ব্যাখ্যা
• IBM ১৯৮০-এর দশকে মূলত পার্সোনাল কম্পিউটার (PC) তৈরিতে সুপরিচিত ছিল। এই সময়ে IBM প্রথমবার বাজারে একটি সহজলভ্য এবং অফিস বা ঘরে ব্যবহারযোগ্য কম্পিউটার নিয়ে আসে, যা বড় কর্পোরেশন থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবহারকারীর জন্যও সহজ করে তোলে। IBM PC-এর উদ্ভাবন কম্পিউটার শিল্পে বিপ্লব ঘটায়, কারণ এটি মডুলার ডিজাইন এবং ওপেন আর্কিটেকচারের মাধ্যমে বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতাকে উৎসাহিত করে। এর ফলে বাজারে কম্পিউটার অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। স্মার্টফোন, কোয়ান্টাম কম্পিউটিং বা ক্লাউড স্টোরেজ তখনো এই পর্যায়ে পৌঁছায়নি। তাই ১৯৮০-এর দশকে IBM-এর প্রধান অবদান ছিল পার্সোনাল কম্পিউটার।
আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation.
- আইবিএম কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়।
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র্যানলেট ফ্লিন্ট।
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'।
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার।
উৎস: আইবিএম অফিসিয়াল ওয়েবসাইট।