পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
পরীক্ষা - ২১ [প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের জন্য] [মোট নম্বর - ৭৫] ফুল মডেল টেস্ট - ৭ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
'ঞ্চ' যুক্ত বর্ণে কোন দুটি বর্ণ রয়েছে?
  1. ঞ্ +ঝ
  2. ঞ্‌ + জ
  3. ঞ্ + চ
  4. ঞ্ + ছ
সঠিক উত্তর:
ঞ্ + চ
উত্তর
সঠিক উত্তর:
ঞ্ + চ
ব্যাখ্যা
- একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
যেমন: 
- ঞ্ + চ = ঞ্চ।

- গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো:
- ঞ্ + জ = ঞ্জ
- ষ্ + ণ = ষ্ণ
- হ্ + ম = হ্ম
- ঞ্ + ছ = ঞ্ছ
- ক্ + ষ্ + ম = ক্ষ্ম

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।
.
‘প্রতিগ্রহ’ শব্দের বিপরীতার্থক শব্দ - 
  1. অনুগ্রহ
  2. বিগ্রহ
  3. অপ্রতিগ্রহ
  4. নিগ্রহ
সঠিক উত্তর:
অপ্রতিগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
অপ্রতিগ্রহ
ব্যাখ্যা
• 'প্রতিগ্রহ' শব্দের বিপরীতার্থক শব্দ - অপ্রতিগ্রহ। 

অন্যদিকে:
- ‘অনুগ্রহ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিগ্রহ।
- 'বিগ্রহ' শব্দের বিপরীতার্থক শব্দ - সন্ধি।
- 'দয়া' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্দয়তা/নিষ্ঠুরতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'উদ্যোগ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উত + যোগ
  2. উদ্যো + গ
  3. উৎ + যোগ
  4. উদ + যোগ
সঠিক উত্তর:
উৎ + যোগ
উত্তর
সঠিক উত্তর:
উৎ + যোগ
ব্যাখ্যা
• ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যথা:
- বাক্ + দান = বাগদান,
- ষট্ + যন্ত্ৰ ষড়যন্ত্র,
- উৎ + ঘাটন = উদ্‌ঘাটন,
- উৎ + যোগ = উদ্যোগ,
- উৎ + বন্ধন = উদ্বন্ধন,
- তৎ + রূপ = তদ্রুপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ)।
.
'লোকটা জাতিতে বৈষ্ণব।' এখানে ‘জাতিতে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. করণে ৭মী
  2. অধিকরণে ৭মী
  3. কর্মে ৭মী
  4. অপাদানে ৭মী
সঠিক উত্তর:
করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
করণে ৭মী
ব্যাখ্যা
করণ কারক:
- করণ' শব্দটির অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক।
 যেমন:
- নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ –কলম),
- জগতে কীর্তিমান হয় সাধনায়। (উপায় – সাধনা)।

করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
- সপ্তমী বা এ বিভক্তি: ফুলে ফুলে ঘর ভরেছে।
- তে বিভক্তি: লোকটা জাতিতে বৈষ্ণব।
- য় বিভক্তি: চেষ্টায় সব হয়।

অন্যদিকে:
অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।

কর্মকারক:
- কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে।
- ক্রিয়াকে ‘কি বা ‘কাকে' জিজ্ঞেস করে যে উত্তর পাওয়া যায় তা কর্ম এবং ক্রিয়া পদের সঙ্গে কর্মের সম্বন্ধই কর্মকারক।

অধিকরণ কারক:
- ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
.
The phrase 'As to' means -
  1. For the reason that
  2. Almost
  3. In accordance with
  4. About
সঠিক উত্তর:
About
উত্তর
সঠিক উত্তর:
About
ব্যাখ্যা
• As to
English Meaning: about.
Bangla Meaning: সম্বন্ধে

Ex. Sentence: There's no decision as to when the work might start.
Bangla Meaning: কাজ কখন শুরু হবে সে ব্যাপারে এখন কোন সিদ্ধান্ত হয় নি।

উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture.
.
Which of the following words is singular?
  1. Phenomenon
  2. Datum
  3. Formula
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
 • Answer: All of the above.

অপশন গুলোর মধ্যে - 
• Phenomenon হচ্ছে singular: Phenomena (plural),
• Datum হচ্ছে singular: Data - plural,
• Formula হচ্ছে singular: formulas or formulae - plural.

Source: Cambridge Dictionary.
.
She has ______ unique talent for painting.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।

• কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
- Complete sentence: She has a unique talent for painting.
.
They should refrain _______ there.
  1. to going
  2. to go
  3. from going
  4. going
সঠিক উত্তর:
from going
উত্তর
সঠিক উত্তর:
from going
ব্যাখ্যা
• Prohibit, desist, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি verb এর পর
- from + gerund (verb+ing) ব্যবহৃত হয়।

Complete sentence: They should refrain from going there.

Example:

They exempted the boy from paying the fine.

Source: Live MCQ English Wizard by Saleh Ahmed.
.
It is high time we ___________ ignoring climate change and took action to protect the environment.
  1. stop
  2. stopped
  3. stops
  4. to stop
সঠিক উত্তর:
stopped
উত্তর
সঠিক উত্তর:
stopped
ব্যাখ্যা
• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
 - It is high time we stopped corruption.

Complete sentence: It is high time we stopped ignoring climate change and took action to protect the environment.

অন্যদিকে,
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
১০.
Synonym of 'Superfluous' -
  1. Extra
  2. Little
  3. Vivid
  4. Dull
সঠিক উত্তর:
Extra
উত্তর
সঠিক উত্তর:
Extra
ব্যাখ্যা
• Superfluous:
English meaning: more than is needed or wanted.
Bangla meaning: প্রয়োজনাতিরিক্ত; অনর্থক; অযথা।

Options,
- Extra: অতিরিক্ত, অস্বাভাবিক বা অপ্রত্যাশিত।
- Little: তুলনামূলকভাবে ছোট।
- Vivid: উজ্জ্বল; তীব্র; সুতীব্র।
- Dull: নিষ্প্রভ; অনুজ্জ্বল।

• Synonym of 'Superfluous' - Extra.

Source: Cambridge & Accessible Dictionary.
১১.
New York is one of the busiest cities in the world. (Positive)
  1. No other cities in the world is as busy New York.
  2. Very few cities in the world are as busy as New York.
  3. Very few cities in the world is as busy as New York.
  4. No other cities in the world are as busy as New York.
সঠিক উত্তর:
Very few cities in the world are as busy as New York.
উত্তর
সঠিক উত্তর:
Very few cities in the world are as busy as New York.
ব্যাখ্যা
• One of the থাকলে যুক্ত superlative sentence কে Positive করার Structure হচ্ছে -
- প্রথমে very few বসে
- Superlative degree-এর পরের অংশ
- verb-এর plural form
- as +superlative degree-এর positive form + as
- প্রদত্ত sentence-এর Subject

Superlative: New York is one of the busiest cities in the world.
Positive: Very few cities in the world are as busy as New York.
১২.
Rupa said, "The train reached at nine." (Change the narration)
  1. Rupa said that the train reaches at nine.
  2. Rupa said that the train has reached at nine.
  3. Rupa said that the train had reached at nine.
  4. Rupa said that train has reached at nine.
সঠিক উত্তর:
Rupa said that the train had reached at nine.
উত্তর
সঠিক উত্তর:
Rupa said that the train had reached at nine.
ব্যাখ্যা
• Narration এর ক্ষেত্রে,

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Direct Speech এর Simple Past Tense, Indirect Speech এ Past Perfect Tense এ পরিবর্তিত হয়।
- বাকি অংশ বসবে।

তাই, সঠিক উত্তর - Rupa said that the train had reached at nine.
১৩.
In some religious rituals, adherents bow ______ the altar as a symbol of reverence and devotion.
  1. to
  2. of
  3. with
  4. on
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Bow এর সাথে to বসে।

• Bow to:
Bangla meaning: নত হওয়া।
Example: In some religious rituals, adherents bow to the altar as a symbol of reverence and devotion.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৪.
The word 'Ameliorate' is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Verb
উত্তর
সঠিক উত্তর:
Verb
ব্যাখ্যা
• Ameliorate (verb-transitive & intransitive)
English Meaning: To make a bad or unpleasant situation better.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা.

Source: Live MCQ Lecture.
১৫.
Translate it: I told him at the outset I wasn't interested.
  1. আমি তাকে বলেছিলাম যে আমি বাহিরের দিকে আগ্রহী নই।
  2. আমি তাকে বলেছিলাম যে আমি আগ্রহী নই।
  3. আমি তাকে বাহিরে বলেছিলাম যে আমি আগ্রহী নই।
  4. আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।
সঠিক উত্তর:
আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।
উত্তর
সঠিক উত্তর:
আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।
ব্যাখ্যা
• At the outset
English Meaning: the beginning.
Bangla Meaning: শুরুতেই / প্রারম্ভেই। 

Ex. Sentence: I told him at the outset I wasn't interested.
Bangla Meaning: আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।

Source: Live MCQ Lecture.
১৬.
Choose the correct one.
  1. It's easy to divert up healthy eating habits when surrounded by tempting snacks.
  2. It's easy to divert upon healthy eating habits when surrounded by tempting snacks.
  3. It's easy to divert with healthy eating habits when surrounded by tempting snacks.
  4. It's easy to divert from healthy eating habits when surrounded by tempting snacks.
সঠিক উত্তর:
It's easy to divert from healthy eating habits when surrounded by tempting snacks.
উত্তর
সঠিক উত্তর:
It's easy to divert from healthy eating habits when surrounded by tempting snacks.
ব্যাখ্যা
• Divert from:
Meaning: পথ পরিত্যাগ করা।
Example: It's easy to divert from healthy eating habits when surrounded by tempting snacks.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- পথ পরিত্যাগ করা অর্থে Divert এর সাথে from বসে।
- তাই শূন্যস্থানে from বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৭.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৬৯
  2. ৮১
  3. ৯৩
  4. ৯৯
সঠিক উত্তর:
৯৩
উত্তর
সঠিক উত্তর:
৯৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
১৬, ২৪ ও ৩২ এর ল.সা.গু = ৯৬
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৯৬ - ৩
= ৯৩
১৮.
৫ টি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে, বৃ্হত্তম সংখ্যাটি কত?
  1. ২১
  2. ২২
  3. ২৩
  4. ২৪
সঠিক উত্তর:
২২
উত্তর
সঠিক উত্তর:
২২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে, বৃ্হত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাগুলো যথাক্রমে ক - ২, ক - ১, ক, ক + ১ এবং ক + ২

প্রশ্নমতে,
ক - ২ + ক - ১ + ক + ক + ১ + ক + ২ = ১০০
⇒ ৫ক = ১০০
⇒ ক = ১০০/৫
∴ ক = ২০

∴ বৃ্হত্তম সংখ্যাটি = ২০ + ২ = ২২
১৯.
দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির কী কোণ বলে?
  1. সম্পূরক কোণ
  2. পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. একান্তর কোণ
সঠিক উত্তর:
সন্নিহিত কোণ
উত্তর
সঠিক উত্তর:
সন্নিহিত কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির কী কোণ বলে?

সমাধান:
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে।

- দুটি সমান্তরাল সরলরেখা কে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত কোণ দ্বয় সমান হয়, একে একান্তর কোণ বলে।
২০.
৩২০ টাকা মূল্যের একটি দ্রব্যের উপর দুইবার যথাক্রমে ২৫% এবং ১৫% হারে মূল্য হ্রাস হলে দ্রব্যটির চূড়ান্ত মূল্য কত?
  1. ১৬৪ টাকা
  2. ১৭৫ টাকা
  3. ১৯৫ টাকা
  4. ২০৪ টাকা
সঠিক উত্তর:
২০৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩২০ টাকা মূল্যের একটি দ্রব্যের উপর দুইবার যথাক্রমে ২৫% এবং ১৫% হারে মূল্য হ্রাস হলে দ্রব্যটির চূড়ান্ত মূল্য কত?

সমাধান:
১ম বার ২৫% মূল্য হ্রাসে দ্রব্যটির মূল্য = ৩২০ - ৩২০ এর ২৫/১০০
= ২৪০ টাকা

২য় বার ১৫% মূল্য হ্রাসে দ্রব্যটির চূড়ান্ত মূল্য = ২৪০ - ২৪০ এর ১৫/১০০
= ২০৪ টাকা
২১.
a + (1/a) = 2 হলে, a5 - (1/a5) এর মান কত?
  1. 0
  2. 1
  3. 4
  4. 1/2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 2 হলে, a5 - (1/a5) এর মান কত?

সমাধান:
a + (1/a) = 2
⇒ (a2 + 1)/a = 2
⇒ a2 + 1 = 2a
⇒ a2 - 2 ⋅ a ⋅ 1 + 12 = 0
⇒ (a - 1)2 = 0
⇒ a - 1= 0
∴ a = 1

∴ a5 - (1/a5) = 15 - (1/15)
= 1 - 1
= 0
২২.
৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?
  1. ২৬ জন
  2. ২৭ জন 
  3. ২৮ জন
  4. ২৯ জন
সঠিক উত্তর:
২৮ জন
উত্তর
সঠিক উত্তর:
২৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?

সমাধান:
২১ দিনে কাজটি শেষ করতে পারে = ৫৬ জন 
১ দিনে কাজটি শেষ করতে পারে = ৫৬ × ২১ জন 
১৪ দিনে কাজটি শেষ করতে পারে (৫৬ × ২১)/১৪ জন 
= ৮৪ জন 

∴ নতুন শ্রমিক লাগবে = (৮৪ - ৫৬) জন
= ২৮ জন 
২৩.
1/√2, - 1, √2, ........... অনুক্রমটির পঞ্চম পদ কত?
  1. √2
  2. 3√2
  3. 1/√2
  4. 2√2
সঠিক উত্তর:
2√2
উত্তর
সঠিক উত্তর:
2√2
ব্যাখ্যা
প্রশ্ন: 1/√2, - 1, √2, ........... অনুক্রমটির পঞ্চম পদ কত?

সমাধান:
১ম পদ, a = 1/√2
সাধারণ অনুপাত, r = - 1/(1/√2) = - √2

∴ পঞ্চম পদ = arn - 1
= (1/√2) × (- √2)5 - 1
= (1/√2) × (- √2)
= 2√2
২৪.
পিতা ও তার তিন সন্তানের বয়সের গড় ২০ বছর। ছোট ও বড় সন্তানের বয়সের গড় ১২ বছর। পিতার বয়স ৪৪ বছর হলে, মধ্যম সন্তানের বয়স কত?
  1. ১০ বছর
  2. ১২ বছর
  3. ১৩ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তার তিন সন্তানের বয়সের গড় ২০ বছর। ছোট ও বড় সন্তানের বয়সের গড় ১২ বছর। পিতার বয়স ৪৪ বছর হলে, মধ্যম সন্তানের বয়স কত?

সমাধান:
পিতা ও তার তিন সন্তানের বয়সের সমষ্টি = ২০ × ৪ = ৮০ বছর
ছোট ও বড় সন্তানের বয়সের সমষ্টি = ১২ × ২ = ২৪ বছর
দুই সন্তান ও পিতার বয়সের সমষ্টি = ২৪ + ৪৪ = ৬৮ বছর

∴ মধ্যম সন্তানের বয়স = ৮০ - ৬৮ বছর = ১২ বছর
২৫.
৩৫২ গজ ১ মাইলের কত অংশ?
  1. ২/৫ অংশ
  2. ৩/৭ অংশ
  3. ১/৫ অংশ
  4. ২/৭ অংশ
সঠিক উত্তর:
১/৫ অংশ
উত্তর
সঠিক উত্তর:
১/৫ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫২ গজ ১ মাইলের কত অংশ?

সমাধান:
আমরা জানি 
১ মাইল = ১৭৬০ গজ 

৩৫২ গজ ১ মাইলের = ৩৫২/১৭৬০ অংশ
= ১/৫ অংশ
২৬.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ সে.মি. ও ৬ সে.মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ২৪ বর্গ সে.মি.
  2. ৪৮ বর্গ সে.মি.
  3. ৯৬ বর্গ সে.মি.
  4. ১৯৬ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
২৪ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৬ সে.মি. ও ৮ সে.মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল
= (১/২) × ৬ × ৮ বর্গ সে.মি.
= ২৪ বর্গ সে.মি.
২৭.
রফিক প্রতি মিটার ২০ টাকা দরে ১৫ মিটার ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার ৪ টাকা। সে দোকানিকে ১০০০ টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবে?
  1. ৬৪৪ টাকা
  2. ৫৮৪ টাকা
  3. ৫৪৪ টাকা
  4. ৬৮৮ টাকা
সঠিক উত্তর:
৬৮৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৮৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক প্রতি মিটার ২০ টাকা দরে ১৫ মিটার ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার ৪ টাকা। সে দোকানিকে ১০০০ টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবে?

সমাধান:
১ মিটার ফিতার দাম = ২০ টাকা
∴ ১৫ মিটারের দাম = ২০ × ১৫ = ৩০০ টাকা

১০০ টাকায় ভ্যাট = ৪ টাকা
∴১ টাকায় ভ্যাট = ৪/১০০ টাকা
∴৩০০  টাকায় ভ্যাট = (৪ × ৩০০)/১০০ = ১২ টাকা

ভ্যাট সহ মোট খরচ = ৩০০ + ১২ = ৩১২ টাকা
∴ দোকানদার ফেরত দিবে =১০০০ - ৩১২ = ৬৮৮ টাকা
২৮.
একটি থলেতে ৫টি লাল, ৭টি সাদা ও ৮টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হল। বলটি নীল হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৩
  2. ৩/৫
  3. ২/৫
  4. ৪/৭
সঠিক উত্তর:
২/৫
উত্তর
সঠিক উত্তর:
২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ৫টি লাল, ৭টি সাদা ও ৮টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হল। বলটি নীল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
থলেতে মোট বলের সংখ্যা = (৫ + ৭ + ৮) টি = ২০ টি 
নীল বলের সংখ্যা = ৮ টি 

বলটি নীল হওয়ার সম্ভাবনা = নীল বলের অনুকুল ফলাফল/সমগ্র সম্ভাব্য ফলাফল
= ৮/২০ 
= ২/৫
২৯.
দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের একটি ৩/৪ হলে, অপর ভগ্নাংশটি কত? 
  1. ২/৩
  2. ৫/৭
  3. ৫/১৩
  4. ১৫/৩৭
সঠিক উত্তর:
৫/৭
উত্তর
সঠিক উত্তর:
৫/৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের একটি ৩/৪ হলে, অপর ভগ্নাংশটি কত? 
 
সমাধান:
অপর ভগ্নাংশটি = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
= (১৫/২৮)/(৩/৪)
= (১৫/২৮) × (৪/৩)
= ৫/৭
৩০.
যদি 5ab + 28a - 2 = 0 এবং b = - 4 হয়, তাহলে 4a - b = কত?
  1. 4
  2. - 3
  3. 5
  4. 3
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5ab + 28a - 2 = 0 এবং b = - 4 হয়, তাহলে 4a - b = কত?

সমাধান:
5ab + 28a - 2 = 0
⇒ 5a(- 4) + 28a - 2 = 0
⇒ - 20a + 28a - 2 = 0
⇒ 8a = 2
⇒ a = 2/8
∴ a = 1/4

∴ 4a + b = 4 × (1/4) - (- 4)
= 1 + 4
= 5
৩১.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। ছোট সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১৪
  3. ১৫
  4. ১৬
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
⇒ (৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
⇒ ১৬ক + ৪ = ১৫ক + ৬
⇒ ১৬ক - ১৫ক = ৬ - ৪ 
∴ ক = ২ 

অতএব, ছোট সংখ্যাটি = ৫ × ২
= ১০
৩২.
একটি চাকার পরিধি ৬.২৫ মিটার। ২০ কি.মি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ১২৫০ বার
  2. ১৭৬৪ বার
  3. ২৪০০ বার
  4. ৩২০০ বার
সঠিক উত্তর:
৩২০০ বার
উত্তর
সঠিক উত্তর:
৩২০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৬.২৫ মিটার। ২০ কি.মি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
২০ কি.মি. = (১০০০ × ২০) মিটার = ২০০০০ মিটার 

৬.২৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে = ১ বার 
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে = ১/৬.২৫ বার 
∴ ২০০০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে = ২০০০০/৬.২৫ বার 
= ৩২০০ বার
৩৩.
APTA পূর্ণরূপ নিচের কোনটি?
  1. Asia-Pacific Trade Agreement
  2. African Preferential Trade Agreement
  3. American Preferential Trade Agreement
  4. Asian Preferential Trade Agreement
সঠিক উত্তর:
Asia-Pacific Trade Agreement
উত্তর
সঠিক উত্তর:
Asia-Pacific Trade Agreement
ব্যাখ্যা
APTA:

- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement. 
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন শ্রীলংক, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
৩৪.
প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?
  1. হার্ডডিস্ক
  2. রম
  3. র‍্যাম
  4. ক্লিপবোর্ড
সঠিক উত্তর:
ক্লিপবোর্ড
উত্তর
সঠিক উত্তর:
ক্লিপবোর্ড
ব্যাখ্যা
ক্লিপবোর্ড কমান্ড:
- প্রোগ্রাম থেকে কপি করা ডেটা ক্লিপবোর্ডে সংরক্ষিত থাকে। 
- ক্লিপবোর্ড র‌্যামের একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে।
- ক্লিপবোর্ড কমান্ড তিনটি – cut, copy, paste।
- যখন কোনো প্রোগ্রামের এডিট মেনু থেকে cut বা copy কমান্ড দিয়ে কোনো টেক্সট, ইমেজ বা অন্য কোনো ধরনের ডেট ফাইল সিলেক্ট করা হয়, তখন তা ক্লিপবোর্ডে জমা হয়।

তথ্যসূত্র - Computer Hope Website
৩৫.
আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন রাজসাক্ষী ছিল?
  1. ১১ জন
  2. ১২ জন
  3. ১৩ জন
  4. ১৪ জন
সঠিক উত্তর:
১১ জন
উত্তর
সঠিক উত্তর:
১১ জন
ব্যাখ্যা
আগরতলা মামলার বিচারকার্য:
- আগরতলা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়।
- ১৯৬৮ সালের ১৯ জুন বেলা এগারটায় কুর্মিটোলা ক্যান্টনমেন্টের একটি বিশেষ কক্ষে মামলার শুনানি শুরু হয়।
- মামলাটি ছিল পাকিস্তান দণ্ডবিধির ১২ ক এবং ১৩১ ধারা অনুসারে।
- মামলায় সাক্ষীর সংখ্যা ছিল ১১ জন রাজসাক্ষীসহ মোট ২২৭ জন।
- প্রখ্যাত আইনজীবী আবদুস সালাম খানের নেতৃত্বে অভিযুক্তদের আইনজীবীদের নিয়ে একটি আত্মপক্ষ সমর্থকদল গঠন করা হয়।
- যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা ব্রিটেনের প্রখ্যাত আইনজীবী স্যার টমাস উইলিয়াম এমপিকে বিশেষ ট্রাইবুনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইনজীবী হিসেবে প্রেরণ করেন।
- তাঁকে সহযোগিতা করেন আবদুস সালাম খান, আতাউর রহমান খান প্রমুখ।
- পাকিস্তান সরকারের পক্ষে প্রধান কৌসুলী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনজুর কাদের ও অ্যাডভোকেট জেনারেল টি.এইচ.খান।
- ট্রাইবুনালের প্রধান বিচারপতি ছিলেন এস.এ.রহমান।
- অপর দুই বিচারপতি ছিলেন এম.আর.খান ও মকসুমুল হাকিম।
- ২৯ জুলাই ১৯৬৮ মামলার শুনানি শুরু হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন সেক্টরের অধিনে মুক্তিযুদ্ধ করেন?
  1. ৪নং সেক্টর
  2. ৫নং সেক্টর
  3. ৬নং সেক্টর
  4. ৭নং সেক্টর
সঠিক উত্তর:
৭নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
৭নং সেক্টর
ব্যাখ্যা
মহিউদ্দিন জাহাঙ্গীর:

- মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ৭ মার্চ ১৯৪৯, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে.
- ১৯৫৩ সালে পাতারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের সূচনা হয়।
- ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।
- ১৯৬৮ সালের ২রা জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
- তিনি ৭নং সেক্টর-এর মহোদিপুর সাব-সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন।
- তিনি অসামান্য বীরত্বের সাথে আরগরারহাট, কানসাট, শাহপুর এলাকায় যুদ্ধ পরিচালনা করেন এবং মুক্তাঞ্চল গঠন করেন।
- ১২ই ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
- যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানী বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন।
- পরদিন সহযোদ্ধারা লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে সমাহিত করে।

তথ্যসূত্র -  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৩৭.
কোন নভোকাশ কেন্দ্র থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়?
  1. কেনেডি স্পেস সেন্টার
  2. ওয়াল্প আইল্যান্ড ফ্লাইট
  3. মোহাভে স্পেস এন্ড এয়ারপোর্ট
  4. থেলিস এলেনিয়া
সঠিক উত্তর:
কেনেডি স্পেস সেন্টার
উত্তর
সঠিক উত্তর:
কেনেডি স্পেস সেন্টার
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস।
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১।
- বাংলাদেশ সময় ১১ মে, ২০১৮ তারিখে রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব
কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে
পৌঁছায়।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে। 
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ।

তথ্যসূত্র- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, portal.gov.bd.
৩৮.
'বিশ্ব বন দিবস' কবে পালিত হয়?
  1. ২১ মার্চ
  2. ৭ এপ্রিল
  3. ৮ জুন
  4. ১১ জুলাই
সঠিক উত্তর:
২১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২১ মার্চ
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:

- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।