পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: সাধারণ জ্ঞান টপিক: সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, জাতীয় ও আন্তর্জাতিক রিপোর্ট-সমীক্ষা, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে চরম দারিদ্রের হার কত?
  1. ৫.৫%
  2. ৫.৬%
  3. ৫.৭%
  4. ৫.৮%
সঠিক উত্তর:
৫.৬%
উত্তর
সঠিক উত্তর:
৫.৬%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন। (প্রতি বর্গ কিমিতে)
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

.
বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি?
  1. দিনাজপুর
  2. কুমিল্লা
  3. রংপুর
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

ধান উৎপাদনে শীর্ষ জেলা ও বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ, উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- আউশ ধান উৎপাদনের শীর্ষ জেলা: কুমিল্লা, উৎপাদনে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম।
- আমন ধান উৎপাদনের শীর্ষ জেলা: দিনাজপুর, উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা: ময়মনসিংহ, উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী।

উৎস: i) কৃষি মন্ত্রণালয়।
         ii) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

.
কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পান কে?
  1. বান কি-মুন
  2. আন্তোনিও গুতেরেস
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. মেরিল স্ট্রিপ
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা

কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫:
- কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড  ব্রিটেনের মর্যাদাপূর্ণ একটি অ্যাওয়ার্ড।
- পরিবেশ রক্ষা, ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।   
- প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ 'কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫' পুরস্কার অর্জন করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
- বিশ্বব্যাপী শান্তি, টেকসই উন্নয়ন ও মানুষের এবং প্রকৃতির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত হন।

উল্লেখ্য,
- ১৯৯০ সালে প্রতিষ্ঠা পায় ‘দ্য কিংস ফাউন্ডেশন’।
- এ দাতব্য প্রতিষ্ঠান তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে গঠিত হয়।
- ২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদ্‌যাপন হিসেবে নতুন এ পুরস্কার প্রবর্তন করেন।
- এ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।

উৎস: পত্রিকা রিপোর্ট।

.
'দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫' -এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কি?
  1.  লালবাগ মসজিদ, ঢাকা
  2. ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট
  3.  শাহী মসজিদ, চট্টগ্রাম
  4. জেবুন নেসা মসজিদ, সাভার
সঠিক উত্তর:
জেবুন নেসা মসজিদ, সাভার
উত্তর
সঠিক উত্তর:
জেবুন নেসা মসজিদ, সাভার
ব্যাখ্যা

জেবুন নেসা মসজিদ: 
- টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫’–এ স্থান পেয়েছে বাংলাদেশের জেবুন নেসা মসজিদ। 
- সাভারের আশুলিয়ার জামগড়ার দরগার পাড় এলাকায় অবস্থিত জেবুন নেসা মসজিদ।
- এটি নকশা করেছেন স্থপতি সায়কা ইকবাল।
- ২০২৩ সালে স্টুডিও মরফোজেনেসিস-এর মাধ্যমে নির্মিত মসজিদটি ৬০৬০ বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃৃত।
- মসজিদটি মূলত আইডিএস গ্রুপের তৈরি পোশাক কারখানার প্রায় সাড়ে ছয় হাজার কর্মীর নামাজের জন্য বানানো।
- জেবুন নেসা মসজিদে নারী-পুরুষ উভয়েরই প্রবেশাধিকার আছে।
- নারীদের নামাজ আদায়ের জন্য আছে আলাদা স্থান।

উল্লেখ্য,
- ২০১৮ সাল থেকে টাইম ম্যাগাজিন প্রতিবছর বিশ্বের ১০০টি স্থাপনাকে ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস’ হিসেবে ঘোষণা করছে।
- প্রথমবারের মতো এই বছর কোনো বাংলাদেশি স্থাপনা তালিকায় স্থান পেয়েছে।

উৎস: নিউজ রিপোর্ট। 

.
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রাপ্তি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- এই আয় ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬.৪২ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।

• রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. যুক্তরাষ্ট্র, 
২. সৌদি আরব, 
৩. সংযুক্ত আরব আমিরাত, 
৪. যুক্তরাজ্য, 
৫. মালয়েশিয়া। 

উৎস: i) প্রথম আলো।
          ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) -এর বর্তমান সভাপতি কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ফারুক আহমেদ
  2. আমিনুল ইসলাম বুলবুল
  3. নাজমুল হাসান পাপন
  4. নিজাম উদ্দিন চৌধুরী সুজন
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
উত্তর
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
ব্যাখ্যা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি):
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- প্রধান সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল। [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

উৎস: বিসিবি ওয়েবসাইট।

.
দেশের প্রথম মনোরেলু চালু হতে যাচ্ছে কোথায়?
  1. রাজশাহী
  2. সিলেট
  3. চট্টগ্রাম
  4. ঢাকা
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা

প্রথম মনোরেল প্রকল্প:
- দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রামে।
- ১ জুন, ২০২৫ চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে জার্মানি প্রতিষ্ঠান ওরাসকম ও মিশরের প্রতিষ্ঠান আরব কন্ট্রাক্টর গ্রুপের এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
- প্রস্তাবিত মনোরেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে প্রায় ৫৪ কিলোমিটার।
- এতে বিনিয়োগ হবে প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা।
- নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। 

উল্লেখ্য,
- মনোরেল হলো এমন একটি রেলওয়ে, যেখানে ট্র্যাকটি একটি একক রেল বা বিম দিয়ে তৈরি।
- মনোরেল এক চাকার ট্রেন। এক চাকার ওপরই চলে। দুই থেকে আড়াই বছরের মধ্যে মনোরেল স্থাপন ও চালু করা সম্ভব।

উৎস: The Daily Star Bangla.

.
একুশে পদক-২০২৬ লাভ করেছে কোন প্রতিষ্ঠান?
  1. বাংলা একাডেমি
  2. বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
  3. ব্যান্ড সংগীত দল ওয়ারফেজ
  4. বাংলাদেশ টেলিভিশন
সঠিক উত্তর:
ব্যান্ড সংগীত দল ওয়ারফেজ
উত্তর
সঠিক উত্তর:
ব্যান্ড সংগীত দল ওয়ারফেজ
ব্যাখ্যা

একুশে পদক ২০২৬:
- দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
- প্রতিষ্ঠান হিসেবে- ব্যান্ড সংগীতের দল ওয়ারফেজ মনোনীত হয়েছে।

একুশে পদক ২০২৬ প্রাপ্ত ব্যক্তি:
- চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ফরিদা আক্তার ববিতা,
- চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার,
- স্থাপত্যে মেরিনা তাবাসসুম,
- সংগীতে আইয়ুব বাচ্চু,
- নৃত্যে অর্থি আহমেদ,
- নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার,
- সাংবাদিকতায় শফিক রেহমান,
- শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার ও
- ভাস্কর্যে তেজস হালদার যশ।

উৎস: ডেইলি স্টার বাংলা ও প্রথম আলো।

.
'জুলাই শহীদ দিবস' কবে?
  1. ৫ আগস্ট
  2. ১৬ জুলাই 
  3. ৫ জুলাই 
  4. ১ জুলাই
সঠিক উত্তর:
১৬ জুলাই 
উত্তর
সঠিক উত্তর:
১৬ জুলাই 
ব্যাখ্যা

জুলাই শহীদ দিবস:
- জুলাই শহীদ দিবস পালিত হবে ১৬ জুলাই।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ–অভ্যুত্থান দিবস' ও ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়েছে।
- মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৫ জুন, ২০২৫ তারিখে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
- ‘জুলাই শহীদ দিবস’ ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

১০.
‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ কতজন বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হয়?
  1. ৬ জন
  2. ৭ জন
  3. ৮ জন
  4. ১০ জন
সঠিক উত্তর:
৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৭ জন
ব্যাখ্যা

স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- ৭ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে :অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),।
- সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), । 
- সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর),।
- সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),।
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),।
- শিক্ষা ও গবেষণায় : বদরুদ্দীন মোহাম্মদ উমর ।
- প্রতিবাদী তারুণ্যের : আবরার ফাহাদ (মরণোত্তর)।

উল্লেখ্য,
- স্বাধীনতা পদক বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক।
- ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।
- ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে এ পুরস্কার প্রদান করা হয়।
 
উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

১১.
মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য ২০২৫ সালে আগা খান পুরস্কার লাভ করেন?
  1. বাইতুর-রউফ মসজিদ
  2. জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
  3. খুদি বাড়ি
  4. জল বাড়ি
সঠিক উত্তর:
খুদি বাড়ি
উত্তর
সঠিক উত্তর:
খুদি বাড়ি
ব্যাখ্যা

আগা খান স্থাপত্য পুরস্কার:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাশ্যুম।
- মেরিনা তাবাশ্যুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’–এর প্রধান পরামর্শক।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার–২০২৫–এর জন্য মনোনীত হয়েছে।
- সেপ্টেম্বর, ২০২৫-এ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যুমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, 
- মেরিনা তাবাশ্যুম প্রথম বাংলাদেশি স্থপতি, যিনি দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছেন। 
- মেরিনা তাবাশ্যুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।
- প্রয়াত প্রিন্স করিম আগা খান চতুর্থ ১৯৭৭ সালে আগা খান পুরস্কার প্রবর্তন করেন। এ পুরস্কারের মাধ্যমে এমন নির্মাণশৈলী চিহ্নিত করে উৎসাহ দেওয়া হয়, যাতে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। 

উৎস: প্রথম আলো।

১২.
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোন দেশ সহায়তা করবে?
  1. জাপান
  2. কোরিয়া
  3. ফ্রান্স
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

তিস্তা মহাপরিকল্পনা:
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে চীন।
- তিস্তা প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যয় হবে ৭৫ কোটি ডলার।
- চীনের রাস্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পের বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে তারা কাজ করছেন।
- চীনের বিশেষজ্ঞ দল তিস্তা প্রকল্পের সম্ভাবনা যাচাই শেষে অক্টোবর, ২০২৫-এর মধ্যে তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন চূড়ান্ত হবে।
- ২০২৬ সালে এ প্রকল্পের কাজ শুরু করে ২০২৯ সালে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- মহাপরিকল্পনায় তিস্তা নদীর ডান-বাম উভয় তীর ঘেঁষে ২২০ কিলোমিটার উঁচু গাইড বাঁধ, রিভার ড্রাইভ, হোটেল-মোটেল-রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র, ১৫০ মেগাওয়াট সৌর বিদ্যুতকেন্দ্র, শিল্প-কারখানা, ইপিজেড, ইকোনমিক জোন, কয়েক লাখ হেক্টর কৃষি জমি উদ্ধার, বনায়ন ইত্যাদি রয়েছে। 
- এ প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পাড় হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী।

উৎস: i) প্রথম আলো।
         ii) দৈনিক ইনকিলাব।

১৩.
বর্তমানে দেশের কোন বিভাগে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশি? [জনশুমারি ও গৃহগণনা ২০২২]
  1. ময়মনসিংহ
  2. ঢাকা
  3. বরিশাল
  4. সিলেট
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- নারী সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

১৪.
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর অফিসিয়াল বলের নাম কী?
  1. আল রিহলা
  2. কানেক্টা
  3. ট্রাইওন্ডা
  4. স্পেকট্রা
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা
উত্তর
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম ‘ট্রাইওন্ডা’ (Trionda)।
- ‘ট্রাইওন্ডা’ বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

উৎস: ফিফা ওয়েবসাইট ও পত্রিকার রিপোর্ট।

১৫.
বৈশ্বিক সুখ সূচক ২০২৫ -এর শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. আইসল্যান্ড
  3. ডেনমার্ক
  4. সুইডেন
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা

বৈশ্বিক সুখ সূচক ২০২৫: 
- বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ ফিনল্যান্ড।
- সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
- বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।
- টানা অষ্টমবার দেশটি সুখী দেশের তালিকায় এক নম্বর স্থান দখল করেছে।
- সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।
- ২০ মার্চ 'আন্তর্জাতিক সুখ দিবস' বা 'বিশ্ব সুখী দিবস'।
- প্রতিবছর UN Sustainable Development Solutions Network ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে।

উৎস: UN Sustainable Development Solutions Network.

১৬.
জুলাই ঘোষণাপত্রে ধারা আছে কতটি?
  1. ২৫টি
  2. ২৬টি
  3. ২৭টি
  4. ২৮টি
সঠিক উত্তর:
২৮টি
উত্তর
সঠিক উত্তর:
২৮টি
ব্যাখ্যা

জুলাই ঘোষণাপত্র:
-  ‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।
- অন্যদিকে জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট, ২০২৫ তারিখে র ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন।
- জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
- জুলাই ঘোষণাপত্রের ২৪ নং ধারায় জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের 'জাতীয় বীর' হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

উৎস: প্রথম আলো।

১৭.
বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ১৬৯টি
  2. ১৭০টি
  3. ১৭১টি
  4. ১৭২টি
সঠিক উত্তর:
১৭১টি
উত্তর
সঠিক উত্তর:
১৭১টি
ব্যাখ্যা

চা-বাগান:
- চা বোর্ড কর্তৃক নিবন্ধকৃত দেশে মোট চা-বাগানের সংখ্যা – ১৭১ টি।
- মৌলভীবাজার জেলায় চা-বাগানের সংখ্যা - ৯০ টি।
- হবিগঞ্জ জেলায় চা-বাগানের সংখ্যা - ২৫ টি।
- সিলেট জেলায় চা-বাগানের সংখ্যা - ১৯ টি।
- চট্টগ্রাম জেলায় চা-বাগানের সংখ্যা - ২২ টি।
- রাঙ্গামাটি জেলায় চা-বাগানের সংখ্যা - ২ টি।
- পঞ্চগড় জেলায় চা-বাগানের সংখ্যা - ১১ টি।
- ঠাকুরগাওঁ জেলায় চা-বাগানের সংখ্যা - ১ টি।
- খাগড়াছড়ি জেলায় চা-বাগানের সংখ্যা -১ টি। [ব্যাখ্যা আপডেট- ফেব্রুয়ারি, ২০২৬]

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

১৮.
২০২৫ সালের বুকার পুরস্কার লাভ করেন কে?
  1. সামান্থা হার্ভে
  2. বানু মুশতাক
  3. কিরণ দেশাই
  4. ডেভিড সা-লাই
সঠিক উত্তর:
ডেভিড সা-লাই
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড সা-লাই
ব্যাখ্যা

বুকার পুরস্কার ২০২৫:
- হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই তাঁর উপন্যাস ‘ফ্লেশ’–এর জন্য লন্ডনে এক অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন।
- এই উপন্যাসটিতে একজন হাঙ্গেরীয় অভিবাসীর অর্থ উপার্জন এবং হারানোর বেদনাদায়ক গল্প তুলে ধরা হয়েছে।
- সামান্থা হার্ভে ২০২৪ সালে মহাকাশ স্টেশন নিয়ে গল্প ‘অরবিটাল’–এর জন্য পুরস্কার পান।

উল্লেখ্য,
- বুকার পুরস্কার যুক্তরাজ্যের সর্বোচ্চ সাহিত্যে পুরস্কারের নাম ।
- পুরস্কারটি প্রবর্তিত হয়- ১৯৬৯ সালে।
- প্রবর্তক- যুক্তরাজ্যের বুকার ম্যাক কোলেন কোম্পানি।

উৎস: বুকার পুরস্কার ওয়েবসাইট।

১৯.
সম্প্রতি বাংলাদেশ থেকে 'ওয়েস ওয়‍্যার' জাহাজ কোন দেশে রপ্তানি করা হয়?
  1. জার্মানি
  2. নরওয়ে
  3. মোজাম্বিক
  4. তুরস্ক
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

'ওয়েস ওয়‍্যার' জাহাজ রপ্তানি:
- সম্প্রতি বাংলাদেশ থেকে তুরস্কে 'ওয়েস ওয়‍্যার' জাহাজ রপ্তানি করা হয়। 
- দেশের বেসরকারি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘আনন্দ শিপইয়ার্ড’ তুরস্কে সাড়ে ৫,৫০০ ডেডওয়েট টনের (ডিডব্লিউটি) অত্যাধুনিক বহুমুখী জাহাজ ‘ওয়েস ওয়্যার’ রপ্তানি করছে। 
- ‘ওয়েস ওয়্যার’ নামের এই জাহাজ এ পর্যন্ত রপ্তানি হওয়া জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত। 
- জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট ও গভীরতা ২৫ ফুট। এতে রয়েছে ২,৭৩৫ হর্সপাওয়ারের ইঞ্জিন- যা ১২ নট বেগে ৫,৫০০ টন পণ্য পরিবহনে সক্ষম।
- ইস্পাতের কয়েল, কয়লা, সার, খাদ্যশস্যসহ বিপজ্জনক সামগ্রী বহনের উপযোগী করেই জাহাজটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, 
- ২০০৮ সালে ডেনমার্কে কনটেইনার জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ববাজারে প্রবেশ করে।
- এখন পর্যন্ত দেশি–বিদেশি ক্লায়েন্টদের কাছে ৩৫০টিরও বেশি জাহাজ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।
- ডেনমার্কের পর জার্মানি, নরওয়ে, মোজাম্বিক, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশে মোট ১৭টি জাহাজ সরবরাহ করা হয়েছে।
- ৯ লাখ বর্গফুট এলাকায় বিস্তৃত আনন্দ শিপইয়ার্ড একসঙ্গে ১০ হাজার ডেডওয়েট টন ক্ষমতাসম্পন্ন আটটি জাহাজ নির্মাণ করতে সক্ষম। এর পাশাপাশি ড্রেজার ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন জাহাজও তৈরি করা হয় এখানে। 

উৎস: The Business Standard।

২০.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.৫%
  2. ১.১২%
  3. ১.২৩%
  4. ১.১১%
সঠিক উত্তর:
১.১২%
উত্তর
সঠিক উত্তর:
১.১২%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন। (প্রতি বর্গ কিমিতে)
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন। 
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

২১.
জার্মানির বর্তমান চ্যান্সেলর কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. হেলমুট স্মিথ
  2. ওলাফ শলৎস
  3. ক্রিশ্চিয়ান লিন্ডনার
  4. ফ্রিডরিখ মেরৎস
সঠিক উত্তর:
ফ্রিডরিখ মেরৎস
উত্তর
সঠিক উত্তর:
ফ্রিডরিখ মেরৎস
ব্যাখ্যা

ফ্রিডরিখ মেরৎস:
- জার্মানির বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস।
- তিনি ৬ মে, ২০২৫ জার্মানির বর্তমান চ্যান্সেলর নির্বাচিত হন।
- ৬৯ বছর বয়সী মেরৎস, যিনি ওলাফ শলৎসের স্থলাভিষিক্ত হয়েছেন।

উল্লেখ্য,
- ওলাফ শলৎস (Olaf Scholz) – জার্মানির সাবেক চ্যান্সেলর (এসপিডি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি)।
- ক্রিশ্চিয়ান লিন্ডনার (Christian Lindner) – অর্থমন্ত্রী (এফডিপি ফ্রি ডেমোক্রেটিক পার্টি)। [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

উৎস: এপি নিউজ।