পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
"Exam - 60 English: Topic: Sentence Corrections, Error Detection, Sentence Completion/ Improvement"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
Choose the best replacement for the underlined part to correct the sentence.
Some people don't like colorful clothes and others think a lime green jumpsuit is the best thing since made bread.
  1. baked
  2. prepared
  3. sliced
  4. served
সঠিক উত্তর:
sliced
উত্তর
সঠিক উত্তর:
sliced
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে idiom এর ভিত্তি করে।

• Be the best thing since sliced bread: 
English meaning: to be an excellent person or thing.
Bangla meaning: কোন চমৎকার ব্যক্তি বা জিনিস।

Example: 
- If everyone's telling you you're the greatest thing since sliced bread, you start to believe it.

Correct sentence: Some people don't like colorful clothes and others think a lime green jumpsuit is the best thing since sliced bread.

Source: Cambridge Dictionary.
.
Everyone in this _____ business is still struggling with basic issues.
  1. profound
  2. sybaritic
  3. nascent
  4. fatuous
সঠিক উত্তর:
nascent
উত্তর
সঠিক উত্তর:
nascent
ব্যাখ্যা
• Options,

- Fatuous: বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।
- Profound: গভীর।
- Nascent: কেবল জন্ম লাভ করেছে এমন, বর্ধনশীল।
- Sybaritic: বিলাসী।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে nascent বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।

Complete sentence: Everyone in this nascent business is still struggling with basic issues.

Source: Live MCQ Lecture.
.
Choose the correct sentence.
  1. Thirty minute are not enough to complete the assignment.
  2. Thirty minute is not enough to complete the assignment.
  3. Thirty minutes are not enough to complete the assignment.
  4. Thirty minutes is not enough to complete the assignment.
সঠিক উত্তর:
Thirty minutes is not enough to complete the assignment.
উত্তর
সঠিক উত্তর:
Thirty minutes is not enough to complete the assignment.
ব্যাখ্যা
• একই দৈর্ঘ্য, পরিমাণ, বা স্থান বুঝালে Subject plural হলেও verb টি singular হবে।
- Ten thousand dollars / Fifty miles/ Fifty minutes ইত্যাদি যদি একক time, money, distance কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।

Examples:
- Twenty-five dollars is too much to pay for that shirt.
- Two miles is too much to run in one day.

• Correct sentence: Thirty minutes is not enough to complete the assignment.

Other options,
ক) Thirty minute are not enough to complete the assignment.
- এখানে 'minutes is' হলে বাক্যটি সঠিক হতো।

খ) Thirty minute is not enough to complete the assignment.
- এখানে 'minutes' হলে বাক্যটি সঠিক হতো।

গ) Thirty minutes are not enough to complete the assignment.
- এখানে 'are' হলে বাক্যটি সঠিক হতো।
.
Choose the best replacement for the underlined part to correct the sentence.
The law exempts senior citizens paying certain taxes.
  1. from paying
  2. paying
  3. to pay
  4. of paying
সঠিক উত্তর:
from paying
উত্তর
সঠিক উত্তর:
from paying
ব্যাখ্যা
• Prohibit, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি verb এর পর
- from + gerund (verb+ing) ব্যবহৃত হয়।

Correct sentence: The law exempts senior citizens from paying certain taxes.
Bangla meaning: আইন প্রবীণ নাগরিকদের নির্দিষ্ট কিছু কর প্রদান থেকে অব্যাহতি দেয়।

Example:
- They exempted the boy from paying the fine.

• তাই নিয়মানুযায়ী অন্য অপশন গুলো ভুল।

Source: Live MCQ English Wizard by Saleh Ahmed.
.
Find out if there is any error in the sentence.
The children have been playing outside since the last two hours.
  1. have been
  2. since
  3. last two hours
  4. No error
সঠিক উত্তর:
since
উত্তর
সঠিক উত্তর:
since
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যে since এর স্থলে for বসালে বাক্যটি সঠিক হবে।
Correct sentence: The children have been playing outside for the last two hours.

• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- ‘for’ এর পরে যখন period of time (for two hours, for three days etc.) উল্লেখ থাকে, তখন Present Perfect Continuous Tense হয়।
- আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানেও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- structure: Subject + have been/has been + verb(ing) + time.
 
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো সময়কে নির্দেশ করে।
- সময় - নির্দিষ্ট দিন হতে পারে (Friday, Monday), নির্দিষ্ট ঘড়ির কাঁটা হিসেবে ঘন্টা হতে পারে (five o'clock), নির্দিষ্ট সাল হতে পারে (1971) প্রভৃতির পূর্বে since বসে।
 
• Example Sentence:
- They have been playing since four o'clock. 
- He has been ill since Friday.
- She has been volunteering at the local shelter for two years.
.
Choose the correct one.
  1. She has an unique talent for painting, unlike anyone I’ve ever seen.
  2. She has a unique talent for painting, unlike anyone I’ve ever seen.
  3. She has the unique talent for painting, unlike anyone I’ve ever seen.
  4. She has unique talent for painting, unlike anyone I’ve ever seen.
সঠিক উত্তর:
She has a unique talent for painting, unlike anyone I’ve ever seen.
উত্তর
সঠিক উত্তর:
She has a unique talent for painting, unlike anyone I’ve ever seen.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।

• কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।

Complete sentence: She has a unique talent for painting, unlike anyone I’ve ever seen.

• Unique এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো উচ্চারণ হওয়ায় এর আগে a বসবে, আর তাই উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।
.
Sonam let her dog to run around in the park.
  1. run
  2. to run
  3. running
  4. runs
সঠিক উত্তর:
run
উত্তর
সঠিক উত্তর:
run
ব্যাখ্যা
•  Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই,fly verb-টি to-বিহীন infinitive form বসবে।

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - run.
Complete Sentence: Sonam let her dog run around in the park.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে। তাই এখানে সঠিক উত্তর হবে run, তাই নিয়মানুযায়ী অন্য অপশন গুলো ভুল।
.
She left the office having ______________ her project.
  1. completes
  2. been complete
  3. completing
  4. completed
সঠিক উত্তর:
completed
উত্তর
সঠিক উত্তর:
completed
ব্যাখ্যা
• To be এবং having এর পর মূল verb এর past participle হয়।
Example:
Inc: He ran away having (take) the money.
Cor: He ran away having taken the money.

Inc: The Principal desired the notice to be (hang).
Cor: The Principal desired the notice to be hung.

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - completed.
Complete sentence: She left the office having completed her project.

• তাই নিয়মানুযায়ী অন্য অপশন গুলো ভুল।
.
Find error:
The government has several bureauex dedicated to environmental conservation.
  1. several
  2. bureauex
  3. environmental conservation
  4. no error
সঠিক উত্তর:
bureauex
উত্তর
সঠিক উত্তর:
bureauex
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Number এর উপর ভিত্তি করে।

• Bureau (singular)
English Meaning: an office or department for transacting particular business.
Bangla Meaning: সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর।
- Bureau এর মূলত দুইটি plural form হয় - Bureaux or Bureaus.

• অপশনে উল্লিখিত Bureauex বলে কোনো শব্দ হয় না।


Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
Would you mind help me with this math problem? I'm having trouble understanding it.
  1. helps
  2. helping
  3. to help
  4. to helping
সঠিক উত্তর:
helping
উত্তর
সঠিক উত্তর:
helping
ব্যাখ্যা
• Rules of  Would you mind:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object + question mark(?)

Example Sentence:
1.Would you mind not talking during the meeting?
2. Would you mind helping me with this task?
3. Would you mind passing me the salt?

• সঠিক উত্তর হবে - helping.
Complete Sentence: Would you mind helping me with this math problem? I'm having trouble understanding it.
১১.
Have they assented the terms of the contract?
  1. assented to
  2. assented of
  3. assented on
  4. no improvement
সঠিক উত্তর:
assented to
উত্তর
সঠিক উত্তর:
assented to
ব্যাখ্যা
• Assent to something
English Meaning: to agree to or give official approval to something.
Bangla meaning: সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহ।

Example: She knew that her parents would never assent to the marriage. 

Complete sentence: Have they assented to the terms of the contract?

Source: Cambridge Dictionary.
১২.
His new book is to par with his best sellers.
  1. at par with
  2. on par with
  3. of par with
  4. no improvement
সঠিক উত্তর:
on par with
উত্তর
সঠিক উত্তর:
on par with
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে।

• On a par with
English Meaning: equal in importance or quality to.
Bangla Meaning: সমকক্ষ।

Correct sentence: His new book is on par with his best sellers.
Bangla Meaning: তার নতুন বইটি বহুল বিক্রিত বইয়ের সমতুল্য।

Source: Live MCQ Lecture.
১৩.
Find the error:
The sacrilegeous graffiti on the church walls was quickly removed by the local authorities.
  1. sacrilegeous
  2. graffiti
  3. was
  4. No error
সঠিক উত্তর:
sacrilegeous
উত্তর
সঠিক উত্তর:
sacrilegeous
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে spelling এর উপর ভিত্তি করে।

• Sacrilegious:
English meaning: treating something holy or important without respect.
Bangla meaning: ধর্মদৌহিক; ধর্মদ্রোহিতাপূর্ণ।

Example: The performance is not sacrilegious or blasphemous.

Correct sentence: The sacrilegious graffiti on the church walls was quickly removed by the local authorities.
Bangla meaning: গির্জার দেয়ালে ধর্মদ্রোহিতাপূর্ণ দেওয়ালচিত্র স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত অপসারণ করেছে।

Source: Cambridge & Accessible Dictionary.
১৪.
I'm sorry to rain on your plan but you're not allowed to have alcohol on this premises.
  1. rain on your parade
  2. rain on your schedule
  3. rain your plan
  4. no improvement
সঠিক উত্তর:
rain on your parade
উত্তর
সঠিক উত্তর:
rain on your parade
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে।

• Rain on someone's parade:
English meaning: to do something that spoils someone's plans.
Bangla meaning: এমন কিছু করা যা কারো পরিকল্পনা নষ্ট করে।

Example: I don't mean to rain on your parade, but I have some bad news.

Correct sentence: I'm sorry to rain on your parade but you're not allowed to have alcohol on the premises.

Source: cambridge Dictionary.
১৫.
No sooner had the sun risen than the chaos ___________.
  1. begin
  2. had begun
  3. begun
  4. began
সঠিক উত্তর:
began
উত্তর
সঠিক উত্তর:
began
ব্যাখ্যা
• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
- No sooner had বাক্যে than বসে।

•সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - began. 
Complete Sentence: No sooner had the sun risen than the chaos began.

• বাক্যের 1st clause এ verb এর past participle 'risen' বসেছে তাই than পরবর্তী clause টিতে verb এর past form 'began' বসেছে। 

• মনে রাখা জরুরি, 
• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয় এবং এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।
- কিন্তু -
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।
১৬.
For my family, I'll go the whole nine yards.
  1. the whole seventh yards
  2. the whole long yards
  3. the whole yards
  4. No improvement
সঠিক উত্তর:
No improvement
উত্তর
সঠিক উত্তর:
No improvement
ব্যাখ্যা
• বাক্যটি সঠিক, কোন পরিবর্তন প্রয়োজন নেই।

• The whole nine yards: [idiom]
English meaning: everything you can possibly want, have, or do in a particular situation.
Bangla meaning: সম্ভাব্য সবকিছু করা।

Example:
- When I was little, my family always had lots of pets - dogs, cats, hamsters, fish, rabbits - the whole nine yards.

Correct sentence: For my family, I'll go the whole nine yards.

Source: Cambridge Dictionary.
১৭.
_______ captain and _____ coach are giving the final instructions to the team.
  1. The, the
  2. The, zero article
  3. Zero article, the
  4. Zero article, zero article
সঠিক উত্তর:
The, the
উত্তর
সঠিক উত্তর:
The, the
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী, 
- দুটি noun and দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে কেবল মাত্র প্রথম noun টির পূর্বে the বসে।
- কিন্তু যদি noun দুটি দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে উভয় noun এর পূর্বে the বসে।

• একই ব্যক্তিকে নির্দেশ করছে নাকি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে সেটা বোঝার সহজ উপায় হচ্ছে - দুইটি subject/ noun এর পরের verb টির দিকে লক্ষ্য রাখা।
- And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি singular হয়।
- And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি plural হয়।

Complete sentence: The captain and the coach are giving the final instructions to the team.

• উল্লিখিত And দ্বারা যুক্ত বাক্যে দুটি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে কারণ এখানে verb টি plural.
- যদি noun দুটি দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে উভয় noun এর পূর্বে the বসে।
১৮.
Find the error:
These small faults, however, do not detract from the overall quality of the book.
  1. faults
  2. detract from
  3. quality of
  4. No error
সঠিক উত্তর:
No error
উত্তর
সঠিক উত্তর:
No error
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে phrasal verb এর উপর ভিত্তি করে।

• প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে কোন ভুল নেই।

• Detract from something: [phrasal verb]
Meaning: to make something seem less valuable or less deserving of admiration than it really is.
Bangla meaning: হরণ করা; (গুণ) খর্ব করা; মানহানি বা কুৎসা করা।

Example sentence: All that make-up she wears actually detracts from her beauty, I think.

Correct sentence: These small faults, however, do not detract from the overall quality of the book.

Source: Cambridge Dictionary.
১৯.
She’s looking forward to spend more time with her family over the holidays.
  1. looking forward
  2. to spend
  3. the holidays
  4. No error
সঠিক উত্তর:
to spend
উত্তর
সঠিক উত্তর:
to spend
ব্যাখ্যা
Correct sentence: She’s looking forward to spending more time with her family over the holidays.

• Use of Look forward:
- Looking forward এরপর to + verb + ing বসে।

Example:
- I am looking forward to receiving your letter.
- I am looking forward to seeing you.
- My friend is looking forward to going to London.

• বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- He came to Dhaka with a view to visiting a new place.
- Would you mind closing the door?
- I don't mind taking a cup of tea.
- He cannot help laughing out loud.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
২০.
She finally __________ of the mountain after a long climb.
  1. reached at the top
  2. reached the top
  3. reached on the top
  4. reached in the top
সঠিক উত্তর:
reached the top
উত্তর
সঠিক উত্তর:
reached the top
ব্যাখ্যা
• কিছু কিছু verb - যেমন - Reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter, ইত্যাদি verb গুলো transitive বলে এদের পরে কোনো preposition বসে না।
- এদের পর সরাসরি object বসে।
- তাই নিয়মানুসারে শূন্যস্থানে - reached the top বসেছে।

Complete Sentence: She finally reached the top of the mountain after a long climb.
২১.
The company had to ___________________ several employees due to budget cuts.
  1. lay over
  2. lay to
  3. lay off
  4. lay about
সঠিক উত্তর:
lay off
উত্তর
সঠিক উত্তর:
lay off
ব্যাখ্যা
• Lay someone off: [phrasal verb]
English meaning: to stop employing someone, usually because there is no work for them to do.
Bangla meaning: ছাঁটাই করা।

Example: 
- He was laid off last week.
- We have had to lay off all our workers.
- She became depressed after being laid off from the factory.
- We are doing all we can to avoid laying off staff.
- The company laid off all its printers last year.

Complete sentence: The company had to lay off several employees due to budget cuts.

Source: cambridge Dictionary.