পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত২৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
ক্রিয়াপদ -
  1. ক) সবসময়ে বাক্যে থাকবে
  2. খ) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
  3. গ) শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
  4. ঘ) আসলে বিশেষণ থেকে অভিন্ন
সঠিক উত্তর:
খ) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
উত্তর
সঠিক উত্তর:
খ) কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
ব্যাখ্যা
যে পদের দ্বারা কোন কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে।
ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ।
ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাবই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না।
তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পারে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
কোনটি কাব্যগ্রন্থ?
  1. ক) কবিতা
  2. খ) কাব্য পরিক্রমা
  3. গ) কয়েকটি কবিতা
  4. ঘ) বাঙলার কাব্য
সঠিক উত্তর:
গ) কয়েকটি কবিতা
উত্তর
সঠিক উত্তর:
গ) কয়েকটি কবিতা
ব্যাখ্যা
সমর সেন:
তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে -
- কয়েকটি কবিতা (১৯৩৭),
- গ্রহণ (১৯৪০),
- নানা কথা (১৯৪২),
- খোলা চিঠি (১৯৪৩) এবং
- তিন পুরুষ (১৯৪৪)।
- তার কবিতাসংগ্রহ 'সমর সেনের কবিতা' ১৯৫৪ সালে প্রকাশিত হয়।
- তিনি 'কবিতা' পত্রিকার সম্পাদক ছিলেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর
.
কোনটি নাটক?
  1. ক) কর্তার ইচ্ছায় কর্ম
  2. খ) গড্ডলিকা
  3. গ) পল্লীসমাজ
  4. ঘ) সাজাহান
সঠিক উত্তর:
ঘ) সাজাহান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাজাহান
ব্যাখ্যা
দ্বিজেন্দ্রলাল রায়ের ইতিহাসাশ্রয়ী নাটক সাজাহান।
- মোগল সম্রাট সাজাহানের জীবন অবলম্বনে রচিত।
এছাড়াও তাঁর অন্যান্য নাটক:
- 'প্রতাপসিংহ',
- 'দুর্গাদাস',
- 'মেবার পতন',
- 'সিংহল বিজয়',
- 'নুরজাহান' ইত্যাদি
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আবোল-তাবোল' কার লেখা?
  1. ক) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
  2. খ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) সত্যজিৎ রায়
সঠিক উত্তর:
গ) সুকুমার রায়
উত্তর
সঠিক উত্তর:
গ) সুকুমার রায়
ব্যাখ্যা
সুকুমার রায়ের আরও কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -
- আবোল-তাবোল,
- বহুরূপী,
- খাই খাই প্রভৃতি।
আবোল তাবোল তাঁর বিখ্যাত কবিতার বই।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
The Parthenon is said ____ erected in the Age of Pericles.
  1. ক) to have become
  2. খ) to have begun
  3. গ) to have been
  4. ঘ) to have had begun
সঠিক উত্তর:
গ) to have been
উত্তর
সঠিক উত্তর:
গ) to have been
ব্যাখ্যা
infinitive যুক্ত বাক্যকে passive করতে হলে infinite use হয়।
গঠন - to be/to have been + vpp
.
As they waited Rahim argued against war -
  1. ক) while his brother discusses the effects of pollution.
  2. খ) while his brother discussed the effects of pollution.
  3. গ) while his brother was discussing the effects of pollution.
  4. ঘ) while had brother discussed the effects of pollution.
সঠিক উত্তর:
গ) while his brother was discussing the effects of pollution.
উত্তর
সঠিক উত্তর:
গ) while his brother was discussing the effects of pollution.
ব্যাখ্যা
Main clause, past tense এর হলে subordinate Clause ও past tense এর হয়। দুটি clause while দ্বারা যুক্ত হলে, যে clause টির শুরুতে while থাকবে সেটি continuous tense হবে।
.
The Olympic games were watched by ____ billions people all over the world.
  1. ক) exactly
  2. খ) usually
  3. গ) truly
  4. ঘ) literally
সঠিক উত্তর:
ঘ) literally
উত্তর
সঠিক উত্তর:
ঘ) literally
ব্যাখ্যা
exactly- নির্ভুলভাবে, সঠিকভাবে, usually -সচরাচর, truly- যথাযথভাবে, literally - আক্ষরিক অর্থে মোটের উপর।
এখানে (ক) আর (গ) কে বাদ দেয়া যায় কারণ কত লোক অলম্পিক প্রত্যক্ষ করছে তার নির্ভুল সংখ্যা নির্নয় অসম্ভব।
usually সাধারণত present tense এ ব্যবহার হয় এই অর্থে (খ) বাদ। তাহলে মোটের উপর বিলিয়ন বিলিয়ন লোক দেখছে - এই অর্থে (ঘ) সঠিক
.
(মূল প্রশ্নে সম্ভবত এই প্রশ্নটির প্যাসেজটি দেয়া হয়নি। তাই, আমরা ৩১ ও ৩২ নং প্রশ্নের তুলে দেওয়া হয়েছে।)
The author thinks that true learning will lead to -
  1. ক) personal understanding of the ideas of writers
  2. খ) discovery of unknown world
  3. গ) revelation of the mysteries of the world
  4. ঘ) better expressive powers
অনির্ধারিত
ব্যাখ্যা
২১তম বিসিএস এর মূল প্রশ্নে সম্ভবত এই প্রশ্নটির প্যাসেজটি দেয়া হয়নি। তাই, আমরা এখানে উত্তর দেই নি।
.
Which of the following best describes the author's attitude towards learning?
  1. ক) learning is not a matter of reading extensively
  2. খ) learning is not something to be demonstrated in examinations
  3. গ) learning is a matter of promoting creativity in students
  4. ঘ) learning is matter of menorization
অনির্ধারিত
ব্যাখ্যা
২১তম বিসিএস এর মূল প্রশ্নে সম্ভবত এই প্রশ্নটির প্যাসেজটি দেয়া হয়নি। তাই, আমরা এখানে উত্তর দেই নি।
১০.
The gypsies are a tribe of strange people. They do not have any fixed home, but wander about from place to place and live in tents. They were originally natives of India. But as they reached England from Egypt, the English took them for Egyptians. This is why they came to be called gypsies. They were believed to possess strange powers. They could tell your fortune by reading the palm of your hand. It was thought they stole little children to train them in their way of life. Whenever a child got lost, it was thought that it had been carried away by gypsies. So they were arrested and sent for trial. But this attitude towards the gypsies has gradually changed.
The gypsies are people who ---
  1. ক) have a settled way of life
  2. খ) came originally from Egypt to England
  3. গ) are always on the move
  4. ঘ) steal children to train them in the way of life
সঠিক উত্তর:
গ) are always on the move
উত্তর
সঠিক উত্তর:
গ) are always on the move
ব্যাখ্যা
সঠিক উত্তর অপশন (গ)।
কারণ passage এর ২য় লাইনে বলা বলা আছে They don’t have any fixed home but wonder about from place to place wander about from place to place. এবং এ কারনে (ক) সঠিক নয় কারন ( যেহেতু fixed home নেই)।
(খ) সঠিক নয় কারন চতুর্থ বাক্যে বলা আছে They were originally natives of India’
(ঘ) সঠিক নয় কারন passage এর শেষে বলা আছে it was thought that it had been carried away by gypsies. So they were arrested and sent for trial
১১.
Attitude towards the gypsies -
  1. ক) are still the same as before
  2. খ) have not much changed over the years
  3. গ) can change one they stop stealing children
  4. ঘ) have shown signs of change
সঠিক উত্তর:
ঘ) have shown signs of change
উত্তর
সঠিক উত্তর:
ঘ) have shown signs of change
ব্যাখ্যা
(ঘ) তে বলা হচ্ছে, পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। যা passsage এর শেষ লাইনে বলা আছে -this attitude towards the gypsies has gradually changed
১২.
A reward has been announced for the employees who ____ hard.
  1. ক) have worked
  2. খ) has worked
  3. গ) will be work
  4. ঘ) have had worked
সঠিক উত্তর:
ক) have worked
উত্তর
সঠিক উত্তর:
ক) have worked
ব্যাখ্যা
এখানে principle clause, present perfect tense বলে subordinate claue টি যে কোনো tense এর হতে পারে। who বাক্যে employees কে represent করছে যা plural।
তাহলে পরবর্তী verb ও plural হবে, so have বসবে। তাই উত্তর (ক) হবে।
১৩.
To ____ the arrival of spring, Bangladesh Television ____ a special function.
  1. ক) commemorate : launched
  2. খ) announce : telecast
  3. গ) celebrate : organized
  4. ঘ) welcome : sanctioned
সঠিক উত্তর:
গ) celebrate : organized
উত্তর
সঠিক উত্তর:
গ) celebrate : organized
ব্যাখ্যা
এখানে, বসন্তের আগমনকে ‘উদযাপন করা যায়’ কিন্তু স্বাগত বা সম্মান প্রদর্শন করা যায় না এবং এই অনুষ্ঠান আয়োজন করা যায়।
সুতরাং option (গ) celebrate : organized সবচেয়ে গ্রহনযোগ্য উত্তর হবে।
১৪.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে ৪ : ১ হবে?
  1. ক) ৮ গ্রাম
  2. খ) ৬ গ্রাম
  3. গ) ৩ গ্রাম
  4. ঘ) ৪ গ্রাম
সঠিক উত্তর:
ঘ) ৪ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ গ্রাম
ব্যাখ্যা

সোনা : তামা = ৩ : ১

অনুপাত রাশির যোগফল=৩ + ১ = ৪গ্রাম

মিশ্রণ এ সোনার পরিমাণ= [১৬ × (৩/৪)] = ১২গ্রাম

, , , , , , = [১৬ × (৪ × ৪)] = ৪ গ্রাম 

অতিরিক্ত সোনা মিশাতে হবে = ১৬ - ১২ = ৪ গ্রাম 

১৫.
১,০০০ টাকা ক ও খ ১ : ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ৮০০ টাকা
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
ব্যাখ্যা

ক : খ = ১ : ৪
অনুপাতের যোগফল = ১ + ৪ = ৫
খ পায় = [১০০০এর (৪/৫)] = ৮০০ টাকা
খ : মা : মেয়ে = ২ :১ : ১
অনুপাতের যোগফল = (২ + ১ + ১) = ৪
মেয়ে পায় = ৮০০এর (১/৪) = ২০০টাকা

১৬.
৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ২১
  2. খ) ৩৯
  3. গ) ৩৩
  4. ঘ) ২৯
সঠিক উত্তর:
ক) ২১
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১
ব্যাখ্যা

২, ৩, ৪, ৫, ৬এর ল.সা.গু = ৬০

তাহলে, (৯৯৯৯৯৯ ÷ ৬০) = ভাগফল ১৬৬৬৬ এবং ভাগশেষ ৩৯

সুতারাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (৬০ - ৩৯) = ২১

১৭.
এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল?
  1. ক) ১০০ কেজি
  2. খ) ৮০ কেজি
  3. গ) ৫০ কেজি
  4. ঘ) ৬০ কেজি
সঠিক উত্তর:
খ) ৮০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০ কেজি
ব্যাখ্যা

ধরি, ১১০ টাকা দামের চা ক কেজি = ১১০ক টাকা
∴ ১০০ টাকা দামের চা ২ক কেজি = ১০০ × ২ক = ২০০ক টাকা
প্রশ্নমতে,
১২০×(ক + ২ক) - (১১০ক + ২০০ক) = ২০০০
বা, ৩৬০ক - ৩১০ক = ২০০০
বা, ক = ২০০০/৫০ = ৪০
সুতরাং ২য় প্রকারের চা = ২×৪০ = ৮০ কেজি

১৮.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি লাগবে?
  1. ক) ২৫%
  2. খ) ৩৩.৩৩%
  3. গ) ৫০%
  4. ঘ) ৬৬.৬৭%
সঠিক উত্তর:
খ) ৩৩.৩৩%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৩.৩৩%
ব্যাখ্যা

২ জন লোক কমে যাওয়ায় মোট লোক হয় = (৮ - ২) = ৬ জন।

৮ জন লোক একটি কাজ করে = ১২ দিনে

১, , , , = ১২ × ৮ , ,

৬, , , , , , , , = (১২ × ৮)/৬ = ১৬ দিনে

পূর্বের চেয়ে সময় বেশি লাগে = (১৬ - ১২) = ৪দিন

সুতরাং, শতকরা সময় বেশি লাগে = ৪ × (১০০/১২))
= ৩৩(১/৩)%
= ৩৩.৩৩%

১৯.
একজন চাকরিজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবিশিষ্ট রইল?
  1. ক) ৩৬(২/৩)%
  2. খ) ৩৭(২/৩)%
  3. গ) ৪২(১/৩)%
  4. ঘ) ৪৬(২/৩)%
সঠিক উত্তর:
ক) ৩৬(২/৩)%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬(২/৩)%
ব্যাখ্যা

মোট ব্যায় = (১/১০) + (১/৩) + (১/৫) = ১৯/৩০ অংশ 

বাকি থাকে = ১ - (১৯/৩০)] = ১১/৩০ অংশ

শতকরা বাকী থাকে = (১১/৩০) × ১০০]℅
= ৩৬(২/৩)% 

২০.
বাংলাদেশে সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কয়টি?
  1. ক) ২৬ টি
  2. খ) ২২ টি
  3. গ) ২১ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ক) ২৬ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৬ টি
ব্যাখ্যা
বাংলাদেশ গেজেটে ১৩ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত এস.আর.ও. নম্বর-৩৩৫-আইন/২০১৮ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সাথে একীভূত করা হয়েছে।
বর্তমানে ক্যাডার সংখ্যা ২৬টি।
সুত্রঃ bpsc.gov.bd
২১.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
  1. ক) ২৫
  2. খ) ২৮
  3. গ) ৪০
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
খ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত 'মৌলিক অধিকার' অংশের ক্ষমতা বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়।
অনুচ্ছেদ - ২৮ : ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য
(১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না।
(২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করিবেন।
(৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না।
(৪) নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
২২.
যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?
  1. ক) ৭৫ টি
  2. খ) ৫৯ টি
  3. গ) ৫০ টি
  4. ঘ) ৪৫ টি
সঠিক উত্তর:
গ) ৫০ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০ টি
ব্যাখ্যা
যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু।
- ৪.৮ কিলোমিটার দীর্ঘ ও ১৮.৫ মিটার প্রস্থ এই সেতুটির নির্মাণ কাজ ১৯৯৮ সালে শেষ হয়।
- এটি যমুনা নদীর পূর্ব তীরে টাঙ্গাইলের ভূঞাপুর (ভুয়াপুর) এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে।
- বঙ্গবন্ধু সেতুতে লেনের সংখ্যা - ৪ টি, পাইলের সংখ্যা - ১২১ টি, পিলার সংখ্যা - ৫০ টি৷
উৎসঃ বাংলাপিডিয়া।
২৩.
জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত?
  1. ক) ৩২০ একর
  2. খ) ২১৫ একর
  3. গ) ১৮৫ একর
  4. ঘ) ১২২ একর
সঠিক উত্তর:
খ) ২১৫ একর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১৫ একর
ব্যাখ্যা
২৮ জানুয়ারি ১৯৮২ সালে বর্তমান জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়।
- জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। তিনি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
- জাতীয় সংসদ ভবন নয় তলা উচ্চতা বিশিষ্ট।
- এটি ২১৫ একর জমির উপর নির্মিত।
উৎসঃ জাতীয় সংসদ ভবনের ওয়েবসাইট।
২৪.
ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ক) দার্জিলিং
  2. খ) কোলকাতা
  3. গ) নয়াদিল্লি
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
গ) নয়াদিল্লি
উত্তর
সঠিক উত্তর:
গ) নয়াদিল্লি
ব্যাখ্যা
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তির মেয়াদকাল ৩০ বছর। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি প্রাপ্তির বিধান থাকলেও বাস্তবে তা হয়নি৷
(সূত্রঃ বাংলাপিডিয়া)
২৫.
'লালসালু' উপন্যাসটির লেখক কে?
  1. ক) মুনির চৌধুরী
  2. খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. গ) শরৎচন্দ্র চট্টপাধ্যায়
  4. ঘ) শওকত আলী
সঠিক উত্তর:
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
'লালসালু' উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ।
ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়।
সৈয়দ ওয়ালীউল্লাহর 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, রহিমা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২৬.
(তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন; বর্তমান হিসাবে সঠিক উত্তর অপশনে নেই। সঠিক তথ্য জানতে ব্যাখ্যা দেখুন)
OPEC ভুক্ত দেশ কয়টি?
  1. ক) ১৫টি
  2. খ) ১১টি
  3. গ) ৮টি
  4. ঘ) ১২টি
অনির্ধারিত
ব্যাখ্যা
ওপেক (OPEC):
- ওপেক হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠাকাল ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সাল; ইরাকের রাজধানী বাগদাদে।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা।
- এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত; তবে প্রতিষ্ঠাকালীন সদরদপ্তর ছিলো - জেনেভায়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।
- বর্তমানে ওপেকের সদস্য দেশ ১৩টি।
উৎসঃ ওপেক ওয়েবসাইট।
২৭.
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নাম কি?
  1. ক) জেনারেল হাবিবি
  2. খ) মেঘবতী সুকর্ণপুত্রী
  3. গ) জোকো উইদাদো
  4. ঘ) জেনারেল বিরান্তো
সঠিক উত্তর:
গ) জোকো উইদাদো
উত্তর
সঠিক উত্তর:
গ) জোকো উইদাদো
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো (Joko Widodo)।
তিনি সর্বপ্রথম - ২০১৪ সালে ক্ষমতায় আসেন এবং ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।
২৮.
(তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে এটি অপ্রয়োজনীয় প্রশ্ন)
সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?
  1. ক) গাম্বিয়া
  2. খ) শ্রীলংকা
  3. গ) পাকিস্তান
  4. ঘ) ভারত
অনির্ধারিত
২৯.
গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
  1. ক) উন্নত
  2. খ) উন্নয়নশীল
  3. গ) ঔপনিবেশিক
  4. ঘ) অনুন্নত
সঠিক উত্তর:
খ) উন্নয়নশীল
উত্তর
সঠিক উত্তর:
খ) উন্নয়নশীল
ব্যাখ্যা
The Group of 77 (G-77) হলো জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর একটি ফোরাম।
শুরুতে এতে ৭৭টি দেশ থাকলেও বর্তমানে G-77 ফোরামে ১৩৪টি দেশ রয়েছে।
এটি ১৯৬৪ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এই ফোরামের বর্তমান চেয়ারম্যান গায়ানা।
(সূত্র: G-77 ওয়েবসাইট)
৩০.
বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
  1. ক) লসএঞ্জেলস
  2. খ) আটলান্টা
  3. গ) মস্কো
  4. ঘ) মেক্সিকো সিটি
সঠিক উত্তর:
ক) লসএঞ্জেলস
উত্তর
সঠিক উত্তর:
ক) লসএঞ্জেলস
ব্যাখ্যা
- ১৯৮৪ সালের ২৮ জুলাই থেকে ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে অনুষ্ঠিত ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আসরে বাংলাদেশ প্রথম অংশ নেয়।
- তারপর থেকে প্রতিটি আসরেই বাংলাদেশ অংশ নিয়ে আসছে।
- উল্লেখ্য, বাংলাদেশ ১৯৮০সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশন এর সদস্যপদ লাভ করে।
(সূত্র: অলিম্পিক ওয়েবসাইট)
৩১.
(তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, উত্তর তুলে দেওয়া হয়েছে)
১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কি ছিল?
  1. ক) নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
  2. খ) বিশ্বর নারীরা এক হও
  3. গ) নারীর অধিকার মানবাধিকার
  4. ঘ) নারী নির্যাতন বন্ধ কর
অনির্ধারিত
ব্যাখ্যা
- ২০২১ সালের টোকিও অলিম্পিকস্‌ - ২০২০ এর মূল স্লোগান ছিলো - Hope lights our way (আশা আমাদের পথ দেখায়)।
- ১৯৯৫ সালে বেইজিং এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলন হয়। যার মুল স্লোগান ছিলো নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখো।
৩২.
বিশ্ব ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. ক) জেনেভা
  2. খ) মেক্সিকো সিটি
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) রিওডি জেনিরিও
সঠিক উত্তর:
ঘ) রিওডি জেনিরিও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রিওডি জেনিরিও
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন বা The United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়।
- এই কনফারেন্সে ১১৭টি দেশের সরকার/রাষ্ট্রপ্রধানসহ মোট ১৭৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়।
- এই সম্মেলন থেকে গৃহিত হয়:
- এজেন্ডা-২১
- UNFCCC
- জীববৈচিত্র্য সনদ
- পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত ‘রিও ঘোষণা’।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
৩৩.
(তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা এখন আর প্রয়োজন নেই)
কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?
  1. ক) বাংলাদেশে
  2. খ) জাপানে
  3. গ) সুইডেনে
  4. ঘ) কোনটিই নয়
অনির্ধারিত
ব্যাখ্যা
-
৩৪.
বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?
  1. ক) কার্বন-ডাই-অক্সাইড
  2. খ) জলীয় বাষ্প
  3. গ) CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
  4. ঘ) নাইট্রিক অক্সাইড
সঠিক উত্তর:
গ) CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
উত্তর
সঠিক উত্তর:
গ) CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
ব্যাখ্যা
সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রুপ।
- এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে (CFC+O302+…..)।
- এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে।
উৎসঃ উচ্চমাধ্যমিক শ্রেণির রসায়ন বই।
৩৫.
কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়?
  1. ক) শুশুক
  2. খ) তিমি
  3. গ) ইলিশ
  4. ঘ) হাঙ্গর
অনির্ধারিত
ব্যাখ্যা
- Whales and dolphins are mammals and breathe air into their lungs, just like we do.
- They cannot breathe underwater like fish can as they do not have gills. They breathe through nostrils, called a blowhole, located right on top of their heads.
 
- This allows them to take breaths by exposing just the top of their heads to the air while they are swimming or resting under the water.
- After each breath, the blowhole is sealed tightly by strong muscles that surround it, so that water cannot get into the whale or dolphin’s lungs.

Source: uk.whales.org

- ডলফিন (শুশুক) ও তিমি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণি। কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য এগুলো মানুষের মতই বাতাস ব্যবহার করে।
- পানিতে এই প্রাণিগুলো নিঃশ্বাস নিতে পারে না, কারণ এগুলোর ফুলকা নেই।