পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
Exam - 19 Daily Quiz: English: Topic: Fill in the Blanks (Right form of Verb, Phrasal Verb, Use of Preposition, Tense, etc.)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
I ____ my keys yesterday, but I ____ them yet.
  1. lost, haven’t found
  2. lose, don’t find
  3. lose, have found
  4. lost, didn’t find
সঠিক উত্তর:
lost, haven’t found
উত্তর
সঠিক উত্তর:
lost, haven’t found
ব্যাখ্যা
I lost my keys yesterday, but I haven’t found them yet.

• প্রদত্ত sentence -টির প্রথম অংশে yesterday থাকায় past indefinite tense এবং দ্বিতীয় অংশে yet থাকায় present perfect tense অনুযায়ী verb হবে।

Past Indefinite Tense:
- অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমানে নেই এরূপ বোঝালে verb -এর past Indefinite Tense/simple past tense হয়।
- Yesterday, ago, long ago, since, long since, last week/month/year etc.  বা অতীতকাল নির্দেশ করে এমন শব্দ হলো past indefinite tense নির্দেশক।
- অর্থাৎ, সুনির্দিষ্ট সময় উল্লেখ না থেকে যদি এই নির্দেশকগুলো থাকে, তাহলে past indefinite tense হবে।

Structure:
- Affirmative Sentence: Subject + মূল Verb এর past form + Extension.
- Negative Sentence: Subject + did + not + মূল Verb এর base form + Extension.
- Interrogative Sentence: Did + subject + মূল Verb এর base form + Extension + ?

- Past Indefinite Tense এর suject - third person singular number হলেও verb এর সাথে s/es যোগ হয় না।
• Example: He read a fiction.

Present Perfect Tense:
- কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।
- কোন sentence -এ just, just now, already, yet, never, ever, lately, recently ইত্যাদি থাকলে Present Perfect Tense হয়।
- সাধারণত, হ্যা-বোধক বাক্যে already এবং না-বোধক বাক্যে yet হয়।

Structure:
- Subject + have/has + V3 + extension.
- Subject + have not/has not + V3 + extension + yet.

• Example: I haven’t found them yet.

- সুতরাং, সঠিক sentence -টি হবে - I lost my keys yesterday, but I haven’t found them yet.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
.
We fitted him ____ with a smart new suit for the occasion.
  1. in
  2. for
  3. out
  4. off
সঠিক উত্তর:
out
উত্তর
সঠিক উত্তর:
out
ব্যাখ্যা
• We fitted him out with a smart new suit for the occasion.
- Bangla meaning: আমরা তাকে অনুষ্ঠানের জন্য একটি চমত্কার নতুন স্যুট পরিধান করালাম।

Fit (somebody/something) out [phrasal verb]
- English Meaning: To provide someone or something with all of the things that will be needed.
- Bangla Meaning: সাজানো; সজ্জিত করা।

Fit (somebody/something) in
- English Meaning: To find time to do something or see someone.
- Example: The doctor’s very busy, but she could fit you in tomorrow morning.

Fit for (something)
- English Meaning: Suitable for a particular purpose or activity.
- Example: It is not fit for human consumption.

Source: Cambridge Dictionary.
.
She is fatigued ______ the long hours of work.
  1. in
  2. with
  3. on
  4. No preposition
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
Complete sentence: She is fatigued with the long hours of work.
- Bangla meaning: সে দীর্ঘ সময় কাজ করার কারণে ক্লান্ত।

Fatigued with (doing something)
- English Meaning: To make someone extremely tired.
- Bangla Meaning: শ্রান্ত বা ক্লান্ত করা; কোনো কাজ করে অত্যন্ত ক্লান্ত।
 
• কোনো কাজ করে অত্যন্ত ক্লান্ত বোঝাতে Fatigued -এর সাথে appropriate preposition হিসেবে with বসে।

More example:
1. I am fatigued with wide travelling.
2. He grew fatigued with the repetitive tasks at the office.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
Identified the right form of verbs: By the end of the meeting, they ___ important questions.
  1. being raise
  2. have risen
  3. have raised
  4. are rising
সঠিক উত্তর:
have raised
উত্তর
সঠিক উত্তর:
have raised
ব্যাখ্যা
• The correct answer is - have raised.

Complete sentence: By the end of the meeting, they have raised important questions.
- Bangla meaning: মিটিংয়ের শেষের দিকে, তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে।

Raise (Verb transitive) [Noun]
- English Meaning: To cause something to increase or become bigger, better, higher, etc.
- Bangla Meaning: উঠানো, উত্তোলন করা, উত্থাপন করা; বৃদ্ধি করা।

Conjugation of verb (verb -এর রূপ পরিবর্তন): Raise - Raised - Raised.
- যেহেতু এখানে প্রশ্ন উত্থাপনের কথা বলা হয়েছে, তাই সঠিক উত্তর হবে - raised.
- প্রশ্ন উত্থাপনের কাজ শেষ কিন্তু ফলাফল এখনও বর্তমান, তাই এটি present perfect tense হবে।

Examples:
- Raise your hands.
- The price of telephone calls has been raised twice this year.

Rise (verb intransitive)
- English Meaning: To increase; to move upwards; to get out of bed.
- Bangla Meaning: 
১) শোয়া, বসা ইত্যাদি থেকে ওঠা।
২) বিছানা ছেড়ে ওঠা, ঘুম থেকে ওঠা।
৩) মাত্রা অথবা বেগ বৃদ্ধি পাওয়া।
৪) ক্রমান্বয়ে উপরে ওঠা।

Conjugation of verb (verb -এর রূপ পরিবর্তন): Rise - Rose - Risen.

Examples:
- The price of rice is rising.
- She rose from her chair to welcome us.
- My grandfather rises at five every morning to do his exercises.

• Rise [Noun] - ছোট পাহাড়, উঁচু ঢাল।
- যেমন: A sudden temperature rise.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
The government has refused to rescue the company ______ bankruptcy.
  1. of
  2. on
  3. in
  4. from
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
Complete sentence: The government has refused to rescue the company from bankruptcy.
- Bangla meaning: সরকার কোম্পানিটিকে দেউলিয়া হওয়া থেকে বাঁচানোর জন্য সাহায্য করতে অস্বীকার করেছে।

Rescue (Verb, noun)
- English Meaning: To help someone or something out of a dangerous, harmful, or unpleasant situation.
- Bangla Meaning: উদ্ধার কাজ; উদ্ধার করা; মুক্ত করা; পুনরুদ্ধার করা।

Appropriate preposition এর ক্ষেত্রে, 
- Rescue -এর সাথে 'উদ্ধার করা' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।

More example:
1. The policeman rescued the child from danger.
2. She called for help to rescue the injured hiker from the mountain.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
The holiday lights were (hang) along the fence for the celebration.
  1. hunged
  2. hung
  3. hang
  4. hanged
সঠিক উত্তর:
hung
উত্তর
সঠিক উত্তর:
hung
ব্যাখ্যা
• The correct answer is - hung.

Complete sentence: The holiday lights were hung along the fence for the celebration.
- Bangla Meaning: উদযাপনের জন্য ছুটির দিনের বাতিগুলো বেড়ার পাশে ঝুলানো হয়েছিল।

• প্রদত্ত sentence টি passive voice -এ আছে, কারণ বাতিগুলো কারো দ্বারা ঝুলানো হয়েছিল।
- তাই, বাক্যটিতে verb -এর past partciple form বসবে।
- কোনো কিছু ঝুলানো বা বস্তু ঝুলানো অর্থে 'hang' -এর past form ও past participle form হয় - Hung.

• যেমন:
- Incorrect: The Principal desired the notice to be (hang).
- Correct: The Principal desired the notice to be hung.

অপরদিকে,
- ফাঁসি দেয়া অর্থে 'Hang' -এর past form ও past participle form হয় - hanged.
- যেমন: The criminal was hanged for his crimes.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
.
Select the right form of verbs:  She had (have) her dinner before you came. 
  1. had been
  2. had
  3. had did
  4. have been
সঠিক উত্তর:
had
উত্তর
সঠিক উত্তর:
had
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে - had.
- Complete sentence: She had had her dinner before you came. 
- Bangla meaning: তুমি আসার আগে সে তার রাতের খাবার খেয়েছিল।

• Before দ্বারা যখন দুটি অতীতকালের clause যুক্ত থাকে তখন before এর পূর্বের clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।
Before যুক্ত বাক্যের গঠন:
→ Past perfect + before + Past indefinite.
→ অর্থাৎ, 'Before' conjunction যুক্ত sentence এ 'before' এর পূর্বে past perfect tense হয় এবং 'before' এর পরে past indefinite হবে।

• সুতরাং, এখানে before -এর পূর্বে Past perfect tense হবে। (have -এর past participle form হলো - had)

More Example:
- I had finished my dinner before she came home.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হয়েছে।

Source: Applied English Grammar And Composition by P.C. Das.
.
Striking workers jeered ____ those who crossed the picket line.
  1. at
  2. of
  3. to
  4. with
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা
• Complete sentence: Striking workers jeered at those who crossed the picket line.
- Bangla meaning: ধর্মঘটে থাকা শ্রমিকরা তাদের উপহাস করেছিল যারা পিকেট লাইন পার করে গিয়েছিল।

Jeer (Noun, verb)
- English meaning: To laugh or shout insults at someone; to ridicule.
- Bangla Meaning: উপহাস/বিদ্রূপ করা; টিটকারি দেওয়া; হাসিঠাট্টা করা।

Appropriate preposition এর ক্ষেত্রে,
- Jeer এর সাথে 'ঠাট্টা করা' অর্থ বুঝাতে at বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে at বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে at বসবে।

More example: The crowd began to jeer at the player after he missed the penalty kick.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
He said that he ____ join us for dinner.
  1. will
  2. would
  3. will be
  4. would be
সঠিক উত্তর:
would
উত্তর
সঠিক উত্তর:
would
ব্যাখ্যা
Complete sentence: He said that he would join us for dinner.

Principal clause -এর verb টি past tense -এ থাকলে sub-ordinate clause -এর verb টিও past tense -এ হবে।
- সাধারণত That, what, which, where, when, though, although, if, as if, unless, since ইত্যাদি দ্বারা sub-ordinate clause -টি শুরু হয়।
- যেমন: 
- He promised that he would come next Monday.
- I never thought I would see you again.

• তাই, sequence of tense -এর নিয়মানুযায়ী প্রশ্নে উল্লিখিত বাক্যের শূন্যস্থানে past form - would বসবে।

• আবার বাক্যটাকে Direct Narration এ চিন্তা করলে এ রকম হয় - "He said, 'I shall/will be unable to come.'"
- Direct Speech এর Reporting verb টি past tense এ হওয়ায়, Reported speech - ও past tense এ হবে।
- reported speech এর will এর পরিবর্তিত হয়ে would হবে, can হবে could.
- তাই শূন্যস্থানে would বসবে।

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
১০.
I can't believe she was taken ____ by him.
  1. in
  2. to
  3. over
  4. for
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Complete sentence: I can't believe she was taken in by him.
- Bangla meaning: আমি বিশ্বাস করতে পারছি না যে, তার দ্বারা সে প্রতারিত হয়েছিল।

Take in (someone)
- English Meaning: To cause someone to believe something that is not true, or to trick or deceive someone; To provide a place for someone to live or stay.
- Bangla Meaning: কাউকে প্রতারিত বা ধোঁকা দেওয়া; কাউকে থাকার জন্য জায়গা দেওয়া।

More Example: 
1. That sales pitch totally took us in.
2. Do you think the teacher was taken in by your excuse?

• অন্যদিকে,
• Take in (someone) -এর আরও একটি অর্থ হলো - পুলিশের দ্বারা আটক করা বা থানায় নিয়ে যাওয়া।
- If the police take you in, they take you to the police station.

Other options:
- Take to: to start to like someone or something; to start doing something often.
- Take over: to get control of something; being responsible for something.
- Take for: to perceive (someone) as (something).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১১.
Fill in the blank with the right form of verbs.
If you have a headache, stop ____ TV.
  1. watch
  2. to watch
  3. watching
  4. watches
সঠিক উত্তর:
watching
উত্তর
সঠিক উত্তর:
watching
ব্যাখ্যা
Complete sentence: If you have a headache, stop watching TV.
- Bangla meaning: যদি তোমার মাথাব্যথা থাকে, টিভি দেখা বন্ধ করো।

কিছু কিছু word -এর পরে gerund (verb+ing) বসে। যেমন:
- Mind, worth, admit, avoid, consider, enjoy, forgive, forget, save, stop ইত্যাদি।

Note: পুরোপুরি থামা অর্থে stop অথবা stop+ object -এর পরে সবসময় gerund (verb+ing) বসে।
- কিন্তু, কোনো কিছু করার জন্য বা উদ্দেশ্যে অল্প সময়ের জন্য থামা বোঝালে stop -এর পরে infinitive বসে।
- যেমন: I stopped to drink a glass of water. (কোনো কাজ করার সময় এক গ্লাস পানি খাওয়ার জন্য থেমে ছিল)

- তাছাড়া can not help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর verb থাকলে উক্ত verb এর present form + ing যুক্ত হয়ে থাকে।
- যেমন:
- I do not mind carrying your bag.
- The girl can not help laughing.
- Would you mind taking a cup of tea?

Source: Applied English Grammar And Composition by P.C. Das.
১২.
We took pity ____ a couple of people waiting in the rain for a bus and gave them a lift.
  1. into
  2. after
  3. over
  4. on
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
Complete sentence: We took pity on a couple of people waiting in the rain for a bus and gave them a lift.
- Bangla meaning: আমরা বৃষ্টিতে বাসের জন্য অপেক্ষা করা কয়েকজন মানুষের প্রতি দয়া দেখালাম এবং তাদের গাড়িতে তুলে নিলাম।

Have/take pity on (Someone/somebody)
- English Meaning: To feel sorry for someone, and to do something that shows this.
- Bangla Meaning: কাউকে দয়া/করুণা করা।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- কাউকে দয়া/করুণা করা অর্থে - Have/take pity on ব্যব্যহৃত হয়।

• More example:
1. Taking pity on the freezing journalists, she took out a tray of hot tea.
2. The taxi driver took pity on us and agreed to take us all the way for a few dollars.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৩.
We _____ better seats if we had booked the tickets in advance.
  1. would have gotten
  2. would have to get
  3. would get
  4. would be got
সঠিক উত্তর:
would have gotten
উত্তর
সঠিক উত্তর:
would have gotten
ব্যাখ্যা
Complete sentence: we would have gotten better seats If we had booked the tickets in advance.
- Bangla meaning: যদি আমরা আগে টিকিট বুক করতাম, তবে আমরা ভালো আসন পেতাম।

• বাক্যটি একটি third Conditional জাতীয় বাক্য।
• একটি Conditional sentence-এ দু’টি clause থাকে: নির্ভরশীল / subordinate clause-টি শর্ত বোঝায় এবং প্রধান/principal clause-টি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ‘if clauses’-ও বলা হয়।

3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ (would/could/might + have + V3 + extension) হয়।
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটিও Perfect conditional / 3rd conditional হয়।
- If clause- টি sentence -এর শুরুতে বা শেষে থাকে।

There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional: If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional: If + Present + Future
• 2nd Conditional: If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional: If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
১৪.
When we first hit ____ the idea, everyone told us it would never work.
  1. with
  2. on
  3. by
  4. in
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
Complete sentence: When we first hit on the idea, everyone told us it would never work.
- Bangla meaning: যখন আমরা প্রথম এই ধারণাটি খুঁজে পেয়েছিলাম, সবাই আমাদের বলেছিল যে এটা কখনো কাজ করবে না।

Hit (on/upon) something [phrasal verb]
- English Meaning: To think of an idea when you didn't expect or intend to, especially one that solves a problem.
- Bangla Meaning: অপ্রত্যাশিতভাবে বা দৈবক্রমে আবিষ্কার করা; (কোনোকিছু) হঠাৎ মনে উদয় হওয়া।

• More example:
1. Rajib hit upon an excellent idea.
2. That’s when I hit on the idea of giving the work to Caroline.

Hit with (hit sb with sth)
- English Meaning: To shock someone by telling them something which they did not expect, or by demanding a lot of money from them.
- Example: He spent twenty minutes checking over the car and then he hit me with a bill for £120!

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৫.
The teacher helped the students ______ the assignment.
  1. be understanding
  2. understanding
  3. to understand
  4. understood
সঠিক উত্তর:
to understand
উত্তর
সঠিক উত্তর:
to understand
ব্যাখ্যা
• Causative Verb হিসাবে 'help' -এর নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - to understand.
- Complete sentence: The teacher helped the students to understand the assignment.
- Bangla meaning: শিক্ষক ছাত্রদের অ্যাসাইনমেন্টটি বুঝতে সাহায্য করেছিলেন।

Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি verb যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

Causative Verb হিসেবে 'Help' এর ব্যবহার-
- Help এর পর ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে অথবা to + verb বসে।

Structure: Subject + help (any tense) + action doer + base form of verb/to+base form + ext.
- যেমন:
- I helped him carry the box
- I helped him to carry the boxes

Source: A passage to the English Language by S M Zakir Hussain.