পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৬
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৬ প্রশ্ন

.
‘রমা ও বেণী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের চরিত্র?
  1. গৃহদাহ
  2. পল্লীসমাজ
  3. চরিত্রহীন
  4. দত্তা
ব্যাখ্যা
• 'পল্লীসমাজ' উপন্যাস:
- পল্লীসমাজ (১৯১৬) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় উপন্যাস।
- বাংলার পল্লীসমাজের নীচতা ও ক্ষুদ্র রাজনীতির পটভূমিকায় এক আদর্শবাদী যুবক - যুবতীর সম্পর্ক বিশেষ করে তাদের অভিশপ্ত প্রেমকাহিনি এই উপন্যাসের মূল বিষয়।
- ১৯১৫ সালে 'ভারতবর্ষ' পত্রিকায় উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। 
- এর নাট্যরূপ ‘রমা’ (১৯২৮) সালে বাংলা রঙ্গমঞ্চে জনপ্রিয়তা অর্জন করেছিল।

 প্রধান চরিত্রগুলো হলো:
- রমা,
- রমেশ,
- বেণী,
- বলরাম।

অন্যদিকে,
‘গৃহদাহ’ উপন্যাসের চরিত্রসমূহ: অচলা, সুরেশ ও মহিম।
‘চরিত্রহীন’ উপন্যাসের চরিত্রসমূহ: সতীশ, সাবিত্রী ও কিরণময়ী। 
‘দত্তা’ উপন্যাসের চরিত্রসমূহ: বিজয়া, রাসবিহারী, নরেন, রমা ও বনমালী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘সূর্যের দিন' উপন্যাসটি কার রচনা?
  1. জহির রায়হান
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. হুমায়ূন আহমেদ
  4. আহমদ ছফা
ব্যাখ্যা
• ‘সূর্যের দিন' উপন্যাস:
- হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস সূর্যের দিন। 
- উপন্যাসটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়। 
- উপন্যাসে ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অর্জন থেকে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত বাঙালির মানসিক অবস্থার ভাষারূপ অংকিত হয়েছে।
 
• হুমায়ূন আহমেদ:
- কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোণা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- তাঁর পিতা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন (বর্তমানে আয়েশা ফয়েজ নামে পরিচিত)।
- তিনি ২০১২ সালে মৃত্যুবরণ করেন।
 
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস:
- জোছনা ও জননীর গল্প,
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- সৌরভ,
- অনিল বাগচীর একদিন ইত্যাদি।
 
উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসন?
  1. জামাই বারিক
  2. উভয় সঙ্কট
  3. গোড়ায় গলদ
  4. চক্ষুদান
ব্যাখ্যা
• ‘গোড়ায় গলদ’ প্রহসন:
- ‘গোড়ায় গলদ’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রহসন।
- প্রহসনটি ১৮৯২ সালে প্রকাশিত হয়।
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত "সংগীত সমাজ"-এ অভিনয়ের জন্য রবীন্দ্রনাথ এই প্রহসনটি রচনা করেন।
- এই প্রহসনের সংক্ষিপ্ত ও পরিমার্জিত রূপ হলো রবীন্দ্রনাথের অন্য আরেকটি নাটক "শেষরক্ষা"।

-----------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- রবীন্দ্রনাথের প্রথম অভিনয় করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ‘এমন কর্ম আর করব না’ নাটকে অলীকবাবুর ভূমিকায়।
- কবির শেষ বয়সের প্রায় সব নাটকই শান্তিনিকেতনে রচিত।
- বলাকা কাব্যের জীবনতত্ত্বকেই কবি রূপ দিয়েছেন ‘ফাল্গুনী’ নাটকে।
 
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো: 
- বিসর্জন,
- রাজ,
- ডাকঘর,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- রক্তকবরী,
- তাসের দেশ।
 
• রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কৌতুক নাটক চিরকুমার সভা। তার অন্যান্য কৌতুক নাটক-
- বৈকুন্ঠের খাতা,
- গোড়ায় গলদ,
- শেষরক্ষা ইত্যাদি।

অন্যদিকে,
‘জামাই বারিক’ দ্বীনবন্ধু মিত্র রচিত একটি প্রহসন।
• রামনারায়ণ রচিত প্রহসন হচ্ছে- যেমন কর্ম তেমনি ফল, চক্ষুদান, উভয় সঙ্কট ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং ‘গোড়ায় গলদ’ নাটক।
.
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘পদ্মানদীর মাঝি' উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯৩৮ সালে
  2. ১৯৩৪ সালে
  3. ১৯৩৭ সালে
  4. ১৯৩৫ সালে
ব্যাখ্যা
• ‘পদ্মানদীর মাঝি' উপন্যাস:
- মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসটি ১৯৩৪ সাল থেকে 'পূর্বাশা' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে।
- পদ্মা তীরবর্তী ধীবর-জীবন এর মূল কাহিনি।
- কুবের-কপিলা এই দুই প্রধান চরিত্রের আন্তঃ-সম্পর্কও উপন্যাসটির ভিন্নমাত্রা সংযোজন করেছে।
- উপন্যাসে "আমারে নিবা মাঝি লগে?"- বিখ্যাত সংলাপটি কপিলা, কুবের কে উদ্দেশ্য করে বলে ।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি' ইংরেজি, রুশ, চীনা, চেক, নরওয়েজিয়া, সুইডিশ প্রভৃতি ভাষায় অনূদিত হয়।

• উল্লেখযোগ্য চরিত্র:
- কুবের,
- কপিলা,
- মালা,
- ধনঞ্জয়,
- গণেশ,
- শীতলবাবু,
- হোসেন মিয়া ইত্যাদি।
---------------------

• মানিক বন্দ্যোপাধ্যায়:
- মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিস্টাব্দে বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি রচনা করেন 'অতসীমামী' এবং পরবর্তীতে তা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। 
- মাত্র একুশ বছর বয়সে তাঁর বিখ্যাত 'দিবারাত্রির কাব্য' রচনা করেন।
- তিনি প্রায় অর্ধশতাধিক উপন্যাস ও দুশো চব্বিশটি গল্প তিনি রচনা করেছেন।
- পদ্মানদীর মাঝি ও পুতুলনাচের ইতিকথা  উপন্যাস দুটি তাঁর বিখ্যাত রচনা। এ দুটির মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। 
 
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাসগুলো হলো:
- জননী (প্রথম প্রকাশিত),
- চিহ্ন,
- পদ্মানদীর মাঝি,
- দিবারাত্রির কাব্য,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা, 
- আরোগ্য। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস।
.
'এই খেদ আমার মনে, ভালবেসে মিটলোনা সাধ, কুলালোনা এই জীবনে।’- সংলাপটির রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• 'কবি' উপন্যাস:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'কবি'।
- ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবি রূপে প্রতিষ্ঠা এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক বিষয়ক উপন্যাস।
- এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে নিতাই।

- উপন্যাসের ক্লাসিক সংলাপ-
'এই খেদ আমার মনে, ভালবেসে মিটলোনা সাধ, কুলালোনা এই জীবনে। হায়! জীবন এতো ছোট ক্যানে? এই ভুবনে। '
-------------------
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ।
- তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্মগ্রহণ করেন।
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস- ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। 
 
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস: 
- চৈতালি ঘূর্ণি, 
- ধাত্রীদেবতা, 
- কালিন্দী, 
- কবি, 
- হাঁসুলী বাঁকের উপকথা, 
- গণদেবতা, 
- আরগ্য নিকেতন, 
- পঞ্চপুণ্ডলী, 
- রাধা ইত্যাদি। 
 
• তাঁর প্রসিদ্ধ ছোটগল্প:
- রসকলি, 
- বেদেনী, 
- ডাকহরকরা। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া; 'কবি' উপন্যাস।
.
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে 'কাঁদো, প্রিয় দেশ' প্রবন্ধগ্রন্থটি কার রচনা?
  1. আবদুল গাফ্‌ফার চৌধুরী
  2. শামসুর রাহমান
  3. হুমায়ূন আহমেদ
  4. অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
• 'কাঁদো, প্রিয় দেশ' প্রবন্ধগ্রন্থ:
- শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে অন্নদাশঙ্কর রায় রচিত প্রবন্ধগ্রন্থ 'কাঁদো, প্রিয় দেশ'।
- 'কাঁদো, প্রিয় দেশ'-এর বারোটি লেখাই অশ্রুমাখা।
- এ অশ্রু শুধু ব্যক্তি শেখ মুজিবের জন্যে নয় বরং বাঙালি জাতি, বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির জন্যেও বটে।
- শেখ মুজিবকে অন্নদাশঙ্কর রায় বাঙালিত্বের শুদ্ধ প্রতীক হিসেবে কল্পনা করতেন। তাই তাঁর অকস্মাৎ প্রস্থান তার কাছে সমস্ত বাঙালির পতন হিসেবে প্রতিভাত।
 
• পদ্মা-মেঘনা-গৌরী-যমুনা যতদিন বহমান থাকবে ততদিনই শেখ মুজিবুর রহমানের কীর্তি সমুজ্জ্বল থাকবে বলে যে কীর্তিমান বাঙালির ছড়ায় ঐতিহাসিক উচ্চারণ ধ্বনিত হয়েছিল সেই অন্নদাশঙ্কর রায় ১৯৭৫ এর ১৫ আগস্টের নৃশংস নিধনযজ্ঞ দেখে চুপ থাকতে পারেননি। সবাই যখন মুখে কুলুপ এঁটে রেখেছিল তখন অন্নদাশঙ্কর অভীক-কণ্ঠে এই অন্যায় হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন। শুধু তা-ই নয় বঙ্গবন্ধুর হত্যাকে 'বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়' বলে বিদেশি বুদ্ধিজীবীদের নিশ্চুপতাকেও তিনি কঠোর ভাষায় সমালোচনা করেছেন।
 
উল্লেখ্য,
- ‘কাঁদো নদী কাঁদো’ নামে ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস রয়েছে।


» শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বর্ণনা সম্বলিত আরো কিছু সাহিত্যকর্ম:

• ‘দেয়াল’:

- হুমায়ূন আহমেদ রচিত একটি উপন্যাস রয়েছে ‘দেয়াল’ (২০১২) নামে।
- উপন্যাসের একটি আখ্যানে তিনি পঁচাত্তরের পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের ঘটনাবলি বর্ণনা করে ইতিহাসের নানা পরিবর্তনের ইতিবৃত্ত তুলে ধরেছেন।

• 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে': 
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রাহমান।
- পঁচাত্তরের ১৫ আগস্ট পরিবারসহ শেখ মুজিবের নিহত হওয়ার ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হন এবং রচনা করেন তাঁর অন্যতম শ্রেষ্ঠ কবিতা ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’।

• 'পলাশী থেকে ধানমন্ডি':
- 'পলাশী থেকে ধানমন্ডি' নামক চলচ্চিত্রটির কাহিনি রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী।
- বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের কাহিনি রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। 
-  চলচ্চিত্রটি ২০০৭ সালে মুক্তি পায়।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
আহমদ ছফা কোন পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন না?
  1. উত্তরণ
  2. সম্ভাবনা
  3. উত্থানপর্ব
  4. স্বাক্ষর
ব্যাখ্যা
আহমদ ছফা সম্পাদিত পত্রিকা নয়- স্বাক্ষর।

• আহমদ ছফা:
- আহমদ ছফা ছিলেন একজন প্রতিবাদী লেখক, প্রগতিপন্থি সাহিত্যকর্মী ও সংগঠক।
- আহমদ ছফা ৩০শে জুন, ১৯৪৩ সালে গাছবাড়িয়া, চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত ছিলেন চিন্তাবিদ ও সাহিত্যিক।
- তিনি স্বদেশ পত্রিকার সম্পাদক ছিলেন।
- ১৯৭০ সালের গোড়ার দিকে আহমদ ছফার সম্পাদনায় সাহিত্য পত্রিকা ‘স্বদেশ’ প্রকাশিত হয়েছিল। মাত্র তিন সংখ্যা প্রকাশের পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। 
- স্বদেশ, প্রতিরোধ, সম্ভাবনা, উত্তরণ এবং উত্থানপর্বের তিনি ছিলেন সম্পাদক। 
 
 • তাঁর প্রকাশিত উপন্যাস গ্রন্থসমূহ হচ্ছে:
- সূর্য তুমি সাথী, 
- ওঙ্কর, 
- একজন আলী কেনানের উত্থান পতন,
- মরণ বিলাস, 
- গাভি বিত্তান্ত, 
- অর্ধেক নারী অর্ধেক উশ্বরী, 
- বিহঙ্গ পুরাণ। 

অন্যদিকে,
• 'স্বাক্ষর’ পত্রিকা:
- বাংলাদেশের ইতিহাসে উত্তাল ঘাটের দশকে যে-কয়েকটি লিটল ম্যাগাজিন ব্যাপক সাড়া জাগিয়েছিল, 'স্বাক্ষর' এগুলোর একটি।
- ১৯৬৩ খ্রিষ্টাব্দে 'স্বাক্ষর’ এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
- এর সম্পাদক ছিলেন দুই কবি; রফিক আজাদ ও সিকদার আমিনুল হক।
- পরে বিভিন্নজন এর সম্পাদকতার সঙ্গে যুক্ত ছিলেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ইমরুল চৌধুরী, প্রশান্ত ঘোষাল, আসাদ চৌধুরী, রণজিৎ পালচৌধুরী।
- সাহিত্যে প্রথাবদ্ধতার বিরুদ্ধে ছিল এঁদের সংগ্রাম। রবীন্দ্র-রোম্যান্টিকতা, জীবনানন্দীয় প্রণয়- আকুলতা, সমাজবাদী মতবাদনিষ্ঠতার বিরুদ্ধে পাশ্চাত্য দর্শন প্রভাবিত হয়ে 'স্বাক্ষরে'র লেখকগণ লেখনীধারণ করেন।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘ধনপতি সদাগরের কাহিনি’ কোন মঙ্গলকাব্যের অন্তর্ভুক্ত?
  1. ধর্মমঙ্গল
  2. চণ্ডীমঙ্গল
  3. অন্নদামঙ্গল
  4. মনসামঙ্গল
ব্যাখ্যা
• 'চণ্ডীমঙ্গল’ কাব্য:
- 'চণ্ডীমঙ্গল’ চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে লিখিত কাব্য।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। 
- চণ্ডীমঙ্গল ধারার প্রধান বা শ্রেষ্ঠ কবির নাম মুকুন্দরাম চক্রবর্তী৷ 
- চণ্ডীমঙ্গল কাব্যের কবি দ্বিজ মাধবকে 'স্বভাব কবি' বলা হয়। 
- চণ্ডীমঙ্গল কাব্যে অন্যান্য কবি গুলো হলো: দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, লালা জয়নারায়ণ সেন, ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী।
 
• এই কাব্যের দুটি উপাখ্যান রয়েছে-
১. একটি ব্যাধ দম্পতি কালকেতু ও ফুল্লরার কাহিনি, চণ্ডী বরে কালকেতুর ধনপ্রাপ্তি নতুন রাজ্যপত্তন, ধূর্ত ভাড়ুদত্তের ষড়যন্ত্রে প্রতিবেশী রাজার সঙ্গে যুদ্ধ।
২. দ্বিতীয় উপাখ্যানে রয়েছে ধনপতি সদাগরের কাহিনি। উপাখ্যানের নায়ক ধনপতি সদাগর, অন্যান্য প্রধান চরিত্র তার দুই স্ত্রী লহনা ও খুল্লনা।
 
চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলাে হলো:
- কালকেতু,
- ফুল্লরা,
- ধনপতি,
- ভাঁড়ুদত্ত,
- মুরারি শীল প্রমুখ।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
আখতারুজ্জামান ইলিয়াস কোন সাহিত্যকর্মের জন্য কলকাতার ‘আনন্দ পুরস্কার’ লাভ করেন?
  1. দোজখের ওম
  2. খোয়াবনামা
  3. চিলেকোঠার সেপাই
  4. খোয়ারি
ব্যাখ্যা
• 'খোয়াবনামা' উপন্যাস:
- ঐতিহাসিক উপাদান নির্ভর উপন্যাস 'খোয়াবনামা' এর রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। 
- গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনলেখ্যসহ ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন , ১৯৪৩ সালের- এর মন্বন্তর, পাকিস্তান  আন্দোলন , সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান নিপুণভাবে উপস্থিত করা হয়েছে। 
- তিনি ১৯৯৫ সালে 'খোয়াবনামা' উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’  ও ১৯৯৬ সালে কলকাতার ‘আনন্দ পুরস্কার’ লাভ করেন। 

---------------
• আখতারুজ্জামান ইলিয়াস:
- আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) কথাসাহিত্যিক।
- তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
- এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল।
- তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
 
তাঁর রচিত গ্রন্থসমূহ হলো:
• উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস)
 
• ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
১০.
‘আমি বীরাঙ্গনা বলছি’ নীলিমা ইব্রাহিম রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. আত্মজীবনী
  2. উপন্যাস
  3. ডায়েরি রচনা
  4. প্রবন্ধ
ব্যাখ্যা
• আমি বীরাঙ্গনা বলছি:
• 'আমি বীরাঙ্গনা বলছি' নীলিমা ইব্রাহিম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ-গবেষণাগ্রন্থ।
• গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলার যেসব নারী কোনো না কোনোভাবে হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে দিনের পর দিন পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, সেসব যুদ্ধাহত কয়েকজনের সত্য কাহিনি নির্ভর জীবন ইতিহাস 'আমি বীরাঙ্গনা বলছি'। 
• যাদের দুঃখ কাহিনি বর্ণনা করা হয়েছে তাঁরা হলেন - তারা ব্যানার্জি, মেহেরজান, রীনা, শেফা, ময়না, ফাতেমা, মীনা। 
• তবে লেখকের বর্ণনাতে এই কাহিনি কেবল সাতজনের মধ্যে সীমাবদ্ধ থাকে নি তা হয়ে উঠেছে দু লক্ষ মা-বোনের প্রতিনিধি।
• বইটিতে আলোচনা করা হয়েছে বঙ্গবন্ধুর মহিমাময় ভূমিকা, হানাদার বাহিনী ও রাজাকারদের অপকীর্তি ইত্যাদি।
 
-----------------
• নীলিমা ইব্রাহিম:
- নীলিমা ইব্রাহিম ১৯২১ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। 
- তিনি মূলত শিক্ষাবিদ হিসেবে পরিচিত।
- তাঁর আত্মজীবিনীমূলক গ্রন্থ: 'বিন্দু বিসর্গ'।
 
• তাঁর প্রকাশিত প্রবন্ধ-গবেষণা: 
- শরৎ প্রতিভা,
- বাংলার কবি মধুসূদন,
- বাঙালী মানস ও বাংলা সাহিত্য,
- অগ্নিস্নাত ভস্মাচ্ছাদিত কন্যা আমি
- ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলা নাটক ইত্যাদি।
 
• তাঁর রচিত উপন্যাস:
- বিশ শতকের মেয়ে,
- এক পথ দুই বাঁক,
- কেয়া বন সঞ্চারিণী,
- বহ্নিবলয়।
 
• তাঁর নাটক: 
- দুয়ে দুয়ে চার,
- যে অরণ্যে আলো নেই,
- রোদজ্বালা বিকেল,
- সূর্যাস্তের পর।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১১.
বাংলা সাহিত্যে অ্যাবসার্ডধর্মী নাটকের প্রচলন করেন-
  1. নুরুল মোমেন
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. সাঈদ আহমদ
  4. সেলিম আল দীন
ব্যাখ্যা
• সাঈদ আহমদ: 
- সাঈদ আহমদ (১৯৩১-২০১০) নাট্যকার, চিত্রসমালোচক, শিক্ষাবিদ। তাঁর জন্ম পুরানো ঢাকার ইসলামপুরে ১ জানুয়ারি ১৯৩১ সালে। 
- বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান নাট্যকার - সাঈদ আহমদ।
- ১৯৫৪ সালে লন্ডনে স্যামুয়েল ব্যাকেটের নাটক দেখে সাঈদ আহমদ এই ধরনের নাটকের প্রতি আকৃষ্ট হন এবং বাংলায় অ্যাবসার্ডধর্মী নাটকের প্রচলন করেন।
 
তার রচিত উল্লেখযোগ্য নাটক:
- কালবেলা,
- মাইলপোস্ট,
- তৃষ্ণায়,
- প্রতিদিন একদিন,
- শেষ নবাব।
 
• ১৯৭৫ সালে অ্যাবসার্ডধারার বাইরে এসে দেশের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে রচনা করেন - 'প্রতিদিন একদিন' নাটক।
• বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর লেখা নাটক 'শেষ নবাব'। এটি তার শেষ নাটক।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
‘কিস্তিমাত’ শব্দটি কোন দুটি ভাষার সমন্বয়ে গঠিত?
  1. ফরাসি ও আরবি
  2. তুর্কি ও বাংলা
  3. ফারসি ও আরবি
  4. আরবি ও বাংলা
ব্যাখ্যা
• ‘কিস্তিমাত’ শব্দটি ফারসি (কিস্তি) ও আরবি (মাত) শব্দের সমন্বয়ে গঠিত একটি মিশ্র শব্দ।
যার অর্থ:
- দাবাখেলায় যে চালের ফলে প্রতিপক্ষের রাজার চলাচলের সব পথ বন্ধ হয়ে যায়।
 
• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর, কলম।

• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
 
১৩.
শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. নৈ + অন = নয়ন
  2. মার্ত + ওণ্ড = মার্তণ্ড
  3. গৌ + আদি = গবাদি
  4. যথা + উচিত = যথোচিত
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ: যথা + উচিত = যথোচিত।
 
• নিয়ম: এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
- নে + অন = নয়ন।
- শে+ অন = শয়ন।
- নৈ + অক = নায়ক।
- গৈ + অক = গায়ক।
- পো + অন = পবন।
- লো + অন = লবণ।
- পৌ + অক = পাবক।
- গো + আদি = গবাদি।
- নৌ + ইক = নাবিক
- ভৌ + উক = ভাবুক।
 
• নিয়ম: অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়; ও-কার পূর্বব
ব্যঞ্জনে যুক্ত হয়।
যেমন-
- সূর্য + উদয় = সূর্যোদয়।
- যথা + উচিত = যথোচিত।
- গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব।

 এরূপ- নীলোৎপল, চলোর্মি, মহোৎসব, নবোঢ়া, ফলোদয়, যথোপযুক্ত, হিতোপদেশ, পরোপকার ইত্যাদি।

• নিয়ম: কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
যথা:
- কুল + অটা = কুলটা (কুলাটা নয়),
- গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়),
- প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়),
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
‘ৎ’ একটি-
  1. কারবর্ণ
  2. ফলাবর্ণ
  3. নিলীন বর্ণ
  4. বর্ণসংক্ষেপ
ব্যাখ্যা
• অনুবর্ণ:
ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ, ও বর্ণসংক্ষেপ।
 
• ফলা:
ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলােকে ফলা বলে। 
যেমন: ন-ফলা, ব-ফলা, ম-ফলা, য-ফলা, র ফলা, ল-ফলা।

• রেফ:
'র'-এর একটি অনুবর্ণ রেফ।

• বর্ণসংক্ষেপ:
যুক্তবর্ণ লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করার প্রয়ােজন হয়। এগুলাে বর্ণসংক্ষেপ। 
যেমন: ৎ বর্ণটি ত-এর একটি বর্ণসংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। 
 
অন্যদিকে, 
• কারবর্ণ:
- স্বরবর্ণের মোট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম কারবর্ণ: া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ।
- কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলো ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়।
- কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হস্‌চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি [অ] আছে বলে ধরে নেওয়া হয়।

 অ একটি নিলীন বর্ণ। অ কে নিলীন বর্ণ বলে কারণ অ কোন বর্ণের সাথে যুক্ত হলে তা দেখা যায় না। অর্থাৎ, অ স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৫.
‘নির্জীব’ শব্দে ‘নির’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?
  1. অভাব
  2. মন্দ
  3. নিকৃষ্ট
  4. বিকৃত
ব্যাখ্যা
• ‘নির্জীব’ শব্দে তৎসম ‘নির’ উপসর্গটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে।

তেমনি,
- নিশ্চয় অর্থে ‘নির’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে- নির্ধারণ, নির্ণয়, নির্ভর শব্দে।
- বাহির/বহির্মুখিতা অর্থে ‘নির’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে- নির্গত, নিঃসরণ, নির্বাসন শব্দে।

----------------------

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।
 
• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
 
• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
 
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
 
• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
 
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
 
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১৬.
কোনটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ?
  1. খোশমেজাজ
  2. কোলাকুলি
  3. বোঁটাখসা
  4. দোমনা
ব্যাখ্যা
• প্রত্যয়ান্ত বহুব্রীহি:
বহুব্রীহি সমাসের পরে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে যে সমাস তৈরি হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- এক দিকে চোখ যার = একচোখ + আ = একচোখা,
- ঘরের দিকে মুখ যার = ঘরমুখ + ও = ঘরমুখো,
- দুই দিকে যার মন = দো + মন + আ = দোমনা ইত্যাদি।
 
অন্যদিকে,
• ব্যাধিকরণ বহুব্রীহি:
বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ বিশেষ্য-বিশেষ্য সংগঠিত হলে এবং এর যেকোনো একটি পদ ব্যাসবাক্যে অধিকরণ সম্পর্ক প্রকাশ করলে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলা হয়। সংক্ষেপে বলা যায়, পূর্বপদ বিশেষণ না হয়ে অন্যপদ হলে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- বীণা পাণিতে যার= বীণাপাণি।
[এখানে বীণা (বাদ্যযন্ত্র) বা পাণি (হাত) উভয়ই বিশেষ্যপদ।]
 
এরূপ- আশীবিষ, কথাসর্বস্ব, বোঁটাখসা, পাতাছেঁড়া।
 
• ব্যতিহার বহুব্রীহি:
একই জাতীয় বিশেষ্যপদ পরপর বসে একই কাজের একটি অব্যাহত প্রক্রিয়া বোঝালে তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি;
[হাত শব্দের পুনঃ ব্যবহার করে একটি কর্মপ্রক্রিয়াকে উপস্থাপন করা হয়েছে।]
 
তেমনই- কোলাকুলি, চোখাচোখি, ফাটাফাটি, টানাটানি, বকাবকি, হাসাহাসি, লাঠালাঠি, গালাগালি, চুলাচুলি, কানাকানি ইত্যাদি।
 
• সমানাধিকরণ বহুব্রীহি:
পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- সুন্দর হৃদয় যার = সুহৃদ;
- সু বুদ্ধি যার = সুবুদ্ধি;
- সুন্দর শ্রী যার = সুশ্রী
- খোশ মেজাজ যার = খোশমেজাজ ইত্যাদি।
 
[এখানে সুন্দর ও ‘সু’ পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য। উভয়ে মিলে এই সমাস গঠিত হয়েছে বলেই একে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলা হয়।]
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৭.
‘যদিও কন্যার বাপ সবুর করিতে পারিতেন তথাপি বরের বাপ সবুর করিতে চাহিলেন না।’- কোন ধরনের বাক্যের উদাহরণ?
  1. যৌগিক বাক্য
  2. জটিল বাক্য
  3. সরল বাক্য
  4. অস্তিবাচক বাক্য
ব্যাখ্যা
• ‘যদিও কন্যার বাপ সবুর করিতে পারিতেন তথাপি বরের বাপ সবুর করিতে চাহিলেন না।’- এটি একটি জটিল বাক্য।
 
অন্যদিকে
• বাক্যের যৌগিকরূপ: কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।
 
--------------------
• জটিল বাক্য:
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন:
- যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

• জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর:
 জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে-

• সূত্র: আশ্রিত খণ্ডবাক্যগুলোকে নিরপেক্ষ খণ্ডবাক্যে পরিণত করতে হবে।
• সূত্র: জটিল বা মিশ্র বাক্যের উপযোগী শব্দ প্রয়োগের মধ্যমে সবকটি খণ্ডবাক্যের মধ্যে সম্পর্ক বজায় রাখতে হবে।
• সূত্র: সাপেক্ষবাচক সর্বনাম বর্জন করে যোজক পদ ব্যবহারের মাধ্যম স্বাধীন বাক্যগুলোকে যুক্ত করতে হয়।

যেমন:
জটিল: যে রক্ষক সেই ভক্ষক।
যৌগিক: সেই রক্ষক, অথচ সেই ভক্ষক।
 
জটিল: যদিও এখন এখানে কেউ বাস করে না, তবু এই নিয়ম দীর্ঘদিন থেকে চলে আসছে।
যৌগিক: এখন এখানে কেউ বাস করে না বটে, কিন্তু দীর্ঘদিন থেকে এই নিয়ম চলে আসছে।

জটিল: যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম কর।
যৌগিক: পরিশ্রম কর এবং সাফল্য লাভ কর।

জটিল: যদিও তিনি দরিদ্র তথাপি সৎ।
যৌগিক: তিনি দরিদ্র, কিন্তু সৎ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১) এবং ভাষা-শিক্ষা, ড. হয়াৎ মামুদ।
১৮.
রাতের সমার্থক শব্দ কোনটি?
  1. ক্ষণপ্রভা
  2. দামিনী
  3. ত্রিযামা
  4. ইন্দু
ব্যাখ্যা
• ‘রাত’ শব্দের সমার্থক শব্দ:
রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা ইত্যাদি।
 
অন্যদিকে,
• চন্দ্র' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশ, সুধানিধি, ইন্দু, নিশাপতি, নিশাকান্ত, মৃগাঙ্ক।

• ‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
দামিনী, শম্পা, অনুভা, সৌদামিনী, অণুপ্রভা, চঞ্চলা, অশনি, ক্ষণপ্রভা, বিজলি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
‘গীতি’ শব্দের শুদ্ধ প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √গী + ত্তি
  2. √গৈ + ক্তি
  3. √গী + ক্তি
  4. √গৈ + ত্তি
ব্যাখ্যা
• কৃৎ প্রত্যয়:
ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ প্রত্যয়। যেমন: চল (ধাতু) + অন্ত = চলন্ত, কৃ (ধাতু) + তব্য = কর্তব্য।
বাংলা ভাষায় দু ধরনের কৃৎ প্রত্যয়ের ব্যবহার আছে। যথা: বাংলা কৃৎ প্রত্যয়  ও সংস্কৃত কৃৎ প্রত্যয়।
 
• বাংলা কৃৎ প্রত্যয়: বাংলার নিজস্ব অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত নয়। এসব ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বাংলা কৃৎ প্রত্যয় বলে।
যেমন: √কাঁদ্ + অন = কাঁদন, √নাচ্ + অন = নাচন, √দুল্ + অনা = দোলনা, √খেল্ + অনা = খেলনা।
 
• সংস্কৃত কৃৎ প্রত্যয়: ধাতুর সঙ্গে যেসব সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, তাদের বলা হয় সংস্কৃত কৃৎ প্রত্যয়।
যেমন: √নৈ + অক = নায়ক, √গৈ + অক = গায়ক, √কৃ + অনীয় = করণীয়, √রক্ষ + অনীয় = রক্ষণীয়।
 
•নিপাতনে সিদ্ধ কৃৎ প্রত্যয়ের উদাহরণ হলো:
- √গৈ + ক্তি = গীতি;
- √বুদ্ + ক্তি = বুদ্ধি;
- √সিধ্ + ক্তি = সিদ্ধি; 
- √শক্ + ক্তি = শক্তি। 
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
'নামিল নভে বাদল ছলছল বেদনায়।'- বাক্যের ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদ নির্দেশ করছে?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. ক্রিয়া বিশেষণ
  4. ক্রিয়া
ব্যাখ্যা
• 'নামিল নভে বাদল ছলছল বেদনায়।'- বাক্যের ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি বিশেষণ পদ নির্দেশ করছে।
 
• ধ্বন্যাত্মক দ্বিরুক্তি:
- কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
- ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। 
 
• বিভিন্ন পদরূপে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার:
- বিশেষ্য: বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে।
- বিশেষণ: 'নামিল নভে বাদল ছলছল বেদনায়।'
- ক্রিয়া: কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ।
- ক্রিয়া বিশেষণ: 'চিকচিক করে বালি কোথা নাহি কাদা।'
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২১.
নিচের কোন শব্দে 'অ' বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে?
  1. পক্ষ
  2. মন
  3. অদ্য
  4. কথা
ব্যাখ্যা
• 'কথা’ শব্দে 'অ' বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে।
 
• ‘অ’বর্ণের উচ্চারণ-বিধি:
- 'অ' বর্ণের উচ্চারণ দুই রকম: [অ] এবং [ও]।
- সাধারণ উচ্চারণ [অ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে [অ] কখনো কখনো [ও]-এর মতো উচ্চারিত হয়।
 
• 'অ' বর্ণের স্বাভাবিক উচ্চারণ: অনেক [অনেক্], কথা [কথা], অনাথ [অনাথ্]।
• 'অ' বর্ণের [ও] উচ্চারণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ [পোক্খো‌], অদ্য [ওদ্‌দো], মন [মোন্]।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২২.
Who is the author of the comedy 'The Alchemist'?
  1. Alexander Pope
  2. Jonathan Swift
  3. Ben Jonson
  4. G. B Shaw
ব্যাখ্যা
• Ben Jonson is the author of the comedy 'The Alchemist'
- 5acts বিশিষ্ট এই comedy টি ১৬১২ সালে প্রকাশিত হয়েছিল। 
- The play concerns the turmoil of deception that ensues when Lovewit leaves his London house in the care of his scheming servant, Face.
 
• এই comedy এর চরিত্র সমূহ হচ্ছে - 
- Face,
- Jeremy,
- Subtle ,
- Lovewit,
- Doll Common,
- Sir Epicure Mammon,
- Dapper,
- Ananias,
- Surly,
- Kestrel, etc
 
• Ben Jonson, byname of Benjamin Jonson (1572 -1637), English Stuart dramatist, lyric poet, and literary critic.
- He is generally regarded as the second most important English dramatist, after William Shakespeare, during the reign of James I.
 
• Ben Jonson এর কিছু সাহিত্যকর্ম: 
- Volpone (Beast fable),
- Every Man in His Humour.
- Every Man Out of His Humour
- The Silent Women (Or Epicoene)
- The Alchemist (comedy)
 
• উল্লেখ্য যে, The Alchemist is an inspirational novel by Brazilian author Paulo Coelho that was first published in 1988.
 
Source: Britannica.
২৩.
Which kind of literary creation is 'To His Coy Mistress'?
  1. Poem
  2. Drama
  3. Novel
  4. Short story
ব্যাখ্যা
'To His Coy Mistress' is a famous poem by Andrew Marvel.
- ৪৬ লাইনের এই কবিতাটি ১৬৮১ সালে প্রকাশিত হয়।
-The poem treats the conventional theme of the conflict between love and time in a witty and ironic manner.
- অর্থাৎ, কবিতাটি প্রেম এবং সময়ের মধ্যে প্রচলিত দ্বন্দ্বের  বিষয়বস্তুকে মজাদার এবং বিদ্রুপাত্মক ভাবে তুলে ধরেছে।
- The poet opens by telling his mistress that, given all the time in the world, he would spend hundreds of years praising each part of her body, while she could spend hundreds of years refusing his advances. 
 
• Andrew Marvell: 
- Renaissance যুগের অন্তর্গত Commonwealth period এর কবি। 
- এছাড়াও তিনি ছিলেন অন্যতম একজন Metaphysical poet. 
 
• তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম :
- The Definition of Love
- To Coy his Mistress
- The Garden
 
Source: Britannica
২৪.
Which of the following is an unfinished work of William Shakespeare?
  1. Cymbeline
  2. Coriolanus
  3. Timon of Athens
  4. Titus Andronicus
ব্যাখ্যা
• Timon of Athens হচ্ছে Shakespeare এর একটি unfinished Tragedy.
- এটি ১৬০৫-০৮ এর মধ্যে লেখা হয়েছে বলে ধারণা করা হয়।
- সম্ভবত এই Tragedy এর কিছু অংশ English dramatist Thomas Middleton এর লেখা।
- এটি একটি 5acts বিশিষ্ট tragedy.
- It belongs to Shakespeare’s late experimental period, when he explored a new kind of tragic form.
- The main theme of the play “Timon and Athens” is 'You can't buy friendship.'
 
• Characters: 
- Timon (protagonist and title character),
- Apemantus 
- Alcibiades (an acquaintance of Timon)
- Flavius (One of Timon's servants)
- Lucullus (One of Timon's friends)
- Lucius (One of Timon's friends)
 
• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.
 
• Notable works:
 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens,
- Antony and Cleopatra,
- Coriolanus,
- Romeo and Juliet,
 
• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
- The Two Gentlemen of Verona

• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measurer.
 
• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III.
 
• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis,
- A Lover's Complaint,

Source: Britannica and Live MCQ Lecture
 
২৫.
The "Paradise Lost" by John Milton retells the Biblical story of -
  1. Samson and Delilah
  2. Jesus Christ
  3. Adam and Eve
  4. Joseph
ব্যাখ্যা
• The "Paradise Lost" by John Milton retells the Biblical story of - Adam and Eve.
 
• 'Paradise Lost' is an attempt to Justify the ways of God to men.
- It tells the biblical story of the fall from grace of Adam and Eve.
- Paradise Lost হচ্ছে John Milton- এর epic poem.
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।
 
• John Milton is one of the famous literary figures from the Neo- classical age. 
- তার লেখা Paradise lost  কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
 
• এই Epic এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.
 
• Notable quotations of Paradise Lost.
- Better to reign in Hell than serve in Heaven. 
- Death is the golden key that opens the place of eternity.
- Solitude sometimes is the best society.”
- Awake, arise or be forever fallen.
 
Source: Britannica and Sparksnotes.
২৬.
He left the village ___________.
  1. with bag and baggage
  2. with bags and baggages
  3. bags and baggages
  4. bag and baggage
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  bag and baggage.
- Complete sentence: He left the village bag and baggage.

• Bag and baggage:
English Meaning: with all one's belongings.
Bangla Meaning: তল্পি তল্পা সহ / সবকিছু সহ।
- এর পূর্বে যেকোনো ধরনের preposition এর ব্যবহার ভুল।

Source: Live MCQ Lecture.

২৭.
Which of the following sentences is correct?
  1. A black and a white goat has been gazing at the field.
  2. A black and white goat have been gazing towards the field.
  3. A black and a white goat was gazing in the field.
  4. A black and a white goat had been gazing in the field.
ব্যাখ্যা
• And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি plural হয়।
- And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি singular হয়।

• দুইটি subject/noun একই ব্যক্তিকে নির্দেশ করছে নাকি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে সেটা বোঝার সহজ উপায় হচ্ছে -  
- দুটি noun and দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে কেবল মাত্র প্রথম noun টির পূর্বে article বসে।
- কিন্তু যদি noun দুটি দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে উভয় noun এর পূর্বে article বসে।

• নিয়মানুযায়ী, সঠিক উত্তর হবে -  A black and a white goat had been gazing in the field.
২৮.
Akash has an innate sense of humour. Synonym of the word 'innate' is -
  1. Significant
  2. Extraneous
  3. Natural
  4. Feeble
ব্যাখ্যা
• Innate
English Meaning: Inborn; natural.
Bangla Meaning: (গুণ ইত্যাদি) সহজাত; সহজ; নিজ; স্বভাবজ; অন্তর্জাতা।

• উল্লিখিত অপশনগুলোর মধ্যে -
ক) Significant
English Meaning: sufficiently great or important to be worthy of attention; noteworthy.
Bangla Meaning: বিশেষ অর্থপূর্ণ; বিশেষ ইঙ্গিতপূর্ণ; গুরুত্বপূর্ণ।

খ) Extraneous
English Meaning: Irrelevant or unrelated to the subject being dealt with.
Bangla Meaning: অসংশ্লিষ্ট; নিজস্ব নয় এমন; বহিরাগত; বাইরের।

গ) Natural
English Meaning: A person having an innate talent for a particular task or activity.
Bangla Meaning: (ব্যক্তি) স্বাভাবিক গুণাবলিবিশিষ্ট; স্বাভাবিক; সহজ; প্রকৃতিসিদ্ধ।

ঘ) Feeble
English Meaning: lacking strength of character.
Bangla Meaning: দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Natural শব্দটি Innate এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: 
1. Merriam-Webster Dictionary
2. Oxford Learner's Dictionary
3. Accessible Dictionary by Bangla Academy.
২৯.
To maintain a healthy diet is essential for weight management. Here 'To maintain a healthy diet' is an example of -
  1. Preposition phrase
  2. Adjective phrase
  3. Phrase preposition
  4. Infinitive Phrase
ব্যাখ্যা
• To maintain a healthy diet is essential for weight management. Here 'To maintain a healthy diet' is an example of -  Infinitive Phrase.

• Infinitive Phrase মূলত 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase এবং তা সাধারণত Noun/Adverb Phrase এর কাজ করে।
 প্রশ্নে উল্লেখিত বাক্যে 'To maintain a healthy diet' অংশটুকু  'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase এবং Sentence এর subject হিসেবে Noun phrase এর কাজ করছে। 
- তাই, এটি Noun phrase and Infinitive phrase হিসেবে বিবেচিত হবে।
- অপশনে কেবল Infinitive phrase থাকায় এটিই সঠিক উত্তর।

• অন্যদিকে, 
• উল্লিখিত phrase টি Preposition phrase বা phrase preposition হবে না কারণ, In the given phrase, "to" is not a preposition; it is part of the infinitive verb form "to maintain." 

Noun phrase.
• A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
• Sentence এর subject, verb এর object বা complement হিসেবে কোনো phrase বসলে তা noun phrase হবে।
- তাই gerund বা infinitive phrase যদি Sentence এর subject/object হয় তবে তা Noun phrase হবে।

• Phrase preposition: 
- কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- Phrase preposition এর শুরুতে এবং শেষে preposition থাকে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।
 
• Prepositional Phrase:
- যে Phrase – Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
- A prepositional phrase consists of a preposition followed by its object (usually a noun phrase).
- Example: A singer with passion.
- Prepositional phrases function as either adjective-modifying nouns or adverbs-modifying verbs.
 
- As an adjective: I know the policeman with the radio.
- As an adverb: Lee lives in that fridge. (These types of prepositional phrases are adverbial prepositions)
৩০.
You use "that's that" -
  1. to introduce a topic or idea for a discussion
  2. to express ambiguity or uncertainty about a situation
  3. to say there is no more to be done or discussed.
  4. to explain the meaning or usage of a phrase.
ব্যাখ্যা
• That's that/ that is that:
English Meaning: To say there is nothing more you can do or say about a particular matter.
Bangla Meaning: কোনো আলোচনা শেষ করার জন্য ব্যবহৃত ফর্মুলা বাক্যাংশ।

Example:
- 'Well, if that's the way you want it,' he replied, tears in his eyes, 'I guess that's that.' 
- 'I want you to go home.'—'I'm staying here, and that's that.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Collins Dictionary.
৩১.
Orange juice tastes tangy. (Make it passive)
  1. Orange juice is tangy as it tasted.
  2. Orange juice is tangy when it is tasted.
  3. Orange juice is tasted tangy.
  4. Both B + C
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি Quasi-passive sentence.
- যে sentence গঠনে active কিন্তু অর্থে passive বা অন্যের দ্বারা সংঘটিত হয় এমন বোঝায়, তাকে Quasi-passive sentence বলে।
- এই ধরনের sentence কে দুই ভাবে passive করা যায়। যেমন: 
 
1) Active voice এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + adjective টি বসে + when + প্রথম subject অনুযায়ী if/they বসে + আবারো tense অনুযায়ী auxiliary verb + মূল verb এর past participle. 
Active: Orange juice tastes tangy.
Passive: Orange juice is tangy when it is tasted.
 
2) Active এর এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + মূল verb এর past participle +  adjective টি বসে।
Active: Orange juice tastes tangy.
Passive: Orange juice is tasted tangy.

• নিয়মানুযায়ী খ) এবং গ) উভয় সঠিক।
৩২.
Which of the following sentences is correct?
  1. She arrived Paris yesterday evening.
  2. She arrived at Paris yesterday evening.
  3. She arrived Paris on yesterday evening.
  4. She arrived in Paris yesterday evening.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - She arrived in Paris yesterday evening.

• সাধারণত যেকোনো বড় স্থান যেমন - country, city or state এর পূর্বে কিংবা কোনো কিছুর ভেতরে বোঝাতে in বসে।
- যেমন -
1. I live in Paris/ Dhaka.
2. The kyes are in the purse.
- যেহেতু প্রশ্নে উল্লিখিত Paris একটি city এর নাম তাই এর পূর্বে in বসবে।

• অন্যদিকে, 
- যেকোনো ছোট স্থানের নামের পূর্বে কিংবা নির্দিষ্টভাবে কোন স্থান অথবা ঠিকানা বোঝাতে at ব্যবহৃত হয়।
যেমন:
1. I always feel comfortable at home.
2. The shop is at 221, Park sreet.
৩৩.
Ten years have passed since they (graduate) from college.
  1. graduate
  2. graduated
  3. had graduated
  4. have graduated
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - graduated.
- Complete sentence: Ten years have passed since they graduated from college.

• সাধারণত Since দ্বারা দুটি Clause যুক্ত থাকলে এবং Since-এর আগের অংশ Present Indefinite/Present perfect tense হলে পরের অংশ Past Indefinite tense হয়।
যেমন:
• It is many years since he (give) up smoking.
- It is many years since he gave up smoking.
৩৪.
The word 'Sinecure' means -
  1. Something that is very difficult to complete.
  2. A paid position that involves little or no work.
  3. An honorary position in an organization is one for which no payment is made.
  4. Something that is very easy to do.
ব্যাখ্যা
Sinecure
English Meaning: A paid position that involves little or no work
Bangla Meaning: যে পদের জন্য মর্যাদা বা সম্মানী আছে কিন্তু তেমন কাজ বা দায়িত্ব নেই।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Honorary:
Englis meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক।

• A tall order (idiom)
English Meaning: an unreasonable or difficult demand / something that is very difficult to do.
Bangla Meaning: অযৌক্তিক আবদার বা দুরূহ চাহিদা যা পুরণ করা কঠিন।

A piece of cake (idiom)
English Meaning: something that is very easy to do.
Bangla Meaning: অত্যন্ত সহজ ও আরামপ্রদ বস্তু; ডালভাত।
 
Source: Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
3. Cambridge Dictionary.
4. Live MCQ Lecture.
৩৫.
The math is so difficult that the girl cannot solve it. Here 'that the girl cannot solve it' is an example of -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Principle clause
ব্যাখ্যা
• The math is so difficult that the girl cannot solve it. Here 'that the girl cannot solve it' is an example of - Adverb clause.'

• Adverbial clause:
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মত এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
- অর্থাৎ, Adverbial clause সবসময় সময়, স্থান, কাল, কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।

 • Adverbial clause of result: 
- That, so-that, such ইত্যাদি দ্বারা কোন clause শুরু হলে তা কোন কাজের ফলাফল ব্যক্ত করে। এই জাতীয় clause- কে Adverbial clause of result বলে। 
• প্রশ্ন প্রদত্ত বাক্য The sum is so difficult that the boy cannot solve it দ্বারা নির্দেশ করছে যে, গণিতটি বেশি কঠিন ছিল যার ফলস্বরূপ মেয়েটি সেটি সমাধান করতে পারেনি। 
- অর্থাৎ, এর দ্বারা verb সংঘটিত হওয়ার ফলাফল নির্দেশ করে।
- তাই এটি, Adverb clause of result.
৩৬.
What is the plural form of the word 'Synopsis'?
  1. Synopsis
  2. Synopsae
  3. Synopses
  4. Synopsess
ব্যাখ্যা
• Synopsis (noun)
English Meaning: A brief summary or general survey of something.
Bangla Meaning: (বই, নাটক ইত্যাদির) সারাংশ বা রূপরেখা; সারপত্রক; চুম্বক।
- এর plural form হচ্ছে - Synopses.
 
Source: Accessible Dictionary by Bangla Academy
৩৭.
If you took a vacation, _______________.
  1. you might have feel less stressed.
  2. you may feel less stressed.
  3. you would feel less stressed.
  4. you could have felt less stressed.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  you would feel less stressed.
- Complete sentence: - If you took a vacation, you would feel less stressed.

• প্রশ্নটি conditionals এর structure অনুযায়ী করা।
• একটি Conditional sentence-এ দু’টি clause থাকে: নির্ভরশীল / subordinate clause-টি শর্ত বোঝায় এবং প্রধান/principal clause-টি প্রেক্ষাপট বোঝায়।
এদেরকে ‘if clauses’-ও বলা হয়।
 
• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
 
• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
 
• সুতরাং, 2nd conditional এর নিয়মানুযায়ী,
- কারণ -If যুক্ত clause টিতে If + past indefinite আছে তাই এর পরের clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসেছে।
 
৩৮.
The masculine gender of 'Siren' is -
  1. Swain
  2. Sire
  3. Ox
  4. None above these
ব্যাখ্যা
• Siren (noun) 
(১) (গ্রিকপুরাণ) ডানাবিশিষ্ট নারী, এদের গান নাবিকদের মুগ্ধ করে তাদের বিনাশসাধন করত; (এর থেকে) মোহিনী নারী। (Feminine gender) 
(২) সতর্কবার্তা ও সংকেত প্রেরণের জন্য জাহাজের বাঁশি; তীব্র, উঁচু, প্রলম্বিত সতর্ক ধ্বনি; এই ধ্বনি সৃষ্টিকারী যন্ত্র; সাইরেন: an air-raid siren. (Neuter gender)

• সুতরাং, Siren এর কোনো masculine form নেই।
 
• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Swain - গ্রাম্য যুবক।
- এর feminine হচ্ছে - Nymph (অল্প বয়স্ক মহিলা).

• Sire (masculine) (noun) কোনো পশুর জনক।
- এর feminine হচ্ছে - Dam -পশুদের সম্রাজ্ঞী।

• Ox (masculine) (noun) - ষাড়।
- এর feminine হচ্ছে - Cow - গাভী.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

৩৯.
Do you know __________
  1. who is she.
  2. who I am.
  3. who am I?
  4. who she is?
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - who she is?
- Complete sentence: Do you know who she is?
- বাক্যটি Embedded question এর ভিত্তিতে করা হয়েছে।
 
• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।
- প্রশ্ন বোধক বাক্য প্রথম অংশে বসলে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং না থাকলে full stop হয়।
 
• Structure:
- ১ম clause +  wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.
 
• যেহেতু উল্লেখিত বাক্যের প্রথম অংশে প্রশ্ন বোধক বাক্য বসেছে তাই এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং wh word এর পর subject বসবে।
৪০.
The cracked mirror hung crookedly on the wall. The underlined part is an example of -
  1. Causative verb
  2. Linking verb
  3. Participle
  4. Finite verb
ব্যাখ্যা
• The cracked mirror hung crookedly on the wall. The underlined part is an example of - Participle.
- এখানে cracked এরপরে অবস্থিত noun কে modify করছে এবং একই সাথে verb এবং adjective এর কাজ করছে বিধায় এটি participle হয়েছে।
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
 
• Participle মূলত তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 
 
- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particple গঠিত হতে পারে।
- যেমন: go-gone.
৪১.
I would rather you ________ outside in this scorching heat.
  1. won't go
  2. didn't go
  3. mayn't go
  4. haven't go
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - didn't go.
- Complete sentence: I would rather you not go outside in this scorching heat.
-----------------------
• Would rather + same subject + verb base form.
• Would rather + different subject + verb past simple/ past perfect form.
 
• সাধারণত Would rather/ Had better এর পরে Verb এর Present form হয়।
- যেমন
-I would rather die than let you go.
- You had better finish your homework.
- I’d rather stay at home than go out tonight.
 
• কিন্তু subject + would rather এবং এরপর যদি আরেকটি subject আসে, তাহলে verb এর past indefinite অথবা past perfect tense হয়।
• I would rather you + the simple past - is a sentence structure you can use to express your preference about what somebody does in a specific present or future event.
- যেমন -
I’d rather you stayed at home tonight.
I’d rather you didn’t go out tonight.

• আবার, 
•  I would rather you + the past perfect - is a sentence structure that allows you to express your preference over a situation that occurred in the past.
- Example: I would rather you hadn’t called him and told him I was late.
 
• যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যে, I’d rather এরপর দ্বিতীয় subject হিসাবে you এসেছে এবং ভবিষ্যতের কথা নির্দেশ করছে তাই verb এর simple past form হবে।

Source: Cambridge Dictionary.
৪২.
কোন অঙ্গে O2 এবং CO2 এর বিনিময় ঘটে?
  1. ব্রঙ্কিউল
  2. ব্রঙ্কাস
  3. ট্রাকিয়া
  4. অ্যালভিওলাস
ব্যাখ্যা
অ্যালভিওলাসের গঠন: 
- ফুসফুসে স্কোয়ামাস এপিথেলিয় কোষে গঠিত ও কৈশিক-জালিকাসমৃদ্ধ প্রকোষ্ঠের মতো গ্যাসীয় বিনিময় তলকে অ্যালভিওলাস (বহুবচনে-অ্যালভিওলাই) বলে।
- মানুষের ফুসফুসে প্রায় ৭০-৯০ বর্গমিটার আয়তনের তল জুড়ে ৭০০ মিলিয়ন (৭০ কোটি)-এরও বেশি সংখ্যক অ্যালভিওলাই রয়েছে। 
- প্রত্যেক অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, মাত্র ০.১µm পুরু, এর বহির্দেশ ঘন কৈশিকজালিকা-সমৃদ্ধ। 
- কৈশিকনালিকাগুলো পালমোনারি ধমনি থেকে সৃষ্টি হয় পরে পুনর্মিলিত হয়ে পালমোনারি শিরা গঠন করে। 
- প্রাচীরটি আর্দ্র স্কোয়ামাস (আঁইশাকার) এপিথেলিয়াম নির্মিত। 
- এতে কোলাজেন ও ইলাস্টিন তন্তুও রয়েছে। 
- শ্বসনের সময় সংকোচন-প্রসারণ সহজতর হয়। 

- অ্যালভিওলাস-প্রাচীরের কিছু বিশেষ কোষ প্রাচীরের অন্তঃতলে ডিটারজেন্ট (detergent)-এর মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যে পদার্থকে সারফেকট্যান্ট (surfactant) বলে। 
- এ পদার্থ অ্যালভিওলাস-প্রাচীরের তরল পদার্থের পৃষ্ঠটান (surface tension) কমিয়ে দেয়, ফলে শ্বাস-প্রশ্বাসের সময় ফুসফুস কম পরিশ্রমে সংকুচিত ও প্রসারিত হতে পারে। 
- এ পদার্থ বাতাস ও অ্যালভিওলাস-প্রাচীর সংলগ্ন তরল পদার্থে O2 ও CO2-এর দ্রুত বিনিময়ে সাহায্য করে। 
- এ পদার্থ অ্যালভিওলাসে আগত জীবাণুও (ব্যাকটেরিয়া) ধ্বংস করে। 
- ২৩ সপ্তাহ বয়স্ক মানবভ্রূণে সর্বপ্রথম সারফেকট্যান্ট ক্ষরণ শুরু হয়। 
- এ কারণে ২৪ সপ্তাহের আগে মানবভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। 
- অনেক দেশে তাই এ সময়কাল পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেয়া হয়। 

উৎস: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।
৪৩.
বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা -
  1. কমে
  2. বাড়ে
  3. অপরিবর্তিত থাকে
  4. প্রথমে বাড়ে পরে কমে
ব্যাখ্যা
আর্দ্রতা: 
- বাতাসে ভাসমান জলীয় বাষ্পই হচ্ছে আর্দ্রতা। 
- নির্দিষ্ট পরিমাণ তাপ, চাপ ও আয়তনের বায়ুতে সর্বোচ্চ যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয়বাষ্পের উপস্থিতিকে সম্পৃক্ত অবস্থা বলা হয়। 
- জলীয়বাষ্পজনিত বায়ুচাপ জলীয়বাষ্প চাপ নামে পরিচিত। 
- বায়ুতে উপস্থিত এই জলীয়বাষ্প নানা কারণে হ্রাস বৃদ্ধি ঘটে। 
যেমন- 
১। তাপমাত্রা বৃদ্ধির সাথে জলীয়বাষ্প বৃদ্ধি পায়। 
২। চাপবৃদ্ধির সাথে জলীয়বাষ্প হ্রাস পায়। 
অর্থাৎ, তাপমাত্রা বৃদ্ধির সাথে আর্দ্রতা বৃদ্ধি পায়। 

- ঠাণ্ডা বাতাসের তুলনায় গরম বাতাস বেশি পানির কণা ধরে রাখতে পারে। 
- গবেষকেরা বলেন, তাপমাত্রা ১ ডিগ্রি ফারেনহাইট (শূন্য দশমিক ৫৬ ডিগ্রি সেলসিয়াস) বাড়লে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ে ৪ শতাংশ। 
- এ কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ একই থাকলেও শীতকালের চেয়ে গ্রীষ্মকালে আমাদের অনেক বেশি অস্বস্তি লাগে। 
- শীতকালে আর্দ্রতা কম থাকে বলেই ভেজা কাপড় বর্ষাকালের চেয়ে তাড়াতাড়ি শুকায়। 
- আর বায়ুর উষ্ণতা ও আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যাস্তানুপাতিক। 
অর্থাৎ, বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে এবং বায়ুর উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে। 
- আপেক্ষিক আর্দ্রতা একটি অনুপাত। 
- কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে এবং ঐ একই তাপমাত্রায় ঐ আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন তার অনুপাতকে ঐ স্থানের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে। 

উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
'ইউভাইটিস' রোগে দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়?
  1. চোখ
  2. মস্তিষ্ক
  3. ত্বক
  4. যকৃত
ব্যাখ্যা
'ইউভাইটিস' রোগ: 
- চোখের পুষ্টি নিয়ন্ত্রণে রক্তনালিপূর্ণ একটি স্তর আছে, যাকে ইউভিয়া বা ভাসকুলার কোট বলা হয়। 
- এটি চোখের মধ্যস্তর। 
- ইউভিয়া ও এর চারপাশের টিস্যুগুলোর প্রদাহ হলে তাকে বলে ‘ইউভাইটিস’। 
- এই ‘ইউভাইটিস’ রোগে রোগীর একটি বা দুটি চোখই আক্রান্ত হতে পারে। 
- চোখে আঘাত, জীবাণুর সংক্রমণ, কানেকটিভ টিস্যু বা যোজককলার রোগ ইত্যাদি কারণে এই রোগ হতে পারে। 

লক্ষণ: 
- কম দেখা, ঝাপসা দেখা, চোখের সামনে কালো বিন্দু ভেসে বেড়াতে দেখা, আলোর প্রতি সংবেদনশীলতা বা ফটোফোবিয়া। 
- চোখ ব্যথা করা ও লাল হয়ে যাওয়া। 
- মাথায় যন্ত্রণা হওয়া। 
- চোখের তারারন্ধ্র ছোট হয়ে যাওয়া এবং তারার রং পরিবর্তন হওয়া। 
- চোখ দিয়ে পানি পড়া। 
- শিশুদের ক্ষেত্রে রোগের লক্ষণ অনেক দেরিতে বোঝা যায় বলে রোগ জটিল রূপ ধারণ করে, সময়মতো চিকিৎসা না করলে রোগী অন্ধ হয়ে যেতে পারে। 

চিকিৎসা: 
- প্রদাহ কমাতে কর্টিকোস্টেরয়েড ওষুধ এবং তারারন্ধ্র প্রসারণে সাহায্য করতে মাইড্রিয়াটিক চোখের ড্রপ ও সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার। 
- গাঢ় রঙের চশমা আলোর প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে সাহায্য করতে পারে। 
- এ রোগে দ্রুত চক্ষু চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ এটি বেশ জটিল রোগ। 

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা (প্রকাশ: ০৩ এপ্রিল, ২০২৪)।
৪৫.
কোন পদার্থের মধ্য দিয়ে আধান সহজে প্রবাহিত হতে পারে?
  1. কাঁচ
  2. সিলিকন
  3. প্লাস্টিক
  4. লোহা
ব্যাখ্যা
পরিবাহী পদার্থ: 
- যেসব পদার্থের মধ্য দিয়ে আধান সহজে প্রবাহিত হতে পারে সে সব পদার্থকে পরিবাহী বলে। 
যেমন- রূপা, তামা, লোহা ইত্যাদি। 
- মূলতঃ সকল ধাতব পদার্থই পরিবাহী। 
- পরিবাহী পদার্থে আধান প্রদান করলে আধানগুলো কোনো জায়গায় আবদ্ধ না থেকে সমস্ত পরিবাহীতে ছড়িয়ে পরে। 
- তাই দুটি আহিত বস্তুকে কোনো পরিবাহী দিয়ে যুক্ত করলে সহজেই আধান এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। 
- পরিবাহী তড়িৎ প্রবাহে বাঁধা দান করে না বললেই চলে। 
- পরিবাহী পদার্থকে তাপ প্রয়োগ করলে তড়িৎ প্রবাহে বাধা দান করার ক্ষমতা বৃদ্ধি পায়। 

অপরিবাহী পদার্থ: 
- যেসব পদার্থের মধ্য দিয়ে আধান প্রবাহিত হতে পারে না সে সব পদার্থকে অপরিবাহী বলে। 
যেমন-কাঁচ, কাঠ, প্লাস্টিক ইত্যাদি। 
- মূলতঃ প্রায় সকল অধাতব পদার্থই অপরিবাহী। 

অর্ধপরিবাহী পদার্থ: 
- যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করতে পারে কিন্তু তা পরিবাহীর চেয়ে অনেক কম, কিন্তু অপরিবাহীর চেয়ে বেশী এদেরকে অর্ধপরিবাহী বলে। 
যেমন- জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। 
- এই পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
(525)8 কে বাইনারিতে রূপান্তর করলে হয় - 
  1. 101010100
  2. 101010101
  3. 101010111
  4. 010100100
ব্যাখ্যা

 (525)8 কে বাইনারিতে রূপান্তর করলে হয় - (101010101)2

• অক্ট্যাল থেকে বাইনারিতে রূপান্তর: 
- অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি অক্ট্যাল অংককে তিন বিট বিশিষ্ট বাইনারি রূপান্তর করলে বাইনারি সংখ্যা পাওয়া যায়।
- ১ থেকে ৭ পর্যন্ত সকল অক্টাল সংখ্যার বাইনারি মান: 

• (525)এর বাইনারি মান হবে - 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৭.
কম্পিউটার ফায়ারওয়াল কোন কাজটি করে?
  1. প্রতিটি প্রয়োজনীয় ফাইল নিরাপদ স্থানে আলাদাভাবে সংরক্ষণ করে।
  2. কোনো একটি মেসেজ বা ডকুমেন্টকে থার্ড পার্টি দ্বারা সত্যায়িত করে।
  3. ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ এক্সেস নিয়ন্ত্রণ করে।
  4. ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল স্বাক্ষর প্রদান করে।
ব্যাখ্যা

ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ এক্সেস নিয়ন্ত্রণ করে ফায়ারওয়াল।
- এটি অথরাইজ এক্সেসকে যাচাইয়ের মাধ্যমে এক্সেস করার অনুমোদন দেয়। 

• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- সহজভাবে বলা যায়, কোনো কম্পিউটারের সফ্টওয়‍্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- তবে ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৪৮.
নিচের কোনটি ব্যতিক্রমধর্মী?
  1. Oracle
  2. McAfee
  3. Bitdefender
  4. Norton
ব্যাখ্যা
◉ Oracle হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। অন্যদিকে, McAfee, Bitdefender ও Norton হচ্ছে Anti-virus সফটওয়্যার। 
 
• Anti-virus সফটওয়্যার: 
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো এন্টিভাইরাস। 
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। 
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে। 
 
কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার: 
• Symantec, 
• McAfee, 
• AVG Anti-Virus, 
• AVIRA, 
• AVAST Anti-Virus, 
• TREND micro, 
• ESET NOD32, 
• Kaspersky Anti-Virus, 
• Microsoft Security Essential, 
• ZoneAlarm Anti-Virus, 
• Cobra Anti-Virus, 
• Bitdefender, 
• Norton Anti-Virus, 
• Panda Anti-Virus, 
• PC Tools Anti-Virus etc. 
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৪৯.
কোনো সফটওয়্যার তৈরি, ডিবাগ, নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
  1. সিস্টেম সফটওয়ার
  2. প্রোগ্রামিং সফটওয়ার
  3. এপ্লিকেশন সফটওয়ার
  4. ইউটিলিটি সফটওয়ার
ব্যাখ্যা

কোনো সফটওয়্যার তৈরি, ডিবাগ, নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করার জন্য প্রোগ্রামিং সফটওয়ার ব্যবহার হয়। 

প্রোগ্রামিং সফটওয়‍্যার: 
- প্রোগ্রামিং সফটওয়্যার হলো একধরনের কম্পিউটার প্রোগ্রাম অথবা এ্যাপ্লিকেশন যা সফটওয়‍্যার উন্নয়নকারীগণ ব্যবহার করে থাকেন।
- কোনো সফটওয়‍্যার তৈরি, ডিবাগ, নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ অথবা অন্য প্রোগ্রাম বা এ্যাপ্লিকেশনগুলোকে সহযোগিতা করতে এ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়।
- সাধারণ অর্থে এটি বোঝায় সাধারণ প্রোগ্রাম যা একত্র করা হয়েছে প্রদত্ত একটি নির্দিষ্ট কাজ সম্পাদনার জন্য, যেমন: একজন ব্যক্তি একটি যন্ত্র দিয়ে একাধিক যন্ত্রাংশ ঠিক করতে পারে।

→ অন্যান্য অপশন সম্পর্কে আলোচনা: 

• সিস্টেম সফটওয়‍্যার: 
- সিস্টেম সফটওয়্যার হার্ডওয়‍্যারগুলোকে চালাতে সহায়তা করে, এ্যাপ্লিকেশন সফটওয়‍্যার চালানোর জন্য প্ল্যাটফর্ম গঠন করে।
- সিস্টেম সফটওয়‍্যারের মধ্যে আছে অপারেটিং সিস্টেম, হার্ডওয়‍্যার ড্রাইভার ইত্যাদি। কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম এবং হার্ডওয়ার এর মাঝে সমন্বয় সাধন করে।
- ব্যবহারকারীর দেয়া বিভিন্ন নির্দেশনা অনুযায়ী হার্ডওয়ারকে পরিচালনা করে।

• এপ্লিকেশন সফটওয়‍্যার: 
- এ্যাপ্লিকেশন সফটওয়‍্যার বা কম্পিউটার এ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা ব্যবহারকারীকে দৈনন্দিন কাজ সম্পাদনে সহায়তা করে।
- এ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে।
- একে এ্যাপ্লিকেশন বা অ্যাপ (app) নামে ডাকা হয়। 

• ইউটিলিটি সফটওয়ার: 
- সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপটিমাইজ বা কম্পিউটার এর সাথে সমন্বয় রাখার জন্য যে সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তাকে ইউটিলিটি সফটওয়্যার বলে।

উৎস: শিক্ষায় আইসিটি, বিএমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫০.
ওয়েবে প্রদর্শিত ডকুমেন্টকে কী বলে?
  1. ওয়েবপেইজ
  2. ওয়েবসাইট
  3. ওয়েব পোর্টাল
  4. ওয়েব ব্রাউজার
ব্যাখ্যা

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েবে প্রদর্শিত ডকুমেন্টকে ওয়েবপেইজ বলে। 
- ইন্টারনেটে আমরা যে পেইজগুলি দেখি সেগুলিকে ওয়েবপেইজ বলে। 
- সহজভাবে বলা যায়, ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েবপেজ বলা হয়।
- সাধারণত লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, এনিমেশন ইত্যাদি সমন্বয়ে ওয়েবপেজ গঠিত।

→ অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা, 
• ওয়েবসাইট: 
- এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় ওয়েবসাইট। তাই পরস্পর সম্পর্কিত ওয়েব পেজের সংগ্রহকে ওয়েবসাইট বলে।
- অর্থাৎ একটি নির্দিষ্ট ডোমেইনের অধীনে থাকা একাধিক ওয়েবপেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট।
- তবে প্রতিটি ওয়েবসাইটের একটি ইউনিক নাম থাকে। যেমন-www.google.com, www.bou.ac.bd ইত্যাদি।

• ওয়েব পোর্টাল: 
- ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন লিংক, তথ্য ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করা হয়।
- ওয়েব পোর্টালের হোম পেজে বিভিন্ন তথ্য ও লিংকসমূহ ইনডেক্স আকারে থাকে বিধায় ব্যবহারকারীরা সহজেই তাদের প্রয়োজনীয় তথ্যের উৎস বা লিংক খুঁজে পায়।

• ওয়েব ব্রাউজার: 
- সার্ভারগুলো ইন্টারনেট ব্যবহারকারীকে তথ্য (টেক্সট, ছবি, শব্দ ইত্যাদি) সরবরাহ করতে পারে। এসব তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যাকে বলে ওয়েব ব্রাউজার।
- অর্থাৎ ওয়েবে কোনো তথ্য দেখার জন্য যে সফ্টওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়েব ব্রাউজার বলে।
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো: ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer), মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox), সাফারি (Safari), অপেরা (Opera), গুগল ক্রম (Google Chrome), নেটস্কেপ নেভিগেটর; ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫১.
বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে? 
  1. ১২.৫%
  2. ২৫%
  3. ১০%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে? 

সমাধান: 
ধরি,
আসল P = ১০০ টাকা
∴ মুনাফা আসল =(৩ × ১০০) টাকা
 = ৩০০ টাকা 
∴ মুনাফা I =৩০০ - ১০০ = ২০০ টাকা
সময় n = ৮ বছর
সুদের হার r% = ?

আমরা জানি,
I = Pnr
বা, r = I/Pn
বা, r = (২০০ × ১০০)/(১০০ × ৮)
∴ r = ২৫%
৫২.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সে.মি. বৃদ্ধি করলে ক্ষেত্রফল 165 বর্গ সে.মি. বৃদ্ধি পায়। ঐ বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 7√2 সে.মি.
  2. 14√2 সে.মি.
  3. 16√2 সে.মি.
  4. 8√2 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সে.মি. বৃদ্ধি করলে ক্ষেত্রফল 165 বর্গ সে.মি. বৃদ্ধি পায়। ঐ বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি 
 বর্গের এক বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
বর্গের ক্ষেত্রফল = x2 সে.মি

প্রশ্নমতে 
(x + 5)2 - x2 = 165
বা, x2 + 2 . x . 5 + 52 - x2 = 165
বা, 10x + 25 = 165 
বা, 10x = 165 - 25
বা, 10x = 140
∴ x = 14

∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = 14√2 সে.মি.
৫৩.
ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?
  1. 4 সে.মি.
  2. 6 সে.মি.
  3. 8 সে.মি.
  4. 12 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?

সমাধান:

ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.
∴ ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখন্ডক ভূমিকেও সমদ্বিখন্ডিত করে এবং ভূমির উপর লম্ব হয়।
∴ BE = CE এবং AE ⊥ BC

ΔAEB হতে পাই,
AB2 = AE2 + BE2
বা, BE2 = AB2 - AE2
বা, BE2 = 52 - 32
বা, BE = √16
∴ BE = 4

অতএব, BC = 2BE = 2 × 4 = 8 সে.মি.
৫৪.
দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গু এর ১২গুণ। ল.সা.গু ও গ.সা.গু এর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অপর সংখ্যাটি কত? 
  1. ১৩২
  2. ১২৮
  3. ১২৬
  4. ১২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির ল.সা.গু, তাদের গ.সা.গু এর ১২গুণ। ল.সা.গু ও গ.সা.গু এর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি 
গ.সা.গু = ক 
ল.সা.গু = ১২ক 

প্রশ্নমতে,
১২ক + ক = ৪০৩
বা, ১৩ক = ৪০৩
বা, ক = ৪০৩/১৩
∴ ক = ৩১ 

গ.সা.গু = ৩১ 
ল.সা.গু = ১২ × ৩১ = ৩৭২

আমরা জানি,
অপর সংখ্যাটি = (৩১ × ৩৭২)/৯৩ = ১২৪
৫৫.
একটি থলেতে 2টি সাদা বল, 3টি সবুজ বল এবং 4টি লাল বল আছে। থলেটি থেকে 3টি বল কত উপায়ে নেয়া যাবে, যদি অন্তত একটি সবুজ বল থাকে?
  1. 46
  2. 32
  3. 64
  4. 128
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে 2টি সাদা বল, 3টি সবুজ বল এবং 4টি লাল বল আছে। থলেটি থেকে 3টি বল কত উপায়ে নেয়া যাবে, যদি অন্তত একটি সবুজ বল থাকে?

সমাধান:
সাদা বল = 2টি
সবুজ বল = 3টি 
লাল বল =  4টি 

3টি সবুজ বল থেকে 1টি এবং 6 টি ভিন্ন বল থেকে 2টি  নিয়ে উপায় = 3C1 × 6C2
3টি সবুজ বল থেকে 2টি এবং 6 টি ভিন্ন বল থেকে 1টি  নিয়ে উপায় = 3C2 × 6C1
3টি সবুজ বল থেকে 3টি  = 3C3

মোট উপায়  = (3C1 × 6C2) + (3C2 × 6C1) + (3C3
= (45 + 18 + 1)
= 64
৫৬.
x3 - x - 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি?
  1. (x + 2)(x2 + 2x + 3)
  2. (x + 2)(x2 - 2x - 3)
  3. (x - 2)(x2 + 2x + 3)
  4. (x - 2)(x2 + 2x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - x - 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি?

সমাধান:
f(x) = x3 - x - 6
∴ f(2) = 23 - 2 - 6
= 8 - 8
= 0

(x - 2), f(x) এর একটি উৎপাদক।

x3 - x - 6
= x3 - 2x2 + 2x2 - 4x + 3x - 6
= x2 (x - 2) + 2x (x - 2) + 3 (x - 2)
= (x - 2) (x2 + 2x + 3)
৫৭.
লামিম ৬০ টাকায় একটি পণ্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে পণাটি ১৪৭ টাকায় বিক্রি করত তাহলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ৯২ টাকা
  2. ৮৯ টাকা
  3. ৯৯ টাকা
  4. ৮৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: লামিম ৬০ টাকায় একটি পণ্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে পণাটি ১৪৭ টাকায় বিক্রি করত তাহলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
ধরি, পণ্যটির ক্রয়মূল্য = ক টাকা
তাহলে, ৬০ টাকা বিক্রয়ে ক্ষতি হয় = ক - ৬০ টাকা
এবং, ১৪৭ টাকা বিক্রয়ে লাভ হয় = ১৪৭ - ক টাকা

প্রশ্নমতে,
২(ক - ৬০) = ১৪৭ - ক
বা, ২ক - ১২০ = ১৪৭ - ক
বা, ২ক + ক = ১৪৭ + ১২০
বা, ৩ক = ২৬৭
বা, ক = ২৬৭/৩
বা, ক = ৮৯

∴  পণ্যটির ক্রয়মূল্য = ৮৯ টাকা
৫৮.
কোন ত্রিভুজের ১ম কোণ যদি ২য় কোণের চারগুণ এবং ৩য় কোণ যদি ১ম কোণের চেয়ে 54° বড় হয়, তাহলে ১ম কোণটি কত ডিগ্রি?
  1. 126°
  2. 96°
  3. 56°
  4. 34°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের ১ম কোণ যদি ২য় কোণের চারগুণ এবং ৩য় কোণ যদি ১ম কোণের চেয়ে 54° বড় হয়, তাহলে ১ম কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
২য় কোণ = a
∴ ১ম কোণ = 4a
৩য় কোণ = 4a + 54°

প্রশ্নমতে,
a + 4a + 4a + 54° = 180°
বা, 9a = 180° - 54°
বা, 9a = 126°
বা, a = 126°/9
∴ a = 14°

∴ ১ম কোণ = 4 × 14° = 56°
৫৯.
(1/√2) + 1 + √2 +................ ধারাটির কোন পদ 8√2 হবে?
  1. 8 তম পদ
  2. 9 তম পদ
  3. 10 তম পদ
  4. 7 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: (1/√2) + 1 + √2 +................ ধারাটির কোন পদ 8√2 হবে?

সমাধান:
এখানে,
প্রথমপদ, a = 1/√2
সাধারণ অনুপাত, r = √2

ধরি,
r তম পদ হবে = 8√2

প্রশ্নমতে,
arn -1 = 8√2
বা, (1/√2) × (√2)n - 1 = 8√2
বা, (√2)n - 1 = 8√2 × √2
বা, (√2)n - 1 = (√2)6 × √2 × √2
বা, (√2)n - 1 = (√2)8
বা, n - 1 = 8
∴ n = 9

৯ তম পদ = 8√2
৬০.
কোন সংখ্যার তিন চতুর্থাংশের এক পঞ্চমাংশের মান ৬০?
  1. ৩২০
  2. ৪০০
  3. ৪২০
  4. ৩৪২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার তিন চতুর্থাংশের এক পঞ্চমাংশের মান ৬০?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

∴ শর্তমতে,
ক এর ৩/৪ অংশ এর ১/৫ অংশ = ৬০
বা, (ক × ৩ × ১)/(৪ × ৫) = ৬০
বা, ৩ক/২০ = ৬০
বা, ক = (৬০ × ২০)/৩
∴ ক = ৪০০

∴ সংখ্যাটি = ৪০০
৬১.
কোন সংখ্যাটি বৃহত্তম??
  1. ৩/১৪
  2. ৩/২৮
  3. ১/৭
  4. ৭/৪২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম??

সমাধান:
৩/১৪ = ০.২১৪
৩/২৮ = ০.১০৭১
১/৭ = ০.১৪২৮
৭/৪২ = ০.১৬৭

∴ বৃহত্তম সংখ্যা ৩/১৪
৬২.
ক, খ এর কন্যা। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ- এর বাবা। চ, ঘ- এর ছেলে। সম্পর্কে চ, ক- এর কী হয়? 
  1. মামা
  2. ফুফা
  3. ভাই
  4. চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর কন্যা। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ- এর বাবা। চ, ঘ- এর ছেলে। সম্পর্কে চ, ক- এর কী হয়? 

সমাধান:
ক, খ এর কন্যা এবং  খ ও গ পরস্পর ভাই
সুতরাং গ ক- এর চাচা।

 ঘ হচ্ছে গ- এর বাবা। সুতরাং ঘ ক-এর দাদা।

চ, ঘ- এর ছেলে। সুতরাং চ ক- এর চাচা
৬৩.
নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Zebra, 2. Zodiac, 3. Zootomy, 4. Zenith, 5. Zoology
  1. 14235
  2. 14253
  3. 14523
  4. 41253
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Zebra, 2. Zodiac, 3. Zootomy, 4. Zenith, 5. Zoology

সমাধান:
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই 
1. Zebra
4. Zenith
2. Zodiac 
5. Zoology 
3. Zootomy

সঠিক উত্তর 14253
৬৪.
যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে T + E + S + T =?
  1. 128
  2. 98
  3. 108
  4. 118
ব্যাখ্যা
প্রশ্ন: যদি E = 10, J = 20, O = 30 এবং T = 40 হয়, তাহলে T + E + S + T =?

সমাধান:


ইংরেজী বর্ণমালা অনুসারে,
E এর অবস্থান 5
E = 5 × 2 = 10

J এর অবস্থান 10
J = 10 × 2 = 20

T এর অবস্থান 20
T = 20 × 2 = 40

একইভাবে,
T = 20 × 2 = 40
E = 5 × 2 = 10
S = 19 × 2 = 38
T = 20 × 2 = 40

T + E + S + T = 40 + 10 + 38 + 40
= 128
৬৫.
সাতটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ২০। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
  1. ২১
  2. ২৩
  3. ৩৩
  4. ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: সাতটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ২০। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?

সমাধান:
ধরি, 
ধারাবাহিক পাঁচটি পূর্ণসংখ্যার ক, ক + ১, ক + ২, ক + ৩, ক + ৪, ক + ৫, ক + ৬

প্রশ্নমতে,
(ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ + ক + ৫ + ক + ৬)/৭ = ২০
বা, ৭ক + ২১ = ২০ × ৭
বা, ৭ক + ২১ = ১৪০
বা, ৭ক = ১৪০ - ২১
বা, ৭ক = ১১৯
∴ ক = ১৭

সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা = ১৭ + ৬ = ২৩
৬৬.
নিচের ছবিগুলোর কোনটি ভিন্ন?
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের ছবিগুলোর কোনটি ভিন্ন?

    সমাধান:
    অপশনের চিত্রগুলো হতে দেখা যায় যে, অপশন ক, গ ও ঘ অভ্যন্তরের ছোট বাহু সংযুক্ত হয় নি।
    কিন্তু, অপশন খ তে দেখা যায় বাহুগুলো সংযুক্ত হয়েছে এবং অভ্যন্তরে একটি বৃত্ত রয়েছে। তাই এটি সর্বাধিক ভিন্ন।
     
    ∴ সঠিক উত্তর:
    ৬৭.
    তাহসান পূর্ব দিকে ৩৫ মিটার গেল, তারপর সে ডানদিকে ঘুরল এবং ২০ মিটার গেল। এর পর সে ডানদিকে মোড় নিল এবং ৩০ মিটার যাওয়ার পর সেখান থেকে ৩২ মিটার উত্তরে গেলো। যাত্রাস্থান থেকে সে কত দূরে আছে?
    1. ৩২ মিটার
    2. ১৩ মিটার
    3. ২৬ মিটার
    4. ৭ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: তাহসান পূর্ব দিকে ৩৫ মিটার গেল, তারপর সে ডানদিকে ঘুরল এবং ২০ মিটার গেল। এর পর সে ডানদিকে মোড় নিল এবং ৩০ মিটার যাওয়ার পর সেখান থেকে ৩২ মিটার উত্তরে গেলো। যাত্রাস্থান থেকে সে কত দূরে আছে?

    সমাধান:

    যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E 
    যাত্রাস্থান থেকে ঐ ব্যক্তির দূরত্ব = AE 

    চিত্র হতে,
    AG = AB - BG
    = (35 - 30) m
    = 5 m

    আবার,
    EG = DE - DG
    = (32 - 20)
    = 12 m

    এখন,
    AE2 = AG2 + GE2
    বা, AE2 = 52 + 122
    বা, AE2 = 25 + 144
    বা, AE = √169
    ∴ AE = 13 m

    ∴ যাত্রাস্থান থেকে ঐ ব্যক্তির দূরত্ব = ১৩ মিটার।
    ৬৮.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. গোল কৃমি
    2. চোখ কৃমি
    3. ফিতা কৃমি
    4. গুঁড়া কৃমি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

    সমাধান:
    Loa loa (চোখ কৃমি), Ascaris lumbricodes (গোল কৃমি), Enterobius vermicularis (গুঁড়া কৃমি) এগুলো সব নেমাটোডা পর্বের প্রাণী।

    Taenia solium (ফিতা কৃমি) এটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। 
    প্রাণীজগৎ এ মুুুখ্য পর্ব মোট ৯টি।এগুলো হল:

    পরিফেরা - (Porifera)
    নিডারিয়া - (Nidaria)
    প্লাটিহেলমিনথেস - (Platyhelminthes)
    নেমাটোডা - (Nematoda)
    অ্যানেলিডা - (Annelida)
    আর্থ্রোপোডা - (Arthropoda)
    মলাস্কা - (Mollusca)
    একাইনোডারমাটা - (Echinodermata)
    কর্ডাটা - (Chordata)    

    উৎস: জীববিজ্ঞান-২য় পত্র, গাজী আজমল, গাজী আসমত।
    ৬৯.
    সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
    1. Ractengular
    2. Acertain
    3. Reverberation
    4. Catterpillar
    ব্যাখ্যা
    প্রশ্ন: সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।

    সমাধান: 
    The correctly spelt word is -
    Reverberation = ধ্বনির অনুরণন; প্রতিধ্বনি।

    Correct Spelling of the other words:
    Caterpillar = শুঁয়া পোকা, খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্ট।
    Ascertain = নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।
    Rectangular = আয়তক্ষেত্রাকার।

    Source: Accessible Dictionary by Bangla Academy.
    ৭০.
    Laugh : Joy : : Weep : ?
    1. Remorse
    2. Punishment
    3. Baby
    4. Grief
    ব্যাখ্যা
    প্রশ্ন: Laugh : Joy : : Weep : ?

    সমাধান:
    Laugh - হাসা। 
    Joy - উল্লাস। 
    Weep - কাঁদা, চোখের জল ফেলা। 

    Options,
    - Punishment: সাজা, দন্ড। 
    - Baby: শিশু। 
    - Remorse: কৃত অপরাধের জন্য তীব্র অনুশোচনা। 
    - Grief: দুঃখ, শোক। 

    • সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে,
    Laugh : Joy :: Weep : Grief.

    - Relation: Laugh is symbol of Joy and Weep is the symbol of Grief.
    - হাসি আনন্দের প্রতীক আর কান্না দুঃখের প্রতীক।
    ৭১.
    একটি সাপ্তাহিক মিটিংয়ে ১২ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
    1. ১৩২টি
    2. ৬০টি
    3. ৩৩টি
    4. ৬৬টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি সাপ্তাহিক মিটিংয়ে ১২ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?

    সমাধান:
    মিটিংয় লোক আছে, n = 12 জন

    আমরা জানি, 
    করমর্দন সংখ্যা = nC2

    ∴ মিটিংয় শেষে মোট করমর্দন সংখ্যা = 12C2
    = 12!/(12 - 2)! × 2!
    = (12 × 11)/2
    = 66 টি
    ৭২.
    'সাংতুং' কোন ক্ষুদ্র জনগোষ্ঠীর দেবতা?
    1. লুসাই
    2. গারো
    3. খাসিয়া
    4. ম্রো
    ব্যাখ্যা
    মুরং/ম্রো:
     
    - ম্রো একটি আদিবাসী জনগোষ্ঠী।
    - পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় এদের অধিক সংখ্যক বসতি রয়েছে।
    - জেলার তোইন, মঙ্গু, তৈনফা, লুলোইং, উত্তরহানগড়, দক্ষিণ হানগড়, তঙ্কাবতী, হরিণঝুড়ি, টেকের পানছড়ি, রেনিখ্যং, পানতলা, থানখ্যং, সোয়ালক, তিনডো, সিংপা, আলীখং এবং ভারিয়াতালি মৌজায় এদের বসবাস।
    - ম্রোরা, ম্রু ও মুরং নামেও পরিচিত।
    - ম্রোদের নিজস্ব ভাষা থাকলেও পূর্বে বর্ণমালা ছিল না। ইদানীং ম্রোদের নিজস্ব বর্ণমালা তৈরি হয়েছে।
    - ম্রোরা নিজেদেরকে ‘মারুচা’ বলে অভিহিত করে থাকেন।
    - ম্রো সমাজ পিতৃতান্ত্রিক।
    - পিতা পরিবারের প্রধান।
    - ম্রোরা ধর্মপ্রাণবাদী এবং তাদের তিনজন দেবতা আছে- তুরাই যিনি বিশ্ব সৃষ্টিকর্তা, সাংতুং অর্থাৎ পাহাড়ের দেবতা এবং ওরেং যিনি নদীর দেবী।
     
    তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
    ৭৩.
    স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মুজিবনগর সরকার কত সদস্য বিশিষ্ট একটি পরিকল্পনা কমিশন গঠন করে?
    1. পাঁচ
    2. সাত
    3. নয়
    4. এগারো
    ব্যাখ্যা
    পরিকল্পনা কমিশন:
     
    - পরিকল্পনা কমিশন গঠন দেশ শত্রুমুক্ত করার পরপরই যেহেতু পুনর্গঠন একটি কাজ হবে এবং সে কাজে সরকারের পক্ষে কোনরূপ কালক্ষেপণ করা যাবে না।
    - স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মুজিবনগর সরকার পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিকল্পনা কমিশন গঠন করে।
    - কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন ড. মুজাফফর আহমদ চৌধুরী।
    - সদস্য ছিলেন,
    (১) ড. খান সরওয়ার মুর্শেদ।
    (২) ড. মোশাররফ হোসেন।
    (৩) ড. এস. আর. বোস।
    (৪) ড. আনিসুজ্জামান।
     
    তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৭৪.
    বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণকারী প্রতিষ্ঠান কোনটি?
    1. ফ্লোরিডার কেনেডি স্পেস
    2. পেইরি কেইন স্পেস
    3. থ্যালেস এলেনিয়া স্পেস
    4. ওইয়াল্প আইল্যান্ড স্পেস
    ব্যাখ্যা
    বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১:
    - বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের  থ্যালেস এলেনিয়া স্পেস।
    - বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১।
    - বাংলাদেশ সময় ১১ মে, ২০১৮ তারিখে রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে পাঠানো হয়।
    - ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব
    কক্ষপথে।
    - রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে
    পৌঁছায়।
    - এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে। 
    - এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ।

    তথ্যসূত্র- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, portal.gov.bd.
    ৭৫.
    উচ্চ ফলনশীল গমের জাত নয় কোনটি?
    1. অঘ্রাণী
    2. মালভোগ
    3. প্রতিভা
    4. গৌরব
    ব্যাখ্যা
    উচ্চ ফলনশীল কলার জাত:
    - সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।
     
    উচ্চ ফলনশীল আলুর জাত:
    - হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।
     
    উচ্চ ফলনশীল গমের জাত:
    - কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।
     
    উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
    - সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।
     
    উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
    - গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।
     
    উচ্চ ফলনশীল ধানের জাত:
    - বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।
     
    উচ্চ ফলনশীল আমের জাত:
    - মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।
     
    তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
    ৭৬.
    বাংলাদেশ সংবিধানের ষষ্ঠ অধ্যায়ের আলোচ্য বিষয় কোনটি?
    1. বিচার বিভাগ
    2. আইনসভা
    3. নির্বাচন
    4. নির্বাহী বিভাগ
    ব্যাখ্যা
    বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ:
    • প্রথম অধ্যায় - প্রজাতন্ত্র।
    • দ্বিতীয় অধ্যায় - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
    • তৃতীয় অধ্যায় - মৌলিক অধিকার।
    • চতুর্থ অধ্যায় - নির্বাহী বিভাগ।
    • পঞ্চম অধ্যায় - আইনসভা।
    • ষষ্ঠ অধ্যায় - বিচার বিভাগ।
    • সপ্তম অধ্যায় - নির্বাচন। 
    • অষ্টম অধ্যায় - মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
    • নবম অধ্যায় - বাংলাদেশের কর্মবিভাগ।
    • দশম অধ্যায় - সংবিধানের সংশোধন।
    • একাদশ অধ্যায় - বিবিধ।
     
    তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
    ৭৭.
    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-২৮–এর সভাপতিত্ব করেন -
    1. ফাহাদ বিন সোলায়মান
    2. সায়মন ‍স্টিল
    3. সামেহ শুকরি
    4. সুলতানা আল জাবের
    ব্যাখ্যা
    [এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

    কপ সম্মেলন (Cop Conference):
    - জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
    - জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
    - এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
     
    উল্লেখ্য,
    - কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
    -  কপ-২৮ সম্মেলনে বিশ্বনেতারা পরিবেশের দূষণ কমানো, জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
    - কপ-২৮ সম্মেলনের সভাপতি ছিলেন আবুধাবি জাতীয় তেল কোম্পানির প্রধান নির্বাহী ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তিমন্ত্রী সুলতান আহমেদ আল জাবের।
     
    অন্যদিকে -
    - কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
    - কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।
     
     উৎস: UNFCCC ওয়েবসাইট।
    ৭৮.
    'সিনহুয়া' কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা?
    1. চীন
    2. সিরিয়া
    3. ইসরায়েল
    4. ইরান
    ব্যাখ্যা
    বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
    - বাংলাদেশ: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব, বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
    - যুক্তরাষ্ট্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।
    - যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
    - পাকিস্তান: এসোসিয়েট প্রেস অব পাকিস্তান (এপিপি), পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই), ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি)।
    - চীন: সিনহুয়া।
    - ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
    - ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
    - রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
    - ইন্দোনেশিয়া: আনতারা।
    - ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
    - ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
    - অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
    - কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
    - সিরিয়া: সানা।
    - লিবিয়া: জানা।
    - মালয়েশিয়া: বারনামা।
    - মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
    - পর্তুগাল: লুসা।
    - বেলজিয়াম: বেলজা।
     
    উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
    ৭৯.
    টাইম ম্যাগাজিনে ২০২৩ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন কে?
    1. উরসুলা ভন ডার লিয়েন
    2. কমলা হ্যারিস
    3. নরেন্দ্র মোদি
    4. টেইলর সুইফট
    ব্যাখ্যা
    [এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

    পারসন অব দ্য ইয়ার ২০২৩:
    - ২০২৩ সালে বিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের 'পারসন অফ দ্য ইয়ার' এ হয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী টেইলর সুইফট।
    - টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবসের ভাষায়, টেইলর সুইফট এমন একজন শিল্পী, যিনি নিজের গানের রচয়িতা এবং নিজের গল্পে তিনিই হিরো।
    - দেশের সীমানা ডিঙিয়ে আলো ছড়ানোর একটি পথ তিনি তৈরি করে নিয়েছেন।
     
    উল্লেখ্য,
    - কোনো বিশেষ ব্যক্তি, কোনো সংগঠন দেশজুড়ে যাদের প্রভাব সবচেয়ে বেশি তাদের ১২ মাসের কাজকর্মের উপর নজর রেখে এ তালিকা প্রস্তুত করা হয়। 
    - ৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে ৯জন প্রার্থীর নাম সামনে এসেছে।
    - সেই তালিকায় রয়েছেন টেইলর সুইফট, ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট শি জিনপিং, রাজা তৃতীয় চার্লস, ট্রাম্প প্রসিকিউটরস, সাম আল্টমান, জিরোম পাওয়েল, বার্বি, আর হলিউড স্ট্রাইকার্স।
     
    উৎস: Time Magazine।
    ৮০.
    IRRI-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    1. নিউইয়র্ক
    2. ভিয়েনা
    3. ম্যানিলা
    4. জেনেভা
    ব্যাখ্যা
    IRRI:
    - IRRI-এর পূর্ণরূপ: International Rice Research Institute.
    - IRRI হলো একটি স্বাধীন, অলাভজনক, গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠান।
    - সদর দপ্তর: লস ব্যানোস, ম্যানিলা, ফিলিপাইন।
    - প্রতিষ্ঠাকাল: ১৯৬০ সাল।
    - কার্যক্রম পরিচালনা করে - এশিয়া ও আফ্রিকার ১৭টি দেশে।
     
    উৎস: IRRI ওয়েবসাইট।
    ৮১.
    অ্যাপল ইনকর্পোরেটেড-এর প্রতিষ্ঠাতা কে?
    1. স্টিভ জবস
    2. বিল গেটস
    3. পল অ্যালেন
    4. খ ও গ
    ব্যাখ্যা
    অ্যাপল ইনকর্পোরেটেড:
    - অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
    - এটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
    - প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালের ১ এপ্রিল।
    - প্রতিষ্ঠাতা: স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন।
    - সদর দপ্তর: কিউপারটিনো, ক্যালিফোর্নিয়ায়, যুক্তরাষ্ট্র।
    - অ্যাপলের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম অ্যাপল পার্ক।

    অন্যদিকে -
    - মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা: বিল গেটস ও পল অ্যালেন।
     
    উৎস: Britannica.
    ৮২.
    Warsaw Pact কবে বিলুপ্ত হয়?
    1. ১ জুলাই, ১৯৯১
    2. ১ জুলাই, ১৯৯২
    3. ১ জুলাই, ১৯৯৩
    4. ১ জুলাই, ১৯৯৪
    ব্যাখ্যা
    ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact):
    - Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance.
    -  এটি একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা জোট।
    - সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত।
    - মূলত সোভিয়েত ইউনিয়ন ন্যাটোর (NATO) বিকল্প সামরিক জোট হিসেবে ওয়ারশ চুক্তি জোট গঠন করে। 
    - ১৪ মে, ১৯৫৫ সালে স্বাক্ষরিত হয়।
    - পূর্ব ইউরোপের রাষ্ট্র পোল্যান্ডের বৃহত্তম শহর ও রাজধানী ওয়ারশ এর নাম অনুসারে চুক্তিটির নামকরণ করা হয়।
    - ১ জুলাই, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির সাথে সাথে Warsaw Pact বিলুপ্ত হয়।
     
    উৎস: Britannica.
    ৮৩.
    ২০২৩ সালে সাহিত্যে নোবেলজয়ী জন ফসে কোন দেশের নাগরিক?
    1. সুইডেন
    2. নরওয়ে
    3. ডেনমার্ক
    4. আয়ারল্যান্ড
    ব্যাখ্যা
    ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার:
    - ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক জন ফসে।
    - সুইডেনের রয়াল সুইডিশ একাডেমি সাহিত্যে নরওয়েজীয় লেখক জন ফসের নোবেল জয়ের ঘোষণা দিয়েছে।
    - ১৯৫৯ সালে জন্মগ্রহণকারী জন ফসে।
    - তিনি সমসাময়িক বিশ্বের সবচেয়ে মেধাবী ১০০ ব্যক্তির একজন বলে চিহ্নিত।
    - নরওয়ের এই কথাসাহিত্যিক নাট্যকার হিসেবে সমধিক পরিচিত।
    - তার লেখা নাটক ও সাহিত্যের প্রশংসা করে সুইডিশ একাডেমি বলেছে, তিনি তার লেখায় তুলে এনেছেন অনুচ্চারিত থেকে যাওয়া বহু কথা।
    - বিশ্বজুড়ে তার লেখা নানা ভাষায় অনূদিত হয়েছে। 
     
    ২০২৩ সালের নোবেল বিজয়ী:
    - সাহিত্য: জন ফসে।
    - শান্তি: নার্গিস মোহাম্মদী।
    - চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
    - পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
    - রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
    - অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।
     
    উৎস: Nobel Prize ওয়েবসাইট।
    ৮৪.
    ‘সবার জন্য নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন-এর টেকসই ব্যবস্থাপনা’ SDG-এর কত নম্বর অভীষ্টে উল্লেখ আছে?
    1. ৫ নং
    2. ৬ নং
    3. ৭ নং
    4. ৮ নং
    ব্যাখ্যা
    সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
    - সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
    - এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
    - ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
    - মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
    - বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
    - মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।
     
    এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
     ১. দারিদ্র্য বিলোপ;
    ২. ক্ষুধা মুক্তি;
    ৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
    ৪. মানসম্মত শিক্ষা;
    ৫. লিঙ্গ সমতা;
    ৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
    ৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
    ৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
    ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
    ১০.অসমতার হ্রাস;
    ১১. টেকসই নগর ও জনপদ;
    ১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
    ১৩. জলবায়ু কার্যক্রম;
    ১৪. জলজ জীবন;
    ১৫. স্থলজ জীবন;
    ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
    ১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷
     
    উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
    ৮৫.
    গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে কোন দেশ?
    1. দক্ষিণ আফ্রিকা
    2. তুরস্ক
    3. নামিবিয়া
    4. কলম্বিয়া
    ব্যাখ্যা
    আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ):
    - ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ), জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা। 
    - ICJ ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
    - এটি ১৫ জন বিচারক নিয়ে গঠিত।
    - ১৫ জন বিচারক নিরাপত্তা পরিষদ দ্বারা নয় বছরের মেয়াদের জন্য নির্বাচিত।
    - এর সদরদপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত।
    - এর সদস্য রাষ্ট্র ১৯৩টি।
    - এর প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
    - এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।

    উল্লেখ্য,
    - ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
    - গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
    - তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
    - যদিও দেশটিকে ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তির অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
     
    উৎস: i) International Criminal Court ওয়েবসাইট।
             ii) ২৯ ডিসেম্বর ২০২৩, Reuters.
    ৮৬.
    ইন্টারপোলের সর্বশেষ (১৯৬তম) সদস্যদেশ কোনটি?
    1. নিউ
    2. পালাউ
    3. টুভ্যালু
    4. ইয়েমেন
    ব্যাখ্যা
    ইন্টারপোল (Interpol):
    - Interpol এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
    - অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
    - প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)। 
    - বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)।
    - সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
    - ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
    - সদস্য সংখ্যা: ১৯৬টি।
    - সর্বশেষ সদস্য: পালাউ।
     
    উল্লেখ্য,
    - বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬।
     
    উৎস: Interpol ওয়েবসাইট।
    ৮৭.
    আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে কোন কনভেনশন গৃহীত হয়?
    1. রটারডাম কনভেনশন
    2. ভিয়েনা কনভেনশন
    3. জেনেভা কনভেনশন
    4. বাসেল কনভেনশন
    ব্যাখ্যা
    রটারডাম কনভেনশন:
    - রটারডাম কনভেনশন আন্তর্জাতিক বাণিজ্যে রাসায়নিক ব্যবস্থাপনার জন্য একটি বৈশ্বিক চুক্তি গৃহীত হয়েছিল।
    - কনভেনশনটি আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে। 
    - গৃহীত হয়েছিল: ১০ ​​সেপ্টেম্বর, ১৯৯৮ তারিখে নেদারল্যান্ডের রটারডামে।
    - কার্যকর হয়: ২৪ ফেব্রুয়ারি, ২০০৪ তারিখে।
    - কনভেনশনের উদ্দেশ্য হল মানব স্বাস্থ্য এবং পরিবেশকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কিছু বিপজ্জনক রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্যে পক্ষগুলির মধ্যে ভাগ করা দায়িত্ব এবং সহযোগিতামূলক প্রচেষ্টার প্রচার করা।
    - এটি ২৪ ফেব্রুয়ারি ২০০৬-এ বন্ধ হয়ে যায়।

    অন্যদিকে -
    - ভিয়েনা কনভেনশন -এর আলোচ্য বিষয় ওজোন স্তরের সুরক্ষা। 
    - জেনেভা কনভেনশন সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে।
    - UNEP বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে।

    উৎস: Rotterdam Convention ওয়েবসাইট। 
    ৮৮.
    কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়?
    1. চুনাপাথর
    2. কয়লা
    3. বেলেপাথর
    4. গ্রানাইট
    ব্যাখ্যা
    • রূপান্তরিত শিলা:
    → আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে।
    → ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে।
    → চুনাপাথর রূপান্তরি হয়ে মার্বেল,
    → বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট,
    → কাদা ও শেল রুপান্তরিত হয়ে স্লেট,
    → গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং
    কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

    তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
    ৮৯.
    নিচের কোন এলাকাটি রাস মেলার জন্য বিখ্যাত?
    1. দুবলার চর
    2. সন্দ্বীপ
    3. কুতুবদিয়া
    4. পাহাড়পুর
    ব্যাখ্যা
    • দুবলার চর:
    - চাঁদপাই রেঞ্জের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা দুবলার চর।
    - কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে দুবলা একটি বিচ্ছিন্ন দ্বীপ।
    - দুবলার চর মূলত জেলে গ্রাম। 
    - সুন্দরবনের পূর্ব বিভাগের সদর দপ্তর বাগেরহাট থেকে মাছ সংগ্রহের পূর্বানুমতিসাপেক্ষে বহরদার ও জেলেরা দুবলার চরে প্রবেশ করে থাকেন।
    - প্রতি বছর কার্তিক মাসে (খ্রিস্টীয় নভেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের রাস মেলা এবং পূণ্যস্নানের জন্যও দ্বীপটি বিখ্যাত।

    তথ্যসূত্র: খুলনা জেলার ওয়েবসাইট।
    ৯০.
    উত্তর নিরক্ষীয় স্রোত এলাকাকে কী বলে?
    1. শৈবাল সাগর
    2. ফকল্যান্ড স্রোত
    3. পশ্চিম উপকূল স্রোত
    4. ব্রাজিল স্রোত
    ব্যাখ্যা
    • উত্তর নিরক্ষীয় স্রোত:
    → ক্যানারি স্রোত দক্ষিণাভিমুখী হয়ে প্রবাহিত হওয়ার সময় উত্তর পূর্ব অয়ন বায়ুর দ্বারা প্রভাবিত হয়ে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়। পরবর্তীতে কর্কটক্রান্তি রেখা দক্ষিণ দিক দিয়ে পশ্চিম দিকে উত্তর নিরক্ষীয় স্রোত নামে প্রবাহিত হয়।
    → উত্তর নিরক্ষীয় স্রোত একটি উষ্ণ স্রোত।
    → উত্তর নিরক্ষীয় এই স্রোতটি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে বাঁধাপ্রাপ্ত হয়ে দুইটি শাখায় বিভক্ত হয়। তন্মধ্যে একটি শাখা ক্যারিবিয়ান সাগরের মধ্য দিয়ে মেক্সিকো উপসাগরে প্রবেশ করে এবং অপর শাখাটি উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হয়।
    → অর্থাৎ উত্তর নিরক্ষীয় স্রোতের উভয় শাখাই উপসাগরীয় স্রোতের মিলিত রূপ।
    → উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত ও উত্তর নিরক্ষীয় এই তিনটি স্রোত মূলত একই স্রোত এবং এই তিনটি স্রোত উপসাগরীয়, ক্যানারি ও উত্তর নিরক্ষীয় স্রোত নামে উত্তর আটলান্টিক মহাসাগরে চক্রাকারে আবর্তিত হয়ে প্রবাহিত হয়।
    → এই স্রোতসমূহের অভ্যন্তরে অর্থাৎ জলাবর্তের অভ্যন্তরে কোনো স্রোত প্রবাহিত হয় না।
    → অভ্যন্তরের এই স্রোতহীন জলে ভাসমান আগাছা শৈবাল জন্মে। তাই একে শৈবাল সাগর বলা হয়। 

    তথ্যসূত্র: ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯১.
    মিসর ও সৌদি আবরকে বিভাজনকারী সাগর -
    1. লোহিত সাগর
    2. আরব সাগর
    3. বাল্টিক সাগর
    4. কৃষ্ণ সাগর
    ব্যাখ্যা
    লোহিত সাগর:
    - লোহিত সাগর (Red sea) ভারত মহাসাগরের একটি বিশেষ অংশ। 
    - এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে লোহিত সাগর।
    - লোহিত সাগর সৌদি আরব (এশিয়া) এবং মিশর (আফ্রিকা) কে পৃথক করেছে।
    - এর দক্ষিণে বাব এল মান্দের প্রণালী। 
    - লোহিত সাগরে জলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যা বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে ট্রিকোডেসামিয়াম রিথ্রিয়াম নামে এক ধরনের অজৈব যৌগ গঠন করে।
    - এর রং লাল হওয়ায় এই সাগরের জল লাল দেখায়।

    উৎস: World Atlas.
    ৯২.
    Animal Liberation' গ্রন্থটির রচয়িতা কে?
    1. হেগেল
    2. বেস্থাম
    3. কাস্ট
    4. পিটার সিঙ্গার
    ব্যাখ্যা
    পিটার সিঙ্গার:
    - পিটার সিঙ্গার একজন অস্ট্রেলিয়ান নৈতিক দার্শনিক যিনি প্রিন্সটন ইউনিভার্সিটির বায়োএথিক্সের ইমেরিটাস ইরা ডব্লিউ. ডিক্যাম্প অধ্যাপক।
    - পিটার সিঙ্গারের ব্যবহারিক নীতিবিদ্যার বৈশিষ্ট্য হলো তথ্যগত উপাদানের ব্যবহার। 
    - তথ্য যেখানে থেমে যায়, দর্শন সেখান থেকে শুরু হয়। 
    - এজন্য তিনি বলেন "দার্শনিকরা তাদের স্বীয় কাজে ফিরে এসেছে"। 

    উল্লেখ্য,
    - Animal Liberation গ্রন্থটির রচয়িতা পিটার সিঙ্গার। 
    - উপযোগবাদকে গ্রহণ না করেও এ গ্রন্থটি গুরুত্বপূর্ণ একটি দার্শনিক গ্রন্থে পরিণত হয়েছে। 
    - গোটা গ্রন্থের দুই-তৃতীয়াংশ অ-মানব প্রাণীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত এ সম্পর্কে ব্যবহারিক কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
     
    উৎস: i) Britannica.
            ii) পিটার সিঙ্গারের ব্যবহারিক নীতিবিদ্যা গ্রন্থের পর্যালোচনা, আনোয়ারুল্লাহ ভূঁইয়া।
    ৯৩.
    ‘যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বণ্টন‘ কোন সাম্যের মূল কথা?
    1. রাজনৈতিক
    2. সামাজিক
    3. আইনগত
    4. অর্থনৈতিক
    ব্যাখ্যা
    • অর্থনৈতিক সাম্য (Economic Equality):
    - অর্থনৈতিক সাম্যের অর্থ সকল সম্পদ সবার মাঝে সমানভাবে ভাগ করে দেয়া নয়।
    - অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন।
    - জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকল মানুষ যখন কাজ করার, ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে, তখন তাকে অর্থনৈতিক সাম্য বলে। অর্থনৈতিক সাম্যের মূল কথা হচ্ছে, যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বণ্টন।

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯৪.
    ‘ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ - তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।’-এটি কার উক্তি?
    1. জন লক
    2. জোনাথন সুইফট
    3. টি এইচ গ্রিন
    4. জোনাথান হেইট
    ব্যাখ্যা
    • নৈতিকতা:
    - জোনাথান হেইট এর মতে, ‘ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ-তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।’
    - নীতিবিদ জি. ম্যুর বলেন, "শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা।"
    - Cambridge Dictionary-তে বলা হয়েছে, "নৈতিকতা হলো ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি গুণ যা প্রত্যক ব্যক্তিই আইন কিংবা অন্য কোন বিষয় থেকে বেশি গুরুত্ব প্রদান করে থাকে।"   

    তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
    ৯৫.
    আইন প্রণয়ন কোন বিভাগের কাজ?
    1. সুপ্রীম কোর্ট
    2. বিচার বিভাগ
    3. শাসন বিভাগ
    4. আইন বিভাগ
    ব্যাখ্যা
    • আইন প্রণয়ন: 
    - আইন বিভাগের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন।
    - রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে সমুন্নত রেখে আইনসভা প্রচলিত আইনের কিংবা প্রথাগত বিধানের সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করে থাকে। - আইনসভা শাসন প্ররিচালনার নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
    ৯৬.
    ‘স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা‘ কোন ধরনের কর্তব্য?
    1. নৈতিক
    2. রাজনৈতিক
    3. সামাজিক
    4. অর্থনৈতিক
    ব্যাখ্যা
    • রাজনৈতিক কর্তব্য (Political Duties):
    - মানুষ শুধু সামাজিক জীবই নয়, সে রাজনৈতিক জীবও।
    - রাজনৈতিক জীব হিসেবে মানুষের রয়েছে বেশ কিছু রাজনৈতিক কর্তব্য।

    এগুলো হলো—
    → রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা,
    → রাষ্ট্রপ্রণীত আইন মেনে চলা,
    → সততা ও সতর্কতার সাথে ভোটাধিকার প্রয়োগ করা,
    স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা,
    → প্রয়োজনে রাষ্ট্রের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসা প্রভৃতি।

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।