পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ১৪ দিবস, বর্ষ এবং একক - উদযাপিত দিবস উদযাপিত বর্ষ, জাতিসংঘ মনোনিত দশক, সার্ক মনোনিত দিবস। পুরস্কার - নোবেল পুরস্কার, রামোন ম্যাগসেসে পুরস্কার, মিলেনিয়াম শান্তি পুরস্কার, শাখারভ পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, আগা খান পুরস্কার, পুলিৎজার পুরস্কার, একাডেমি পুরস্কার। এবং মহাবিশ্ব. মহাবিশ্ব- জ্যোতিবিজ্ঞান, বিশ্বতত্ত্ব, জ্যোতিষ্কমন্ডলী, নক্ষত্র, ছায়াপথ, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, মহাজাগতি ক রশ্মি। সৌরজগৎ-সূর্য, সৌর জগতের গ্রহ ও উপগ্রহ, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ । মহাকাশ অনুসন্ধান - মহাকাশ অভিযান, মহাশূন্যে প্রথম মানব-মানবী, মহাশূন্যে পর্যটক, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, NASA, ESA, স্পেস শাটল, হৈাবল টেলিস্কোপ৷ [Live Class – 25 & 26]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বিগ ব্যাং মডেলের জনক কে?
  1. গ্যালিলিও
  2. জর্জ লেমাইটার
  3. এডউইন হাবল
  4. স্টিফেন হকিংস
সঠিক উত্তর:
জর্জ লেমাইটার
উত্তর
সঠিক উত্তর:
জর্জ লেমাইটার
ব্যাখ্যা
বিগ-ব্যাংগ:
- জর্জ লেমাইটারকে বিগ ব্যাংগ মডেলের জনক বলা হয়ে থাকে।
- ১৯২৭ সালে বেলজিয়ামের জ্যোতির্বিদ জর্জ লেমাইটার প্রসারণশীল বিশ্ব সংক্রাড় তত্ত্ব প্রদান করেন যা হাবলের সূত্রের সাথে মিলে যায়।
- কোনো এক সময় মহাবিশ্বের সব বস্তুপিন্ড একত্রিত অবস্থায় ছিল এবং এক মহাবিস্ফোরণের ফলেই এগুলো ক্রমেই ছড়িয়ে পড়তে শুর করে। এই তত্ত্বের নাম মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাংগ তত্ত্ব।
- বিগ ব্যাংগ বা মহাবিস্ফোরণ আমাদের পরিচিতি বিস্ফোরণ থেকে সম্পূর্ণ পৃথক একটি ঘটনা।
- সাধারণ বিস্ফোরণ একটি নির্দিষ্ট স্থান বা কেন্দ্র থেকে শুরু করে চারদিকে ছড়িয়ে পড়ে।
- কিন্তু বিগ ব্যাংগের বিস্ফোরণ একই সময় সকল স্থানে ঘটেছিল।
- প্রকৃতপক্ষে বিগ ব্যাংগ বলতে মহাবিশ্ব সৃষ্টির ‘শুর' বোঝায় যখন থেকে স্থান ও সময় গণনা আরম্ভ হয়। অর্থাৎ‍ বিগ ব্যাংগের পূর্বে কিছুই ছিল না।
- বিগ-ব্যাংগ সংঘটিত হয়েছিল সর্বত্র।

তথ্যসুত্র - পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বর্তমানে মোট কতটি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার দেওয়া হয়?
  1. ২২টি
  2. ২৩টি
  3. ২৪টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা
অস্কার পুরস্কার:
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার দেওয়া হয়।
- ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে: সেরা সিনেমা, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা মৌলিক কাহিনী, সেরা রূপান্তরিত সিনেমা, সেরা পরিচালক, সেরা অ্যানিমেশন সিনেমা, সেরা অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য সিনেমা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী, সেরা শিল্প নির্দেশনা, সেরা চিত্রগ্রহন, সেরা ভিজ্যুয়াল এফেক্ট, সেরা মৌলিক গান, সেরা সুর, সেরা পোশাক পরিকল্পনা, সেরা মেকআপ, সেরা শব্দ সম্পাদনা, সেরা শব্দ সংমিশ্রণ, সেরা ডকুমেন্টারি, সেরা স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি, এবং সেরা বিদেশি ভাষার সিনেমা।
- অস্কারে নমিনেশন প্রক্রিয়াটি ১৯৩৫ সাল থেকে করে আসছে লন্ডন ভিত্তিক বহুজাতিক অর্থ বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার কুপারস (পিডব্লিউসি)।
- ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

অন্যদিকে,
২০২৪ সালে ৯৬তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: ওপেনহাইমার।
- পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক এই সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান। 

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ১১ মার্চ ২০২৪।
.
সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত কোনটি?
  1. রামোন ম্যাগসেসে পুরস্কার
  2. মিলেনিয়াম পুরস্কার
  3. পুলিৎজার পুরস্কার
  4. শাখারভ পুরস্কার
সঠিক উত্তর:
পুলিৎজার পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
পুলিৎজার পুরস্কার
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।
- পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে।
- ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য ২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

তথ্যসূত্র - পুলিৎজার পুরস্কার ওয়েবসাইট।
.
নিচের কোন সংস্থাটি ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে?
  1. UNICEF
  2. UNESCO
  3. UNCP
  4. UNDP
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:

- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র - ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
.
কোন বাংলাদেশি 'রামোন ম্যাগসেসে পুরস্কার ২০২৩' লাভ করেন?
  1. করভী রাখসান্দ
  2. ফজলে হাসান আবেদ
  3. রবি কানন
  4. আহমেদ সোবহান
সঠিক উত্তর:
করভী রাখসান্দ
উত্তর
সঠিক উত্তর:
করভী রাখসান্দ
ব্যাখ্যা
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩:

- এশিয়ায় দারিদ্র্য বিমোচন ও সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের প্রতিবছর র‌্যামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৭ সালে এই পুরস্কার দেয়া চালু হয়।
- র‌্যামন ম্যাগসেসে পুরস্কারটি এশিয়ার নোবেল নামে পরিচিত।
- ২০২৩ সালে মোট ৪ জনকে র‌্যামন ম্যাগসেসে পুরস্কার দেয়া হয়।
- র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩ পেয়েছেন বাংলাদেশের করভী রাখসান্দ, ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরের।

তথ্যসূত্র - র‌্যামন ম্যাগসেসে ফাউন্ডেশন ওয়েবসাইট।
.
মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথ দুইটির মাঝামাঝি অবস্থানে কোন ধরনের বস্তু রয়েছে?
  1. অ্যাস্টরয়েড
  2. নক্ষত্র
  3. ধূমকেতু
  4. উল্কা
সঠিক উত্তর:
অ্যাস্টরয়েড
উত্তর
সঠিক উত্তর:
অ্যাস্টরয়েড
ব্যাখ্যা
গ্রহাণুপুঞ্জ (Asteroids):

- মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথ দুইটির মাঝামাঝি অবস্থানে গ্রহাণুপুঞ্জ (Asteroids) রয়েছে।
- সৌরজগতে মঙ্গল ও বৃহস্পতি এই দুইটি গ্রহের মধ্যবর্তী অংশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহ একত্রে পূঞ্জীভূত হয়ে সূর্যকে প্রদক্ষিণ করে।
- এগুলোকে একত্রে গ্রহাণুপুঞ্জ বলে।
- গ্রহাণুপুঞ্জসমূহ একটি বলয়ের মতো ঘিরে থাকে, যা গ্রহাণুপুঞ্জ বলয় নামে অভিহিত।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
২০২৩ সালে শাখারভ পুরস্কার পাওয়া মাহশা আমিনি কোন দেশের নাগরিক?
  1. ইরান
  2. সিরিয়া
  3. পাকিস্তান
  4. ভারত
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
শাখারভ পুরস্কার:
- মানব অধিকার ও স্বাধীনতা বিষয়ে আজীবন সোচ্চার ছিলেন মস্কোয় জন্মগ্রহণ করা সাবেক সোভিয়েত পরমাণু বিজ্ঞানী আন্দ্রে শাখারভ।
- তারই নামকে চিরভাস্বর করে রাখতে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে ইউরোপীয় সংসদ বাৎসরিক ভিত্তিতে শাখারভ পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেয়।
- মূলত মানবাধিকার সমুন্নত রাখতে এবং মুক্তচিন্তাকে প্রস্ফুটিত করতে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সংগ্রাম করে, তাদের সম্মানিত করতে এ পুরস্কার দেয়া হয়।
- ১৯৮৮ সালের ডিসেম্বর থেকে মানবাধিকার ও মুক্তচিন্তার মৌলিক বিকাশে অবদানের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানরত ব্যক্তি কিংবা সংগঠনকে এ পুরস্কার দিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
- হিজাব ইস্যুতে পুলিশি হেফাজতে মারা যাওয়া ইরানের মাহশা আমিনিকে সর্বোচ্চ মানবাধিকার বিষয়ক শাখারভ পুরস্কার ২০২৩ ভূষিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- মাহশা আমিনির মৃত্যুর জেরে ইরানে শুরু হওয়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনকেও যৌথভাবে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

তথ্যসূত্র - যমুনা টিভি রিপোর্ট।
.
২০২৩ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন?
  1. ৯ জন
  2. ১০ জন
  3. ১১ জন
  4. ১২ জন
সঠিক উত্তর:
১১ জন
উত্তর
সঠিক উত্তর:
১১ জন
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৩: 
- ২০২৩ সালে ১১ জন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন। 
- ২০২৩ সালে যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান।
- পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেন্স ক্রাউস, অ্যান হুইলেয়ার।
- রসায়নশাস্ত্রে ২০২৩ সালের নোবেল পুরস্কার পেলেন মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসে। 
- শান্তিতে নোবেলে পেয়েছেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদী।
- এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন  হার্ভার্ড  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লদিয়া গোলডিন।

তথ্যসূত্র - নোবেল পুরস্কার ওয়েবসাইট।