পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭৫
সিলেবাস
পরীক্ষা - ৩৪ বিষয়: ফুল মডেল টেস্ট - ২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ৭৫ প্রশ্ন

.
"We eat only homemade food" (Make it Negative)
  1. We eat not only homemade food.
  2. We eat nothing but homemade food.
  3. We eat none but homemade food.
  4. We did not eat anything than homemade food.
সঠিক উত্তর:
We eat nothing but homemade food.
উত্তর
সঠিক উত্তর:
We eat nothing but homemade food.
ব্যাখ্যা
⇒ Correct Answer: We eat nothing but homemade food.

→ Affirmative বাক্যকে negative করার সময় লক্ষ রাখতে হবে যেন অর্থের পরিবর্তন না হয়।
→ "Only," "alone," এবং "merely" শব্দগুলো বাক্যে থাকলে Affirmative বাক্যকে negative করার সময় "None but," "nothing but," এবং "not more than" অথবা "not less than" ব্যবহৃত হয়।
→ অর্থাৎ Only/ alone/ merely → স্থানে→ None but(ব্যক্তি)/ nothing but(বস্তু)/ not more than or not less than(সংখা)।

→ উল্লিখিত প্রশ্নে  " only homemade food" বলতে বোঝায় "শুধুমাত্র ঘরে তৈরি খাবার।" তাই negative বাক্যে রূপান্তর করতে "nothing but" ব্যবহার করা হয়।
→ কারণ, "nothing but" শব্দগুচ্ছটি বস্তুর ক্ষেত্রে "শুধু মাত্র" অর্থ প্রকাশ করে এবং বাক্যের অর্থ অপরিবর্তিত রাখে।
→ Affirmative: We eat only homemade food.
→ Negative: We eat nothing but homemade food.

Example:
→ Affirmative: She eats only vegetables.
→ Negative: She eats nothing but vegetables.
→ Affirmative: He wants only success in life.
→ Negative: He wants nothing but success in life.
→ Affirmative: The bag contains only books.
→ Negative: The bag contains nothing but books.
.
"All that glitters is not gold." Here, "gold" is a/an:
  1. Common Noun
  2. Proper Noun
  3. Collective Noun
  4. Material Noun
সঠিক উত্তর:
Material Noun
উত্তর
সঠিক উত্তর:
Material Noun
ব্যাখ্যা
→ উল্লিখিত প্রশ্নে "gold" হল একটি (ঘ) Material Noun.

→ Material Noun হলো এমন noun, যা পদার্থ, বস্তু বা উপাদান প্রকাশ করে, যার ওজন থাকে কিন্তু গণনা করা যায় না। 
অর্থাৎ Material Noun হল পদার্থ বা বস্তু বা উপাদান বা জিনিস যার ওজন আছে কিন্তু গণনা করা যায় না।
যেমন: Wood, Plastic, Rubber, Gold, Milk, Salt, Paper, silver, iron, steel, cotton, wool, nylon, Etc.

অন্যদিকে,

→ Common Noun: যে noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয় না, বরং তার জাতি বা শ্রেণী বোঝানো হয়, তাকে Common Noun বলা হয়।
উদাহরণ: Boy, Girl, Animal, Paper Etc.
→ Proper Noun: যে noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝানো হয়, তাকে Proper Noun বলা হয়।
উদাহরণ: Raj, India, Ganga, Tiger, RFL Chair Etc.
→ Collective Noun: যে noun দ্বারা একটি গ্রুপ, সমষ্টি বা দলের নাম বোঝানো হয়, তাকে Collective Noun বলা হয়।
উদাহরণ: Army, Class, Family, Sugar, Rice Etc.
.
Identify the sentence where a past participle acts as an adjective.
  1. The dog barked loudly.
  2. She has gone to the store.
  3. The broken vase was on the floor.
  4. He has finished his homework.
সঠিক উত্তর:
The broken vase was on the floor.
উত্তর
সঠিক উত্তর:
The broken vase was on the floor.
ব্যাখ্যা
→ The correct answer is: গ) The broken vase was on the floor.
- In this sentence, Broken is a past participle acting as an adjective, describing the noun vase.

•সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন: work-worked.
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particple গঠিত হতে পারে। যেমন: Burn - Burnt.
- Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- সুতরাং, প্রশ্নে উল্লিখিত অপশন গ) (The broken vase was on the floor.) বাক্যে 'Broken' হচ্ছে past participle acting as an adjective.

→ Participle: - যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
→ A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

→ Participle মূলত: তিন প্রকার:
i. present Participle: verb + ing যুক্ত verb যা Adjective এর কাজ করে.
ii. past Participle: verb এর past participle form বা V3 যা Adjective এর কাজ করে.
iii. perfect Participle: Having + V3 যা Adjective এর কাজ করে.

Sources: Oxford English Grammar & Cambridge Grammar of English.
.
Complete the sentence:
"I can't lift 20 kg, let alone ___."
  1. 5 kg
  2. 10 kg
  3. 15 kg
  4. 25 kg
সঠিক উত্তর:
25 kg
উত্তর
সঠিক উত্তর:
25 kg
ব্যাখ্যা
→ Answer:  ঘ) 25 kg.

→  Let alone এর অর্থ হলো “ভাবা যায় না”, “এ কথা বলা নিঃপ্রয়োজন”, “তো দূরের কথা” অথবা “তা আর এমনকি” ইত্যাদি।
- Let alone দ্বারা সাধারনত negative অর্থ প্রকাশ করলেও ক্ষেত্রবিশেষে affirmative অর্থও প্রকাশ করতে পারে।
- Let alone-এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলো।
→  a) Sub + negative verb + তুলনামূলক ছোট বস্তু + কমা ( , ) + let alone + তুলনামূলক বড় বস্তু।
- He can't buy a bicycle, let alone a car.
- He can't swim one kilometre, let alone ten kilometres.
→  b) Sub + affirmative verb + তুলনামূলক বড় বস্তু + কমা ( , ) + let alone + তুলনামূলক ছোট বস্তু।
- He can lift 100 kg, let alone 50 kg.
- She can lift a heavy box, let alone a light one.

→ উল্লিখিত প্রশ্নে নেগেটিভ বাক্যে Let alone এর পরে বড় সংখ্যা বসে → যেহেতু 20 kg তুলতে পারে না, তাই এর চেয়ে বড় 25 kg আরও কঠিন → উত্তর: (ঘ) 25 kg.
.
Who is the author of "The Tempest"?
  1. Ben Jonson
  2. William Shakespeare
  3. Percy Bysshe Shelley
  4. William Wordsworth
সঠিক উত্তর:
William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
William Shakespeare
ব্যাখ্যা
• The Tempest:
- The Tempest হচ্ছে William Shakespeare-এর লেখা একটি Comedy play বা নাটক।
- এটি 5 act-এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Folio-তে প্রকাশিত হয়।
- The Tempest হলো Shakespeare-এর শেষ রচনা বা Swan Song।
- Tempest শব্দের অর্থ হলো Violent Storm বা ভয়ংকর ঝড়।

- এই নাটকে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda-এর কথা বলা হয়েছে।
- তারা ডিউকের ছোট ভাই Antonio-এর ষড়যন্ত্রের শিকার হয়ে এক দূরবর্তী দ্বীপে নির্বাসিত হয়।
- Prospero-কে নাটকে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে।
- তাঁর আয়ত্তে থাকে দুইটি supernatural creature—Ariel এবং Caliban।
- নাটকের শুরুতেই দেখা যায়, Prospero তার জাদু শক্তি ব্যবহার করে সমুদ্রে এক ভয়ংকর ঝড় সৃষ্টি করেন।
- এই ঝড়ের কারণে নাটকের অন্য চরিত্রগুলো Prospero-এর নির্বাসিত দ্বীপে এসে পৌঁছায়।
- Prospero তার magic এবং sorcery-র মাধ্যমে ঝড় তৈরি করে।
- এর উদ্দেশ্য ছিল তার ভাই Antonio-কে ধ্বংস করা, যে তার ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাকে নির্বাসিত করেছিল।

• Main Characters: 
- Prospero (Duke),
- Miranda(Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo ইত্যাদি।

• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

Source: Britannica.com
.
What is the imperative form of the sentence: "We must respect our elders"?
  1. Respect our elders.
  2. Let us respect our elders.
  3. Must us respect our elders.
  4. Let our elders be respected by us.
সঠিক উত্তর:
Let us respect our elders.
উত্তর
সঠিক উত্তর:
Let us respect our elders.
ব্যাখ্যা
Answer: Let us respect our elders.

Imperative Sentence: যে বাক্য অনুরোধ, আদেশ, নির্দেশ, উপদেশ, পরামর্শ ইত্যাদি প্রকাশ করে, তাকে Imperative Sentence বলে।

• Assertive to Imperative করার নিয়াম:
→ Subject, You ছাড়া অন্য কিছু থাকলে প্রথমে Let বসবে, তারপর Subject এর Objective Form বসবে তারপর Verb এর Base Form বসবে।
→ structure: Let + Subject's objective form + Base form of verb.
→ অর্থাৎ যখন "We" (আমরা) থাকে, তখন Let দিয়ে শুরু করতে হয়, তারপর Us (আমাদের) এবং Verb এর Base form 'respect' বসবে।
উল্লিখিত প্রশ্নে "We must respect our elders" এর সঠিক Imperative বাক্য হচ্ছে "Let us respect our elders."

Example:
Assertive: He should work hard.
Imperative: Let him work hard.
Assertive: They must follow the rules.
Imperative: Let them follow the rules.
Assertive: I must finish the work.
Imperative: Let me finish the work.
.
Pick out the adjective from the following words.
  1. Whimsy
  2. Whimsey
  3. Whimsical
  4. Whimsicality
সঠিক উত্তর:
Whimsical
উত্তর
সঠিক উত্তর:
Whimsical
ব্যাখ্যা
• উল্লিখিত প্রশ্নের অপশনগুলোর মধ্যে - Whimsical (adjective) - বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।

এছাড়াও,  অন্য অপশনগুলোর মধ্যে -
- Whimsy (noun) - খেয়াল; বাতিক; পাগলামি।
- Whimsey(noun) - অদ্ভুত বা অস্বাভাবিক অবস্থা; উদ্ভট মেজাজ বা মানসিকতা; খেয়ালিপনা।
- Whimsicality (noun) - খেয়ালিপনা;খেয়াল; মরজি।
- Whimsically (adverb)

উল্লেখ্য, 
- Whimsical একটি Adjective (বিশেষণ), যা কোনো ব্যক্তি বা বস্তুর অদ্ভুত, খেয়ালি বা বাতিকগ্রস্ত বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহৃত হয়।
- Whimsy এবং Whimsey দুটিই Noun , যা খেয়াল, বাতিক বা পাগলামি বোঝাতে ব্যবহৃত হয়।
- Whimsicality- একটি Noun, যা খেয়ালিপনা বা উদ্ভট মেজাজ বোঝাতে ব্যবহৃত হয়। এটি Uncountable এবং Countable উভয়ভাবেই ব্যবহার করা যায়।
- *Whimsically - একটি Adverb, যা কোনো কাজ খেয়ালিপনার সাথে বা অদ্ভুতভাবে করা বোঝাতে ব্যবহৃত হয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
What is the feminine gender of "Fox"?
  1. Vixen
  2. Foxen
  3. Sow
  4. Hart
সঠিক উত্তর:
Vixen
উত্তর
সঠিক উত্তর:
Vixen
ব্যাখ্যা
The feminine gender of fox - Vixen.

• গুরুত্বপূর্ণ কিছু Masculine এবং Feminine gender এর উদাহরণ দেওয়া হলো:
→ Boar (শূকর বা শুয়োর) → Sow (শূকরী)
→ Fox (খেঁকশিয়াল) → Vixen (খেঁকশিয়ালি)
→ Hart (পুরুষ হরিণ) → Roe (হরিণী)
→ Drone (পুং মৌমাছি) → Bee (মৌমাছি)
→ Bull (বৃষ) → Cow (গাভী)
→ Stag (পুরুষ হরিণ) → Doe (হরিণী)
→ Cock (মোরগ) → Hen (মুরগী)
→ Tiger (পুরুষ বাঘ) → Tigress (বাঘিনী)
→ Lion (পুরুষ সিংহ) → Lioness (সিংহী)
→ Ram (পুরুষ ভেড়া) → Ewe (মাদি ভেড়া)
→ Gander (পুরুষ হাঁস) → Goose (মাদি হাঁস)
→ Drake (পুরুষ হাঁস) → Duck (মাদি হাঁস)

- এই শব্দগুলির Masculine এবং Feminine gender তৈরি করতে সম্পূর্ণ আলাদা শব্দ ব্যবহৃত হয়েছে।
.
Choose the correct indirect speech of: "How did you solve the problem?"
  1. He asked how I solved the problem.
  2. He asked how did I solve the problem.
  3. He asked how I had solved the problem.
  4. He asked how had I solved the problem.
সঠিক উত্তর:
He asked how I had solved the problem.
উত্তর
সঠিক উত্তর:
He asked how I had solved the problem.
ব্যাখ্যা
→ Answer: He asked how I had solved the problem.

WH-Question-কে Indirect Speech-এ রূপান্তর করার সময়:
- Reporting Verb হিসেবে asked ব্যবহার করতে হবে।
- Tense পরিবর্তন করতে হবে (Past Indefinite → Past Perfect)।
- Inversion (Auxiliary Verb + Subject) সরিয়ে Subject + Verb এর সঠিক ক্রম বজায় রাখতে হবে।
- WH-word (যেমন: how, what, where ইত্যাদি) ঠিক রাখতে হবে।
- এই নিয়ম অনুসরণ করে সঠিক উত্তরটি হলো: He asked how I had solved the problem.

→ Direct Speech-এ প্রশ্নের Structure ছিল: Wh-word + Auxiliary Verb + Subject + Main Verb + Object? 
- যেমন: How + did + you + solve + the problem?
→ Indirect Speech-এ প্রশ্নের Structure হয়: Reporting Verb + Wh-word + Subject + Verb (Tense অনুযায়ী) + Object.
- উদাহরণ: He asked + how + I + had solved + the problem.

Examples:
Direct speech: "Where do you live?"
Indirect Speech: She asked where I lived.
১০.
Fill in the blank:
"She bought ___ uniform for her son."
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
Answer: ক) a.

→ Completed sentence হবে: "She bought a uniform for her son."

→ শব্দের শুরুতে যদি Vowel থাকে এবং তার উচ্চারণ যদি u এর মত হয় তাহলে তার পূর্বে a বসে।
যেমন:- a ewe, a European, a uniform, a university, a useful metal.

→উল্লিখিত প্রশ্নে "Uniform" শব্দের উচ্চারণ "yu" দিয়ে শুরু হয়, যা consonant sound হিসেবে গণ্য হয়, তাই "a" ব্যবহার করা হয়। 

উল্লেখ্য,
→ A, an এবং the কে Article বলে। Article দুই প্রকার। ১) Indefinite Article and ২) Definite Article.
→ Indefinite Article: A এবং an কে Indefinite Article বলে কারন তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। সচরাচর singular countable noun এর পূর্বে A অথবা an বসে।
→ Definite Article: The কে definite Article বলে কারন ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।
১১.
Which word means the opposite of 'Revive'?
  1. Enliven
  2. Suppress
  3. Potency
  4. Recreate
সঠিক উত্তর:
Suppress
উত্তর
সঠিক উত্তর:
Suppress
ব্যাখ্যা
Answer: Suppress.

• Revive (Verb)

- English Meaning: To come or bring something back to life, health, existence, or use.
- Bangla Meaning: জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; পুনঃপ্রচলন করা (বিলুপ্ত কোনো প্রথা)।

• Synonyms: Recover (ফিরিয়ে দেওয়া), Restore (ফিরে পাওয়া; পুনরুদ্ধার করা), Recreate (চিত্ত বিনোদন করা).
• Antonyms: Faint (দুর্বল হওয়া; নিস্তেজ হওয়া), Suppress (দমন করা), Pass out (অজ্ঞান হওয়া).

• Other Forms:
- revivable (adjective)
- reviver (noun)

• Other Options:
- Potency - জোর; বল; অকাট্যতা; প্রভাবত্ব; পুরুষত্ব।
- Enliven - প্রাণবন্ত করা।

• Example Sentence:
1. Traditional skills are being revived.
2. A hot shower and a cup of tea will revive you.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.
১২.
Which one is not an example of a comparative degree?
  1. Wiser
  2. Fewer
  3. Most
  4. Larger
সঠিক উত্তর:
Most
উত্তর
সঠিক উত্তর:
Most
ব্যাখ্যা
Answer: c) Most.
→ 'Wiser', 'Larger', and 'Fewer' are examples of comparative degrees.
→ 'Most' is a superlative degree.

সাধারণত দুটি Noun বা Pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাতে Adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Comparative Degree বলে।
যেমন: Wiser, Smaller, Fewer, Larger ইত্যাদি।

যখন অনেকের মধ্যে তুলনা করে সবচেয়ে ভালো, সবচেয়ে বড় বা সর্বোচ্চ কিছু বোঝানো হয়, তখন সেই Adjective এর রূপকে Superlative Degree বলা হয়।
যেমন: Biggest, Driest, Earliest, Most, Brightest etc.

উল্লিখিত প্রশ্নে "Most" is not an example of a comparative degree.
১৩.
Fill in the blank:
"He is working hard with a view ___ a promotion."
  1. get
  2. getting
  3. to get
  4. to getting
সঠিক উত্তর:
to getting
উত্তর
সঠিক উত্তর:
to getting
ব্যাখ্যা
Answer: to getting.
→ Completed sentence হবে: "He is working hard with a view to getting a promotion."

→ Can not help, could not help, look forward to, with a view to, get used to, mind ইত্যাদির পরে verb-এর সঙ্গে ing যুক্ত হয়।

→  যেহেতু "With a view to" এর পর verb-এর ing form ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হবে: "to getting"

Example: 
→ I can not help laughing. - আমি হাসি থামাতে পারছি না।
→ She could not help crying. - তিনি কান্না থামাতে পারলেন না।
→ I look forward to meeting you. - আমি তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছি।
→ He joined the gym with a view to improving. - সে উন্নত করার উদ্দেশ্যে জিমে যোগ দিল।
→ I am getting used to waking up early. - আমি সকালে উঠার সাথে অভ্যস্ত হচ্ছি।
→ Would you mind closing the door? - দরজাটি বন্ধ করতে আপনার আপত্তি আছে কি?
১৪.
What is the synonym of "Autonomous"?
  1. Subject
  2. Slavish
  3. Subservient
  4. Sovereign 
সঠিক উত্তর:
Sovereign 
উত্তর
সঠিক উত্তর:
Sovereign 
ব্যাখ্যা
Answer: Sovereign.

• Autonomous (adjective)

English Meaning: An autonomous organization, country, or region is independent and has the freedom to govern itself.
Bangla Meaning: (রাষ্ট্র/প্রতিষ্ঠান সম্বন্ধে) স্বশাসিত; স্বায়ত্তশাসিত; স্বাধীন।

Synonyms: Independent (স্বাধীন), Free (স্বাধীন; স্বতন্ত্র), Sovereign (সর্বোচ্চ; সার্বভৌম), Self-directed (স্ব-নির্দেশিত), Uncontrolled (নিয়ন্ত্রিত নয় এমন)। 
Antonyms: Dependent(নির্ভরশীল; সাপেক্ষ), Subject (অধীন; পরাধীন), Unfree (স্বাধীনতা বঞ্চিত), Subservient(পরাধীন), Slavish (দাসসুলভ)। 

Other Forms:
- Autonomy (noun) স্বশাসন; স্বাধীনতা; স্বতন্ত্রতা।

 Example Sentence:
1. The company allows each department to be autonomous, making decisions independently.
2. The autonomous vehicle navigated the streets without human input.

Source: Live MCQ Lecture.
১৫.
Find the sentence that contains an adjective clause.
  1. I will call you when I arrive.
  2. She left because she was tired.
  3. The man who is standing there is my uncle.
  4. He works hard so that he can succeed.
সঠিক উত্তর:
The man who is standing there is my uncle.
উত্তর
সঠিক উত্তর:
The man who is standing there is my uncle.
ব্যাখ্যা
→ Answer: The man who is standing there is my uncle.

→"who is standing there" is an adjective clause modifying the noun "man".

• Adjective clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে -
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause)
- Subject এর post modifier - (Subject + adjective clause + verb + object)

→ উল্লিখিত অপশনগুলোর মধ্যে - The man who is standing there is my uncle. - এই বাক্যে who is standing there হচ্ছে adjective clause.
- প্রশ্নে উল্লিখিত বাক্যে noun এর post modifier হিসেবে এটি adjective clause.

→ অন্য অপশনগুলোর মধ্যে- বাক্যগুলোতে adverb clause আছে, কিন্তু adjective clause নেই।
১৬.
Complete the sentence:
"They talk as if they ___ the owners of the company."
  1. be
  2. was
  3. are
  4. were
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা
→ Answer: were.
→ Completed sentence হবে: "They talk as if they were the owners of the company."

1. As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে As if / as though এর পরে past indefinite হয়।
এবং be verb থাকলে সবসময় were হয়।
2. As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।

অর্থাৎ As if, as though, wish ইত্যাদি থাকলে subject-এর পরে be verb-এর পরিবর্তে were বসে।

উল্লিখিত বাক্যে "as if" ব্যবহার করা হয়েছে,  তাই subject-এর পরে "be verb" হিসেবে "were" বসেছে। 

Examples:
→ He behaves as if he (be) a leader.
Ans.: He behaves as if he were a leader.
→ I wish I (be) a millionaire.
Ans.: I wish I were a millionaire.
১৭.
It is high time ________ a decision; we have been discussing this for hours.
  1. making
  2. to make
  3. we made
  4. we make
সঠিক উত্তর:
we made
উত্তর
সঠিক উত্তর:
we made
ব্যাখ্যা
Answer: গ) we made.

→ Completed sentence হবে: "It is high time we made a decision; we have been discussing this for hours."

"It is time / It is high time" এর পরে infinitive phrase অথবা past indefinite tense-এর clause ব্যবহার করা যায়।
তবে, infinitive phrase ব্যবহৃত হয় যখন কোনো কাজ করার সঠিক সময় হয়েছে বুঝাতে , এবং past indefinite tense ব্যবহৃত হয় যখন কোনো কাজের সঠিক সময় ইতোমধ্যে পার হয়ে গেছে এবং এখন তৎক্ষণাৎ কাজটি করা উচিত বুঝাতে।
উল্লেখ্য যে, এ ধরনের sentence দ্বারা present tense-এর অর্থ প্রকাশ পায়।
- It is time এর পরিবর্তে It is high time ব্যবহার করলে বেশি জোর / গুরুত্ত্ব বুঝায়।

Structure:

a) It is time / It is high time + (for + object) + to + verb-এর base form + অন্যান্য
যেমন: "It is time for him to start studying."
b) It is time / It is high time + sub2 + verb-এর past form + অন্যান্য
যেমন: "It is high time you started studying."

- উল্লিখিত প্রশ্নে "It is high time" এর পর past indefinite tense ব্যবহৃত হয়, কারণ এটি নির্দেশ করে যে কাজটি করা উচিত এবং ইতোমধ্যে সময় পার হয়ে গেছে।
- তাই "we made" হবে সঠিক উত্তর।

সঠিক বাক্য: "It is high time we made a decision; we have been discussing this for hours."

১৮.
কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
  1. হিম
  2. স্ত্রৈণ
  3. ধোপা
  4. কামার
সঠিক উত্তর:
স্ত্রৈণ
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রৈণ
ব্যাখ্যা
• কতকগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়।
যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, বিপত্নীক, স্ত্রৈণ

• কতকগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়।
যেমন: সতীন, সৎমা, সধবা, এয়ো, দাই।

অন্যদিকে,
- কামার-কামারনী,
- ধোপা-ধোপানি,
- হিম-হিমানী।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৯.
শ্রীচৈতন্যর পিতৃদত্ত নাম কী?
  1. নিমাই
  2. কানাই
  3. বিশ্বম্ভর মিশ্র
  4. কানু
সঠিক উত্তর:
বিশ্বম্ভর মিশ্র
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বম্ভর মিশ্র
ব্যাখ্যা
শ্রী চৈতন্যদেব:
- মধ্যযুগের বাংলা সাহিত্য শ্রী চৈতন্যদেব ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম।
- শ্রীচৈতন্যর পিতৃদত্ত নাম বিশ্বম্ভর মিশ্র, ডাক নাম নিমাই।
- তিনি বাংলা সাহিত্য একটি পঙক্তি না লিখলেও তাঁর নামে একটি যুগের সৃষ্টি হয়েছে যার নাম শ্রী চৈতন্যদেব।
- তাঁকে কেন্দ্র করে রচিত হয়েছে মধ্যযুগের ‘বৈষ্ণব সাহিত্য’।
- ‘বৈষ্ণব সাহিত্য’ তিন প্রকার যথা: জীবনীকাব্য, বৈষ্ণব শাস্ত্র ও পদাবলী
- বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থের নাম বৃন্দাবন দাস রচিত ‘চৈতন্য-ভাগবত।
- বাংলা সাহিত্য ১৫০০ থেকে ১৭০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে চৈতন্যযুগ বলে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়?
  1. থাল + আ = থালা
  2. বিবি + আনা = বিবিয়ানা
  3. অণু + ইক = আণবিক;
  4. চোর + আই = চোরাই
সঠিক উত্তর:
বিবি + আনা = বিবিয়ানা
উত্তর
সঠিক উত্তর:
বিবি + আনা = বিবিয়ানা
ব্যাখ্যা
বিদেশি তদ্ধিত প্রত্যয়:
- শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
মুসাফির + খানা = মুসাফিরখানা;
বিবি + আনা = বিবিয়ানা।

অন্যদিকে,
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
অণু + ইক = আণবিক;
পুষ্প + ইত = পুষ্পিত।

বাংলা তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয়।
যেমন:
থাল + আ = থালা;
চোর + আই = চোরাই

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
'আরোগ্য' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. মীর মশাররফ হোসেন
  4. শামসুর রাহমান
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'আরোগ্য' কাব্যগ্রন্থ:
- রবীন্দ্রনাথের এই কাব্যটি প্রকাশিত হয় ১৩৪৭ বঙ্গাব্দে (১৯৪১)।
- এই কাব্যে কোনো কবিতার নাম নেই, সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য যে কবি এই কবিতাগুলো মুখে মুখে রচনা করেছেন এবং তা কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি।
- এটি তেত্রিশটি কবিতার সংকলন। কবিতাগুলি ১৯৪০-এর ডিসেম্বর থেকে ১৯৪১-এর ফেব্রুয়ারির মধ্যে রচিত।
- কবিতার ভাষা অলঙ্কারহীন, ছন্দ ধীরগতি এবং চিত্রগুলি পরিচিত জীবনের।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২২.
কোন দুটি অঘোষ ধ্বনি?
  1. জ, ঝ
  2. ফ, ত
  3. ঙ, হ
  4. ধ, ন
সঠিক উত্তর:
ফ, ত
উত্তর
সঠিক উত্তর:
ফ, ত
ব্যাখ্যা
অঘোষ ধ্বনি:
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি।
যেমন- ক, খ, চ, ছ, প, ফ, ত, থ, স, ট, ঠ ইত্যাদি।

অন্যদিকে,
ঘোষ ধ্বনি:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষধ্বনি।
যথা:
- ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৩.
কোন যতিচিহ্নের বিরতিকাল 'এক সেকেন্ড'?
  1. ব্র্যাকেট
  2. বিস্ময় চিহ্ন
  3. হাইফেন
  4. ইলেক
সঠিক উত্তর:
বিস্ময় চিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
বিস্ময় চিহ্ন
ব্যাখ্যা
উল্লিখিত যতিচিহ্নের বিরতি কালের পরিমাণ 'এক সেকেন্ড':
- দাঁড়ি বা পূর্ণচ্ছেদ,
- প্রশ্নবোধক চিহ্ন,
- বিস্ময় চিহ্ন,
- কোলন,
- কোলন ড্যাস,
- ড্যাস।

যে যতিচিহ্নের থামার প্রয়োজন নেই:
- হাইফেন,
- ইলেক বা লোপ চিহ্ন,
- ব্র্যাকেট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
"কন্যা > কইন্যা" কোন ধ্বনি পরবর্তনের উদাহরণ?
  1. মধ্যস্বরাগম
  2. অপিনিহিতি
  3. অন্তস্বরাগম
  4. অন্তর্হতি
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা
অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জধব্বনির আগে ই -কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
 
যেমন:
- চারি > চাইর,
- আজি > আইজ,
- সত্য > সইত্য,
- সাধু > সাউধ,
- কন্যা > কইন্যা,
- বাক্য > বাইক্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৫.
কোনটি স্বচ্ছ যুক্তবর্ণ?
  1. স্খ
  2. ক্ম
  3. ক্ষ্ম
  4. গ্ধ
সঠিক উত্তর:
স্খ
উত্তর
সঠিক উত্তর:
স্খ
ব্যাখ্যা
• স্বচ্ছ যুক্তবর্ণ - স্খ

স্বচ্ছ যুক্তবর্ণ:

- ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ণ্ঠ, ড্ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ল্প, ল্ট, ল্ড, ল্প, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

অন্যদিকে,
অস্বচ্ছ যুক্তবর্ণ: 
- ক্ত = (ক্ + ত), ক্ম = (ক্ + ম), ক্ষ = (ক্ + ষ), ক্ষ্ম = (ক্ + ষ্ + ম), ক্স = (ক্ + স), গু = (গ্ + উ), গ্ধ = (গ্ + ধ),  ঙ্গ = (ঙ্ + গ) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৬.
"মন আমার নাচেরে আজিকে।" - বাক্যে "আজিকে" কোন কারক?
  1. অধিকরণ কারক
  2. অপাদান কারক
  3. করণ কারক
  4. কর্তা কারক
সঠিক উত্তর:
অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ কারক
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- যে স্থানে, যে কালে বা যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে ক্রিয়ার আধার বলে। ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। 
 
যেমন:
অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বিভক্তি: আমি আগামীকাল বাড়ি যাব।
দ্বিতীয়া বিভক্তি: মন আমার নাচেরে আজিকে
তৃতীয়া বিভক্তি: খিলিপান দিয়ে ঔষধটা খেয়ে নিও।
পঞ্চমী বিভক্তি: ছাদ থেকে নদী দেখা যায়।
সপ্তমী বিভক্তি: বনে বাঘ থাকে।
 
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
২৭.
"কিন্তু" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. কিমঃ + তু
  2. কিন্ + তু
  3. কি + অন্তু
  4. কিম্ + তু
সঠিক উত্তর:
কিম্ + তু
উত্তর
সঠিক উত্তর:
কিম্ + তু
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• আগে ম্ এবং পরে চ্ থেকে ম্ পর্যন্ত বর্গীয় ধ্বনির যেকোনোটি থাকলে পূর্বপদের ম্ স্থানে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়।

যেমন:
→ কিম্ + চিৎ = কিঞ্চিৎ, 
→ সম্ + ত্রাস = সন্ত্রাস, 
কিম্ + তু = কিন্তু
→ সম্ + ধি = সন্ধি, 
→ সম্ + নিবেশ = সন্নিবেশ, 
→ সম্ + ন্যাস = সন্ন্যাস।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
২৮.
'রাইফেল রোটি আওরাত' উপন্যাস রচনা করেন কে?
  1. শওকত ওসমান
  2. আনোয়ার পাশা
  3. শওকত আলী
  4. মাহমুদুল হাসান
সঠিক উত্তর:
আনোয়ার পাশা
উত্তর
সঠিক উত্তর:
আনোয়ার পাশা
ব্যাখ্যা
'রাইফেল রোটি আওরাত' উপন্যাস:
- আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত।
- ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাক সেনারা যে নজিরবিহীন গণহত্যা চালিয়েছিল, সে জঘন্য ঘটনার বিবরণ দিয়ে আনোয়ার পাশার ' রাইফেল রোটি আওরাত' (১৯৭৩) উপন্যাসের সূচনা।
- এ উপন্যাসে ২৫ ও ২৬ মার্চের দুরাতের কাহিনি বিবৃত হলেও এর পশ্চাতে ছায়া ফেলেছে অনেক ঘটনা, অনেক ইতিহাস।
- কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনকে মর্মমূলে স্থাপন করে ঔপন্যাসিক মূলত হানাদার বাহিনির বর্বরতার প্রচ্ছদপটকে প্রতিভাত করেছেন।
- এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। এটি রচিত হয় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর মার্চ থেকে এপ্রিল মাসে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
শুদ্ধ বানান -
  1. নাসিক্যভবন
  2. নাসিক্যীভবন
  3. নাসিক্যিভবন
  4. নাসীক্যীভবন
সঠিক উত্তর:
নাসিক্যীভবন
উত্তর
সঠিক উত্তর:
নাসিক্যীভবন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'নাসিক্যীভবন'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
শব্দের অর্থ:
- কোনো শব্দের নাসিক্যব্যঞ্জন লুপ্ত হওয়ার ফলে পূর্ববর্তী স্বরের অনুনাসিকত্ব লাভ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩০.
'অনুকম্পা' শব্দের সমার্থক শব্দ কী?
  1. দয়া
  2. দরিদ্র
  3. দান
  4. ত্যাগ
সঠিক উত্তর:
দয়া
উত্তর
সঠিক উত্তর:
দয়া
ব্যাখ্যা
'দয়া' শব্দের সমার্থক শব্দ:
- অনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, বদান্যতা, ক্ষমা।

অন্যদিকে, 
'দরিদ্র' শব্দের সমার্থক শব্দ:
- নির্ধন, গরিব, বিত্তহীন, নির্বিত্ত, সহায়সম্বলহীন, দীন, অসহায়।

'দান' শব্দের সমার্থক শব্দ:
- দেওয়া, অর্পণ, সম্প্রদান, বিতরণ, উৎসর্গ, পাত্র, আধার, ত্যাগ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১.
'পায়া ভারী' বাগ্‌ধারার অর্থ -
  1. তোষামুদে
  2. বাবুয়ানি
  3. অহঙ্কার
  4. অসম্ভব বস্তু
সঠিক উত্তর:
অহঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
অহঙ্কার
ব্যাখ্যা
• 'পায়া ভারী' বাগ্‌ধারার অর্থ - অহঙ্কার

অন্যদিকে,
- 'ব্যাঙের সর্দি' বাগ্‌ধারার অর্থ - অসম্ভব বস্তু।
- 'ধোপদুরস্ত' বাগ্‌ধারার অর্থ - বাবুয়ানি।
- 'ধামাধরা' বাগ্‌ধারার অর্থ - তোষামুদে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩২.
২০২৫ সালে কত তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ৬১তম
  2. ৬২তম
  3. ৬৩তম
  4. ৬৫তম
সঠিক উত্তর:
৬১তম
উত্তর
সঠিক উত্তর:
৬১তম
ব্যাখ্যা
মিউনিখ নিরাপত্তা সম্মেলন:
- আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হয় ১৯৬৩ সালে।
- সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও আন্তর্জাতি নিরাপত্তার বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেন।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেয়া হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ১৪-১৬ ফেব্রুয়ারি ৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে।
- ১৪ ফেব্রুয়ারি ফেডারেল প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার-এর উদ্বোধন করবেন।
- মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন এর সভাপতিত্ব করবেন।
- এবারের সম্মেলনে বৈশ্বিক শাসনব্যবস্থা, গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা, জলবায়ু নিরাপত্তা এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হবে।
- সম্মেলনের শেষ দিন জেনস স্টলটেনবার্গ নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তথ্যসূত্র: Munich Security Conference ওয়েবসাইট।
৩৩.
বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থান সার্কের 'সাংস্কৃতিক রাজধানী' হিসেবে স্বীকৃতি পায়?
  1. ময়নামতি
  2. সোনারগাঁও
  3. মহাস্থানগড়
  4. সোমপুর বিহার
সঠিক উত্তর:
মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
মহাস্থানগড়
ব্যাখ্যা
মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী।
- প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
- মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত।
- প্রত্নতাত্বিক নিদর্শন হতে জানা যায় যে, কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান পরাক্রমশালী মৌর্য , গুপ্ত এবং পাল শাসক বর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমান্ত রাজাগণের রাজধানী ছিল।
- বিখ্যাত চীনা পরিব্রাজক হুয়েন সাঙ ভারতবর্ষ ভ্রমণকালে (৬৩৯-৬৪৫) পুন্ড্রনগর পরিদর্শন করেন।

উল্লেখ্য,
- ২০১৫ সাল থেকে সার্ক কালচারাল সেন্টার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনো একটি প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চলকে সার্কের রাজধানী হিসেবে ঘোষণা করে আসছে।
- ২০১৬ সালে মহাস্থানগড় সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি পায়

তথ্যসূত্র: বগুড়া জেলা অফিসিয়াল ওয়েবসাইট।
৩৪.
'থ্রি জিরো তত্ত্বের' উদ্ভাবক কে?
  1. অমর্ত্য সেন
  2. ড. মুহাম্মদ ইউনূস
  3. অ্যাডাম স্মিথ
  4. পল স্যামুয়েল
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা
'থ্রি জিরো' তত্ত্ব:
- থ্রি জিরো তত্ত্ব আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল।
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ।
- গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলাদা সম্মান পেয়েছেন তাঁর এই থ্রি জিরো তত্ত্বের জন্য।
- এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
- সেগুলো হলো জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব ও জিরো নেট কার্বন নিঃসরণ।

তথ্যসূত্র: Yunus Centre.
৩৫.
‘ইকোলজি’ শব্দটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
  1. জ্যোতির্বিজ্ঞান
  2. পরিবেশ
  3. অর্থনীতি
  4. চিকিৎসাশাস্ত্র
সঠিক উত্তর:
পরিবেশ
উত্তর
সঠিক উত্তর:
পরিবেশ
ব্যাখ্যা
‘ইকোলজি’:
- গ্রিক ‘Oikos’ অর্থ "বাসস্থান" এবং "logos" অর্থ "বিদ্যা" ইংরেজি Ecology পরিভাষাটি এসেছে।
- ‘ইকোলজি’ হলো পরিবেশের সাথে প্রাণীজগতের সম্পর্ক বিষয়ক বিদ্যা।
- ১৮৬৯ সালে ‘ইকোলজি’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জার্মান ভূতাত্ত্বিক আর্নেস্ট হেকেল।
- জীববিজ্ঞানের যে বিশিষ্ট শাখায় পরিবেশে বিন্যস্ত বিভিন্ন জীব ও তার পারিপার্শ্বিক জড় উপাদান এবং তাদের পারস্পরিক আন্তঃক্রিয়া, নির্ভরশীলতা ও মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে।
- জীব একে অপরের সাথে এবং তাদের পরিবেশের সাথে কীভাবে সম্পর্ক রক্ষা করে, সে সম্পর্কিত অধ্যয়ন হল ইকোলজি।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৩৬.
আলোর __________ ফলে পানিতে আংশিক ডুবানো লাঠি বাঁকা দেখা যায়।
  1. প্রতিফলনের
  2. বিক্ষেপণের
  3. প্রতিসরণের
  4. বিচ্ছুরণের
সঠিক উত্তর:
প্রতিসরণের
উত্তর
সঠিক উত্তর:
প্রতিসরণের
ব্যাখ্যা
আলোর প্রতিসরণ:
- আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আপতিত হয়, তখন ২য় মাধ্যমে আলোর গতিপথের দিক পাল্টে যাওয়াকে আলোর প্রতিসরণ বলে।
- আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরিত আলোকরশ্মি অভিলম্ব হতে সরে যায় বা অভিলম্বের দিকে আসে।
- বিষয়টি দুইটি মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে।
- আলোর প্রতিসরণের জন্য বস্তুর প্রকৃত অবস্থান দেখা যায় না। 

• আলোর প্রতিসরণের ফলে:
- পুকুরের পানির ভেতর মাছকে কিছুটা ওপরে দেখা যায়।
- একটি সরল দণ্ডকে তির্যকভাবে পানিতে ডোবালে বাঁকা দেখা যায়।
- পানিতে ডােবানাে পয়সা উপর থেকে তাকালে কিছুটা উপরে দেখা যায়।
- খাঁড়াভাবে তাকালে পুকুরের গভীরতা প্রকৃত গভীরতা থেকে কম মনে হয়।
- পানিতে আংশিক ডুবানো লাঠি বাঁকা দেখা যায়।

তথ্যসূত্র:
১. পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২. বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৭.
১৯০৫ সালের বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসামের গভর্নর নিযুক্ত হন কে?
  1. ওয়ারেন হেস্টিংস
  2. ফ্রেডরিক বারোজ
  3. ব্যামফিল্ড ফুলার
  4. সাইরিল র‍্যাডক্লিফ
সঠিক উত্তর:
ব্যামফিল্ড ফুলার
উত্তর
সঠিক উত্তর:
ব্যামফিল্ড ফুলার
ব্যাখ্যা
ব্যামফিল্ড ফুলার:
- স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার ছিলেন ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশ পূর্ববঙ্গ এবং আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর।
- তিনি ১৮৮৫ সালে মধ্য প্রদেশের ভূমি জরিপ ও কর নির্ধারণ এবং কৃষিবিষয়ক কমিশনার হিসেবে ভারতীয় সিভিল সার্ভিস-এ তাঁর কর্মজীবন শুরু করেন।
- তিনি ১৮৯৯ সালে ভাইসরয়ের পরিষদের অতিরিক্ত সদস্য এবং ১৯০১-০২ সাল পর্যন্ত ভারত সরকারের সচিব ছিলেন।
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের লেফটেন্যান্ট গভর্নরের পদে নিয়োগ লাভের পূর্বে ফুলার আসামের প্রধান কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
- তিনি ভারতে ব্রিটিশ প্রশাসনে সেবা প্রদানের জন্য নাইট উপাধি লাভ করেন।

উল্লেখ্য,
• ১৯০৫ সালে লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত
• ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ। এ প্রদেশের রাজধানী স্থাপিত হয় ঢাকায়।
• পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এ প্রদেশের রাজধানী হয় কলকাতা।
• 'পশ্চিমবঙ্গ' প্রদেশের গভর্নর নিযুক্ত হন এনড্রু ফ্রেজার।
• কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
• লর্ড হার্ডিঞ্জের সময়কালীন ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৩৮.
নিম্নলিখিত কোন দেশের লিখিত সংবিধান নেই?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. ডেনমার্ক
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
সংবিধান:
- সংবিধান হল রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল।
- যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে।
- আইন, শাসন ও বিচার বিভাগ কিভাবে গঠিত হবে, এদের গঠন ও ক্ষমতা কী হবে, জনগণ রাষ্ট্র প্রদত্ত কী কী অধিকার ভোগ করবে এবং জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে—এসব বিষয় সংবিধানে উল্লেখ থাকে।
- লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের:

১/ লিখিত সংবিধান:
- লিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায়, যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ করা থাকে।
- যেমন: বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, সুইডেন, ডেনমার্ক প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধান।

২/ অলিখিত সংবিধান:
- অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না।
- যেমন: যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব ও ইসরায়েল প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।

তথ্যসূত্র: World Atlas.
৩৯.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ কত?
  1. ৫১.০০%
  2. ৪৫.০০%
  3. ৩৮.০০%
  4. ১৭.০০%
সঠিক উত্তর:
৪৫.০০%
উত্তর
সঠিক উত্তর:
৪৫.০০%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:

• কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ।
- প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।

• শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ।
- প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।

• সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ।
- প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।
- নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

বিশেষ তথ্য:
- জিডিপির সর্ববৃহৎ খাত: সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত: কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত; প্রবৃদ্ধির হার – ৬.৬৬%।
- অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার: ৩.২১%।
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২৪।
৪০.
যমুনা সার কারখানা কোথায় অবস্থিত?
  1. গাজীপুর
  2. রংপুর
  3. জামালপুর
  4. নারায়ণগঞ্জ
সঠিক উত্তর:
জামালপুর
উত্তর
সঠিক উত্তর:
জামালপুর
ব্যাখ্যা
যমুনা সার কারখানা:
- বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সার উৎপাদন কারখানা হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ।
- যমুনা সার কারখানা জামালপুর জেলার সরিষাবাড়ীতে অবস্থিত।
- কারখানাটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন হয়।
- এ ফ্যাক্টরীর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫,৬১,০০০ মেট্রিক টন।

তথ্যসূত্র - বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট।
৪১.
'রাফাহ সীমান্ত' কোন দুইটি দেশের সাথে সংযুক্ত?
  1. সিরিয়া ও ফিলিস্তিন
  2. ইসরায়েল ও লেবানন
  3. মিশর ও ফিলিস্তিন
  4. ইসরায়েল ও সিরিয়া
সঠিক উত্তর:
মিশর ও ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
মিশর ও ফিলিস্তিন
ব্যাখ্যা
রাফাহ সীমান্ত :
- রাফাহ হল গাজা উপত্যকার সবচেয়ে দক্ষিণে ৫৫ বর্গকিলোমিটার আয়তনের একটি শহর।
- রাফাহ ক্রসিং হল মিশর আর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপারের পথ।
- সীমান্তটি মানবিক সহায়তা, পণ্য প্রবাহ এবং সাধারণ নাগরিক চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে।
- রাফাহ সীমান্তের গুরুত্ব ১৯৪৮ সালের পর থেকে বেড়ে গেছে, যখন ইসরায়েল এবং আরব দেশগুলির মধ্যে যুদ্ধ শুরু হয়।
- ২০০৭ সালে হামাস গাজায় ক্ষমতা গ্রহণ করার পর, সীমান্তে আরো কড়াকড়ি আরোপ করা হয়।
- রাফাহ সীমান্তটি বর্তমানে কখনো খোলা থাকে, কখনো আবার রাজনৈতিক বা যুদ্ধকালীন নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকে।

উৎস: প্রথম আলো ও বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
৪২.
বৈশ্বিক ক্ষুধা সূচক-২০২৪ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কত?
  1. ৭৪তম
  2. ৮২তম
  3. ৮৪তম
  4. ১০৪তম
সঠিক উত্তর:
৮৪তম
উত্তর
সঠিক উত্তর:
৮৪তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বৈশ্বিক ক্ষুধা সূচক- ২০২৪:
আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concern Worldwide ও জার্মানভিত্তিক Welthungerhilfe ১০ অক্টোবর, ২০২৪ Global Hunger Index 2024 শীর্ষক শিরোনামে (১২৭টি দেশের মধ্যে) “বৈশ্বিক ক্ষুধা সূচক” প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, ক্ষুধার মাত্রা সবচেয়ে কম বেলারুশে এবং সবচেয়ে বেশি সোমালিয়াতে।

• বাংলাদেশের অবস্থান- ৮৪তম।
- এ বছরের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ৪।
- এটা মাঝারি মাত্রার ক্ষুধার নির্দেশক।

মূলত চারটি সূচকের ওপর ভিত্তি করে ক্ষুধা সূচকের স্কোর নির্ধারিত হয়েছে: অপুষ্টির মাত্রা,পাঁচ বছরের কম বয়সী শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশুমৃত্যুর হার। প্রতিবেদন অনুযায়ী,
⇒ বাংলাদেশে জনসংখ্যার ১১ দশমিক ৯ শতাংশ অপুষ্টিতে ভুগছে;
⇒ পাঁচ বছরের নিচের শিশুদের ২৩ দশমিক ৬ শতাংশ খর্বকায়;
⇒ পাঁচ বছরের নিচের শিশুদের ১১ শতাংশ শারীরিকভাবে দুর্বল;
⇒ পাঁচ বছর বয়সের আগে প্রায় ৩ শতাংশ শিশু মারা যায়।

তথ্যসূত্র: Global Hunger Index 2024.
৪৩.
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'স্টপ জেনোসাইড' এর পরিচালক কে?
  1. মোরশেদুল ইসলাম
  2. তারেক মাসুদ
  3. জহির রায়হান
  4. তানভীর মোকাম্মেল
সঠিক উত্তর:
জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
জহির রায়হান
ব্যাখ্যা
• স্টপ জেনোসাইড:
- স্টপ জেনোসাইড বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র।
- শহীদ বুদ্ধিজীবি ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২০ মিনিটের এই তথ্যচিত্রটি তৈরি করেন।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে আশ্রয়গ্রণকারী বাঙ্গালীদের দুঃখ-দুর্দশা, হানাদার পাকিস্তানী সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ, ভারতে বাংলাদেশের অস্থায়ী সরকারের দিনকাল প্রভৃতি এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছিল।
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে/জুন মাসে এটি প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।

উল্লেখ্য,
• মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আগামী ও সূচনা।
• তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র: মুক্তির গান ও মুক্তির কথা।
• মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'স্মৃতি ৭১' এর পরিচালক তানভীর মোকাম্মেল।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৪৪.
কৃষির পরিধির অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. পশু-পালন
  2. মৎস্য চাষ
  3. বনায়ন
  4. সবগুলো অন্তর্ভুক্ত
সঠিক উত্তর:
সবগুলো অন্তর্ভুক্ত
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো অন্তর্ভুক্ত
ব্যাখ্যা
কৃষির পরিধি ও পরিসর:
- কৃষি একটি আদি, আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা।
- কারণ এর মাধ্যমেই মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো হয়।
- মানুষের মৌলিক চাহিদা বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাকে বুঝায়।
- তাই সংগত কারণে কৃষির পরিধি ব্যাপক।
- কৃষি আমাদের খাদ্য যোগান দেয়।
- ফসল উৎপাদন, পশু-পালন, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয়।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই। 
৪৫.
বাংলাদেশে পাট উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে কোন প্রতিষ্ঠান?
  1. BRRI
  2. BJRI
  3. BSRI
  4. BARI
সঠিক উত্তর:
BJRI
উত্তর
সঠিক উত্তর:
BJRI
ব্যাখ্যা
কৃষি গবেষণা প্রতিষ্ঠান:
- বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে।
- বেশিরভাগ গবেষণা প্রতিষ্ঠানই নির্দিষ্ট ফসলের উপরে গবেষণা করে থাকে।
- যেমন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(BRRI) ধানের উন্নত জাত ও সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা করে।
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI) পাট উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে।
- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (BSRI) ইক্ষু ও অন্যান্য চিনিফসল উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে থাকে।
- বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) ও পরমাণু গবেষণা ইনস্টিটিউট (BINA) বিভিন্ন ফসলের উপর গবেষণা করে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৪৬.
প্যাডেল থ্রেসার কোন কাজে ব্যবহৃত হয়?
  1. ঔষধ ছিটানো
  2. আগাছা দমন করা
  3. বীজ বপন করা
  4. মাড়াইয়ের কাজে
সঠিক উত্তর:
মাড়াইয়ের কাজে
উত্তর
সঠিক উত্তর:
মাড়াইয়ের কাজে
ব্যাখ্যা
প্যাডেল থ্রেসার: 
- এটি একটি উন্নত হস্তচালিত ধান বা গম মাড়াই যন্ত্র।
- এর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে: টাইনযুক্ত একটি ড্রাম, ড্রামের সাথে যুক্ত একটি প্যাডেল।
- প্যাডেলের সাহায্যে ড্রামটিতে ঘূর্ণন সৃষ্টি করা হয় এবং যাতে ফসলের শীষ রাখলে টাইনের আঘাতে শস্য মাড়াই হয়।
- এটি ধান বা গম মাড়াইয়ের কাজে ব্যবহার করা হয়।
- সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৪৭.
মাঠ ফসলের উদাহরণ নয় কোনটি?
  1. দানা জাতীয় ফসল
  2. তেল জাতীয় ফসল
  3. শাকসবজি জাতীয় ফসল
  4. পানীয় জাতীয় ফসল
সঠিক উত্তর:
শাকসবজি জাতীয় ফসল
উত্তর
সঠিক উত্তর:
শাকসবজি জাতীয় ফসল
ব্যাখ্যা
চাষের উপর ভিত্তি করে ফসলকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যথা: মাঠ ফসল ও উদ্যান ফসল।
(i) মাঠ ফসল:
- মাঠ ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি।
- ধান, গম, ভুট্টা হলো দানা জাতীয় ফসল। 
- মসুর, মাষকলাই, মুগ ইত্যাদি ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে।
- তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে তিল, সরিষা, তিষি, সূর্যমুখী ইত্যাদি। 
- পাট হচ্ছে আঁশ জাতীয় ফসল। 
- পানীয় জাতীয় ফসল হচ্ছে চা, কফি।

(ii) উদ্যান ফসল:
- সারা বছরই কৃষকেরা উদ্যান ফসল উৎপাদন করেন।
- উদ্যান ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ফুল, মসলা ইত্যাদি।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৪৮.
মাটির গঠন উপাদান কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
মাটি হলো:
(১) প্রাকৃতিক বস্তু, যা খনিজ ও জৈব পদার্থের সমন্বয়ে ঘটিত;
(২) ভূ-পৃষ্ঠের সবচেয়ে উপরের স্তর, যা উদ্ভিদকে অবলম্বন দেয়;
(৩) বিভিন্ন পুরুত্ববিশিষ্ট নানা স্তর দ্বারা গঠিত যার প্রতিটি স্তরের ভৌত, রাসায়নিক ও জৈবিক ধর্ম বিভিন্ন।

মাটির গঠন উপাদান: 
- মাটি প্রধানত ৪টি উপাদান দ্বারা গঠিত। উপাদানগুলো হলো-
(১) অজৈব পদার্থ বা খনিজ পদার্থ
(২) জৈব পদার্থ
(৩) পানি ও
(৪) বায়ু।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৪৯.
নিচের কোনটিকে মাটির প্রাণ বলা হয়?
  1. খনিজ পদার্থ
  2. অজৈব পদার্থ
  3. জৈব পদার্থ
  4. পানি
সঠিক উত্তর:
জৈব পদার্থ
উত্তর
সঠিক উত্তর:
জৈব পদার্থ
ব্যাখ্যা
জৈব পদার্থ:
- জৈব পদার্থ মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান।
- জীবজন্তুর মৃতদেহ, গাছপালা, লতাপাতা, খড়কুটা, প্রাণীর মলমূত্র, প্রভৃতি মাটিতে পচে জৈব পদার্থের সৃষ্টি হয়।
- মাটিতে আয়তনের ভিত্তিতে শতকরা ৫ ভাগ জৈব পদার্থ থাকে।
- জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয়। কেননা জৈব পদার্থের উপস্থিতিতে মাটির অণুজীবগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়।
- এছাড়াও জৈব পদার্থ-
(১) মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক ধর্মাবলি উন্নত করে;
(২) ভূমিক্ষয় রোধ করে;
(৩) মাটিতে পানি ও বায়ু চলাচল সহজতর করে;
(৪) মাটিস্থ কেঁচোর সংখ্যা ও এর কার্যাবলি বাড়ায়;
(৫) মাটির রস ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৫০.
বাংলাদেশে টমেটোর শীতকালীন জাত কোনটি?
  1. বারি টমেটো-২ (রতন)
  2. বারি টমেটো-৯ (লালিমা)
  3. বারি টমেটো-১০ (অনুপমা)
  4. বারি টমেটো-১১ (ঝুমকা)
সঠিক উত্তর:
বারি টমেটো-২ (রতন)
উত্তর
সঠিক উত্তর:
বারি টমেটো-২ (রতন)
ব্যাখ্যা
টমেটোর জাত:
- বাংলাদেশে টমেটোর অনেক অনুমোদিত জাত রয়েছে।
- শীতকালীন জাতের মধ্যে রয়েছে বারি টমেটো-২ (রতন), বারি টমেটো-৯ (লালিমা), বারি টমেটো-১০ (অনুপমা), বিনা টমেটো-৩ এবং বিদেশ থেকে আমদানি করা জাত মারগ্লোব, রুমা ভিএফ, অক্সহার্ট ইত্যাদি।
- গ্রীষ্মকালীন জাতের মধ্যে রয়েছে-বারি টমেটো-৪, বারি টমেটো-৫, বারি টমেটো-৯ (লালিমা), বারি টমেটো-১০ (অনুপমা), বারি টমেটো-১১ (ঝুমকা), বারি হাইব্রিড টমেটো-৩, বারি হাইব্রিড টমেটো-৪ ইত্যাদি।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৫১.
কোন মাছে ভিটামিন এ পাওয়া যায়?
  1. মলা
  2. ঢেলা
  3. কাচকি
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
- মাছের তেল দেহের জন্য উপকারী।
- বিভিন্ন জাতের ছোট মাছ যেমন- মলা, ঢেলা, কাচকি মাছে প্রচুর ভিটামিন 'এ' পাওয়া যায়।
- ভিটামিন 'এ' রাতকানা রোগ দূর করে।
- মাছের কাঁটায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায় বা দেহের হাড় গঠনে সাহায্য করে।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৫২.
বাংলাদেশের বনাঞ্চলের মধ্যে কোন বনের পরিমাণ সর্বাপেক্ষা বেশি?
  1. পাহাড়ি বন
  2. ম্যানগ্রোভ বন
  3. গজারি বন
  4. শাল বন
সঠিক উত্তর:
পাহাড়ি বন
উত্তর
সঠিক উত্তর:
পাহাড়ি বন
ব্যাখ্যা
পাহাড়ি বন: 
- বাংলাদেশের বনাঞ্চলের মধ্যে পাহাড়ি বনের পরিমাণ সর্বাপেক্ষা বেশি
- বাংলাদেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে এ বন অবস্থিত। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার প্রাকৃতিক বন পাহাড়ি বন বলে পরিচিত।
- এসব পাহাড়ি বনে গর্জন, চাপালিশ, তেলসুর, শিলকড়ই, গামার প্রভৃতি বৃক্ষ জন্মে।
- এসব মূল্যবান বৃক্ষ থেকে উন্নতমানের কাঠ পাওয়া যায়। পাহাড়ি বনে বহু রকমের বাঁশও জন্মায়।
- এই বনে হাতি, বানর, শূকর, ভালুক, বনমুরগি, হনুমান, অজগর, প্রভৃতি বন্য প্রাণী বাস করে। 

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৫৩.
বেলে মাটিতে কমপক্ষে কতভাগ বালিকণা থাকে?
  1. ৫০ ভাগ
  2. ৭০ ভাগ
  3. ৯০ ভাগ
  4. ১০০ ভাগ
সঠিক উত্তর:
৭০ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
৭০ ভাগ
ব্যাখ্যা
বেলে মাটি:
- যে মাটিতে শতকরা ৭০ ভাগ বা তারও বেশি বালিকণা থাকে, তাকে বেলে মাটি বলে।
- মোটা কণাযুক্ত বেলে মাটিতে ফসলের চাষ করা যায় না।
- তবে বেলে মাটিতে প্রচুর কম্পোস্ট, গোবর ও সবুজ সার প্রয়োগ করে চিনা, কাউন, ফুটি, আলু, তরমুজ ইত্যাদি চাষ করা সম্ভব।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৫৪.
সাধারণত কোন ধরনের মাটিতে আলুর চাষ করা হয়?
  1. দোআঁশ মাটিতে
  2. বেলে দোআঁশ মাটিতে
  3. পলি মাটিতে
  4. দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে
সঠিক উত্তর:
দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে
উত্তর
সঠিক উত্তর:
দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে
ব্যাখ্যা
আলু চাষের জন্য জমি প্রস্তুতি: 
- নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে বা উঁচু এলাকায় আশ্বিন মাস হতে আলু চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করা হয়।
- সাধারণত দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আলুর চাষ করা হয়।
- এই মাটি চাষ করা মোটামুটি সহজ।
- আলুর জমি ৫-৬ বার চাষ ও বার কয়েক মই দিয়ে মাটি ঝুরঝুরা করে জমি প্রস্তুত করা হয়।
- পাওয়ার টিলার দ্বারা চাষ করা হলে ৩-৪ বার আড়াআড়ি চাষ দিলেই ঝুরঝুরা হয় এবং সমান করা হয়।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৫৫.
নিচের কোনটির কারণে আলুর আগাম ধ্বসা রোগ হয়?
  1. Alternaria brassicicola
  2. Alternaria solani
  3. Alternaria brassicae
  4. Phytophthora infestans
সঠিক উত্তর:
Alternaria solani
উত্তর
সঠিক উত্তর:
Alternaria solani
ব্যাখ্যা
রোগের নাম:
আলুর আগাম ধ্বসা রোগ (Early Blight of Potato).
Causal organism: Alternaria solani

লক্ষণ:
- বয়স্ক পাতায় রোগের লক্ষণ প্রথম দেখা যায়।
- আক্রান্ত পাতার উপর কাল বা বাদামী রংয়ের বৃত্তাকার দাগ পড়ে।
- ক্ষত স্থানটি অনেকগুলি ছোট বড় বৃত্তের সমষ্টি।
- পাতার মত কাণ্ডেও বৃত্তাকার দাগ দেখা যায়।

ব্যবস্থাপনা:
- পরিমিত ও সময়মত সুষম সার ও সেচ প্রয়োগ করা এবং পাতায় ২/১টি দাগ দেখার সাথে সাথে প্রতি লিটার পানিতে ২ গ্রাম আইপ্রোডিয়ন বা মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন: রোভরাল বা ডাইথেন এম ৪৫ স্প্রে করা ।

করনীয়:
১। সুস্থ, সবল ও রোগ সহনশীল জাত চাষ করা ।
২। ট্রু পটেটো সীড ব্যবহার করা বা প্রতি লিটার পানিতে ২ গ্রাম আইপ্রোডিয়ন বা মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন: রোভরাল বা গ্রাম ডাইথেন এম ৪৫ মিশিয়ে বীজ শোধন করা।
৩। নিয়মিত ক্ষেত পরিদর্শন করুন।
৪। সুষম সার প্রয়োগ করুন ।

উৎস: কৃষি বাতায়ন।
University of Connecticut.
৫৬.
গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী জাতীয় ফসলের আবাদ করা নিচের কোন ধারণার অন্তর্ভুক্ত?
  1. সাথি ফসল চাষ
  2. রিলে চাষ
  3. শস্যপর্যায়
  4. শস্য বিন্যাস
সঠিক উত্তর:
শস্যপর্যায়
উত্তর
সঠিক উত্তর:
শস্যপর্যায়
ব্যাখ্যা
শস্যপর্যায়ের ধারণা: 
- শস্যপর্যায় একটি উন্নত কৃষিপ্রযুক্তি।
- মাটির উর্বরতা বজায় রেখে এক খণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নাম শস্যপর্যায়।
- অর্থাৎ একই ধরনের ফসল একই জমিতে বার বার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করাই হচ্ছে শস্যপর্যায়।
- যেমন- গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী জাতীয় ফসলের আবাদ করা উচিত।
- ফলে পোকা-মাকড় ও রোগ-পোকার উপদ্রব কম হয় এবং মাটির বিভিন্ন গভীরতা থেকে পুষ্টি উপাদান শোষণ সম্ভব হয়।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৭.
বীজতলায় চারা হলদে দেখালে কোন সার ছিটাতে হবে?
  1. ইউরিয়া
  2. টিএসপি
  3. এমওপি
  4. এসএসপি
সঠিক উত্তর:
ইউরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইউরিয়া
ব্যাখ্যা
বীজতলা রক্ষণাবেক্ষণ: 
- বীজতলায় বীজ অঙ্কুরিত হয়ে চারা উৎপন্ন হয়।
- কাজেই বীজতলা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার।
- নিম্নে সংক্ষেপে বীজতলার রক্ষণাবেক্ষণ সম্পর্কে উল্লেখ করা হলো-
• বীজতলার মাটি সমান রাখতে হবে:
• বীজতলার আগাছা পরিষ্কার রাখতে হবে;
• বীজতলার পোকা ও রোগের প্রাদুর্ভাব দেখা দিলে দমনের ব্যবস্থা করতে হবে;
• দুইটি বেডের মাঝে নালায় সবসময় পানি রাখার জন্য সেচের ব্যবস্থা করতে হবে;
• চারা হলদে দেখালে প্রতি শতক বীজতলার জন্য ২৮০ গ্রাম ইউরিয়া বীজতলায় ছিটাতে হবে;
• বীজতলায় কখনো কাঁচা গোবর প্রয়োগ করা যাবে না;
• ছাগল, ভেড়া ও গরু-বাছুরের আক্রমন থেকে রক্ষার জন্য চারদিকে বেড়ার ব্যবস্থা করতে হবে;
• বীজতলা যাতে বেশি শুকিয়ে না যায় সেদিক লক্ষ্য রেখে ছায়া প্রদানের ব্যবস্থা করতে হবে;

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৮.
নিচের কোনটির কারণে আখের পাতার লাল দাগ রোগ হয়?
  1. ছত্রাক
  2. ভাইরাস
  3. ব্যাকটেরিয়া
  4. নেমাটোড
সঠিক উত্তর:
ছত্রাক
উত্তর
সঠিক উত্তর:
ছত্রাক
ব্যাখ্যা
রোগের নাম: আখের পাতার লাল দাগ রোগ

লক্ষণ:
১। এটি ছত্রাকজনিত রোগ ।
২। এ রোগ হলে আখের পাতায় মাঝে মাঝে রক্তের ফোটার ন্যায় লাল দাগ দেখা দেয়। দাগের মাঝখানটা কালো হয়।

ব্যবস্থাপনা ও করনীয়:
১। নিচের দিকের আক্রান্ত পাতা অপসারণ করে পুড়িয়ে ফেলা ।
২। কপারঅক্সিক্লোরাইড ১ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
৩। রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার করতে হবে
৪। রোগ প্রতিরোধ জাতের চাষ করতে হবে ।

উৎস: কৃষি বাতায়ন 
৫৯.
গাছ মোট পানির কত শতাংশ মূলাঞ্চলের প্রথমার্ধ থেকে গ্রহণ করে?
  1. ৪০ শতাংশ
  2. ৫০ শতাংশ
  3. ৭০ শতাংশ
  4. ৯০ শতাংশ
সঠিক উত্তর:
৭০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৭০ শতাংশ
ব্যাখ্যা
গাছের মূলাঞ্চল হতে পানি সংগ্রহ: 
- গাছ মূলাঞ্চল হতে পানি গ্রহণ করে।
- গাছের বৃদ্ধির সাথে মূল বৃদ্ধি পায় ও মাটির গভীরে প্রবেশ করে।
- তাই সেচের মাধ্যমে গাছের মূলাঞ্চল ভিজাতে হয়।
- বেশির ভাগ ফসলের ৮০-৯০ শতাংশ মূল উপরের প্রথম এক থেকে দেড় ফুট মাটির গভীরে থাকে।
- গাছ মোট পানির ৭০ শতাংশ মূলাঞ্চলের প্রথমার্ধ থেকে গ্রহণ করে
- তাই মাটির প্রথম এক থেকে দেড় ফুট গভীরতা পর্যন্ত ভিজিয়ে পানি সেচ দিতে হবে।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬০.
গম ফসলের সেচের প্রতি সংবেদনশীল পর্যায় কোনটি?
  1. মুকুট মূল গজানো
  2. কুশি গজানোর শেষ দিকে
  3. পুষ্পায়ন
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ফসলের বৃদ্ধি পর্যায়: 
- ফসলের শারীরতাত্ত্বিক বৃদ্ধির সকল পর্যায়ে সমানভাবে পানির প্রয়োজন হয় না।
- যে সকল পর্যায়ে মাটিতে পানি স্বল্পতায় ফসলের বৃদ্ধি ব্যাহত হয় তাকে সেচের প্রতি সংবেদনশীল পর্যায় বলে।
- আর যেসব পর্যায়ে পানির অভাবে ফসলের ফলন মারাত্মকভাবে হ্রাস পায় তাকে সংকটময় পর্যায় বলে
- গম ফসলের সেচের প্রতি সংবেদনশীল পর্যায়: মুকুট মূল গজানো, কুশি গজানোর শেষ দিকে, পুষ্পায়ন। 
- গম ফসলের সেচের প্রতি সংকটময় পর্যায়: পুষ্পায়ন, মুকুট মূল গজানো। 

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬১.
মাটি পরীক্ষা না করে সার ব্যবহার করলে কোনটি ঘটতে পারে?
  1. উৎপাদন কমে
  2. খরচ বৃদ্ধি
  3. মাটির উর্বরতা ও পরিবেশ নষ্ট হয়
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
জমিতে সার প্রয়োগ: 
- ফসল উৎপাদনে সারের বিকল্প নেই।
- কেননা উদ্ভিদের খাদ্যই হচ্ছে সার। 
- চাষিরা ফসলের জমিতে সার ব্যবহারের নিয়মনীতি না মেনে অনেকেই পরিমাণের চেয়ে বেশি বা কম সার প্রয়োগ করে থাকেন।
- কাজেই গাছের বৃদ্ধি, ফুল-ফল ধারণ ও মাটিকে উর্বর রাখতে হলে মাটি পরীক্ষা করে সুষম সার ব্যবহার করতে হবে।
- কারণ মাটি পরীক্ষা না করে সার ব্যবহার করলে-
(১) একদিকে যেমন উৎপাদন কম হয় অন্যদিকে খরচ বাড়ে,
(২) এছাড়া মাটির উর্বরতা ও পরিবেশ নষ্ট হয়।
- আবার, সুষম সার প্রয়োগে-
(১) মাটিতে পুষ্টি উপাদান যোগ হ্‌
(২) মাটি উর্বর হয়।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬২.
ধান চাষে ব্যবহৃত পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (AWD) কীসের পদ্ধতি?
  1. সাশ্রয়ী সেচ পদ্ধতি
  2. ফসল শুকানোর পদ্ধতি
  3. প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি
  4. প্রচলিত সেচ পদ্ধতি
সঠিক উত্তর:
সাশ্রয়ী সেচ পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
সাশ্রয়ী সেচ পদ্ধতি
ব্যাখ্যা
প্রচলিত ও আধুনিক সেচ পদ্ধতি: 
- ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য।
- দেশের মোট জমির প্রায় ৭৫ শতাংশ জমিতে ধান চাষ হয়।
- বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আর এ মৌসুম বৃষ্টিহীন থাকায় সবচেয়ে বেশি পানি সেচের প্রয়োজন হয়।
- প্রচলিত সেচ পদ্ধতিতে ধানের জমিতে ১০-১৫ সে.মি. দাঁড়ানো পানি রাখা হয়।
- এ ক্ষেত্রে প্রতি কেজি ধান উৎপাদনে ৩০০০-৫০০০ লিটার পানির প্রয়োজন হয় যা প্রকৃত প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
- বর্তমানে ধান চাষে পানি সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (Alternate Wetting and Drying) সেচ পদ্ধতি জনপ্রিয় হচ্ছে।
- এ পদ্ধতিতে সব সময় জমিতে দাঁড়ানো পানির প্রয়োজন নেই।
- জমিতে একটি পর্যবেক্ষণ নল স্থাপন করে সেচের সময় নির্ধারণ করা হয়।
- এ পদ্ধতিতে পানি, জ্বালানি, ও শ্রমিক খরচ সাশ্রয় হয়।
- ৩০-৩৭ ভাগ সেচের পানি কম লাগে, ২৯ ভাগ ডিজেল কম লাগে এবং ধানের ফলন ১২ ভাগ বেশি হয়।
- সর্বোপরি এটি একটি পরিবেশবান্ধব প্রযুক্তি।

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬৩.
প্রত্যায়িত বীজের ট্যাগের কালার কোনটি?
  1. সবুজ
  2. সাদা
  3. হলুদ
  4. নীল
সঠিক উত্তর:
নীল
উত্তর
সঠিক উত্তর:
নীল
ব্যাখ্যা
প্রত্যায়িত বীজ (Certified Seed):
- ভিত্তি বীজ থেকে প্রত্যায়িত বীজ উৎপাদন করা হয়।
- যাতে বংশগত ও বাহ্যিক বিশুদ্ধতা নির্ধারিত মানে থাকে।
- বীজের গুণাবলী সংরক্ষণের জন্য প্রত্যয়ন একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা।
- বীজ প্রত্যয়ন এজেন্সী এই অনুমোদনের কাজটি করে থাকে।
- এ বীজের ট্যাগের কালার নীল হয়।

এছাড়া, 
- মৌল বা প্রজনন বীজ (Breeder Seed): ট্যাগের কালার সবুজ হয়।
- ভিত্তি বীজ (Foundation seed): ট্যাগের কালার সাদা হয়।
- মানঘোষিত বীজ (Truthfully labeled seed: TLS): ট্যাগের কালার হলুদ হয়।

উৎস: বীজ প্রত্যয়ন এজেন্সী।
৬৪.
সেচের পানির সাথে রাসায়নিক সার মিশিয়ে ফসলে প্রয়োগ করার পদ্ধতির নাম কী?
  1. ইরিগেশন
  2. ফার্টিগেশন
  3. হাইড্রোপনিক্স
  4. মালচিং
সঠিক উত্তর:
ফার্টিগেশন
উত্তর
সঠিক উত্তর:
ফার্টিগেশন
ব্যাখ্যা
ফার্টিগেশন:
- ফার্টিগেশন বাংলাদেশের জন্য একটি নতুন সেচ প্রযুক্তি।
- সেচের পানির সাথে রাসায়নিক সার মিশিয়ে ফসলে প্রয়োগ করা হচ্ছে ফার্টিগেশন।
- পানিতে দ্রবণীয় সার যেমন- ইউরিয়া, পটাশ ইত্যাদি ফার্টিগেশন পদ্ধতিতে ব্যবহার করা যায়।
- ফার্টিগেশন এর মাধ্যমে ফসলের জমিতে সেচ এবং সার একই সঙ্গে প্রয়োগ করা যায়।
- প্রতি ১৪০ লিটার পানিতে ১ কেজি সার মিশাতে হয়।
- সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের বিজ্ঞানীগণ উদ্যানতত্ত্ব ফসলের উপর এ পদ্ধতির পরীক্ষা-নিরীক্ষা করে ভাল ফল পেয়েছেন।

উৎস: কৃষি প্রযুক্তি হাতবই
৬৫.
মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসল কোনটি?
  1. সুগার বিট
  2. নারিকেল
  3. মিষ্টি আলু
  4. তুলা
সঠিক উত্তর:
মিষ্টি আলু
উত্তর
সঠিক উত্তর:
মিষ্টি আলু
ব্যাখ্যা
লবণাক্ততা সহিষ্ণু ফসলের চাষ: 
- লবণাক্ত অঞ্চলে চাষের জন্য আমাদের লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত নির্বাচন করতে হবে।
- উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসলগুলো হলো- নারিকেল, সুপারি, সুগার বিট, তুলা, শালগম, ধৈঞ্চা, পালংশাক ইত্যাদি।
- মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসলগুলো হলো- আমড়া, মিষ্টি আলু, মরিচ, বরবটি, মুগ, খেসারি, ভুট্টা, টমেটো, পেয়ারা ইত্যাদি।
- গম, কমলা, নাশপাতি কম লবণাক্ততা সহিষ্ণু।
- লবণাক্ত এলাকায় আমন মৌসুমে চাষের জন্য অনুমোদিত জাত হলো-বিআর ২২, বিআর ২৩, ব্রি ধান ৪০, ব্রি ধান ৪১, ব্রি ধান ৪৬, ব্রি ধান ৫৩, ব্রি ধান ৫৪ ইত্যাদি। 

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬৬.
আদর্শ মাটিতে পানির পরিমাণ কত?
  1. শতকরা প্রায় ১ ভাগ
  2. শতকরা প্রায় ৫ ভাগ
  3. শতকরা প্রায় ১৫ ভাগ
  4. শতকরা প্রায় ২৫ ভাগ
সঠিক উত্তর:
শতকরা প্রায় ২৫ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
শতকরা প্রায় ২৫ ভাগ
ব্যাখ্যা
পানি:
- মাটির একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হলো পানি।
- মাটির বিভিন্ন কণার মধ্যবর্তী ফাঁকা স্থানে পানি অবস্থান করে।
- মাটির পানি উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোকে তরল রাখে এবং মাটিকে রসাল রাখে।
- বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের জলীয়বাষ্প, ভূ-গর্ভস্থ পানি ও সেচব্যবস্থা থেকে প্রাপ্ত পানিই মাটির পানির প্রধান উৎস।
- আদর্শ মাটিতে পানির পরিমাণ হলো শতকরা প্রায় ২৫ ভাগ।

উৎস: কৃষিশিক্ষা, ষষ্ঠ শ্রেণি, বোর্ড বই।
৬৭.
নিচের কোনটি ধানের বন্যা সহনশীল জাত?
  1. ব্রি ধান৫২
  2. ব্রি ধান৫৪
  3. ব্রি ধান৫৬
  4. ব্রি ধান৫৭
সঠিক উত্তর:
ব্রি ধান৫২
উত্তর
সঠিক উত্তর:
ব্রি ধান৫২
ব্যাখ্যা
বন্যা সহনশীল জাত: 
- দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যাপ্রবণ এলাকায় বোরো ধান উঠার সময় হঠাৎ করে বন্যা দেখা দেয়।
- এসব অঞ্চলে আগাম জাতের বোরো ধান চাষ করে ফসল রক্ষা করা যায়।
- ব্রি ধান২৮, ব্রি ধান৩৬ আগে পাকে বলে এ অঞ্চলে চাষ করা উচিত।
- জানুয়ারি মাসে জমি থেকে পানি বের করে দিয়ে ৬০ দিন বয়সের চারা রোপণ করে ভালো ফলন পাওয়া যায়।
- এসব জাতের ধান ১৪০-১৫০ দিনের মধ্যে পাকে।
- ফলে এপ্রিলের শেষে সংগ্রহ করে বন্যা এড়ানো যায়।
- এ অঞ্চলে রোপা আমন হিসাবে ব্রি ধান৫১ ও ব্রি ধান৫২ দুটি অনুমোদিত বন্যা সহনশীল জাত।
- এ জাত দুটির ১০-১৫ দিন পানির নিচে ডুবে থাকার ক্ষমতা আছে।
- উত্তর-পূর্বাঞ্চলের হাওড় এলাকায় চাষিরা স্থানীয় জাতের গভীর পানির আমন ধানও চাষ করে থাকে।

উল্লেখ্য, ব্রি ধান৫৪ লবণাক্ততা সহিষ্ণু এবং ব্রি ধান৫৬ ও ব্রি ধান৫৭ খরা সহিষ্ণু ধানের জাত। 

উৎস: কৃষিশিক্ষা, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৬৮.
ধান গাছে ‘ডেডহার্ট’ দেখা যায় কোন পোকার আক্রমণে?
  1. মাজরা পোকা
  2. ধানের পাতা মোড়ানাে পোকা
  3. বাদামি ঘাস ফড়িং
  4. সবুজ পাতা ফড়িং
সঠিক উত্তর:
মাজরা পোকা
উত্তর
সঠিক উত্তর:
মাজরা পোকা
ব্যাখ্যা
ধান গাছে মাজরা পোকার আক্রমণ: 
লক্ষণ: 
১। মাজরা পোকার কীড়াগুলো কাণ্ডের ভেতরে থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের ডিগ পাতার গোড়া খেয়ে কেটে ফেলে। ফলে ডিগ পাতা মারা যায়। একে ‘মরা ডিগ’ বা ‘ডেডহার্ট’ বলে।
২। ক্ষতিগ্রস্ত গাছের কাণ্ডে মাজরা পোকা খাওয়ার দরুণ ছিদ্র এবং খাওয়ার জায়গায় পোকার মল দেখতে পাওয়া যায়।
৩। মাজরা পোকার কীড়াগুলো ডিম থেকে ফুটে বের হবার পর আস্তে আস্তে কাণ্ডের ভেতরে প্রবেশ করে।
৪। কীড়ার প্রথমাবস্থায় এক একটি ধানের গুছির মধ্যে অনেকগুলো করে গোলাপী ও কালোমাথা মাজরার কীড়া জড়ো হতে দেখা যায়। কিন্তু হলুদ মাজরা পোকার কীড়া ও পুত্তলীগুলো কাণ্ডের মধ্যে যে কোন জায়গায় পাওয়া যেতে পারে।

ব্যবস্থাপনা: 
১। নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের সময় মাজরা পোকার মথ ও ডিম সংগ্রহ করে নষ্ট করে ফেললে মাজরা পোকার সংখ্যা ও ক্ষতি অনেক কমে যায়। থোর আসার পূর্ব পর্যন্ত হাতজাল দিয়ে মথ ধরে ধ্বংস করা যায়।
২। ক্ষেতের মধ্যে ডালপালা পুঁতে পোকা খেকো পাখির বসার সুযোগ করে দিলে এরা পূর্ণবয়স্ক মথ খেয়ে এদের সংখ্যা কমিয়ে ফেলে।
৩। ধান ক্ষেতে ২০০-৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়।
৪। অনুমোদিত কীটনাশক যেমন: ভিরতাকো ৪০ ডব্লিউজি ৭৫ গ্রাম/হেক্টর হারে অথবা কার্বোফুরান গ্রুপের কীটনাশক যেমন: ফুরাডান ৫ জি ১০ কেজি/হেক্টর হারে অথবা ডায়াজিনন গ্রুপের কীটনাশক যেমন: সার্বিয়ন ৬০ ইসি ৩.৪ মিলি./ লি: প্রয়োগ করা।

উৎস: কৃষি বাতায়ন।
৬৯.
উদ্ভিদের অত্যাবশ্যকীয় বা অপরিহার্য পুষ্টি উপাদান নয় কোনটি?
  1. ম্যাঙ্গানিজ
  2. মলিবডেনাম
  3. সোডিয়াম
  4. ক্লোরিন
সঠিক উত্তর:
সোডিয়াম
উত্তর
সঠিক উত্তর:
সোডিয়াম
ব্যাখ্যা
- সোডিয়াম উদ্ভিদের অত্যাবশ্যকীয় বা অপরিহার্য পুষ্টি উপাদান নয়। 

অত্যাবশ্যকীয় বা অপরিহার্য পুষ্টি উপাদান: 

- যে সমস্ত পুষ্টি উপাদান বীজের অংকুরোদগম, গাছের স্বাভাবিক বৃদ্ধি ও গঠনগত উন্নয়ন এবং বংশ বৃদ্ধির লক্ষ্যে ফুল, ফল, বীজ উৎপাদনের জন্য অপরিহার্য বা অত্যাবশ্যক এবং যাদের অনুপস্থিতিতে উদ্ভিদ তার জীবন চক্র সুষ্ঠুভাবে সমাধা করতে পারেনা, গাছের ঐ উপাদানের অভাব দেখা দিলে কেবল ঐ উপাদান দ্বারা তা পূরণ করতে পারে এবং যাদের অভাবে গাছে সুস্পষ্ট অভাবজনিত লক্ষণ দেখা দেয়, তাদেরকে গাছের অত্যাবশ্যকীয় বা অপরিহার্য পুষ্টি উপাদান বলে।
- উদ্ভিদ পুষ্টি বিজ্ঞানী ডি.আই. আরনন এর মতে, সাধারণত নিম্নলিখিত ১৬টি উপাদানকে গাছের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান বলা হয়।
- এই ১৬টি উপাদান হলো- কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (০), নাইট্রোজেন (N), ফসফরাস (P), পটামিয়াম (K), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg), সালফার (S), লৌহ (Fe), ম্যাঙ্গানিজ (Mn), জিংক (Zn), কপার (Cu), ক্লোরিন (CI), বোরন (B), ও মলিবডেনাম (Mo)।

প্রয়োজনীয় পুষ্টি উপাদান: 
- এই ১৬টি উপাদান ছাড়াও আরো ৪টি উপাদানকে উদ্ভিদের প্রয়োজনীয় বলে মনে করা হয়।
- সেগুলো হলো সোডিয়াম (Na), ভ্যানাডিয়াম (Vd), সিলিকন (Si) এবং কোবাল্ট (Co)।

উৎস: উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, BAged, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭০.
SRI এর পূর্ণরূপ কী?
  1. Sustainable Rice Irrigation
  2. System of Rice Intensification
  3. Scientific Rice Improvement
  4. Soil and Rice Innovation
সঠিক উত্তর:
System of Rice Intensification
উত্তর
সঠিক উত্তর:
System of Rice Intensification
ব্যাখ্যা
SRI:
- SRI এর পূর্ণরূপ হচ্ছে System of Rice Intensification. 
- SRI হলো পানি সেচের মাধ্যমে ধান চাষের এমন একটি কৃষি পরিবেশিক পদ্ধতি যেখানে ফসল, মাটি, পানি এবং উদ্ভিদের পুষ্টি উপাদানের ভিন্নতর ব্যবস্থাপনার মাধ্যমে ধানের ফসল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়।
- SRI পদ্ধতিতে চাষ করার কৌশল সর্বপ্রথম ১৯৮০ সালের দিকে মাদাগাস্কারে উদ্ভাবিত হয়।
- এই পদ্ধতিতে চারা উৎপাদন, রোপন, সেচ, সার, কীটনাশক কম লাগে।
- কিন্তু নিবিড় পরিচর্যা করতে হয় এবং ফলন বেশি হয়।
- এ পদ্ধতিতে ধান চাষের ক্ষেত্রে ৮-১২ দিন বয়সের চারা একটি করে রোপন করতে হয়।
- চারা বর্গাকারে ২৫-৪০ সে.মি দূরত্বে লাগাতে হবে; অর্থাৎ সারি থেকে সারি এবং চারা থেকে চারার দূরত্ব সমান। বর্গাকারে লাগানো গাছ পর্যাপ্ত আলো-বাতাস পাবে এবং আগাছা দমন সহজ হবে।
- জমিতে পর্যাপ্ত পরিমানে জৈব সার প্রয়োগ করতে হবে।
- মাটি পর্যায়ক্রমে ভিজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে সেচ দিতে হবে। 

উৎস: কৃষি শিক্ষা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
ঘাসের পুষ্টিমানের কোন পরিবর্তন না করে পচনশীল সবুজ ঘাস প্রাথমিক অবস্থার মতো করে সংরক্ষণ করাকে কী বলে?
  1. হে
  2. সাইলেজ
  3. প্যালেট
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সাইলেজ
উত্তর
সঠিক উত্তর:
সাইলেজ
ব্যাখ্যা
সাইলেজ:
- ঘাসের পুষ্টিমানের কোন পরিবর্তন না করে পচনশীল সবুজ ঘাস প্রাথমিক অবস্থার মতো করে সংরক্ষণ করাকে সাইলেজ বলে।
- যে মৌসুমে সবুজ ঘাসের অভাব হয়, সে মৌসুমে এই সাইলেজ ব্যবহার করে গো-খাদ্যের অভাব অনেকাংশেই পূরণ করা যায়।
- সাইলেজে সবুজ ঘাসের মান অক্ষুন্ন থাকে বলে এটি খাওয়ালে গরুর মাংস ও দুধ উৎপাদন ক্ষমতা স্বাভাবিক থাকে।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭২.
কোন জমি থেকে একই সময়ে বা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন গাছ, ফসল ও পশুপাখি উৎপাদন ব্যবস্থাকে কী বলে?
  1. মনোক্রপিং
  2. শস্যপর্যায়
  3. কৃষি বনায়ন
  4. শস্যবিন্যাস
সঠিক উত্তর:
কৃষি বনায়ন
উত্তর
সঠিক উত্তর:
কৃষি বনায়ন
ব্যাখ্যা
কৃষি বনায়ন: 
- কৃষি বনায়ন হলো কোন জমি থেকে একই সময়ে বা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন গাছ, ফসল ও পশুপাখি উৎপাদন ব্যবস্থা।
- সাধারণভাবে কৃষি বনায়ন হচ্ছে এক ধরনের সম্মতি ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি।
- এতে কৃষি ফসল, পশু, মৎস্য এবং অন্যান্য কৃষি ব্যবস্থা সহযোগে বহু বর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদ জন্মানোর ব্যবস্থা করা হয়।
- অর্থাৎ কৃষি বনায়ন হচ্ছে একই ভূমি/ভূখন্ড থেকে কৃষি ফসল এবং বনজ দ্রব্য যুগপৎ কিংবা পর্যায়ক্রমিকভাবে উৎপাদন করা।
- পরিবেশ বাঁচানো, জ্বালানি সরবরাহ, কাঁঠ ও শিল্পের কাঁচামাল সরবরাহ বাড়ানোর জন্য বিশ্বব্যাপী কৃষি বনের প্রসার ঘটছে।
- আমাদের দেশেও বর্তমানে কৃষি বনায়ন পদ্ধতির যথেষ্ট উন্নয়ন ঘটছে।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
কৃষিতাত্ত্বিক বীজ এর উদাহরণ কোনটি?
  1. আলুর কন্দ
  2. আনারসের মুকুট
  3. কলাগাছের সাকার
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
উদ্ভিদতত্ত্ব অনুসারে-
- উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলা হয়।
- এ রকম বীজকে ফসলের উদ্ভিদতাত্ত্বিক বীজ বা প্রকৃত বীজ বলে।
যেমন- ধান, গম, সরিষা, টমেটো, শিম, ফুলকপি, মরিচ, জাম, কাঁঠাল ইত্যাদি বীজ।

কৃষিতত্ত্ব অনুসারে-
- উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশ পেলে একই রকম নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজ বলে।
- এ রকম বীজকে বংশ বিস্তারক উপকরণও বলা হয়।
যেমন- লিচুর কলম, আমের কলম, আলুর কন্দ, আনারসের মুকুট, কলাগাছের সাকার, কাকরোলের মূল, পাথরকুচি গাছের পাতা, উদ্ভিদতাত্ত্বিক বীজ ইত্যাদি।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
যে জায়গায় চারাগাছ উৎপন্ন করে অন্য কোথাও রোপণের আগ পর্যন্ত তা পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে কী বলা হয়?
  1. কৃষি বনায়ন
  2. এগ্রোফরেস্ট্রি
  3. সামাজিক বন
  4. নার্সারি
সঠিক উত্তর:
নার্সারি
উত্তর
সঠিক উত্তর:
নার্সারি
ব্যাখ্যা
নার্সারি: 
- বাংলাদেশে কৃষির লাভজনক যে সব সেক্টর রয়েছে তার মধ্যে নার্সারি পেশা অন্যতম।
- যে জায়গায় চারাগাছ উৎপন্ন করে অন্য কোথাও রোপণের আগ পর্যন্ত তা পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে নার্সারি বলে।
- আভিধানিক অর্থে বনজ নার্সারি হলো চারা গাছের আলয় বা চারালয়।
- আধুনিক পদ্ধতি অনুসরণ করে একটি আদর্শ নার্সারি থেকে সুস্থসবল ও সুন্দর চারা পাওয়া সম্ভব।
- নার্সারিতে বীজ থেকে চারা উৎপাদন করা হয়।
- আধুনিক পদ্ধতিতে কলম থেকেও উন্নতমানের চারা উৎপাদন করা হয়।
- বন নার্সারি ব্যবসার মৌসুম হলো বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত।
- বর্ষাকালে চারা সহজেই বাঁচে এবং দ্রুত বড় হয়।
- এজন্য এ সময়ে চারা বেশি বিক্রি হয়।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
বীজ সংরক্ষনের জন্য উত্তম কোনটি?
  1. চটের ব্যাগ
  2. মাটির কলসী
  3. বায়ুরোধী ড্রাম
  4. পলিব্যাগ
সঠিক উত্তর:
বায়ুরোধী ড্রাম
উত্তর
সঠিক উত্তর:
বায়ুরোধী ড্রাম
ব্যাখ্যা
বীজ সংরক্ষণ: 
- বীজ প্রক্রিয়াজাতকরণ শেষে প্রাপ্ত মানসম্পন্ন বীজ পরবর্তীতে ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের পাত্র বা স্থানে রেখে দেয়াকে বীজ সংরক্ষণ বুঝায়।
- আমাদের দেশে কৃষকরা সাধারণত বীজ সংরক্ষণ করে থাকে চটের বস্তা, প্লাষ্টিক বস্তা, মাটির মটকা, ড্রাম, কলসী, টিনের পাত্র, কাচের বৈয়ম, বাশের তৈরি বেড়, ডোল, পলিব্যাগ ইত্যাদি।
- প্রচলিত পদ্ধতিসমূহ বীজ সংরক্ষণের জন্য খুব একটা ভালো নয়।
- বিশেষ করে চটের বস্তা, বেড়, ডোল, মটকা, কলসী ইত্যাদিতে বীজ সংরক্ষণ করলে বীজের আর্দ্রতা বাহিরের পরিবেশের আর্দ্রতা দ্বারা প্রভাবিত হয়।
- কারণ এ সকল পাত্র বায়ুরোধী নয়।
- তবে বায়ুরোধী প্লাষ্টিক কনটেইনার, ব্যাগ, ড্রাম, কাচের বৈয়ম প্রভৃতিতে উপযুক্ত আর্দ্রতার বীজ পাত্র ভর্তি করে সংরক্ষণ করলে ৬ থেকে ১২ মাস পর্যন্ত ভালো রাখা সম্ভব।
- সেক্ষেত্রে বীজ মাঝে মধ্যে পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে রোদে শুকিয়ে নিতে হবে।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।