পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
পরীক্ষা – ২২ বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি-৪ টপিক: i) আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি। ii) সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলংকা ও পাকিস্তানের সিভিল সার্ভিস। iii) আন্তর্জাতিক সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ - ডায়নামিক প্যানেল ও সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived]

৪৯তম বিসিএস ⎯ জেনারেল পার্ট [Archived] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
'প্রথম ধরিত্রী সম্মেলন' কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 
  1. নাইরোবি, কেনিয়া
  2. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. রিও ডি জেনেইরো, ব্রাজিল
  4. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
রিও ডি জেনেইরো, ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনেইরো, ব্রাজিল
ব্যাখ্যা

ধরিত্রী সম্মেলন: 
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- প্রথম ধরিত্রি সম্মেলন: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২। 
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ স্বাক্ষর।

উল্লেখ্য,
- 'রিও বা ধরিত্রী সম্মেলন+ ৫' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- 'রিও বা ধরিত্রী সম্মেলন ১০' অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে।
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- রিও বা ধরিত্রী সম্মেলন ২০' অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ২০১২ সালে।
- এটি তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

উৎস: United Nations ওয়েবসাইট।

.
ADB এর প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
  1. ভারত
  2. ভুটান
  3. বাংলাদেশ
  4. নেপাল
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদন: 
- এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। 
- ২০২৩ সালের হিসাবে, দেশে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৪৪ জন ইন্টারনেট ব্যবহার করছেন।
- প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে ভুটান ।
- এবং ইন্টারনেট ব্যবহারকারীর তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

.
'কিগালি সংশোধনী' নিচের কোন প্রটোকলের সাথে সম্পর্কিত?
  1. মন্ট্রিল প্রোটোকল
  2. নাগোয়া প্রোটোকলে
  3. কিয়োটো প্রোটোকল
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রোটোকল
ব্যাখ্যা

কিগালি সংশোধনী:
- মন্ট্রিল প্রোটোকলের সর্বশেষ সংশোধনী হলো কিগালি সংশোধনী।
- কিগালি সংশোধনী হলো হাইড্রোফ্লরোকার্বন (HFCs)-এর ব্যবহার এবং উৎপাদন ধীরে ধীরে হ্রাস করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
 - ২০১৬ সালের ১৫ অক্টোবর রুয়ান্ডার কিগালিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় শক্তিশালী গ্রিন হাউজ গ্যাস-হাইড্রোফ্লোরো কার্বনের ব্যবহার পর্যায়ক্রমে জ কমিয়ে আনতে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয়।
- সংশোধনীটি বাস্তবায়িত হলে স্তবায়িত হলে এই শতাব্দীর শেষে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমানো সম্ভব হবে।

উৎস: UNEP ওয়েবসাইট।

.
নিচের কোনটি  IUCN এর কাজ- 
  1. জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা
  2. বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি করা
  3. প্রকৃতি সংরক্ষণে গবেষণা করা 
  4. উপরের সবগুলো 
সঠিক উত্তর:
উপরের সবগুলো 
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো 
ব্যাখ্যা

• IUCN: 
- IUCN এর পূর্ণরূপ হলো:
- International Union for Conservation of Nature.
- প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা।
- IUCN হলো একটি আন্তর্জাতিক সংগঠন,
- যা প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে।
- এটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়।

• IUCN এর প্রধান কাজ:
- প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ দেওয়া,
- বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি করা,
- বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিতে সাহায্য করা,
- জলবায়ু পরিবর্তন, বন রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা।

উৎস: IUCN ওয়েবসাইট।

.
UNEP এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. আদ্দিস আবাবা, ইথিওপিয়া
  2. জেনেভা, সুইজার‌ল্যান্ড
  3. নাইরোবি, কেনিয়া 
  4. নিউইয়র্ক, নিউইয়র্ক
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া 
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া 
ব্যাখ্যা

UNEP:
- পূর্ণরূপ- United Nations Environment programme.
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP).
- প্রতিষ্ঠিত হয়:- ৫ জুন, ১৯৭২ সালে।
- UNEP সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। [সেপ্টেম্বর, ২০২৫]
- UNEP এর প্রতিষ্ঠার দিন ৫ জুনকে "বিশ্ব পরিবেশ দিবস" হিসেবে পালন করা হয়।

এছাড়াও,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।

​• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
- পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।

উৎস: UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

.
যুক্তরাষ্ট্রের ফেডারেল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় কবে?
  1.  ১৮৮৫ সালে
  2.  ১৮৮৯ সালে
  3.  ১৮৮৩সালে
  4.  ১৮৮৭ সালে
সঠিক উত্তর:
 ১৮৮৩সালে
উত্তর
সঠিক উত্তর:
 ১৮৮৩সালে
ব্যাখ্যা

- মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধিবদ্ধভাবে ফেডারেল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় ১৮৮৩ সালে।
- The Pendleton Civil Service Reform Act-1883 এর মাধ্যমে।
- ১৯৭৮ সালে ফেডারেল সিভিল সার্ভিস কমিশনে সংস্কার করে একে তিনটি প্রতিষ্ঠানে বিকেন্দ্রীকরণ করা হয়। এগুলো হলো:
- অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট
- দ্য মেরিট সিস্টেম প্রোটেকশন বোর্ড
- দ্য ফেডারেল লেবার রিলেশন অথরিটি।

উৎস: অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট ওয়েবসাইট।

.
’বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক' প্রকাশ করে কোন সংস্থা?
  1. Earth watch
  2. World watch
  3. German watch
  4. Green watch
সঠিক উত্তর:
German watch
উত্তর
সঠিক উত্তর:
German watch
ব্যাখ্যা

German watch:
- এটি একটি অলাভজনক বেসরকারি পরিবেশ এবং বাণিজ্য সংস্থা।
- এটি শিল্পোন্নত দেশের সাথে অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- এটি প্রতি বছর "বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক" প্রকাশ করে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- প্রতিষ্ঠা: ১৯৯১ সালে।

উৎস: German watch এর ওয়েবসাইট।

.
বিশ্ব ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে মাথাপিছু জিডিপির ভিত্তিতে এশিয়ার সর্বনিম্ন অবস্থান কোন দেশের?  [সেপ্টেম্বর,২০২৫]
  1. পাকিস্তান
  2. আফগানিস্তান
  3. বাংলাদেশ
  4. জর্ডান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

- বিশ্ব ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন: 
- বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২০২৪ সাল শেষে বেড়ে হয়েছে ২ হাজার ৫৯৩ ডলার।
- প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে ভারত রয়েছে শীর্ষে (২ হাজার ৬৯৬ ডলার),
- এশিয়ার নিম্ন আয়ের দেশের তালিকায় মাথাপিছু জিডিপির ভিত্তিতে সবচেয়ে এগিয়ে রয়েছে জর্ডান (৪ হাজার ৬১৮ ডলার)
- সবচেয়ে কম আফগানিস্তানের (৪১৩ ডলার)।

উৎস: ইত্তেফাক।[লিঙ্ক]

.
পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি? [সেপ্টম্বর,২০২৫]
  1.  লিথুনিয়া 
  2. এস্তোনিয়া
  3. লাটবিয়া 
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
এস্তোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
এস্তোনিয়া
ব্যাখ্যা

• এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (ইপিআই) বা পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী,
- বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ ইউরোপের দেশ এস্তোনিয়া।
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল বন ব্যবস্থাপনা এবং কার্বনশূন্য গণপরিবহনের জন্য এস্তোনিয়া সুপরিচিত।
- পরিবেশ সুরক্ষা সূচকে দেশটির স্কোর ৭৫ দশমিক ৩।
- ২য় অবস্থানে লুক্সেমবার্গ।
- এবং ৩য় অবস্থানে আছে জার্মানি।
 
উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

১০.
'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের সাথে জড়িত কার নাম? 
  1. পল হ্যারিস 
  2.  জ্যাকি চ্যান
  3. গ্রেটা থুনবার্গ 
  4. ডেভিড অ্যাটেনবারো
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ 
উত্তর
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ 
ব্যাখ্যা

ফ্রাইডেস ফর ফিউচার:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক আন্দোলন।
- স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশ নেয়।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- আন্দোলনটি সংঘটিত হয়: ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।

উৎস: ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।

১১.
রামসার কনভেনশন এর মূল উদ্দেশ্য- 
  1. ওজনস্তর রক্ষা করা 
  2. জলাভূমি সংরক্ষণ করা 
  3. পারমাণবিক বজ্র নিষ্কাশন
  4. উপরের সবগুলো 
সঠিক উত্তর:
জলাভূমি সংরক্ষণ করা 
উত্তর
সঠিক উত্তর:
জলাভূমি সংরক্ষণ করা 
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি,
- এটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
-  এই কনভেনশন ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি সংরক্ষণ করা।
- এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

১২.
ভারতীয় উপমহাদেশে প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS)-এ উত্তীর্ণ হন কে?
  1. এপিজে আবুল কালাম
  2. সতেন্দ্রনাথ ঠাকুর
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ড. অমর্ত্য সেন
সঠিক উত্তর:
সতেন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
সতেন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

 ইন্ডিয়ান সিভিল সার্ভিস:
- গঠিত হয়: আনুষ্ঠানিকভাবে ১৮৫৮ সালে।
- নিয়ন্ত্রণ: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে ব্রিটিশ সরকার।
- পূর্ব নাম: Covenanted Civil Services (CCS).
- নতুন রূপ: ১৯৪৭ সালের পরICS বিলুপ্ত হয়ে IAS (Indian Administrative Service) তে রূপান্তরিত হয়।
- নিয়োগ প্রক্রিয়া: প্রাথমিকভাবে ব্রিটেনেই পরীক্ষা হতো এবং ভারতীয়দের অংশগ্রহণ সীমিত ছিল।
- ১৮৬৩ সালে প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্রনাথ ঠাকুর ICS-এ উত্তীর্ণ হন।
- ১৯২২ সালে থেকে পরীক্ষা ভারতেও শুরু হয় (আলাহাবাদে)।

উৎস: ব্রিটানিকা।

১৩.
’নাগোয়া প্রটোকল’ স্বাক্ষরিত হয় কোথায়? 
  1. জাপান
  2. যুক্তরাষ্ট্র
  3. সুইজারল্যান্ড
  4. রাশিয়া 
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

নাগোয়া প্রটোকল:
- পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing.
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি।
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- কার্যকর: ১২ অক্টোবর, ২০১৪ সাল।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।
- এর উদ্দেশ্য হল জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যার ফলে জীববৈচিত্র্যের  সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা যায়।

উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট। 

১৪.
সম্প্রতি, মহাকাশে 'ওফেক ১৯' গোয়েন্দা স্যাটালাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইসরায়েল 
  3. ইরান
  4. তুরস্ক
সঠিক উত্তর:
ইসরায়েল 
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল 
ব্যাখ্যা

'ওফেক ১৯': 
- ২ সেপ্টেম্বর মহাকাশ 'ওফেক ১৯' নামে এক গোয়েন্দা স্যাটালাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল।
- ইসরায়েলের পালমাচিম এয়ারবেজ থেকে স্যাটালাইটটি পাঠানো হয়।
- উচ্চ রেজুলেশনের নজরদারিতে সক্ষম স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর কক্ষপথ থেকে তথ্য পাঠাতে শুরু করেছে।
- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য মতে, উচ্চ প্রযুক্তির এই নজরদারি স্যাটেলাইট শত্রুপক্ষের ওপর নজরদারির সক্ষমতা আরো বাড়িয়ে তুলবে।

উৎস: রয়টার্স [লিঙ্ক]

১৫.
Green Climate Fund (GCF) গঠনের প্রাথমিক ধারণা ও প্রস্তাব উঠে আসে কপ (COP) কততম সম্মেলনে? 
  1. কপ-১৭
  2. কপ-১৫
  3. কপ-১২
  4. কপ-১৩
সঠিক উত্তর:
কপ-১৫
উত্তর
সঠিক উত্তর:
কপ-১৫
ব্যাখ্যা

কপ-১৫: 
- ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলন, যা COP-15 নামে পরিচিত,
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন ছিল, যা ৭ থেকে ১৮ ডিসেম্বর ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে কোপেনহেগেন অ্যাকর্ড নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২° সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ।
- শিল্পোন্নত দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানায়
- এরই প্রেক্ষিতে, "Copenhagen Accord"-এ Green Climate Fund (GCF) গঠনের প্রাথমিক ধারণা ও প্রস্তাব উঠে আসে।
- লক্ষ্য ছিল উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অর্থায়ন করা।

অন্যদিকে,
- কানকুন সম্মেলন (COP-16):
- কোপেনহেগেনে তহবিলের ধারণা দেওয়ার পর, পরবর্তী বছর মেক্সিকোর কানকুনে এই তহবিল গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়।
- এই সম্মেলনে GCF-এর কাঠামো, পরিচালনা এবং অর্থায়নের রূপরেখা চূড়ান্ত হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।

১৬.
'V-20' কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. নারী আন্দোলন 
  2. বিনিয়োগ সম্পর্কিত
  3. দারিদ্র্য বিমোচন
  4. জলবায়ু পরিবর্তন
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা

- V-20' জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের জোট।

V- 20 বা Vulnerable Twenty Group:

- এটি হলো ২০টি জলবায়ু-সংবেদনশীল (climate-vulnerable) দেশের একটি জোট,
- এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সাল।
- প্রথম সভা: লিমা, পেরুতে।
- উদ্যোক্তা দেশ: ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF) I
- প্রথম সদস্য ২০টি দেশ:
- এই জোটের প্রাথমিক সদস্য দেশ সমূহ:
- আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম।
- বর্তমান সদস্য দেশ: ৭০ টি। [সেপ্টেম্বর, ২০২৫]

উৎস: V-20 ওয়েবসাইট।

১৭.
কোন দিনটি ভারতের সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়?
  1. ১৬ এপ্রিল
  2. ১৪ এপ্রিল
  3. ২১ এপ্রিল
  4. ১৫ এপ্রিল
সঠিক উত্তর:
২১ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
২১ এপ্রিল
ব্যাখ্যা

- ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়।

ভারত:

- ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম।
- এর রাজধানী: নয়া দিল্লি।
- মুদ্রা: রুপি।
- প্রেসিডেন্ট: দ্রৌপদী মুর্মু।
- প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি।
- প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
- ১৯৪৭ সালে ভারতবর্ষ দুই ভাগে ভাগ হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
- ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়।
- তাই প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
- ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়।

উৎস: Britannica.

১৮.
কোন দেশে প্রথম মেধাভিত্তিক সিভিল সার্ভিস চালু হয়? 
  1. জাপান
  2. চীন
  3. গ্রীস
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস:
- প্রাচীন চীনে সরকারী চাকুরি বা আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা।
- তখন চীনে সরকারী চাকুরে রাজ্যের বিভিন্ন বিষয়ে সম্রাটকে অবহিত করতেন।
- সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বলা হতো মন্ত্রিদেরকে, যারা সরাসরি প্রাসাদের কাজ করতেন।
- তারা সরকারের ক্ষমতাশালী ব্যাক্তিবর্গ হিসাবে পরিচিত ছিলেন।

এছাড়াও,
- ২০৬ খ্রিস্টপূর্বে হ্যান শাসনামলে সম্রাট উডির শাসনামলে সর্বপ্রথম সিভিল সার্ভিস বা সরকারী চাকরির সূচনা হয়।
- সম্রাট জানতেন চীনের মতো এতো বড় সাম্রাজ্য তিনি একা চালাতে পারবেন না।
- তিনি উচ্চশিক্ষিত মন্ত্রী এবং প্রশাসকদের সরকারের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিলেন।
- এভাবেই ২০০০ বছর ধরে চীনা সাম্রাজ্য সিভিল সার্ভিস দ্বারা পরিচালিত হতো।

উৎস: Britannica.

১৯.
UNFCCC এর বর্তমান সদস্য সংখ্যা কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১৯৭টি
  2. ১৯৮টি
  3. ১৯২টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৮টি
ব্যাখ্যা

UNFCCC: 
- পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো সনদ।
- প্রতিষ্ঠা: ৯ মে ১৯৯২ সালে।
- কার্যকর হয় ২১ মার্চ ১৯৯৪ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
-  প্রধান উদ্দেশ্য: জলবায়ু ব্যবস্থায় মানুষের কারণে সৃষ্ট বিপজ্জনক হস্তক্ষেপ প্রতিরোধের জন্য গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব স্থিতিশীল করা।
- সদস্য সংখ্যা: ১৯৮টি পক্ষ (১৯৭টি রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, সেপ্টেম্বর, ২০২৫)

• প্রধান কার্যক্রম:
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি।
- উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল প্রদান।

• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:

- Paris Agreement (২০১৫): গ্লোবাল তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করা।
- Kyoto Protocol (১৯৯৭): উন্নত দেশগুলোর জন্য বাধ্যতামূলক নির্গমন হ্রাস লক্ষ্য।
- Nationally Determined Contributions (NDCs): দেশগুলোর জলবায়ু অঙ্গীকার।
- Global Stocktake: জলবায়ু লক্ষ্যের অগ্রগতি পর্যালোচনা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

২০.
জাতিসংঘ জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল কোনটি?
  1. কিয়োটো প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. মন্ট্রিল প্রটোকল
  4. বর্ণিত কোনটিই নয় 
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল:
- পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে,
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৭৩টি।

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকল: এটি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি চুক্তি, জৈব নিরাপত্তার সাথে সম্পর্কিত নয়. 
- মন্ট্রিল প্রটোকল: এটি ওজোন স্তরের ক্ষয়কারী পদার্থ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত. 
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে।
- অনুমোদন হয় ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।

২১.
বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন হয় কত সালে?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা

 জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (UNCHE):
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত হয় পরিবেশ সম্মেলন।
- এটি  বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) স্টকহোম সম্মেলন নামে পরিচিত।
• স্টকহোম সম্মেলনে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP) গঠিত হয়।
- এই সম্মেলনটি পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ ছিল এবং এতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয়েছিল।
- এই সম্মেলনের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করা হয় এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উঠে আসে।

উৎস: UNEP ওয়েবসাইট।[লিঙ্ক]

২২.
'রসনেফট' কোন দেশের বৃহত্তম জ্বালানি প্রতিষ্ঠান? [সেপ্টেম্বর,২০২৫]
  1. ফ্রান্স
  2. রাশিয়া 
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা 
সঠিক উত্তর:
রাশিয়া 
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া 
ব্যাখ্যা

রাশিয়া জ্বালানি কোম্পানি: 
- রাশিয়া সরকারের মালিকানাধীন রসনেফট দেশটির অন্যতম বৃহত্তম জ্বালানি কোম্পানি।
- এটি বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানও বটে।
- ভারতের বৃহৎ তেল শোধনাগার ও জ্বালানি তেল বিপণন সংস্থা নায়ারা এনার্জির বেশির ভাগ শেয়ারের মালিক রাশিয়ার কয়েকটি প্রতিষ্ঠান,যার মধ্যে রসনেফটও আছে।
- ভারতে প্রতিদিন যে পরিমাণ তেল পরিশোধন করা হয়, তার প্রায় ৮ শতাংশ আসে নায়ারা থেকে।
- ভারত দৈনিক গড়ে প্রায় ৫২ লাখ ব্যারেল জ্বালানি পরিশোধন করে।

উৎস: রসনেফট ওয়েবসাইট। [লিঙ্ক]

২৩.
’গ্রিনপিস’ কোন দেশের পরিবেশবাদী সংস্থা?
  1. কানাডা 
  2. সুইডেন
  3. নেদারল্যান্ডস
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডাম।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।