পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৩১
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১৫ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩১ প্রশ্ন

.
নীল বিদ্রোহের ঐতিহাসিক পটভূমিতে রচিত উপন্যাস - “নীলরঙ রক্ত” কার রচনা?
  1. ক) সমরেশ বসু
  2. খ) আবদুল মান্নান সৈয়দ
  3. গ) স্বর্ণকুমারী দেবী
  4. ঘ) সরদার জয়েনউদ্দিন
ব্যাখ্যা
সরদার জয়েনউদ্দিন রচিত উপন্যাসঃ আদিগন্ত, পান্নামতি, নীলরঙ রক্ত, অনেক সূর্যের আশা (ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে লেখা), বিধ্বস্ত সূর্যের ঢেউ, কদম আলীর বাড়ি ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে।
--কবিতাংশটি কার রচনা?
  1. ক) সুকান্ত ভট্টাচার্য
  2. খ) রামনিধি গুপ্ত
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত রচিত “বঙ্গভাষা” কবিতার অংশ এই লাইন দুটি। উল্লেখ্য, এটি বাংলা ভাষায় রচিত প্রথম সনেট।
.
বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বপ্রথম সনেট রচনা করেন কে?
  1. ক) আলাওল
  2. খ) আবদুল হাকিম
  3. গ) কাজেম আল কোরেশী
  4. ঘ) হুমায়ুন কবির
ব্যাখ্যা
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)। তার প্রকৃত নাম - কাজেম আল কোরেশী। তিনি মুসলমান কবিদের মধ্যে সর্বপ্রথম সনেট রচনা করেন। তার কাব্যগ্রন্থ-- অশ্রুমালা (গীতিকাব্য), মহাশশ্মান (মহাকাব্য) ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
পাঁচালি গানের শ্রেষ্ঠ কবি কে?
  1. ক) ব্রজমোহন রায়
  2. খ) গোজঁলা পুই
  3. গ) মুকুন্দ দাশ
  4. ঘ) দাশরথি রায়
ব্যাখ্যা
আগে মঙ্গলকাব্যকেই “পাচাঁলি” নামে আখ্যায়িত করা হত। পরে, দীর্ঘ আখ্যানমূলক কাব্য পাঁচালি নামে পরিচিত হয়। এর শ্রেষ্ঠ কবি - দাশরথি রায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
ওকি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়ারে
--কোন ধরনের গান?
  1. ক) চটকা গান
  2. খ) ভাটিয়ালি গান
  3. গ) জারি গান
  4. ঘ) ভাওয়াইয়া গান
ব্যাখ্যা
নরনারীর জীবন প্রবাহ, প্রেম বিরহ, ব্যাকুলতা, যৌন আবেগ, নারীর জীবন ইত্যাদি ভাওয়াইয়া গানের বিষয়বস্তু। বাংলাদেশের দিনাজপুর-রংপুর অঞ্চলে এগুলো বেশি প্রচলিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
সংবাদ প্রভাকর - প্রথম কবে প্রকাশিত হয়?
  1. ক) ১৮৩১
  2. খ) ১৮৩৬
  3. গ) ১৮৩৮
  4. ঘ) ১৮৩৯
ব্যাখ্যা
সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। দৈনিক পত্রিকা রূপে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৮৩৯ সালে প্রকাশিত হয়। তার আগে ১৮৩১ সালে সাপ্তাহিকরূপে এবং ১৮৩৬ সালে বারত্রয়িকরূপে (সপ্তাহে তিন দিন) ঈশ্বরচন্দ্র প্তের সম্পাদনাতেই প্রকাশিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
খুল্লনা, শ্রীমন্ত, লহনা - কোন কাব্যের চরিত্র?
  1. ক) ধর্মমঙ্গল
  2. খ) চন্ডীমঙ্গল
  3. গ) শিবমঙ্গল
  4. ঘ) কালিকামঙ্গল
ব্যাখ্যা
চন্ডীমঙ্গল কাব্যের দুটি আলাদা কাহিনী।
১. কালকেতু ও ফুল্লরার কাহিনীর চরিত্র -
কালকেতু, ফুল্লরা, ভাঁড়ুদত্ত, পুষ্পকেতু ইত্যাদি
২. ধনপতি সওদাগরের কাহিনির চরিত্র -
ধনপতি সওদাগর, লহনা, খুল্লনা, শ্রীমন্ত ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বাঙালি লেখকের রচিত প্রথম বইয়ের নাম কি?
  1. ক) কথোপকথন
  2. খ) ইতিহাসমালা
  3. গ) হিতোপদেশ
  4. ঘ) রাজা প্রতাপাদিত্যচরিত্র
ব্যাখ্যা
বাংলা অক্ষরে মুদ্রিত ও বাঙ্গালির লেখা যে বইটি প্রথম ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত হয় তা হল - প্রতাপাদিত্যচরিত্র। এটি ১৮০১ সালে রচিত ও প্রকাশিত। বইটির লেখক - রামরাম বসু।
উৎসঃ লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ।
.
নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস?
  1. ক) চার অধ্যায়
  2. খ) যোগাযোগ
  3. গ) চোখের বালি
  4. ঘ) গোরা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসঃ
চোখের বালি -- বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
গোরা -- দীর্ঘতম উপন্যাস
যোগাযোগ -- সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। পত্রিকায় প্রকাশকালে এর নাম ছিলো - তিন পুরুষ।
'যোগাযোগ' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - মধুসূদন, কমুদিনী প্রমুখ।
ঘরে - বাইরে -- এটি চলিত ভাষায় লেখা রবী ঠাকুরের প্রথম উপন্যাস।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১০.
কাজী নজরুল ইসলামের প্রথম নাট্যগ্রন্থ “ঝিলিমিলি” কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৯২১
  2. খ) ১৯২২
  3. গ) ১৯২৭
  4. ঘ) ১৯৩০
ব্যাখ্যা
নজরুল রচনাবলীঃ
প্রথম গল্পগ্রন্থ - ব্যথার দান; প্রকাশকাল - ফেব্রুয়ারি, ১৯২২
প্রথম কাব্যগ্রন্থ - অগ্নীবীণা; প্রকাশকাল - সেপ্টেম্বর, ১৯২২
প্রথম প্রবন্ধগ্রন্থ - যুগবাণী; প্রকাশকাল - অক্টোবর, ১৯২২
প্রথম উপন্যাস - বাঁধনহারা; প্রকাশকাল - ১৯২৭
প্রথম নাটক - ঝিলিমিলি; প্রকাশকাল - ১৯৩০।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১১.
'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।' -কার উক্তি?
  1. ক) রামনিধি গুপ্ত
  2. খ) রামপ্রসাদ সেন
  3. গ) আবদুল হাকিম
  4. ঘ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
মীর মশাররফ হোসেনের “আমাদের শিক্ষা” প্রবন্ধ থেকে 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।' উক্তিটি নেওয়া হয়েছে।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১২.
ঢেঁকি অবতার - বাগধারাটির অর্থ কি?
  1. ক) কাণ্ডজ্ঞানহীন
  2. খ) তোষামোদকারী
  3. গ) অতিশয় মন্থর গতি
  4. ঘ) নিষ্কর্মা ও নির্বোধ
ব্যাখ্যা
ঢেঁকি অবতার = নিষ্কর্মা ও নির্বোধ লোক; তালকানা = কাণ্ডজ্ঞানহীন; ঢাকের কাঠি = তোষামোদকারী, ও ঢিমে তেতালা = অতিশয় মন্থরগতি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৩.
ঊর্ণনাভ - শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) হাতি
  2. খ) মাকড়সা
  3. গ) মৌমাছি
  4. ঘ) ব্যাঙ
ব্যাখ্যা
মাকড়সা = ঊর্ণনাভ, লূতা ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৪.
‘উক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ব্যক্ত
  2. খ) কথ্য
  3. গ) উহ্য
  4. ঘ) মৌণ
ব্যাখ্যা
‘উক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘উহ্য’।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৫.
‘অহর্নিশি’ শব্দে কোন ধরনের ভুল রয়েছে?
  1. ক) বাহুল্যদোষ অশুদ্ধি
  2. খ) প্রত্যয়জনিত অশুদ্ধি
  3. গ) সমাসজনিত অশুদ্ধি
  4. ঘ) বিশেষণ দ্বিত্বজনিত অশুদ্ধি
ব্যাখ্যা
‘অহর্নিশি’ শব্দের সঠিক রূপ ‘অহর্নিশ’।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৬.
বাক্যে নিচের কোন যতিচিহ্ন থাকলে থামার প্রয়োজন হয় না?
  1. ক) ড্যাস
  2. খ) লোপ চিহ্ন
  3. গ) কোলন
  4. ঘ) উদ্ধৃতি চিহ্ন
ব্যাখ্যা
বাক্যে হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন থাকলে - থামার প্রয়োজন নেই।
উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলা ২য় পত্র।
১৭.
অনুজ্ঞাবাচক বাক্যে কর্তা -
  1. ক) শুরুতে বসে
  2. খ) ক্রিয়ার পরে বসে
  3. গ) বাক্যের শেষে বসে
  4. ঘ) উহ্য থাকে
ব্যাখ্যা
অনুজ্ঞা বা আদেশ বুঝালে বিশেষ্য পদ (কর্তা) উহ্য থাকে।
যেমন - দূর হ্‌। বের হ্‌ ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৮.
“জলচর” কোন ধরনের সমাসযোগে গঠিত শব্দ?
  1. ক) ব্যধিকরণ বহুব্রীহি সমাস
  2. খ) উপপদ তৎপুরুষ সমাস
  3. গ) অব্যয়ীভাব সমাস
  4. ঘ) মধ্যপদলোপী বহুব্রীহী সমাস
ব্যাখ্যা
কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ সমাস বলে।
যেমন - জলে চরে যা = জলচর; পঙ্কে জন্মে যা = পঙ্কজ; জল দেয় যে = জলদ ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৯.
‘হাঁস’ শব্দটি কি ধরনের শব্দ?
  1. ক) দেশি
  2. খ) তৎসম
  3. গ) অর্ধ-তৎসম
  4. ঘ) বিদেশি
ব্যাখ্যা
যেসব সংস্কৃত শব্দ কিছুটা বিকৃত বা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেগুলোকে অর্ধ-তৎসম বা ভগ্ন সংস্কৃত শব্দ বলে।
হাঁস - শব্দটি সংস্কৃত “হংস” শব্দ থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তাই এটি অর্ধ - তৎসম শব্দ।
আরো কতিপয় অর্ধ-তৎসম শব্দ -- আঁধার, উচ্ছন্ন, কামার, কুচ্ছিত, কেষ্ট, ক্ষিদে, গেরস্থ, গিন্নী, চোখ, ছাতা, জ্যোছনা, তেষ্টা, নেমতন্ন ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২০.
“মুচলেকা” - শব্দটি কোন ভাষা থেকে আগত বাংলা শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
তুর্কি ভাষা থেকে আগত বাংলা শব্দ - উজবুক, উর্দু, কাঁচি, কুর্নিশ, কুলি, কোর্মা, খাতুন, খোকা, চাকু, তালাশ, তোপ, বন্দুক, বাবা, বাবুর্চি, বারুদ, বাহাদুর, বেগম, বোঁচকা, মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২১.
নিচের কোনটি যৌগিক শব্দ?
  1. ক) কুশল
  2. খ) চালক
  3. গ) হরিণ
  4. ঘ) আদিত্য
ব্যাখ্যা
যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক বা প্রচলিত অর্থ একই রকম, সেগুলো যৌগিক শব্দ। যেমন -- গায়ক, চালক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২২.
সঠিক বাক্য কোনটি?
  1. ক) বিনয়পূর্বক নিবেদন করি।
  2. খ) আশাকরি তুমি আরোগ্য হইয়াছ।
  3. গ) ইহার আবশ্যক নাই।
  4. ঘ) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ।
ব্যাখ্যা
ভুল বাক্যগুলোর সঠিক রূপঃ
১. আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছ।
২. ইহার আবশ্যকতা নাই।
৩. আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর।
২৩.
“Concluding remarks” is an important part of -
  1. ক) Paragraph
  2. খ) Essay
  3. গ) Personal letter
  4. ঘ) Official Letter
ব্যাখ্যা
There are three parts in a paragraph:
1. Topic Sentence
2. Body
and 3. Concluding remarks.
২৪.
‘RSVP’ is used in which letter?
  1. ক) Personal letter
  2. খ) Official letter
  3. গ) Letter to a newspaper’s editor
  4. ঘ) Invitation letter
ব্যাখ্যা
RSVP is an initialism derived from the French phrase ''Répondez s'il vous plaît''.
Which means ''Please respond'' to require confirmation of an invitation.
Source: Cambridge Dictionary.
২৫.
Identify the parts of speech of the word “Vivid” -
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Verb
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Vivid is an adjective.
It means - ''Producing powerful feelings or strong, clear images in the mind.'' or ''(of a color) intensely deep or bright.''
Ex: ''Memories of that evening were still vivid''
Source: Oxford Dictionary.
২৬.
A rolling stone gathers no moss.
'rolling' is being used as -
  1. ক) Gerund
  2. খ) Participle
  3. গ) Verb
  4. ঘ) Noun
ব্যাখ্যা
A participle is the form of a verb that usually ends in ''ed'' or ''ing'' and is used as an adjective. Here verb(roll)+ing is working as an adjective. So, 'rolling' is a participle.
Source: Cambridge Dictionary.
২৭.
Tourists -- their reservations well in advance if they want to fly to Cox’s Bazar.
  1. ক) better to had get
  2. খ) had better get
  3. গ) had been better get
  4. ঘ) had better got
ব্যাখ্যা
এখানে had better get বসবে। কেননা, এর পরে verb এর base form বসে। অন্য Option গুলোর পর verb এর base form এর সঠিক প্রয়োগ হয় না।
২৮.
What is the meaning of the phrase “Abode of God”?
  1. ক) Garden
  2. খ) Nirvana
  3. গ) Residence
  4. ঘ) Home of God
ব্যাখ্যা
Abode of God - 
Synonym: Heaven, Paradise, Nirvana, Zion etc.
Source: Oxford Dictionary.
২৯.
Which one is opposite in meaning of the word “Intrepid”?
  1. ক) Fearless
  2. খ) Belligerent
  3. গ) Dismay
  4. ঘ) Arrogant
ব্যাখ্যা
1. Intrepid = Fearless; adventurous (often used for rhetorical or humorous effect),
Synonym: fearless, unafraid, undaunted, dauntless, undismayed, unalarmed, unflinching, unshrinking, unblenching, unabashed, bold, daring, audacious, adventurous, dashing, heroic, dynamic, spirited, mettlesome, confident, indomitable etc.
2. Dismay: Cause (someone) to feel consternation and distress; Consternation and distress, typically that caused by something unexpected.
Synonym: frighten, scare, daunt, discomfit, unnerve, unman, unsettle, throw off balance, discompose etc.
Source: Oxford Dictionary.
৩০.
Which one has no feminine form?
  1. ক) Amazon
  2. খ) Poet
  3. গ) Executor
  4. ঘ) Squire
ব্যাখ্যা
Amazon - পুরুষালি স্বভাবের নারী, যা সর্বদা নারীবাচক।
Squire - সম্ভ্রান্ত পুরুষ লোক; এটি সর্বদা পুরুষবাচক শব্দ হিসাবে ব্যবহৃত হয়, নারীবাচক শব্দ নেই।
এরকম আরো একটি শব্দ - Knight
অন্যদিকে,
Poet = Poetess
Executor = Executrix.
৩১.
He always puts on clean clothes. The underlined part of the sentence is a/an -
  1. ক) Adjective phrase
  2. খ) Verbal phrase
  3. গ) Noun phrase
  4. ঘ) Adverb phrase
ব্যাখ্যা
যে phrase, sentence এ verb হিসাবে কাজ করে তাকে Verbal phrase বলে।
যেমন - The boy is playing in the field.
৩২.
All the people were happy. The underlined part is a/an -
  1. ক) Prepositional phrase
  2. খ) Noun phrase
  3. গ) Adverbial phrase
  4. ঘ) Adjective phrase
ব্যাখ্যা
যে সব phrase, sentence - এর ভিতর noun এর কাজ করে, তাদেরকে Noun Phrase বলে।
যেমন - A modern day computer can work lot faster than the previous one. Both those chicken are healthy.
৩৩.
Where there is a will, there is a way. - Identify the clause.
  1. ক) The Noun Clause
  2. খ) The Adjective Clause
  3. গ) The Adverbial Clause
  4. ঘ) Co-ordinate Clause
ব্যাখ্যা
যে clause বাক্যের verb কিভাবে, কখন, কোথায় সংঘটিত হয় তা প্রকাশ করে তাকে Adverbial Clause বলে। Ex: We shall start when she comes.
৩৪.
Ravina took what she needed. - The underlined part of the sentence is a -
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverbial Clause
  4. ঘ) Sub-ordinate Clause
ব্যাখ্যা
যে সব subordinate clause, complex sentence - এর ভিতর noun এর কাজ করে অর্থ্যাৎ, বাক্যে subject বা Object হিসাবে ব্যবহৃত হয়, তাদেরকে Noun Clause বলে। I think that he is an honest man. How he came here is a mystery.
৩৫.
Identify the correct sentence -
  1. ক) Rasel resigned from the post.
  2. খ) Rasel got resigned from the post.
  3. গ) Rasel resigned of the post.
  4. ঘ) Rasel resigned the post.
ব্যাখ্যা
Order, resign, reach, resemble, regret, emphasize, discuss, sign ইত্যাদি verb এর পরে কোন preposition বসে না।
৩৬.
Which one is not correct?
  1. ক) He speaks English like the English.
  2. খ) The Quran is a holy book.
  3. গ) The Gold is a precious metal.
  4. ঘ) Nila is a university student.
ব্যাখ্যা
Correct form of the wrong sentence: Gold is a precious metal.
৩৭.
Interrogative form of the sentence “I was sincere to my duties” -
  1. ক) Was I not sincere to my duties?
  2. খ) Was I not sincere of my duties?
  3. গ) Wasn’t I sincere to my duties?
  4. ঘ) a + c
ব্যাখ্যা
No explanation added.
৩৮.
Which time frame is known as “Renaissance Period” in English literature?
  1. ক) 1400 - 1560
  2. খ) 1500 - 1660
  3. গ) 1500 - 1680
  4. ঘ) 1660 - 1798
ব্যাখ্যা
The Renaissance Age (1500 – 1660)
Literary Features:
Originated in Italy (Florence City).
- Renaissance spirit was the main force that characterized the literature of this age.
- Major Features à l) Aestheticism. ll) Humanism. lll) Nationalism. lV) Spirit of Adventure.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.
৩৯.
Of which Charles Dickens’s novel, the story is set in the background of the French Revolution?
  1. ক) Great Expectations
  2. খ) Bleak House
  3. গ) A Tale of Two Cities
  4. ঘ) David Copperfield
ব্যাখ্যা
A Tale of Two Cities, novel by Charles Dickens, published both serially and in book form in 1859. The story is set in the late 18th century against the background of the French Revolution. Although Dickens borrowed from Thomas Carlyle’s history, The French Revolution, for his sprawling tale of London and revolutionary Paris, the novel offers more drama than accuracy.
The complex plot involves Sydney Carton’s sacrifice of his own life on behalf of his friends Charles Darnay and Lucie Manette. While political events drive the story, Dickens takes a decidedly antipolitical tone, lambasting both aristocratic tyranny and revolutionary excess—the latter memorably caricatured in Madame Defarge, who knits beside the guillotine.
Source: Britannica.com
৪০.
“The Modern Husband” is a comedy written by -
  1. ক) Jonathan Swift
  2. খ) William Shakespeare
  3. গ) Henry Fielding
  4. ঘ) George Barnard Shaw
ব্যাখ্যা
The Modern Husband is a play by Henry Fielding. It first ran on 14 February 1732 at the Royal Theatre, Drury Lane. The plot focuses on a man who sells his wife for money, but then sues for damages by adultery when the money is insufficient. The play also covers the stories of other couples and affairs and romantic pursuits.
৪১.
The story of the play “Arms and the Man” is set in -
  1. ক) Scotland
  2. খ) Russia
  3. গ) Austria
  4. ঘ) Bulgaria
ব্যাখ্যা
Arms and the Man, a romantic comedy in three acts by George Bernard Shaw, produced in 1894 and published in 1898.
The play is set in the Petkoff household in “Bulgaria” and satirizes romantic ideas concerning war and heroism. A battle-weary officer, a Swiss mercenary fighting for the Serbian army, takes refuge in Raina Petkoff’s bedchamber, where she agrees to hide him from the authorities. In response to his matter-of-fact account of the war, in which he debunks her fiancé Sergius’ heroism, Raina at first ridicules the intruder’s cowardliness but ultimately appreciates his honesty. Some time later, after the war is over, the officer, Captain Bluntschli, returns.
Source: Britannica.com
৪২.
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.
--Which poem, these lines are taken from-
  1. ক) The Solitary Reaper
  2. খ) I Wandered Lonely as a Cloud
  3. গ) My Heart Leaps up When I Behold
  4. ঘ) The Daffodile
ব্যাখ্যা

Continuous as the stars that shine
And twinkle on the milky way,
They stretched in never-ending line
Along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.

- I Wandered Lonely as a Cloud
By William Wordsworth.

৪৩.
My heart aches, and a drowsy numbness pains
My sense, as though of hemlock I had drunk
-- Who said this?
  1. ক) Lord Byron
  2. খ) Socrates
  3. গ) Montesko
  4. ঘ) John Keats
ব্যাখ্যা
My heart aches, and a drowsy numbness pains
My sense, as though of hemlock I had drunk,
Or emptied some dull opiate to the drains
One minute past, and Lethe-wards had sunk:
'Tis not through envy of thy happy lot,
But being too happy in thine happiness,—
That thou, light-winged Dryad of the trees
--Ode to a Nightingale by John Keats.
৪৪.
নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়?
  1. ক) 0.101001000100001…
  2. খ) √3×√3
  3. গ) √27
  4. ঘ) π
ব্যাখ্যা
√3×√3 =3 একটি অমূলদ সংখ্যা। পাই(π) একটি অমূলদ সংখ্যা।
৪৫.
৪০০ টাকার ৮ মাসের সুদ এবং ৮০০ টাকার ৪ মাসের সুদ একত্রে ২৪ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
  1. ক) ৩%
  2. খ) ২৫/৪%
  3. গ) ৫%
  4. ঘ) ৪.৫%
ব্যাখ্যা

ধরি সুদের হার = r%
তাহলে,
400 × 8/12 × r + 800 × 4/12 × r = 24
বা, 3200/12 × r + 3200/12 × r = 24
বা, r = 24×12/6400
∴ r = 0.045 = 4.5%

৪৬.
x + y =4, xy =5 হলে, (x3 + y3)2 এর মান কত?
  1. ক) 16
  2. খ) 4
  3. গ) 8
  4. ঘ) 64
ব্যাখ্যা

x3 + y3 = (x+y)3 - 3xy(x+y) = 43 -3.5.4 = 64 - 60 = 4
∴ (x3 + y3)2 = 42 = 16

৪৭.
a + c > b হলে নিচের কোনটি সত্য?
  1. ক) a > b - c
  2. খ) a < b - c
  3. গ) a > b + c
  4. ঘ) a < b +c
ব্যাখ্যা

a+c > b
a > b - c

৪৮.
x এর মান কত হলে, 72.33x-5 = 23 হবে?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 5/3
  4. ঘ) 3/5
ব্যাখ্যা

72.33x-5 = 23
বা, 8 ×9.33x-5 = 8
বা, 33x-5+2 = 1
বা, 33x-3 = 30
বা, 3x-3 = 0
∴x=1

৪৯.
k সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টি ৪১ এবং সবচেয়ে ছোট সংখ্যাটি -৪০ হলে k এর মান কত?
  1. ক) ৭৯
  2. খ) ৮০
  3. গ) ৮১
  4. ঘ) ৮২
ব্যাখ্যা

ধারাটি হবে,
-৪০, -৩৯, ……, ৩৯, ৪০, ৪১
এই ধারাটিতে মোট ৮২ টি পদ আছে।

৫০.
সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুই কোণের সমষ্টি কত?
  1. ক) ১৮০°
  2. খ) ৯০°
  3. গ) ৬০°
  4. ঘ) ৪৫°
ব্যাখ্যা
আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এবং সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ তাই অপর দুই কোণের সমষ্টি ৯০° হবে।
৫১.
বুধ, বৃহস্পতি ও শুক্রবারের গড় তাপমাত্রা ৪০° এবং বৃহস্পতি, শুক্র ও শনিবারের গড় তাপমাত্রা ৪১°। শনিবারের তাপমাত্রা ৪২° হলে বুধবারের তাপমাত্রা কত?
  1. ক) ৩৮°
  2. খ) ৪০°
  3. গ) ৪১°
  4. ঘ) ৩৯°
ব্যাখ্যা

বুধ, বৃহস্পতি ও শুক্রবারের তাপমাত্রার সমষ্টি = ১২০°
বৃহস্পতি, শুক্র ও শনিবারের তাপমাত্রার সমষ্টি = ১২৩°
শনিবারের তাপমাত্রা = ৪২°
তাহলে বৃহস্পতি ও শুক্রবারের তাপমাত্রার সমষ্টি = ১২৩° - ৪২° = ৮১°
বুধবারের তাপমাত্রা = ১২০° - ৮১° = ৩৯°

৫২.
কোন রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ১৩ সেমি এবং ২৪ সেমি হলে রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ সেমি
  2. খ) ১৬ সেমি
  3. গ) ৫ সেমি
  4. ঘ) ৮ সেমি
ব্যাখ্যা


এখানে একবাহু AD = 13 cm
AO = 12
AOD =90°
OD = √(AD2 - AO2)
= √(132 - 122)
=5
∴ BD = 10cm
৫৩.
7 এর গুনিতক এর সেট কোন ধরনের সেট?
  1. ক) সসীম সেট
  2. খ) অসীম সেট
  3. গ) ফাকা সেট
  4. ঘ) সার্বিক সেট
ব্যাখ্যা
৭ এর গুনিতক এর সেট = { ৭, ১৪, ২১, ……} একটি অসীম সেট।
৫৪.
জাইরোকম্পাস দিয়ে কি নির্ণয় করা হয়?
  1. ক) ভূমিকম্প
  2. খ) গ্যাসের চাপ
  3. গ) জাহাজের দিক
  4. ঘ) বৃষ্টির পরিমাণ
ব্যাখ্যা

অ্যাটমোমিটার(atmometer) - বাষ্পীভবনের হার 
অডিওমিটার(audiometer) - শ্রাব্যতা
ব্যারোমিটার(barometer) - বায়ুচাপ 
বলোমিটার(bolometer) - তড়িৎচুম্বকীয় বিকিরণ
ক্যালোরিমিটার(calorimeter) - রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ
ক্রোনোমিটার(chronometer) - সময়
গ্যালভানোমিটার(galvanometer) - বিদ্যুৎ
হাইড্রোমিটার(hydrometer) - তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব
হাইগ্রোমিটার(hygrometer) - আর্দ্রতা
ল্যাক্টোমিটার(lactometer) - দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব
পাইরোমিটার(pyrometer) - উচ্চ তাপমাত্রা
স্পিডোমিটার(speedometer) - ধাবমান বস্তুর গতি, বেগ
স্ফিগোমোম্যানোমিটার(sphygmomanometer) - রক্ত চাপ

৫৫.
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের সান্দ্রতা __ ।
  1. ক) হ্রাস পায়
  2. খ) বৃদ্ধি পায়
  3. গ) অপরিবর্তিত থাকে
  4. ঘ) সম্পর্ক নেই
ব্যাখ্যা
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়। গ্যাসের সান্দ্রতা সহগ তার কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। সূত্রঃ শাহজাহান তপন পদার্থবিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণী।
৫৬.
শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কোন পদ্ধতিতে?
  1. ক) পরিবহন
  2. খ) পরিচলন
  3. গ) বিকিরণ
  4. ঘ) সঞ্চালন
ব্যাখ্যা

তাপ তিনটি পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে। যথা:
পরিবহন: পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলো কোনো স্থান পরিবর্তন না করে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চারিত হয়। যেমন—একটি লোহার দণ্ডের এক প্রান্ত আগুনে ধরে অন্য প্রান্ত হাত দিয়ে ধরলে দেখা যাবে, হাতে ধরা প্রান্ত ধীরে ধীরে গরম হয়ে উঠছে। কিছুক্ষণ পর এত গরম হবে সে আর ধরে রাখা যাবে না। এ ক্ষেত্রে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চারিত হয়।
পরিচলন: পরিচলন পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ বয়ে নিয়ে যায়। যেমন—একটি কাচের পাত্রে পানি নিয়ে এর সঙ্গে কিছু রং মিশিয়ে পাত্রের তলায় তাপ প্রয়োগ করলে দেখা যাবে যে পাত্রের তলা থেকে রঙিন পানির স্রোত উপরের দিকে উঠে যায়, অন্য একটি স্রোত নিচে নেমে আসে। এর ফলে সব পানি উত্তপ্ত হয়।
বিকিরণ: বিকিরণ পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই অথবা মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চারিত হয়। যেমন: সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে পৌঁছায়।

৫৭.
ড্রাইসেলে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) জিংকের কৌটা
  2. খ) কার্বন দন্ড
  3. গ) সিলিকা জেল
  4. ঘ) লবণ সেতু
ব্যাখ্যা
ড্রাইসেলে অ্যানোড হিসেবে ধাতব জিংকের তৈরি ছোট কৌটা এবং ক্যাথোড হিসেবে কার্বন দন্ড ব্যবহার করা হয়। সূত্রঃ রসায়ন নবম-দশম শ্রেণী।
৫৮.
বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কত প্রকার?
  1. ক) এক
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
ব্যাখ্যা
বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী দুই প্রকার ১) ইলেক্ট্রনীয় পরিবাহী এবং ২) তড়িৎ বিশ্লেষ্য। সূত্রঃ রসায়ন নবম-দশম শ্রেণী।
৫৯.
ফেনলের জলীয় দ্রবণ -
  1. ক) নীল লিটমাস লাল করে
  2. খ) লাল লিটমাস নীল করে
  3. গ) কোনো বর্ণ পরিবর্তন করে না
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
যদি কোন যৌগের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে, তবে তা ক্ষারক এবং নীল লিটমাসকে লাল করলে তা অম্ল। অ্যালকোহল নিরপেক্ষ কিন্তু ফেনল অম্লীয়। কারণ- অ্যালকোহল বেনজিন চক্রে অনুরণন প্রদর্শন করে না। অন্যদিকে ফেনল বেনজিন চক্রে অনুরণন প্রদর্শন করে।
৬০.
ওয়াটার গ্যাস কোনটি?
  1. ক) [CO2 + H2]
  2. খ) [NO2 + N2]
  3. গ) [CO + H2]
  4. ঘ) [CO + N2]
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬১.
কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গের নয়?
  1. ক) ত্বক
  2. খ) লেন্টিসেল
  3. গ) রক্ষীকোষ
  4. ঘ) পত্ররন্ধ্র
ব্যাখ্যা
উৎসঃ সাধারন বিজ্ঞান সপ্তম শ্রেণী।
৬২.
নিচের কোনটি বহিঃকঙ্কাল এর উদাহরন?
  1. ক) চুল
  2. খ) ফিমার
  3. গ) ত্বক
  4. ঘ) ফুসফুস
ব্যাখ্যা
নখ, চুল ও লোম বহিঃকঙ্কাল এর অন্তর্ভুক্ত। সুত্রঃ জীববিজ্ঞান নবম-দশম শ্রেণী।
৬৩.
ইউরাসিল কোথায় পাওয়া যায়?
  1. ক) ডি এন এ
  2. খ) আর এন এ
  3. গ) জিন
  4. ঘ) লোকাস
ব্যাখ্যা
ডি এন এ তে থাকে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। আর এন এ তে থাকে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। সুত্রঃ জীববিজ্ঞান নবম-দশম শ্রেণী।
৬৪.
নিচের কোনটি ছাড়া কম্পিউটার ‘বুট(Boot)’ নিতে পারবে না?
  1. ক) কম্পাইলার
  2. খ) লোডার
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) অ্যাসেম্বেলার
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম হচ্ছে, ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে কার্য সমন্বয় সাধন করে সমগ্র কার্যপ্রক্রিয়া পরিচালনার জন্য তৈরি প্রোগ্রাম। তাই এটি ছাড়া বুট সম্ভব নয়।
৬৫.
ডিজিটাল সিস্টেমের সবচেয়ে ছোট ইউনিট কোনটি?
  1. ক) বিট
  2. খ) বাইট
  3. গ) ক্যারেক্টার
  4. ঘ) কিলোবাইট
ব্যাখ্যা
একটি বিট হল কম্পিউটিং তথ্য এবং টেলিযোগাযোগের মৌলিক একক। বাইনারি পদ্ধতিতে ০ অথবা ১ কে বিট বলা হয় অথবা বলা যায় যে বাইনারি ডিজিট কথাটার সংক্ষিপ্ত রূপ হলো বিট।
৬৬.
প্রোগ্রাম নির্মাতা কর্তৃক প্রোগ্রাম মডিফিকেশনকে বলে__
  1. ক) antiviruses
  2. খ) holes
  3. গ) patches
  4. ঘ) fixes
ব্যাখ্যা
A patch is a software update comprised code inserted (or patched) into the code of an executable program. Typically, a patch is installed into an existing software program. Patches are often temporary fixes between full releases of a software package.
৬৭.
নিচের কোনটি অপ্টিক্যাল ডিস্ক এর উদাহরণ?
  1. ক) Digital versatile disks
  2. খ) Magnetic disks
  3. গ) Memory disks
  4. ঘ) Data bus disks
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬৮.
বারকোড রিডার থেকে কোনটি নির্গত হয়?
  1. ক) শব্দ
  2. খ) আলো
  3. গ) কমান্ড
  4. ঘ) চৌম্বক
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬৯.
কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্য সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশনাবলিকে বলা হয়-
  1. ক) সফটওয়্যার
  2. খ) প্রোগ্রাম
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) হার্ডওয়ার
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৭০.
লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে নির্মিত?
  1. ক) IEEE 802
  2. খ) IEEE 802.23
  3. গ) IEEE 811.23
  4. ঘ) IEEE 802.11
ব্যাখ্যা

LAN - IEEE 802
WiFi - IEEE 802.11
WiMAX - IEEE 802.16

৭১.
কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?
  1. ক) AND
  2. খ) OR
  3. গ) NOT
  4. ঘ) NAND
ব্যাখ্যা
NOT গেইটে একটি ইনপুট ও আউটপুট আছে বাকি গুলোতে দুইটি ইনপুট ও একটি আউটপুট। সূত্রঃ প্রকৌশলী মুজিবুর রহমান এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
৭২.
ওয়েবক্যাম কোন ধরনের ডিভাইস?
  1. ক) ইনপুট
  2. খ) আউটপুট
  3. গ) ইনপুট-আউটপুট
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। যেমন—কি-বোর্ড, মাউস ইত্যাদি। আর যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। যেমন—প্রিন্টার। আবার এমনও কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। যেমন—পেনড্রাইভ।
৭৩.
প্রসেসরে ডিস্ক ডিফ্রাগমেন্টেশানের ক্ষেত্রে সত্য কোনটি?
  1. ক) ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে ব্যবহৃত হয়
  2. খ) ভাইরাস ধ্বংসের জন্য
  3. গ) খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
  4. ঘ) প্রসেসরে ডিস্ক ডিফ্রাগমেন্টেশান করা হয় না
ব্যাখ্যা
কম্পিউটার স্টোরেজের ফাইল গুলো পুনবির্নাস্ত করতে Disk ডিফ্রাগমেন্টেশান করতে হয়। এতে ফাইলগুলো ফিজিক্যাল ডিভাইস এ বিন্যাস্ত হয় এবং গতি বৃদ্ধি হয়।
৭৪.
নিচের কোন ডাটা স্ট্রাকচারটি নন-লিনিয়ার?
  1. ক) কিউ
  2. খ) লিস্ট
  3. গ) স্ট্যাক
  4. ঘ) ট্রি
৭৫.
কোন ই-মেইল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হয়?
  1. ক) প্রাপকের ই-মেইল ঠিকানা
  2. খ) ই-মেইলের বিষয়
  3. গ) তারিখ
  4. ঘ) সময়
ব্যাখ্যা
কোন ই-মেইল পাঠাতে হলে অবশ্যই প্রাপকের ই-মেইল ঠিকানা লিখতে হয়।
৭৬.
কোনটি ডাটাবেজ সফটওয়্যার?
  1. ক) MS Word
  2. খ) ORACLE
  3. গ) MS Outlook
  4. ঘ) Corel Draw
ব্যাখ্যা
Oracle Database is a proprietary multi-model database management system produced and marketed by Oracle Corporation.
৭৭.
Twitter কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ২০০৬
  2. খ) ২০০৪
  3. গ) ২০০৮
  4. ঘ) ২০১২
ব্যাখ্যা
টুইটার হলো একটি মাইক্রোব্লগিং সোস্যাল নেটওয়ার্কিং সাইট এটি ২০০৬ সালে Jack Dorsey, Noah Glass, Biz Stone, Evan Williams কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
৭৮.
নিচে প্রশ্নবোধক(?) স্থানে কোনটি হবে-
132, 156, ?, 210, 240, 272
  1. ক) 204
  2. খ) 183
  3. গ) 182
  4. ঘ) 156
ব্যাখ্যা

11 x 12, 12 x 13, 13 x 14, 14 x 15, 15 x 16
= 132, 156, 182, 210, 240

৭৯.
সিসমোগ্রাফঃভূমিকম্পঃঃ টেনসিওমিটারঃ?
  1. ক) তরলের পৃষ্ঠটান
  2. খ) ভূপৃষ্ঠের ঢাল
  3. গ) বাতাসের গতিবেগ ও শক্তি
  4. ঘ) বিদ্যুৎ প্রবাহ
ব্যাখ্যা
সিসমোগ্রাফ - ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র।
টেনসিওমিটার - তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র।
৮০.
কোন একটি ভাষাতে “book is tough” কে “fu la mi”, “tough can easy” কে “fu muk po” এবং “easy not book” কে “ti po la” লেখা হয়। তাহলে “tough” কে ঐ ভাষাতে কিভাবে লেখা হবে?
  1. ক) mi
  2. খ) po
  3. গ) la
  4. ঘ) fu
ব্যাখ্যা
book is tough এবং tough can easy তে tough টা কমন আছে এবং সাংকেতিক ভাষায় একমাত্র fu টা কমন আছে তাই tough এর অর্থ হবে fu.
৮১.
হরিণঃঅজিনঃঃবাঘঃ___
  1. ক) কৃতি
  2. খ) নির্মোক
  3. গ) শিঞ্জন
  4. ঘ) কৃত্তি
ব্যাখ্যা
হরিণের চামড়া-অজিন
বাঘের চামড়া-কৃত্তি।
৮২.
অতি সন্ন্যাসীতে ____ নষ্ট।
  1. ক) সভা
  2. খ) আলোচনা
  3. গ) গাজন
  4. ঘ) ধর্ম
ব্যাখ্যা
অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট একটি প্রবাদ।
৮৩.
একটি ঘড়িতে ৬ টার ঘন্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, এ ঘড়িতে ১২ টার ঘন্টা ধ্বনি বাজতে কত সময় লাগবে?
  1. ক) ১০ সেকেন্ড
  2. খ) ১১ সেকেন্ড
  3. গ) ১২ সেকেন্ড
  4. ঘ) ১০.৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রথম ঘন্টা ধ্বনি ১২ টার সময় বাজবে এবং পরের ১১ টা বাজতে ১১ সেকেন্ড সময় লাগবে।
৮৪.
এক ব্যাক্তি সকালে ৫ কিলোমিটার/ঘন্টা বেগে হেটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিলোমিটার/ঘন্টা বেগে হেটে অফিস থেকে বাসায় ফেরেন , এতে তার এক ঘন্টা বেশি সময় লাগে ঐ লোকের বাসা থেকে অফিসের দূরত্ব কত?
  1. ক) ২০ কিলোমিটার
  2. খ) ১২ কিলোমিটার
  3. গ) ১৫ কিলোমিটার
  4. ঘ) ১০ কিলোমিটার
ব্যাখ্যা

ধরি অফিসের দূরত্ব = x কিলোমিটার
সকালে অফিসে যেতে সময় লাগে = x/৫ ঘন্টা
বিকালে বাসায় আসতে সময় লাগে = x/৪ ঘন্টা
তাহলে,
x/৫ - x/৪ =১
∴ x = ২০

৮৫.
একটি রাস্তার একপাশে ১৫ মিটার অন্তর অন্তর গাছ লাগালে ১০ টি গাছ লাগাতে মোট কত মিটার রাস্তার প্রয়োজন হবে
  1. ক) ১৩৫ মিটার
  2. খ) ১৫০ মিটার
  3. গ) ২০০ মিটার
  4. ঘ) ২১০ মিটার
ব্যাখ্যা
প্রথমে একটি গাছ লাগবে বাকি ৯ টি গাছ ১৫ মিটার দূরত্বে লাগাতে রাস্তার প্রয়োজন = ৯×১৫ = ১৩৫ মিটার।
৮৬.
যোবায়ের ও সারোয়ার দুই বন্ধু। S যোবায়েরের বোন, P সারোয়ারের ভাই। S এর মেয়ের বাবা P, তাহলে S ও P এর সম্পর্ক কি?
  1. ক) ভাই-বোন
  2. খ) স্বামী-স্ত্রী
  3. গ) ননদ-ভাবী
  4. ঘ) বেয়াই-বেয়ান
ব্যাখ্যা
S এর মেয়ের বাবা P তাই তারা স্বামী-স্ত্রী।
৮৭.
Battle:Duel::Chorus:?
  1. ক) Wins
  2. খ) Duet
  3. গ) Song
  4. ঘ) Solo
ব্যাখ্যা

Battle- যুদ্ধ
Duel - দ্বন্দ্ব যুদ্ধ
Chorus- সমবেত সঙ্গিত
Duet - দ্বৈতগান

৮৮.
নিচের চিত্রের X চাকাটি যে গতিতে ঘুরবে Y চাকাটি তার চেয়ে __ গতিতে ঘুরবে।
  1. ক) বেশি
  2. খ) ধীরে
  3. গ) একই
  4. ঘ) অর্ধেক
ব্যাখ্যা
X এর চেয়ে Y চাকাটি ছোট তাই এটি বেশি গতিতে ঘুরবে।
৮৯.
নিচের চিত্রে AB একটি দর্পন হলে চিত্রটির দর্পনে প্রতিবিম্ব নিচের কোনটির মত হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৯০.
বাংলার রাজধানী ঢাকা থেকে বিহারের রাজমহলে স্থানান্তর করেছিলেন -
  1. ক) ইসলাম খান
  2. খ) শাহ সুজা
  3. গ) মীর জুমলা
  4. ঘ) মুর্শিদকুলি খান
ব্যাখ্যা

১৬১০ সালের ১৬ জুলাই সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর। এই নাম সম্রাট জীবিত থাকা পর্যন্ত বহাল ছিল। এরপর ১৬৫০ সালে সুবাদার শাহ সুজা পুনরায় বাংলার রাজধানী বিহারের রাজমহলে নিয়ে যান। কিন্তু ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় ঢাকায় রাজধানী স্থানান্তর করেন যা ১৭১৭ সাল পর্যন্ত বজায় ছিল। ১৭১৭ সালে মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। পরবর্তী ১৯০৫ থেকে ১৯১১ এবং ১৯৪৭ সাল থেকে ঢাকা বাংলার রাজধানী হিসেবে ছিলো এবং আছে। ১৯৭১ সাল থেকে স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় ঢাকা।
সূত্রঃ ঢাকা জেলা ওয়েবসাইট।

৯১.
ব্রিটিশ কোন শাসক সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন?
  1. ক) লর্ড লিটন
  2. খ) লর্ড কার্জন
  3. গ) লর্ড চেমসফোর্ড
  4. ঘ) লর্ড রিপন
ব্যাখ্যা

লর্ড লিটনের পদত্যাগের পর লর্ড রিপন ভারতের ভাইসরয় নিযুক্ত হন। তার শাসনকাল ১৮৮০ - ১৮৮৪ সাল।
তিনি সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন এবং ভারতবাসীর আশা আকাঙ্খার প্রতি শ্রদ্ধা রেখে উদারনীতি অবলম্বন করেন।
তার উল্লেখযোগ্য কয়েকটি সংস্কার কাজ হচ্ছে -
- আফগান সীমান্ত সমস্যার সমাধান,
- সংবাদপত্রের স্বাধীনতা,
- শিক্ষা কমিশন গঠন (হান্টার কমিশন),
- স্থানীয় স্বায়ত্বশাসনমূলক আইন, রাজ্বস্ব ও প্রজাস্বত্ব আইন,
- ফ্যাক্টরি আইন (দৈনিক ৮ ঘন্টা কাজের নিয়ম) ইত্যাদি।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেনীর ইতিহাস বই, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা।

৯২.
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
  1. ক) অধ্যাপক আবুল কাশেম
  2. খ) আবুল মনসুর আহমদ
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) গোলাম মাওলা
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সম্পাদনা - “একুশে ফেব্রুয়ারি”। এটি ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রকাশিত হয়।
হাসান হাফিজুর রহমানের সাহিত্যচর্চার শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৪৬ সালে স্কুলে পড়া অবস্থায় তাঁর প্রথম রচনা একটি ছোটগল্প ‘অশ্রুভেজা পথ চলতে’ সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। পরে ১৯৪৯ সালে সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা। এ বছর তিনি ‘ঢাকা প্রগতি লেখক ও শিল্পী সঙ্ঘ’-এর সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং এ বছরই তাঁর বিখ্যাত কবিতা ‘অমর একুশে’ রচিত হয়। ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ একুশে ফেব্রুয়ারী।
তথ্য সূত্রঃ বাংলাপিডিয়া।
৯৩.
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উত্থাপন করেন?
  1. ক) ১ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা

৭ মার্চ শেখ মুজিবুর রহমানের ঢাকার রেসকোর্স ময়দানে প্রদত্ত ভাষণের মাধ্যমে তিনি ইয়াহিয়া খান কর্তৃক ঘোষিত ২৫ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার প্রশ্নে চারটি পূর্ব শর্ত আরোপ করেন–
(ক) অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে,
(খ) অবিলম্বে সৈন্য বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে,
(গ) প্রাণহানি সম্পর্কে তদন্ত করতে হবে এবং
(ঘ) (জাতীয় পরিষদের অধিবেশনের পূর্বেই) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এ শর্তগুলি মানলেই কেবল তিনি বিবেচনা করে দেখবেন যে, জাতীয় পরিষদের অধিবেশনে আওয়ামী লীগ যোগদান করবে কিনা।
সূত্রঃ বাংলাপিডিয়া

৯৪.
মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
  1. ক) আতাউল গণি ওসমানী
  2. খ) তাজউদ্দিন আহমদ
  3. গ) খন্দকার মোশতাক
  4. ঘ) এ.এইচ.এম কামারুজ্জামান
ব্যাখ্যা

তাজউদ্দীন আহমদঃ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
সূত্রঃ বাংলাপিডিয়া।

৯৫.
বাংলাদেশের কোন ধানের জাতটি আউশ, আমন ও বোরো-তিন মৌসুমেই চাষ উপযোগী?
  1. ক) বিআর - ১৮
  2. খ) বিআর - ৩
  3. গ) বিআর - ৯
  4. ঘ) বিআর - ৯৬
ব্যাখ্যা

বিআর ৩ঃ
একটি উচ্চফলনশীল ধানের জাত, যা বোরো, আউশ এবং আমন তিন মৌসুমের জন্য অনুমোদিত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ১৯৭৩ সনে জাতটি উদ্ভাবন করেছে।
বিআর৩-এর জনপ্রিয় নাম বিপ্লব। এ জাতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো- গাছের উচ্চতা ৯৫ সেন্টিমিটার, এর চাল মাঝারি মোটা ও পেটে সাদা দাগ আছে, গাছ হেলে পড়ে না এবং ভাত ঝরঝরে। জাতটির জীবনকাল বোরো মৌসুমে ১৭০ দিন এবং ফলন হেক্টরপ্রতি ৬.৫ টন।
উৎসঃ কৃষি তথ্য সার্ভিস (এআইএস) এর ওয়েবসাইট।

৯৬.
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (ফসল, বন , প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
  1. ক) ১২.৬৬%
  2. খ) ১৩.৫০%
  3. গ) ১৩.৬০%
  4. ঘ) ১৩.৬৫%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী,
জিডিপিতে কৃষি খাতের অবদান- ১৩.৬০%
জিডিপিতে শিল্প খাতের অবদান- ৩৫.১৪%
জিডিপিতে সেবা খাতের অবদান- ৫১.২৬%

৯৭.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী/উপজাতি বসবাস করে?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) বান্দরবান
  3. গ) খাগড়াছড়ি
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা

বাংলাদেশে মোট ৫০ টি উপজাতি বসবাস করে।
এর মধ্যে ১১(বান্দরবান জেলা ওয়েবসাইট)/১২ (বাংলাপিডিয়া) টি উপজাতি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে।
বান্দরবান জেলায় মোট ১১ টি অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল উপজাতিরই বান্দরবানে বসতি রয়েছে।
এগুলো হলো মারমা, চাকমা, মুরং, ত্রিপুরা, লুসাই, খুমি, বোম, খিয়াং, চাক, পাঙ্খন, তঞ্চঙ্গা। এদের মধ্যে মারমাদের সংখ্যা বেশি।
সূত্রঃ বান্দরবান জেলা ওয়েবসাইট

৯৮.
সর্বশেষ আদমশুমারির রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি?
  1. ক) গাজীপুর
  2. খ) নারায়ণগঞ্জ
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের বান্দরবান জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম (৮৭ জন/কিঃমিঃ) এবং সবচেয়ে বেশি ঢাকা জেলায় (৮,২২৯ জন/কিঃমিঃ)। বিভাগ হিসাবে - জনসংখ্যার ঘনত্ব বেশি - ঢাকা বিভাগে (১৫২১ জন) এবং সবচেয়ে কম - বরিশাল বিভাগে (৬৩০জন)।
৯৯.
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী - ২০২০ সালের মধ্যে দেশ কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে?
  1. ক) ১৮,০০০ মেগাওয়াট
  2. খ) ২০,০০০ মেগাওয়াট
  3. গ) ২৩,০০০ মেগাওয়াট
  4. ঘ) ২৪,০০০ মেগাওয়াট
ব্যাখ্যা

কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন বাড়ানোর মৌল উপকরণ হিসেবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিদ্যুত ও জ্বালানি খাতকে প্রাধান্য দেয়া হয়েছে। ২০২০ সালের মধ্যে সমকালীন ১৩ হাজার ৫শ’ মেগাওয়াট থেকে ২৩ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন বাড়ানোর কার্যক্রমের রূপরেখা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সুনির্দিষ্টভাবে স্থান পেয়েছে। এছাড়া - জ্বালানি নিরাপত্তার জন্য মিশ্র জ্বালানি নিশ্চিত করা, সিস্টেম লস ১৩% থেকে ৯% এ নামিয়ে আনা ইত্যাদি ব্যবস্থা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, রূপকল্প - ২০২১ অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা - ২৪,০০০ মেগাওয়াট।
সূত্রঃ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা।

১০০.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কতজন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেন?
  1. ক) ১ জন
  2. খ) ২ জন
  3. গ) ৩ জন
  4. ঘ) ৪ জন
ব্যাখ্যা

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেন - মুশফিকুর রহিম। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করেন।
পরে ডাবল সেঞ্চুরি করেন - তামিম ইকবাল (পাকিস্তানের বিপক্ষে) এবং সাকিব আল হাসান (নিউজিল্যান্ডের বিপক্ষে)।
মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিরের সংখ্যা - ৩টি।

১০১.
মুজিব বর্ষের দিন গণনা শুরু হয় কবে থেকে?
  1. ক) ২০১৯ সালের ১৭ মার্চ
  2. খ) ২০১৯ সালের ১৬ ডিসেম্বর
  3. গ) ২০২০ সালের ১০ জানুয়ারি
  4. ঘ) ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

চলতি বছরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে মুজিব বর্ষের দিন গণনা শুরু হয়।
২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে (২০২০-২১) বাংলাদেশ সরকার মুজিব বর্ষ হিসাবে ঘোষনা করে।
উৎসঃ সাম্প্রতিক তথ্য

১০২.
বাংলাদেশের অর্থনীতিতে সেবাখাতের অবদান কিরূপ?
  1. ক) ক্রম-হ্রাসমান
  2. খ) ক্রম-বর্ধমান
  3. গ) স্থিতিশীল
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

বাংলাদেশের অর্থনীতিতে সেবাখাত ও কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান ও শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান।
জিডিপিতে সেবাখাতের ২০১৮-১৯ অর্থবছরের অবদান ৫১.২৬%, ২০১৭-১৮ অর্থবছরে ছিলো ৫২.১১% এবং তার আগে ৫৩% এর উপরে ছিলো। সুতরাং তা ক্রমহ্রাসমান।
সূত্রঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।

১০৩.
চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?
  1. ক) আখের ছোবড়া
  2. খ) গেওয়া কাঠ
  3. গ) বাঁশ
  4. ঘ) গজারি কাঠ ও গোলপাতা
ব্যাখ্যা

কর্ণফুলি পেপার মিল বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কল। ১৯৫১ সালে পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর অধীনে ৬৭.৫৭ মিলিয়ন রুপি ব্যয়ে চট্টগ্রাম চন্দ্রঘোনায় প্রতিষ্ঠিত হয়।
কাগজ তৈরির জন্য যে মন্ড ব্যবহার করা হয় তা বিশেষত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে সংগৃহীত কাঠ ও বাঁশ থেকে প্রাপ্ত আঁশজাতীয় কাঁচামাল।
উৎসঃ বাংলাপিডিয়া

১০৪.
চলতি বাজার মূল্যে বাংলাদেশের মোট জিডিপির আকার কত?
  1. ক) ২২,৩৮,৫৪৪ কোটি টাকা
  2. খ) ২৪,২৫,২১১ কোটি টাকা
  3. গ) ২৫,৩৬,১৭৭ কোটি টাকা
  4. ঘ) ২৮,৮৫,৮৭২ কোটি টাকা
ব্যাখ্যা

চলতি মূল্যে বাংলাদেশের জিডিপির আকার - ২৫,৩৬,১৭৭ কোটি টাকা
মাথাপিছু জিডিপি = ১৮২৭ মার্কিন ডলার বা ১,৫৩,১৯৭ টাকা।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯

১০৫.
অন্য কোন দেশের সাথে জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কোন চুক্তি কার নিকট পেশ করতে হয়?
  1. ক) সেনাপ্রধান
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) সংসদের গোপন বৈঠক
  4. ঘ) সংবাদ মাধ্যম
ব্যাখ্যা

সংবিধানের ১৪৫ক নং অনুচ্ছেদঃ আন্তর্জাতিক চুক্তি
বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে, এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেনঃ
তবে শর্ত থাকে যে, জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরুপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে।
উল্লেখ্য, এই অনুচ্ছেদটি ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংযুক্ত।

১০৬.
রাষ্ট্রকে উপলব্ধি করা যায় রাষ্ট্রের কোন উপাদানের মাধ্যমে?
  1. ক) ভূ-খন্ড
  2. খ) জনগন
  3. গ) সরকার
  4. ঘ) সার্বভৌমত্ব
ব্যাখ্যা
রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা। রাষ্ট্রকে বাস্তবে দেখা যায় না। রাষ্ট্রকে উপলব্ধি করা যায় এর অন্যতম উপাদান সরকারের মাধ্যমে। রাষ্ট্রের অন্য তিনটি উপাদান হচ্ছে নাগরিক, ভূখন্ড ও সার্বভৌমত্ব। রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতা সরকারের মাধ্যমে প্রয়োগ করে। আর সরকার গঠিত হয় জনপ্রতিনিধিদের নিয়ে। সরকার ব্যতীত কোন রাষ্ট্র কল্পনা করা যায় না। সরকার সংবিধান প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি বা কৌশল তৈরি করে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বই (উন্মুক্ত)।
১০৭.
কাট, কপি ও পেস্ট (Cut, Copy, Paste) - এর জনক কে?
  1. ক) ল্যারি পেজ
  2. খ) ল্যারি টেসলার
  3. গ) চ্যান্ডলার বিং
  4. ঘ) স্টীভ ওজনিয়াক
ব্যাখ্যা
কম্পিউটার বিজ্ঞানী ও ইউজার ইন্টারফেইস গুরু ল্যারি টেসলারের জীবনাবসান হয়েছে সোমবার। তার উদ্ভাবিত কাট, কপি ও পেস্ট সম্ভবত দৈনন্দিন ব্যবহারে পারসোনাল কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত ফিচার। টেসলার ‘জেরক্স পলো আল্টো রিসার্চ সেন্টারে’ (পিএআরসি) কর্মরত থাকার সময়ে টিম মটের সঙ্গে মিলে তৈরি করেছিলেন ‘জিপসি’ নামের ওয়ার্ড প্রসেসর। ওই ওয়ার্ড প্রসেসর থেকেই প্রযুক্তি বিশ্ব প্রথমবারের মতো উপহার পেয়েছিল ‘কাট’, ‘কপি’ ও ‘পেস্ট’ ফিচারগুলো। লেখাকে কেটে এক জায়গা থেকে নিতে, প্রতিলিপি করতে এবং পুনরায় বসাতে ব্যবহার করা হয় ফিচার তিনটিকে।
বিডি নিউজ ডট কম।
১০৮.
কভিড-১৯ কি?
  1. ক) ইরানের উদ্ভাবিত ক্ষেপনাস্ত্র
  2. খ) নতুন গ্রহ
  3. গ) কম্পিউটারের নতুন ভাইরাস
  4. ঘ) করোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত রোগ
ব্যাখ্যা

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসটি যে সংক্রামক রোগের কারণ ঘটাচ্ছে, তার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘কভিড-১৯’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মহাপরিচালক - তেদ্রোস আধানম গেব্রিয়েসাস মঙ্গলবার জেনিভায় এক সংবাদ সম্মেলনে বলেন, এখন থেকে এ রোগ Covid-19 নামেই পরিচিত হবে।
এই নামের মধ্যে CO দিয়ে করোনা, VI দিয়ে ভাইরাস, D দিয়ে ডিজিজ (রোগ) বোঝানো হচ্ছে। আর 19 থাকছে ভাইরাস ছড়ানোর সময় হিসেবে ২০১৯ সালকে চিহ্নিত করার জন্য।
Source: ফেব্রুয়ারি, ২০২০ এর পত্রিকা রিপোর্ট।

১০৯.
নিচের কোনটি ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা?
  1. ক) MENA
  2. খ) Antara
  3. গ) Barnama
  4. ঘ) Yonhap
ব্যাখ্যা

In 1937 he founded the Indonesian news agency ''Antara'', which originally served as an organ of the nationalist press.
Yonhap News Agency is a South Korean news agency; The Malaysian National News Agency, abbreviated BERNAMA, is a news agency of the government of Malaysia
and MENA or Middle East News Agency is a news agency based in Egypt.

১১০.
যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্রের প্রতিযোগীতা প্রশমনের প্রথম উদ্যোগ কোনটি?
  1. ক) Strategic Defense Initiative (SDI)
  2. খ) Strategic Arms Limitation Talks (SALT)
  3. গ) Strategic Arms Reduction Talks (START)
  4. ঘ) Intermediate-Range Nuclear Forces Treaty (INFT)
ব্যাখ্যা

Strategic Arms Limitation Talks (SALT), negotiations between the United States and the Soviet Union that were aimed at curtailing the manufacture of strategic missiles capable of carrying nuclear weapons. The first agreements, known as SALT I and SALT II, were signed by the United States and the Union of Soviet Socialist Republics in 1972 and 1979, respectively, and were intended to restrain the arms race in strategic (long-range or intercontinental) ballistic missiles armed with nuclear weapons.
First suggested by U.S. Pres. Lyndon B. Johnson in 1967, strategic arms limitation talks were agreed on by the two superpowers in the summer of 1968, and full-scale negotiations began in November 1969.
Source: Britannica.com

১১১.
মিশরীয় সভ্যতার গোড়াপত্তন করেন কে?
  1. ক) ট্যানোস
  2. খ) খফু
  3. গ) মেনেস
  4. ঘ) মেমফিস
ব্যাখ্যা
প্রাচীন মিশরের সূচনা হয়েছিলো খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে, বিশেষ করে নবোপলীয় যুগে। এর ব্যাপ্তিকাল ছিলো প্রায় ২৫০০ বছর। তবে মিশরীয় সভ্যতার সূচনা করেন ফারাও মেনেস বা নারমার এবং তিনি খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দে প্রথম মিশরকে ঐক্যবদ্ধ করেন। তার আগে মিশর অনেকগুলো ছোট নগরে বিভক্ত ছিলো যা “নোম” নামে পরিচিত ছিলো। ফারাও মেনেস প্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।
নবম - দশম শ্রেণীর ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।
১১২.
“ডেলিয়ান লীগ” কি?
  1. ক) প্রাচীন অলিম্পিক প্রতিযোগীতার নাম
  2. খ) এথেন্সের মিত্র রাষ্ট্রদের নিয়ে গঠিত জোট
  3. গ) স্পার্টার মিত্র রাষ্ট্রদের নিয়ে গঠিত জোট
  4. ঘ) মেসিডোনীয়ান খেলাধূলার প্রতিযোগীতার নাম
ব্যাখ্যা
জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য, রাজনীতি সর্বক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রাখা গ্রীক সভ্যতার নগররাষ্ট্র এথেন্সের পতন হয় আরেক নগররাষ্ট্র স্পার্টার হাতে। উভয় রাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী যে যুদ্ধ সংগঠিত হয়, তা ইতিহাসে “পেলপনেসীয়ার যুদ্ধ” নামে পরিচিত। খ্রিস্টপূর্বাব্দ ৪৬০ থেকে ৪০৪ পর্যন্ত সময়ে মোট তিনবার যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে দুই রাষ্ট্র মিত্রদের নিয়ে জোট গঠন করে। এথেন্সের মিত্র রাষ্ট্রদের নিয়ে গঠিত জোট - “ডেলিয়ান লীগ” এবং স্পার্টার মিত্রদের নিয়ে গঠিত জোট “পেলোপনেশীয় লীগ”। ৩৬৯ খ্রিস্টপূর্বাব্দে এথেন্স স্পার্টার অধীনে চলে যায়।
নবম - দশম শ্রেণীর ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।
১১৩.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানি কত সালে রাশিয়া আক্রমন করে?
  1. ক) ১ সেপ্টেম্বর, ১৯৩৯
  2. খ) ১৮ জানুয়ারি, ১৯৪১
  3. গ) ২২ জুন, ১৯৪১
  4. ঘ) ২৭ সেপ্টেম্বর, ১৯৪২
ব্যাখ্যা

Operation Barbarossa, original name Operation Fritz, during World War II, code name for the German invasion of the Soviet Union, which was launched on June 22, 1941. The failure of German troops to defeat Soviet forces in the campaign signaled a crucial turning point in the war.
Source: britannica.com

১১৪.
আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রবর্তিত Strategic Defense Initiative (SDI) মূল বিষয়বস্তু?
  1. ক) সমাজতন্ত্রের প্রসার রোধ
  2. খ) সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গণ
  3. গ) পারমাণবিক নিরাপত্তা
  4. ঘ) এশিয়া ও মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার
ব্যাখ্যা
Strategic Defense Initiative (SDI), byname Star Wars, proposed U.S. strategic defensive system against potential nuclear attacks—as originally conceived, from the Soviet Union. The SDI was first proposed by President Ronald Reagan in a nationwide television address on March 23, 1983. Because parts of the defensive system that Reagan advocated would be based in space, the proposed system was dubbed “Star Wars,” after the space weaponry of a popular motion picture of the same name.
Source: Source: Britannica.com
১১৫.
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) - এর সদস্য নির্বাচন করা হয় কত বছর মেয়াদে?
  1. ক) ২ বছর
  2. খ) ১ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৩ বছর
ব্যাখ্যা
ECOSOC - ১৮টি সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি। জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ বছর মেয়াদে এই অঙ্গ সংস্থার সদস্য নির্বাচন করে থাকে। এটি জাতিসংঘের একটি স্থায়ী অঙ্গসংস্থা এবং ১৯৪৫ সালে গঠিত।
Source: Live MCQ content (upcoming)
১১৬.
এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট (APEC) - এর প্রতিষ্ঠার স্থান -
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) জাপান
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
৬ নভেম্বর, ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার ক্যানাবেরায় এক সম্মেলনের মাধ্যমে APEC প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা - ২১ এবং সদরদপ্তর - সিঙ্গাপুরে অবস্থিত।
Source: Live MCQ content (upcoming)
১১৭.
ওজন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ বিষয়ক চুক্তি কোনটি?
  1. ক) মন্ট্রিল প্রটোকল
  2. খ) ভিয়েনা কনভেনশন
  3. গ) কিয়েটো প্রটোকল
  4. ঘ) প্যারিস অ্যাগ্রিমেন্ট
ব্যাখ্যা

The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer is the landmark multilateral environmental agreement that regulates the production and consumption of nearly 100 man-made chemicals referred to as ozone depleting substances (ODS).
The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer is a global agreement to protect the Earth’s ozone layer by phasing out the chemicals that deplete it. When released to the atmosphere, those chemicals damage the stratospheric ozone layer, Earth’s protective shield that protects humans and the environment from harmful levels of ultraviolet radiation from the sun.
Adopted on 15 September 1987, the Protocol is to date the only UN treaty that has been ratified every country on Earth - all 197 UN Member States.
Source: unenvironment.org

১১৮.
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ কোনটি?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
As Europe's largest economy and second most populous nation, Germany remains a key player in the continent's economic and defense organizations, as well as being one its most popular tourist destinations.
Worldatlas.com
১১৯.
জাপানের রাজধানী টোকিও - কোন দ্বীপে অবস্থিত?
  1. ক) কিউসু
  2. খ) হনসু
  3. গ) হোক্কাইডো
  4. ঘ) শিকুকো
ব্যাখ্যা

জাপান ৪ টি বড় ও প্রায় ৪,০০০ বেশি ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। ৪ টি বড় দ্বীপ হচ্ছে - হনসু, কিউসু, শিকুকো ও হোক্কাইডো।
রাজধানী টোকিও - হনসু দ্বীপে অবস্থিত। হনসু দ্বীপের অন্যান্য শহর - ইউকোহামা, ফুকুশিমা, সেন্দাই, আকিতা, মরিওকা ইত্যাদি।
Source: Worldatlas.com

১২০.
“ইসফাহান (Isfahan)” শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) সিরিয়া
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা

ইসফাহান (Isfahan) ইরানের একটি শহর।
ইরানের অন্যান্য শহরের নাম - Tehran, Mashhad, Karaj, Tabriz, Kermanshah ইত্যাদি।
Source: Worldatlas.com

১২১.
নিচের কোনটি জলবায়ুর নিয়ামক নয়?
  1. ক) সমুদ্রস্রোত
  2. খ) বায়ুর চাপ
  3. গ) অক্ষাংশ
  4. ঘ) পর্বতের অবস্থান
ব্যাখ্যা

জলবায়ুর উপাদানঃ
- তাপমাত্রা
- বায়ুর চাপ
- বায়ুর গতি
- বায়ুর আদ্রতা
- বৃষ্টিপাত
জলবায়ুর নিয়ামকঃ
- অক্ষাংশ
- উচ্চতা
- সমুদ্র থেকে দূরত্ব
- বায়ু প্রবাহের দিক
- বৃষ্টিপাত
- সমুদ্রস্রোত
- পর্বতের অবস্থান
- বনভূমি
- ভূমির ঢাল
- মাটির বিশেষত্ব
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বোর্ড বই।

১২২.
“চিনুক” - শব্দের অর্থ কি?
  1. ক) ঘূর্ণি বাতাস
  2. খ) শুষ্ক বাতাস
  3. গ) তুষার খাদক
  4. ঘ) সমুদ্রের ফেনা
ব্যাখ্যা

চিনুক - একটি স্থানীয় বায়ু। উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্বপার্শের উষ্ণ ও শুষ্ক প্রবাহিত বায়ুকে ''চিনুক'' বলে।
চিনুক - শব্দের অর্থ হচ্ছে ''তুষার খাদক'' (Snow eater)। শীত ও বসন্তকালে এই বায়ু নিচে নামলে হঠাৎ তাপমাত্রা ২০° থেকে ৩০° সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। ফলে অল্প সময়ের মধ্যে এ অঞ্চলের বরফ গলতে শুরু করে। একারণে স্থাণীয় রেড ইন্ডিয়ানগণ এ বায়ুকে তুষার খাদক (Snow eater) বলে থাকে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বোর্ড বই।

১২৩.
দুটি অসম বৈশিষ্ঠ্যযুক্ত সমুদ্রস্রোতের সীমারেখাকে কি বলে?
  1. ক) হিমপ্রাচীর
  2. খ) হিমশৈল
  3. গ) ক্যানারি
  4. ঘ) নিরক্ষীয় বিপরীত
ব্যাখ্যা
সমুদ্রের শীতল ও উষ্ণস্রোত - এ দুটি বিপরীত স্রোত পরস্পর বিপরীত দিকে প্রবাহিত হওয়ার সময় তাদের স্রোতের সীমারেখা সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। এ দুটি স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে হিমপ্রাচীর (Cold wall) বলে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বোর্ড বই।
১২৪.
বায়োম কত প্রকার?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৩
  4. ঘ) ৫
ব্যাখ্যা
উদ্ভিদ, প্রাণীজগৎ, মাটি ও জলবায়ুর সাথে পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে উঠে, তাকে বায়োম বলে। বায়োম ছয় প্রকার। যথা -
১. তুন্দ্রা বায়োম
২. বনভূমি বায়োম
৩. তৃণভূমি বায়োম
৪. মরুভূমি বায়োম
৫. পার্বত্য বায়োম ও
৬. গুহা বায়োম
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বোর্ড বই।
১২৫.
বাংলাদেশের কোন অঞ্চলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ অবস্থিত?
  1. ক) দক্ষিণ - পশ্চিমাঞ্চলে
  2. খ) উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলে
  3. গ) দক্ষিণ - পূর্বাঞ্চলে
  4. ঘ) খ + গ
ব্যাখ্যা

ভূপ্রকৃতির দিক থেকে বাংলাদেশকে প্রধানত ৩টি শ্রেণীতে বিভক্ত। যথা-
১. টারশিয়ারি যুগের পাহাড় সমূহ
২. প্লাইস্টোসিনকালের সোপান সমূহ ও
৩. সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি
টারশিয়ারি যুগের পাহাড় সমূহের অবস্থান হচ্ছে বাংলাদেশের উত্তর ও উত্তর - পূর্বাঞ্চল এবং দক্ষিণ - পূর্বাঞ্চলে।
রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় এই শ্রেণীর পাহাড় বিদ্যমান।
উৎসঃ নবম - দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই।

১২৬.
বায়ু মন্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত?
  1. ক) ০.০০১%
  2. খ) ০.০০০৫%
  3. গ) ০.০০১৮%
  4. ঘ) ০.০৩%
ব্যাখ্যা

বায়ুমন্ডলের গ্যাসীয় উপাদানের সারণীঃ
নাইট্রোজেন - ৭৮.০৮%
অক্সিজেন - ২০.৯৪%
আর্গন - ০.৯৩%
কার্বন ডাই অক্সাইড - ০.০৩%
নিয়ন - ০.০০১৮%
হিলিয়াম - ০.০০০৫%
ওজোন - ০.০০০৫%
হাইড্রোজেন - ০.০০০০৫%
মিথেন - ০.০০০০২%
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বোর্ড বই।

১২৭.
প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য সকল বৈধ প্রয়োজন ও দাবী-দাওয়া যথাসময়ে পূরণ করা সম্ভব হয় শাসনযন্ত্রের/সরকারের কোন যোগ্যতার কারনে?
  1. ক) জবাবদিহিতা
  2. খ) স্বচ্ছতা
  3. গ) আইনের শাসন
  4. ঘ) সংবেদনশীলতা
ব্যাখ্যা
সংবেদনশীলতাঃ সুশাসনের অন্যতম বৈশিষ্ঠ্য হচ্ছে সংবেদনশীলতা। সংবেদনশীলতা হচ্ছে শাসনযন্ত্রের এমন দক্ষতা, যোগ্যতা ও সামর্থ্য যার মাধ্যমে জনসাধারণের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য সকল বৈধ প্রয়োজন ও দাবী-দাওয়া যথাসময়ে পূরণ করা সম্ভব হয়। অর্থাৎ, সরকার জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে যথাসময়ে সাড়াদানে প্রস্তুত থাকাটাই সংবেদনশীলতা।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (১ম) বোর্ড বই।
১২৮.
কোনটি মূল্যবোধের প্রধানতম বৈশিষ্ঠ্য?
  1. ক) শৃঙ্খলাবোধ
  2. খ) সহমর্মিতা
  3. গ) নৈতিকতা
  4. ঘ) মানবিকতা
ব্যাখ্যা

নৈতিকতা মূল্যবোধের প্রধানতম বৈশিষ্ট্য যা নীতিবোধ থেকে সৃষ্টি হয়। কোন কাজ করতে গেলে নিজের বিবেক, নীতি ও যুক্তি প্রয়োগ করে তা করা উচিত। যৌক্তিকতা সাধারণত নীতিবোধের উপর নির্ভরশীল। কেননা নৈতিক কাজ যুক্তি বিরুদ্ধ হতে পারে না। তাই যে যত বেশি নীতিবান হবে তার মূল্যবোধ তত পরিশীলিত হবে।
এছাড়া, শৃঙ্খলা মূল্যবোধের অপরিহার্য উপাদান।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (১ম) বোর্ড বই।

১২৯.
“সিভিটাস” (Civitas) - শব্দের বাংলা প্রতিশব্দ কি?
  1. ক) নাগরিক
  2. খ) নগর
  3. গ) পৌর
  4. ঘ) নগররাষ্ট্র
ব্যাখ্যা

পৌরনীতি হল সামাজিক ও নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ Civics (সিভিকস্)। Civics শব্দটি ল্যাটিন শব্দ 'Civis' এবং 'Civitas' শব্দ থেকে এসেছে।
Civis এবং Civitas শব্দের অর্থ যথাক্রমে নাগরিক (Citizen) ও নগররাষ্ট্র (City State)।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই (উন্মুক্ত)।

১৩০.
আমলাতন্ত্রকে একটি ‘আইনগত ও যুক্তিসঙ্গত মডেল’ হিসাবে উত্থাপন করেন -
  1. ক) জন লক
  2. খ) থমাস হবস
  3. গ) এরিস্টটল
  4. ঘ) ম্যাক্সওয়েবার
ব্যাখ্যা

আমলাতন্ত্রের আধুনিক আলোচনার অগ্রনায়ক প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার। তিনি সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি 'আইনগত ও যুক্তিসঙ্গত মডেল' হিসাবে উত্থাপন করেন।
তিনিই আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর ১ম পত্র বোর্ড বই

১৩১.
“আমলাতন্ত্র একটি স্থায়ী, বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণি।” - কার সংজ্ঞা?
  1. ক) ফিকনার
  2. খ) ম্যাক্সওয়েবার
  3. গ) অধ্যাপক ফাইনার
  4. ঘ) এরিস্টটল
ব্যাখ্যা

Prof. Finer বলেন - ''The civil service is a body of officials - permanent, paid and skilled.''
অর্থ্যাৎ, আমলাতন্ত্র একটি স্থায়ী, বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণি।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর ১ম পত্র বোর্ড বই