পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
১) বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। ২) আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
অভিন্ন মুদ্রা ‘ইকো’ কোন অঞ্চলে প্রচলিত হতে যাচ্ছে-
  1. ক) ইন্দোচীন
  2. খ) দক্ষিন আমেরিকা
  3. গ) মধ্য এশিয়া
  4. ঘ) পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা
পশ্চিম আফ্রিকার ১৫ টি দেশের সংগঠন Economic Community of West African States (ECOWAS) এর আটটি দেশ বেনিন, বারকিনা ফাসো, আইভরিকোস্ট, মালি, নাইজার, সেনেগাল ও টোগো তাদের দেশে চালু ফ্রাংক ‍মুদ্রার পরিবর্তে ‘ইকো’ নামে অভিন্ন মুদ্রা চালু সিদ্ধান্ত নিয়েছে। ২৯ জুন ২০১৯ নাইজেরিয়ায় অনুষ্ঠিত সংস্থাটির ৫৫তম সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালে ইকো মুদ্রা চালু হওয়ার কথা। (সূত্র: ডয়েচভেলে)
.
চাবাহার সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত?
  1. ক) পাকিস্তান
  2. খ) মালয়েশিয়া
  3. গ) ইরান
  4. ঘ) লিবিয়া
ব্যাখ্যা
আরব সাগরের তীরে অবস্থিত চাবাহার সমুদ্র বন্দর ইরানের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এই বন্দর দিয়ে ইরান ভারত, চীনসহ পূর্ব এশিয়ার দেশগুলোতে খনিজ তেল রপ্তানি করে থাকে। বন্দর আব্বাস পারস্য উপসাগরে অবস্থিত ইরানের আরেকটি সমুদ্রবন্দর। করাচি ও গাদোয়ার হল পাকিস্তানের সমুদ্রবন্দর। বেনগাজি ও সুইইটেনহাস যথাক্রমে লিবিয়া ও মালয়েশিয়ার সমুদ্রবন্দর। (সূত্রঃ সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
.
কাজাকিস্তানের রাজধানীর নাম-
  1. ক) বিশকেক
  2. খ) দুশানবে
  3. গ) নূরসুলতান
  4. ঘ) আস্তানা
ব্যাখ্যা
কাজাকিস্তানের রাজধানী হলো নূরসুলতান। সম্প্রতি ২০ মার্চ ২০১৯ দেশটি তার রাজধানীর নাম আস্তানা পরিবর্তন করে দেশটির সদ্য সাবেক রাষ্ট্রপতি নূর সুলতান নাজারবায়েবের নামানুসারে নূরসুলতান রাখে। নূর সুলতান নাজারবায়েব ২৯ বছর একটানা কাজাকিস্তান শাসন করেন। দুশানবে তাজিকিস্তান এবং বিশকেক কিরগিজস্তানের রাজধানী। (সূত্রঃ সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
.
ইউরোপীয় পার্লামেন্টের আসন সংখ্যা কত?
  1. ক) ৭৫১
  2. খ) ৬৫০
  3. গ) ৬৭৮
  4. ঘ) ৬৯৫
ব্যাখ্যা
ইউরোপীয় পার্লামেন্ট ফ্রান্সের ট্রাসবার্গে অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ৬৭৮। পূর্বে ছিলো ৭৫১ টি। ব্রিটেন ইইউ ত্যাগ করায় ৭৩ টি সদস্য হ্রাস পেয়ে সদস্য সংখ্যা দাড়ায় ৬৭৮। (সূত্রঃ ইইউ ওয়েবসাইট)
.
কোন দেশটি স্পেনের উপনিবেশ ছিলো?
  1. ক) ব্রাজিল
  2. খ) মেক্সিকো
  3. গ) কানাডা
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
মেক্সিকো স্পেনের উপনিবেশ ছিলো। এটি ১৮১০ সালে স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে। এটির কার্যত প্রধান ভাষাও স্পেনিশ। ব্রাজিল, কানাডা ও ইন্দোনেশিয়া যথাক্রমে পর্তুগাল, কানাডা ও ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। (সূত্রঃ সংশ্লিষ্ট দেশগুলো সরকারি ওয়েবসাইট)
.
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
  1. ক) ৩ নভেম্বর ২০২০
  2. খ) ৫ নভেম্বর ২০২১
  3. গ) ৭ নভেম্বর ২০২০
  4. ঘ) ৮ নভেম্বর ২০২০
ব্যাখ্যা
পরবর্তী ৫৯ তম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর ২০২০। মার্কিন আইন অনুাযায়ী প্রতি চার বছর পর পর নভেম্বর মাসের প্রথম সোমবারের পর মঙ্গলবারে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। (সূত্রঃ ওয়াশিংটনপোস্ট ও ইউএস অফিশিয়াল ওয়েবসাইট)
.
জেজু আইল্যান্ড কোথায় অবস্থিত?
  1. ক) ফিলিপাইন
  2. খ) ভিয়েতনাম
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
জেজু দ্বীপ দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ দ্বীপ ও একটি স্বায়ত্তশাসিত এলাকা। এর আয়তন ১৮৪৬ বর্গ কি. মি.। এ দ্বীপে অনেকগুলো সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে। এই দ্বীপেই দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ ও সর্বোচ্চ বিন্দু হ্যালোসান অবস্থিত। জেজু দ্বীপকে ২০০৭ সালে ইউনেস্কো তার ঐতিহ্য তালিকায় আদি নিদর্শন হিসেবে অন্তর্ভুক্ত করে। (সূত্র: জেজু দ্বীপের ট্যুরিজম বিভাগের ওয়েবসাইট)
.
কুর্দিদের বাসস্থান নয় কোন দেশটি?
  1. ক) সিরিয়া
  2. খ) জর্দান
  3. গ) ইরাক
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্যের একটি জাতিগোষ্ঠীর নাম কুর্দি। এরা জনসংখ্যায় প্রায় ২৫ থেকে ৩৫ মিলিয়ন। কিন্তু এদের নিজস্ব কোন দেশ নেই। এরা তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া ও আর্মেনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কুর্দিরা মধ্যপ্রাচ্যে কুর্দিস্থান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে সংগ্রাম করে আসছে। (সূত্র: ব্রিটানিকা ডটকম)
.
আয়তনে ইউরোপ মহাদেশ বিশ্বে কত তম?
  1. ক) ৩য়
  2. খ) ৪র্থ
  3. গ) ৫ম
  4. ঘ) ৬ষ্ঠ
ব্যাখ্যা
ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বের ৭টি মহাদেশের মধ্যে ৬ষ্ঠ। এর আয়তন হলো প্রায় ১ কোটি ১ লক্ষ ৮০ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৭৪.১৪ কোটি। আয়তনে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৭ম মহাদেশ যথাক্রমে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং এন্টার্কটিকা। (সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস)
১০.
বলিভিয়ার স্বঘোষিত প্রেসিডেন্টের নাম কী?
  1. ক) গুইদাদো
  2. খ) জানিন অ্যানেজ
  3. গ) জেইর বলসোনারো
  4. ঘ) ইভো মোরালেস
ব্যাখ্যা
ব্যাপক বিক্ষোভের মুখে ১০ নভেম্বর ২০১৯ বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করলে দেশটির পার্লামেন্টের বিরোধী দলীয় সিনেটর জানিন অ্যানেজ নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশ সমর্থন দেয়। ইভো মোরালেস ছিলেন বলিভিযার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট। (সূত্র: দৈনিক ইত্তেফাক)
১১.
মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু চুক্তি থেকে বেড়িয়ে যাওয়া কার্যকর হবে-
  1. ক) ৪ এপ্রিল ২০২০
  2. খ) ৪ অক্টোবর ২০২০
  3. গ) ৪ নভেম্বর ২০২০
  4. ঘ) ১৯ এপ্রিল ২০২০
ব্যাখ্যা
২০১৫ সালের ১২ ডিসেম্বর সম্পাদিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ জুন ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের বেড়িয়ে যাওয়ার ঘোষণা দেয়। চুক্তি অনুযায়ী কোন দেশ এই চুক্তি থেকে প্রথম তিন বছরের মধ্যে বেড়িয়ে যেতে পারবে না এবং আনুষ্ঠানিকভাবে বেড়িয়ে যাবার প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছর সময় লাগবে। সে হিসেবে যুক্তরাষ্ট্র ২০২০ সালের ৪ঠা নভেম্বর এ চুক্তি থেকে পুরোপুরি বেড়িয়ে যেতে পারবে। (সূত্র: ইউএনও ওয়েবসাইট)
১২.
CEDAW সনদ কবে গৃহিত হয়?
  1. ক) ১৯৬৮ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৮৯ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা
১৯৭৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য নিরসের উদ্দেশ্যে CEDAW সনদ গৃহিত হয়। ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর প্রয়োজনীয় ২০ টি দেশ অনুমোদন করায় সনদটি কার্যকর হয়। এই সনদে ৩০ টি ধারা রয়েছে। বাংলাদেশ ১৯৮৪ সালের ৬ নভেম্বর CEDAW সনদ অনুমোদন করে। (সূত্রঃ UN ওয়েবসাইট)
১৩.
পরবর্তী জলবায়ু সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) সিডনি
  2. খ) তুরিন
  3. গ) গ্লাসগো
  4. ঘ) কিয়েভ
ব্যাখ্যা
পরবর্তী ২৬তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। ২০২০ সালের ৯ থেকে ১৯ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। কপ-২৫ অনুষ্ঠিত ২-১৩ ডিসেম্বর ২০১৯ স্পেনের মাদ্রিদে। জাতিসংঘের উদ্যোগে প্রথম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত ১৯৭৯ সালে জেনেভায়। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৪.
বর্জ্য ব্যবস্থা সম্পর্কিত কনভেনশন কোনটি?
  1. ক) অটোয়া কনভেনশন
  2. খ) মন্ট্রিয়াল কনভেনশন
  3. গ) বাসেল কনভেনশন
  4. ঘ) কার্টাগেনা কনভেনশন
ব্যাখ্যা
১৯৮৯ সালের ২২ মার্চ ফ্রান্সের বাসেল শহরে বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি কনভেনশন গৃহিত হয়। ১৯৯২ সালের ৫ মে এটি কার্যকর হয়। অটোয়া, মন্ট্রিয়া ও কার্টাগেনা প্রটোকল যথাক্রমে স্থলমাইন নিষিদ্ধকরণ, ওজনস্তর সুরক্ষা এবং জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশন। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৫.
জি-২০ সম্মেলন-২০২০ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) রিয়াদ
  3. গ) টোকিও
  4. ঘ) বালিন
ব্যাখ্যা
প্রথমবারের মতো কোন মুসলিম দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। ২০২০ সালের ২১-২২ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে ১৫তম জি-২০ সম্মেলন ২০২০। ১৪তম জি-২০ সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয় জাপানের ওসাকায়। ১৬তম(২০২১) ও ১৭তম (২০২২) জি-২০ সম্মেলন যথাক্রমে ইতালি ও ভারতে অনুষ্ঠিত হবে। (সূত্রঃ জি-২০ ওয়েবসাইট)
১৬.
সর্বশেষ সার্ক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ক) ২০১৮ সালে
  2. খ) ২০১৬ সালে
  3. গ) ২০১৪ সালে
  4. ঘ) ২০১৭ সালে
ব্যাখ্যা
সর্বশেষ ২০১৪ সালের ২৬ থেকে ২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমন্ডুতে ১৮তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত। ২০১৬ সালে পাকিস্তানে ১৯তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের যোগদানে বিরত থাকার ঘোষণায় তা বাতিল হয়ে যায়। একইভাবে ২০১৮ সালে ২০তম সার্ক সম্মেলনও বাতিল হয়। ২০২০ সালে সার্ক সম্মলেন আয়োজনে পাকিস্তান সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। (সূত্রঃ সার্ক সচিবালয় ওয়েবসাইট)
১৭.
রিও+২০ সম্মেলনে কোনটির আত্মপ্রকাশ ঘটে?
  1. ক) এমডিজি
  2. খ) এসডিজি
  3. গ) ব্লু ইকোনমি
  4. ঘ) ক্লাইমেট ইমার্জেন্সি
ব্যাখ্যা
২০১২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিও শহরে ১৯৯২ সালের ধরীত্রী সম্মেলনের ২০ পূর্তি উপলক্ষে রিও+২০ সম্মলেন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে এমডিজি'র মেয়াদান্তে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণের বিষয় আলোচনা হয়। এতে করে ২০১৬-২০৩০ মেয়াদে ১৭ টি লক্ষ্য সম্বলিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা গৃহিত হয়। (সূত্রঃ ইউএনডিপি ওয়েবসাইট)
১৮.
ইরানের ইসলামি বিপ্লবের ফলে ক্ষমতাচ্যূত হয় কে?
  1. ক) রেজা শাহ
  2. খ) জহির শাহ
  3. গ) দাউদ খান
  4. ঘ) ইব্রাহিম খা
ব্যাখ্যা
১৯৭৮ সালের ৭ জানুয়ারী থেকে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। এতে ইরানের তদানীন্তন রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভী পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেই। জহির শাহ ও দাউদ খান আফগানিস্তের সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান। (সূত্রঃ ইরানি ওয়েবসাইট)
১৯.
২০১৯ সালে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) সৌদি আরব
  3. গ) মিসর
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
SIPRI (Stockholm Inrernational Peace Research Institute) এর ২০১৯ সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ হলো সৌদি আরব। আমদানিতে ২য়, তয়, ৪র্থ ও ৫ম যথাক্রমে ভারত, মিসর, আলজেরিয়া এবং অস্ট্রেলিয়া। অন্যদিকে অস্ত্র রপ্তানিতে শীর্ষ পাঁচটি দেশ হলো যথাক্রমে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এবং চীন। (সূত্রঃ SIPRI ওয়েবসাইট)
২০.
সাফরেন একটি-
  1. ক) সাবমেরিন
  2. খ) যুদ্ধ বিমান
  3. গ) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
  4. ঘ) ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র
ব্যাখ্যা
সাফরেন হলো ফ্রান্সের তৈরি নতুন প্রজন্মের অত্যাধুনিক বারকুডা শ্রেণীর পরমাণু সাবমেরিন। এটি ২০২০ সাল থেকে ফ্রাস নৌবাহিনীতে ইনস্টল করা হবে। এটি ফ্রান্সের সাফরেন কোম্পানি তৈরি করে। (সূত্রঃ সাফরেন ওয়েবসাইট)
২১.
'Operation Sentinel' কোথায় পরিচালিত হয়?
  1. ক) দক্ষিণ চীন সাগর
  2. খ) হুবেই প্রদেশ
  3. গ) আমাজন বন
  4. ঘ) পারস্য উপসাগর
ব্যাখ্যা
পারস্য উপসাগরে আন্তর্জাতিক নৌপথ সুরক্ষা এবং নিরাপত্তার উদ্দেশ্যে ২০১৯ সালের ৭ নভেম্বর মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে পরিচালিত অভিযান হলো Operation Sentinel. পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং বাবেলমান্দেব প্রণালিতে এই অভিযান পরিচালনা করা হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উপসাগরীয় সৌদি নেতৃত্বাধীন দেশগুলোও অংশ নেয়। এর মূল্য উদ্দেশ্য ছিলো ইরানকে চাপে রাখা। (সূত্রঃ ডিফেন্সপোস্ট ডটকম)
২২.
ইরানি কমান্ডার কাশেম সুলাইমানি হত্যাকাণ্ডে ব্যবহৃত ড্রোন-
  1. ক) ইউএস বি ২
  2. খ) এফ ১১
  3. গ) ইউএসডি-২
  4. ঘ) এমকিউ রিপার ৯
ব্যাখ্যা
গত ৩ জানুয়ারী ২০২০ ইরাকের বাগদাদ বিমানবন্দরের নিকটে মার্কিন ড্রোন বিমান এমকিউ ৯ রিপার থেকে ছোড়া হেলফায়ার-২ ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আল কুদস বাহিনীর কমান্ডার কাশেম সুলাইমানি। কাশেম সুলাইানি ১৯৯৮ সাল থেকে ইরানের আল কুদস ফোর্সের নেতৃত্ব দিয়ে আসছিল। কাশেম সুলাইমানিকে ইরানের দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি বিবেচনা করা হতো। (সূত্রঃ দৈনিক যুগান্তর)
২৩.
কোনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়?
  1. ক) আইরন ডোম
  2. খ) এস-৪০০
  3. গ) থাড
  4. ঘ) অ্যাভনগার্ড
ব্যাখ্যা
অ্যাভনগার্ড হলো রাশিয়ার তৈরি অত্যাধুনিক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা শব্দের চেয়ে ২০ গুণ অধিক দ্রুত গতিতে ছুটতে সক্ষম। এটি ২৭ ডিসেম্বর ২০১৯ প্রথমবারের মতো রাশিয়ার ইউরাল অঞ্চলে মোতায়েন করা হয়। আইরন ডোম, থাড এবং এস-৪০০ হলো যথাক্রমে ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। (সূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং SIPRI ওয়েবসাইট)