পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৮
সিলেবাস
দুদক সহকারি পরিচালক - ফুল মডেল টেস্ট ২ - (IBA প্যাটার্নে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৮ প্রশ্ন

.
নিচের কোন পত্রিকাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত পত্রিকা নয়?
  1. ক) সাধনা
  2. খ) ভারতী
  3. গ) বঙ্গদর্শন
  4. ঘ) তত্ত্ববোধিনী
  5. ঙ) শিক্ষক
ব্যাখ্যা
শিক্ষক পত্রিকার সম্পাদক ছিলেন কাজী ইমদাদুল হক। বাকি সবগুলো পত্রিকাই রবী ঠাকুর সম্পাদনা করেছেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) পূরবী
  2. খ) শেষ সপ্তক
  3. গ) রক্ত করবী
  4. ঘ) মহুয়া
  5. ঙ) পত্রপুট
ব্যাখ্যা
রক্ত করবী - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক। বাকি সবগুলো কাব্যগ্রন্থ।
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য নাটক -
রাজা ও রাণী, বিসর্জন, কালের যাত্রা, ডাকঘর, রাজা, অচলায়তন, তাসের দেশ, বসন্ত, নটীর পূজা, চণ্ডালিকা, শ্যামা ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।
.
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
  1. ক) ব্যথার দান
  2. খ) অগ্নি-বীণা
  3. গ) বাঁধনহারা
  4. ঘ) যুগবাণী
  5. ঙ) ঝিলিমিলি
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ - ব্যথার দান এবং এটি একটি গল্পগ্রন্থ। গ্রন্থ্যটি ১৯২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।
এছাড়া অন্যান্য প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম-
প্রথম কাব্যগ্রন্থ - অগ্নি-বীণা (সেপ্টেম্বর, ১৯২২)
প্রথম প্রবন্ধগ্রন্থ - যুগবাণী (অক্টোবর, ১৯২২)
প্রথম উপন্যাস - বাঁধনহারা (১৯২৭) ও
প্রথম নাটক - ঝিলিমিলি (১৯৩০)।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।
.
“একা মোর গানের তরী…..” - কার রচিত গান?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) রজনীকান্ত সেন
  4. ঘ) অতুলপ্রসাদ সেন
  5. ঙ) নলিণীকান্ত সেন
ব্যাখ্যা
বাংলা ঠুংরি গানের প্রবর্তক অতুলপ্রসাদ সেন। তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি। তার গানগুলোর সংকলন - “কয়েকটি গান” ও “গীতিগুঞ্জ”।
তার রচিত কয়েকটি বিখ্যাত গানঃ
-বঁধুয়া, নিদ নাহি আঁখিপাতে…..
-কে আবার বাঁশি বাজায়…..
-মোদের গরব, মোদের আশা আ মরি বাংলা ভাষা…
মিছে তুই ভাবিস মন…. ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।
.
কালিকামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
  1. ক) কবি কঙ্ক
  2. খ) রামপ্রসাদ সেন
  3. গ) রামেশ্বর ভট্টাচার্য
  4. ঘ) ময়ুরভট্ট
  5. ঙ) মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা
কালিকামঙ্গল কাব্যের আদি কবি - কবি কঙ্ক ও শ্রেষ্ঠ কবি - রামপ্রসাদ সেন।
কালিকামঙ্গল কাব্যের দুটি চরিত্র - বিদ্যা ও সুন্দর।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।
.
‘মুসাফির’ - কোন ভাষা থেকে আগত বাংলা শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) তুর্কি
  4. ঘ) উর্দু
  5. ঙ) গ্রিক
ব্যাখ্যা
মুসাফির - আরবি শব্দ।
আরো কয়েকটি আরবি শব্দ - অন্দর, আজগুবি, আদালত, আমলা, এখতিয়ার, ওয়ারিশ, ইশতেহার, খাজনা, কলম, জলসা, মফস্বল, লোকশান, মুশকিল, নেয়ামত, মোক্তার, তদবির, মৌসুমি, জমায়েত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ইতিমধ্যে
  2. খ) শ্রদ্ধাঞ্জলী
  3. গ) মুমূর্ষু
  4. ঘ) ত্রহস্পর্শ
  5. ঙ) পিপিলীকা
ব্যাখ্যা
অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপঃ
ইতিমধ্যে = ইতোমধ্যে; শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
ত্রহস্পর্শ = ত্র্যহস্পর্শ; পিপিলীকা = পিপীলিকা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
“ঝিঙেফুল ফোটা” - বাগধারাটির অর্থ কি?
  1. ক) নতুনভাবে শুরু হওয়া
  2. খ) জীর্ণশীর্ণ
  3. গ) গুরুদায়িত্ব অর্পিত হওয়া
  4. ঘ) আয়ু ফুরিয়ে আসা
  5. ঙ) সুসময় শুরু হওয়া
ব্যাখ্যা
ঝিঙেফুল ফোটা = আয়ু ফুরিয়ে আসা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি “রাত্রি” - এর সমার্থক শব্দ নয়?
  1. ক) শর্বরী
  2. খ) বিভাবরী
  3. গ) নিশাপতি
  4. ঘ) ক্ষণদা
  5. ঙ) ত্রিযামা
ব্যাখ্যা
নিশাপতি - চন্দ্রের সমার্থক শব্দ।
বাকি সবগুলো রাত্রি - এর সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১০.
“অর্বাচীন” শব্দের বিপরিতার্থক শব্দ কোনটি?
  1. ক) সমসাময়িক
  2. খ) নির্বাচীন
  3. গ) প্রাচীন
  4. ঘ) তামসিক
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বিপরীত শব্দঃ অর্বাচীন = প্রাচীন।
১১.
নিচের কোনটি সরল বাক্য?
  1. ক) যেহেতু নির্বাচন হয়েছে, সেহেতু দেশে গণতন্ত্র ফিরে আসবেই।
  2. খ) গফুর কত কী চিন্তা করিয়া হঠাৎ সেই সমস্যার সমাধান করিয়া ফেলিল।
  3. গ) যে স্থানে আমার বাড়ি তুমি আমাকে সেখানে পৌছে দাও।
  4. ঘ) বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকুও কোথাও নেই।
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং অন্য কোন বাক্যের সঙ্গে যুক্ত কিংবা সম্পর্কিত নয় তাকে সরল বাক্য বলে। যেমন - রাজেশ খুব ভালো ছাত্র।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১২.
‘ভূতপূর্ব’ - কোন সমাস?
  1. ক) নিত্য সমাস
  2. খ) কর্মধারয় সমাস
  3. গ) তৎপুরুষ সমাস
  4. ঘ) অব্যয়ীভাব সমাস
  5. ঙ) প্রাদি সমাস
ব্যাখ্যা
পূর্বে ভূত = ভূতপূর্ব। এটি সপ্তমী তৎপুরুষের উদাহরণ।
আরো কয়েকটি সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ - দিবানিদ্রা, গাছপাকা, দানবীর, শ্রুতপূর্ব, সংখ্যালঘিষ্ঠ, জলমগ্ন, বাকপটু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১৩.
“Green room” - এর বাংলা পারিভাষিক শব্দ কি?
  1. ক) বিশ্রামের ঘর
  2. খ) গুদাম
  3. গ) সবুজ ঘর
  4. ঘ) ব্যায়ামাগার
  5. ঙ) সাজঘর
ব্যাখ্যা
Green room = সাজঘর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১৪.
He has been seriously injured. There is ___ hope for his survival.
  1. ক) a little
  2. খ) a few
  3. গ) little
  4. ঘ) few
  5. ঙ) none
ব্যাখ্যা
Few is a quantifier used with plural countable nouns. Little is used with singular uncountable nouns. Hope is singular uncountable nouns.
He has been seriously injured. There is little hope for his survival.
১৫.
Find out the word which is wrongly spelt.
  1. ক) Exuberant
  2. খ) Eronous
  3. গ) Extraneous
  4. ঘ) Exemplify
  5. ঙ) None
ব্যাখ্যা
Erroneous is something that is contained or characterized by error.
১৬.
Find out the incorrect spelling.
  1. ক) Warrant
  2. খ) Wonderous
  3. গ) Woollen
  4. ঘ) Warrior
  5. ঙ) None
ব্যাখ্যা
Wonderous will be Wondrous
১৭.
Synonym of ‘BAFFLE’ -
  1. ক) Insult
  2. খ) Frustrate
  3. গ) Defame
  4. ঘ) Antagonise
  5. ঙ) None
ব্যাখ্যা
Insult : speak to or treat with disrespect or scornful abuse.
Frustrate : prevent (a plan or attempted action) from progressing, succeeding, or being fulfilled.
Defame : damage the good reputation of (someone); slander or libel.
Antagonise : cause (someone) to become hostile.
Baffle : restrain or regulate (a fluid, sound, etc.).
১৮.
Synonym of ‘VILIFY’ -
  1. ক) Desert
  2. খ) Deprive
  3. গ) Defame
  4. ঘ) Deceive
  5. ঙ) Coincide
ব্যাখ্যা
Desert : abandon (a person, cause, or organization) in a way considered disloyal or treacherous.
Deprive : prevent (a person or place) from having or using something.
Defame : damage the good reputation of (someone); slander or libel.
Deceive : deliberately cause (someone) to believe something that is not true, especially for personal gain.
Vilify ; speak or write about in an abusively disparaging manner.
১৯.
Antonym of ‘INTRUDE’ -
  1. ক) withhold
  2. খ) withdraw
  3. গ) accept
  4. ঘ) surrender
  5. ঙ) enter
ব্যাখ্যা
Intrude : put oneself deliberately into a place or situation where one is unwelcome or uninvited.
Withhold : refuse to give (something that is due to or is desired by another).
Withdraw : remove or take away (something) from a particular place or position.
Accept : consent to receive or undertake (something offered).
Surrender : stop resisting an enemy or opponent and submit to their authority.
২০.
He threw cold water over the project that the secretary had prepared.
  1. ক) encouraged
  2. খ) discouraged
  3. গ) cleared
  4. ঘ) rejected
  5. ঙ) none
ব্যাখ্যা
threw cold water over: To discourage or deter someone from doing something.
২১.
Find out whether there is any grammatical error in the sentence below.
Reasonable ambition, if supported at persistent efforts, is likely to yield the desired results.
  1. ক) Reasonable ambition, if supported
  2. খ) at persistent efforts
  3. গ) is likely to yield
  4. ঘ) the desired results
  5. ঙ) No error
ব্যাখ্যা
by persistent efforts
২২.
Find out whether there is any grammatical error in the sentence below.
Our system of assigning different jobs to different people should be based on their strengths and weaknesses.
  1. ক) Our system of assigning
  2. খ) different jobs to different people
  3. গ) should be based on
  4. ঘ) their strengths and weaknesses
  5. ঙ) No error
ব্যাখ্যা
strength and weakness
২৩.
Find out whether there is any grammatical error in the sentence below.
I met her about ten years ago and have remembered her ever for.
  1. ক) I met her
  2. খ) about ten years ago
  3. গ) and have remembered her
  4. ঘ) ever for
  5. ঙ) No Error
ব্যাখ্যা
Replace 'for' with 'since'. 'Since' is used with 'ever' as an adverb. The proper way should be 'ever since'. The correct sentence should be: I met her about ten years ago and have remembered her ever since.
২৪.
Find odd one out:
  1. ক) Delict
  2. খ) Evil
  3. গ) Fault
  4. ঘ) Virtue
  5. ঙ) None
ব্যাখ্যা
Delict- অপরাধ, Evil- মন্দ, Fault- দোষ- These three terms are negative but ‘Virtue- গুণ’ is positive.
২৫.
Please ___ the necessity of arriving early.
  1. ক) emphasize about
  2. খ) emphasize to
  3. গ) emphasize on
  4. ঘ) emphasize
  5. ঙ) none
ব্যাখ্যা
No preposition is used with emphasize.
২৬.
She was ___ because all her plans had gone ___.
  1. ক) elated , wild
  2. খ) dejected , splendidly
  3. গ) distraught , awry
  4. ঘ) frustrated , magnificently
  5. ঙ) none
ব্যাখ্যা
She was distraught because all her plans had gone awry. - তিনি বিক্ষিপ্ত ছিলেন কারণ তার সমস্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছিল।
২৭.
Instead of ___, prove your worth by ___ something.
  1. ক) begging , demanding
  2. খ) talking , doing
  3. গ) worrying , paying
  4. ঘ) writing , reading
  5. ঙ) donating , demanding
ব্যাখ্যা
Instead of talking, prove your worth by doing something. - কথা বলার পরিবর্তে কিছু করে নিজের যোগ্যতা প্রমাণ করুন।
২৮.
The HCF and LCM of two numbers are 21 and 84 respectively. If the ratio of the two numbers is 1 : 4 then larger of the two numbers is = ?
  1. ক) 48
  2. খ) 12
  3. গ) 88
  4. ঘ) 108
  5. ঙ) None of the above
ব্যাখ্যা

We know,
LCM × HCF = 1st number × 2nd number
Let 1st number = K
2nd number = 4K
K × 4K = 21 × 84
K = 21
Then number = 21, 84
So, larger number = 84

২৯.
A two-digit number is 7 times the sum of its two digits. The number that is formed by reversing its digits is 18 less than the original number. What is the number?
  1. ক) 42
  2. খ) 52
  3. গ) 62
  4. ঘ) 72
  5. ঙ) 36
ব্যাখ্যা

Let the ten's digit be x and the unit's digit be y
Then, number = 10x + y
∴ 10x+y = 7(x+y)
⇔ 3x = 6y
⇔ x = 2y

Number formed by reversing the digits = 10y + x
∴(10x+y)−(10y+x) = 18
⇔ 9x−9y = 18
⇔ x−y = 2
⇔ 2y−y = 2
⇔ y = 2
So, x = 2y = 4
Hence, the number is 42.

৩০.
Find the Odd one out - 3, 5, 7, 12, 17, 19
  1. ক) 19
  2. খ) 17
  3. গ) 5
  4. ঘ) 12
  5. ঙ) 3
ব্যাখ্যা
Each of the numbers is a prime number except 12.
৩১.
If a is 60% of b, then what percent of 4a is 5b?
  1. ক) 25/12 %
  2. খ) 148 %
  3. গ) 625/3 %
  4. ঘ) 240 %
  5. ঙ) None of the above
ব্যাখ্যা
a = 60% of b
⇒ a = (60/100)b
⇒ b = (5/3)a
∴ Required percentage :
= (5b/4a × 100)%
= (5 × 5/3a × 1/4a × 100)%
= (625/3)%
৩২.
In an examination 70% of the candidate passed in English, 80% passed in Mathematics, 10% failed in both subjects. If 144 candidates passed in both, the total number of candidates was :
  1. ক) 125
  2. খ) 200
  3. গ) 240
  4. ঘ) 375
  5. ঙ) 150
ব্যাখ্যা

Failed candidates in English = (100 - 70) = 30%
Failed candidates in Mathematics = (100 - 80) = 20%
Candidates who fail in both subject = 10% Candidates who only fail in English = 30 - 10 = 20%
Candidates who only fail in Mathematics = 20 - 10 = 10%
Percentage of passed students in both subject
= 100 - (Candidates who only fail in English + Candidates who only fail in Mathematics + Candidates who fail in both subject)
= 100 - (20 + 10 + 10)
= 60%
According to the question,
60% of students = 144
Total students :
= 144/60 × 100
= 240

৩৩.
A milkman bought 70 litres of milk for 630 Taka and added 5 litres of water. If he sells it at 9 Taka per litre, his profit percentage is -
  1. ক) 8(1/5)%
  2. খ) 7%
  3. গ) 8(2/5) %
  4. ঘ) 7(1/7) %
  5. ঙ) None of the above
ব্যাখ্যা

According to the question,
Cost price of 70 litres of milk = Rs. 630
Added 5 litres of water
Now, the solution becomes = 75 litres
Cost price of water = Rs. 0
∴ Selling price of 1 litre milk = Rs. 9
Selling price of 75 litres milk = 9 × 75 = Rs. 675
Profit = Selling price - Cost price
= 675 - 630
= 45
Profit = Profit/Cost price × 100
= 45/630 × 100
= 50/7
= 7(1/7)%

৩৪.
A reduction of 20% in the price of sugar enables a housewife to purchase 6 kg more for 240 Taka. What is the original price per kg of sugar?
  1. ক) 8 Taka per Kg
  2. খ) 6 Taka per Kg
  3. গ) 5 Taka per Kg
  4. ঘ) 10 Taka per Kg
  5. ঙ) 12 Taka per Kg
ব্যাখ্যা

Reduction in price 20% amount of sugar will increase 25%
It means,
25% = 6 Kg.
So,
Initially, total Sugar = 6 × 4 = 24Kg.
Thus,
Original price of the sugar was, 240/24
= 10 Taka per kg.

৩৫.
Out of three numbers, the first is twice the second and is half of the third. If the average of the three numbers is 56, then difference of first and third numbers is -
  1. ক) 12
  2. খ) 20
  3. গ) 24
  4. ঘ) 48
  5. ঙ) 36
ব্যাখ্যা

Let the second number be x
Then, first number = 2x, 3rd number = 4x
∴ 2x + x + 4x = 56 × 3
⇒ 7x = 168
⇒ x = 24
∴ Required difference
= 4x - 2x
= 2x
= 2 × 24
= 48

৩৬.
The average age of a man and his daughter is 34 years. If the respective ratio of their ages four years from now is 14 : 5,what is the daughter's present age ?
  1. ক) 10 years
  2. খ) 12 years
  3. গ) 18 years
  4. ঘ) Cannot be determined
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Average age of man and his daughter = 34 years
Their total age = (34 × 2) years = 68 years
Let man's age be x years,
Then daughter age = (68 - x) years
∴ (x+4) / (68−x+4) = 145
⇒ 5(x+4) = 14(72−x)
⇒ 5x+20 = 1008−14x
⇒ 19x = 988
⇒ x = 52

∴ Daughter's present age
= (68 - 52) years
= 16 years

৩৭.
The sum of three numbers is 116. The second number and the third number are in the ratio of 9 : 16 while the first number and the third number are in the ratio of 1 : 4. Find the second number -
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 64
  4. ঘ) Cannot be determined
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Second : Third = 9:16
Third : First
= 4:1
= 16:4
∴ Second : Third : First = 9:16:4
Second number = (116 × 9/29) = 36

৩৮.
A man walking at the speed of 4 km/hr cross a square field diagonally in 3 minutes.The area of the field is?
  1. ক) 20000 sqm
  2. খ) 25000 sqm
  3. গ) 18000 sqm
  4. ঘ) 19000 sqm
  5. ঙ) 15000 sqm
ব্যাখ্যা

Speed of man,
= 4 kmph
= (4×5) / 18 m/sec
In 3 min (180 sec) man will go = (20×180) / 8 = 200 m.
That means the diagonal of the square field = 200 m.
Diagonal of square,
= Side of Square × √2 = 200 m.
→ Side of Square = 200/√2
Area of Square = Side2
Area = (200×200)/2
= 20000 sqm.

৩৯.
A 100 m long train is going at a speed of 60 km/hr. It will cross a 140 m long railway bridge in -
  1. ক) 3.6 sec
  2. খ) 7.2 sec
  3. গ) 14.4 sec
  4. ঘ) 21.6 sec
  5. ঙ) None of the above
ব্যাখ্যা

Speed,
= (60×5/18) m/sec
= 50/3 m/sec
Total distance covered = (100 + 140) m = 240 m
∴ Required time = (240×350)sec = 725sec = 14.4 sec

৪০.
In how many ways 4 boys and 3 girls can be seated in a row so that they are alternate -
  1. ক) 144
  2. খ) 288
  3. গ) 12
  4. ঘ) 256
  5. ঙ) 72
ব্যাখ্যা

Let the Arrangement be,
B G B G B G B
4 boys can be seated in 4! Ways
Girl can be seated in 3! Ways
Required number of ways,
= 4! × 3!
= 144

৪১.
At what rate percent per annum will the simple interest on a sum of money be -
  1. ক) 4%
  2. খ) 6%
  3. গ) 5.66%
  4. ঘ) 6.66%
  5. ঙ) 5%
ব্যাখ্যা

Let principal = 5 units
Hence interest = 5×2/5 = 2 units
Time = 10 years
By using formula, Rate% = 2/5 × 100/10 = 4%

৪২.
নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
  1. ক) বিজয়
  2. খ) অভ্র
  3. গ) সুতন্বী
  4. ঘ) সুলেখা
  5. ঙ) ক এবং খ উভয়ই
ব্যাখ্যা
বিজয় এবং অভ্র বাংলা লেখার সফতওয়্যার এবং সুলেখা ও সুতন্বী একটি ফন্ট।
৪৩.
ওয়েব ব্রাউজার নয় কোনটি?
  1. ক) এসকিউএল
  2. খ) মজিলা ফায়ারফক্স
  3. গ) ইন্টারনেট এক্সপ্লোরার
  4. ঘ) অপেরা
  5. ঙ) ব্রেভ
ব্যাখ্যা
এসকিউএল (SQL - Structured Query Language) ডাটাবেসের ডাটা সংরক্ষন, খোজা ও পড়ার জন্য ব্যবহার করা হয়। বাকি গুলো সব ওয়েব ব্রাউজার।
৪৪.
ABC Computer এর ABC এর অর্থ কি?
  1. ক) Automatic Binary Computer
  2. খ) Automatic Berry’s Computer
  3. গ) Automatic Binary Circuit
  4. ঘ) Atanasoff Berry computer
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
Atanasoff-Berry Computer (ABC), an early digital computer. It was generally believed that the first electronic digital computers were the Colossus, built in England in 1943. সূত্রঃ ব্রিটেনিকা।
৪৫.
১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়?
  1. ক) ডেসিমেল
  2. খ) হেক্সাডেসিমেল
  3. গ) অক্টাল
  4. ঘ) বাইনারি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

বাইনারি - ২ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
অক্টাল - ৮ভিত্তিক সংখ্যা পদ্ধতি
ডেসিমেল - ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
হেক্সাডেসিমেল - ১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতি

৪৬.
C প্রোগ্রামিং এর উদ্ভাবক কে?
  1. ক) ডেনিস রিচি
  2. খ) গুইডো ভ্যান রোসাম
  3. গ) লিনাস টারভোল্ডাস
  4. ঘ) অ্যাডা অগাস্টা
  5. ঙ) জনভন নিউম্যান
ব্যাখ্যা
C, computer programming language developed in the early 1970s by American computer scientist Dennis M. Ritchie at Bell Laboratories (formerly AT&T Bell Laboratories). source: britannica
৪৭.
কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
  1. ক) ভিটামিন এ
  2. খ) ক্যাপসিসিন
  3. গ) ভিটামিন ডি
  4. ঘ) টারটারিক এসিড
  5. ঙ) ভিটামিন বি
ব্যাখ্যা
মরিচ এ বিদ্যমান একটি সক্রিয় যৌগ হলো ক্যাপসিসিন। এটি মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে জ্বলুনি সৃষ্টিকারী পদার্থ।
৪৮.
কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?
  1. ক) মডেম
  2. খ) অডিও কার্ড
  3. গ) সিম কার্ড
  4. ঘ) ভিজিএ কার্ড
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
VGA - এর পূর্ণরূপ Video Graphics Array। বর্তমানে বহুল প্রচলিত ১৫ পিন সমৃদ্ধ কার্ডসমূহকে ভিজিএ কার্ড হিসেবে অভিহিত করা হয়। এর কাজ কম্পিউটারের আউটপুট ইমেজ তৈরি করা।
৪৯.
বিজয় লে আউটে বাংলা ‘দ’ লিখতে কী-বোর্ডে ইংরেজি কোন বর্ণ চাপতে হয়?
  1. ক) L
  2. খ) W
  3. গ) K
  4. ঘ) P
  5. ঙ) B
ব্যাখ্যা
বিজয় লে আউটে বাংলা ‘দ’ লিখতে কী-বোর্ডে ইংরেজি L বর্ণ চাপতে হয়। এছাড়া K, W, P, B যথাক্রমে ত, য, ড়, ন বাংলা অক্ষর লিখতে চাপতে হয়।
৫০.
নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থাঙ্গত এবং সংযোগবিন্যাসকে কি বলে?
  1. ক) নেটওয়ার্ক
  2. খ) কমিউনেকেশন
  3. গ) সোর্স
  4. ঘ) টপোলজি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
টপোরজি হলো এমন একটি নেটওয়ার্কিং ব্যবস্থা যেখানে একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটার কিভাবে, কি কৌশলে যুক্ত হবে তা নির্দেশ করে।
৫১.
লোহার সাথে কি মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়?
  1. ক) দস্তা
  2. খ) তামা
  3. গ) কার্বন
  4. ঘ) এলুমিনিয়াম
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ইস্পাত লোহা ও কার্বনের একটি সংকর ধাতু যাতে মান ভেদে মোট ওজনের ০ .২% থেকে ২.১% কার্বন থাকে। ম্যাংগানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম এবং ট্যাংস্টেন লোহার সাথে মিশিয়ে ইস্পাত তৈরী যায়।
৫২.
ডালে কোন খাদ্য উপাদান বেশি থাকে?
  1. ক) তেল
  2. খ) আমিষ
  3. গ) খনিজ
  4. ঘ) শর্করা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
মাছ, মাংস, ডিম, দুধ, ছানা ইত্যাদিতে প্রাণিজ প্রোটিন এবং ডাল, সয়াবিন, বীন, গম ইত্যাদিতে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায়। প্রানিজ প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের প্রায় সব গুলিই থাকে বলে প্রাণিজ প্রোটিনকে প্রথম শ্রেণীর প্রোটিন বালা হয়।
৫৩.
AC কে DC করার যন্ত্র-
  1. ক) রেকটিফায়ার
  2. খ) অ্যামপ্লিফায়ার
  3. গ) ট্রানজিস্টর
  4. ঘ) ডায়োড
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
রেকটিফায়ার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে (যার দিক পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয়), একমুখী বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত করে, যার দিক হলো একটি নির্দিষ্ট দিকে এবং এই প্রক্রিয়াকে বলে একমুখীকরন (রেকটিফিকেশন)।
৫৪.
ফোটন সম্পর্কে সর্বপ্রথম ধারনা দেন কে?
  1. ক) নিউটন
  2. খ) ম্যাক্স প্ল্যাঙ্ক
  3. গ) আইনস্টাইন
  4. ঘ) পাউলি
  5. ঙ) হাইজেনবার্গ
ব্যাখ্যা
১৯০০ সালে ম্যাক্স প্ল্যাংক কৃষ্ণবস্তু বিকিরণের ওপর কাজ করছিলেন। তিনি ধারণা প্রকাশ করলেন যে তাড়িতচৌম্বক তরঙ্গ কেবল শক্তির প্যাকেট আকারে নির্গত হতে পারে। ১৯০১ সালে এনালেন ডার ফিজিক পত্রিকায় তিনি এক নিবন্ধে এই প্যাকেট এর নাম দিলেন শক্তিকণা।
৫৫.
অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত?
  1. ক) ধান
  2. খ) পাট
  3. গ) কলা
  4. ঘ) গম
  5. ঙ) আলু
ব্যাখ্যা

ধানের উন্নত জাতঃ ইরাটম , হীরা , মুক্তা, আশা , মালা , হরি , নারিকা-১
গমের উন্নত জাতঃ বলাকা, দোয়েল , সোনালিকা, আকবর , আনন্দ, কাঞ্চন, শতাব্দী
তুলার উন্নত জাতঃ রুপালী ও ডেলফোজ
ভুট্টার উন্নত জাতঃ বর্ণালি ও শুভ্রা ,উত্তরণ
তামাকের উন্নত জাতঃ সুমাত্রা , ম্যানিলা
আলুর উন্নত জাতঃ ডায়মন্ড , কার্ডিনাল, সিন্দুরী
টমেটো উন্নত জাতঃ বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা , শ্রাবণী
বেগুনের উন্নত জাতঃ শুকতারা , তারাপুরী ,ইওরা
কলার উন্নত জাতঃ মোহনবাশী, কানাইভোগ, অগ্নিশ্বর , বীজটবা ইত্যাদি

৫৬.
আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
  1. ক) বরগুনা
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) নারায়ণগঞ্জ
  4. ঘ) মেহেরপুর
  5. ঙ) ঝালকাঠি
ব্যাখ্যা
আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা - নারায়ণগঞ্জ। এর আয়তন - ৬৮৩.১৪ বর্গকি.মি।
অন্যদিকে, মেহেরপুরের আয়তন - ৭১৬.০৮ বর্গকি.মি।
বাংলাদেশ তথ্য বাতায়ন - জেলা পরিচিতি।
৫৭.
আর্যরা ভারতে আগমন করে কত বছর পূর্বে?
  1. ক) খ্রিস্টপূর্ব ১৪০০ অব্দে
  2. খ) ১৪০০ খ্রিস্টাব্দে
  3. গ) খ্রিস্টপূর্ব ২০০০অব্দে
  4. ঘ) খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে
  5. ঙ) খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে
ব্যাখ্যা
ইরানের মালভূমি অঞ্চল থেকে আর্যদের ভারতে আগমন ঘটে। ভারতে আর্যদের আগমন ও অভিযান চলতে থাকে ধীরে ধীরে শতাব্দীর পর শতাব্দী ধরে। এই আগমনের সূচনা ঘটে খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে। প্রথমদিকে আর্যবসতি গড়ে উঠে পূর্ব-পাঞ্জাবে এবং শতদ্রু ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলে। এই অঞ্চল আর্যাবর্ত নামে পরিচিত। আর্যরা ক্রমে স্থানীয় অধিবাসীদের সাথে মিশে যেতে থাকে। এভাবে দেহের দিক থেকে তাদের অনেকটা পরিবর্তন দেখা যায়। এই মিশ্রণের মধ্য দিয়ে ভারতে এক সময় একটি উচ্চতর সভ্যতার উন্মেষ ঘটেছিল। যেখানে আর্য ও দ্রাবিড় রীতির অনেক কিছুই খুঁজে পাওয়া যায়।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ইতিহাস ২য় পত্র বই (উন্মুক্ত)।
৫৮.
হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার শরীফ কোন জেলায় অবস্থিত?
  1. ক) রাজশাহী
  2. খ) বগুড়া
  3. গ) সিলেট
  4. ঘ) চট্টগ্রাম
  5. ঙ) ঢাকা
ব্যাখ্যা
হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। কথিত আছে মাছের পিঠে আরোহন করে তিনি বরেন্দ্র ভূমিতে আসেন। তাই তাকে মাহী সওয়ার বলা হয়।
সূত্রঃ শিবগঞ্জ উপজেলার ওয়েবসাইট।
৫৯.
মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠন করা হয়েছিল?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
  5. ঙ) ১০টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে ৩ টি ফোর্স গঠন করা হয়েছিল। ফোর্স তিনটি হলো- জেড ফোর্স যা মেজর জিয়ার নেতৃত্বে, এস ফোর্স যা মেজর শফিউল্লাহ এর নেতৃত্ব এবং কে ফোর্স যা মেজর খালেদ মোশারফের নেতৃত্বে গঠিত হয়েছিলো।
সূত্র: বাংলাপিডিয়া
৬০.
মুজিব বর্ষের দিন গণনা শুরু হয় কবে থেকে?
  1. ক) ২০১৯ সালে ১৬ ডিসেম্বর
  2. খ) ২০২০ সালের ৮ জানুয়ারি
  3. গ) ২০২০ সালের ১০ জানুয়ারি
  4. ঘ) ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি
  5. ঙ) ২০১৯ সালের ১৭ মার্চ
ব্যাখ্যা
চলতি বছরের বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে মুজিব বর্ষের দিন গণনা শুরু হয়। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে বাংলাদেশ সরকার মুজিব বর্ষ হিসাবে ঘোষনা করে।
সাম্প্রতিক তথ্য
৬১.
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে বাংলাদেশের রপ্তানি আয় কত?
  1. ক) ২৯, ৬৫৭ বিলিয়ন ডলার
  2. খ) ৩০, ৪৫৬ বিলিয়ন ডলার
  3. গ) ৩০, ৯০৩ বিলিয়ন ডলার
  4. ঘ) ৩১, ৪৮৭ বিলিয়ন ডলার
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
২০১৮-১৯ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে মোট রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১২.৫৭% বৃদ্ধি পেয়ে ৩০,৯০৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
৬২.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ মোতাবেক, বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত?
  1. ক) ২৯.১১%
  2. খ) ৩০.৩৬%
  3. গ) ৩১.৪৮%
  4. ঘ) ৩৩.৮৯%
  5. ঙ) ৩৫.১৪%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী জিডিপিতে,
কৃষি খাতের অবদান- ১৩.৬০%
শিল্প খাতের অবদান- ৩৫.১৪%
সেবা খাতের অবদান- ৫১.২৬%
৬৩.
“জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ” - সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
  1. ক) অনুচ্ছেদ - ১১
  2. খ) অনুচ্ছেদ - ২৯
  3. গ) অনুচ্ছেদ - ৩২
  4. ঘ) অনুচ্ছেদ - ৩৩
  5. ঙ) অনুচ্ছেদ - ৩৪
ব্যাখ্যা
সংবিধানের অনুচ্ছেদ - ৩৪ঃ জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ
(১) সকল প্রকার জবরদস্তি-শ্রম নিষিদ্ধ; এবং এই বিধান কোনভাবে লংঘিত হইলে তাহা আইনতঃ দণ্ডনীয় অপরাধ বলিয়া গণ্য হইবে।
(২) এই অনুচ্ছেদের কোন কিছুই সেই সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যেখানে
(ক) ফৌজদারী অপরাধের জন্য কোন ব্যক্তি আইনতঃ দণ্ডভোগ করিতেছেন; অথবা
(খ) জনগণের উদ্দেশ্যসাধনকল্পে আইনের দ্বারা তাহা আবশ্যক হইতেছে।
৬৪.
কমনওয়েলথ -ভুক্ত কতটি দেশ ব্রিটিশ সাম্রাজের অন্তর্ভূক্ত ছিলো?
  1. ক) ৫০
  2. খ) ৫২
  3. গ) ৪৮
  4. ঘ) ৫৪
  5. ঙ) ৫৫
ব্যাখ্যা
কমনওয়েলথ-এর সদস্য ৫৪ দেশের মধ্যে ৫২টি দেশই আগে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিলো। তবে সর্বশেষ যোগদানকারী, রোয়ান্ডা ও মোজাম্বিক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিলো না।
Live MCQ content (Upcoming).
৬৫.
কাট, কপি ও পেস্ট (Cut, Copy, Paste) - এর জনক কে?
  1. ক) ল্যারি পেজ
  2. খ) নিকোলা টেসলা
  3. গ) ল্যারি টেসলার
  4. ঘ) চ্যান্ডলার বিং
  5. ঙ) স্টীভ ওজনিয়াক
ব্যাখ্যা
কম্পিউটার বিজ্ঞানী ও ইউজার ইন্টারফেইস গুরু ল্যারি টেসলারের জীবনাবসান হয়েছে সোমবার। তার উদ্ভাবিত কাট, কপি ও পেস্ট সম্ভবত দৈনন্দিন ব্যবহারে পারসোনাল কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত ফিচার। টেসলার ‘জেরক্স পলো আল্টো রিসার্চ সেন্টারে’ (পিএআরসি) কর্মরত থাকার সময়ে টিম মটের সঙ্গে মিলে তৈরি করেছিলেন ‘জিপসি’ নামের ওয়ার্ড প্রসেসর। ওই ওয়ার্ড প্রসেসর থেকেই প্রযুক্তি বিশ্ব প্রথমবারের মতো উপহার পেয়েছিল ‘কাট’, ‘কপি’ ও ‘পেস্ট’ ফিচারগুলো। লেখাকে কেটে এক জায়গা থেকে নিতে, প্রতিলিপি করতে এবং পুনরায় বসাতে ব্যবহার করা হয় ফিচার তিনটিকে।
বিডি নিউজ ডট কম।
৬৬.
“Port Moresby” কোন দেশের রাজধানী?
  1. ক) অ্যাঙ্গোলা
  2. খ) সলোমন দ্বীপপুঞ্জ
  3. গ) মরিশাস
  4. ঘ) পাপুয়া নিউগিনি
  5. ঙ) আন্দামান ও নিকোবর
ব্যাখ্যা
Port Moresby, city and capital of Papua New Guinea, southwestern Pacific Ocean. The city is situated on the eastern shore of Port Moresby Harbour of the Gulf of Papua. Before the arrival of Europeans, the area around the harbour was inhabited by the Motu and Koitabu people, fishermen and yam farmers who traded with other settlements up and down the coast. The harbour was explored in 1873 by Capt. (later Adm.) John Moresby, who named its two sections Fairfax and Moresby for his father, Adm. Sir Fairfax Moresby.
Source: Britannica.com
৬৭.
‘Convention on Wetlands’ - নামে পরিচিত কোন চুক্তি?
  1. ক) Basel Convention
  2. খ) Minamata Convention
  3. গ) Ramsar Convention
  4. ঘ) Kyoto Protocol
  5. ঙ) Vienna Convention
ব্যাখ্যা
The Ramsar Convention on Wetlands of International Importance especially as Waterfowl Habitat is an international treaty for the conservation and sustainable use of wetlands. It is also known as the Convention on Wetlands. It is named after the city of Ramsar in Iran, where the Convention was signed in 1971.
৬৮.
নিচের কোন দেশেটির সংসদ এক কক্ষ বিশিষ্ঠ?
  1. ক) ফ্রান্স
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) পাকিস্তান
  5. ঙ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

অপশন গুলোর মধ্যে পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ঠ।
জাপানের পার্লামেন্ট - ডায়েটঃ The National Diet is Japan's bicameral legislature. It is composed of a lower house called the House of Representatives, and an upper house, called the House of Councillors. Both houses of the Diet are directly elected under parallel voting systems.
পাকিস্তানের পার্লামেন্টঃ The Parliament of Pakistan is the federal and supreme legislative body of Pakistan. It is a bicameral federal legislature that consists of the Senate as the upper house and the National Assembly as the lower house.
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টঃ The United States Congress is the bicameral legislature of the federal government of the United States, and consists of two chambers: the House of Representatives and the Senate.
ফ্রান্সের পার্লামেন্টঃ The French Parliament is the bicameral legislature of the French Republic, consisting of the Senate and the National Assembly.