গারো জনগোষ্ঠী:
- গারো জনগোষ্ঠী বাংলাদেশে বসবাসরত একটি আদিবাসী নৃগোষ্ঠী।
- এরা টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর জেলায় বাস করে।
- তবে- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া, নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা, শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী, টাঙ্গাইল জেলার মধুপুর- এই জায়গাগুলোতে গারোদের সংখ্যা অন্যান্য এলাকার তুলনায় বেশি।
- গারো জনগোষ্ঠীর আদি আবাসস্থল ছিল তিব্বতে।
- গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- গারোদের নিজস্ব ভাষার নাম আচিক।
- গারোদের সমাজে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিদ্যমান।
- এই সমাজে পরিবারের প্রধান হলেন মা।
- গারো সমাজে সম্পত্তির অধিকারীও হচ্ছে মা।
- পিতা পরিবারের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
- সন্তানরা মায়ের পদবি গ্রহণ করে।
- প্রথাগত নিয়ম অনুযায়ী পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী মেয়েরা হয়ে থাকে।
- কিন্তু এই সমাজ ব্যবস্থায় মাত্র একটি নির্বাচিত মেয়ে সম্পত্তির মালিকানা পায়- যাকে গারো ভাষায় ‘নক্না’ বলা হয়।
- সাধারণত পরিবারের কনিষ্ঠ কন্যাকে এই পদে নির্বাচিত করা হয়।
অন্যদিকে,
- মারমা, পাঙন, চাকমা সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থা চালু আছে।
- এই সমাজগুলোতে পরিবারের নেতৃত্ব ও সম্পত্তির অধিকার মূলত পুরুষদের হাতেই থাকে।
উৎস: বাংলাপিডিয়া ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ।