পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
Live MCQ™ Apple Mania: Season - 3 এর জন্য প্রযোজ্য! --------------------------------------- Subject - English Language and Grammar Topics: 1. Sentence Correction [The Tense, Verb, Preposition, Determiner, Gender, Number and Subject-Verb-Agreement] 2. Words (Part - 2) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word I to Q] সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
Identify the correct sentence.
  1. I will submitted my assignment before the deadline end.
  2. I will have submitted my assignment before the deadline ends.
  3. I will be submitted my assignment before the deadline end.
  4. I will submit my assignment before the will deadline ended.
সঠিক উত্তর:
I will have submitted my assignment before the deadline ends.
উত্তর
সঠিক উত্তর:
I will have submitted my assignment before the deadline ends.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - I will have submitted my assignment before the deadline ends.
কারণ নিয়মানুযায়ী, 
 • Future perfect + before + present indefinite হয়।
- যেমন - I will have submitted my assignment before the deadline ends.
- প্রদত্ত বাক্যে, before এর পূর্বের, clause টি  Future perfect tense এ রয়েছে, তাই before যুক্ত clause টিতেresent indefinite tense হয়ছে।

• অথবা - Present indefinite + before + present indefinite হয়।
- যেমন - I submit my assignment before the deadline ends.
- প্রদত্ত বাক্যে, before এর পূর্বের, clause টি   Present indefinite tense এ রয়েছে, তাই before যুক্ত clause টিতে Present indefinite tense হয়ছে।

• আরো দুটি উদাহরণ - 
1. He will have completed the task before you come.
2. He completes the task before you come.
.
She made me ___________ that scary movie even though I didn't want to.
  1. watch
  2. to watch
  3. watched
  4. watching
সঠিক উত্তর:
watch
উত্তর
সঠিক উত্তর:
watch
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - watch.
- She made me watch that scary movie even though I didn't want to.

• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে make এর structure - 
- Subject + make+ object +verb এর base form এই structure টি ব্যবহৃত হয়।

.
Identify the correct sentence.
  1. I'm not conversant of the rules of chess.
  2. I'm not conversant with the rules of chess.
  3. I'm not conversant about the rules of chess.
  4. I'm not conversant by the rules of chess.
সঠিক উত্তর:
I'm not conversant with the rules of chess.
উত্তর
সঠিক উত্তর:
I'm not conversant with the rules of chess.
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্য গুলোর মধ্যে সঠিক উত্তর হবে - I'm not conversant with the rules of chess.

• Conversant (with)/ be conversant with something:
English Meaning:  to be familiar with, and have knowledge or experience of the facts or rules of something.
Bangla Meaning:  অবগত; গভীর জ্ঞানসম্পন্ন।

•  অর্থাৎ, কোনো বিষয়ে অবগত থাকা বা জ্ঞান থাকা বোঝাতে Conversant এরপর appropriate preposition হিসেবে with বসে।
.
It's ___ one-way street so we can only drive in one direction.
  1. a
  2. an
  3. the
  4. zero article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete sentence: It's a one-way street so we can only drive in one direction.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী, 
• Vowel sound (a, e, i, o, u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc. 
- তবে 'U' এর উচ্চারণ ‘ইউ’-এর মত অথবা 'O' এর উচ্চারণ 'ওয়া' এর মত হলে তার পূর্বে 'a' বসে।
- যেমন: A united group, a university, a one-year-old child, a unique story.
.
The academic journal was looking for submissions of scholarly _____________ on biotechnology.
  1. thesis
  2. theses
  3. thesises
  4. theseses
সঠিক উত্তর:
theses
উত্তর
সঠিক উত্তর:
theses
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - theses.
- Complete Sentence: The academic journal was looking for submissions of scholarly theses on biotechnology.
- বাক্যটি দ্বারা বোঝা যাচ্ছে যে The academic journal মূলত multiple thesis papers এর জন্য অপেক্ষা করছে, তাই শূন্যস্থানে Thesis এর plural form বসবে।

• Thesis:
English meaning: a long piece of writing on a particular subject, especially one that is done for a higher college or university degree.
Bangla meaning: যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব; প্রতিপাদ্য।
Plural form: Theses.
.
Identify the correct sentence.
  1. This mangoes are brought from Rajshahi.
  2. I need a few information about it.
  3. Sadia did not take much photos when she went on a holiday.
  4. Akash can speak a little Spanish even though he hasn't learned Spanish.
সঠিক উত্তর:
Akash can speak a little Spanish even though he hasn't learned Spanish.
উত্তর
সঠিক উত্তর:
Akash can speak a little Spanish even though he hasn't learned Spanish.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Akash can speak very little Spanish even though he hasn't learned Spanish - এই বাক্যটি সঠিক।

•  little, the little, a few, few এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।

• Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
• Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বলেই চলে।
A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
- এখানে Spanish একটি uncountable noun এবং সে Spanish না শেখা সত্ত্বেও অল্প পরিমানে Spanish জানে বুঝিয়েছে বলে affirmative অর্থে a little বসেছে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) বাক্যটি ভুল কারণ - বাক্যে plural word  mangoes এর পূর্বে singular determiner বসেছে।
- শুদ্ধ বাক্যটি হবে - These mangoes are brought from Rajshahi.

খ) বাক্যটি ভুল কারণ - 'information' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসবে।
- Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
- শুদ্ধ বাক্যটি হচ্ছে - I need some information about it.

গ) বাক্যে much এর স্থলে many বসবে।
- কারণ Photo হচ্ছে countable noun, যার পূর্বে few, a few, many ইত্যাদির ব্যবহার সঠিক।
শুদ্ধ বাক্য - Sadia did not take many photos when she went on holiday.
.
I just don't feel ___________ doing anything tonight.
  1. to
  2. good
  3. like
  4. of
সঠিক উত্তর:
like
উত্তর
সঠিক উত্তর:
like
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - like.
- Complete Sentence: I just don't feel like doing anything tonight.

• কিছু করতে চাওয়া বা ইচ্ছা করা বা আগ্রহী হওয়া বুঝাতে feel like ব্যবহৃত হয়।
যেমন -
- I don’t feel like going now out of room.
- He didn’t feel like going to work.
- I just don't feel like doing anything tonight.

• আবার, মতো, অনুরূপ অর্থে like ব্যবহৃত হয়।
যেমন- He looks like his father (সে দেখতে তার বাবার মত),

source: Longman dictionary of contemporary English.
.
Identify the correct sentence.
  1. Two fourths of the students are interested in pursuing science-related careers.
  2. Two-fourths of the student are interested in pursuing science-related careers.
  3. Two-fourths of the students is interested in pursuing science-related careers.
  4. Two-fourth of the students are interested in pursuing science-related careers.
সঠিক উত্তর:
Two fourths of the students are interested in pursuing science-related careers.
উত্তর
সঠিক উত্তর:
Two fourths of the students are interested in pursuing science-related careers.
ব্যাখ্যা
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third)।
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- তাই নিয়মানুযায়ী - Two fourths of the students are interested in pursuing science-related careers -বাক্যটি সঠিক।
.
What does the word 'Obese' refer to?
  1. Extremely fat in a way that is dangerous for health.
  2. A very obsessed person.
  3. A person who examines or treats people's eyes
  4. A person employed to look after a building
সঠিক উত্তর:
Extremely fat in a way that is dangerous for health.
উত্তর
সঠিক উত্তর:
Extremely fat in a way that is dangerous for health.
ব্যাখ্যা
• Obese (Adjective):
Meaning: extremely fat in a way that is dangerous for health.
Bangla Meaning: ভীষণ মোটা
Example Sentence: She was not just overweight; she was clinically obese.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• A very obsessed person - neurotic, valetudinary.
• A person who examines or treats people's eyes - Oculist.
• A person employed to look after a building - Janitor.

Source: Cambridge Dictionary.
১০.
What is the antonym of the word 'Mendacious'?
  1. Honest
  2. Clever
  3. Dull
  4. Timid
সঠিক উত্তর:
Honest
উত্তর
সঠিক উত্তর:
Honest
ব্যাখ্যা
• Mendacious - মিথ্যা; মিথ্যাবাদী।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Honest - সত্যবাদী; সতাবৃত্ত; নিষ্কপট; অশঠ; সাধু; ঋজুপ্রকৃতি; সৎ; সত্যসন্ধ; অকৃত্রিম, সচ্চরিত্র।
খ) Clever - চালাক; চতুর; দক্ষ।
গ) Dull -  স্থূলবুদ্ধি; নির্বোধ।
ঘ) Timid - ভীরু; লাজুক; মুখচোরা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Honest শব্দটি Mendacious এর বিপরীত অর্থ প্রকাশ করছে। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
১১.
I could never approve of her ____________ the responsibilities towards her family.
  1. to neglect
  2. neglect
  3. neglects
  4. neglecting
সঠিক উত্তর:
neglecting
উত্তর
সঠিক উত্তর:
neglecting
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - neglecting.

• Possessive adjective এর পর gerund বসে৷
- preposition এবং gerund (verb + ing) এর মাঝে Possessive Adjective বসে।
- structure: preposition + Possessive Adjective + gerund (verb + ing).
- যেমন- প্রশ্ন প্রদত্ত বাক্যে her হলো possessive adjective; তাই এরপর gerund হিসাবে neglecting বসেছে।
১২.
Identify the correct sentence.
  1. He lost his job but fell off his feet when he was hired by another company just a few days later.
  2. He lost his job but fell out his feet when he was hired by another company just a few days later.
  3. He lost his job but fell on his feet when he was hired by another company just a few days later.
  4. He lost his job but fell upon his feet when he was hired by another company just a few days later.
সঠিক উত্তর:
He lost his job but fell on his feet when he was hired by another company just a few days later.
উত্তর
সঠিক উত্তর:
He lost his job but fell on his feet when he was hired by another company just a few days later.
ব্যাখ্যা
• Fall on one's feet (idiom)
English meaning: to be in good condition or in a good situation after having a bad or difficult experience.
Bangla Meaning: (লাক্ষণিক) সৌভাগ্যবান হওয়া; সফলভাবে বিপদ কাটিয়ে ওঠা।
- সঠিক বাক্য - He lost his job but fell on his feet when he was hired by another company just a few days later.

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Identify the correct sentence.
  1. The cat, as well as the kittens, were playing in the garden happily.
  2. The teacher, along with her students, are going on a field trip.
  3. The doctor, together with the nurses, provides excellent care for the patients.
  4. Two books in addition to a pen was given to each of them in the farewell program.
সঠিক উত্তর:
The doctor, together with the nurses, provides excellent care for the patients.
উত্তর
সঠিক উত্তর:
The doctor, together with the nurses, provides excellent care for the patients.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - The doctor, together with the nurses, provides excellent care for the patients - এই বাক্যটি সঠিক।
-   Along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- গ) নং বাক্যে subject 'The doctor' singular তাই এর সাথে verb ও singular হবে, অর্থাৎ provides বসবে।

• অন্য অপশন গুলোর  ক্ষেত্রে,

ক) বাক্যের প্রথম subject 'The cat' singular বিধায় verb ও singular হবে।
- সঠিক বাক্য টি হবে - The cat, as well as the kittens, was playing in the garden.

খ) এই বাক্যের প্রথম subject 'The teacher' singular বিধায় verb ও singular হবে।
- সঠিক বাক্য - The teacher, along with her students, is going on a field trip.

ঘ) বাক্যের প্রথম subject হলো Two books, subject plural হওয়ায় verb টিও plural হবে।।
- সঠিক বাক্যটি হবে - Two books in addition to a pen were given to each of them.
১৪.
The fire alarm went off while ________.
  1. we had been having a meeting in the office.
  2. we were having a meeting in the office.
  3. we have had a meeting in the office.
  4. we had a meeting in the office.
সঠিক উত্তর:
we were having a meeting in the office.
উত্তর
সঠিক উত্তর:
we were having a meeting in the office.
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।

• প্রদত্ত প্রশ্নে while এর পূর্বে  past indefinite tense থাকায়, এরপরে past continuous tense হবে।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - we were having a meeting in the office.
- Complete Sentence: The fire alarm went off while we were having a meeting in the office.
১৫.
I conferred ___________ my friends about baking cakes. 
  1. to
  2. with
  3. on
  4. by
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- I conferred with my friends about baking cakes.  

• Confer with, about (পরামর্শ করা)

এছাড়াও, 
• Confer on - প্রদান করা। 
Example Sentence - The degree was conferred on him.
১৬.
Which of the following is the antonym of the word 'Impoverishment'?
  1. Poverty
  2. Prosperity
  3. Deprivation
  4. Insolvency
সঠিক উত্তর:
Prosperity
উত্তর
সঠিক উত্তর:
Prosperity
ব্যাখ্যা
• Impoverishment -  দরিদ্রীকরণ; দরিদ্রীভবন।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -

ক) Poverty - দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা।
খ) Prosperity - সমৃদ্ধি; শ্রীবৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য; উন্নতি; সংবৃদ্ধি।
গ) Deprivation - যে বস্তু থেকে বঞ্চিত করা হয়েছে; বঞ্চনা।
ঘ) Insolvency - ঋণ পরিশোধে অসমর্থতা; দেউলিয়াত্ব।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, অপশনে উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Prosperity শব্দটি Impoverishment এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy
১৭.
Identify the word that shares the same meaning as 'Propensity'.
  1. Definite
  2. Impartiality
  3. Disinclination
  4. Tendency
সঠিক উত্তর:
Tendency
উত্তর
সঠিক উত্তর:
Tendency
ব্যাখ্যা
• Propensity (noun) [Countable noun]

English Meaning:an inclination or natural tendency to behave in a particular way.
Bangla Meaning:স্বাভাবিক প্রবণতা; উন্মুখতা; প্রবৃত্তি; -শীল

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 

ক) Definite - সুস্পষ্ট; নির্দিষ্ট।
খ) Impartiality - নিরপেক্ষতা।
গ) Disinclination - অনিচ্ছা; নিস্পৃহতা।
ঘ) Tendency - প্রবণতা; ঝোঁক।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, অপশনে উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Tendency শব্দটি Propensity এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
১৮.
Which of the following sentences is correct?
  1. Mary packed her bags before she leave for the vacation.
  2. Mary had packed her bags before she left for the vacation.
  3. Mary had packed her bags before she had left for the vacation.
  4. Mary packed her bags before she was leaving for the vacation.
সঠিক উত্তর:
Mary had packed her bags before she left for the vacation.
উত্তর
সঠিক উত্তর:
Mary had packed her bags before she left for the vacation.
ব্যাখ্যা
• Past Perfect Tense এর ব্যবহার: 
- Past perfect tense + before + past indefinite tense
- দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের  clause টিতে past indefinite tense হয়। 
- কিন্তু যদি  before দ্বারা যুক্ত প্রথম clause টি future perfect tense এ হয়, তবে পরের  clause টিতে present indefinite tense হবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Mary had packed her bags before she left for the vacation.
১৯.
The committee has failed to come up with any solutions ________ the crisis.
  1. at
  2. for
  3. about
  4. with
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
- Complete sentence: The committee has failed to come up with any solutions for the crisis.

• Solution এর পর preposition হিসেবে সাধারণত to বসে।
- তবে খুব কম ক্ষেত্রে for ও ব্যবহৃত হয়।
- অপশনে to এবং for দুইটিই থাকলে সঠিক উত্তর হিসেবে to অধিক গ্রহণযোগ্য হবে।
- আর অপশনে to না থাকলে for উত্তর হবে।

• Solution to/for:
- UN leaders are working hard to find a peaceful solution to the conflict.
- come up with/devise a solution:
- We're pursuing a diplomatic solution for the problem.
- Education is seen as a solution to the state's economic and employment problems.

• Find/have/offer a solution:
- She can not find a solution to the problem.

• In solution:
- The warmer water becomes, the less oxygen it can hold in solution (= dissolved in it).

Source: Macmillan Dictionary and Cambridge Dictionary.
২০.
Identify the correct sentence.
  1. Only after the storm passed have we noticed the damage to the roof.
  2. Only after the storm passed did we notice the damage to the roof.
  3. Only after the storm passed we had noticed the damage to the roof.
  4. Only after the storm passed we did notice the damage to the roof.
সঠিক উত্তর:
Only after the storm passed did we notice the damage to the roof.
উত্তর
সঠিক উত্তর:
Only after the storm passed did we notice the damage to the roof.
ব্যাখ্যা
• Only after, only if, only in this way etc. বাক্যের এর শুরুতে বসলে ২য় Clause এ Auxiliary Verb, Subject এর আগে বসে। 
- তাছাড়া, Past tense এর সাথে After ব্যবহৃত হলে, ‘after’ এর পর Past Perfect হলেও, ‘Only after’ এর পর Past Indefinite Tense হতে পারে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Only after the storm passed did, we notice the damage to the roof.

Examples: -
- Only after I went home did, I remember my doctor's appointment.
- Only after lunch could you play.
- Only if everybody agreed would I accept this position.
২১.
The word 'Pervasive' means -
  1. Assert
  2. Extensive
  3. Scarce
  4. Delicious
সঠিক উত্তর:
Extensive
উত্তর
সঠিক উত্তর:
Extensive
ব্যাখ্যা
• Pervasive (adjective)
English Meaning: Present or noticeable in every part of a thing or place.
Bangla Meaning: পরিব্যাপক।

• অপশনে উল্লখিত শব্দগুলোর অর্থ -
ক) Assert (দৃঢ়ভাবে ঘোষণা করা),
খ) Extensive (বিস্তৃত; ব্যাপক; বিশাল),
গ) Scarce (অপ্রতুল)।
ঘ) Delicious (সুস্বাদু)।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, অপশনে উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Extensive শব্দটি Pervasive এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২২.
Identify the correct sentences.
  1. A great many cows was eating grass in the field.
  2. Many a men were listening to him.
  3. A good many students were excited about the upcoming field trip.
  4. Many book lover was present at the book fair.
সঠিক উত্তর:
A good many students were excited about the upcoming field trip.
উত্তর
সঠিক উত্তর:
A good many students were excited about the upcoming field trip.
ব্যাখ্যা
• Adjective-এর নিয়ম অনুযায়ী,
- Many/ a great many/ a good many এর সাথে Noun/pronoun ও verb- plural হয়।
- Many a/an এর পর noun/pronoun ও verb- singular হয়।

• তাই নিয়মানুযায়ী সঠিক বাক্য - A good many students were excited about the upcoming field trip.

• অন্য অপশন গুলোর শুদ্ধ বাক্য -
ক) A great may cows were eating grass in the field.
খ) Many a man was listening to him.
ঘ) Many book lovers were present at the book fair.
২৩.
Identify the correct sentence.
  1. We cannot help yielding to our fortune.
  2. We cannot but yield to our fortune.
  3. We cannot help but yield to our fortune.
  4. All of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত সব গুলো বাক্য সঠিক।

• Cannot / can't help but - to be unable to refrain from or avoid; be obliged to - এর পরে verb এর base form বসে।
- Example sentence:
- We cannot help but yield to our fortune.

আবার, 
• Can't but এরপর verb এর base form বসে।
Example: We cannot but yield to our fortune.

• কিন্তু,
Can't help এরপর verb + ing হয়।
Example: He cannot help telling a lie.
২৪.
Which of the following sentences is correct?
  1. She was happy to partake at the festivities.
  2. She was happy to partake in the festivities.
  3. She was happy to partake on the festivities.
  4. She was happy to partake of the festivities.
সঠিক উত্তর:
She was happy to partake in the festivities.
উত্তর
সঠিক উত্তর:
She was happy to partake in the festivities.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -in.
- Complete sentence: She was happy to partake in the festivities.

Partake in (to become involved with or take part in something)
- Example: She was happy to partake in the festivities.

অন্যদিকে,
• Partake of (to eat or drink)
- অর্থাৎ, খাবার বা পান করার ক্ষেত্রে partake এরপর of ব্যবহৃত হয়।
- উদাহরণ - Would you care to partake of a little wine with us?

Source: Cambridge Dictionary.
২৫.
Identify the correct sentence.
  1. Will you be available until the presentation will over?
  2. Will you be available until the presentation is over?
  3. Will you be available until the presentation will be over?
  4. Will you be available until the presentation would over?
সঠিক উত্তর:
Will you be available until the presentation is over?
উত্তর
সঠিক উত্তর:
Will you be available until the presentation is over?
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Will you be available until the presentation is over?
- নিয়মানুযায়ী,  When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন,
- Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।

 • তাছাড়া, 
- When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
২৬.
Which of the following sentences is correct?
  1. I asked him what is his name.
  2. I asked him what was his name.
  3. I asked him what his name is.
  4. I asked him what his name was.
সঠিক উত্তর:
I asked him what his name was.
উত্তর
সঠিক উত্তর:
I asked him what his name was.
ব্যাখ্যা
• বাক্যটি Embedded question এর ভিত্তিতে করা হয়েছে।

• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।
- প্রশ্ন বোধক বাক্য প্রথম অংশে বসলে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং না থাকলে full stop হয়।

• Structure:
- ১ম clause +  wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.

• যেহেতু উল্লেখিত বাক্যের প্রথম অংশে প্রশ্ন বোধক বাক্য নেই তাই এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে না এবং wh word এর পর subject বসবে।
-  principal clause টি past indefinite এ আছে বিধায় was বসবে।
- Correct sentence: I asked him what his name was.
২৭.
Identify the correctly spelled word.
  1. Neinsook
  2. Nainsook
  3. Niensook
  4. Niansook
সঠিক উত্তর:
Nainsook
উত্তর
সঠিক উত্তর:
Nainsook
ব্যাখ্যা
• Nainsook (noun)
 
English Meaning: A fine, soft cotton fabric, originally from South Asia.
Bangla Meaning: উৎকৃষ্ট সুতি বস্ত্র; নয়নসুখ।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৮.
What is the antonym of the word 'Jocular'?
  1. Serious
  2. Elegant
  3. Cheerful
  4. Gentleman
সঠিক উত্তর:
Serious
উত্তর
সঠিক উত্তর:
Serious
ব্যাখ্যা
• Jocular (adjective) 
English Meaning: Humorous, enjoying making people laugh
Bangla Meaning: রসিকতাপ্রিয়; রসিক।

• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) Serious (গুরুগম্ভীর), 
খ) Elegant (বিনয়ী, নম্র)
গ) Cheerful (আনন্দমুখর)
ঘ) Gentleman (ভদ্রলোক, সজ্জন)

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, অপশনে উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Serious শব্দটি Jocular এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৯.
Fill in the gap with the appropriate preposition. The government was intent ______ achieving greater efficiency.
  1. for
  2. of
  3. in
  4. on
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -on.
- Complete sentence: The government was intent on achieving greater efficiency.

•  Intent on/upon (something)
English meaning: giving all of one's attention and effort to a specific task or goal, o be determined to do or achieve something:
Example: They were intent on their work.

• Intent - [ + to infinitive]
- It was not his intent to hurt anyone.

•  with intent to
- She was charged with possessing weapons with intent to endanger life.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৩০.
Identify the correct sentence.
  1. He speaks as if he had been mad.
  2. He told the matter as if he knew it.
  3. She proceeded as though I did not speak with her.
  4. The child shrieked as if something had scared him.
সঠিক উত্তর:
The child shrieked as if something had scared him.
উত্তর
সঠিক উত্তর:
The child shrieked as if something had scared him.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - The child shrieked as if something had scared him.

• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে As if / as though এর পরে past indefinite হয়।
এবং be verb থাকলে সবসময় were হয়।
• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।

• অন্য বাক্য গুলোর সঠিক রূপ- 
ক) He spoke as though he had been mad/ He speaks as if he were mad.
খ) He told the matter as if he had known it/ He tells the matter as if he knew it.
গ) She proceeded as though I had not spoken with her/ She proceeds as though did not speak with her.
৩১.
Which of the following is the antonym of the word 'Persuade'?
  1. Attain
  2. Discourage
  3. Convince
  4. Demand
সঠিক উত্তর:
Discourage
উত্তর
সঠিক উত্তর:
Discourage
ব্যাখ্যা
Persuade
English Meaning: To cause (someone) to agree with a belief or course of action by using arguments or earnest request
Bangla Meaning:  কোনো কিছু করতে বা না-করতে রাজি করানো, প্ররোচিত করা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Attain - অর্জন করা; সিদ্ধ করা; লাভ করা
খ) Discourage - নিরুৎসাহিত করা; নিরুদ্যম করা বা আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া; দমিয়ে দেওয়া।
গ) Convince - প্রমাণ, যুক্তি ইত্যাদির সাহায্যে দৃঢ় প্রত্যয় উৎপাদন করা; কাউকে বোঝানো।
ঘ) Demand-  চাহিদা; দাবি।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Discourage শব্দটি Persuade এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible dictionary by Bangla Academy.
৩২.
Which of the following is correctly spelled?
  1. Mortgage
  2. Mortage
  3. Mortagage
  4. Mortagag
সঠিক উত্তর:
Mortgage
উত্তর
সঠিক উত্তর:
Mortgage
ব্যাখ্যা
• Mortgage (verb) 
English Meaning: convey (a property) to a creditor as security on a loan.
Bangla Meaning:  বন্ধক বা রেহান দেওয়া।
Example Sentence: The estate was mortgaged up to the hilt

• Mortgage (noun)
English meaning: a legal agreement by which a bank, building society, etc. lends money at interest in exchange for taking title of the debtor's property, with the condition that the conveyance of title becomes void upon the payment of the debt.
Bangla Meaning: বন্ধক
Example: "I put down a hundred thousand in cash and took out a mortgage for the rest"

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
 
৩৩.
What is the synonym of the word 'Inception'?
  1. Investigation
  2. Termination
  3. Guess
  4. Beginning
সঠিক উত্তর:
Beginning
উত্তর
সঠিক উত্তর:
Beginning
ব্যাখ্যা
• Inception
English meaning: The establishment or starting point of an institution or activity.
Bangla Meaning: শুরু; আরম্ভ; উপক্রম।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Investigation - তদন্ত; অনুসন্ধান; অন্বেষণ; সংবীক্ষণ।
খ) Termination - সমাপ্তি।
গ) Guess - অনুমান করা; ধারণা করা।
ঘ) Beginning -  শুরু করা; আরম্ভ করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Beginning শব্দটি  Inception এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
He carried an umbrella with him in case __________.
  1. it rains
  2. it will rain
  3. it rained
  4. it will have rained
সঠিক উত্তর:
it rained
উত্তর
সঠিক উত্তর:
it rained
ব্যাখ্যা
• In case এর অর্থ যদি।
- কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।
- in case যুক্ত বাক্যে প্রথম clause এ যদি past indefinite থাকে তাহলে এরপরের clause এ ও একই Tense ব্যবহৃত হয়। 
- কোনো কাজ সংঘটিত হয়ে গেছে এরূপ বুঝাতে  in case যুক্ত বাক্যে উভয় clause এ একই tense বসে।

সুতরাং, নিয়মানুযায়ী, সঠিক উত্তর - It rained.
Complete sentence: He carried an umbrella in case it rained.
৩৫.
Identify the correct sentence.
  1. There seem to be less tourists around this year in Cox's bazar.
  2. There seem to be few tourists around this year in Cox's bazar.
  3. There seem to be fewer tourists around this year in Cox's bazar.
  4. There seem to be least tourists around this year in Cox's bazar.
সঠিক উত্তর:
There seem to be fewer tourists around this year in Cox's bazar.
উত্তর
সঠিক উত্তর:
There seem to be fewer tourists around this year in Cox's bazar.
ব্যাখ্যা
• less, few, fewer, least ইত্যাদি হচ্ছে determiner.
- Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে few/fewer বসে এবং uncountable noun এর ক্ষেত্রে little/less বসে।
- Fewer এবং less হচ্ছে যথাক্রমে few এবং little এর comparative degree.
- তুলনামূলক কম সংখ্যক অর্থে countable noun এর পূর্বে fewer এবং তুলনামূলক কম পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে less বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটি তুলনামূলক অর্থ প্রকাশ করছে এবং tourist হচ্ছে countable noun -

• তাই সঠিক উত্তর হবে - 
- There seem to be fewer tourists this year in Cox's bazar.
৩৬.
The greater part of the population ____________ excited about the upcoming festival.
  1. were
  2. was
  3. have
  4. has
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা
• The greater part/ The greatest part যখন amount/ quantity কে নির্দেশ করে তখন singular verb হয়।
- আবার যখন সংখ্যাকে নির্দেশ করে তখন verb plural হয়।
- The greater part of the population was excited about the upcoming festival. (quantity নির্দেশ করে)
- তাই verb singular হয়েছে।
৩৭.
The company has one strict _________ that all employees must arrive on time.
  1. criterion
  2. criterias 
  3. criteria 
  4. critera
সঠিক উত্তর:
criterion
উত্তর
সঠিক উত্তর:
criterion
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - 
The company has a strict criterion that all employees must arrive on time

• Criterion (noun)
- Plural - Criteria 
- Bangla Meaning: বিচারের মাপকাঠি; মানদণ্ড।

• যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যে উল্লেখ আছে যে 'one strict' তাই এরপর অবশ্যই singular noun বসবে।
- তাই criterion হবে।