পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
English: Parts of speech, Appropriate Preposition. সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. [শিক্ষক নিয়োগের বিগত বছরের প্রশ্নে ২ নভেম্বর থেকে Job Solution বাটনে নিয়মিত পরীক্ষা হচ্ছে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
The word ‘Adjective’ is a/an-
  1. ক) noun
  2. খ) pronoun
  3. গ) verb
  4. ঘ) adjective
ব্যাখ্যা
Adjective (Noun) - means
A word naming an attribute of a noun, such as sweet, red, or technical.
Source: Oxford Dictionary.
.
নিচের কোনটি abstract noun নয়?
  1. ক) youth
  2. খ) infancy
  3. গ) kindred
  4. ঘ) city
ব্যাখ্যা
যে সকল noun দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়, তাদেরকে abstract noun বলে।
সাধারণত এদের শেষে ce, cy, th, ty, ness, ment, hood, tion, sion, ship, dom, ry ইত্যাদি Suffix হয়।
যেমন, Choice, decency, strength, denial, agreement, passion ইত্যাদি abstract noun।
City শব্দটি concrete তথা common noun.
.
‘Water’ is a ____ noun?
  1. ক) proper
  2. খ) common
  3. গ) material
  4. ঘ) abstract
ব্যাখ্যা
যে সকল noun দ্বারা কোন পদার্থের বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে material noun বলে।
কতিপয় material noun হলো, water, wood, paper, steel, milk, salt, iron ইত্যাদি।
.
নিচের কোনটি Uncountable noun নয়?
  1. ক) star
  2. খ) money
  3. গ) work
  4. ঘ) poetry
ব্যাখ্যা
যে সকল noun কে গণনা করা যায় না (পদার্থ, দোষ, গুণ, কাজ ইত্যাদির নাম) তাকে Uncountable noun বলে.
যেমন, Bread, Equipment, Furniture, information, luggage, poetry, work, homework, scenery, traffic, work, hair ইত্যাদি।
Money - ও Uncountable Noun.
Star তথা তারা গণনা করা যায় বলে এটা countable noun।
.
The cricket match was telecast live. Here ‘live’ is-
  1. ক) noun
  2. খ) verb
  3. গ) adjective
  4. ঘ) adverb
ব্যাখ্যা
এখানে live(সরাসরি) শব্দটি verb `telecast’ কে modify করায় এটি ‍adverb.
.
The best way to protect yourself against COVID-19 is by frequently clearing your hands. Here ‘against’ is a/an-
  1. ক) noun
  2. খ) preposition
  3. গ) adverb
  4. ঘ) none
ব্যাখ্যা
Covid-19 একটি noun। Noun এর পূর্বে against শব্দটি বসেছে, তাই এটি preposition।
.
What is the abstract noun Form of ‘hero’?
  1. ক) heroic
  2. খ) heroine
  3. গ) hero-like
  4. ঘ) heroism
ব্যাখ্যা
Heroism - বীরত্ব; এটি Abstract noun।
আমরা জানি, Abstract noun এর কোন physical existence থাকে না এবং এটি কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে।
.
He came to the office _____ his illness.
  1. ক) although
  2. খ) notwithstanding
  3. গ) still
  4. ঘ) fearless
ব্যাখ্যা

Notwithstanding (preposition, adverb) means -
despite the fact or thing mentioned; In spite of.
বাংলা অর্থ - সত্ত্বেও।
Example sentence: Injuries notwithstanding, the team won the semifinal.
উৎসঃ Oxford and Cambridge Dictionary.

.
Which one is not related to gender?
  1. ক) masculine
  2. খ) abstract
  3. গ) feminine
  4. ঘ) neutral
ব্যাখ্যা
যে সকল শব্দ দ্বারা কোন noun or pronoun এর পুরুষ, স্ত্রী বা এদের কোনটিই নহে বা অবচেতন পদার্থ(ক্লীব) ইত্যাদি বুঝায় তাদেরকে Gender বলে।
Gender চার প্রকার।
যথা, Masculine gender, Feminine gender, Common/Neutral gender, Neuter gender.
অন্যদিকে, Abstract, Noun এর একটি প্রকার।
১০.
Opposite gender of ‘Bitch’-
  1. ক) Calf
  2. খ) Fox
  3. গ) Dog
  4. ঘ) Lion
ব্যাখ্যা
Bitch is a feminine gender.
The masculine gender of Bitch is Dog.
The feminine gender of Fox is Vixen and Lion is Lioness.
১১.
Among the given word, which one is a masculine gender?
  1. ক) niece
  2. খ) slut
  3. গ) widow
  4. ঘ) hart
ব্যাখ্যা
‘Hart’ is a masculine gender and the feminine gender of hart is 'Roe'.
Niece, slut and widow are Feminine Form of nephew, sloven and widower.
১২.
Which of the following noun is plural in form?
  1. ক) syllabus
  2. খ) ultimatum
  3. গ) formulae
  4. ঘ) radius
ব্যাখ্যা
ল্যাটিন কিছু শব্দের ক্ষেত্রে Double plural হয়। যেমন -
Formula = Formulas / Formulae
Focus = Focuses / Foci
Syllabus = Syllabuses / Syllabi
Ultimatum = Ultimatums / Ultimata
Radius = Radiuses / Radii.
১৩.
__ do you spell your surname?
  1. ক) How
  2. খ) When
  3. গ) Where
  4. ঘ) Who
ব্যাখ্যা
শূন্যস্থানে How বসালে বাক্যাটি অর্থপূর্ণ হবে।
বাক্যটির অর্থ দাঁড়াবে - তুমি কিভাবে তোমার ডাকনামের বানান কর?
অন্যগুলো বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে না।
১৪.
Which is not a relative pronoun?
  1. ক) what
  2. খ) that
  3. গ) whom
  4. ঘ) some
ব্যাখ্যা
Relative Pronoun: what, that, whom, which who, whom, as, whoever, whose etc.
Indefinite Pronoun: one, any, some, many, all, none etc.
উল্লেখ্য, noun এর পরিবর্তে pronoun ব্যবহৃত হয়।
১৫.
Nothing lasts forever. What type of verb is ‘last’ in this sentence?
  1. ক) auxiliary
  2. খ) participle
  3. গ) main verb
  4. ঘ) modal auxiliary
ব্যাখ্যা
যে verb অন্য কোন verb এর সাহায্য ব্যতীত স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, তাকে principal verb or main verb বলে। যেমন, Call, go, work etc
১৬.
Honey tastes sweet. Here `taste’ is a/an ___ verb.
  1. ক) linking
  2. খ) intransitive
  3. গ) non-finite
  4. ঘ) none
ব্যাখ্যা
Subject এবং complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে।
যে verb গুলো linking verb হিসেবে ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে to be, become, look, seem, remain, appear, make, run, go, grow, read, turn, taste, feel, smell etc.
১৭.
Gerund is related to-
  1. ক) pronoun
  2. খ) adjective
  3. গ) noun
  4. ঘ) adverb
ব্যাখ্যা
Gerund(জেরান্ড) হচ্ছে verb + ing এবং এটা verb এবং noun এর কাজ করে।
কিন্তু এটি মূলত noun এবং বাক্যে এটি সাধারণত noun এর স্থানে ব্যবহৃত হয়।
১৮.
A rolling stone gathers no moss. Here 'rolling' is -
  1. ক) gerund
  2. খ) verbal noun
  3. গ) participle
  4. ঘ) adjective
ব্যাখ্যা

From our English Mentor Mr. Saleh:
Participle ও Adjective ২টাই স‌ঠিক।
ত‌বে, more specific হি‌সে‌বে এটা participle ধরা যে‌তে পা‌রে। কারণ, participle এর Definition হ‌চ্ছে, যে verb form- adjective এর কাজ ক‌রে, এর পাশাপা‌শি verb এর কিছু features ও এর ম‌ধ্যে বিদ্যমান থা‌কে।
যেমন, verb+ing এর ম‌ধ্যে continuous tense এর বৈ‌শিষ্ঠ্য থা‌কে, য‌দিও এটা adjective হয়।
Verb এর pp এর ম‌ধ্যে perfect tense এর বৈ‌শিষ্ঠ্য থা‌কে। সাধারণ adjective এর ম‌ধ্যে এসব feature পাওয়া যায় না।
উপরোক্ত আলোচনার ভিত্তিতে এটা বলা যায় যে, যদি অপশনে Participle ও Adjective দুটিই থাকে, তাহলে Participle উত্তর করাটাই যুক্তিযুক্ত।

১৯.
The nurse has ____ the baby in the crib.
  1. ক) lain
  2. খ) lay
  3. গ) laid
  4. ঘ) lied
ব্যাখ্যা
lay শব্দের অর্থ কিছু রাখা, কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া্ ইত্যাদি। Lay এর tense form গুলো হচ্ছে - lay - laid - laid.
প্রদত্ত বাক্যের অর্থ হচ্ছে, সেবিকা বাচ্চাটিকে চারপাশ ঘেরা বিছানায় শুয়ে রাখল।
২০.
Which one is in past form?
  1. ক) lied
  2. খ) lay
  3. গ) put
  4. ঘ) all of these
ব্যাখ্যা
Lied এর tense form গুলো হচ্ছে - lie - lied - lied,
আবার Lay এর ক্ষেত্রে lie - lay - lain, এবং put এর ক্ষেত্রে put - put - put.
২১.
An adjective qualifies a-
  1. ক) verb
  2. খ) adverb
  3. গ) noun
  4. ঘ) sentence
ব্যাখ্যা
Adjective সর্বদাই noun / pronoun কে qualify / modify করে; অর্থ্যাৎ noun / pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে বলে একে qualifying / modifying word বলে।
২২.
Which one of the following is a cardinal numeral adjective?
  1. ক) second
  2. খ) single
  3. গ) multiple
  4. ঘ) five
ব্যাখ্যা
Definite Numeral Adjective তিন প্রকার।
1. Cardinal Numeral Adjective - one, two, three, four, five etc
2. Ordinal Numeral Adjective - first, second, third, fourth, fifth etc
3. Multiplicative Numeral Adjective - single, double, triple, quadruple, fivefold etc.
২৩.
Which one is dissimilar?
  1. ক) though
  2. খ) as
  3. গ) into
  4. ঘ) but
ব্যাখ্যা
যে word দুটি sentence / clause / phrase / word কে যুক্ত করে তাকে conjunction বলে।
যেমন and, or, but, yet, though, although, after, before, because, since, while, lest etc.
অন্যদিকে into একটি preposition
২৪.
Shelly can be compared _____ flower.
  1. ক) to
  2. খ) for
  3. গ) at
  4. ঘ) with
ব্যাখ্যা
compare with - একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা
compare to - অসম বস্তুর মধ্যে তুলনা।