পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
পরীক্ষা - ৩ Part – 1: English Grammar Topics: 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion. পার্ট – ২: বাংলাদেশ বিষয়াবলী টপিকসমূহ: বাংলাদেশের জাতীয় বিষয়াবলি [বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কিত] i) প্রাচীন যুগ - প্রাচীন জনপদ বিভিন্ন রাজবংশের শাসন, কৃষ্টি ও সংস্কৃতি; ii) মধ্যযুগ - মুসলিম শাসন, মুঘল, সুলতানি ও নবাবী আমলে বাংলা ও উপমহাদেশ; iii) উপমহাদেশ ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও ইংরেজ শাসনামলে আন্দোলন সংগ্রাম ও উপমহাদেশের ইতিহাস।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
নিচের কোন অঞ্চলটি পুণ্ড্র জনপদের অংশ ছিল না?
  1. বগুড়া
  2. কুমিল্লা
  3. রাজশাহী
  4. দিনাজপুর
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা
• কুমিল্লা পুণ্ড্র জনপদের অংশ ছিল না।

পুণ্ড্র জনপদ:
- প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল বাংলার সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ রাজ্য।
- পুণ্ড্র ‘জন' বা জাতি এ জনপদ গঠন করেছিল।
- পুণ্ড্ররা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল।
- পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।
- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত।
- পরবর্তী কালে এর নাম মহাস্থানগড় হয়।
- এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর পর্যন্ত ছিল।
- পুণ্ড্র রাজ্যের উত্তর অংশের নাম বরেন্দ্র, বরেন্দ্রী অথবা বরেন্দ্রভূমি ছিল।
- রাজশাহী অঞ্চলকে এখনও বরেন্দ্র বলা হয়ে থাকে। ক্রমবর্ধমান সমৃদ্ধির সঙ্গে সঙ্গে পুণ্ড্র ৫ম-৬ষ্ঠ শতকে পুণ্ড্র বর্ধন নামে পরিচিত হয়।
- গুপ্ত যুগে (৪র্থ- ৬ষ্ঠ শতকে) পুণ্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
- পুন্ড্র জনপদে একটি উন্নত নগর সভ্যতা ছিল।

তথ্যসূত্র - বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম- দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
.
সম্রাট ফারুকশিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন স্থানে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন?
  1. দিল্লী
  2. সুরাট
  3. বোম্বাই
  4. রাজস্থান
সঠিক উত্তর:
বোম্বাই
উত্তর
সঠিক উত্তর:
বোম্বাই
ব্যাখ্যা
ইস্ট ইন্ডিয়া কোম্পানি:
- ইংরেজ কোম্পানির ক্ষমতা আরো বৃদ্ধি পায় যখন দিল্লীর সম্রাট ফারুকশিয়ার তাদের বাংলা, বোম্বাই, মাদ্রাজে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন।
- এই সঙ্গে নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকারও তারা লাভ করে।
- সম্রাটের এই ফরমানকে ইংরেজ ঐতিহাসিক ওরমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ বা ম্যাগনাকার্টা বলে উল্লেখ করেন।
- এই অধিকার লাভ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপ্রতিরুধ্য গতিতে অগ্রসর হতে থাকে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'কোটিবর্ষ' কোন জনপদের রাজধানী ছিল?
  1. রাঢ়
  2. বঙ্গ
  3. সমতট
  4. হরিকেল
সঠিক উত্তর:
রাঢ়
উত্তর
সঠিক উত্তর:
রাঢ়
ব্যাখ্যা
রাঢ়:
- বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে বলা যায় যে, রাঢ় বলতে পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলকেই বুঝানো হতো।
- এটি গঙ্গা নদীর দক্ষিণ ও পশ্চিম ভাগে সীমাবদ্ধ ছিল।
- তবকত-ই-নাসিরীর বর্ণনায়ও গঙ্গার দক্ষিণে রাঢ়ের অবস্থান নির্দেশিত হয়েছে।
- এই জনপদটি দুটি অংশে বিভক্ত ছিল।
• দক্ষিণ রাঢ়।
• উত্তর রাঢ়।
- এই উত্তর ও দক্ষিণ রাঢ়ই ছিল যথাক্রমে বজ্রভূমি ও সূহ্মভূমি।
- রাঢ়ের প্রধান নগর বা রাজধানী ছিল কোটিবর্ষ।
- রাঢ় বা সূহ্মদেশের অন্তর্গত তাম্রলিপ্তের কথা টলেমির ভূগোলে উল্লিখিত ছিল ।
- অনেক ঐতিহাসিক মেদিনীপুর জেলার পূর্বপ্রান্ত অবস্থিত আধুনিক তমলুককে প্রাচীন তাম্রলিপ্ত বলে চিহ্নিত করেছেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলায় তুর্কি শাসন প্রতিষ্ঠা পায় কত সালে?
  1. ১২২৫ সালে
  2. ১২২৬ সালে
  3. ১২২৭ সালে
  4. ১২২৮ সালে
সঠিক উত্তর:
১২২৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১২২৭ সালে
ব্যাখ্যা
তুর্কি শাসন:
- ১২২৭ সালে বাংলায় তুর্কি শাসন প্রতিষ্ঠা লাভ করে।
- ১২২৭ থেকে ১২৮১ সাল পর্যন্ত তেমন ১৫ জন তুর্কি শাসক বাংলা শাসন করেছিলেন।
- বাংলায় প্রথম তুর্কি শাসক ছিলেন নাসিরুদ্দিন মাহমুদ।
- এ সময় থেকে বাংলার শাসনকর্তারা দিল্লির সুলতানদের কাছ থেকে নিয়োগ লাভ করে এখানকার শাসক হতেন।
- বাংলায় দিল্লির অনুগত কোনো শাসনই প্রতিষ্ঠিত হয়নি, বরং দিল্লির মনোনীত তুর্কি শাসকরাই একের পর এক বিরোধিতা অব্যাহত রাখেন।
- দিল্লির শাসকরা যেমন, ইলতুতমিশ, বলবন, গিয়াসউদ্দিন তুঘলক ও মুহাম্মদ বিন তুঘলক বাংলার শাসকদেরকে প্রতিহত করতে একের এর এক অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন।
- দিল্লির শাসনকালে বাংলায় বিশৃঙ্খলা ও গোলযোগ লেগেই ছিল।
- দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন বাংলার তৎকালীন স্বাধীন শাসক তুগ্রিল খানকে দমনের জন্য নিজেই আক্রমণ করেন।যুদ্ধে তুগ্রিল খান নিহত হন। ফলে বাংলা দিল্লির শাসনাধীন হয়।
- ১২৮৭ সালে সুলতান গিয়াসউদ্দিন বলবন মারা গেলে বঘরা খান নাসিরউদ্দিন মাহমুদ শাহ নাম ধারণ করে ১২৯০ সাল পর্যন্ত বাংলার স্বাধীন সুলতান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- ১৩২৫ সালে দিল্লির শাসক গিয়াসউদ্দিন তুঘলক বাংলা অধিকার করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন মোগল সম্রাট ইসলাম খান চিশতীকে বাংলার সুবাদার নিযুক্ত করেন?
  1. বাবর
  2. হুমায়ূন
  3. আকবর
  4. জাহাঙ্গীর
সঠিক উত্তর:
জাহাঙ্গীর
উত্তর
সঠিক উত্তর:
জাহাঙ্গীর
ব্যাখ্যা
ইসলাম খান চিশতী:
- মোগল সম্রাট জাহাঙ্গীর ইসলাম খান চিশতীকে বাংলার সুবাদার নিযুক্ত করেন।
- ইসলাম খান চিশতীর মূল কৃতিত্ব হচ্ছে তিনি সমগ্র বাংলাদেশে এবং প্রতিবেশী কামরূপ এবং কাছাড়ে মোগল অধিকার প্রতিষ্ঠা করেন।
- তিনি বার ভূঁইয়াদের দমন করেন এবং সকল ভূঁইয়া বা জমিদারকে পরাজিত করলে বাংলা মোগল সাম্রাজ্যের একটি সুবা বা প্রদেশে পরিণত হয়।
- তিনি ছিলেন ফতেহপুর সিক্রির শয়খ সলীম চিশতীর পৌত্র, তিনি সম্রাট জাহাঙ্গীরের সমবয়সী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
- ইসলাম খান রাজমহল থেকে রাজধানী ঢাকায় নিয়ে আসেন।
- ১৬১০ সালে তিনি ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন।
- এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
- ইসলাম খান বাংলার জমিদারদেরকে দমন করে বাংলাদেশকে সম্পূর্ণরূপে মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি হরিকেল জনপদের অংশ ছিল?
  1. রাজশাহী
  2. চট্টগ্রাম
  3. নোয়াখালী
  4. কুমিল্লা
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
হরিকেল:
- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
  1. সিমা কিয়ান
  2. হিউয়েন সাং
  3. ইবনে বতুতা
  4. ফা হিয়েন
সঠিক উত্তর:
ইবনে বতুতা
উত্তর
সঠিক উত্তর:
ইবনে বতুতা
ব্যাখ্যা
সোনারগাঁও:
- ১৩৩৫ থেকে ১৫৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সোনারগাঁও কখনো বাংলার রাজধানী আবার কখনো পূর্ব বাংলার প্রাদেশিক রাজধানী হিসেবে পরিচিত ছিল।
- মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্র্রিস্টাব্দে সোনারগাঁও ভ্রমণ করেন।
- পানামের জমিদারেরা ব্রিটিশ বিরোধী স্বদেশী-আন্দোলন ও মহাত্মা গান্ধীর অহিংস-আন্দোলনে অংশগ্রহণ করে।
- ১৯৬৪ সালের সাম্প্রদায়িক মোহাজের সমস্যা সোনারগাঁওয়ের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
Do you aspire _____ power, influence, and authority in your career?
  1. for
  2. to
  3. about
  4. on
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Do you aspire to power, influence, and authority in your career?

• Aspire (verb intransitive)
English Meaning: To want something very much or hope to achieve something or be successful
Bangla Meaning: উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া।
- কোনো কিছুর প্রতি উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া বা অভিকাঙ্ক্ষী হওয়া অর্থে Aspire এর সাথে appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয়।

• More examples: 
- Many people aspire to happiness, health, and a peaceful life.
- They aspire to success, recognition, and financial stability in their business.

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Which sentence among the following is preposion used correctly?
  1. His actions debarred him for future promotions.
  2. His actions debarred him from future promotions.
  3. His actions debarred him after future promotions.
  4. His actions debarred him towards future promotions.
সঠিক উত্তর:
His actions debarred him from future promotions.
উত্তর
সঠিক উত্তর:
His actions debarred him from future promotions.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - His actions debarred him from future promotions.
• Prohibit, desist, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি verb এর পরে from + gerund (verb + ing) ব্যবহৃত হয়।

• Examples:
Prohibit: (নিষেধ/ধারণ করা; নিষিদ্ধ করা)
- The college prohibits students from using their cell phones during class.

• Desist: (নিরত/নিবৃত্ত হওয়া)
- The oil company was ordered to desist from polluting the river.

 Refrain: (বিরত থাকা; নিরস্ত হওয়া।)
- Please refrain from talking during the meeting.

• Abstain:(বিরত থাকা; পরিহার করে চলা।)
- He decided to abstain from eating fast food for a month.

• Exempt: (বাধ্যবাধকতা ইত্যাদি থেকে রেহাই বা অব্যাহতি দেওয়া।)
- He is exempt from attending the meeting due to her illness.

• Debar: (নিবারিত করা; বাইরে রাখা; আইনের সাহায্যে কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা কিংবা কিছু করা থেকে বিরত রাখা; প্রতিষিদ্ধ করা)
- The player was debarred from participating in the next match because of a foul.

• Hinder: (ব্যাহত/বিঘ্নিত/বিলম্বিত করা)
- Her injury hinders her from running at his full speed.

• Prevent: (নিবৃত্ত করা)
- The medicine will prevent you from getting sick.

Source: 
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
___________ were gathered for the meeting.
  1. Several informations
  2. Several information
  3. Several piece of information
  4. Several pieces of information
সঠিক উত্তর:
Several pieces of information
উত্তর
সঠিক উত্তর:
Several pieces of information
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - Several pieces of information were gathered for the meeting.

• Several (adjective)
- তিন বা ততোধিক; বহু নয়; তবে কিছু; কতিপয়; কয়েক।
- দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun এর সামনে ‘Several’ হয়।
- অর্থাৎ, Several এরপর plural countable noun বসে।

• Information (uncountable noun)
English Meaning: facts about someone or something.
Bangla Meaning: সংবাদ; সমাচার; বার্তা; খবর; তথ্য।

- সাধারণত uncountable noun হিসেবে Information এর পূর্বে a lot of/ a little/ some/ much বসে।
- যদি information কে countable noun হিসেবে ব্যবহার করতে হয় তবে এর পূর্বে a piece of information + singular verb or Several pieces of information + plural verb এভাবে ব্যবহার করতে হয়।
- আর, যেহেতু Several এরপর plural countable noun বসে, তাই সে অনুযায়ী Several pieces of information were এর ব্যবহার সঠিক
১১.
One should always strive to do ______ best in every situation.
  1. his or her
  2. their
  3. one's
  4. their's
সঠিক উত্তর:
one's
উত্তর
সঠিক উত্তর:
one's
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - one's. 
Complete sentence: One should always strive to do one's best in every situation.

• প্রশ্নটি মূলত বাক্যে possessive pronoun এর ব্যবহারের উপর ভিত্তি করে করা হয়েছে।

• নিয়মানুযায়ী,
- এখানে one শব্দটি হলো pronoun এবং এর possessive form হচ্ছে one's.
- বাক্যে Subject হিসাবে One বসলে এর Possessive Adjective হিসাবে সবসময়ই One's বসে।
- তাই এখানে one's ই ব্যবহার করতে হবে, His, her, their বা it ব্যবহার করা যাবে না।

• অন্যদিকে, 
- He এর possessive form 'his' এবং She এর possessive form 'her'.
- Each/each of/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসবে৷
১২.
If you need assistance, feel free to call; I’ll be happy to provide some. Here 'some' is used as -
  1. Noun
  2. Pronoun
  3. Adverb
  4. Adjective
সঠিক উত্তর:
Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Pronoun
ব্যাখ্যা
• If you need assistance, feel free to call; I’ll be happy to provide some. Here 'some' is used as - Pronoun.
- Here, "some" refers to an unspecified amount of the assistance that will be provided.

• Some as Pronoun:

- An amount or number of something that is not stated or not known; a part of something.

• Examples: 
- Some say one thing and others another
- If you need more paper then just take some.
- এই বাক্যেদ্বয়ে some, pronoun হিসাবে ব্যবহৃত হয়েছে।
- এখানে, some হচ্ছে indefinite pronoun.
-যেসব pronoun বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে indefinite pronoun বলে।
- Subject সব সময় Noun/ Pronoun হয়।

• Some বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হওয়া একটি শব্দ।

• Some as Adjective/ Determiner:
- An amount or number of something that is not stated or not known; a part of something.

• Examples: 
- I like some sports but I am not sportive.
- Some idiot's locked the door!
- We must find some way out of it.
- এই বাক্যেগুলোতে some, adjective/ determiner হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এর দ্বারা এদের পরবর্তী noun word গুলোকে determine করা হয়েছে।

• Some as Adverb: (প্রায়)
- Some as an adverb is used to indicate an approximate number, an unspecified degree or amount, or shows doing an action quite a lot. or we can say used before a number to mean approximately; about:
- সংখ্যার পূবে, ‘প্রায়’ কিংবা ‘কাছাকাছি’ বোঝাতে adverb হিসেবে some ব্যবহৃত হয়।

• Examples; 
- The water is some 20 to 30 meters beneath the ground.
- There were some twenty people there.
- প্রায় অর্থে এখানে some, adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner's Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
What is the masculine gender of 'Dame'?
  1. Sir
  2. Dam
  3. Boar
  4. Abbot
সঠিক উত্তর:
Sir
উত্তর
সঠিক উত্তর:
Sir
ব্যাখ্যা
• Dame (feminine gender)
English Meaning: An elderly or mature woman; the title given to a woman with the rank of Knight Commander or holder of the Grand Cross in the Orders of Chivalry.
Bangla Meaning: (প্রাচীন প্রয়োগ) নারী, বিশেষত বিবাহিত নারী; রাষ্ট্রীয় খেতাবের কোনো একটি বর্গে সর্বোচ্চ উপাধিপ্রাপ্ত মহিলা; ঐ উপাধি।
- এর masculine gender: Sir - পুরুষের উদ্দেশ্যে ইংরেজিতে ব্যবহৃত ভদ্র সম্বোধন রীতি; মহোদয়; জনাব।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Dam (feminine gender)

English Meaning: An elderly or mature woman; the title given to a woman with the rank of Knight Commander or holder of the Grand Cross in the Orders of Chivalry.
Bangla Meaning: (চতুষ্পদ জন্তুর) মা বা পশুদের জননী/সম্রাজ্ঞী।
- এর masculine gender: Sire - কোনো পশুর জনক।

Boar (Masculine gender)
English Meaning: A male pig kept for breeding on a farm, or a type of wild pig
Bangla Meaning: বন্য মর্দা শূকর।
- এর Feminine Gender - Sow (পূর্ণবয়স্ক শূকরী)।

• Abbot: [masculine]
English meaning: A man who is in charge of a monastery.
Bangla meaning: মঠাধ্যক্ষ।
- এর feminine gender: Abbess (মঠাধ্যক্ষা)

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner's Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.

১৪.
They worked diligently on the project. Here, 'diligently' is used as -
  1. Adverb of frequency
  2. Adverb of supposition
  3. Adverb of manner
  4. Adverb of Degree
সঠিক উত্তর:
Adverb of manner
উত্তর
সঠিক উত্তর:
Adverb of manner
ব্যাখ্যা
• They worked diligently on the project. Here, 'diligently' is used as - Adverb of manner.

• Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। 
- এর দ্বারা কোন কাজ কেমনভাবে সংঘটিত হয় তা জানা যায়। 
- Most of these adverbs have 'ly' at its end, such as, clearly, quickly, badly, slowly etc.

• সুতরাং, প্রশ্নে উল্লেখিত বাক্যটির diligently হলো Adverb of manner.
- কারণ এখানে verb কে যদি 'how বা 'কিভাবে' দ্বারা প্রশ্ন করা হয় যে তারা কাজটি কিভাবে করেছে, তাহলে উত্তর পাওয়া যাবে diligently.

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
- Adverb of frequency কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায়। 
- Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc.

• Adverb of supposition/ concession/ contrast
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

• Adverb of Degree:
- কোন কাজ কতটা বা কি পরিমাণ সম্পন্ন হয় তা বোঝাতে Adverb of Degree ব্যবহার হয়। এ ধরণের Adverb গুলি হল:
Enough, Almost, quite, totally, deeply, greatly, fully, Somewhat, too, little, rather ইত্যাদি।
১৫.
What is the adjective form of the word 'Coward'?
  1. Cowardful
  2. Cowardious
  3. Cowardly
  4. Cowardice
সঠিক উত্তর:
Cowardly
উত্তর
সঠিক উত্তর:
Cowardly
ব্যাখ্যা

• Coward (noun)
English Meaning: A person who is not brave and is too eager to avoid danger, difficulty, or pain.
Bangla Meaning: ভীরু; কাপুরুষ।
- এর adjective form হচ্ছে - গ) Cowardly (Adjective) - কাপুরুষোচিত, কাপুরুষের মত।

• Cowardly (adjective)
English Meaning: (of a person) not at all brave and too eager to avoid danger, difficulty, or pain.

Examples: 
- He was too cowardly to give the order.
- These are not cowardly people, but they are cautious.

• Cowardly (adverb) (old use)
English Meaning: In a way that shows someone is not at all brave and is too eager to avoid danger, difficulty, or pain.

Example:
- We will not retreat or act cowardly.

• অপশনে উল্লিখিত শব্দ গুলোর মধ্যে -
ক) Cowardful বলে কোনো শব্দ হয় না।
খ) Cowardious বলে কোনো শব্দ হয় না।
ঘ) Cowardice (Noun) কাপুরুষতা।

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner's Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.

১৬.
We only need _____ bread to make sandwiches for the picnic.
  1. a little
  2. a few
  3. fewer
  4. a loafs of
সঠিক উত্তর:
a little
উত্তর
সঠিক উত্তর:
a little
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
- Complete sentence: We only need a little bread to make sandwiches for the picnic.

• Bread (uncountable noun)
- রুটি; পাউরুটি।

• little, a little, a few, few, fewer এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few, fewer বসে countable noun এর ক্ষেত্রে।

• Few - নেই বললেই চলে; Little: সামান্য বা কিঞ্চিৎ।
• A few - সামান্য পরিমাণে/ কয়েকটি; A little: অল্প বা স্বল্প।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
- A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যে bread হচ্ছে uncountable noun, তাই এর পূর্বে  little, some, a little, a lot of, much ইত্যাদি determiner ব্যবহার করা যায়।
- কোন uncountable noun -এর পূর্বে a piece of, two-piece of, a slice of, an ear of, a bar of, a clap of, a gust of, a slice of ইত্যাদি বসিয়ে plural meaning -এ ব্যবহার করা যায়।
- তবে, bread এর পূর্বে 'loaves of' ব্যবহার করে plural করতে হয়।
১৭.
We arrived early enough to get good seats. Here 'enough' is used as -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Preposition
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• Enough বাক্যে adjective, adverb এবং noun হিসেবে ব্যবহৃত হতে পারে।
• We arrived early enough to get good seats. Here 'enough' is used as - Adverb.
- উক্ত বাক্যে early (adjective) এরপরে বসে enough এটিকে modify করায় adverb হয়েছে।

• Enough (adverb)
- used after an adjective, adverb, or verb to mean to the necessary degree:
- যেমন: You know well enough what I mean.
- এখানে well - adverb কে modify করার কারণে adverb হবে।

• অন্যদিকে, 
• Enough (Noun) (object হিসেবে)
- I have had enough of this.
- Had - verb এর Object হিসেবে এখানে noun.

• Enough (adjective)
- noun এর পূর্বে বসে adjective হিসেবে ব্যবহৃত হয়.
- He has enough money to buy a car.
- There's too much work and not enough people to do it.
- প্রথম বাক্যে Money - noun কে modify করার কারণে এখানে Adjective.
- দ্বিতীয় বাক্যে - people - কে modufy করেছে বিধায় এটি adjective.

• Use of Enough:
- noun, adjective, adverb কে modify করার মাধ্যমে Enough সবসময় জায়গা পরিবর্তন করে।
- adjective/ adverb + enough বসে।
- enough + noun বসে।

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner's Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Identify the correct sentence.
  1. The scenery in the countryside are truly mesmerizing.
  2. His luggages were inspected by the security team.
  3. The cattle was grazing in the open field.
  4. Unforeseen circumstances have delayed the project.
সঠিক উত্তর:
Unforeseen circumstances have delayed the project.
উত্তর
সঠিক উত্তর:
Unforeseen circumstances have delayed the project.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Unforeseen circumstances have delayed the project. বাক্যটি সঠিক।
- Circumstances সর্বদা Plural হিসেবে ব্যবহৃত হয়।
- এর কোন Singular Form নেই; তাই এর পর Verb-ও Plural হবে।

• কিছু Noun সর্বদা plural অর্থে ব্যবহৃত হয় এবং এদের সাথে 
- যেমন: alms, amends, aborigines, ashes, assets, belongings, bowels, environs, fetters, measles, nuptials, poultry, proceeds, savings, scissors, spectacles, cattle, surroundings, tidings, trousers, vitals ইত্যাদি।

• কিছু শব্দ আছে যেগুলো সবসময় Singular হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
- যেমন: information, scenery, machinery, advice, hair, alphabet, luggage, politics, physics, economics, The United States of America, Gulliver's Travels, etc.
- এদের সাথে singular verb ব্যবহৃত হয়।

• অন্যদিকে, 
ক) বাক্যে scenery singular noun আছে তাই এর verb টি are এর স্থলে is/was বসলে বাক্যটি সঠিক হবে।
- Correct sentence: The scenery in the countryside is truly mesmerizing.

খ) বাক্যে - Luggages এবং were এর ব্যবহার ভুল কারণ এর কোনো plural form ও এর সাথে plural verb হয় না।
- Correct sentence: His luggag was inspected by the security team.

গ) বাক্যে cattele এর সাথে plural verb were বসলে বাক্যটি সঠিক হবে।
- Correct sentence: The cattle were grazing in the open field.
১৯.
Anyone can join the club if they are interested. Here 'anyone' is used as -
  1. Relative Pronoun
  2. Distributive Pronoun
  3. Indefinite Pronoun
  4. Demonstrative Pronoun
সঠিক উত্তর:
Indefinite Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Indefinite Pronoun
ব্যাখ্যা
• Anyone can join the club if they are interested. Here 'anyone' is used as - Indefinite Pronoun.
- Anyone, anybody and anything are indefinite pronouns.
- We use anyone, anybody and anything to refer to both an open, unlimited set of things or people and specific things or people.

• Indefinite Pronoun:

- অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronounce কে বলে Indefinite Pronoun.
- Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল: All, one, none, anyone, some, many, several ইত্যাদি।

• Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun (He, I, we, me, it)
2. Demonstrative Pronoun (this, that)
3. Interrogative Pronoun (what, who)
4. Relative Pronoun (what, who, that)
5. Indefinite Pronoun (one, some, any, all, many)
6. Distributive Pronoun (each, every)
7. Reflexive Pronoun (myself, themselves)
8. Reciprocal Pronoun (each other, one another)
২০.
He reached ____ the airport just in time for his flight.
  1. at
  2. in
  3. to
  4. No preposition needed
সঠিক উত্তর:
No preposition needed
উত্তর
সঠিক উত্তর:
No preposition needed
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - No preposition needed.
- Correct sentence: He reached the airport just in time for his flight.

• কিছু কিছু verb এর পর preposition বসে না।
- এই verb গুলো transitive verb বলে এদের পরে কোন preposition বসে না, সরাসরি object বসে।
• এগুলা হলো:
Reach (পৌঁছান),
resemble (সদৃশ হওয়া),
violate (অমান্য করা, লংঘন করা),
discuss (আলোচনা করা),
resign (চাকরি ত্যাগ করা),
sign (সই করা),
investigate (তদন্ত করা),
recommend ( অনুমোদন করা),
order (আদেশ করা),
command (আদেশ করা),
enter (প্রবেশ করা) ইত্যাদি। 

- তাই প্রশ্নোক্ত বাক্যে কোন preposition বসবে না।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২১.
Identify the correct sentence.
  1. The Rich have a different lifestyle compared to the Poor.
  2. The Riches have a different lifestyle compared to the Poor.
  3. The Rich has a different lifestyle compared to the Poor.
  4. The Riches has a different lifestyle compared to the Poor.
সঠিক উত্তর:
The Rich have a different lifestyle compared to the Poor.
উত্তর
সঠিক উত্তর:
The Rich have a different lifestyle compared to the Poor.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - The Rich have a different lifestyle compared to the Poor.

• প্রশ্নে উল্লেখিত বাক্যে rich( ধনী; সম্পদশালী) হচ্ছে adjective.
- এবং এর পূর্বে the, article টি বসায় তা plural common noun এ পরিণত হয়েছে।
- এছাড়া, adjective এর সাথে কখনো -s/es যুক্ত হয় না।
- Adjective যদি জাতিকে নির্দেশ করে তাহলে এর পূর্বে the বসে এবং এটি plural commom noun হয়ে যায় এবং plural verb গ্রহণ করে। 
- বাক্যে rich দ্বারা সকল ধনীকে বুঝিয়েছে এর ফলে এর পূর্বে the বসেছে।

• More examples: 
- The poor struggle to fulfill their needs.
- The Poor often face more challenges.
-The Young are often more adaptable to change.
২২.
Liberty stands tall, a symbol of freedom and hope for all.
Here 'Liberty' is a -
  1. Masculine gender
  2. Neuter gender
  3. Feminine gender
  4. Common gender
সঠিক উত্তর:
Feminine gender
উত্তর
সঠিক উত্তর:
Feminine gender
ব্যাখ্যা
• Liberty stands tall, a symbol of freedom and hope for all.
- Here 'Liberty' is a - Feminine gender.

• Objects without life are often personified, that is, spoken of as if they were living beings and We then regard them as males or females.
- অর্থাৎ জড় পদার্থের উপরেও কখনো কখনো ব্যক্তিভাব আরোপিত হয়, তখন সেগুলোকে feminine or masculine gender ধরা হয়।
- এমন ক্ষেত্রে সাধারণত strength and violence বোঝাতে Masculine gender এবং beauty, gentleness and gracefulness ইত্যাদি বোঝাতে Feminine gender ধরা হয়।

- The Sun, Summer, Winter, Time, Death, ইত্যাদি সর্বদাই masculine gender.
- The Moon, the Earth, Spring, Autumn, Nature, Liberty, Justice, Mercy, Peace, Hope, Charity, Ship হচ্ছে Feminine gender.

Source: High School English Grammar and Composition by Wren and Martin.
২৩.
Only ____ were left on the shelf after the sale.
  1. a few books
  2. few books
  3. fewer books
  4. a fewer book
সঠিক উত্তর:
a few books
উত্তর
সঠিক উত্তর:
a few books
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a few books
- Complete sentence: Only a few books were left on the shelf after the sale.

• Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহৃত হয়। 
- Countable noun এর ক্ষেত্রে only a few এবং uncountable noun এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়।

• A few অর্থ - কিছু সংখ্যক।
- কয়েকজন বা কিছু সংখ্যক বুঝাতে Countable Noun এর পুর্বে a few বসে এবং A few এর পরবর্তী noun ও verb উভয়ই plural হয়

Structure: 
Only + a few/ a few of + plural countable noun + plural verb + ext.
Only + a little/ a little of + uncountable noun + singular verb + ext.
২৪.
She was all alone in the house after everyone left. Here 'all' is used as -
  1. Preposition
  2. Adverb
  3. Adjective
  4. Pronoun
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• All এমন একটি শব্দ যা ব্যবহার ভেদে বাক্যে বিভিন্ন parts of speech হিসেবে বসতে পারে।
- She was all alone in the house after everyone left. Here 'all' is used as - Adverb.

• Adverb (adverb) 
- Completely অথবা সম্পূর্ণভাবে বা একেবারে অর্থে All adverb হয়।
- যেমন: 
- She was all alone in the house after everyone left.
- ('alone' adverb কে modify করায় এখানে adverb)

• When all refer to the subject of a clause, it usually comes in the normal mid position for adverbs (between the subject and the main verb, or after the modal verb or first auxiliary verb, or after be as a main verb):
- অর্থাৎ, adverb হিসাবে all, subject and main verb এর মাঝে বসে, বা modal verbs এর পরে কিংবা first auxiliary verb টির পরে বসে; কিংবা main verb এর পরে বসে একে মডিফাই করে।
যেমন:
- The kids all go to school on the same bus. (between the subject and the main verb)
- These items could all have been bought cheaper on the Internet. (after the modal verb)
- The students are all here now. (after be as a main verb)

অন্যদিকে, 
• All (pronoun)
- সবাই; সব, সবকিছু ইত্যাদি অর্থে Perosonal pronouns like (you, we, it, I) ইত্যাদির পূর্বে all pronoun হিসেবে বসে।
- আবার, subject হিসেবেও All pronoun হয়ে থাকে।
- All is well that ends well
- বাক্যে all হচ্ছে pronoun.
- (বাক্যের subject হিসেবে ব্যবহৃত হওয়ায় Pronoun)

 • All (Noun)
- He sacrificed his all for the welfare of his children.
- His possessive case এর object হিসেবে noun.

• All (Adjective)
- Adjective হিসেবে all যেকোনো noun word এর পূর্বে বসে একে modify করে থাকে।
-  All employees gathered into the entry to welcome the guest.
- এই বাক্যে Noun 'employees' কে modify করায় all এখানে adjective.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
What is the adjective form of the word 'Deter'?
  1. Deterrent
  2. Deter
  3. Deterrence
  4. Deterious
সঠিক উত্তর:
Deterrent
উত্তর
সঠিক উত্তর:
Deterrent
ব্যাখ্যা
• The adjective form of the word 'Deter' is- Deterrent. 

• Deterrent (adjective)
English Meaning: Making someone less likely to do something by making it difficult for them to do it or by making them realize that it will have bad results.
Bangla Meaning: নিরোধক।

Other Forms: 
- Deter (verb transitive) (from) নিরুৎসাহিত করা; বাধা দেওয়া: Nothing can deter me from trying again.
- Deterrence (noun) বাধা।
- Deter (Verb) (বাঁধা দেওয়া)। 

Example Sentence: 
1. Do you think that capital punishment is a deterrent to crimes?
2. The cold wet evenings are not a deterrent to the training of the enthusiastic group.

SourceL Live MCQ Lecture.
২৬.
What is the adjective form of the word 'Transcend'?
  1. Transcend
  2. to neglect Transcendentalist
  3. Transcendentally
  4. Transcendent
সঠিক উত্তর:
Transcendent
উত্তর
সঠিক উত্তর:
Transcendent
ব্যাখ্যা
• Transcend (verb)
Bangla Meaning: শব্দের অর্থ সীমা ছাড়িয়ে যাওয়া।
- এর adjective form দুইটি।
- যথা: 
- Transcendent (adjective) সবাইকে ছাড়িয়ে গেছে এমন। 
- Transcendental (adjective) (১) অলৌকিক; মানুষের জ্ঞানে কুলায় না এমন; অভিজ্ঞতা দিয়ে বোঝা যায় না এমন; 
এর Noun form হবে Transcendence যার অর্থ সীমাতিক্রমী।

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Transcendentally (adverb)
• Transcendentalism(noun) [uncountable noun] অলৌকিক দর্শন; অভিজ্ঞতায় নয়, মানসিক প্রক্রিয়ায় জ্ঞানলাভে বিশ্বাসী মতবাদ।
• Transcendentalist (noun) অলৌকিকতাবাদী।

Source:
1. Merriam Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.  
২৭.
Everyone but Sarah attended the meeting. Here 'but' is used as -
  1. Pronoun
  2. Preposition
  3. Adverb
  4. Adjective
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা
• Everyone but Sarah attended the meeting. Here 'but' is used as - Preposition.

• But (preposition):
Meaning - ব্যতিরেকে, ছাড়া।

• Everyone but Sarah attended the meeting.
- সারা ব্যতীত সকলেই সভায় উপস্থিত ছিলেন।
- এখানে 'but' হচ্ছে preposition কারণ 'but' শব্দটি noun (Sarah) এর পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করছে।

• অন্যদিকে,
- But (Conjunction): কিন্তু; তবে।
- Used to indicate the impossibility of anything other than what is being stated.
- Used to introduce a response expressing a feeling such as surprise or anger.
- Used to introduce a phrase or clause contrasting with what has already been mentioned.
• Example:
- He never writes a word but he carefully weighs.
- এখানে 'but' হচ্ছে conjunction কারণ দুটি বাক্যাংশকে যুক্ত করেছে।

• But (adverb) - শুধু; কেবল; মাত্র।
- জোড় দেয়ার জন্য ব্যবহৃত হয়।
- Used as No more than; only.
He is but a shadow of his former self - এই বাক্যে 'but' is an Adverb

But (pronoun) - এমন কেউ/কিছু যে/যা....না।
- There is not one of them but wants to deceive us.
- এখানে 'but' হচ্ছে pronoun কারণ noun এর বিকল্প হিসেবে বসেছে।

Source:
1. Cambridge Dictionary,
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Merriam-Webster Dictionary..
২৮.
What did you write down? Here 'down' is a/an -
  1. Adverb
  2. Adjective
  3. Preposition
  4. Noun
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• What did you write down?
- Here 'down' is an Adverb.

• বাক্যের শেষে Preposition থাকলে তা সাধারণত Adverb হিসেবে ব্যবহৃত হয়।
-  এছাড়াও, এখানে Down adverb, কারণ down এখানে verb (write) কে modify করছে। 
- যে সকল word কোন Noun এবং Pronoun ছাড়া Adjective, verb, অন্য কোন Adverb অথবা কোন sentence কে modify বা qualify করে তাদেরকে Adverb বলে।

• অন্য Parts of Speech হিসাবে -
• Down (Adjective):
- The down train is late today.
- down শব্দটি train কে modify করছে।
- তাই, down শব্দটি একটি adjective.

• Down (Verb):
- The pilot had to down the aircraft in an emergency landing.
- ‘Down’ শব্দটি বাক্যে verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Down (Preposition):
- Tears ran down her face.
- এখানে down শব্দটি noun 'her face' এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এর সম্পর্ক স্থাপন করছে বিধায় এটি preposition.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৯.
What is the plural form of the word 'Apparatus'?
  1. Apparatus
  2. Apparatuses
  3. Both of these
  4. None of these
সঠিক উত্তর:
Both of these
উত্তর
সঠিক উত্তর:
Both of these
ব্যাখ্যা
• Apparatus [Countable noun]
English Meaning: the technical equipment or machinery needed for a particular activity or purpose.
Bangla Meaning: কোনো উদ্দেশ্যে সন্নিবেশিত যন্ত্রপাতি, স্বাভাবিক প্রক্রিয়া সম্পাদনকারী দেহযন্ত্র।

• Oxford Learner's Dictionary and Cambridge Dictionary অনুযায়ী,
- Apparatus এর plural form হচ্ছে Apparatuses.

• Merriam Webster Dictionary অনুযায়ী,
Apparatus এর plural form হচ্ছে - Apparatus or Apparatuses দুটোই।

• যেহেতু, প্রশ্নে Apparatus এবং Apparatuses দুটোই রয়েছে এবং Both of these অপশনে আছে তাই এটিই সঠিক উত্তর।
৩০.
She will be going _____ a plane to Paris.
  1. on
  2. in
  3. by
  4. through
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
• সাধারণত যাতায়াত মাধ্যম বুঝাতে preposition হিসেবে by বসে।
- কিন্তু যাতায়াত মাধ্যম বুঝাতে যানবাহনের নামের পূর্বে determiner (my/a/the) থাকলে এদের পূর্বে on বসে।
- ব্যতিক্রম- car, taxi এর পূর্বে determiner থাকলে in বসে।

• প্রশ্নে উল্লেখিত বাক্যে যেহেতু plane এর পূর্বে a আছে, তাই শূন্যস্থানে on বসবে।
- Complete sentence: She will be going on a plane to Paris.
৩১.
Which of the following sentences contain a reciprocal pronoun?
  1. Each student gave their report to the teacher.
  2. They looked at each other and smiled.
  3. The book that you lent me is fascinating.
  4. Everything was ready for the event.
সঠিক উত্তর:
They looked at each other and smiled.
উত্তর
সঠিক উত্তর:
They looked at each other and smiled.
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যগুলোর মধ্যে - They looked at each other and smiled.- This sentence contains a reciprocal pronoun.
- এখানে, each other হচ্ছে reciprocal pronoun.

• Reciprocal pronoun:
- এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়।
- পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়, যারা reciprocal pronoun নামে পরিচিত।
- One another, Each other হচ্ছে Reciprocal pronoun.

- সাধারণত দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে each other.
- দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে one another ব্যবহৃত হয়।

• অন্যদিকে, 
ক) Each student gave their report to the teacher - এই বাক্যে দুইটি pronoun রয়েছে।
- Each, Distributive pronoun and their, Personal Pronoun.

গ) The book that you lent me is fascinating - বাক্যে তিনটি pronoun রয়েছে।
- That এখানে relative pronoun এবং you and me হচ্ছে personal pronoun.

ঘ) Everything was ready for the event.বাক্যে Everything হচ্ছে Indefinite Pronoun.
৩২.
Fill in the gap with appropriate pronouns. The gift was for ______.
  1. we and you
  2. her and you
  3. her and them
  4. he and I
সঠিক উত্তর:
her and them
উত্তর
সঠিক উত্তর:
her and them
ব্যাখ্যা
• শূন্যস্থানে  সঠিক উত্তর হবে - her and them
-Complete sentence: The gift was for her and them.

• সাধারণত preposition এরপর সবসময় objective pronoun বসে।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে - her and them হচ্ছে objective pronoun.
- এর subjective form হচ্ছে - she and they.

• ইংরেজিতে কোনো বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person (you), তারপর third person(he, she, they, it, rahim, Karim) এবং শেষে first person (I, we)
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।
- যেমন: You, he and I are present.
 
• কিন্তু দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। 
- অর্থাৎ first person'+ second person +third person + auxiliary verb এর plural form.
- যেমন: I, you and he are guilty.

উল্লেখ্য যে, 
- '231' অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- '23' অর্থাৎ প্রথমে second person, তারপর third person.
- '21' অর্থাৎ, second person এরপর  first person.
- '31' নিয়মে অর্থাৎ third person ও এরপরে first person.
৩৩.
He tends to brood _______ his past mistakes.
  1. upon
  2. at
  3. for
  4. on
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - He tends to brood on his past mistakes.

• Brood (over/on/about something)
English Meaning: To think a lot about something that makes you annoyed, anxious or upset
Bangla Meaning: কোনো কিছু সম্পর্কে শান্ত ও গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা।
- সুতরাং, কোন কিছু নিয়ে গভীরভাবে দীর্ঘক্ষণ চিন্তা করা অর্থে Brood এরপর preposition হিসাবে on/over/about বসে।

Examples: 
- She sat there brooding over her misfortunes.
- You're not still brooding on what he said, are you?
- She would brood about the decision for days.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Identify the word which is always singular.
  1. Billiards
  2. Bellows
  3. Scissors
  4. Goods
সঠিক উত্তর:
Billiards
উত্তর
সঠিক উত্তর:
Billiards
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Billiards is always singular.

• কিছু word দেখতে plural হলেও singular হিসেবে ব্যবহৃত হয়।
যেমন:
1) Names of subjects - Mathematics, Physics, Electronics, etc.
2) Names of common diseases - Measles, Mumps, Rickets.
3) Names of some games - Billiards, Draughts.
4) The word ‘News’, Athletics etc.
5) Ethics (নীতিবিদ্যা) singular হিসেবে বুবহৃত হয়।

• ইংরেজি গ্রামারে কিছু কিছু noun আছে যেগুলোর কোনো singular form হয় না অর্থাৎ they always remains plural.
- এমন  কিছু উদাহরণ হচ্ছে - Bellows, Spectacles, stairs, goods, scissors ইত্যাদি।

Source: Cambridge Dictionary.

৩৫.
We need ______ more to reach our fundraising goal.
  1. a few dollars
  2. a little dollar
  3. little dollar
  4. few dollars
সঠিক উত্তর:
a few dollars
উত্তর
সঠিক উত্তর:
a few dollars
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a few dollars.
- Complete sentence: We need a few dollars more to reach our fundraising goal.

• little, a little, a few, few, fewer এর ব্যবহার:

- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few, fewer বসে countable noun এর ক্ষেত্রে।

• Few - নেই বললেই চলে; Little: সামান্য বা কিঞ্চিৎ।
• A few - সামান্য পরিমাণে/ কয়েকটি; A little: অল্প বা স্বল্প।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
- A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।

• Dollar (noun) - যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর কয়েকটি দেশে ব্যবহৃত মুদ্রার নাম।
- এর plural হচ্ছে Dollars.
- নিয়মানুযায়ী, প্রশ্নোক্ত বাক্যটির ক্ষেত্রে, যেহেতু 'dollar' countable noun তাই এর পূর্বে a few বসবে এবং কিছু সংখ্যক অর্থে dollars হবে।