পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৩ মে, ২০২৩সময়35 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
সমবায় অধিদপ্তর পদের নাম: পরিদর্শক/ মহিলা পরিদর্শক/ ফিল্ড ইনভেস্টিগেটর (গ্রেড-১২) পরীক্ষার তারিখ: ১৯. ০৫. ২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৩ মে, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
একটি বর্গেক্ষেত্রের ক্ষেত্রফল ১ হেক্টর হলে এর পরিধি কত?
  1. ক) ১২০ মিটার
  2. খ) ২০০ মিটার
  3. গ) ৩২০ মিটার
  4. ঘ) ৪০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গেক্ষেত্রের ক্ষেত্রফল ১ হেক্টর হলে এর পরিধি কত?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মিটার হয়

প্রশ্নমতে,
 ক = ১০০০০
∴ ক = ১০০ মিটার

∴ পরিসীমা = ৪ক = ৪ × ১০০ মিটার = ৪০০ মিটার
.
কত জন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাবে ভাগ করে দেওয়া যায়?
  1. ক) ২৫ জন
  2. খ) ১৫ জন
  3. গ) ১০ জন
  4. ঘ) ৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কত জন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাবে ভাগ করে দেওয়া যায়?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু।

১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. হলো ৫।

তাই সর্বোচ্চ ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
.
৩ দিনে একটি কাজের অংশ ১/১৮ শেষ হলে ঐ কাজের ৪ গুণ কাজ করতে কতদিন লাগবে?
  1. ক) ২১৬ দিন
  2. খ) ৪৫ দিন
  3. গ) ২৪ দিন
  4. ঘ) ২৪৩ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের অংশ ১/১৮ শেষ হলে ঐ কাজের ৪ গুণ কাজ করতে কতদিন লাগবে?

সমাধান: 
১/১৮ অংশ কাজ হয় ৩ দিনে
১ অংশ কাজ হয় (৩ × ১৮) দিনে
= ৫৪ দিনে

ঐ কাজের ৪ গুণ কাজ করতে লাগবে = ৫৪ × ৪ = ২১৬ দিন 
.
৫০ হতে ১০৩ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ১০ টি
  2. খ) ১১ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ হতে ১০৩ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?

সমাধান:
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি
১০১ - ১০৩ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১০১, ১০৩ = ২টি

∴ ৫০ থেকে ১০৩ পর্যন্ত মৌলিক সংখ্যা ১২টি। 
.
১৮ ও ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৩৬
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ ও ৭২ এর গুণোত্তর গড় কোনটি?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় =

∴ 18 ও 72 এর গুণোত্তর গড় =
.
শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
  1. ক) গ্রীক
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) আরব
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?

সমাধান:
"০" (শূণ্য) সংখ্যার আদি ধারণার ভারতীয়দের
গণিতবিদ আর্যভট্ট শূণ্য সংখ্যাটি আবিষ্কার করেন।
.
১০০ টাকায় ৫০ টি লেবু কিনে ১০০ টাকায় ২৫টি বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে?
  1. ক) ২০০%
  2. খ) ১০০%
  3. গ) ৫০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ টাকায় ৫০ টি লেবু কিনে ১০০ টাকায় ২৫টি বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে?

সমাধান:
৫০ টি লেবুর ক্রয়মূল্য = ১০০ টাকা
১ টি লেবুর ক্রয়মূল্য = ১০০/৫০ টাকা
২৫ টি লেবুর ক্রয়মূল্য  = (১০০ × ২৫)/৫০ টাকা
= ৫০ টাকা

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (১০০ - ৫০) টাকা
= ৫০ টাকা

৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা
১ টাকায় লাভ হয় = ৫০/৫০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ৫০)/৫০ টাকা
= ১০০%
.
x4 - x2 - 1 = 0 হলে, x2 - 1/x2 = কত?
  1. ক) 3
  2. খ) √5
  3. গ) 1
  4. ঘ) 14
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - x2 - 1 = 0 হলে, x2 - 1/x2 = কত?

সমাধান:
x4 - x2 - 1 = 0
বা, x4 - 1 = x2
বা, (x4/x2) - (1/x2) = (x2/x2) [উভয় পক্ষে x2 দ্বারা ভাগ করে]
বা, x2 - (1/x2) = 1
∴ x2 - 1/x2 = 1
.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৫১ হলে বড় সংখ্যা কোনটি?
  1. ক) ১২৬
  2. খ) ১২০
  3. গ) ১২৫
  4. ঘ) ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৫১ হলে বড় সংখ্যা কোনটি?

সমাধান: 
বৃহত্তম  সংখ্যাটি = ক + ১ 
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ২৫১
বা, ক+ ২ক + ১ - ক = ২৫১
বা, ২ক = ২৫১ - ১
বা, ২ক = ২৫০
∴ ক = ১২৫

∴  বৃহত্তম সংখ্যাটি = ক + ১ = ১২৫+ ১
= ১২৬
১০.
a2 - b2, a3 - b3, a4 + a2b2 + b4 রাশিগুলোর গ.সা.গু কত?
  1. ক) a + b
  2. খ) a - b
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2, a3 - b3, a4 + a2b2 + b4 রাশিগুলোর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a2 - b2
= (a + b) (a - b)

২য় রাশি = a3 - b3
= (a - b) (a2 + ab + b2)

৩য় রাশি = a4 + a2b2 + b4
= (a2)2 + 2 . a2 . b2 + (b2)2 - a2b2 
= (a2 + b2)2 - (ab)2
= (a2 + ab + b2)(a2 - ab + b2)

∴ রাশিগুলোর গ.সা.গু = 1
১১.
মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদ বধ” কাব্যের উৎস কি?
  1. ক) রামায়ণ
  2. খ) মহাভারত
  3. গ) ভগবত
  4. ঘ) কুমার সম্ভব
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদ বধ” কাব্যের উৎস: রামায়ণ।

মেঘনাদবধ কাব্য:
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য। 
- মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'
- এটি তাঁর রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ'র ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন। 
- ১৮৫৭ সালের সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক এবং রামকে খলনায়ক করে মধুসূদন দত্ত এটি রচনা করেন।
- নয় সর্গে রচিত 'মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে। 
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
১২.
‘অয়ন’ শব্দের সমার্থক কোনটি?
  1. ক) বাতাস
  2. খ) পথ
  3. গ) সমুদ্র
  4. ঘ) পর্বত
ব্যাখ্যা
‘অয়ন’ শব্দের সমার্থক শব্দ: 'পথ'। 

তাছাড়া, 
‘অয়ন’/  'পথ' শব্দের সমার্থক শব্দ: 
- রাস্তা,
- মার্গ,
- সরণি, 
- সড়ক,
- রাহা,
- নিগম,
- বাট,

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
১৩.
বিষের জ্বালায় বিশ্ব জুড়ে- এর কারক ও বিভক্তি কি?
  1. ক) করণে ৭মী
  2. খ) কর্তায় শূন্য
  3. গ) অধিকরণে ৭মী
  4. ঘ) কর্মে ২য়া
ব্যাখ্যা
• করণ কারক:
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। 
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক। 

• এখানে 'জ্বালায়'- করণে ৭মী।  
১৪.
কোন লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
  1. ক) জগৎ মোহনী
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) প্রথমনাথ বসু
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন। 

প্রমথ চোধুরী:
• বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
• বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 

• তেল নুন লকড়ি - প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধগ্রন্থ। 
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলো প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'

• প্রমথ চৌধুরী প্রবন্ধগ্রন্থ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
‘বন্য’ শব্দের চলিত রূপ কি?
  1. ক) বনানী
  2. খ) বুন
  3. গ) বুনো
  4. ঘ) বন
ব্যাখ্যা
‘বন্য’ শব্দের চলিত রূপ: 'বুনো'। 

• এরূপ আরো কয়েকটি সাধু চলিত রূপ:
- মস্তক (বিশেষ্য) এর চলিত রূপ - মাথা।
- জুতা (বিশেষ্য) এর চলিত রূপ - জুতো।
- তুলা (বিশেষ্য) এর চলিত রূপ - তুলো।
- শুষ্ক/শুকনা (বিশেষণ) এর চলিত রূপ - শুকনো।

চলিত ভাষার বৈশিষ্ট্য:
- চলিত ভাষা ব্যাকরণের সকল নিয়মের অনুসারী নয়।
- এ ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার অধিক।
- চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়।
- এ ভাষা বক্তৃতা, আলাপ, নাট্য সংলাপের উপযোগী।
- চলিত ভাষা পরিবর্তনশীল
- চলিত ভাসার গতি লঘু, চঞ্চল ও সাবলীল।
- চলিত ভাষায় অপনিহিতি ও অভিশ্রুতির ব্যবহার রয়েছে।

সাধু রীতি:
- সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এই রীতি তৎসম শব্দ বহুল ও গুরুগম্ভীর। এটি শুধু লেখার ক্ষেত্রে ব্যবহার হয়।
- সাধু রীতি নাটকের সংলাপ ও বকৃতার জন্য অনুপযোগী।
- এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১৬.
‘সিডর' কোন দেশী শব্দ?
  1. ক) ইংরেজী
  2. খ) সিংহলি
  3. গ) ফারসী
  4. ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা
• ‘সিডর'- 'সিংহলি' শব্দ। 
‘সিডর’ শব্দের অর্থ চোখ। 

'সিংহলি' ভাষা:  
- সিংহলি হলো একটি ইন্দো-আর্য ভাষা। শ্রীলঙ্কার সিংহলি জাতির লোকজন এই ভাষায় কথা বলে।
- তামিল ভাষার সঙ্গে ভাষাটি শ্রীলঙ্কার সহদাপ্তরিক ভাষা।
- এই ভাষায় শ্রীলঙ্কার প্রায় দুই কোটি লোক কথা বলে।
- ভাষাটি সিংহলি লিপিতে লেখা হয়। 
- সিংহলি বর্ণমালা সিংহলি ভাষা ছাড়াও পালি ও সংস্কৃত ভাষা লিখতেও ব্যবহার করা হয়। 
- সিংহলি বর্ণমালা হলো ব্রাহ্মী লিপির অন্যতম একটি লিপি।
- দশম শতক থেকে শুরু করে ভাষাটিতে সমৃদ্ধ বৌদ্ধ সাহিত্য রচিত হয়েছে।
- ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে মূল ভারতীয় ভূখণ্ড থেকে ঔপনিবেশিকরা ভাষাটিকে শ্রীলঙ্কা দ্বীপে নিয়ে আসেন।

উৎস: ২২ মে ২০২৩; কালের কণ্ঠ রিপোর্ট। 
১৭.
কোনটি শুদ্ধ শব্দ?
  1. ক) প্রানি
  2. খ) প্রানী
  3. গ) প্রাণি
  4. ঘ) প্রাণী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রাণী'- বানানটি শুদ্ধ। 

বাংলা একাডেমী আধুনিক বানান অভিধান অনুসারে
কিছু বানানের শুদ্ধরূপ
- শিরশ্ছেদ, 
- আকাঙ্ক্ষা, 
- ন্যূনতম,
- অপরাহ্ণ,
- জ্ঞানভূষিত, 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
১৮.
‘সূর্য’ এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) সুধাংশু
  2. খ) শশাংক
  3. গ) বিধু
  4. ঘ) আদিত্য
ব্যাখ্যা
‘সূর্য’ এর প্রতিশব্দ- 'আদিত্য'। 

• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
- রবি,
- সবিতা,
- দিবাকর,
- দিনমনি,
- দিননাথ,
- দিবাবসু,
- অর্ক,
- ভানু,
- তপন,
- ভাস্কর,
- মার্তণ্ড,
- অংশু,
- প্রভাকর,
- কিরণমালী,
- অরুণ,
- মিহির,  
- দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
১৯.
'শংকা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) শং + কা
  2. খ) শম্ + কা
  3. গ) স্ম+ কা
  4. ঘ) সং + কা
ব্যাখ্যা
• 'শংকা' এর সন্ধি বিচ্ছেদ: 'শম্ + কা'। 
- এটি একটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ।

• 'শংকা' শব্দের সন্ধির নিয়ম:  
- ম্‌ এর পর যে কোন বর্গীয় ধ্বনি থাকলে ম্‌ ধ্বনি টি সেই বর্গের নাসক্য ধ্বনি হয়। 
যেমন- 
শম্‌+কা = শঙ্কা, 
সম্‌+চয় = সঞ্চয় ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২০.
‘লাজ’ কোন ধরণের পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) ক্রিয়া
  4. ঘ) অব্যয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• ‘লাজ’- বিশেষ্য পদ। 
-  ‘লাজ’ শব্দের অর্থ- লজ্জা, শরম। 
- 'লাজ' এর বিশেষণ পদ: 'লাজুক'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২১.
‘সাফারী পার্ক’ কি?
  1. ক) ফলের বাগান
  2. খ) খোলা উদ্যান
  3. গ) পশু পালনের স্থান
  4. ঘ) জীবজন্তুর অভয়ারণ্য
ব্যাখ্যা
• চিড়িয়াখানায় জীবজন্তুসমূহ আবদ্ধ অবস্থায় থাকে এবং দর্শনার্থীগণ মুক্ত অবস্থায় থেকে জীবজন্তু পরিদর্শন করেন।
- কিন্তু সাফারী পার্কে বন্যপ্রাণীসমূহ উন্মুক্ত অবস্থায় বনজঙ্গলে বিচরণ করবে এবং মানুষ সতর্কতার সহিত চলমান যানবাহনে আবদ্ধ অবস্থায় জীবজন্তুসমূহ পরিদর্শন করেন।
- তাই সাফারি পার্ককে জীবজন্তুর অভয়ারণ্য বলা হয়। 

সূত্র: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, ডেইলি স্টার। 
২২.
দেশের প্রথম মেট্রোরেল কবে উদ্বোধন করা হয়?
  1. ক) ১১ ডিসেম্বর, ২০২২
  2. খ) ২২ ডিসেম্বর, ২0২২
  3. গ) ১৬ ডিসেম্বর, ২০২২
  4. ঘ) ২৮ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা
• মেট্রোরেল:
- বাংলাদেশের গণপরিবহনে বৈদ্যুতিক মেট্রোরেল যুক্ত হয় ২৮ ডিসেম্বর, ২০২২ সালে।
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।
- বাংলাদেশ বিদ্যুৎ চালিত মেট্রোরেলে প্রবেশ করে ২৮ ডিসেম্বর, ২০২২।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।

উৎস: প্রথম আলো।
২৩.
যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?
  1. ক) ১৯৫৩ সালের ০৪ ডিসেম্বর
  2. খ) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী
  3. গ) ১৯৫৪ সালের ২৩ জুন
  4. ঘ) ১৯৫২ সালের ০৪ ডিসেম্বর
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ৪ ডিসেম্বর ১৯৫৩ আওয়ামী মুসলিম লীগ ও শেরে বাংলার কৃষক-শ্রমিক পার্টির সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো নৌকা।
- যুক্তফ্রন্টর পক্ষ থেকে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
- ২১ দফা ইশতেহার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
- এই নির্বাচনে মোট আসন ছিলো ৩০৯টি।
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
২৪.
কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) গ্রীস
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
• যা সাধারণত মেনে চলা হয় তাই প্রথা।
- প্রত্যেক সমাজে কিছু কিছু আচরণ বিধি গড়ে উঠে।
- অভ্যাসগতভাবে বা সুবিধার জন্য এই রীতিনীতিকে মানুষ মেনে চলে, কেউ লঙ্ঘন করে না।
- এভাবে রীতিনীতিগুলো ক্রমাগতভাবে অনুসরণের ফলে প্রথার সৃষ্টি হয়।
- পরবর্তীতে রাষ্ট্রীয় কর্তৃত্বের দ্বারা স্বীকৃতি ও অনুমোদন লাভের মাধ্যমে আইনে পরিণত হয়।
- ইংল্যান্ডের সাধারণ আইনগুলো প্রথার উপর নির্ভর করে গড়ে উঠেছে। 


সূত্র: পৌরনীতি, ৯ম-১০ম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
‘আলীবাবা” কোন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
চীনের বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা একটি বহুজাতিক ই-কমার্স, পাইকারি, ইন্টারনেট, প্রযুক্তি বিক্রয়কারী কোম্পানি।
- এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা জ্যাক মা।
- এর সদর দপ্তর: হাঞ্জো, যেজিয়াং, চীন। 

উৎস: আলিবাবা ওয়েবসাইট।
২৬.
মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য-
  1. ক) পলাশী ব্যরাক ও অন্যান্য
  2. খ) স্বাধীনতা আমার স্বাধীনতা
  3. গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  4. ঘ) রক্তাক্ত প্রান্তর
ব্যাখ্যা
• 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাট্য।  
- পায়ের আওয়াজ পাওয়ার যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য |
- এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে। 
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে |
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি |

মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটক-
• নরকের লাল গোলাপ - আলাউদ্দিন আল আজাদ.
• যে অরণ্যে আলো নেই - নীলিমা ইব্রাহীম,
• পঙ্কজ বিভাস - জিয়া হায়দার,
• কিংশুক যে ম্রুতে - মোহাম্মদ এহসানুল্লাহ,
• বর্ণচোর - মমতাজউদ্দীন আহমেদ,
• কি চাহ শঙ্খচিল - মমতাজউদ্দীন আহমেদ,
• প্রতিদিন একদিন - সাঈদ আহমদ,
• ফেরী আসছে - রনেশ দাশগুপ্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৭.
Which word is correct?
  1. ক) Furnitures
  2. খ) Informations
  3. গ) Scenenes
  4. ঘ) Proceeds
ব্যাখ্যা
প্রদত্ত শব্দগুলোর মধ্যে শুধুমাত্র Proceeds শব্দটিই শুদ্ধ। 

Proceeds (noun): 
• English Meaning- The net amount received (as for a check or from an insurance settlement) after deduction of any discount or charges.
• Bengali Meaning- কোনো উদ্যোগ থেকে অর্জিত আয়; অর্জিত মুনাফা/আয়। 

- Furnitures শব্দটি ভুল কেননা Furniture (আসবাবপত্র) শব্দটির কোন plural form নেই। 
- Informations শব্দটি ভুল কেননা Information (তথ্য) শব্দটির কোন plural form নেই।
- Scenenes এই শব্দটির কোন অস্তিত্ব নেই। 

Source: 
1. A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
2. Merriam-Webster Dictionary. 
3. Accessible Dictionary by Bangla Academy. 
২৮.
Gallows এর plural কী?
  1. ক) Gallowsies
  2. খ) Galloweses
  3. গ) Gallows
  4. ঘ) Gallowes
ব্যাখ্যা
Gallows শব্দটি হচ্ছে True Plural. 

True Plurals: 
- Noun এর শেষে s থাকলে এবং ঐ s প্রকৃতই plural এর চিহ্ন হলে ঐ noun কে true plural বলে। 
- যেমন: Amends (ক্ষতিপূরণ), gallows (ফাঁসিকাষ্ঠ), means (উপায়), odds (বাঁধাবিপত্তি), annals (ইতিবৃত্ত), innings ইত্যাদি। 
- এগুলোর মধ্যে amends, means, innings উভয় number হিসেবে ব্যবহৃত হয়।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
২৯.
What is the meaning of a white lie ?
  1. ক) Harmful lie
  2. খ) Useless lie
  3. গ) Irrelevant life
  4. ঘ) Harmless lie
ব্যাখ্যা
White Lie (noun):
• English Meaning- A lie about a small or unimportant matter that someone tells to avoid hurting another person.  
• Bengali Meaning- (বিশেষত ভদ্রতার খাতিরে বলা) নির্দোষ মিথ্যা কথা।

Example Sentence: This may be a little white lie; however, it’s made to appease your boss and HR, and help keep the peace.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩০.
Which word is correctly spelled-
  1. ক) Idiosyncracy
  2. খ) Gaugi
  3. গ) Hankerchif
  4. ঘ) Leniant
অনির্ধারিত
ব্যাখ্যা
এখানে চারটি অপশনই ভুল। তাই প্রশ্নটি বাতিল করা হলো। 

• Idiosyncracy এর সঠিক spelling হচ্ছে Idiosyncrasy (স্বভাব বৈশিষ্ট্য)। 
• Gaugi এর সঠিক spelling হচ্ছে Gauge (মানদণ্ড)। 
• Hankerchif এর সঠিক spelling হচ্ছে Handkerchief (রুমাল)। 
• Leniant এর সঠিক spelling হচ্ছে উদার। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩১.
Which one of the following words is masculine?
  1. ক) Mare
  2. খ) Lad
  3. গ) Pillow
  4. ঘ) Pony
ব্যাখ্যা
Lad হচ্ছে Masculie Gender. 
- Lad (বালক) এর feminine gender হচ্ছে Lass (বালিকা)। 

অন্যান্য অপশনসমূহ, 
• Mare (ঘোটকী) হচ্ছে Horse (ঘোটক) এর feminine gender. 
• Pillow (বালিশ) হচ্ছে Neuter gender. 
• Pony অর্থ টাট্টু ঘোড়া বা ছোট ঘোড়া।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৩২.
Choose the correct antonym of 'Cynical'?
  1. ক) Gullible
  2. খ) Equivocal
  3. গ) Pessimistic
  4. ঘ) Liberal
ব্যাখ্যা
Gullible [গাল্আবল্] (adjective): 
• English Meaning: Easily deceived or tricked, and too willing to believe everything that other people say.
• Bangla Meaning: সহজে প্রতারণাযোগ্য।

• Synonyms: Credulous (সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ), Impressionable (সহজপ্রবণ), Naïve (সাদাসিধা). Unwary (অসতর্ক), Credible (সহজে বিশ্বাস করা যায় এমন)। 
• Antonyms: Cynical (নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন), Suspicious (সন্দেহজনক; সন্দেহভাজন), Taunting (বিদ্রুপাত্মক), Fishy (সন্দেহজনক), Mistrustful (সন্দিগ্ধ, আস্থাহীন)। 

• Other Forms: - Gullibility [গালাবিলাটি] (noun)
- Gull [গাল্] (verb transitive) ধোঁকা দেওয়া, প্রতারণা করা।
- Gull [গাল্] (noun) সামুদ্রিক পাখিবিশেষ; শঙ্খচিল।
- Gullibly (Adverb)
• Example Sentence: 
1. After all, there are so many gullible people who believe whatever they read from internet!
2. At that early age she had been gullible and in love.

Source: Live MCQ lecture. 
৩৩.
The train was late_____I managed to arrive on time.
  1. ক) On the contrary
  2. খ) By contest
  3. গ) Despite
  4. ঘ) Incidentally
ব্যাখ্যা
Despite:
- (preposition(al)) in spite of, (কিছু) সত্ত্বেও। 
- এ জাতীয় শব্দ দ্বারা simple sentence গঠিত হয়। 
- Despite, in spite of থাকলে বিপরীত অর্থবোধক sentence দ্বারা sentence টি complete করতে হয়। 

Complete Sentence: The train was late despite I managed to arrive on time.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৪.
Choose the correct sentence?
  1. ক) Though he is strong but he is lazy.
  2. খ) Though he is strong, he is lazy.
  3. গ) Though he is strong yet he is lazy.
  4. ঘ) Though he is strong or he is lazy.
ব্যাখ্যা
Though (Conjunction):
- Though অর্থ যদিও; যদ্যপি। 
- দুটি পরস্পর বিরোধী ভাবের মধ্যে তুলনা স্থাপন করে। 
- He is strong এবং He is lazy, বাক্য দুটির ভাব সম্পূর্ণ বিরোধী। তাই এখানে 'though' ব্যবহৃত হবে। 
- Though ব্যবহৃত হলে অন্য কোন conjunction ব্যবহার করতে হয় না। 

সঠিক sentence টি হচ্ছে- Though he is strong, he is lazy. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৩৫.
Who is the author of the novel “The God of Small things”?
  1. ক) Thomas Melville
  2. খ) Oscar wilde
  3. গ) Arundhati Roy
  4. ঘ) John Milton
ব্যাখ্যা
'The God of Small Things' Arundhati Roy এর একটি award winning novel.
- 1960 সালে Kerella, India তে বসবাস কারী একটি পরিবারের কাহিনীর মাধ্যমে সামাজিক নানান চিত্র অথা caste- discrimination কে তুলে ধরেছেন লেখিকা।
- ১৯৯৭ সালে এটি প্রকাশিত এই novel এর জন্য Arundhati Roy, Booker Prize লাভ করেন।

• এই Novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ- 
- Ammu 
- Baba
- Estha 
- Rahel
- Valutha, etc.

Arundhati Roy:
- Full name Suzanna Arundhati Roy
- Born: November 24, 1961, Shillong, Meghalaya, India. 
- Indian author, actress, and political activist.
- She is best known for the award-winning novel The God of Small Things (1997) and for her involvement in environmental and human rights causes.

• Key Works: 
- The God of Small Things
- The Ministry of Utmost Happiness.

Source: Encyclopedia Britannica.
৩৬.
“To read between the lines” means?
  1. ক) To concentrate
  2. খ) To suspect
  3. গ) To read carefully
  4. ঘ) To grasp the hidden meaning
ব্যাখ্যা
To read between the lines: 
• English Meaning- To find meanings that are intended but that are not directly expressed in something said or written.
• Bengali Meaning- প্রকৃতপক্ষে প্রকাশিত হয়নি এমন অর্থ অন্বেষণ বা আবিষ্কার করা।

Example Sentence: She said she could afford it, but reading between the lines I don't think she has enough money.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে পরিচালিত হয়?
  1. ক) ৭টি
  2. খ) ৯টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১৩টি
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার ভারতীয় সামরিক বাহিনীর সহায়তায় সামরিক ও বেসামরিক জনগণের সমন্বয়ে ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়।
- ১৯৭১ সালের ১২ এপ্রিল কর্নেল মুহম্মদ আতাউল গণি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এবং গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারকে মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি নিযুক্ত করা হয়।
- ১৭ এপ্রিল ১৯৭১ সালে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ও উপপ্রধান সেনাপতি ঘোষণা করা হয়।
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
- এই ১১ টি সেক্টরের সশস্ত্রবাহিনীকে সংগঠিত করার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয় ১১ জুলাই থেকে ১৭ জুলাই।
- মুক্তিবাহিনীকে তিনটি বিগ্রেড ফোর্সে ভাগ করা হয় যা জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স নামে পরিচিত।

উৎস: বাংলাপিডিয়া, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পঞ্চম শ্রেণি, প্রথম আলো পত্রিকা, বিবিসি নিউজ বাংলা, ও যুগান্তর পত্রিকা।
৩৮.
বঙ্গবন্ধু কত সনে প্রথম মন্ত্রীসভার সদস্য নির্বাচিত হন?
  1. ক) ১৯৪৮
  2. খ) ১৯৫৪
  3. গ) ১৯৬৬
  4. ঘ) ১৯৭১
ব্যাখ্যা
• ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে গঠিত হয় যুক্তফ্রন্ট।
- যুক্তফ্রন্ট কর্তৃক নির্বাচনী প্রচারণা পরিচালিত হয় ২১ দফার ভিত্তিতে।
- ২১ দফার অন্যতম রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- ২১ দফার প্রথম দফাটি ছিল বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- ১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব পাকিস্তানে প্রথম সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চানদলীয় জোট যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- ৪ এপ্রিল শেরে বাংলা এ কে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে ৫ সদস্যের মন্ত্রীসভা গঠন করা হয়।
- ১৪ মে এই মন্ত্রিসভায় আওয়ামীলীগ যোগদান করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, বন, সমবায় এবং পল্লী উন্নয়ন মন্ত্রী হন। তখন তার বয়স ছিলো ৩৪ বছর। 
- তবে ৩০শে মে মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।

উৎস: অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী, পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩৯.
‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ক) ভুটান
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) উজবেকিস্তান
ব্যাখ্যা
• ইতার - তাস ১ সেপ্টেম্বর ১৯০৪ সালে প্রতিষ্ঠিত রাশিয়ার একটি বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা।

• গুরত্বপূর্ণ কিছু সংবাদ সংস্থা:
- সিনহুয়া চীনের বার্তা সংস্থা।
- মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা- বারনামা।
- ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম- আনতারা।
- মিশরের সংবাদ সংস্থার নাম- মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগালের নিউজ এজেন্সি- লুসা।
- বেলজিয়ামের সংবাদ সংস্থার নাম- বেলজা।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৪০.
ইন্টারপোলের সদর দপ্তর কোথায়?
  1. ক) সুইজারল্যান্ডের জেনেভায়
  2. খ) ফ্রান্সের লিওতে
  3. গ) থাইল্যান্ডের ব্যাংককে
  4. ঘ) জার্মানির বার্লিনে
ব্যাখ্যা
ইন্টারপোল:
- ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিঁও শহরে
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালের ১৪ অক্টোবর মাসে।

সূত্র:- ইন্টারপোল ওয়েবসাইট।
৪১.
কোনটি ‘অবিনাশী' শব্দের সমার্থক নয়?
  1. ক) অক্ষয়
  2. খ) শাশ্বত
  3. গ) চিরন্তন
  4. ঘ) ক্ষণস্থায়ী
ব্যাখ্যা
‘অবিনাশী' শব্দের সমার্থক: 
- অক্ষয়,
- শাশ্বত,
- চিরন্তন।
- ক্ষয়হীন,
- নাশহীন,
- অশেষ,
- অনন্ত,
- অনিঃশেষ,
- অন্তহীন,
- অন্তবিহীন,
- অব্যয়,
- অলয়,
- অনশ্বর,
- লয়হীন,
- অবিনশ্বর,
- অমর,
- চিরায়ু,
- চিরায়ত,
- স্থায়ী।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
৪২.
‘সৃষ্টি’ এর প্রকৃতি প্রত্যয়-
  1. ক) সৃষ + টি
  2. খ) সৃশ + টি
  3. গ) শ্রী + টি
  4. ঘ) সৃজ + তি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘সৃষ্টি’ এর প্রকৃতি প্রত্যয়- 'সৃজ + তি'। 

• ‘সৃষ্টি’ সংস্কৃত শব্দ। 
• ‘সৃষ্টি’ শব্দের অর্থ- নতুন কোনো কিছুর উৎপাদন, নির্মাণ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৪৩.
বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায়?
  1. ক) ঢাকা
  2. খ) চট্টগ্রাম
  3. গ) রাজশাহী
  4. ঘ) বরিশাল
ব্যাখ্যা
• নৃতাত্ত্বিক জাদুঘর:
- বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত।
- এটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৬৫ সালে।
- জনসাধারণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয় ১৯৭৪ সালের ৯ জানুয়ারি। 
- এই জাদুঘরে বিভিন্ন নৃগোষ্ঠীর জাতি তাত্ত্বিক সামগ্রী প্রদর্শিত হয়েছে।
- বাংলাদেশের প্রথম জাদুঘর হলো রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর (১৯১০)।

তথ্যসূত্র: জাতীয় জাদুঘর ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
৪৪.
ছয় দফার প্রথম দফা কি ছিল?
  1. ক) প্রাদেশিক স্বায়ত্বশাসন
  2. খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
  3. গ) বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
  4. ঘ) মুদ্রা বা অর্থ বিষয়ক ক্ষমতা
ব্যাখ্যা
• ছয় দফা ও বাঙালি জাতীয়তাবাদ পাকিস্তানি ঔপনিবেশিক শাসন ও শােষণ থেকে মুক্ত হওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘােষণা করেন।

• দফা গুলো হলো:
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন‌
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো: মোজাম্মেল হক।
৪৫.
________ছাড়া আধুনিক জীবনযাপন অসম্ভব।
  1. ক) গাড়ী
  2. খ) মোবাইল ফোন
  3. গ) বিদ্যুৎ
  4. ঘ) ফ্যাশন
ব্যাখ্যা
বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবনযাপন অসম্ভব।
- আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটিক্ষেত্রেই বিদ্যুৎ-এর প্রয়োগ দেখা যায়।
- দৈনন্দিন জীবনে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি সেটি হচ্ছে চল বিদ্যুৎ।
- বাড়ি-ঘর, দোকান-পাট আলোকিত করা, কলকারখানা, ট্রাম, ট্রেন, পাখা সবকিছুর জন্য বিদ্যুৎ এর প্রয়োজন।
- টেলিভিশন, রেডিও, টেলিফোন, টেলিগ্রাফ প্রভৃতি সচল রাখতে বিদ্যুৎ এর প্রয়োজন।
- এসবক্ষেত্রে বিদ্যুৎকে আলোকশক্তি, তাপশক্তি, যান্ত্রিক শক্তি ইত্যাদিতে রূপান্তর করা হয়।
- সুতরাং বিদ্যুৎ এক প্রকার শক্তি।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
পঞ্চম ড্রাগনের দেশ কোনটি?
  1. ক) তাইওয়ান
  2. খ) থাইল্যান্ড
  3. গ) সুদান
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
- ভুটান - বজ্র ড্রাগনের দেশ (Land of the Thunder Dragon)
- তাইওয়ান - পঞ্চম ড্রাগনের দেশ ( The country of the fifth dragon)
- নরওয়ে - নিশীথ সূর্যের দেশ/ ধীবরের দেশ।
৪৭.
একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে। ট্রেনটি ২২০ মি. দীর্ঘ একটি প্লাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৮০ মিটার
  2. খ) ২০০ মিটার
  3. গ) ২২০ মিটার
  4. ঘ) ২৪০ মিটার
ব্যাখ্যা
সমাধান:
এখানে, 
৪৮ কি.মি. = ৪৮০০০ মি
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
 
৩৬০০ সেকেন্ড অতিক্রম করে ৪৮০০০ মি
১ সেকেন্ড অতিক্রম করে ৪৮০০০/৩৬০০ মি
৩০ সেকেন্ড অতিক্রম করে (৪৮০০০ × ৩০)/৩৬০০ মি
= ৪০০ মি


প্রশ্নমতে,
ট্রেনের দের্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ৪০০ মি.
বা, ট্রেনের দৈর্ঘ্য = (৪০০ - ২২০) মি. = ১৮০ মি
৪৮.
২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
বড় অংশের দৈর্ঘ্য x ফুট 
ছোট অংশের দৈর্ঘ্য ২x/৩ ফুট।

প্রশ্নমতে,
x + ২x/৩ = ২০
বা, (৩x + ২x)/৩ = ২০
বা, ৫x = ৬০
∴ x = ১২

∴ ছোট অংশের দৈর্ঘ্য (২ × ১২)/৩ = ৮ ফুট
৪৯.
The police is looking ____ the case. Correct preposition is-
  1. ক) after
  2. খ) on
  3. গ) up
  4. ঘ) into
ব্যাখ্যা
Look into something: 
• English Meaning- To investigate, study, or analyze.
• Bengali Meaning- তদন্ত করা; পরীক্ষা করা। 

Complete Sentence: The police is looking into the case.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৫০.
We waited until the plane ______
  1. ক) did not takes off
  2. খ) took of
  3. গ) had not taken off
  4. ঘ) had taken off
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর নেয়া সম্ভব হয় নি। 

• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
We waited until the plane had taken off.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We waited until the plane took off
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।