and keyboard to a computer?
  1. PN/2 Port
  2. USB Port
  3. RS-232 Port
  4. IMAP Port
  5. All of the above
সঠিক উত্তর:
USB Port
উত্তর
সঠিক উত্তর:
USB Port
ব্যাখ্যা
পোর্ট:
- কম্পিউটারের পোর্ট হলো এক ধরনের পয়েন্ট বা সংযোগমুখ।
- কম্পিউটারের সিস্টেম ইউনিটের মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট কিংবা কমিউনিকেশন হার্ডওয়‍্যার সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের সংযোগ পয়েন্ট থাকে।
- এ ধরনের সংযোগ পয়েন্টকে বলা হয় পোর্ট। কম্পিউটারে বিভিন্ন পোর্ট ব্যবহৃত হয়। যেমন-

সিরিয়াল পোর্ট (Serial Port):
- RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
- সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়।
- মডেম, মাউস, কি- বোর্ড ইত্যাদি হার্ডওয়‍্যার এ ধরনের পোর্টের সঙ্গে যুক্ত থাকে।

প্যারালাল পোর্ট (Parallel Port):
- প্যারালাল পোর্টের মাধ্যমে একসঙ্গে একাধিক বিট স্থানান্তরিত হয়।
- সাধারণত প্যারালাল পোর্ট ২৫ পিনবিশিষ্ট হয়।
- এ ধরনের পোর্টে তথ্য সমান্তরালভাবে আদান-প্রদান করা হয়।
- প্রিন্টার, স্ক্যানার, অপটিক্যাল ড্রাইভ ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে যুক্ত করা যায়।

পিএসটু পোর্ট (PS/2):
- সাধারণত PS/2 পোর্টে কি-বোর্ড ও মাউস পোর্ট সংযুক্ত করা হয়।
- পোর্ট ৬ পিনবিশিষ্ট হয়।
- পূর্বে মাউস ও কি-বোর্ড PS/2 পোর্টে সংযুক্ত হতো।
- বর্তমানে ইউএসবি পোর্টের মাধ্যমে মাউস ও কি-বোর্ড সংযুক্ত করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৫৯.
হেক্সাডেসিমাল সংখ্যার ২ কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায়?
  1. ০১
  2. ১০
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১,১৬০.
wwww কোন প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য?
  1. পঞ্চম প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. দ্বিতীয় প্রজন্ম
  4. চতুর্থ প্রজন্ম
সঠিক উত্তর:
পঞ্চম প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম প্রজন্ম
ব্যাখ্যা
• পঞ্চম প্রজন্ম বা 5G হলো মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির সর্বশেষ উন্নত স্তর, যা দ্রুত ডাটা ট্রান্সমিশন, কম লেটেন্সি এবং বৃহত্তর ব্যান্ডউইথ প্রদান করে। 5G প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটের গতি এত দ্রুত যে, বড় আকারের ফাইল দ্রুত ডাউনলোড ও আপলোড করা যায়। এটি আইওটি (IoT) ডিভাইসের জন্য উন্নত যোগাযোগ সুবিধা দেয় এবং স্বয়ংচালিত যানবাহন, ভার্চুয়াল রিয়েলিটি ও স্মার্ট শহরের মতো উন্নত প্রযুক্তি সমর্থন করে। 5G এর মাধ্যমে নেটওয়ার্কের ধারণ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায়, ফলে একসঙ্গে অনেক ডিভাইস কানেক্ট থাকতে পারে। ফলে এটি আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি কার্যকর এবং দ্রুত যোগাযোগ নিশ্চিত করে।

- সঠিক উত্তর: ক)পঞ্চম প্রজন্ম।

• পঞ্চম প্রজন্ম (5th Generation-5G: 2020-Present):

- 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেম মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক ও সর্বশেষ সংস্করণ।
- এ ধরনের মোবাইল ফোন নেটওয়ার্ক ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Wireless Web) বা সংক্ষেপে wwww নামে পরিচিত।
- এই প্রজন্মের মোবাইল ফোনের পারফর্ম্যান্স 4G'র তুলনায় অনেকগুণ বেশি এবং অনেক দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম।
- এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও (4000 × 2000 পিক্সেল) উপভোগ করা যায়।
- এ ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে 5G NR (New Radio Technology), RAT (Radio Access Technology), MIMO (Multiple Input Multiple Output) অন্যতম।
- নকিয়ার মতে, 5G প্রযুক্তি ব্যবহার করে প্রতি সেকেন্ডে প্রায় 100 মেগাবিট পর্যন্ত গতি পাওয়া যেতে পারে, যা 4G এর সর্বোচ্চ গতির চেয়ে চার গুণ দ্রুত।
- এতে দ্রুত ওয়েবসাইট, অ্যাপ, ভিডিও বার্তা লোড ও আদান-প্রদান করা যাবে।
- প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়া প্রথম ২০১৮ সালের অলিম্পিক গেমসে সফলভাবে 5G নেটওয়ার্ক প্রদর্শনে সফলতা দেখিয়েছে।
- ২০২১ সালে বিশ্বের ৬০টিরও বেশি দেশের পাশাপাশি বাংলাদেশেও পরীক্ষামুলকভাবে কয়েকটি স্থানে পঞ্চম প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা বা এজি চালু হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।
১,১৬১.
'X' (টুইটার) এর বর্তমান সিইও কে? (নভেম্বর, ২০২৪)
  1. Mark Zuckerberg
  2. Linda Yaccarino
  3. Ryan Roslansky
  4. Arvind Krishna
সঠিক উত্তর:
Linda Yaccarino
উত্তর
সঠিক উত্তর:
Linda Yaccarino
ব্যাখ্যা
• 'X' (টুইটার) এর বর্তমান সিইও Linda Yaccarino.

• 'X' (টুইটার):
- টুইটারের পরিবর্তিত নাম 'X'.
- 'X' (টুইটার) হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- টুইটারের বর্তমান সিইও Linda Yaccarino. তিনি ২০২৩ সালের ৫ জুন সিইও'র দায়িত্ব গ্রহণ করেন।
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস।
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- 'X' (টুইটার ) এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

• অন্যান্য অপশন আলোচনা:
- Ryan Roslansky হচ্ছে LinkedIn এর বর্তমান সিইও (Jun 1, 2020 - present)।
- Mark Zuckerberg ফেসবুকের বর্তমান নাম ‘মেটা' এর প্রতিষ্ঠাতা।
- IBM এর বর্তমান CEO Arvind Krishna।

উৎস: টুইটারের ওয়েবসাইট।
১,১৬২.
DML-এর কমান্ড হিসেবে কোনটি গণ্য হয় না?
  1. Rename statement
  2. Insert statement
  3. Delete statement
  4. Update statement
সঠিক উত্তর:
Rename statement
উত্তর
সঠিক উত্তর:
Rename statement
ব্যাখ্যা

• DML বা Data Manipulation Language হলো SQL-এর সেই অংশ যা ডেটাবেসে থাকা ডেটা পরিবর্তন, যোগ বা মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়। DML-এর প্রধান কমান্ডগুলোর মধ্যে Insert, Update এবং Delete অন্তর্ভুক্ত, যা যথাক্রমে নতুন রেকর্ড যোগ করা, বিদ্যমান রেকর্ড পরিবর্তন করা এবং রেকর্ড মুছে ফেলার কাজ করে। অন্যদিকে, Rename স্টেটমেন্ট ডেটাবেস অবজেক্ট যেমন টেবিল বা কলামের নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। এটি ডেটা ম্যানিপুলেশনের সাথে সরাসরি সম্পর্কিত নয় বরং ডেটাবেস অবজেক্ট মডিফিকেশনের অংশ।
- সুতরাং, DML-এর কমান্ড হিসেবে Rename statement গণ্য হয় না, কারণ এটি DDL (Data Definition Language)-এর অংশ।

• ডাটাবেজ ভাষা:
- যে ভাষার দ্বারা ডাটাবেজ সিস্টেমে ডাটাবেজ তৈরি, কুয়েরি, ডাটা মডিফিকেশন করা হয় তাকে ডাটাবেজ ভাষা বলে।
- ডাটাবেজ ভাষা দুই ধরনের। যথা:

১। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ:
- একটি ডাটাবেজ পরিকল্পনা করা হয় কতকগুলো বর্ণনার মাধ্যমে।
- এ বর্ণনাগুলো লেখার জন্য এক ধরনের বিশেষ ভাষা ব্যবহার করা হয়, যাকে ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ বলা হয়।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা এ্যাকসেস করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়।

• ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হল:
- Create statement
- Drop statement
- Alter statement
- Rename statement

২। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ:
- যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই করা যায় তাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলে।

• ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হল:
- Insert statement
- Delete statement
- Update statement

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৬৩.
মেনুবার চালু করার জন্য কী-বোর্ডের কোন কী ব্যবহৃত হয়?
  1. F2
  2. F5
  3. F10
  4. F12
সঠিক উত্তর:
F10
উত্তর
সঠিক উত্তর:
F10
ব্যাখ্যা
মেনুবার চালু করার জন্য কী-বোর্ডের F10 কী ব্যবহৃত হয়।

- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• ফাংশন কী:
ফাংশন কী হলো কী-বোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৬৪.
সিপিইউ প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

সিপিইউ-এর সংগঠন
সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত।
যথাঃ
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmatic Logic Unit)
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
৩. স্মৃতি অংশ (Memory Unit)
সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১,১৬৫.
ডাটাবেজ থেকে নির্দিষ্ট তথ্য আহরণ করতে কোন ভাষা ব্যবহার করা হয়? 
  1. HTML
  2. SQL
  3. CSS
  4. XML
সঠিক উত্তর:
SQL
উত্তর
সঠিক উত্তর:
SQL
ব্যাখ্যা

- SQL- এর পূর্ণরূপ হলো Structured Query Language.
- এটি একটি ডাটাবেজ ভাষা, যা ডাটাবেজে তথ্য সংরক্ষণ, পরিবর্তন, মুছে ফেলা এবং অনুসন্ধান করার জন্য ব্যবহৃত হয়।

SQL-এর মূল কার্যকারিতা:
- SELECT → ডাটাবেজ থেকে তথ্য বের করা।
- INSERT → নতুন তথ্য যোগ করা।
- UPDATE → বিদ্যমান তথ্য পরিবর্তন করা।
- DELETE → তথ্য মুছে ফেলা।

• অন্যান্য অপশন
- HTML: এটি একটি মার্কআপ ভাষা; ওয়েবপেজ তৈরি করতে ব্যবহৃত হয়, ডাটাবেজের তথ্য আহরণের জন্য নয়।
- CSS: Cascading Style Sheets, যা ওয়েবপেজের স্টাইল (রঙ, ফন্ট, লেআউট) নিয়ন্ত্রণ করে, ডাটাবেজের তথ্যের জন্য নয়।
- XML: eXtensible Markup Language, এটি তথ্যের স্টোরেজ এবং ট্রান্সপোর্ট করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু ডাটাবেজ থেকে সরাসরি অনুসন্ধানের জন্য নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২ এসএসসি ও দাখিল (ভোকেশোনাল)।

১,১৬৬.
যে নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে তাকে বলে -
  1. ক) পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network)
  2. খ) হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network)
  3. গ) ডোমেইন নেটওয়ার্ক (Domain Network)
  4. ঘ) ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network)
সঠিক উত্তর:
ঘ) ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network)
ব্যাখ্যা
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
এই ধরনের নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট এবং এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
এখানে সাধারণত কোন ডেডিকেটেড সার্ভার থাকে না।

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে অর্থাৎ এটি সার্ভার হিসেবে কাজ করে এবং অন্যান্য সকল কম্পিউটার ক্লায়েন্ট হিসেবে এসব রিসোর্স ব্যবহার করে।

আর হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
১,১৬৭.
কম্পিউটারের নিজস্ব কোন ক্ষমতা নেই?
  1. তথ্য সংরক্ষণের
  2. নির্ভুলভাবে কাজ করার
  3. দ্রুত কাজ করার
  4. আই কিউ
সঠিক উত্তর:
আই কিউ
উত্তর
সঠিক উত্তর:
আই কিউ
ব্যাখ্যা
কম্পিউটারের নিজস্ব আই কিউ ক্ষমতা নেই।

• কম্পিউটার:
- কম্পিউটার হল বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেক্ট্রনিক যন্ত্র।
- কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। - কম্পিউটারের সাথে মানুষের মৌলিক পার্থক্য হল মানুষের মত কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি বা চিন্তা (আইকিউ-Intelligence Quotient) করার ক্ষমতা নেই।
- মানুষের দেয়া নির্দেশ অনুসারে এই যন্ত্র কাজ করে।
- কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে।

• কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হল-
- বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা,
- নির্ভুলভাবে কাজ করা এবং
- অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।

উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৬৮.
নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?
  1. হাব
  2. সুইচ
  3. এনআইসি
  4. রিপিটার
সঠিক উত্তর:
সুইচ
উত্তর
সঠিক উত্তর:
সুইচ
ব্যাখ্যা

• ডেটা ফিল্টারিং (Filtering Device):  
- হাব (Hub), সুইচ (Switch), এনআইসি (NIC), এবং রিপিটার (Repeater) — এগুলো সবই নেটওয়ার্ক ডিভাইস।  

- হাব: শুধু সিগন্যালকে সব পোর্টে পাঠায়, কোনো ডেটা ফিল্টার করে না।  
- রিপিটার: কেবল সিগন্যালকে পুনরায় শক্তিশালী করে পাঠায়, ফিল্টারিং করে না।  
- এনআইসি (Network Interface Card): ডেটা প্রেরণ ও গ্রহণ করে, কিন্তু ফিল্টারিং করে না।  

- সুইচ (Switch) ডেটা ফিল্টারিং করতে পারে কারণ এটি ডেটা প্যাকেটের MAC ঠিকানা দেখে সিদ্ধান্ত নেয় কোন পোর্টে পাঠাতে হবে।  
- অর্থাৎ, সুইচ নির্দিষ্ট গন্তব্যে ডেটা পাঠায়, সব পোর্টে নয় — এটাই ফিল্টারিং।  

- তাই সুইচ নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধি করে এবং অপ্রয়োজনীয় ডেটা ট্রান্সমিশন কমায়।  

- সঠিক উত্তর: খ) সুইচ। 

সূত্র: sciencedirect [link]

১,১৬৯.
হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায় এসএসডি সাধারণত কেমন?
  1. ধীরে চলে কিন্তু দামে কম
  2. দ্রুত চলে তবে দাম বেশি
  3. বেশি স্টোরেজ ক্ষমতা ও সস্তা
  4. ধীরগতির হলেও টেকসই
সঠিক উত্তর:
দ্রুত চলে তবে দাম বেশি
উত্তর
সঠিক উত্তর:
দ্রুত চলে তবে দাম বেশি
ব্যাখ্যা

• হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায় এসএসডি সাধারণত অনেক দ্রুত কাজ করে, কারণ এতে কোনো যান্ত্রিক অংশ নেই এবং ডেটা সরাসরি ফ্ল্যাশ মেমরিতে সংরক্ষণ হয়। ফলে কম্পিউটার অন করা, সফটওয়্যার চালানো এবং ফাইল কপি করার সময় এসএসডি দ্রুত সাড়া দেয়। তবে এর দাম এখনও হার্ড ডিস্কের তুলনায় বেশি এবং একই মূল্যে হার্ড ডিস্কে বেশি স্টোরেজ পাওয়া যায়। এসএসডি তুলনামূলকভাবে আঘাত-সহনশীল হলেও স্টোরেজ ক্ষমতার দিক থেকে হার্ড ডিস্ক এগিয়ে। তাই সাধারণভাবে বলা যায়, এসএসডি দ্রুত চলে তবে দাম বেশি। 

​SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

SSD ও HDD:
SSD: ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে, দ্রুতগতি, কম বিদ্যুৎ খরচ, কম তাপ উৎপাদন।
HDD: চৌম্বকীয় ডিস্ক ব্যবহার করে, তুলনামূলক ধীরগতি, যান্ত্রিক অংশ রয়েছে।

উৎস: Avast website.

১,১৭০.
নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়?
  1. ফেসবুক
  2. এক্স
  3. বিং
  4. ইনস্টাগ্রাম
সঠিক উত্তর:
বিং
উত্তর
সঠিক উত্তর:
বিং
ব্যাখ্যা
• জনপ্রিয় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম হলো:
- ফেসবুক,
- এক্স,
- ইনস্টাগ্রাম,
- স্ন্যাপচ্যাট,
- টেলিগ্রাম ইত্যাদি

- Bing হলো মাইক্রোসফট কর্পোরেশন নির্মিত সার্চ ইঞ্জিন।
- এটি ২০০৯ সালে বাজারে আসে।
- বর্তমানে কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তাঁর বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের রেডমন্ডে অবস্থিত।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১,১৭১.
কম্পিউটার সিস্টেমে Scanner কোন ধরনের যন্ত্র?
  1. ক) Input Device
  2. খ) Output Device 
  3. গ) Storage Device
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) Input Device
উত্তর
সঠিক উত্তর:
ক) Input Device
ব্যাখ্যা
• কম্পিউটার সিস্টেমে Scanner একটি Input Device।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কী-বোর্ড , মাউস ,স্ক্যানার , ওয়েবক্যাম ইত্যাদি।
- কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর , প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর ইত্যাদি। 
- ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো- টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১,১৭২.
কাকে ইমেইলের জনক বলা হয়?
  1. ক) Shiva Ayyadurai
  2. খ) Raymond Tolimlinson
  3. গ) Ada Lovelace
  4. ঘ) Vinton Cerf 
সঠিক উত্তর:
খ) Raymond Tolimlinson
উত্তর
সঠিক উত্তর:
খ) Raymond Tolimlinson
ব্যাখ্যা

Raymond Tolimlinson কে ইমেইলের জনক বলা হয়।

- তিনি ১৯৭২ সালে প্রথম আরপানেট ব্যবহার করে পরীক্ষামূলকভাবে ইমেইল প্রেরণ করেন। 
- ইমেইলের পূর্ণরূপ- Electronic mail. 
- ইমেইলের মাধ্যমে আমরা তাৎক্ষণিক উপায়ে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি এবং যে কোন প্রয়োজনীয় ডকুমেন্ট আমরা আদান-প্রদান করতে পারি। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 

১,১৭৩.
ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে কোনটি?
  1. স্ক্যানার
  2. মাইক্রোফোন
  3. টাচস্ক্রিন
  4. মনিটর
সঠিক উত্তর:
টাচস্ক্রিন
উত্তর
সঠিক উত্তর:
টাচস্ক্রিন
ব্যাখ্যা

• টাচস্ক্রিন ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে থাকে।

ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস।
এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কীবোর্ড,
- মাউস,
- স্ক্যানার,
- মাইক্রোফোন,
- জয়স্টিক।

আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর,
- প্রিন্টার,
- স্পিকার,
- প্রজেক্টর।

ইনপুট - আউটপুট ডিভাইস:
কম্পিউটারের ব্যবহারের জন্য এখন এমন কিছু উপায় আছে যাকে ইনপুট-আউটপুট উভয় পর্যায়ভুক্ত করা যায়। যেমন:
- টাচস্ক্রিন,
- পেনড্রাইভ,
- মডেম,
- প্রিন্টার- স্ক্যানার,
- ডিজিটাল ক্যামেরা,
- সিডি বা ডিভিডি, ইত্যাদি।

উৎস:
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল) ও
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৭৪.
হাইব্রিড ওয়েবসাইট কাঠামো কোন কোন কাঠামোর সমন্বয়ে গঠিত করা যায়?
  1. ক) নেটওয়ার্ক এবং ট্রি স্ট্রাকচার
  2. খ) লিনিয়ার এবং নেটওয়ার্ক কাঠামো
  3. গ) লিনিয়ার এবং হায়ারারকিক্যাল কাঠামো
  4. ঘ) হায়ারারকিক্যাল এবং নেটওয়ার্ক কাঠামো
সঠিক উত্তর:
গ) লিনিয়ার এবং হায়ারারকিক্যাল কাঠামো
উত্তর
সঠিক উত্তর:
গ) লিনিয়ার এবং হায়ারারকিক্যাল কাঠামো
ব্যাখ্যা
• হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো (Hybrid or Combination structure):
- একাধিক কাঠামো ব্যবহার করে ডিজাইন করা ওয়েবসাইটকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার বলা হয়।
- সাধারণভাবে লিনিয়ার এবং হায়ারারকিক্যাল কাঠামোর মাধ্যমে হাইব্রিড কাঠামো তৈরি করা যায়।
- এ ধরনের কাঠামোতে অনেক দিক থেকে লিংক করা থাকে। ফলে তথ্য খুঁজে পেতে সহজ হয়।
- এ ধরনের কাঠামো ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে।
- মেমোরি স্পেস কমানোর জন্য এ কাঠামো ব্যবহৃত হয়।
- ভিজিটরদের জন্য ভিজিট করা সহজ হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,১৭৫.
প্রচণ্ড ঝড়, তুফান, বজ্রপাত প্রভৃতি কারণে সাধারণত কোনটি ঘটে?
  1. ব্রাউন আউট
  2. নয়েজ
  3. ব্লাকআউট
  4. ট্রানসিয়েন্ট
সঠিক উত্তর:
ব্লাকআউট
উত্তর
সঠিক উত্তর:
ব্লাকআউট
ব্যাখ্যা
• বিদ্যুৎ সরবরাহ সমস্যা:
- বিদ্যুতের অনিয়মিত সরবরাহ একটি সাধারণ ব্যাপার।
- বিদ্যুৎ পাওয়ার লাইনে সাধারণত চার ধরনের সমস্যা দেখা দেয়। যথা-
১. ব্রাউন আউট:
- পরিকল্পিত বা অপরিকল্পিত কোনো কারণে সরবরাহ লাইনে বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়াকে ব্রাউন আউট বলা হয়।
- সাধারণত অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা মেটানোর অক্ষমতার কারণে এ ঘটনা ঘটে।
- এক্ষেত্রে কম্পিউটার বন্ধ রাখা উচিত।

২. ব্লাকআউট:
- হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে ব্লাক আউট বলে।
- সাধারণত প্রচণ্ড ঝড়, তুফান, বজ্রপাত প্রভৃতি কারণে ব্লাক আউট হতে পারে।
- ব্লাক আউটের কারণে কম্পিউটারের মারাত্মক ক্ষতি হতে পারে।
- তাই ঝড়, তুফান ও বজ্রপাতের সময় কম্পিউটার বন্ধ রাখা উচিত।

৩. ট্রানসিয়েন্ট:
- বিদ্যুৎ সরবরাহ লাইন সৃষ্ট ভোল্টেজ বা কারেন্টের অপেক্ষাকৃত বড় ধরনের স্পাইককে ট্রানসিয়েন্ট বলা হয়।
- অনেক ট্রানসিয়েন্ট পাওয়ার সাপ্লাই দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে নিঃশ্বেষ হয় কিন্তু অনেক ট্রানসিয়েন্ট এ বাধা অতিক্রম করে কম্পিউটারের ভেতরের অনেক বর্তনীসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট করে দিতে পারে।

৪. নয়েজ:
- সাধারণত প্রিন্টারের শব্দ, স্পিকারের উচ্চমাত্রার শব্দ, পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান ইত্যাদি থেকে নয়েজ সৃষ্টি হয়ে থাকে।
- প্রিন্টার, ডিস্ক ড্রাইভ, স্পিকার ইত্যাদির নয়েজকে শাব্দিক নয়েজ এবং পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান ইত্যাদির নয়েজকে সিস্টেম নয়েজ বলা হয়।
- এ ধরনের নয়েজ কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়‍্যারের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৭৬.
নিচের কোনটি VR হেডসেট নয়?
  1. Raspberry Pi
  2. Oculus Quest
  3. HTC Vive
  4. Sony PlayStation VR
সঠিক উত্তর:
Raspberry Pi
উত্তর
সঠিক উত্তর:
Raspberry Pi
ব্যাখ্যা
• Raspberry Pi একটি ক্ষুদ্র কম্পিউটার যা বিভিন্ন ইলেকট্রনিক প্রকল্প ও প্রোগ্রামিং শেখার কাজে ব্যবহৃত হয়। এটি একটি হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি ও কোডিং শিখতে পারে। অন্যদিকে, Oculus Quest, HTC Vive, এবং Sony PlayStation VR - এ তিনটি হলো ভার্চুয়াল রিয়েলিটি (VR) হেডসেট, যা ব্যবহারকারীদের ভার্চুয়াল পরিবেশে নিয়ে যেতে সক্ষম। এই হেডসেটগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা গেম খেলা, ভিডিও দেখা বা ভার্চুয়াল জগতে কাজ করতে পারেন। কিন্তু Raspberry Pi সরাসরি কোনো VR অভিজ্ঞতা দেয় না, তাই এটি VR হেডসেট নয়।

• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- এটি বাস্তব নয়, তবে কৃত্রিমভাবে বাস্তব জগৎ অনুভূতি প্রদান করে।

• মূল ভিত্তি:
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।

• প্রধান উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (HMD): পরিধানযোগ্য ডিসপ্লে যা ত্রিমাত্রিক দৃশ্য উপস্থাপন করে।
- ডেটা গ্লোভ (Data Glove): ব্যবহারকারীর হাতের গতিবিধি শনাক্ত এবং ভার্চুয়াল পরিবেশে প্রতিক্রিয়া সৃষ্টি করে।
- বডি স্যুইট (Body Suit): স্পর্শ ও গতির অনুভূতি প্রদান করে।

• ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব:
- শিক্ষা ও প্রশিক্ষণ, বিনোদন, গেমিং, গবেষণা ও উন্নয়ন, নতুন প্রযুক্তি ও ধারণার পরীক্ষা-নিরীক্ষা।

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,১৭৭.
53D কোন ধরনের সংখ্যা?
  1. ক) বাইনারি
  2. খ) ডেসিমাল
  3. গ) অকটাল
  4. ঘ) হেক্সাডেসিমাল
সঠিক উত্তর:
ঘ) হেক্সাডেসিমাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হেক্সাডেসিমাল
ব্যাখ্যা
যে সংখ্যা পদ্ধতি ১৬টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। তাই 53D সংখ্যাটি হেক্সাডেসিমাল।
১,১৭৮.
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ নয়?
  1. Data Definition Language
  2. Data Manipulation Language
  3. Query Language
  4. C++
সঠিক উত্তর:
C++
উত্তর
সঠিক উত্তর:
C++
ব্যাখ্যা
C++ একটি সাধারণ প্রোগ্রামিং ভাষা যা ১৯৮০ সালে C ভাষার একটি বর্ধিতাংশ রূপ হিসেবে তৈরি করা হয়। 
মূলত C প্রোগ্রামিং ভাষার সুবিধাজনক বৈশিষ্ট্যগুলোর সমন্বয় সাধন করে সি++ তৈরি হয়।

Data Definition Language, Data Manipulation Language, Query Language এবং SQL ডাটাবেজ ল্যাংগুয়েজ |

- একটি ডাটাবেজে পরিকল্পনা করা হয় কতকগুলো বর্ণনার মাধ্যমে। এ বর্ণনাগুলো লেখার জন্য এক ধরনের বিশেষ ভাষা ব্যবহার হয়, যাকে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা এ্যাকসেস করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। 
- যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিল ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই করা যায় তাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ- দ্বাদশ( প্রকৌশলী মুজিবুর রহমান)।
১,১৭৯.
Yahoo-এর প্রতিষ্ঠাতা কে?
  1. David Filo
  2. Jim Lanzone
  3. Guru Gowrappan
  4. Marissa Mayer
সঠিক উত্তর:
David Filo
উত্তর
সঠিক উত্তর:
David Filo
ব্যাখ্যা
• Yahoo:
- আমেরিকার একটি বৃহৎ ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান।
- স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের Jerry Yang, David Filo ১৯৯৪ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- সদরদপ্তর: Sunnyvale, California, United States.
- ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটি Verizon Communications এর মালিকানাধীন।
- Yahoo এর পূর্ণরূপ Yet Another Hierarchical Officious Oracle.
- বর্তমান CEO: Jim Lanzone.

উৎস: ব্রিটানিকা [[Link]
১,১৮০.
মাল্টিমিডিয়া কতটি মাধ্যমের সমন্বয়ে গঠিত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ঘ) ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫
ব্যাখ্যা
মাল্টিমিডিয়া হচ্ছে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও ও এনিমেশন এর সমন্বয়ে তৈরি বহুমাত্রিক মিডিয়া যা ইন্টারেক্টিভভাবে ব্যবহারকারীর কাছে মনের ভাব বা তথ্য প্রকাশ করে।সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই।
১,১৮১.
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কোনটি?
  1. ক) উইন্ডোজ ৯৮
  2. খ) লিনাক্স
  3. গ) ইউনিক্স
  4. ঘ) উইন্ডোজ এনটি সার্ভার
সঠিক উত্তর:
ক) উইন্ডোজ ৯৮
উত্তর
সঠিক উত্তর:
ক) উইন্ডোজ ৯৮
ব্যাখ্যা
সিঙ্গেল অপারেটিং সিস্টেমে একই সময়ে কেবল একজন ব্যবহারকারী সেই ওএস ব্যবহার করতে পারে। উইন্ডোজ ৯৫, ৯৮, পিসি ডস, এমএস ডস, সিম্বিয়ান ওএস, এন্ড্রয়েড ইত্যাদি অপারেটিং সিস্টেম সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। অপরদিকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমে একই সময়ে একাধিক ব্যবহারকারী সেই ওএস ব্যবহার করতে পারে। লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ এনটি সার্ভার, উইন্ডোজ ২০০৩/২০০৮ ইত্যাদি সহ বর্তমান সময়ে অধিকাংশ ওএসই মাল্টি ইউজার ওএস। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং মাইক্রোসফট কর্পোরেশন।)
১,১৮২.
হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে কোনটি?
  1. সফটওয়্যার
  2. ফার্মওয়্যার
  3. হিউম্যানওয়্যার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
সফটওয়্যার
ব্যাখ্যা
• ফার্মওয়্যার:
- কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না।
- ROM BIOS-এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো ফার্মওয়্যার।

• হার্ডওয়্যার: 
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি কম্পিউটারের হার্ডওয়্যারের উদাহরণ।

• সফটওয়্যার:
- সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। 
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker ইত্যাদি সফটওয়্যারের উদাহরণ।

 • হিউম্যানওয়্যার:
- ডেটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ, কম্পিউটার চালনা, প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সাথে যুক্ত সমস্ত মানুষকে একসাথে হিউম্যানওয়্যার বলে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৮৩.
ই-মেইল বম্বিং বলতে বোঝায় -
  1. গোপনে ই-মেইলে প্রবেশ
  2. ভিডিও পাঠানো
  3. প্রচুর ইমেইল পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা
  4. ইমেইল ডিলিট করা
সঠিক উত্তর:
প্রচুর ইমেইল পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা
উত্তর
সঠিক উত্তর:
প্রচুর ইমেইল পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা
ব্যাখ্যা
ই-মেইল বম্বিং হচ্ছে প্রচুর ইমেইল পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।

• সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অনাকান্তিকত ব অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
১,১৮৪.
DeepSeek AI এর প্রতিষ্ঠা কে?
  1. এলনমাস্ক
  2. লি ওয়েন
  3. লিয়াং ওয়েনফেং
  4. হুয়াং মিং
সঠিক উত্তর:
লিয়াং ওয়েনফেং
উত্তর
সঠিক উত্তর:
লিয়াং ওয়েনফেং
ব্যাখ্যা
DeepSeek AI:
- DeepSeek AI একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান।
- ২০২৩ সালে লিয়াং ওয়েনফেং প্রতিষ্ঠা করেছেন। 
- এটি চীনের হাংঝু শহরে অবস্থিত।
- তিনি ‍A-100 চিপের বড় মজুত সংগ্রহ করেছেন যা ডিপসিক প্রতিষ্ঠায় সহায়তা হয়েছে।

Deep Seek এর লক্ষ্য ও অর্জন:

- ডিপসিকের লক্ষ্যে হলো কম খরচে কার্যকর এআই মডেল তৈরি করা।
-  ডিপসিক এর আর-১ মডেলটি মাত্র ৬ মিলিয়ন ডলার খরচে তৈরি করা হয়েছে  যা অন্যান্য AI মডেলের তুলনায় অনেক সাশ্রয়ী।
- এটি Chatgpt সমকক্ষ হিসেবে বিবেচিত। 
- ২০২৫ সালে ১০ জানুয়ারি ডিপসিক তাদের প্রথম বিনামূল্যের চ্যাটবট আ্যাপ প্রকাশ করে। 
- এই অ্যাপটি মুক্তির কিছুদিনের মধ্যে  অ্যাপল স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় শীর্ষস্থান দখল করে। 

উৎস: বিবিসি বাংলা নিউজ & DeepSeek AI.
১,১৮৫.
নিচের কোনটি রোবটের বৈশিষ্ট্য নয়?
  1. ক) ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে না
  2. খ) বিরতিহীন কাজ করতে পারে
  3. গ) ঘুরতে ও স্থানান্তরিত হতে পারে
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে না
উত্তর
সঠিক উত্তর:
ক) ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে না
ব্যাখ্যা
Robot (রোবট)
New Collegiate Dictionary এর মতে, রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র; যা স্বয়ংক্রিয়ভাবে বা কোন ব্যক্তি কর্তৃক নির্দেশিত হয়ে কাজ করতে পারে। 

রোবট এর বৈশিষ্ট্য: 
- রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত, যা সুনির্দিষ্ট কোন কাজ অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে।
-  ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে এবং ২৪ ঘণ্টা বিরতিহীন কাজ করতে পারে। 
- রোবট কখনো বিরক্ত হয় না। 
- ঘুরতে ও স্থানান্তরিত হতে পারে।
- দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্যেও রোবট নিয়ন্ত্রণ করা যায়। 
- রোবট পূর্ব থেকে দেওয়া নির্দেশ মতো কাজ করে।

অর্থাৎ অপশনে রোবট ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে না এটি ভুল। বাকি দুটো অপশন রোবটের বৈশিষ্ট্য। 
১,১৮৬.
বেশিরভাগ অপারেটিং সিস্টেমে, কোন কী সাধারণত ফুল-স্ক্রিন মোড থেকে বের হতে ব্যবহৃত হয়?
  1. Tab
  2. Esc
  3. Alt
  4. Space
সঠিক উত্তর:
Esc
উত্তর
সঠিক উত্তর:
Esc
ব্যাখ্যা
• পূর্ণ-স্ক্রিন মোড থেকে বের হওয়ার জন্য সাধারণত "Esc" (Escape) কী ব্যবহার করা হয়।
- এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বিভিন্ন অ্যাপ্লিকেশন, গেম বা ভিডিও প্লেয়ারে দ্রুত পূর্ণ-স্ক্রিন মোড বন্ধ করার জন্য।

- অন্য কী-গুলো সাধারণত অন্যান্য ফাংশনের জন্য ব্যবহৃত হয়:
• Tab:
- সাধারণত কার্সর সরানোর জন্য ব্যবহৃত হয়।

• Alt (B):
- কীবোর্ড শর্টকাটের জন্য ব্যবহৃত হয়, যেমন Alt+Tab উইন্ডো পরিবর্তনের জন্য।

• Space (D):
- সাধারণত প্লে/পজ ফাংশনের জন্য ব্যবহৃত হয়, তবে এটি পূর্ণ-স্ক্রিন বন্ধ করার জন্য নয়।

- সুতরাং, সঠিক উত্তর হলো: C) Esc (এস্কেপ)।

- উৎস: শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৮৭.
Azure কী?
  1. ক) Google Cloud
  2. খ) Microsoft Cloud Platform
  3. গ) Amazon Web Services
  4. ঘ) Oracle Cloud
সঠিক উত্তর:
খ) Microsoft Cloud Platform
উত্তর
সঠিক উত্তর:
খ) Microsoft Cloud Platform
ব্যাখ্যা
• Azure হলো Microsoft Cloud Platform.
- এটিকে Microsoft Azure বলা হয়।

Microsoft Azure:
- Microsoft-এর ক্লাউড প্ল্যাটফর্ম Microsoft Azure.
- ফেব্রুয়ারি ১, ২০১০ সালে Microsoft Azure বণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে।
- Microsoft Azure ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেলের Platform-as-a-Service (PaaS) এর অন্তর্ভুক্ত।

প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service - PaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে।
- অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
- উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন, Microsoft Azure. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Microsoft Azure website.
১,১৮৮.
বুলিয়ান অ্যালজেবরার উদ্ভাবক কে?
  1. ডি মরগ্যান
  2. ফ্রেড কোহেন
  3. জর্জ বুল
  4. প্যাসকেল
সঠিক উত্তর:
জর্জ বুল
উত্তর
সঠিক উত্তর:
জর্জ বুল
ব্যাখ্যা
• বুলিয়ান অ্যালজেবরা:
- প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল ১৮৪৭ সালে তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ "দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ওফ লজিক"- এ‌ সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেবরা নিয়ে আলোচনা করেন।
- ১৮৫৪ সালে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে তাঁর "An investigation of the Laws of Thought" গ্রন্থে বুলিয়ান অ্যাালজেবরা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
- মূলত সত্য ও মিথ্যা এই দুই লজিকের ওপর ভিত্তি করে আলোচনা করা হয়।
- বাইনারি সংখ্যা আবিষ্কারের পর বুলিয়ান অ্যাালজেবরায় সত্য ও মিথ্যাকে বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব হয়।
- জর্জ বুল'কে বুলিয়ান অ্যালজেবরার আবিষ্কারক বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,১৮৯.
রেটিনা স্ক্যান কোন ধরনের বায়োমেট্রিক সিস্টেম?
  1. মাল্টিমোডাল সিস্টেম
  2. অপটিক্যাল সিস্টেম
  3. ইউনিমোডাল সিস্টেম 
  4. ভিজ্যুয়াল রিকগনিশন সিস্টেম
সঠিক উত্তর:
ইউনিমোডাল সিস্টেম 
উত্তর
সঠিক উত্তর:
ইউনিমোডাল সিস্টেম 
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) ইউনিমোডাল সিস্টেম 

• ​বায়োমেট্রিক্স (Biometrics): 
​বায়োমেট্রিক্স হলো মানুষের অনন্য শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে স্বয়ংক্রিয় স্বীকৃতি প্রযুক্তির মাধ্যমে ব্যক্তির পরিচয় যাচাই করার পদ্ধতি।

• বায়োমেট্রিক সিস্টেমের ধরণ
• Unimodal system: 
​- একটি ইউনিমোডাল বায়োমেট্রিক সিস্টেম একটি একক বায়োমেট্রিক মার্কার থেকে বায়োমেট্রিক ডেটা ক্যাপচার এবং বিশ্লেষণ করে। 
- ​উদাহরণস্বরূপ, একটি রেটিনা স্ক্যান। 
- এই সিস্টেমগুলি কোনো ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বা কোনো অজ্ঞাত ব্যক্তিকে সনাক্ত করতে ব্যবহৃত হতে পারে।

• Multimodal system: 
​- একাধিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিরাপত্তা আরও বাড়ানো হয় (যেমন ফিঙ্গারপ্রিন্ট + ফেস রিকগনিশন)।
​​
​উৎস: ব্রিটানিকা।

১,১৯০.
WhatsApp নিচের কোন কোম্পানির আওতাধীন?
  1. ক) গুগল
  2. খ) অ্যামাজন
  3. গ) টেসলা
  4. ঘ) ফেইসবুক
সঠিক উত্তর:
ঘ) ফেইসবুক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফেইসবুক
ব্যাখ্যা
WhatApp ২০০৯ সালে প্রথম রিলিজ করা হয়। এটি ফ্রেব্রুয়ারি ১৯, ২০১৪ সালে ফেইসবুক কোম্পানি ১৯ বিলিয়ন ডলার দিয়ে WhatsApp কিনে নেয়।
১,১৯১.
Which of the following is not a web browser?
  1. Opera
  2. Oracle
  3. Safari
  4. Internet Explorer
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা
• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- ইন্টারনেট হতে তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় তাকে ব্রাউজার বলে।
- অর্থাৎ সার্ভারগুলো ইন্টারনেট ব্যবহারকারীকে তথ্য (টেক্সট, ছবি, শব্দ ইত্যাদি) সরবরাহ করতে পারে।
- এসব তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যাকে বলে ওয়েব ব্রাউজার।
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো-
• ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer)
• মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox)
• সাফারি (Safari)
• অপেরা (Opera)
• গুগল ক্রম (Google Chrome)
• নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

- Oracle হলো ডাটাবেজ সফটওয়্যার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৯২.
কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার হিসেবে পরিচিত?
  1. মাইক্রো
  2. পান্ডা
  3. ঢাকা
  4. স্টোন
সঠিক উত্তর:
পান্ডা
উত্তর
সঠিক উত্তর:
পান্ডা
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার,
- অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার,
- নরটন এন্টিভাইরাস সফটওয়্যার,
- এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার,
- পান্ডা এন্টিভাইরাস,
- কোবরা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. cobraantivirus website.
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
১,১৯৩.
Which one is characteristic of a monitor?
  1. ক) Resolution
  2. খ) Pixel
  3. গ) low radiation
  4. ঘ) All of them
সঠিক উত্তর:
ঘ) All of them
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of them
ব্যাখ্যা
ক) রেজুল্যুশন (Resolution) :
-একটা মনিটর-এর রেজুল্যুশন যত বেশি, মনিটরটি তত ভালো, অর্থাৎ ঐ মনিটরের অক্ষর বা চিত্র তত পরিচ্ছন্ন ও স্পষ্ট দেখাবে। -মনিটরের পর্দাকে আড়াআড়ি এবং লম্বালম্বি অনেকগুলো রেখায় ভাগ করা হয়। আর ঐ ভাগকে রেজুল্যুশন বলে।
যেমন- 640x480, 1024x764, ইত্যাদি।

খ) পিচ বা পিক্সেল (Pitch or Pixel) :
-একটি আড়াআড়ি এবং একটি লম্বালম্বি রেখার Cross –Section এর diameter-কে পিক্সেল বা পিচ বলে।
-পিক্সেল যত কম হবে, মনিটর তত ভালো হবে। অন্যদিকে পিক্সেল রেজুল্যুশনের বিপরীত অর্থে ব্যবহার হয়। 

গ) নন-ইন্টারলেড : এটা মনিটরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। টেলিভিশনের ছবি চোখে দৃশ্যমান এবং গতিময় রাখার জন্য প্রতিটি ছবিকে ফ্রেম হিসেবে পাঠানো হয়।
-একটা ফ্রেমে ২৫টি লাইন থাকে।
-কম্পিউটারের কার্যগতি টেলিভিশনের ফ্রিকোয়েন্সীর চাইতে অনেক অনেক বেশি। মনিটরের চিত্র নন-ইন্টারলেসড থাকা ভাল। ফলে চোখ ভাল থাকবে ও দৃশ্যমানতা বৃদ্ধি পাবে।

ঘ) মাল্টি ফ্রিকোয়েন্সীঃ এ বৈশিষ্ট্য থাকলে মনিটরটি অক্ষর প্রদর্শনের সময় এক সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যার-এ পরিবর্তনের কারণে চিত্র ও লেখা একই সংগে দেখানোর সময় কম্পমান হবে না এবং চোখের উপর কোন বাড়তি চাপ পড়বে না।

ঙ) লো-রেডিয়েশন : বর্তমানে ব্ল্যাক ট্রিট্রিন পদ্ধতি আবিষ্কারের ফলে মনিটরের পর্দাকে এমন ভাবে তৈরি করা হয় যাতে ভিতরের ইলেকট্রনসমূহ বাইরে যথাসম্ভব না বেরিয়ে পর্দায় লেখার উজ্জ্বলতা বাড়াবে আর সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করবে।
১,১৯৪.
সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস কোনটি?
  1. প্রজেক্টর
  2. হেডফোন
  3. মনিটর
  4. লাইটপেন
সঠিক উত্তর:
মনিটর
উত্তর
সঠিক উত্তর:
মনিটর
ব্যাখ্যা

- সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর।
- এছাড়াও কম্পিউটারের কিছু আউটপুট ডিভাইসঃ
• প্রিন্টার,
• প্রজেক্টর,
• স্পিকার,
• প্লটার,
• হেডফোন ইত্যাদি।

১,১৯৫.
ডেটাবেস হল-
  1. তথ্য রাখার হার্ডওয়্যারসমূহ 
  2. তথ্য রাখার প্রোগ্রামসমূহ
  3. তথ্যসমূহের সুসঙ্গঠিত রূপ 
  4. তথ্য স্থানান্তরের জন্য ইন্টারনেট পরিষেবা
সঠিক উত্তর:
তথ্যসমূহের সুসঙ্গঠিত রূপ 
উত্তর
সঠিক উত্তর:
তথ্যসমূহের সুসঙ্গঠিত রূপ 
ব্যাখ্যা

• ডেটাবেস হলো তথ্যসমূহের সুসঙ্গঠিত রূপ। এটি কেবল তথ্য সংরক্ষণই নয়, বরং তথ্যগুলোকে এমনভাবে সাজানো হয় যাতে প্রয়োজন অনুযায়ী সহজে অনুসন্ধান, আপডেট এবং বিশ্লেষণ করা যায়। ডেটাবেস সাধারণত বিভিন্ন ধরনের তথ্য যেমন নাম, ঠিকানা, বিক্রয় হিসাব ইত্যাদি সংরক্ষণে ব্যবহৃত হয়। এটি তথ্যের অকার্যকর ভাণ্ডারের পরিবর্তে একটি সুসংগঠিত ও ব্যবস্থাপনার উপায় প্রদান করে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) ব্যবহার করে ব্যবহারকারীরা তথ্য যোগ, মুছে ফেলা বা পরিবর্তন করতে পারে। সুতরাং, ডেটাবেস হলো তথ্যকে কার্যকর, সুনির্দিষ্ট এবং সহজলভ্য রূপে সংরক্ষণের পদ্ধতি।

 ডাটাবেজ: 
- ডাটাবেজ হলো সংগৃহীত ডাটা যা একই সময়ে ডাটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক এ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন এ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়। 
- ডাটাবেজ হচ্ছে সেই সকল ডাটা বা তথ্যের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে। 
যেমন- ভোটার তালিকায় সংরক্ষিত ভোটারদের তথ্যসমূহ, কোন কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডাটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায়।
অর্থাৎ ডাটাবেজ হচ্ছে ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি। 
- ডাটাবেজ এর ব্যবহার বর্তমানে কম্পিউটারের ব্যাপক প্রচলনের ফলে ব্যক্তিগত তথ্যাবলি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাবলি, হিসাব-নিকাশ ইত্যাদি কম্পিউটারে ডাটাবেজ আকারে সংরক্ষণ করে রাখা হয় এবং সমস্ত ডাটাবেজ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।

• ডাটাবেজ এর উপাদান:
১. ডাটা (Data),
২. তথ্য (Information),
৩. রেকর্ড (Record),
৪. ফিল্ড (Field),
৫. রো (Row),
৬. কলাম (Column),
৭. ডাটা টেবিল (Data Table),
৮. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS),
৯. রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS),
১০. ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ মডেল (Distributed Database Model).

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৯৬.
দশমিক 551 - কে বাইনারীতে রূপান্তর করলে মান কত হবে?
  1. 1110010001
  2. 101010101
  3. 1000100111
  4. 1110010000
সঠিক উত্তর:
1000100111
উত্তর
সঠিক উত্তর:
1000100111
ব্যাখ্যা

- দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য সংখ্যাটিকে ক্রমাগত ২ দ্বারা ভাগ করতে হয় এবং ভাগশেষকে সংরক্ষণ করতে হয়।
- এভাবে চলতে থাকে যতক্ষন না ভাগশেষ ০ আসে।
- দশমিক 551 = বাইনারি 1000100111 হবে।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।

১,১৯৭.
নিচের কোনটিতে পাঠ (Read) করার পর পরই এতে সঞ্চিত তথ্য মুছে যায়?
  1. রম
  2. চৌম্বক টেপ
  3. ডিস্ক
  4. চৌম্বক কোর
সঠিক উত্তর:
চৌম্বক কোর
উত্তর
সঠিক উত্তর:
চৌম্বক কোর
ব্যাখ্যা

ধ্বংসাত্মক মেমমারি: যে মেমােরি পাঠ করার পর পরই এতে সঞ্চিক তথ্য মুছে যায় তাকে ধ্বংসাত্মক মেমােরি বলা হয়।
যেমন- চৌম্বক কোর ।
অধ্বাংসাত্মক মেমােরি: যে মেমােরি পাঠ করার পর পরই এতে সঞ্চিত তথ্য মুছে যায় না তাকে অধ্বংসাত্মক মেমােরি বলা হয়।
যেমন- রম, চৌম্বক টেপ, ডিস্ক ইত্যাদি।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

১,১৯৮.
ল্যাপটপ হলো -
  1. ক) মাইক্রো কম্পিউটার
  2. খ) মিনি কম্পিউটার
  3. গ) মেইনফ্রেম কম্পিউটার
  4. ঘ) সুপার কম্পিউটার
সঠিক উত্তর:
ক) মাইক্রো কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইক্রো কম্পিউটার
ব্যাখ্যা
আকার, সামর্থ্য, দাম ও ব্যবহারের গুরুত্বের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায়। মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। মাইক্রোকম্পিউটার হল এমন এক ধরণের কম্পিউটার যেখানে একটি মাইক্রোপ্রসেসর সিপিইউ হিসেবে কাজ করে। মাইক্রো কম্পিউটারগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। ডেস্কটপ আর ল্যাপটপ। ১৯৮১ সালে প্রথম এপসন কোম্পানি ল্যাপটপ প্রবর্তন করে।
[সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ]
১,১৯৯.
কোনটি CPU-এর মৌলিক অংশ নয়?
  1. মাদারবোর্ড
  2. গাণিতিক যুক্তি ইউনিট
  3. কন্ট্রোল ইউনিট
  4. রেজিস্টার
সঠিক উত্তর:
মাদারবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
মাদারবোর্ড
ব্যাখ্যা
• CPU বা কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ একক একটি কম্পিউটারের প্রধান অংশ যা নির্দেশাবলি অনুসারে ডেটা প্রক্রিয়াকরণ করে। এর তিনটি মৌলিক অংশ হলো- গাণিতিক যুক্তি ইউনিট (ALU), কন্ট্রোল ইউনিট (CU) এবং রেজিস্টার। ALU গাণিতিক ও যৌক্তিক কার্য সম্পাদন করে, CU নির্দেশাবলি নিয়ন্ত্রণ করে এবং রেজিস্টার সাময়িকভাবে তথ্য সংরক্ষণ করে।
- অপরদিকে, মাদারবোর্ড হলো একটি সার্কিট বোর্ড যেখানে CPU ছাড়াও অন্যান্য হার্ডওয়্যার উপাদান যেমন RAM, স্টোরেজ ডিভাইস ও I/O ডিভাইস সংযুক্ত থাকে। এটি CPU-এর আবাসস্থল হলেও CPU-এর মৌলিক অংশ নয়।
- তাই সঠিক উত্তর: ক) মাদারবোর্ড।


• CPU (Central Processing Unit): 
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর উপর নির্ভরশীল।

• সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা:
১। গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit),
২। নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit),
৩। রেজিস্টার বা মেমোরি ইউনিট।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - ১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১,২০০.
কোন সংখ্যাকে কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহারে নিবল ভূমিকা রাখে?
  1. ক) বাইনারি
  2. খ) ডেসিমাল
  3. গ) অক্টাল
  4. ঘ) হেক্সাডেসিমাল
সঠিক উত্তর:
ঘ) হেক্সাডেসিমাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হেক্সাডেসিমাল
ব্যাখ্যা
নিবল (Nibble)
- এক বাইটের অর্ধেক বা ৪ বিটকে নিবল বলা হয়।
- নিবল মূলত হেক্সাডেসিমাল সংখ্যাকে কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহারে কার্যকর ভূমিকা পালন করে থাকে।
- এর কারণ হলো বাইনারির চারটি বিটকে একত্রে গ্রুপ করলে সেই গ্রুপটিকে একটি হেক্সাডেসিমাল সংখ্যা দ্বারা উপস্থাপন করা সম্ভব।
- হেক্সাডেসিমালের এই চার বিটের কোডকে প্রকাশের জন্য মূলত নিবল উপস্থাপন করা হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।