পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা - ৭৬: বিষয়: গণিত টপিক:সেট, পরিসংখ্যান, সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
একটি বাক্সে ৬টি লাল ও ৯টি নীল মার্বেল রয়েছে। বাক্সটি থেকে একটি মার্বেল বাছাই করলে মার্বেলটি লাল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৫
  2. ১/৩
  3. ৪/৭
  4. ৩/৫
ব্যাখ্যা
সমস্যা: একটি বাক্সে ৬টি লাল ও ৯টি নীল মার্বেল রয়েছে। বাক্সটি থেকে একটি মার্বেল বাছাই করলে মার্বেলটি লাল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
বাক্সে মোট মার্বেল সংখ্যা = ৬টি লাল + ৯টি নীল = ১৫টি

মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা = লাল মার্বেলের সংখ্যা/মোট মার্বেলের সংখ্যা
= ৬/১৫
= ২/৫

∴ মার্বেলটি লাল না হওয়ার সম্ভাবনা = ১ - (২/৫)
= (৫ - ২)/৫
= ৩/৫
.
PEOPLE শব্দটিকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে?
  1. 72
  2. 98
  3. 68
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: PEOPLE শব্দটিকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে?

সমাধান:
PEOPLE শব্দটিতে মোট অক্ষর 6 টি যাদের মধ্যে 3 টি (E, O, E) স্বরবর্ণ এবং বাকী 3 টি ব্যাঞ্জনবর্ণ।

স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে সাজানোর উপায় 4!/2! = 12 [P দুইটি]
আবার স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজানো যায় = 3!/2! = 3 উপায়ে [E দুইটি]

∴ সাজানোর মোট উপায় = 12 × 3
= 36
.
১৫, ৩৫, ২০, ৪০, ২৫, ৩০ উপাত্তসমূহের মধ্যক কত?
  1. ২৫
  2. ২৩.৫
  3. ২৭.৫
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫, ৩৫, ২০, ৪০, ২৫, ৩০ উপাত্তসমূহের মধ্যক কত?

সমাধান:
উপাত্তগুলোর মানের উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই,
১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০
যেহেতু এখানে জোড় সংখ্যক সংখ্যা রয়েছে। তাই মধ্যক হবে মাঝের দুইটি সংখ্যার গড়।
∴ মধ্যক = (২৫ + ৩০)/২
= ৫৫/২
= ২৭.৫
অতএব, ১৫, ৩৫, ২০, ৪০, ২৫, ৩০ উপাত্তগুলোর মধ্যক হলো ২৭.৫।
.
0, 7, 6, 5, 4, 3, 2, 1 অঙ্কগুলি প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 5 অঙ্কবিশিষ্ট কতগুলি জোড় সংখ্যা গঠন করা যাবে?
  1. 3000
  2. 2880
  3. 3360
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 7, 6, 5, 4, 3, 2, 1 অঙ্কগুলি প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 5 অঙ্কবিশিষ্ট কতগুলি জোড় সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
জোড় সংখ্যা গঠনের জন্য শেষ সংখ্যা 0, 2, 4, 6 এর যে কোন একটি হতে হবে।
5 অঙ্কবিশিষ্ট জোড় সংখ্যা = 4C1 × 7C4 × 4!
= 4 × 35 × 24
= 3360

প্রথম অঙ্কটি শূন্য এমন 5 অঙ্কবিশিষ্ট জোড় সংখ্যা = 3C1 × 6C3 × 3!
= 3 × 20 × 6
= 360

প্রথম অঙ্কটি শূন্য হলে তা মূলত চার অঙ্কের হয়ে যায়।
0, 1, 2, 3, 4, 5, 6, 7 অঙ্কগুলি প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 5 অঙ্কবিশিষ্ট জোড় সংখ্যা গঠন করা যাবে
= 3360 - 360
= 3000
.
লুডুর দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) আসার সম্ভাবনা কত?
  1. 2/9
  2. 1/12
  3. 1/2
  4. 1/6
ব্যাখ্যা
প্রশ্ন: লুডুর দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) আসার সম্ভাবনা কত?

সমাধান:
লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা = 62 = 36

লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে, দুইটি সংখ্যা (জোড় সংখ্যা) পাওয়ার অনুকূল ঘটনা = {(2, 2), (4, 4), (6, 6)}
= 3 টি

দুইটি সংখ্যা একই (জোড় সংখ্যা) পাওয়ার সম্ভাবনা = 3/36 = 1/12
.
10 টি বইয়ের মধ্যে 5 টি বই কত প্রকারে বাছাই করা যায়, যাতে নির্দিষ্ট দুইটি বই সর্বদা বাদ থাকে?
  1. 52
  2. 56
  3. 62
  4. 40
ব্যাখ্যা
প্রশ্ন: 10 টি বইয়ের মধ্যে 5 টি বই কত প্রকারে বাছাই করা যায়, যাতে নির্দিষ্ট দুইটি বই সর্বদা বাদ থাকে?

সমাধান:
নির্দিষ্ট দুইটি বই সর্বদা বাদ থাকে, অতএব (10 - 2) বা 8 টি থেকে 5 টি বাছাই করতে হবে।

∴ বাছাই করার উপায় = 8C5
= 8!/(5! 3!)
= 56
.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী-2025 সালের জানুয়ারি মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 3 দিন। ঐ সপ্তাহে শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. 3/7
  2. 4/7
  3. 1/3
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী-2025 সালের জানুয়ারি মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 3 দিন। ঐ সপ্তাহে শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
20২5 সালের জানুয়ারি মাসের ২য় সপ্তাহে মোট 7 দিন।
যার মধ্যে বৃষ্টি হয়েছিল 3 দিন।

শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 3/7
শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = 1 - (3/7)
=(7 - 3)/7
= 4/7
.
একটি ক্লাসে প্রত্যেক ছাত্র অন্য প্রত্যেক ছাত্রের সাথে একটি করে প্রজেক্ট করবে। মোট প্রজেক্টের সংখ্যা 45 টি হলে ক্লাসে মোট কতজন ছাত্র আছে?
  1. 8 জন
  2. 10 জন
  3. 12 জন
  4. 11 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে প্রত্যেক ছাত্র অন্য প্রত্যেক ছাত্রের সাথে একটি করে প্রজেক্ট করবে। মোট প্রজেক্টের সংখ্যা 45 টি হলে ক্লাসে মোট কতজন ছাত্র আছে?

সমাধান:
ধরি, ক্লাসে মোট ছাত্র সংখ্যা = n
∴ মোট প্রজেক্টের সংখ্যা nC2 = 45
বা, {(n)(n - 1)}/2 = 45
বা, (n2 - n)/2 = 45
বা, n2 - n = 90
বা, n2 - n - 90 = 0
বা, n2 - 10n + 9n - 90 = 0
বা, n(n - 10) + 9(n - 10) = 0
বা, (n - 10)(n + 9) = 0
∴ n - 10 = 0
n = 10
অথবা
n + 9 = 0
n = - 9 [গ্রহণযোগ্য নয়]
সুতরাং ক্লাসে মোট 10 জন ছাত্র আছে।
.
আগামীকাল 11:00 PM-এ ঢাকার আকাশে সূর্য দেখা যাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/4
  3. 0
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: আগামীকাল 11:00 PM-এ ঢাকার আকাশে সূর্য দেখা যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
11:00 PM-এ ঢাকায় রাত বিরাজমান থাকে।
রাতের বেলা সূর্য দেখা যাওয়া সম্ভব নয়। অর্থাৎ, যেকোনো দিন 11:00 PM-এ ঢাকার আকাশে সূর্য দেখা যাওয়ার সম্ভাবনা শূন্য।
১০.
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। দুইটি মুদ্রাতেই হেড অথবা দুইটি মুদ্রাতেই টেল আসার সম্ভাবনা কত?
  1. 0.25
  2. 0.50
  3. 0.75
  4. 1.00
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। দুইটি মুদ্রাতেই হেড অথবা দুইটি মুদ্রাতেই টেল আসার সম্ভাবনা কত?

সমাধান:
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হলো {HH, HT, TH, TT}
এখানে,
মোট ঘটনা = 4
অনুকূল ঘটনা = {HH, TT} = 2 

∴ দুইটি মুদ্রাতেই হেড অথবা দুইটি মুদ্রাতেই টেল আসার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= 2/4
= 0.50
১১.
একটি অফিসের 4 জন পুরুষ এবং 3 জন মহিলা কর্মচারীকে একটি সারিতে কতভাবে বসানো যায় যেখানে 4 জন পুরুষ কর্মচারী সর্বদা পাশাপাশি থাকবে?
  1. 2854
  2. 3426
  3. 2924
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসের 4 জন পুরুষ এবং 3 জন মহিলা কর্মচারীকে একটি সারিতে কতভাবে বসানো যায় যেখানে 4 জন পুরুষ কর্মচারী সর্বদা পাশাপাশি থাকবে?

সমাধান:
মোট কর্মচারী = (4 + 3) = 7 জন
4 জন পুরুষ কর্মচারী একত্রে থাকলে তাদেরকে একটি ইউনিট হিসেবে ধরলে মোট সংখ্যা = (1 + 3) জন
= 4 জন

4 জনকে বসানো যায় = 4!
4 জন পুরুষ কর্মচারীকে নিজেদের মধ্যে সাজানো যায় = 4!
3 জন মহিলা কর্মচারীকে নিজেদের মধ্যে সাজানো যায় = 3!
সুতরাং, মোট বিন্যাস সংখ্যা = 4! × 4! × 3!
= 24 × 24 × 6
= 3456
১২.
৩, ৫, ২, ৪, ৬, ১, ১৫, ২ ও ১২ সংখ্যাগুলোর প্রচুরক কত?
  1. ১২
  2. প্রচুরক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৫, ২, ৪, ৬, ১, ১৫, ২ ও ১২ সংখ্যাগুলোর প্রচুরক কত?

সমাধান:
উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সব থেকে বেশি সংখ্যকবার থাকে তাকে প্রচুরক বলে।
প্রদত্ত উপাত্তে ২ সংখ্যাটি সর্বোচ্চ সংখ্যক বার (২ বার) আছে, তাই এখানে প্রচুরক ২।
১৩.
একটি বাস্কেটবল টুর্নামেন্টে 7 টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?
  1. 18 টি
  2. 21 টি
  3. 15 টি
  4. 24 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস্কেটবল টুর্নামেন্টে 7 টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?

সমাধান:
7 টি দল অংশগ্রহণ করে একক লীগ পদ্ধতিতে খেলা হলে প্রত্যেকে প্রত্যেকের সংখ্যা 1 টি করে খেলা খেলবে।
তাহলে মোট খেলা হবে 7C2 = 21 টি।
১৪.
জুয়েল সিটি লিমিটেডের একজন কর্মচারি। জুয়েলের চাকরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা ৩/৫ হলে, চাকরিতে থাকার সম্ভাবনা কত?
  1. ২/৫
  2. ১/৩
  3. ৩/৫
  4. ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: জুয়েল সিটি লিমিটেডের একজন কর্মচারি। জুয়েলের চাকরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা ৩/৫ হলে, চাকরিতে থাকার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
চাকরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা = ৩/৫

∴ চাকরিতে থাকার সম্ভাবনা = ১ - (৩/৫)
= (৫ - ৩)/৫
= ২/৫
১৫.
একটি স্কুলের ১০ জন শিক্ষকের মধ্যে থেকে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বাছাই করতে হলে কতভাবে এই নির্বাচন করা যাবে?
  1. ১০০
  2. ৯০
  3. ১৯
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ১০ জন শিক্ষকের মধ্যে থেকে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বাছাই করতে হলে কতভাবে এই নির্বাচন করা যাবে?

সমাধান:
১০ জন শিক্ষক থেকে প্রধান শিক্ষক নির্বাচন করার উপায় ১০C = ১০
বাকি (১০ - ১) = ৯ জন শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক নির্বাচন করার উপায় C = ৯
∴ মোট বাছাই করার উপায় = ১০ × ৯ = ৯০
১৬.
P(A) = 3/4, P(B) = 1/3 হলে A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?
  1. 4/7
  2. 3/8
  3. 2/5
  4. 5/6
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 3/4, P(B) = 1/3 হলে A ও B স্বাধীন হলে P(A ∪ B) এর মান কত?

সমাধান:
P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
= P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (3/4) + (1/3) - (3/4) × (1/3)
= (3/4) + (1/3) - (1/4)
= (9 + 4 - 3)/12
= 10/12
= 5/6
১৭.
'PLANET' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. ২৪০
  2. ৩৬০
  3. ১২০
  4. ৩২০
ব্যাখ্যা
প্রশ্ন: 'PLANET' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
PLANET শব্দটিতে মোট বর্ণ আছে ৬টি, Vowel আছে ২টি (A,E)।
Vowel দুটিকে একটি ধরে মোট বর্ণ = ৫টি
৫টি বর্ণকে সাজানো যায় = ৫!
Vowel দুটি সাজানো যায় = ২!
∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = ৫! × ২!
= ১২০ × ২
= ২৪০
১৮.
৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত ১টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৫
  2. ৯/১১
  3. ৩/১০
  4. ৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত ১টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
৩০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭
৩০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ১১

মৌলিক হওয়ার সম্ভাবনা = ২/১১

মৌলিক না হওয়ার সম্ভাবনা = ১ - (২/১১)
=(১১ - ২)/১১
= ৯/১১
১৯.
যদি nC6 = nC4 হয়, তবে 15Cn =?
  1. 2002
  2. 3003
  3. 4004
  4. 5005
ব্যাখ্যা
প্রশ্ন: যদি nC6 = nC4 হয়, তবে 15Cn =?

সমাধান:
nC6 = nC4
nCn - 6 = nC4
⇒ n - 6 = 4
∴ n = 6 + 4 = 10

15Cn = 15C10
= 15!/(10! × 5!)
= (15 × 14 × 13 × 12 × 11)/(5 × 4 × 3 × 2 × 1)
= 3003
২০.
একটি বাক্সে ৫টি নীল, ৪টি হলুদ এবং ৬টি সাদা বল রয়েছে। বাক্স থেকে কমপক্ষে কয়টি বল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি করে বল থাকবে?
  1. ৯ টি
  2. ১২ টি
  3. ১০ টি
  4. ১৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ৫টি নীল, ৪টি হলুদ এবং ৬টি সাদা বল রয়েছে। বাক্স থেকে কমপক্ষে কয়টি বল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি করে বল থাকবে?

সমাধান:
দেয়া আছে,
নীল বল আছে ৫টি
হলুদ বল আছে ৪টি
সাদা বল আছে ৬টি

প্রত্যেক রঙের অন্তত একটি বল পেতে হলে কমপক্ষে মোট বল বের করতে হবে
= সবচেয়ে বেশি সংখ্যক বলের রঙের সংখ্যা + দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বলের রঙের সংখ্যা + ১
= ৬ (সাদা) + ৫ (নীল) + ১
= ১২টি
২১.
4 টি পোস্ট বাক্সে 6 টি চিঠি কতভাবে ফেলা যায়?
  1. 24
  2. 46
  3. 64
  4. 480
ব্যাখ্যা
প্রশ্ন: 4 টি পোস্ট বাক্সে 6 টি চিঠি কতভাবে ফেলা যায়?

সমাধান:
পোস্ট বাক্সের সংখ্যা n = 4 টি
চিঠির সংখ্যা r = 6 টি

চিঠি ফেলা যায় = (পোস্ট বক্স)চিঠি
= nr
= 46
২২.
TABLE শব্দের বিন্যাস সংখ্যা SEA শব্দের বিন্যাস সংখ্যার কতগুণ?
  1. 10 গুণ
  2. 20 গুণ
  3. 15 গুণ
  4. 25 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: TABLE শব্দের বিন্যাস সংখ্যা SEA শব্দের বিন্যাস সংখ্যার কতগুণ?

সমাধান:
TABLE শব্দের বিন্যাস সংখ্যা = 5!
SEA শব্দের বিন্যাস সংখ্যা = 3!
এখন, 5!/3! = (5 × 4 × 3!)/3!
= 20
∴ TABLE শব্দের বিন্যাস সংখ্যা SEA শব্দের বিন্যাস সংখ্যার 20 গুণ।