৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি
একদিন রাইতুল তার ছোট নৌকাটি নিয়ে নদীপথে বাজারে যেতে লাগল। নদীতে স্রোত ছিল, তাই নৌকাটি স্রোতের অনুকূলে দ্রুত এগোচ্ছিল। রাইতুল লক্ষ্য করল নৌকাটি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করেছে।রাইতুল জানতো, স্থির পানিতে তার নৌকার গতিবেগ ৬ কিমি/ঘণ্টা। তখন নদীর স্রোতের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার ছিলো?