পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৭২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭৩
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭৩ প্রশ্ন

.
Which kind of noun is 'Iron'?
  1. Material noun
  2. Proper noun
  3. Abstract noun
  4. Common noun
ব্যাখ্যা
• Iron (লোহা) হলো Materiel noun.
- কারণ এটি এমন একটি বস্তুবাচক জিনিস যা গণনা করা যায় না তবে পরিমাপ/ওজন করা যায়।

• Materiel noun: 
- যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে  বুঝায় এবং তার অন্তর্গত কোন অংশকে বুঝায় না তাকে Materiel noun বলে।
- এগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়।
- কিছু উদাহরণ: water, gold, iron, silver, steel, tea, sand, wood, mutton, oil etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
If we had practiced more, ___________.
  1. we would win the game
  2. we had have won the game
  3. we would have won the game
  4. we would have win the game
ব্যাখ্যা
• এই বাক্যটি একটি Third Conditional বাক্য,Third Conditional বাক্যে If + Past Perfect এবং Would have + Past Participle ব্যবহৃত হয়।

• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।

• তাই নিয়মানুযায়ী, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - we would have won the game.

Complete Sentence: If we had practiced more, we would have won the game.

- এখানে "If we had practiced more" (যদি আমরা আরও অনুশীলন করতাম) হলো Past Perfect tense, এবং "we would have won the game" (আমরা খেলা জিততাম) হলো would have + Past Participle tense.
.
I had ______ lunch at noon.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article: 
- A, An & The কে article বলে।
- এরা noun কে qualify করে।
-  Article দুই প্রকার।
- যেমন:
1. Indefinite: A, An.
2. Definite: The.

• Article এর নিয়মানুযায়ী,
- খাবারের(meals) এর পূর্বে a/an বসে না।
- যেমন: I have breakfast at 8 a.m.

Complete sentence: I had lunch at noon.

• তবে খাবারের পূর্বে adjective বসলে a/an বসে।
- যেমন: We had a good breakfast yesterday.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
.
Select the correct singular form of 'criteria'.
  1. Criterion
  2. Criterie
  3. Criterius
  4. Criteria
ব্যাখ্যা
• Criterion: [Singular]
English meaning: a standard by which you judge, decide about, or deal with something.
Bangla meaning: বিচারের মাপকাঠি; মানদণ্ড।
- Plural form: criteria, criterions.

• Criteria হলো plural form, যার মানে অনেকগুলো মানদণ্ড বা পরিমাপ।
• Criterion হলো singular form, যার মানে একটি মানদণ্ড বা পরিমাপ।

Example:
- The criterion for success is hard work.
- The criteria for the award were clearly defined.

Source: Cambridge & Accessible Dictionary.
.
Identify the correct sentence.
  1. I decided going for a walk after dinner.
  2. I decided to go for a walk after dinner.
  3. I decided on going for a walk after dinner.
  4. I decided goes for a walk after dinner.
ব্যাখ্যা
সঠিক উত্তর:
খ) I decided to go for a walk after dinner.

• এখানে "decided" একটি verb যা "to" + verb (base form) এর সঙ্গে ব্যবহৃত হয়। যখন আমরা "decide" শব্দটি ব্যবহার করি, তখন তার পর to + base form verb (Infinitive) ব্যবহার করা উচিত।

• Infinitive হলো to + verb.
• কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে infinitive (to + verb + word) ব্যবহার করতে হয়।

• এই verb গুলো হলো- Advise, Agree, want, arrange, resemble, decide, demand, require, forget, propose, manage, ask ইত্যাদি।
যেমন:
He seems to go there.

Complete sentence: I decided to go for a walk after dinner.
Bangla: আমি ডিনার করার পর হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
.
Choose the synonym of 'rear'.
  1. Back
  2. Front
  3. Eliminate
  4. Supplant
ব্যাখ্যা
• Rear: 
English meaning: at the back of something.
Bangla meaning: পিছনের অংশ/দিক। 

Options,
• Front: 
- সম্মুখ; সম্মুখভাগ; মুখ; সদর

• Back: 
- পিঠ; পৃষ্ঠদেশ। 

• Eliminate:
- বর্জন করা। 

• Supplant:
- স্থান দখল করা। 

অর্থ বিবেচনা করে দেখা যায়, Rear ও Back সমার্থক শব্দ। 

Source: Live MCQ Lecture, Accessible Dictionary.
.
Translate it in Bangla: Virtue is its own reward.
  1. পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।
  2. ধর্মের ঢোল আপনি বাজে।
  3. আপনি ভাল তো জগৎ ভাল।
  4. কথায় নয়; কাজে পরিচয়।
ব্যাখ্যা
• Virtue is its own reward.
Meaning: পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।

• Virtue proclaims itself.
Meaning: ধর্মের ঢোল আপনি বাজে।

• To the pure all things are pure.
Meaning: আপনি ভাল তো জগৎ ভাল।

• The proof of the pudding is in the eating.
Meaning: কথায় নয়; কাজে পরিচয়।

Source: Live MCQ Lecture.
.
The injured bird could not fly. Here 'injured' is
  1. Linking verb
  2. Model verb
  3. Present Participle
  4. Past Participle
ব্যাখ্যা
• The injured bird could not fly. Here 'injured' is used as - Past Participle
- "Injured" এখানে past participle হিসেবে ব্যবহৃত হয়েছে।
- In the sentence "The injured bird could not fly," the word "injured" is used as an adjective to describe the noun "bird."

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past participle গঠিত হতে পারে।
- যেমন: go-gone.
- Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- সুতরাং, এই বাক্যে injure - injured হচ্ছে past participle.
.
Antonym of 'Presumptuous' -
  1. Overconfident
  2. Timid
  3. Allegiance
  4. Hazardous
ব্যাখ্যা
• Presumptuous (adjective)
English Meaning: Rude because of doing something although you know you do not have a right to do it.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) (আচরণ ইত্যাদি) অহংকৃত; প্রধৃষ্ট।

Synonyms: Overconfident (অতিরিক্ত আত্মবিশ্বাসী), Arrogant (উদ্ধত), Egotistical (আত্মম্ভরি), Bold (সাহসী), Familiar (পরিচিত)।
Antonyms: Timid (ভীরু; লাজুক), Unassuming (বিনয়ী; অমায়িক), Modest (ভদ্র), Humble (বিনয়ী) Nervous (বিচলিত)।

Example Sentence:
1. It would be presumptuous of me to speak for the others.
2. Media coverage appears to be the driving force behind these rather presumptuous views.

Options,
- Allegiance (যথাযথ সম্মানবোধ),
- Hazardous (বিপদজনক/দূর্ঘটনার সম্ভাবনা যুক্ত)।

Source: Live MCQ Lecture.
১০.
She insisted on taking immediate action. (Passive)
  1. She insisted to immediate action should be taken.
  2. She insisted that immediate action be take.
  3. She insisted that immediate actions should be taken.
  4. She insisted that immediate action should be taken.
ব্যাখ্যা
Active: She insisted on taking immediate action.
Passive: She insisted that immediate action should be taken.

• advice/ insist/ propose/ recommend/ suggest + gerund + object যুক্ত active voice কে passive করার নিয়ম: 
- প্রদত্ত active voice এর subject ও verb বসবে।
- that বসে, 
- gerund এর পরের object টি বসে, 
- should be বসে, 
- প্রদত্ত gerund টি verb এ রূপান্তরিত হয়ে তার past participle হয়।

Active: Roman suggested giving up smoking. 
Passive: Roman suggested that smoking should be given up.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১১.
Would you mind _______ me with my homework?
  1. to help
  2. help
  3. helping
  4. on helping
ব্যাখ্যা
Complete sentence: Would you mind helping me with my homework?

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.

Example:
- Would you mind coming to my house?
- Would you mind Taking a cup of tea?
- Would you mind giving me some money?
১২.
Which of the following is correct?
  1. I prefer cola than coffee.
  2. I prefer cola to coffee.
  3. I prefer cola but coffee.
  4. I prefer cola off coffee.
ব্যাখ্যা
Correct Sentence: I prefer cola to coffee.

• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা। 
যেমন: He prefers watching football to playing it.

• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে। 
- যেহেতু প্রশ্নের বাক্যটিতে Coffee অপেক্ষা cola কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে,তাই সঠিক উত্তর হবে I prefer cola to Coffee.
১৩.
The word "pastor" is most commonly associated with which group?
  1. Lawyers
  2. Religious leaders
  3. Politicians
  4. Engineers
ব্যাখ্যা
• Pastor:
English meaning: a religious leader in certain Protestant Churches.
Bangla meaning: বিশেষত ভিন্ন মতাবলম্বী গির্জার যাজক; পাসটর।

Example:
- He was ordained a pastor in the Lutheran Church.

Source: Cambridge & Accessible Dictionary.
১৪.
It does not matter if I forget the meeting. (Interrogative)
  1. Doesn't it matter if I forget the meeting?
  2. What though if I forget the meeting?
  3. What if I forget the meeting?
  4. Why though if I forget the meeting?
ব্যাখ্যা
Assertive: It does not matter if I forget the meeting.
Interrogative: What though if I forget the meeting?

• It does not matter যুক্ত Assertive sentence কে নিচের নিয়মের সাহায্যে Interrogative করতে হয়:

- It does not matter এর পরিবর্তে What though বসে,
- পরের অংশ,
- প্রশ্নবোধক চিহ্ন। 

Asser: It does not matter if we lose the chance.
Inter: What though if we lose the chance?

Assertive: It does not matter if you miss the train.
Interrogative: What though if you miss the train?

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৫.
It is no use _____ upset over small problems.
  1. off getting
  2. of getting
  3. getting
  4. to get
ব্যাখ্যা
Complete sentence: It is no use getting upset over small problems.

• It is no use যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- it is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb আসে এবং এর সাথে ing যুক্ত হয়।

• More examples: 
- It is no use complaining about the weather.
- It is no use trying to change the past.
- It is no use blaming others for your mistakes.
১৬.
Tom studies hard, _____?
  1. doesn't he
  2. don't he
  3. does he
  4. isn't he
ব্যাখ্যা
• Tag question করার নিয়ম- 
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই  Tag question Negative হবে এবং বাক্যটি Present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে এবং verb singular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে doesn't হয়।

Complete sentence: Tom studies hard, doesn't he?
১৭.
He left no stone _____ in search of getting a job.
  1. changed
  2. unturned
  3. covered
  4. thrown
ব্যাখ্যা
• Leave no stone unturned
English Meaning: try every possible course of action in order to achieve something.
Bangla Meaning: চেষ্টার ত্রুটি না রাখা। 

Ex. Sentence: He left no stone unturned in search of getting a job.
Bangla Meaning: সে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখে নি।

Source: Live MCQ Lecture.
১৮.
ধ্বনি-বিপর্যয় এর উদাহরণ কোনটি?
  1. লাল > নাল
  2. শরীর > শরীল
  3. রিকশা > রিশকা
  4. লাঙ্গল > নাঙ্গল
ব্যাখ্যা
• ধ্বনি-বিপর্যয়:
উচ্চারণের সময় কিছু কিছু শব্দস্থিত ধ্বনির স্থানপরিবর্তন ঘটে। আগের ধ্বনি পরে যায় ও পরের ধ্বনি আগে আসে-এরকম অবস্থানগত বিপর্যয় দেখা যায়। যেমন-
- পিশাচ > পিচাশ।
['শাচ' ধ্বনি দুটি (শা + চ) স্থান বদলে হয়েছে 'চাশ' (চা+শ)।]

• উচ্চারণের সময় শব্দস্থিত ধ্বনি স্থান পরিবর্তন করলে, তাকে ধ্বনিবিপর্যয় বা বর্ণবিপর্যয় বলে।
যেমন:
- বাক্স > বাস্ক,
- তলোয়ার > তরোয়াল,
- মগজ > মজগ,
- রিকশা > রিশকা,
- লাফ > ফাল,
- ডেস্ক > ডেক্স ইত্যাদি।

• মৌখিক ভাষাতেই সাধারণত উচ্চারণদোষে ধ্বনি-বিপর্যয় ঘটে। এ রীতি অতি প্রাচীন। সংস্কৃতে এরকম দৃষ্টান্ত আছে।
যেমন- করেণু > কণেরু।

অন্যদিকে, 
• বিষমীভবন:
শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত সমান দুই ব্যঞ্জনের মধ্যে যেকোনো একটি বদলে গেলে, ধ্বনি-পরিবর্তনের এই রীতিকে বলা হয় বিষমীভবন।
যথা-
- শরীর > শরীল,
- লাল > নাল,
- লাঙ্গল > নাঙ্গল ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
'প্রাতে দেখে তারে প্রাণ জুড়িয়া গেল।' বাক্যে কয়টি সাধু ভাষার শব্দ রয়েছে?
  1. ৫টি
  2. ৪টি
  3. ৩টি
  4. ২টি
ব্যাখ্যা
• এখানে প্রাতে ও জুড়িয়া সাধু ভাষার শব্দ। সুতরাং, উপড়ে উল্লেখিত বাক্যে ২টি সাধু ভাষার শব্দ রয়েছে। 

• 'প্রাতে' শব্দের চলিত রূপ - সকালে। 
• 'জুড়িয়া' শব্দের চলিত রূপ - জুড়ে। 

অন্যদিকে,
- 'দেখে' চলিত ভাষার শব্দ। এর সাধু রূপ - দেখিয়া।  
- 'তারে' চলিত ভাষার শব্দ। এর সাধু রূপ - তাহারে।
- 'প্রাণ' চলিত ভাষার শব্দ। এর সাধু রূপ - পরাণ। 
- 'গেল' চলিত ভাষার শব্দ। এর সাধু রূপ - গিয়াছে। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. স্ব + আয়ত্ত = স্বায়ত্ত
  2. সর্ব + স্বান্ত = সর্বস্বান্ত
  3. দন্ডা + আদেশ = দন্ডাদেশ
  4. স্বা + অধীন = স্বাধীন
ব্যাখ্যা

• শুদ্ধ সন্ধি বিচ্ছেদ- স্ব + আয়ত্ত = স্বায়ত্ত। 

• স্বরসন্ধির নিয়ম:

প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম অ-ধ্বনি বা আ-ধ্বনির যোগে আ-ধ্বনি হয়। বানানে তা আ-কার রূপে আগের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- নব + অন্ন = নবান্ন;
- স্ব + অধীন = স্বাধীন;
- সর্বস্ব + অন্ত = সর্বস্বান্ত;
- সূর্য + অস্ত = সূর্যাস্ত;
- সিংহ + আসন = সিংহাসন;
- দণ্ড + আদেশ = দণ্ডাদেশ;
- হত + আশ = হতাশ,
- স্ব + আয়ত্ত = স্বায়ত্ত ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২১.
"কী চাহ শঙ্খচিল" মমতাজউদ্দীন আহমেদ রচিত কী ধরনের রচনা?
  1. কাব্যগ্রন্থ
  2. উপন্যাস
  3. নাটক
  4. প্রবন্ধ গবেষণা
ব্যাখ্যা
• "কী চাহ শঙ্খচিল" নাটক:
- "কী চাহ শঙ্খচিল" নাটকের রচয়িতা মমতাজউদ্দীন আহমেদ।
- মমতাজউদ্দীন আহমেদ রচিত 'কী চাহ শঙ্খচিল' নাটকে তিনি মুক্তিযুদ্ধপরবর্তীকালে মুক্তিযুদ্ধকে নিয়ে মানুষের পাওয়া না পাওয়ার বেদনা, হারানোর বেদনা মূর্তি নির্মাণ করেছেন।আজকাল যে বীরাঙ্গনাদের নিয়ে কথা হয় তাঁরই একটি চিত্র চিত্রিত হয়েছে এই নাটকে।

নাটকের কাহিনি সংক্ষেপ-
মতাজউদ্দীন আহমেদের ‘কী চাহ শঙ্খচিল’ নাটকের কাহিনি আবর্তিত হয়েছে একাত্তরে পাকসেনা কর্তৃক ধর্ষণের শিকার রৌশনারাকে কেন্দ্র করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনের সাথে সাথে পাকিস্তানিদের বাংকার থেকে মুক্ত হয়ে রৌশনারা ঘরে ফিরে আসেন। রৌশনারার এই প্রত্যাবর্তনে পরিবারের সবাই আপাত খুশি হলেও তার পিছনে ছিল তাদের আত্মপ্রতিষ্ঠার লোভ। রৌশনারার জীবনের বিষাদময় আখ্যানকে পুঁজি করে তার স্বামী-শ্বশুর সবাই সামাজিক প্রতিষ্ঠা ও প্রতিপত্তি লাভ করেছে। স্বার্থসিদ্ধির পর রৌশনারার স্বামী-শ্বশুর অচিরেই শুরু করে তার গর্ভের সন্তান লালনকে নিয়ে সন্দেহ। 

উৎস: "কী চাহ শঙ্খচিল" নাটক মমতাজউদ্দীন আহমেদ
২২.
'ঠাকুর' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ঠাকুরনি
  2. ঠাকুরাঈন
  3. ঠাকুরানী
  4. ঠাকুরুন
ব্যাখ্যা
• আনী-প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দগুলো হলো:
ঠাকুর - ঠাকুরানী, নাপিত - নাপিতানী, মেথর - মেথরানী, চাকর - চাকরানী ইত্যাদি।

অন্যদিকে, 
• উন-প্রত্যয় যোগে: ঠাকুর - ঠাকরুন। 
• আইন-প্রত্যয় যোগে: ঠাকুর - ঠাকুরাইন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 
২৩.
'মহাকীর্তি' কোন সমাস?
  1. অব্যয়ীভাব সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. কর্মধারয় সমাস
  4. উপপদ তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• কর্মধারয় সমাস:
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। 

কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়।যথা:
১. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে।
যেমন:
- যে চালাক সেই চতুর = চালাক-চতুর।

২. দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে।
যেমন:
- যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব।

৩. কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃতন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়।
যেমন- আগে ধোয়া পরে মোছা = ধোয়ামোছা।

৪. পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষ বাচক হয়।
যেমন:
- সুন্দরী যে লতা = সুন্দরলতা;
- মহতী যে কীর্তি = মহাকীর্তি।

৫. বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে, 'মহৎ' ও 'মহান' স্থানে 'মহা' হয়।
যেমন:
- মহৎ যে জ্ঞান = মহাজ্ঞান;
- মহান যে নবি = মহানবি।

৬. পূর্বপদে 'কু' বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে 'কু' স্থানে 'কৎ' হয়।
যেমন:
- কু যে অর্থ = কদর্থ;
- কু যে আচার = কদাচার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
২৪.
চর্যার প্রথম পদটির রচিয়তা কে?
  1. লুইপা
  2. কাহ্নপা
  3. শবরপা
  4. ভুসুকুপা
ব্যাখ্যা
• চর্যাপদের কবি লুইপা:
- লুইপা প্রবীণ বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদের একজন কবি।
- লুইপা চর্যাপদের ১ ও ২৯ নং পদ রচনা করেন। 
- মুহাম্মদ শহীদুল্লার অনুমান: ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে লুইপা জীবিত ছিলেন। হরপ্রসাদ শাস্ত্রীর মতে, লুইপা রাঢ় অঞ্চলের লোক।

- 'চয্যাচর্যবিনিশ্চয়'-এর প্রথম কবি লুইপা। তিব্বতি ঐতিহ্যে প্রাপ্ত চুরাশি জন সিদ্ধাচার্যের নামের তালিকায় লুইয়ের নাম আদিতম। অনেক পণ্ডিত লুইপাকে প্রথম চর্যাগীতি রচয়িতা বলে মনে করেন। তাঁর জীবৎকাল ৭৩০-৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে। সে সময় ছিল রাজা ধর্মপালের রাজত্বকাল। হিন্দিভাষীরা লুইপাকে মগধ বা বিহারের অধিবাসী বলে দাবি করেন।

লুইপা রচিত চর্যাপদের প্রথম পদ-
'কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৫.
নিচর কোনটি অশুদ্ধ?
  1. অনির্বাণ
  2. অধ্যবসায়
  3. অত্যাধিক
  4. অন্তর্লীন
ব্যাখ্যা
অশুদ্ধ বানান- অত্যাধিক। 

শুদ্ধরূপ: অত্যধিক (বিশেষণ পদ),
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- অত্যন্ত বেশি,
- প্রয়োজনের অতিরিক্ত। 

অন্যদিকে, 
অনির্বাণ, অধ্যবসায় ও  অন্তর্লীন শব্দের বানানগুলো শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৬.
'পোস্টাই' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. পোস্ট + আই
  2. পুষ্ট + আই
  3. পোস্টা + আই
  4. পষ্টো + আই
ব্যাখ্যা
• আই-বাংলা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ-
ক. ভাব অর্থে বিশেষ্য শব্দ গঠন- পুষ্ট + আই = পোস্টাই; ধরতা + আই = ধরতাই; বামন + আই = বামনাই।

খ. আদরে ব্যক্তিনামের সংক্ষেপণ- কৃষ্ণ > কান + আই = কানাই; নিম + আই = নিমাই; জগৎ > জগ + আই = জগাই ইত্যাদি।

গ. তার স্বামী অর্থে বিশেষ্য শব্দ গঠন করে। যেমন: ননদ + আই = ননদাই > নন্দাই; বোন + আই = বোনাই ইত্যাদি।

ঘ. সম্পর্ক, উৎস বা জাত অর্থে বিশেষণ শব্দ গঠন করে। যেমন: চোর + আই = চোরাই; মিঠা + আই = মিঠাই; (বস্তুবাচক বিশেষ্য) ঢাকা + আই = ঢাকাই; মোগল + আই = মোগলাই; পাটনা + আই = পাটনাই ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭.
গঠনমূলকভাবে শব্দ কয় প্রকার?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. আট
ব্যাখ্যা
• শব্দের গঠনমূলক শ্রেণিবিভাগ-
ক. মৌলিক শব্দ: যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন: গোলাপ, নাক, লাল, তিন।

খ. সাধিত শব্দ: যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে।
উদাহরণ: চাঁদমুখ (চাঁদের মতো মুখ), নীলাকাশ (নীল যে আকাশ), ডুবুরি (ডুব্‌+উরি), চলন্ত (চল্ + অন্ত), প্রশাসন (প্র+শাসন), গরমিল (গর+মিল) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২৮.
চণ্ডীদাস বলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'- বাক্যটি কোন কালের উদাহরণ?
  1. সাধারণ অতীত কাল
  2. পুরাঘটিত অতীত কাল
  3. সাধারণ বর্তমান কাল
  4. নিত্যবৃত্ত অতীত কাল
ব্যাখ্যা
• সাধারণ বর্তমান কাল:
যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমন:
- সে ভাত খায়। আমি বাড়ি যাই।

সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ-
(১) অনুমতি প্রার্থনায় (ভবিষ্যৎ কালের অর্থে): এখন তবে আসি।
(২) প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে (অতীত কালের অর্থে): চণ্ডীদাস বলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'
(৩) বর্ণিত বিষয় প্রত্যক্ষীভূত করতে (অতীতের স্থলে): আমি দেখেছি, বাচ্চাটি রোজ রাতে কাঁদে।
(৪) 'নেই', 'নাই' বা 'নি' শব্দযোগে অতীত কালের ক্রিয়ায় তিনি গতকাল হাটে যাননি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
২৯.
মধ্যযুগের সর্বশেষ কবি ছিলেন-
  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. মুকুন্দরাম চক্রবর্তী
  3. আলাওল
  4. ভারতচন্দ্র রায়
ব্যাখ্যা
• ভারতচন্দ্র রায় গুণাকর:
ভারতচন্দ্র রায় (১৭১২-১৭৬০) বাংলা মঙ্গলকাব্য ধারার ও মধ্যযুগের সর্বশেষ কবি, আধুনিক বাংলা সাহিত্যের অগ্রদূত।

ফরাসি কোম্পানির দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তাঁর বিশিষ্ট বন্ধু নবদ্বীপ-কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে ভারতচন্দ্রের পরিচয় করিয়ে দেন। মহারাজা কবির পান্ডিত্য ও ব্যবহারে মুগ্ধ হন এবং তাঁকে ৪০ টাকা মাসোহারা দিয়ে আমত্য বা রাজসভাসদ পদে নিয়োগ দেন। মহারাজা তাঁকে ‘গুণাকর’ অর্থাৎ ‘সকল গুণের আধার’ উপাধিতে সম্মানিত করেন।

কবি প্রায়ই তাঁকে কবিতা শুনিয়ে আনন্দ দিতেন। মহারাজা তাঁর কবি প্রতিভায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাঁকে সতের শতকের কবি মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের অনুকরণে অন্নদামঙ্গল রচনার নির্দেশ দেন। এ নির্দেশ পেয়ে ভারতচন্দ্র অন্নদামঙ্গল রচনা করেন, যা মধ্যযুগের বাংলা সাহিত্যের বিখ্যাত কাব্য। রাজা কৃষ্ণচন্দ্র এ কাব্য রচনা পড়ে খুশি হন এবং এতে বিদ্যা ও সুন্দরের কাহিনি সংযোজনের নির্দেশ দেন। কবি তাঁর এ নির্দেশ মেনে নেন এবং কৃষ্ণনগর পরিবারের একটি কাহিনিও এতে সংযোজন করেন।

রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে সভাকবি নিযুক্ত করেন এবং জমি দান করে মুলাজোরে বসবাসের ব্যবস্থা করেন। ভারতচন্দ্র সেখানে ১৭৬০ সাল পর্যন্ত বসবাস করে ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরীক্ষিত, রামতনু এবং ভগবান নামে তিন পুত্র রেখে যান।

অন্যদিকে, 
• ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি।
• মুকুন্দরাম চক্রবর্তী 'চণ্ডীমঙ্গল' কাব্যের কবি। 
• আলাওল (আনু. ১৬০৭-১৬৮০) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম কবি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
৩০.
'হুতোম প্যাঁচা' কোন লেখকের সাহিত্য ছদ্মনাম?
  1. বিনয় মুখোপাধ্যায়ের
  2. প্যারিচাঁদ মিত্রের
  3. কালীপ্রসন্ন সিংহের
  4. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের
ব্যাখ্যা
• কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম- হুতোম প্যাঁচা। 

• কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম 'হুতোম প্যাঁচা'। কালীপ্রসন্ন সিংহ ছিলেন একজন  সংগঠক, সাংবাদিক, লেখক ও সমাজকর্মী। প্রজন্ম পরম্পরায় তিনি তাঁর অসাধারণ সাহিত্যকর্ম 'হুতোম প্যাঁচার নকশা' (১৮৬২) এবং 'পুরাণসংগ্রহ' (মহাভারত থেকে পৌরাণিক গল্পের সংগ্রহ, ১৮৬০-১৮৬৬)-এর জন্য বিশেষভাবে পরিচিত।

অন্যদিকে, 
• বিনয় মুখোপাধ্যায়ের  ছদ্মনাম- যাযাবর। 
• প্যারিচাঁদ মিত্রের টেকচাঁদ ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর। 
• বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম- বনফুল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
৩১.
'দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে।' বাক্যে 'দুয়ারে' কোন কারক?
  1. অপাদান কারক
  2. করণ কারক
  3. কর্ম কারক
  4. অধিকরণ কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।

অধিকরণ তিন প্রকার:
১. কালাধিকরণ।
২. আধারাধিকরণ।
৩. ভাবাধিকরণ।

আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত: ১. ঐকদেশিক, ২. অভিব্যাপক এবং ৩. বৈষয়িক।

ঐকদেশিক:
বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে।
যেমন:
পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)
বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)
আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে)

• সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়।
যেমন-
- ঘাটে নৌকা বাঁধা আছে (ঘাটের কাছে)।
- 'দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে (দুয়ারের কাছে)। 
- রাজার দুয়ারে হাতি বাঁধা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
৩২.
কোনটি যৌগিক বাক্য?
  1. যদিও তাঁর টাকা আছে, তথাপি তিনি দান করেন না।
  2. তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না।
  3. তাঁর টাকা থেকেও দান করেন না।
  4. যদিও তাঁর টাকা আছে, তিনি দান করেন না।
ব্যাখ্যা
• মিশ্রবাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর:
মিশ্র বাক্যকে যৌগিক বাক্যে পরিবর্তন করতে হলে খণ্ডবাক্যগুলোকে এক একটি স্বাধীন বাক্যে পরিবর্তন করে তাদের মধ্যে সংযোজক অব্যয়ের ব্যবহার করতে হয়। যেমন –
• মিশ্র বাক্য: যদি সে কাল আসে, তাহলে আমি যাব।
• যৌগিক বাক্য: সে কাল আসবে এবং আমি যাব।

• মিশ্র বাক্য: যখন বিপদ আসে, তখন দুঃখও আসে।
• যৌগিক বাক্য: বিপদ এবং দুঃখ এক সময়ে আসে।

• মিশ্র বাক্য: যদিও তাঁর টাকা আছে, তথাপি তিনি দান করেন না।
• যৌগিক বাক্য: তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
৩৩.
'অক্ষির সমক্ষে বর্তমান' এক কথায় কী বলে?
  1. প্রকাশ্য
  2. পরিলক্ষিত
  3. প্রত্যক্ষ
  4. প্রকাশিত
ব্যাখ্যা
• 'অক্ষির সমক্ষে বর্তমান' এক কথায় বলে – প্রত্যক্ষ।

অন্যদিকে, 
• 'প্রকাশ্য' অর্থ - প্রকাশের যোগ্য, প্রকাশ হয়েছে এমন। 
• 'পরিলক্ষিত' অর্থ - বিশেষ ভাবে লক্ষ্য করা হয়েছে এমন। 
• 'প্রকাশিত' অর্থ - প্রকাশ করা হয়েছে এমন। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৪.
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
  1. ২৫টি
  2. ২৬টি
  3. ৩২টি
  4. ৩৯টি
ব্যাখ্যা
বর্ণমালার বর্ণসমূহকে মাত্রার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

• মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ,)।
• অর্ধমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।
• পূর্ণমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবংব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবদ্যালয়।
৩৫.
'দুর্লভ বস্তু' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. আঠার মাসে বছর
  2. আকাশ পাতাল
  3. আকাশ কুসুম
  4. অমাবস্যার চাঁদ
ব্যাখ্যা
• 'অমাবস্যার চাঁদ' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু। 

অন্যদিকে, 
• 'আকাশ কুসুম' অর্থ - অসম্ভব কল্পনা। 
• 'আকাশ পাতাল' অর্থ - প্রচুর ব্যবধান। 
• 'আঠার মাসে বছর' অর্থ - দীর্ঘসূত্রতা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
৩৬.
'ব্যোম' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. রাত
  2. সমুদ্র
  3. আকাশ
  4. চাঁদ
ব্যাখ্যা
• ব্যোম (বিশেষ্য পদ),
অর্থ:
- অম্বর;
- আকাশ;
- শূন্য।

• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, খ, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য, নভঃ, অনন্ত, সুরপথ, অম্মরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমণ্ডল, নভস্তন, নভস্থল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭.
'নিদ্রিত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রশংসা
  2. জাগ্রত
  3. চঞ্চল
  4. জাগরণী
ব্যাখ্যা
• 'নিদ্রিত' শব্দের বিপরীত শব্দ - জাগ্রত। 

অন্যদিকে, 
• 'নিন্দা' শব্দের বিপরীত শব্দ - প্রশংসা। 
• 'স্থির' শব্দের বিপরীত শব্দ - চঞ্চল। 
• 'জাগরণী' শব্দের অর্থ - ঘুম ভাঙ্গানোর গান, উদ্দীপক গান। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
৩৮.
ফারুক একটি শা‍‍র্ট বিক্রয় করে ক্রয়মূল্যের ১/৫ ভাগ লাভ করলো। যদি সে শা‍‍র্টটি ৫১০ টাকায় বিক্রয় করে তাহলে শা‍‍র্টটির ক্রয়মূল্য কত?
  1. ৪২৫ টাকা
  2. ৪৪৫ টাকা
  3. ৪৭৫ টাকা
  4. ৫২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ফারুক একটি শা‍‍র্ট বিক্রয় করে ক্রয়মূল্যের ১/৫ ভাগ লাভ করলো। যদি সে শা‍‍র্টটি ৫১০ টাকায় বিক্রয় করে তাহলে শা‍‍র্টটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, শা‍‍র্টটির ক্রয়মূল্য ক টাকা 

বিক্রয়মূল্য = ক + (ক/৫)
= (৫ক + ক)/৫ 
= ৬ক/৫

প্রশ্নমতে, 
৬ক/৫ = ৫১০
বা, ক = (৫১০ × ৫)/৬
∴ ক = ৪২৫ টাকা 

∴ শা‍‍র্টটির ক্রয়মূল্য ৪২৫ টাকা।
৩৯.
  1. 2
  2. 3
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
(a/b)x - 5 = (b/a)x - 7
বা, (a/b)x - 5 = (a/b)- (x - 7)
বা, x - 5 = 7 - x
বা, x + x = 7 + 5
বা, 2x = 12
∴ x = 6
৪০.
প্রতীকগুলো তাদের প্রচলিত অর্থ বহন করলে, নিচের কোনটি সত্য?
  1. A = P(1 + nr)
  2. P = Inr
  3. I = P - A
  4. C = P(1 + 2n)r
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতীকগুলো তাদের প্রচলিত অর্থ বহন করলে, নিচের কোনটি সত্য?

সমাধান: 
এখানে,
C = চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল
n = সময়
r = শতকরা মুনাফার হার
I = মুনাফা বা সুদ
P = সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফায় আসল বা মূলধন বা আমানত বা ব্যাংকে গচ্ছিত সম্পদ বা অর্থ।
A = সরল মুনাফার ক্ষেত্রে, মুনাফা-আসল

আমরা জানি,
মুনাফা-আসল, A = P(1 + nr)

এছাড়াও, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, C = P(1 + r)n
মুনাফা, I = A - P
মুনাফা, I = Pnr
৪১.
একটি কোণ তার পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির পূরক কোণ কত?
  1. 36°
  2. 46°
  3. 54°
  4. 108°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির পূরক কোণ কত?

সমাধান:
মনে করি, কোণটি = x
∴ কোণটির পূরক কোণ = 90 - x

প্রশ্নমতে,
x = (2/3) × (90 - x) 
⇒ 3x = 180 - 2x
⇒ 5x = 180
∴ x = 36

∴ কোণটির পূরক কোণ = 90 - 36 = 54°
৪২.
  1. 43/8
  2. 63/5
  3. 53/8
  4. 63/8
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: 65/8
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
------------------------------ 

প্রশ্ন: 

সমাধান: 
দেওয়া আছে,
(x2 - 1)/x = 3/2
বা, x - 1/x = 3/2

(x + 1/x)2 = (x - 1/x)2 + 4.x.1/x
= (3/2)2 + 4
= 9/4 + 4 
= 25/4
∴ x + 1/x = 5/2

প্রদত্ত রাশি = x3 + 1/x3
= (x + 1/x)3  - 3 . x . (1/x)(x + 1/x)
= (5/2)3 - 3(5/2)
= (125/8) - (15/2)
= (125 - 60)/8
= 65/8

৪৩.
১ কেজি চিনি ৫৪ টাকায় বিক্রয় করায় যে ক্ষতি হয় ১০৮ টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ১ কেজি চিনির ক্রয়মূল্য কত?
  1. ৮২ টাকা
  2. ৬২ টাকা
  3. ৭২ টাকা
  4. ৭৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কেজি চিনি ৫৪ টাকায় বিক্রয় করায় যে ক্ষতি হয় ১০৮ টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ১ কেজি চিনির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
১ কেজি চিনির ক্রয়মূল্য ক টাকা
∴ ক্ষতি = ক - ৫৪ টাকা
লাভ = ১০৮ - ক টাকা

প্রশ্নমতে,
১০৮ - ক = ২(ক - ৫৪)
বা, ১০৮ - ক = ২ক - ১০৮
বা, ৩ক = ২১৬
∴ ক = ৭২
৪৪.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬। যদি তাদের বর্গের যোগফল ১১২০ হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করুন।
  1. ৩৬
  2. ২৫
  3. ২৪
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬। যদি তাদের বর্গের যোগফল ১১২০ হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করুন।

সমাধান:
ধরি, সংখ্যা তিনটি যথাক্রমে ৩ক, ৫ক এবং ৬ক

প্রশ্নমতে,
(৩ক)২ + (৫ক)২ + (৬ক) = ১১২০
⇒ ৯ক + ২৫ক + ৩৬ক = ১১২০
⇒ ৭০ক = ১১২০
⇒ ক = ১১২০/৭০
⇒ ক = ১৬
∴ ক = ৪

∴ বড় সংখ্যাটি = ৬ × ৪ = ২৪
৪৫.
পিতা ও মাতার বয়সের গড় ৩৮ বছর। পিতা, মাতা এবং মেয়ের বয়সের গড় ২৮ বছর হলে, মেয়ের বয়স কত হবে?
  1. ২০ বছর
  2. ১৬ বছর
  3. ৮ বছর
  4. ১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৩৮ বছর। পিতা, মাতা এবং মেয়ের বয়সের গড় ২৮ বছর হলে, মেয়ের বয়স কত হবে?

সমাধান:
পিতা ও মাতার বয়সের গড় ৩৮ বছর
পিতা ও মাতার বয়সের সমষ্টি = (৩৮ × ২) বছর
= ৭৬ বছর

পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৮ বছর 
পিতা, মাতা ও মেয়ের বয়সের সমষ্টি = (২৮ × ৩) বছর 
= ৮৪ বছর

মেয়ের বয়স = (৮৪ - ৭৬) বছর
= ৮ বছর
৪৬.
  1. - 1/2
  2. 1/2
  3. 1
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
(4.2n - 2) ÷ 2n +1
= (22 . 2n - 2)/2n + 1
= 22 + n - 2/2n + 1
= 2n/2n + 1
= 2n - n - 1
= 2- 1
= 1/2
৪৭.
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৫২ ও ৬। একটি সংখ্যা ৪২ হলে, অপরটি কত?
  1. ৪২
  2. ৩৬
  3. ২৪
  4. ৪৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৫২ ও ৬। একটি সংখ্যা ৪২ হলে, অপরটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার ল.সা.গু = ২৫২
দুটি সংখ্যার গ.সা.গু = ৬
একটি সংখ্যা ৪২

আমরা জানি,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
⇒ ২য় সংখ্যা = (সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.)/১ম সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২৫২ × ৬)/৪২
= ৩৬
৪৮.
  1. ০.৪
  2. ০.০০৪
  3. ০.০৪
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
(০.৪ × ০.০৫ × ০.০২ × ১)/০.০১
= ০.০০০৪/০.০১
= ০.০৪
৪৯.
৪০% যৌগিক মুনাফায় ২০০০০ টাকা ১ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়, তাহলে বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
  1. ২৯২২৮
  2. ২৯২৬২
  3. ২৬২৮২
  4. ২৯২৮২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০% যৌগিক মুনাফায় ২০০০০ টাকা ১ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়, তাহলে বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
 
সমাধান: 
দেওয়া আছে,
বার্ষিক মুনাফার হার = ৪০%
সুতরাং  ত্রৈমাসিক মুনাফার হার, r = (৪০/৪)%
= ১০%

এখানে, যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়েছে। 
অর্থাৎ বছরে মুনাফা বাড়বে, n = ৪ বার

প্রারম্ভিক মূলধন, P = ২০০০০ টাকা
আমরা জানি,  চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n

সুতরাং চক্রবৃদ্ধি মূলধন = ১০০০০(১ + ১০%)
= ২০০০০(১ + ১০/১০০)
= ২০০০০(১১০/১০০)
= ২০০০০ × ১.১ × ১.১ × ১.১ × ১.১
= ২৯২৮২
৫০.
  1. 2
  2. 1/2
  3. - 1
  4. - 1/2
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
a + (4/a) = 4
⇒ (a2 + 4)/a = 4
⇒ a2 - 4a + 4 = 0
⇒ a2 - 2 · a · 2 + 22 = 0
⇒ (a - 2)2 = 0
⇒ a - 2 = 0
∴ a = 2

∴ a/(a2 + a - 2) = 2/(22 + 2 - 2)
= 2/4
= 1/2
৫১.
ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ১/২ ঘণ্টা কম লাগে। সেই স্থানের দূরত্ব কত?
  1. ২৫ কি.মি.
  2. ২০ কি.মি.
  3. ১৫ কি.মি.
  4. ১০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ১/২ ঘণ্টা কম লাগে। সেই স্থানের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব = ক কি.মি.

এখন, ৫ কি.মি. বেগে সময় লাগে = ক/৫ ঘণ্টা
আবার, ৬ কি.মি. বেগে সময় লাগে = ক/৬ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৫) - (ক/৬) = ১/২ 
⇒ (৬ক - ৫ক)/৩০ = ১/২
⇒ ক/৩০ = ১/২
⇒ ২ক = ৩০
∴ ক = ১৫ কি.মি.
৫২.
ap2 + (a2 + 1)p + a এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. (p + 1)
  2. (p - a)
  3. (p - 1)
  4. (p + a)
ব্যাখ্যা
প্রশ্ন: ap2 + (a2 + 1)p + a এর একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
ap2 + (a2 + 1)p + a
= ap2 + (a2p + p) + a
= ap2 + a2p + p + a
= ap(p + a) + 1(p + a)
= (p + a)(ap + 1)
৫৩.
যেখানে a একটি জোড় সংখ্যা হলে, নিচের কোনটি বিজোড় সংখ্যা?
  1. 2(5a + 2)
  2. 2(5a + 3)
  3. 5a + 3
  4. 5a + 2
ব্যাখ্যা
প্রশ্ন: যেখানে a একটি জোড় সংখ্যা হলে, নিচের কোনটি বিজোড় সংখ্যা?

সমাধান:
2 দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে গুণফল জোড় সংখ্যা হয়।
তাই,  2(5a + 3) ও 2(5a + 2) জোড় সংখ্যা।

এখন
a জোড় বলে 5a জোড় হবে, তাহলে 5a + 2 ও জোড় হবে।

∴ 5a + 3 সংখ্যাটি a এর সকল মানের জন্য বিজোড় হবে।
৫৪.
  1. 2
  2. 4
  3. 8
  4. 4√2
৫৫.
যদি ΔPQR এর কোণসমূহ হয় ∠P = x, ∠Q = x এবং ∠R = 2x  হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?
  1. সমকোণী ত্রিভুজ
  2. সূক্ষ্মকোণী ত্রিভুজ
  3. স্থুলকোণী ত্রিভুজ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ΔPQR এর কোণসমূহ হয় ∠P = x, ∠Q = x এবং ∠R = 2x  হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?

সমাধান: 
∠P = x, ∠Q = x এবং ∠R = 2x

আমরা জানি,
∠P + ∠Q +∠R = 180°
বা, x + x + 2x = 180°
বা, 4x = 180°
∴ x = 45° 

∠P = 45°, ∠Q = 45°° এবং ∠R = 90°
 ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।
৫৬.
জামাল সাহেব তাঁর সঞ্চয়ের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও অবশিষ্ট ৪৮,০০০ টাকা কন্যাকে দান করে। স্ত্রী ঐ সম্পত্তির কত টাকা পাবে?
  1. ৩১২০০ টাকা
  2. ১৯২০০ টাকা
  3. ১৯৮০০ টাকা
  4. ৯২৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জামাল সাহেব তাঁর সঞ্চয়ের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও অবশিষ্ট ৪৮,০০০ টাকা কন্যাকে দান করে। স্ত্রী ঐ সম্পত্তির কত টাকা পাবে?

সমাধান:
স্ত্রী ও পুত্রকে দেয় = ১২ + ৫৮ = ৭০%
কন্যাকে দেয় = ১০০ - ৭০ = ৩০%

প্রশ্নমতে,
৩০% = ৪৮০০০
∴ ১% = ৪৮০০০/৩০
∴ ১২% = (৪৮০০০ × ১২)/৩০
= ১৯২০০ টাকা

∴ স্ত্রী পায় ১৯২০০ টাকা
৫৭.
a2 - a - 6 = 0 সমীকরণটির সমাধান নিচের কোনটি?
  1. - 3, - 2
  2. 3, 3
  3. - 3, 2
  4. 3, - 2
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - a - 6 = 0 সমীকরণটির সমাধান নিচের কোনটি?

সমাধান:
a2 - a - 6 = 0
⇒ a2 - 3a + 2a - 6 = 0
⇒ a(a - 3) + 2(a - 3) = 0
⇒ (a - 3)(a + 2) = 0

হয় a - 3 = 0
∴ a = 3

অথবা, a + 2 = 0
∴ a = - 2

∴ নির্ণেয় সমাধান: a = 3, - 2
৫৮.
কোনটি ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ২/১১
  2. ৪/১৫
  3. ৩/১১
  4. ২/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান: 
২/১১ = ০.১৮
৪/১৫ = ০.২৭
৩/১১ = ০.২৭
২/১৩ = ০.১৫

∴ ক্ষুদ্রতম ভগ্নাংশটি = ২/১৩
৫৯.
২০২৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে?
  1. কুশল মেন্ডিস
  2. প্যাট কামিন্স
  3. আজমতউল্লাহ ওমরজাই
  4. যশপ্রীত বুমরা
ব্যাখ্যা
আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার-২০২৪:
- ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার: যশপ্রীত বুমরা (ভারত)।

এছাড়াও,
- জসপ্রীত বুমরাহ ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
- ২০২৪ সালে টি-টোয়েন্টির বর্ষসেরা পুরুষ খেলোয়াড় অর্শদীপ সিং( ভারত)।
- ২০২৪ মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড)।
- ২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড় অ্যমেলিয়া কার (নিউজিল্যান্ড)। 

উল্লেখ্য,
- ‘ক্রিকেটের অস্কার’ খ্যাত এই পুরস্কার দেওয়া শুরু ২০০৪ সাল থেকে। 

উৎস: ICC ওয়েবসাইট।
৬০.
১৯৬৪ সালে কোন দেশে প্রথম জিআইএস-এর ব্যবহার শুরু হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. যুক্তরাজ্য
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
জিআইএস (GIS): 
- GIS-এর পূর্ণরূপ: Geographic information systems বা ভৌগোলিক তথ্য পদ্ধতি হলো ভৌগোলিক তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ ব্যবস্থা।
- বৃটিশ গবেষক সোহো (Soho) ১৮৫৪ সালে লন্ডন শহরের ভয়াবহ কলেরা রোগের উপর কাজ করেন। তিনি নিশ্চিত হন যে, কিছু পাম্পের পানি দূষিত হয়ে কলেরা ছড়াচ্ছে। লন্ডন শহরের ঐ এলাকার পানির পাম্প এবং চারপাশে কী পরিমাণ লোকের মধ্যে কলেরা ছড়াচ্ছে বা মারা যাচ্ছে সে সম্পর্কে উপাত্ত সংগ্রহ করে তা মানচিত্রে দেখান। তাঁর এ গবেষণার ফলে সমস্যা অনুধাবন করে কলেরা রোগ দূর করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহজ হয়।
- ১৯৬৪ সালে কানাডিয়ান 'The Canadian Geographic Information System (CGIS)' এর মাধ্যমে জিআইএস এর ব্যবহার শুরু হয়।
- ১৯৮৬ সালে ESRI বাণিজ্যিকভাবে Arc/Info সফট্ওয়্যার তৈরি শুরু করে।

উল্লেখ্য,
- বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম জিআইএস এর ব্যবহার শুরু হয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
অরুণাচল প্রদেশ কোথায় অবস্থিত?
  1. ভারত
  2. ভুটান
  3. মিয়ানমার
  4. চীন
ব্যাখ্যা
অরুণাচল প্রদেশ:
- অরুণাচল প্রদেশ উত্তর-পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য।
- এটি ভারতের সেভেন-সিস্টার্সভুক্ত।
- অরুণাচল প্রদেশের দক্ষিণে আসাম, পশ্চিমে ভূটান, উত্তর ও উত্তর পূর্ব দিকে চীন এবং পূর্বে মায়ানমার (পূর্বে বার্মা নামে পরিচিত) দ্বারা বেষ্টিত। 
- অরুণাচল প্রদেশের পশ্চিম সীমান্তে চীনের শিজিয়াং প্রদেশ এবং পূর্ব সীমান্তে ভূটানের সাথে সীমান্ত রয়েছে।
- অরুণাচল রাজ্যের রাজধানী: ইটানগর। 
- এই রাজ্যের প্রধান নদী হল ব্রক্ষপু্ত্র যা অরুণাচল প্রদেশে সিয়াং নামে পরিচিত।

উৎস: Britannica.
৬২.
কোমল পানীয়তে কোনটি দ্রবীভূত থাকে?
  1. অক্সালিক এসিড
  2. এসিটিক এসিড
  3. কার্বনিক এসিড
  4. ফলিক এসিড
ব্যাখ্যা
কোমল পানীয়:
- কোমল পানীয় হলো অ্যালকোহল মুক্ত মিষ্টি, ঠান্ডা এবং কার্বনেটেড পানীয়।
- কোমল পানীয়তে কার্বনিক এসিড দ্রবীভূত থাকে।
- কোমল পানীয় পান করার সময় এ থেকে একটি গ্যাস বুদ বুদ আকারে বের হয়।
- এ গ্যাস হচ্ছে CO2 যা উচ্চ চাপে ও ঠান্ডা অবস্থায় দ্রবীভূত করা হয়ে থাকে।

উল্লেখ্য,
- CO2 পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক এসিড উৎপন্ন করে।
- কার্বনিক এসিড একটি মৃদু এসিড, যা পানিতে খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়।
- এটি আমাদের পরিপাকতন্ত্রের এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে পরিপাকে সহায়তা করে।

CO2(g) + H2O → [H2CO3]

উৎস: রসায়ন ১ম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
চাকমা পাড়ার প্রধানকে কী বলা হয়?
  1. কারবারি
  2. হেডম্যান
  3. মৌজা
  4. আদাম
ব্যাখ্যা
চাকমা:
- চাকমারা দেশের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করে।
- চাকমাদের প্রধান উৎসব বিজু বা বিঝু।
- চাকমাদের পরিবার পিতৃতান্ত্রিক।
- চাকমাদের ধর্ম বৌদ্ধ।
- চাকমাদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক।
- চাকমাদের প্রধান পেশা কৃষি।

উল্লেখ্য, 
- চাকমাদের গ্রামকে বলে আদাম বা পাড়া। 
- চাকমাদের কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা।
- চাকমা গ্রামের প্রধান হলেন কারবারি।
- চাকমা মৌজার প্রধান হলেন হেডম্যান।
- চাকমা সমাজের প্রধান (বংশানুক্রমিক) চাকমা রাজা।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) জাতীয় তথ্য বাতায়ন।
৬৪.
দেশে রামসার সাইটের অন্তর্ভুক্ত কয়টি স্থান রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশনের মূল উদ্দেশ্য: জলাভূমি সংরক্ষণ, টেকসই ব্যবহারের প্রচার, বিশ্বব্যাপী সহযোগিতা।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উল্লেখ্য,
- রামসার কনভেনশন (Ramsar Convention) বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- এটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা শুধুমাত্র জলাভূমি সংরক্ষণের উপর ভিত্তি করে কাজ করে।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
৬৫.
নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে?
  1. ২০০৪ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০০৯ সালে
ব্যাখ্যা
নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- মুদ্রা: নেপালি রুপি।
- রাজধানী: কাঠমান্ডু।
- ভাষা: নেপালি।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।
- নেপালকে বলা হয় হিমালয় কন্যা।
- গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।

উল্লেখ্য,
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ২৮ মে, ২০০৮-এ, নবনির্বাচিত গণপরিষদ নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
- এর মাধ্যমে ২০০৮ সালে নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- এভাবে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে।

উৎস: Britannica.
৬৬.
নিচের কোন নদীটি সুন্দরবনের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
  1. মাতামুহুরী
  2. পশুর
  3. আত্রাই
  4. সাঙ্গু
ব্যাখ্যা
পশুর নদী:
- পশুর নদী (Pasur River) সুন্দরবনের এক অতি বৃহৎ নদী, প্রকৃতপক্ষে রূপসা নদীরই বর্ধিত রূপ।
- খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী আরও দক্ষিণে মংলা বন্দরের কাছে পশুর নামে প্রবাহিত হয়ে ত্রিকোনা ও দুবলা দ্বীপ দুটির ডানদিক দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- মংলার দক্ষিণে পশুর সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। 
- নদীটি খুব গভীর এবং সারা বৎসরই নাব্য থাকে বলে এর মধ্য দিয়ে সামুদ্রিক জাহাজ প্রবেশ করতে পারে।
- এই নদীর তীরেই মংলা সমুদ্রবন্দর অবস্থিত। 
- পশুর ও এর শাখা-প্রশাখাগুলো সবই জোয়ারভাটা দ্বারা প্রভাবিত। 

এছাড়াও,
মহানন্দা (Mahananda):
- মহানন্দা নদীর উৎপত্তি হিমালয়ের পাদদেশে অবস্থিত দার্জিলিং জেলার নিকটবর্তী মহালড্রীম পর্বতে। এরপর জলপাইগুড়ি জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সর্বত্র উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দিয়ে প্রবেশ করেছে। এরপর বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করেছে। অত:পর ভারতের পূর্ণিয়া ও মালদহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাপাইনবাবগঞ্জের নিকট বাংলাদেশে প্রবেশ করে গোদাগাড়ির কাছে পদ্মার সাথে মিলিত হয়েছে। মহানন্দার উপনদী
পুবর্ভবা, নাগর, কুলিক, ট্যাংগন, পাগলা প্রভৃতি।

সাঙ্গু (Shangu):
- বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত আরাকান পাহাড় থেকে সাঙ্গু নদী উৎপত্তি হয়েছে। এরপর চট্টগ্রাম ও রাঙামাটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এ নদীর দৈর্ঘ্য প্রায় ২৪৪ কিলোমিটার।

হালদা (Haldha):
- খাগড়াছড়ি জেলার বাদনাতলী পর্বতশৃঙ্গ থেকে হালদা নদী উৎপন্ন হয়েছে। এরপর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে কালুরঘাটের নিকট কর্ণফুলী নদীতে পতিত হয়েছে।

ফেনী (Feni):
- ফেনী নদী ভারতের ত্রিপুরা পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়েছে। এরপর ফেনী জেলার পূর্ব সীমানা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সন্দ্বীপ প্রণালির উত্তরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ফেনী নদীটি বাংলাদেশের প্রশাসনিক জেলা ফেনীর নামে পরিচিত।

নাফ (Knaf):
- নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমার। এ নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার সীমানা নির্দেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নাফ নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত। উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগরে পতিত হওয়া পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।

মাতামুহুরী (Matamuhuri):
- মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল লামার মাইভার পর্বত। উৎপত্তির পর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নিকট দিয়ে পশ্চিমে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পঞ্চম শ্রেণি।
৬৭.
সিলভারিং কী?
  1. কাচের ওপর ধাতুর প্রলেপ
  2. লোহার ওপর ধাতুর প্রলেপ
  3. টিনের ওপর ধাতুর প্রলেপ
  4. প্লাটিনামের ওপর ধাতুর প্রলেপ
ব্যাখ্যা
সিলভারিং:
- কাচের ওপর পারদ বা রূপার প্রলেপ লাগানোর প্রক্রিয়াকে সিলভারিং বলে।
- একে প্যারা লাগানোও বলা হয়।

উৎস: i) Britannica.
ii) পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৮.
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ অনুসারে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. আইসল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. আয়ারল্যান্ড
ব্যাখ্যা
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪:
- ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস।
- প্রতিবছর এ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়ে থাকে।
- বিশ্বের সুখী দেশের তালিকা তৈরি করা হয় ৬টি সূচকের উপর ভিত্তি করে: মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, আয়ু, স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব।
- ২০২৪ সালের সুখী দেশের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১২৯তম।

⇒ বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। ডেনমার্ক,
৩। আইসল্যান্ড,
৪। সুইডেন,
৫। ইসরাইল।

অন্যদিকে -
- তালিকায় সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান।

উৎস: World Happiness Report 2024.
৬৯.
‘সবার জন্য নিরাপদ পানি ও পয়োনিষ্কাশনের টেকসই ব্যবস্থাপনা এবং প্রাপ্যতা নিশ্চিত করা’ এসডিজির কত নম্বর অভীষ্টে উল্লেখ আছে?
  1. ৬ নম্বর
  2. ৯ নম্বর
  3. ১১ নম্বর
  4. ১৩ নম্বর
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷।

উৎস: UNDP ওয়েবসাইট।
৭০.
'সাতছড়ি জাতীয় উদ্যান' কোথায় অবস্থিত?
  1. গাজীপুর
  2. টাঙ্গাইল
  3. হবিগঞ্জ
  4. কক্সবাজার
ব্যাখ্যা
সাতছড়ি জাতীয় উদ্যান:
- এই উদ্যান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত।
- উদ্যানের কাছাকাছি ৯টি চা বাগান আছে। উদ্যানের পশ্চিম দিকে সাতছড়ি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপুঞ্জি চা বাগান অবস্থিত।
- এই ক্রান্তীয় ও মিশ্র চিরহরিৎ পাহাড়ী বনভূমি ভারতীয় উপমহাদেশ এবং উন্দো-চীন অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত।সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে প্রায় ২০০’রও বেশি গাছপালা।
- এর মধ্যে শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, পাম, মেহগনি, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম, জামরুল, সিধাজারুল, আওয়াল, মালেকাস, ইউক্যালিপটাস,আকাশমনি, বাঁশ, বেত-গাছ ইত্যাদির বিশেষ নাম করা যায়।
- সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতর সাতটি ছড়া বা ঝর্না আছে যেখান থেকে এর নামকরণ করা হয়েছে সাতছড়ি। 

জীববৈচিত্র্য:
- এ উদ্যানে ১৯৭ প্রজাতির জীব-জন্তু রয়েছে। এর মধ্যে প্রায় ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ১৮ প্রজাতির সরিসৃপ, ৬ প্রজাতির উভচর। আরো আছে প্রায় ১৫০-২০০প্রজাতির পাখি। এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের একটি অভয়াশ্রম। বনে লজ্জাবতী বানর, উল্লুক (Gibbon), চশমা পরা হনুমান (Langur), কুলু বানর (Macaque), মেছো বাঘ, মায়া হরিণ (Barking Deer) ইত্যাদি; সরিসৃপের মধ্যে সাপ; পাখির মধ্যে কাও ধনেশ, বনমোরগ, লালমাথা ট্রগন, কাঠঠোকরার, ময়না, ভিমরাজ, শ্যামা, ঝুটিপাঙ্গা, শালিক, হলুদ পাখি, টিয়া প্রভৃতির আবাস রয়েছে। এছাড়া গাছে গাছে আশ্রয় নিয়েছে অগণিত পোকামাকড়, ঝিঁঝিঁ পোকা তাদের অন্যতম।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭১.
START-2 কি?
  1. টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
  2. বাণিজ্য সংক্রান্ত চুক্তি
  3. পরিবেশ সংক্রান্ত চুক্তি
  4. কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
ব্যাখ্যা
START চুক্তি:
- START-এর পূর্ণরূপ: Strategic Arms Reduction Treaty।
- এটি হলো কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি।
- এই চুক্তির উদ্দেশ্য ছিল পরমাণু অস্ত্রের সংখ্যা কমানো এবং যুদ্ধের ঝুঁকি হ্রাস করা।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

⇒ এটি দুটি মূল চুক্তি অন্তর্ভুক্ত:
- START-I (৩১ শে জুলাই ১৯৯১):
- এই চুক্তি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পরমাণু আক্রমণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর জন্য সম্মত হয়েছিল। চুক্তিটি ২০০৯ সালে শেষ হয়।

START-II (৩ জানুয়ারি ১৯৯৩):
- এটি START I-এর পরে আরো কঠোর পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার কারণে এটি কার্যকর হয়নি।

উল্লেখ্য,
- বর্তমানে, New START চুক্তি (২০১০ সালে স্বাক্ষরিত) কার্যকর রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের একটি আধুনিক সংস্করণ।

উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
৭২.
সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যের জন্য কোন পর্যটন স্থান খ্যাত?
  1. কক্সবাজার
  2. সেন্ট মার্টিন
  3. সুন্দরবন
  4. কুয়াকাটা
ব্যাখ্যা
কুয়াকাটা সমুদ্র সৈকত:
- কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত।
- পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত।

⇒ ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত।
- বাংলাদেশের এটাই একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই ভাল দেখা যায়।
- এছাড়া আরও যে সব দর্শনীয় স্থান রয়েছে কুয়াকাটায় সেগুলো হলো- ফাতরার বন: সমুদ্রসৈকতের পশ্চিম দিকে ম্যানগ্রোভ বন শুরু হয়েছে, যার নাম ফাতার বন।
- সংরক্ষিত বনভুমি ফাতরার বন ইতিমধ্যে দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি লাভ করেছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭৩.
বিখ্যাত কার্টুন ‘টোকাই’-এর চিত্রশিল্পী কে?
  1. জয়নুল আবেদিন
  2. মর্তুজা বশীর
  3. রফিকুন নবী
  4. কামরুল হাসান
ব্যাখ্যা
বিখ্যাত কার্টুন ‘টোকাই’:
- টোকাই বলতে এখন আমরা হতদরিদ্র পথশিশুদের বুঝে থাকি। ছিন্নবস্ত্র পরিহিত অর্ধনগ্ন টোকাইরা শহর এলাকায় বাস করে।
- বিখ্যাত কার্টুনিস্ট রফিকুন নবী (রনবী) কার্টুন চরিত্র টোকাই থেকে পথশিশুদের এই টোকাই পরিচিতি গড়ে ওঠে।
- ১৯৭৮ সালে 'সাপ্তাহিক বিচিত্রা' পত্রিকায় প্রথম টোকাই চরিত্রটি আত্মপ্রকাশ করে।

⇒ বিখ্যাত কার্টুনিস্ট রফিকুন নবী (রনবী) এ রকম একটি কার্টুন চরিত্র তৈরির প্রথম চিন্তা করেন ষাটের দশকে।
- ফুটপাতের ধারে, আবর্জনার স্তূপের পাশে বা পড়ে থাকা বড় পাইপের ভেতরে রনবী লুঙ্গি পরিহিত টোকাই চরিত্রটি আঁকেন।
- এই টোকাইদের মাধ্যমে তিনি সমাজের নানা অসংগতি তুলে ধরেন।
- এই চরিত্রটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে পরবর্তী সময়ে অতিদরিদ্র, বস্তি, ফুটপাত, রেলস্টেশন প্রভৃতি স্থানে বসবাসকারী শিশুদের টোকাই হিসেবে ডাকা শুরু হয়।
- এই টোকাইরা বৈষম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার ফলে সৃষ্টি হয়।

উল্লেখ্য,
- শিল্পী রফিকুন নবী চিত্রশিল্পী, কার্টুনিস্ট, শিল্পসমালোচক, ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক, চিত্রকলার শিক্ষক। বহুমুখী প্রতিভার এই শিল্পীর জন্ম ২৮ নভেম্বর ১৯৪৩, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। শিল্পকলায় অনন্য অবদানের জন্য তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বেসামরিক পুরষ্কার একুশে পদকে ভূষিত হন। এছাড়াও পেয়েছেন চারুকলায় জাতীয় সম্মাননা শিল্পকলা একাডেমি পুরষ্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরষ্কার, বুক কভার ডিজাইনের জন্য ১৩ বার ন্যাশনাল একাডেমি পুরষ্কার অর্জন করেছেন

উৎস: i) The Business Standard.
ii) কালের কন্ঠ।