পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
World Bank, IMF, WTO. সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
Doha Round কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) টেকসই উন্নয়ন
  2. খ) বাণিজ্যব্যবস্থার সংস্কার
  3. গ) দারিদ্র্য নির্মূল
  4. ঘ) সমুদ্র অর্থনীতি
সঠিক উত্তর:
খ) বাণিজ্যব্যবস্থার সংস্কার
উত্তর
সঠিক উত্তর:
খ) বাণিজ্যব্যবস্থার সংস্কার
ব্যাখ্যা
দোহা রাউন্ড হলো আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক গৃহিত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ক সংলাপ বা কর্মপরিকল্পনা।
২০০১ সালে কাতারের দোহায় বিশ্ব বাণিজ্য সংস্থার চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাধা হ্রাসকরণ এবং WTO এর বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের সংস্কারের লক্ষ্যে দোহা রাউন্ডের সূত্রপাত হয় যা এখনো চলমান। একে Doah Development Agenda নামেও অভিহিত করা হয়।
(সূত্র: WTO)
.
কোন সংস্থাটি বেসরকারি খাতের উন্নয়ন সাধনে কাজ করে?
  1. ক) IFC
  2. খ) MIGA
  3. গ) IDA
  4. ঘ) ICSID
সঠিক উত্তর:
ক) IFC
উত্তর
সঠিক উত্তর:
ক) IFC
ব্যাখ্যা
IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে। IFC ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১৮৫ টি। IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
(সূত্রঃ IFC ওয়েবসাইট)
.
জাতিসংঘভুক্ত কোন দেশটি বিশ্বব্যাংকের সদস্য নয়?
  1. ক) ইরান
  2. খ) সুদান
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) মঙ্গোলিয়া
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি। জাতিসংঘভুক্ত ৫টি দেশ যথা: অ্যান্ডোরা, কিউবা, উত্তর কোরিয়া, লিচেনস্টাইন এবং মোনাকো বিশ্বব্যাংকের সদস্য নয়।
এছাড়া জাতিসংঘের সদস্য নয় এমন ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটিও বিশ্বব্যাংকের সদস্য নয়। তবে কসোভো জাতিসংঘের সদস্য না হলেও বিশ্বব্যাংকের সদস্য।
বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে। IBRD এর সর্বশেষ সদস্য নাউরু (১২ এপ্রিল ২০১৬)। অন্যদিকে IDA এর সদস্য সংখ্যা ১৭৩টি।
(সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
.
২০১৯ সালে IDA থেকে ঋণ প্রাপ্তিতে শীর্ষদেশ কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) নাইজেরিয়া
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া
ব্যাখ্যা
২০১৯ সালে IDA থেকে ঋণ প্রাপ্তিতে শীর্ষদেশ ইথিওপিয়া। দেশটি মোট ২৬১ কোটি মার্কিন ডলার ঋণ পায়।
ঋণ প্রাপ্তিতে দ্বিতীয় অবস্থানে ছিলো বাংলাদেশ। বাংলাদেশ ২০১৯ সালে IDA থেকে মোট ২২৩.৭ কোটি মার্কিন ডলার ঋণ লাভ করে। বহুপাক্ষিক উৎস হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি অর্থসহায়তা পেয়ে আসছে IDA থেকে।
(সূত্রঃ বিশ্বব্যাংক বার্ষিক প্রতিবেদন-২০১৯)
.
বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট কোনটি?
  1. ক) APEC
  2. খ) EU
  3. গ) WTO
  4. ঘ) SAFTA
সঠিক উত্তর:
গ) WTO
উত্তর
সঠিক উত্তর:
গ) WTO
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট। ১ জানুয়ারি ১৯৯৫ বিশ্ব বাণিজ্য সংস্থা যাত্রা শুরু করে। এর বর্তমান সদস্য ১৬৪টি। বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
এটি GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী। GATT ১৯৪৭ সালের ৩০ অক্টোবর স্বাক্ষরিত হয়।
(সূত্রঃ WTO)
.
বাংলাদেশ কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) ১ জুলাই ১৯৯৪
  2. খ) ১ জুন ১৯৯৪
  3. গ) ১ জানুয়ারি ১৯৯৫
  4. ঘ) ১ ডিসেম্বর ১৯৯৫
সঠিক উত্তর:
গ) ১ জানুয়ারি ১৯৯৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ জানুয়ারি ১৯৯৫
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট। ১ জানুয়ারি ১৯৯৫ বিশ্ব বাণিজ্য সংস্থা যাত্রা শুরু করে। বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ১ জানুয়ারি ১৯৯৫ থেকেই এই জোটের সদস্য।
এর বর্তমান সদস্য ১৬৪টি। এটি GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী। GATT ১৯৪৭ সালের ৩০ অক্টোবর স্বাক্ষরিত হয়।
(সূত্রঃ WTO)
.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান প্রধান অর্থনীতিবিদ কে?
  1. ক) এম ভি কামাথ
  2. খ) রাফায়েল গ্রসি
  3. গ) গীতা গোপীনাথ
  4. ঘ) অংশুলা কান্ত
সঠিক উত্তর:
গ) গীতা গোপীনাথ
উত্তর
সঠিক উত্তর:
গ) গীতা গোপীনাথ
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান প্রধান অর্থনীতিবিদ হলেন ভারতীয় অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। তিনি সংস্থাটির প্রথম নারী অর্থনীতিবিদ। ১ জানুয়ারি ২০১৯ তিনি আইএমএফ প্রধান অর্থনীতিবিদ পদে নিযুক্ত হন।
এম ভি কামাথ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট। রাফায়েল গ্রসি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক। অংশুলা কান্ত বিশ্বব্যাংকের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা।
(সূত্রঃ আইএমএফ ওয়েবসাইট)
.
বর্তমানে কতটি মুদ্রা নিয়ে IMF এর কারেন্সি বাস্কেট গঠিত?
  1. ক) ৩টি
  2. খ) ২টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ঘ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫টি
ব্যাখ্যা
কারেন্সি বাস্কেট হলো IMF অনুমোদিত কতগুলো মুদ্রা যেগুলোর গড় বিনিময় মানের ভিত্তিতে IMF প্রবর্তিত SDR এর মান নির্ধারিত হয়। বর্তমানে IMF অনুমোদিত ৫টি মুদ্রা নিয়ে কারেন্সি বাস্কেট গঠিত।
এগুলো হলো: মার্কিন ডলার, ইউরো, চীনা ইউয়ান, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। সর্বশেষ ২০১৬ সালের ১ অক্টোবর চীনের ইউয়ান কারেন্সি বাস্কেটে যুক্ত হয়।
(সূত্র: IMF )
.
টেংরাটিলা গ্যাসক্ষেত্র নিয়ে নাইকো ও বাংলাদেশ সরকারের মধ্যকার মামলা কোথায় বিচারাধীন?
  1. ক) IFC
  2. খ) IMF
  3. গ) ICSID
  4. ঘ) MIGA
সঠিক উত্তর:
গ) ICSID
উত্তর
সঠিক উত্তর:
গ) ICSID
ব্যাখ্যা
২০০৫ সালে সিলেটে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ক্ষতিপূরণ ইস্যুতে ২০১০ সালে নাইকো ক্ষতিপূরণ থেকে অব্যহতি চেয়ে এবং বাংলাদেশ সরকার ২০১৬ সালে ক্ষতিপূরণ চেয়ে ICSID (International Centre for Settlement of Investment Disputes) আদালতে মামলা দায়ের করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ICSID এর আংশিক রায়ে অগ্নিকাণ্ডের জন্যে কানাডিয়ান কোম্পানি নাইকোকে দায়ী করে। এর ফলে বাংলাদেশের পক্ষে নাইকো থেকে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
(সূত্র: দৈনিক ইত্তেফাক)
১০.
বিশ্বব্যাংকে বর্তমানে সবচেয়ে বেশি ভোটিং পাওয়ার কোন দেশের?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ্বব্যাংকে সবচেয়ে বেশি ভোটিং পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের। IBRD তে যুক্তরাষ্ট্রের শেয়ার ১৬.৫৫ শতাংশ এবং ভোটিং পাওয়ার ১৫.৭৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ভোটিং পাওয়ার জাপানের ৭.৬৬ শতাংশ। তৃতীয় চীনের ৪.৭২ শতাংশ। জার্মানির ভোটিং পাওয়ার ৪.১৯ শতাংশ। বাংলাদেশের ভোটিং পাওয়ার ০.২৯ শতাংশ।
(সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
১১.
বিশ্বব্যাংক প্রকাশিত Ease of Doing Business Index-2020 এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১৩৫তম
  2. খ) ১৪৬তম
  3. গ) ১৬২তম
  4. ঘ) ১৬৮তম
সঠিক উত্তর:
ঘ) ১৬৮তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬৮তম
ব্যাখ্যা
Ease of Doing Business Report হলো বিশ্বব্যাংক প্রকাশিত বিভিন্ন দেশে ব্যবসাযের ক্ষেত্রে সরকারের নীতির উপযোগিতা ও কার্যকারিতা বিষয়ক একটি প্রতিবেদন। এটি ২০০৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে।
Ease of Doing Business Report-2020 এ ১৯০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম।
সূচকে শীর্ষ দেশ নিউজিল্যান্ড। সর্বনিম্ন দেশ সোমালিয়া। ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিলো ১৭৬তম।
(সূত্র: Ease of Doing Business Report-2020)