পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
বিশেষ মডেল টেস্ট - ১ সমন্বিত ৮ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) এবং সমন্বিত ৬ ব্যাংক অফিসার (ক্যাশ) পদের জন্য প্রযোজ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯৯ প্রশ্ন

.
Which city is known as the “The City of Light”?
  1. New York  
  2. Paris
  3. Lhasa
  4. Las Vegas 
ব্যাখ্যা

“The City of Light”: 
- ফ্রান্সের রাজধানী প্যারিসকে “The City of Light" বা আলোর শহর বলা হয়।
- প্যারিসকে “আলোর শহর” বলা হয় মূলত তার জ্ঞান ও চিন্তার ঐতিহ্যের কারণে।
- বিশেষ করে ১৭শ ও ১৮শ শতকের আলোকপ্রাপ্তি যুগে প্যারিস ইউরোপের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের কেন্দ্রস্থলে ছিল।
- এই সময়ে দর্শন, বিজ্ঞান ও মানবিক চিন্তায় নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়, আর প্যারিস সেই পরিবর্তনের অগ্রভাগে নেতৃত্ব দেয়।
- শহরটির বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো তখন জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
- এসব প্রতিষ্ঠানের টানে ইউরোপের নানা প্রান্ত থেকে চিন্তাবিদ, লেখক ও শিল্পীরা প্যারিসে আসেন।
- প্যারিসে আসা দার্শনিক, লেখক ও শিল্পীরা তাঁদের নতুন নতুন চিন্তা, লেখা ও শিল্পকর্মের মাধ্যমে মানুষের ভাবনার জগৎ বদলে দেন।
- তারা মানুষকে যুক্তিবাদী হতে শেখান, কুসংস্কার ভাঙতে সাহায্য করেন।
- ফলে সমাজ ধীরে ধীরে অজ্ঞতার অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে এগোতে থাকে।
- এই জ্ঞান ও চিন্তার আলোই রূপক অর্থে “আলো” হিসেবে ব্যবহার করা হয়েছে।
- আর এই কারণেই প্যারিসকে বলা হয় “আলোর শহর”।

অন্যদিকে, 
- নিউইয়র্ক শহরের জনপ্রিয় উপনাম হচ্ছে- 'দ্যা বিগ এপল'। 
- লাসাকে বলা হয়- 'নিষিদ্ধ শহর'। 
- লাস ভেগাসকে বলা হয়- 'পাপের শহর'।  

উৎস: Britannica. 

.
Which of the following is one of the main causes of deflation?
  1. High consumer demand
  2. Increase in money supply
  3. Rapid wage growth
  4. Excess total production
ব্যাখ্যা

অতিরিক্ত উৎপাদন ডিফ্লেশনের অন্যতম প্রধান কারণ। 
--------------------------------------------
ডিফ্লেশন (Deflation):
- ডিফ্লেশন হলো এমন একটি অর্থনৈতিক পরিস্থিতি যেখানে পণ্য ও পরিষেবার দাম দীর্ঘ সময় ধরে ক্রমশ কমতে থাকে।
- এটি সাধারণত চাহিদা হ্রাস, সরবরাহ বৃদ্ধি বা অর্থের সরবরাহ কমার কারণে ঘটে থাকে। । 
- ডিফ্লেশনের ফলে টাকার ক্রয়ক্ষমতা বাড়লেও ব্যবসায়ীদের মুনাফা কমে যায়।
- ডিফ্লেশনের প্রভাবে মানুষের খরচ কমে যায়, এবং অর্থনীতিতে "ডিফ্লেশনারি স্পাইরাল" বা মূল্যহ্রাসের দুষ্টচক্র সৃষ্টি হয়।
- ডিফ্লেশন মূলত মুদ্রাস্ফীতি (Inflation)-এর বিপরীত।
- ডিফ্লেশনের সময় ভোক্তারা কম দামে পণ্য কিনতে পারে।
- দাম কমলে উৎপাদকদের লাভ কমে যায় এবং বিনিয়োগ হ্রাস পায়।
- এর ফলে কর্মক্ষেত্রে মজুরি হ্রাস ও কর্মী ছাঁটাইয়ের মত ঘটনা বৃদ্ধি পায়।
- স্বল্পমেয়াদে ডিফ্লেশন ক্রেতাদের জন্য সুবিধাজনক হলেও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক মন্দা, বিনিয়োগ হ্রাস ও বেকারত্ব বাড়ায়। 

উৎস: অর্থনীতি ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

.
Which of the following regions is not part of Bangladesh’s recent floodplain?
  1. Madaripur Bill
  2. Sylhet haors
  3. Madhupur
  4. Chalanbil
ব্যাখ্যা

বাংলাদেশের সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অংশ নয়- মধুপুর। 
---------------------------------- 
মধুপুর:
- মধুপুর হলো প্লাইস্টোসিনকালের সোপানসমূহ (Pleistocene terraces)-এর অংশ।
- এটি আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে তৈরি হওয়া উচ্চভূমি।
- মধুপুর নদীর পলি বা সাম্প্রতিক প্লাবন দ্বারা গঠিত নয়।
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি নদী দ্বারা নিক্ষিপ্ত পলি, হাওড়, বিল ও ঝিল দিয়ে গঠিত।
- তাই মধুপুরকে recent floodplain হিসেবে ধরা যায় না। 
--------------------------------------------------------------
বাংলাদেশের ভূ-প্রকৃতি:
- বাংলাদেশের ভূ-প্রকৃতি মূলত তিনটি ভাগে বিভক্ত—
১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ,
২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ,
৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

টারশিয়ারি যুগের পাহাড়:
- টারশিয়ারি যুগের পাহাড় দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।   
- হিমালয় পর্বত উত্থানের সময় টারশিয়ারি যুগের পাহাড় গঠিত হয়।
- এগুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা তৈরি।

প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
-  প্লাইস্টোসিনকালের সোপানসমূহ আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে গঠিত হয়।
-  প্লাইস্টোসিনকালের সোপানসমূহের মধ্যে- মধ্যভাগের মধুপুর, ভাওয়ালের গড়, বরেন্দ্রভূমি ও কুমিল্লার লালমাই পাহাড় অন্তর্ভুক্ত।

সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
- টারশিয়ারি যুগের পাহাড় ও প্লাইস্টোসিনকালের সোপান ছাড়া দেশের অধিকাংশ অঞ্চল নদীবিধৌত সমভূমি।
- এই নদীবিধৌত সমভূমি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি নামে পরিচিত।
- এই অঞ্চলে বিল, ঝিল ও হাওড় রয়েছে, যেমন-
- চলনবিল,
- মাদারিপুর বিল এবং
- সিলেট অঞ্চলের হাওড়সমূহ। 

উৎস: বাংলাপিডিয়া ও ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

.
How is a Fold Mountain formed?
  1. By waves of rock folding over a large area
  2. By repeated deposition of volcanic materials
  3. By the accumulation of river deposits
  4. By erosion of soft rock, leaving hard parts
ব্যাখ্যা

পর্বতের গঠন:
- পৃথিবীর টেকটোনিক প্লেটের নড়াচড়া, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, এবং ক্ষয় ও পদার্থের সঞ্চয়ের ফলে পর্বত সৃষ্টি হয়।
- এ প্রক্রিয়াগুলোর মাধ্যমে ভূত্বকে চাপ, পদার্থের সঞ্চয় বা ক্ষয় ঘটলে উঁচু ভূমিরূপ বা পর্বত সৃষ্টি হয়।
- উৎপত্তির কারণ ও গঠন অনুসারে পর্বতকে প্রধানত পাঁচটি শ্রেণিতে ভাগ করা যায়।
১. ভঙ্গিল বা ভাঁজ পর্বত (Fold Mountain).
২. স্তূপ পর্বত (Block Mountain).
৩. ল্যাকোলিথ পর্বত (Laccolith Mountain). 
৪. আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত (Volcanic Mountain).
৫. ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত (Erosional/Residual Mountain). 

ভঙ্গিল বা ভাঁজ পর্বত (Fold Mountain):
- বৃহৎ অঞ্চলে শিলার ঢেউ-এর মতো ভাঁজ পড়লে যে পর্বত তৈরি হয়, তাকে ভঙ্গিল পর্বত বলে।
- ভঙ্গিল পর্বত তখন তৈরি হয় যখন পৃথিবীর ভূ-ত্বকের বড় এলাকা সংকোচন বা চাপের মধ্যে আসে।
- এই চাপের ফলে শিলার স্তর ঢেউয়ের মতো ভাঁজে ভাঁজে মুড়ে যায়।
- ফলে পাহাড়ের মতো উঁচু ভূমিরূপ তৈরি হয়।
- এটি ‘পাত ভূগঠন তত্ত্ব’ অনুসারে সৃষ্টি হয়। 
- উদাহরণ হিসেবে বলা যায়: হিমালয়, আন্দিজ, আল্পস ও রকি পর্বত।
---------------------------------------
উল্লেখ্য,

• স্তূপ পর্বত (Block Mountain):
- উদাহরণ: জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ পর্বত।

• ল্যাকোলিথ পর্বত (Laccolith Mountain): 
- উদাহরণ: যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস, হেনরী পর্বত।

• আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত (Volcanic Mountain):
- উদাহরণ: ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, হাওয়াই দ্বীপের মোনালোয়া।

• ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত (Erosional/Residual Mountain):
- উদাহরণ: ভারতের আরাবল্লী, ইউরোপের সিয়েরা নেভেদা, উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান।

উৎস: ভূমিরূপ বিদ্যা, বিএসএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি। 

.
Which company designed the official ball for the 2026 FIFA World Cup?
  1. Nike
  2. Puma
  3. Reebok
  4. Adidas
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপটি হবে ২৩তম আসর।
- আয়োজক দেশগুলো হলো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
- এতে মোট ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, ২০২৬ তারিখে।
- এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, ২০২৬।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য অফিশিয়াল বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
- এই বলের নাম ‘ট্রাইওন্ডা’।
- বলটি তৈরি করেছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- বলের নকশায় লাল, সবুজ ও নীল এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে প্রকাশ করা হয়েছে।
- যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য ফুটিয়ে তোলা হয়েছে।
- এছাড়া বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও রয়েছে—যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগল।

উৎস: ফিফা ওয়েবসাইট।

.
On which Bangladeshi note is the ‘Graffiti-2024’ from the July 2024 student uprising depicted?
  1. 2 Taka note (back side)
  2. 10 Taka note (back side)
  3. 2 Taka note (front side)
  4. 5 Taka note (front side)
ব্যাখ্যা

নোট:
- বাংলাদেশ ব্যাংক ১ জানুয়ারি,২০২৬ নতুন ডিজাইন ও সিরিজের ব্যাংক নোটের ছবি প্রকাশ করেছে।
- কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটের ছবি প্রকাশ করা হয়েছে।
- এছাড়া, অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদারের স্বাক্ষরিত ২ ও ৫ টাকার নোটের ছবি ও প্রকাশিত হয়েছে।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০ টাকার নোটের সামনের দিকে বামপাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং মাঝখানে শাপলা ফুলের ছবি মুদ্রিত থাকবে।
- ১০ টাকার নোটের পেছনের দিকে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে।
- নোটে গোলাপি রঙের আধিক্য থাকবে।
- জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, মূল্যমান ‘10’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ থাকবে।

অন্যদিকে,
• ২ টাকার নোট:
- ২ টাকার নোটের সামনের দিকে বামপাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং মাঝখানে শাপলা ফুলের ছবি মুদ্রিত রয়েছে।
- পেছনের দিকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি থাকবে।
- নোটে হালকা সবুজ রঙের আধিক্য থাকবে।
- ২ টাকার নোটের জলছাপ হিসেবে 'রয়েল বেঙ্গল টাইগারের মুখ', মূল্যমান '2' এবং 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম' থাকবে।

• ৫ টাকার নোট: 
- ৫ টাকার নোটের সামনের দিকে বামপাশে তারা মসজিদ ও মাঝখানে শাপলা ফুলের ছবি মুদ্রিত থাকবে।
- পেছনের দিকে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের গ্রাফিতি 'গ্রাফিতি-২০২৪' মুদ্রিত থাকবে।
- নোটে গোলাপী রঙের আধিক্য থাকবে।
- জলছাপ হিসেবে নোটে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, মূল্যমান ‘5’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ থাকবে।

উৎস: প্রথম আলো ও দৈনিক ইত্তেফাক পত্রিকা। 

.
The Sumerians contributed to which field of mathematics?
  1. Algebra
  2. Calculus
  3. Trigonometry 
  4. Arithmetic
ব্যাখ্যা

সুমেরীয় সভ্যতা:
- এই সভ্যতা মানব ইতিহাসের প্রথম সংগঠিত সভ্যতা।
- সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সবচেয়ে পুরাতন সভ্যতা।
- সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। ।
- এটি প্রায় ৪৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।
- এই সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল:
• পাটিগণিত,
• কিউনিফর্ম লিপি,
• চাকা,
• চন্দ্রপঞ্জিকা।
- পরবর্তীতে, ব্যাবিলনীয় সভ্যতার উত্থানের সঙ্গে সুমেরীয় সভ্যতা বিলীন হয়ে যায়।

অন্যদিকে, 
• বীজগণিতের (Algebra) প্রাথমিক ধারণা এসেছে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা থেকে (১৯০০–১৬০০ খ্রিস্টপূর্বাব্দ)।
- এই সভ্যতায় মানুষ দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের উপর কাজ করত।

• ক্যালকুলাস (Calculus) আধুনিক আকারে আবিষ্কৃত হয় ১৭শ শতাব্দীর ইউরোপে।
- আইজ্যাক নিউটন (ইংল্যান্ড) এবং গটফ্রিড ভিলহেল্ম লাইবনিজ (জার্মানি) ক্যালকুলাস আবিষ্কারে মূল ভূমিকা রেখেছেন।

• ত্রিকোণমিতি (Trigonometry)-এর ভিত্তি স্থাপন করেছিলেন প্রাচীন গ্রিক, ব্যাবিলনীয় এবং ভারতীয় সভ্যতা।
- মিশরীয়রা পিরামিড নির্মাণে এর প্রাথমিক ধারণা ব্যবহার করেছিল;
- গ্রিকরা পদ্ধতিগত অধ্যয়ন শুরু করেছিল (যেমন হিপারকাস), এবং
- ভারতীয়রা সাইন ও কোসাইন ফাংশনের বিকাশ ঘটিয়েছে (আর্যভট্ট)।

উৎস: Britannica.

.
Who wrote the book ‘Banker to the Poor’?
  1. Amartya Sen
  2. D. Muhammad Yunus
  3. John Maynard Keynes
  4. Biru Paksha Paul
ব্যাখ্যা

Banker To The Poor -গ্রন্থটির লেখক মুহাম্মদ ইউনূস। 
--------------------------------------
Banker To The Poor:
- Banker To The Poor হলো মুহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ।
- গ্রন্থটি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্রঋণের ধারণা এবং বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনের প্রভাব নিয়ে লেখা।
- ইউনূস দেখিয়েছেন কিভাবে দরিদ্র মানুষ, বিশেষ করে নারীরা ছোট ঋণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।
- ইউনূসের শৈশব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তার জীবন, এবং ব্যাংক প্রতিষ্ঠার পথে তার বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জও বইটিতে তুলে ধরা হয়েছে।
------------------------------------
ড. মুহাম্মদ ইউনূস:
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন।
- ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

• ড. মুহাম্মদ ইউনূসের কিছু উল্লেখযোগ্য বই-
- বালক পরিব্রাজকের দিনলিপি;
- এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস;
- দারিদ্রহীন বিশ্বের অভিমুখে;
- যোগ্য প্রার্থীর আন্দোলন, ইত্যাদি। 
------------------------------------
• অন্য লেখক ও তাদের বই:
- অমর্ত্য সেন -Development as Freedom;
- জন মেনার্ড কেইনস -'দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট;
- বিরূপাক্ষ পাল -সহজ কথায় অর্থনীতি

উৎস:
১. ইউনূস সেন্টার;
২. The Daily Star;
৩. Britannica.

.
Which of the following is not a core function of Bangladesh Bank?
  1. Issue notes
  2. Control money
  3. Take deposits
  4. Hold reserves
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক জনগণের আমানত গ্রহণ করে না—এটি বাণিজ্যিক ব্যাংকের কাজ।
---------------------------------------------------------------------------------
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক হলো দেশের মুদ্রা ও ব্যাংকিং নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক আদেশ (রাষ্ট্রপতি আদেশ নং ১২৭) অনুযায়ী ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
- বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠার সময় স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখার সকল দায় ও সম্পদ গ্রহণ করে।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- প্রধান কার্যালয়ের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় আরও দশটি শাখা আছে।
- এছাড়া, ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

- বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্বের মধ্যে রয়েছে:
• দেশের মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন,
• ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান,
• বৈদেশিক মুদ্রা রিজার্ভ পরিচালনা,
• মুদ্রা ও নোট ইস্যু,
• সরকারের ব্যাংকার ও ঋণদাতা হিসেবে কাজ করা,
• আর্থিক বাজার উন্নয়ন,
• পেমেন্ট সিস্টেম পরিচালনা,
• আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- এসব কার্যক্রম দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা। 

১০.
Which of the following countries is not a member of AFTA?
  1. Nepal
  2. Malaysia
  3. Philippines 
  4. Cambodia  
ব্যাখ্যা

AFTA - এর সদস্য রাষ্ট্র নয় নেপাল।
-------------------------------------------
• AFTA:
- AFTA মূলত ASEAN জোটের অংশ।
- AFTA-এর পূর্ণরূপ হলো- ASEAN Free Trade Area.
- ১৯৯২ সালে ASEAN দেশগুলো সদস্য দেশের মধ্যে বাণিজ্য সহজ করতে ও শুল্ক কমানোর জন্য মুক্ত বাণিজ্য অঞ্চল (AFTA) প্রতিষ্ঠা করে।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও অঞ্চলটিকে শক্তিশালী করার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল।
- এটি ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে স্বাক্ষরিত হয়।
- AFTA চুক্তি সিঙ্গাপুরে স্বাক্ষরিত হয়েছিল। 
- ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে AFTA-এর কার্যক্রম শুরু হয়। 
- AFTA-এর মাধ্যমে প্রথমে আসিয়ানের ছয়টি প্রাথমিক সদস্য দেশ—ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড—এর মধ্যে শুল্ককে ০-৫ শতাংশে কমিয়ে আনা হয়।
- বর্তমানে AFTA-এর মোট সদস্য দেশ ১০টি:
• মালয়েশিয়া,
• ইন্দোনেশিয়া,
• ফিলিপাইন,
• সিঙ্গাপুর,
• ভিয়েতনাম,
• কম্বোডিয়া,
• লাওস,
• থাইল্যান্ড,
• ব্রুনাই,
• মায়ানমার।

উৎস: আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।

১১.
The Balfour Declaration is directly associated with the creation of which country?
  1. Israel
  2. Jordan
  3. Lebanon
  4. Syria
ব্যাখ্যা

বেলফোর ঘোষণা (Balfour Declaration):
- বেলফোর ঘোষণা হলো একটি ঐতিহাসিক চিঠি।
- চিঠিটি সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর ব্যারনের লিখা।  
- ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের নামেই বেলফোর ঘোষণা নামকরণটি করা হয়েছে। 
- ১৯১৭ সালের ২ নভেম্বর আর্থার জেমস বেলফোর কর্তৃক লিওনেল ওয়াল্টার রথসচাইল্ডের কাছে চিঠিটি পাঠানো হয়। 
- ১৯১৭ থেকে ১৯৪৮ পর্যন্ত ফিলিস্তিন ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। 
- চিঠিতে বেলফোর ফিলিস্তিনে ইহুদীদের জন্য একটি আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
- পরবর্তীতে জায়নিস্ট আন্দোলন ও বিশ্বশক্তির সমর্থনে এটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়।
- ফিলিস্তিনে ইহুদীদের জন্য একটি আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্রিটিশ ম্যান্ডেটের দলিলেও অন্তর্ভুক্ত হয়।
- বেলফোর ঘোষণার কারণে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্রের ভিত্তি স্থাপন হয়।
- ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সঙ্গে বেলফোর ঘোষণা সরাসরি সম্পর্কিত।
-
বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। 
- ১৯৪৭ সালে জাতিসংঘ দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করে।

উল্লেখ্য, 
- বেলফোর ঘোষণা ফিলিস্তিনিদের জন্য একটি বড় ধাক্কা বা বিপর্যয় ছিল।
- এটি আধুনিক আরব বিশ্বের অন্যতম বিতর্কিত দলিল।
- ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মূল কারণগুলোর একটি হচ্ছে বেলফোর ঘোষণা। 

উৎস: Britannica ও BBC Website. 

১২.
What is the GDP growth target in the revised Bangladesh budget 2025–26? [January, 2026] 
  1. 4%
  2. 5% 
  3. 6%
  4. 7%
ব্যাখ্যা

সংশোধিত জাতীয় বাজেট (২০২৫-২৬): 
- ২৪ ডিসেম্বর, ২০২৫ এ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 
- এই বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- বাজেটটি ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে।
- চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
- এবং জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 
- খাদ্য মূল্যস্ফীতি কমায় বাজেটের শেষ নাগাদ এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে সরকার আশা করছে।
- সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কমিয়ে ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা। 
- বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কমানোর জন্য উন্নয়ন ব্যয় ৩০ হাজার কোটি টাকা হ্রাস পেয়েছে।
- সংশোধিত এডিপিতে বৈদেশিক অর্থায়ন ধরা হয়েছে ৭২ হাজার কোটি টাকা।
- এবং দেশীয় অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা।
- সংশোধিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- এছাড়া সংশোধিত বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা জিডিপির ৩.৩ শতাংশ।
- এই ঘাটতির মধ্যে বৈদেশিক উৎস থেকে ৬৩ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো পত্রিকা [লিঙ্ক]। 

১৩.
Who spearheaded the EU Green Deal?
  1. Angela Merkel
  2. Emmanuel Macron
  3. Ursula von der Leyen
  4. Charles Michel
ব্যাখ্যা

ইউরোপীয় সবুজায়ন চুক্তি (Green Deal):
- ২০১৯ সালের শেষে EU তার ইউরোপীয় সবুজায়ন চুক্তি গ্রহণ করেছে।
- Green Deal হলো ইউরোপীয় ইউনিয়ন (EU) কর্তৃক প্রণীত একটি গুরুত্বপূর্ণ পরিবেশনীতি।
- এটি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট Ursula von der Leyen-এর নেতৃত্বে ২০১৯ সালে চালু করা হয়।
- গ্রিন ডিল হলো ইউরোপের একটি বড় পরিকল্পনা।
- এর মূল লক্ষ্য হচ্ছে-
 • ২০৫০ সালের মধ্যে পুরো মহাদেশকে জলবায়ু-নিরপেক্ষ করা;
• এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন করা। 
-------------------------------------------
উল্লেখ্য,
• ইউরোপীয় ইউনিয়ন (EU):
- ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো ইউরোপ মহাদেশের ২৭টি সদস্য রাষ্ট্রের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এই জোটটি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করে।
- এবং বিশ্ব মঞ্চে একটি একক শক্তি হিসেবে উপস্থিত হয়।
- এটি ১ নভেম্বর ১৯৯৩ সালে মাসট্রিচ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম-এ অবস্থিত।

উৎস: Britannica ও EU Website.

১৪.
In 2015, as a result of the Bangladesh-India enclave exchange, how many Indian enclaves were integrated with Bangladesh?
  1. 121 
  2. 111
  3. 151
  4. 102 
ব্যাখ্যা

ছিটমহল:
-  ছিটমহল হলো একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় থাকা অন্য কোনো দেশের অন্তর্ভুক্ত এলাকা।
- ২০১৫ সালের আগে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ১৬২টি ছিটমহল ছিল।
- ১ আগস্ট ২০১৫ সালে ভারত ও বাংলাদেশ মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী নিজেদের ছিটমহলগুলো পরস্পরের মধ্যে বিনিময় করে।
- এর আগে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের মধ্যে ছিল।
- এই বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয় ভারতের ১১১টি ছিটমহলের নাগরিক।
- আর ভারতের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের ৫১টি ছিটমহলের নাগরিক।

• ভারতের ছিটমহলগুলোর মধ্যে-
- বাংলাদেশের লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩টি, কুড়িগ্রামে ১২টি এবং নীলফামারীতে ৪টি অবস্থান করেছিল। 

• বাংলাদেশের ছিটমহলগুলোর মধ্যে-
- ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ৪৭টি এবং জলপাইগুড়িতে ৪টি ছিল।

উৎস: প্রথম আলো এবং বিবিসি পত্রিকা রিপোর্ট।

১৫.
Women in which continent were the first in the world to gain the right to vote?
  1. North America
  2. Oceania 
  3. Europe
  4. South America
ব্যাখ্যা

ওশেনিয়া:
- বিশ্বে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডে।
- নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশের অন্তর্গত একটি দেশ।
- ১৮৯৩ সালে নিউজিল্যান্ড নারীদের পূর্ণ ভোটাধিকার প্রদান করে।
- এটি ছিল বিশ্বের প্রথম দেশ- যেখানে নারী-পুরুষ উভয়েই ভোট দিতে পারে।
- এই উদ্যোগে নেতৃত্ব দেন কেট শেপার্ড।

উল্লেখ্য, 
• নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া ১৯০২ সালে নারীদের ভোটাধিকার দেয়।
- তবে শুরুতে কেবল ভোটাধিকার ছিল শ্বেতাঙ্গ নারীদের জন্য।
- আদিবাসী নারীরা এই অধিকার অনেক পরে পায়।

• ফিনল্যান্ড ১৯০৬ ও যুক্তরাজ্য ১৯১৮ সালে নারীদের ভোটাধিকার দেয়।

• এশিয়ার মধ্যে রাশিয়ার নারীরা ১৯১৭ সালে ভোটাধিকার পেলেও, তা নিউজিল্যান্ডের মতো স্বশাসিত দেশের উদ্যোগ ছিল না।
- বরং এটি ছিল সমাজতান্ত্রিক বিপ্লবের ফল।

উৎস: Britannica.

১৬.
The branch of science that deals with the study of cells is called- 
  1. Entomology
  2. Craniology
  3. Hormonology
  4. Cytology
ব্যাখ্যা

সাইটোলজি (Cytology):
- সাইটোলজি হলো কোষের গঠন, কার্যকারিতা এবং রোগ-সম্পর্কিত পরিবর্তন নিয়ে বিজ্ঞানসম্মত অধ্যয়ন।
- শব্দটি এসেছে গ্রিক “kytos” (কোষ) এবং “logia” (অধ্যয়ন) থেকে, যার অর্থ “কোষের অধ্যয়ন।”
- সাইটোলজি কোষ জীববিজ্ঞানের (Cell Biology) একটি অংশ।
- এটি কোষের সংগঠন, অপরিহার্য প্রক্রিয়া, টিস্যু গঠন, এবং জীবন্ত সিস্টেমের কাজ ও বিকাশ বোঝার সঙ্গে জড়িত।
- এটি জেনেটিক্স, জৈব রসায়ন, আণবিক জীববিজ্ঞানের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
- এতে মূলত কোষের আকার, গঠন এবং আচরণ বিশ্লেষণ করা হয়, যাতে স্বাভাবিক ও রোগাক্রান্ত অবস্থা (যেমন ক্যান্সার, সংক্রমণ, প্রদাহ) বোঝা যায়।
- সাধারণত এটি রোগ নির্ণয় ও স্ক্রিনিং-এর জন্য ব্যবহৃত হয়, যেখানে শরীরের তরল বা টিস্যু থেকে সংগৃহীত একক কোষ বা কোষের ছোট গুচ্ছ পরীক্ষা করা হয়।

অন্যদিকে,
• এন্টোমোলজি হলো- কীটপতঙ্গ এবং তাদের মানুষের সাথে, পরিবেশের সাথে ও অন্যান্য প্রাণীর সাথে সম্পর্কের অধ্যয়ন।

• ক্র্যানিওলজি (Craniology) হলো- মাথার খুলির আকার, আকৃতি ও গঠন নিয়ে গবেষণা করা বিজ্ঞান।

• হরমোনবিদ্যা (Hormonology) হলো- হরমোন এবং অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine System) সম্পর্কিত অধ্যয়নের বিজ্ঞান।

উৎস: Britannica ও  জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭.
BIS member central banks represent approximately what percentage of global GDP?
  1. 76%
  2. 85%
  3. 90%
  4. 95% 
ব্যাখ্যা

BIS:
-  BIS শব্দের পূর্ণরূপ -Bank for International Settlements.
- ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (BIS) হলো বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। 
- প্রতিষ্ঠানটি ১৯৩০ সালে হেগ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকটি বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য ব্যাংক হিসেবে কাজ করে।
- এছাড়া এটি আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক সহযোগিতা জোরদার করতে ভূমিকা রাখে। 
- BIS-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের বাসেল শহরে অবস্থিত।
- পাশাপাশি হংকং ও মেক্সিকো সিটিতে এর প্রতিনিধি দপ্তর রয়েছে।
- প্রতিষ্ঠানটির মালিকানা ৬৩টি কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে।
- এই ৬৩টি ব্যাংক সম্মিলিতভাবে বিশ্বের প্রায় ৯৫% জিডিপির প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- BIS-এর প্রধান লক্ষ্য হলো-
 • কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা,
• বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা,
• গবেষণা ও তথ্য প্রকাশ করা,
• কেন্দ্রীয় ব্যাংকগুলোকে ব্যাংকিং সেবা প্রদান করা,
• আন্তর্জাতিক আর্থিক নীতি ও মান উন্নয়নে সহায়তা করা।

উৎস: BIS অফিসিয়াল ওয়েবসাইট।

১৮.
As of January 2026, which team is ranked number one in the ICC Men's ODI Team Rankings?
  1. New Zealand 
  2. Australia
  3. India
  4. Pakistan
ব্যাখ্যা

ICC ODI Team Rankings:
- ICC পুরুষদের ODI দলের র‍্যাঙ্কিং হলো একটি গাণিতিক পদ্ধতি।
- ম্যাচ জয়, প্রতিপক্ষের শক্তি, এবং ফলাফলের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
- প্রতিটি ম্যাচ শেষে দল নির্দিষ্ট পয়েন্ট অর্জন করে।
- মোট পয়েন্টকে খেলা ম্যাচের সংখ্যা দিয়ে ভাগ করে রেটিং নির্ধারণ করা হয়।
- শক্তিশালী দলের বিপক্ষে জয়ী হলে বেশি পয়েন্ট পাওয়া যায়।
- সময়ের সঙ্গে দলের পারফরম্যান্স অনুযায়ী এই রেটিং আপডেট হয়। 

ICC রেটিং অনুযায়ী- ভারত বর্তমানে Men's ODI র‍্যাংকিংয়ে ১ নম্বরে আছে।
- ভারত মোট ১২২টি ম্যাচ খেলে ৫২৫২ রান সংগ্রহ করেছে।
- তাদের গড় স্কোর ৪৩।

• দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।
- নিউজিল্যান্ড ১১২টি ম্যাচে ৫০২৭ রান করেছে।
- তাদের গড় স্কোর ৪৫।

• তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়া ১০৯টি ম্যাচে মোট ৪১৩৪ রান সংগ্রহ করেছে।
- তাদের গড় স্কোর ৩৮।

• চতুর্থ স্থানে আছে পাকিস্তান।
- পাকিস্তান ১০৫টি ম্যাচে ৪২৯৪ রান করেছে।
- তাদের গড় স্কোর ৪১।

• পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা।
- শ্রীলঙ্কা ১০০টি ম্যাচ খেলে মোট ৪৩৯২ রান করেছে।
- তাদের গড় স্কোর ৪৪।

উৎস: ICC Official Website. [লিঙ্ক] 

১৯.
Which of the following is a galvanic cell reaction example?
  1. Zinc-copper dry cell producing electricity
  2. Sodium chloride electrolysis
  3. Electroplating copper on iron
  4. Electrolysis of water 
ব্যাখ্যা

তড়িৎ রাসায়নিক কোষ (Electrochemical Cell):
- তড়িৎ রাসায়নিক কোষ হলো একটি যন্ত্র যা রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করে।
- অর্থাৎ, বিদ্যুৎ ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটায়।
- এতে দুটি তড়িৎদ্বার থাকে—
• অ্যানোড: এখানে ইলেকট্রন ত্যাগ হয়।
• ক্যাথোড: এখানে ইলেকট্রন গ্রহণ হয়।
- তড়িৎ রাসায়নিক কোষ আমাদের দৈনন্দিন জীবনে ব্যাটারি থেকে শুরু করে শিল্প উৎপাদন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন এবং রাসায়নিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

- তড়িৎ রাসায়নিক কোষ  প্রধানত দুই ধরনের:
• প্রাথমিক বা গ্যালভানিক কোষ-
- এই কোষ নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করে, যেমন-
- লেকল্যান্স কোষ, ড্যানিয়েল কোষ বা ড্রাই সেল।
- গ্যালভানিক কোষ স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন করে, যেমন জিঙ্ক-কপার ব্যাটারি।

• সেকেন্ডারি বা তড়িৎ বিশ্লেষ্য কোষ-
- এই কোষ বাইরে থেকে বিদ্যুৎ প্রয়োগ করে রাসায়নিক শক্তি সঞ্চয় করে এবং পরে তা বিদ্যুত শক্তিতে রূপান্তরিত করে, যেমন-
- লেড-এসিড ব্যাটারি বা নিকেল-অক্সাইড সঞ্চয়ী কোষ।

উৎস: রসায়ন, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক রসায়ন, একাদশ- দ্বাদশ শ্রেণি। 

২০.
Which of the following currencies is not part of the SDR (Special Drawing Rights) basket?
  1. US Dollar 
  2. Euro
  3. Indian Rupee
  4. Japanese Yen
ব্যাখ্যা

ইন্ডিয়ান রুপি SDR এর অংশ নয়। 
-------------------------------------------
• IMF ও SDR:
- IMF -এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- SDR হলো -IMF-এর তৈরি একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- SDR এর পূর্ণরূপ- Special Drawing Rights.
- SDR নিজে কোনো আলাদা মুদ্রা নয়;
- এটি সদস্য দেশগুলোর জন্য অন্য দেশের মুদ্রা দাবির প্রতিনিধি হিসেবে কাজ করে।
- SDR-এর মূল্য নির্ধারিত হয় পাঁচটি প্রধান মুদ্রার গড় মানের ওপর:
• মার্কিন ডলার,
• ইউরো,
• চীনা ইউয়ান,
• জাপানি ইয়েন,
• ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।

• SDR ব্যবহার করা হয়-
• IMF-এর অভ্যন্তরীণ হিসাবরক্ষণে,
• সদস্য দেশগুলোর বৈদেশিক রিজার্ভ বাড়াতে,
• এবং আন্তর্জাতিক লেনদেনে সহায়তা করতে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট। 

২১.
Telepresence is mainly used in—
  1. Cryosurgery
  2. Artificial intelligence
  3. Biometrics
  4. Virtual reality
ব্যাখ্যা

- টেলি প্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র হলো ভার্চুয়াল রিয়েলিটি

- টেলি প্রেজেন্স:
টেলিপ্ৰেজেন্স (Telepresence) হলো ভার্চুয়াল রিয়েলিটির একটি বিশেষ প্রয়োগ ক্ষেত্র
১.  এর মাধ্যমে একজন ব্যক্তি বাস্তবে কোনো স্থানে উপস্থিত না থেকেও সেখানে উপস্থিত থাকার অনুভূতি পান এবং সেখান থেকে কাজ পরিচালনা করতে পারেন
২. টেলিপ্ৰেজেন্সের প্রধান ব্যবহারের ক্ষেত্রগুলো হলো:
টেলিসার্জারি: ডাক্তার সরাসরি উপস্থিত না থেকে দূর থেকে রোবোটিক হাতের মাধ্যমে রোগীর অপারেশন সম্পন্ন করতে পারেন
৩. বিপজ্জনক কাজ: কলকারখানার বিপজ্জনক পরিবেশে বা যেখানে মানুষের যাওয়া ঝুঁকিপূর্ণ, সেখানে টেলিপ্ৰেজেন্স রোবটের মাধ্যমে কাজ করা হয়।
 ৪. ব্যবসায়িক যোগাযোগ: বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কর্মীরা ভিডিও কনফারেন্সিং ও সিমুলেশনের মাধ্যমে এমনভাবে সভায় যোগ দেন যেন তারা একই রুমে বসে আছেন।
৫. শিক্ষা ও প্রশিক্ষণ: শিক্ষার্থীরা দূরবর্তী কোনো গবেষণাগার বা ঐতিহাসিক স্থানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণ করতে ব্যবহার করতে পারে।

অন্যদিকে,
- বায়োমেট্রিক্স (Biometrics) হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক বৈশিষ্ট্য বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তি শনাক্তকরণ করা হয়।
- ক্রায়োসার্জারি (Cryosurgery) হলো এমন একটি আধুনিক চিকিৎসাপদ্ধতি যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রা বা বরফ-শীতল ঠান্ডা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়।  এটি ক্যানসার ও চর্মরোগের চিকিৎসায় একটি অত্যন্ত কার্যকর।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটি হলো মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটারের মাধ্যমে কৃত্রিমভাবে রূপদান করা, যাতে মেশিন মানুষের মতো সিদ্ধান্ত নিতে বা সমস্যার সমাধান করতে পারে।
- ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality বা VR) হলো কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি কৃত্রিম ত্রিমাত্রিক (3D) পরিবেশ, যেখানে ব্যবহারকারী নিজেকে বাস্তবের মতো নিমজ্জিত অবস্থায় অনুভব করেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণী।

২২.
Which method is used for transmitting data in both directions at the same time?
  1. Full- duplex
  2. Half-duplex
  3. Simplex
  4. None of these
ব্যাখ্যা

- একই সময়ে উভয় দিক থেকে ডাটা প্রেরনের পদ্ধতিকে Full- duplex বলে।

অন্যদিকে,
ডাটা ট্রান্সমিশন মোড:
ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়। উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex)
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)
সিমপ্লেক্স: শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। উদাহরণ- রেডিও, টিভি।
হাফ-ডুপ্লেক্স: হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। উদাহরণ-ওয়াকিটকি।
ফুল-ডুপ্লেক্স: এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। উদাহরণ- টেলিফোন, মোবাইল।

উৎস: এইচ. এস. সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৩.
What is the process of converting plaintext into unreadable code to secure data?
  1. Encryption
  2. Validation
  3. Manipulation
  4. Decryption
ব্যাখ্যা

- মূল ডাটা কে অন্য ফরমেটে পরিবর্তন করার পদ্ধতি Encryption

- এনক্রিপশন
(Encryption) হলো মূল ডেটাকে নিরাপত্তার উদ্দেশ্যে একটি গোপন, অপাঠযোগ্য বা কোডযুক্ত ফরম্যাটে রূপান্তর করার পদ্ধতি যেখানে  ডেটা সুরক্ষিত থাকে এবং শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই তা ডিক্রিপ্ট বা পড়তে পারে।
- মেনিপুলেশন(Manipulation): ডেটা ম্যানিপুলেশন হলো ডেটাবেস বা স্প্রেডশিটে ডেটা সম্পাদনা, সাজানো বা পরিবর্তন করার প্রক্রিয়া, এটি সাধারণত ফরম্যাট পরিবর্তন করে না।
- ভ্যালিডেশন (Validation): ডেটা ভ্যালিডেশন হলো ডেটার সঠিকতা, গুণমান এবং বিশ্বস্ততা যাচাই করার প্রক্রিয়া, কোনো ফরম্যাট পরিবর্তনের পদ্ধতি নয়।
- ডিক্রিপশন (Decryption): ডিক্রিপশন হলো এনক্রিপশন পদ্ধতির বিপরীত প্রক্রিয়া; এটি এনক্রিপ্ট করা গোপন ডেটাকে আবার মূল পাঠযোগ্য ফরম্যাটে ফিরিয়ে আনে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণী।

২৪.
What is the full form of "LAN" ?
  1. Line Area Network
  2. Left Area Network
  3. Local Area Network
  4. Link Area Network
ব্যাখ্যা

LAN দ্বারা বোঝায় Local Area Network.

লোকাল এরিয়া নেটওয়ার্ক:
- LAN এর পূর্ণনাম হচ্ছে Local Area Network.
- সাধারণত একটি নির্দিষ্ট দূরত্বে ক্যাবল এর মাধ্যমে এক কম্পিউটার এর সাথে অন্যান্য কম্পিউটার এর যে যোগাযোগ তাকে ল্যান বলে।
- একই ভবনের বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনের বিভিন্ন তলায়, স্কুল কলেজ, অফিস আদালত, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলির সংযোগের ফলে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তার নামই লোকাল এরিয়া নেটওয়ার্ক।
- ১ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে। লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় কমিনিউকেশন মিডিয়া হিসাবে সাধারণত ক্যাবল ব্যবহার হয়। সাধারণত সীমিত এলাকার মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তবে ইন্টারনেটের সংযোগ থাকলে ভাল হয়।

উৎস: এইচ. এস. সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়

২৫.
How many bits of information can each flip-flop of a register store?
  1. 1 bit
  2. 2 bit
  3. 3 bit
  4. 4 bit
ব্যাখ্যা

 রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট (Bit) তথ্য সংরক্ষণ করতে পারে। - একটি n-bit রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা বাইনারি n-bit তথ্য সংরক্ষণ করতে পারে।
- ফ্লিপ-ফ্লপ ছাড়াও রেজিস্টারে কম্বিনেশনাল (Combinational) গেইট থাকতে পারে যা কোন ডাটা প্রসেসিংয়ের কাজ করতে পারে।

রেজিস্টারের ব্যবহার:

১। রেজিস্টারে প্রোগ্রামার কোন কিছু জমা রাখতে পারে না, একমাত্র CPU-ই গণনার প্রয়োজনে রেজিস্টারে কোন কিছু সঞ্চিত রাখতে পারে।
২। রেজিস্টার প্রধান মেমরির অন্তর্গত না হলেও এর গঠন প্রধান মেমরির অনুরূপ হতে পারে। ক্যাশ মেমরি হিসেবে রেজিস্টার বহুল ব্যবহৃত হয়।
৩। তাছাড়া ক্যালকুলেটর এবং ঘড়িতেও রেজিস্টারের ব্যবহার দেখা যায়।

উৎস: এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৬.
Which of the following is a disadvantage of an interpreter?
  1. It translates the program line by line
  2. It produces object code
  3. It is slow paced
  4. It translates the entire program at once
ব্যাখ্যা

• Interpreter সোর্স প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ ও নির্বাহ করে। প্রতিবার প্রোগ্রাম চালানোর সময় প্রতিটি স্টেটমেন্ট নতুন করে অনুবাদ করতে হয়, ফলে execution speed কম হয়।
- তাই interpreter-এর প্রধান অসুবিধা হলো এটি ধীরগতিসম্পন্ন (slow paced)।

ইন্টারপ্রেটার (Interpreter)

- ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতো উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে। ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রোগ্রামের ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন করার ক্ষেত্রে সময় কম লাগে।
- তবে ইন্টারপ্রেটারের অসুবিধা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে এটি ধীর গতি সম্পন্ন এবং প্রতিবার প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে প্রতিটি স্টেটমেন্ট নতুন করে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়।

অন্যান্য অপশনসমূহ,
ক) It translates the program line by line → এটি বৈশিষ্ট্য, অসুবিধা নয়। 

খ) It produces object code → এটি compiler-এর কাজ, interpreter নয়। 

ঘ) It translates the entire program at once → এটিও compiler-এর বৈশিষ্ট্য। 

উৎস: এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়

২৭.
Which of the following is a correctly written formula in MS Excel?
  1. Sum (C9: C12)
  2. Sum (C9 + C12)
  3. Sum = (C9 : C12)
  4. = Sum (C9 : C12)
ব্যাখ্যা

• Excel-এর যেকোনো ফর্মূলা অবশ্যই = চিহ্ন দিয়ে শুরু হয়। তাই ঘ অপশনে = আছে বলে সেটাই সঠিক কাঠামো।
- SUM ফাংশনে রেঞ্জ বোঝাতে : (colon) ব্যবহার হয়, যেমন C9:C12 মানে C9 থেকে C12 পর্যন্ত সব সেলের যোগফল।
- তাই সঠিক ফর্মূলাটি লেখা হয়: =SUM(C9:C12)

• মাইক্রোসফট এক্সেল (MS Excel):
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) একটি শক্তিশালী স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, যা মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি।
- এটি ডেটা ম্যানেজমেন্ট, বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার।
- MS Excel অফিস প্যাকেজের অংশ এবং ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত কাজের জন্য অত্যন্ত জনপ্রিয়।
- MS Excel- এ 1, 2, 3....... দ্বারা Row চিহ্নিত করা হয়।
- MS Excel- এ A, B, C....... দ্বারা Column চিহ্নিত করা হয়।

ফর্মুলা ও ফাংশন:
- এক্সেলে অনেক বিল্ট-ইন ফাংশন যেমন SUM, AVERAGE, VLOOKUP, IF ইত্যাদি রয়েছে, যা জটিল গণনার কাজকে সহজ করে।
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।

উৎস: 
১। ব্রিটানিকা ওয়েবসাইট। 
২। মাইক্রোসফট সাপোর্ট ওয়েবসাইট। 

২৮.
What is a Record composed of?
  1. Field
  2. Data table
  3. Data
  4. None
ব্যাখ্যা

- অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড

- ডাটা: 
Data শব্দটি ল্যাটিন শব্দ Datum-এর বহুবচন। Datum অর্থ হচ্ছে তথ্যের উপাদান। তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডাটা বা উপাত্ত। ডাটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি তাই ডাটা। উদাহরণস্বরূপ নিচের টেবিলের Tareq একটি ডাটা যা Name ফিল্ডের অধীনে আছে। Dhaka অন্য একটি ডাটা যা Address ফিল্ডের অধীনে আছে এবং Officer আরেকটি ডাটা যা Job Title ফিল্ডের অধীনে আছে। ডাটা টেবিলের বিভিন্ন ফিল্ডের অধীনে এন্ট্রিকৃত সব তথ্যই হলো ডাটা।

- রেকর্ড: অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড। সাধারণভাবে পুরো একটি সারিকেই আমরা রেকর্ড হিসেবে বিবেচনা করি। যদি কোন টেবিলে গ্রাহকের নাম ও ঠিকানা লিপিবদ্ধ থাকে তবে সে গ্রাহকের নাম ও ঠিকানা মিলে হবে একটি রেকর্ড। এরকম যতজন গ্রাহকের নাম-ঠিকানা একটি টেবিলে লিপিবদ্ধ থাকবে সে টেবিলে ততগুলো রেকর্ড আছে বলে ধরা হবে।
- ফিল্ড: রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হলো ফিল্ড। রেকর্ডের প্রতিটি উপাদান যেমন- নাম, ঠিকানা, টেলিফোন নম্বর ইত্যাদিকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়। প্রতিটি ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে। কলামের একটি সেলের (Cell) ডাটাকে আমরা একটি ফিল্ড হিসেবে ধরি এবং পুরো কলামটিতে থাকে একই ধরনের ডাটা।
- ডাটা টেবিল: সমজাতীয় সকল ডাটাকে এক একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়। ধরা যাক, একটি অফিসের তিনটি শাখা আছে, যথা- প্রশাসন শাখা, হিসাব শাখা ও বিক্রয় শাখা। প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য একটি টেবিল নির্দিষ্ট করা আছে যেখানে ঐ শাখার সকল উপাত্ত সংরক্ষিত আছে। হিসাব শাখার জন্য আবার আলাদা একটি টেবিলে অফিসের আয়-ব্যয় বা কর্মচারীদের বেতন-ভাতার হিসাব সংরক্ষিত আছে এবং বিক্রয় শাখার জন্য আর একটি টেবিলে দৈনন্দিন বিক্রয় সংক্রান্ত নথিপত্র লিপিবদ্ধ আছে। তিনটি টেবিলই থাকবে একটি মল ফাইল বা ডাটাবেজের অধীনে।

উৎস: এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৯.
Multimedia applications are most effective in which type of operating system?
  1. Text Based Operating System
  2. Graphics Based Operating System
  3. A and B
  4. None
ব্যাখ্যা

চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম: 
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- তবে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ করতে হয় না। Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
১. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক থাকে।
২. বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
৩. কমান্ডের জন্য মেন্যু এবং প্রতিটি মেন্যুর আওতায় অনেক পুল ডাউন মেনু কমান্ড থাকে।
৪. মাউসের সাহায্যে Icon এবং পুল ডাউন মেনু কমান্ড কার্যকরী করা যায়।
৫. নতুন কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটার নিজে থেকে বুঝতে পারে কোথায় সংযোগ করা হয়েছে।
৬. নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত কার্যকর।
৭. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখতে হয় না।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে বেশি মেমরির প্রয়োজন হয়।

অন্যদিকে,
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম: 
এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেকগুলো কমান্ড মুখস্থ করতে হয়। Linux, Unix, MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
১. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য Root Prompt বা Command Prompt (C:/>) ব্যবহৃত হয়।
২. ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, নতুন ডিভাইস শনাক্তকরণ সকল পর্যায়ের কাজই কমান্ড দিয়ে করতে হয়।
৩. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে সকল কাজের কমান্ড মুখস্থ রাখতে হয়।
৪. নতুন কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটারকে বলে দিতে হয় কোথায় সংযোগ করা হয়েছে।
৫. নেটওয়ার্কিং বা ইন্টারনেটব্যবস্থা কার্যকর নয়। তবে ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেমে নেটওয়ার্কিং বা
ইন্টারনেটব্যবস্থা কার্যকর হয়।
৬. অল্প কিছু কমান্ড মুখস্থ করেই কম্পিউটার পরিচালনা করা যায়।
৭. এ ধরনের অপারেটিং সিস্টেম খুব দ্রুত কাজ করতে পারে।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর নয়।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে কম মেমরির প্রয়োজন হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়

৩০.
Which of these is a common way to make a deepfake?
  1. Using a basic calculator
  2. Generative Adversarial Networks (GANs)
  3. Writing with a pen and paper
  4. Taking a single polaroid photo
ব্যাখ্যা

ডিপফেক (Deepfake):
- ডিপ মানে গভীর এবং ফেক মানে নকল। অর্থাৎ ডিপফেক বলতে এমন কিছুকে বোঝায় যা খুবই গভীরভাবে নকল করা হয়েছে। 
- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে, যা ‘ডিপফেক’ নামে পরিচিত।
- শব্দটি প্রথম ২০১৭ সালের শেষের দিকে একজন রেডিট ব্যবহারকারীর মাধ্যমে অনলাইন জগতে প্রবর্তিত হয়েছিল।
- মেশিন লার্নিং হলো ডিপফেক ভিডিও বানানোর প্রধান অস্ত্র।
- মেশিন লার্নিংয়ের একটি কৌশলের নাম “জেনারেল অ্যাডভারসেরিয়াল নেটওয়ার্ক” (GAN)।
- এর মাধ্যমে প্রথমে একজন ব্যক্তির বিভিন্ন অভিব্যক্তির হাজারখানেক ছবি সংগ্রহ করা হয়। 
- এরপর সেই ছবিগুলো মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রক্রিয়া করে তার মুখের সব ধরনের অভিব্যক্তির একটি সিমুলেশন তৈরি করা যায়।
- কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তরোত্তর উন্নতির ফলে ব্যক্তির গলার আওয়াজও হুবুহু নকল করা সম্ভব।
- এসব ভিডিও ও অডিও নানাভাবে প্রক্রিয়া করে এমন একটি নকল ভিডিও তৈরি করা হয় যা খালি চোখে শনাক্ত করা অনেক কঠিন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

৩১.
If (5 - 2x) ≤ 13, then which one is correct?
  1. x ≥ - 2
  2. x ≤ - 4
  3.  x ≥ - 4
  4. x ≤ - 2
ব্যাখ্যা

Question: If (5 - 2x) ≤ 13, then which one is correct?

Solution: 

Given, 
⇒ 5 - 2x ≤ 13
⇒ 5 - 2x - 5 ≤ 13 - 5
⇒ - 2x ≤ 8
∴ x ≥ - 4

৩২.
The difference between simple and compound interests compounded annually on a certain sum of money for 2 years at 5% per annum is Tk. 3. The sum is-
  1. 400 Tk.
  2. 600 Tk.
  3. 800 Tk.
  4. 1200 Tk.
ব্যাখ্যা

Question: The difference between simple and compound interests compounded annually on a certain sum of money for 2 years at 5% per annum is Tk. 3. The sum is-

Solution:
Let, Sum = x
Here, r = 5% = 5/100 and n = 2 

Now, S.I. = (x × 5 × 2)/100
= x/10

And, C.I. = [x(1 + (5/100))2 - x]
= (441x - 400x)/400
= 41x/400

ATQ,
(41x/400) - (x/10) = 3
⇒ (41x - 40x)/400 = 3
⇒ x/400 = 3
∴ x = 1200

৩৩.
To fill a tank, 28 buckets of water are required. How many buckets of water will be required to fill the same tank if the capacity of the bucket is reduced to four-fifth of its present?
  1. 35
  2. 28
  3.  25
  4. None of the above
ব্যাখ্যা

Question: To fill a tank, 28 buckets of water are required. How many buckets of water will be required to fill the same tank if the capacity of the bucket is reduced to four-fifth of its present?

Solution: 

ধরি,
বালতির ধারণক্ষমতা x
ট্যাঙ্কের ধারণক্ষমতা 28x

আবার,
বালতির নতুন ধারণক্ষমতা (4x/5) 

∴ প্রয়োজনীয় বালতির সংখ্যা = 28x/(4x/5) 
= 28x × (5/4x) 
= (7 × 5) টি
= 35 টি

৩৪.
If 8 workers can assemble a car in 9 hours, how long would it take 12 workers to assemble the same car?
  1. 3 hours
  2. 6 hours
  3. 9 hours
  4. 12 hours
ব্যাখ্যা

Question: If 8 workers can assemble a car in 9 hours, how long would it take 12 workers to assemble the same car?

Solution: 

Here, M1 = 8, M2 = 12, W1 = W2 = 1, T1 = 9, T2 = ?

(M1 × T1)/(M2 × T2) = W1/W2 
⇒ (8 × 9)/ (12 × T2) = 1
⇒ 12 × T2 = 72
⇒ T2 = 72/12 
∴ T2 = 6

৩৫.
The ratio of the number of boys and girls in a college is 7 ∶ 8. If the percentage increase in the number of boys and girls be 20% and 10% respectively, what will be the new ratio?
  1. 11 ∶ 12
  2. 21 ∶ 22
  3. 13 ∶ 15
  4. 27 ∶ 29
ব্যাখ্যা

Question: The ratio of the number of boys and girls in a college is 7 ∶ 8. If the percentage increase in the number of boys and girls be 20% and 10% respectively, what will be the new ratio?

Solution: 
ধরি,
কলেজে ছেলে এবং মেয়ের সংখ্যা যথাক্রমে 7x এবং 8x

∴ ছেলেদের বর্ধিত সংখ্যা = 120% × 7x 
= (120/100) × 7x 
= (6/5) × 7x 
= (42x)/5

এবং, মেয়েদের বর্ধিত সংখ্যা = 110% × 8x
= (110/100) × 8x
= (11/5) × 4x
= (44x)/5

 ∴ বর্ধিত সংখ্যার অনুপাত (New ratio) = (42x)/5 ∶ (44x)/5
= 21 ∶ 22

৩৬.
If logxy = 100 and log3x = 20; then the value of y is-
  1. 320
  2. 3200
  3. 32000
  4. 320000
ব্যাখ্যা

Question: If logxy = 100 and log3x = 20; then the value of y is-

Solution:
Given,
log3x = 20
∴ x = 320 

And, logxy = 100
⇒ y = x100 
⇒ y = (320)100
∴ y = 32000

৩৭.
Two trains running in opposite directions cross a man standing on the platform in 17 seconds and 7 seconds respectively and they cross each other in 13 seconds. The ratio of their speeds is-
  1. 2 ∶ 1
  2. 3 ∶ 2
  3. 4 ∶ 3
  4. 5 : 4
ব্যাখ্যা

Question: Two trains running in opposite directions cross a man standing on the platform in 17 seconds and 7 seconds respectively and they cross each other in 13 seconds. The ratio of their speeds is-

Solution: 
Let, the speed of the trains are x m/sec and y m/sec respectively

We know, Distance/Length = Speed × Time
∴ Length of first train = 17x meter
And, length of second train = 7y meter

Now, Total time = Total length/Total speed
(17x + 7y)/(x + y) = 13
⇒ 17x + 7y = 13x + 13y 
⇒ 17x - 13x = 13y - 7y
⇒ 4x = 6y
⇒ x/y = 3/2
∴ x ∶ y = 3 ∶ 2

৩৮.
What is the co-ordinate of the center of the circle (x - r)2 + (y + 5)2 = 100?
  1. (0, - 5)
  2. (0, 5)
  3. (- r, 5)
  4. (r, - 5)
ব্যাখ্যা

Question: What is the co-ordinate of the center of the circle (x - r)2 + (y + 5)2 = 100?

Solution: 
দেওয়া আছে, 
(x - r)2 + (y + 5)2 = 100
⇒ (x - r)2 + {y - (- 5)}2 = (10)2
অতএব, কেন্দ্র (a, b) = (r, - 5)

∴ বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত;
১। x2 ও y2 সহগ সমান হবে।
২। xy সমন্বিত কোন পদ থাকবে না।

৩৯.
The ratio between the perimeter and the breadth of a rectangle is 3 : 1. If the area of the rectangle is 288 sq. cm, what is the length and breadth of the rectangle?
  1. 12 cm & 24 cm
  2. 16 cm & 32 cm
  3. 25 cm & 50 cm
  4. None of the above
ব্যাখ্যা

Question: The ratio between the perimeter and the breadth of a rectangle is 3 : 1. If the area of the rectangle is 288 sq. cm, what is the length and breadth of the rectangle?

Solution: 
Let, Length = l
And, breadth = b
∴ Perimeter of a rectangle = 2(l + b)

Now,
2(l + b)/b = 3/1
⇒ 2l + 2b = 3b
⇒ b = 2l

∴ Area, b × l = 288
⇒ 2l × l = 288
⇒ l2 = 144
⇒ l = 12
∴ b = 2 × 12 = 24

∴ The length & breadth of the rectangle is 12 cm & 24 cm respectively. 

৪০.
In a box, there are 4 red, 5 blue and 7 green balls. One ball is picked up randomly. What is the probability that it is neither red nor blue?
  1. 1/8
  2. 1/16
  3. 7/8
  4. 7/16
ব্যাখ্যা

Question: In a box, there are 4 red, 5 blue and 7 green balls. One ball is picked up randomly. What is the probability that it is neither red nor blue?

Solution: 
 
মোট বলের সংখ্যা, n(S) = 4 + 5 + 7
= 16

ধরি, লাল বা নীল না হওয়ার সম্ভাবনা = P(E)
সবুজ হওয়ার সম্ভাবনা = n(G) = 7

∴ লাল বা নীল না হওয়ার সম্ভাবনা = P(E) 
= n(G)/n(S)
= 7/16

৪১.
A jar is filled with liquid, 2 parts of which are water and 4 parts milk. How much of the mixture must be drawn off and replaced with water so that the mixture may be half water and half milk?
  1. 1/2
  2. 1/4
  3. 1/8
  4. None of the above
ব্যাখ্যা

Question: A jar is filled with liquid, 2 parts of which are water and 4 parts milk. How much of the mixture must be drawn off and replaced with water so that the mixture may be half water and half milk?

Solution:
মনে করি,
পাত্রটিতে তরল পদার্থ আছে = 6 ইউনিট
এবং এই তরলের x ইউনিট পানি দ্বারা প্রতিস্থাপন করা হল।

∴ নতুন মিশ্রণে পানির পরিমাণ = (2 - (2x/6) + x) 
= 2 - (x/3) + x 
= (6 - x + 3x)/3
= (2x + 6)/3 ইউনিট 

এবং, নতুন মিশ্রণে দুধের পরিমাণ = 4 - (4x/6)
= 4 - (2x/3)
= (12 - 2x)/3 ইউনিট

প্রশ্নমতে,
(2x + 6)/3 = (12 - 2x)/3
⇒ 2x + 6 = 12 - 2x
⇒ 2x + 2x = 12 - 6
⇒ 4x = 6
⇒ x = 3/2 
 
∴ মিশ্রণের প্রতিস্থাপিত অংশের পরিমাণ = (3/2) × (1/6)
= 1/4 

৪২.
A tank is 12 m long, 8 m wide and 5 m deep. The cost of plastering its walls and bottom at 75 paisa per sq. m is-
  1. 222 Tk
  2. 348 Tk
  3. 480 Tk
  4. 592 Tk
ব্যাখ্যা

Question: A tank is 12 m long, 8 m wide and 5 m deep. The cost of plastering its walls and bottom at 75 paisa per sq. m is-

Solution:
Let, l = 12 m, b = 8 m and, h = 5 m

∴ Area to be plastered = [2(l + b) × h] + (l × b) 
= [2(12 + 8) × 5] + (12 × 8) sq. m
= (200 + 96) sq. m
= 296 sq. m

∴ Cost of plastering = 296 × (75/100) Tk
= 296 × (3/4) Tk
= (74 × 3) Tk
= 222 Tk

৪৩.
To attract more visitors, the zoo authorities announced a 20% discount on each ticket, the original price of which was 25 paisa. As a result, the total ticket-sale revenue increased by 36%. What is the percentage increase in the number of visitors? 
  1. 40%
  2. 60%
  3. 70%
  4. No change
ব্যাখ্যা

Question: To attract more visitors, the zoo authorities announced a 20% discount on each ticket, the original price of which was 25 paisa. As a result, the total ticket-sale revenue increased by 36%. What is the percentage increase in the number of visitors?

Solution:
Let the number of visitors in the beginning = 100

Original ticket price = 25 paisa = 0.25 Tk
∴ Total original revenue = 0.25 × 100 
= 25 Tk

At 20% discount on every ticket,
New ticket price = 25 × (80/100) 
= 20 paisa
= 0.20 Tk 

Sale increased by 36%
∴ New revenue = 25 × (136/100)
= 34 Tk

Number of visitors now = New revenue/New ticket price
= 34/0.20
= 34/(20/100)
= 34 × 5
= 170 

∴ Percentage increase in number of visitors = [(170 − 100)/100] × 100
= (70 × 100)/100
= 70%

৪৪.
Two students appeared at an examination. One of them secured 7 marks more than the other and his marks was 52% of the sum of their marks. The marks obtained by them are-
  1. 54, 61 
  2. 61, 68
  3. 71, 78
  4. 84, 91
ব্যাখ্যা

Question: Two students appeared at an examination. One of them secured 7 marks more than the other and his marks was 52% of the sum of their marks. The marks obtained by them are-

Solution:

ধরি, 
তাদের প্রাপ্ত নাম্বার যথাক্রমে x এবং x + 7

প্রশ্নমতে,
x + 7 = (52/100) × (x + x + 7)
⇒ x + 7 = (13/25) × (2x + 7)
⇒ 25x + 175 = 26x + 91
⇒ 26x - 25x = 175 - 91
⇒ x = 84

∴ অপর জনের প্রাপ্ত নাম্বার = 84 + 7
= 91

৪৫.
The lengths of the sides of a triangle are in the ratio 2 : 4 : 5. If the perimeter of the triangle is 66 cm, what is the length of the longest side?
  1. 12 cm
  2. 24 cm
  3. 30 cm
  4. 36 cm
ব্যাখ্যা

Question: The lengths of the sides of a triangle are in the ratio 2 : 4 : 5. If the perimeter of the triangle is 66 cm, what is the length of the longest side?

Solution: 
মনে করি,
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 2x, 4x এবং 5x
∴ ত্রিভুজের পরিসীমা = (2x + 4x + 5x)
= 11x

প্রশ্নমতে, 
⇒ 11x = 66
⇒ x = 66/11
⇒ x = 6

∴ দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য = (6 × 5) cm
 = 30 cm

৪৬.
In one hour, a boat goes 17 km/hr along the stream and 9 km/hr against the stream. The speed of the boat in still water (in km/h) is-
  1. 17 km/h
  2. 13 km/h
  3. 8 km/h
  4. 4 km/h
ব্যাখ্যা

Question: In one hour, a boat goes 17 km/hr along the stream and 9 km/hr against the stream. The speed of the boat in still water (in km/h) is-

Solution:
Let x be the boat speed.
And, y be the stream speed.

Down stream speed  = x + y = 17 km/h
Upper stream speed = x - y = 9 km/h

Now, x + y + x - y = 17 + 9
⇒ 2x = 26
⇒ x = 13

∴ The speed of the boat in still water is 13 km/h

৪৭.
If A = {1, 4, 5, 6, 7, 9}, then the number of proper subsets of A is-
  1. 31
  2. 32
  3. 63
  4. 64
ব্যাখ্যা

Question: If A = {1, 4, 5, 6, 7, 9}, then the number of proper subsets of A is-

Solution:
কোন সেটের উপাদান n সংখ্যক হলে, ঐ সেটের প্রকৃত উপসেটের সংখ্যা = 2n - 1

এখানে, 
n = 6
∴ প্রকৃত উপসেটের সংখ্যা = 26 - 1
= 64 - 1
= 63

৪৮.
What is the reflex angle between the hands of a clock at 10.30?
  1. - 135°
  2. 135°
  3. - 225°
  4. 225°
ব্যাখ্যা

Question: What is the reflex angle between the hands of a clock at 10.30?

Solution:
We Know,
The angle between the hands of the clock is |11M - 60H|/2
= |(11 × 30) - (60 × 10)|/2
= |330 - 600|/2
= |- 270|/2
= 135°

∴ Reflex angle = 360° - 135°
= 225°

৪৯.
8, 6, 9, 23, 87, … what number should come next?
  1. 110
  2. 247
  3. 332
  4. 429
ব্যাখ্যা

Question:  8, 6, 9, 23, 87, … what number should come next?

Solution: 
(8 x 1) - 2 = 6
(6 x 2) - 3 = 9
(9 x 3) - 4 = 23
(23 x 4) - 5 = 87
(87 x 5) - 6 = 429 

৫০.
Mahi was facing east. he walked 7 km forward and then after turning to his right walked 5 km. Again he turned to his right and walked 7 km. After this he turned back. Which direction was he facing at that time?
  1. East
  2. West
  3. North
  4. South
ব্যাখ্যা

Question: Mahi was facing east. he walked 7 km forward and then after turning to his right walked 5 km. Again he turned to his right and walked 7 km. After this he turned back. Which direction was he facing at that time?

Solution: 
Mahi's Movement-



∴ If Mahi turned back from final position he must be facing in the direction of East.

৫১.
What does the word “Articulate” mean? 
  1. Unable to speak or express clearly
  2. Able to express ideas clearly and effectively
  3. Confused or disorganized in speech
  4. Speaking very fast
ব্যাখ্যা

Articulate
- English Meaning: expressing oneself readily, clearly, and effectively.
- Bangla Meaning: স্পষ্টভাবে (শব্দ) উচ্চারণ করা; স্পষ্টভাবে কথা বলা।

Example sentences:
- You don't articulate your words clearly enough.
- He was not very articulate.

Given Options:
ক) Unable to speak or express clearly. - স্পষ্টভাবে কথা বলতে বা নিজেকে প্রকাশ করতে অক্ষম।

খ) Able to express ideas clearly and effectively. -  ধারণা স্পষ্ট ও কার্যকরভাবে প্রকাশ করতে সক্ষম।

গ) Confused or disorganized in speech. - কথাবার্তায় বিভ্রান্ত বা অসংগঠিত।

ঘ) Speaking very fast. - খুব দ্রুত কথা বলা।

- Among the given options, 'Able to express ideas clearly and effectively' is the correct answer.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৫২.
One-fifth of the students ____ present in the rally.
  1. remains
  2. had
  3. is
  4. are
ব্যাখ্যা

Complete Sentence: One-fifth of the students are present in the rally.

- fraction এর সাথে plural noun + plural verb বসে।
- এখানে  One-fifth, fraction এর পর the students, plural বসেছে।
- তাই নিয়ম অনুসারে শূন্যস্থানে, are (plural verb) বসবে। 

অন্যদিকে, 
- remains - singular verb.
- had-  past tense.
- is - singular.

Source: English Wizard, live mcq lecture.

৫৩.
Choose the antonym of "promulgate":
  1. propagate
  2. suppress
  3. advertise
  4. dignify
ব্যাখ্যা

[ ২০২৩ সাল ভিত্তিক সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান। পদের নাম: সিনিয়র অফিসার]

• The antonym of "promulgate" - Suppress.

• Promulgate: 
English meaning: to spread beliefs or ideas among a lot of people
Bangla meaning: জ্ঞান, বিশ্বাস, মতামত ইত্যাদি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া; প্রকীর্তিত/প্রচারিত করা।

Options,
ক) Propagate:
English meaning: to spread opinions, lies, or beliefs among a lot of people.
Bangla meaning: ব্যাপকভাবে প্রচার করা; বিস্তার করা।

খ) Suppress:
English meaning: to prevent something from being expressed or known.
Bangla meaning: (১) দমন করা: suppress a rising/the slave trade. (২) প্রকাশ বা প্রচার নিরুদ্ধ করা; চাপা দেওয়া; নিগৃহীত করা।

গ) Advertise:
English meaning: to make something known generally or in public, especially in order to sell it.
Bangla meaning: বিজ্ঞাপন করা/ দেওয়া; বিজ্ঞাপিত করা।

ঘ) Dignify:
English meaning: to cause something to be respected and considered important.
Bangla meaning: সম্মান বা মর্যাদা দান করা; মহীয়ান করা।

- অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "promulgate" - Suppress.

Source:  Accessible Dictionary. Cambridge Dictionary.

৫৪.
The phrase “in doldrums” means - 
  1. in a very happy condition
  2. in a state of depression or stagnation
  3. in a hurry
  4. in great success 
ব্যাখ্যা

Correct Answer: খ) in a state of depression or stagnation.

in doldrums
- English Meaning: unsuccessful or showing no activity or development.
- Bangla Meaning: উদাসীন ভাবাপন্ন, হতাশা বা স্থবির অবস্থায় থাকা।

Given Options:
ক) in a very happy condition
- খুব খুশি বা আনন্দিত অবস্থায়। 

খ) in a state of depression or stagnation
- হতাশা বা স্থবিরতার অবস্থায়। 

গ) in a hurry
- তাড়াহুড়োতে/ব্যস্তভাবে। 

ঘ) in great success
- বড় সাফল্যের মধ্যে/সফল অবস্থায়।

- Among the given options, 'in a state of depression or stagnation' is the correct answer.

৫৫.
Choose the word closest in meaning to “Pernicious”:
  1. Harmful
  2. Benevolent
  3. Jubilant
  4. Obsolete
ব্যাখ্যা

Correct Answer: ক) Harmful.

Pernicious
- English Meaning: highly damaging or destructive often in a way that is not easily seen or noticed.
- Bangla Meaning: ক্ষতিকর; ধ্বংসকর।

Other Options:
ক) Harmful - ক্ষতিকর।

খ) Benevolent - দয়ালু; সদাশয়।

গ) Jubilant - আনন্দে চিৎকাররত; বিজয়ানন্দে উৎফুল্ল।

ঘ) Obsolete - অপ্রচলিত; সেকেলে। 

- Among the given options, 'Harmful' is the correct answer.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৫৬.
Which word does not match with the others? 
  1. Femur
  2. Tibia
  3. Radius
  4. Heart
ব্যাখ্যা

- এই প্রশ্নে বলা হয়েছে ভিন্ন শব্দটি খুঁজতে।
- Options গুলো হলো Femur, Tibia, Radius, Heart.

- Femur, Tibia, Radius সবই মানবদেহের হাড়।
- Heart হলো একটি অঙ্গ, হাড় নয়।
- তাই এই প্রশ্নে ভিন্ন শব্দ হলো Heart.

৫৭.
What does the idiom “Throw in the towel” mean?
  1. To start a new venture
  2. To celebrate victory
  3. To surrender or give up
  4. To exercise rigorously
ব্যাখ্যা

Correct Answer: To surrender or give up.

• Throw in the towel (phrase)
- English Meaning: to abandon a struggle or contest : acknowledge defeat : give up.
- Bangla Meaning: পরাজয় স্বীকার করা; হার মানা।

Given Options:
ক) To start a new venture – একটি নতুন উদ্যোগ/ব্যবসা শুরু করা। 
খ) To celebrate victory – জয় উদযাপন করা। 
গ) To surrender or give up – হাল ছেড়ে দেওয়া বা আত্মসমর্পণ করা। 
ঘ) To exercise rigorously – কঠোরভাবে ব্যায়াম করা। 
 
- Among the given options, 'To surrender or give up' is the correct answer.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৫৮.
Which of the following is the correct spelling? 
  1. Pedeogogy
  2. Pedagogy
  3. Pedgogy
  4. Pedegogy
ব্যাখ্যা

• Correct Answer: খ) Pedagogy.

Pedagogy
- English Meaning: the art, science, or profession of teaching.
- Bangla Meaning: শিক্ষাবিজ্ঞান; শিক্ষাদান; শিক্ষানীতি।

Example Sentences:
- This was a new approach to pedagogy.
- Nevertheless, these schools modelled their curriculum and pedagogy on the private secondary schools.
 
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৫৯.
What is the meaning of “Recalcitrant”?
  1. Stubbornly resistant to authority
  2. Obedient and compliant
  3. Cheerful and lively
  4. Invisible or hidden
ব্যাখ্যা

• Recalcitrant
- English Meaning: obstinately defiant of authority or restraint : stubbornly uncooperative or disobedient.
- Bangla Meaning:  অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী।

Given Options:
ক) Stubbornly resistant to authority → কর্তৃত্বের প্রতি জেদি ও অমতলবী হওয়া। 
খ) Obedient and compliant → আজ্ঞাবহ ও অনুগত হওয়া। 
গ) Cheerful and lively → আনন্দিত ও প্রাণবন্ত। 
ঘ) Invisible or hidden → অদৃশ্য বা লুকানো। 

- Among the given options, 'Stubbornly resistant to authority' is the correct answer.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৬০.
Choose the correct sentence: 
  1. She gave me a hour to finish the work.
  2. She gave me the hour to finish the work.
  3. She gave me an hour to finish the work.
  4. She gave me hour to finish the work. 
ব্যাখ্যা

• Correct Answer: She gave me an hour to finish the work.

- Hour শব্দের প্রথম অক্ষর “h” silent.
- এটি O-এর মতো উচ্চারিত হচ্ছে।
- তাই এক্ষেত্রে h - consonent হওয়া সত্ত্বেও an বসবে।

Other Options:
ক) She gave me a hour to finish the work.
- “a hour” → ভুল।

খ) She gave me the hour to finish the work.
- “the hour” → নির্দিষ্ট ঘণ্টা বোঝায়। যা এই বাক্যে উপযুক্ত নয়।

ঘ) She gave me hour to finish the work.
- “hour” → article নেই।

Source: English Wizard.

৬১.
Choose the word closest in meaning to “Munificent”:
  1. Ambiguous
  2. Miserly
  3. Timid
  4. Generous
ব্যাখ্যা

Munificent
- English Meaning: characterized by great liberality or generosity.
- Bangla Meaning: দানবীর; মহাপ্রাণ।

Given Options:
ক) Ambiguous → অস্পষ্ট, দ্ব্যর্থক। 
খ) Miserly → কৃপণ, লোভী। 
গ) Timid → ভীতু, সাহসহীন। 
ঘ) Generous → উদার, দানশীল।
 
 - Among the given options, 'Generous' is the correct answer.
 
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৬২.
Who wrote Heart of Darkness? 
  1. William Golding
  2. Joseph Conrad
  3. Charles Dickens
  4. H. G. Wells 
ব্যাখ্যা

[Sonali and Janat Bank Ltd. (Officer - IT)]

Correct Answer: খ) Joseph Conrad.


• Heart of Darkness:
- এটি মূলত একটি Novella বা সংক্ষিপ্ত উপন্যাস।
- উপন্যাসের প্রধান বিষয় হলো পশ্চিমা দেশগুলোর ঔপনিবেশিকতা এবং সাম্রাজ্যবাদের নেতিবাচক দিকসমূহ।
- এই কাজটি লেখকের আংশিক আত্মজীবনীমূলক (Semi-Autobiographical) রচনা হিসেবে গণ্য।
- প্রকাশিত প্রথমদিকে খুব জনপ্রিয় না হলেও পরবর্তীতে এটি বেশ সমালোচনা ও আলোচনা পেয়েছে।
- Charlie Marlow হলো উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র।
- বিখ্যাত চলচ্চিত্র পরিচালক Francis Ford Coppola-এর মুভি Apocalypse Now (1979) এই Novella দ্বারা অনুপ্রাণিত।
 
• Joseph Conrad:
- জন্ম ইউক্রেনে ১৮৫৭ সালে।
- প্রকৃত নাম: Józef Teodor Konrad Korzeniowski.
- জন্ম তৎকালীন রাশিয়ান সাম্রাজ্যের আওতাধীন ইউক্রেনে।
- মাত্র ১২ বছর বয়সে পালিয়ে গিয়ে, প্রথমে ফরাসি, পরে ব্রিটিশ নৌবাহিনীতে যোগ দেন।
- ২০ বছর বয়স পর্যন্ত তিনি ইংরেজিতে খুবই দুর্বল ছিলেন, তারপরও পরবর্তীতে প্রভাবশালী ইংরেজি ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন।
- নেটিভ ইংরেজ না হওয়া সত্ত্বেও তার রচনা শৈলী অনেক সময় প্রতিষ্ঠিত ইংরেজি লেখকদেরও ছাড়িয়ে গেছে।
- মূলত তিনি একজন Novelist এবং Short Story Writer.

• Famous works:
- Heart of Darkness.
- Lord Jim.
- Nostromo.
- The Secret Agent.
- Under Western Eyes.
- Typhoon.
- The Shadow Line.

Source: Britannica. Live MCQ Lecture.

৬৩.
Choose the meaning of “Inscrutable”:
  1. Transparent
  2. Obvious
  3. Mysterious
  4. Ordinary
ব্যাখ্যা

Inscrutable
- English Meaning: not readily investigated, interpreted, or understood : mysteriousan.
- Bangla Meaning: দুর্জ্ঞেয়; রহস্যময়।

Given Options:
ক) Transparent → স্বচ্ছ, পরিষ্কার। 
খ) Obvious → স্পষ্ট, সুপরিচিত। 
গ) Mysterious → রহস্যময়।
ঘ) Ordinary → সাধারণ, স্বাভাবিক। 
 
- Among the given options, 'Mysterious' is the correct answer.

৬৪.
Choose the word closest in meaning to “Plod” - 
  1. Slog
  2. Rush
  3. Affront
  4. Divulgence
ব্যাখ্যা

Plod (verb transitive), (verb intransitive):
English Meaning: To walk slowly with heavy steps, especially because you are tired.
Bangla Meaning: (plodded, plodding, plods) শ্রান্তভাবে, ধীরে ধীরে, ক্রমাগত এগিয়ে চলা বা করা।

• Synonyms:
- Lumber (থপথপিয়ে চলা),
- Tramp (মাড়ানো),
- Clump (পা টেনে টেনে হাঁটা),
- Slog (ধীরগতিতে হাঁটা),
- Tromp (পা টেনে টেনে হাঁটা)।

• Antonyms:
- Fly (উড়া),
- Race (দৌড়ানো),
- Rush (তাড়হুড়া করা),
- Run (দৌড়ানো),
- Hurry (দ্রুতগতিতে হাঁটা, তাড়াহুড়া করা)।

• Other Forms:
- Plodder (noun) যে ব্যক্তি উক্তরূপে চলে বা কাজ করে, আয়াশগামী, মন্থর অথচ একনিষ্ঠ ব্যক্তি, নিত্যোদ্যোগী, নিত্যশ্রমী।
- Ploddingly (adverb) ঠেলে ঠেলে, অতিক্লেশে মন্থরগতিতে ইত্যাদি।

• Other option:
- Affront - অপমান করা।
- Divulgence - গোপন তথ্য ফাঁসের ঘটনা।

• Example Sentence:
1. They plodded back up the hill again.
2. Mules plodded in a circle around a grindstone.

Source: Live MCQ Lecture.

৬৫.
What is the meaning of the phrase 'all the while'?
  1. All the same
  2. All of a sudden
  3. During the entire time
  4. none
ব্যাখ্যা

• All the while
- English Meaning: during the entire time/for all of a period of time.
- Bangla Meaning: সাারাক্ষণই / পুরোটা সময় জুড়ে।

- Ex. Sentence: He claimed that he was happy, but he was thinking all the while of quitting his job.
- Bangla Meaning: সে বলছিলো সে এখানে খুশি আছে অথচ পুরোটা সময় জুড়ে সে আসলে চাকরিটা ছাড়ার কথা ভাবছিলো।

Other Options:
• All the same
English Meaning: in spite of / nevertheless.
Bangla Meaning: তথাপি / তবুও / তা সত্ত্বেও।

• All the while
English Meaning: during the entire time / for all of a period of time.
Bangla Meaning: সাারাক্ষণই / পুরোটা সময় জুড়ে। 

• All of a sudden
English Meaning: suddenly; without warning.
Bangla Meaning: হঠাৎ / কোন পুর্ব ঘোষণা (লক্ষণ) ছাড়াই।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৬৬.
Choose the correct sentence using third conditional: 
  1. If I studied harder, I will pass the exam.
  2. If I had studied harder, I would have passed the exam.
  3. If I study harder, I would pass the exam.
  4.  If I had study harder, I will have passed the exam.
ব্যাখ্যা

• Correct Answer: খ) If I had studied harder, I would have passed the exam.

• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + Verb এর Past Participle + extension ব্যবহৃত হয়।
- Third conditional অতীতের এমন ঘটনা বোঝায় যা ঘটেনি।
- এখানে আমি কঠোর অধ্যয়ন করিনি, তাই ফলাফল কল্পিত।
- “Would have passed” - কল্পিত অতীতের ফলাফল।
- তাই option খ ব্যাকরণগত এবং logically সঠিক।

৬৭.
Identify the meaning of the phrase 'Bag and baggage.'
  1. listening eagerly
  2. get into trouble
  3. having a good relationship 
  4. completely
ব্যাখ্যা

• Bag and baggage
- English Meaning: with all one's belongings, completely.
- Bangla Meaning: তল্পি তল্পা সহ / সবকিছু সহ। 

Ex. Sentence: He left the place bag and baggage.
Bangla Meaning: সে তল্পিতল্পাসহ এ জায়গা থেকে চলে গিয়েছিলো।

Other Options:
• Be all ears
English Meaning: be listening eagerly.
Bangla Meaning: উৎকর্ণ হয়ে শোনা। 

• Be in a fix
English Meaning: get into trouble.
Bangla Meaning: ঝামেলায় পড়া। 

• Be on good terms (with someone)
English Meaning: to have a good, friendly, etc. relationship with someone.
Bangla Meaning: সুসম্পর্ক বজায় রাখা। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৬৮.
The phrase “toot one’s own horn” means - 
  1. To play a musical instrument
  2. To stay humble 
  3. To help others silently
  4. To boast about oneself
ব্যাখ্যা

• Correct Answer: To boast about oneself.

Toot one’s own horn
- English Meaning: to talk about oneself or one's achievements especially in a way that shows pride or too much pride.
- Bangla Meaning: নিজের প্রশংসা করা।

Other Options:
ক) To play a musical instrument
- কোনো সঙ্গীত যন্ত্র বাজানো। 

খ) To stay humble
- নম্র থাকা / অহংকার না করা। 

গ) To help others silently
-  চুপচাপ অন্যকে সাহায্য করা। 

ঘ) To boast about oneself
-  নিজের সম্পর্কে অহংকার বা আত্মপ্রশংসা করা। 

- Among the given options, 'To boast about oneself' is the correct answer.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৬৯.
What is the meaning of the phrase 'come short of'?
  1. Reach a crisis
  2. Fail to reach a goal
  3. become public
  4. actually happen
ব্যাখ্যা

• Come short of
English Meaning: fail to reach a goal or standard.
Bangla Meaning: প্রত্যাশার কম হওয়া

Ex. Sentence: The result came short of our expectations.
Bangla Meaning: ফলাফলটি আমাদের প্রত্যাশার আমাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে।

Other Options:
• Come to a head
English Meaning: reach a crisis.
Bangla Meaning: সংকটে উপনীত হওয়া / তীব্র হওয়া। 

• Come to light
English Meaning: If facts come to light, they become known publicly.
Bangla Meaning: প্রকাশ হয়ে যাওয়া, জানাজানি হওয়া। 

• Come true
English Meaning: actually happen or become the case.
Bangla Meaning: সত্য প্রমাণিত হওয়া।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৭০.
Choose the correct sentence: 
  1. She compared her life that of a butterfly.
  2. She compared her life to that of a butterfly.
  3. She compared her life into that of a butterfly.
  4. She compared her life on that of a butterfly.
ব্যাখ্যা

Correct Answer: খ) She compared her life to that of a butterfly.

- “Compare to” ব্যবহার করা হয় ভিন্ন জাতের কোন কিছুর সাথে তুলনা বা সাদৃশ্য দেখানোর জন্য।
- এখানে জীবনের তুলনা প্রজাপতির সঙ্গে করা হয়েছে, যা figurative/metaphorical.
- এখানে “to” ঠিকভাবে ব্যবহার হয়েছে; অর্থাৎ জীবনকে প্রজাপতির সাথে তুলনা করা হয়েছে।

Other Options:
ক) She compared her life that of a butterfly.
-  “Compare that” সাধারণত বসে না, to অধিক গ্রহণ যোগ্য।

গ) She compared her life into that of a butterfly.
- “Compare into” English-এ ব্যবহার হয় না।

ঘ) She compared her life on that of a butterfly. 
- “Compare on” English-এ ভুল।

৭১.
Tonmoy _____ ill for two days. He is still in the hospital.
  1. have been 
  2. has been
  3. was
  4. had been
ব্যাখ্যা

Complete Sentence: Tonmoy has been ill for two days. He is still in the hospital.
Translation: তন্ময় দুই দিন ধরে অসুস্থ। তিনি এখনও হাসপাতালে আছেন।
 
- Tonmoy has been ill for two days. He is still in the hospital.
- এখানে, দ্বিতীয় বাক্যে still শব্দটি আছে অর্থাৎ এখনো কাজ(এক্ষেত্রে অসুস্থতা) চলমান,
- তাই প্রথম বাক্যে present perfect tense হবে।
- tonmoy, third person singular number তাই has been হবে। 

৭২.
Choose the word which is opposite in meaning to “Exonerate” — 
  1. Acquit
  2. Incriminate
  3. Ubiquitous
  4. Enervate
ব্যাখ্যা

Exonerate
- English Meaning: to clear from accusation or blame.
- Bangla Meaning: পুনর্বাসন করা; ক্ষালন করা; দোষক্ষালন করা।

Given Options:
ক) Acquit – বেকসুর খালাস দেওয়া।
খ) Incriminate – দোষারোপ করা; অভিযুক্ত করা।
গ) Ubiquitous – সর্বব্যাপী।
ঘ) Enervate – দুর্বল করা।

- Among the given options, 'Incriminate' is the correct answer.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৭৩.
Everyone in the room shook hands with ______. 
  1. one other
  2. them selves
  3. each one other
  4. each other
ব্যাখ্যা

Complete Sentence: Everyone in the room shook hands with each other.
- রুমের প্রত্যেকে একে–অপরের সঙ্গে হাত মিলিয়েছেন।

- এখানে বোঝানো হচ্ছে যে ঘরের সবাই একে–অপরের সঙ্গে হাত মিলিয়েছে।
- অর্থাৎ কাজটি পারস্পরিকভাবে (mutual action) ঘটেছে।
- এই ধরনের পারস্পরিক কাজ বোঝাতে ইংরেজিতে আমরা “each other” ব্যবহার হয়।
 
Other Options:
ক) one other
→ একে–অপরের অর্থে এটি একা ব্যবহার করা যায় না। এখানে এটি ব্যাকরণগতভাবে সঠিক নয়।

খ) themselves
→ themselves হলো reflexive pronoun, যা নিজের উপর কাজ বোঝায়। এখানে নিজের সাথে হাত মেলানোর কথা বলা হয়নি।

গ) each one other
→ এটি ব্যাকরণগতভাবে ভুল।

৭৪.
A person who loves books is called - 
  1. Bibliophile
  2. Philanthropist
  3. Astrologer
  4. Biologist
ব্যাখ্যা

• A person who loves books is called - Bibliophile.

• Bibliophile
- English Meaning: a lover of books especially for qualities of format.
- Bangla Meaning: গ্রন্থমনস্ক বা গ্রন্থপ্রিয় ব্যক্তি।

Other Options: 
• Philanthropist: যে ব্যক্তি মানবতার জন্য কাজ করে।
• Astrologer: যে ব্যক্তি তারকা দেখে ভবিষ্যৎ বলে।
• Biologist: যে ব্যক্তি জীববিজ্ঞানে গবেষণা করে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৭৫.
The phrase “rule of thumb” means - 
  1. a strict scientific law
  2. an exact calculation
  3. a general practical principle
  4. a legal regulation 
ব্যাখ্যা

• rule of thumb:
- English Meaning: a general principle regarded as roughly correct but not intended to be scientifically accurate.
- Bangla Meaning: অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি একটি সাধারণ বা ব্যবহারিক নিয়ম।

Other Options:
 ক) a strict scientific law
→ এটি কঠোর বৈজ্ঞানিক নিয়ম বোঝায়, যা idiom-টির অর্থ নয়।

খ) an exact calculation
→ Rule of thumb আনুমানিক ধারণা দেয়, নির্ভুল হিসাব নয়।

ঘ) a legal regulation
→ এটি আইনগত বিধি বোঝায়, idiom-এর সাথে সম্পর্ক নেই।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary, live MCQ lecture.

৭৬.
'গৌড়ীয় ব্যাকরণ' কে রচনা করেছেন?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. রাজা রামমোহন রায়
  3. উইলিয়াম কেরি
  4. ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
ব্যাখ্যা

• রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম- 'গৌড়ীয় ব্যাকরণ'।             
- এর রচয়িতা রাজা রামমোহন রায় এবং এটি প্রকাশিত হয় ১৮৩৩ সালে।

• রাজা রামমোহন রায়: 
- রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম = গৌড়ীয় ব্যাকরণ।  
- রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। 
- রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম- 'গৌড়ীয় ব্যাকরণ'।             
-  রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক ।
- সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান ।
 
তার রচিত অন্যান্য গ্রন্থ:
- বেদান্ত গ্রন্থ, 
- বেদান্তসার, 
- পথ্য প্রদান,
- গোস্বামীর সহিত বিচার ( সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে)। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭৭.
'কুঁচবরণ কন্যা' - গ্রন্থের রচয়িতা কে?
  1. বন্দে আলী মিয়া
  2. নির্মলেন্দু গুণ
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. বিজন ভট্টাচার্য
ব্যাখ্যা

• 'কুঁচবরণ কন্যা' শিশুতোষ গ্রন্থের রচয়িতা - বন্দে আলী মিয়া। 

বন্দে আলী মিয়া
- বন্দে আলী মিয়া সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর।
- তিনি ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে তাঁর জন্ম।
- তিনি কিছুদিন ইসলাম দর্শন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করার পর কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন।
- দেশ-বিভাগের পর তিনি ঢাকা ও রাজশাহী বেতার কেন্দ্রে চাকরি করেন।
- বন্দে আলী মিয়া রচিত ‘রুপকথা’ এ শিশুতোষ গ্রন্থ।
- বন্দে আলী মিয়া কবিতা, উপন্যাস, নাটক, জীবনী, শিশুসাহিত্য প্রভৃতি মাধ্যমে গ্রন্থ রচনা করেন।

বন্দে আলী মিয়া রচিত কাব্য:
- ময়নামতীর চর,
- অনুরাগ,
- পদ্মানদীর চর,
- মধুমতীর চর,
- ধরিত্রী;

বন্দে আলী মিয়া রচিত উপন্যাস: 
- বসন্ত জাগ্রত দ্বারে,
- শেষ লগ্ন,
- অরণ্য গোধূলি,
- নীড়ভ্রষ্ট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৭৮.
'দেশসেবা' কোন সমাস?
  1. অব্যয়ীভাব সমাস
  2. কর্মধারয় সমাস
  3. ষষ্ঠী তৎপুরুষ
  4. উপপদ তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

• দেশসেবা = দেশের সেবা ষষ্ঠী তৎপুরুষ সমাস।

• ষষ্ঠী তৎপুরুষ সমাস:

পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- ছাগীর দুগ্ধ = ছাগদুগ্ধ;
- গৃহের কর্তা = গৃহকর্তা;
- অশ্বের পদ = অশ্বপদ;
- চায়ের বাগান = চাবাগান;
- রাজার পুত্র = রাজপুত্র;
- খেয়ার ঘাট = খেয়াঘাট।

এছাড়াও- জনগণ, ছাত্রসমাজ, দেশসেবা, বিড়ালছানা ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭৯.
'আবার আসিব ফিরে' কবিতাটি কোন ছন্দে রচিত?
  1. মাত্রাবৃত্ত 
  2. অক্ষরবৃত্ত
  3. স্বরবৃত্ত
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'আবার আসিব ফিরে' কবিতাটির রচয়িতা: 'জীবনানন্দ দাশ'।
- ‘আবার আসিব ফিরে’ কবিতাটি ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
- ‘রূপসীবাংলা' কাব্যগ্রন্থটি ১৯৫৭ সালে প্রকাশিত হয়।
- এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
- জীবনানন্দ দাশের বেশিরভাগ কবিতা অক্ষরবৃত্ত ছন্দে লেখা।

'আবার আসিব ফিরে' কবিতা
- জীবনানন্দ দাশ

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙখচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়।

উৎস: 'আবার আসিব ফিরে' কবিতা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ছন্দের সহজপাঠ, সুদীপ্ত বিশ্বাস। 

৮০.
মীর মশাররফ হোসেন রচিত সাহিত্যকর্মের মধ্যে নিচের কোনটি নাটক?
  1.  উদাসীন পথিকের মনের কথা
  2. বিষাদ-সিন্ধু
  3. বসন্তকুমারী
  4. গাজী মিয়াঁর বস্তানী
ব্যাখ্যা

• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির  গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ‘কাঙাল হরিনাথ’ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী, 
- জমীদার দর্পণ, 
- বেহুলা গীতাভিনয়।

• প্রহসন:
- টালা অভিনয়,
- এর উপায় কি,
- ফাঁস কাগজ,
- ভাই ভাই এইতো চাই।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা, 
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮১.
'দীপ নির্বাণ' - উপন্যাস কে রচনা করেছেন?
  1. স্বর্ণকুমারী দেবী
  2. সেলিনা হোসেন
  3. বেগম রোকেয়া
  4. বেগম ফয়েজুন্নেসা
ব্যাখ্যা

• 'দীপ নির্বাণ' - উপন্যাস এর রচয়িতা স্বর্ণকুমারি দেবী।

• স্বর্ণকুমারি দেবী  ১৮৫৫ সালের ২৮শে আগস্ট কলকাতার জোড়াসাঁকো গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক।

তাঁর রচিত গ্রন্থগুলো:
উপন্যাস:
- দীপ নির্বাণ,
- মেবার রাজ,
- মালতী,
- বিদ্রোহ,
- স্বপ্নবাণী,
- মিলনরাত্রি।

নাটক:
- বসন্ত উৎসব,
- বিবাহ উৎসহ,
- দেব কৌতুক।

কাব্য:
- গাথা,
- কবিতা ও গান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮২.
"চেঙ্গিস খান যুদ্ধে অপরাজেয়" কোন কারক?
  1. করণ কারক
  2. অধিকরণ কারক 
  3. অপাদান কারক
  4.  সম্বন্ধ কারক
ব্যাখ্যা

• 'চেঙ্গিস খান যুদ্ধে অপরাজেয়'- বাক্যে ‘যুদ্ধে’ অধিকরণ কারক।

• বৈষয়িক অধিকরণ কারক :
- বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারও কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়। যেমন:
- রাকিব অঙ্কে কাঁচা, কিন্তু ব্যাকরণে ভালো।
- আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়।

• অধিকরণ কারক:
যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- কাননে কুসুমকলি সকলি ফুটিল।
- মাঝরাত্রে শংকরের ঘুম ভেঙ্গে গেল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৮৩.
'রচয়িতা' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. রচ + ইতা
  2. রিচি + তৃ
  3. রচি + তৃ
  4. রচনা + তৃ
ব্যাখ্যা

• 'রচয়িতা' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় √রচি + তৃ।
 
তৃ (তৃনু, তৃচ) > তা, ইতু, ইতা, স্ত্রীলিঙ্গে 'ত্রী'

- √পা + তৃ = পিতা, পিতৃ।
- √মা + তৃ = মাতা, মাতৃ।
- √ভ্রাজ্ + তৃ = ভ্রাতা, ভ্রাতৃ।
- √রচি + তৃ = রচয়িতা।
- √কৃ +তৃ = কর্তা, কর্তৃ।

উৎস: ভাষা শিক্ষা, হায়ৎ মামুদ।

৮৪.
'অন্তর্যামিনী' শব্দের অর্থ কী?
  1. রূপসী
  2. অন্ধকারে আলো দেখায় যে
  3. মনোগত ভাব জানেন এমন
  4. রাত্রে ঘুরে বেড়ায় এমন
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'অন্তর্যামিনী' শব্দের অর্থ- মনোগত ভাব জানেন এমন।

• অন্তর্যামিনী (বিশেষণ)
- অন্তর্যামিনী =  অন্তর+যামি+ইন্‌+ঈ ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৫.
'বাগ্‌ধারা' বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. বাক্যতত্ত্বে
  2. ধ্বনিতত্ত্বে
  3. অর্থতত্ত্বে
  4. রূপতত্ত্বে
ব্যাখ্যা

 • 'বাগ্‌ধারা' আলোচিত হয় - অর্থতত্ত্বে।

• ব্যাকরণের আলোচ্য বিষয় অন্তত চারটি ভাগে বিভক্ত।
যথা -
১. ধ্বনিতত্ত্ব,
২. রূপতত্ত্ব,
৩. বাক্যতত্ত্ব ও
৪. অর্থতত্ত্ব।

• অর্থতত্ত্ব:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।

৮৬.
'ঘুমন্ত শিশু' এখানে 'ঘুমন্ত' কোন ধরনের বিশেষণ?
  1. অবস্থাবাচক বিশেষণ
  2. ভাববাচক বিশেষণ
  3. গুণবাচক বিশেষণ
  4. নির্দিষ্টতাবাচক
ব্যাখ্যা

 • 'ঘুমন্ত শিশু' এখানে 'ঘুমন্ত' অবস্থাবাচক  বিশেষণ।

অবস্থাবাচক বিশেষণ:

- যে বিশেষণ দিয়ে অবস্থা বােঝায়, তাকে অবস্থাবাচক বিশেষণ বলে।
যেমন:
- চলন্ত ট্রেন, তরল পদার্থ – এখানে 'চলন্ত' ও 'তরল' অবস্থাবাচক বিশেষণ।

অন্যদিকে,
ভাববাচক বিশেষণ:
- যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে।
যেমন:
- খুব ভালো খরব।
- গাড়িটা বেশ জোরে চলছে।
- এসব বাক্যে ‘খুব’ এবং ‘বেশ’ ভাববাচক বিশেষণ।

গুণবাচক বিশেষণ:
- যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বােঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে।
যেমন:
- চালাক ছেলে, ঠান্ডা পানি – এখানে ‘চালাক’ ও ঠান্ডা হলাে গুণবাচক বিশেষণ।

নির্দিষ্টতাবাচক:
- যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে।
যেমন:
- এই দিনে, সেই সময় – এখানে ‘এই' ও 'সেই' নির্দিষ্টতাবাচক বিশেষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।

৮৭.
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মসাল -
  1. ১৯ই ডিসেম্বর, ১৮৮৮
  2. ১৯ই ডিসেম্বর, ১৮৯০
  3. ৯ই ডিসেম্বর, ১৮৮৮
  4. ৯ই ডিসেম্বর, ১৮৮০
ব্যাখ্যা

রোকেয়া সাখাওয়াত হোসেন:
• নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে
বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম  বা মুসলিম মহিলা সমিতি। 
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন  নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land  বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক। 
 
 রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর,  
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, প্রভৃতি।
- এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৮৮.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয় কোনটি?
  1. ডাকঘর
  2. মায়ার খেলা
  3. মালঞ্চ
  4. বৈকুন্ঠের খাতা
ব্যাখ্যা

• 'মালঞ্চ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত - উপন্যাস।
- এটি ১৯৩৪ সালে প্রকাশিত হয়।

• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত

রূপক ও সাংকেতিক নাটক:
- রাজা,
- ডাকঘর,
- অচলায়তন,
- রক্তকরবী,
- তাসের দেশ,
- কালের যাত্রা,
- রাজা ও রাণী।

কাব্যনাট্য:
- মায়ার খেলা,
- প্রকৃতির প্রতিশোধ,
- বিদায় অভিশাপ।

গীতিনাট্য:
- বসন্ত,
- কাল মৃগয়া।
 
প্রহসন:
- বৈকুন্ঠের খাতা,
- চিরকুমার সভা,
- গোড়ায় গলদ,
- বাল্মীকিপ্রতিভা।

নৃত্যনাট্য :
- চিত্রাঙ্গদা 
- নটীর পূজা 
- চণ্ডালিকা 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৯.
'খিড়কি' শব্দটি যে ভাষা থেকে আগত -
  1. হিন্দি
  2. ফারসি
  3. আরবি
  4. দেশি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'খিড়কি' শব্দটি দেশি শব্দ।



• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
যথা: ওড়না, পেট, ডাব, টোপর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯০.
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?
  1. তস্কর
  2. রক্তোষ্ঠ
  3. গোষ্পদ
  4. আশ্চর্য
ব্যাখ্যা

 • নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ - রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ।

অন্যদিকে,
- তৎ + কর = তস্কর;
- গো + পদ = গোষ্পদ
- আ + চর্য = আশ্চর্য; নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

• স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

• নিপাতনে সিদ্ধ সন্ধি:
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ:
- অন্য + অন্য = অন্যান্য,
- কুল + অটা = কুলটা,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড,
- স্ব + ঈর = স্বৈর,
- গো + ইন্দ্ৰ = গবেন্দ্র,
- গো + ঈশ্বর = গবেশ্বর,
- অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী,
- রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ,
- সীমন + অত = সীমন্ত,
- শার + অঙ্গ = শারঙ্গ,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯১.
'হরকরা' কোন ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. দেশি
  4. তুর্কি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'হরকরা' ফারসি ভাষা থেকে আগত।



• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯২.
‘সংসারের প্রতি বিরাগ’ এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. নির্মোক
  2. নির্বেদ
  3. অনির্বেদ
  4. লীন
ব্যাখ্যা

•  ‘সংসারের প্রতি বিরাগ’ এর এক কথায় প্রকাশ হবে - নির্বেদ।


অন্যদিকে,
- নির্মোঘ - অব্যর্থ
- অনির্বেদ - বৈরাগ্যের অভাব। 
- লীন  - মিশে গিয়েছে এমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৩.
'কুহেলিকা' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র-
  1. ফিরোজা বেগম
  2. জাহাঙ্গীর
  3. রহমান
  4. আলেয়া বানু
ব্যাখ্যা

 'কুহেলিকা' উপন্যাস:
- এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস।
- কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'

এই উপন্যাসের চরিত্র:
- কুহেলিকা,
- তাহমিনা,
- ফিরদৌস বেগম।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৯৪.
কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ কবিতাগ্রন্থ নয় কোনটি?
  1. যুগবাণী
  2. প্রলয় শিখা
  3. অগ্নিবীণা
  4. সর্বহারা
অনির্ধারিত
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ কবিতাগ্রন্থ নয় - গ) অগ্নিবীণা; ঘ) সর্বহারা।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
-----------------------

• কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ ৫টি।
এগুলো হলো-
- যুগবাণী: প্রবন্ধ গ্রন্থ, নিষিদ্ধ হয় ২৩ নভেম্বর, ১৯২২, নিষেধাজ্ঞা প্রত্যাহার ১৯৪৭।
- বিষের বাঁশী: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ ২২ অক্টোবর, ১৯২৪, নিষেধাজ্ঞাপা প্রত্যাহার ২৭ এপ্রিল, ১৯৪৫।
- ভাঙার গান: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ ১১ নভেম্বর, ১৯২৪।
- প্রলয় শিখা: কবিতাগ্রন্থ, নিষিদ্ধ, ১৭ সেপ্টেম্বর, ১৯৩০।
- চন্দ্রবিন্দু: গানের সংকলন, নিষিদ্ধ ১৪ অক্টোবর, ১৯৩১।

কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ- 
- অগ্নিবীণা,
- বিষের বাঁশী, 
- ভাঙার গান, 
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা, 
- জিঞ্জিরা,
- প্রলয় শিখা ইত্যাদি।

উল্লেখ্য, 
• 'অগ্নিবীণা' কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এই কাব্যগ্রন্থের অন্তর্গত “রক্তাম্বর-ধারিণী মা” কবিতাটি নিষিদ্ধ হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯৫.
সমাজে দয়ার চেয়ে দায়ের জোর বেশি।- বাক্যটির যৌগিক রূপ কোনটি?
  1. সমাজে দয়ার জোর বেশি না হয়ে দায়ের জোর বেশি হয়।
  2. যেসকল সমাজে দয়ার জোর বেশি নয় সেসকল সমাজে দায়ের জোর বেশি।
  3. যে সমাজে দয়ার জোর বেশি নয়, সে সমাজে দায়ের জোর বেশি।
  4. সমাজে দয়ার জোর বেশি নয়, বরং দায়ের জোর বেশি।
ব্যাখ্যা

• সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরের নিয়ম-
সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে-

• সূত্র: বাক্যের পরিবর্তন হলেও বাক্যের মূল অর্থের পরিবর্তন হয় না।
যেমন-
সরল: সমাজে দয়ার চেয়ে দায়ের জোর বেশি।
যৌগিক: সমাজে দয়ার জোর বেশি নয়, বরং দায়ের জোর বেশি।

• সূত্র: সরল বাক্যের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া (বিধেয়) যারা স্বনির্ভর খণ্ডবাক্যে পরিণত করতে হয়।
যেমন-
সরল: 'গুহাটা হইতে বাহির হইয়া আসিয়া ধড়ে প্রাণ আসিল।'
যৌগিক: 'গুহাটা হইতে বাহির হইলাম, তবেই ধড়ে প্রাণ আসিল।'

• সূত্র: সরল বাক্যের সমাপিকা ক্রিয়া দ্বারা অন্য একটি স্বনির্ভর খণ্ডবাক্যও গঠিত হয়।
যেমন-
সরল ঝুরি নেমে গড়ে ওঠা গড়িই এখন রয়েছে।
যৌগিক: ঝুরি নেমে গুঁড়ি গড়ে উঠেছে, আর তা-ই এখন রয়েছে।

• সূত্র: প্রয়োজনে সরল বাক্যের অন্য শব্দসমষ্টির দ্বারা কিংবা বাক্যাংশকে প্রসারিত করে এক বা একাধিক স্বনির্ভর খণ্ডবাক্য গঠিত হতে পারে।
যেমন-
সরল: আমি বর ছিলাম বলে বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল।
যৌগিক: আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্মন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল।

• সূত্র: খণ্ডবাক্যগুলো ব্যতিরেকাত্মক, প্রাতিপাক্ষিক, সংযোজক, বিয়োজক প্রভৃতি যে কোনো অব্যয় দ্বারা যুক্ত করে যৌগিক বাক্য গঠন করা।
যেমন-
সরল: তুমি চলে গেলে তোমার জিনিসপত্তর দেখবে কে?
যৌগিক: তুমি চলে যাবে, কিন্তু তোমার জিনিসপত্তর দেখবে কে?

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯৬.
'জাল স্বপ্ন স্বপ্নের জাল' গল্পগ্রন্থ কে রচনা করেছেন?
  1. আখতারুজ্জামান ইলিয়াস
  2. রফিক আজাদ
  3. বিহারীলাল চক্রবর্তী
  4. শওকত ওসমান
ব্যাখ্যা

• জাল স্বপ্ন, স্বপ্নের জাল:
- 'জাল স্বপ্ন, স্বপ্নের জাল' আক্তারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ।
- এই সংকলনের বিভিন্ন গল্পে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।
- এই গল্পগ্রন্থে ৫টি গল্প সংকলিত হয়েছে।
• এগুলো হলো:
- প্রেমের গপ্পো,
- ফোঁড়া,
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল,
- কান্না,
- রেইনকোট।

আখতারুজ্জামান ইলিয়াস:
- তিনি গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস বগুড়া জেলায়।

• তাঁর রচিত গল্প:
- মিলির হাতে স্টেনগান,
- রেইনকোট,
- দুধভাতে উৎপাত,
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল,
- ফোঁড়া,
- নিরুদ্দেশ যাত্রা ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোঁয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।

• তাঁর রচিত উপন্যাস:
- চিলে কোঠার সেপাই (ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত),
- খোয়াবনামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' গল্পগ্রন্থ।

৯৭.
'অদ্রি' শব্দের অর্থ কী?
  1.  বৃক্ষ
  2. পর্বত
  3. সূর্য
  4. উপরের সবকটি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'অদ্রি' শব্দের অর্থ:

১. পর্বত।
২. বৃক্ষ।
৩. সূর্য।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯৮.
ভাষার মূল উপাদান কোনটি?
  1. বাক্য
  2. শব্দ
  3. ধ্বনি
  4. বর্ণ
ব্যাখ্যা

• ভাষার মূল উপাদান- 'ধ্বনি'।

• ভাষা হলো বাক্যের সমষ্টি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। 
এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম বা মূল উপাদান হলো ধ্বনি।  

তাছাড়া, 
- ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
- ভাষার মূল উপদান/ক্ষুদ্রতম একক - ধ্বনি এবং
- বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯৯.
বাংলা সাহিত্যে 'ছান্দসিক কবি' বলা হয় কাকে?
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. আব্দুল কাদির
  3. সুকুমার রায়
  4. যতিন্দ্রনাথ সেনগুপ্ত
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যে আবদুল কাদিরকে ছান্দসিক কবি বলা হয়।

আবদুল কাদির:
- কবি, প্রাবন্ধিক, গবেষক, ছান্দসিক ও সম্পাদক।
- ১৯২৬ সালে 'মুসলিম সাহিত্য সমাজ' এর নেতৃত্বে ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলনের তিনি প্রধান উদ্যোক্তার ভূমিকা পালন করেন।
- মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রকাশিত ‘শিখা' পত্রিকার তিনি প্রকাশক ও লেখক (১৯২৭) ছিলেন।

তাঁর প্রকাশিত গ্রন্থ:
কবিতা :
- দিলরুবা (১৯৩৩),
- উত্তর বসন্ত (১৯৬৭)।

প্রবন্ধ:
- বাংলা কাব্যের ইতিহাস : মুসলিম সাধনার ধারা,
- কবি নজরুল,
- কাজী আবদুল ওদুদ,
- লোকায়ত সাহিত্য।

অন্যদিকে, সত্যেন্দ্রনাথ দত্ত “ছন্দের জাদুকর” এবং “ছন্দের রাজা” হিসেবে খ্যাত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।