পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
[বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রস্তুতি - ২০২৩] বিষয়: সাধারণ জ্ঞান টপিক: 1. International Affairs (International Issues, International Organizations, Environmental Issue, Geographical Issue, etc)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
Current member of IMF -
  1. ক) 189
  2. খ) 190
  3. গ) 191
  4. ঘ) 192
সঠিক উত্তর:
খ) 190
উত্তর
সঠিক উত্তর:
খ) 190
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
-  IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
.
Which is not the language of the United Nations?
  1. ক) French
  2. খ) Arabic
  3. গ) Italian
  4. ঘ) Russian
সঠিক উত্তর:
গ) Italian
উত্তর
সঠিক উত্তর:
গ) Italian
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি:
• ইংরেজি
• ফ্রেঞ্চ/ফরাসি
• রাশিয়ান
• চীনা
• স্পেনিশ
• আরবি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
International Court of justice has -
  1. ক) 5 judges
  2. খ) 10 judges
  3. গ) 15 judges
  4. ঘ) 20 judges
সঠিক উত্তর:
গ) 15 judges
উত্তর
সঠিক উত্তর:
গ) 15 judges
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ,
• নিরাপত্তা পরিষদ,
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন,
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত,
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত:
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
- এর সদরদপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
- আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট: আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ (সোমালিয়া)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
When was the first World Climate Conference?
  1. ক) 1979
  2. খ) 1990
  3. গ) 1995
  4. ঘ) 2009
সঠিক উত্তর:
ক) 1979
উত্তর
সঠিক উত্তর:
ক) 1979
ব্যাখ্যা
বিশ্ব জলবায়ু সম্মেলন:
- প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন ১২-২৩ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালে জেনেভাতে অনুষ্ঠিত হয়েছিল।
- এটি WMO দ্বারা স্পনসর হয়েছিল।
- এটি ছিল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রথম বড় আন্তর্জাতিক বৈঠকগুলোর একটি।
- মূলত এটি একটি বৈজ্ঞানিক সম্মেলন।
- এটি জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) এর সহযোগিতায় WMO দ্বারা আহবান করা হয়েছিল।
- প্রথম সপ্তাহে ৫৩টি দেশ এবং ২৪টি আন্তর্জাতিক সংস্থার প্রায় ৩৫০ বিশেষজ্ঞ এবং কৃষি, জলসম্পদ, মৎস্য, জ্বালানি, পরিবেশ, বাস্তুবিদ্যা, জীববিজ্ঞান, চিকিৎসা, সমাজবিজ্ঞান এবং অর্থনীতিসহ বিস্তৃত শাখা থেকে অংশগ্রহণ করেছিলেন।

উৎস: WMO এর ওয়েবসাইট।
.
Where is the headquarters of UNEP located?
  1. ক) Paris, France
  2. খ) Nairobi, Kenya
  3. গ) Bonn, Germany
  4. ঘ) New York, United States
সঠিক উত্তর:
খ) Nairobi, Kenya
উত্তর
সঠিক উত্তর:
খ) Nairobi, Kenya
ব্যাখ্যা
UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme।
- এটি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি।
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক। 
- বর্তমান নির্বাহী পরিচালক: ইঙ্গার অ্যান্ডারসেন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে্র ৫ জুন।
- প্রতিষ্ঠার তারিখ ধরে ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।

উৎস: UNEP এর ওয়েবসাইট।
.
Which United Nations agency publishes the World Investment Report?
  1. ক) IMF
  2. খ) WB
  3. গ) UNCTAD
  4. ঘ) WEF
সঠিক উত্তর:
গ) UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
গ) UNCTAD
ব্যাখ্যা
UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে। 
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

উল্লেখ্য,
- UNCTAD এর বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২৩ একটি বিস্তৃত বার্ষিক বিনিয়োগ ঘাটতি প্রকাশ করে যা উন্নয়নশীল দেশগুলি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনের জন্য কাজ করার সময় মোকাবেলা করে৷ এই ব্যবধানটি এখন প্রতি বছর প্রায় $৪ ট্রিলিয়ন - ২০১৫ সালে যখন SDGগুলি ছিল তখন $২.৫ট্রিলিয়ন থেকে গৃহীত।

 উৎস: UNCTAD ওয়েবসাইট।
.
IBRD and IMF were formed as a result of which negotiations?
  1. ক) London conference
  2. খ) Geneva Conference
  3. গ) Lisbon Conference
  4. ঘ) Bretton Woods Conference
সঠিক উত্তর:
ঘ) Bretton Woods Conference
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bretton Woods Conference
ব্যাখ্যা
ব্রেটন উডস কনফারেন্স:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- সম্মেলনটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ১৯৪৪ সালের ১-২২ জুলাই।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF এর Founding Fathers বলা হয় ৷
- এই সম্মেলনের ফলে বিশ্বব্যাংক (IBRD), IMF গঠিত হয়।

উৎস: World Bank Group ওয়েবসাইট।
.
The Montreal Protocol relate to -
  1. ক) Greenhouse gases
  2. খ) Climate
  3. গ) Ozone layer
  4. ঘ) Land erosion
সঠিক উত্তর:
গ) Ozone layer
উত্তর
সঠিক উত্তর:
গ) Ozone layer
ব্যাখ্যা
Montreal Protocol:
- মন্ট্রিল প্রটোকলের পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer।
- মন্ট্রিল প্রোটকলের আলোচ্য বিষয়: ওজোন স্তরের ক্ষয়।
- ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। 
- মন্ট্রিল প্রোটোকল ওজোন ক্ষয়কারী পদার্থ (ODS) এর উৎপাদন এবং ব্যবহার পর্যায়ক্রমে স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন স্তর রক্ষা করার জন্য একটি বিশ্বব্যাপী চুক্তি।
- ODS হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- প্রভাব: CFC এর নতুন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের একটি উল্লেখযোগ্য অবদানকারীকে বাদ দিয়েছে, যা ২১০০ সালের মধ্যে ০.৫ থেকে ১ ডিগ্রি ফারেনহাইটের সম্ভাব্য অতিরিক্ত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এড়াতে পারে।

উৎস: State Department (.gov).
.
Which South American country is a member of OIC?
  1. ক) Dominican Republic
  2. খ) Barbados
  3. গ) Guyana
  4. ঘ) Trinidad and Tobago
সঠিক উত্তর:
গ) Guyana
উত্তর
সঠিক উত্তর:
গ) Guyana
ব্যাখ্যা
OIC:
- OIC (The Organisation of Islamic Cooperation) একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
-  এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা  ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ২৪টি।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC- এর সদস্য।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ ৫ বছর।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তিন বছর পর পর।
- অফিসিয়াল ভাষা: ৩টি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

উৎস: OIC ওয়েবসাইট।
১০.
Current members of IPCC -
  1. ক) 191
  2. খ) 193
  3. গ) 195
  4. ঘ) 197
সঠিক উত্তর:
গ) 195
উত্তর
সঠিক উত্তর:
গ) 195
ব্যাখ্যা
IPCC:
- IPCC (Intergovernmental Panel on Climate Change) হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।
- বিশ্ব আবহাওয়া সংস্থা এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ১৯৮৮ সালে IPCC প্রতিষ্ঠা করে।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- আইপিসিসি জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।

উৎস: IPCC এর ওয়েবসাইট।
১১.
The headquarter of World Bank is in -
  1. ক) Geneva , Switzerland
  2. খ) New York, USA
  3. গ) Washington D.C, USA
  4. ঘ) Vienna, Austria
সঠিক উত্তর:
গ) Washington D.C, USA
উত্তর
সঠিক উত্তর:
গ) Washington D.C, USA
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।
- ১৯৬০ সালে বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার করে কিউবা।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।

উৎস: World Bank ওয়েবসাইট।
১২.
Where will Cop-28 be held?
  1. Qatar
  2. Australia
  3. Mexico
  4. UAE
সঠিক উত্তর:
UAE
উত্তর
সঠিক উত্তর:
UAE
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
- সংযুক্ত আরব আমিরাত ২০২৩ সালের নভেম্বরে এক্সপো সিটি দুবাইতে ২০২৩ সালের UN ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (COP28) এর পক্ষগুলির ২৮তম সম্মেলনের আয়োজন করবে যা আমাদের সময়ের সবচেয়ে চাপযুক্ত বৈশ্বিক চ্যালেঞ্জের জন্য সাহসী, ব্যবহারিক এবং উচ্চাকাঙ্ক্ষী সমাধানের বিষয়ে বিশ্বকে একত্রিত করতে। 

অন্যদিকে -
- কপ - ২৯ আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
- কপ -১৬ মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল।
- কপ - ১৮ কাতারে অনুষ্ঠিত হয়েছিল।

 উৎস: UNFCCC এর অফিসিয়াল ওয়েবসাইট।
১৩.
'Greenpeace' is an environmental organization of -
  1. ক) Amsterdam, Netherlands
  2. খ) Vancouver, Canada
  3. গ) Rome, Italy
  4. ঘ) Lisbon, Portugal
সঠিক উত্তর:
ক) Amsterdam, Netherlands
উত্তর
সঠিক উত্তর:
ক) Amsterdam, Netherlands
ব্যাখ্যা
গ্রিনপিস:
- গ্রিনপিস আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে, কানাডায়।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডের আমস্টারডামে।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রীনপিস’ নামে রুপান্তরিত হয়।
- গ্রীনপিস ইন্টারন্যাশনাল ২৭টি সংস্থার একটি কাঠামো।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো। 

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।
১৪.
The first SAARC summit was held in -
  1. ক) Delhi
  2. খ) Kathmandu
  3. গ) Thimphu
  4. ঘ) Dhaka
সঠিক উত্তর:
ঘ) Dhaka
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Dhaka
ব্যাখ্যা
সার্ক (SAARC):
- সার্ক (South Asian Association for Regional Cooperation) হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি:
১। বাংলাদেশ
২। ভারত
৩। পাকিস্তান
৪। নেপাল
৫। শ্রীলংকা
৬। ভুটান
৭। মালদ্বীপ
৮। আফগানিস্তান।
- সার্কের প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়। 
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
১৫.
Which bank established by BRICS?
  1. ক) BRICS Development Bank
  2. খ) International Bank
  3. গ) Economics Development Bank
  4. ঘ) New Development Bank
সঠিক উত্তর:
ঘ) New Development Bank
উত্তর
সঠিক উত্তর:
ঘ) New Development Bank
ব্যাখ্যা
BRICS:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক' বা New Development Bank (NDB)।

উৎস: ব্রিকস ওয়েবসাইট।
১৬.
Who is responsible for the World Heritage Site?
  1. ক) UNDP
  2. খ) IMO
  3. গ) UNEP
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
ঘ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UNESCO
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO এর পূর্নরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য: ১৯৪টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো। 
- বাংলাদেশের সোমপুর বিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।

অন্যদিকে -
- UNDP সমাজের সকল স্তরের লোকেদের সাথে অংশীদারিত্ব করে এমন জাতি গঠনে সহায়তা করতে যা সঙ্কট মোকাবেলা করতে পারে, এবং প্রত্যেকের জীবনযাত্রার মান উন্নত করে এমন ধরনের প্রবৃদ্ধি চালাতে এবং বজায় রাখতে পারে।
- UNEP- এর মিশন হলো নেতৃত্ব প্রদান করা এবং ভবিষ্যত প্রজন্মের সাথে আপস না করে দেশ ও জনগণকে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে অনুপ্রেরণা, তথ্য প্রদান এবং সক্ষম করে পরিবেশের যত্নে অংশীদারিত্বকে উৎসাহিত করা।
- ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (IMO) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা ও নিরাপত্তার উন্নতি এবং জাহাজ থেকে সামুদ্রিক দূষণ প্রতিরোধের ব্যবস্থার জন্য দায়ী। আইএমও আন্তর্জাতিক শিপিংয়ের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য মান নির্ধারণ করে।

উৎস: unesco.org.
১৭.
How many member countries are under SAPTA?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 7
ব্যাখ্যা
SAPTA:
- এর পূর্ণরূপ: SAARC Preferential Trading Arrangement.
- সার্কের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সমতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এই চুক্তিটি করা হয়।
- স্বাক্ষরিত হয়: ১৯৯১ সালের এপ্রিলে কলম্বোয় অনুষ্ঠিত সার্কের ষষ্ঠ সম্মেলনে চুক্তিটির বিষয়ে সম্মতি প্রদান করা হয়
- এপ্রিল, ১৯৯৩ সালে এটি ঢাকায় স্বাক্ষরিত হয়।
- সার্কের সাতটি সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, বুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে একটি অগ্রাধিকারমূলক ট্রেডিং এরিয়া তৈরির বিষয়ে SAPTA স্বাক্ষরিত হয়েছিল। 

অন্যদিকে,
- SAPTA চুক্তির সীমাবদ্ধতাগুলোকে মিটিয়ে ৬ জানুয়ারি ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সম্মেলনে South Asian Free Trade Area (SAFTA) স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০০৬।
- স্বাক্ষরকারী দেশ: ৮টি।

উৎস: SAARC ওয়েবসাইট।
১৮.
Bangladesh implemented the Basel Convention on -
  1. ক) May 5, 1992
  2. খ) September 2, 1992
  3. গ) June 30, 1993
  4. ঘ) January 3, 1997
সঠিক উত্তর:
গ) June 30, 1993
উত্তর
সঠিক উত্তর:
গ) June 30, 1993
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে।
- গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯ সালে; বাসেল, সুইজারল্যান্ড।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-  বাংলাদেশ বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৩ সালের ৩০ জুন।

অন্যদিকে -
- আর্জেন্টিনা বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯২ সালের ৫ই মে।
- ভারত বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯২ সালের ২২শে সেপ্টেম্বর।
- নেপাল বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৭ সালের ১৩ই জানুয়ারী। 

উৎস: unep.org.
১৯.
Recently, which US-Russia agreement was suspended?
  1. ক) SORT
  2. খ) New START
  3. গ) START-2
  4. ঘ) 123 agreement
সঠিক উত্তর:
খ) New START
উত্তর
সঠিক উত্তর:
খ) New START
ব্যাখ্যা
New START চুক্তি:
- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিউ স্টার্ট চুক্তি কার্যকর হয় ২০১১ সালে।
- স্বাক্ষর করেছিলেন দুই দেশের সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভ। 
- চুক্তি অনুযায়ী, উভয় দেশের সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি পারমাণবিক অস্ত্র মোতায়েনের সুযোগ ছিল। 
- ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি ‘নিউ স্টার্ট চুক্তি’ স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রুশ প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র যদি দ্রুত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তাহলে রাশিয়ারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া দরকার।

অন্যদিকে -
- ১২৩ চুক্তি: ভারত-মার্কিন পারমাণবিক চুক্তি নামেও পরিচিত। এই চুক্তির অধীনে, আমেরিকা ভারতের সাথে সম্পূর্ণ বেসামরিক পারমাণবিক সহযোগিতায় সম্মত হয়। ২০০৮ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- স্টার্ট- ২: ৩ জানুয়ারি, ১৯৯৩ সালে চুক্তি স্বক্ষরিত হয়।রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাসকরন এর উদ্দেশ্যে রাশিয়া, মস্কোতে স্বাক্ষর করে। এর ফলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র স্ব স্ব পারমাণবিক ক্ষেপণাস্ত্র দুই- তৃতীয়াংশ ধ্বংষ করতে একমত হয়।
- যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক ওয়্যারহেডের সংখ্যা ১৭০০-২২০০ এর মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য ২০০২ সালের ২৪ মে রাশিয়ার মস্কোতে SORT চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

উৎস: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, প্রথম আলো।
২০.
Which organization are changed by the WTO?
  1. ক) IMF
  2. খ) IBRD
  3. গ) GATT
  4. ঘ) IFC
সঠিক উত্তর:
গ) GATT
উত্তর
সঠিক উত্তর:
গ) GATT
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৬টি দেশ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর সর্বশেষ সদস্য: আফগানিস্তান।
- এর মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। 
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।

অন্যদিকে -
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

উৎস: WTO ওয়েবসাইট.
২১.
Convention on Wetlands -
  1. ক) Nagoya Protocol
  2. খ) Stockholm Convention
  3. গ) Bali conference
  4. ঘ) Ramsar Convention
সঠিক উত্তর:
ঘ) Ramsar Convention
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ramsar Convention
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
- ১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে।
- এটি বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- ১৭১টি দেশ স্বাক্ষর করে। 
- ২,৪৭১টি স্থান আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে তালিকাভুক্ত করে। 
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ মে রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।
- এছাড়া হাকালুকি হাওরকে রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়াস চলছে।

উৎস: UNESCO এর ওয়েবসাইট।
২২.
Which is not a UN organization?
  1. ক) ICAO
  2. খ) ILO
  3. গ) WIPO
  4. ঘ) CARE
সঠিক উত্তর:
ঘ) CARE
উত্তর
সঠিক উত্তর:
ঘ) CARE
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ,
• নিরাপত্তা পরিষদ,
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন,
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত,
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ১৫ টি।
- এগুলো হলো: ILO, FAO, UNESCO, ICAO, WHO, World Bank Group, IMF, UPU, ITU, WMO, IMO, WIPO, IFAD, UNIDO এবং UNWTO.
- জাতিসংঘের তহবিল ও কর্মসূচি সমূহ জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক রেজ্যুলিউশনের মাধ্যমে প্রতিষ্ঠিত।

অন্যদিকে -
- CARE (Cooperative for American Relief Everywhere) একটি বেসরকারী সংগঠন যা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত।
- এটি বিশ্বব্যাপী দারিদ্র্য এবং প্রান্তিকতার বিরুদ্ধে লড়াই করার জন্য ১০৪টি দেশে কাজ করছে।
- CARE বাংলাদেশে ১৯৪৯ সাল থেকে সক্রিয় রয়েছে এবং বাংলাদেশ কেয়ারের বৃহত্তম কান্ট্রি অফিসগুলির মধ্যে একটি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২৩.
'E-8' refers to which 8 countries of the world?
  1. ক) 8 poor countries
  2. খ) 8 polluting countries
  3. গ) 8 industrialized countries
  4. ঘ) 8 developing countries
সঠিক উত্তর:
খ) 8 polluting countries
উত্তর
সঠিক উত্তর:
খ) 8 polluting countries
ব্যাখ্যা
ই - ৮:
- ই - ৮ হচ্ছে ৮টি পরিবেশ দুষণকারী দেশ।
- ই - ৮ ভুক্ত দেশসমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন-কানুন জারি করে। 
- ই - ৮ ভুক্ত দেশসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, জাপান, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতাদের দ্বারা গঠিত একটি সংস্থা।

উৎস: Britannica.
২৪.
What kind of alliance is OPEC?
  1. ক) Asian Free Trade Association
  2. খ) Regional Security Alliance
  3. গ) Mediterranean Commercial Alliance
  4. ঘ) Alliance of Oil Exporting Countries
সঠিক উত্তর:
ঘ) Alliance of Oil Exporting Countries
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Alliance of Oil Exporting Countries
ব্যাখ্যা
OPEC:
-  OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. 
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- বর্তমান সদস্য ১৩টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা ।

উৎস: OPEC এর ওয়েবসাইট।
২৫.
Which state of the Commonwealth was not under British rule?
  1. ক) Mozambique
  2. খ) Australia
  3. গ) Nigeria
  4. ঘ) Malawi
সঠিক উত্তর:
ক) Mozambique
উত্তর
সঠিক উত্তর:
ক) Mozambique
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ।
- এর সদরদপ্তর অবস্থিত লন্ডনের মার্লবোরো হাউসে।
- সর্বশেষ সদস্য টোগো।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- প্রেসিডেন্ট: ঋষি সুনাক।
- ব্রিটিশ উপনিবেশ না হয়েও মোজাম্বিকা ও রুয়ান্ডা এর সদস্য।

 উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
২৬.
Agenda 21 was adopted at which conference?
  1. ক) Johannesburg
  2. খ) Stockholm
  3. গ) Copenhagen
  4. ঘ) Rio
সঠিক উত্তর:
ঘ) Rio
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Rio
ব্যাখ্যা
এজেন্ডা ২১:
- পরিবেশ ও  উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনে গৃহীত একটি দলিল।
- পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত রিও ঘোষণা এবং বনের টেকসই ব্যবস্থাপনার নীতির বিবৃতি ১৭৮টি দেশ অংশ করেছিল।
- ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ১৪ জুন ১৯৯২ থেকে।
- ১৯৯৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে আর্থ সামিটের অগ্রগতির পাঁচ বছরের পর্যালোচনা করা হবে বলে সম্মত হয়েছিল ।
- এজেন্ডা ২১ - এর পূর্ণ বাস্তবায়ন ২০০২ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত  টেকসই উন্নয়নের বিশ্ব শীর্ষ সম্মেলনে (WSSD) দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করা হয়েছিল।

অন্যদিকে -
- ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছিল স্টকহোম সম্মেলনে।
- ক্লাইমেট ফান্ড গঠন করা হয়েছিল কোপেনহেগেন সম্মেলনে।

 উৎস: UNEP এর ওয়েবসাইট।
২৭.
Which country is not in ASEAN?
  1. ক) Brunei
  2. খ) Myanmar
  3. গ) Laos
  4. ঘ) Bangladesh
সঠিক উত্তর:
ঘ) Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bangladesh
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।

উৎস: ASEAN ওয়েবসাইট।
২৮.
How many countries of the European Union are included in the Schengen Agreement?
  1. ক) 22
  2. খ) 23
  3. গ) 26
  4. ঘ) 27
সঠিক উত্তর:
খ) 23
উত্তর
সঠিক উত্তর:
খ) 23
ব্যাখ্যা
শেনজেন চুক্তি (Schengen Agreement):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোকে তাদের জাতীয় সীমানা বিলুপ্তি করে দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তির উদ্দেশ্য ছিল সীমানাবিহীন একটি ইউরোপ তৈরি করা যা 'শেনজেন এলাকা' নামে পরিচিত হবে।
- স্বাক্ষরিত হয়: ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ১৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- প্রায় ৪২০ মিলিয়ন লোকের জনসংখ্যা সহ শেনজেন এলাকা ৪ মিলিয়ন বর্গকিলোমিটার।
- শেনজেন ভুক্ত দেশ ২৭টি।
- যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এর দেশ ২৩টি।
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেন ভুক্ত দেশের তালিকায় রয়েছে।
- শেনজেন ভুক্ত ২৭তম দেশ হলো ক্রোয়েশিয়া।

উৎস: Europa.eu
২৯.
Which countries rejoined the Paris Agreement?
  1. ক) USA
  2. খ) UK
  3. গ) Russia
  4. ঘ) China
সঠিক উত্তর:
ক) USA
উত্তর
সঠিক উত্তর:
ক) USA
ব্যাখ্যা
প্যারিস চুক্তি:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানের লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, এদেরকে একত্রে প্যারিস চুক্তি বা পিস অব প্যারিস বলে।
- ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তির পক্ষসমূহ- প্রথম পক্ষ: যুক্তরাজ্য, দ্বিতীয় পক্ষ: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড। 
- এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।
- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে কপ–২১ সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২০০টি দেশ এতে স্বাক্ষর করে। 
- ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে  ২০২০ সালের ৪ নভেম্বর এ চুক্তি থেকে বেরিয়ে আসে।
- ২০২১ সালের ২০ জানুয়ারি, প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তিতে ফিরিয়ে নেওয়ার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। 
- ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ খাতকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।
- সেই চুক্তি অনুয়ায়ী যুক্তরাষ্ট্র আনুষ্ঠনিকভাবে প্যারিস চুক্তিতে পুনরায় যোগদান করলো।

উৎস: State Department (.gov).
৩০.
Who is the founder of World Resources Institute?
  1. ক) James Gustave Speth
  2. খ) Wangari Maathai
  3. গ) Robert A Citron
  4. ঘ) Lester Brown
সঠিক উত্তর:
ক) James Gustave Speth
উত্তর
সঠিক উত্তর:
ক) James Gustave Speth
ব্যাখ্যা
World Resources Institute: 
- এটি একটি বিশ্বব্যাপী গবেষণা অলাভজনক সংস্থা।
- এটি জেমস গুস্তাভ স্পেথের নেতৃত্বে ম্যাকআর্থার ফাউন্ডেশনের অর্থায়নে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- ডব্লিউআরআই- এর কার্যক্রম সাতটি ক্ষেত্রে কেন্দ্রীভূত: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।

অন্যদিকে -
- লেস্টার ব্রাউন Worldwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- রবার্ট এ সাইট্রন Earthwatch Institute এর প্রতিষ্ঠাতা।
- ওয়াঙ্গেরি মাথাই Greenbelt Movement এর প্রতিষ্ঠাতা।

উৎস: World Resources Institute এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩১.
The Uruguay Round negotiations led to the creation of -
  1. ক) IMF
  2. খ) BRICS
  3. গ) WTO
  4. ঘ) APEC
সঠিক উত্তর:
গ) WTO
উত্তর
সঠিক উত্তর:
গ) WTO
ব্যাখ্যা
 WTO (World Trade Organization):
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)- এর।

উৎস: i) WTO ওয়েবসাইট।
        ii) Britannica.
৩২.
Regarding 'V-20' group -
  1. ক) Poverty alleviation
  2. খ) Climate change
  3. গ) Economics
  4. ঘ) Agricultural development
সঠিক উত্তর:
খ) Climate change
উত্তর
সঠিক উত্তর:
খ) Climate change
ব্যাখ্যা
Vulnerable 20 (V-20):
- Vulnerable 20 (V-20) হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- ২০১৫ সালে ফিলিপাইনের সভাপতিত্বে একটি ফোরামে বিশটি সদস্য দেশ ফোরামের অফিসিয়াল ব্লক, 'V20' বা 'ভালনারেবল টোয়েন্টি' চালু করেছিল, যা সারা বিশ্বের শীর্ষ ২০টি দেশ নিয়ে গঠিত যারা বিপর্যয়ের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
- ২০১৫ সালের অক্টোবরে পেরুর রাজধানী লিমায় এটি গঠিত হয়।
- ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- বাংলাদেশ ২০২০-২০২২ গ্রুপটির সভাপতির হিসাবে রয়েছেন। 
- ইতোমধ্যে এর সদস্য সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৫৮ করা হয়েছে।
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত। 

উৎস: Vulnerable 20 এর ওয়েবসাইট।