বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য

মোট প্রশ্ন৩৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও প্রতিপাদ্য

PrepBank · পাতা / · ১০০ / ৩৫৮

.
২০২৫ সালের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য কী ছিল?  
  1. কর্মে লিঙ্গ সমতা অর্জন
  2. অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র
  3. গণমাধ্যমের স্বাধীনতা
  4. শান্তি ও গণতন্ত্র: ব্যালট ও বুলেট
ব্যাখ্যা

• আন্তর্জাতিক গণতন্ত্র দিবস: 
- ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর এই দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ। 
- এরপর থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
- যা প্রতি বছর '১৫সেপ্টেম্বর' তারিখে পালিত হয়।
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস  '১৫সেপ্টেম্বর।
- ২০২৫ সালের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল প্রতিপাদ্য ছিল "কর্মে লিঙ্গ সমতা অর্জন" (Achieving gender equality, action by action)

উল্লেখ্য, 
- ২০২৫ সালের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল প্রতিপাদ্য ছিল "কর্মে লিঙ্গ সমতা অর্জন" (Achieving gender equality, action by action)

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

.
বিশ্ব ইন্টারনেট দিবস পালিত হয় কত তারিখে?
  1. ২৫ এপ্রিল
  2. ২৭ সেপ্টেম্বর
  3. ২৯ অক্টোবর
  4. ১৭ নভেম্বর
ব্যাখ্যা
- ২৯ অক্টোবর : বিশ্ব ইন্টারনেট দিবস
- ২৫ এপ্রিল : বিশ্ব ম্যালেরিয়া দিবস
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস
- ১৭ নভেম্বর : বিশ্ব স্টুডেন্টস দিবস।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
.
‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪’ পালিত হয় -
  1. ২২ ফেব্রুয়ারি
  2. ২৩ ফেব্রুয়ারি
  3. ২৪ ফেব্রুয়ারি
  4. ২৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
জাতীয় স্থানীয় সরকার দিবস:
- জাতীয় স্থানীয় সরকার দিবস ২৫ ফেব্রুয়ারি।
- ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ -এর প্রতিপাদ্য : ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’।

উল্লেখ্য,
- জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয়।
.
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে?
  1. ১২ আগস্ট
  2. ১৮ আগস্ট
  3. ২২ আগস্ট
  4. ৩০ আগস্ট
ব্যাখ্যা
- আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস প্রতি বছর ৩০ আগস্ট পালিত হয়।
- ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ সম্মেলনে এই দিবসটি নির্ধারণ করা হয়। গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের ন্যায়বিচারের দাবিতে এটি পালন করা হয়। দিবসটি মানুষকে গুমের শিকার থেকে সুরক্ষা দেওয়ার আন্তর্জাতিক অঙ্গীকারের প্রতীক।

এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু দিবস: 
- আন্তর্জাতিক নারী দিবস - ৮ মার্চ।
- বিশ্ব পর্যটন দিবস - ২৭ সেপ্টেম্বর।
- বিশ্ব জনসংখ্যা দিবস - ১১ জুলাই।
- বিশ্ব স্বাস্থ দিবস - ৭ এপ্রিল।
- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস - ৩ মে।

সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো। 
.
'আন্তর্জাতিক নদীকৃত্য দিবস' কবে পালিত হয়?
  1. ১১ মার্চ
  2. ১২ মার্চ
  3. ১৩ মার্চ
  4. ১৪ মার্চ
ব্যাখ্যা
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস (International Day of Action for Rivers):
- 'আন্তর্জাতিক নদীকৃত্য দিবস' পালিত হয় ১৪ মার্চ।
- দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘আমাদের নদী, আমাদের জীবন’। 

উল্লেখ্য,
- ১৯৯৭ সালের ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিতে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেখানে এক হয়েছিলেন বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা। তাইওয়ান, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ওই সম্মেলনে অংশ নেন প্রতিনিধিরা। ওই সম্মেলন থেকেই ১৪ই মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালনের ঘোষণা দেয়া হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, জাতীয় নদী রক্ষা আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন কর্মসূচির আয়োজন করেছে।

উৎস: i) দৈনিক ইত্তেফাক।
ii) International Rivers ওয়েবসাইট।
.
২৬শে মার্চকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় কখন?
  1. ক) ১০ এপ্রিল, ১৯৭১
  2. খ) ২২ জানুয়ারি, ১৯৭২
  3. গ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
  4. ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
• বাংলাদেশের স্বাধীনতা দিবস যা ২৬শে মার্চ তারিখে পালিত বাংলাদেশের জাতীয় দিবস।
• ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে।
১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।।  

তথ্যসূত্র:- জাতীয় তথ্য বাতায়ন।
.
'World Humanitarian Day' পালিত হয় কবে?
  1. ১৬ আগস্ট
  2. ১৭ আগস্ট
  3. ১৮ আগস্ট
  4. ১৯ আগস্ট
ব্যাখ্যা
বিশ্ব মানবতা দিবস (World Humanitarian Day):
- প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মানবতা দিবস (World Humanitarian Day)।
- ২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকের বাগদাদে জাতিসংঘের সদর দপ্তরে এক ভয়াবহ বোমা হামলায় জাতিসংঘের বিশেষ দূত সার্জিও ভিয়েরা দে মেলোসহ ২২ জন জাতিসংঘ কর্মী নিহত হন। - এই ট্র্যাজেডির স্মরণে এবং বিশ্বজুড়ে মানবিক সহায়তায় নিযুক্ত কর্মীদের স্বীকৃতি দিতে জাতিসংঘ ২০০৮ সালে ১৯ আগস্টকে বিশ্ব মানবতা দিবস হিসেবে ঘোষণা করে।
- তখন থেকেই প্রতি বছর এই দিনে বিশ্বের নানা প্রান্তে মানবিক কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
- ২০২৫ সালের এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে: ‘জলবায়ু সংকটে সম্মুখসারির মানবিক যোদ্ধারা’।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
.
বিশ্বজুড়ে মানবাধিকার দিবস কবে পালিত হয়?
  1. ৮ মার্চ
  2. ১৮ মার্চ
  3. ১৬ অক্টোবর
  4. ১০ ডিসেম্বর
  5. ১৮ ডিসেম্বর
ব্যাখ্যা

বিশ্ব মানবাধিকার দিবস:
- বিশ্বজুড়ে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়। কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights) গৃহীত ও ঘোষিত হয়।
- জাতিসংঘের ঘোষণায় বলা হয়েছে যে, মানবাধিকার ভোগের বেলায় জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব যে ধরনের নাগরিকই হোক না কেন, তার রাজনৈতিক মতামত ও পদমর্যাদা যাই হোক না কেন, সে যে দেশেরই নাগরিক হোক না কেন, অধিকার ও স্বাধীনতা ভোগের ক্ষেত্রে কোনো তারতম্য বা পার্থক্য করা হবে না। 
- ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
- তাই প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।

.
UNAIDS- জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোন দিন ’বিশ্ব এইডস দিবস’ উদযাপন করে?
  1. ২ ডিসেম্বর
  2. ১ ডিসেম্বর
  3. ৮ ডিসেম্বর
  4. ৩ ডিসেম্বর
ব্যাখ্যা

UNAIDS: 
- পূর্ণরূপ: Joint United Nations Programme on HIV/AIDS. 
- জাতিসংঘের যৌথ এইচআইভি/এইডস কর্মসূচি
- প্রতিষ্ঠা সাল: ১৯৯৬ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- ধরন: জাতিসংঘের যৌথ কর্মসূচি।

• বিশ্বব্যাপী ভূমিকা: 
- UNAIDS বিশ্বব্যাপী HIV মোকাবেলার অন্যতম প্রধান নেতৃত্বদাতা সংস্থা।
- প্রতিবছর Global AIDS Update Report প্রকাশ করে। 
- জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ ডিসেম্বর "বিশ্ব এইডস দিবস" উদযাপন করে।

• মিশন: ২০৩০ সালের মধ্যে এডসকে জনস্বাস্থ্য হুমকি থেকে মুক্ত করা। 
• Fast-Track Cities Initiative (ফাস্ট-ট্র্যাক সিটিজ)
- মূল লক্ষ্য: ২০৩০ সালের মধ্যে এইডস মহামারী নির্মূল করা।

উৎস: UNAIDS ওয়েবসাইট।

১০.
বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে?
  1. ১১ জুলাই
  2. ১৪ জুলাই
  3. ১৫ জুলাই
  4. ১৭ জুলাই
ব্যাখ্যা
• বিভিন্ন আন্তর্জাতিক দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- দিবসটির ২০২৪ সালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে - ‘জেন্ডার সমতাই শক্তি নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’।

অন্যদিকে,
১৪ জুলাই - ঐতিহাসিক বাস্তিল দিবস;
১৫ জুলাই -  বিশ্ব যুব দক্ষতা দিবস;
১৭ জুলাই - আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস। 

২০২৪ সালের জুলাই মাসে পালিত বিভিন্ন দিবস ও প্রতিপাদ্য 

সূত্র- জাতীয় তথ্য বাতায়ন।
১১.
‘আন্তর্জাতিক জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ কত তারিখ?
  1. ৩ এপ্রিল
  2. ১৭ মার্চ
  3. ১৩ ফেব্রুয়ারি
  4. ২১ মার্চ
ব্যাখ্যা

- ১৯৭৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ মার্চকে ‘আন্তর্জাতিক জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ ঘোষণা করে।
- এ দিবস পালনের প্রেক্ষাপট ১৯৬০ সালের দক্ষিণ আফ্রিকার শার্পভিল হত্যাকাণ্ড।
- শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে ৬৯ জন নিহত ও ১৮০ জন আহত হয়।
- প্রতিবাদ শুরু হয়েছিল ২১ মার্চ, তাই ওই তারিখকেই আন্তর্জাতিক দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

উৎস: The Daily Star Bangla.মন্ত্রিপরিষদ বিভাগ।

১২.
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে?
  1. ৮ সেপ্টেম্বর
  2. ১১ সেপ্টেম্বর
  3. ১৬ সেপ্টেম্বর
  4. ২১ সেপ্টেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস:
- আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় ৮ সেপ্টেম্বর।
- ২০২৫ সালেদিবসটির প্রতিপাদ্য ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’। 
- ইউনেস্কো ১৯৬৬ সালে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে।
- ১৯৬৭ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়।
- স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথমবার এই দিবসটি পালিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪) অনুযায়ী দেশের সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ।
- অর্থাৎ প্রায় ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী এখনো নিরক্ষর।

তথ্যসূত্র- ইউনেস্কো ওয়েবসাইট, পত্রিকা প্রতিবেদন।

১৩.
আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয় কবে? 
  1. ২৪ জানুয়ারি
  2. ২৫ জানুয়ারি
  3. ২৬ জানুয়ারি
  4. ২৭ জানুয়ারি
ব্যাখ্যা

• আন্তর্জাতিক কাস্টমস দিবস: 
- আন্তর্জাতিক কাস্টমস দিবস প্রতি বছর ২৬ জানুয়ারি পালিত হয়।
- এটি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (WCO) কর্তৃক প্রতিষ্ঠিত, যা বিশ্বব্যাপী কাস্টমস প্রশাসনের কাজকে স্বীকৃতি দেয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুরক্ষা, সহজীকরণ ও নিরাপত্তায় কাস্টমস কর্মকর্তাদের ভূমিকা উদযাপন করে।

• ২০২৬ সালের আন্তর্জাতিক কাস্টমস দিবস: 
- প্রতিপাদ্য/থিম: “Customs protecting society through vigilance and commitment” / 'অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস'
- এই প্রতিপাদ্য কাস্টমসের বিভিন্ন অবদান যেমন: অবৈধ পণ্য, মাদক, জালিয়াতি পণ্য প্রতিরোধ, সমাজ ও জনস্বাস্থ্য রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি তুলে ধরে।

তথ্যসূত্র: ইত্তেফাক ও বাসস। 

১৪.
কত তারিখে বিশ্বজুড়ে বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়?
  1. ১৮ মে 
  2. ২০ মে 
  3. ২০ জুন 
  4. ২৪ জুন 
ব্যাখ্যা

বিশ্ব শরণার্থী দিবস:
- ২০ জুন বিশ্বজুড়ে বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়।
- প্রতি বছর এ দিনে বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতাদের সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়। 

⇒ জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২০০১ সাল থেকে শরণার্থীদের অধিকার রক্ষায় UNHCR প্রতি বছর ২০ জুন দিবসটি পালন করে থাকে।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
- ১৯৫১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া আন্ত‍‍র্জাতিক রিফিউজি কনভেনশনে স্বাক্ষরিত দেশগুলোর পাশাপাশি যারা স্বাক্ষর করেনি এবং ১৯৬৭ সালের প্রটোকলে অনুস্বাক্ষর করেনি, সেরকম অনেক দেশও বিশ্ব শরণা‍র্থী দিবস পালন করে। 
- ২০০০ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব শরণার্থী দিবস অনুমোদন হওয়ার আগ পর্যন্ত প্রতিবছর জুন মাসের ২০ তারিখ মূলত আফ্রিকার শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- পরবর্তী সময়ে এটা বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পরিচিতি পায়।

উৎস: UN ওয়েবসাইট।

১৫.
জুলাই শহীদ দিবস কবে পালিত হয়?
  1. ১৬ জুলাই
  2. ১৮ জুলাই
  3. ৩১ জুলাই
  4. ৫ আগস্ট
ব্যাখ্যা

জুলাই শহীদ দিবস:
- ১৬ জুলাই জুলাই শহীদ দিবস পালিত হয়।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ–অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

⇒ ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে এ দিবস ঘোষণা করা হয়। 
- এ ছাড়া গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছে।
- এই দিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকে। 

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। 

১৬.
Which day is observed as the 'Mujibnagar Day'?
  1. 17 April
  2. 10 April
  3. 4 November
  4. 10 January
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় দিবস সমূহ:

জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী।
- শহীদ দিবস/আন্তর্জাতকি মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারী।
- জাতীয় পতাকা দিবস- ০২ মার্চ।
- জাতীয় শিশু দিবস- ১৭ মার্চ।
- জাতীয় দিবস/স্বাধীনতা দিবস- ২৬ মার্চ।
- মজিবনগর দিবস- ১৭ এপ্রিল।
- জাতীয় শোক দিবস- ১৫ আগষ্ট।
- জাতীয় সংহতি ও বিপ্লব দিবস- ৭ নভেম্বর। 
- সশস্ত্রবাহিনী দিবস-২১ নভেম্বর।
- মুক্তিযোদ্ধা দিবস- ০১ ডিসেম্বর।
- শহীদ বুদ্ধিজীবি দিবস- ১৪ ডিসেম্বর।
- বিজয় দিবস- ১৬ ডিসেম্বর।

তথ্যসূত্র- জাতীয় তথ্য বাতায়ন।
১৭.
আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় কত তারিখে?
  1. ১৬ সেপ্টেম্বর
  2. ২৫ আগস্ট
  3. ৬ নভেম্বর
  4. ২৭ জুন
ব্যাখ্যা

আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস:
- আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস ১৬ সেপ্টেম্বর।
- দিবসটি ‘বিশ্ব ওজোন দিবস’ হিসেবেও পরিচিত।
- ২০২৫ সালে দিবসটির প্রতিপাদ্য হলো—‘বিজ্ঞান থেকে বৈশ্বিক পদক্ষেপ’।

উল্লেখ্য,
- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলো ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়।
- এ দিনই পালিত হয় বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস হিসাবে।
- বাংলাদেশে ১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে।

উৎস:- UN ওয়েবসাইট।

১৮.
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কোনটি?
  1. ৮ ডিসেম্বর
  2. ৯ ডিসেম্বর
  3. ৩১ অক্টোবর
  4. ২৩ সেপ্টেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস:
- দুর্নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর বিরুদ্ধে লড়াই ও প্রতিরোধে কনভেনশনের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে মনোনীত করে। 
- কনভেনশনটি ২০০৫ সালের ডিসেম্বরে কার্যকর হয়।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।

• অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ:
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।
- জাতীয় নিরাপদ সড়ক দিবস - ২২ অক্টোবর।
- জাতীয় যুব দিবস - ১ নভেম্বর।
- বিশ্ব এইডস দিবস - ১ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস - ৪ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।

 উৎস: জাতিসংঘ ও বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন পরিপত্র ২০২৬।

১৯.
'আন্তর্জাতিক নারী দিবস' কবে পালিত হয়?
  1. ৮ মার্চ
  2. ১৮ মার্চ
  3. ৮ এপ্রিল
  4. ১৮ এপ্রিল
ব্যাখ্যা

আন্তর্জাতিক নারী দিবস:
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
- নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।

উল্লেখ্য,
- ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রথমবারের মতো ‘জাতীয় নারী দিবস’ পালিত হয়। 
- এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এই সম্মেলনে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির উইমেন্স অফিসের নেতা ক্লারা জেটকিন একটি বার্ষিক ‘আন্তর্জাতিক নারী দিবস’ চালুর ধারণা উপস্থাপন করেন।
- কোপেনহেগেন সম্মেলনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯১১ সালের ১৯ মার্চ ডেনমার্ক, অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়।
- জার্মানিতে ১৯১৪ সালের ৮ মার্চ প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। 

⇒ জাতিসংঘ ১৯৭৫ সালকে ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে। একই বছর বিশ্ব সংস্থাটি প্রথমবারের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে।
- দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পায়।
- জাতিসংঘ প্রথমবার এই দিবসের একটা প্রতিপাদ্য ঠিক করে ১৯৯৬ সালে। জাতিসংঘ সে বছর ‘অতীত উদ্‌যাপন, ভবিষ্যৎ ঘিরে পরিকল্পনা’ প্রতিপাদ্যে দিবসটি পালন করে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) International Women's Day ওয়েবসাইট।

২০.
‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ পালিত হয় কবে?
  1. ২৩ জুলাই
  2. ২৬ জুলাই
  3. ২৮ জুলাই
  4. ২৯ জুলাই
ব্যাখ্যা
২৩ জুলাই ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’।
- বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশকালে কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়-সিভিল সার্ভিসের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সিভিল সার্ভিস।

অপরদিকে, 
২৬ জুলাই - আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস;
২৮ জুলাই - বিশ্ব হেপাটাইটিস দিবস;
২৯ জুলাই - বিশ্ব বাঘ দিবস। 

তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ বিভাগ। 
২১.
আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে পালিত হয়?
  1. ১৭ আগস্ট
  2. ৯ আগস্ট
  3. ১২ আগস্ট
  4. ১৪ আগস্ট
ব্যাখ্যা
আন্তর্জাতিক আদিবাসী দিবস:
- বিশ্ব আদিবাসী দিবস বা International Day of the World’s Indigenous Peoples প্রতি বছর ৯ আগস্ট তারিখে পালিত হয়।
- এই দিবসটি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, এবং জীবনের মান উন্নয়নের উদ্দেশ্যে পালন করা হয়।
- তবে এই দিবসটি পালনের পেছনে রয়েছে বিশ্বব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর প্রতি চলমান অবহেলা এবং তাদের অধিকারের জন্য দীর্ঘ সংগ্রামের কাহিনি।
- বিশ্ব আদিবাসী দিবস পালনের উদ্যোগ নেওয়া হয় ১৯৯৪ সালে।
- জাতিসংঘের সাধারণ পরিষদ আদিবাসী জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান বৈষম্য এবং তাদের অধিকারের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৯ আগস্ট দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
- প্রথম বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় ১৯৯৫ সালের ৯ আগস্ট।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২২.
বিশ্ব এইডস দিবস কবে?
  1. ১ ডিসেম্বর
  2. ১২ ডিসেম্বর
  3. ২৯ ডিসেম্বর
  4. ৩১ ডিসেম্বর
ব্যাখ্যা

• বিশ্ব এইডস দিবস:
- বিশ্ব এইডস দিবস প্রতি বছর ১ ডিসেম্বর পালিত হয়।
- এটি এইচআইভি আক্রান্তদের প্রতি সমর্থন প্রদর্শন এবং এইডস অসুস্থতায় মৃত্যুবরণকারীদের স্মরণে পালন করা হয়।
- এ দিবসটি বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এবং এই রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়​।
- প্রতিষ্ঠা লাভ করে- ১৯৮০ সালে।
- প্রতিষ্ঠাকারী সংস্থা- বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হল-  লাল ফিতা।
- মার্কিন যুক্তরাষ্ট্রে যারা এইডসে মারা গেছেন তাদের স্মরণে একটি প্রতীক হল- এইডস মেমোরিয়াল কুইল্ট।
- বিশ্ব এইডস দিবসের প্রথম থিম ছিল- “যোগাযোগ”
২০২৫ সালের প্রতিপাদ্যপ্রতিপাদ্য: চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা।

উৎস:প্রথম আলো নিউজ।

২৩.
কোন সন থেকে বিশ্বব্যাপী বেতার দিবস পালিত হয়ে আসছে?
  1. ১৯৪৬
  2. ১৯৯৫
  3. ২০১২
  4. ২০১১
ব্যাখ্যা
বেতার দিবস:
- ২০১১ সালের ৩ নভেম্বর UNESCO‑র ৩৬তম সাধারণ অধিবেশনে বেতার দিবস প্রথমবার ঘোষণা করা হয়।
- ২০১২ সালে ১৩ ফেব্রুয়ারি প্রথমবার বিশ্বব্যাপী পালিত হয় বেতার দিবস।
- প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালিত হয়।

তথ্যসূত্র - UNESCO ওয়েবসাইট।
২৪.
বঙ্গবন্ধুর জন্মদিবসকে দিবস হিসেবে পালন করা হয়?
  1. ক) শিশু দিবস
  2. খ) অটিজম দিবস
  3. গ) পরিবেশ দিবস
  4. ঘ) জাতীয় টিকা দিবস
ব্যাখ্যা
জাতীয় শিশু ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস দিবস ১৭ মার্চ।
Source:dss.gov.bd
২৫.
ইউনেস্কো সুন্দরবনকে কততম 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে?
  1. ক) ৭৯৪ তম
  2. খ) ৭৯৬ তম
  3. গ) ৭৯৮ তম
  4. ঘ) ৮০০ তম
ব্যাখ্যা
• বাংলাদেশ ইউনেস্কো এর সদস্যপদ লাভ করে ২৭ অক্টোবর, ১৯৭২ সালে।
• ইউনেস্কো এর ৩০ তম সাধারণ সভায়, ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে  আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়।
• ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি। 
যথা - 
১) বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ - ১৯৮৫ সালে ৩২১ তম বিশ্ব ঐতিহ্য। 
২) নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার - ১৯৮৫ সালে ঘোষিত ৩২২ তম বিশ্ব ঐতিহ্য।
৩) সুন্দরবন - ১৯৯৭ সালে ইউনেস্কো ঘোষিত ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য।

 উৎস: ইউনেস্কো ওয়েবসাইট। 
২৬.
কত সালে সর্বপ্রথম 'ধরিত্রী দিবস' পালন করা হয়?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭০ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭২ সালে
ব্যাখ্যা
ধরিত্রী দিবস:
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়।
- এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস।
- সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালিত হয়।
- বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়।
- ১৯৯০ সালে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেওয়া হয়।
- এরপর দিবসটি ‘বিশ্ব ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে।
- বর্তমানে ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়।

সূত্র: United Nations Foundation ও Earth Day 2025 ওয়েবসাইট।
২৭.
বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ‘জাতীয় প্রবাসী দিবস’ পালন করেছে -
  1. ২৭ ডিসেম্বর ২০২৩
  2. ৩০ ডিসেম্বর ২০২৩
  3. ২৭ ডিসেম্বর ২০২২
  4. ৩০ ডিসেম্বর ২০২২
ব্যাখ্যা
জাতীয় প্রবাসী দিবস:
- বাংলাদেশ সরকার ২০২৩ সালের ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন করেছে ‘জাতীয় প্রবাসী দিবস’।
 
উল্লেখ্য,
- বেসরকারিভাবে ২০০৫ সাল থেকে ‘এনআরবি ডে’ উদযাপন করে আসছে স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন।
- যার ফলে প্রবাসী দিবস সরকারিভাবে এবার উদযাপিত হতে যাচ্ছে।
- ২০১৭ সাল থেকে বেসরকারি উদ্যোগে ৩০ ডিসেম্বর দিনটিকে উদযাপন করা হয়।
- দিবসটির জন্য বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান লোগো তৈরি করে দিয়েছিলেন।
- ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৩০ ডিসেম্বর দিনটিকে ‘জাতীয় প্রবাসী দিবস’ উদ্‌যাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৮.
বিশ্ব স্বাস্থ্য দিবস- ২০২৫ এর প্রতিপাদ্য কী?
  1. স্বাস্থ্যই সম্পদ
  2. স্বাস্থ্য সবার অধিকার
  3. সুস্থ পৃথিবী, টেকসই ভবিষ্যৎ
  4. জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day):
- প্রতি বছর ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালন করা হয়। 
- ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়।
- একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়।
- ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
- এদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়।
- প্রতিবছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ।
- ২০২৫ সালের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ (Healthy beginnings, hopeful futures)।

তথ্যসূত্র: WHO ওয়েবসাইট।
২৯.
৭ আগস্ট, ২০২৩ তারিখে মন্ত্রিসভার বৈঠকে ১২ই ডিসেম্বর কে কি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?
  1. ডিজিটাল বাংলাদেশ দিবস
  2. সোফিয়া দিবস
  3. স্মার্ট বাংলাদেশ দিবস
  4. জাতীয় তথ্য প্রযুক্তি দিবস
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:

- স্মার্ট বাংলাদেশ দিবস - ১২ ডিসেম্বর।
- জাতীয় ঐতিহাসিক দিবস - ৭ মার্চ।
- স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ।
- জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট।
- সশস্ত্রবাহিনী দিবস - ২১ নভেম্বর।
- মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর।
- বিজয় দিবস - ১৬ ডিসেম্বর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৩০.
আন্তর্জাতিক নারী দিবস কোনটি?
  1. ৫ মার্চ

  2. ৮ মার্চ

  3. ৯ এপ্রিল

  4. ১৪ সেপ্টেম্বর

ব্যাখ্যা

 বিভিন্ন দিবস:

- বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় ২০ জুন।
- আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন।
- বিশ্ব নারী দিবস ৮ মার্চ।
- বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল।
- বিশ্ব প্রাণী দিবস ৪ অক্টোবর।
- বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই।
- বিশ্ব সমুদ্র দিবস ৮ জুন।

উৎস: UNEP ওয়েবসাইট এবং জাতিসংঘ ওয়েবসাইট।

৩১.
বাংলাদেশে মূসক (মূল্য সংযোজন কর) দিবস-
  1. ৩০ অক্টোবর
  2. ৩০ নভেম্বর
  3. ১৫ সেপ্টেম্বর
  4. ১০ ডিসেম্বর
ব্যাখ্যা

- জাতীয় আয়কর দিবস ৩০ নভেম্বর।
- জাতীয় কর দিবস ৩০ অক্টোবর।
- জাতীয় ভ্যাট বা মূসক দিবস ১০ ডিসেম্বর।
- ২০১৬ সালের আগে জাতীয় আয়কর দিবস ছিল ১৫ সেপ্টেম্বর।

৩২.
বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয়ভাবে কতবার তোপধ্বনি প্রদান করা হয়?
  1. ২১ বার
  2. ৩১ বার
  3. ২৬ বার
  4. ৭১ বার 
ব্যাখ্যা

◉ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিনটির সূচনা করা হয়।

তোপধ্বনি:
- বিশিষ্ট ব্যক্তিবর্গ বা বিশেষ দিবসকে তোপধ্বনির (কামান দাগা) মাধ্যমে সম্মান জানানো হয়।
- ঐতিহাসিকভাবে সামরিক বাহিনীর এই তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানোর রেওয়াজ রয়েছে।
- তোপধ্বনির মাধ্যমে সামরিক অভিবাদনের প্রথাটি আন্তর্জাতিকভাবে প্রচলিত। 

উল্লেখ্য,
- বাংলাদেশে স্বাধীনতা ও বিজয় দিবসে তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সামরিক অভিবাদন জানানো হয়।
- দু’টি দিনেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয়। 
- বিশ্বের অন্যান্য দেশে ২১ বার তোপধ্বনি প্রচলন থাকলেও ব্রিটিশ উপনিবেশিক দেশগুলো এই নিয়মে কিছুটা পরিবর্তন এনে ৩১ বার নির্ধারণ করে।

অন্যদিকে, 
- বাংলাদেশে অন্য কোনও দেশের রাষ্ট্র বা সরকারপ্রধান বা আন্তর্জাতিক বিশিষ্ট কোনও ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়।
- বিশ্বব্যাপী সামরিক সম্মান জানাতে ২১ বারই তোপধ্বনি করার বিষয়টি জানা যায়।

উৎস:  ২৬ মার্চ ২০২২, বাংলাদেশ সংবাদ সংস্থা।

৩৩.
২৮ সেপ্টেম্বর কী দিবস?
  1. মীনা দিবস
  2. বিশ্ব জলাতঙ্ক দিবস
  3. বিশ্ব হার্ট দিবস
  4. বিশ্ব কন্যাশিশু দিবস
ব্যাখ্যা
বিশ্ব জলাতঙ্ক দিবস
- বিশ্ব জলাতঙ্ক দিবস ২৮ সেপ্টেম্বর। 
- বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে।
- ২০২৪ সালে  দিবসটির প্রতিপাদ্য ‘জলাতঙ্ক নিমূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন’।
- ২০১০ সাল থেকে বাংলাদেশ সরকার জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলকে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে গ্রহণ করে। 
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষের জলাতঙ্কের জন্য কুকুর ৯ শতাংশ, বিড়াল ২ শতাংশ, বাদুর ২ শতাংশ এবং অন্যন্য প্রাণী ৩ শতাংশ দায়ী।

সূত্র- স্বাস্থ্য অধিদপ্তর।
৩৪.
'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয় কবে?
  1. ১৬ জুলাই
  2. ১৮ জুলাই
  3. ১ আগস্ট
  4. ৫ আগস্ট
ব্যাখ্যা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস:
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয়।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে।
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

উল্লেখ্য:
- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস 'ক' শ্রেণিভুক্ত করা হয়েছে।
- ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' 'খ' শ্রেণিভুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

৩৫.
ঐতিহাসিক ‘D-Day’ নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. ক) ইরাক-ইরান যুদ্ধ
  2. খ) আফিম যুদ্ধ
  3. গ) প্রথম বিশ্বযুদ্ধ
  4. ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ৬ জুন ১৯৪৪ জার্মান অধিকৃত ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর অভিযান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। নরম্যান্ডিতে মিত্রবাহিনীর এই ঐতিহাসিক অবতরণের দিনকে বলা হয় D-Day।
৩৬.
১৯৬৯ সালের ঐতিহাসিক 'গণ-অভ্যুত্থান দিবস' পালন করা হয় কবে?
  1. ২০ জানুয়ারি
  2. ২২ জানুয়ারি
  3. ২৪ জানুয়ারি
  4. ২৭ জানুয়ারি
ব্যাখ্যা
গণ-অভ্যুত্থান দিবস:
- বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ১৯৬৯ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান।
- ছাত্র সমাজের দেওয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান।
- এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার।
- ১৯৬৯ সালের ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত উত্তাল এ দিনগুলোতে পথে পথে ছিল মিছিল হয়। 
- ওই সময় স্বৈরাচার সরকারের বুলেটের আঘাতে প্রাণ দিয়েছিলেন- আসাদ, মতিউর, ড. জোহাসহ নাম না জানা অসংখ্য মানুষ।
- ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে।
- সেই থেকে ২৪ জানুয়ারি 'গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।

তথ্যসূত্র- বাংলাপিডিয়া।
৩৭.
আন্তর্জাতিক শ্রমিক দিবস কোনটি?
  1. ক) ১ মে
  2. খ) ৫ জুন
  3. গ) ৮ সেপ্টেম্বর
  4. ঘ) ১৮ সেপ্টেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস - ৮ সেপ্টেম্বর।
বিশ্ব পরিবেশ দিবস - ৫ জুন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস - ১ মে।

সূত্রঃ জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট।

৩৮.
জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়-
  1. ১ নভেম্বর
  2. ৩ নভেম্বর
  3. ৪ নভেম্বর
  4. ৭ নভেম্বর
ব্যাখ্যা

জেল হত্যা দিবস:
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগের চারজন সিনিয়র নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল।
- ৩ নভেম্বর জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়।
- তাদের এই হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
- বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে সপরিবারে হত্যার পর গুরুত্বপূর্ণ এই চার নেতাসহ অনেককে বন্দি করা হয়েছিল।
- কতিপয় সেনা কর্মকর্তা পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আটক এই চার নেতাকে গুলি করে এবং বেয়নেট দিয়ে বিদ্ধ করে হত্যা করে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৯.
জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়—
  1. ২ ফেব্রুয়ারি
  2. ৫ ফেব্রুয়ারি
  3. ১৪ ফেব্রুয়ারি
  4. ১৮ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

জাতীয় দিবস:
- ২ ফেব্রুয়ারি, জাতীয় নিরাপদ খাদ্য দিবস। 
- ৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস। 
- ১৪ ফেব্রুয়ারি, সুন্দরবন দিবস। 
- ১৮ ফেব্রুয়ারি, শহিদ ড. জোহা দিবস। 
- ২১ ফেব্রুয়ারি,  শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 
- ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবস। 
- ২৫ ফেব্রুয়ারি, জাতীয় স্থানীয় সরকার দিবস। 
- ২৮ ফেব্রুয়ারি, জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। 

উৎস: প্রথম আলো পত্রিকা। 

৪০.
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কবে পালিত হয়?
  1. ৭ নভেম্বর
  2. ১১ নভেম্বর
  3. ১৭ নভেম্বর
  4. ২২ নভেম্বর
  5. ২৫ নভেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস:
- ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়।

⇒ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।
- ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটি স্বীকৃতি পায়।
- ১৯৯৯ সালের ১৭ই ডিসেম্বর আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের স্বীকৃতি দেয় জাতিসংঘ।
- বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন করে আসছে।

উল্লেখ্য,
- ১৯৬০ সালের ২৫শে নভেম্বর ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলন করার জন্য প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের তিন বোনকে সেনা সদস্যরা ধর্ষণ ও হত্যা করেন। তাদের স্মরণে ১৯৮১ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস হিসেবে পালিত হয়।

উৎস: UN ওয়েবসাইট। 

৪১.
জাতিসংঘ কোন সালকে  'আন্তর্জাতিক সমবায় বর্ষ' হিসেবে ঘোষণা করেন?
  1. ২০২৫ সাল
  2. ২০২৬ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৮ সাল
ব্যাখ্যা

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ - 
• ২০২৫ সাল:
- আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর (International Year of Peace and Trust).
- আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ (International Year of Glaciers' Preservation).
- আন্তর্জাতিক সমবায় বর্ষ (International Year of Cooperatives).

• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ (International Year of the Woman Farmer).

• ২০২৭ সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

উৎস: UN ওয়েবসাইট।

৪২.
“জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস” কোন তারিখে পালিত হয়?
  1. ৮ আগস্ট
  2. ৯ আগস্ট
  3. ১৩ আগস্ট
  4. ১০ আগস্ট
ব্যাখ্যা
- ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস।
- ২০১০ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
- ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে ৪৫ লাখ পাউন্ড স্টার্লিংয়ে (তখনকার ১৭ কোটি ৮৬ লাখ টাকা) পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে রাখেন।
- ক্ষেত্রগুলো হচ্ছে: তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাসটিলা।
- পরবর্তীকালে এই গ্যাসক্ষেত্রগুলো জাতীয় জ্বালানি নিরাপত্তার বড় নির্ভরস্থল হয়ে ওঠে।

সূত্র: প্রথম আলো।
৪৩.
সরকার ঘোষিত 'ঐতিহাসিক দিবস' কোনটি?
  1. ১০ জানুয়ারি
  2. ৭ মার্চ
  3. ১৭ মার্চ
  4. ২৬ মার্চ
ব্যাখ্যা

জাতীয় ঐতিহাসিক দিবস - ৭ মার্চ
স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ
জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট
মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর
সশস্ত্রবাহিনী দিবস - ২১ নভেম্বর

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন এবং বিভিন্ন দৈনিক পত্রিকা

৪৪.
'জাতীয় শহীদ সেনা দিবস' কত তারিখ?
  1. ২২ ফেব্রুয়ারি
  2. ২৩ ফেব্রুয়ারি
  3. ২২ জানুয়ারি
  4. ২৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

• ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা:
- ২৫ ফেব্রুয়ারি ২০০৯—বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ও শোকাবহ অধ্যায়। এই দিনে কতিপয় বিপথগামী বিডিআর সদস্য কতৃক সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা শাহাদাত বরণ করেন।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিনটিকে আনুষ্ঠানিকভাবে 'জাতীয় শহীদ সেনা দিবস' হিসেবে ঘোষণা করেছে।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

৪৫.
World Refugee Day is celebrated on-
  1. ক) 20 June
  2. খ) 20 January
  3. গ) 20 December
  4. ঘ) 20 August
ব্যাখ্যা
বিভিন্ন দিবস:

- ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস।
- ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।
- ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস।
- ২১ মার্চ বিশ্ব বন দিবস।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ৮ মার্চ বিশ্ব নারী দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৪৬.
‘স্মার্ট বাংলাদেশ দিবস’ পালিত হয় কত তারিখ?
  1. ১৩ মার্চ
  2. ৪ জানুয়ারি
  3. ২৭ সেপ্টেম্বর
  4. ১২ ডিসেম্বর
ব্যাখ্যা
- ২০৪১ সালের মধ্যে দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ এ রূপান্তরের রূপকল্প হাতে নিয়েছে সরকার।
- প্রতি বছর ১২ ডিসেম্বর পালন করা হয় ‘স্মার্ট বাংলাদেশ দিবস’।
- মূলত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি চারটি। এগুলো হচ্ছে—
১। স্মার্ট নাগরিক
২। স্মার্ট অর্থনীতি
৩। স্মার্ট সরকার ও
৪। স্মার্ট সমাজ।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
৪৭.
আন্তর্জাতিক CEDAW দিবস কবে পালিত হয় -
  1. ২৬ জুন
  2. ২ আগস্ট
  3. ৩ সেপ্টেম্বর
  4. ১৬ অক্টোবর
ব্যাখ্যা
আন্তর্জাতিক CEDAW দিবস:
- ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক CEDAW দিবস।

⇒ CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- সিডও সনদ ঘোষণার পর ১৯৮০ সালের ১ মার্চ থেকে এই সনদে স্বাক্ষর প্রদান শুরু হয়।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছ: -৬ টি, ধারা আছে: ৩০ টি।

উৎস: CEDAW ওয়েবসাইট।
৪৮.
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
  1. ২১ এপ্রিল
  2. ২ অক্টোবর
  3. ২৬ জানুয়ারি
  4. ১০ মে
ব্যাখ্যা
ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

⇒ ভারতে ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়।

অন্যদিকে,
- প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।

উল্লেখ্য,
- জাতীয় প্রতীক: অশোকচক্র।
- অঙ্গরাজ্য: ২৮টি।
- আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- ভারতের লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি।
- ভারতের রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি।

এছাড়াও,
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী: জওহরলার নেহরু।
- প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি: জাকির হোসেন।
- প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল।
- বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী।
- বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

উৎস: Britannica.
৪৯.
কত তারিখে বিশ্ব বসতি দিবস পালিত হয়?
  1. অক্টোবর মাসের প্রথম সোমবার
  2. জুলাই মাসের প্রথম সোমবার
  3. অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার
  4. আগস্ট মাসের প্রথম সোমবার
ব্যাখ্যা
বিশ্ব বসতি দিবস:
- ১৯৮৫ সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করা হয়।
- ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালন করা হয় বিশ্ব বসতি দিবস বা ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে। 
-  প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস।
- প্রথম বারের প্রতিপাদ্য ছিলো, 'বাসস্থান আমার অধিকার'।
- ১৯৮৯ সালে ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্টস প্রোগ্রাম দ্বারা ইউএন-হ্যাবিট্যাট স্ক্রোল অফ অনার অ্যাওয়ার্ড চালু করা হয়েছিল।
- এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানব বসতি পুরস্কার।
 
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।[লিঙ্ক]
৫০.
International Democracy Day is celebrated on -
  1. 23 July
  2. 15 September
  3. 27 September
  4. 7 June
ব্যাখ্যা
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় - ১৫ সেপ্টেম্বর।
এছাড়াও - 
- বিশ্ব পর্যটন দিবস -  ২৭ সেপ্টেম্বর।
- জাতীয় পাবলিক সার্ভিস দিবস - ২৩ জুলাই।
- ঐতিহাসিক ছয়দফা দিবস - ৭ জুন।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৫১.
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?
  1. প্রথম সোমবার
  2. দ্বিতীয় সোমবার
  3. তৃতীয় সোমবার
  4. চতুর্থ সোমবার
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নিবাহী প্রধান: অ্যানাক্লাউডিয়া রসবাচ।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।

⇒ ১৯৭৬ সালের ৩১ মে-১১ জুন কানাডার ভ্যাঙ্কুভারে নগরায়নের চ্যালেঞ্জকে পুরোপুরি স্বীকৃতি দেওয়ার জন্য UN HABITAT-এর মানব বসতিতে জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য,
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

উৎস: UN HABITAT ওয়েবসাইট।
৫২.
বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় কত তারিখে?
  1. ২৩ মার্চ
  2. ৩১ মে
  3. ১৬ অক্টোবর
  4. ২৭ সেপ্টেম্বর
ব্যাখ্যা

- ১৯৫০ সালের ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি কার্যকর হয়।
- যার কারণে ২৩ মার্চ প্রতিবছর বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালিত হয়।

অন্যদিকে,
- ৩১ মে : বিশ্ব তামাকমুক্ত দিবস
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস
- ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৫৩.
বাংলাদেশে জাতীয় কৃষি দিবস কখন পালিত হয়?
  1. ১লা অগ্রহায়ণ
  2. ১লা ফাল্গুন
  3. ১৫ নভেম্বর
  4. ১লা বৈশাখ
ব্যাখ্যা

•‘জাতীয় কৃষি দিবস':
- প্রতি বছর ১লা অগ্রহায়ণ ‘জাতীয় কৃষি দিবস' ও নবান্ন উৎসব’ হিসেবে পালিত হয়।
- “কৃষিই সমৃদ্ধি”—এই লক্ষ্যকে সামনে রেখে ২০০৮ সালের ১৫ নভেম্বর প্রথমবার জাতীয় কৃষি দিবস উদযাপিত হয়।
- এরপর থেকে তা নিয়মিতভাবে পালন করা হচ্ছে।
- বাংলাদেশের জাতীয় কৃষি দেশের অর্থনৈতিক উন্নয়ন, খাদ্যনিরাপত্তা, গ্রামীণ কর্মসংস্থান এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

উল্লেখ্য,
- বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ।
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় এক সোনালি অধ্যায়ের নাম কৃষি।
- বাংলাদেশের কৃষি মূলত ধান ও পাটের ওপর নির্ভরশীল, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ধান হলো প্রধান খাদ্যশস্য, যা উর্বর জমি ও পর্যাপ্ত পানির কারণে বছরের বিভিন্ন সময়ে চাষ করা হয়।
- পাট একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, যা রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক।
- এছাড়া আখ, তুলা, চা, তামাক, রেশম, গম, ভুট্টা, তৈলবীজ, ফুল, সবজি, মাছচাষ ও পশুপালনও কৃষির অংশ।
- কৃষি দেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের প্রধান উৎস এবং জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে।

উৎস:
১. বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়;
২. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৫৪.
মহান মে দিবস- ২০২৫ এর প্রতিপাদ্য কী? 
  1. উন্নয়নে শ্রমের শক্তি
  2. টেকসই উন্নয়ন, শ্রমিকের অধিকার
  3. নিরাপদ কর্মস্থল, সম্মানজনক জীবন
  4. শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে
ব্যাখ্যা
মহান মে দিবস:
- বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীকী দিন হিসেবে পালিত হয় ১ মে- মহান মে দিবস।
- শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে।
- ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’- প্রতিপাদ্যে এই বছর দেশে পালিত হয়েছে মহান মে দিবস।

উল্লেখ্য,
- ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন।
- ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়।
- পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে।
- শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [LINK]
৫৫.
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস -
  1. ১৩ নভেম্বর
  2. ৭ জুন
  3. ৮ এপ্রিল
  4. ১৫ মে
ব্যাখ্যা

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি সংবিধানের বিধান অনুসারে, ১৯৭২ সালের ৮ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
এই জন্য ৮ এপ্রিলকে - বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসাবে পালন করা হয়।
সুত্রঃ Live MCQ মুজিব বর্ষ এবং সিভিল সার্ভিস পিডিএফ

৫৬.
'আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস' পালিত হয় নিচের কোন দিনটিতে?
  1. ৩০ আগস্ট
  2. ৩১ আগস্ট
  3. ২৮ সেপ্টেম্বর
  4. ২৯ সেপ্টেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস:
- ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়।
- ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া সব ব্যক্তির জন্য আন্তর্জাতিক সনদ হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়।
- ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়।
- ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট গুম হওয়া মানুষগুলোকে স্মরণ এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করা হচ্ছে বিশ্বব্যাপী।
- আর গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি আছেন সাধারণ লোকজনও।

উল্লেখ্য,
- রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সমালোচনা রয়েছে।
- বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক নয়টি সনদের মধ্যে আটটিতে সই করে, কিন্তু জাতিসংঘের দীর্ঘদিনের অনুরোধের পরও বিগত সরকার গুমবিরোধী সনদে সই করেনি।
- ২৯ আগস্ট, ২০২৪ (বৃহস্পতিবার ) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন। 

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট ও পত্রিকা প্রতিবেদন।

৫৭.
কত তারিখে 'বিশ্ব মান দিবস' পালিত হয়?
  1. ১৪ অক্টোবর
  2. ১৫ অক্টোবর
  3. ১৬ অক্টোবর
  4. ১৭ অক্টোবর
ব্যাখ্যা

বিশ্ব মান দিবস:
- পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর ১৪ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।

⇒ ১৯৪৬ সালের ১৪ অক্টোবর লন্ডনে ২৫টি দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিকভাবে একটি  স্বীকৃত মান নির্ধারক সংস্থার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
- দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর ১৪ অক্টোবর ‘বিশ্ব মান দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
- কোনো পণ্য বা সেবার আন্তর্জাতিক মান কী হবে, তা নির্ধারণ করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও)।
- ১৯৭০ সাল থেকে আইএসও দিনটি পালন করছে।
 
অন্যদিকে -
- বিশ্ব খাদ্য দিবস প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়।
- ১৭ অক্টোবর হলো আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস। 
 
উৎস: ISO - International Organization for Standardization ওয়েবসাইট।

৫৮.
বাংলাদেশের বিজয় দিবস কোনটি?
  1. ২০ শে মার্চ
  2. ২৬ শে মার্চ
  3. ১৬ ই ডিসেম্বর
  4. ২১ শে ফেব্রুয়ারি
ব্যাখ্যা
- জাতীয় ঐতিহাসিক দিবস - ৭ মার্চ, 
- স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ,
- জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট, 
- মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর, 
- বিজয় দিবস - ১৬ ডিসেম্বর। 
- সশস্ত্রবাহিনী দিবস - ২১ নভেম্বর। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং বিভিন্ন দৈনিক পত্রিকা।
৫৯.
জাতীয় গ্রন্থাগার দিবস কবে?
  1. ৫ ফেব্রুয়ারি
  2. ৭ ফেব্রুয়ারি
  3. ১৩ ফেব্রুয়ারি
  4. ১৮ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
• দিবস:
- জাতীয় গ্রন্থাগার দিবস ৫ ফেব্রুয়ারি।
- ২০২৪ সালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে - গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি।
- ১৩ ফেব্রুয়ারি হচ্ছে - কৃষিবিদ দিবস ও বিশ্ব বেতার দিবস।
- ১৮ ফেব্রুয়ারি হচ্ছে -  শহীদ ড. জোহা দিবস।

তথ্যসূত্র: জাতীয় তথ্যবাতায়ন।
৬০.
When is World Malaria Day observed every year?
  1. 3 May
  2. 25 April
  3. 7 April
  4. 8 May
ব্যাখ্যা
- ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস।
- বিশ্ব ম্যালেরিয়া দিবস ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য অব্যাহত বিনিয়োগ এবং টেকসই রাজনৈতিক প্রতিশ্রুতির প্রয়োজনীয়তা তুলে ধরার একটি উপলক্ষ।
- ২০০৭ সালের বিশ্ব স্বাস্থ্য সমাবেশের সময় WHO সদস্য রাষ্ট্রগুলি এটি প্রতিষ্ঠা করে।
- ম্যালেরিয়া আক্রান্তের ৯৫% ডাব্লিউএইচও আফ্রিকান অঞ্চলে। 
- ২০২৩ সালে ম্যালেরিয়ায় ৫৯৭,০০০ জন মারা গেছেন। 

উল্লেখ্য,
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস: ৩ মে
- বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস: ৮ মে
- বিশ্ব স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল 

উৎস: WHO ওয়েবসাইট।
৬১.
'জাতীয় শিশু দিবস' পালিত হয় -
  1. ৭ মার্চ
  2. ১৭ মার্চ
  3. ২৬ মার্চ
  4. ১৮ অক্টোবর
ব্যাখ্যা
জাতীয় শিশু দিবস:
- ১৭ মার্চ 'জাতীয় শিশু দিবস' পালিত হয়।

উল্লেখ্য,
- ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান।
- তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক  শাসনের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি।
- তিনি ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা।
- শিশুদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিল অপরিসীম। 
- তাই তাঁর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
 
অন্যদিকে -
- শেখ রাসেল দিবস' পালিত হয় ১৮ অক্টোবর।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬২.
ভারতের স্বাধীনতা দিবস কবে?
  1. ২৬ জানুয়ারি
  2. ১৫ আগস্ট
  3. ১২ সেপ্টেম্বর
  4. ১৯ ডিসেম্বর
ব্যাখ্যা
• ভারত:
- স্বাধীনতা লাভ - ১৫ আগস্ট, ১৯৪৭ সালে (যুক্তরাজ্য থেকে)।
- সংবিধান কার্যকর হয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- ভারতের প্রজাতন্ত্র দিবস - ২৬ জানুয়ারি।
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ - ভারত।

-  বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান - ভারতের।
- প্রথম প্রধানমন্ত্রী - জওহরলার নেহরু।
- প্রথম রাষ্ট্রপতি - ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি - জাকির হোসেন।

- প্রথম নারী রাষ্ট্রপতি - প্রতিভা পাতিল।
 - বর্তমান প্রধানমন্ত্রী - নরেন্দ্র মোদী।
- বর্তমান রাষ্ট্রপতি - দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬৩.
বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়?
  1. ১৪ এপ্রিল
  2. ১৪ মার্চ
  3. ১৭ এপ্রিল
  4. ৭ এপ্রিল
ব্যাখ্যা
• WHO কর্তৃক ঘোষিত বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল পালিত হয়।

• কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- বিশ্ব বন্যপ্রাণী দিবস - ৩ মার্চ।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ- বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৬৪.
বিশ্ব খাদ্য দিবস- ২০২৪ এর প্রতিপাদ্য বিষয়-
  1. সবার জন্য খাদ্য নিশ্চয়তা
  2. উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার।
  3. পুষ্টিকর খাবার নিশ্চয়তা
  4. ক্ষুধা নিবারণ ও খাদ্য উন্নয়ন
ব্যাখ্যা
বিশ্ব খাদ্য দিবস:
১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।
- ১৯৪৫ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠার স্মরণে এই দিনটি পালিত হয়।
- উদ্দেশ্য হলো: বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা গড়ে তোলা।
- ২০২৪ এর প্রতিপাদ্য:
- উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার।

⇒ কয়েকটি গুরুত্ব পূর্ণ দিবস:
- ৫ অক্টোবর: বিশ্ব শিক্ষক দিবস।
- ৯ অক্টোবর: বিশ্ব ডাক দিবস।
- ১০ অক্টোবর: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
- ১৩ অক্টোবর: আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় হ্রাসকরণ দিবস।
- ১৪ অক্টোবর: বিশ্ব মান দিবস, বিশ্ব দৃষ্টি দিবস।
- ১৫ অক্টোবর: বিশ্ব হাতধোয়া দিবস।
- ১৬ অক্টোবর: বিশ্ব খাদ্য দিবস।
- ২৪ অক্টোবর: জাতিসংঘ দিবস।

উৎস: জাতিসংঘ ও বিবিসি।
৬৫.
বিশ্ব ম্যালেরিয়া দিবস-
  1. ক) ২৫ এপ্রিল
  2. খ) ২২ এপ্রিল
  3. গ) ২৩ অক্টোবর
  4. ঘ) ১১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
প্রতিবছর এপ্রিল মাসের ২৫ তারিখে সমগ্র বিশ্বে পালন করা একটি সচেতনতামূলক দিবস হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তত্ত্বাবধানে এর সদস্য রাষ্ট্রসমূহ এবং এর সঙ্গে জড়িত অন্য সংস্থাগুলো ম্যালেরিয়া প্রতিরোধ এবং সচেতনতা সৃষ্টির জন্য এই দিবস পালন করে।
৬৬.
নিম্নলিখিত কোনটি International Mother Earth day?
  1. ১৮ এপ্রিল
  2. ২০ এপ্রিল
  3. ২২ এপ্রিল
  4. ২৪ এপ্রিল
ব্যাখ্যা
২২ এপ্রিল International Mother Earth day.

ধরিত্রী দিবস:
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস উৎযাপন করা হয়।
- এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস।
- সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালিত হয়।
- বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়।
- ১৯৯০ খ্রিস্টাব্দে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেওয়া হয়।
- এরপর দিবসটি ‘বিশ্ব ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে।
- বর্তমানে ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালে দিবসটির প্রতিপাদ্য ‘পৃথিবী বনাম প্লাস্টিক’, অর্থাৎ যেকোনো একটিকে আমাদের বেছে নিতে হবে।

উৎস: UN ওয়েবসাইট।
৬৭.
কত তারিখে 'জাতীয় শহীদ সেনা দিবস' পালনের ঘোষণা দিয়েছে সরকার?
  1. ১ ফেব্রুয়ারি
  2. ১১ ফেব্রুয়ারি
  3. ১৯ ফেব্রুয়ারি
  4. ২৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
জাতীয় শহীদ সেনা দিবস:
- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
- ২৫ ফেব্রুয়ারি 'জাতীয় শহীদ সেনা দিবস' পালনের ঘোষণা দিয়েছে সরকার।
- জাতীয় শহীদ সেনা দিবস বাংলাদেশের 'গ' শ্রেণিভুক্তি (সরকারি ছুটি ব্যতীত) একটি জাতীয় দিবস।
- বিডিআরের দরবার হল থেকে সূচনা হওয়া ওই বিদ্রোহের ইতি ঘটে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে পরদিন। পিলখানায় বিদ্রোহের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে জওয়ানরাও বিদ্রোহ করে।
- সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

তথ্যসূত্র - প্রথম আলো, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫।
৬৮.
বর্তমানে কত তারিখে 'জাতীয় চা দিবস' পালন করা হয়? [নভেম্বর, ২০২৫]
  1. ৪ জুন
  2. ১৬ মার্চ 
  3. ২২ ফেব্রুয়ারি
  4. ২১ মে
ব্যাখ্যা

জাতীয় চা দিবস:
- বর্তমানে ২১ মে 'জাতীয় চা দিবস' পালন করা হয়।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ২১ মে 'জাতীয় চা দিবস' হিসেবে ঘোষণা দিয়েছে।

⇒ ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জাতীয় চা পুরস্কার নীতিমালা, ২০২২ সংশোধনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় দিবসটি পরিবর্তন করেছে।
- উল্লেখ্য, এত দিন ৪ জুন জাতীয় চা দিবস পালন করা হতো।
- এখন আন্তর্জাতিক চা দিবস ২১ মের সাথে মিল রেখে দিবসটি পরিবর্তন করা হয়।
-  ‘চা উৎপাদনকারী ও রপ্তানিকারক বিভিন্ন দেশ ও সংগঠনের আহ্বানে জাতিসংঘের খাদ্য ও কৃষি ২০২০ সাল থেকে প্রতিবছর ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করে আসছে। চা উৎপাদনকারী দেশগুলো ২১ মে “আন্তর্জাতিক চা দিবস” পালন করে থাকে। বিশ্বের অন্যান্য চা উৎপাদনকারী দেশের সঙ্গে মিল রেখে ২১ মে জাতীয় চা দিবস ঘোষণা করেছে।’

উল্লেখ্য,
- ২১ মে 'জাতীয় চা দিবস' হিসেবে ঘোষণার পূর্বে ৪ জুন দেশে জাতীয় চা দিবস পালিত হতো।

উৎস: প্রথম আলো।

৬৯.
জাতীয় গ্রন্থাগার দিবস কবে পালিত হয়?
  1. ২১ ফেব্রুয়ারি
  2. ১ ফেব্রুয়ারি
  3. ৩০ অক্টোবর
  4. ৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
জাতীয় গ্রন্থাগার দিবস ও অমর একুশে বইমেলা ২০২৫
→  জাতীয় গ্রন্থাগার দিবস
-  তারিখ: ৫ ফেব্রুয়ারি
- প্রথম পালিত হয়: ২০১৮ সালে
- সরকারি স্বীকৃতি: ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে
- পালনের কারণ: ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- একুশে ফেব্রুয়ারি ও একুশে বইমেলার সঙ্গে সামঞ্জস্য রেখে দিনটি নির্ধারণ করা হয়েছে।

→ অমর একুশে বইমেলা ২০২৫
- মেলার সময়কাল: ১ ফেব্রুয়ারি – ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- প্রতিপাদ্য: ‘জুলাই গণ–অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’
- উদ্বোধক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
- সভাপতি: বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ ও কালের কন্ঠ নিউজ। 
৭০.
'বিশ্ব তামাকমুক্ত দিবস' কবে পালিত হয়?
  1. ৮ মে
  2. ১৫ মে
  3. ৩১ মে
  4. ১৭ জুন
ব্যাখ্যা

উল্লেখযোগ্য দিবসসমূহ: 
- বিশ্ব তামাকমুক্ত দিবস = ৩১ মে;
- জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস = ২৮ এপ্রিল;
- বিশ্ব প্রেস ফ্রিডম দিবস = ৩ মে;
- আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস = ৮ মে;
- বিশ্ব টেলিযোগাযোগ দিবস = ১৫ মে;
- বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস = ৯ জুন;
- বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস = ১৭ জুন;
- আন্তর্জাতিক সমবায় দিবস = জুলাই মাসের প্রথম শনিবার;
- আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবস = ১৬ সেপ্টেম্বর;

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

৭১.
'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় -
  1. ক) ১৭ মে
  2. খ) ১৭ জুন
  3. গ) ১৭ জুলাই
  4. ঘ) ১৭ আগস্ট
ব্যাখ্যা
'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় - ১৭ জুন। 

• দিবস:

- 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় ৫ জুন।
- 'বিশ্ব বাঘ দিবস' পালিত হয় ২৯ জুলাই।
- 'বিশ্ব পর্যটন দিবস' পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- 'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ।
- 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৭২.
কত সাল থেকে 'জাতিসংঘ শান্তিরক্ষী দিবস' পালন করা হয়?
  1. ১৯৭৫ সাল থেকে বর্তমান
  2. ২০০৩ সাল থেকে বর্তমান
  3. ১৯৯৫ সাল থেকে বর্তমান
  4. ২০০৫ সাল থেকে বর্তমান
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস:
- ১৯৪৮ সালের ২৯ মে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন UNTSO মধ্যপ্রাচ্যে তার কার্যক্রম শুরু করে।
- প্রতিবছর ২৯ মে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
- ২০০৩ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে।
-  চলমান শান্তিরক্ষা মিশন ১১টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। [link]
৭৩.
'জাতীয় সংবিধান দিবস' পালিত হয় -
  1. ২৩ মার্চ
  2. ১০ এপ্রিল
  3. ৪ নভেম্বর
  4. ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ৷
- সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
- সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

⇒ ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস।

উল্লেখ্য,
⇒ ৪৩০ সদস্য বিশিষ্ট গণপরিষদের প্রথম অধিবেশন ১৯৭২ সালের ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।
- ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ।
- ১৫ ডিসেম্বর গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন।
- সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৭৪.
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
  1. ২৬ মার্চ
  2. ২১ ফেব্রুয়ারী 
  3. ১৬ ডিসেম্বর
  4. ৫ আগস্ট
ব্যাখ্যা

⇒ ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস।

♦ স্বাধীনতা দিবস:
→ ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
→ ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
→ ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়।

♦ উল্লেখ্য:
→ ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
→ ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস।
→ ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস'।

♦ বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস:
→ ০২ মার্চ জাতীয় পতাকা দিবস।
→ ০১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস।
→ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস।
→ ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস'।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।

৭৫.
বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে?
  1. ২ অক্টোবর
  2. ৩ অক্টোবর
  3. ৪ অক্টোবর
  4. ৬ অক্টোবর
ব্যাখ্যা

বিশ্ব প্রাণী দিবস:
- বিশ্বের প্রাণীদের অধিকার নিশ্চিতে ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয়ে থাকে। 
- ১৯২৫ সালে, পোলিশ সাংবাদিক, লেখক, সম্পাদক এবং অ্যাক্টিভিস্ট হেনরিখ জিমারম্যান প্রথমবার বিশ্ব প্রাণী দিবস উদযাপন করেন।
- তাঁর উদ্যোগেই ১৯২৫ সালের ২৪ মার্চ বার্লিন স্পোর্টস প্যালেসে প্রথম দিবসটি পালিত হয়।
- পরে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। 

উল্লেখ্য,
- ২০২৫ সালে ‘প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান’ প্রতিপাদ্য নিয়ে দিবসটির ১০০তম বার্ষিকী পালিত হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

৭৬.
'জাতীয় প্রবাসী দিবস' পালন করা হয় -
  1. ২৮ ডিসেম্বর
  2. ২৯ ডিসেম্বর
  3. ৩০ ডিসেম্বর
  4. ৩১ ডিসেম্বর
ব্যাখ্যা
জাতীয় প্রবাসী দিবস:
- বাংলাদেশ সরকার এবার প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপন করেছে ‘জাতীয় প্রবাসী দিবস’।
- ৩০ ডিসেম্বর 'জাতীয় প্রবাসী দিবস' পালন করা হয়।

উল্লেখ্য,
- বেসরকারিভাবে ২০০৫ সাল থেকে ‘এনআরবি ডে’ উদযাপন করে আসছে স্কলার্স বাংলাদেশ সোসাইটি ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন।
- যার ফলে প্রবাসী দিবস সরকারিভাবে এবার উদযাপিত হতে যাচ্ছে।
- ২০১৭ সাল থেকে বেসরকারি উদ্যোগে ৩০ ডিসেম্বর দিনটিকে উদযাপন করা হয়।
- দিবসটির জন্য বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান লোগো তৈরি করে দিয়েছিলেন।
- ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৩০ ডিসেম্বর দিনটিকে ‘জাতীয় প্রবাসী দিবস’ উদ্‌যাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

উৎস: ২৯ ডিসেম্বর, ২০২৩, সমকাল।
৭৭.
On which date in 2021, the national Energy security Day-2021 was observed across the country?
  1. 8th August
  2. 10th November
  3. 10th December
  4. 9th August
  5. None of these
ব্যাখ্যা
জ্বালানি নিরাপত্তা দিবস:

- ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস।
- ২০১০ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
- ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে ৪৫ লাখ পাউন্ড স্টার্লিংয়ে (তখনকার ১৭ কোটি ৮৬ লাখ টাকা) পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে রাখেন।
- ক্ষেত্রগুলো হচ্ছে: তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাসটিলা।
- পরবর্তীকালে এই গ্যাসক্ষেত্রগুলো জাতীয় জ্বালানি নিরাপত্তার বড় নির্ভরস্থল হয়ে ওঠে।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ০৯ আগস্ট, ২০২২।
৭৮.
বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় -
  1. ১ নভেম্বর
  2. ১১ নভেম্বর
  3. ২১ নভেম্বর
  4. ২৮ নভেম্বর
ব্যাখ্যা
সশস্ত্র বাহিনী দিবস:
- ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস।

উল্লেখ্য,
- মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক।
- মহান মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে।
- তিন বাহিনীর সম্মিলিত এই প্রয়াস আমাদের বিজয়কে ত্বরান্বিত করে।
- তাই বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে ২১ নভেম্বর একটি স্মরণীয় দিন।
- এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় উড়তে শুরু করে স্বাধীন বাংলাদেশের পতাকা এবং ১৬ ডিসেম্বর চূড়ান্ত হয় আমাদের বিজয়।
- বিজয় অর্জনের সম্মিলিত প্রয়াসকে স্মরণীয় করে রাখার জন্য ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

⇒ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতাসহ জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।
- বাংলাদেশে করোনা সংক্রমণ প্রতিরোধ ও মহামারি মোকাবিলায়ও সশস্ত্র বাহিনীর সদস্যগণ সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছে।
- কেবল দেশেই নয়, সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে পেশাগত দক্ষতা, সর্বোচ্চ শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।
- একটি শক্তিশালী, আধুনিক ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম পূর্বশর্ত।

উৎস: Armed Forces Division(AFD) ওয়েবসাইট।
৭৯.
বিশ্ব রক্তদাতা দিবস-
  1. ক) ১৬ অক্টোবর
  2. খ) ১৪ জুন
  3. গ) ২৬ জুলাই
  4. ঘ) ১৭ জুন
ব্যাখ্যা
- ১৪ জুন  বিশ্ব রক্তদাতা দিবস। 
- ২৬ জুলাই বিশ্ব ম্যানগ্রোভ দিবস।
- ১৭ জুন বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস। 

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৮০.
বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়?
  1.  ১৬ ডিসেম্বর
  2.  ২১ নভেম্বর
  3.  ২২ এপ্রিল
  4.  ১৭ মার্চ
ব্যাখ্যা

ধরিত্রী দিবস:
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস (International Mother Earth Day) উৎযাপন করা হয়।
- ১৯৭০ সালে প্রথম “Earth Day” হিসেবে যুক্তরাষ্ট্রে এটি পালিত হয়।
- পরে ২০০৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২২ এপ্রিলকে "International Mother Earth Day" হিসেবে ঘোষণা করে।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে দিবসটি পালনের জন্য উৎসাহ দেওয়া হয়।

উৎস: UN ওয়েবসাইট।

৮১.
সরকার কত তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে?
  1. ২৩ ফেব্রুয়ারি
  2. ২৪ ফেব্রুয়ারি
  3. ২৫ ফেব্রুয়ারি
  4. ২৬ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
‘জাতীয় শহীদ সেনা দিবস’:
- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
- এই দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনের মাধ্যমে সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয় স্বীকৃতি দিতে ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
- সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৩ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে এ দিবস ঘোষণা করা হয়।
- দিনটি ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
- সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে অনুরোধ জানানো হয়।

তথ্যসূত্র- মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। [Link]
৮২.
আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ?
  1. ১৫ ডিসেম্বর
  2. ১৭ জানুয়ারি 
  3. ১৮ ডিসেম্বর
  4. ১৬ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

আন্তর্জাতিক অভিবাসী দিবস:
- আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় ১৮ ডিসেম্বর।
- জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর এই 'আন্তর্জাতিক অভিবাসী দিবস' পালিত হয়।

⇒ ১৯৯০ সালে অভিবাসী শ্রমিক ও দেশে ফেলে আসা তাদের পরিবারের নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সম্মেলন করে জাতিসংঘ।
- এরই প্রেক্ষাপটে ১৮ ডিসেম্বরকে লক্ষ্য করে মাইগ্রেন্ট রাইটস ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল কনভেনশন অন মাইগ্রেন্টস রাইটসসহ বিশ্বের অনেক সংগঠন অভিবাসীদের স্বার্থ রক্ষার্থে বৈশ্বিকভাবে প্রচারণা চালায়।
- পরবর্তীতে ২০০০ সালের ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘের সাধারণ পরিষদ।
 
উৎস: UN ওয়েবসাইট।

৮৩.
বাংলাদেশে প্রতিবছর কবে 'জাতীয় জনসংখ্যা দিবস' পালন করা হয়?
  1. ২ ফেব্রুয়ারি
  2. ৫ মে 
  3. ৪ এপ্রিল 
  4. ২২ এপ্রিল 
ব্যাখ্যা
বাংলাদেশের জনসংখ্যা নীতি:
- সাধারণভাবে একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় তাকেই বলা হয় দেশটির জনসংখ্যা নীতি।
- দেশের আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতি প্রণয়ন করা হয়।
- এ নীতির লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের নাগরিকদের জীবনমানের উন্নতি এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।
- বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১,১৭১ জন লোক বাস করে এবং মাথাপিছু আয় ২৭৮৪ মার্কিন ডলার।
- জনসংখ্যা সম্পর্কে বর্তমানে বাংলাদেশের স্লোগান হচ্ছে 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।'
- প্রতিবছর ২রা ফেব্রুয়ারি বাংলাদেশে 'জাতীয় জনসংখ্যা দিবস' পালন করা হয়।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২৪
বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৮৪.
‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত হয় কবে?
  1. ২৮ মে
  2. ৩১ মে
  3. ১৫ জুন
  4. ৯ আগস্ট
ব্যাখ্যা
বিশ্ব তামাকমুক্ত দিবস:
- ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
- বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সব প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার জন্য দিবসটি পালন করা হয়।
- এছাড়া দিবসটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে তামাক ব্যবহারে ব্যাপক নিরুৎসাহিতকরণ এবং স্বাস্থ্যের ওপর তামকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো।

অন্যদিকে,
- ২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।
- ১৫ জুন: বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস।
- ৯ আগস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবস।

উৎস: Britannica.
৮৫.
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কবে পালন করা হয়?
  1. ১০ মার্চ
  2. ৮ মার্চ
  3. ১ মে
  4. ১১ জুলাই
ব্যাখ্যা
জাতীয় ও আন্তর্জাতিক দিবস: 
- ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। 
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
- ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
- ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ। 
৮৬.
বিশ্বব্যাপী ‘বাঘ দিবস' পালিত হয়-
  1. ক) ২৯ জুলাই
  2. খ) ২৯ এপ্রিল
  3. গ) ২৯ জুন
  4. ঘ) ২৯ মে
ব্যাখ্যা

- 'বিশ্ব বাঘ দিবস' পালিত হয় ২৯ জুলাই।
- 'বিশ্ব পর্যটন দিবস' পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- 'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ।
- 'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় ১৭ জুন।
- 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় ৫ জুন।
- 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট

৮৭.
বিশ্ব ভোক্তা অধিকার দিবস -
  1. ১৫ মার্চ
  2. ১৬ মার্চ
  3. ১৭ মার্চ
  4. ১৮ মার্চ
ব্যাখ্যা
বিশ্ব ভোক্তা অধিকার দিবস:
- ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
- বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
- ২০২৪ সালে দিনটির প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি।’ 

উল্লেখ্য,
- ১৯৬২ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি মার্কিন কংগ্রেসে ভোক্তাদের অধিকার নিয়ে বক্তব্য দেন।
- এর স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালন হয়ে আসছে।
- ১৯৮৫ সালে জাতিসংঘ ভোক্তা অধিকার রক্ষার নীতিমালায় কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে বিস্তৃত করে অতিরিক্ত আরো আটটি মৌলিক অধিকার সংযুক্ত করে। 

উৎস: ১৫ মার্চ ২০২৪, বণিক বার্তা। 
৮৮.
আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
  1. ৭ জানুয়ারি 
  2. ৮ ফেব্রুয়ারি
  3. ৮ মার্চ
  4. ৮ এপ্রিল
ব্যাখ্যা

আন্তর্জাতিক নারী দিবস:
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
- নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে।

উল্লেখ্য,
- ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রথমবারের মতো ‘জাতীয় নারী দিবস’ পালিত হয়। 
- এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এই সম্মেলনে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির উইমেন্স অফিসের নেতা ক্লারা জেটকিন একটি বার্ষিক ‘আন্তর্জাতিক নারী দিবস’ চালুর ধারণা উপস্থাপন করেন।
- কোপেনহেগেন সম্মেলনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১৯১১ সালের ১৯ মার্চ ডেনমার্ক, অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়।
- জার্মানিতে ১৯১৪ সালের ৮ মার্চ প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

⇒ জাতিসংঘ ১৯৭৫ সালকে ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে। একই বছর বিশ্ব সংস্থাটি প্রথমবারের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে।
- দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক রূপ পায়।
- জাতিসংঘ প্রথমবার এই দিবসের একটা প্রতিপাদ্য ঠিক করে ১৯৯৬ সালে। জাতিসংঘ সে বছর ‘অতীত উদ্‌যাপন, ভবিষ্যৎ ঘিরে পরিকল্পনা’ প্রতিপাদ্যে দিবসটি পালন করে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) International Women's Day ওয়েবসাইট।

৮৯.
বর্তমান অন্তর্বর্তী সরকার কোন দিনটিকে 'জাতীয় চা দিবস' হিসেবে ঘোষণা দিয়েছে?
  1. ২১ মে
  2. ২৩ মে
  3. ২৭ মে
  4. ২৮ মে
ব্যাখ্যা

জাতীয় চা দিবস:
- বর্তমান অন্তর্বর্তী সরকার ২১ মে 'জাতীয় চা দিবস' হিসেবে ঘোষণা দিয়েছে।

⇒ ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জাতীয় চা পুরস্কার নীতিমালা, ২০২২ সংশোধনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় দিবসটি পরিবর্তন করেছে।
- উল্লেখ্য, এত দিন ৪ জুন জাতীয় চা দিবস পালন করা হতো।
- এখন আন্তর্জাতিক চা দিবস ২১ মের সাথে মিল রেখে দিবসটি পরিবর্তন করা হয়।
-  ‘চা উৎপাদনকারী ও রপ্তানিকারক বিভিন্ন দেশ ও সংগঠনের আহ্বানে জাতিসংঘের খাদ্য ও কৃষি ২০২০ সাল থেকে প্রতিবছর ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করে আসছে। চা উৎপাদনকারী দেশগুলো ২১ মে “আন্তর্জাতিক চা দিবস” পালন করে থাকে। বিশ্বের অন্যান্য চা উৎপাদনকারী দেশের সঙ্গে মিল রেখে ২১ মে জাতীয় চা দিবস ঘোষণা করেছে।’

উৎস: প্রথম আলো।

৯০.
'জাতীয় পাট দিবস' পালিত হয় -
  1. ৪ মার্চ
  2. ৫ মার্চ
  3. ৬ মার্চ
  4. ৭ মার্চ
ব্যাখ্যা
জাতীয় পাট দিবস:
- প্রতি বছর ৬ মার্চ জাতীয় পাট দিবস পালিত হয়।

⇒ পাটের সঙ্গে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পটভূমি বিবেচনায় ২০১৬ সালে প্রতি বছর জাতীয়ভাবে এই দিনে দিবসটি পালনের ঘোষণা দেওয়া হয়।
- ২০১৭ সাল থেকে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৯১.
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে?
  1. ১ ডিসেম্বর
  2. ২ ডিসেম্বর
  3. ৩ ডিসেম্বর
  4. ৪ ডিসেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস:
- প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। 
- ১৯৯২ সালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন শুরু হয়।
- ১৯৯৯ সাল থেকে একই দিন অর্থাৎ ৩ ডিসেম্বর বাংলাদেশ সরকার জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা শুরু করে।
- দিবসটির ২০২৫ সালের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’।

উল্লেখ্য,
- প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা, তাদের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ২০০৬ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ‘প্রতিবন্ধী অধিকার সনদ’ অনুমোদন করে।
- এই সনদের আলোকে বাংলাদেশ সরকার ২০১৩ সালে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ প্রণয়ন করে।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। 

৯২.
‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয় -
  1. ক) জুন মাসের প্রথম রবিবার
  2. খ) মে মাসের দ্বিতীয় রবিবার
  3. গ) অক্টোবর মাসের প্রথম সোমবার
  4. ঘ) মার্চ মাসের প্রথম রবিবার
ব্যাখ্যা
- মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক 'মা দিবস' হিসেবে পালিত হয়। 
- অক্টোবর মাসের প্রথম সোমবার 'বিশ্ব বসতি দিবস' হিসেবে পালিত হয়। 
- ৮ই মার্চ 'বিশ্ব নারী দিবস' হিসেবে পালিত হয়।
 
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৯৩.
জাতীয় চা দিবস কোনটি?
  1. ২৪মে 
  2. ২৩মে 
  3. ২১মে 
  4. ২০মে  
ব্যাখ্যা

জাতীয় চা দিবস পরিবর্তন: 
- জাতীয় চা দিবস এত দিন ৪ জুন পালিত হতো।
- এখন থেকে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রাখতে জাতীয় দিবসটি ২১ মে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় চা পুরস্কার নীতিমালা, ২০২২ সংশোধনের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য,
- ৪ জুনকে দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছিল, কারণ ওই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ। [লিঙ্ক]

৯৪.
পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর কত তারিখ বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়?
  1. ২০ এপ্রিল
  2. ২২ এপ্রিল
  3. ২৪ এপ্রিল
  4. ২৬ এপ্রিল
ব্যাখ্যা
বিশ্ব ধরিত্রী দিবস (EARTH DAY):
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়।
- বিশ্ব ধরিত্রী দিবস প্রথম উদযাপিত হয় ১৯৭০ সালের ২২ এপ্রিল।
- যুক্তরাষ্ট্রের সিনেটর গে লর্ড নেলসন এই দিবসের প্রবর্তন করেন।
- দুই দশক পর ১৯৯০ সালে এটি বৈশ্বিক রূপ পায়।
- বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী প্রায় ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়।
- জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিই দিবসটির মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- বিশ্ব ধরিত্রী দিবস- ২০২৫ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’ (OUR POWER, OUR PLANET)।

তথ্যসূত্র: আর্থ ডে নেটওয়ার্ক।
৯৫.
জুলাই শহীদ দিবস কত তারিখ?
  1. ৫ আগস্ট
  2. ১৫ জুলাই
  3. ১৬ জুলাই
  4. ১৮ জুলাই
ব্যাখ্যা

• জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ দিবস দিবস:
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হবে।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে।
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

উল্লেখ্য:
- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস 'ক' শ্রেণিভুক্ত করা হয়েছে।
- ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' 'খ' শ্রেণিভুক্ত করা হয়েছে।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

৯৬.
বিশ্ব জলাভূমি দিবস- 
  1. ২৯ জানুয়ারি
  2. ২৬ জানুয়ারি
  3. ২ ফেব্রুয়ারি
  4. ৩১ জানুয়ারি
ব্যাখ্যা

বিশ্ব জলাভূমি দিবস:
- পরিবেশ ও জীববৈচিত্রের সমৃদ্ধ উদাহরণ হলো জলাভূমি।
- ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস।
- ১৯৯৭সালের ২ ফেব্রুয়ারি থেকে ১০০টিরও বেশি দেশের পরিবেশসচেতন নাগরিকরা এই দিবসটি পালন করে আসছে।
- জলাভূমির অপরিসীম গুরুত্ব অনুধাবন করে ১৯৭১ সালের এই দিনে ইরানের রামসার শহরে পরিবেশবাদী সম্মেলনে জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি সই হয়।
- যা রামসার কনভেনশন চুক্তি বলে পরিচিত।
- ১৯৭৫ সালে রামসার কনভেনশন চুক্তি কার্যকর হয়।
- ১৯৯২ সালে বাংলাদেশ এ চুক্তিতে সই করে।

এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি দিবস:
- ২ এপ্রিল - বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
- ১১ জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবস
- ২১ মার্চ : বিশ্ব বন দিবস
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ১৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস।
- ১৭ জুলাই - আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস।
- ১৮ জুলাই - নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস ।
- ২৩ জুলাই - জাতীয় পাবলিক সার্ভিস দিবস।
- ২৬ জুলাই - বিশ্ব ম্যানগ্রোভ দিবস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও প্রথম আলো।

৯৭.
'International Mother Earth Day' পালিত হয় কত তারিখে?
  1. ২৪ মার্চ
  2. ২২ এপ্রিল
  3. ৫ জুন
  4. ২২ জুলাই
ব্যাখ্যা
• ধরিত্রী দিবস:
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস(International Mother Earth Day) উৎযাপন করা হয়।
- ১৯৭০ সালে প্রথম “Earth Day” হিসেবে যুক্তরাষ্ট্রে এটি পালিত হয়।
- পরে ২০০৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২২ এপ্রিলকে "International Mother Earth Day" হিসেবে ঘোষণা করে।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে দিবসটি পালনের জন্য উৎসাহ দেওয়া হয়।

উৎস: UN ওয়েবসাইট।
৯৮.
জাতিসংঘের উদ্যোগে কবে থেকে 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয়?
  1. ১৯৭১ সাল
  2. ১৯৭২ সাল
  3. ১৯৭৩ সাল
  4. ১৯৭৪ সাল
ব্যাখ্যা
বিশ্ব পরিবেশ দিবস:
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।
- জাতিসংঘ ৫ জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষনা করে।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭৩ সাল থেকে 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয়।

উল্লেখ্য,
- ১৯৬৮ সালে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার।
- চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা।
- সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
- সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালের ৫ জুন এই সম্মেলন থেকে United Nations Environment Program গঠিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।।
৯৯.
প্রতি বছর কত তারিখে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়?
  1. ৩ নভেম্বর
  2. ৭ নভেম্বর
  3. ১১ নভেম্বর
  4. ২১ নভেম্বর
ব্যাখ্যা

সশস্ত্র বাহিনী দিবস:
- ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক।
- মহান মুক্তিযুদ্ধকালীন ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে।
- তিন বাহিনীর সম্মিলিত এই প্রয়াস আমাদের বিজয়কে ত্বরান্বিত করে।
- তাই বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে ২১ নভেম্বর একটি স্মরণীয় দিন।
- এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় উড়তে শুরু করে স্বাধীন বাংলাদেশের পতাকা এবং ১৬ ডিসেম্বর চূড়ান্ত হয় আমাদের বিজয়।
- বিজয় অর্জনের সম্মিলিত প্রয়াসকে স্মরণীয় করে রাখার জন্য ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

⇒ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতাসহ জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।
- বাংলাদেশে করোনা সংক্রমণ প্রতিরোধ ও মহামারি মোকাবিলায়ও সশস্ত্র বাহিনীর সদস্যগণ সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছে।
- কেবল দেশেই নয়, সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে পেশাগত দক্ষতা, সর্বোচ্চ শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।
- একটি শক্তিশালী, আধুনিক ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম পূর্বশর্ত।

উৎস: Armed Forces Division(AFD) ওয়েবসাইট।

১০০.
‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস’ কবে পালন করা হয়?
  1. ১৮ ডিসেম্বর
  2. ২০ ডিসেম্বর
  3. ২১ ডিসেম্বর
  4. ২৩ ডিসেম্বর
ব্যাখ্যা
'বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৪':
- ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৪ উদযাপিত। 
- এবছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম),
- ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম),
- ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস),
- ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) সহ,
- সর্বমোট ৭২ জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

উল্লেখ্য, 
- বিজিবি চট্টগ্রামের পাহাড়ি সীমান্ত সুরক্ষার জন্য ১৭৯৫ সালে ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৮৬১ সালে বাহিনীটির নাম পরিবর্তন করে রাখা হয় ফ্রন্টিয়ার গার্ডস,
- ১৮৯১ সালে বাহিনীটির নাম হয় বেঙ্গল মিলিটারি পুলিশ।
- ১৯৪৭ সালে ভারত বিভাগের পর বাহিনীর নাম হয় ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)।
- ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর ইপিআরের নামকরণ হয় বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
- ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের পর ২০১০ সালে বাহিনীটির বর্তমান নাম বিজিবি করা হয়।

তথ্যসূত্র: বিজিবি ওয়েবসাইট ও ডেইলি স্টার বাংলা। [লিঙ্ক]