পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]তারিখ৩ নভেম্বর, ২০২৫সময়30 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: সহকারী হিসাবরক্ষক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৭. ১০.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড] · ৩ নভেম্বর, ২০২৫ · ৪০ প্রশ্ন

.
সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?
  1. এখানে সে ফিরে আসেনি
  2. সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
  3. তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
  4. তুমি তার কথা বিশ্বাস করো না
ব্যাখ্যা

• সাধু ভাষায় শুদ্ধ বাক্যটি হল "সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না।"
যেমন এখানে 'আসিবে', 'বলিয়া', এবং 'করিতেছি' শব্দগুলো সাধু ভাষার উদাহরণ।

অন্যদিকে,
- এখানে সে ফিরে আসেনি।
- তিনি মূর্ছিত হয়ে পড়েছেন।
- তুমি তার কথা বিশ্বাস করো না।
উপরিউক্ত বাক্যগুলো চলিত ভাষার বাক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম ও সপ্তম শ্রেণি।

.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. চূর্ণবিচুর্ণ
  2. চূর্নবিচূর্ণ
  3. চুর্নবিচুর্ণ
  4. চূর্ণবিচূর্ণ
ব্যাখ্যা

- শুদ্ধ বানান - চূর্ণবিচূর্ণ
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- সম্পূর্ণ চূর্ণিত,
- সম্পূর্ণ বিনষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'কিন্ডারগার্টেন' কোন ভাষার শব্দ?
  1. জাপানি
  2. জার্মান
  3. পর্তুগিজ
  4. স্পেনিশ
ব্যাখ্যা

• 'কিন্ডারগার্টেন' জার্মান ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- যে বিদ্যালয়ে ক্রীড়াচ্ছলে শিশুদের শিক্ষা দেওয়া হয়, শিশুদের প্রারম্ভিক বিদ্যালয়, kindergarten।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'নির্বন্ধ' ও 'প্রথিত' শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে- 
  1. বিধান, বিখ্যাত
  2. আগ্রহ, প্রথা অনুসারে
  3. নিবিড়, পার্থিব
  4. উপযোগী, প্রার্থনা
ব্যাখ্যা

• 'নির্বন্ধ' শব্দটির অর্থ - বিধান, আগ্রহ, পীড়াপীড়ি, অভিনিবেশ, যোগাযোগ।
• 'প্রথিত' শব্দের অর্থ - বিখ্যাত, খ্যাতিসম্পন্ন, প্রসিদ্ধ।

অন্যদিকে,
'আগ্রহ' শব্দের অর্থ - প্রবণতা, ঝোঁক; ব্যগ্রতা।
'নিবিড় শব্দের অর্থ - ঘন  গহন (নিবিড় অরণ্য)।
'পার্থিব' শব্দের অর্থ - পৃথিবী-সংক্রান্ত, ঐহিক, জাগতিক।
'উপযোগী' শব্দের অর্থ - যোগ্য, প্রয়োজনসাধনে সমর্থ; কার্যকর।
'প্রার্থনা' শব্দের অর্থ - আবেদন, যাজ্ঞা; মোনাজাত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট?
  1. বাহুল্য দোষ
  2. উপমার ভুল প্রয়োগ
  3. গুরুচণ্ডালী দোষ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

'সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি 'বাহুল্য দোষে' দুষ্ট।

বাহুল্য দোষ:
- প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে ফেলে।
- বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।
- দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।
- তাই অগণিত, অনেক, যাবতীয়, সব ইত্যাদি শব্দ আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে বুহুবচন হবেনা।
- বাক্যটি হবে- প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে?
  1. অপূর্ব
  2. ভূতপূর্ব
  3. অভূতপূর্ব
  4. অদৃষ্টপূর্ব
ব্যাখ্যা

• 'যা পূর্বে ছিল এখন নেই' এর এক কথায় প্রকাশ - ভূতপূর্ব

অন্যদিকে,
- 'যা পূর্বে দেখা যায় নি এমন' এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
- 'পূর্বে ঘটেনি এমন' এক কথায় প্রকাশ - অভূতপূর্ব।

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ:
'যা পূর্বে শোনা যায় নি' এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
'যা অধ্যয়ন করা হয়েছে' এক কথায় প্রকাশ - অধীত।
'যা বলা হয় নি' এক কথায় প্রকাশ - অনুক্ত।
'যা বলার যোগ্য নয়' এক কথায় প্রকাশ অকথ্য।
'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'কাজলকালো' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. কাজলের ন্যায় কালো
  2. কাজল ও কালো
  3. কাজল রূপ কালো
  4. কালো ও কাজল
ব্যাখ্যা

• 'কাজলকালো'- উপমান কর্মধারয় সমাস। এর সঠিক ব্যাসবাক্য: কাজলের ন্যায় কালো

উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে।
- এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।
 
যেমন:
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত,
- অজের ন্যায় মূর্খ = অজমূর্খ,
- মিশির মত কালো = মিশকালো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে যে পত্রিকা-
  1. দৈনিক সংবাদ
  2. সৈনিক
  3. শিখা
  4. ধুমকেতু
ব্যাখ্যা

- ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে 'সৈনিক' পত্রিকা।

• ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলনের মুখপত্র ছিল- 'সাপ্তাহিক সৈনিক' পত্রিকা। 
- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন 'তমুদ্দিন মজলিশ' -এর উদ্যোক্তা গণ এই পত্রিকার প্রকাশক ছিলেন।
- সেই অর্থে এটি তমুদ্দিন মজলিসেরও মুখপত্র।
- সাপ্তাহিক সৈনিক -এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। 
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - শাহেদ আলী। 
- পরে এর সম্পাদক ছিলেন - আবদুল গফুর ও সানাউল্লাহ নুরী।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত স্মারকগ্রন্থ ও  কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।

.
Which is the best translation of 'তেলা মাথায় তেল দেওয়া'?
  1. Giving oil only to head
  2. To carry coal to New Castle
  3. To carry coal to Old Castle
  4. To carry coals to New Castle
ব্যাখ্যা

• 'তেলা মাথায় তেল দেওয়া' -এর best translation হলো- ‘To carry coals to Newcastle’.

• Carry/take coals to Newcastle:

- English Meaning: to supply something where it is not needed.
- Bangla Meaning: তেল মাথায় তেল দেওয়া।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source:
1. Live MCQ Lecture.
2. Cambridge Dictionary.

১০.
No sooner do the bells ring than the curtain rose.
  1. did the bell ring
  2. did the bells ring
  3. had the bell rang
  4. had the bell rung
ব্যাখ্যা

• Complete Sentence: No sooner had the bell rung than the curtain rose.
- Bangla Meaning: ঘন্টা বাজতে না বাজতেই পর্দা উঠে গিয়েছিল।

• No sooner যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Structure-1: No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than (not then) + subject + 2nd clause (verb এর past form).
- Structure-2: No sooner did + subject + 1st clause (verb এর present form) + than (not then) + subject + 2nd clause (verb এর past form).

- অর্থাৎ, No sooner যুক্ত clause -এ subject + verb এর past participle থাকলে, এর পরে had বসবে।
- আর No sooner যুক্ত clause -এ subject + verb এর present form থাকলে, এর পরে did বসবে।

- Grammatically, দুইটিই সঠিক।
- তবে প্রচলিতভাবে অতীতের দুইটি কাজ বুঝাতে No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং দ্বিতীয় অংশে past indefinite হয়।
- প্রথম ঘটনা (ঘণ্টা বাজা) দ্বিতীয় ঘটনার (পর্দা ওঠা) আগে ঘটেছে।

- তাই, underlined অংশের do the bells ring এর স্থলে had the bell rung হলে বাক্যটি শুদ্ধ হবে।
- Ring এর past tense হচ্ছে rang এবং past participle হচ্ছে rung.
- Had + verb এর past participle = past perfect হয়।

• Note:
- No sooner phrase টি ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয়।
- অর্থাৎ, কোনো কিছু ঘটার সাথে সাথেই অন্য কিছু ঘটার জোর দিতে ব্যবহৃত হয়।

১১.
The error in the sentence, 'One of the recommendation made by him was accepted' is -
  1. one of the
  2. recommendation
  3. made by
  4. was accepted
ব্যাখ্যা

• The error is- খ) recommendation.

• Correct sentence: 'One of the recommendations made by him was accepted'.

• Subject-Verb Agreement অনুযায়ী,
-
One of, Any of, Each of, Either of, Neither of, ইত্যাদি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে, এদের পরে plural noun এবং verb টি singular হয়।

- Structure: One of/Each of… + plural noun + singular verb + ext.

- সুতরাং, recommendation না হয়ে recommendations হবে।

১২.
The synonym of 'prohibit'?
  1. ban
  2. protest
  3. detest
  4. support
ব্যাখ্যা

• The synonym of 'prohibit'- ban.

• Prohibit (verb):
- English Meaning: to officially refuse to allow something.
- Bangla Meaning: (বিশেষত বিধিবিধানবলে) নিষেধ/ধারণ করা; নিষিদ্ধ করা।

Given options:
ক) ban -
নিষিদ্ধ ঘোষণা করা; নিষেধাজ্ঞা আরোপ করা।

খ) protest - প্রতিবাদ/আপত্তি করা।

গ) detest - তীব্র ঘৃণা করা।

ঘ) support - ভার বহন করা; ধারণ করা; আলম্বন/আলম্বিত করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The synonym of 'prohibit'- ban.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৩.
Which of the following word is misspelled?
  1. influence
  2. grief
  3. prosparity
  4. necessary
ব্যাখ্যা

• The misspelled word is: গ) prosparity.

• Prosperity (Noun)
- English Meaning: the condition of being successful or thriving: especially: economic well-being.
- Bangla Meaning: সমৃদ্ধি; শ্রীবৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য; উন্নতি; সংবৃদ্ধি।

অন্যদিকে, বাকি অপশনগুলোর spelling সঠিক।
ক) Influence -  প্রভাব; প্রতাপ; প্রতিপত্তি; ক্ষমতা; বল।

খ) Grief - প্রচণ্ড দুঃখ; তীব্র শোক; মর্মপীড়া।

ঘ) Necessary - প্রয়োজনীয়; আবশ্যক; অপরিহার্য; দরকারি।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৪.
The idiom 'To sit on the fence' means-
  1. to keep away
  2. to remain neutral
  3. to be in danger
  4. to guard someone
ব্যাখ্যা

• The idiom 'To sit on the fence' means- to remain neutral.

• Sit on the fence:
- English Meaning: avoid making a decision or choice / in a position of neutrality or indecision.
- Bangla Meaning: বিতর্কিত বিষয়ে কোন সিদ্ধান্ত না দেওয়া / নিরপেক্ষতা অবলম্বন করা।

• Ex. Sentence: You can't sit on the fence any longer - you have to decide whose side you're on.
- Bangla Meaning: তুমি সিদ্ধান্তহীন হয়ে থাকতে পারো না - তুমি কার পক্ষে এটা তোমাকে ঠিক করতেই হবে।

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.

১৫.
Nazrul, ... is our national poet, was also a soldier.
  1. whom
  2. he
  3. who
  4. what
ব্যাখ্যা

• Complete sentence: Nazrul, who is our national poet, was also a soldier.

• Relative pronoun:
- যে pronoun পূর্বে উল্লেখিত কোন Noun বা Pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যাংশ/ বাক্যকে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
- Who, which, that, what এগুলো Relative Pronoun রূপে ব্যবহৃত হয়।
- ব্যক্তির পরিবর্তে relative pronoun হিসেবে who/whom/whose বসে।
- বস্তুর ক্ষেত্রে which/ that বসে।
- ব্যক্তি নয় ও বস্তুও নয় এমন বোঝাতে what বসে।

- দুই clause বিশিষ্ট বাক্যে gap (শূন্যস্থানে) এর পরে verb থাকলে এবং antecedent (পূর্বপদ) টি person হলে gap এ "who" বসে।
- তবে antecedent (পূর্বপদ) টি thing/animal হলে gap এ "which/that" বসে।

- প্রদত্ত বাক্যে gap (শূন্যস্থানে) এর পরে verb (is) এবং antecedent (পূর্বপদ) টি person (Nazrul), তাই gap এ "who" বসবে।
- The sentence contains a non-restrictive relative clause giving extra information about Nazrul.
- "Who" is used as the subject of the clause "who is our national poet".

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১৬.
Opposite gender of 'lady' is-
  1. baroness
  2. lord
  3. duchess
  4. laddie
ব্যাখ্যা

• Opposite gender of 'lady' is- lord.

• Lady [feminine gender]
- English Meaning: a polite or formal way of referring to a woman; a woman of good social position.
- Bangla Meaning: মহিলা; সংস্কৃতিবান বা উচ্চবংশীয় স্ত্রীলোক।

- এর Opposite gender (feminine) হলো- Lord: সম্ভ্রান্ত ব্যক্তি।
 
অন্যদিকে,
- Baron (অভিজন; বড় শিল্পপতি) হচ্ছে masculine gender এবং এর feminine হচ্ছে- Baroness.
- Duke (অভিজাত ব্যক্তি বা ভূস্বামী) হচ্ছে masculine gender এবং এর feminine হচ্ছে duchess.
- Laddie (বালক) হচ্ছে masculine gender এবং এর feminine হচ্ছে Lassie.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৭.
Who, Which, What are-
  1. Demonstrative pronoun
  2. Relative pronoun
  3. Reflexive pronoun
  4. Indefinite pronoun
ব্যাখ্যা

• Who, which, what are - Relative Pronouns.

• Relative Pronoun:
- এই pronoun দুটি বাক্যের মধ্যে relation বা সমন্ধ বুঝিয়ে দেয়। এগুলো বাক্যের মাঝে বসে।
- যেমন: who, whose, whom, which, that ইত্যাদি।

• Interrogative Pronoun:
- তবে এই pronoun গুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হলে তখন এগুলো  Interrogative Pronoun হয়। এগুলো বাক্যের প্রথমে বসে।
- যেমন: who, whose, whom, which, what.

• Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word.

• Pronoun ৮ প্রকার।
1. Personal pronouns (he, they).
2. Demonstrative pronouns (this, these).
3. Interrogative pronouns (which, who, where, what).
4. Indefinite pronouns (none, several).
5. Possessive pronouns (his, your).
6. Reciprocal pronouns (each other, one another).
7. Relative pronouns (Who, which, where, what).
8. Reflexive pronouns (itself, himself).

১৮.
I shall not go until I am invited.
  1. unless I am
  2. till I am
  3. once I am
  4. If I am
ব্যাখ্যা

• Complete sentence: I shall not go unless I am invited.
- Bangla meaning: আমি যাব না যদি না আমাকে আমন্ত্রণ করা হয়।

• Unless (except if/if not)
- used to say what will or will not happen if something else does not happen or is not true; except if.
- অন্য কিছু না ঘটলে বা সত্য না হলে কী হবে বা কী হবে না তা বলতে ব্যবহৃত হয়।
- অর্থাৎ, 'যদি না' অর্থে এটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি নিজেই negative অর্থ প্রদান করে।
- এজন্যে unless দ্বারা যে clause শুরু হয় তাতে no বা not বসে না।

- কেন "unless" সঠিক?
- কারণ, এখানে একটি শর্তের কথা বলা হয়ছে যে, আমন্ত্রিত না হলে আমি যাব না।
- Negative sentence + unless = সঠিক logic.
- তাই, unless I am -ই সবচেয়ে উপযুক্ত।

অন্যান্য অপশন বিশ্লেষণ:
খ) till I am (until I am)
- "I shall not go until I am invited" মানে: আমন্ত্রণ পাওয়া পর্যন্ত যাব না (তারপর যাব)। কিন্তু আসল অর্থ: আমন্ত্রণ না পেলে যাব না (শর্ত আছে)।
- Till/Until [until অধিকতর formal] (conjunction) - যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত।
- 'until' negative অর্থ প্রদান করে, তাই এর পরে no/not/never ইত্যাদি বসে না।
- 'until' যুক্ত clause টি সাধারণত বাক্যের শুরুতে বসে না।

গ) once I am
- "Once" মানে "একবার যখন/যখনই"
- এটি illogical; it means after being invited, I will not go.
- অর্থাৎ, "একবার আমন্ত্রণ পেলে আমি যাব না।" এরকম অর্থ বুঝায় যা বাক্যের অর্থের সাথে সামঞ্জস্য নয়।

ঘ) If I am
- এটি opposite meaning দেয়।
- "I shall not go if I am invited" মানে: আমন্ত্রণ পেলে যাব না (ভুল অর্থ)।
- If I am not হলে সঠিক হতো।

Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.

১৯.
The underlined word in the sentence 'Sheela works for a company that makes furniture' is-
  1. a relative pronoun
  2. a demonstrative pronoun
  3. a distributive pronoun
  4. an indefinite pronoun
ব্যাখ্যা

• The underlined word in the sentence 'Sheela works for a company that makes furniture' is- a relative pronoun.

• Relative pronoun:
- যে pronoun পূর্বে উল্লেখিত কোন Noun বা Pronoun কে নির্দেশ পূর্বক দুটি বাক্যাংশ/ বাক্যকে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
- Who, which, that, what এগুলো Relative Pronoun রূপে ব্যবহৃত হয়।
- ব্যক্তির পরিবর্তে relative pronoun হিসেবে who/whom/whose বসে।
- বস্তুর ক্ষেত্রে which/ that বসে।

- প্রদত্ত বাক্যে "that" pronoun টি noun "company" এর সাথে relative clause "makes furniture" যুক্ত করছে।
- এটি relative clause -এর subject হিসেবে কাজ করছে।

- সুতরাং, এই বাক্যে "that" হলো- relative pronoun.

২০.
Gerund is related to-
  1. pronoun
  2. verb
  3. adjective
  4. adverb
ব্যাখ্যা

• 'Gerund' is related to - Verb.

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২১.
মানিকের মাসিক বেতন ৯% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে ১,৮৫৩ টাকা হলো। মানিকের মাসিক সঞ্চয় আগে কতছিল?
  1. ১.৬৫০ টাকা
  2. ১,৬৯৯ টাকা
  3. ১,৭০০ টাকা
  4. ১,৭৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: মানিকের মাসিক বেতন ৯% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে ১,৮৫৩ টাকা হলো। মানিকের মাসিক সঞ্চয় আগে কতছিল?

সমাধান:
ধরি,
মানিকের পূর্বের মাসিক সঞ্চয় = ক টাকা।

সঞ্চয় ৯% বৃদ্ধি পাওয়ার ফলে নতুন সঞ্চয় হয়: 
ক + ক এর ৯% = ১৮৫৩
অর্থাৎ,
⇒ ক + (৯/১০০)ক = ১৮৫৩
⇒ ক × ১.০৯ = ১৮৫৩
⇒ ক = ১৮৫৩/১.০৯
⇒ ক = (১৮৫৩ × ১০০)/১০৯
⇒ ক = ১৭০০

∴ মানিকের পূর্বের মাসিক সঞ্চয় ছিল ১,৭০০ টাকা।

২২.
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা?
  1. ২০০ টাকা
  2. ২২০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ১৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা?

সমাধান:
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য = ক টাকা।

প্রশ্ন অনুযায়ী,
২০% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে,
ক - ক এর ২০%
= ক(১ - ০.২০) 
= ০.৮ক
যদি এই মূল্য থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি করা হতো, তবে ১০% লাভ হতো।অতএব নতুন বিক্রয় মূল্য
০.৮ক + ৬০ = ১.১ক

এখন সমীকরণ,
০.৮ক + ৬০ = ১.১ক
⇒ ৬০ = ১.১ক - ০.৮ক
⇒ ৬০ = ০.৩ক
⇒ ক = ৬০/০.৩
ক = ২০০

∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ২০০ টাকা

২৩.
একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘন্টায় ১০০ কি. মি. হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?
  1. ১০০ কি.মি.
  2. ৫০ কি.মি.
  3. ১৫০ কি.মি.
  4. ২০০ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘন্টায় ১০০ কি. মি. হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?

সমাধান:
ট্রেনের গতি = ১০০ কিমি/ঘণ্টা
সময় = ৩০ মিনিট = ০.৫  ঘণ্টা

আমরা জানি, 
দূরত্ব = গতি × সময়
⇒ দূরত্ব = ১০০ × ৫০ = ৫০ কিমি

অতএব, ট্রেনটি ৩০ মিনিটে ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

২৪.
x ও y মানের গড় 9 এবং z = 12 হলে, x, y এবং Z এর মানের গড় কত হবে?
  1. 6
  2. 9
  3. 10
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: x ও y মানের গড় 9 এবং z = 12 হলে, x, y এবং Z এর মানের গড় কত হবে?

সমাধান:
দেয়া আছে,
x ও y এর গড় = 9
অতএব,
⇒ (x + y)/2 = 9
⇒ x + y = 18

তাহলে তিনটি সংখ্যার মোট যোগফল
x + y + z = 18 + 12 = 30

গড় = 30/3 = 10

∴ x, y এবং z এর গড় = 10

২৫.
৩ ভাইয়ের বয়সের গড় ১৭ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৬ বছর হলে, বাবার বয়স কত?
  1. ৫২ বছর
  2. ৫১ বছর
  3. ৫৩ বছর
  4. ৬৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ ভাইয়ের বয়সের গড় ১৭ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৬ বছর হলে, বাবার বয়স কত?

সমাধান:
৩ ভাইয়ের গড় বয়স = ১৭ বছর
অতএব, তাদের মোট বয়স
৩ × ১৭ = ৫১ বছর

এখন, বাবা সহ মোট ব্যক্তি = ৪ জন
এদের গড় বয়স = ২৬ বছর

সুতরাং মোট বয়স
= ৪ × ২৬ = ১০৪ বছর

অতএব বাবার বয়স
= ১০৪ - ৫১ = ৫৩ বছর

∴ বাবার বয়স = ৫৩ বছর

২৬.
একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের ৭৫% উপস্থিত ছিলো। দুইজন প্রার্থীর একজন, উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পাওয়ায় দেখা গেলো যে অপর প্রার্থী অপেক্ষা তিনি ৭৫,০০০ ভোট বেশি পেয়েছেন। ভোটারদের মোট সংখ্যা কত?
  1. ১ লক্ষ
  2. ৬ লক্ষ
  3. ৮ লক্ষ
  4. ১০ লক্ষ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের ৭৫% উপস্থিত ছিলো। দুইজন প্রার্থীর একজন, উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পাওয়ায় দেখা গেলো যে অপর প্রার্থী অপেক্ষা তিনি ৭৫,০০০ ভোট বেশি পেয়েছেন। ভোটারদের মোট সংখ্যা কত?

সমাধান:
ধরি, মোট ভোটার সংখ্যা = ক
উপস্থিত ছিল = ৭৫%
উপস্থিত ভোটার = 0.৭৫ক
একজন প্রার্থী পেয়েছে উপস্থিত ভোটারের ৫৫% ভোট

এক = ০.৫৫ × ০.৭৫ক = 0.৪১২৫ক
অপরজন পেয়েছে
দুই = ০.৪৫ × ০.৭৫ক = ০.৩৩৭৫ক

তাদের ভোটের ব্যবধান
এক - দুই = ০.৪১২৫ক - ০.৩৩৭৫ক = ০.০৭৫ক
প্রশ্ন অনুযায়ী,
০.০৭৫ক = ৭৫০০০

অতএব,
ক = ৭৫০০০/০.০৭৫
ক = ১০,০০,০০০

∴মোট ভোটার সংখ্যা = ১০,০০,০০০ (দশ লক্ষ)

২৭.
১৬ : ২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১/২ হবে?
  1. ১৩
  2. ১১
  3. ০৭
  4. ০২
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬ : ২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১/২ হবে?

সমাধান:
ধরি,
উভয় পদ থেকে বিয়োগ করতে হবে = ক

অনুপাত অনুযায়ী,
(১৬ - ক)/(২৫ - ক)  = ১/২
⇒ ২(১৬ - ক) = ২৫ - ক
⇒ ৩২ - ২ক = ২৫ - ক
⇒ ৩২ - ২৫ = ২ক - ক
∴ ক = ৭

∴ উভয় পদ থেকে বিয়োগ করতে হবে = ৭

২৮.
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৭৭। মধ্যম সংখ্যাটি কত?
  1. ৪৭
  2. ৫৯
  3. ৬৫
  4. ৬৯
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল ১৭৭। মধ্যম সংখ্যাটি কত?

সমাধান:
তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যা ধরি
ক - ২, ক , ক + ২

এগুলোর যোগফল
⇒ (ক - ২) + ক + (ক + ২) = ১৭৭
⇒ ৩ক = ১৭৭
⇒  ক = ১৭৭/৩
∴ ক = ৫৯

∴ মধ্যম সংখ্যা = ৫৯

২৯.
কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসাবে ব্যবহৃত হয়?
  1. SQL
  2. LISP
  3. CLISP
  4. PROLOG
ব্যাখ্যা

• বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে SQL ব্যবহৃত হয়। 

বায়োইনফরমেটিক্স (Bioinformatics):
- জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরমেটিক্স।
- জীববিজ্ঞানের অনেক ক্ষেত্রেই বায়োইনফরমেটিক্স এখন একটি গুরুত্বপূর্ণ অংশ।
- জৈব তথ্যকে সাজিয়ে গুছিয়ে সংরক্ষণ করার জন্য শক্তিশালী ডেটাবেজ এবং ইনফরমেশন সিস্টেম ব্যবহৃত হয়।
- এই ধরনের ইনফরমেশন সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence), সফট্ কম্পিউটিং, ডেটা মাইনিং, ইমেজ প্রসেসিং সিমুলেশন ইত্যাদি বিভিন্ন দক্ষ অ্যালগরিদম ব্যবহৃত হয়।
- বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসাবে Java, C#, XML, Perl, C, C++, Python, R, SQL, CUDA, MATHLAB, Spreadsheet Analysis ইত্যাদি অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়ে থাকে।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩০.
নিচের কোন নেটওয়ার্ক ডিভাইসটি দুইটি নেটওয়ার্ককে যুক্ত করে?
  1. ব্রিজ
  2. হাব
  3. রিপিটার
  4. গেটওয়ে
ব্যাখ্যা

• যে নেটওয়ার্ক ডিভাইসটি দুইটি ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করে, সেটি হলো গেটওয়ে। গেটওয়ে দুটি ভিন্ন প্রোটোকল বা নেটওয়ার্ক আর্কিটেকচারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। এটি একটি নেটওয়ার্কের ডেটা প্যাকেটকে অন্য নেটওয়ার্কে পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুবাদ বা রূপান্তর সম্পন্ন করে। উদাহরণস্বরূপ, ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের লোকাল নেটওয়ার্ক (LAN) গেটওয়ের মাধ্যমে ইন্টারনেট (WAN)-এর সাথে যুক্ত হয়। অন্যদিকে, ব্রিজ একই ধরনের দুটি নেটওয়ার্ক সেগমেন্ট যুক্ত করে, হাব কেবলমাত্র সিগন্যাল ছড়িয়ে দেয় এবং রিপিটার সিগন্যালকে পুনরায় শক্তিশালী করে। তাই সঠিক উত্তর হলো ঘ) গেটওয়ে।

• সুইচ:
- সুইচ একটি ডিভাইস যা নেটওয়ার্কের ডাটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়।
- হাব এবং সুইচ এর কাজ প্রায় একই। তবে হাব প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর একই সাথে প্রত্যেকটি কম্পিউটারে পাঠায় কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর টার্গেট কম্পিউটারে পাঠায়।
- স্টার টপোলজিতে সুইচ একটি কেন্দ্রিয় কানেকটিভ ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।

• রাউটার:
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং কে সংযুক্ত করতে পারে।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• গেটওয়ে:
- গেটওয়ে ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- গেটওয়ে এবং রাউটার ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে কিন্তু গেটওয়ে বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩১.
ইনজেক্ট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা কোনটি?
  1. প্রাথমিক খরচ কম
  2. কম বিদ্যুৎ ব্যবহার করে
  3. উন্নত রঙ্গের মান
  4. উচ্চ প্রিন্টিং গতি
ব্যাখ্যা

• ইনজেক্ট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা: 
- লেজার প্রিন্টার ইনজেক্ট প্রিন্টারের তুলনায় দ্রুত কাজ করতে সক্ষম।  
- এটি প্রতি মিনিটে অনেক বেশি পৃষ্ঠা প্রিন্ট করতে পারে, যা অফিস বা বাণিজ্যিক কাজে বিশেষভাবে উপযোগী।  
- লেজার প্রযুক্তিতে টোনার ব্যবহার করা হয়, যা দ্রুত শুকায় এবং স্পষ্ট প্রিন্ট দেয়।  
- ইনজেক্ট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রিন্টিং গতি অনেক বেশি, এবং বৃহৎ পরিমাণে প্রিন্ট করার জন্য এটি বেশি কার্যকর।  
- যদিও লেজার প্রিন্টারের প্রাথমিক খরচ কিছুটা বেশি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি বেশি সাশ্রয়ী ও সময়-সাশ্রয়ী।  

সুতরাং, ইনজেক্ট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা হলো এর - উচ্চ প্রিন্টিং গতি।
সঠিক উত্তর:  ঘ) উচ্চ প্রিন্টিং গতি।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩২.
মাইক্রোকন্ট্রোলার বেজড একটি ওপেন সোর্স প্লাটফর্ম কোনটি?
  1. Raspberry Pi
  2. Arduino
  3. Microcontroller
  4. ATM
ব্যাখ্যা

• মাইক্রোকন্ট্রোলার বেজড একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম হলো Arduino। এটি একটি সহজ, ব্যবহারবান্ধব ও সাশ্রয়ী মাইক্রোকন্ট্রোলার বোর্ড, যা বিভিন্ন সেন্সর, মোটর ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। Arduino ওপেন সোর্স হওয়ায় এর হার্ডওয়্যার ডিজাইন ও সফটওয়্যার (Arduino IDE) সবাই বিনামূল্যে ব্যবহার ও পরিবর্তন করতে পারে। শিক্ষার্থী, গবেষক ও শৌখিন ইলেকট্রনিক্স প্রেমীদের মধ্যে এটি অত্যন্ত জনপ্রিয়, কারণ এটি প্রোগ্রামিং শেখা ও স্বয়ংক্রিয় প্রকল্প তৈরি করা সহজ করে তোলে। তাই সঠিক উত্তর হলো — খ) Arduino.

• Raspberry Pi:
- Raspberry Pi হলো একটি ছোট কম্পিউটার (single-board computer) যা সাধারণত লিনাক্স চালায়।
- এটি একটি মাইক্রোপ্রসেসর-ভিত্তিক প্ল্যাটফর্ম, মাইক্রোকন্ট্রোলার নয়।
- Raspberry Pi হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় ক্ষেত্রেই যথেষ্ট মুক্ত এবং কমিউনিটি-চালিত, তবে এটি মাইক্রোকন্ট্রোলার-বেজড ওপেন-সোর্স প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত নয়।
- সাধারণত এটি ডেক্সটপ-লেভেলের কাজ, মিডিয়া সেন্টার, সার্ভার বা এমবেডেড লিনাক্স প্রজেক্টে ব্যবহৃত হয়।
- তাই Raspberry Pi মূলত একটি একক-বোর্ড কম্পিউটার, মাইক্রোকন্ট্রোলার-ভিত্তিক ডিভাইস নয়।

• Arduino:
- Arduino হলো একটি ওপেন-সোর্স ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম যা মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে।
- এটি হার্ডওয়্যার (বোর্ড) ও সফটওয়্যার (IDE, লাইব্রেরি) উভয়ই উন্মুক্ত উৎস হিসেবে প্রদান করে।
- Arduino বোর্ডগুলোতে সাধারণত AVR, ARM বা অন্যান্য মাইক্রোকন্ট্রোলার থাকে এবং সেন্সর, অ্যাকচুয়েটর ইত্যাদির সাথে সহজে সংযোগ করা যায়।
- শিক্ষাবিদ্যা, প্রটোটাইপিং ও হবি ইলেকট্রনিক্স প্রজেক্টে Arduino ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
- সুতরাং Arduino স্পষ্টতই একটি মাইক্রোকন্ট্রোলার-ভিত্তিক ওপেন-সোর্স প্ল্যাটফর্ম।

• Microcontroller:
- "Microcontroller" শব্দটি নিজেই একটি হার্ডওয়্যার কম্পোনেন্ট বোঝায়, একটি ছোট একক-চিপ সিস্টেম যা CPU, মেমোরি ও পেরিফেরাল নিয়ে গঠিত।
- এটি একটি প্ল্যাটফর্ম নয়— বরং এমন চিপ যা বিভিন্ন বোর্ড বা প্ল্যাটফর্মে ব্যবহৃত হতে পারে।
- অনেক ওপেন-সোর্স প্ল্যাটফর্ম (যেমন Arduino) মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে, কিন্তু "Microcontroller" অপশনটি নিজে থেকেই একটি প্ল্যাটফর্ম নয়।
- তাই এটি সরাসরি প্রশ্নের সঠিক উত্তর হিসেবে ধরা যায় না।

• ATM:
- ATM (Automated Teller Machine) হলো একটি ব্যাংকিং অ্যাটমসফিয়ার ডিভাইস যা নগদ উত্তোলন, ব্যালান্স চেক ইত্যাদি করার জন্য ব্যবহৃত হয়।
- এটি একটি নির্দিষ্ট ডিভাইস/মেশিন; এটি কোনো ওপেন-সোর্স মাইক্রোকন্ট্রোলার প্ল্যাটফর্ম নয়।
- ATM সাধারণত প্রোপ্রাইটারি সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করে এবং মাইক্রোকন্ট্রোলার-বেজড ওপেন-সোর্স প্ল্যাটফর্মের সংজ্ঞায় পরে না।

সুতরাং, মাইক্রোকন্ট্রোলার-ভিত্তিক ওপেন সোর্স প্ল্যাটফর্মটি হলো Arduino.

সূত্র: ব্রিটানিকা।

৩৩.
বিশ্বের কোন প্রতিষ্ঠানকে বিগ-ব্লু বলা হয়?
  1. HP
  2. DELL
  3. Microsoft
  4. IBM
ব্যাখ্যা

• আইবিএম কে বিগ ব্লু বলা হয়।

• আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines.
- ১৯১১ সালে আইবিএম প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান (অক্টোবর, ২০২৫) নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM এর অফিশিয়াল ওয়েবসাইট।

৩৪.
লর্ড লিটন কত সালে 'আমর্স অ্যাক্ট' প্রবর্তন করেন?
  1. ১৮৭৬ সালে
  2. ১৮৭৮ সালে
  3. ১৮৮০ সালে
  4. ১৮৮২ সালে
ব্যাখ্যা

- লর্ড লিটন ১৮৭৮ সালে 'আমর্স অ্যাক্ট' প্রবর্তন করেন।

• লর্ড লিটন:

- তিনি  ছিলেন বাংলার গভর্নর (১৯২২-১৯২৭) এবং স্বল্প সময়ের জন্য ভারতের অস্থায়ী ভাইসরয়।
- লর্ড লিটন একটি কঠিন সময়ে বাংলার গভর্নর নিযুক্ত হন।
- তখন উপনিবেশিক সরকার ১৯১৯ সালের ভারত শাসন আইন বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল।
- অপরপক্ষে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও দৃঢ়প্রতিজ্ঞ ছিল উক্ত অগ্রহণযোগ্য আইনটি অকার্যকর করতে। 
- গভর্নর জেনারেল হিসেবে তার কার্যকাল কঠোর সমালোচনার মুখে পড়েছিল, তবুও তিনি সে সময় ভারতের রাজনীতিতে কিছু নতুন ধারণা প্রবর্তন করেছিলেন।

» লর্ড লিটন কর্তৃক গৃহীত কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল নিম্নরূপ:

১. দেশীয় সংবাদপত্র আইন (Vernacular Press Act), মার্চ ১৮৭৮:
- এই আইন কার্যকর হওয়ার পর লিটন ভারতীয়দের মধ্যে অত্যন্ত অজনপ্রিয় হয়ে ওঠেন।
- এই আইনের মাধ্যমে ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছিল যেন তিনি যে কোনো দেশীয় ভাষার সংবাদপত্রের মুদ্রক ও প্রকাশককে এমন একটি চুক্তিতে বাধ্য করতে পারেন, যেখানে তারা সরকারের বিরুদ্ধে বা রানির প্রজাদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে পারে এমন কিছু প্রকাশ না করার অঙ্গীকার করবে।

২. অস্ত্র আইন (Arms Act), ১৮৭৮:
- এই আইনের মাধ্যমে বৈধ অনুমতি ব্যতীত অস্ত্র রাখা, বহন করা বা অস্ত্রের ব্যবসা করা অপরাধ বলে গণ্য করা হয়।
- এর শাস্তি হিসেবে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং প্রয়োজনে জরিমানার বিধান রাখা হয়েছিল।
- আইনের সবচেয়ে নিন্দনীয় দিক ছিল এর বর্ণবৈষম্য- ইউরোপীয়, অ্যাংলো-ইন্ডিয়ান এবং সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট কিছু শ্রেণিকে এই আইনের আওতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: i) Department of History, Raj Narain College Website. (Link)
ii) বাংলাপিডিয়া।

৩৫.
’বেঙ্গল প্যাক্ট' স্বাক্ষরিত হয়
  1. ১৯২১ সালে
  2. ১৯২৩ সালে
  3. ১৯২৭ সালে
  4. ১৯৩৫ সালে
ব্যাখ্যা

• বেঙ্গল প্যাক্ট:
স্বরাজ দলের নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ উপমহাদেশের রাজনীতিতে মুসলিম ও হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক পার্থক্যজনিত সমস্যা সমাধানকল্পে যে চুক্তি সম্পাদন করেন তা ইতিহাসে বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি নামে পরিচিত।
- বেঙ্গল প্যাক্ট ১৯২৩ সালে স্বাক্ষরিত হয়।
-পক্ষদ্বয়- মুসিলমানদের একাংশ ও স্বরাপ পার্টি।
- এটি সি আর দাস ফর্মুলা নামে ও পরিচিত। 
- এটি অবিভক্ত বাংলার হিন্দু- মুসলিম ঐক্য।
- এই চুক্তিতে হোসেন শহিদ সোহরাওয়ার্দী‌র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

৩৬.
সিরডাপ কার্যালয়ের পুরাতন নাম কি?
  1. বর্ধমান হাউজ
  2. চামেলি হাউজ
  3. গণভবন
  4. গভর্নর হাউজ
ব্যাখ্যা

- সিরডাপ কার্যালয়ের পুরাতন নাম 'চামেলি হাউজ'। 
- বর্তমানে ভবনটি 'সিরডাপ ভবন' নামে পরিচিত।

CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ The Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: চামেলি হাউজ, ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৬টি।
- এর সদস্য সংখ্যা: ১৫টি।
- সদস্য দেশগুলো হলো: আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- সর্বশেষ সদস্য: ফিজি (জুন, ২০১০)।

⇒ মূলত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়নের উদ্দেশ্যে এবং সেই সাথে উন্নয়নশীল দেশগুলোর অনুভূত চাহিদা মেটাতে কেন্দ্রটি তৈরি হয়।

উল্লেখ্য,
- দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়নে অবদানের জন্য 'আজিজুল হক পল্লী উন্নয়ন পদক' প্রদান করে CIRDAP।

তথ্যসূত্র: CIRDAP ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

৩৭.
'এভিন কারাগার' কোন দেশে অবস্থিত?
  1. ইরান
  2. ইরাক
  3. সিরিয়া
  4. কাতার
ব্যাখ্যা

• এভিন কারাগার:
- এটি ইরানের উত্তর তেহরানের পাহাড়ী অঞ্চলে অবস্থিত।
- কারাগারটি ১৯৭১ সালে নির্মিত হয়। 
- এরপর এটি আন্তর্জাতিকভাবে দৃষ্টিগোচর হয়  মোহাম্মদ রেজা শাহ পাহলভীর শাসনের শেষ সময়ে যখন হাজার হাজার রাজনৈতিক বন্দী এখানে নিকৃষ্ট পরিস্থিতিতে রাখা হয়,
- কারাগারটিতে থাকা বন্দীরা অমানবিক নির্যাতন এবং শাহের গোপন পুলিশ সাভাকের নিয়ন্ত্রণে হত্যার শিকার হয়।

- ১৯৭৯ সালের বিপ্লবের পর নতুন সরকার রাজতন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটক করে এই কারাগারে রাখে।
- পরবর্তী বছরগুলোতে বিপ্লবের সমর্থক হলেও যারা নতুন ইসলামিক প্রজাতন্ত্রের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল, তাদেরকেও এভিনে নেওয়া হয়। 
- তবে সম্ভবত ইভিনের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় আসে ১৯৮৮ সালের গ্রীষ্মের শেষদিকে, যখন তড়িঘড়ি বিচারের পর অসংখ্য রাজনৈতিক বন্দী নির্বিচারভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

উল্লেখ্য, 
- ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ২৩ জুন, ২০২৫ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৭১ জন।

তথ্যসূত্র: হিউম্যান রাইটস ওয়াচ ও প্রথম আলো। (Link1) (Link2)

৩৮.
'মিসরাতা' কোন দেশের শহর?
  1. আলজেরিয়া
  2. ইয়েমেন
  3. লিবিয়া
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

• মিসুরাতা:
- এটি উত্তর-পশ্চিম লিবিয়ার একটি শহর।
- শহরটি ভূমধ্যসাগরের উপকূলে, স্তুপাকার বালির রেখা (Sand dunes) দ্বারা সাগর থেকে আলাদা হয়ে উপকূলীয় জলাভূমির উপরে গড়ে উঠেছে।
- 'মিসুরাতা' লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে।

» শহরটির ইতিহাস:
- প্রায় ৭ম শতাব্দীতে এটি কারাভান (কাফেলা) সরবরাহ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল।
- দ্বাদশ শতাব্দীতে, 'থুব্যাকটিস' নামে, এটি আঞ্চলিক ও আন্তঃআঞ্চলিক বাণিজ্যে যুক্ত হয়।
- কেপ মিসুরাতার ৭ মাইল (১১ কিমি) দূরে অবস্থিত 'কাসর আহমাদ' বা 'মিসুরাতা মারিনা' (বর্তমানে বন্ধ) বন্দরের মাধ্যমে শহরটি আন্তর্জাতিক বাণিজ্য  বিকশিত হয়।
- তবে অটোমান শাসনের সময় শহরটি পুনরায় স্থানীয় বাজারে পরিণত হয়।
- পুরনো মিসুরাতার বৈশিষ্ট্য আরব স্থাপত্য ও সংকীর্ণ, খোঁপানো বা ঢাকনা-যুক্ত রাস্তা।
- আধুনিক শহরটি তুর্কি ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ, যার মধ্যে পাবলিক গার্ডেন এবং গাছ-সহ প্রশস্ত পথ রয়েছে।

» শহরটির অর্থনীতি:
- বিংশ শতাব্দীর মধ্যে সেচ ব্যবস্থার উন্নতির ফলে শহরটিতে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
- শহরটি ফেডারেল উপকূলীয় সড়কে অবস্থান করার কারণে প্রধান বাজার ও প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে।
- শহরের বাজার অর্থনীতি হালকা শিল্প (বস্ত্র ও হার্ডওয়্যার) এবং হস্তশিল্প (কার্পেট, ঝুড়ি, মৃৎশিল্প) দ্বারা সমর্থিত।
- এটি উপকূলীয় হাইওয়ের মাধ্যমে ত্রিপোলি, বেনগাজী ও কায়রোর সঙ্গে যুক্ত। 
- এছাড়াও মিসুরাতা একটি শিক্ষামূলক কেন্দ্র, যেখানে কয়েকটি ধর্মীয় স্কুল, একটি প্রযুক্তি কলেজ, প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং হাসপাতাল রয়েছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৩৯.
নিচের কোনটি চোখের একমাত্র আলোকসংবেদী অংশ?
  1. পিউপিল
  2. আইরিশ
  3. রেটিনা
  4. অন্ধবিন্দু
ব্যাখ্যা

• চোখের একমাত্র আলোকসংবেদী অংশ হলো রেটিনা (গ)। রেটিনা চোখের ভেতরের পেছনের অংশে অবস্থিত এক সূক্ষ্ম ঝিল্লি, যেখানে আলোর রশ্মি কেন্দ্রীভূত হয়ে পড়ে। এতে অসংখ্য আলোকগ্রাহী কোষ বা ফটোরিসেপ্টর (রড ও কোণিকা) থাকে, যা আলো ও রঙ শনাক্ত করে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে সংকেত পাঠায়। এই সংকেত থেকেই আমরা বস্তু দেখতে পাই। অন্যদিকে পিউপিল হলো আলো প্রবেশের পথ, আইরিশ রঙ নিয়ন্ত্রণ করে, আর অন্ধবিন্দুতে কোনো আলোকসংবেদী কোষ নেই। তাই রেটিনাই একমাত্র অংশ যা সরাসরি আলো অনুভব করতে সক্ষম।

রেটিনা: 
- চক্ষু গোলকের সবচেয়ে ভেতরের স্তর রেটিনা। 
- চোখের 'রেটিনা' স্তরটি আলোক সংবেদী, এতে আলোক সংবেদী কোষ থাকে। 
- আলোক সংবেদী কোষগুলো রড ও কোণ কোষ নিয়ে গঠিত। 
- চোখে রড কোষের সংখ্যা প্রায় সত্তর লক্ষ। 
- কোণ কোষগুলো উজ্জ্বল আলোতে রঙিন বস্তু দর্শনের জন্য উপযোগী। 
- রড কোষগুলো অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান)।

৪০.
ট্রান্সফরমারের ক্ষমতা কোন এককে প্রকাশ করা হয়?
  1. KW
  2. KVA
  3. MVAR
  4. MVA
ব্যাখ্যা

• ট্রান্সফরমারের ক্ষমতা KVA (কিলোভোল্ট-অ্যাম্পিয়ার) এককে প্রকাশ করা হয়। কারণ ট্রান্সফরমার হলো একটি যন্ত্র যা বিদ্যুৎশক্তি স্থানান্তর করে কিন্তু নিজে কোনো বিদ্যুৎ খরচ করে না।

ট্রান্সফরমার: 
- চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে বিদ্যুৎ তৈরি হয়-এই নীতি ব্যবহার করে ট্রান্সফরমার তৈরি করা হয়। 
- যে পদ্ধতিতে সরাসরি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই একটি কয়েল থেকে অন্য কয়েলে বিদ্যুৎ পাঠানো যায়, সেই প্রক্রিয়াকে বলে ট্রান্সফরমার। 
- তড়িৎ চুম্বকীয় আবেশের ব্যবহার করে AC বা পরিবর্তী তড়িৎ বিভব বৃদ্ধি বা কমানো হয়, যে যন্ত্রের মাধ্যমে এই কাজ করা হয় তাকে ট্রান্সফরমার বলে। 
- এই ট্রান্সফরমার দিয়ে অত্যন্ত চমকপ্রদ কিছু বিষয় করা যায়। 
- যে ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের প্যাঁচসংখ্যা বেশি হয় এবং সে কারণে প্রাইমারি কয়েলে প্রয়োগ করা এসি ভোল্টেজ সেকেন্ডারি কয়েলে বেড়ে যায়, তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। বিদ্যুৎ পরিবহনের জন্য স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজকে অনেক গুণ বাড়ানো হয়। 
- যে ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের প্যাঁচসংখ্যা কম হয় এবং সে কারণে প্রাইমারি কয়েলে প্রয়োগ করা এসি ভোল্টেজ সেকেন্ডারি কয়েলে কমে যায় তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। 

উৎস: পদার্থবিজ্ঞন, নবম-দশম শ্রেণি।