পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ 1) Impact of Values Education and Good Governance in national development; 2) How the element of Good Governance and Values Education can be established in society in a given social context; 3) The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence. সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
কোনটি সামাজিক ও পারিবারিক জীবনে বিপর্যয় নিয়ে আসে?
  1. ক) অপসংস্কৃতি
  2. খ) মাদকাসক্ততা
  3. গ) ছাত্র রাজনীতি
  4. ঘ) অশিক্ষা
সঠিক উত্তর:
খ) মাদকাসক্ততা
উত্তর
সঠিক উত্তর:
খ) মাদকাসক্ততা
ব্যাখ্যা

- মাদকাসক্ততার প্রভাবে পারিবারিক ও সামাজিক জীবনে চরম বিপর্যয় নেমে আসে। মাদকাসক্তরা অর্থের জন্যে নানা অপকর্মে লিপ্ত হয়। এতে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়।
হতাশা, বেকারত্ব, অপসংস্কৃতি, মূল্যবোধ শিক্ষার অভাব প্রভৃতি কারণে যুব সমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে।
- যুব সমাজের অবক্ষয়ের জন্যে অন্যতম দায়ী হলো মাদকাসক্তি।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)

.
সুশাসনের প্রেক্ষিতে দার্শনিক রাজাকে আদর্শ শাসক হিসেবে অভিহিত করেছেন কে?
  1. ক) এরিস্টটল
  2. খ) সক্রেটিস
  3. গ) প্লেটো
  4. ঘ) ম্যাকিয়াভেলী
সঠিক উত্তর:
গ) প্লেটো
উত্তর
সঠিক উত্তর:
গ) প্লেটো
ব্যাখ্যা

- গ্রিক দার্শনিক প্লেটো প্রাচীন গ্রিসে সুশাসন বা উত্তম শাসনের জন্যে আদর্শ শাসকের উপর জোর দিয়েছেন। তার মতে আদর্শ রাজা হবেন একজন দার্শনিক রাজা যার ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার থাকবে না।
- কারণ এগুলো থাকলে একজন শাসক জনগনের সাথে তার ওয়াদা অনুযায়ী কাজ করতে পারবেন না।
(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

.
বাংলাদেশে ন্যায়পাল আইন প্রণীত হয় কত সালে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৮০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮০ সালে
ব্যাখ্যা
- ন্যায়পাল হলো রাষ্ট্র নিযুক্ত কর্মকর্তা যিনি সরকারি প্রতিষ্ঠান বা কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করতে পারেন।
- বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পালের বিধান রয়েছে।
- সেই বিধান অনুসারে ১৯৮০ সালে বাংলাদেশে ন্যায়পাল আইন প্রণয়ন করা হয়। কিন্তু এ যাবৎ কখনো ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
.
ইভটিজিংয়ের জন্যে মুখ্যত দায়ী কোনটি?
  1. ক) আইনের অপপ্রয়োগ
  2. খ) ধর্মীয় শিক্ষার অভাব
  3. গ) মূল্যবোধের অবক্ষয়
  4. ঘ) দরিদ্রতা
সঠিক উত্তর:
গ) মূল্যবোধের অবক্ষয়
উত্তর
সঠিক উত্তর:
গ) মূল্যবোধের অবক্ষয়
ব্যাখ্যা

- ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। পুরুষ কর্তৃক নারীদের উত্ত্যক্ত বা বিরক্ত করাই হলো ইভটিজিং।
- ইভটিজিং এর জন্যে মূল্যবোধের অবক্ষয় প্রধানত দায়ী।
- এছাড়া সুশাসনের অভাব, অশিক্ষা, অপসংস্কৃতি প্রভৃতিও এর জন্যে দায়ী।

.
নেতৃত্ব কী ধরনের গুণ?
  1. ক) রাজনৈতিক
  2. খ) সাংস্কৃতিক
  3. গ) নৈতিক
  4. ঘ) সামাজিক
সঠিক উত্তর:
ঘ) সামাজিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সামাজিক
ব্যাখ্যা
- নেতৃত্ব বলতে কোন ব্যক্তি বা নেতার গুণাবলি এবং অন্যদের তার গুণাবলি দ্বারা প্রভাবিত করার ক্ষমতাকে বুঝায়।
- নেতৃত্ব এক প্রকার সামাজিক গুণ।
- সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য।
- সুসংহত ও পরিকল্পিত কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নের মাধ্যমে নেতৃত্ব বিকশিত হয়।
(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণি : মো. মোজাম্মেল হক)
.
নিচের কোনটি জনমত গঠনের মাধ্যম?
  1. ক) সভাসমিতি
  2. খ) আইনসভা
  3. গ) গণমাধ্যম
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- সাধারণ অর্থে জনমত বলতে আমরা সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশের মতামতকে বুঝলেও জনমত হলো যুক্তিযুক্ত, স্পষ্ট ও কল্যাণকামী মতামত।
- জনমত গঠনের মাধ্যম সমূহের মধ্যে রয়েছে: গণমাধ্যম, সভাসমিতি, আইনসভা, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি।
- জনমতকে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ বলা হয়। সুষ্ঠু ও সচেতন জনমতের উপর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে।
- জনমত গঠনের ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। মত প্রকাশের স্বাধীনতা না থাকলে জনমত গড়ে উঠা বাধাগ্রস্ত হয়।
(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
.
নিচের কোনটি রাষ্ট্রের আবশ্যিক কাজ নয়?
  1. ক) আইন প্রণয়ন
  2. খ) কর আদায়
  3. গ) স্বাস্থ্যসেবা
  4. ঘ) দেশ রক্ষা
সঠিক উত্তর:
গ) স্বাস্থ্যসেবা
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বাস্থ্যসেবা
ব্যাখ্যা
- রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও জনগণের অধিকার সংরক্ষণের জন্যে রাষ্ট্র যেসব কার্যাবলি সম্পন্ন করে থাকে সেগুলো হলো তার অপরিহার্য বা আবশ্যিক কার্যাবলি।
এগুলোর মধ্যে রয়েছে:
- আইন প্রণয়ন করা
- দেশ রক্ষা করা
- নিরাপত্তা বিধান করা
- রাজস্ব আদায় করা প্রভৃতি।
অন্যদিকে,
- রাষ্ট্রের যাবতীয় জনকল্যাণমূলক কাজ হলো ঐচ্ছিক কাজ। যেমনঃ স্বাস্থ্য সেবা প্রদান, শিক্ষার ব্যবস্থা, নিরক্ষরতা দূরীকরণ, যোগাযোগ অবকাঠামো নির্মাণ ইত্যাদি।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
.
নিচের কোনটি ব্যক্তিত্ব বিকাশের জন্যে অপরিহার্য?
  1. ক) প্রাতিষ্ঠানিক শিক্ষা
  2. খ) অধিকার ভোগ
  3. গ) কর্তব্য পালন
  4. ঘ) ধর্মীয় শিক্ষা
সঠিক উত্তর:
খ) অধিকার ভোগ
উত্তর
সঠিক উত্তর:
খ) অধিকার ভোগ
ব্যাখ্যা
- রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্যে অধিকার অপরিহার্য।
- অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা। এগুলো ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
.
নিচের কোনটি সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়াকে নির্দেশ করে?
  1. ক) জিটুজি
  2. খ) জিটুবি
  3. গ) জিটুসি
  4. ঘ) জিটুই
সঠিক উত্তর:
ক) জিটুজি
উত্তর
সঠিক উত্তর:
ক) জিটুজি
ব্যাখ্যা
- জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) হলো সরকারের সাথে সরকারের বা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যকার মিথস্ক্রিয়া।
অন্যদিকে,
- জিটুসি (গভর্নমেন্ট টু সিটিজেন) সরকারের সাথে নাগরিক বা ব্যক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়াকে নির্দেশ করে।
- জিটুই (গভর্নমেন্ট টু এমপ্লয়ি) সরকারের সাথে সরকারি কর্মচারীদের ক্রিয়া-প্রতিক্রিয়াকে নির্দেশ করে।
- জিটুবি হলো সরকারের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক।
(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
১০.
চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী হিসেবে অভিহিত করেন কে?
  1. ক) অধ্যাপক ফাইনার
  2. খ) অধ্যাপক মাইরন উহনার
  3. গ) অ্যালমন্ড ও পাওয়েল
  4. ঘ) এলান পটার
সঠিক উত্তর:
খ) অধ্যাপক মাইরন উহনার
উত্তর
সঠিক উত্তর:
খ) অধ্যাপক মাইরন উহনার
ব্যাখ্যা
- অধ্যাপক মাইরন উহনার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এক ধরনের স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।
অন্যদিকে,
- অধ্যাপক অ্যালমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এক ধরনের স্বার্থকামী গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।
- অধ্যাপক ফাইনার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে লবি হিসেবে অভিহিত করেন।
- এলান পটার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে সুসংবদ্ধ গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।
- (তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান-৩ : স্নাতক শ্রেণী : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১১.
United Nations Convention Against Corruption গৃহিত হয় কবে?
  1. ক) ২০০১ সালে
  2. খ) ২০০৩ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
খ) ২০০৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৩ সালে
ব্যাখ্যা
- United Nations Convention Against Corruption (UNCAC) হলো জাতিসংঘ গৃহিত দুর্নীতি রোধ বিষয়ক বৈশ্বিক কনভেনশন।
- এটি ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহিত হয় এবং ১৪ ডিসেম্বর ২০০৫ সালে কার্যকর হয়।
- বাংলাদেশসহ ১৮৭টি দেশ এটির অংশীদার।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১২.
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে বিশেষ বিধান গ্রহণের বিষয়ে বলা হয়েছে?
  1. ক) ৩২ নং অনুচ্ছেদ
  2. খ) ২৮(২) নং অনুচ্ছেদ
  3. গ) ২৮(৪) নং অনুচ্ছেদ
  4. ঘ) ২৯(১) নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
গ) ২৮(৪) নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮(৪) নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
- সংবিধানের ২৮(৪) নং অনুচ্ছেদে পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর জন্যে বিশেষ বিধান গ্রহণের বিষয়ে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে,
“নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্যে বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।”
অন্যদিকে,
- ২৮(২) নং অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভের কথা বলা হয়েছে।
- ২৯(১) নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভে সকলের সমতার কথা বলা হয়েছে।
- ৩২ নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ সম্পর্কে বলা হয়েছে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১৩.
নিচের কোনটি এডিবি বর্ণিত সুশাসনের উপাদান নয়?
  1. ক) জবাবদিহিতা
  2. খ) অবাধ তথ্য প্রবাহ
  3. গ) স্বচ্ছতা
  4. ঘ) ভবিষ্যৎবাণী
সঠিক উত্তর:
খ) অবাধ তথ্য প্রবাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) অবাধ তথ্য প্রবাহ
ব্যাখ্যা
- এশীয় উন্নয়ন ব্যাংকের মতে গভর্ন্যান্স হলো উন্নয়নের জন্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনায় ক্ষমতা চর্চার প্রক্রিয়া বা ধরন।
ব্যাংকটির সুশাসনের মূল উপাদান চারটি।
এগুলো হলো:
- জবাবদিহিতা
-, স্বচ্ছতা
- অংশগ্রহণ এবং
- ভবিষ্যৎবাণী।
অন্যদিকে,
- অবাধ তথ্য প্রবাহ হলো বিশ্বব্যাংকের মতে সুশাসন মূল্যায়নের অন্যতম উপাদান।
(তথ্যসূত্র: এডিবি ওয়েবসাইট)