পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সংস্কৃত [১৫১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সংস্কৃত [১৫১]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পরীক্ষা - ১ টপিক: (ক) সংস্কৃত সাহিত্যের ইতিহাস: বৈদিক সাহিত্য, উপনিষদ, ব্রাহ্মণ সাহিত্য। উৎস: ১ম ক্লাস ও সংশ্লিষ্ট পাঠ্যবই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সংস্কৃত [১৫১]

৪৯তম বিসিএস ⎯ সংস্কৃত [১৫১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
ঋগবেদে মোট কতটি মণ্ডল আছে?
  1. ৯টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ৮ট
ব্যাখ্যা
সর্বমোট ১০টি মণ্ডল বা বই এবং এতে ১০২৮টি সূক্ত বা স্তোত্র রয়েছে।
.
'নাসদীয় সূক্ত’ কোন বেদে পাওয়া যায়?
  1. ঋগ্বেদ
  2. সামবেদ
  3. অথর্ববেদ
  4. যজুর্বেদ
ব্যাখ্যা
নাসদীয় সূক্ত ঋগবেদের ১০ম মণ্ডলের ১২৯তম  সূক্ত। এটি মূলত সৃষ্টিতত্ত্ব নিয়ে একটি গভীর চিন্তামূলক রচনা।
.
সামবেদকে মূলত কোন উদ্দেশ্যে ব্যবহার করা হতো?
  1. যুদ্ধ      
  2. সংগীত ও যজ্ঞ
  3. চিকিৎসা
  4.  জ্যোতিষ
ব্যাখ্যা
যুদ্ধের কথা ঋগবেদে, চিকিৎসা এবংজ্যোতিষের কথা আছে অথর্ববেদে। সুতরাং সঠিক উত্তর খ) সংগীত ও যজ্ঞ।
.
অথর্ববেদে প্রধানত কোন বিষয়বস্তু রয়েছে? 
  1. দার্শনিক চিন্তা
  2. চিকিৎসা ও জাদুবিদ্যা
  3. যুদ্ধবিষয়ক মন্ত্র
  4. কৃষিকাজ
ব্যাখ্যা
দার্শনিক চিন্তার কথা প্রায় সববেদেই আছে এবং উপনিষদেও আছে, যুদ্ধবিষয়ক মন্ত্র আছে ঋগবেদে, কৃষিকাজের কথা অথর্ববেদে উল্লেখ থাকলেও অথর্ববেদের  প্রধান বিষয়- খ) চিকিৎসা ও জাদুবিদ্যা
.
‘পুরুষসূক্ত’ কোন বেদে পাওয়া যায়?
  1. ঋগ্বেদ
  2. যজুর্বেদ
  3. সামবেদ
  4. অথর্ববেদ
ব্যাখ্যা
পুরুষ সূক্ত ঋগবেদের ১০ম মণ্ডলের ৯০ সংখ্যক সূক্ত।
.
যজুর্বেদকে কয় ভাগে বিভক্ত করা হয়?
ব্যাখ্যা
যজুর্বেদ ২ ভাগে বিভক্ত-শুক্ল ( সুসমন্বিত) ও কৃষ্ণ(বিশৃঙ্খল) যজুর্বেদ।
.
বৈদিক দেবতাদের মধ্যে ‘অগ্নি’কে বলা হয়—
  1. মানবের বন্ধু
  2. যজ্ঞের রক্ষক
  3. দেবতাদের পুরোহিত
  4. জ্ঞানের দেবতা
ব্যাখ্যা
অগ্নি, মানুষ এবং দেবতাদের মধ্যে যোগাযোগ ঘটায় বলেই অগ্নিকে দেবতাদের পুরোহিত বলা হয়।
.
ঋগ্বেদের প্রাচীনতম মণ্ডল কোনটি?
  1. ৯ম
  2. ৭ম
  3. ৬ষ্ঠ
  4. ২য়
ব্যাখ্যা
ঋগ্বেদে ১০টি মণ্ডল রয়েছে- এদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম মণ্ডল হলো ৬ষ্ঠ মণ্ডল।
.
‘ঋত’ শব্দের অর্থ কী?
  1. সত্য
  2. দেবতা
  3. যজ্ঞ
  4. নৈতিক বিধান
ব্যাখ্যা
ঋত শব্দের সঠিক অর্থ- নৈতিক বিধান।
১০.
বৈদিক ভাষা কোনটির নিকটতম?
  1. পালি
  2. গ্রিক
  3. অ্যাভেস্তান
  4. প্রাকৃত
ব্যাখ্যা
বৈদিক এবং আভেস্তান একই ভাষা পরিবারের অর্থাৎ ইন্দো-ইরানীয় শাখার ভাষা বলেই এদুটো ভাষাকে নিকটতম ভাষা বলা হয়।
১১.
বেদাঙ্গ কয়টি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
বেদাঙ্গ ৬টি- শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, অলঙ্কার এবং জ্যোতিষ।
১২.
‘শিক্ষা’ বেদাঙ্গের উদ্দেশ্য কী? 
  1. ছন্দ রক্ষা
  2. ধ্বনি ও উচ্চারণ শিক্ষা
  3. ব্যাকরণ শিক্ষা
  4. আচার ব্যাখ্যা
ব্যাখ্যা
শিক্ষা বেদাঙ্গের মূল উদ্দেশ্য হচ্ছে- ধ্বনি ও উচ্চারণ শিক্ষা।
১৩.
ছন্দবিষয়ক বেদাঙ্গের নাম কী?
  1. নিরুক্ত
  2. শিক্ষা
  3. কাল্প
  4. ছন্দ
ব্যাখ্যা
বেদাঙ্গ ৬টি- শিক্ষা, কল্প, ব্যাকরণ,ছন্দ, অলঙ্কার এবং জ্যোতিষ। এদের মধ্যে ছন্দবিষয়ক বেদাঙ্গের নাম- ছন্দ।
১৪.
‘নিরুক্ত’ বেদাঙ্গের প্রণেতা কে বলে ধরা হয়?
  1. যাস্ক
  2. পাণিনি
  3. পিংল
  4. কাত্যায়ন
ব্যাখ্যা
পাণিনি এবং কাত্যায়ন ছিলেন- ব্যাকরণবিদ, পিংল ছিলেন ছন্দ শাস্ত্রের রচয়িতা। সুতরাং সঠিক উত্তর হবে-ক) যাস্ক- যিনি ছিলেন একজন নিরুক্তকার।
১৫.
‘কাল্প বা কল্প ’ বেদাঙ্গের বিষয়বস্তু কী? 
  1. আচার ও যজ্ঞের পদ্ধতি
  2. ভাষার বিশ্লেষণ
  3. সঙ্গীত
  4. কল্পনা
ব্যাখ্যা

বেদাঙ্গ ৬টি ; এদের মধ্যে ‘কাল্প বা কল্প’ বেদাঙ্গের বিষয়বস্তু- আচার ও যজ্ঞের পদ্ধতি।

১৬.
বেদাঙ্গ -এর একটি অঙ্গ-  ব্যাকরণের মূল উদ্দেশ্য— 
  1. যজ্ঞের নিয়ম জানা
  2. ছন্দ বোঝা
  3. অলঙ্কারের প্রয়োগ
  4. শব্দের সঠিক রূপ ও প্রয়োগ
ব্যাখ্যা

ছয়টি বেদাঙ্গের মধ্যে একটি হল-ব্যাকরণ।
এর মূল উদ্দেশয় হলো- শব্দের সঠিক রূপ ও প্রয়োগ।

১৭.
উপনিষদ শব্দের অর্থ—
  1. গুরু-শিষ্য থেকে উপরের আসনে বসা
  2. গুরু-শিষ্যের নিকট বসা
  3. গুরু-শিষ্য থেকে দূরে বসা
  4. গুরু-শিষ্য সামনাসামনি বসা
ব্যাখ্যা

উপ-নি-√সদ্ + অ = উপনিষদ - যার অর্থ হলো নিকটে বসা।

১৮.
উপনিষদের মূল বিষয়— 
  1. নীতি
  2. সংগীত
  3. দর্শন ও ব্রহ্মতত্ত্ব
  4. উপনয়ন
ব্যাখ্যা

উপনিষদ একটি দার্শনিক গ্রন্থ।এর মূল আলোচ্য বিষয় তাই দর্শন ও ব্রহ্মতত্ত্ব।

১৯.
কতটি উপনিষদ প্রধান বা মুখ্য হিসেবে গৃহীত?
  1. ৬টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১৮টি
ব্যাখ্যা

মোট উপনিষদের সংখ্যা ১০৮টি। এদের মধ্যে ১১টিকে প্রধান বলে মনে করাহয়।

২০.
ঈশোপনিষদ কোন বেদের অংশ? 
  1. ঋগ্বেদ
  2. যজুর্বেদ
  3. সামবেদ
  4. অথর্ববেদ
ব্যাখ্যা

ঈশোপনিষদ শুক্ল যজুর্বেদের বাজস্নেয়ি সংহিতার শেষ  অধ্যায়ে অন্তর্ভূক্ত।

২১.
ছান্দোগ্য উপনিষদ কোন বেদের অন্তর্ভুক্ত? 
  1. ঋগ্বেদ
  2. যজুর্বেদ
  3. সামবেদ
  4. অথর্ববেদ
ব্যাখ্যা

বেদ প্রধানত চার প্রকার- ঋক, যজু, সাম এবং অথর্ব। প্রত্যেক বেদেরই উপনিষদ রয়েছে। এদের মধ্যে ছান্দোগ্য উপনিষদ সামবেদের অন্তর্ভুক্ত।

২২.
মুণ্ডক উপনিষদ কোন বেদের অন্তর্গত? 
  1. অথর্ববেদ
  2. সামবেদ
  3. যজুর্বেদ
  4. ঋগ্বেদ
ব্যাখ্যা

চার প্রকার বেদের মধ্যে মুণ্ডক উপনিষদ  অথর্ববেদের অন্তর্গত।

২৩.
ব্রাহ্মণ গ্রন্থের প্রধান উদ্দেশ্য কী? 
  1. যুদ্ধনীতি
  2. পূজা-পার্বণ
  3. দর্শন ও জ্ঞানার্জন
  4. যজ্ঞের ব্যাখ্যা ও নিয়ম
ব্যাখ্যা

বৈদিক সাহিত্যধারার মধ্যে ব্রাহ্মণ সাহিত্য একটি গুরুত্বপূর্ণ সাহিত্যধারা। এ সাহিত্যে সংস্কৃত গদ্যে যজ্ঞের ব্যাখ্যা ও নিয়ম  বর্ণিত হয়েছে।

২৪.
‘শতপথ ব্রাহ্মণ’ কোন বেদের অন্তর্ভুক্ত? 
  1. ঋগ্বেদ
  2. যজুর্বেদ
  3. সামবেদ
  4. অথর্ববেদ
ব্যাখ্যা

ব্রাহ্মণ সাহিত্যগুলোতে ভিন্ন ভিন্ন বেদের ব্যাখ্যা স্থান পেয়েছে। এদের মধ্যে  প্রশ্নোক্ত শতপথ ব্রাহ্মণ গ্রন্থটি যজুর্বেদের অন্তর্ভুক্ত।

২৫.
‘তৈত্তিরীয় ব্রাহ্মণ’ কোন বেদের অংশ? 
  1. অথর্ববেদ
  2. সামবেদ
  3. যজুর্বেদ
  4. ঋগ্বেদ
ব্যাখ্যা

চার প্রকার বেদের মধ্যে ‘তৈত্তিরীয় ব্রাহ্মণ’ যজুর্বেদের বেদের অংশ।

২৬.
‘ঐতরেয় ব্রাহ্মণ’ কোন বেদের অন্তর্ভুক্ত?
  1. ঋগ্বেদ
  2. যজুর্বেদ
  3. সামবেদ
  4. অথর্ববেদ
ব্যাখ্যা

 চার প্রকার বেদের মধ্যে ‘ঐতরেয় ব্রাহ্মণ’ ঋগ্বেদের অন্তর্ভুক্ত।

২৭.
‘পঞ্চবিংশ ব্রাহ্মণ’ কোন বেদের অন্তর্গত? 
  1. ঋগ্বেদ
  2. যজুর্বেদ
  3. সামবেদ
  4. অথর্ববেদ
ব্যাখ্যা

চার প্রকার বেদের মধ্যে ‘পঞ্চবিংশ ব্রাহ্মণ’ সামবেদের অংশ।

২৮.
ব্রাহ্মণ গ্রন্থ কোন ভাষাশৈলীতে রচিত? 
  1. ছন্দোবদ্ধ পদ্য
  2. মিশ্র ভাষা
  3. ব্রজবুলি
  4. বৈদিক গদ্য
ব্যাখ্যা

ব্রাহ্মণ সাহিত্যগুলো বৈদিক গদ্যে রচিত হয়েছে।

২৯.
ব্রাহ্মণ গ্রন্থে প্রধানত কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়? 
  1. মন্ত্রের অর্থ
  2. যজ্ঞের বিস্তারিত পদ্ধতি
  3. পূজার নিয়ম-কানুন
  4. নীতি-শিক্ষা
ব্যাখ্যা

বৈদিক সাহিহিত্যগুলোর মধ্যে ব্রাহ্মণ গ্রন্থে প্রধানত 'যজ্ঞের বিস্তারিত পদ্ধতি' বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

৩০.
ব্রাহ্মণ সাহিত্যগুলো কোন সময়ের?
  1. খ্রিস্টপূর্ব ১৫০০- ১২০০অব্দ
  2. খ্রিস্টপূর্ব ১২০০- ১০০০অব্দ
  3. খ্রিস্টপূর্ব ১০০০- ৮০০অব্দ
  4. খ্রিস্টপূর্ব ৯০০- ৭০০অব্দ
ব্যাখ্যা

ব্রাহ্মণ সাহিত্যের আনুমানিক রচনাকাল - খ্রিস্টপূর্ব ৯০০- ৭০০অব্দ