পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৮ ডিসেম্বর, ২০২১সময়45 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ - এরোড্রাম কর্মকর্তা - ২৪.০৯.২০২১ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৮ ডিসেম্বর, ২০২১ · ৮০ প্রশ্ন

.
"যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালোমন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি।" চরণটির রচয়িতা-
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) অমিত রায়
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

যে আমারে দেখিবারে পায়
             অসীম ক্ষমায়
         ভালো মন্দ মিলায়ে সকলি,
এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি।
         তোমারে যা দিয়েছিনু তার
         পেয়েছ নিঃশেষ অধিকার।
         হেথা মোর তিলে তিলে দান,
করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান
         হৃদয়-অঞ্জলি হতে মম।

- শেষের কবিতা
- রবীন্দ্রনাথ ঠাকুর

.
চিত্রা রবীন্দ্রনাথের একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রধান কাব্যগ্রন্থ হলো:

- মানসী
- সোনারতরী
- চিত্রা
- কল্পনা
- বলাকা
- পুনশ্চ
- সেঁজুতি
- শেষলেখা
- পূরবী
- চৈতালি

[উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

.
বাংলা সাহিত্যে ''বীরবল'' ছদ্মনাম কার?
  1. ক) আল মাহমুদ
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) মুকুন্দ দাস
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত প্রমথ চৌধুরী।
• তিনি 'বীরবল' ছদ্মনাম ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন।
• তাঁকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়।
• 'বীরবলের হালখাতা' তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।
• তিনি মাসিক সবুজপত্র (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- প্রবন্ধ সংগ্রহ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ-
  1. ক) রক্তরাগ
  2. খ) পদ্মরাগ
  3. গ) বীরবল
  4. ঘ) যুবরাশ
ব্যাখ্যা

বেগম রোকেয়া (৯ ই ডিসেম্বর, ১৮৮০-৯ই ডিসেম্বর, ১৯৩২) : মুসলিম নারীজাগরণের অগ্রদূত৷
গ্রন্থ:
-মতিচুর
-অবরোধবাসিনী
-Sultana's Dream

উপন্যাস:
-পদ্মরাগ

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
'একুশে ফেব্রুয়ারি' কী ধরনের রচনা?
  1. ক) দলিলপত্র
  2. খ) কবিতা সংকলন
  3. গ) বায়ান্নের প্রবন্ধবলি
  4. ঘ) রচনাবলী
অনির্ধারিত
ব্যাখ্যা

- ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।

'শুধু পাক-ভারত উপমহাদেশের ইতিহাসে নয়, একুশে ফেব্রুয়ারি সারা দুনিয়ার ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা।... জাতিগত অত্যাচারের বিরুদ্ধে, জনতার গণতান্ত্রিক অধিকারের জন্য দুনিয়াজোড়া মানুষের যুগ যুগব্যাপী যে সংগ্রাম একুশে ফেব্রুয়ারি তাকে এক নতুন চেতনায় উন্নীত করেছে।'
এ কথাগুলো দিয়েই শুরু হয়েছিল অমর একুশের প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারী'।
- বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতীক 'ভাষা আন্দোলন' পরবর্তী সময়ে ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল 'একুশে ফেব্রুয়ারী' নামের এই ঐতিহাসিক সংকলনটি; যা বাংলাদেশ তথা বাংলা ভাষা ও সাহিত্যের এক অসামান্য দলিল।

- এতে ৬টি বিভাগে ২২ জন লেখকের লেখা আছে। বিভাগগুলো হলো - কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা, ইতিহাস।
- সংকলনটি প্রকাশিত হয়েছিলো পুথিপত্র প্রকাশনী থেকে।
- সংলনটির প্রথম প্রকাশ মার্চ ১৯৫৩।
- এই সংকলনেই প্রথম প্রকাশিত হয় আব্দুল গাফ্‌ফার চৌধুরী রচিত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া ও প্রথম আলো আর্কাইভ।

অপশনে সঠিক উত্তর নেই।
.
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র-
  1. ক) Stop genocide
  2. খ) Macbeth
  3. গ) A state dream
  4. ঘ) Sultana's Dream
ব্যাখ্যা

- মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র Stop Genocide নির্মাণ করেন জহির রায়হান।
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে/জুন মাসে এটি প্রথম কলকাতায় প্রদর্শিত হয়। এটি মূলত বিভিন্ন সূত্র থেকে সংগৃহিত ফুটেজের একটি সম্পাদনা।
- এটিতে বাঙালিদের উপর পাকবাহিনীর হত্যাযজ্ঞের চিত্র তুলে ধরা হয়েছে।
(তথ্যসূত্র: প্রথম আলো)

.
বাংলা ভাষার বয়স কত?
  1. ক) প্রায় ১০০০ বছর
  2. খ) প্রায় ২৭০০ বছর
  3. গ) প্রায় ২০০০ বছর
  4. ঘ) প্রায় ২৫০০ বছর
ব্যাখ্যা
সুকুমার সেন এবং সুনীতিকুমার চ্যাটার্জির মতে দশম শতাব্দীতে মাগধী প্রাকৃত হতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। সে হিসেবে বলা যায় বাংলা ভাষার বয়স প্রায় এক হাজার বছর।
Source: Britannica
.
মানুষের ভাষাকে ''সাধু ভাষা'' হিসেবে প্রথম অভিহিত করেন কে?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) রাজা রামমোহন রায়
  4. ঘ) প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা
সাধু ভাষারীতি:
সাধু ভাষারীতি : যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের এবং আঞ্চলিকতামুক্ত তা-ই সাধু ভাষারীতি।
যেমন: ‘এক ব্যক্তির দুইটি পুত্র ছিল।'

সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ।
- বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে পদ্যই ছিল ভাব প্রকাশের প্রধান বাহন। মধ্যযুগে কতিপয় ক্ষেত্রে চিঠিপত্র, দলিল-দস্তাবেজে গদ্যের ব্যবহার দেখা গেলেও তা ছিল খুবই সীমিত।
- ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা গদ্যে গ্রন্থ প্রণয়নের প্রয়ােজন দেখা দেয়। ১৮০০ খ্রিষ্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্যচর্চা শুরু হয়। সেদিনকার গদ্য লেখকগণ গদ্যগ্রন্থ রচনা করতে গিয়ে তারা মূলত নির্ভর করলেন সাধুজনের মধ্যে ব্যবহৃত সংস্কৃত ভাষার ওপর।
- এভাবে উনিশ শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে, তার নাম দেওয়া হয় সাধু ভাষা।

সংস্কৃত-ব্যুৎপত্তি সম্পন্ন মানুষের ভাষাকে 'সাধুভাষা' বলে প্রথম অভিহিত করেন - রাজা রামমোহন রায়।

সাধু ভাষা সম্পর্কে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় লিখেছেন, 'সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। এর চর্চা সর্বত্র প্রচলিত থাকাতে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হইয়াছে।'
'সাধারণ গদ্য-সাহিত্যে ব্যবহৃত বাঙ্গালা ভাষাকে সাধু ভাষা বলে।'ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
'বাংলা ভাষার সংস্কৃত শব্দ-সম্পদ ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ এবং ব্যাকরণসিদ্ধ উপাদান ব্যবহার করিয়া ইংরেজি গদ্য-সাহিত্যের পদবিন্যাস প্রণালির অনুসরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয়, তাহাকে বাংলা সাধু ভাষা বলে।ডক্টর মুহম্মদ এনামুল হক

বস্তুত বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমােহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত প্রমুখ পণ্ডিত সংস্কৃত ভাষার অনুসরণে তৎসম শব্দবহুল যে সাহিত্যিক গদ্যরীতি গড়ে তােলেন, তা-ই সাধু ভাষা হিসেবে স্বীকৃত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়-
  1. ক) সমাস উপভাষায়
  2. খ) চলিত ভাষারীতিতে
  3. গ) আঞ্চলিক উপভাষায়
  4. ঘ) সাধু ভাষারীতিতে
ব্যাখ্যা

সাধু ভাষা বাংলা ভাষার প্রাচীনতম ভাষারীতি।
- এটিতে তৎসম শব্দের প্রয়োগ বেশি।
- সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপের ব্যবহার লক্ষ্যণীয়।
- এতে অব্যয়ের প্রাচীনরূপ ব্যবহৃত হয়।
- এটি ব্যাকরণের নিয়ম-পদ্ধতি মেনে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্ধারিত।
- এটি গুরুগম্ভীর ও জটিল ভাষা হিসেবে পরিচিত। নাটকের সংলাপ ও কিংবা বক্তৃতায় একে অনুপযোগি বিবেচনা করা হয়।

সাধু ও চলিত ভাষার গঠনগত পার্থক্য দেখা যায় - সর্বনামপদে, ক্রিয়াপদে, অনুসর্গে, বিশেষণে, তৎসম শব্দে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং  ভাষা-শিক্ষা, হায়াত মামুদ

১০.
ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-
  1. ক) ভাষার নিয়ম প্রতিষ্ঠা
  2. খ) ভাষার উন্নতি
  3. গ) ভাষা শৃঙ্খলা
  4. ঘ) ভাষার বিশ্লেষণ
ব্যাখ্যা

ভাষাকে বর্ণনা করে বা বিশ্লেষণ করে দেখবার চেষ্টা থেকেই ব্যাকরণের জন্ম।
- ভাষাকে বিশ্লেষণ করলে ভাষার মধ্যে বাক্য, শব্দ, পদ, বর্ণ, ধ্বনি ইত্যাদি বিভিন্ন স্তর পাওয়া যায়।
- এসব স্তর কীভাবে গঠিত হয়েছে এগুলোর বৈশিষ্ট কী, ভাষায় ব্যবহারের নিয়মকানুন কী ইত্যাদি আলোচনা করা ই ব্যাকরণের কাজ।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ

১১.
বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) জন ক্লার্ক মার্শম্যান
  3. গ) চার্লস উইলকিন্স
  4. ঘ) গৌরদাস
ব্যাখ্যা

- ১৪৯৮ সালে গোয়ায় উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ।
- ১৭৭৮ খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন ।
- তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন ।
- এজন্য চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)

১২.
ভাষার মৌলিক অংশ-
  1. ক) ধ্বনি, শব্দ, বাক্য
  2. খ) সন্ধি, বর্ণ, শব্দ
  3. গ) উপসর্গ, অনুসর্গ, ধ্বনি
  4. ঘ) শব্দ, সন্ধি, বর্ণ
ব্যাখ্যা

প্রত্যেক ভাষারই মৌলিক অংশ ৪টি।
সেগুলো হল - ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

১৩.
লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) অর্থতত্ত্ব
  3. গ) শব্দতত্ত্ব
  4. ঘ) অভিধানতত্ত্ব
ব্যাখ্যা

'Lexicography' শব্দের বাংলা পরিভাষা- অভিধানতত্ত্ব।

'Semantic' শব্দের বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব,
'Phonology' শব্দের বাংলা পরিভাষা- ধ্বনিতত্ত্ব,
'Syntax' শব্দের বাংলা পরিভাষা- বাক্যতত্ত্ব,
'Morphology' শব্দের বাংলা পরিভাষা- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৪.
'ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট' -- এ ''ইট'' কে বাংলা ভাষায় কি বলে?
  1. ক) কথা
  2. খ) ব্যাকরন
  3. গ) বর্ণ
  4. ঘ) বাক্য
ব্যাখ্যা
ভাষার মূল উপাদান হলাে ধ্বনি। এক-এক রকম ধ্বনিসমষ্টি নিয়ে এক-একটি ভাষা এবং নানা দেশের নানা ধ্বনিমূলের সমষ্টি নানান ভাষা।
যেমন—বাংলাদেশ, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মান, রাশিয়া ইত্যাদি নানা দেশে নানান ভাষা প্রচলিত।
বাংলা ভাষায় সাধারণত তিন শ্রেণির ধ্বনির উপস্থিতি লক্ষ করা যায় : স্বরধ্বনি, অর্ধ-স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছেন, "কোনাে ভাষার উচ্চারিত শব্দকে (word-কে) বিশ্লেষণ করিলে, আমরা কতকগুলি ধ্বনি (sound) পাই।"
ড. হুমায়ুন আজাদ বলেছেন, "প্রতিটি মানব-ভাষায় থাকে একগুচ্ছ ধ্বনি, সাধারণত বারােটির বেশি ও ষাটটির কম। কোনাে ভাষায়ই নেই অসংখ্য বা বিপুল সংখ্যক ধ্বনি। ওই মুষ্টিমেয় ধ্বনির বিভিন্ন বিন্যাসে গড়ে ওঠে ভাষার বিপুল পরিমাণ শব্দ। প্রতিটি ভাষার নিজস্ব ধ্বনিরাশির প্রত্যেকটির যেমন থাকে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য, তেমনি ওই ধ্বনিরাশি পরস্পরের সঙ্গে সহাবস্থান করে সুশৃঙ্খল ধ্বনিতাত্ত্বিক নিয়মকানুন মেনে। অর্থাৎ প্রত্যেক ভাষার রয়েছে ধ্বনিশৃঙ্খলা বা ধ্বনিসংগঠন।"

কোঠাবাড়ির প্রধান মসলা ইট, তার পরে চুন সুরকির নানা বাঁধন।
ধ্বনি দিয়ে আঁট বাঁধা শব্দই ভাষার ইট, বাংলায় তাকে বলি "কথা"।
নানারকম শব্দচিহ্নের গ্রন্থি দিয়ে কথাগুলােকে গেঁথে গেঁথে হয় ভাষা।

মাটির তাল নিয়ে চাকে ঘুরিয়ে ঘুরিয়ে কুমাের গড়ে তােলে হাঁড়ি কুঁড়ি, নানা খেলনা, নানা মূর্তি। মানুষ সেই রকম গলার আওয়াজটাকে ঠোঁটে, দাঁতে, জিভে টাকরায়, নাকের ছিদ্রে ঘুরিয়ে ধ্বনির পুঞ্জ গড়ে তুলেছে। মানুষের মনের ঝোঁক হৃদয়ের আবেগ সেই গুলােকে ঠেলা দিয়ে দিয়ে নানা আকার দিচ্ছে। এভাবেই নানা ধ্বনির সমন্বয়ে কথার সৃষ্টি।
দোয়েল কোকিলরাও ধ্বনি দিয়ে ভাব প্রকাশ করে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা।

১৫.
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
  1. ক) ৫ টি
  2. খ) ৭ টি
  3. গ) ১ টি
  4. ঘ) ৬ টি
ব্যাখ্যা

- বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০টি।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ৮টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।
- বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৩৯টি।
- বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা ১১টি।
- ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ছাব্বিশটি (২৬)।
- স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ৬টি।
- ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা সাতটি (৭)।
- স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ১টি।
- ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা ছয়টি (৬)।
- স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ সংখ্যা ৪টি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) আক্কৃষ্ঠ
  2. খ) একৃশস্ত
  3. গ) আক্কৃষ্ট
  4. ঘ) আকৃষ্ট
ব্যাখ্যা

আকৃষ্ট [আকৃশ্‌টো] (বিশেষণ)
অর্থঃ ১ আকর্ষণ করা হয়েছে এমন।
২ প্রলুব্ধ।
৩ মুগ্ধ।
আকৃষ্টি (বিশেষ্য)।

{(তৎসম বা সংস্কৃত) আ+√কৃষ্ + ত(ক্ত)}

১৭.
লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি?
  1. ক) একজন লোক বলে
  2. খ) সাধারণ লোকে বলে
  3. গ) নির্দিষ্ট কেউ বলে
  4. ঘ) দুইজন লোক বলে
ব্যাখ্যা
লোকে বলে উক্তিটি দ্বারা সাধারণ লোকে কিছু বলে এমনটা বুঝানো হয়েছে।
১৮.
'বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।' - বাক্যটির 'চিনিপাতা' কোন কারক?
  1. ক) কর্মকারক
  2. খ) অধিকরণ কারক
  3. গ) করণ কারক
  4. ঘ) অপাদান কারক
ব্যাখ্যা

যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
এই কারকে সাধারণত 'দ্বারা', 'দিয়ে', 'কর্তৃক' ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।
যেমনঃ ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটে।
তেমনিভাবেঃ বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।
যেহেতু এখানে চিনিপাতা মানে (চিনিপাতা দই (বিশেষ্য) চিনিসহযোগে প্রস্তুত দধি।) চিনি দ্বারা পাতা দই-কে বুঝাচ্ছে, তাই এটিও করণ কারকের উদাহরণ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১৯.
যে বহু বিষয় জানে - এক কথায় কি বলে?
  1. ক) বহু দক্ষ
  2. খ) বহুদর্শী
  3. গ) সবজান্তা
  4. ঘ) বহুগামী
ব্যাখ্যা

বহুদর্শী - যে বহু বিষয় সম্পর্কে জানে; বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ; বিচক্ষণ
সবজান্তা - সব বিষয়ে জানে এমন; সর্বজ্ঞ
বহুজ্ঞ - বহুবিষয়বিদ; অনেক বিষয় জানে এমন।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

২০.
ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ-
  1. ক) ক্ষুৎ +আর্ত
  2. খ) ক্ষুধা +আর্ত
  3. গ) ক্ষুধা+ ঋত
  4. ঘ) ক্ষুধ+ আর্ত
ব্যাখ্যা

অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে 'আ' ও পরবর্তী বর্ণে 'রেফ' লেখা হয়৷
যেমন- শীত + ঋত = শীতার্ত, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত। এরুপ– ভয়ার্ত, ক্ষুধার্ত ইত্যাদি৷

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

২১.
All my hopes ___
  1. ক) Were nipped in the bud
  2. খ) Nipped in the bud
  3. গ) Have nipped in the bud
  4. ঘ) Has nipped in the bud
ব্যাখ্যা
সকল আশা অঙ্কুরে বিনষ্ট হওয়া বুঝাতে nipped in the bud হবে এবং যেহেতু বাক্যে আশা (hope) বহুবচন এবং বিনষ্ট হওয়ার কাজটা অতীতে হয়েছে তাই were nipped in the bud হবে সঠিক উত্তর।

nip sth in the bud
to stop something before it has an opportunity to become established:

Example:
- Many serious illnesses can be nipped in the bud if they are detected early enough.
- It's important to nip this kind of bullying in the bud.

২২.
Did you used to ____ with dolls?
  1. ক) Played
  2. খ) Playas
  3. গ) Play
  4. ঘ) Be play
ব্যাখ্যা

শুধু Used to এর পর Verb এর base form বসে।
যেমনঃ I used to eat meat, but now I’m a vegetarian.
He used to go to our school.

তবে be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
যেমনঃ I'm used to liveing in Paris.
She’s used to working hard.


Source: Cambridge Dictionary and Longman Dictionary of Contemporary English
২৩.
When I ____ money, I will buy a book.
  1. ক) May get
  2. খ) May be got
  3. গ) Will get
  4. ঘ) Get
ব্যাখ্যা

When যদি zero conditional sentence এ ব্যবহৃত হয় তখন বাক্যের দুই অংশই present indefinite হয়।
যেমনঃ When water reaches 100 degrees, it boils.
When people smoke cigarettes, their health suffer.

যদিও রেজাল্ট একশনের পরে আসে কিন্তু এ ধরনের চিরন্তন সত্য বা likely to happen বাক্যের বেলায় present indefinite-ই হবে। 

তবে আমরা যদি when যুক্ত complex বাক্যে ভবিষ্যতের কথা বলি তবে when যুক্ত clause-এ আমরা simple present এবং present perfect tense ব্যবহার করি। 
যেমনঃ
When the new park opens, I’ll go there every day.
When I’ve finished my homework, I’m going to phone Marita.

সুতরাং, উত্তর হবে get


Source: Cambridge Dictionary and Longman Dictionary of Contemporary English
২৪.
I don't feel like ___
  1. ক) talk to you
  2. খ) talk at you
  3. গ) talking at you
  4. ঘ) talking to you
ব্যাখ্যা

কিছু করতে চাওয়া বা ইচ্ছা করা বা আগ্রহী হওয়া বুঝাতে feel like ব্যবহৃত হয়।
এবং এরপরে verb এর ing যুক্ত হয়। 

যেমন - I don’t feel like going now out of room.
- He didn’t feel like going to work.
- I just don't feel like doing anything tonight.

এছাড়া কারো সাথে কথা বলা বুঝাতে talk এর পরে to ব্যবহৃত হয়।
যেমনঃ
She spent a long time talking to him.
She’s very easy to talk to.

Source: Longman Dictionary of Contemporary English

২৫.
All the books have been sold there ___ left.
  1. ক) are none
  2. খ) is none
  3. গ) none
  4. ঘ) not none
ব্যাখ্যা
• Complete Sentence: All the books have been sold. There are none left.

"None" শব্দটি দেখতে গেলে singular মনে হলেও, এটি singular এবং plural উভয় context এ ব্যবহৃত হতে পারে। 
যখন এটি কোনো plural noun এর সাথে ব্যবহার হয়, তখন verb ও plural form নেয়। 
এখানে "Books" যেহেতু plural noun, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হলো, are none.

এখানে "are none" ব্যবহার করা হয়েছে কারণ "books" এর সাথে মিল রেখে verb টি plural form নিয়েছে। তাই, "is none" এর পরিবর্তে "are none" ব্যবহার করা সঠিক।

 

২৬.
The cat on the mat is fat. The underlined is -
  1. ক) Noun phrase
  2. খ) Verbal phrase
  3. গ) Adjective phrase
  4. ঘ) Prepositional phrase
ব্যাখ্যা

এখানে on the mat শব্দগুচ্ছটি সংজ্ঞানুযায়ী prepositional phrase.
তবে এর কাজের ধরন অনুযায়ী এটি adjective phrase কারণ এই phrase দ্বারা ওই cat কেই qualify করছে যার অবস্থান on the mat.
তাই এখানে ‘on the mat’ adjective phrase.

২৭.
I know who he is- this is an example of-
  1. ক) Complex sentence
  2. খ) Simple
  3. গ) Compound sentence
  4. ঘ) Multiple sentence
ব্যাখ্যা

Who, which, what, that ইত্যাদি relative pronoun দ্বারা দুটি clause যুক্ত থাকে complex sentence এ। তাই প্রদত্ত বাক্যটি complex।
আরো উদাহরণঃ I know what his name is.
We eat that we may live.

২৮.
চোরে-চোরে মাসতুতো ভাই এর সঠিক translation-
  1. ক) Tow thieves cousin
  2. খ) Bird of the some group fly together
  3. গ) Birds of a feather flock together
  4. ঘ) Two birds fly together
ব্যাখ্যা

Proverb: Birds of a feather, flock together.
Bangla Meaning - চোরে চোরে মাসতুতো ভাই।
Source: LiveMCQ Lecture

২৯.
“চাঁদেরও কলঙ্ক আছে- Translate it.
  1. ক) No smoke without fire.
  2. খ) There are lees to every wine.
  3. গ) Many drops make a shower.
  4. ঘ) Where there is life, there is hope.
ব্যাখ্যা
চাঁদেরও কলঙ্ক আছে এর ইংরেজি অনুবাদঃ
There are less to every wine.
৩০.
Synonym of 'Deplorable' is -
  1. ক) Adorable
  2. খ) Respectable
  3. গ) Miserable
  4. ঘ) Estimate
ব্যাখ্যা

Deplorable
- arousing or deserving of one's loathing and disgust

Synonyms for deplorable
- distressful,
- distressing,
- grievous,
- lamentable,
- regrettable,
- miserable


Source: Merriam-Webster Dictionary
৩১.
The synonym of 'Panacea' its-
  1. ক) Inactivity
  2. খ) Cure all
  3. গ) Pan cake
  4. ঘ) Analyse
ব্যাখ্যা
Panacea: সর্বরোগের মহৌষধ, সর্বরোগনিবারক ঔষধ।
Synonym: Elixir, cure all.
৩২.
The antonym of the word 'Prodigal' is -
  1. ক) Thrifty
  2. খ) Peculiar
  3. গ) Amity
  4. ঘ) Strange
ব্যাখ্যা

Antonym of Prodigal is Thrifty

Prodigal - spending money or using resources freely and recklessly; wastefully extravagant.

Similar:
wasteful
extravagant
spendthrift


Thrifty - using money and other resources carefully and not wastefully.

Similar:
careful with money
provident
prudent


Source: Oxford Dictionary
৩৩.
The antonym of the word 'Zenith' is-
  1. ক) top
  2. খ) doubt
  3. গ) lowest point
  4. ঘ) final
ব্যাখ্যা

Zenith - the highest part or point

Synonyms for zenith
- acme,
- apex,
- apogee,
- capstone,
- peak,
- pinnacle,
- summit,

Antonyms for zenith
- abyss,
- base,
- bottom,
- nadir,
- rock bottom
- lowest point


Source: Merriam-Webster Dictionary
৩৪.
The adjective of the word 'sea' is-
  1. ক) Navy
  2. খ) Marine
  3. গ) Ocean
  4. ঘ) Shipping
ব্যাখ্যা

Noun: sea
- the expanse of salt water that covers most of the earth's surface and surrounds its land masses.

Adjective: marine
- relating to or found in the sea.

Adjective: naval
relating to a navy or navies.


Source: Oxford Dictionary
৩৫.
Verb of 'Master' is -
  1. ক) Mister
  2. খ) Mistress
  3. গ) Mastery
  4. ঘ) Master
ব্যাখ্যা

Master - acquire complete knowledge or skill in (a subject, technique, or art); gain control of.
বাংলা অর্থ - কর্তৃত্ব করা, দক্ষতা অর্জন করা ইত্যাদি।
এখানে 'Mister' শব্দটির অর্থ 'জনাব'; 'Master' শব্দটির অর্থ 'মালিক'; 'Mastery' শব্দটির অর্থ 'প্রভুত্ব'।

Source: Oxford Dictionary ও বাংলা একাডেমি (E2B) অভিধান।

৩৬.
Choose the correct spelt word:
  1. ক) Eliquate
  2. খ) Etiquette
  3. গ) Eliquete
  4. ঘ) Eliqwatte
ব্যাখ্যা

Etiquette - the customary code of polite behaviour in society or among members of a particular profession or group.

Similar:
protocol
polite behaviour
good manners


Source: Oxford Dictionary
৩৭.
The expression 'Voir Dire' means -
  1. ক) telling the truth
  2. খ) lying in the court
  3. গ) evidence of the witness
  4. ঘ) speaking lies
ব্যাখ্যা

"Voir Dire" অর্থ "telling the truth"।

এটি একটি আইনগত পরিভাষা যা সাধারণত আদালতে ব্যবহৃত হয়। এটি প্রধানত দুটি ক্ষেত্রে ব্যবহৃত হয়:

1. জুরি নির্বাচন: সম্ভাব্য জুরিদের প্রশ্ন করে দেখা হয় তারা পক্ষপাতদুষ্ট কিনা।

2. প্রমাণের গ্রহণযোগ্যতা নির্ধারণ: বিচারক সিদ্ধান্ত নেন কোনো নির্দিষ্ট সাক্ষ্য বা প্রমাণ আদালতে গ্রহণযোগ্য কিনা।

এটি "সাক্ষীর প্রমাণ" (evidence of the witness) বোঝায় না, কারণ Voir Dire হল একটি প্রাথমিক পরীক্ষা, যেখানে বিচারক বা আইনজীবীরা সাক্ষী বা জুরিদের যাচাই করেন, কিন্তু এটি সাক্ষ্যের মূল উপস্থাপনা নয়।

৩৮.
Who of the following is not a novelist?
  1. ক) Charles Dickens
  2. খ) Emile Bronte
  3. গ) William Blake
  4. ঘ) Thomas Hardy
ব্যাখ্যা

- William Blake was both a poet and a painter. His famous works are: Songs of Innocence (1789) and Songs of Experience (1794)
- Charles Dickens was a Novelist of the Victorian age. One of the famous novels is A Tale of Two Cities
- Emile Bronte is a novelist, known for Wuthering Heights.
- Novelist Thomas Hardy is best known for The Return of the Native.


Source: Britannica
৩৯.
Who wrote the book 'The Waste Land'?
  1. ক) T.S. Eliot
  2. খ) G.B. Shaw
  3. গ) George Eliot
  4. ঘ) George Orwell
ব্যাখ্যা

• Thomas Stearns Elliot is an American Born British Poet, Dramatist and Social Critic.
• He is famous for his Theory of Objective Correlatives.
• His famous poems:
- The Waste Land,
- Journey to the Magi,
- Ash Wednesday,
- Four Quarters,
- The Hollow Man,
- Portrait of a Lady.
• His famous dramas:
- Murder in Cathedral,
- The Family Reunion,
- The Cocktail Party,
- The Elder Statement.

Source: Live MCQ Lecture and Encyclopedia of Britannica.

৪০.
The Nobel Prize of Literature in 2021 is awarded to -
  1. ক) Orhan Pamuk
  2. খ) Sretlana Alexivick
  3. গ) Abdulrazak Gurnah
  4. ঘ) Peter Handke
ব্যাখ্যা

2021 এ নোবেল বিজয়ী উপন্যাসিক Abdulrazak Gurnah এর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হল Paradise।
মূলত এই বিখ্যাত উপন্যাস এর জন্যই Abdulrazak Gurnah নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।
তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
- Memory of Departure. – London : Jonathan Cape, 1987
- Pilgrims Way. – London : Jonathan Cape, 1988
- Dottie. – London : Jonathan Cape, 1990
- Paradise. – London : Hamish Hamilton, 1994
- Admiring Silence. – London : Hamish Hamilton, 1996
- By the Sea. – London : Bloomsbury, 2001
- Desertion. – London : Bloomsbury, 2005
- The Last Gift. – London : Bloomsbury, 2011
- Gravel Heart. – London : Bloomsbury, 2017
- Afterlives. – London : Bloomsbury, 2020

Source: Nobel Prize Website.


n.b: we've updated the info based on the main question.
৪১.
কোন একটি নির্দিষ্ট সংখ্যা ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চারগুণকে ১১ দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে?
  1. ক) 12
  2. খ) 2
  3. গ) 9
  4. ঘ) 1
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি , x = ১১q + ৩
⇒ ৪x = ৪(১১q + ৩)
⇒ ৪x = ৪৪q + 12
এখন, ৪৪q + 12 =  11(৪q + ১) +১
সুতরাং ১১ দ্বারা ভাগ করলে ১ অবশিষ্ট থাকবে।

৪২.
বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী?
  1. ক) ১০ : ৬
  2. খ) ১০ : ৪
  3. গ) ১০ : ৩
  4. ঘ) ১০: ৭
ব্যাখ্যা

পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০ : ৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত। লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
অর্থাৎ, পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের মাঝের অনুপাত = ১০ : ৬ : ২ = ৫ : ৩ : ১।

উৎসঃ বাংলাপিডিয়া

৪৩.
33√x= ?
  1. ক) x9
  2. খ) x1/3
  3. গ) x
  4. ঘ) x27
ব্যাখ্যা
33√x
3√x
= x1/3
৪৪.
৫ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্ব অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ৫
ব্যাখ্যা

 অতিভূজ ৫ সে.মি. এবং লম্ব ৩ সে.মি. হলে,
ভূমি = √(৫ - ৩)= ৪ সে.মি.

∴ জ্যা এর দৈর্ঘ্য = ৪+৪ = ৮ সে.মি.

৪৫.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ৮০ মিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১০% বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত বাড়বে?
  1. ক) ২৪%
  2. খ) ২৫%
  3. গ) ২১%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা

বাহুর দৈর্ঘ্য ১০% বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয় ৮০+(৮০×১০)/১০০ = ৮৮ বর্গমিটার
বর্গের বাহুর দৈর্ঘ্য ৮০ মিটার হলে ক্ষেত্রফল (৮০×৮০) = ৬৪০০ বর্গমিটার
বর্গের বাহুর দৈর্ঘ্য ৮৮ মিটার হলে ক্ষেত্রফল (৮৮×৮৮) = ৭৭৪৪ বর্গমিটার

সুতরাং, ক্ষেত্রফল বৃদ্ধি পায় (৭৭৪৪ - ৬৪০০)/৬৪০০ × ১০০ = ২১%

৪৬.
প্রতি ডজন কলা ৪৮ টাকায় কিনে ৫০ টাকায় কয়টি কলা বিক্রি করলে ২৫% লাভ হয়?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৩
ব্যাখ্যা

প্রতি ডজন কলা ৪৮ টাকায় কিনলে একটি কলার ক্রয়মূল্য = ৪৮/১২ = ৪ টাকা
৪ টাকায় কেনা ১ টি কলা ২৫% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য হবে = ৪ + ৪×২৫/১০০ =  ৫ টাকা

সুতরাং, ৫০ টাকায় বিক্রি করতে হবে ৫০/৫ = ১০ টি কলা 

৪৭.
বার্ষিক ১২.৫% সরল সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ৫
ব্যাখ্যা

ধরি, আসল, p = ১০০ টাকা
প্রশ্নে প্রদত্ত শর্তানুসারে তাই সুদও হতে হবে I = ১০০ টাকা
বছর, n = ?

আমরা জানি, I = pnr/১০০
বা, n = I×১০০/pr
= ১০০×১০০/১০০×১২.৫
= ৮ বছর

৪৮.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার ২৫ শতাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
  1. ক) ১৬
  2. খ) ২৫
  3. গ) ২৪
  4. ঘ) ৩২
ব্যাখ্যা

ধরি,
সরলরেখার দৈর্ঘ্য = 100
সরলরেখার ক্ষেত্রফল = 1002 = 10,000
সরলরেখার 25% = 25
সরলরেখার 25% এর ক্ষেত্রফল = 252 = 625

সুতরাং একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার ২৫ শতাংশের উপর অঙ্কিত
বর্গের ক্ষেত্রফলের = 10,000/625 = 16 গুণ।

৪৯.
একটি ত্রিভুজের ২টি কোণের অনুপাত ৩ : ৫। তৃতীয় কোণটি ৫২° হলে ছোট কোণটির পরিমাণ কত?
  1. ক) ৪৮°
  2. খ) ৪৫°
  3. গ) ৬৭°
  4. ঘ) ৮০°
ব্যাখ্যা

দেওয়া আছে, ত্রিভুজের ২টি কোণের অনুপাত ৩ : ৫ এবং তৃতীয় কোণ ৫২° 

প্রশ্নমতে, ৩ক + ৫ক + ৫২° = ১৮০°
বা, ৮ক = ১৮০° - ৫২°
বা, ক = ১২৮/৮ = ১৬

∴ ছোট কোণের মান = ৩ × ১৬ = ৪৮°

৫০.
১২ বছর আগে জন ও পিয়ার বয়সের অনুপাত ছিল ৪ : ৫। ১২ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৯। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
  1. ক) ৪:৫
  2. খ) ৬:৭
  3. গ) ২: ৩
  4. ঘ) ৮:৯
ব্যাখ্যা

ধরি, ১২ বছর আগে জনের বয়স = ৪x বছর
১২ বছর আগে পিয়ার বয়স = ৫x বছর
প্রশ্নমতে,
৪x+১২+১২ : ৫x+১২+১২ = ৮ : ৯
∴ x = ৬
সুতরাং জন ও পিয়ার বর্তমান বয়সের অনুপাত
= ৪×৬ + ১২ : ৫×৬ + ১২
= ৩৬ : ৪২
= ৬ : ৭

৫১.
x3 + x2y, x2y + xy2 এর ল.সা.গু কোনটি?
  1. ক) x + y
  2. খ) xy(x + y)
  3. গ) x2y(x + y)
  4. ঘ) xy
ব্যাখ্যা

x3 + x2y = x2(x + y)
x2y + xy2 = xy(x + y)

∴ রাশিদ্বয়ের লসাগু = x2y(x + y)

৫২.
3x2 + x − 10 এর একটি উৎপাদক x + 2 হলে অপরটি কত?
  1. ক) 2x + 5
  2. খ) 2x - 5
  3. গ) 3x - 5
  4. ঘ) 3x + 5
ব্যাখ্যা

3x+ x - 10
= 3x+ 6x - 5x - 10
= 3x(x+2) - 5(x+2)
= (x+2)(3x - 5)

৫৩.
১/২, ৩/৪, ৫/৬, ৫/১২ এর গড় কত?
  1. ক) ৫/৪
  2. খ) ৫/২
  3. গ) ৫/৮
  4. ঘ) ৫/১৪
ব্যাখ্যা

১/২ + ৩/৪ + ৫/৬ + ৫/১২
= (৬+৯+১০+৫)/১২
= ৩০/১২
= ৫/২

∴ নির্ণেয় গড় = (৫/২)/৪ = ৫/৮

৫৪.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে -
  1. ক) 180°
  2. খ) 240°
  3. গ) 270°
  4. ঘ) 360°
ব্যাখ্যা

বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি,
= ∠ACD + ∠BAE + ∠CBF
= 180° - γ + 180° - α + 180° - β
= 540° - (α + β + γ)
= 540° - 180°
= 360°

৫৫.
২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, কর্মী সংখ্যা ৬০ শতাংশ কমে যাওয়ায় কাজটি শেষ করতে কতগুণ বেশী সময় লাগবে?
  1. ক) ২
  2. খ) ২.২৫
  3. গ) ২.৫০
  4. ঘ) ৩.৫০
ব্যাখ্যা

কর্মী ৬০% কমে হয় ২০ - (২০×৬০%) = ৮ জন
ধরি,
২০ জন করতে পারে x দিনে
∴ ৮ জন করতে পারবে ২০x/৮ = ২.৫x দিনে

সময় বেশি লাগবে ২.৫x/x = ২.৫ গুণ

৫৬.
একটি সৈন্যদলকে 8, 10 ও 12 সারিতে সাজানো যায়। আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল?
  1. ক) 3200
  2. খ) 3600
  3. গ) 3300
  4. ঘ) 4200
ব্যাখ্যা

8, 10, 12 এর ল.সা.গু = 2 × 2 × 2 × 5 × 3 = 120
এতে সৈন্যদের 8, 10, 12 সারিতে সাজানো যাবে।
এখন, তাদেরকে বর্গাকারে সাজাতে হলে ল.সা.গু কে 2 × 5 × 3 দ্বারা গুণ করতে হবে।
সুতরাং সৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে যদি সৈন্য সংখ্যা = (2 × 2) × (2 × 2) × (5 × 5) × (3 × 3) = 3600 জন হয়।
এবং এখানের অপশনগুলোর মধ্যে ৩৬০০ই ১২০ এর গুণিতক এবং পূর্ণবর্গ সংখ্যা।

৫৭.
১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা

১ থেকে ১১ পর্যন্ত সংখ্যা গুলোর গড় = (১ + ১১) / ২ = ৬

৫৮.
কোন রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13 cm ও 24 cm। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 5
ব্যাখ্যা

এখানে, এক বাহু AD = 13 cm
AO = 1/2AC = 1/2 × 24 = 12 cm [যেহেতু, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে]

∴ ∠AOD = 90°
∴ AD2 = AO2 + OD2
⇒ OD = √(AD2 - AO2)
⇒ OD = √(132 - 122)
⇒ OD = √(25)
∴ OD = 5 cm
অপর কর্ণ BD = 2 × OD = 2 × 5 = 10 cm

৫৯.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ক) - ১
  2. খ) ১
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা

পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
∴ অন্তর = (১০০০০ - ৯৯৯৯) = ১

৬০.
১, ৭, ১৩, ১৯ ...... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ২৫
  2. খ) ২২
  3. গ) ২৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা

১, ৭, ১৩, ১৯ - এখানে প্রত্যেকটি সংখ্যা পূর্বের সংখ্যা থেকে ৬ বেশি
তালিকার পরবর্তী সংখ্যা হবে ১৯ + ৬ = ২৫

৬১.
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে মন্ত্রিসভায় সদস্য হন?
  1. ক) ৩৭
  2. খ) ৩৬
  3. গ) ৩৫
  4. ঘ) ৩৪
ব্যাখ্যা

৪ ডিসেম্বর ১৯৫৩ সালে গঠিত হয় যুক্তফ্রন্ট।
- যুক্তফ্রন্ট কর্তৃক নির্বাচনী প্রচারণা পরিচালিত হয় ২১ দফার ভিত্তিতে।
- ২১ দফার অন্যতম রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- ২১ দফার প্রথম দফাটি ছিল বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- ১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব পাকিস্তানে প্রথম সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চানদলীয় জোট যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- ৪ এপ্রিল শেরে বাংলা এ কে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে ৫ সদস্যের মন্ত্রীসভা গঠন করা হয়।
- ১৪ মে এই মন্ত্রিসভায় আওয়ামীলীগ যোগদান করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, বন, সমবায় এবং পল্লী উন্নয়ন মন্ত্রী হন। তখন তার বয়স ছিলো ৩৪ বছর। 
- তবে ৩০শে মে মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।

উৎসঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী, পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৬২.
মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর দিয়ে?
  1. ক) ৯ নং
  2. খ) ৮ নং
  3. গ) ১১ নং
  4. ঘ) ১০ নং
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১১ই এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এরমধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো।
- ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না।
- যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো সেই সেক্টরের কমান্ডার ১০ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)

৬৩.
রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে?
  1. ক) নভেরা আহমেদ
  2. খ) শামীম শিকদার
  3. গ) মৃণাল হক
  4. ঘ) হামিদুর রহমান
ব্যাখ্যা

- রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক।
তার আরো কয়েকটি উল্লেখযোগ্য ভাস্কর্য:
- মতিঝিলের - ‘বলাকা’
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে - ‘রত্নদ্বীপ’,
- হোটেল শেরাটনের সামনে - ‘রাজসিক’,
- পরীবাগ মোড়ে - ‘জননী ও গর্বিত বর্ণমালা’,
- ইস্কাটনে - ‘কোতোয়াল’,
- সাতরাস্তায় - ‘ময়ূর’,
- এয়ারপোর্ট গোল চত্বরের - ভাস্কর্য,
- নৌ সদর দপ্তরের সামনে - ‘অতলান্তিকে বসতি’ ইত্যাদি।

সূত্র: প্রথম আলো রিপোর্ট

৬৪.
পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) মুন্সী মেহেরুল্লা
  2. খ) সঞ্জয় ভট্টাচার্য
  3. গ) কামিনী রায়
  4. ঘ) মোজাম্মেল হক
ব্যাখ্যা

'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা।
- এর প্রকাশকাল ছিল ১৯৩২ সাল।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]

৬৫.
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) করতোয়া
  2. খ) গঙ্গা
  3. গ) ব্রহ্মপুত্র
  4. ঘ) মহানন্দা
ব্যাখ্যা

- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
- প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল।

উৎসঃ বাংলাপিডিয়া

৬৬.
জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে?
  1. ক) লুই আই কান
  2. খ) হেরণী এন উইল কার্ডস
  3. গ) হ্যারি এম পামবাম
  4. ঘ) এফ আর খান
ব্যাখ্যা

- বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। তিনি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
- জাতীয় সংসদ ভবন নয় তলা উচ্চতা বিশিষ্ট। এটি ২১৫ একর জমির উপর নির্মিত।
- ২৮ জানুয়ারি ১৯৮২ সালে বর্তমান জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়।

উৎসঃ জাতীয় সংসদ ভবনের ওয়েবসাইট

৬৭.
স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল কয়টি?
  1. ক) ১৯
  2. খ) ২১
  3. গ) ৩২
  4. ঘ) ৬৪
ব্যাখ্যা

- ১৯৪৭ সালে ভারত ভাগের সময় পূর্ব বাংলা ভূখন্ডে মোট ১৭টি জেলা ছিলো।
- দেশ ভাগের পূর্বে পূর্ব বাংলা অংশে ১৫ টি জেলা ছিল। ১৯৪৭ সালে দেশভাগের সময় নদীয়া জেলা থেকে বৃহত্তর কুষ্টিয়াকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। ফলে জেলার সংখ্যা হয় ১৬ টি।
- পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৃহত্তর সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা হয় ১৭ টি।

- পাকিস্তান শাসনাধীন সময়ে ১৯৬৯ সালে ঢাকা জেলা থেকে টাঙ্গাইল ও বরিশাল জেলা থেকে পটুয়াখালী জেলার সৃষ্টি হয়। ফলে স্বাধীনতার পূর্বে বৃহত্তর জেলার সংখ্যা দাঁড়ায় ১৯টি
- বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় বৃহত্তর জেলা ছিলো - ১৯টি।
- পরবর্তীতে বিভিন্ন সময়ে বিশেষত: ১৯৮৪ সালে প্রশাসনিক সংস্কার ও সরকারি সেবা জনগণের জন্য সহজলভ্য করার জন্য বাংলাদেশকে ৬৪ জেলায় ভাগ করা হয়।

এই প্রশ্নের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ বলা আছে - তাই বাংলাদেশ স্বাধীনের সময় হিসাব ধরে, সঠিক উত্তর হিসাবে ১৯টি ধরা হচ্ছে।

৬৮.
সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
ব্যাখ্যা

রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের মানুষ কোনাে না কোনাে রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছােট বড় মিলিয়ে প্রায় ২০০ টি রাষ্ট্র আছে।
- অধ্যাপক গার্নার বলেন, ''সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।''
এ সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায়।
যথা-
১। জনসমষ্টি,
২। নির্দিষ্ট ভূখণ্ড,
৩। সরকার
৪। সার্বভৌমত্ব

- সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপুর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা।

উৎসঃ পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি

৬৯.
সুন্দরবনের বাঘ গণনা এ ব্যবহৃত হয়?
  1. ক) পাগ মার্ক
  2. খ) ফুট মার্ক
  3. গ) GIS
  4. ঘ) কোয়ার্ডবেট
ব্যাখ্যা

২০০৪-০৫ সালে পাগ-মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে বাঘ শুমারি করা হয়েছিল।
[সূত্র: বিবিসি]

সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগ-মার্ক ও ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি।
[সূত্র: প্রথম আলো]

৭০.
সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কে?
  1. ক) ক্যাপ্টেন হকিংস
  2. খ) এডওয়ার্ডস
  3. গ) স্যার টমাস রো
  4. ঘ) উইলিয়াম কেরি
ব্যাখ্যা

জাহাঙ্গীর ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তিনি ১৬০৫ সাল থেকে তার মৃত্যু অবধি ১৬২৭ সাল পর্যন্ত রাজত্ব করেন। বাণিজ্যের ক্ষেত্রে সুনজর পাবার আশায় ১৬১৫ খ্রিস্টাব্দে স্যার টমাস রো ইংল্যান্ডের রাজা প্রথম জেমস-এর দূতরূপে নির্ভেজাল বাণিজ্যনীতি নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন।
এখানে উল্লেখ্য যে, কিছু বইতে ভুল দেয়া। প্রথম ইংরেজ প্রতিনিধি ছিলেন ক্যাপ্টেন হকিন্স, কিন্তু প্রথম দূত অবশ্যই স্যার টমাস রো।

নিচে কিছু গুরুত্বপূর্ণ সোর্স দেয়া হল -
1) From the British Library:
In 1608, William Hawkins, commander of the Hector, was sent to ask the Mughal Emperor about trade with England. He impressed Jahangir with his grasp of Turkish and ability to drink copious amounts of wine, but he failed to get an agreement for an English factory. It took the arrival of a proper amabassador, Sir Thomas Roe, sent by King James I in 1615, before the Company was able to set up a base in India.
2) William Hawkins was a representative of the English East India Company notable for being the commander of Hector, the first company ship to anchor at Surat in India on 24 August 1608. Hawkins travelled to Agra to negotiate consent for a factory from Emperor Jahangir in 1609.
Source - The Oxford History of the British Empire, Vol 1. Oxford University Press. Page - 272

৭১.
ঢাকার ''ধোলাই খাল'' কে খনন করেন?
  1. ক) পরী বিবি
  2. খ) ইসলাম খান
  3. গ) শায়েস্তা খান
  4. ঘ) ইশা খান
ব্যাখ্যা

- ইসলাম খান বাংলায় নিযুক্ত প্রথম মুঘল সুবেদার।
- ইসলাম খান ১৬১০ সালে সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানীর মর্যাদা প্রদান করেন।
- ঢাকার ধোলাই খাল খনন ও নৌকা বাইচের প্রচলন করেন ইসলাম খান।

উৎস : বাংলাপিডিয়া

৭২.
সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
  1. ক) ২১
  2. খ) ২৩
  3. গ) ৪১
  4. ঘ) ৪৩
ব্যাখ্যা

তৃতীয় ভাগ
মৌলিক অধিকার

৪১। ধর্মীয় স্বাধীনতা

(১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে;
(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে।
(২) কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হইলে তাঁহাকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না।

৭৩.
কোনটি মাইক্রো মৌল নয়?
  1. ক) আয়োডিন
  2. খ) সোডিয়াম
  3. গ) অক্সিজেন
  4. ঘ) সালফার
অনির্ধারিত
ব্যাখ্যা

ম্যাক্রো উপাদানঃ
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সকল উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে ম্যাক্রো উপাদান বলা হয়।
এরূপ উপাদানের সংখ্যা ১০টি।
যথা - নাইট্রোজেন (N), পটাসিয়াম (K), ফসফরাস (P), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg), কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), সালফার (S) এবং লৌহ (Fe)।
মাইক্রো উপাদানঃ
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সব উপাদান সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রো উপাদান বলা হয়।
এদের সংখ্যা ৬টি।
যথা- দস্তা বা জিংক (Zn), ম্যাংগানিজ (Mn), মলিবডেনাম (Mo), বোরন (B), কপার বা তামা (Cu) ও ক্লোরিন (Cl)।

সূত্রঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি



প্রশ্নে ভুল থাকায় উত্তর বাতিল করা হলো।
৭৪.
শনির উপগ্রহ কয়টি?
  1. ক) ২
  2. খ) ১৪
  3. গ) ৭৯
  4. ঘ) ৮২
ব্যাখ্যা

Saturn has 82 moons.
Fifty-three moons are confirmed and named and another 29 moons are awaiting confirmation of discovery and official naming.
Saturn's moonsrange in size from larger than the planet Mercury — the giant moon Titan — to as small as a sports arena.


Source: Nasa
৭৫.
১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়?
  1. ক) ১০০ জুল
  2. খ) ৬০০জুল
  3. গ) ৬০০০ জুল
  4. ঘ) ৩৬০০০০ জুল
ব্যাখ্যা

এক ওয়াট ক্ষমতাসম্পন্ন কোনাে তড়িৎ যন্ত্রে মধ্যে দিয়ে এক ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় (যেমন বাতি জ্বললে আলােক শক্তি বা পাখা ঘুরালে যান্ত্রিক শক্তি পাওয়া যায়) সেটি হচ্ছে এক ওয়াট-ঘণ্টা।
১ ওয়াট-ঘণ্টা = ১ ওয়াট x ১ ঘণ্টা
অনেক সময় ওয়াট ঘণ্টার পরিবর্তে কিলােওয়াট ঘণ্টাও ব্যবহার করা হয়।

এক কিলােওয়াট ঘণ্টা কতটুকু শক্তি সেটাও বের করা যায়।
১ কিলােওয়াট-ঘণ্টা = ১০০০ ওয়াট x ৩৬০০ সেকেন্ড
= ৩,৬০,০০০০ ওয়াট-সেকেন্ড
= ৩,৬০,০০০০ জুল
অর্থাৎ শক্তির এককে এটি ৩.৬ মেগা জুল।

অর্থাৎ,
১০০o ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘন্টা চললে শক্তি ব্যয় হয় = ৩,৬০,০০০০ জুল
তাহলে, ১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘন্টা চললে শক্তি ব্যয় হয় = ৩,৬০,০০০ জুল

আন্তর্জাতিকভাবে, তড়িৎ সরবরাহকে কিলােওয়াট-ঘণ্টা এককে পরিমাপ করা হয়। এই একককে বাের্ড অব ট্রেড (BOT) ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলে। আমরা যে বিদ্যুৎ বিল পরিশােধ করি তা এই এককেই হিসাব করা হয়।
রেফারেন্সঃ ৯ম- ১০ম শ্রেণির বিজ্ঞান

৭৬.
Programme এর ব্যাকরণগত ভুল কি?
  1. ক) Logic error
  2. খ) Execution error
  3. গ) Syntax error
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রোগ্রামিং এর সময় কোন একটি ব্র্যাকেট দিতে ভুল হলে সেটা সিনট্যাক্স ভুল (Syntax error)।
প্রোগ্রামে প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স বা ব্যাকরণগত যেসব ভুল থাকে তাকে Syntax error বলে। যেমন- বানান ভুল,কমা, সেমিকোলন, ব্র্যাকেট ঠিকমতো না দেয়া ইত্যাদি।

৭৭.
SIM এর পূর্ণরূপ কি?
  1. ক) Superior intelligent machine
  2. খ) Subscribers intelligent machine
  3. গ) Super identity module
  4. ঘ) Subscriber identity module
ব্যাখ্যা

'SIM'- এর পূর্ণরূপ হলো Subscriber Identity Module। গ্রাহকদেরকে জিএসএম মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডার একটি সিম কার্ড সরবরাহ করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান

৭৮.
রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা?
  1. ক) চীন
  2. খ) উত্তর কোরিয়া
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

- রোসাটম রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা
- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে যেখানে এই প্রতিষ্ঠান কারিগরি সহায়তা করছে।

সূত্র: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

৭৯.
ওয়াটারলু যুদ্ধ হয় কোন সালে?
  1. ক) ১৭৮৯
  2. খ) ১৮১৫
  3. গ) ১৪৫৩
  4. ঘ) ১৮২১
ব্যাখ্যা

- ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংঘটিত যুদ্ধের নাম 'ওয়াটারলু' যুদ্ধ।
- ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুটি সম্মিলিত শক্তি- ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৮০.
বিশ্বের কোন দেশে ভোট দেয়া বাধ্যতামূলক?
  1. ক) সুইডেন
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা

ভোট দেওয়া বাধ্যতামূলক এমন কিছু দেশ হচ্ছেঃ
- আর্জেন্টিনা,
- অস্ট্রেলিয়া,
- মিশর,
- লুক্সেমবার্গ,
- ব্রাজিল,
- গ্রিস,
- মেক্সিকো,
- উত্তর কোরিয়া,
- সিঙ্গাপুর,
- থাইল্যান্ড
 


Source: Worldatlas