পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়48 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
i) বাংলা সাহিত্য ও ব্যাকরণ - ২৫; ii) ইংরেজি সাহিত্য ও গ্রামার - ২৫; iii) গণিত ও মানসিক দক্ষতা - ২৫; iv) বিজ্ঞান এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - ২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।' উক্তিটি কার?
  1. ক) মুকুন্দরাম চক্রবর্তী
  2. খ) দৌলত কাজী
  3. গ) গোবিন্দচন্দ্র দাস
  4. ঘ) ভারতচন্দ্র রায়
ব্যাখ্যা

• মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গলকাব্য।
• এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।<b
• অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত কিছু পঙক্তি হলো:
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন',
- 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়',
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে',
- 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।',
- 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বিধবাবিবাহ ও বহুবিবাহ প্রথা নিয়ে রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস-
  1. ক) আনন্দমঠ
  2. খ) ইন্দিরা
  3. গ) মৃণালিনী
  4. ঘ) বিষবৃক্ষ
ব্যাখ্যা

- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয়।
- তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
- তাঁকে 'বাংলার স্কট' বলা হয়।
- 'কমলাকান্ত' ছিল তাঁর ছদ্মনাম।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাস বিষবৃক্ষ।
- এটি বঙ্কিমচন্দ্রের চতুর্থ বাংলা উপন্যাস।
- বিষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু ছিল সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা বিধবাবিবাহ ও বহুবিবাহ প্রথা নিয়ে।
- এই উপন্যাসের নায়িকা বিধবা কুন্দনন্দিনীর চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠা কন্যার ছায়া অবলম্বনে রচিত হয় বলে জানা যায়।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।

.
'এই খেদ মোর মনে
ভালবেসে মিটল না আশ কুলাল না এ জীবনে।
হায়, জীবন এতো ছোট কেনে?
এ ভুবনে?' - সংলাপটি কোন উপন্যাসের?
  1. ক) পঞ্চগ্রাম
  2. খ) কবি
  3. গ) অরণ্যবহ্নি
  4. ঘ) ফেরা
ব্যাখ্যা

• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন।
• তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- চৈতালী ঘূর্ণি (১ম প্রকাশিত উপন্যাস)
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- গণদেবতা,
- পঞ্চগ্রাম,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা,
- একটি কালো মেয়ের কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস)।

• তাঁর বিখ্যাত উপন্যাস 'কবি'।
• উপন্যাসের ক্লাসিক সংলাপ-
'এই খেদ মোর মনে
ভালবেসে মিটল না আশ কুলাল না এ জীবনে।
হায়, জীবন এতো ছোট কেনে?
এ ভুবনে?'

উৎস: লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দু:খ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনী অবলম্বনে রচিত নাটক-
  1. ক) গোত্রান্তর
  2. খ) কলঙ্ক
  3. গ) অবরোধ
  4. ঘ) নবান্ন
ব্যাখ্যা

- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য।
- তাঁর রচিত বিখ্যাত নাটক নবান্ন।
- এই নাটকের পটভূমি পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দু:খ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনী।
• তাঁর রচিত অন্যান্য নাটক:
- জনপদ,
- কলঙ্ক,
- অবরোধ,
- গোত্রান্তর।
• তাঁর রচিত নাটকের উপজীব্য ছিল সমাজের নিচের তলার মানুষের জীবনচিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল-
  1. ক) নবম থেকে দশম শতাব্দী
  2. খ) সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী
  3. গ) সপ্তম থেকে দশম শতাব্দী
  4. ঘ) দশম থেকে দ্বাদশ শতাব্দী
ব্যাখ্যা

- ধারণা করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০-১২০০ (সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর) সালের মধ্যে রচিত।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০-১২০০ সালের (দশম থেকে দ্বাদশ শতাব্দীর) মধ্যে রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

.
'বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো।' উক্তিটির রচয়িতা-
  1. ক) মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) আহমদ ছফা
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) প্রথম চৌধুরী
ব্যাখ্যা

• শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যোপন্যাস।
• এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- অমিত রায়,
- কেতকী,
- লাবণ্য,
- শোভনলাল ইত্যাদি।
• এই উপন্যাসের বিখ্যাত উক্তি:
- ফ্যাশনটা হলো মুখোশ স্টাইলটা হলো মুখশ্রী।
- পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে অধিপত্য শুরু করবে।'
- বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো।
- ভালোবাসা খানিকটা অত্যাচার চাই অত্যাচার করেও।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং শেষের কবিতা উপন্যাস।

.
কোন শব্দটিতে অপপ্রয়োগ জনিত ভুল নাই?
  1. ক) অশ্রুজল
  2. খ) ভাষাভাষী
  3. গ) ফলশ্রুতি
  4. ঘ) জন্মবার্ষিক
ব্যাখ্যা

- ভাষা ব্যবহারকারী অর্থে ভাষীই যথার্থ ও যথেষ্ট। ভাষাভাষী প্রয়োগ অশুদ্ধ।
- ফলশ্রুতি শব্দটির আভিধানিক অর্থ পুণ্যকর্ম করলে যে ফল হয় তার বিবরণ বা তা শুনা। অফিস-আদালত, স্কুল-কলেজে যে অর্থে ফলশ্রুতি লেখা হচ্ছে তা ভুল। তার বদলে ফল, ফলাফল, পরিণতি ব্যবহার শুদ্ধ।
- অশ্রুজল চোখের জল অর্থে ব্যবহার অশুদ্ধ। অশ্রু অর্থই চোখের জল।
- জন্মবার্ষিক শব্দই যথেষ্ট। এক্ষেত্রে স্ত্রী প্রত্যয় যোগ বহুল প্রচলিত হলেও অশুদ্ধ।

.
'রাজা-বাদশাহ' শব্দটি গঠিত হয়েছে কোন‌ কোন ভাষার মিশ্রণে?
  1. ক) আরবি ও তৎসম
  2. খ) তৎসম ও ফারসি
  3. গ) ফারসি ও আরবি
  4. ঘ) তৎসম ও বাংলা
ব্যাখ্যা

• 'রাজা-বাদশাহ' শব্দটি 'তৎসম ও ফারসি' ভাষার মিশ্রণে গঠিত হয়েছে।

• কিছু মিশ্রিত শব্দের উদাহরণ-
- হাট-বাজার (বাংলা ও ফারসি),
- রাজা-বাদশাহ (তৎসম ও ফারসি),
- হেড-মৌলবী (ইংরেজি ও ফারসি),
- হেড-পন্ডিত (ইংরেজি ও তৎসম),
- খ্রিস্টাব্দ (ইংরেজি + তৎসম),
- ডাক্তার-খানা (ইংরেজি ও ফারসি),
- পকেটমার (ইংরেজি ও বাংলা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'সুলুক-সন্ধান' বাগধারাটির অর্থ-
  1. ক) সুসময়ের বন্ধু
  2. খ) খোঁজখবর
  3. গ) বাঁচা-মরার উপায়
  4. ঘ) অন্তরঙ্গ বন্ধুত্ব
ব্যাখ্যা

'সুলুক-সন্ধান' বাগধারাটির অর্থ খোঁজখবর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত পদটিকে বলা হয়-
  1. ক) তদ্ধিত পদ
  2. খ) প্রাতিপদিক
  3. গ) কৃদন্ত পদ
  4. ঘ) তদ্ধিতান্ত পদ
ব্যাখ্যা

- ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে।
- কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ।
- শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে।
- তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১১.
'Poetry is the breath and finer spirit of knowledge' was quoted by-
  1. ক) John Keats
  2. খ) William Blake
  3. গ) P. B. Shelley
  4. ঘ) Wordsworth
ব্যাখ্যা

• William Wordsworth is a famous Romantic poet.
• His famous quotations:
- Poetry is the breath and finer spirit of knowledge.
- Child is the father of man.
- Our birth is but a sleep and a forgetting.
- Nature never did betray the heart that loved her.
- Poetry is a spontaneous overflow of powerful feelings.
- Come forth into the light of things, let nature be your teacher.

Source: Encyclopedia of Britannica.

১২.
Which one is a plural form of 'dormouse'?
  1. ক) dormiuses
  2. খ) dormices
  3. গ) dormouces
  4. ঘ) dormice
ব্যাখ্যা

কতগুলো Noun এর মাঝের vowel এবং consonant পরিবর্তন করে plural করতে হয়। যেমন-
Singular Plural
Dormouse ----- Dormice
Louse ------------ Lice
Mouse ----------- Mice ইত্যাদি।

১৩.
I remember the place where I was born. Here 'where I was born' is a/an ______ clause.
  1. ক) Principal
  2. খ) Noun
  3. গ) Adverbial
  4. ঘ) Relative
ব্যাখ্যা

- যে sub-ordinate clause কোনো Noun or Pronoun এর পরে বসে ঐ Noun or Pronoun কে qualify or modify করে তাকে Adjective clause or Relative clause বলে।
- আর Adjective clause গুলো Relative Pronoun বা Relative Adverb দ্বারা শুরু হয় তাই তাদেরকে Relative clause বলে।
- এখানে 'where I was born' clause টি 'place' Noun কে modify করেছে।
- তাই এটি একটি Adjective clause।

১৪.
We have been reading in this school ___ four years.
  1. ক) since
  2. খ) till
  3. গ) from
  4. ঘ) for
ব্যাখ্যা

• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
- ব্যতিক্রম (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।)। যেমন:
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Sumi has been working here for six months.

১৫.
The meaning of 'Hard and fast'?
  1. ক) Quick
  2. খ) Fixed
  3. গ) Difficult
  4. ঘ) Rapid
ব্যাখ্যা

- The meaning of 'Hard and fast' is fixed and definitive.
- যার বাংলা অর্থ ধরাবাঁধা।
- There is no Hard and fast rules about that.

১৬.
I asked him________.
  1. ক) what is his name
  2. খ) what was his name
  3. গ) what his name is
  4. ঘ) what his name was
ব্যাখ্যা

- I asked him what his name was.
- এখানে I asked him হচ্ছে principal clause এবং what his name was হচ্ছে sub-ordinate clause.
- Sub-ordinate clause কে প্রশ্ন করা যায় না।
- প্রশ্ন করতে হলে principal clause কে প্রশ্ন করতে হয়। ইহাকে Embedded question বলে।
- এখানে was হওয়ার কারণ হচ্ছে principal clause টি past indefinite.

১৭.
Swimming is a good exercise. Here the word 'Swimming' is a/an-
  1. ক) Infinitive
  2. খ) Participle
  3. গ) Gerund
  4. ঘ) Adjective
ব্যাখ্যা

- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun।
- Preposition এর object হিসেবে Verb+ing বসলে তা Gerund হয়।
- Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
যেমন:
- Swimming is a good exercise.
- Reading books is my hobby.
- Reading is an excellent habit.
- I have no objection to walking.
- Walking is a good habit.
- I like dancing.

১৮.
You surprise me. (Make it passive voice)
  1. ক) I am surprised by you.
  2. খ) I have been surprised by you.
  3. গ) I am surprised at you.
  4. ঘ) I was surprised by you.
ব্যাখ্যা

- Present tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম: Object টির subjective form + am/is/are + মূল verb এর past participle + by/to/with/in etc + subject এর objective form.
- surprised এর পর সবসময় at বসে with/by/in নয়।
যেমন:
- Active voice: You surprise me.
- Passive Voice: I am surprised at you.

১৯.
কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস?
  1. ক) ওয়েবক্যাম
  2. খ) জয়স্টিক
  3. গ) লাইটপেন
  4. ঘ) প্রজেক্টর
ব্যাখ্যা

• কম্পিউটারের আউটপুট ডিভাইস:
- মনিটর,
- প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন ইত্যাদি।

• কম্পিউটারের ইনপুট ডিভাইস:
- স্ক্যানার,
- পাঞ্চকার্ড,
- বারকোড রিডার,
- ওয়েবক্যাম,
- মাউস,
- ওএমআর,
- ওসিআর,
- স্ক্যানার,
- জয়স্টিক,
- ট্র্যাকবল,
- লাইটপেন,
- ডিজিটাইজার ইত্যাদি।

২০.
কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) তালিপাম
  2. খ) ভিয়েনা
  3. গ) সিমেন্টেক
  4. ঘ) এন্ডোরা
ব্যাখ্যা

• অতি পরিচিত কিছু ভাইরাস:
- স্টোন,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

• কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাস:
- অভিজি,
- এভিরা,
- এভাস্ট,
- McAfee,
- Norton Antivirus,
- Kaspersky Antivirus,
- Symantec,
- ESET NOD32,
- PANDA,
- Cobra Antivirus ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

২১.
বুলিয়ান আলজেবরার কোন উপপাদ্যটি সঠিক নয়?
  1. ক) A + 1 = 1
  2. খ) A + A' = 1
  3. গ) A + A = A
  4. ঘ) A + 0 = 0
ব্যাখ্যা

বুলিয়ান উপপাদ্য:
- A + 0 = A
- A + A = A
- A + A' = 1
- A + 1 = 1
- A . 1 = A
- A . A' = 0
- A . A = A
- A . 0 = 0

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২২.
কাজের গতি বাড়ানোর জন্য কম্পিউটারে‌ কোন মেমোরি ব্যবহৃত হয়?
  1. ক) ভার্চুয়াল মেমোরি
  2. খ) মেইন মেমোরি
  3. গ) চৌম্বক মেমোরি
  4. ঘ) ক্যাশ মেমোরি
ব্যাখ্যা
- কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান স্মৃতির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিকে ক্যাশ মেমোরি বা ক্যাশ স্মৃতি বলা হয়।
- কোনো এপ্লিকেশন প্রোগ্রামে কাজ করার জন্য যে তথ্যগুলো বারবার ব্যবহৃত হয় সেই তথ্যগুলোকে ক্যাশ মেমোরিতে জমা রাখা হয়।
২৩.
কোনটি ভরহীন ও তড়িৎ নিরপেক্ষ কণা?
  1. ক) ইলেকট্রন
  2. খ) প্রোটন
  3. গ) নিউট্রন
  4. ঘ) ফোটন
ব্যাখ্যা

- আলোক শক্তি কোন উৎস থেকে অবিচ্ছন্ন তরঙ্গের আকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ বা প্যাকেট আকারে বের হয়। প্রত্যেক রং এর আলোর জন্য এই শক্তি প্যাকেটের শক্তির একটা সর্বনিম্ন মান আছে। এই সর্ব নিম্নমানের শক্তিসম্পন্ন কণিকাকে কোয়ান্টাম বা ফোটন বলে।
- ফোটন ভরহীন ও তড়িৎ নিরপেক্ষ কণা।
- এটি কণা ও তরঙ্গ উভয়ই ধর্ম প্রদর্শন করতে পারে।

২৪.
যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তাকে বলা হয়-
  1. ক) তড়িৎ মোটর
  2. খ) ডায়নামো
  3. গ) ট্রান্সফর্মার
  4. ঘ) ডায়োড
ব্যাখ্যা

- যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সফর্মার বলে।
- যে তড়িৎযন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ মোটর বলে।
- যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ডায়নামো বা জেনারেটর বলে। তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত।

উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

২৫.
মহাবিস্ফোরণ তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন‌-
  1. ক) আইনস্টাইন
  2. খ) লেমেটার
  3. গ) স্টিফেন হকিং
  4. ঘ) গ্যালিলিও
ব্যাখ্যা

- যুক্তরাজ্যের বিখ্যাত পদার্থবিদ ও গণিতজ্ঞ স্টিফেন হকিং।
- তিনি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন‌।
- তাঁর রচিত বিখ্যাত কয়েকটি গ্রন্থ:
- A brief history of time,
- The Universe in a Nutshell,
- The grand design
- অপরদিকে, মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি. লেমেটার।

২৬.
কোনটি মৌলিক পদার্থ নয়?
  1. ক) লোহা
  2. খ) লবণ
  3. গ) সোনা
  4. ঘ) তামা
ব্যাখ্যা

- যে সকল বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোনো বস্তুতে রূপান্তরিত করা যায় না তাকে বলে মৌলিক পদার্থ।
যেমন- সোনা, রূপা, তামা, লোহা, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি।
- যে সকল বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলে যৌগিক পদার্থ।
যেমন- পানি, লবণ, ইস্পাত, চিনি, ইউরিয়া ইত্যাদি।

২৭.
কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে বলা হয় আলোর-
  1. ক) বর্ণালী
  2. খ) বিক্ষেপন
  3. গ) বিচ্যুতি
  4. ঘ) বিচ্ছুরণ
ব্যাখ্যা

- সূর্যের সাদা আলো যদি কোনো কাচের প্রিজমের মধ্য দিয়ে যায় তাহলে তা সাতটি রঙ্গে বিশিষ্ট হয়।
- প্রিজম থেকে নির্গত আলোকরশ্মি যদি কোনো পর্দার উপর ফেলা হয় তাহলে পর্দায় সাতটি রঙের পট্টি দেখা যায়। আলোর এই রঙিন পট্টিকে বর্ণালী বলে।
- কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে আলোর বিচ্ছুরণ বলে।
- বর্ণালীতে বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল এ সাতটি রঙ পরপর দেখা যায়।

উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

২৮.
কিলোওয়াট ঘণ্টা সমান-
  1. ক) ৪.২ × ১০ জুল
  2. খ) ৩.৬ × ১০ জুল
  3. গ) ৭.২ × ১০ জুল
  4. ঘ) ৩.৬ × ১০ জুল
ব্যাখ্যা

- বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক বা ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা।
- বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিলোওয়াট ঘণ্টায়।
- এক কিলোওয়াট ঘণ্টা সমান ৩.৬ × ১০ জুল।

২৯.
কোনটি স্তন্যপায়ী প্রাণী?
  1. ক) কুমির
  2. খ) কচ্ছপ
  3. গ) সাপ
  4. ঘ) শুশুক
ব্যাখ্যা

- স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম দ্বারা আবৃত থাকে।
- স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে।
- শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়।
- উদাহরণ: তিমি, বাদুড়, শুশুক, গরু, হাতি, মানুষ, কুকুর, বানর, ঘোড়া, ইঁদুর, জিরাফ ইত্যাদি।
- সাপ, কুমির, ঘড়িয়াল, কচ্ছপ, টিকটিকি, গিরগিটি, ডাইনোসর প্রভৃতি সরীসৃপ শ্রেণির প্রাণী। এরা বুকে ভর দিয়ে চলে, ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়।

৩০.
52 খানা তাসের প্যাকেট হতে একখানা তাস দৈবভাবে উঠানো হল। তাসটি ছবিযুক্ত হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 7/13
  2. খ) 4/13
  3. গ) 1/26
  4. ঘ) 3/13
ব্যাখ্যা

- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52টি।
- এর মধ্যে লাল ও কালো তাসের সংখ্যা = 26টি করে।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।
- টেক্কা, রাজা, রানি ও জ্যাক ৪টি করে।
- নম্বর যুক্ত তাপ ৩৬টি।
- ছবিযুক্ত তাস ১২টি (রাজা, রানি ও জ্যাক ৪টি করে)।
- সুতরাং দৈবভাবে একটি তাস টানলে সেটি ছবিযুক্ত হওয়ার সম্ভাবনা = 12/52
= 3/13।

৩১.
x + y = 3 হলে x3 + y3 + 9xy এর মান কত?
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 9
  4. ঘ) 27
ব্যাখ্যা

দেওয়া আছে, x + y = 3
এখন, x3 + y3 + 9xy
= (x + y)3 - 3xy(x + y) + 9xy
= 33 - (3xy × 3) + 9xy
= 27 - 9xy + 9xy
= 27

৩২.
log10x = -1 হলে x এর মান কত?
  1. ক) 10
  2. খ) 100
  3. গ) 0.1
  4. ঘ) 0.01
ব্যাখ্যা

এখানে, log10x = -1
বা, x = 10-1
বা, x = 1/101
বা, x = 1/10
বা, x = 0.1

উৎস: সাধারণ গণিত, নবম-দশম শ্রেণি।

৩৩.
ক, খ ও গ একজাতীয় রাশি এবং ক:খ = ২ : ৩, খ : গ = ৪ : ৫ হলে ক : খ : গ = ?
  1. ক) ৯ : ১২ : ১৫
  2. খ) ৮ : ৯ : ১২
  3. গ) ৮ : ১২ : ১৫
  4. ঘ) ৪ : ৬ : ১২
ব্যাখ্যা

দেওয়া আছে, ক : খ = ২ : ৩ = ৮ : ১২ (৪ দ্বারা গুণ করে)
এবং খ : গ = ৪ : ৫ = ১২ : ১৫ = (৩ দ্বারা গুণ করে)
সুতরাং ক : খ : গ = ৮ : ১২ : ১৫।

৩৪.
কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত?
  1. ক) 1761
  2. খ) 1781
  3. গ) 1751
  4. ঘ) 1771
ব্যাখ্যা

মনে করি, ধারাটি প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d
আমরা জানি, n তম পদ = a + (n-1)d
সুতরাং 12 তম পদ = a + (12-1)d
= a + 11d

প্রশ্নমতে, a + 11d = 77
আবার, আমরা জানি, n তম পদের সমষ্টি = n/2 {2a + (n-1)d}
সুতরাং প্রথম 23টি পদের সমষ্টি = 23/2 {2a + (23-1)d}
= 23/2 (2a + 22d)
= 23/2 × 2 (a + 11d)
= 23 × (a + 10d)
= 23 × 77
= 1771

৩৫.
এক ব্যক্তি একটি দ্রব্য ১০০০ টাকায় কিনে ২০% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?
  1. ক) ১০৮০ টাকা
  2. খ) ১১০০ টাকা
  3. গ) ১২০০ টাকা
  4. ঘ) ১৩১১ টাকা
ব্যাখ্যা

২০% লাভে, ১০০ টাকার জিনিসের বিক্রয়মূল্য (১০০+২০) = ১২০ টাকা।
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ১০০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ × ১০০০/১০০
= ১২০০ টাকা।
আবার, ১০% ক্ষতিতে,
১০০ টাকার জিনিসের বিক্রয়মূল্য = (১০০-১০) = ৯০ টাকা।
সুতরাং ১ টাকার জিনিসের বিক্রয়মূল্য = ৯০/১০০
সুতরাং ১২০০ টাকার জিনিসের বিক্রয়মূল্য = ৯০×১২০০/১০০
= ১০৮০ টাকা।

৩৬.
'BIAM' শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 12
  2. খ) 8
  3. গ) 24
  4. ঘ) 16
ব্যাখ্যা

- 'BIAM' শব্দটির চারটি বর্ণই ভিন্ন ভিন্ন।
- সুতরাং বর্ণগুলো একত্রে নিয়ে সাজানোর উপায় = 4!
= 4 × 3 × 2 × 1 = 24

৩৭.
5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y যোগফল কত?
  1. ক) 45
  2. খ) 55
  3. গ) 60
  4. ঘ) 65
ব্যাখ্যা

দেওয়া আছে,
প্রদত্ত ধারার প্রথম পদ, a = 5
দ্বিতীয় পদ = x
তৃতীয় পদ = y
এবং চতুর্থ পদ = 135

মনে করি,
ধারাটির সাধারণ অনুপাত, q
সুতরাং ধারাটির চতুর্থ পদ = aq(4-1)
= 5. q3
= 5q3
প্রশ্নমতে, 5q3 = 135
বা, q3 = 135/5
বা, q3 = 27
বা, q3 = 33
বা, q = 3
এখন,
দ্বিতীয় পদ, x = aq(2-1)
= aq1
= aq
= 5.3
= 15

এবং তৃতীয় পদ, y = aq(3-1)
= aq2
= 5.32
= 5.9
= 45
এখন x এবং y যোগফল = 15+45
= 60

৩৮.
1 - 1/2 + 1/3 - 1/4 + 1/5 - 1/6 + 1/12 = কত?
  1. ক) 7/60
  2. খ) 1/10
  3. গ) 3/10
  4. ঘ) 7/10
ব্যাখ্যা

1 - 1/2 + 1/3 - 1/4 + 1/5 - 1/6 + 1/12
= (60 - 30 + 20 - 15 + 12 - 10 + 5)/60
= 42/60
= 7/10

৩৯.
Stammering শব্দের সাথে speech শব্দের যে সম্পর্ক 'Deafness' শব্দের সাথে সেই সম্পর্ক কোনটির?
  1. ক) Speaking
  2. খ) Ear
  3. গ) Hearing
  4. ঘ) Sound
ব্যাখ্যা

• বিপরীতার্থক শব্দার্থ:
- Stammering শব্দের অর্থ তোতলামি।
- Speech শব্দের অর্থ বক্তিতা/ভাষণ।
- Deafness শব্দের অর্থ বধিরতা।
- Hearing-ষ শব্দের অর্থ শ্রবণ।
সুতরাং Stammering শব্দের সাথে speech শব্দের যে সম্পর্ক 'Deafness' শব্দের সাথে Hearing শব্দের সেই সম্পর্ক।

৪০.
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ০ কয়বার ব্যবহৃত হয়?
  1. ক) ১৯ বার
  2. খ) ২০ বার
  3. গ) ২১ বার
  4. ঘ) ১১ বার
ব্যাখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ০ সংখ্যাটি ১১ বার, ১ সংখ্যাটি ২১ বার এবং অন্য সব সংখ্যা ২০ বার ব্যবহৃত হয়।
৪১.
০.০১ × ০.০০১০ × ০.০০০৫ × ০.০০০০২ = কত?
  1. ক) ০.০০০০০০০০০০০১
  2. খ) ০.০০০০০০০০১
  3. গ) ০.০০০০০০০০০০০০১
  4. ঘ) ০.০০০০০০০০০০১
ব্যাখ্যা

০.০১ × ০.০০১০ × ০.০০০৫ × ০.০০০০২
= ১/১০০ × ১/১০০০ × ৫/১০০০০ × ১/১০০০০০
= ১০/১০০০০০০০০০০০০০০
= ০.০০০০০০০০০০০০১

৪২.
কোন জোড়াটি অন্য গুলো থেকে ভিন্ন?
  1. ক) ৩-২৭
  2. খ) ২-৪
  3. গ) ৪-১৬
  4. ঘ) ১-১
ব্যাখ্যা
৩-২৭ জোড়াটি বাদে প্রতি জোড়াতে প্রথমটির বর্গ হলো দ্বিতীয়টি। তাই সঠিক উত্তর হবে ৩-২৭।
৪৩.
নিরবধি : অবিরাম :: নিখিল : ?
  1. ক) অশণি
  2. খ) অনিল
  3. গ) অশান্ত
  4. ঘ) অখিল
ব্যাখ্যা

- নিরবধি শব্দের অর্থ অনবরত, অনুক্ষণ, নিরন্তর;
- অবিরাম শব্দের অর্থ নিরন্তর;
- নিখিল অর্থ সমস্ত, সমগ্র, সমুদয়;
- অখিল অর্থ সমস্ত, সমগ্র।

৪৪.
৩০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত?
  1. ক) ১৯৯
  2. খ) ১৮৯
  3. গ) ১৭৭
  4. ঘ) ২১৯
ব্যাখ্যা

- ৩০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৫টি।
যথা: ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭।
- মৌলিক সংখ্যা গুলোর যোগফল = ৩১ + ৩৭ + ৪১ + ৪৩ + ৪৭ = ১৯৯

৪৫.
J M M J ___ শূন্য স্থানে হবে-
  1. ক) N
  2. খ) S
  3. গ) O
  4. ঘ) J
ব্যাখ্যা

- প্রদত্ত সিরিজটি ইংরেজি মাসের ১ম অক্ষর নিয়ে সাজানো হয়েছে।
- এক মাস গ্যাপ দিয়ে সিরিজটি সাজানো হয়েছে।
যেমন: January, February, March, April, May, June, July, August, September, October, November and December.

৪৬.
হাফিজ একটি সারির দুই দিক হতেই সপ্তম স্থানে অবস্থান করছে। তাহলে ঐ সারিতে মোট কতজন লোক আছে?
  1. ক) ১২ জন
  2. খ) ১৩ জন
  3. গ) ১৪ জন
  4. ঘ) ১৫ জন
ব্যাখ্যা
হাফিজ সপ্তম স্থানে অবস্থান করায় মোট ব্যক্তি সংখ্যা হবে = ৬ + ১ (সপ্তম) + ৬
= ১৩ জন।
৪৭.
ডাউন যদি অস্ট্রেলিয়ার সাথে সম্পর্কিত হয় তাহলে প্রেইরি কোনটির সাথে সম্পর্কিত?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
ডাউন হচ্ছে অস্ট্রেলিয়ার তৃণভূমি। অপরদিকে, প্রেইরি হচ্ছে উত্তর আমেরিকার তৃণভূমি।