পরীক্ষা আর্কাইভ

Sonali Bank Ltd. Officer (Cash)

পরীক্ষাAUSTতারিখ২২ ফেব্রুয়ারি, ২০১৯সময়50 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Sonali Bank Ltd. Post Name: Officer (Cash) (গ্রেড-১০) Exam Date: 22.02.2019 Faculty Name: Ahsanullah University of Science & Technology (AUST)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Sonali Bank Ltd. Officer (Cash)

AUST · ২২ ফেব্রুয়ারি, ২০১৯ · ৮০ প্রশ্ন

.
Q. (01-04): Select the word that is most closely similar in meaning to the original word. 01. STALEMATE 
  1. ক) Degeneration
  2. খ) Deadlock
  3. গ) Exhaustion
  4. ঘ) Settlement
ব্যাখ্যা
• STALEMATE - দাবা খেলায় চালমাত- যে অবস্থান থেকে আর কোনো চাল দেওয়া সম্ভবপর নয়, বিতর্ক বা বিবাদের পূর্ণ অচলাবস্থা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Degeneration - পর্যবসিত/অধপতিত/পরিভ্রষ্ট হওয়া।
খ) Deadlock - অচলাবস্থা।
গ) Exhaustion - নিঃশেষিত অবস্থা; চরম পরিশ্রান্তি।
ঘ) Settlement - নিষ্পত্তি; মীমাংসা; পরিশোধ
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে  Deadlock শব্দটি STALEMATE এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- তাই সঠিক উত্তর -  Deadlock.

Source: Bangla Academy Dictionary.
.
PERPETUAL
  1. ক) Never ending
  2. খ) Perfect
  3. গ) Confused
  4. ঘ) Seasonal
ব্যাখ্যা
• PERPETUAL - অনন্ত; অন্তহীন; বিরতিহীন

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Never ending - শেষ না হওয়া, অন্তহীন
খ) Perfect - নিখুঁত; উৎকৃষ্ট
গ) Confused - গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা:
ঘ) Seasonal - ঋতুনির্ভর; মৌসুমি; আবর্ত
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Never ending শব্দটি PERPETUAL এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- তাই সঠিক উত্তর -  Never ending.

Source: Bangla Academy Dictionary.
.
ZEALOUS
  1. ক) Ardent
  2. খ) Jealous
  3. গ) Jealous
  4. ঘ) Impatient
ব্যাখ্যা
• ZEALOUS - অত্যন্ত আগ্রহশীল

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Ardent - অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী
খ) Jealous -  পরশ্রীকাতর; ঈর্ষাকাতর
গ) Jealous -  পরশ্রীকাতর; ঈর্ষাকাতর
ঘ) Impatient - অসহিষ্ণু; অধৈর্য
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Ardent শব্দটি ZEALOUS এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- তাই সঠিক উত্তর - Ardent

Source: Bangla Academy Dictionary.
.
UNBEARABLE
  1. ক) Tolerable
  2. খ) Acceptable
  3. গ) Undefeated
  4. ঘ) Unpleasant
ব্যাখ্যা
• UNBEARABLE -  অসহ্য; অসহনীয়; দুঃসহ।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Tolerable - বিনা প্রতিবাদে মেনে নেওয়া বা সহ্য করা; বরদাস্ত করা।
খ) Acceptable - গ্রহণযোগ্য; সন্তোষজনক।
গ) Undefeated - এই রকম কোনো শব্দ হয় না।
ঘ) Unpleasant - অপ্রীতিকর; অপ্রিয়; অরুচিকর।
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Unpleasant শব্দটি  UNBEARABLE এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- তাই সঠিক উত্তর - Unpleasant

Source: Bangla Academy Dictionary.
.
Find the correctly spelt word.
  1. ক) Omineous
  2. খ) Ommineous
  3. গ) Omenous
  4. ঘ) Ominous
ব্যাখ্যা
Ominous (adjective)
English Meaning: giving the worrying impression that something bad is going to happen; threateningly inauspicious.
Bangla Meaning: দুর্লক্ষণযুক্ত; অলক্ষুণে; অশুভ

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
.
Find the correctly spelt word.
  1. ক) Acquariam
  2. খ) Aquarium
  3. গ) Acquerium
  4. ঘ) Aquarim
ব্যাখ্যা
• Aquarium (noun)
English Meaning: A tank in which fish are kept is called an - aquarium.
Bangla Meaning: জীবন্ত মাছ ও জলজ উদ্ভিদ সংরক্ষণ ও প্রদর্শনের কৃত্রিম জলাধার; মৎস্যাধার।

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
.
Find the correctly spelt word.
  1. ক) Amatuer
  2. খ) Amature
  3. গ) Amateur
  4. ঘ) Ameteur
ব্যাখ্যা
• Amateur (noun)
English Meaning: a person who engages in a pursuit, especially a sport, on an unpaid rather than a professional basis, a person who is incompetent or inept at a particular activity.
Bangla Meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ, আনাড়ি; ত্রুটিপূর্ণ।

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
.
Find the correctly spelt word.
  1. ক) Adulation
  2. খ) Adlation
  3. গ) Aduletion
  4. ঘ) Addulation
ব্যাখ্যা
Adulation (noun)
English Meaning: excessive admiration or praise.
Bangla Academy: অতিপ্রশংসা; তোষামোদ; অতিভক্তি প্রদর্শন; স্তাবকতা।

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
.
Q. (09-12): Each sentence has four parts, marked (A), (B), (C) and (D). Identify the incorrect part of the sentence. 09. Canals are (A) artificial waterways, often constructed (B) either to transport heavy loads or to (C) delivering water (D) to cities and farms.
  1. ক) artificial
  2. খ) either
  3. গ) delivering
  4. ঘ) to cities
ব্যাখ্যা
• এখানে parallelism এর নিয়ম অনুসরণ করতে হবে।
- তাই প্রথমে Either + infinitive+ verb  থাকার কারণে পরের অংশেও infinitive +verb বসাতে হবে।
- সে অনুসারে (c) part এ error রয়েছে।
- সুতরাং, to delivering এর স্থলে to deliver হলে বাক্যটি সঠিক হবে।
১০.
(A) The pineapple, a fruit (B) grow in tropical climates (C) throughout the world, (D) is native to parts of South America.
  1. ক) the
  2. খ) grow
  3. গ) throughout
  4. ঘ) is
ব্যাখ্যা
• বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - grow. 
- The pineapple, noun এরপর  a fruit, apposition হিসেবে বসেছে এবং এর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। 
- Apposition যুক্ত অংশে কোন finite verb এর প্রয়োজন নেই, তাই grow এর past participle হিসাবে grown বসালে বাক্যটি সঠিক হবে।
১১.
A large (A) number of automobile (B) part are now (C) made of plastic (D) instead of steel. 
  1. ক) number
  2. খ) part
  3. গ) made
  4. ঘ) instead
ব্যাখ্যা
• প্রদত্ত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে part.
- কারন নিয়মানুযায়ী, A large number of + plural noun হয়। 
- সুতরাং, part এর plural form parts হলে বাক্যটি শুদ্ধ হবে।
১২.
Although a kangaroo (A) normally uses (B) its large feet and strong legs (C) for hopping, (D) but it can also swim.
  1. ক) normally
  2. খ) its large feet
  3. গ) for hopping
  4. ঘ) but it can
ব্যাখ্যা
• Although শব্দের অর্থ যদিও।
- Although যুক্ত বাক্য দুইটি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে।
- Although দ্বারা দুটি clause যুক্ত হয় আর although বাক্যের শুরুতে ব্যবহৃত হলে দুটি clause এর মাঝে comma ব্যবহৃত হয়।
- কিন্তু দুই clause এর মাঝে কোনো conjunction বসে না। 
- তাই but ব্যতীত কেবল it can বসালে বাক্যটি সঠিক হবে।
১৩.
Q. (13-16) Fill in the blank with right option. 13. Many modern medicines are derived ________ plants and animals.
  1. ক) from
  2. খ) on
  3. গ) for
  4. ঘ) in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - from. 
• Derive from  উৎপন্ন/উদ্ভূত হওয়া
- Complete Sentence: Many modern medicines are derived from plants and animals.

Source: Bangla Academy Dictionary.
১৪.
It's not easy to change people's ________ toward a certain problem.
  1. ক) idea
  2. খ) opinion
  3. গ) attitude
  4. ঘ) thinking
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) idea - ভাব; চিন্তা; ধারণা
খ) opinion - পূর্ণাঙ্গজ্ঞানের উপর প্রতিষ্ঠিত নয় এমন বিশ্বাস বা ধারণা; মত।
গ) attitude -  ভঙ্গি; দেহভঙ্গি
ঘ) thinking - চিন্তাশীল; মেধাবী; বুদ্ধিমান।
- সুতরাং, বোঝা যাচ্ছে context অনুসারে শূন্যস্থানে attitude শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে। \
- তাই সঠিক উত্তর attitude।
- complete sentence: It's not easy to change people's attitude toward a certain problem.

Source: Bangla Academy Dictionary.
১৫.
AIDS is not a diseases that can be ___________ through the air or by insects.
  1. ক) circulated
  2. খ) transferred
  3. গ) transmitted
  4. ঘ) disseminated
ব্যাখ্যা
Transmit - 
To pass a disease from one person or animal to another.

এখানে যেহেতু রোগ সংক্রমণ সম্পর্কে বলা হয়েছে তাই Transmitted ব্যবহৃত হবে। 
 ---------------------------
অপশনগুলো -
Circulate - বৃত্তাকারে ক্রমাগত ঘোরা; এক স্থান থেকে অন্য স্থানে মুক্তভাবে চলাচল করা
Transfer - বদলি করা; স্থানান্তর করা।
Transmit - হস্তান্তর করা; প্রেরণ করা; সঞ্চারিত করা।
Disseminat - ধারণা, তত্ত্ব ইত্যাদি প্রচার করা; বিতরণ করা।

Source: Cambridge Dictionary & Accessible Dictionary
১৬.
I shall ring you up as soon as _________.
  1. ক) I will arrive
  2. খ) I shall be arriving
  3. গ) I shall arrive
  4. ঘ) I arrive
ব্যাখ্যা
• Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - I arrive.
- Complete sentence: I shall ring you up as soon as I arrive.
১৭.
'লিপিমালা' রচনা কে করেছেন?
  1. ক) কাশীরাম দাস
  2. খ) দ্বিজরাম দেব
  3. গ) রাম রাম বসু
  4. ঘ) মুক্তরাম সেন
ব্যাখ্যা
'লিপিমালা' রচনা করেছেন- রামরাম বসু।   

রামরাম বসু
- রামরাম বসু- ১৭৫৭ সালে হুগলির চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন। 
- কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাত ছিলেন রামরাম বসু।
১৮০১ সালের মে মাসে ফোর্ট উইলিয়ম কলেজে কেরীর অধীনে
বাংলা বিভাগের সূচনা হলে, রামরাম সেখানে সহকারী মুন্সি হিসেবে নিযুক্ত হন।
- রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।
- এই গ্রন্থটি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম কোন গ্রন্থ।

উৎসঃ লাল নীল দীপাবলি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
১৮.
'হ্ম' এই যুক্ত বর্ণটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
  1. ক) হ্ + ম
  2. খ) ক্ + ষ্ + ম
  3. গ) ক্ + ষ
  4. ঘ) খ + ম
ব্যাখ্যা
'হ্ম' এই যুক্ত বর্ণটি 'হ্‌ + ম' বর্ণের সমন্বয়ে গঠিত। 

হ্‌ + ম = হ্ম।
যেমন - ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণ, ব্রহ্মাণ্ড ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
১৯.
কোনটি রূঢ়ি শব্দ?
  1. ক) জলধি
  2. খ) মধুর
  3. গ) কর্তব্য
  4. ঘ) প্রবীণ
ব্যাখ্যা
'প্রবীণ'- রূঢ়ি শব্দ। 

রূঢ়ি শব্দ
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন- গবেষণা, হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ ইত্যাদি। 
- প্রবীণ =  প্রকৃষ্ট বীণাবাদক (মূল অর্থ) -কিন্তু শব্দটি অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়। 

যৌগিক শব্দ:
যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে।
অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে।
যেমন-
- মধুর = মধু + র; অর্থ - মধুর মতো মিষ্টি গুণযুক্ত।
- কৃ + তব্য = কর্তব্য, অর্থ- যা করা উচিত।

যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন-
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২০.
'জাগরিত' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. √জাগ্ + ত
  2. √জাগ + রিত
  3. √জাগৃ + ইত
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• জাগরিত (বিশেষণ),
- সংস্কৃত শব্দ।
- শব্দের প্রকৃতি ও প্রত্যয় - [√জাগৃ + ত] 
অর্থ: ঘুম থেকে জেগেছে এমন, জাগ্রত, চেতনাপ্রাপ্ত।

অপশন অনুসারে সঠিক উত্তর হবে - ঘ) কোনোটিই নয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১.
‘দৈনিক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) দৈ + এক
  2. খ) দৈ + দিক
  3. গ) দিন + এক
  4. ঘ) দিন + এক
ব্যাখ্যা
‘দৈনিক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- 'দিন + এক'

• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদঃ
• বন + পতি = বনস্পতি,
• আ + চর্য = আশ্চর্য,
• গো + পদ = গোস্পদ,
• পর + পর = পরস্পর,
• ষট্ + দশ = ষোড়শ,
• এক + দশ = একাদশ,
• পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২২.
‘ক্রিয়ারকাল ও পুরুষ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ক) ধ্বনিতত্ত্বে
  2. খ) রূপতত্ত্বে
  3. গ) বাক্যতত্ত্বে
  4. ঘ) অর্থতত্ত্বে
ব্যাখ্যা
'ক্রিয়ারকাল ও পুরুষ' ব্যাকরণের 'রূপতত্ত্ব' অংশে আলোচিত হয়। 

রূপতত্ত্ব
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- ক্রিয়ারকাল ও পুরুষ এ অংশে আলোচিত হয়। 

অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়,
- বাগ্ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

ধ্বনিতত্ত্ব
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

বাক্যতত্ত্ব
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৩.
'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ কি?
  1. ক) তীব্র জ্বালা
  2. খ) কাঠের পুতুল
  3. গ) কুপমণ্ডুক
  4. ঘ) এলাহী কাণ্ড
ব্যাখ্যা
'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ- 'তীব্র জ্বালা' 
বাক্য গঠন: তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুল কাঠের আগুন জ্বলছে। 

তাছাড়া, 
'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ- নির্জীব, অসার।
বাক্য গঠন: রাজা কাঠের পুতুলের মতো সিংহাসনে বসেছিলেন, প্রধানমন্ত্রীই দেশ শাসন করতেন। 

কূপমণ্ডুক বাগধারাটির অর্থ- ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। 
বাক্য গঠন: তুমি তো কূপমণ্ডুক, 'ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ। 

এলাহি কাণ্ড  বাগধারাটির অর্থ- বিরাট আয়োজন।
বাক্য গঠন: বড় বাড়িতে বিয়ে, সেতো এক এলাহি কাণ্ড হবে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) চানক্য
  2. খ) চাণক্য
  3. গ) চানোক্য
  4. ঘ) চাণোক্য
ব্যাখ্যা
'চাণক্য'- বানানটি শুদ্ধ। 

তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।

বাংলা ভাষায় কতগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়।
যেমন: 
চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি, স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্কণ তূণ, কফণি (কনুই) বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২৫.
'রোহিনী' কোন সাহিত্যকর্মের চরিত্র?
  1. ক) গোরা
  2. খ) যোগাযোগ
  3. গ) কৃষ্ণকান্তের উইল
  4. ঘ) দত্তা
ব্যাখ্যা
- 'রোহিণী'- চরিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় রচিত ''কৃষ্ণকান্তের উইল'' উপন্যাসের চরিত্র।
- রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে।

তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস এবং চরিত্র সমূহ: 
- দুর্গেশনন্দিনী - চরিত্র- আয়েশা, তিলোত্তমা, 
- কপালকুণ্ডলা - চরিত্র- কপালকুণ্ডলা, নবকুমার
- মৃণালিনী - চরিত্র- হেমচন্দ্র, মৃনালিনী, পশুপতি, মনোরমা।
- বিষবৃক্ষ - চরিত্র- কুন্দনন্দিনী,নগেন্দ্রনাথ

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
২৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) অনুসূয়া
  2. খ) অণুসুয়া
  3. গ) অনসূয়া
  4. ঘ) অনূসূয়া
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনের শুধুমাত্র 'অনসূয়া' বানানটি শুদ্ধ।
যার সঠিক অর্থ- স্ত্রী. শকুন্তলার এক সখীর নাম।
কিন্তু অন্য অপশন গুলোর ক্ষেত্রে বানান গুলো অশুদ্ধ। 

প্রশ্নে 'অশুদ্ধ' এর পরিবর্তে 'শুদ্ধ' থাকলে সঠিক উত্তর হতো - গ) অনসূয়া

প্রদত্ত প্রশ্নের সাথে অপশনের মিল না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
২৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) সুকেশী
  2. খ) সুকেশীনী
  3. গ) সুকেশা
  4. ঘ) সুকেশিনী
ব্যাখ্যা
'সুকেশীনী'- বানানটি অশুদ্ধ। 
সুকেশী, সুকেশা, সুকেশিনী- তিনটিই শুদ্ধ। 

• সুকেশী (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = সুকেশ+ইন্‌
অর্থ: সুন্দর কেশবিশিষ্টা। 

• সুকেশা = সুকেশ (বিশেষ্য) এর স্ত্রীবাচক শব্দ। 

• সুকেশিনী (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = সু+কেশ+ইন্‌+ঈ
অর্থ: সুন্দর কেশবিশিষ্টা,  যে মেয়ের চুল সুন্দর। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৮.
‘তণ্ডুল' শব্দটির অর্থ কি?
  1. ক) রুটি
  2. খ) আটা
  3. গ) চুলা
  4. ঘ) চাল
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
‘তণ্ডুল' শব্দটির অর্থ-
- 'চাল', নানা উপায়ে ধানের খোসা ফেলে যা পাওয়া যায়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৯.
ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি?
  1. ক) কড়কড়
  2. খ) মরমর
  3. গ) নরনর
  4. ঘ) দরদর
অনির্ধারিত
ব্যাখ্যা
ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ- 'কড়কড়' 

ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ: 
কোনোকিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
এ জাতীয় শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।

ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দ বিভিন্নভাবে হতে পারে:
১। মানুষের বিভিন্ন ধ্বনির অনুকরণের সাহায্যে : ভেউ ভেউ করে কাঁদা, ট্যাট্যা করে কাঁদা, হা হা করে হাসা, ঠাঠা করে হাসা ইত্যাদি
২। জীব-জন্তুর ধ্বনিকে অনুকরণ করে : মিউ মিউ (বিড়ালের ডাক), ঘেউ ঘেউ (কুকুরের ডাক), গুনগুন (মৌমাছির ডাক) ইত্যাদি।
৩। কোন বস্তুর ধ্বনির অনুকরণে : ঝমঝম (বৃষ্টির শব্দ), চুকচুক (দুধ খাবার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ইত্যাদি।
অনুরূপভাবে, কড়কড় (বিশেষ্য) - মেঘগর্জন ধ্বনি; বজ্রপাতের শব্দ৷

- কড়কড় (বিশেষ্য) - মেঘগর্জন ধ্বনি; বজ্রপাতের শব্দ৷
- মরমর (বিশেষ্য) - শুষ্ক পত্রাদির ধ্বনি।
উভয়ই ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ। প্রশ্নে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩০.
কোনটি তৎসম শব্দ?
  1. ক) আনারস
  2. খ) চেয়ার
  3. গ) হস্ত
  4. ঘ) টেবিল
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
তৎসম শব্দ- হস্ত। 
হস্ত শব্দের অর্থ: বাহু; ভুজ।

তৎসম শব্দ:
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়।
'তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - তৎ (তার) + সম (সমান) = তার সমান অর্থ্যাৎ, সংস্কৃতের সমান।

তৎসম শব্দের উদাহরণ: 
- হস্ত 
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
- মনুষ্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩১.
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?
  1. ক) সমস্ত পদ
  2. খ) পূর্ব বদ
  3. গ) উত্তর পদ
  4. ঘ) সমস্যমান পদ
ব্যাখ্যা
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে- সমস্যমান পদ। 

সমাসের কয়েকটি পরিভাষা।

সমস্যমান পদ:
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে।
যেমন- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এ বাক্যে সিংহ, চিহ্নিত, আসন- এ তিনটি হচ্ছে সমস্যমান পদ।

সমস্ত পদ :
সমস্যমান পদগুলাে মিলিত হয়ে যে একপদে পরিণত হয়, তাকে সমস্ত পদ বলে।
একে আবার সমাসবদ্ধপদও বলা হয়।
যেমন- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এখানে সিংহাসন হচ্ছে সমস্ত পদ।

ব্যাসবাক্য :
সমাসবদ্ধ পদটিকে ব্যাখ্যা করার জন্য যে বাক্য তৈরি করা হয় তাকে ব্যাসবাক্য বলে। ব্যাস' শব্দের অর্থ ব্যাখ্যা বা বিশ্লেষণ।
একে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্যও বলা হয়। উপরের বাক্যে ‘সিংহ চিহ্নিত আসন হলাে সিংহাসন শব্দের ব্যাসবাক্য।

পূর্বপদ ও পরপদ :
সমাস যুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং শেষ অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ।
'সিংহাসন' শব্দের 'সিংহ' হলাে পূর্বপদ, আর 'আসন' হলাে পরপদ বা উত্তরপদ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?
  1. ক) ভাববাচ্য
  2. খ) কর্মবাচ্য
  3. গ) কর্তৃবাচ্য
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
'কোথায় থাকা হয়' এটি ভাববাচ্যের উদাহরণ। 

ভাববাচ্য:
যে বাক্যে কর্ম থাকে না, ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।

১. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি হয়ে থাকে।
যেমন
 আমার (কর্তায় ষষ্ঠী) বাড়ি যাওয়া হলাে না (নাম পুরুষের ক্রিয়া)।

২. কখনাে কখনাে ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্মের দ্বারাই ভাববাচ্য গঠিত হয়।
যেমন
গ) কোথা থেকে আসা হচ্ছে?

৩. মূলক্রিয়ার সঙ্গে সহযােগী ক্রিয়ার সংযােগ ও বিভিন্ন অর্থে বাচ্যের ক্রিয়া গঠিত হয়।
যেমন—
এ ব্যাপারে আমাকে দায়ী করা অনুচিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৩.
(33 - 56 ) : Read the following questions carefully and choose the right answer.
33. In an office, 44% of the workers prefer coffee and 72% prefer tea. If each of them prefers coffee or tea and 40 like both, the total number of workers in the office is
  1. ক) 200
  2. খ) 250
  3. গ) 240
  4. ঘ) 210
ব্যাখ্যা
Question: In an office, 44% of the workers prefer coffee and 72% prefer tea. If each of them prefers coffee or tea and 40 like both, the total number of workers in the office is-

Solution: 
Out of 100%, 44% drink coffee and 72% drink tea,

Using the formula,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A∩ B)
⇒ 100 = 72 + 44 - n(A∩ B)
⇒ 100 = 116 - n(A ∩ B)
⇒ n(A ∩ B) = 16

According to the question,
⇒ 16% = 40
⇒ 1%= 40/16
⇒ 100% = 100 × 40/16
              = 25 × 10
              = 250 
৩৪.
100kg of solution A is mixed with 60kg of solution B. If solution A has tin and copper in the ratio 1 : 4 and solution B has lead and tin in the ratio 3 : 2, then what is the amount of tin in the new solution?
  1. ক) 70kg
  2. খ) 36kg
  3. গ) 44kg
  4. ঘ) 56kg
ব্যাখ্যা
Question: 100kg of solution A is mixed with 60kg of solution B. If solution A has tin and copper in the ratio 1 : 4 and solution B has lead and tin in the ratio 3 : 2, then what is the amount of tin in the new solution?

Solution: 
A এর মিশ্রণে টিনের পরিমাণ = (100 এর 1/(1 + 4)} কেজি 
= 20 কেজি 

B এর মিশ্রণে টিনের পরিমাণ =(60 এর 2/(3 + 2)} কেজি 
= 24 কেজি 

A এবং B এর মিশ্রণে মোট টিনের পরিমাণ = (20 + 24)কেজি 
= 44 কেজি 
৩৫.
The difference between the length and the breadth of a blackboard is 8cm. If the breadth is decreased by 4cm and the length increased by 7cm, the area remains the same. Find the dimensions of the blackboard?
  1. ক) 30, 22
  2. খ) 28, 20
  3. গ) 34, 26
  4. ঘ) 56, 48
ব্যাখ্যা
Question: The difference between the length and the breadth of a blackboard is 8cm. If the breadth is decreased by 4cm and the length increased by 7cm, the area remains the same. Find the dimensions of the blackboard?

Solution: 
blackboard এর প্রস্থ = x সে.মি.
blackboard এর  দৈর্ঘ্য = x + 8 সে.মি.
blackboard এর ক্ষেত্রফল = x(x + 8)  বর্গ সে.মি.
= x2 + 8x বর্গ সে.মি.

প্রশ্নমতে 
(x - 4)(x + 8 + 7) = x2 + 8x
(x - 4)(x + 15) = x2 + 8x
x2 + 15x - 4x - 60 = x2 + 8x
x2 - x2 + 11x - 8x  = 60
3x = 60
x = 20

blackboard এর প্রস্থ = 20 সে.মি.
blackboard এর দৈর্ঘ্য = 20 + 8 = 28 সে.মি.
৩৬.
X can complete a certain work in the same time in which Y and Z together can do it. If X and Y together can finish it in 10 days and Z alone in 15 days, then Y alone can do it in?
  1. ক) 22 days
  2. খ) 18 days
  3. গ) 20 days
  4. ঘ) 25 days
অনির্ধারিত
ব্যাখ্যা
Question: X can complete a certain work in the same time in which Y and Z together can do it. If X and Y together can finish it in 10 days and Z alone in 15 days, then Y alone can do it in?

Solution: 
X কাজটি করতে পারে a দিনে 
Y এবং Z কাজটি করতে পারে a দিনে 

Z 15 দিনে করতে পারে কাজটির = 1 অংশ 
Z 1 দিনে করতে পারে কাজটির = 1/15 অংশ 

Y 1 দিনে করতে পারে কাজটির = (1/a) - (1/15) অংশ 

X + Y 1 দিনে করতে পারে কাজটির = (1/a) + (1/a) - (1/15)
= (15 + 15 - a)/15a
= (30 - a)/15a

প্রশ্নমতে 
(30 - a)/15a = 1/10
300 - 10a = 15a
25a = 300
a = 12

Y 1 দিনে করতে পারে কাজটির = (1/12) - (1/15) অংশ 
= (5 - 4)/60 অংশ 
= 1/60 অংশ 

Y  1/60 অংশ কাজ করতে পারে 1 দিনে
Y 1  অংশ (সম্পূর্ণ) কাজ করতে পারে 60/1 দিনে
= 60 দিনে

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
৩৭.
The difference between the radii of bigger circle and smaller circle is 14cm and the difference between their areas is 1,056cm2. Radius of the smaller circle is
  1. ক) 7cm
  2. খ) 5cm
  3. গ) 9cm
  4. ঘ) 3cm
ব্যাখ্যা
Question: The difference between the radii of bigger circle and smaller circle is 14cm and the difference between their areas is 1,056cm2. Radius of the smaller circle is- 

Solution: 
ধরি 
ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্ধ x সে.মি. 
বৃহত্তম বৃত্তের ব্যাসার্ধ x + 14 সে.মি. 

প্রশ্নমতে
π(x + 14)2 - πx2 = 1056
π(x2 + 2.x.14 + 142) - πx2 = 1056
πx2 + 28xπ + 196π - πx2= 1056
(22/7)(28x + 196) = 1056
28x + 196 = 1056 × 7/22
28x + 196 = 48 × 7
28x = 336 - 196 
28x = 140
x = 5

ক্ষুদ্রতম বৃত্তের ব্যাসার্ধ 5 সে. মি. 
 
৩৮.
A jar contains a mixture of oil and water in the ratio 22: 3. 50 liters of the mixture was taken out and 25 liters of water was added to it. If water was 34% in the resultant mixture, what was the initial quantity of the mixture (in liters) in the jar?
  1. ক) 175
  2. খ) 150
  3. গ) 75
  4. ঘ) 125
ব্যাখ্যা
Question: A jar contains a mixture of oil and water in the ratio 22 : 3. 50 liters of the mixture was taken out and 25 liters of water was added to it. If water was 34% in the resultant mixture, what was the initial quantity of the mixture (in liters) in the jar?

Solution:
ধরি 
মিশ্রণে তেলের পরিমাণ = 22x লিটার 
মিশ্রণে পানির পরিমাণ = 3x লিটার 

মিশ্রণে মোট পরিমাণ = 22x + 3x = 25x 

50 লিটার মিশ্রণে পানির পরিমাণ = 50 × 3/(22 + 3) = 6 লিটার 

প্রশ্নমতে 
3x - 6 +  25 = (25x - 50 + 25) × (34/100)
3x + 19 = (25x - 25)× (34/100)
3x + 19 = 17(x - 1)/2
6x + 38 = 17x - 17
6x - 17x = - 17 - 38
- 11x = - 55
x = 5

মিশ্রণের মোট পরিমাণ = 25x = 25 × 5 = 125 লিটার
৩৯.
The ratio of the length to the breadth of a rectangular park is 3 : 2, if a man cycling along the boundary of the park at the speed of 12 km/hr completes one round in 8 minutes, then what is the area of the park?
  1. ক) 1,53,600 m²
  2. খ) 1,54,000 m²
  3. গ) 30,7400 m²
  4. ঘ) None
ব্যাখ্যা
Question: The ratio of the length to the breadth of a rectangular park is 3 : 2, if a man cycling along the boundary of the park at the speed of 12 km/hr completes one round in 8 minutes, then what is the area of the park? 

Solution: 
ধরি 
আয়তাকার পার্কের দৈর্ঘ্য = 3x মিটার 
আয়তাকার পার্কের  প্রস্থ = 2x  মিটার 
আয়তকার পার্কের পরিসীমা = 2(2x + 3x) মিটার 
= 10x মিটার 

প্রশ্নমতে 
(12 × 1000/3600) × 8 × 60 = 10x
1600 = 10x
x = 160 

আয়তাকার পার্কের ক্ষেত্রফল = 3x × 2x = 6x2
= 6 × (160)2
= 153600 বর্গমিটার 
৪০.
A boat takes 19 hours to travel downstream from point A to point B and coming back to a point C midway between A and B. If the speed of the stream is 4 km/hr and the speed of the boat in still water is 14 km/her, what is the distance between A and B?
  1. ক) 160 km
  2. খ) 200 km
  3. গ) 180 km
  4. ঘ) 220 km
ব্যাখ্যা
Question: A boat takes 19 hours to travel downstream from point A to point B and coming back to a point C midway between A and B. If the speed of the stream is 4 km/hr and the speed of the boat in still water is 14 km/her, what is the distance between A and B?

Solution: 
ধরি 
A থেকে B এর দূরত্ব = x কি.মি.
B থেকে C এর দূরত্ব = x/2 কি.মি.

নৌকাটির স্রোতের অনুকূলে বেগ = 14 + 4 = 18 কি.মি./ঘণ্টা 
নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ = 14 - 4 = 10 কি.মি./ঘণ্টা 

প্রশ্নমতে 
(x/18) + (x/2)/10 = 19 
(x/18) + (x/20) = 19
(10x + 9x)/180 = 19
19x/180 = 19
x/180 = 1 
x = 180 

৪১.
Given that 24 carat gold is pure gold, 18 carat gold is 3/4th of pure gold and 20 carat gold is 5/6th of pure gold, the ratio of the pure gold in 18 carat gold to the pure gold in 20 carat gold is
  1. ক) 5 : 8
  2. খ) 10 : 9
  3. গ) 8 : 5
  4. ঘ) 9 : 10
ব্যাখ্যা
Question: Given that 24 carat gold is pure gold, 18 carat gold is 3/4 of pure gold and 20 carat gold is 5/6 of pure gold, the ratio of the pure gold in 18 carat gold to the pure gold in 20 carat gold is-

Solution:
18 ক্যারেট সোনায় খাঁটি সোনার পরিমাণ = (24 × 3)/4 ক্যারেট 
= 18 ক্যারেট 

20 ক্যারেট সোনায় খাঁটি সোনার পরিমাণ = (24 × 5)/6 ক্যারেট 
= 20 ক্যারেট 

নির্ণেয় অনুপাত = 18 : 20 
= 9 : 10 
৪২.
On reducing the entry fee by 35% in a park, the number of people coming to the park increased by 40%, then the percent increase or decrease in the income from the entry fee is
  1. ক) 9% decrease
  2. খ) 7% decrease
  3. গ) 9% increase
  4. ঘ) 5% increase
ব্যাখ্যা
Question: On reducing the entry fee by 35% in a park, the number of people coming to the park increased by 40%, then the percent increase or decrease in the income from the entry fee is 

Solution: 
Let
The entry fee = Tk. 100 per head and number of people coming to the park = 100.
So income = Tk. (100×100) = Tk.10000.

Further entry fee is Tk.(100 - 35) = Tk. 65 and number of people coming to the park = 100 + 40 = Tk.140.
Hence income = Tk. (65 × 140) = Tk. 9100.

So decrease in income = Tk. (10000 - 9100) = Tk. 900.

The percent decrease in the income = (900/10000) ×100 = 9%
৪৩.
Three numbers are added in pairs, the sums so obtained are 20, 27 and 23. What are those three numbers?
  1. ক) 6, 4 and 15
  2. খ) 9, 11 and 14
  3. গ) 8, 12 and 15
  4. ঘ) 10, 8 and 17
ব্যাখ্যা
Question: Three numbers are added in pairs, the sums so obtained are 20, 27 and 23. What are those three numbers?

Solution: 
তিনটি সংখ্যা পরপর জোড়া আকারে যোগ করলে 20, 27 এবং 23 পাওয়া যাবে।  
অপশন ঘ সঠিক 

অপশন টেস্ট 
8 + 12 = 20 
12 + 15 = 27 
15 + 8 = 23 
৪৪.
After distributing the chocolates equally among 25 kids, 8 chocolates remain. Had the number of children been 28, 22 chocolates would have been left after equally distributing. Find the total number of chocolates?
  1. ক) 315
  2. খ) 358
  3. গ) 368
  4. ঘ) 322
ব্যাখ্যা
Question: After distributing the chocolates equally among 25 kids, 8 chocolates remain. Had the number of children been 28, 22 chocolates would have been left after equally distributing. Find the total number of chocolates?

Solution: 
Let M number of the chocolates distributing each student. Therefore,
total number of chocolates is 25M + 8 when it distributing among 25 children and 28M - 22 when it distributing among 28 children.

Therefore,
28M - 22 = 25M + 8
=> 28M - 25M = 8 + 22
=> 3M = 30
=> M = 10

Therefore total number of sweets is 25 × 10 + 8 = 258
৪৫.
If radius of a circle is increased by 30% then its area is increased by
  1. ক) 40%
  2. খ) 70%
  3. গ) 50%
  4. ঘ) 69%
ব্যাখ্যা
Question:  If radius of a circle is increased by 30% then its area is increased by

Solution: 
ধরি,
ব্যাসার্ধ = r
∴ ক্ষেত্রফল = πr2

30% বৃদ্ধিতে ব্যাসার্ধ = 130r/100
এবং ক্ষেত্রফল = π×(130r/100)2
= π(169r2/100)

ক্ষেত্রফল বৃদ্ধি = 169πr2/100 - πr2
(169/100 - 1)πr2
= (69/100)πr2

∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার = (69πr2 × 100)/(100 × πr2)
= 69%
৪৬.
An amount of Tk. 10,000 becomes Tk. 20,736 in 2 years. If the rate of interest is compounded half yearly, what is the annual rate of interest?
  1. ক) 25%
  2. খ) 20%
  3. গ) 40%
  4. ঘ) 30%
ব্যাখ্যা
Question: An amount of Tk. 10,000 becomes Tk. 20,736 in 2 years. If the rate of interest is compounded half yearly, what is the annual rate of interest?

Solution: 
এখানে 
মূলধন P = 10,000 টাকা 
চক্রবৃদ্ধি মুলধন C = 20,736 টাকা

আমরা জানি 
20,736 = 10000{1 + r/(2× 100)}2 × 2
20736/10000 = {(200 + r)/200}4
20736/10000 = (200 + r)4/1600000000
20736 × 1600000000/10000 = (200 + r)4
20736 × 160000 = (200 + r)4
(200 + r)4 = 3,317,760,000
(200 + r)4 = (240)4
200 + r = 240
r = 240 - 200
r = 40
৪৭.
The difference between two positive numbers is 3 and the sum of their squares is 369. Then the sum of the numbers is
  1. ক) 27
  2. খ) 33
  3. গ) 20
  4. ঘ) 81
ব্যাখ্যা
Question: The difference between two positive numbers is 3 and the sum of their squares is 369. Then the sum of the numbers is-

Solution: 
Let the numbers be x and (x + 3)
Then,
x2 + (x + 3)2=369
⇒ x2 + x2 + 9 + 6x=369
⇒ 2x2 + 6x - 360=0
⇒ x2 + 3x - 180=0
⇒ (x + 15)(x - 12)=0
⇒ x = 12

So, the numbers are 12 and 15

∴ Required sum = (12 + 15) = 27
৪৮.
A hall, 20m long and 15m broad, is surrounded by a verandah of uniform width of 2.5m. The cost of flooring the verandah at Tk. 3.50 per square meter is
  1. ক) Tk. 500
  2. খ) Tk. 700
  3. গ) Tk. 600
  4. ঘ) Tk. 800
ব্যাখ্যা
Question: A hall, 20m long and 15m broad, is surrounded by a verandah of uniform width of 2.5m. The cost of flooring the verandah at Tk. 3.50 per square meter is- 

Solution: 
হলের দৈর্ঘ্য = 20 মিটার 
হলের প্রস্থ = 15 মিটার 
হলের ক্ষেত্রফল = 300 বর্গমিটার 

বারান্দাসহ হলের দৈর্ঘ্য = 20 + (2 × 2.5) মিটার 
= 25 মিটার 
বারান্দাসহ হলের প্রস্থ = 15 + (2 × 2.5) মিটার 
= 20  মিটার 

বারান্দাসহ হলের ক্ষেত্রফল = 500 বর্গমিটার 

বারান্দার ক্ষেত্রফল = (500 - 300) বর্গমিটার 
= 200 বর্গমিটার 

1 বর্গমিটারে খরচ = 3.5 টাকা 
200 বর্গমিটারে খরচ = 3.5 × 200 = 700 টাকা 
৪৯.
In a two digit number, the digit in the unit's place is two more than the three times of the digit in ten's place. If the sum of the two digits is 6, the number is
  1. ক) 51
  2. খ) 24
  3. গ) 15
  4. ঘ) 42
ব্যাখ্যা
Question: In a two digit number, the digit in the unit's place is two more than the three times of the digit in ten's place. If the sum of the two digits is 6, the number is

Solution: 
let the tens digit be x
ones digit will be 3x + 2

Now,
x + 3x + 2=6
4x + 2 = 6
4x = 4
x=1

Hence tens digit will be 1 and ones digit will be = 3 × 1 + 2 = 5
The number is 15
৫০.
In your bookshelf, you have five favorite books. If you decide to arrange these five books in every possible combination and moved just one book in every half a minute. How much time it will take you to arrange?
  1. ক) 3 hours
  2. খ) 1 hour
  3. গ) 2 hours
  4. ঘ) 30 hours
ব্যাখ্যা
Question: In your bookshelf, you have five favorite books. If you decide to arrange these five books in every possible combination and moved just one book in every half a minute. How much time it will take you to arrange?

Solution:
5টি বইকে সাজানো যায় মোট = 5! উপায়ে 
= 120 উপায়ে 

বই 1 বার সরাতে সময় লাগে 1/2 মিনিট 
বই 120 বার সরাতে সময় লাগে 120/2 মিনিট 
= 60 মিনিট
= 1 ঘণ্টা 
৫১.
A number when divided by 3 leaves a remainder 1. When the quotient is divided by 2, it leaves a remainder 1. What will be the remainder when the number is divided by 6?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
Question: A number when divided by 3 leaves a remainder 1. When the quotient is divided by 2, it leaves a remainder 1. What will be the remainder when the number is divided by 6?

Solution: 
ধরি 
ভাগফল = x 

সংখ্যাটি = 3x + 1 ................(1)
এবং x = 2q + 1

(1) ⇒
সংখ্যাটি = 3(2q + 1) + 1
= 6q + 3 + 1
= 6q + 4

সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। 
৫২.
A train starts from city Y at 2 pm and travels towards city X at 75 km/hr. Another train starts from city X at 1 pm and travels towards Y at 60 km/hr. If the distance between these two cities is 330km then at what time will they meet?
  1. ক) 4:00 pm
  2. খ) 5:00 pm
  3. গ) 5:30 pm
  4. ঘ) 6:00 pm
ব্যাখ্যা
Question: A train starts from city Y at 2 pm and travels towards city X at 75 km/hr. Another train starts from city X at 1 pm and travels towards Y at 60 km/hr. If the distance between these two cities is 330km then at what time will they meet?

Solution: 
ধরি 
ট্রেন দুটি ১PM এর x ঘণ্টা পর মিলিত হয়। 

প্রথম ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = 75(x - 1)
দ্বিতীয় ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = 60x

প্রশ্নমতে 
75(x - 1) +  60x = 330
75x - 75 + 60x = 330
135x = 330 + 75
135x = 405
x = 405/135
x = 3

ট্রেন দুটি 1PM এর 3 ঘণ্টা পর মিলিত হয়। 
4 PM এ পরস্পর মিলিত হবে। 
৫৩.
Two trains P and Q are moving in opposite direction at a rate of 36km/hr and 45km/hr respectively. A passenger is sitting in train P, finds that his train passes train Q in 8 seconds. What is the length of train Q?
  1. ক) 195m
  2. খ) 175m
  3. গ) 190m
  4. ঘ) 180m
ব্যাখ্যা
Question: Two trains P and Q are moving in opposite direction at a rate of 36km/hr and 45km/hr respectively. A passenger is sitting in train P, finds that his train passes train Q in 8 seconds. What is the length of train Q?

Solution: 
As the trains travel in opposite direction then 
Relative speed = (45 + 36)km/hr.
= 81 km/hr.
= (81 × 1000)/3600
= 45/2


 The length of train Q = (45/2) × 8
= 180 m 
৫৪.
A boat takes 4 hours to cover a certain distance running downstream, while running upstream it requires 8 hours 48 minutes to cover the same distance. Find the ratio between the speed of the current and the speed of the boat?
  1. ক) 1 : 2
  2. খ) 3 : 8
  3. গ) 2 : 3
  4. ঘ) 4 : 3
ব্যাখ্যা
Question: A boat takes 4 hours to cover a certain distance running downstream, while running upstream it requires 8 hours 48 minutes to cover the same distance. Find the ratio between the speed of the current and the speed of the boat?

Solution: 
ধরি 
দূরত্ব x  কি.মি.
নৌকার বেগ + স্রোতের বেগ = x/4................(1)
নৌকার বেগ - স্রোতের বেগ = x/{8(48/60)}
= x/(44/5)
= 5x/44 ...............(2)

2(নৌকার বেগ) = (x/4) + (5x/44)
= (11x + 5x)/44
= 16x/44
= 4x/11
(নৌকার বেগ) = 2x/11


2(স্রোতের বেগ ) =  (x/4) - (5x/44)
= (11x - 5x)/44
=6x/44
= 3x/22

(স্রোতের বেগ) =3x/44
স্রোতের বেগ : নৌকার বেগ = 3x/44 : 2x/11
= 3 : 8
৫৫.
Lubana purchases 20kg of pulses at a rate of Tk. 14.25 per kg and 30kg of pulses at a rate of Tk. 11.50 per kg. She decided to mix the two and sold the mixture. To make a profit of 30%, what price per kg should he sell the mixture?
  1. ক) 15.60
  2. খ) 14.80
  3. গ) 16.38
  4. ঘ) 18.20
ব্যাখ্যা
Question: Lubana purchases 20kg of pulses at a rate of Tk. 14.25 per kg and 30kg of pulses at a rate of Tk. 11.50 per kg. She decided to mix the two and sold the mixture. To make a profit of 30%, what price per kg should he sell the mixture? 

Solution: 
20 কেজি ডালের মোট মূল্য = (14.25 × 20) টাকা 
= 285 টাকা 

30 কেজি ডালের মোট মূল্য = (11.50× 30) টাকা 
= 345 টাকা 

(20 + 30)কেজি বা 50 কেজি ডালের মোট মূল্য = (285 + 345) টাকা
= 630 টাকা 

1 কেজি ডালের মূল্য =630/50 = 12.60 টাকা 

30% লাভে 
1 কেজি ডালের মূল্য = (12.6 + 12.6 এর 30/100) টাকা 
= 12.6 + 3.78
= 16.38 টাকা 
৫৬.
Rahim invested in all Tk. 2,600 in three different schemes at 8%, 4% and 6% per annum simple interest. At the end of the year, he received the same interest in all the three schemes. What is the money invested in scheme having 4% rate of interest?
  1. ক) Tk. 700
  2. খ) Tk. 800
  3. গ) Tk. 750
  4. ঘ) Tk. 1,200
ব্যাখ্যা
Question: Rahim invested in all Tk. 2,600 in three different schemes at 8%, 4% and 6% per annum simple interest. At the end of the year, he received the same interest in all the three schemes. What is the money invested in scheme having 4% rate of interest?

Solution: 
Rahim invested Tk. 2600 at 4%, 6% and 8% respectively.
Let the three parts be x, y and z. 

(x × 4 × 1​)/100 = (y × 6 × 1)/100 ​= (z × 8 × 1)​/100
4x =6y = 8z
2x = 3y = 4z

Now
2x = 3y
x/y = 3/2
 x : y = 3 : 2

3y = 4z
y/z = 4/3
y : z = 4 : 3

x : y : Z = 6 : 4 : 3

Sum invested at 4%= Tk. (6​ × 2600)/13
= Tk .1200
৫৭.
Which country bans on the oldest and most polluting diesel cars to protect climate?
  1. ক) France
  2. খ) Germany
  3. গ) China
  4. ঘ) None
ব্যাখ্যা
•২০১৮ সালে ইউরোপের উন্নত দেশ জার্মানিতে পরিবেশ দূষণ প্রতিরোধে পুরানো ও পরিবেশ দূষণকারী ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধ করা হয়।
• ওজন দূষণের কারণে ২০০০ সালে ইউরোপে ২ কোটি ৭০ লাখ টন ফসল নষ্ট হয়েছে৷

উৎস: ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি।
৫৮.
Fathometer is used to measure
  1. ক) Rainfall
  2. খ) Earthquakes
  3. গ) Ocean depth
  4. ঘ) Sound intensity
ব্যাখ্যা
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।
এছাড়াও -
আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার।
ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ।
ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।
বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র - ব্যারোমিটার। 

তথ্যসূত্র: 
৫৯.
The longest mountain range in the world is
  1. ক) The Alps
  2. খ) The Himalayas
  3. গ) The Rockies
  4. ঘ) The Andes
ব্যাখ্যা
- পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হলো দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা
- এর দৈর্ঘ্য প্রায় ৭ হাজার কিলোমিটার।
- এটি দক্ষিণ আমেরিকার সাতটি দেশজুড়ে বিস্তৃত।
- দ্বিতীয় দীর্ঘতম পর্বতশ্রেণী হলো উত্তর আমেরিকার রকি পর্বতমালা।
- হিমালয় পর্বতমালায় বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস
৬০.
Which of the following organization is concerned with environmental issues?
  1. ক) OIC
  2. খ) IPCC
  3. গ) MIGA
  4. ঘ) WMO
ব্যাখ্যা
• UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (The Intergovernmental Panel on Climate Change) প্র্রতিষ্ঠিত হয়।
• জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহের উদ্দেশ্যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়।
• এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
• IPCC এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
• IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: IPCC ওয়েবসাইট।
৬১.
Where is "Ground Zero"?
  1. ক) Greenwich
  2. খ) India Point
  3. গ) New York
  4. ঘ) None
ব্যাখ্যা
▪ ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত World Trade Center, প্রতিরক্ষা ভবন - পেন্টাগন ও পেনসেলভেনিয়াতে জঙ্গীগোষ্ঠী আল-কায়দা বোমা হামলা করে।
▪ হামলায় World Trade Center - এর টুইন টাওয়ার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।
▪ জায়গাটি এখন “গ্রাউন্ড জিরো” নামে পরিচিত। আল-কায়দার হামলার প্রেক্ষিতে ইরাক ও আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।
▪ ২০০২ সালে 'Department of Homeland Security" তৈরি করে।  

তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং বাংলাদেশ প্রতিদিন।
৬২.
Which of the following country has recently topped the E-Government Development Survey 2018?
  1. ক) Denmark
  2. খ) Australia
  3. গ) Sweden
  4. ঘ) United States
ব্যাখ্যা
• জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ প্রতি দুই বছর অন্তর ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচক প্রকাশ করে।
• ২০১৮ সালে প্রকাশিত সূচক অনুযায়ী শীর্ষ পাঁচটি দেশ হলো :
১. ডেনমার্ক,
২. অস্ট্রেলিয়া
৩. দক্ষিণ কোরিয়া,
৪. যুক্তরাজা 
৫. সুইডেন।
• এ সূচকে বাংলাদেশের অবস্থান ১৯৩ দেশের মধ্যে ১১৫তম।

উৎস: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
৬৩.
Which of the following is the largest and the deepest ocean of the world?
  1. ক) Arctic
  2. খ) Atlantic
  3. গ) Pacific
  4. ঘ) Indian
ব্যাখ্যা
• প্রশান্ত মহাসাগর:
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর
- প্রশান্ত মহাসাগরের আয়তন - ১৬ কোটি ৮৭ লক্ষ বর্গকিলোমিটার।
- গড় গভীরতা - গড় - ৪,১৮৮ মি.; সর্বোচ্চ গভীরতা - ১০,৯২০ মি.
- এই মহাসাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত।
- ২৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত‌।
- আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। 

উৎস: ওয়ার্ল্ড এটলাস
৬৪.
ASEAN is headquartered at
  1. ক) Jakarta
  2. খ) Kuala Lumpur
  3. গ) Katmandu
  4. ঘ) Male
ব্যাখ্যা
• ASEAN:
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯)।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-বালি, ইন্দোনেশিয়া ( ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে)।

• আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF):
- প্রতিষ্ঠিত হয়-১৯৯৪ সালে।
- সদস্য সংখ্যা- ২৭ টি।

তথ্যসূত্র:-  ASEAN ওয়েবসাইট।
৬৫.
Which country is stand on second country in the world according to most roads?
  1. ক) China
  2. খ) India
  3. গ) Afghanistan
  4. ঘ) South Korea
ব্যাখ্যা
বিশ্বে সড়ক যোগাযোগ ব্যবস্থা অবস্থান নিম্নে দেওয়া হল:
• ১ম - যুক্তরাষ্ট্র,
• ২য় - ভারত,
• ৩য় -চীন,

উৎস:বণিক বার্তা ।
৬৬.
Number of temporary members of the UN Security Council is
  1. ক) 5
  2. খ) 15
  3. গ) 10
  4. ঘ) None
ব্যাখ্যা
জাতিসংঘ:
• জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
• এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য
• স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
• অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
• নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

তথ্যসূত্র:-  জাতিসংঘ ওয়েবসাইট।
৬৭.
Regional Cooperation Development Headquarters located in -
  1. ক) Tehran
  2. খ) Islamabad
  3. গ) Istanbul
  4. ঘ) None
ব্যাখ্যা
- ২১ জুলাই, ১৯৬৪ সালের CENTO - এর আঞ্চলিক সদস্যবর্গের (ইরান, তুরস্ক ও পাকিস্তান) উদ্যোগে Regional Cooperation Development (RCD) প্রতিষ্ঠিত হয়।
- RCD এর সদর দপ্তর অবস্থিত - ইরানের তেহরানে ।
- এটি ১৯৮৫ সালে ECO দ্বারা প্রতিস্থাপিত হয়।
- এটির বর্তমান সংস্থা ৭ টি।  

Source: icd.org
৬৮.
Which country is developing a 750-acre Industrial zone in Bangladesh?
  1. ক) Japan
  2. খ) India
  3. গ) Malaysia
  4. ঘ) China
ব্যাখ্যা
• চট্টগ্রামে ৭৫০ একর জমিতে চীন সরকার শিল্পপার্ক তৈরির জন্য বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করেছে।
• এতে চীনের শেয়ার ৭০% এবং অবশিষ্ট অংশ বাংলাদেশের।

উৎস:প্রথমআলো।
৬৯.
What is a portion of a document in which you set certain page formatting options?
  1. ক) Section
  2. খ) Page
  3. গ) Document
  4. ঘ) Page Setup
ব্যাখ্যা
• Section হলো document এর একটি অংশ , যা নির্দিষ্ট page formatting option গুলো সেট করার ক্ষেত্রে ব্যবহৃত হয় ।
• ডকুমেন্টকে ভাগ করা বা খন্ডায়িত করা হয় Section Break অপশন দ্বারা।
• অপশন অনুযায়ী সঠিক উত্তর (ক) হবে।
৭০.
From where we can change the name of a User Account?
  1. ক) Control Panel
  2. খ) Computer Name
  3. গ) Code Panel
  4. ঘ) Settings
ব্যাখ্যা
Control Panel এর  Under the ''User Accounts'' section গিয়ে click the 'Change account type option' হতে নাম পরিবর্তন করা যায়।
৭১.
What is the shortcut key to open the Open dialog box?
  1. ক) F12
  2. খ) Alt + F12
  3. গ) Shift F12
  4. ঘ) Ctrl + F12
ব্যাখ্যা
• CTRL + F12 helps to open dialogue box. 

- F1 function key is used for opening help.
- A function key is a key on a computer keyboard to perform certain actions.
- The function keys are arranged on the top of the computer keyboard numbered across from F1 to F12.
- The keys are frequently used in combination with other keys such as the CTRL key, the ALT key, and the SHIFT key.
- The function keys provide some interesting shortcuts for common computer functions that can be useful tools in everyday computing.

- F2 - To rename a selected file or folder.
- F3 - To search for a file or folder.
- F4 - To close the active window with the Alt key
- F5 - To refresh or reload the current page.
- F6 - To move the cursor to the address bar in most web browsers.
- F7 - To spell-check and grammar check
- F8 - To access the boot menu in Windows
- F9 - Refresh a document in MS word F10 Activate the menu bar of the application
- F11 - Enter and exit full screen in web browsers
- F12 - Open the Save as dialog box in MS word

• অপশন অনুযায়ী সঠিক উত্তর (ঘ) হবে ।
৭২.
Which one of the following is not a search engine?
  1. ক) Bing
  2. খ) Google
  3. গ) Windows
  4. ঘ) Yahoo
ব্যাখ্যা
• বিশ্বে  বহুল ব্যবহৃত ইন্টারনেট সার্চ ইঞ্জিন হল - Google, Yahoo, Bing, Ask.com, MSN, DuckDuckGo, Dogpile প্রভৃতি।
• অপশনে Windows হলো একটি অপারেটিং সিষ্টেম। 
- কয়েকটি অপারেটিং সিষ্টেম হলো - Unix, Linux, Macintosh প্রভৃতি।
অপশন অনুযায়ী সঠিক উত্তর (গ) হবে ।
৭৩.
A number of letters that appears little below the normal text is called -
  1. ক) Subscript
  2. খ) Superscript
  3. গ) Supertext
  4. ঘ) Toptext
ব্যাখ্যা
• কোন লেখা স্বাভাবিকের চেয়ে অর্ধেক আকারে অন্যান্য লেখার একটু নিচে প্রদর্শিত হলে তাকে Subscript বলে।
• আর যখন অর্ধেক আকারে অন্যান্য লেখার একটু উপরে প্রদর্শিত হয় তাকে Superscript বলে।

Source: www.support.microsoft.com
৭৪.
The rectangular area of the screen that displays a program, data and/ or information is a
  1. ক) Title bar
  2. খ) Button
  3. গ) Dialog box
  4. ঘ) Window
ব্যাখ্যা
Window - a framed area on a display screen for viewing information.
• Window - A rectangular section of the computer's display in a GUI that shows the program currently being used.
• For example, the browser window that you are using to view this web page is a window. Windows allows a user to work with multiple programs or view multiple programs at once.

Source: www.britannica.com
৭৫.
Which of the following peripheral devices displays information to a user?
  1. ক) Keyboard
  2. খ) Monitor
  3. গ) Both A and B
  4. ঘ) None
ব্যাখ্যা
• Peripheral devices are the external hardware components that are connected to a modern computer.
• There are many types of peripheral devices that are connected to a typical modern computer.
• And among those components, the monitor is one of the most important components which is mainly used to get the visual output from the computer.

Source: Fundamentals of Computer.
৭৬.
Which of the following is not a term of information technology?
  1. ক) Cyber space
  2. খ) Modem
  3. গ) Light storage
  4. ঘ) Upload
ব্যাখ্যা
• Cyber space ( সাইবার জগৎ), Upload ( তথ্য সংযুক্ত করা) , Modem ( একটি নেটওয়ার্ক কানেক্টর) , তথ্য প্রযুক্তির বা Information Technology সংশ্লিষ্ট Term।
• Light storage বলতে কোনো storage হয় না।
• এখানে Optical storage হলে CD ROM বা DVD ROM - কে বোঝানো যেতো অথবা Light Pen হলে একটি ইনপুট ডিভাইসকে বুঝাতো।
৭৭.
USB is which type of storage device?
  1. ক) Tertiary
  2. খ) Secondary
  3. গ) Primary
  4. ঘ) None
ব্যাখ্যা
• Secondary memory on a computer is storage for data and programs not in use at the moment.
• USB is a Secondary type of storage device.
• Secondary storage might include -  hard disk drives (HDDs), solid-state drives (SSDs), optical disks, USB flash drives, floppy disks, or other devices.

Source: www.britannica.com
৭৮.
Which of the following is word processing software?
  1. ক) WordPerfect
  2. খ) WordPad
  3. গ) MS Word
  4. ঘ) All of these
ব্যাখ্যা
- WordPerfect is a word processing system that was originally produced by Satellite Software International Inc.
- WordPad is a basic word processor available in every version of Microsoft's operating systems since Windows 95.
- Microsoft Word is a word processor developed by Microsoft.

Source: Fundamentals of Computer.
৭৯.
All of the following are examples of real security and privacy risks EXCEPT:
  1. ক) Viruses
  2. খ) Spam
  3. গ) Hackers
  4. ঘ) None
ব্যাখ্যা
• ভাইরাস (Virus) : ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে।
    - ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়।

• হ্যাকিং (Hacking):
কোনাে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমােদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

• স্প্যামিং (Spamming)
: যখন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন নির্দিষ্ট একটা ইমেইল এড্রেসে শত শত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে তখন একে বলে স্প্যামিং।
- অর্থাৎ, ভাইরাস এবং হ্যাকার দুটোই নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য ঝুকিপূর্ণ।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)
৮০.
Which of the following is used for close a tab on a browser?
  1. ক) Ctrl + Y
  2. খ) Ctrl + A
  3. গ) Ctrl + W
  4. ঘ) Ctrl + T
ব্যাখ্যা
1. Click the X at the top-right corner of a window to close it.
2. Press Alt+F4 to close a window.
3. Press Ctrl+F4 to close an active document
4. Click Ctrl+W to close a web browser tab

Source: Fundamentals of Computer.