সঠিক উত্তর: খ) Using Virtual Private Networks (VPNs) and encryption protocols.
• নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদানের সময় (Data in transit) নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায় হলো এনক্রিপশন (Encryption) এবং ভিপিএন (VPN) ব্যবহার করা। ভিপিএন একটি সুরক্ষিত টানেল তৈরি করে যার ভেতর দিয়ে ডেটা প্রবাহিত হয় এবং এনক্রিপশন প্রোটোকল (যেমন—SSL/TLS) ডেটাকে এমনভাবে কোড করে ফেলে যা কোনো হ্যাকার বা অননুমোদিত ব্যক্তি মাঝপথে ধরে ফেললেও পড়তে পারে না। এটি ডেটার গোপনীয়তা এবং অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করে।
• ডেটা এনক্রিপশন:
- ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডেটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
- ডেটা এনক্রিপশনের ফলে প্রেরকের প্রেরিত ডেটা অন্য কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে না।
- উৎস বা প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করে 'মাধ্যমের' ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডেটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে।
- ডেটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম হলো সিজার কোড (Caesar Code) এবং ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard (DES)।
• ডাটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা-
১. প্লেইন টেক্সট:
- এটি হলো এনক্রিপশনের আগে পাঠযোগ্য অবস্থায় থাকা মূল ডেটা।
২. এনক্রিপশন এলগরিদম:
- গাণিতিক ফর্মুলা যা মেসেজ এনক্রিপট করার সময় ব্যবহার করা হয়।
৩. সাইফার টেক্সট:
- মূল মেসেজকে এনক্রিপট করার পর প্রাপ্ত টেক্সট।
- এনক্রিপশনের ফলে টেক্সটটি দূর্বোধ্য হয়ে যায়।
৪. এনক্রিপশন কী:
- গোপন কোড যা এনক্রিপট বা ডিক্রিপট করার কাজে ব্যবহার করা হয়।
- সাইফার টেক্সটকে প্লেইন টেক্সটে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া।
• VPN:
- VPN (Virtual Private Network) হলো একটি প্রযুক্তি, যা ইন্টারনেটে নিরাপদ ও ব্যক্তিগত সংযোগ (secure & private connection) নিশ্চিত করে।
- এটি ডাটা এনক্রিপশন করে এবং ইউজারের আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে, যাতে হ্যাকার, ISP (Internet Service Provider), এবং তৃতীয় পক্ষের নজরদারি থেকে সুরক্ষা পাওয়া যায়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না ।
উৎস:
১। টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Microsoft Azure Website. [Link]
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।