পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ২১ ডিসেম্বর, ২০২৩সময়55 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পদের নাম: প্রভাষক শারীরিক শিক্ষা কলেজ। (গ্রেড-৯) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ : ১৭.১২.২০২৩ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ২১ ডিসেম্বর, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
‘অনিলা দেবী’ কার ছদ্মনাম?
  1. কামিনী রায়
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. বলাইচাঁদ মুখোপাধ্যায়
  4. সুফিয়া কামাল
ব্যাখ্যা
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ‘অনিলা দেবী'।
- তিনি 'নারীর মূল্য' প্রবন্ধটি 'অনিলা দেবী' ছদ্মনামে যমুনা পত্রিকায় প্রকাশ করেন।

অন্যদিকে, কামিনী রায় এর ছদ্মনাম হচ্ছে জনৈক বঙ্গমহিলা।
বনফুল - বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম।
- জননী সাহসিকা হিসেবে পরিচিত সুফিয়া কামাল। 

===============
⇒ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: 
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
ম্যারাথন দৌড়ের দূরত্ব কত?
  1. ২৪ মাইল
  2. ২৬ মাইল
  3. ২৭ মাইল
  4. ২৮ মাইল
ব্যাখ্যা
ম্যারাথন দৌড়:

- ম্যারাথন হচ্ছে দূরপাল্লালার দৌড়বিশেষ।
- ম্যারাথন দৌড়ের দূরত্ব ৪২,১৯৫ মিটার বা ২৬ মাইল ৩৮৫ গজ।
- ১৯২৪ সালের অলিম্পিকে এই দূরত্ব নির্ধারণ করা হয়।
- সচরাচর খেলা পরিচালনায় রাস্তা ব্যবহার করা হয় বিধায় এটি রোড রেস বা রাস্তায় দৌড় খেলা নামে পরিচিত।
- প্রাচীন গ্রিক সৈনিক ফেইডিপ্পিডেস কর্তৃক ম্যারাখনের যুদ্ধ  জয়ের সংবাদ বহন করে দৌড়ে এথেন্স নগরে নিয়ে এসেছিলেন।
- ম্যারাথনের যুদ্ধকে স্মরণীয় করে রাখতেই এ দৌড়ের নামকরণ করা হয় ম্যারাথন দৌড়।

তথ্যসূত্র - Britannica.com
.
'To end in smoke' means-
  1. To create fire
  2. To see fire
  3. To through authority
  4. to come to nothing
ব্যাখ্যা
Go up in smoke/ to end up in smoke:   
English Meaning: to be wasted / to come to nothing.
Bangla Meaning: নিষ্ফল হওয়া / ব্যর্থতায় পর্যবসিত হওয়া।  
 
• Ex. Sentence: When the business went bankrupt, twenty years of hard work went up in smoke.
Bangla Meaning: বিশ বছরের কঠোর পরিশ্রম ব্যর্থতায় পর্যবসিত হলো যখন এই ব্যবসা দেউলিয়া হয়ে গেলো।

Source: Live MCQ lecture. 
.
Identity the correct sentence:
  1. The girl burst into tears
  2. The girl burst with tears
  3. The girl burst out tears
  4. The girl busted out tears
ব্যাখ্যা
• Burst into tears (idiom):
- English Meaning: to start to cry.
- Bangla meaning: - কান্নায় ভেঙ্গে পড়া।

• কান্নায় ভেঙে পড়া অর্থে burst into tears হয়।
- বাক্যটি যেহেতু past tense এ আছে তাই burst এর past tense ব্যবহৃত হবে।
- burst এর Past form ও burst.

• সুতরাং, সঠিক বাক্যটি হচ্ছে - The girl burst into tears.

Source: Merriam-Webster Dictionary.
.
What is 'bibliography'?
  1. Collecting the Bible
  2. History of books
  3. Collection of books
  4. A good hand writing
ব্যাখ্যা
• Bibliography (noun) 
English Meaning: A list of the books and articles that have been used by someone when writing a particular book or article
Bangla Meaning: কোনো একজন লেখক বা নির্দিষ্ট বিষয়ের গ্রন্থ ও রচনার তালিকা অথবা লেখকের প্রামাণিকতা; সংস্করণ; প্রকাশনা সম্বন্ধীয় পঠনপাঠন।

• সুতরাং, অপশন অনুসারে সঠিক উত্তর হবে - Collection of books.

Source: Accessible Dicrtionary by Bangla Academy.
.
ওয়ার্ম আপ কয়ভাগে বিভক্ত?
  1. ৩ ভাগে
  2. ২ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
ব্যাখ্যা
ওয়ার্ম আপ:

- ব্যায়াম করার আগে শরীর গরম করে নিতে হয়। খেলাধুলার পরিভাষায় শরীর গরম করাকে 'ওয়ার্ম আপ' বলে।
- শরীর গরম হলে রক্ত চলাচল বৃদ্ধি পায়, অঙ্গপ্রত্যঙ্গগুলো কর্মক্ষম হয়ে ওঠে, ফলে আহত হওয়ার সম্ভাবনা কম থাকে।
- ওয়ার্ম আপ ৪ ভাগে বিভক্ত।
- ওয়ার্ম আপ করার নিয়ম-
(১) ওয়ার্ম আপের প্রথম ধাপ হলো স্ট্রেচিং। 
(২) স্ট্রেচিং শেষে জগিং (আস্তে আস্তে দৌড়)।
(৩) জগিং এর শেষদিকে ক্রমান্বয়ে দৌড়ের গতি বাড়াতে হবে।
(৪) ব্যায়াম। 

তথ্যসূত্র - শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ৬ষ্ঠ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Fill in the blank with the right form of verb: When I ____ my dinner, I went to bed.
  1. Have had
  2. had had
  3. had
  4. have
ব্যাখ্যা
• অতীত কালে ঘটা দুইটি কাজের বর্ণনা দেয়া হলে যে কাজটি আগে ঘটেছিল তার tense টি হয় past perfect tense. 
- দুইটি অতীত কালের কাজ বুঝালে এবং একটির আগে when থাকলে when যুক্ত clauseটি past perfect tense এবং অন্য টি past indefinite হয়।
-  এখানে ‘When’ subordinate conjunction হিসেবে থাকায় তার পরের verb টি হবে had had. 

• তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - had had.
- Complete Sentence: When I had had my dinner, I went to bed.
.
‘শেষের কবিতা’ একটি-
  1. প্রবন্ধ
  2. নাটক
  3. উপন্যাস
  4. কবিতা
ব্যাখ্যা
• • রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' একটি উপন্যাস। 

• শেষের কবিতা' উপন্যাস:
- 'শেষের কবিতা' তাঁর একটি রোমান্টিক- মনস্তাত্ত্বিক কাব্যিক উপন্যাস। 
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।

এ উপন্যাসের চরিত্র গুলাে হলাে: 
- অমিত,
- লাবণ্য,
- কেতকী রায় এবং
- শােভনলাল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও শেষের কবিতা।
.
২০২৩ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কয়টি?
  1. ৬টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১২টি
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
১০.
রোহিঙ্গা জাতি নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাকারী দেশটির নাম কী?
  1. কেনিয়া
  2. গাম্বিয়া
  3. গ্যাবন
  4. গায়ানা
ব্যাখ্যা
রোহিঙ্গা ইস্যু:

- রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া।
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) এই মামলা দায়ের করেছে গাম্বিয়া।
- জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতটি ‘ওয়ার্ল্ড কোর্ট’ নামেও পরিচিত।
- নেদারল্যান্ডসের শহর দ্য হেগে এই আদালত অবস্থিত।
- মিয়ানমার ও গাম্বিয়া দুই দেশই ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে স্বাক্ষর করেছে।
- ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা করেছে গাম্বিয়া।
- এই মামলায় পশ্চিম আফ্রিকার এই দেশটিকে আইনি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক প্রতিষ্ঠান ‘ফোলে হোয়াগ’।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৮ নভেম্বর ২০১৯।
১১.
নিউটনের গতিবিষয়ক সূত্র কয়টি?
  1. ৩টি
  2. ২টি
  3. ৪টি
  4. ১টি
ব্যাখ্যা
১৬৮৭ সালে স্যার আইজ্যাক নিউটন তাঁর অমর গ্রন্থ "ন্যাচারালিস ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকা" তে বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রকাশ করেন। এ তিনটি সূত্র নিউটনের গতি সূত্র নামে পরিচিত। 

নিউটনের সূত্র তিনটি। যথা:

প্রথম সূত্র: বাইরে থেকে কোন বস্তুর উপর বল প্রয়োগ না করলে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় বা সরল পথে চলতে থাকে।

দ্বিতীয় সূত্র: কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে।

তৃতীয় সূত্র: প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে৷

উৎস: নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান। 
১২.
‘তারিখ’ কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. বাংলা
  4. সংস্কৃত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
তারিখ (বিশেষ্য) শব্দটি, 
- আরবি ভাষা থেকে আগত শব্দ।

অর্থ: মাসের দিন নির্দেশিক সংখ্যা, তিথি। 

• মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) অনুসারে, 
তারিখ = ফারসি শব্দ।

উল্লেখ্য,
উৎসগত শব্দের ক্ষেত্রে বাংলা একাডেমি অধিক গ্রহণযোগ্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩.
They should have a talk with other. Here the underlined word 'talk' is a/an -
  1. verb
  2. adjective
  3. noun
  4. pronoun
ব্যাখ্যা
• ‘Talk’ শব্দটি সাধারণত verb কিন্তু এই বাক্যে এটি noun হিসাবে ব্যবহৃত হয়েছে।
- সাধারণত verb এর পূর্বে article বা modifier বসিয়ে সেটিকে noun করা যায়।
- এছাড়া বাক্যের subject এবং object সবসময় noun বা pronoun হয়।
- বাক্যে ‘talk’ শব্দটি object হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এটি noun.

• Article + Noun- A talk.
- Article + Adjective + Noun- A good talk.
- Article + Adverb + Adjective + Noun- A very good talk.
১৪.
‘হুরমতি’ কোন উপন্যাসের চরিত্র?
  1. পোকামাকড়ের ঘরবসতি
  2. সংশপ্তক
  3. জননী
  4. আগুনপাখি
ব্যাখ্যা
• 'সংশপ্তক' উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে 'হুরমতি' অন্যতম। 
- এটি শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস।

• 'সংশপ্তক' উপন্যাস:
- সংশপ্তক শব্দটি মহাভারত থেকে নেওয়া হয়েছে।
- সংশপ্তক অর্থ হচ্ছে যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে।
- একে মহাকাব্যিক উপন্যাস বলা হয়।
- হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের বর্ণিত বিষয়।
- বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবে উপন্যাসে এসেছে।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।

শহীদুল্লা কায়সার:
- শহীদুল্লা কায়সার একজন কথাসাহিত্যিক, সাংবাদিক, লেখক।
- তিনি ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ।
- ১৯৪৯ সালে ঢাকার সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় শহীদুল্লার সাংবাদিক জীবন শুরু হয়।
- শহীদুল্লা কায়সার বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২)এবং আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬২) লাভ করেন।

তাঁর রচিত উপন্যাসগুলো হলো:
- সারেং বৌ, 
- সংশপ্তক, 
- কৃষ্ণচূড়া মেঘ, 
- তিমির বলয়, 
- দিগন্তে ফুলের আগুন, 
- সমুদ্র ও তৃষ্ণা, 
- চন্দ্রভানের কন্যা, 
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)। 

স্মৃতিকথা:
রাজবন্দীর রোজনামচা। 

ভ্রমণবৃত্তান্ত:
- পেশোয়ার থেকে তাসখন্দ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
ভলিবল খেলায় একটি দল প্রতি সেটে কত বার টাইমড আউট নিতে পারবে?
  1. ৩বার
  2. ২বার
  3. ৪বার
  4. ১বার
ব্যাখ্যা
ভলিবল:

- ভলিবল খেলার মাঠ আয়তাকার, দৈর্ঘ্যে ১৮ মিটার ও প্রস্থে ৯ মিটার।
- সেন্টার লাইন বরাবর খাড়া জাল থাকে এবং জালের ঊর্ধ্বপ্রান্ত ৮ ফুট উচ্চে থাকে।
- জালটির দৈর্ঘ্য ৯.৫০ মিটার ও প্রস্থ ১ মিটার।
- চামড়ার বলের পরিধি ৬৫ থেকে ৬৭ সেন্টিমিটার এবং ওজন ২৬০ থেকে ২৮০ গ্রাম।
- প্রত্যেক দলে ৯ জন খেলোয়াড় থাকে।
- ভলিবল খেলায় একটি দল প্রতি সেটে ২ বার টাইমড আউট নিতে পারবে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও মিশিগান বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।
১৬.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার -
  1. জয়নুল আবেদিন
  2. হাশেম খান
  3. কামরুল হাসান
  4. হামিদুর রহমান
ব্যাখ্যা
জাতীয় পতাকা:

- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পতাকা উত্তোলন করেন। সে পতাকার আদলে মুজিবনগর সরকার জাতীয় পতাকার নমুনা নির্ধারণ করেন।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২।
১৭.
‘চিহ্ন’ শব্দের কোন উচ্চারণটি শুদ্ধ?
  1. চিন্ no
  2. চিন্ho
  3. চিন্nho
  4. চিন্‌অ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘চিহ্ন’ শব্দের সঠিক উচ্চারণ: 'চিন্nho'। 

• ‘চিহ্ন’ সংস্কৃত শব্দ।
- প্রকৃত- প্রত্যয়: '√ চিহ্ন্‌ + অ'। 
- শব্দের অর্থ: দাগ, ছাপ, নিদর্শন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
১৮.
প্রতিযোগিতামূলক সাঁতার কত প্রকার?
  1. ৪ প্রকার
  2. ৮ প্রকার
  3. ৬ প্রকার
  4. ৭ প্রকার
ব্যাখ্যা
সাঁতার:

- কৌশল অবলম্বন করে পানিতে শরীর ভাসিয়ে চলাচল করার সক্ষমতাকে সাঁতার বলে।
- প্রতিযোগিতা মূলক সাঁতার চার প্রকার। যথা:
• ফ্রিস্টাইল।
• ব্যাকস্ট্রোক।
• ব্রেস্ট স্ট্রোক।
• বাটারফ্লাই।
- সাঁতার জলক্রীড়ার অন্তর্ভুক্ত একটি খেলা।
- ১৮৯৬ খ্রিস্টাব্দে গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসে সাঁতার ছিল একটি অন্যতম ইভেন্ট।
- ১৯০৪ খ্রিস্টাব্দে 'সেন্ট ‍লুইস' এ অনুষ্ঠিত তৃতীয় অলিম্পিকে ডাইভিং অন্তর্ভুক্ত হয়।
- ১৯১২ খ্রিস্টাব্দে 'স্টকহোমস' অলিম্পিক গেমসে মহিলাদের সাঁতার ও ডাইভিং অন্তর্ভুক্ত হয়।

তথ্যসূত্র - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
১৯.
শিশুদের শারীরিক শিক্ষার কর্মসূচি নির্ধারণের সময় কোন বিষয়গুলো বিবেচনা করতে হয়?
  1. শিশুর ওজন
  2. শিশুর শারীরিক সামর্থ্য
  3. শিশুর মানসিক দক্ষতা
  4. বাবা-মায়ের আগ্রহ
ব্যাখ্যা
শারীরিক শিক্ষা:

- শারীরিক শিক্ষা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ।
- শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ।
- শারীরিক শিক্ষায় গৃহীত মূলনীতিগুলো হল:ঃ
• শারীরিক শিক্ষা শুধুমাত্র শরীরের শিক্ষা নয়, ব্যক্তিসত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনই হলো শারীরিক শিক্ষা।
• শারীরিক শিক্ষায় শিশু কেন্দ্রিকতা গুরুত্বপূর্ণ, বিষয় কেন্দ্রিকতা নয়।
• শারীরিক শিক্ষা প্রাকৃতিক নিয়মে শিক্ষাদানের উপর জোর দেয়।
• খেলাধুলা শিশুর শক্তিশালী মাধ্যম।
• শারীরিক শিক্ষা শিক্ষার্থীর বন্ধু ও পথপ্রদর্শক।
• শারীরিক শিক্ষা ব্যক্তিকে পরিবেশের সাথে মানিয়ে নিতে শিক্ষা দেয়।
• শিশুর শারীরিক সামর্থ্য ও আগ্রহ অনুসারে শারীরিক শিক্ষার কর্মসূচি নির্ধারণ করা প্রয়োজন।

তথ্যসূত্র - জাতীয় শিক্ষক বাতায়ন।
২০.
‘গোকুলের ষাঁড়’ অর্থ-
  1. জ্ঞানী
  2. ধূর্ত
  3. ভবঘুরে
  4. অপদার্থ
ব্যাখ্যা
• ‘গোকুলের ষাঁড়’ বাগধারাটির অর্থ- স্বেচ্ছাচারী/ভবঘুরে।

• সংসদ বাংলা অভিধান অনুসারে,
‘গোকুলের ষাঁড়’ অর্থ- বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি। 

• প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীনের বই অনুসারে,
‘গোকুলের ষাঁড়’ বাগধারাটির অর্থ: নিষ্কর্মা/ অপদার্থ। 

তবে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে ‘গোকুলের ষাঁড়’ বাগধারাটির অর্থ- ভবঘুরে নেয়া হয়েছে।

উৎস: সংসদ বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, অভিগম্য অভিধান। 
২১.
ইউ এস ওপেন টেনিস ২০২৩ এ কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. প্যারিস
  2. লন্ডন
  3. নিউইয়র্ক
  4. সিডনি
ব্যাখ্যা
ইউএস ওপেন ২০২৩:

- ইউএস ওপেন বিশ্বের প্রাচীনতম টেনিস চ্যাম্পিয়নশিপগুলির মধ্যে একটি।
- ১৮৮১ সালে টুর্নামেন্টটি শুরু হয়। 
- ২০২৩ ইউএস ওপেন ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
- ইউ এস ওপেন টেনিস ২০২৩ এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইউএস ওপেন ওয়েবসাইট।
২২.
হার্ডলস এর টপ (Top) বারটির রং কী হবে?
  1. সাদা ও কালো
  2. লাল ও সাদা
  3. নীল ও কালো
  4. কালো ও সবুজ
ব্যাখ্যা
⇒ হার্ডলস এর টপ (Top) বার এর রং সাধারণত লাল ও সাদা হয়। তবে মাঝে মাঝে ভিন্ন ভিন্ন রঙেরও দেখা যায়। তাই অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে লাল ও সাদা নেওয়া হয়েছে।



২৩.
স্পোর্টস মেডিসিন কত ভাবে বিভক্ত করা হয়েছে?
  1. ৪ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৫ ভাগে
  4. ২ ভাগে
ব্যাখ্যা
স্পোর্টস মেডিসিন:

- বিকেএসপির ক্রীড়া বিজ্ঞান শাখার একটি অতি গুরুতবপূর্ণ বিভাগ স্পোর্টস মেডিসিন।
- এ বিভাগে আধুনিক যমত্রপাতি সমৃদ্ধ ফিজিওথেরাপি সুবিধাদি রয়েছে।
- এই বিভাগের তিনটি ইউনিট রয়েছে। যথা-
• ইলেট্রোথেরাপি।
• হাইড্রোথেরাপি।
• এক্সারসাইজ থেরাপি।
- বিশেষজ্ঞ চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের তত্তবাবধানে খেলোয়াড়দের ইনজুরি নিরূপন, চিকিৎসা ও পূনর্বাসন করা হয়।
- ইনজুরি প্রতিরোধ ও পূনর্বাসন সম্পর্কে খেলোয়াড় ও কোচদের পরামর্শ প্রদান করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। [লিঙ্ক]
২৪.
ওয়াটার পোলো খেলার জন্য জলাশয়ের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. দৈর্ঘ্য ২০ মি. & প্রস্থ ৩০মি.
  2. দৈর্ঘ্য ৩০মি. & প্রস্থ ২০মি.
  3. দৈর্ঘ্য ২৫ মি. & প্রস্থ ২০ মি.
  4. দৈর্ঘ্য ১৮মি. & প্রস্থ ২৫ মি.
ব্যাখ্যা
ওয়াটার পোলো:

- ওয়াটার পোলো বা ওয়াটার বল এক ধরনের জলক্রীড়া যা বল সহযোগে দলগতভাবে জলে খেলা হয়।
- প্রতিটি দলে ৬ জন মাঠ পর্যায়ের খেলোয়াড় ও ১ জন গোলরক্ষক থাকে।
- খেলায় সাঁতার, এগবিটার কিক যা পায়ের তলায় চাপ প্রয়োগের সাহায্যে পানির উপরে দাঁড়ানোর চেষ্টা করে বল ধরা কিংবা বিপক্ষের গোলি বা গোলরক্ষককে পাশ কাটিয়ে জালে প্রবেশ করা এ খেলার অন্তর্ভুক্ত।
- ওয়াটার পোলো খেলার জন্য জলাশয়ের দৈর্ঘ্য ৩০মি. & প্রস্থ ২০মি.।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও ব্রিটানিকা।
২৫.
বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়?
  1. ঢাকা
  2. সিলেট
  3. দিনাজপুর
  4. রাঙ্গামাটি
ব্যাখ্যা
চুনাপাথর:

- চুনাপাথর এক প্রকার পাললিক শিলা যা প্রধানত ক্যালসিয়াম কার্বোনেট দ্বারা গঠিত।
- প্রকৃতিতে ম্যাগনেসিয়াম কার্বোনেট সহযোগে অথবা ম্যাগনেসিয়াম কার্বোনেটের উপস্থিতি ব্যতীত খনিজ ক্যালসাইট হিসেবে চুনাপাথর পাওয়া যায়।
- সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে চুনাপাথর।
- কাগজ, স্টীল, চিনি, কাচ ও চুন তৈরিতেও এটি ব্যবহূত হয়ে থাকে।
- বাংলাদেশে চুনাপাথরের ভূ-পৃষ্ঠীয় এবং অন্তর্ভূ-পৃষ্ঠীয় (sub-surface) বা ভূগর্ভস্থ উভয় প্রকার মজুত রয়েছে।
- সিলেটের ছাতক, জয়পুরহাট,  কক্সবাজার ও সুনামগঞ্জে চুনাপাথর পাওয়া যায়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বিবিসি নিউজ, ৩ জুন ২০১২।
২৬.
Neither of the books ____ interesting.
  1. were
  2. are
  3. had
  4. was
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - was.
- Complete sentence: Neither of the books was interesting.

• সাধারণত Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example: 
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.
২৭.
দেহের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে কাজ করতে কোন বিষয়টির প্রয়োজন?
  1. শারীরিক বৃদ্ধি
  2. শারীরিক সুস্থতা
  3. নিয়মিত ব্যায়াম
  4. লেখাপড়া
ব্যাখ্যা
⇒ শারীরিক উন্নয়ন, মানসিক বিকাশ সাধন, আবেগের নিয়ন্ত্রণ ও সামাজিক গুণাবলি অর্জনই হলো শারীরিক শিক্ষা।

⇒ শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। যথা-
১। শারীরিক সুস্থতা অর্জন।
২। মানসিক বিকাশ সাধন।
৩। চারিত্রিক গুণাবলি অর্জন।
৪। সামাজিক গুণাবলি অর্জন।

⇒ শারীরিক সুস্থতা অর্জন:
ক. সুস্বাস্থ্য গঠনে আগ্রহী করে তোলা।
খ. স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনমূলক কর্মকান্ড দ্বারা কর্মক্ষমতা বৃদ্ধি করা অর্থাৎ দেহের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে কর্মক্ষম করা।
গ. দেহ ও মনের সুষম উন্নতি সাধন করা।
ঘ. কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে কাঙ্খিত ফল লাভ করা।
ঙ. নিয়মকানুন মেনে ভালো করে খেলতে পারা।
চ.  শারীরিক নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা।
ছ. দক্ষতার সাথে অঙ্গ সঞ্চালন ও নিয়ন্ত্রণের কলাকৌশল রপ্ত করা।

উৎস: শারীরিক শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র নয়?
  1. গেরিলা
  2. আবার তোরা মানুষ হ
  3. ওরা ১১ জন
  4. ঘেটুপত্র কমলা
ব্যাখ্যা
• ঘেটুপত্র কমলা মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র নয়।
- হুমায়ূন আহমেদের সর্বশেষ নির্মিত চলচ্চিত্র 'ঘেটুপুত্র কমলা' যা ২০১২ সালে নির্মিত হয়েছিল। 
-------------
- হুমায়ূন আহমেদের নির্মিত চলচ্চিত্র:
 • 'শ্রাবণ মেঘের দিন'। 
• আগুনের পরশমনি।
• দুই দুয়ারী।
• শ্যামল ছায়া।
• আমার আছে জল।
• ঘেটুপুত্র কমলা। 

- তাঁর উপন্যাস অবলম্বনে নির্মিত এরকম কিছু চলচ্চিত্র:
• শঙ্খনীল কারাগার।
• দারুচিনি দ্বীপ।
• নন্দিত নরকে।
-----------------------
আবার তোরা মানুষ হ (১৯৭৩):
- চলচ্চিত্রটির পরিচালক খান আতাউর রহমান।
- এ চলচ্চিত্রে যুদ্ধ-পরবর্তী সময়ের সামাজিক বিশৃঙ্খলা ও অবক্ষয়ের চিত্র উঠে এসেছে।
- বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক, রাইসুল ইসলাম আসাদ, ববিতা, রোজী আফসারী, রওশন জামিলসহ অনেকে।
- এখানে আছে উচ্ছৃঙ্খল ছাত্র ও তরুণদের কার্যকলাপ এবং একজন আদর্শবাদী অধ্যক্ষের দৃঢ়তা।
----------------
ওরা ১১ জন:
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ওরা ১১ জন চলচ্চিত্রে মুক্তিযোদ্ধাদের দিয়ে অভিনয় করিয়েছিলেন নির্মাতা-প্রযোজক।
- “ওরা ১১ জন” চলচ্চিত্রটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।
- একাত্তরে ১১টি সেক্টরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন বাঙালিরা। বিষয়টি মাথায় রেখেই সিনেমার নাম রাখা হয়েছে ওরা ১১ জন।
- পরিচালক হিসেবে চাষী নজরুল ইসলামের প্রথম সিনেমা ছিল এটি।
- ওরা ১১ জন-এর শুটিং হয়েছিল জয়দেবপুরে।
- চিত্রগ্রাহক ছিলেন আবদুস সামাদ।
- ওরা ১১ জন সিনেমা শুরু হয় সাইফুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘ও আমার দেশের মাটি’ দিয়ে।

 • নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক'র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্র।

উৎস: ২৮ ডিসেম্বর, ২০২১, প্রথম আলো, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, দৈনিক প্রথম আলো, ১৩ আগস্ট ২০২২।
২৯.
রামায়ণ কার রচনা?
  1. কৃত্তিবাস
  2. মুকুন্দরাম
  3. বড়ু চণ্ডীদাস
  4. কাশীরাম দাস
ব্যাখ্যা
• রামায়ণ:
- রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন- কৃত্তিবাস ওঝা। 
- রামায়ণ সংস্কৃত ভাষার কাব্য। 
- সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন 'বাল্মীকি'। 
- গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে কৃত্তিবাস ওঝা বাংলায় 'রামায়ণ' অনুবাদ করেন। 
- রামায়ণের প্রথম মহিলা অনুবাদক ছিলেন 'চন্দ্রাবতী'।  

কৃত্তিবাস ওঝা:
- সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি। 
- তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। 
- তাঁর রচিত রামায়ণের অন্য নাম 'শ্রীরাম পাঞ্চালী'। 
- বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন। 

অন্যদিকে, 
- বড়ু চন্ডীদাসের প্রধান পরিচয় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা হিসেবে।
- চণ্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
- মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের নাম- কাশীরাম দাস। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল হক) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।
৩০.
‘কার্বন ক্রেডিট’ এর ধারণা দেয় কোন প্রটোকল বা চুক্তি?
  1. প্যারিস চুক্তি
  2. মন্ট্রিল প্রোটোকল
  3. কিয়োটা প্রোটোকল
  4. কপ-১৫
ব্যাখ্যা
কিয়েটো প্রোটকল:

- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- ‘কার্বন ক্রেডিট’ এর ধারণা দেয় কিয়োটা প্রোটোকল।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৩১.
স্বাধীনতা দিবস কোনটি?
  1. ১৬ ডিসেম্বর
  2. ২৬ শে মার্চ
  3. ২১ শে মার্চ
  4. ১৭ শে মার্চ
ব্যাখ্যা
বিভিন্ন দিবস:

- স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ
- জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট
- সশস্ত্রবাহিনী দিবস - ২১ নভেম্বর
- মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর
- বিজয় দিবস - ১৬ ডিসেম্বর

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন
৩২.
Rubina is looking forward to ____ America.
  1. go
  2. goes
  3. going
  4. have gone
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - going.
- Complete Sentence: Rubina is looking forward to going America.

Use of Look forward: 
- Look forward এরপর to + verb + ing বসে।

Example: 
- I look forward to hearing from you soon.
- I am looking forward to seeing you.
- My friend is looking forward to going to London.

• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।
৩৩.
‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ -কার লেখা?
  1. রজনীকান্ত সেন
  2. দ্বিজেন্দ্রলাল রায়
  3. অতুল প্রসাদ সেন
  4. রঙ্গলাল সেন
ব্যাখ্যা
• 'মোদের গরব মোদের আশা / আ-মরি বাঙলা ভাষা' - গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। 
- গানটি ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়বাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল।
- এ গান বাংলাদেশের  ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের মধ্যে অফুরন্ত প্রেরণা জুগিয়েছে। 

⇒ অতুলপ্রসাদ সেন:
- অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত কবি, গীতিকার ও গায়ক ছিলেন।
- তিনি সর্বপ্রথম বাংলা গানে ঠুমরি আমদানি করেন।
- 'মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা' তাঁর রচিত বিখ্যাত গান।
- 'কয়েকটি গান ও গীতিগুচ্ছ' তাঁর গানের সংকলন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
বাংলা ভাষায় চলিত গদ্যরীতির প্রবর্তক কে?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে- 'প্রমথ চৌধুরী'। 

• প্রমথ চোধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 
- তেল নুন লকড়ি - প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধগ্রন্থ। 
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলো প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
-------------------------------------
• বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে- সবুজপত্র পত্রিকা। 

• সবুজপত্র পত্রিকা: 
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। 
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে। 
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়। 
----------------------------- 
• প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ: 
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।

• প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া। 
৩৫.
বাংলাদেশের কোন সাঁতারু প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
  1. ব্রজেন দাস
  2. আ: মালেক
  3. মোশারফ হোসেন
  4. রওশন আলী
ব্যাখ্যা
ব্রজেন দাস:

- ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে অতিক্রমের গৌরবের অধিকারী দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু ব্রজেন দাস।
- তিনি ১৯২৭ সালের ৯ ডিসেম্বর মুন্সিগঞ্জের বিক্রমপুরের অন্তর্গত কুচিয়ামোড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- গ্রামের প্রাথমিক স্কুলে পড়ালেখা শেষ করে তিনি ১৯৪৬ সালে ঢাকার কে.এল জুবিলি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং কোলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে আই.এ এবং বি.এ পাস করেন।
- ১৯৫৮ থেকে ১৯৬১ এই তিন বছরে ব্রজেন দাস সর্বমোট ছয়বার ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে অতিক্রম করেন।
- ১৯৬১ সালের অভিযানে তিনি সময় নেন সাড়ে দশ ঘণ্টা।
- এর পূর্বে ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে অতিক্রম করার সর্বনিম্ন রেকর্ড সময় ছিল ১০ ঘণ্টা ৩৫ মিনিট।
- ব্রজেন দাস ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং ১৯৯৯ সালে স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত হন।
- তাঁর মৃত্যু হয় ১৯৯৮ সালের ১ জুন।

তথ্যসুত্র - বাংলাপিডিয়া।
৩৬.
War and Peace is a -
  1. Drama
  2. Novel
  3. Poetry
  4. Tragedy
ব্যাখ্যা
• 'War and Peace' is a novel written by - Leo Tolstoy.
- এটি Tolstoy এর লেখা একটি বিখ্যাত historical novel.
- এই  উপন্যাসটি originally ' Voyna i mi' নামে ১৮৬৫-৬৯ সালে প্রকাশিত হয়েছিল।
-This panoramic study of early 19th-century Russian society, noted for its mastery of realistic detail and variety of psychological analysis, is generally regarded as a masterwork of Russian literature and one of the world’s greatest novels.

• Leo Tolstoy
- তিনি একজন রাশিয়ান লেখক যাকে master of realistic fiction এবং বিশ্বের একজন অন্যতম novelist হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। 
- তিনি তাঁর দুইটি সাহিত্য কর্ম ( two longest works)  War and Peace (1865–69) and Anna Karenina (1875–77)  এর জন্য বিশেষ ভাবে পরিচিত।
- তাঁর এই দুইটি উপন্যাস কে সাধারণত সর্বকালের সেরা উপন্যাস হিসেবে গণ্য করা হয়।

• Other Notable Works:
- Childhood,
- Resurrection,
- An Examination of Dogmatic Theology,
- Boyhood,
- Childhood,
- Father Sergius,
- Hadji-Murad,
- Kholstomer,
- My Confession,
- Sevastopol in August,
- Sevastopol in December,
- Sevastopol in May, ইত্যাদি।

Source: Britannica.com
৩৭.
এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি?
  1. ১৪টি
  2. ১৫টি
  3. ১৬টি
  4. ১৭টি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
• দারিদ্র্য নির্মূল।
• ক্ষুধামুক্তি।
• সুস্বাস্থ।
• মানসম্মত শিক্ষা।
• লিঙ্গ সমতা।
• বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
• সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
• উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
• শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
• বৈষম্য হ্রাস।
• টেকসই শহর ও জনগণ।
• পরিমিত ভোগ ও উৎপান।
• জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
• সামুদ্রিক বাস্তুসংস্থান।
• স্থলভাগের জীবন।
• শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
• অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৩৮.
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছাড়া আর কোন ভাষায় গান লিখেছেন?
  1. সাখ্যভাষা
  2. ব্রজবুলি ভাষা
  3. নেপালি ভাষা
  4. সিনহালি ভাষা
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছাড়া ব্রজবুলি ভাষায় গান ও পদাবলি রচনা করেছেন। 
 
• রবীন্দ্রসঙ্গীত: 
- কারও মতে ১২ বছর বয়সে তিনি প্রথম গান রচনা করেন; আবার কেউ কেউ বলেন, ১৮৭৫ সালে ১৪ বছর বয়সে তাঁর গান রচনার সূচনা।
- এ সময়ে তিনি অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সরোজিনী নাটকের জন্য ‘জ্বল্ জ্বল্ চিতা দ্বিগুণ দ্বিগুণ’ গানটি রচনা করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়।
- তাঁর গানের সংখ্যা ২২৩২ এবং সেগুলি অখন্ড গীতবিতান  গ্রন্থে সংকলিত হয়েছে।
- রবীন্দ্রসঙ্গীতে বাউলের সুর পাওয়া যায় ১৯০৫ সাল থেকে।

উৎস: বাংলাপিডিয়া। 
৩৯.
বাংলাদেশ অলিম্পিকে প্রথম কত সালে অংশগ্রহণ করে?
  1. ১৯৮৪ সালে
  2. ১৯৯০ সালে
  3. ১৯৮৬ সালে
  4. ১৯৮৮ সালে
ব্যাখ্যা
অলিম্পিকে বাংলাদেশ:

- ১৯৮০ সালেই মস্কো অলিম্পিকে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ মুহূর্তে গেমস বয়কট করে।
- ১৯৮৪ সালে (২৩তম আসর) লস্ অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে মার্চ পাস্টে জাতীয় পতাকা হাতে নিয়ে মাঠে নামলেও সেবার কোনো ডিসিপ্লিনে অংশ নেয়নি।
- ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশের ক্রীড়াবিদরা অংশ নেন।
- এরপর নিয়মিত অলিম্পিক গেমসে লাল-সবুজের পতাকা উড়ছে। 
- এখন পর্যন্ত কোনো আসরেই পদক জেতা হয়নি বাংলাদেশের।

তথ্যসূত্র - বাংলাদেশ প্রতিদিন, ২৮ অক্টোবর, ২০১৯ ও লাইব্রেরী অব কংগ্রেস ওয়েবসাইট।
৪০.
পর্যটন কেন্দ্র ‘সাজেক’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. খাগড়াছড়ি
  2. রাঙ্গামাটি
  3. বান্দরবান
  4. রাজশাহী
ব্যাখ্যা
সাজেক:

- সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত।
- সাজেক উপত্যকা একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ।
- সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।
- সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন ৭০২ বর্গমাইল।
- সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প।
- সাজেক রুইলুইপাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত।
- সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে।
- সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ।

তথ্যসূত্র - রাঙ্গামাটি জেলার অফিসিয়াল ওয়েবসাইট।
৪১.
‘বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ’ কোন দেশের উদ্যোগ?
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া
  4. ভারত
ব্যাখ্যা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ:

- চীনের উদ্যোগে 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' বা বিআরআইকে বলা হচ্ছে এশীয় বিশ্বায়নের কর্মসূচি।
- সবচেয়ে বেশি দেশ, বিপুল বিনিয়োগ এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যাকে জড়িত করার এ পরিকল্পনা নিয়ে এটিই একুশ শতাব্দীর বৃহত্তম উন্নয়ন প্রকল্প।
- অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগের পাশাপাশি বিআরআই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন জটিলতা সৃষ্টি করতে পারে।
- ২০১৭ সালের ১৪-১৫ মে বিআরআইয়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল চীনের রাজধানী বেইজিংয়ে।
- বাংলাদেশও এই প্রকল্পের অংশীদার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৫ মে ২০১৭।
৪২.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী কে?
  1. ওয়াসিম আকরাম
  2. মুতাইয়া মুরলীধরন
  3. অনিল কুম্বলে
  4. ব্রেটলি
ব্যাখ্যা
সর্বোচ্চ উইকেট শিকারী:

• মুত্তিয়া মুরলীধরন - ৫৩৪টি উইকেট।
• ওয়াসিম আকরাম - ৫০২টি উইকেট।
• ওয়াকার ইউনুস - ৪১৬টি উইকেট।
• চামিন্দা ভাস - ৪০০টি উইকেট।
• শহীদ আফ্রিদি - ৩৯৫টি উইকেট।
• শন পোলক - ৩৯৩টি উইকেট।
• ম্যাকগ্রা - ৩৮১টি উইকেট।
• ব্রেট লি - ৩৮০টি উইকেট।
• মালিঙ্গা - ৩৩৮টি উইকেট।
• অনিল কুম্বলে - ৩৩৭টি উইকেট।

তথ্যসূত্র - ইএসপিএন ক্রি ইনফো।
৪৩.
রিলে দৌড়ের সময় রিলে বাটন বদলের জায়গা দূরত্ব কত?
  1. ২০ মিটার
  2. ১৫ মিটার
  3. ১০ মিটার
  4. ৫ মিটার
ব্যাখ্যা
রিলে দৌড়:

- একটি নির্দিষ্ট দূরত্বে ৪ জন প্রতিযোগী সমান দূরত্বে ভালো করে দৌড়ায় তখন তাকে রিলে দৌড় বলে।
• হাতে ব্যাটন নিয়ে দৌড়াতে হবে।
• ব্যাটন বদলের জায়গায় ব্যাটন পরিবর্তন করতে হবে।
• ব্যাটন বদলের জায়গা ২০ মিটার।
• ব্যাটনের র্দৈঘ্য ২৮-৩০ সে:মি: পরিধি ৩৮ এম.এম ওজন ৫০ গ্রাম।
• ব্যাটন কাঠ, ধাতু বা ঐ জাতীয় ধাতুর দ্বারা তৈরী হবে।
• ব্যাটন বদলের পর যার যার নির্দিষ্ট জায়গায় থাকতে হবে যতক্ষণ না অন্যান্য প্রতিযোগী তাকে অতিক্রম করে।

তথ্যসূত্র - জাতীয় শিক্ষক বাতায়ন।
৪৪.
What is the synonym of 'apex'?
  1. Acme
  2. Bottom
  3. Nadir
  4. Lowest point
ব্যাখ্যা
• The synonym of Apex is Acme.

• Apex (noun)

English Meaning: The top or highest part of something. 
Bangla Meaning: উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু: the apex of a triangle; the apex of one’s career/fortunes.

• Acme (শীর্ষ; চূড়া; উন্নতির সর্বোচ্চ শিখর; পরোৎকর্ষ)

Synonyms:
- Pinnacle (সূচাগ্র,), Peak (সর্বোচ্চ), Highest (শীর্ষ), Maximum, Top(চূড়া), 
Antonyms:
- Base(ভিত্তি), Nadir(সর্বনিম্ন), Bottom (তলা), Minimum(সামান্যতম), Lowest point (সর্বনিম্ন বিন্দু)

Other Forms:
Apical (adjective)

Example Sentence: 
1. At 37, she'd reached the apex of her career.
2. She reached the apex of fame, only to find it wasn't what she expected.

Source: Live MCQ Lecture.
৪৫.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’ গল্পের প্রধান চরিত্র কে?
  1. গফুর
  2. সুরেশ
  3. রাম
  4. মেজদিদি
ব্যাখ্যা
.• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্থক ছােটগল্প ‘মহেশ'।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৬ সালে।

• এ গল্পের চরিত্র গুলো হলো:
- গফুর,
- আমেনা, 
- মহেশ।

• এ গল্পের 'মহেশ' একটি ষাঁড়ের নাম।
=================
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭)  ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের  প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

তাঁর রচিত নাটক: 
- ষোড়শী,
- রমা, 
- বিজয়া ইত্যাদি। 

• তাঁর রচিত ছোটগল্প:
- কাশীনাথ,
- মন্দির, 
- মহেশ,
- বিলাসী,
- সতী,
- মামলার ফল,
- মেজদিদি ইত্যাদি। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) 'মহেশ' গল্প। 
৪৬.
কোন শব্দটি উপসর্গযুক্ত শব্দ?
  1. সমৃদ্ধি
  2. গমন
  3. হাজিরা
  4. লতানো
ব্যাখ্যা
• উপসর্গযুক্ত শব্দ: 'সমৃদ্ধি'।
- 'সমৃদ্ধি' শব্দের 'স' একটি বাংলা উপসর্গ।

• বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।

যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
----------------
অন্যদিকে,
• '√ গম্ + অন = গমন'- 'গম্' ধাতু প্রত্যয়যোগে গঠিত শব্দ৷ 
• আ- প্রত্যয়যোগে গঠিত শব্দ: হাজির + আ = হাজিরা।

উৎস:
১। প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
৪৭.
কীভাবে ব্যক্তিসত্তার সবোর্চ্চ ও সুষম বিকাশ সাধন হয়?
  1. পরিমিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে
  2. জ্ঞান অর্জনের মাধ্যমে
  3. কঠোর পরিশ্রমের মাধ্যমে
  4. পড়াশোনার মাধ্যমে
ব্যাখ্যা
শারীরিক শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তির সর্বাত্মক উন্নতি সাধন করা,  সুস্থদেহে সুন্দর মন গড়া। শারীরিক শিক্ষার প্রধান কাজ হলো শিশুকে আনন্দ ও খেলাধুলার মাধ্যমে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সাহায্য করা ও কর্মক্ষম করে গড়ে তোলা। বিভিন্ন শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্য হিসেবে নিম্নলিখিত মত ব্যক্ত করেছেন। উইলিয়ামস্‌-এর মতে “শারীরিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির শারীরিক, সামাজিক ও অন্যান্য দিকের সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তিসত্তার সর্বাঙ্গীণ বিকাশ সাধনের চেষ্টা করা”। এক্ষেত্রে সঠিক উত্তর হবে পরিমিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে ব্যক্তিসত্তার সবোর্চ্চ ও সুষম বিকাশ সাধন হয়।

সূত্র: শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, নবম-দশম শ্রেণি।

=====================
⇒ ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো নতুন জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করা বুঝায়। বিভিন্ন দার্শনিকের সংজ্ঞামতে, শিক্ষা তথা জ্ঞান অর্জনের মাধ্যমেই ব্যক্তিসত্তার সবোর্চ্চ ও সুষম বিকাশ সাধন হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে জ্ঞান অর্জনের মাধ্যমে


সূত্র: মাধ্যমিক শিক্ষা, ব্যাচেলর অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]

[যেহেতু  প্রশ্নটি শারীরিক শিক্ষা সম্পর্কিত, তাই পরিমিত খেলাধুলা ও অনুরূপ ক্রিয়ার মাধ্যমে ঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।]
৪৮.
কত সেন্টিমিটারের নিম্নের ইলিশ মাছকে ‘জাটকা’ বলা হয়ে থাকে?
  1. ২৩ সে:মি:
  2. ৩২ সে:মি:
  3. ২৫ সে:মি:
  4. ২৭ সে:মি:
ব্যাখ্যা
জাটকা ইলিশ:

- ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের (ঠোঁট থেকে লেজের প্রান্ত পর্যন্ত) কম দৈর্ঘ্যের ইলিশকে জাটকা বলা হয়।
- জাটকা ধরা হলে পরিপক্কতা লাভের সুযোগ বিঘ্নিত হয়ে বড় ইলিশ পাওয়া যায় না ফলে পরবর্তীতে মা ইলিশ থাকেনা। বিধায় বংশবৃদ্ধির সুযোগ থাকেনা। 
- প্রাকৃতিকভাবে মা ইলিশ নদীতে ডিম ছাড়ার পর তা  থেকে  পোনা এবং বড় হয়ে জাটকা এবং পরবর্তীতে বড় ইলিশে পরিণত হয়।
- একটি মা ইলিশ ২.৫ লক্ষ  থেকে শুরু করে ২৩ লক্ষ পর্যন্ত ডিম ছাড়ে অর্থাৎ একটি মা ইলিশ ধরলে ২৩ লক্ষ  পোনা উৎপাদন বন্ধ হয়।
- জাটকা ও ডিমওয়ালা মা ইলিশ ধরার কারণে ইলিশের উৎপাদন কমে যায়।

তবে, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ - এর মূল আইনে ইলিশ ২৩ সে.মি দেওয়া ছিল। কিন্তু গেজেট সংশোধন করা হয়েছে। বর্তমানে ২৫ সে.মি বা ১০ ইঞ্চি - এর ছোট মাছকে জাটকা বলা হয়; এবং এর আহরণ, বহন ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। তাই , ২৫ সে.মি কে সঠিক উত্তর ধরা হয়েছে।

তথ্যসূত্র - যুগান্তর, ২৪ মার্চ ২০২২ ও মৎস্য অধিদপ্তর ওয়েবসাইট।
৪৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. তদানুসারে
  2. তদনুসারে
  3. তদণুসারে
  4. তদানুশারে
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'তদনুসারে' বানানটি শুদ্ধ।  

• 'তদনুসারে' শব্দ:
- ক্রিয়া বিশেষণ।
- যার অর্থ: সেই প্রকারে, তদ্‌রূপে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৫০.
প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়?
  1. রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া
  2. রোগীকে সুস্থ করে তোলা
  3. রোগীকে পরামর্শ দেওয়া
  4. রোগীকে হাসপাতালে নেওয়া
ব্যাখ্যা
- কোন দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পূর্বে বা ডাক্তার আসার পূর্বে রোগীর অবস্থানের উন্নতি ঘটানোর জন্য বা আর যাতে অবনতি না হয় সে জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।

- অন্য কথায় বলা যায় আকস্মিক কোন দুর্ঘটনায় বা রোগে, দুর্ঘটনা কবলিত ব্যক্তি বা রোগীকে মেডিকেল সাহায্য আসার পূর্ব পর্যন্ত যে সব সাহায্য সহযোগিতা দেওয়া হয় তাহাই প্রাথমিক চিকিৎসা।

• আঘাত জনিত কারণে যাতে রোগীর জীবন নাশ না হয় অথবা বড় ধরনের কোন ক্ষতি সাধন না হয় যে জন্যই প্রাথমিক চিকিৎসা দরকার।
- প্রাথমিক চিকিৎসা দ্বারা রোগীর জীবন রক্ষা পায়। যেমন- আঘাতের কারণে অতিরিক্ত রক্ত পড়া বন্ধ করা যায়, ক্ষতস্থানকে বাইরের আঘাত বা সংক্রামন থেকে রক্ষা করা যায়। পট্টি লাগিয়ে আহত স্থান ঠিক রাখা যায়। অর্থাৎ আহত স্থানের প্রতিরক্ষা করা যায়।
- কাজেই প্রাত্যহিক জীবনে জরুরী অবস্থার মুখোমুখি দাঁড়াবার আত্মবিশ্বাস লাভের জন্য প্রাথমিক চিকিৎসা অপরিহার্য।

উৎস: শারীরিক শিক্ষা, ইউনিট -২, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
অর্থের পার্থক্য বিচারে শব্দ কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৫ প্রকার
  4. ৬ প্রকার
ব্যাখ্যা
⇒ অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত।
যথা:

• যৌগিক শব্দ:
যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে কোন পার্থক্য নেই। অর্থাৎ একই রকম।
যেমন:
- বাংলা ‘মিতালি’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ‘মিতার ভাব, বন্ধুত্ব’ (মিতা শব্দের পরে ‘ভাব’ অর্থে তদ্ধিত প্রত্যয় ‘আলি’ যোগে ‘মিতালি’ শব্দটি গঠিত হয়েছে ) এবং শব্দটি এই অর্থেই ভাষায় ব্যবহৃত হয়।
অর্থাৎ ‘মিতালি’ শব্দটির  ব্যুৎপত্তিগত অর্থ  ও ব্যবহারিক অর্থ একই। ফলে ‘মিতালি’ বাংলাতে যৌগিক শব্দ।

এরূপ শব্দ হলো: গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।

• রূঢ় বা রূঢ়ি শব্দ:
যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ।
যেমন: গবেষণা, তৈল, প্রবীণ, সন্দেশ, জেঠামি, বাঁশি ইত্যাদি ।

• যোগরূঢ় শব্দ:
সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ।
যেমন: মন্দির, জলদ, রাজপুত, জলধি, মহাযাত্রা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫২.
The incident happened before my _____ eyes.
  1. good
  2. better
  3. every
  4. very
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - very.
- Complete sentence: The incident happened before my very eyes. 

• Very একটি emphasizing adjective.
- Noun-এর আগে জোর দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়।

Source: Applied English Grammar and Composition by P C Das
৫৩.
'Beauty is truth, truth beauty' is written by:
  1. Alfred Tennyson
  2. Robert Browning
  3. John Keats
  4. P.B. Shelley
ব্যাখ্যা
• "Beauty is truth, truth beauty,' is a famous quotation by - John Keats.
- অর্থাৎ সৌন্দর্য্যই সত্য, সত্য সুন্দর।

• উক্তিটি Romantic period এর বিখ্যাত লেখক John Keats রচিত 'Ode on a Grecian Urn' নামক কবিতা হতে উদ্ধৃত। 
- এটি একটি 5 stanza বিশিষ্ট কবিতা যেটি ১৮২০ সালে প্রকাশিত হয়।
- একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা উঠে এসেছে এই কবিতায়।
- যার মাধ্যমে কবি, শিল্প, সৌন্দর্য আর সত্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন।
- এই কবিতার শেষ দুই লাইন হচ্ছে - 
 ‘Beauty is truth, truth beauty, —that is all
 Ye know on earth, and all ye need to know."

• এই কবিতার আরেকটি বিখ্যাত উক্তি -
“Heard melodies are sweet, but those unheard, are sweeter”

• John Keats, English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- তিনি মাত্র ২৬ বছর বয়সে Tuberculosis রোগে আক্রান্ত হয়ে মারা যান। 
- ‘To Autumn’ তার শেষ বিখ্যাত কবিতা। 

• John Keats এর Title গুলো হলো -
- Poet of Beauty,
- Poet of sensuousness,
- A Death Hunted Poet,
-The Youngest Poet of English Literature.
- এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor.
- John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।

• John Keats famous poems are - 
- Ode to Psyche
- Ode on Melancholy
- To Autumn
- Bright Star
- On First Looking into Chapman's Homer
- Lamia
- Hyperion
- The Eve of St
- La Belle Dame Sans Merci

Source: Britannica
৫৪.
The students wear blue uniform. Here the word 'wear' can be replaced by.
  1. bear with
  2. put on
  3. put up
  4. put off
ব্যাখ্যা
• The students wear blue uniform. Here the word 'wear' can be replaced by - put on.

• Put on
English Meaning: To cover part of the body with clothes, shoes, make-up, or something similar:
Bangla Meaning: পরিধান করা।

• অন্যদিকে, 
• Put up with (idiom)/ bear with 
- English Meaning: Tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা,  বিনা প্রতিবাদে মেনে নেওয়া।

• Put off (Idiom)
- English Meaning: To uncover a  part of body frm clothes or shoes ;to decide or arrange to delay an event or activity until a later time or date.
- Bangla Meaning: (পোশাক বা জুতা) খুলে ফেলা; সন্দেহ, ভয় ইত্যাদি থেকে মুক্ত হওয়া।

SourceL Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৫৫.
শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশের জন্য প্রয়োজন হয়-
  1. ব্যায়াম
  2. শারীরিক ও মানসিক শিক্ষা
  3. গতিবিদ্যা
  4. জীববিদ্যা
ব্যাখ্যা
শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা:

- শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশের জন্য প্রয়োজন হয় শারীরিক ও মানসিক শিক্ষা।
- শারীরিক শিক্ষা দেহ ও মনের সামঞ্জস্য উন্নয়ন সাধন করে।
- শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষার পূর্ণতা আসে না।
- যে সব গুণ থাকলে দেশের প্রতিটি নাগরিক সুস্থ ও সবল ও দায়িত্বজ্ঞান সম্পন্ন হয়ে গড়ে ওঠে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হয়, শারীরিক শিক্ষা সেই গুণাবলি অর্জনে বিশেষ ভূমিকা রাখে।
- আধুনিক শিক্ষা ব্যবস্থা দৈহিক ও মানসিক বিকাশের উপর সমান গুরুত্ব আরোপ করছে।
- বিভিন্ন  চিন্তাবিদদের উদ্দেশ্য সম্পর্কে মতামত বিবেচনা করে শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। যথা-
• শারীরিক সুস্থতা অর্জন।
• মানসিক বিকাশ সাধন।
• চারিত্রিক গুণাবলি অর্জন।
• সামাজিক গুণাবলি অর্জন।

তথ্যসূত্র - জাতীয় শিক্ষক বাতায়ন।
৫৬.
বর্তমানে টেনিস ATP র‍্যাংকিং-এ পুরুষ বিভাগে এক নম্বর খেলোয়ার -
  1. এইচ রুনি
  2. সি এলকারাজ
  3. জন জকোভিচ
  4. সিনার
ব্যাখ্যা
ATP র‍্যাংকিং:
- ATP র‍্যাংকিং হল টেনিসের জন্য অফিসিয়াল পুরুষদের র‍্যাঙ্কিং।
- যা একে অপরের সাথে তুলনা করে তাদের অবস্থান সম্পর্কে ধারনা দেয়।
- গ্র্যান্ড স্ল্যাম এবং মাস্টার্স ইভেন্ট ছাড়াও নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এই র‍্যাংকিং করা হয়।
- বর্তমানে টেনিস ATP র‍্যাংকিং-এ পুরুষ বিভাগে এক নম্বর খেলোয়ার নোভাক জকোভিচ।
- দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে কার্লোস - আলকারাজ ও ড্যানিল মেদভেদেভ।

তথ্যসূত্র - ATP Tour.com
৫৭.
সূর্য পৃথিবীর চেয়ে কতগুণ বড়?
  1. ১০ লক্ষ
  2. ১১ লক্ষ
  3. ১২ লক্ষ
  4. ১৩ লক্ষ
ব্যাখ্যা
সূর্য (Sun):

- সৌরজগতের কেন্দ্রে অবস্থিত মাঝারি আয়তনের নক্ষত্র সূর্য।
- পৃথিবীর ব্যাস প্রায় ১৩,০০০ কিলোমিটার এবং সূর্যের ব্যাস প্রায় ১৪,০০০০০ কিলোমিটার।
- সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা প্রায় ১৩ লক্ষ গুণ বড়।
- পৃথিবী থেকে এর গড় দূরত্ব প্রায় ১৫০ মিলিয়ন কিলোমিটার।
- সূর্য তার নিজস্ব গ্যালাক্সির চতুর্দিকে বৃত্তাকার পথে ২০ কোটি বছরে একবার প্রদক্ষিণ করে।
- নিজ কক্ষপথে প্রায় ২৫ দিনে একবার আবর্তন করে। সূর্যের কেন্দ্রভাগে তাপমাত্রা ৮ মিলিয়ন থেকে ৪০ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস এবং পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় ৫,৭০০ ডিগ্রী সেলসিয়াস।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
ক্রিকেট খেলার আইন কয়টি?
  1. ৪১টি
  2. ৪২টি
  3. ৪৩টি
  4. ৪৪টি
ব্যাখ্যা
ক্রিকেট:

- ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
- ১৭০০ সাল থেকে প্রথমে একটা উইকেট পুঁতে কিছু নিয়মকানুনের মাধ্যমে খেলা শুরু হয়।
- প্রথম আইনকানুন তৈরি করে এমসিসি অর্থাৎ মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
- ক্রিকেট খেলার নিয়ন্ত্রকারী সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আই.সি.সি (International cricket council)।
- এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাই ক্রিকেট খেলার নিয়ম-কানুন প্রণয়ন ও নিয়ন্ত্রণ, প্রচার ও ব্যবস্থাপনা ইত্যাদির দায়িত্ব পালন করে থাকে।
- ক্রিকেট খেলার আইন ৪২টি।
- যে জায়গায় ক্রিকেট খেলা হয় তাকে পিচ (pitch) বলে।
- ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য ২২ গজ (২০.১২ মিটার) এবং প্রস্থ ১০ ফুট (৩.০৫) মিটার।

তথ্যসূত্র - শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ওয়েবসাইট।
৫৯.
Misanthropist means -
  1. One who never misses a trick
  2. A person of narrow views
  3. One who hates mankind
  4. One who believes that God is everywhere
ব্যাখ্যা
• Misanthropist (noun)

English Meaning: A person who dislikes humankind and avoids human society.
Bangla Meaning: যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে; যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে; নরবিদ্বেষ; মানববৈরী।

Synonyms: Cynic (চিরবিষণ্ণ), Grouch (আকস্মিক বদমেজাজ), Recluse (একান্তবাসী; সন্ন্যাসী).
Antonyms: Optimist (শুভবাদী বা আশাবাদী ব্যক্তি), Positivist (প্রত্যক্ষবাদী), Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি).

• Other Forms: 
- Misanthropic [মিসনথপিক] (adjective) নরবিদ্বেষী।
- Misanthropy [মিসঅ্যানথাপি] (noun) [uncountable noun] নরবিদ্বেষ; নৃবিদ্বেষ; মানববৈরভাব।

Source: Live MCQ Lecture
৬০.
মৌমাছির চাষকে বলা হয়-
  1. এপিকালচার
  2. সেরিকালচার
  3. পিসিকালচার
  4. হর্টিকালচার
ব্যাখ্যা
- বানিজ্যিকভাবে  মৌমাছি চাষকে এপিকালচার বলে।

অন্যদিকে,
- বানিজ্যিকভাবে রেশম চাষকে সেরিকালচার বলে।
- বানিজ্যিকভাবে মৎস চাষকে পিসিকালচার বলে।
- উদ্যানবিদ্যা – হর্টিকালচার

উৎস: জাতীয় কৃষি তথ্য সার্ভিস।
৬১.
সমার্থক শব্দগুচ্ছ কোনটি?
  1. বারিদ, জলদ, পয়োধর
  2. বিটপী, জলধর, বারিদ
  3. জলবর, পয়োধর, মরুৎ
  4. নীরণ, নিনাদ, ক্ষিতি
ব্যাখ্যা
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, ঘন, অভ্র, অম্বূবাহী, বারিবাহ, অম্বূধর, কাদম্বিনী, নীরধর, বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি। 

• বিটপী শব্দের সমার্থক শব্দ- বৃক্ষ, গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী ইত্যাদি।
• বাতাস' শব্দের সমার্থক শব্দ- পবন, সমীরণ, মরুৎ, অনিল ইত্যাদি। 
• নিনাদ অর্থ: শব্দ, উচ্চ-ধ্বনি, গর্জন।
• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: অদিতি, বসুন্ধরা, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
৬২.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক কে ছিলেন?
  1. রকিবুল হাসান
  2. জাকারিয়া পিন্টু
  3. প্রতাপ শংকর হাজরা
  4. অমর নাথ সিং
ব্যাখ্যা
স্বাধীন বাংলা ফুটবল দল:
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের একটি ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়।
- এই দলটি ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ নামে পরিচিত ছিল।
- পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল এটি।
- মূল পরিকল্পনাটা ছিলো শামসুল হকের।
- জুন মাসে কলকাতায় তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ক্রীড়া সমিতি এবং যারা সারা ভারতজুড়ে খেলে সমর্থন আদায় করবে আমাদের স্বাধীন বাংলার স্বীকৃতির জন্য।
- স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু।
- আর সহ-অধিনায়ক ছিলেন প্রতাপ শংকর হাজরা।
- কোচ ও ম্যানেজার ছিলেন যথাক্রমে ননি বসাক ও তানভীর মাজহারুল তান্না। 
- ম্যাচ খেলা থেকে অর্জিত পাঁচ লাখ ভারতীয় রুপি ক্রীড়া সমিতি জমা দিয়েছে মুক্তিযুদ্ধের ফান্ডে।

স্বাধীন বাংলা ফুটবল দলে যারা ছিলেন: 
- জাকারিয়া পিন্টু (অধিনায়ক), প্রতাপ শঙ্কর হাজরা (সহ-অধিনায়ক), আলী ইমাম, মোহাম্মদ কায়কোবাদ, অমলেশ সেন, আইনুল হক, নিহার কান্তি দাস, শেখ আশরাফ আলী, বিমল কর, শাহজাহান আলম, মনসুর আলী লালু, কাজী সালাউদ্দিন, এনায়েতুর রহমান, সুভাষ সাহা, কে এম নওশেরুজ্জামান, ফজলে সাদাইন খোকন, আবুল হাকিম, তসলিমউদ্দিন শেখ, আমিনুল ইসলাম, আবদুল মমিন জোয়ারদার, মনিরুজ্জামান পেয়ারা, সাত্তার, প্রাণ গোবিন্দ কুন্ডু, মুজিবর রহমান, মেজর জেনারেল (অব.) খন্দকার নুরুন্নবী, লুৎফর রহমান, সাইদুর রহমান প্যাটেল, অনিরুদ্ধ চ্যাটার্জি, সনজিব কুমার দে, মাহমাদুর রশিদ, দেওয়ান মোহাম্মদ সিরাজউদ্দিন, নিহার কান্তি দাস।

তথ্যসূত্র - ২৬ মার্চ ২০২২, সময় নিউজ।
৬৩.
বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মহাকাশ নিয়ে গবেষণা করে থাকে?
  1. বাংলাদেশ বিজ্ঞান জাদুঘর
  2. বিসিএসআইআর
  3. স্পার্সো
  4. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
ব্যাখ্যা
স্পারসো:
- বাংলাদেশ  মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) প্রযুক্তি ভিত্তিক বহুমাত্রিক গবেষণা ও প্রয়োগ বিষয়ে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটির ম্যান্ডেট হচ্ছে- কৃষি, বন, মৎস্য, ভূতত্ত্ব, মানচিত্র অংকন, পানি সম্পদ, ভূমি ব্যবহার, আবহাওয়া, পরিবেশ, ভূগোল, সমুদ্র বিজ্ঞান, শিক্ষা এবং জ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করা এবং উক্ত প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগের জন্য গবেষণা কাজ পরিচালনা করা।
- এর সদরদপ্তর ঢাকার আগারগাঁও- এ অবস্থিত।
- এটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- সংস্থাটি LANDSAT ও NOA নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপের কাজে নিয়োজিত।
- বাংলাদেশের স্যটেলাইট ইমেজারিগুলো স্পারসোর তত্ত্বাবধানে থাকে।
- এটি প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধীন।

উৎস: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান(স্পারসো), sparrso.gov.bd.
৬৪.
‘শিখা’ পত্রিকার প্রকাশকাল কত?
  1. ১৯১৪
  2. ১৮৭৭
  3. ১৯২৬
  4. ১৯১৬
ব্যাখ্যা
১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র ছিল শিখা পত্রিকাটি।
প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭)।
- জব সল্যুশনের প্রশ্ন হিসেবে কাছাকাছি উত্তর ১৯২৬ গ্রহণ করা হয়েছে। 

• শিখা পত্রিকা:

- ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র ছিল শিখা পত্রিকাটি।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক। শিখা বছরে একবার প্রকাশিত হত।
- প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭)।
- মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকান্ডের পরিচয় বহন করত শিখা।
- শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।
- এ উক্তিকেই শিখা পত্রিকার লেখকগোষ্ঠী তাদের মটো বা আদর্শবাণী হিসেবে বিবেচনা করত।

উৎস: বাংলাপিডিয়া।
৬৫.
এক বিদ্যালয়ের সাথে অন্য বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা কী বলে?
  1. অন্তঃক্রীড়া
  2. আন্তঃক্রীড়া
  3. লীপ ক্রীড়া
  4. প্রীতিম্যাচ
ব্যাখ্যা
আন্তঃক্রীড়া:

- এই ক্রীড়াসূচি বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
- প্রতিষ্ঠানের চারি দেয়ালের মধ্যে বা নিজেদের মধ্যে প্রতিযোগিতা আকারে যে সমস্ত খেলধুলা হয় তা হলো অন্তঃক্রীড়া কর্মসূচি।
- প্রতিষ্ঠানের চারি দেয়ালের বাহিরে বা অন্য প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা আকারে যে সমস্ত খেলধুলা হয় তা হলো আন্তঃক্রীড়া কর্মসূচি।

তথ্যসূত্র - দৈনিক জনকন্ঠ, ৩ ফেব্রুয়ারি ২০২০।
৬৬.
Which of the following words is not related to laughing?
  1. screaming
  2. smiling
  3. giggle
  4. chuckle
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 

ক) screaming - তীব্র চিৎকার বা আর্তনাদ করা; চেঁচানো; চিৎকার/আর্তনাদ করে ওঠা; চেঁচিয়ে ওঠা; চেঁচিয়ে বলা।
খ) smiling - হেসে প্রকাশ করা, হাসা, মৃদ্যু হাসা।
গ) giggle - ফিকফিক করে হাসা; ফিকফিক শব্দে হেসে প্রকাশ করা।
ঘ) chuckle - চাপা হাসি।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে screaming is not related to laughing.
- Scream হচ্ছে apin, fear, anger ইত্যাদির প্রকাশক।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬৭.
Fill in the blank with the correct phrase: The convict __ arrested if he had tried to leave the country.
  1. would
  2. could be
  3. would have been
  4. must be
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - would have been.
Complete Sentence: The convict would have been arrested if he had tried to leave the country.

• বাক্যটি একটি third Conditional জাতীয় বাক্য।
• একটি Conditional sentence-এ দু’টি clause থাকে: নির্ভরশীল / subordinate clause-টি শর্ত বোঝায় এবং প্রধান/principal clause-টি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ‘if clauses’-ও বলা হয়।

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

 • 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- - If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3+ extension ব্যবহৃত হয়।
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে if যুক্ত clause টি(had + V3) structure এ আছে তাই অন্য clause টিতে  would + have + V3 ব্যবহৃত হয়েছে।
৬৮.
The first speech of life is -
  1. a big speech
  2. a verbose speech
  3. the maiden speech
  4. a loss of speech
ব্যাখ্যা
• Maiden speech একটি phrase.
- যার আভিধানিক অর্থ; প্রথম বক্তৃতা বা First Speech.
- সংসদ সদস্যদের প্রথম বক্তৃতাকেও  Maiden speech  বলা হয়।

• Maiden speech
English Meaning: the first formal speech.
Bangla Meaning: পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ।

• তাই, অর্থানুযায়ী, • The first speech of life is - the maiden speech.

  
৬৯.
অবসাদ কত প্রকার?
  1. ৫ প্রকার
  2. ২ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৮ প্রকার
ব্যাখ্যা
অবসাদ:

- অবসাদ বলতে দেহ-মনের সামগ্রিক শ্রান্তির অনুভূতিকে বোঝায়।
- ব্যক্তির শক্তি-সামর্থ্য হারানোকে অবসাদ বলে।
- এক্ষেত্রে সমগ্র শরীর ও মন অবসন্ন হয়ে পড়ে।
- প্রকৃতপক্ষে অবসাদ মানুষের স্নায়ুবিক ব্যবস্থার কোন কিছু গ্রহণ করার ক্ষমতা হ্রাস পাওয়া বা পতন হওয়া।
- অবসাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা-
• দৈহিক অবসাদ।
• মানসিক অবসাদ।

তথ্যসূত্র - শিল্প মনোবিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
Choose the correct sentence:
  1. The boy went to school despite of having a fever.
  2. I haven't seen my mother since six weeks.
  3. Our mathematics teacher is giving us too much tasks
  4. Have you ever been to London?
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Have you ever been to London? - বাক্যটি সঠিক।
-  We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place.
- কোথাও গিয়ে ফিরে আসা অর্থে 'been' (past participle of 'be') ব্যবহৃত হয়। 
- তাছাড়াও - বাক্যে 'ever’ adverb টি থাকলে সেই sentence টি সাধারনত Present Perfect tense হয়।
- আলোচ্য বাক্যে ‘be’ verb টি যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে এবং এটিই বাক্যের মূল verb।
- তাই Present Perfect tense এ Have এর পরে be এর past participle ‘been’ বসবে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 

ক) বাক্যটি ভুল কারণ despite এরপর of ব্যবহৃত হয় না।
- সঠিক বাক্য হবে - The boy went to school despite having a fever.

খ) বাক্যটি ভুল কারন - Period of time (কত সময় ধরে) বুঝাতে for বসে।
- We use for to say how long something has continued. 
- কোন জিনিস পূর্বে শুরু হয়ে এখনো চলমান এমন বোঝাতে for  ব্যবহৃত হয় । 
- example: for two days/ for twenty minutes/ for two weeks.
- সঠিক বাক্য হবে - I haven't seen my mother since six weeks.

গ) বাক্যটি ভুল কারণ এখানে determiner হিসেবে much এর ভুল প্রয়োগ ঘটেছে।
-  Much/Many/ Little/ A Little ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা সংখ্যা বা পরিমান নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়।
- Task হচ্ছে countable noun, তাই এর পূর্বে many বসবে।

৭১.
২০২৪ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
  1. চীনের বেইজিং-এ
  2. প্যারিসে
  3. রোমে
  4. টোকিওতে
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪:
- আয়োজক -প্যারিস, ফ্রান্স।
- শুরু হবে -২৬ জুলাই-১১ আগস্ট, ২০২৪।
- নীতিবাক্য - আসুন অংশীদার হই।
-  ইভেন্ট - ৩২৯ টি।

অন্যদিকে,
- গ্রীষ্মকালীন - ২০২৮ সালে  লস অ্যাঞ্জেলেস।
- শীতকালীন -২০২৬ সালে  মিলান-কর্তিনা।

তথ্যসূত্র - অলিম্পিক গেমস ওয়েবসাইট এবং  অলিম্পিক গেমস প্যারিস ওয়েবসাইট।
৭২.
ব্যক্তিগত মিডলে সাঁতারের ক্রমগুলো হলো -
  1. ব্রেস্ট, ব্যাক, বাটার ফ্রী স্টাইল
  2. ফ্রি স্টাইল, ব্রেস্ট, ব্যাক, বাটার
  3. ফ্রি স্টাইল, ব্যাক, ব্রেস্ট, বাটার
  4. বাটার, ব্যাক, ব্রেস্ট, ফ্রী স্টাইল
ব্যাখ্যা
• মিডলে রিলে:
- চারজন সাঁতারু যখন চারটি স্টাইলে একই দূরত্বে সাঁতার দেয় তাকে মিডলে রিলে বলে।
- মিডলে রিলের ক্রম-
১। চিৎ সাঁতার
২। বুক সাঁতার
৩। প্রজাপতি সাঁতার
৪। মুক্ত সাঁতার।

• ব্যক্তিগত রিলে:
- একজন সাঁতারু যখন একাই চারটি স্টাইল সাঁতরায় তাকে ব্যক্তিগত মিডলে রিলে বলে।
- এ রিলের ক্রম-
১। প্রজাপতি সাঁতার
২। চিৎ সাঁতার
৩। বুক সাঁতার
৪। মুক্ত সাঁতার।

তথ্যসুত্র - শিক্ষক বাতায়ন।
৭৩.
Do not take a blind man ____ task.
  1. to
  2. with
  3. by
  4. at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -to.
- Do not take a blind man to task. 

• Take someone to task

English Meaning: reprimand or criticize someone severely for a fault or mistake.
Bangla Meaning: তিরস্কার করা / কঠোর ভর্ৎসনা করা।

Source Live MCQ Lecture.
৭৪.
বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী কর্তৃক আবিষ্কৃত বিভিন্ন মৌসুমে একগাছ হতে পাঁচ প্রকারের ধান চাষের পদ্ধতিটি হচ্ছে -
  1. পঞ্চমুখি
  2. পঞ্চব্রীহি
  3. পঞ্চশীল
  4. পঞ্চপান্ড
ব্যাখ্যা
পঞ্চব্রীহি:

- ফলন শেষ হওয়ার পর একটি ধানগাছ পুরোপুরি না কেটে ওই একই গাছে বিভিন্ন মৌসুমে আরও চারবার একই ধান উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী।
- বিভিন্ন মৌসুমে একগাছ হতে পাঁচ প্রকারের ধান চাষের পদ্ধতিটি হচ্ছে পঞ্চব্রীহি।
- পঞ্চব্রীহির এক ধান গাছে পাঁচবার ফলন হয়।
- ২০২৩ সালের ১২ অক্টোবর লন্ডন-বাংলা প্রেসক্লাব আয়োজিত ‘খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে সাংবাদিকদের এ আবিষ্কারের কথা জানান তিনি।
- পঞ্চব্রীহি ধান চাষে প্রথমবার ১১০ দিন পর ফলন আসে।
- পরের ফলন আসে ৪৫ দিন অন্তর।
- একবার বোরো, দুবার আউশ ও দুবার আমন ধানের ফলন পাওয়া যাবে।
- পঞ্চব্রীহি ধান প্রথমবার হেক্টরপ্রতি উৎপাদন হয় চার টন।
- ধানের চারা প্রতি ৪ সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হয়।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৬ অক্টোবর ২০২৩।
৭৫.
শশী ও কুসুম কোন উপন্যাসের নায়ক-নায়িকা?
  1. পদ্মা নদীর মাঝি
  2. আনোয়ারা
  3. পুতুল নাচের ইতিকথা
  4. লালসালু
ব্যাখ্যা
• 'শশী ও কুসুম' মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসের চরিত্র।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'পুতুল নাচের ইতিকথা'।

• এই উপন্যাসের চরিত্রসমূহ:
- ডাক্তার শশী,
- কুসুম,
- গোলাপ,
- বিন্দু,
- সেন দিদি
- যামিনী কবিরাজ,
- যাদব পণ্ডিত ইত্যাদি।
------------------- 
• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- পুতুল নাচের ইতিকথা,
- জননী,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য ইত্যাদি। 
--------------------
• 'পদ্মা নদীর মাঝি' - মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
• 'আনোয়ারা'- মোহাম্মদ নজিবর রহমান রচিত জনপ্রিয় উপন্যাস। 
• ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস  লালসালু। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৭৬.
টেক অফ বোর্ড (Take off Board) এর রং কী?
  1. কালো
  2. লাল
  3. সবুজ
  4. সাদা
ব্যাখ্যা
লং জাম্প:

- লং জাম্পের জন্য আদর্শ ভেন্যুতে দৈর্ঘ্যের অন্তত ৪০ মিটার (১৩১ ফুট) একটি রানওয়ে রয়েছে যার বাইরের কোনো সীমা নেই।
- একটি সাদা রঙ এর টেকঅফ বোর্ড লাগানো হয়েছে যাতে রানওয়ের শেষ থেকে কমপক্ষে ১ মিটার (৩.৩ ফুট) পৃষ্ঠ থাকে।
- একটি বালিতে ভরা অবতরণ এলাকা কমপক্ষে ২.৭৫ মিটার (৯ ফুট) এবং ৩মিটার (৯.৮ ফুট) এর বেশি চওড়া নয়।

তথ্যসূত্র - AFN Sports & Britannica.com
৭৭.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে ঐতিহাসিক ‘ছয় দফা’ দাবি পেশ করেন?
  1. ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
  2. ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
  3. ৩ জানুয়ারি, ১৯৬৭
  4. ১৫ জানুয়ারি, ১৯৬৯
ব্যাখ্যা
ছয় দফা:

- ৭ জুন ছয় দফা দিবস। 
- ছয় দফা দাবি ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত। 
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা 'ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত। 

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৭৮.
রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ বলা হয় কোনটিকে?
  1. রাজনীতি
  2. সুশীল সমাজ
  3. আমলাতন্ত্র
  4. সংবাদপত্র
ব্যাখ্যা
রাষ্ট্রের স্তম্ভ:

- সংবাদমাধ্যম তথা গণমাধ্যমকে রাষ্ট্রের অঘোষিত চতুর্থ স্তম্ভ বা কলাম বা বিভাগ বলা হয়।
- গণমাধ্যম রাষ্ট্রের তিনটি অঙ্গ তথা শাসন, আইন ও বিচার বিভাগকে নজরদারির মাধ্যম এবং জনগণের সাথে সরকারের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে রাষ্ট্রের সুশৃঙ্খল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র - গণযোগাযোগ তত্ত্ব ও প্রয়োগ : শায়ন্তী হায়দার ও সাইফুল সামিন।
৭৯.
ক্রিকেট খেলায় বাংলাদেশ কখন টেস্ট স্ট্যাটাস পায়?
  1. ২৬ জুন-২০০০
  2. ২৬ ডিসেম্বর-২০০০
  3. ২৬ জুন-১৯৯৭
  4. ২৬ জুন ১৯৯৯
ব্যাখ্যা
টেস্টে বাংলাদেশ:

- ২০০০ সালের ২৬ জুন ক্রিকেট খেলায় বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় কোন দলের বিপক্ষে  জিম্বাবুয়ে।
- বর্তমানে টেস্ট ক্রিকেটের সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান নবম।

তথ্যসূত্র - ICC অফিসিয়াল ওয়েবসাইট।
৮০.
এশিয়ায় কত সালে ও কোথায় প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়?
  1. ১৯৬৪, টোকিও
  2. ১৯৬৫, দিল্লী
  3. ১৬৬ করাচি
  4. ১৯৬৮ সালে বেইজিং
ব্যাখ্যা
এশিয়ায় প্রথম:

- ১৯৬৪ সালের টোকিও গেমস এশিয়ায় প্রথম অনুষ্ঠিত হয়েছিল।
- শিখার বাহক- ইয়োশিনোরি সাকাইকে বেছে নেওয়া হয়েছিল কারণ তিনি ১৯৪৫ সালের ৬ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন, যেদিন হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল।
- নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বিশ্ব শান্তির আহ্বান হিসাবে।

তথ্যসূত্র - অলিম্পিক ওয়েবসাইট।
৮১.
জাতির জনক বঙ্গবন্ধু ঢাকার কোন ক্লাবে ফুটবল খেলেছেন?
  1. আবাহনী
  2. মোহামেডান
  3. ওয়ান্ডারার্স
  4. ব্রাদার্স ইউনিয়ন
ব্যাখ্যা
বঙ্গবন্ধু:

- বঙ্গবন্ধু ১৯৪০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত টানা আট বছর ঢাকা ওয়ান্ডারার্সের জার্সি গায়ে স্ট্রাইকার পজিশনে খেলেছেন।
- ১৯৪৩ সালে বগুড়ায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে বঙ্গবন্ধুর অধিনায়কত্বে শিরোপা জিতেছিল ওয়ান্ডারার্স।
- পুরান ঢাকার কলতাবাজার ও চকবাজারের বাসিন্দারা মিলে ১৯৩৭ সালে গড়ে তোলেন ঢাকা ওয়ান্ডারার্স।
- অল্প দিনের মধ্যেই এটি দেশের জনপ্রিয় ক্লাবে পরিণত হয়।
- ফুটবল–হকিতে গঠিত হয় শক্তিশালী দল। এই ক্লাবই ১৯৫০, ১৯৫১, ১৯৫৩, ১৯৫৪, ১৯৫৫, ১৯৫৬ ও ১৯৬০ সালে ঢাকা ফুটবল লিগের শিরোপা জিতেছিল।
- পঞ্চাশের দশকে ওয়ান্ডারার্সের টানা চারবার লিগ শিরোপা জেতার রেকর্ড আজও দেশের ফুটবলের এক দুর্দান্ত ইতিহাস হয়ে আছে।
- তখন ক্লাবটির এমন শক্তিশালী হওয়ার পেছনে অগ্রণী ভূমিকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৭ মার্চ ২০২০।
৮২.
বাংলাদেশে কত তারিখে ‘শিশু দিবস’ উদ্‌যাপন করা হয়?
  1. ১৭ মার্চ
  2. ১৭ ফেব্রুয়ারি
  3. ২৬ মার্চ
  4. ২৮ অক্টোবর
ব্যাখ্যা
জাতীয় শিশু দিবস:

- ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস।
- ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে।
- সেই থেকে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট। 
৮৩.
১০০ মিটার স্প্রিন্টে (Sprint) বিশ্বরেকর্ড হলো।
  1. ৯.৫৪ সে.
  2. ৯.৫৬সে.
  3. ৯.৬৮ সে.
  4. ৯.৫৮ সে.
ব্যাখ্যা
- ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকসে ৯.৫৮ টাইমিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে ১০০ মিটার স্প্রিন্ট জিতেছিলেন বোল্ট।
- বোল্টের করা ৯.৫৮ সেকেন্ড টাইমিং এখনো বিশ্বরেকর্ড হিসেবে টিকে আছে ১০০ মিটার দৌড়ে।

উল্লেখ্য,
- বোল্টের উচ্চতা ১৯৫ মিটার। অন্য হিসাবে ৬ ফুট ৫ ইঞ্চি।
- ২০১৭ সালে লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছিলেন বোল্ট।
- ১০০ মিটার স্প্রিন্টের মতোই বেইজিং, লন্ডন আর রিওতে জ্যামাইকাতে রিলে দৌড়ে সোনা জিতেছিলেন বোল্ট।
- ২০০৯, ২০১০, ২০১৩, ২০১৭ সালে ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন নিজের ক্যারিয়ারে।
- জীবনে পাঁচজন স্প্রিন্টারের কাছেই হেরেছেন বোল্ট। এঁরা হলেন: গ্যাটলিন, কোলম্যান, আসাফা পাওয়েল, টাইসন গে আর জাস্টিন গ্যাটলিন।
- ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৬ সালে আইএএফের সেরা পুরুষ অ্যাথলেটের শিরোপা জয় করেছিলেন।

উৎস: ১৫ আগস্ট ২০১৭, প্রথম আলো, www.deshrupantor.com.
৮৪.
পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম কি?
  1. সৌরজগৎ
  2. ধূমকেতু
  3. মিল্কিওয়ে
  4. গ্যালাক্সি
ব্যাখ্যা
 মিল্কিওয়ে গ্যালাক্সি:
- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে অবিরত আবর্তন করে।
- পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালক্সি সবকিছু নিয়েই গঠিত হয় মহাবিশ্ব।
- গ্যালাক্সি মহাবিশ্বের অংশ।
- এখানে রয়েছে হাজার হাজার কোটি নক্ষত্র ও গ্রহ, উপগ্রহ।
- পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম হলো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ।
- এটি মাত্র এক লাখ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত।

উৎস: i) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, ii) ১৯ ফেব্রুয়ারি, ২০২২, নিউজবাংলা২৪।
৮৫.
ফাইভ এস কোন খেলার সাথে জড়িত?
  1. হকি
  2. দাবা
  3. ক্রিকেট
  4. ফুটবল
ব্যাখ্যা
হকি খেলা:
- হকি একটি প্রাচীন ও জনপ্রিয় খেলা।
- হকি খেলায় ২ জন রেফারি থাকেন।
- প্রতি দলে ১১ জন খেলোয়াড় নিয়ে দুটি দলের মধ্যে সমতল ঘাসযুক্ত মাঠ ও কৃত্রিম টার্ফের উপর বাঁকানো স্টিক ও বলের সাহায্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
- খেলার সময় প্রত্যেক দলের লক্ষ্য থাকে স্টিকের সাহায্যে বলকে চালিয়ে বিপক্ষের গোল সীমানায় প্রবেশ করিয়ে স্কোর করা।
- হকি খেলার মাঠ আয়তাকার এবং তার মাপ ১০০× ৬০ গজ।
- হকি খেলায় ব্যবহৃত বলের ওজন ও পরিধি যথাক্রমে ৫.৫ আউন্স ও ২৩.৫ সেমি।
- গ্রিসে এই খেলার উৎপত্তি ধরা হলেও হকি খেলা পূর্ণতা পায় ইংল্যান্ডে।

• অন্যদিকে Hockey 5s নামে প্রতি দলে ৫ জন করে ছোট পরিসরে হকি খেলা হয়। যেখানে ৪ জন খেলোয়াড় ও ১ জন গোলরক্ষক থাকে। 
- ২০১৪ সালে 'ইয়ুথ অলিম্পিক গেমস' এ প্রথম এই খেলাটি পরিচালিত হয়। 

তাই বলা যায় ফাইভ এস হকি খেলার সাথে জড়িত। 

উৎস: বাংলাপিডিয়া ও ব্রিটানিকা, www.hockeyvictoria.org.au.
৮৬.
বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
  1. ফুটবল
  2. ব্যাডমিন্টন
  3. কাবাডি
  4. ক্রিকেট
ব্যাখ্যা
• কাবাডি: 
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।
- কাবাডি ১২.৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের আয়তাকার মাঠে প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত দুটি দলের খেলা।
- এ খেলায় এক পক্ষের খেলোয়াড় দম ধরে প্রতিপক্ষের কোর্টে হানা দিয়ে দম থাকা অবস্থায় স্পর্শ কিংবা ধস্তাধস্তির পর নিজ কোর্টে ফিরে আসতে পারলে পয়েন্ট অর্জন করে।
- প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় থাকলেও ৭ জন খেলোয়াড় কোর্টে খেলে এবং বাকি ৫ জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে কোর্টের বাইরে থাকে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হয়।
- ফেডারেশন এ খেলার বিভিন্ন নিয়মকানুন তৈরি করে।
- ১৯৭৪ সালে বাংলাদেশ সফররত ভারতীয় কাবাডি দলের সঙ্গে প্রথম কাবাডি টেস্ট খেলে। 

সূত্র: বাংলাপিডিয়া।
৮৭.
‘এ্যাথলেটিকস’ এর সঠিক ইংরেজি বানান কোনটি?
  1. ETHLETICS
  2. ATHLETICS
  3. ATHELETICS
  4. ATHLATICS
ব্যাখ্যা
• Athletics
English Meaning: The sport of competing in track and field events, including running races and various competitions in jumping and throwing. 
Bangla Meaning:  শরীরচর্চা ও খেলাধুলা, বিশেষত দৌড়ঝাঁপ ইত্যাদির অনুশীলন; মল্লক্রীড়া।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮৮.
বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি?
  1. হাতিয়া
  2. সন্দ্বীপ
  3. মনপুরা
  4. সেন্টমার্টিন
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিন যা প্রবাল দ্বীপ নামেও পরিচিত।
- সেন্টমার্টিনের অপন নাম- নারিকেল জিঞ্জিরা।
- বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ হলো মহেশখালী।
- এই দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে।
- এছাড়া এখানে আদিনাথ মন্দির রয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকার রিপোর্ট, জাতীয় তথ্য বাতায়ন।
৮৯.
শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা, এই সংঙ্গাটি কার?
  1. ডিকে ম্যাথিউস
  2. স্মীথ
  3. বি ন্যাশ
  4. ক্লিফটন
ব্যাখ্যা
শারীরিক শিক্ষা ও শিক্ষার সম্পর্ক সম্বন্ধে,
- সি. এ. বুচার (C.A.Bucher) বলেছেন- ‘শারীরিক শিক্ষা, শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শারীরিক শিক্ষা হলো সুনির্দিষ্ট শারীরিক কাজকর্মের মাধ্যমে শারীরিক, মানসিক, আবেগিক এবং সামাজিক দিক দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা।’ 

- ডি. কে. ম্যাথিউস বলেছেন, শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা।

- হপ স্মিথ ও ক্লিফটন বলেছেন, বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গসঞ্চালনের নাম শারীরিক শিক্ষা।

- জে. বি. ন্যাশের ভাষায়, ‘শারীরিক শিক্ষা গোটা শিক্ষার এমন একদিক যা মাংসপেশির সঠিক সঞ্চালন ও এর প্রতিক্রিয়ার ফল হিসেবে ব্যক্তির দেহের ও স্বভাবের পরিবর্তন ও পরিবর্ধন সাধন করে।

উৎস: শিক্ষক বাতায়ন।
৯০.
Choose the right word to fill in the blank: It is your task to make sure the ___ of traffic without interruption.
  1. current
  2. flow
  3. circulation
  4. procession
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 

ক) current - জলস্রোত; বায়ুস্রোত, বিদ্যুৎপ্রবাহ।
খ) flow - বওয়া; বয়ে চলা/যাওয়া; প্রবাহিত হওয়া।
গ) circulation - প্রদক্ষিণ; পরিভ্রমণ; বিশেষত রক্তসঞ্চালন প্রক্রিয়া।
ঘ) procession - মিছিল; শোভাযাত্রা।

• অর্থানুযায়ী, শূন্যস্থানে সঠিক উত্তর হবে -flow.
• The flow of traffic - যাতায়াতের প্রবাহ।
- Complete Sentence: It will be your task to make sure the flow of traffic is maintained without interruption.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৯১.
স্বাধীনতার পূর্বে ১৯৭১ সালে ২৫ ফেব্রুয়ারি কোন বাঙ্গালী ক্রিকেটার জয়বাংলা স্টিকার ব্যাটে লাগিয়ে খেলে প্রতিবাদ করেছিলেন?
  1. প্রতাপ শংকর হাজরা
  2. রকিবুল হাসান
  3. আলতাফ হোসেন
  4. সালাহ উদির
ব্যাখ্যা
- স্বাধীনতা আন্দোলনকে ক্রিকেট মাঠ থেকে সমর্থন দিতে ১৯৭১ সালের ২৬ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’ স্টিকার লেখা ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ক্রিকেটার রকিবুল হাসান। আর সে জন্য তাকে দেখামাত্র গুলি করার নির্দেশও দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী।

• প্রশ্নে ২৫ ফেব্রুয়ারি দেয়া, যা মূলত ২৬ ফেব্রুয়ারি হবে।

উৎস: www.somoynews.tv.
৯২.
‘মৃত্যুক্ষুধা’ কার লেখা?
  1. মীর মশাররফ হোসেন
  2. বন্দে আলী মিয়া
  3. কাজী নজরুল ইসলাম
  4. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ব্যাখ্যা

• ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটির রচয়িতা- 'কাজী নজরুল ইসলাম'। 
----------------------
• ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস: 
- ১৯৩০ সালে প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের সামাজিক উপন্যাস মৃত্যুক্ষুধা। 
- কাজী নজরুল ইসলাম 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন।
- ১৯২৭ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কালে তিনি মৃৎশিল্পের কেন্দ্রভূমি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ছিলেন।
- এ কৃষ্ণনগরের চাঁদসড়কের দরিদ্র হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সম্প্রদায়ের দারিদ্র ও দুঃখ ভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে।
===================== 
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
 
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।

৯৩.
সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান হলেন-
  1. উসাইন বোল্ট
  2. কার্ল লুইস
  3. মাইকেল ফেলপস
  4. নাদিয়া কমোনিচি
ব্যাখ্যা
- মাইকেল ফেলপস, জলের দৈত্য, অনেকে ফ্লাইং ফিশও বলেন।
- ১৯৮৫ সালের ৩০ জুন মেরিল্যান্ডের বাল্টিমোরে জন্মেছিলেন এই মার্কিন কিংবদন্তি। 
- ১২০ বছরের আধুনিক অলিম্পিকের ইতিহাসে ফেলপসের চেয়ে বর্ণময়, সফল ক্রীড়াবিদ দ্বিতীয়টি নেই।
- অলিম্পিকে ফেলপস ২৮টি পদক জিতেছেন। যার মধ্যে ২৩টি স্বর্ণ, তিনটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ।
- ২০১৬ সালের রিও অলিম্পিকেই জিতেছিলেন পাঁচটি স্বর্ণ। সঙ্গে একটি রৌপ্য। অ্যাথেন্স, পেইচিং, লন্ডন, রিও এই চার অলিম্পিকে অংশ নিয়েছেন।
- ক্যারিয়ারে মোট ৩৯টি বিশ্বরেকর্ড গড়েছেন ফেলপস।
- মাত্র ১৫ বছর বয়সে প্রথমবার অংশ নেন অলিম্পিকে।
- রিও ২০১৬ গেমসে যখন অংশ নেন, বয়স তখন ৩১। সেখানেই অবসর।
- তিনি কত বড় সাঁতারু তা বোঝাতে গিয়ে আরেক কিংবদন্তি মার্ক স্পিৎজ বলেছিলেন, ‘ফেলপস সর্বকালের সেরা সাঁতারু এতে কোনো সন্দেহ নেই। ওকে অনেকে সেরা অলিম্পিয়ানও বলে

উৎস: www.deshrupantor.com.
৯৪.
অলিম্পিকের রিং-এ কোন পাঁচটি রং ক্রমান্বয়ে ব্যবহৃত হয়।
  1. নীল, হলুদ, কালো, সবুজ ও লাল
  2. সাদা, কালো, নীল, হলুদ ও সবুজ
  3. বেগুনী, লাল, কালো, নীল ও সবুজ
  4. আসমানী, লাল, কালো, নীল ও সবুজ
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমসের প্রতীকে ৫টি রং ব্যবহার করা হয়।
- রঙগুলো হল - নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ।
- প্রতীকটির নকশা করেছিলেন, আধুনিক অলিম্পিকের অন্যতম উদ্যোক্তা পিয়েরে দে কোবানি।
- তিনি ১৯১২ সালে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এই পাঁচটা রঙের রিং এঁকেছিলেন। ওই পাঁচটা রিং দিয়ে তিনি পাঁচটি মহাদেশ বোঝাতে চেয়েছিলেন।
- আর নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ এবং সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে তাঁর ব্যাখ্যাটা দুর্দান্ত ছিল।
- তাঁর বক্তব্য অনুযায়ী, গোটা পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যাদের জাতীয় পতাকায় এই ছটি রঙের কোনও একটি রঙ অন্তত নেই।

তথ্যসূত্র - অলিম্পিক অফিসিয়াল ওয়েবসাইট।
৯৫.
What is the correct spelling?
  1. Miscellaneous
  2. Masclaneous
  3. Misscellaneous
  4. Miscellanous
ব্যাখ্যা
• Miscellaneous (adjective)
English Meaning: Mixed; mingled; consisting of several things; of diverse sorts; promiscuous; heterogeneous; as, a miscellaneous collection.
Bangla Meaning: বিবিধ।
• Synonyms: consisting of several things; of diverse sorts; a miscellaneous collection.

Source: Accessible Dictionary by Bangla Academy
৯৬.
অলিম্পিকের মশাল জ্বালিয়ে রাখার নিয়ম চালু হয় কোন সালে?
  1. ১৯৩০
  2. ১৯২৮
  3. ১৯২৯
  4. ১৯২৭
ব্যাখ্যা
প্রাচীনকালের অলিম্পিকে ইভেন্টের মধ্যে থাকতো দৌড়, মুষ্টিযুদ্ধ, কুস্তি, রথচালনা ইত্যাদি। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত জ্বলতো একটি আগুনের শিখা, যা ছিল দেবতাদের রাজা জিউসের কাছ থেকে প্রমিথিউসের আগুন চুরি করে মানুষকে দিয়ে দেবার কাহিনীর স্মারক।

- বর্তমানের অলিম্পিক মশাল সেই ঐতিহ্যেরই এক ধারাবাহিকতা।
- ১৯২৮ সালের আমস্টার্ডাম অলিম্পিক থেকে এই অলিম্পিক মশাল জ্বালানোর প্রথা শুরু হয়।

উৎস: www.bbc.com.
৯৭.
বুৎপত্তি অনুসারে অনুসর্গ কয় প্রকার?
  1. ৪ প্রকার
  2. ১ প্রকার
  3. ৩ প্রকার
  4. ২ প্রকার
ব্যাখ্যা
• ব্যুৎপত্তি অনুসারে অনুসর্গ গুলিকে দুটিভাগে ভাগ করা যায়- 
- নাম বা বিশেষ্য অনুসর্গ
- ক্রিয়াজাত অনুসর্গ

• নাম বা বিশেষ্য অনুসর্গ কে আবার তিন ভাগে ভাগ করা যায়।
- সংস্কৃত অনুসর্গ
- বিবির্তিত অনুসর্গ
- ফারসি অনুসর্গ

• ক্রিয়াজাত অনুসর্গ:
যেসব অনুসর্গ ক্রিয়া থেকে তৈরি হয় তাকে ক্রিয়াজাত অনুসর্গ।
ক্রিয়াজাত অনুসর্গের মধ্যে উল্লেখযোগ্য: করে, থেকে, দিয়ে, ধরে হতে ইত্যাদি।

• ক্রিয়াজাত কিছু অনুসর্গের প্রয়োগ- উদাহরণ:
- করে : কাপড়্গুলো ভালোকরে পরিষ্কার করো। 
- থেকে: আমার কথ শুনে সে আকাশ থেকে আকাশ থেকে পড়লো।
- দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা উচিত। 
- বলে: আপনি সাহায্য করেছেন বলেই কাজটা হলো।


উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি অভিধান।
৯৮.
ভারত ও চীনের মধ্যকার সীমান্তরেখার নাম কি?
  1. ডুরান্ড রেখা
  2. র‍্যাডক্লিফ রেখা
  3. ইন্দো-চীন-লাইন
  4. ম্যাকমোহন রেখা
ব্যাখ্যা
- ম্যাকমোহন লাইন ও লাইন অব একচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের মধ্যকার সীমান্তরেখা।

- ডুরান্ড লাইন আফগানিস্তান ও ব্রিটিশ ভারতের মধ্যকার নির্ধারিত সীমান্ত।
- র‍্যাডক্লিফ লাইন ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমান্তরেখা।


উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৯৯.
কাবাডি খেলায় একটি দল কতজন খেলোয়াড় নিয়ে গঠিত হয়?
  1. ৮ জন
  2. ১০ জন
  3. ১২ জন
  4. ১৪ জন
ব্যাখ্যা
• কাবাডি: 
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।
- কাবাডি ১২.৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের আয়তাকার মাঠে প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত দুটি দলের খেলা।
- এ খেলায় এক পক্ষের খেলোয়াড় দম ধরে প্রতিপক্ষের কোর্টে হানা দিয়ে দম থাকা অবস্থায় স্পর্শ কিংবা ধস্তাধস্তির পর নিজ কোর্টে ফিরে আসতে পারলে পয়েন্ট অর্জন করে।
- প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় থাকলেও ৭ জন খেলোয়াড় কোর্টে খেলে এবং বাকি ৫ জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে কোর্টের বাইরে থাকে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হয়।
- ফেডারেশন এ খেলার বিভিন্ন নিয়মকানুন তৈরি করে।
- ১৯৭৪ সালে বাংলাদেশ সফররত ভারতীয় কাবাডি দলের সঙ্গে প্রথম কাবাডি টেস্ট খেলে। 

সূত্র: বাংলাপিডিয়া।
১০০.
ওয়াটার পোলো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় খেলবে?
  1. ৬ জন
  2. ৭ জন
  3. ৮ জন
  4. ৯ জন
ব্যাখ্যা
- ওয়াটার পোলো বা ওয়াটার বল (ইংরেজি: Water polo, Water ball, Water rugby) এক ধরনের জলক্রীড়া যা বল সহযোগে দলগতভাবে জলে খেলা হয়। সহায়ক ক্রীড়া পোলো অনুসরণে এ ক্রীড়া অনুষ্ঠিত হয়। এছাড়াও এটি ভূমিতে অনুষ্ঠিত দলগত হ্যান্ডবল ক্রীড়ার সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ। খেলায় সাঁতার, এগবিটার কিক যা পায়ের তলায় চাপ প্রয়োগের সাহায্যে পানির উপরে দাঁড়ানোর চেষ্টা করে বল ধরা কিংবা বিপক্ষের গোলি বা গোলরক্ষককে পাশ কাটিয়ে জালে প্রবেশ করা এ খেলার অন্তর্ভুক্ত। খেলোয়াড়েরা বিপক্ষের জালে বল ঢুকিয়ে সর্বাধিক গোল করার প্রাণান্তকর চেষ্টা চালায়। প্রতিপক্ষের জালে ঢোকানোর সর্বাধিক গোল করার মাধ্যমে খেলার জয়-পরাজয় নির্ধারণ করা হয়।

- ওয়াটার পোলো এক প্রকার দলগত ক্রীড়া। দুই দলের মধ্যে এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রত্যেক খেলার মোট সময়কে চারটি সমান অংশে বিভক্ত করা হয়। সাধারণতঃ প্রত্যেক অংশ ৫ থেকে ৮ মিনিটের মধ্যে হয়ে থাকে। এ সময়ের মধ্যে খেলার নিয়মভঙ্গতাজনিত অপরাধ কিংবা বাইরে বল চলে যাবার ফলে অতিরিক্ত কোন সময় যুক্ত করা হয় না।

- প্রত্যেক দলে ৪ জন ড্রাইভার, ১ জন ফ্লোটার ব্যাক ও ১ জন ফ্লোটারসহ ৬ জন মাঠ খেলোয়াড় এবং ১ জন গোলরক্ষকসহ সর্বমোট ৭ জন খেলোয়াড় অংশ নিয়ে থাকেন।

- যেহেতু জলক্রীড়া, তাই প্রত্যেক খেলোয়াড়কে ভাল সাঁতারু এবং বল হাতে রাখতে আত্মস্থ হতে হয়। তাদেরকে ভাল পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতার প্রয়োজন রয়েছে।
- খেলা চলাকালীন সময়ে খেলোয়াড়কে অবশ্যই জলে ভাসমান অবস্থায় থাকতে হয়। তারা পুল বা ক্ষুদ্র জলাশয়ে দাঁড়াতে পারবে না।
- জলের গভীরতা ২ মিটারের ঊর্ধ্বে, দৈর্ঘ্যে ৩০ মিটার এবং প্রস্থে ২০ মিটার হতে হবে।

উৎস: শিক্ষক বাতায়ন।