পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ৪৮] ফুল মডেল টেস্ট - ৮ মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
নিচের কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. গাছপাকা
  2. পঙ্কজ
  3. জলচর
  4. তপস্বিকন্যা
সঠিক উত্তর:
তপস্বিকন্যা
উত্তর
সঠিক উত্তর:
তপস্বিকন্যা
ব্যাখ্যা
ষষ্ঠী তৎপুরুষ সমাস:
- যে তৎপুরুষ সমাসে পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লােপ পায় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা হয়।
যেমন:
- ধানের ক্ষেত = ধানক্ষেত,
- রাজার পুত্র = রাজপুত্র,
- তপস্বীর কন্যা = তপস্বিকন্যা,
- তারকার পুঞ্জ = তারকাপুঞ্জ ইত্যাদি।

অন্যদিকে, 
সপ্তমী তৎপুরুষ সমাস:
- যে তৎপুরুষ সমাসে পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ পায়, তাকে বলা হয় সপ্তমী তৎপুরুষ সমাস।
যেমন:
- গাছে পাকা = গাছপাকা,
- বাকে পটু = বাকপটু।

উপপদ তৎপুরুষ সমাস:
- যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমন:
- জলে চরে যা = জলচর,
- জল দেয় যে = জলদ,
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ?
  1. পোষ্য > পুষ্যি
  2. বেঞ্চ > বেঞ্চি
  3. স্তাবল > আস্তাবল
  4. ধর্ম > ধরম
সঠিক উত্তর:
ধর্ম > ধরম
উত্তর
সঠিক উত্তর:
ধর্ম > ধরম
ব্যাখ্যা
মধ্য স্বরাগম:
- সময় সময় উচ্চারণের জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একেই বলা হয় মধ্য স্বরাগম।
- মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ/স্বরভক্তি।
যেমন:
- রত্ন > রতন,
- ধর্ম > ধরম,
- স্বপ্ন > স্বপন,
- প্রীতি > পিরীতি,
- মুক্তা > মুকুতা,
- গ্রাম > গেরাম ইত্যাদি।

অন্যদিকে:
- 'স্তাবল > আস্তাবল' হচ্ছে আদি স্বরাগমের উদাহরণ।
- 'বেঞ্চ > বেঞ্চি' হচ্ছে অন্ত্যস্বরাগমের উদাহরণ।
- 'পোষ্য > পুষ্যি' হচ্ছে স্বরসঙ্গতির উদাহরণ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।' - বাক্যে 'কর্ম' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় শূন্য
  2. কর্মে শূন্য
  3. করণে শূন্য
  4. অধিকরণে শূন্য
সঠিক উত্তর:
কর্মে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
কর্মে শূন্য
ব্যাখ্যা
• 'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।' - বাক্যে 'জন্ম' কর্মকারকে শূন্য বিভক্তি।

কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম, গৌণ কর্ম।
যেমন -
- বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে।
- এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।

• কর্মকারকে প্রথমা বা শূন্য বা 'অ' বিভক্তির ব্যবহার:
- ডাক্তার ডাক।
- আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।
- জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।

• বাক্যস্থিত ক্রিয়াপদকে কী / কাদের/ কাকে দ্বারা প্রশ্ন করলে যা উত্তর আসে তাই কর্মকারক।
- 'জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।' - এখানে 'কী হোক ভালো?' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'কর্ম'। তাই 'কর্ম' কর্মকারকে শূন্য বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আমির' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সন্ন্যাসী
  2. ফকির
  3. ফরিয়াদি
  4. ধনী
সঠিক উত্তর:
ফকির
উত্তর
সঠিক উত্তর:
ফকির
ব্যাখ্যা
• 'আমির' শব্দের বিপরীত শব্দ - ফকির।

অন্যদিকে, 
- 'ফরিয়াদি' শব্দের বিপরীত শব্দ - আসামি।
- 'গৃহী' শব্দের বিপরীত শব্দ - সন্ন্যাসী।
- 'ধনী' শব্দের বিপরীত শব্দ - নির্ধন / দরিদ্র।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ঊর্মি
  2. তরঙ্গ
  3. লহরি
  4. বারি
সঠিক উত্তর:
বারি
উত্তর
সঠিক উত্তর:
বারি
ব্যাখ্যা
'ঢেউ' শব্দের সমার্থক শব্দ:
- তরঙ্গ
- কল্লোল,
- ঊর্মি,
- বীচি,
- হিল্লোল,
- লহরি।

অন্যদিকে,
'পানি' শব্দের সমার্থক শব্দ 'বারি, অম্বু'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
.
'বসুধৈব' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. বসুধ + ঐব
  2. বসুধা + ব
  3. বসুধা + এব
  4. বসু + ধৈব
সঠিক উত্তর:
বসুধা + এব
উত্তর
সঠিক উত্তর:
বসুধা + এব
ব্যাখ্যা
সন্ধির নিয়ম: 
- অ কার কিংবা আ কারের পর এ কার কিংবা ঐ কার হয়।
- ঐ কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। 
যেমন: 
- জন + এক = জনৈক,
- সদা + এব = সদৈব,
- বসুধা + এব = বসুধৈব,
- মত + ঐক্য = মতৈক্য,
- মহা + ঐক্য = মহৈক্য ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
With great enthusiasm, she went to the party. The underlined part is an example of -
  1. Adverb phrase
  2. Noun phrase
  3. Adjective phrase
  4. Phrase preposition
সঠিক উত্তর:
Adverb phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverb phrase
ব্যাখ্যা
With great enthusiasm, she went to the party. The underlined part is an example of - Adverb phrase.
- ‘with great enthusiasm’ অর্থ অনেক উৎসাহের সাথে।
- এটি বাক্যের verb went কে modify করেছে।
- তাই এটি adverbial phrase.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন (when), কোথায় (where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Advrbial phrase.
.
The reader will have completed the book. (make it passive)
  1. The book will have be been completed by the reader.
  2. The book will have been completed by the reader.
  3. The book will be completed by the reader.
  4. The book will have be completed by the reader.
সঠিক উত্তর:
The book will have been completed by the reader.
উত্তর
সঠিক উত্তর:
The book will have been completed by the reader.
ব্যাখ্যা
• Future perfect tense যুক্ত active voice কে passive voice এ রূপান্তর করার নিয়ম-
- Object এর subject + shall have been /will have been + verb এর past participle form + by + subject এর object.
Example:
Active: I will have eaten rice.
Passive: Rice will have been eaten by me.

• সুতরাং, নিয়মানুযায়ী, 
Active: The reader will have completed the book.
Passive: The book will have been completed by the reader.
.
Exploring _____ Mandarin language reveals a world of captivating characters and tones.
  1. a
  2. an
  3. the
  4. a & the
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
•  সাধারাণত ভাষার নামের আগে the বসে না, তবে ভাষার পরে language শব্দটি উল্লেখ থাকলে উক্ত ভাষার পূর্বে the ব্যবহৃত হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে Mandarin এরপর language শব্দটি বসেছে।
- তাই শূন্যস্থানে the বসবে।
- Complete sentence: Exploring the Mandarin language reveals a world of captivating characters and tones.
১০.
Identify the correct sentence.
  1. I can't help wonder what lies beyond the stars.
  2. I can't help but admire her determination and perseverance.
  3. When she heard the heartfelt apology, she could not but forgives him.
  4. I can't but wondering what lies beyond the stars.
সঠিক উত্তর:
I can't help but admire her determination and perseverance.
উত্তর
সঠিক উত্তর:
I can't help but admire her determination and perseverance.
ব্যাখ্যা
• Cannot / can't help but/ Can't but - to be unable to refrain from or avoid; be obliged to - এর পরে verb এর base form বসে।
- Example sentence:
- Her parents live nearby, so she can't help but go there on holidays.
- She could not but congratulate him.

• কিন্তু,
Can't help এরপর verb + ing হয়।
Example: He cannot help telling a lie.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হচ্ছে - I can't help but admiring her determination and perseverance.

• অন্যঅপশনগুলোর সঠিক বাক্যগুলো হবে - 
ক) I can't help wondering what lies beyond the stars.
গ) When she heard the heartfelt apology, she could not but forgive him.
ঘ) I can't help wondering/ can't help but wonder what lies beyond the stars.
১১.
Camellias bloom in spring. (Make it Complex)
  1. At the moment of spring, camellias bloom.
  2. Camellias bloom as it is spring.
  3. Camellias bloom when it is spring.
  4. Camellias bloom in the time of spring.
সঠিক উত্তর:
Camellias bloom when it is spring.
উত্তর
সঠিক উত্তর:
Camellias bloom when it is spring.
ব্যাখ্যা
• Simple to complex:
• Simple sentence-এ in the morning, in the evening, in the afternoon, at night, in the spring, in winter, in autumn ইত্যাদি থাকে, তাহলে tense অনুযায়ী উপরের phrases গুলোর পূর্বে when it is/was বসে + যে phrase টি দেয়া থাকে সে phrase টি বসে।
যেমন-
Simple: The cuckoo sings in spring.
Complex: The cuckoo sings when it is spring.

• নিয়মানুযায়ী সঠিক উত্তর - Camellias bloom when it is spring.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১২.
If he were president, _______________________.
  1. he would have prioritized education reform
  2. he will prioritize education reform
  3. he would prioritize education reform
  4. he will prioritizes education reform
সঠিক উত্তর:
he would prioritize education reform
উত্তর
সঠিক উত্তর:
he would prioritize education reform
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - he would prioritize education reform.
- Complete sentence: If he were president, he would prioritize education reform.
- বাক্যটি second conditionals এর উদাহরণ।

• 2nd Conditional এর নিয়মানুযায়ী,
- If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
- প্রশ্নোক্ত বাক্যের if যুক্ত অংশে if + past indefinite tense আছে, তাই এরপরের অংশে would prioritize হবে।
১৩.
Their decisions were made ________ the true nature of the situation.
  1. on ignorance of
  2. by ignorance of
  3. in ignorance of
  4. at ignorance of
সঠিক উত্তর:
in ignorance of
উত্তর
সঠিক উত্তর:
in ignorance of
ব্যাখ্যা
• In ignorance of something
English Meaning: a lack of knowledge, understanding, or education : the state of being ignorant/a lack of knowledge or information about something
Bangla Meaning: অজ্ঞাত; অজ্ঞানতা, মূর্খতা।

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in ignorance of.
- Complete Sentence: Their decisions were made in ignorance of the true nature of the situation.

Source: Oxford learner's Dictionary and Britannica Dictionary.
১৪.
The word 'Parvenu' refers to -
  1. One who finds nothing good in anything.
  2. One who has suddenly gained new wealth.
  3. One who has narrow and prejudiced religious views.
  4. A person who does not like or understand art, literature, music, etc.
সঠিক উত্তর:
One who has suddenly gained new wealth.
উত্তর
সঠিক উত্তর:
One who has suddenly gained new wealth.
ব্যাখ্যা
• Parvenu
- English Meaning: One who has suddenly gained new wealth, power or prestige.
- Bangla Meaning: হুট করেই সম্পদ, ক্ষমতা বা সম্মানের অধিকারী হয়েছেন এমন ব্যাক্তি, ভুঁইফোড় ব্যক্তি।

• Sceptic (noun)
English Meaning: A person inclined to question or doubt accepted opinions.
Bangla Meaning: যে ব্যক্তি কোনো দাবি,তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; সংশয়াত্মা; সংশয়ান; সংশয়বাদী।

Philistine
English Meaning: A person who does not like or understand art, literature, music, etc.
Bangla Meaning:  সংস্কৃতিবর্জিত অসভ্য মানুষ। 

• Critic (noun) 
- English Meaning: One who finds nothing good in anything.
- Bangali Meaning: সমালোচক, খুঁতসন্ধানী, নিন্দুক।

Source: Oxford Learner's Dictionary, Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৫.
The exams will be over next week. Here 'over' is used as -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Preposition
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• Over বিভিন্ন Parts of Speech হিসেবে ব্যবহৃত হওয়া একটি parts of speech.

• Over (adjective)
- finished or complete.
- শেষ, সমাপ্তি।
- The match is over.
• সুতরাং, The exams will be over next week - এই বাক্যে সমাপ্তি অর্থে over হচ্ছে adjective.
..................................................
• Over (adverb) 
- from a higher to a lower position; down:
- উঁচু থেকে নিচের দিকে পড়া বোঝাতে over adverb হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন - The little boy fell over and started to cry.

• Over (Preposition)
• across from one side to the other।
- একপাশ থেকে অন্যপাশে পেরিয়ে বা অতিক্রম করে:
- She jumped over the gate.

• in, to, on, or at a position above or higher than something else, sometimes so that one thing covers the other; above
- উপরিভাগে ন্যস্ত থেকে এবং আংশিক বা সম্পূর্ণভাবে আবৃত করে
- She spread a cloth over the table.

• above or higher than something, without touching it under.
- উঁচুতে বা উপরে অবস্থান বোঝাতে over preposition হিসেবে ব্যবহৃত হচ্ছে।
- We watched a helicopter flying low over the harbour.

Source: Oxford Learner's Dictionary, Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১৬.
Men are unlikely to be divested _______ power without a struggle
  1. from
  2. by
  3. of
  4. at
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - of.
- Complete Sentence: Men are unlikely to be divested of power without a struggle
• Divest (of) - ক্ষমতা কেড়ে নেওয়া, পরিহার করা; পরিত্যাগ করা - ইত্যাদি অর্থে divest এরপর preposition হিসাবে of বসে।

Source: Oxford Learner's Dictionary.
১৭.
The generosity of strangers restores faith in humanity. The underlined part is an example of -
  1. Abstract noun
  2. Collective noun
  3. Common noun
  4. Proper noun
সঠিক উত্তর:
Common noun
উত্তর
সঠিক উত্তর:
Common noun
ব্যাখ্যা
• The generosity of strangers restores faith in humanity. The underlined part is an example of - Common noun.

• Genorisity মূলত হচ্ছে একটি Abstract noun.
- Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

• কিন্তু uncountable ও abstract nouns এর আগে article ব্যবহার হয় না।
- Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়।

• তাই প্রশ্নে উল্লেখিত generosity এর পূর্বে article থাকায় এটি common noun হিসেবে বিবেচিত হবে।
১৮.
Identify the correct sentence.
  1. I helped my neighbor fixed his car when it broke down.
  2. I helped my neighbor fixes his car when it broke down.
  3. I helped my neighbor fixing his car when it broke down.
  4. I helped my neighbor fix his car when it broke down.
সঠিক উত্তর:
I helped my neighbor fix his car when it broke down.
উত্তর
সঠিক উত্তর:
I helped my neighbor fix his car when it broke down.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - I helped my neighbor fix his car when it broke down.

• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
• Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে অথবা to + base form বসে। 
যেমন-
- He helped me do the work.
- He helped me to do the work.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে help এরপর you ব্যক্তি বাচক তাই এরপর verb fix বসবে।
১৯.
'গাছে কাঁঠাল গোঁফে তেল।'- এর সঠিক ইংরেজি কোনটি?
  1. Bypass the immediate superior channel.
  2. Don’t count one’s chickens before they’re hatched.
  3. Cut off one's nose to spite one's face.
  4. Too much cunning overreaches itself.
সঠিক উত্তর:
Don’t count one’s chickens before they’re hatched.
উত্তর
সঠিক উত্তর:
Don’t count one’s chickens before they’re hatched.
ব্যাখ্যা
• প্রবাদ বাক্য - 'গাছে কাঁঠাল গোঁফে তেল।'- এর সঠিক ইংরেজি হচ্ছে - Don’t count one’s chickens before they’re hatched.

অন্যদিকে, অন্য অপশন গুলোর মধ্যে - 
• Cut off one's nose to spite one's face.
- নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা।

• Bypass the immediate superior/proper channel.
- ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া।

• Every fox must pay his skin to the furrier / Too much cunning overreaches itself.
- অতি চালাকের গলায় দড়ি।

Source: Live MCQ Lecture.
২০.
"The broken toy lay on the floor." Here 'broken' is a -
  1. Present Participle
  2. Past participle
  3. Perfect Participle
  4. None above these
সঠিক উত্তর:
Past participle
উত্তর
সঠিক উত্তর:
Past participle
ব্যাখ্যা
• "The broken toy lay on the floor." Here 'broken' is a - past participle.
 
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particple গঠিত হতে পারে।
- যেমন: go-gone.
- Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- সুতরাং, এই বাক্যে broken হচ্ছে past participle.
২১.
Many a student _______ inspired by a dedicated teacher.
  1. were
  2. have been
  3. has been
  4. have
সঠিক উত্তর:
has been
উত্তর
সঠিক উত্তর:
has been
ব্যাখ্যা
• Adjective-এর নিয়ম অনুযায়ী,
- Many/ a great many/ a good many এর সাথে Noun/pronoun ও verb- plural হয়।
- Many a/an এর পর noun/pronoun ও verb- singular হয়।

• তাই নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর - has been.
- Complete sentence: Many a student has been inspired by a dedicated teacher.
২২.
Who wrote the science fiction 'The War of the worlds'?
  1. Aldous Huxley
  2. Jules Verne
  3. H. G Wells
  4. Franz Kafka
সঠিক উত্তর:
H. G Wells
উত্তর
সঠিক উত্তর:
H. G Wells
ব্যাখ্যা
• The War of the Worlds:
- এটি H. G. Wells রচিত একটি সায়েন্টিফিক উপন্যাস বা বৈজ্ঞানিক কল্পকাহিনী।
- এই উপন্যাসটিতে মানুষ এবং ভিন গ্রহের প্রাণীর সংঘাতের চিত্র তুলে ধরা হয়েছে।
- পৃথিবীর ইতিহাসের অন্যতম সায়েন্স ফিকশন হিসেবে বিবেচনা করা হয় এটিকে।
-  It is considered a landmark work of science fiction, and it has inspired numerous adaptations and imitations.
- উপন্যাসের দেখা যায়, Martia নামের এক প্রজাতি যারা Mars গ্রহের অধিবাসী।
- তারা পৃথিবীতে আক্রমণ করে।
- মানুষ আর Martia এর মধ্যে ভয়ানক এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
- কাহিনীর বর্ণনাকারী শেষ পর্যন্ত বেঁচে যান, তবে এই ধরনের আক্রমণ ভবিষ্যতে আবারও হতে পারে এই আশংকায় এখন থেকেই প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে এই মনোভাব ব্যক্ত করেন।

• Characters: 
- The Narrator,
- The Martians,
- The Artilleryman,
- The Curate, etc.

• H. G. Wells:
- পুরো নাম - Herbert George Wells. তিনি একজন ব্রিটিশ লেখক।
- ‘The Time Machine’ H. G. Wells রচিত একটি বিখ্যাত science fiction.

• তার রচিত উল্লেখযোগ্য আরো কয়েকটি সায়েন্স ফিকশান -
- The Invisible Man,
- The War of the Worlds,
- The Island of Doctor Moreau,
- The First Men in the Moon etc.

Source: Live MCQ Lecture and Britannica.
২৩.
He wore comfortable shoes in case they________ to take a long walk.
  1. decide
  2. decided
  3. will decide
  4. will have decided
সঠিক উত্তর:
decided
উত্তর
সঠিক উত্তর:
decided
ব্যাখ্যা
• In case এর অর্থ যদি।
- কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।
- in case যুক্ত বাক্যে প্রথম clause এ যদি past indefinite থাকে তাহলে এরপরের clause এ ও একই Tense ব্যবহৃত হয়। 
- কোনো কাজ সংঘটিত হয়ে গেছে এরূপ বুঝাতে  in case যুক্ত বাক্যে উভয় clause এ একই tense বসে।

• সুতরাং, নিয়মানুযায়ী, সঠিক উত্তর -  decided
- Complete sentence: He wore comfortable shoes in case they decided to take a long walk.
২৪.
log5√5 = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 1/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন: log5√5 = কত? 

সমাধান: 
log5√5 
= log551/2
= (1/2) × log5
= (1/2) × 1 
= 1/2 
২৫.
৫৪০ এর ভাজক সংখ্যা কতটি?
  1. ২৫টি
  2. ২৩টি
  3. ২৪টি
  4. ২০টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৪০ এর ভাজক সংখ্যা কতটি? 

সমাধান: 
৫৪০ = ২ × ২ × ৩× ৩ × ৩ × ৫ 
= ২ × ৩ × ৫ 
এখানে, ২ এর সূচক ২, ৩ এর সূচক ৩ এবং ৫ এর সূচক ১। 
এখন প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা। 
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) × (৩ + ১) × (১ + ১) 
= ৩ × ৪ × ২
= ২৪
২৬.
২ নটিক্যাল মাইল সমান কত মিটার?
  1. ৩৭০৪ মিটার
  2. ৩৭২৪ মিটার
  3. ৩৬৫৪ মিটার
  4. ৩৮১৪ মিটার
সঠিক উত্তর:
৩৭০৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৭০৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২ নটিক্যাল মাইল সমান কত মিটার? 

সমাধান: 
আমরা জানি, 
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার 
= ১.৮৫২ × ১০০০ মিটার 
= ১৮৫২ মিটার। 

১ নটিক্যাল মাইল = (১৮৫২ × ২) মিটার
= ৩৭০৪ মিটার
২৭.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? 
  1. ৫%  
  2. ১০% 
  3. ১৫% 
  4. ২০%
সঠিক উত্তর:
১০% 
উত্তর
সঠিক উত্তর:
১০% 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
আসল, P= ৩০০০ টাকা 
বছর, n = ৫ বছর 
সুদ, I = ১৫০০ টাকা 
সুদের হার, r = ? 

আমরা জানি,
I = Pnr
বা, r = I/pn 
বা, r/১০০ = ১৫০০/(৩০০০ × ৫) 
বা, r = (১৫০০ × ১০০)/(৩০০০ × ৫) 
∴ r = ১০% 
২৮.
দুইটি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত? 
  1. ১০
  2. ৪০
  3. ৩০
  4. ২০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = ৩ক 
∴ ছোট সংখ্যাটি = ২ক 

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল. সা. গু × দুইটি সংখ্যার গ. সা. গু 
বা, ৩ক × ২ক = ৬০ × ১০ 
বা, ৬ক = ৬০০ 
বা, ক = ৬০০/৬ 
বা, ক = ১০০ 
বা, ক = ১০ 
∴ ক = ১০ 

∴ ছোট সংখ্যাটি = ২ক 
= ২ × ১০ 
= ২০।
২৯.
x - (1/x) = 2 হলে, x4 + (1/x4) = কত?
  1. 30
  2. 32
  3. 34
  4. 36
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
প্রশ্ন: x - (1/x) = 2 হলে, x4 + (1/x4) = কত?

সমাধান: 
 x4 + (1/x4)
= {(x2 + (1/x2)}2 - 2. x2. 1/x2 
= {x2 + (1/x2)}2 - 2 
= [{x - (1/x)}2 + 2. x. 1/x]2 - 2  
= {(2)2+ 2}2 - 2 
= (4 + 2)2 - 2 
= (6)2 - 2 
= 36 - 2 
= 34 
৩০.
কোন বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়? 
  1. মহাকর্ষ বল
  2. দুর্বল নিউক্লীয় বল
  3. বিদ্যুৎ চৌম্বকীয় বল
  4. সবল নিউক্লীয় বল
সঠিক উত্তর:
মহাকর্ষ বল
উত্তর
সঠিক উত্তর:
মহাকর্ষ বল
ব্যাখ্যা
মহাকর্ষ বল(Gravitation): 
- এই সৃষ্টিজগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। 
- এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। 
- পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের ওপর কাজ করে আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ। 
- এই মাধ্যাকর্ষণ বল আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে, অর্থাৎ নিচের দিকে টেনে রেখেছে এবং এর কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই। 
- পদার্থবিজ্ঞানের একটি চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল। 
- ভর আছে সেরকম যেকোনো বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩১.
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
  1. ১৫ : ১৬
  2. ১৬ : ১৫
  3. ২০ : ১২
  4. ১২ : ২০
সঠিক উত্তর:
১৬ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? 

সমাধান: 
খরগোশের ৪ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের ৩ লাফে অতিক্রান্ত দূরত্ব 
∴ খরগোশের ১ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের ৩/৪ লাফে অতিক্রান্ত দূরত্ব 
∴ খরগোশের ৫ লাফে অতিক্রান্ত দূরত্ব = কুকুরের (৩ × ৫)/৪ লাফে অতিক্রান্ত দূরত্ব 
= (১৫/৪) লাফে অতিক্রান্ত দূরত্ব

∴ কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত = ৪ : (১৫/৪)
= ৪ × ৪ : (১৫/৪) × ৪
= ১৬ : ১৫ 
৩২.
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ হলে পিতার বর্তমান বয়স কত? 
  1. ৪০ বছর
  2. ৪৬ বছর
  3. ৪২ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
৪৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বছর। ৩ বছর পর দুই পুত্রের গড় বয়স ১৩ হলে পিতার বর্তমান বয়স কত?  

সমাধান: 
পিতা ও দুই পুত্রের গড় বয়স = ২২ বছর। 
∴ পিতা ও দুই পুত্রের মোট বয়স = (২২ × ৩) বছর 
= ৬৬ বছর 

আবার, 
৩ বছর পর দুই পুত্রের গড় বয়স = ১৩ বছর 
∴ ৩ বছর পর দুই পুত্রের মোট বয়স = ১৩ × ২ বছর 
= ২৬ বছর 

বর্তমানে দুই পুত্রের মোট বয়স = (২৬ - ৩ - ৩) বছর
= ২০ বছর

∴ পিতার বর্তমান বয়স = (৬৬ - ২০) বছর 
= ৪৬ বছর।
৩৩.
একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল হওয়ার সম্ভাব্যতা কত? 
  1. 1/3
  2. 2/3
  3. 3/4
  4. 4/3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2 : 3 : 4 । দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা হলুদ বল হওয়ার সম্ভাব্যতা কত? 

সমাধান: 
অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = 2 + 3 + 4 
= 9 
∴ বলটি হলুদ হওয়ার সম্ভাব্যতা = 3/9 
= 1/3
৩৪.
আউটপুট ডিভাইস নয় কোনটি?
  1. প্লটার
  2. প্রিন্টার
  3. গ্রাফিক্স প্যাড
  4. প্রজেক্টর
সঠিক উত্তর:
গ্রাফিক্স প্যাড
উত্তর
সঠিক উত্তর:
গ্রাফিক্স প্যাড
ব্যাখ্যা
- কম্পিউটারের স্ক্যানার হলো ইনপুট ডিভাইস।
- যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য সরবরাহ করা হয় বা কমান্ড দেয়া হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলে।
- বহুল ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম ইত্যাদি।

ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইস:  
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

তথ্যসূত্র - উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা।
৩৫.
APTA ভুক্ত দেশ নয় কোনটি?
  1. জাপান
  2. চীন
  3. লাওস
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
APTA:
- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement. 
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংকা, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।
- জাপান APTA ভুক্ত দেশ নয়।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
৩৬.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. Norton
  2. Sybase
  3. Informix
  4. MySQL
সঠিক উত্তর:
Norton
উত্তর
সঠিক উত্তর:
Norton
ব্যাখ্যা
এন্টিভাইরাস সফটওয়্যার: 
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে। 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো - 
- AVG, AVAST, Norton, Panda, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

• Sybase, Informix এবং MySQL হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভোকেশনাল।
৩৭.
উচ্চ ফলনশীল ধানের জাত নয় কোনটি?
  1. মালা
  2. ময়না
  3. প্রগতি
  4. প্রভাতী
সঠিক উত্তর:
প্রভাতী
উত্তর
সঠিক উত্তর:
প্রভাতী
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।

উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৩৮.
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন -
  1. লর্ড কার্জন
  2. লর্ড হার্ডিঞ্জ
  3. লর্ড মিন্টো
  4. লর্ড কর্নওয়ালিশ
সঠিক উত্তর:
লর্ড কার্জন
উত্তর
সঠিক উত্তর:
লর্ড কার্জন
ব্যাখ্যা
বঙ্গভঙ্গ:
- ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন। এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
- অপর দিকে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় হিন্দু সমপ্রদায়ের মধ্যে।
- ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- বঙ্গভঙ্গ রদে হিন্দু সম্প্রদায় খুশি হয়, অপর দিকে মুসলমান সম্প্রদায় মর্মাহত এবং হতাশ হয়।
- ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
‘স্বাধীনতার ইশতেহার' ঘোষণা করে -
  1. ছাত্রলীগ
  2. ছাত্র ইউনিয়ন
  3. আওয়ামী লীগ
  4. ছাত্রসংগ্রাম পরিষদ
সঠিক উত্তর:
ছাত্রসংগ্রাম পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
ছাত্রসংগ্রাম পরিষদ
ব্যাখ্যা
স্বাধীনতার ইশতেহার:
- ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার অপ্রত্যাশিত ঘোষণায় সমগ্র পূর্ব-পাকিস্তান বিক্ষোভে ফেটে পড়ে।
- স্বাধিকার আন্দোলন পরিণত হয় স্বাধীনতা আন্দোলনে।
- ২ মার্চ হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের' ছাত্র সমাবেশে স্বাধীন বাংলার মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
- ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ গণসমাবেশে স্বাধীন বাংলাদেশের ছাত্রসংগ্রাম পরিষদ ‘স্বাধীনতার ইশতেহার' ঘোষণা করেন।
- এ ইশতেহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম 'বাংলাদেশের সর্বাধিনায়ক’ ঘোষণা করা হয় ।
- তিনি এদিন এ সমাবেশে তাঁর ভাষণে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে 'অসহযোগ আন্দোলনের’ ডাক দেন।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪০.
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা নিচের কোনটি?
  1. ICAO
  2. IMO
  3. WMO
  4. IOM
সঠিক উত্তর:
IOM
উত্তর
সঠিক উত্তর:
IOM
ব্যাখ্যা
IOM:
- আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM.
- IOM পূর্ণরূপ INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION.
- সংস্থাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি দেশ।
- সংস্থাটির প্রথম মহিলা মহাসচিব অ্যামি ই. পোপ।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM অফিসিয়াল ওয়েবসাইট।
৪১.
প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় -
  1. জার্মানিতে
  2. গ্রিসে
  3. বেলজিয়ামে
  4. ইতালিতে
সঠিক উত্তর:
গ্রিসে
উত্তর
সঠিক উত্তর:
গ্রিসে
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় গ্রিসে।
- খ্রিস্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হতো।
- আধুনিক অলিম্পিক গেমসের জনক ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তো।
- আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
- বাংলাদেশ ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে ২৩ তম অলিম্পিকে প্রথম অংশগ্রহন করে।

তথ্যসূত্র- Britannica.com & The Daily Star, Aug 12, 2021.
৪২.
মন্ট্রিল প্রটোকল কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি কমানো
  2. রাসায়নিক অস্ত্রের ব্যবহার রোধ করা
  3. ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন হ্রাস
  4. স্থলমাইন নিষিদ্ধকরণ
সঠিক উত্তর:
ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন হ্রাস
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:

- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিয়াল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।